content
stringlengths
0
129k
হেড গিয়ার পেশাদার বাউটে অনুমোদিত নয়, এবং লড়াই থামার আগে সাধারণত বক্সার দের আরও অনেক বেশি ড্যামেজ করার অনুমতি দেওয়া হয়
যে কোনও সময়ে রেফারি প্রতিযোগিতা থামাতে পারেন যদি তিনি বিশ্বাস করেন যে কোনও অংশগ্রহণ কারি বক্সার চোটের কারণে নিজেকে রক্ষা করতে পারবেন না
সেক্ষেত্রে অন্য অংশগ্রহণকারীকে একটি টেকনিক্যাল নকআউট বিজয়ী হিসেবে ভূষিত করা হয়
কোন বক্সার যদি এমন কোনো পাঞ্চ করেন যে প্রতিপক্ষের উপর একটি কাটা ক্ষতের সৃষ্টি হয়, এবং পরে প্রতিপক্ষকে এই কর্তনের কারণে ডাক্তারের কাছে খেলা চালিয়ে নেওয়া উপযুক্ত নয় বলে মনে করা হয় তবে একটি টেকনিক্যাল নকআউট দেওয়া হবে
এই কারণে, বক্সার রা প্রায় কাটম্যান নিয়োগ করে, যার কাজ হল রাউন্ডের মধ্যে কাটা চিকিৎসা করা যাতে বক্সার কাটা সত্ত্বেও খেলা চালিয়ে যেতে সক্ষম হয়
যদি কোনও বক্সার সাধারণভাবে লড়াই ছেড়ে দেয়, বা যদি তার কর্নার লড়াই বন্ধ করে দেয়, তবে বিজয়ী বক্সার কে একটি টেকনিক্যাল নকআউট জয় দেওয়া হয়
অ পেশাদার বক্সিং এর বিপরীতে, পেশাদার পুরুষ বক্সারদের খালি শরীরে ফাইট করতে হয়
---: --- & , --- & , --- | | 2
আপনি 11 ভার্সনে এই সময় সাইট দেখছেন
এই সময় সাইট অপটিমাইজড এবং এডজ ও ক্রোম ব্রাউজারে সেরা অভিজ্ঞতা দেয়
প্লিজ আপনার ব্রাউজার আপডেট করুন
: ১ জুলাই থেকে আদৌ মিলবে বাস? ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় মালিকরা - , 1 |
আপনি 11 ভার্সনে এই সময় সাইট দেখছেন
এই সময় সাইট অপটিমাইজড এবং এডজ ও ক্রোম ব্রাউজারে সেরা অভিজ্ঞতা দেয়
প্লিজ আপনার ব্রাউজার আপডেট করুন
জলপাইগুড়ি
আলিপুরদুয়ার
পশ্চিমবঙ্গ
লাইফস্টাইল
অ্যাস্ট্রো
উত্তর-পূর্ব ভারত
অপরাধ-তদন্ত
মার্কিন খবর
তথ্য-তালাশ
সিটিজেন রিপোর্টার
লেন্সবন্দি
ফটো গ্যালারি
পশ্চিমবঙ্গ
জলপাইগুড়ি
আলিপুরদুয়ার
24
, 1
১ জুলাই থেকে আদৌ মিলবে বাস? ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় মালিকরা
| . | : 29, 2021, 3:43
একদিকে আকাশছোঁয়া জ্বালানির দাম ( ), অপরদিকে বাসভাড়া বাড়ানোর দাবি
১ জুলাই থেকে বাস পরিষেবা ( ) কি আদৌ মিলবে? তা নিয়ে সংশয়ে নিত্যযাত্রীরা
ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকরা
অবশেষে উঠেছে গণপরিবহণের উপর বিধিনিষেধ
প্রতিদিনই বাড়ছে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম
শহরতলী ও জেলা থেকে প্রায় ২৫ লাখ যাত্রী প্রতিদিন কলকাতা শহরে আসেন মেট্রো ও লোকাল ট্রেনে
এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে উঠেছে গণপরিবহণের উপর বিধিনিষেধ
১ জুলাই থেকে পথে বাস নামানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( )
কিন্তু, ছাড় মিললেও আদৌ কি রাস্তায় মিলবে বাস ( )? এই প্রশ্নই এখন নিত্যযাত্রীদের মধ্যে
কারণ ভাড়া বৃদ্ধির ( ) দাবিতে এখনও অনড় বাস মালিক সংগঠনগুলি
একদিকে, প্রতিদিনই বাড়ছে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম ( )
করোনার কোপে রোজগার বন্ধ হয়েছে বাস চালকদের
জ্বালানির মূল্যবৃদ্ধি যেন মরার উপর খাঁড়ার ঘা
এমনটাই জানাচ্ছে মালিক সংগঠনগুলি
এর উপর ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো কার্যত অসম্ভব বলেই মনে করছেন তাঁরা
অবিলম্বে ভাড়া বৃদ্ধি না করলে পরিষেবা দেওয়া সম্ভব নয় বলেও অনড় তাঁরা
ভাড়া বাড়ানো নিয়ে সরকারের ভূমিকায় ক্ষুব্ধ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের ( ) সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়
এই সময় ডিজিটালকে তিনি বলেন, 'এই মুহূর্তে ডিজেলের মূল্য ৯৩ টাকা প্রতি লিটার
সে ক্ষেত্রে গাড়ি চালাতে গেলে ভাড়া বৃদ্ধি ছাড়া কোনও গতি নেই
দ্বিতীয়ত একাধিকবার কমিটি গঠিত হলেও ভাড়া বৃদ্ধি নিয়ে সরকারের তরফে কোনও সদুত্তোর মেলেনি
বাস তো আর জলে চলে না
বাস তো ডিজেলে চলে
কোনও পরিকাঠামো তৈরি না করে কেন নির্দেশ দেওয়া হল বুঝতে পারছি না
' একইসঙ্গে তাঁর সংযোজন, 'অটো যদি নিজের ভাড়া নিজে তৈরি করতে পারে, তাহলে বাস কেন পারবে না? মোটর ভেহিক্যাল আইন পরিবর্তন করা হোক
এটা আমাদের অন্যতম দাবি
তাহলে আমরাও বাজার দর অনুযায়ী ভাড়া বৃদ্ধি করতে পারব
সরকার ভর্তুকি দিয়ে গাড়ি চালাতে পারে
কিন্তু আমাদের তো আর গৌরী সেন নেই
তাহলে আমরা আর্থিক ক্ষতি সত্ত্বেও গাড়ি কীভাবে চালাব?'
এক ধাক্কায় ২২০! মুরগির চড়া দামে হেঁশেলে আগুন
জানা গিয়েছে, শহরতলী ও জেলা থেকে প্রায় ২৫ লাখ যাত্রী প্রতিদিন কলকাতা শহরে আসেন মেট্রো ও লোকাল ট্রেনে
এরপর শহরের বিভিন্ন অংশে যাওয়ার জন্য তাঁরা বাসে চড়েন
কিন্তু, এই মুহূর্তে ট্রেন ও মেট্রো বন্ধ থাকায় সেই যাত্রীরা অমিল
তপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, '৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে বলা হচ্ছে
অফিস-আদালত, স্কুল-কলেজ বন্ধ থাকায় এমনিতেই রাস্তায় যাত্রী নেই
এভাবে বাস চালানোর কথা অযৌক্তিক
' তবে কি ১ জুলাই থেকে পরিষেবা মিলবে না রাস্তায়
প্রশ্নের উত্তরে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'কোনও বাস মালিক যদি মনে করেন চালাতে পারেন
তবে কোনও স্থায়ী ভাড়া বৃদ্ধির সমাধান না হলে আমাদের পক্ষে বাস নামানো প্রায় অসম্ভব
আমরা বাস রাস্তায় নামাতেই চাই
বসিয়ে রাখলে তো আমাদেরই ক্ষতি
শহর কলকাতার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে জেলার বাস সংগঠনও
কোনও স্থায়ী পরিকাঠামো এবং বাসের ভাড়া সঠিকভাবে ঠিক করে দেওয়া না হলে, ভর্তুকী দিয়ে বাস চালানো সম্ভব নয়
এমনটাই জানাচ্ছেন বীরভূম জেলার বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক জয়ন্ত বন্দ্যোপাধ্যায়
বারাসত চাঁপাডালি তিতুমীর বাস স্ট্যান্ডে নেই কোনও তোরজোড়
তেলের দাম বাড়ায় এই ভাড়ায় যাত্রী পরিষেবা দিতে পারবে না বলে আগাম জানিয়েছে বাস মালিকরা
নেতৃত্ব জানিয়েছে যেভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে তাতে দু'টাকা ভাড়া বৃদ্ধি করলেও বাস চালানো যাবে না
পূর্বে বাস ভাড়া ৭৫-৮০ পয়সার বেশি কোন সময় বাড়েনি বলে জানান তাঁরা
বাস চালক বাপি হোসেন বলেন, 'ভাড়া না বাড়ালে রাস্তায় বাস নামবে কি না, তা নিয়ে সন্দেহ আছে
এমনিতেই কয়েক মাস ধরে বসে রয়েছে বাসগুলি
ফলে কোনওটার ইঞ্জিনে জল ঢুকেছে, কোনওটার ইঞ্জিন বসে গিয়েছে
একাধিক যন্ত্রাংশ বিকল
তা সরিয়ে বাস নামাতে অনেক টাকা খরচ
' মালদা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জিয়াউল হক বলেন, 'পরিবহণ শিল্পকে বাঁচাতে আমার বর্ধিত ভাড়ার পাশাপাশি যাত্রীদের থেকে ১০ টাকা করে চাওয়ার আবেদন জানাচ্ছি
লোকাল ট্রেন কবে চালু হবে? যা জানালেন মমতা
এদিকে, যাত্রীদের অভিযোগ, সরকার ভাড়া না বাড়ালেও বাস কন্ডাক্টাররা নিজেদের মতো যেমন খুশি ভাড়া নিচ্ছিলেন
ন্যূনতম ভাড়া নেওয়া হচ্ছিল ১০ টাকা
যাত্রীদের সঙ্গে যা নিয়ে প্রায়ই বচসা বাঁধতে দেখা যেত
ফলে আশঙ্কা, ১ জুলাই থেকে বেসরকারি বাসে ফের যেমন খুশি তেমন ভাড়া চাওয়া হবে
সরকারি বাসে অবশ্য পুরনো ভাড়াই নেওয়া হবে
রাস্তায় নামবে অটো এবং টোটোও
আশপাশের শহরের খবর
: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ