content stringlengths 0 129k |
|---|
28. পৃথিবীর বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন কোনটি? |
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্রের কলােরাডাে নদীর গ্র্যান্ড ক্যানিয়ন |
29. নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয়? |
উত্তর : নদীর পার্বত্য প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয় |
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2] |
1. পর্যায়ন' কাকে বলে ? |
উত্তর : অসমতল ও বন্ধুর ভূমির ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন' বলে |
দুটি সুনির্দিষ্ট প্রক্রিয়া-অবরােহণ ও আরােহণের সম্মিলিত ফল হল পর্যায়ন |
এই প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া কার্যকর হয় |
2. 'অবরােহণ' ( ) প্রক্রিয়া বলতে কী বােঝাে? |
উত্তর : যে সমস্ত বহির্জাত প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা ভূ-পৃষ্ঠের উচ্চতা পর্যায়ক্রমিকভাবে হ্রাস পায়, তাকে অবরােহণ প্রক্রিয়া বলা হয় |
শিলাবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ী ভবনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয় |
3. 'আরােহণ' ( ) প্রক্রিয়া বলতে কী বােঝাে? |
উত্তর : যে সমস্ত বহির্জাত প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা ভূ-পৃষ্ঠের উচ্চতা সাময়িকভাবে বৃদ্ধি পায়, তাকে আরােহণ প্রক্রিয়া বলা হয় |
এর অপর নাম সয় |
নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, ভৌমজল ইত্যাদি প্রাকৃতিক শক্তি ক্ষয়জাত পদার্থ নীচু স্থানে সঞ্জিত করে ক্রমশ উঁচু হয়ে ওঠে |
4. পর্যায়িত নদী ( ) কাকে বলে? |
উত্তর : যদি কোনাে নদী তার ক্ষমতা অনুযায়ী যতটুকু বস্তৃভার বহন করা সম্ভব ততটুকু বস্তুভার বহন করে তাকে তখন পৰ্যায়িত নদী বলা হয় |
ডেভিসের মতে পর্যায়িত নদী হল এমন একটি নদী যার, ক্ষয়সাধন, পরিবহন এবং অবক্ষেপন কার্যের মধ্যে সামঞ্জস্য আছে |
5. নগ্নীভবন' () কাকে বলে? |
উত্তর : বহির্জাত অবরােহণ প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন - এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূ-পৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অবসারিত হয়ে এবং নীচের শিলাস্তর ভূ-পৃষ্ঠে উন্মুক্ত হলে, এই অবরােহণ প্রক্রিয়াকে নগ্নীভবন বলা হয় |
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2] |
5. জলবিভাজিকা কী? |
উত্তর : যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততােধিক নদী অববাহিকা বা নদীগােষ্ঠীকে পৃথক করে, তাকে জলবিভাজিকা বলে |
উদাহরণ - হিমালয়, বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমঘাট পর্বত প্রভৃতি গুরুত্বপূর্ণ |
জলবিভাজিকা |
6. নদী অববাহিকা কাকে বলে? |
উত্তর : একটি প্রধান নদী তার উপনদী, শাখানদী, প্রশাখানদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করে আছে, তা হল ওই প্রধান নদীর অববাহিকা |
উদাহরণ - গঙ্গা অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা |
7. ধারণ অববাহিকা কাকে বলে? |
উত্তর : নদীর উৎস অঞ্চলের অববাহিকাতে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বা শীর্ষনদী একত্রে মিলিত হয়ে নদীরূপে একটি নির্দিষ্ট খাতে নীচের দিকে প্রবাহিত হয় |
অণ্ডলে এই অববাহিকাকে ধারণ অববাহিকা বলে |
8. ষষ্ঠ-ঘাতের সূত্রটি কী? |
উত্তর : নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সুনির্দিষ্ট সম্পর্ক আছে |
দেখা গেছে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বা 2° হারে বেড়ে যায় |
ইহাই যষ্ঠঘাতের সূত্র নামে পরিচিত |
1842 সালে . এই সূত্রের ব্যাখ্যা দেন |
9. নদী উপত্যকা কাকে বলে? |
উত্তর : উৎস থেকে মােহানা গতিপথের দু'পাশের উচ্চভূমির মাঝে যে দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমির মধ্যদিয়ে নদীর জলধারা প্রবাহিত হয়, তাকে নদী উপত্যকা বলে |
10. নদীর ক্ষয়সীমা বলতে কী বােঝাে? |
উত্তর : নদী ভূ-পৃষ্ঠে যে উচ্চতা পর্যন্ত ক্ষয় করতে সক্ষম, সেই উচ্চতাকে নদীর ক্ষয়সীমা বলে |
সাধারণভাবে নদীর ক্ষয়সীমা হল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা |
আবার মরু অঞ্চলে নদীর ক্ষয়সীমা হল প্লায়া হ্রদ |
11. কিউসেক ও কিউমেক কী? |
উত্তর : এটি হল নদীর জলপ্রবাহ পরিমাপের একক |
কিউসেক হল কিউবিক ফুট/সেকেন্ড |
আর মেট্রিক পদ্ধতিতে কিউমেক হল কিউবিকমিটার/সেকেন্ড |
12. সমপ্ৰায় ভূমি কী ? |
উত্তর : বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চলে নদীর জলপ্রবাহ, বৃষ্টির জল ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে, প্রাচীন মালভূমি, উচ্চভূমি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে হতে এক সময় উঁচু |
নীচু ঢেউ খেলানাে বা প্রায় সমতলভূমিতে পরিণত হলে তাকে সমপ্ৰায় ভূমি বলে |
13. পাখির পায়ের মতাে ব-দ্বীপ কীভাবে সৃষ্টি হয়? |
উত্তর : মূল নদী তথা প্রধান নদী বহু শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে পাখির পায়ের আঙুলের মতাে দীর্ঘ ও সংকীর্ণ হয়ে সমুদ্রের দিকে এগােলে নদীর সঞ্চয়কার্যে এরূপ ব-দ্বীপের সৃষ্টি হয় |
যেমন - মিসিসিপি-মিসৌরী ব-দ্বীপ |
ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নোত্তর :[প্রতিটি প্রশ্নের মান-3] |
1. জলপ্রপাত সৃষ্টির কারণগুলি আলােচনা করাে |
উত্তর : নদীর প্রবাহপথে বিভিন্ন কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে |
যেমন - () চ্যুতির ফলে নদীর গতিপথে খাড়া ঢাল সৃষ্টি হলে |
() নদী গতিপথে কঠিন ও কোমলশিলা অনুভূমিক, উল্লম্ব বা তির্যকভাবে অবস্থান করলে বৈষম্যমূলক ক্ষয়ের ফলে ঢাল উৎপন্ন হয়ে জলপ্রপাত সৃষ্টি হয় |
() নদী হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যপার মধ্য দিয়ে প্রবাহিত হলে এবং () নদীর পূর্ণযৌবন লাভের ফলে সৃষ্ট নিক্ বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয় |
2. নদীর নিম্নগতিতে বন্যা হয় কেন? |
উত্তর : সমভূমি প্রবাহে তথা নিম্নপ্রবাহে নদীর গতিবেগ একেবারে কমে যায় এবং নদী কেবল সঞ্চয়কার্য করতে থাকে |
ফলে এই সময় নদীখাতের গভীরতা হ্রাস পায় |
হঠাৎ কোনাে কারণে নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পেলে (অতিরিক্ত বৃষ্টিপাত) অতিরিক্ত জল নদীঘাত ছাপিয়ে পার্শ্ববর্তী উপত্যকা অলকে প্লাবিত করে |
এই কারণে নদীর নিম্ন প্রবাহে বন্যা হয় |
গঙ্গা, ব্ৰক্ষ্মপুত্র নদীর নিম্নপ্রবাহের উপত্যকা অঞ্চলগুলি অত্যধিক বন্যাপ্রবণ |
3. ব-দ্বীপের শ্রেণিবিভাগ করাে |
উত্তর : আকৃতি অনুযায়ী ব-দ্বীপ চার প্রকার |
() ধনুকাকৃতি ব-দ্বীপ - ব-দ্বীপের সমুদ্রমুখী |
বহিরেখা ধনুকের আকৃতির হয় |
হােয়াংহাে নদী ব-দ্বীপ এইরূপ |
() পাখির পায়ের ন্যায় ব-দ্বীপ - মূল নদী বহুশাখায় বিভক্ত হয়ে পাখির পায়ের ন্যায় ব-দ্বীপ তৈরি করে |
যেমন - মিসিসিপি-মিসৌরী ব-দ্বীপ |
() করাতের দাঁতের মতাে ব-দ্বীপ মােহানায় প্রবল সমুদ্রতরঙ্গের আঘাতে নদীর পলি দুদিকে ছাপিয়ে এরুপ ব-দ্বীপ গঠন করে |
যেমন - ইতালির তাইবার ব-দ্বীপ |
() খাড়ীয় ব-দ্বীপ - খাঁড়ির মধ্যে এইরূপ ব-দ্বীপ সৃষ্টি হয় |
যেমন - ফ্রান্সের সীন নদীর ব-দ্বীপ |
4. বর্তমানে সুন্দরবনের লােহাচড়া, নিউমুর, ঘােড়ামারা দ্বীপের ওপর জলবায় |
পরিবর্তনের প্রভাব আলােচনা করাে |
উত্তর : () লােহাচড়া দ্বীপ : হুগলি নদীর মােহনায় এই দ্বীপটি 2006 সালে সমুদ্রজলতল বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের কারণে অবলুপ্ত হয় |
6000 জনবসতিকে স্থানান্তরিত হতে হয় |
() নিউমুর দ্বীপ : 10,000 বর্গমিটার এলাকায় দ্বীপটি 1970 সালে হাড়িয়াভাঙা নদীর মােহনায় জেগে উঠলেও 2010 সালে জলতলবৃদ্ধির কারণে তা ডুবে যায় |
() ঘােড়ামারা দ্বীপ : 1975 সালে ৪.5 বর্গকিমি ক্ষেত্রফল বিশিষ্ট দ্বীপটি বর্তমানে উপকুল ক্ষয়, জলতল বৃদ্ধির কারণে সংকীর্ণ হয়ে পড়েছে |
এর প্রথম ক্ষেত্রফল মাত্র 4.4 বর্গকিমি |
রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নের মান-5] |
1. নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টভূমিরূপগুলি আলােচনা করাে |
উত্তর : নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরুপগুলি নিম্নে আলােচনা করা হলাে- |
() শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা : পার্বত্য অংশে নদী পথের বাধা স্বরূপ শৈলশিরা বা পাহাড় থাকলে |
এড়িয়ে যাবার জন্য নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় |
তখন শৈলশিরা- গুলিকে দূর থেকে আবদ্ধ মনে হয় |
এটি হল আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা |
উদাঃ - তিস্তা নদীর ( আবদ্ধ শৈলশিরা পার্বত্য অংশে এই প্রকার ভূমিরূপ দেখা যায় ) |
() র্যাপিডস বা খরস্রোত : নদীগর্ভে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয় পেয়ে ধাপের সৃষ্টি করে, ফলে নদীর জল ধাপে ধাপে নেমে আসে |
একে র্যাপিডস বা খরস্রোত বলে |
উদাঃ - আফ্রিকার জাইরে নদীতে 32টি খরস্রোত সৃষ্টি হয়েছে |
() জলপ্রপাত : পার্বত্য প্রবাহে নদীর তলদেশের ঢাল হঠাৎ বিচ্যুত হলে বিচ্যুত তলের ওপর জলরাশি নীচে পতিত হলে তাকে জলপ্রপাত বলে |
কঠিন ও কোমল শিক্ষা পাশাপাশি অবস্থান করলে এরূপ জলপ্রপাত সৃষ্টি হয় |
দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার রিওকরােনি নদীর সান্টোঅ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত (উচ্চতা 979 মিঃ) |
() প্রপাতকূপ বা প্রাপুল : জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের মধ্যস্থিত নুড়ি বা শিলা পাক খেতে খেতে ঘর্ষণের ফলে ভূমিশিলায় যে গর্তের সৃস্টি হয় তাকে প্রপাতকূপ বা প্রাপুল বলে |
() মন্থকূপ বা পটহােল : প্রবলবেগে প্রবাহিত নদীর তলদেশ বা পার্শ্বদেশে জলাবর্তের সৃষ্টি হলে সেখানে নুড়ি বা শিলার ঘর্ষণের ফলে যে গর্তের সৃষ্টি হয় তাকে মন্থকূপ বা পটহােল বলে |
উদাহরণ-ঝাড়খণ্ডের খরকাই নদীগর্ভে অসংখ্য মন্থকূপ দেখা যায় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.