content
stringlengths
0
129k
এ সময় জাহাঙ্গীর বকসির ভাই লিটন বকসির নেতৃত্বে তাদের ওপর হামলা হয়
হামলাকারীরা কয়েকটি বাড়ি ভাঙচুর করে, একটি মাছ ধরার নৌকা ও জাল পুড়িয়ে দেয়
জবাবে বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর বলেন, নির্বাচনে হেরে যাওয়ার মফিজের ক্ষুব্ধ সমর্থকরা হামলা চালায় তার লোকজনের ওপর
এর আগে ভোটের দিন রায়পুরের দক্ষিণ চরবংশীর পশ্চিম চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়
স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য পদপ্রার্থী আলমগীর হোসেন তার সমর্থকদের নিয়ে কেন্দ্রে যাওয়ার সময় অন্য সদস্য পদপ্রার্থী খালেকুজ্জামান খালেক বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়
এতে খালেকুজ্জামানসহ দুই পক্ষের ছয়জন আহত হয়েছেন
একই সময় রামগঞ্জের বাদুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে হানুবাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে
এরপর ভোট শেষের আগমুহুর্তে বিকেল পৌনে ৪টার দিকে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও এর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব হোসেন নিহত হন
ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই সংঘর্ষ হয়
নিহত সজিব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন
তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহনাজ আক্তারের সমর্থক ছিলেন
চেয়ারম্যান পদে লড়াইয়ে চাচা-ভাতিজা
ভাঙচুর: আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
মন্ত্রীর সইয়ে ১৫ নেতা বহিষ্কার
দুই স্ত্রী ভোটযুদ্ধে, প্রথমজনের পক্ষে স্বামী ও তৃতীয় স্ত্রী
মনোনয়ন কিনতে গিয়ে 'ভোটার নন' জানলেন ৩ বারের চেয়ারম্যান
শেয়ার করুন
ট্রান্সজেন্ডার ঋতুর বিশাল জয় যে কারণে
সোহাগ আলী, ঝিনাইদহ
২৯ নভেম্বর, ২০২১ ১৫:৩৭
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ১৮:০৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
ট্রান্সজেন্ডার নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত সমর্থকরা
এলাকার ভোটাররা বলছেন, বিপদে-আপদে সবার পাশে থাকেন ঋতু
তার কাছে নিরাপদ থাকবে ইউনিয়ন
ঋতু সরকারি বরাদ্দ নয়ছয় করবেন না, এমনটিও আশা ভোটারদের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে প্রায় দ্বিগুণ ব্যবধানে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ট্রান্সজেন্ডার নজরুল ইসলাম ঋতু
দেশে তিনিই প্রথম ট্রান্সজেন্ডার, যিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন
আনারস প্রতীকে ঋতুর বিশাল জয়ে উচ্ছ্বসিত তার সমর্থকরা
নৌকার প্রার্থীও পরাজয় মেনে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুকে
নতুন চেয়ারম্যান বলছেন, সবাইকে পাশে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন
ইউপি নির্বাচনে ঋতু পেয়েছেন ৯ হাজার ৫৫৭ ভোট
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট
তৃতীয় স্থানে থাকা হাতপাখার মাহবুবুর রহমান পেয়েছেন ৮০৯ ভোট
ইউনিয়নের দাদপুর গ্রামের বদিলাপাড়ার ইউসুফ আলী নিউজবাংলাকে বলেন, 'যাকে নৌকা প্রতীক দেয়া হয়েছিল তার চেয়ে ঋতু অনেক ভালো
তিনি মানুষের উপকার করেন
তাই আমরা তাকে ভোট দিছি
বহিরগাছি গ্রামের শুকুর আলী বলেন, 'ঋতু বিপদে-আপদে আমাদের পাশে থেকেছে
তাই আমরা তাকে ভোট দিয়েছি
তাকে আমরা জিতাইছি
এখন সে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা বাস্তবায়ন করুক
বালিয়াডাঙ্গা গ্রামের আজিম শেখ বলেন, 'ঋতুর ঘর নেই, সংসার নেই, তার কাছে ইউনিয়ন নিরাপদ
আশা করছি, আমাদের জন্য আসা সরকারি বরাদ্দ তিনি ঠিকমতো বিতরণ করবেন
আবুল কাশেম নামের এক বৃদ্ধ বলেন, 'মানুষ বলে তৃতীয় লিঙ্গের মানুষের কোনো মূল্যায়ন নেই
সে কথাটা ঠিক না
তার অন্যতম উদাহরণ আমাদের ইউনিয়ন
''মানুষ যদি যোগ্য হয় তাহলে তার স্থান ঠিকই পাবে
সারা দেশের 'হিজড়া সম্প্রদায়ের' মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা ঋতুর মতো যোগ্য হন, মানুষের উপকার করেন
তাহলেও মানুষও আপনাদের মূল্যায়ন করবে
বিজয়ী নজরুল ইসলাম ঋতু নিউজবাংলাকে জানান, কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান তিনি
জাতীয় পরিচয়পত্র অনুসারে তার বয়স ৪৩ বছর
সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোনো হয়নি
অল্প বয়সে চলে যেতে হয়েছিল ঢাকায়
সেখানে ডেমরা থানায় দলের গুরুমার কাছেই তার বেড়ে ওঠা
ঋতু বলেন, 'ঢাকায় থাকলেও নিয়ম করে এলাকায় যেতাম
এলাকার মানুষের জন্য কাজ করতাম
'জনগণ আমার পক্ষে আছে
আমি একটা কথা জানি, অনেক মানুষের অনেক কথা থাকে
আমার কিচ্ছু নেই
আমার ঘর নেই, সংসার নেই
এই জন্য আমার লোভ-লালসা নেই
এই জনগণই আমার সব
আগামীর পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, 'আমি জনগণকেই সঙ্গে নিয়ে সব করতে চাই
জনগণ যা বলবে আমি তাই করব
জনগণ বলেছে, ওর ছেলে নেই মেয়ে নেই, ঘর সংসার নেই, ও আমাদের জন্যই কাজ করবে
আমি জনগণের পক্ষেই সব সময় থাকব
জনগণ আমাকে যেইটা বলে আমি সেইটা করব
ঋতু বলেন, 'আমার এলাকায় অনেক কাজ এখনও হয়নি
রাস্তাঘাট ভাঙা রয়েছে
সরকারের সহযোগিতায় এসব কাজ করার জন্য আমি চেষ্টা করব, প্রধানমন্ত্রী যেন একটু সুনজর দেন
পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, 'মানুষ যা সিদ্ধান্ত নিয়েছে ভালো নিয়েছে
আমি তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
পরাজয়ের কারণ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী টাকার বিনিময়ে ভোট কিনেছেন
তবে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বলেন, 'ওই ইউনিয়নে সুষ্ঠু ভোট হয়েছে
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এই স্লোগান বাস্তবায়ন করতে পেরেছি
চেয়ারম্যান পদে লড়াইয়ে চাচা-ভাতিজা
ভাঙচুর: আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
মন্ত্রীর সইয়ে ১৫ নেতা বহিষ্কার
দুই স্ত্রী ভোটযুদ্ধে, প্রথমজনের পক্ষে স্বামী ও তৃতীয় স্ত্রী
মনোনয়ন কিনতে গিয়ে 'ভোটার নন' জানলেন ৩ বারের চেয়ারম্যান
শেয়ার করুন
মারধরে চালক নিহতের মামলায় গ্রেপ্তার ৩
আরাফাত বিন হাসান , চট্টগ্রাম
২৯ নভেম্বর, ২০২১ ১৫:২৬
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ১৮:০১
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
বাসচালক নিহতের মামলায় গ্রেপ্তার তিনজন
ছবি: নিউজবাংলা
ওসি কামরুজ্জামান বলেন, 'অজ্ঞাত মাইক্রোবাসটি শনাক্তের জন্য হাটহাজারী চৌধুরী হাট থেকে মুরাদপুর পর্যন্ত আমরা প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি
ঘটনার সময় রাতে হওয়ায় গাড়ির নম্বরপ্লেট শনাক্ত করা কঠিন ছিল
তবু একপর্যায়ে ওই গাড়ি শনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করেছি
চট্টগ্রামে মারধরে বাসচালক নিহতের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে নগরীর বায়েজিদ থানার আমিন কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়
ওই তিনজন হলেন আনোয়ার হোসেন, মো. মোর্শেদ ও মো. রবিউল