content
stringlengths
0
129k
গুটিকয় কর্মচারি আছে, তারাই সামলে নেয়
এছাড়া বিপিনবাবু একলা মানুষ
দিব্যি চলে যায়
সন্ধ্যে হলে আরাম করে এসে শোবার ঘরে নিজের ইজি চেয়ারটিতে বসেন বিপিন চৌধুরি
সামনে পুরোনো বুক শেলফে সারি সারি বই
সবই বিপিন বাবুর বাবার সংগ্রহের
বুকশেলফের পাশে একখানা ডেস্ক
সেখানে আরো অনেক কিছুর সঙ্গে বাঁধানো ফ্রেমে রয়েছেন বিপিন বাবুর পরলোকগত স্ত্রী
বছর পাঁচেক আগে ঘুমের মধ্যেই সেরিব্রাল অ্যাটাকে শেষ
ঝুট ঝামেলা বিহিন শান্ত মানুষটি যাবার সময়েও কাউকে ব্যাতিব্যস্ত করেননি, সময়ও দেননি
ছাপাখানা মিনিট দশেকের হাঁটা পথ বাড়ি থেকে
বড় রাস্তা এড়িয়ে, এ গলি - ও গলি করেই চলে আসা যায়
বাড়িতে ফিরে হাতমুখ ধুয়ে কাচা পাজামা আর ফতুয়া গায়ে চড়িয়ে বিপিন বাবু একটা হাঁক দেন "শ্রীনাথ..."
কিছু বলতে হয়না
মিনিট পাঁচেকের ভেতরেই শ্রীনাথ হাজির হয় চায়ের পেয়ালা আর দু খানা ব্রিটানিয়া থিন অ্যারারুট নিয়ে
শ্রীনাথ এই বাড়ির আর এক বাসিন্দা
জন্ম থেকেই এ বাড়িতে
বয়সে বিপিনবাবুর চেয়ে কিছুটা বড়ই হবে
সেই হিসেবে একটু অভিভাবকগিরিও চালায় মাঝে মাঝে
দেশের বাড়ি হয়ত তার ছিলো কোথাও, কিন্তু এত বছরে সেসবের আর খোঁজ রাখেনা কেউ
এই বাড়িই শ্রীনাথের বাড়ি হয়ে রয়ে গেছে এত বছর ধরে
চায়ের পেয়ালা হাতে নিয়ে বিপিন বাবু ডেস্কের ওপরে রাখা আধ পড়া বইটা হাতে তুলে নিলেন
এলেরি কুইনের , দ্য ডোর বিট্যুইন
দিব্যি বই
বাবার সংগ্রহের কয়েক হাজার বই থেকে নিয়ে একটা করে বই পড়া আজকাল বিপিন বাবুর বেশ নেশা হয়ে দাঁড়িয়েছে
মাঝে মাঝে ভাবেন, কেন যে আগে এসব পড়েন নি, অথচ বাড়িতেই সব ছিল এতকাল
বইয়ের জন্যে টিভিটায় আজকাল হাত পড়ে কম
শোবার ঘরে টিভি রাখা গিন্নির ঘোরতর অপছন্দ ছিলো
তিনি চলে যাবার পর টিভি সেই বসার ঘরেই রয়ে গেছে
এখন শ্রীনাথ সন্ধ্যের পর টিভি খুলে বাংলা সিরিয়াল দেখে
তবে তাকে বলা আছে, আওয়াজ যেন বেশী না হয়, বিপিন বাবুর পড়ায় যেন ব্যাঘাত না ঘটে
বইটা খুললেন বিপিন বাবু
অল্প কয়েকটা পাতাই বাকি রয়ে গেছে
আর সেই কটা পাতাতেই বইয়ের সবচেয়ে গায়ে কাঁটা দেওয়া অংশটুকু হয়ত লুকিয়ে
বিপিন বাবু ডুবে গেলেন বইয়ের পাতায়
যাঁরা বরাবর নিয়মিত বই পড়েন, তাঁদের অনেকেরই পড়ার গতি সাধারনের তুলনায় বেশ বেশী
বিপিন বাবু নব্য পড়ুয়া
আগে খবরের কাগজটাও নিয়মিত পড়তেন না
আজকাল পড়েন, তবে খবর বেছে বেছে
গোটা তিরিশ পাতা পড়তেই ঘন্টাচারেক পেরিয়ে গেল
বইটা শেষ করে কয়েক মিনিট চোখ বুঁজে চুপ চাপ বসে রইলেন বিপিন চৌধুরি
এটা তাঁর ভাল লাগে
পড়া শেষ করে গোটা বইটা আর এক বার ভেবে নেন মনে মনে
কয়েক মিনিট কেটে গেলে চোখ খুলে আস্তে আস্তে বাস্তব জগতে ফিরতে থাকেন
বসার ঘর থেকে আবছা টিভির আওয়াজ আসছে
বিপিন বাবু উঠলেন আস্তে আস্তে চেয়ার ছেড়ে
আড়মোড়া ভাঙলেন
একটানা চেয়ারে বসে কোমর-পিঠ টাটিয়ে উঠেছে
অল্প কয়েক পা পায়চারি করে নিলেন বিপিন বাবু
ভাল বই পড়লে মন বড় ভাল হয়ে যায়
ডেস্কের সামনে দাঁড়িয়ে গিন্নির ছবির দিকে একটু তাকিয়ে থাকলেন
ছবিটা এখনো নতুনই বলা যায়
তবে ভাল করে দেখলে কালো কাঠের ফ্রেমের কয়েক জায়গায় পালিশ ও রঙ উঠে গিয়ে ফ্যাকাশে কাঠের রঙ দেখা যাচ্ছে
এমনকি ভেতরের কার্ডবোর্ডেও কয়েকটা কালো কালো ফুটকি
তবে কি পেছনের দিকে বাঁধাই নষ্ট হয়ে গিয়ে পোকা ঢুকেছে? ছবি টা হাতে নিয়ে ঘুরিয়ে দেখলেন বিপিন বাবু
ছবির পেছনের বাদামী চাম-কাগজ কয়েক জায়গায় ছিঁড়েছে
পুরোনো বাড়িতে মাঝেমধ্যেই এই সমস্যা হয়
বইগুলো তাই শ্রীনাথ কে দিয়ে নিয়মিত রোদে দেওয়া হয়
কিন্তু ছবির দিকে নজর দেওয়া হয়নি এত দিন
এটাকেও সারাতে পাঠাতে হবে দোকানে
ছবির পাশে নজর পড়ল বিপিন বাবুর
ডেস্কের ওপর অনেক দিন ভাল করে তাকানো হয়নি
শ্রীনাথ ধুলো ঝাড়ে বটে, কিন্তু জিনিষ পত্র নাড়াচাড়া করেনা
ছবির পাশে অনেক গুলো পুরোনো গ্রামাফোন রেকর্ড রাখা
সেগুলোর খাঁজে খাঁজে ধুলো জমে আছে
গ্রামাফোন রেকর্ড কেনা এক সময় সখ ছিলো বিপিন বাবুর বাবার
ধর্মতলা গেলেই কিনতেন
বিশ্বাসের দোকানে তো তাঁকে চিনেই গিয়েছিলো
গেলেই নতুন বেরোনো রেকর্ড বের করত দোকানের ছোকরা এক গাল হেসে
তার পর এই বাড়ি, তার মানুষজন, শখ আহ্লাদের মতই গ্রামাফোন আর তার রেকর্ড উঠে গেল
তার জায়গায় এলো নেহাত খেলো খনখনে টেপ রেকর্ডার বলে এক বিদঘুটে ফক্কিকারি বস্তু, যার সঙ্গে গ্রামাফোনের গরিমার কোনো মিল নেই
বিপিন বাবু ক্যাসেট কেনেননি কোনোদিন
উৎসাহ পাননি
গ্রামাফোন উঠে যাবার পর রেকর্ড চাপিয়ে গান শোনাও আস্তে আস্তে বন্ধই হয়ে গেছে
গিন্নি তবু এফ এম চালিয়ে গান শুনতেন
বিপিন বাবুর সে শখ ও তেমন নেই
একটা গান হবে, আর তার পরে কেউ একটা এসে অসহ্য বিরক্তিকর ভাবে বকবক করে কানের পোকা নড়িয়ে দেবে
নাঃ এসব পোষায়না
একটা রেকর্ড টেনে বের করলেন বিপিন বাবু
ফিরোজা বেগম
নজরুলগীতি
"তুমি কি এখন, দেখিছ স্বপন..."
আহা, কি গুরুগম্ভীর আওয়াজ ছিল
কিন্তু গ্রামাফোনটা গেল কোথায়? এখানেই তো ছিলো? এদিক ওদিক দেখলেন বিপিন বাবু
আলমারির পাশে এক কোনায় একটা কাঠের টেবল রাখা
তার ওপরে অনেক কিছুর সঙ্গে গ্রামাফোনটাও আছে
তবে অনেক কাল ব্যবহার হয়নি সেটা দেখে বেশ বোঝা যাচ্ছে
পুরোনো ফিলিপ্স কোম্পানির মডেল
আশ্চর্যের কথা, ওপরের স্বচ্ছ ঢাকনাটা তোলার পর, ভেতরটা কিন্তু বেশ পরিস্কার পরিচ্ছন্নই লাগছে দেখ
এটা কি চলবে? খুঁজে পেতে পেছন দিকে তার আর প্লাগটা হাতড়ে বের করলেন
একটা রবারের গার্ডার দিয়ে সুন্দর করে গুটিয়ে আটকানো ছিলো তারটা
তারটা হাতে নিয়ে একটু ভাবলেন বিপিন বাবু
কেননা প্লাগ পয়েন্ট অনেক দূরে
সেই দরজার পাশে
অতটা যাবেনা তার
মনে পড়ল টেবিলের পেছনেই একটা প্লাগপয়েন্ট থাকা উচিত
গিন্নি করিয়েছিলেন
ফিরোজা বেগম গান শুরু করেছেন
গিন্নির ছবির সামনে একটু সময় দাঁড়িয়ে, তারপর সরে এসে বিপিনবাবু বইয়ের আলমারির কাছে এসে দাঁড়ালেন
বহু ধরনের বইয়ের সংগ্রহ এখানে