content
stringlengths
0
129k
২ খেলোয়াড়ী জীবন
৩ রাজনৈতিক জীবন
৪ ব্যক্তিগত জীবন
৫ তথ্যসূত্র
৬ আরও দেখুন
৭ বহিঃসংযোগ
প্রারম্ভিক জীবনসম্পাদনা
লন্ডনে ব্লাইয়ের জন্ম
ডার্নলির ৬ষ্ঠ আর্ল জন ব্লাই ও চিচেস্টারের ৩য় আর্ল হেনরি পেলহামের কন্যা লেডি হ্যারিয়েট মেরি দম্পতির দ্বিতীয় পুত্র ছিলেন তিনি
[১] এটনে অধ্যয়ন করেন তিনি ও ১৮৮২ সালে কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন
[২] কেমব্রিজে থাকাকালে বিশ্ববিদ্যালয় পিট ক্লাবের সচিবের দায়িত্বে ছিলেন
ব্লাই ইংল্যান্ড ও এমসিসি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন
১৮৮২-৮৩ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের সর্বপ্রথম টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেন
[৪] এছাড়াও ব্লাই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেন ও ১৮৭৭ থেকে ১৮৮৩ সময়কালে কেন্টের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন
১৯০০-০১ মৌসুমে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সভাপতি নির্বাচিত হন তিনি
১৮৯২ ও ১৯০২ সালে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষে এ দায়িত্বে ছিলেন
খেলোয়াড়ী জীবনসম্পাদনা
১৮৭৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টের সূত্রপাত ঘটে
এরপর ১৮৮২ সালে ওভালে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঙ্কি হর্নবি'র নেতৃত্বে ইংল্যান্ড দল পরাজিত হয়
এরফলে স্পোর্টিং টাইমস সংবাদপত্রে ইংরেজ ক্রিকেটকে ঘিরে বিদ্রুপাত্মক প্রতিবেদন প্রকাশ করে যাতে দেহ পুরোপুরি জ্বলে গেছে ও ছাঁই অস্ট্রেলিয়ায় প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়
পরবর্তী শীতকালীন সফরে অস্ট্রেলিয়া গমন করে ইংল্যান্ড দল ও অ্যাশেজ পুণরুদ্ধারের চেষ্টা চালায়
ব্লাইয়ের দল সফলতা পায়
তিন খেলার অ্যাশেজ সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হয়
চতুর্থ খেলাটি অ্যাশেজের অন্তর্ভুক্ত ছিল না ও পরাজিত হয়
টেস্ট সিরিজ জয়ের পর মেলবোর্নের রমণীদের একটি দল সম্মানীয় ইভো ব্লাইকে একটি ছোট লালচে বাদামী বর্ণের পাত্র উপহার দেয়
ছাঁই ভর্তি পাত্রটি বেইল পুড়িয়ে ভরে দেয়া হয়েছিল যা ইংরেজ ক্রিকেটের ছাঁইয়ের প্রতীকিরূপ বহন করে
অ্যাশেজ সিরিজের প্রতীকীরূপে পাত্রটি আসলে দি অ্যাশেজ পরিভাষাটির উৎপত্তি ঘটে
তবে, অ্যাশেজ সিরিজের ট্রফিতে এ পাত্র ব্যবহার করা হয় না ও অ্যাশেজ সিরিজের ট্রফি যে-দলের অনুকূলেই থাকুক না কেন, লর্ডসের এমসিসি জাদুঘরে পাত্রটি রক্ষিত আছে
[৬] ১৯৯৮-৯৯ অ্যাশেজ সিরিজ থেকে বিজয়ী দলকে একটি ওয়াটারফোর্ড স্ফটিক ট্রফি প্রদান করা হচ্ছে
রাজনৈতিক জীবনসম্পাদনা
জীবনের শেষদিকে ডার্নলিতে বসবাস করতে থাকেন ও ওয়েস্টমিনস্টারে আইরিশদের প্রতিনিধিরূপে নির্বাচিত হন ইভো ব্লাই
১৯০০ সালে বড় ভাই এডওয়ার্ডের স্থলাভিষিক্ত হয়ে ডার্নলির আর্ল মনোনীত হন
তবে, আইরিশ পদবী ধারণ করলেও স্বয়ংক্রিয়ভাবে লর্ডস সভায় আসন লাভ করেননি
মার্চ, ১৯০৫ সালে নির্বাচনে জয়লাভের পর আইরিশ প্রতিনিধিরূপে সংসদে প্রবেশের সুযোগ লাভ করেন তিনি
পারিবারিক পদবী লর্ড ডার্নলি ধারণের পর ডেপুটি লেফট্যানেন্ট মনোনীত হন[৮] ও কেন্টের শান্তিবিষয়ক বিচারপতি হন
[১] ১৬ জুলাই, ১৯০২ তারিখে দ্য কুইন্স অওনের (রয়্যাল ওয়েস্ট কেন্ট রেজিম্যান্ট) ৪র্থ ভলান্টিয়ার ব্যাটালিয়নের সম্মানসূচক কর্নেলরূপে মনোনীত হন
ব্যক্তিগত জীবনসম্পাদনা
৯ ফেব্রুয়ারি, ১৮৮৪ তারিখে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বীচওয়ার্থ এলাকার জন স্টিফেন মর্ফি'র কন্যা ফ্লোরেন্স রোজ মর্ফি নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন তিনি
[১] রুপার্টসউড এলাকায় তিনি সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন
তখন তার ভবিষ্যতের স্বামী ব্লাই অস্ট্রেলিয়া সফরে ছিলেন
তাদের দুই পুত্র ও এক কন্যা ছিল:[১]
এসমে ব্লাই, ডার্নলির ৯ম আর্ল (১৮৮৬-১৯৫৫)
সম্মানীয় নোয়েল জার্ভেস ব্লাই (১৪ নভেম্বর, ১৮৮৮ - ১৯৮৪), মেরি জ্যাক ফ্রস্টকে বিয়ে করেন
লেডি ডরোথি ভায়োলেট ব্লাই (৮ ফেব্রুয়ারি, ১৮৯৩ - ১৬ জানুয়ারি, ১৯৭৬)
লর্ড ডার্নলি ১০ এপ্রিল, ১৯২৭ তারিখে ৬৮ বছর বয়সে কেন্টের শর্ন এলাকায় দেহত্যাগ করেন
কেন্টের কোবহাম এলাকার সেন্ট মেরি মাগদালেন চার্চে পারিবারিক সংরক্ষিত জায়গায় তাকে সমাহিত করা হয়
তার মৃত্যুর পর জ্যেষ্ঠ সন্তান এসমে পারিবারিক পদবী ধারণ করেন
তার স্ত্রী ফ্লোরেন্স স্বামীর মৃত্যুর পর পাত্রটি এমসিসিতে দান করে দেন
১৯১৯ সালে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম প্রথম ডেমের মর্যাদা লাভকারী ফ্লোরেন্স আগস্ট, ১৯৪৪ সালে মৃত্যুবরণ করেন
তথ্যসূত্রসম্পাদনা
↑ ক খ গ ঘ ঙ , ; , . (১৯১৪)
: &
পৃষ্ঠা 570-571
↑ ", . [] (877)"
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে ()
↑ , (২০১১) [1935]
: 1835-1935 ( সংস্করণ)
:
পৃষ্ঠা 86-87
আইএসবিএন 978-1-107-60006-5
↑ " "
সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬
↑ " - "
সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬
↑ " "
৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা
সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬
↑ "' : / . - - "
সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬
↑ "নং. 27300"
দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)
২৯ মার্চ ১৯০১
উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে ()
↑ "নং. 27454"
দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)
১৫ জুলাই ১৯০২
উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে ()
আজ সকাল ১০.০০ ঘটিকায় রাজশাহী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান জনাব ফজলে হোসেন বাদশা রাজশাহী রেশম কারখানার ৫টি পাওয়ার লুমের কার্যক্রম পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন
রাজশাহী রেশম কারখানা চত্ত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী রেশম কারখানা চালু হওয়া তাঁর এবং রাজশাহীবাসীর স্বপ্ন
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই স্বপ্ন আজ সফল হওয়ার পথে
তিনি রেশম কারখানার ৫টি পাওয়ার লুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
তিনি রেশম শিল্পকে রেশম কারখানার শিল্প না ভেবে এটিকে সামাজিক শিল্প হিসেবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান
প্রথমত ট্রায়াল বেসিসে ৫টি লুমের সকল কার্যক্রম সম্পন্ন করে এর পরিধি ক্রমান্বয়ে আরও বাড়ানোর কথা বলেন
২০০২ সালে রেশম কারখানা বন্ধ করে দেওয়ার ফলে রাজশাহী তথা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরেন
অন্যদিকে তিনি অন্যান্য সুবিধার পাশাপাশি বর্তমানে কারখানায় গ্যাস সংযোগ প্রয়োজন বলে উল্লেখ করেন
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক জনাব শাহীন আক্তার রেনী বলেন, রাজশাহী সিল্কের ব্রান্ডিং পেয়েছে
রাজশাহী এখন সিল্ক হেভেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার কথা বলেন
সভাপতির বক্তব্যে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বলেন, আমাদের গর্বের এবং আত্মসম্মানের প্রতীক হলো এই রেশম কারখানা
তৎকালীন সময়ে কারখানার লোকসান থাকলেও তা চালু রাখা যু্ক্তিযু্ক্ত ছিল বলে তিনি বলেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য চীন, ভারত থেকে উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেন
এজন্য রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা তসলিমা খাতুন, স্বাগত বক্তব্য দেন প্রধান উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, আরও বক্তব্য দেন সিবিএ সভাপতি মো: আবু সেলিম
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলে ৫টি পাওয়ার লুম চালুকরণের সকল পর্যায় অর্থাৎ ধাপ পরিদর্শন করেন
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবরিনা নাজ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য(অর্থ ও পরিকল্পনা)ও সদস্য(উৎপাদন ও বাজরজাতকরণ) অ:দা: সৈয়দা জেবিননিছা সুলতানা, সদস্য(সম্প্রসারণ ও প্রেষনা) এম.এ মান্নান, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী, রে...
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন বোর্ডের সচিব মো: জায়েদুল ইসলাম