content stringlengths 0 129k |
|---|
ধরেন বিয়ের পর আমিও জব করি কিন্তু ফ্যামিলির এমন একটা অবস্থায় এসে দাঁড়ালো যে |
আপনার চাকরি ছাড়তে হবে নয়তো আমাকে চাকরি ছাড়তে হবে |
এমন অবস্থায় আপনি কাকে চাকরি ছাড়াতে বলবেন? |
সুজন সেদিন মাথা নিচু করে অনেকক্ষণ ভাবার পর উত্তর দিয়েছিল! |
দেখেন একটা মেয়ে যেভাবে সংসার গুছিয়ে রাখে একটা ছেলে হয়তো সেই ভাবে গুছিয়ে রাখতে পারবেনা |
তাই বলে যে ছেলেরা সংসার গুছিয়ে রাখতে পারবে না |
এমনটা কিন্তু না ছেলেরাও সংসারের অনেক কাজ করতে পারে |
হয়তো মেয়েদের মত কখনোই পারবে না আমাদের ভারত ও বাংলাদেশের অনেক পরিবার আছে যেখানে স্বামী বেকার স্ত্রী ইনকামিং সংসার চলে তো আমাদের এমন পরিস্থিতি যদি হয় তাহলে দুজনে বসে আলোচনা করব |
দুজনের মধ্যে কার চাকরি কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে কথা বলবো |
চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি সে চাকরি করবে আর যার কম সে হয় চাকরি ছেড়ে দিবে |
হাসির শিক্ষনীয় গল্প |
এবার ধরেন আপনার মায়ের সাথে আমার বনিবনা মিলবেনা |
বউ শাশুড়ি সারাক্ষণ ঝগড়া করি |
এমন অবস্থায় আমি যদি আপনাকে নিয়ে আলাদা থাকতে চাই আপনি কি রাজী হবেন |
তখন সুজন মাথা নিচু করে উত্তরটা দিয়েছিল? |
না আমি কখনো রাজি হব না |
দেখেন প্রতিটা সংসদে বউ সাসুরির মধ্যে টুকটাক ঝগড়া হয় তাই বলে যে বৃদ্ধা মাকে রেখে বউকে নিয়ে অন্য বাসায় থাকব এত বড় পাপ কাজ আমি করতে পারবোনা |
বউ শাশুড়ির ঝগড়া হলে আমি নিরপেক্ষ থেকে আগে বোঝার চেষ্টা করব |
দোষ টা কার আমার বউয়ের না মায়ের |
যার দোষ আমি তাকে বোঝানোর চেষ্টা করব |
একবার না হলে দ্বিতীয় বার বোঝাবো আর না হলে তৃতীয় বার বোঝাবো |
তবুও যদি না বোঝে আমি ততক্ষণ পর্যন্ত বোঝাবো যতক্ষণ পর্যন্ত না বোঝে |
আমি সন্তান হিসাবে মায়ের প্রতি যেমন কর্তব্য এক চুলও কমতি রাখবো না তেমনি স্বামী হিসেবে স্ত্রীর প্রতি দায়িত্ব একটু অবহেলা করবো না |
( শিক্ষনীয় মজার গল্প ) |
তাছাড়া যদি কখনো জানেন যে বিয়ের আগে আমার কোন একটা ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তখন আপনি কি করবেন ? |
তখন সুজন আমার চোখে চোখ রেখে বলেছিল, আপনার বয়সটা যেন কত? |
সে আমার চোখে সরাসরি চোখ রাখার জন্য আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, জ্বি ২২ |
সুজন তখন মুচকি হেসে কফিতে চুমুক দিতে দিতে বললো , |
আপনি বিয়ের আগের ২২ বছর আপনি কখন কি করেছেন |
সে বিষয়ে আমার কখনো আপনাকে প্রশ্ন করব না শুধু খেয়াল রাখবেন বিয়ের পর যেন এমন ভুল না হয় |
সুজনের মুখ থেকে এইসব উত্তর শোনার পর আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম |
দুপুরে সবাই মিলে যখন খাচ্ছিল তখন আমি শাশুরিকে বললাম, |
মা, তরকারিটা কেমন হয়েছে বলবেন? |
আমার ছেলের হাতের রান্না বরাবরই ভালই হয় |
আমি তখন আর কিছু না বলে সুজনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলাম |
বিকালের দিকে শাশুড়ি রুমে এসে দেখি শাশুড়ি মা মুখ গোমড়া করে বসে আছেন |
আমি তখন শাশুড়ি কে বললাম, |
সুন্দর শিক্ষনীয় গল্প |
মা, আপনার মাথায় তেল দিয়ে দেব কি ? |
তখন শাশুড়ি মা ভারী গলায় বলল "না" |
মা পাঁচ বছর বয়সে আমার মা মারা যায় |
বাবা আমার কথা ভেবে আর বিয়ে করেন নি |
মেয়েরা সাধারণত মায়ের কাছ থেকে রান্না শিখে আমার তো মা ছিল না তাই রান্নাটা তেমন ভাবে শেখা হয়নি |
আরও পড়ুন - 2021 - অভিমানী ভালোবাসার গল্প |
রাগী বান্ধবী যখন বউ || 2021 |
এই কথা বলে যখন আমি চলে যাচ্ছিলাম তখন শাশুড়ি মা ভারী গলায় আমায় বললো, |
কোথায় যাচ্ছ বৌমা মাথায় একটু তেল দিয়ে যাও |
আর শোনো কাল থেকে আমি যখন রান্না করবো তখন তুমি আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে তা দেখবে |
তোমাদের ওই সব কলেজের পড়াশোনা থেকেও রান্না টা অনেক কঠিন |
আমি প্রতি সপ্তাহে রান্না শেখাবো আর সপ্তাহে একদিন পরীক্ষা করে দেখবো তোমার রান্না শেখা কতদূর হলো |
আর তুমি কেমন রান্না করতে পারছো |
শাশুড়ি মার এইরূপ কথা শুনে আমি মাথা নিচু করে হাসতে লাগলাম আর আমার হাসি দেখে শাশুড়ি মা দিল ... |
একদিন শাশুড়ি আমায় ডেকে বলল, ( শিক্ষনীয় গল্প ) |
বৌমা আমাদের বংশের একটা নিয়ম আছে ছেলের বিয়ের এক মাস পর শ্বশুর বাড়ি থেকে মেয়ে জামাইকে একটা খাসি দেয় |
তুমি তোমার বাবাকে বল একটা খাসি দিতে |
তা না হলে পাড়া-প্রতিবেশী কথা শোনাবে যে |
আমি তখন মুচকি হেসে মাকে বললাম ঠিক আছে |
আমি দুপুরের দিকে সুজনের অফিসে গেলাম |
সুজন আমায় হঠাৎ করে ওর অফিসে দেখে অবাক হয়ে বললো , |
কি ব্যাপার তুমি হঠাৎ আমার অফিস এসেছো |
আমার একটা ছাগলের বাচ্চা লাগবে |
সুজন তখন বিস্ময়কর চোখে আমার দিকে তাকিয়ে বললো , |
মেয়েরা বিড়ালের বাচ্চা আবদার করে কিন্তু তুমি ছাগলের বাচ্চা আবদার করছ কেন? |
শিক্ষনীয় বড় গল্প |
আমি তখন মুখ গোমরা করে সুজন করে পুরোটা বললাম আমি কেন ছাগলের বাচ্চা চাইছি আমার সব কথা শুনে সুজন মুচকি হেসে বলল ! |
ঠিক আছে তবে তুমি এখন বাড়ি যাও আমি ছাগলের বাবস্থা করছি |
এই কলকাতা শহরের ছাগল পাওয়া খুবই কঠিন |
তাই সুজন অনেক কষ্ট করে এক কসাই এর কাছ থেকে একটা ছাগলের ব্যবস্থা করল ছাগল নিয়ে যখন আমি ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়লাম তখন শাশুড়ি অবাক হয়ে বললো , |
আরে আরে তুমি ছাগল নিয়ে এলে কোথা থেকে ? |
আপনি তো বললেন সকালে যে ছেলের বিয়ের এক মাস হয়ে হয়েছে দেখে ছাগল লাগবে তাই বাবাকে বলে ছাগলের ব্যবস্থা করলাম |
সে না হয় আমি বুঝলাম |
তা এই ছাগল আমি রাখবো কোথায় এখন? |
তাতো আমি জানি না আপনি ছাগলের কথা বলেছেন আমি ছাগল এনেছি এখন কোথায় রাখবেন সেটা আপনি জানেন ? সেটা আপনার ব্যাপার? |
এই কথা বলার শেষেই আমি শাশুড়ি মায়ের হাতে ছাগলের দড়িটা দিয়ে আমার রুমে এসে পড়লাম |
ছাগলটা তখনই সমানে ব্যা ব্যা করছে আর শাশুড়ির কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে |
আমি রুমে ঢুকেই সুজন কে ফোন করে বললাম উপরে আসতে |
সুজন বাসায় ঢুকে তার মাকে দেখে বললো , |
মা তুমি বাসার মধ্যে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো কেন ? তুমি কি ছাগল চুরি করেছ ? কার ছাগল চুরি করলে? |
তখন শাশুড়ি মা রাগে লাল হয়ে উঠলো একটা থাপ্পর মেরে তোর দাঁত ফালায় দিবো |
আমি কেন ছাগল চুরি করবো? তোর বউ কে বলেছিলাম বাপের বাড়ি থেকে একটা ছাগল আনতে ওই মেয়ে সত্যি সত্যি ছাগল 🐐 আনবে কে জানে? |
ছাগল না আনলে তুমি তো আবার আমার বউকে কথা শোনাতে না |
নারে বাবা আমি বৌমাকে কোন কথা শুনব না তুই বরং তোর শ্বশুরকে ছাগলটা ফিরিয়ে দিয়ে আয় |
আমার ছাগলের কোন দরকার নেই |
বাংলা শিক্ষনীয় গল্প |
সুজন তখন মুচকি হেসে ছাগল নিয়ে বাসা থেকে বের হয়ে গেল আর আমি সুজন কে ফোন করে বললাম , |
তুমি ছাগলটা ফিরিয়ে দিয়েছে তাড়াতাড়ি বাসায় আসো আমি তোমার প্রিয় খাবার খিচুড়ি রান্না করেছি |
সকালে নাস্তার টেবিলে আমি জোড়া কলা খেয়েছি বলে শাশুড়ি মা প্রচন্ড রেগে গিয়ে বললো , |
ওমা তোমার বাচ্চা পেটে আর তুমি জোড়া কলা খেলে |
এখন তো তোমার যমজ বাচ্চা হবে |
আমি তখন হেসে বললাম জোড়া কলা খেলে জমজ বাচ্চা হয় এটা আপনার কোন মা বলেছে? যমজ বাচ্চা কেন হয় আমি আপনাকে বুঝিয়ে বলছি ! |
তখন শাশুড়ি আমায় থামিয়ে বললো, আমাকে আর জ্ঞান দিতে হবে না |
আমি তোমার মত অত শিক্ষিত না হলেও কিছু তো বুঝি |
জোড়া কলা খেলে যে জমজ বাচ্চা হয় সেটা আমাদের বাপ দাদার আমল থেকে সবাই মেনে এসেছে |
তোমরা এখন দুই কলমের পড়াশোনা করে বেশি বোঝো আর কি? |
তখন আমি আর শাশুড়িকে কিছু আর বললাম না কারন এখন কিছু বোঝাতে গেলে শাশুড়ি আমায় ভুল বুঝবে |
আমার ডেলিভারি করার আগে শাশুড়ি শতভাগ নিশ্চিত আমার নাকি জমজ বাচ্চা হবে কারণ আমি জোড়া কলা খেয়েছি |
একহাতে তিনি দুই বাচ্চার যত্ন কিভাবে নিতে পারবেন না |
তাই তিনি গ্রাম থেকে কাজের মেয়ে আনার ব্যবস্থা করছেন |
সারাদিন ধরে কাঁথা সেলাই করে যাচ্ছেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.