content
stringlengths
0
129k
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সোমবার দুপুরে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানিয়েছিলেন, বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকায় ২৬ নভেম্বর সন্ধ্যায় নোহা গাড়িকে সাইড না দেয়াকে কেন্দ্র করে প্রচণ্ড মারধরের শিকার হন ৩ নম্বর সিটি সার্ভিসের চালক আব্দুর রহিম
পরে ওই দিন রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
এ ঘটনায় ২৭ নভেম্বর সকালে হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন পরিবহনশ্রমিকরা
সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলেও চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি বাস চলাচল বন্ধ রাখা হয়
পরে নগর পুলিশের দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাসে গাড়ি চলাচল শুরু করে
ওই দিন রাতে বায়েজিদ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন আব্দুর রহিমের স্ত্রী জোছনা বেগম
ওসি কামরুজ্জামান বলেন, 'অজ্ঞাত মাইক্রোবাসটি শনাক্তের জন্য হাটহাজারী চৌধুরী হাট থেকে মুরাদপুর পর্যন্ত আমরা প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি
ঘটনার সময় রাতে হওয়ায় গাড়ির নম্বরপ্লেট শনাক্ত করা কঠিন ছিল
তবু একপর্যায়ে ওই গাড়ি শনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করেছি
কী হয়েছিল সেদিন?
ওসি জানান, হাটহাজারী থেকে আসার সময় চৌধুরী হাটের আগে ওভারটেক করা নিয়ে মাইক্রোবাসের যাত্রীদের সঙ্গে আব্দুর রহিমের ঝামেলা হয়
মিনিবাসে যাত্রী ওঠানামার কারণে মাইক্রোবাসের পথরোধ হয়েছিল
এরপর চৌধুরী হাট এলাকায় পেট্রলপাম্পের সামনে মাইক্রোবাসের যাত্রীরা দ্রুতযান পরিবহনের আরেকটি বাসের চালক আনোয়ার হোসেনকে মারধর করেন
মারধরে ওই চালক অজ্ঞান হয়ে যান
ভুল চালককে মারধরের বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত অক্সিজেনের দিকে চলে যান
বালুছড়া এলাকায় আব্দুর রহিমের বাসটি চিনতে পেরে পিছু করা শুরু করেন
আমিন জুট মিলের সামনে তারা বাসের গতিরোধ করে চালককে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন
এরপর চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিমের মৃত্যু হয়
সালাউদ্দিন আইউবী ফ্রি পিডিএফ ডাউনলোড এর সকল বই ফ্রি পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন ..
:
সালাউদ্দিন আইউবী ফ্রি পিডিএফ ডাউনলোড
সহস্র গাণিতিক সুত্র
আধুনিক মাসায়েল
নেদায়ে তাওহীদ
মতিউর রহমান নিজামী এর সকল বই
প্রাথমিক গণিত প্রথম শ্রেণি
আমার বাংলা বই প্রথম শ্রেণী
1
ফয়সাল বিন আলী আল বাদানী এর সকল বই
১০০০+ ইতিহাস বিষয়ক বই ফ্রি ডাউনলোড
১০০০+ ইতিহাস বিষয়ক বই ফ্রি ডাউনলোড
১০০০+ ইতিহাস বিষয়ক বই ফ্রি ডাউনলোড
ইমাম ইবনুল কাইয়্যিম এর সকল বই
১০০০+ ইতিহাস বিষয়ক বই ফ্রি ডাউনলোড
2020
(5) (4) (1) (68) (69) অধ্যাপক গোলাম আযম (1) অধ্যাপক মুজিবুর রহমান (1) আবদুল্লাহ আসেম উমর (1) আবু তাহের মিছবাহ (1) আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (1) আবু বকর সিরাজী (1) আবু সালীম মুহাম্মদ আবদুল হাই (1) আবুল আসাদ আবুল ফিদা হাফিজ ইবন কাসীর (1) আবুল হোসেন ভট্টাচার্য (1) আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (1) আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (1) আব্দুল হামীদ ফাইযী আল মাদানি (1) আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান (1) আব্দুল্লাহ শাহেদ আল মাদানী (1) আব্বাস আলী খান (1) আমিনুল ইসলাম (1) আরিফ আজাদ (7) আলী হাসান তৈয়ব (1) আশরাফ উল ময়েজ (1) আসাদ বিন হাফিজ (1) আহমাদ আবদুল আলী তাহতাভী (1) ইউসুফ ইসলাহি (1) ইউসূফ আল কারযাভী (1) ইকবাল কবীর মোহন (1) ইকবাল কিলানী (1) ইকবাল হোছেন মাছুম (1) ইবনে হিশাম (1) ইমাম ইবনুল কাইয়্যিম (1) ইমাম ইবনে তাইমিয়া (1) ইমাম গাজ্জালী রহঃ (1) ইমাম বুখারী রহঃ (1) এ এন এম সিরাজুল ইসলাম (1) এ কে এম নাজির আহমদ (1) এ জেড এম শামসুল আলম (1) এ. এন. এম. সিরাজুল ইসলাম (1) এ. বি. এম. এ. খালেক মজুমদার (1) এনায়েতুল্লাহ আলতামাস (1) কাসেম বিন আবুবাকর (1) খন্দকার আবুল খায়ের (1) খুররম জাহ মুরাদ (1) খুররম মুরাদ (1) গোলাম আহমাদ মোর্তজা (1) জাকির নায়েক (1) ডঃ আব্দুল্লাহ আযযাম (1) ড. আহমদ আলী (1) ড. এম আবদুল কাদের (1) ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (1) তারিক জামিল (1) দেলাওয়ার হোসাইন সাঈদী (1) নসীম হিজাযী (1) ফয়সাল বিন আলী আল বাদানী (1) মতিউর রহমান নিজামী (1) মাওলানা আশরাফ আলী থানবী (1) মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম (1) মুহাম্মদ নাসীন শাহরুখ (1) মুহাম্মদ সলেহ আল মুনাজ্জেদ (1) মুহাম্মদ সালেহ মুনাজ্জেদ (1) শাইখ আহমাদ মূসা জিবরীল (1) সাইয়েদ আবুল আলা মওদুদী (1) সাইয়েদ আবুল হাসান আলী নাদভী (1) (82) (3) ইসলামের ইতিহাস (1) (1) (1) (10) বিষয় (40) অন্ধকার থেকে আলোতে (4) আত্ম উন্নয়ন ও মোটিভেশন (4) আদব আখলাক (1) ইতিহাস (6) ইসলামি আদর্শ ও মতবাদ (2) ইসলামি গল্প (1) ডিটেকটিভ ইন্টেলিজেন্স ও সিক্রেট এজেন্সি (2) দাওয়াত (2) মুসলিম ব্যক্তিত্ব (1) রহস্য গোয়েন্দা ভৌতিক ও থ্রিলার (3) রাজনীতি (1) রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ (1) রাজনৈতিক দ্বন্দ্ব যুদ্ধবিগ্রহ ও গণহত্যা (6) রোযা সিয়াম (10) শাসনব্যবস্থা ও রাজনীতি (1) লেখক (29) অরুন্ধতী রায় (2) আফজাল গুরু (1) আবদুর রহমান রাফাত পাশা (4) আবদুল মান্নান তালিব (1) আবদুস শহীদ নাসিম (1) আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল (1) আয়মান সাদিক (1) আর.এল. স্টাইন (1) আসলাম রাহী (1) ওয়াহিদ তুষার (1) ক্যারিন স্লটার (1) গ্যাড সিমরন (1) নাজমুল চৌধুরী (1) ফারুক মাহমুদ (1) ফিল এম জোন্স (1) ফিলিফ কে হিট্টি (1) মাওলানা ইব্রাহিম হুসাইন (1) মুহসিন আব্দুল্লাহ (1) মৈনাক ধর (1) রবীন্দ্রনাথ ঠাকুর (1) রানা আইয়ুব (1) শাব্বির আহসান (1) সামি আলহায (1) সিমর হার্শ (1) সুলতান ইমাদউদ্দীন জেঙ্গী (1) সৌভিক ভট্টাচার্য (1)
'পৃথিবী জয় করার জন্য কেউ ব্যবহার করেছে প্রেম, আবার কারও অস্ত্র বোমা
তবে বোমা দিয়ে ভূখণ্ড দখল করা গেলেও মনকে জয় করা যায় শুধু প্রেম দিয়েই
' এ জেড শিমুলের একক প্রদর্শনী 'ইমোশন অব সুফি মিউজিক' বা সুফিসংগীতের অনুভূতি প্রসঙ্গে বলতে গিয়ে ওপরের কথাগুলো শিল্পীর নিজেরই
তাঁর এই কথার মধ্যে আছে সমসাময়িক উগ্রপন্থীদের প্রতি ঘৃণা
ঈশ্বর ও মানুষকে একই প্রেমের বাঁধনে বেঁধে ইন্দ্রিয়াতীত বিষয় উপলব্ধি করতে পারেন সুফিসাধকেরা
খ্রিষ্টীয় আনুমানিক দশম শতকে পারস্য থেকে ভারতীয় উপমহাদেশে আসে এ সম্প্রদায়
দ্বাদশ শতকে সুফি প্রভাব ব্যাপক হয়ে ওঠে উপমহাদেশজুড়ে
অধ্যাত্মচেতনায় সুফিদের সাধারণ জীবন ও তাঁদের সংগীতচর্চার ভাবকে বিষয় করে ছবি এঁকেছেন শিমুল
তাঁর মতে, সুফি একটা দর্শন
বৈষ্ণব, বাউল, কীর্তন প্রভৃতি দেহতত্ত্বের গানকে তিনি সুফিদর্শনের মর্মবাণীর সঙ্গে একাত্ম করে তুলনা করেছেন
তাই সাধু, বাউল, সুফিদের বেশভূষা, সাধন, নৃত্য, বাদ্যযন্ত্রসহকারে সাংগীতিক আবহ তুলে ধরেছেন প্রদর্শনীতে
'আবহ' - এ শব্দ সচেতনভাবেই উচ্চারণ করেছি
কারণ, প্রদর্শনীকক্ষে লালনের গান যে বাজছিল, সেখানে ছিল সুফিতত্ত্ব, ফকিরিতত্ত্ব ও বাউলতত্ত্বের সমন্বয়
প্রদর্শনীতে ঢুকতেই চোখে পড়ল বাঁশি, ঢোল, খমক, একতারা, মৃদঙ্গ ও করতাল - সুফি, ফকির, বৈষ্ণব, বাউল সংগীতের বাদ্যযন্ত্রাদি
প্রদর্শনীকক্ষের এক কোণে বসে লোকগীতি, মারফতি, মাইজভান্ডারি ও বাউলগান গাইছেন মরমি শিল্পীরা
এই সুরের ঝংকার আবার মূর্ত হচ্ছে গ্যালারির দেয়ালে সাঁটানো ক্যানভাসে - রং, রেখা ও টেক্সচারে
সংগীতের সুর যেমন মূর্ত নয়, সুরের লহরি কানে বেজে মনে যেমন উদয় হয় ভাবের, তেমনি শিমুল তাঁর 'ইমোশন অব সুফি মিউজিক' সিরিজচিত্রের কোনো কোনো কাজে ফর্ম বা গড়ন তৈরির চেষ্টা করেননি
দিয়েছেন রূপের আদল
এই রূপের মাধ্যমে সুফিসংগীতের ভাবদর্শন আত্মস্থ করা যায়
হ্যাঁ, মিলনের দর্শনকে নিজের রং ব্যবহারেও গ্রহণ করেছেন তিনি
মিশ্র মাধ্যমের কোনো কোনো ছবিতে তেলরং, অ্যানামেল রং ও অ্যাক্রিলিক রং ঢেলে মিশিয়েছেন একত্রে
ঢেউখেলানো রেখার বৃত্ত হয়ে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা এবং মুহূর্তেই আবার বিলীন হয়ে যাওয়া - এমনভাবে ঘূর্ণমান রেখা মিলেমিশে কখনো উজ্জ্বল আলোর আভাস, কখনো-বা অন্ধকার মায়াচ্ছন্ন ভাব-আবেদন - এটিই হচ্ছে শিমুলের ছবির বৈশিষ্ট্য
অধ্যাত্মসংগীতের মধুর লীলায় হৃদয়কে উদ্দীপ্ত করে ভাবতন্ময়তায় নৃত্য করতে সুফিদের 'হাল' বা দশাগ্রস্ত হওয়ার দৃশ্য পাওয়া যায় 'দারভিশ অন মিউজিক' সিরিজচিত্রে
এই ছবিতে যে নাচের কথা বলা হলো, সেটি তুরস্কের সুফিদের একটি নাচ
রঙের ভাষায় এখানে এটি চিত্রিত হয়েছে উপমহাদেশের সুফিদের বেশভূষাকে আশ্রয় করে
আলোচ্য ছবিতে ঘূর্ণমান দরবেশদের মুখমণ্ডলের ভাষা, দাঁড়ানোর ভঙ্গিমা ও সাবলীলতা - এসব কিছুতে ঈশ্বর ভাবাদর্শে লীন হওয়ায় আবহটি মিশ্রিত রং-উপাদানে হয়েছে দারুণ প্রাঞ্জল
একধরনের রোমান্টিক মেজাজ প্রতিভাত হয় এখানে
এ ছাড়া 'খ্যাপা', 'সাধু' শিরোনামের আধা বিমূর্ত ধারায় বাউল ও সাধুদের এঁকেছেন শিল্পী
এখানে আছে পারস্যের সুফি কবি জালালুদ্দীন রুমী ও বাংলার লালন সাঁইয়ের প্রতিকৃতিও
'রুমী' শিরোনামের চিত্রে ক্যানভাসের সঙ্গে নকশাখচিত কাপড় সেঁটে দেওয়ায় তৈরি হয়েছে একধরনের টেক্সচার
আমাদের দেশে সুফিসাধকেরা পূর্ণিমা রাতে সংগীতের আসর করেন
শিমুলের ছবিতে তাই চিত্রে চাঁদের আকৃতি প্রতীকীরূপে হয়ে বারবারই এসেছে
তবে শেষ কথা হলো, প্রদর্শনীতে বাংলাদেশি সুফিঘরানার ছোঁয়া ছিল অপেক্ষাকৃত কম
রং ব্যবহারে পারদর্শিতা, রং মিশ্রণের মধুরতা এবং ব্রাশিংয়ে জড়ত্ব, অর্থাৎ পরিপক্বতার অভাব ছিল চোখে পড়ার মতো
শেষ পর্যন্ত ডেভিড লয়েডকে ক্ষমাই চাইতে হলো আজিম রফিকের কাছে
ইয়র্কশায়ারের এই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রফিক কয়েক দিন ধরে বেশ তোলপাড় ফেলেছেন ইংলিশ ক্রিকেটে
শ্বেতাঙ্গ ক্রিকেটার ও কর্তাব্যক্তিদের অসংবেদনশীল কথাবার্তা আর আচরণের কারণে তাঁর সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন তিনি
তাঁর অভিযোগের তালিকায় আছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন, গ্যারি ব্যালান্সরা
এমনকি তিনি অভিযোগ তুলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার, ইংল্যান্ডের সাবেক কোচ ও হালের জনপ্রিয় ধারাভাষ্যকার ডেভিড লয়েডের বিরুদ্ধেও
ইয়র্কশায়ারে খেলার সময় রফিকসহ এশিয়ান বংশোদ্ভূত ক্রিকেটাররা নানা ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্য ও আচরণের শিকার হয়েছেন বলে তাঁর করা এসব অভিযোগে এ মুহূর্তে তোলপাড় গোটা ইংলিশ ক্রিকেট
এমনকি এসব অভিযোগ নিয়ে তদন্ত করছে ব্রিটিশ সাংসদদের নিয়ে গড়া একটি সংসদীয় কমিটি
ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান রজার হাটন থেকে শুরু করে ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসনকেও হাজিরা দিতে হয়েছে সেই কমিটির সামনে
ভন তো এরই মধ্য হারিয়েছেন বিবিসির ক্রিকেট বিশেষজ্ঞের চাকরি
ডেভিড লয়েডের বিরুদ্ধে অভিযোগটাই অবাক করেছে সবাইকে
স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে দারুণ জনপ্রিয় লয়েড নাকি তাঁর সহধারাভাষ্যকারদের কাছে মুঠোফোনে এশিয়ান ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করে খুদেবার্তা পাঠিয়েছিলেন
সেখানে তিনি লিখেছিলেন, 'ক্লাব হাউস একটা ক্রিকেট ক্লাবের প্রাণ
কিন্তু এশিয়ান ক্রিকেটাররা সেখানে যান না
' তবে লয়েড এই বার্তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন
ক্ষমা চেয়ে লয়েড বলেছেন, '২০২০ সালের অক্টোবর মাসে আমি ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন একজনকে বার্তা পাঠিয়ে এশিয়ান ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছিলাম
সেখানে অন্য বিষয় নিয়েও বার্তা ছিল
সেই বার্তায় আমি আজিম রফিকের অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে মন্তব্যগুলো করেছিলাম
আমি এই বার্তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি
এতে যদি আজিম রফিক ও এশিয়ান সম্প্রদায় আহত হয়ে থাকে, তাহলে তাদের কাছে আমি এ ব্যাপারে ক্ষমা চাচ্ছি
লয়েড আরও বলেছেন, 'আমি সব সময়ই ক্রিকেটে আরও অধিক সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের পক্ষে
এটা ঠিক, সমস্যাগুলোর সমাধান করতে আরও অনেক কিছু করার আছে
আমি আমার সাধ্যমতো ক্রিকেট থেকে যেকোনো ধরনের বিভেদ দূর করতে যা করার, করব
ক্রিকেট খেলাটাকে আমি ভালোবাসি, এটি ৫০ বছর ধরেই আমার জীবনের অংশ
ব্রিটিশ সাংসদদের কমিটির সামনে যে সাক্ষ্য আজিম রফিক দিয়েছেন, তাতে তিনি বলেছেন, লয়েডের মন্তব্যগুলো ছিল পীড়াদায়ক
স্কাই স্পোর্টসের মতো গণমাধ্যমের ব্যক্তিত্বরাও বর্ণবাদকে উসকে দিতে অনেক কিছুই করেছেন