content
stringlengths
0
129k
আজ সকাল ১০.০০ ঘটিকায় রাজশাহী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান জনাব ফজলে হোসেন বাদশা রাজশাহী রেশম কারখানার ৫টি পাওয়ার লুমের কার্যক্রম পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন
রাজশাহী রেশম কারখানা চত্ত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী রেশম কারখানা চালু হওয়া তাঁর এবং রাজশাহীবাসীর স্বপ্ন
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই স্বপ্ন আজ সফল হওয়ার পথে
তিনি রেশম কারখানার ৫টি পাওয়ার লুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
তিনি রেশম শিল্পকে রেশম কারখানার শিল্প না ভেবে এটিকে সামাজিক শিল্প হিসেবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান
প্রথমত ট্রায়াল বেসিসে ৫টি লুমের সকল কার্যক্রম সম্পন্ন করে এর পরিধি ক্রমান্বয়ে আরও বাড়ানোর কথা বলেন
২০০২ সালে রেশম কারখানা বন্ধ করে দেওয়ার ফলে রাজশাহী তথা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরেন
অন্যদিকে তিনি অন্যান্য সুবিধার পাশাপাশি বর্তমানে কারখানায় গ্যাস সংযোগ প্রয়োজন বলে উল্লেখ করেন
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক জনাব শাহীন আক্তার রেনী বলেন, রাজশাহী সিল্কের ব্রান্ডিং পেয়েছে
রাজশাহী এখন সিল্ক হেভেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার কথা বলেন
সভাপতির বক্তব্যে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বলেন, আমাদের গর্বের এবং আত্মসম্মানের প্রতীক হলো এই রেশম কারখানা
তৎকালীন সময়ে কারখানার লোকসান থাকলেও তা চালু রাখা যু্ক্তিযু্ক্ত ছিল বলে তিনি বলেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য চীন, ভারত থেকে উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেন
এজন্য রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা তসলিমা খাতুন, স্বাগত বক্তব্য দেন প্রধান উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, আরও বক্তব্য দেন সিবিএ সভাপতি মো: আবু সেলিম
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলে ৫টি পাওয়ার লুম চালুকরণের সকল পর্যায় অর্থাৎ ধাপ পরিদর্শন করেন
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবরিনা নাজ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য(অর্থ ও পরিকল্পনা)ও সদস্য(উৎপাদন ও বাজরজাতকরণ) অ:দা: সৈয়দা জেবিননিছা সুলতানা, সদস্য(সম্প্রসারণ ও প্রেষনা) এম.এ মান্নান, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী, রে...
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন বোর্ডের সচিব মো: জায়েদুল ইসলাম
কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ আগামী বুধবার (২৫ জুলাই)
সোমবার রাতে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে
মঙ্গলবার শহরের ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ সামগ্রী নিয়ে নির্বাচনী কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীসহ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবেন
নির্বাচনে মেয়র পদে ৫ জনসহ মোট ৮৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মোজাম্মেল হোসেন জানান, গত ১০ জুন নির্বাচন কমিশন কক্সবাজার পৌরসভা নির্বাচনে তফসিল ঘোষণা করে
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ, জমাদান, বাছাই, আপিল ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের মাঝে গত ৪ জুলাই প্রতীক বরাদ্দ করা হয়
আর এরপরই শুরু হয় আনুষ্ঠানিক যা সোমবার রাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা
আগামীকাল মঙ্গলবার শহরের ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ সামগ্রী নিয়ে নির্বাচনী কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনী সহ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবেন
এছাড়া শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দুইজন ম্যাজিস্ট্রেট শহরে টহল দিচ্ছেন বলে জানান তিনি
পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮৩ হাজার ৭২৮ জন
এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪৪ হাজার ৩৭৩ জন ও মহিলা ভোটার ৩৯ হাজার ৩৫৫ জন
পৌর এলাকার ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩টিতে ভোটগ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে
এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মুজিবুর রহমান (নৌকা), বিএনপির রফিকুল ইসলাম (ধানের শীষ), নাগরিক কমিটির (জামায়াত সমর্থিত) সরওয়ার কামাল (নারিকেল গাছ), জাপার রুহুল আমিন সিকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ'র জাহেদুর রহমান (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন
আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ওয়ার্ড-১ (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড)-এ শাহেনা আকতার পাখি (আনারস), আয়েশা সিরাজ (টেলিফোন), বর্তমান কাউন্সিলর হুমায়রা বেগম (অটো রিকশা), টিপু সোলতানা (চশমা) ও ফাতেমা বেগম (জবা ফুল), সংরক্ষিত ২ নং ওয়ার্ডে (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) ইয়াছমিন আকতার (চশমা), রেবেকা সুলতানা (আনারস), ...
আর পড়ুন: ৩ কোটি টাকার আইসসহ রোহিঙ্গা গ্রেফতার টেকনাফে
নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে সরকারদলীয় প্রার্থী মুজিবুর রহমান কক্সবাজারকে মডেল পৌরসভায় রূপান্তর, বিএনপির রফিকুল ইসলাম সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক নগরীতে রূপান্তর এবং নাগরিক কমিটির সরওয়ার কামাল আধুনিক ডিজিটাল নগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন
তবে বিশ্লেষকদের মতে, বুধবারের নির্বাচনে সুস্পষ্ঠ ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় হবে যদি বিএনপি ও জামায়াত প্রার্থী শেষ পর্যন্ত আলাদাভাবে নির্বাচনে প্র্রতিদ্বন্দ্বিতা করে যান
এদিকে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম সোমবার বিকাল চারটায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক ও বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি করছে
রিটার্নিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তারা ও সরকারদলীয় প্রার্থীর সুবিধার্থে কেন্দ্র পরিবর্তনসহ তার পক্ষে অবস্থান নিয়েছে
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সদর বিএনপি সভাপতি আবদুল মাবুদ ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দ...
চট্টগ্রামে হাটহাজারীতে ১৫শ লিটার চোলাইমদ সহ আটক-১ বোয়ালমারীতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আ'লীগের বর্ধিত সভা "নানা আয়োজনে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুল...
টাইগারের হুংকারে অমিতাভ পেছনে!
আপডেট টাইম বুধবার, ২৫ জুলাই, ২০১৮
'বাগি টু' ছবির চূড়ান্ত সাফল্য বলিউড তারকা টাইগার শ্রফকে শুধু নায়ক হিসেবে নয়, আর্থিকভাবেও এক উচ্চতায় পৌঁছে দিয়েছে
আর তার প্রমাণ পাওয়া গেল এবার
টাইগার নাকি তাঁর এক স্বপ্নের ফ্ল্যাট খুঁজে পেয়েছেন
নিজের জন্য এমনই একটি ফ্ল্যাটের স্বপ্ন দেখেছেন তিনি
এই নতুন ফ্ল্যাট নাকি এতটাই বিশেষ যে এই দৌড়ে বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চনকে তিনি পেছনে ফেলে দিয়েছেন
টাইগার শ্রফ যে অ্যাপার্টমেন্টে বিলাসবহুল এই ফ্ল্যাট কিনেছেন, সেটি মুম্বাইয়ে খার এলাকায়
আর এই ফ্ল্যাটের দাম ১০০ কোটি রুপি
বলিউডের এই অ্যাকশন হিরো মুম্বাইয়ের বুকে বিশাল আয়তনের একটি ফ্ল্যাটের সন্ধান করছিলেন
এই ফ্ল্যাটে থাকতে হবে কমপক্ষে আটটি বেডরুম
তবে এমন বাসা মুম্বাইয়ের বুকে পাওয়া সহজ ছিল না
কিন্তু টাইগার তাঁর মনের মতো ফ্ল্যাট খুঁজে পেয়েছেন
আর ফ্ল্যাটটি তিনি মনের মতো করে সাজানোর পরিকল্পনা করেছেন
বিটাউনে গুঞ্জন, এখন বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে দামি ফ্ল্যাটের মালিক নাকি টাইগার! আগামী বছর শেষ দিকে এই ফ্ল্যাটে পাকাপাকিভাবে তিনি চলে আসবেন
'বাগি টু' ছবিতে টাইগার শ্রফটাইগারের এই নতুন ফ্ল্যাট নতুন কোন খবরের ইঙ্গিত দিচ্ছে? আগামী বছর টাইগার আর তাঁর প্রেমিকা দিশা পাটানির চার হাত এক হচ্ছে? তা এখনো নিশ্চিত হওয়া যায়নি
তবে এটা অনেকেই বলেছেন, ক্যারিয়ার শুরুর আগে থেকেই টাইগার শ্রফ চলাফেরা, থাকা-খাওয়ার ব্যাপারে খুবই শৌখিন
ফ্ল্যাটের অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছেন আরেক বলিউড তারকা জন আব্রাহামের ভাই অ্যালেন
তিনি এখন মুম্বাইয়ের নামী এবং জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার
এর আগে একাধিক তারকার ফ্ল্যাট তিনি সাজিয়েছেন
'বাগি টু' ছবিতে অভিনয় করেছেন দিশা পাটানি ও টাইগার শ্রফটাইগার এখন ব্যস্ত করণ জোহরের 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবির শুটিং নিয়ে
এই ছবিতে তাঁর সঙ্গে দুজন নতুন নায়িকা অভিনয় করছেন
এই দুজন নায়িকাই এই ছবির মধ্য দিয়ে বিটাউনে পা রাখছেন
এই দুই সুন্দরীর একজন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে আর অন্যজন তারা সুতারিয়া
এ ছাড়া টাইগার যশরাজ ফিল্মসের একটি অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করছেন
এই ছবিতে তাঁর সঙ্গে আছেন বলিউডের সুপারস্টার হৃতিক রোশন
টাইগারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'বাগি টু' বক্স অফিসে দারুণ সফল হয়েছে
ছবিটি ব্যবসার অনেকগুলো রেকর্ড ভেঙে দিয়েছে
আহমেদ খান পরিচালিত এই ছবিতে তাঁর নায়িকা ছিলেন দিশা পাটানি
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
মতলবে নায়েরগাঁও উত্তরে খিদিরপুর স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট খেলা আয়োজন
অভিনেতা মিঠুন চক্রবর্তী করোনায় আক্রান্ত
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নায়ক ওয়াসিম
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবরী
সারাহ বেগম কবরীর মৃত্যুতে তথ্যও সম্প্রচার মন্ত্রীর শোক
শ্রাবন্তীর বিরুদ্ধে এফআইআর
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ
চট্টগ্রামে হাটহাজারীতে ১৫শ লিটার চোলাইমদ সহ আটক-১
বোয়ালমারীতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আ'লীগের বর্ধিত সভা
"নানা আয়োজনে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
দুমকিতে এইচ.এস.সি ও বি.এম পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নৌকার বিজয়ী প্রার্থীকে এলাকা ছাড়ার হুমকি*বিদ্রোহী চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় আহত-৩
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাসিক মেয়রএ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন
টাঙ্গাইলে ১৬ ইউপিতে আওয়ামীলীগ ও ৮টিতে স্বতন্ত্রপ্রার্থীর জয়
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কে এম আব্বাসের নেতৃত্বে পিএবি সড়কে মশাল মিছিল
চট্টগ্রামে গণপরিবহনে হাফ পাসের দাবিতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা,
শরীয়তপুরে সম্পত্তির লোভে আপন মা'কে হত্যার অভিযোগ উঠেছে ছেলেদের বিরুদ্ধে
নবীনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত তরুণ প্রার্থীরা
বি.এন.পির মনোনয়ন ফরম কিনলেন ব্যারিস্টার জিয়াউর রহমান
রাজাপুরে বিএইচ হারুনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নতুন বছরে ৫০০ বিয়ের মাধ্যমে নববর্ষ উদযাপন
ঘূর্ণিঝড় তিতলি' সুন্দরবন উপকূলে সতর্কতা সংকেত মংলা বন্দরে জাহাজের পন্য-খালাস ব্যাহত
জেনে নিন, যে কারণে গিবত হারাম
শুরু হল বিজয়ের মাস 'ডিসেম্বর'
ফ্রিজ ছাড়াই ভালো থাকবে যে সব খাবার