content stringlengths 0 129k |
|---|
কিনে ফেললাম |
কী যে আনন্দ করে পড়েছিলাম সে আর কী বলব |
কৈশোরে রাতজেগে ব্যোমকেশ বা অরিজিনাল হোমস পড়ার মতন উত্তেজনায় |
গেল ন বছরে এ দুই বইয়ের এ' মাথা ও' মাথা পড়েছি তিনবার |
আর খামচে খামচে অসংখ্যবার |
কী অসম্ভব ভাল লেখা, যারা মূল ইংরিজি না পড়েছেন তারা বুঝবেন না |
করবেটের শিকার কাহিনী তো শিকার কাহিনী নয়, জঙ্গলের ভালবাসার গল্প |
কুমায়ুনের ল্যান্ডস্কেপ, শুঁড়িপথ, গাছগাছালি, পশুপাখী যেন চোখে দেখা যায়, ঝোরার শব্দ কানে শোনা যায় |
প্রকৃতির প্রতি কী পরম মমতা, ছত্রে ছত্রে তার অনুভব |
অথচ কোথাও সোচ্চারে বলা নেই, "এই দেখ, আমি কীরকম প্রকৃতিপ্রেমী!" |
দু' খন্ডের খানছয়েক বইয়ের মধ্যে যদি একটা বই বাছতে হয়, তাহলে খুবই সমস্যায় পড়তে হবে |
অনেক ভেবেচিন্তে, নোখ-টোখ খুঁটে শেষ পর্যন্ত আমি হয়ত বাছব ওনার "মাই ইন্ডিয়া" বইটা |
শিকারের গল্প নয়, মানুষের গল্প |
দুখিনী ভারতের গরীব মানুষের গল্প |
তার মধ্যে বিশেষ করে আমার প্রিয় 'লয়্যালটি' নামের গল্প |
একুশ বছরের ছোকরা করবেট গেলেন পাটনার কাছে মোকামা ঘাটে রেলের কুলি চরনোর কাজ নিয়ে |
ফুরনের কাজ, মানে কনট্র্যাক্ট |
অল্পদিনের মধ্যে বারোজন সর্দারের অধীনে প্রায় পৌনে দুশোজনের কর্মীদল তৈরিও করে ফেললেন |
কাজ শুরু করে অচিরেই প্রচুর সাফল্য |
কিন্তু গোলমাল বাঁধল অন্যত্র |
তিনমাস হতে চলল, অথচ রেলওয়ের ব্যুরোক্রেসির চক্করে হেডঅফিস থেকে টাকা আর আসে না |
করবেটের সামান্য সঞ্চয় ফুরিয়ে গেছে |
টাকা না পেয়েও কুলিরা উদয়াস্ত কাজ করে যাচ্ছে |
কুলিদের থেকেও বেশি কাজ করছেন করবেট |
দিনে চার ঘন্টার বেশি ঘুমোতে পারেন না |
এমনই এক সময়ে, এক দিন, এপ্রিলের গরমে, আঁধিতে সারাদিনের অমানুষিক পরিশ্রমের পরে সন্ধ্যেবেলা দিনের প্রথম খাওয়া খেতে বসেছেন করবেট |
ভৃত্য খাবার সাজাচ্ছে, এমন সময়ে মিছিল করে করবেটের ঘরে ঢুকে এল বারোজন সর্দার |
সাহেব খেতে বসেছে দেখে ভারতীয় সৌজন্যে (আমার নয়, করবেটের কথা) তারা ঘর থেকে তৎক্ষণাৎ বেরিয়ে বাইরে অপেক্ষা করতে লাগল, সাহেবের খাওয়া কখন শেষ হয় |
করবেট খেতে খেতে শুনছেন বাইরে সর্দারদের সঙ্গে তাঁর ভৃত্যর কথোপকথন - |
সাহেবের সামনে থালায় কী খাবার দিলে? |
একটা চাপাটি আর অল্প ডাল |
শুধু একটা চাপাটি আর অল্প ডাল কেন? |
আর খাবার কেনার পয়সা নেই |
সাহেব আর কী খায়? |
আর কিছু নয় |
তারপরে নৈঃশব্দ |
কিছুক্ষণ পরে বয়োজ্যেষ্ঠ সর্দারের গলা পাওয়া গেল |
অন্য সর্দারদের বলছে, "তোমরা ঘরে যাও |
আমি সাহেবের সঙ্গে কথা বলছি |
" করবেটের খাওয়া শেষ হলে সর্দার ঘরে ঢোকে |
বলে, "সাহেব, আমরা বলতে এসেছিলাম এই ভুখা শরীরে আর কাজ করা যাচ্ছে না |
কাল থেকে কাজ বন্ধ |
কিন্তু এসে দেখলাম তোমার অবস্থাও আমাদেরই মতন |
তাই কাজ আমরা থামাব না |
শরীর যতক্ষণ দেবে, কাজ করে যাব |
তুমি খালি দেখ মজুরির ব্যবস্থা করতে পার কিনা |
সেই রাতেই করবেট গেলেন টেলিগ্রাফ অফিসে |
গোরখপুরের হেড অফিসে তার করলেন যে পয়সা না পেলে আগামীকাল দুপুর থেকে কাজ বন্ধ |
পরেরদিনই খবর এল, টাকা আসছে |
আর তারও পরেরদিন পুলিশ পাহারায় এসে পৌঁছল বারো হাজার টাকা - কুলিদের মজুরী আর সাড়ে চারশো টাকা, করবেটের দক্ষিণা |
করবেট এই বলে লেখা শেষ করছেন - |
কাজেই আসুক বা আনন্দ করতে, ভারতে আগমনকারীদের কেউই কখ্নও সত্যিকারের ভারতবাসীর সংস্পর্শে আসার সুযোগ পায়না - যে ভারতবাসীর বিশ্বস্ততা আর একনিষ্ঠতার ওপর ভর করে মাত্র গুটিকয়েক মানুষের পক্ষে এই লাখ-লাখ মানুষের উপমহাদেশ শাসন করা সম্ভব হয়েছিল |
সেটা প্রশাসনের পক্ষে হিতকর হয়েছিল না যে ভারতীয়দের সঙ্গে আমি পাঠকদের পরিচয় করালাম, তাদের পক্ষে, তা' নির্ণয় করার ভার আমি পক্ষপাতশূন্য ঐতিহাসিকদের হাতেই ছেড়ে দিলাম |
( - , , . , .) |
সলিলের তিন পর্যায় - সম্বিৎ |
খাও তবে কচুপোড়া খাও তবে ঘন্টা - সম্বিৎ |
আমার অ্যামেরিকা আবিষ্কার: নর্মা - সম্বিৎ |
রবীন্দ্রসঙ্গীত একাদশ ও চৌতিরিশটা ইনিংস - সম্বিৎ |
আগুনের ফুল - সম্বিৎ |
বাঙালি ইন্টেলেকচুয়াল - সম্বিৎ |
দার্জিলিং ও ইতিহাস - সম্বিৎ |
আমার অ্যামেরিকা আবিষ্কারঃ ট্রাম্পিজমের উৎস সন্ধানে - ন্যাড়া |
ভূতের গল্প - ন্যাড়া |
আয়না - ন্যাড়া |
ফেসবুকের অন্দরে পচন - পরঞ্জয় গুহঠাকুরতা |
ভারতের অপারেশন টোকিও: পর্ব ৮ - সৌরাংশু |
রণছোড় - |
যাহারা তোমার বিষাইছে বায়ু - শুভপ্রতিম রায়চৌধুরী* |
চার রঙের উপপাদ্য - বসন্ত-৩ - ইন্দ্রাণী |
নকশিকাঁথা (১৮) - বিশ্বদীপ চক্রবর্তী |
নেতাজি সুভাষ চন্দ্র বসুর রংপুর-ভাষণের প্রতিলিপি - |
ছ্যাড়ানো ছড়া ১ // সমীর ঘোষ // ইন্ডিয়া আর ভারত - |
নোটবন্দীর সাতকাহন: পাঁচবছর পর - রঞ্জন রায় |
নোটবন্দীর উদ্দেশ্য ও বিধেয়: ফিরে দেখা - রৌহিন ব্যানার্জী |
অবশেষে প্রকাশিত হল ইংল্যান্ডের সেই নতুন টাকা |
কিন্তু তাতে জগদীশ চন্দ্র বসু'র ছবি আছে কি ? ..... - |
বাড়ি: - |
৩রা ডিসেম্বর- বিশ্ব প্রতিবন্ধী দিবসের প্রাক্কালে কিছু কথা: - - |
নতুন বিশ্লেষণ, নতুন রাজনীতি, নতুন পথনির্দেশ |
- |
গান কই ? - প্রবুদ্ধ বাগচী |
জীবন যে রকম - স্বাতী রায় |
অন্নদা মুন্সীর চা-পান বৃত্তান্ত - |
"মুখোশ" - |
বিস্মৃতির পাঠ্যক্রম - প্রবুদ্ধ বাগচী |
সেই যুগান্তকারী আবিষ্কার, সেই অবিস্মরণীয় প্রাণদায়ী মুহূর্ত - |
জাভাদ্বীপের রমণী ও চলচ্চিত্র আবিষ্কার: - |
অনুবাদ কবিতা - |
বাটিক-এর জামাকাপড় - কি এবং কোথা থেকে এল - সুকান্ত ঘোষ |
কোথায় তোমার দেশ গো বন্ধু? পর্ব ৬ - |
কালোমানিক - |
প্রতিবন্ধকতার অবস্থার পরিবর্তন আদৌও সম্ভব! - . |
বসন্তের বজ্রনির্ঘোষ এবং একটি প্রেমের গল্প - দেবব্রত মণ্ডল |
বিভাগ : ব্লগ | ১৩ এপ্রিল ২০১৯ | ৭৮৮♦ বার পঠিত |
জমিয়ে রাখুন |
পুনঃপ্রচার |
প্রিন্ট/ |
কোনোরকম কর্পোরেট ফান্ডিং ছাড়া সম্পূর্ণরূপে জনতার শ্রম ও অর্থে পরিচালিত এই নন-প্রফিট এবং স্বাধীন উদ্যোগটিকে বাঁচিয়ে রাখতে |
গুরুচণ্ডা৯-র গ্রাহক হোন |
গুরুচণ্ডা৯তে প্রকাশিত লেখাগুলি হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.