content stringlengths 0 129k |
|---|
রোহিঙ্গা গণহত্যার বিচার: দ্য হেগ থেকে আদালত বাংলাদেশে স্থানান্তরের অনুরোধ |
যুক্তরাজ্য |
বৃষ্টির পানি ব্যবহার করে লন্ডনে মুকুলের দৃষ্টিনন্দন আঙিনা কৃষি |
সাউথ লন্ডনে রুপি আমিনের আঙিনা কৃষি |
আমেরিকার নির্বাচন ২০০০: যে ইস্যুতে মঙ্গলবার ঘায়েল হতে পারেন ট্রাম্প |
লন্ডনে সাইফুর রহমান ইতাম ও জান্নাতুল আদনান রিংকি দম্পতির আঙিনা কৃষি |
করোনা ভাইরাস: আকাশ থেকে দেখা ব্রিটেনের লকডাউন |
যুক্তরাষ্ট্র |
যুক্তরাষ্ট্রে আসেফ বারি টুটুল ও মুনমুন হাসিনা দম্পতির আঙিনা কৃষি |
যুক্তরাষ্ট্রে জসিম উদ্দিন ও শিখা আহমেদ দম্পতির আঙিনা কৃষি |
যুক্তরাষ্ট্রে মাহমুদুল হক সোহেল ও রাবেয়া জান্নাত মুন দম্পতির আঙিনা কৃষি |
বাইডেনের জয়ে রাজপথে জনতার উল্লাস |
বাইডেনের বিজয়ে কী ঘটবে বাকি বিশ্বে? |
আলোকিত স্থাপনা: উমাইয়া মসজিদ, সিরিয়া |
সিরিয়ার যে শহরে মানুষের চেয়ে বিড়াল বেশি |
কার্টুন নিয়ে ম্যাক্রঁর মন্তব্যের জেরে আরব দেশগুলোকে ফরাসী পণ্য বয়কট ঠেকানোর আহ্বান জানালো ফ্রান্স |
সংযুক্ত আরব আমিরাত: কীভাবে ক্ষুদ্র রাজতন্ত্র ইউএই মধ্যপ্রাচ্যের পরাশক্তি হয়ে উঠছে |
৫৪,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দেয়ার সৌদি চাপ কি মেনে নেবে বাংলাদেশ |
পেঁয়াজ ও ভারত বিতর্ক আর ইসরায়েলের সাথে আরবদের সম্পর্ক নিয়ে প্রশ্ন |
ধাপে ধাপে পবিত্র ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি |
আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ |
জাগোনিউজ২৪.কম |
আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ |
পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি |
মানুষসহ সব প্রাণের অস্তিত্ব পরিবেশের উপরই নির্ভরশীল |
কারণ পরিবেশই প্রাণের ধারক ও বাহক |
তাই ঝুঁকিপূর্ণ পরিবেশ প্রাণের অস্তিত্বের পক্ষে হুমকি |
মানুষ যেমন তার প্রয়োজনে পরিবেশকে নিজের উপযোগী করছে; ঠিক তেমনি সভ্যতার ক্রমবিবর্তনের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে মানুষ এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে |
জনসংখ্যা বৃদ্ধি, অসচেতনতা এবং অপরিকল্পিত পরিকল্পনা পরিবেশ দূষণের অন্যতম কারণ |
তাই বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ রক্ষা ও সংরক্ষণ করা সকলের নৈতিক দায়িত্ব |
কারণ পরিবেশ সংকটের এই দায় সমগ্র মানব জাতির |
পরিবেশ সংরক্ষণ, পরিবেশের সঠিক ব্যবহার ও সংকটাপন্ন পরিস্থিতির কথা সামনে রেখেই প্রতি বছর ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় |
জাতিসংঘ মানব পরিবেশের সুরক্ষা ও উন্নতিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় এবং বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে দিনটি পালিত হয় |
১৯৭২ সালে জাতিসংঘে পরিবেশবাদের উন্নয়নে সুইডেনের স্টকহোমে ৫-১৬ জুন প্রথম পরিবেশ বান্ধব সম্মেলন অনুষ্ঠিত হয় |
পরিবেশ সংরক্ষণ ও বর্ধিতকরণের চ্যালেঞ্জ মোকাবেলার একটি মৌলিক সাধারণ দৃষ্টিকোণ গঠন করাই ছিল এর লক্ষ |
এ সম্মেলনকে স্টকহোম সম্মেলন বলা হয় |
একই বছর ১৫ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করে এবং ( ) নামে পরিবেশবাদী একটি সংস্থা তৈরি করে |
আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ |
১৯৭৪ সালের ৫ জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হওয়ার পর থেকে ১শ'টির বেশি দেশে দিবসটি পালনের মধ্য দিয়ে একটি বিশ্বব্যাপী পরিবেশবাদী প্ল্যাটফর্ম তৈরি হয়েছে |
দিবসটি সামুদ্রিক দূষণ, মরুকরণ, ওজোনস্তর, মাটি দূষণ, বশ্বৈকি উষ্ণতা হ্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গঠিত একটি বৃহৎ পদক্ষেপ |
প্রতিবছর একটি বিশেষ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি পালিত হয় |
যা পরিবেশগত সমস্যার প্রতি মানুষের মনোযোগ সৃষ্টি করে |
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংগঠন ( ) ২০১৮ সালের প্রতিপাদ্য হিসেবে 'প্লাস্টিক দূষণ নিরোধ'- কে নির্ধারণ করেছে |
প্রাকৃতিক স্থান, বন্যপ্রাণী এবং নিজেদের স্বাস্থ্যের জন্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দৈনন্দিন জীবনে সচেতনতা সৃষ্টি করাই এ দিবসের মূল প্রতিপাদ্য |
জাতিসংঘ পরিবেশের প্রতিপাদ্য বিষয়টি পালনের জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানায় |
যেখানে আনুষ্ঠানিকভাবে উৎসব পালিত হয় |
এবার 'প্লাস্টিক দূষণ নিরোধ'-এর অতিথি দেশ হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে |
বিভিন্ন কোম্পানি এবং সুশীল সমাজ এই প্রতিপাদ্য বিষয়কে পরিবেশ সংরক্ষণের একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে গ্রহণ করতে পারে |
আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ |
প্লাস্টিক সামগ্রীর ওপর অধিক নির্ভরশীলতা কমিয়ে পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে |
কারণ যত্রতত্র প্লাস্টিকের ব্যবহার পরিবেশকে দূষিত করে প্রাণী জগতের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে |
মানুষের ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী পরিবেশকে দূষণ করে জলজ, স্থলজ, বনজ, এমনকি মানবজাতির স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে |
অতিমাত্রায় প্লাস্টিক ব্যবহার ও এর যত্রতত্র নিক্ষেপ পরিবেশ দূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে |
পলিথিন ব্যাগ, গৃহস্থালির ব্যবহৃত প্লাস্টিক, পণ্যের মোড়ক, কসমেটিকস্ প্লাস্টিক, পানির জন্য ব্যবহৃত প্লাস্টিক বোতল ব্যাপকভাবে ব্যবহারের ফলে প্রকৃতিকে দূষিত করছে |
কারণ প্লাস্টিক এমন একটি রাসায়নিক পদার্থ যা সহজে পচে না এবং যার পুনঃপ্রক্রিয়াকরণে প্রচুর সময় লাগে |
ফলে পরিবেশের ওপর এটি দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করছে |
যেহেতু প্লাস্টিক অপচ্য পদার্থ সেহেতু বন, জল ও স্থলের সব জায়গায় ছড়িয়ে পড়ছে এবং প্রাণীর বাসস্থান ও খাদ্য গ্রহণে ব্যাপক বাধার সৃষ্টি করছে |
ফলে সেসব স্থানের প্রাণীর জীবন ধারণ কঠিন হয়ে পড়ছে |
এমনকি কোনো কোনো প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে |
শুধু প্রাণীর ক্ষেত্রেই নয়, প্লাস্টিক মানব দেহে নানা প্রতিক্রিয়া তৈরি করছে |
উনবিংশ শতাব্দীর আবিষ্কার প্লাস্টিক বর্তমানে সর্ববৃহৎ পণ্য যা বছরে ১ ট্রিলিয়ন হারে উৎপাদিত হয় |
কাগজ বা কাপড়ের তুলনায় প্লাস্টিকের স্থায়িত্ব বেশি এবং এর ব্যবহার সহজ হওয়ায় পৃথিবীর সব প্রান্তে প্লাস্টিকের অস্তিত্ব রয়েছে |
১৯৯৭ সালে নাবিক ও গবেষক চালস্ ম্যুর আবিষ্কার করেন- পৃথিবীর বিভিন্ন মহাসাগরে প্রচুর প্লাস্টিক সামগ্রী জমে আছে, যা জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর |
যেমন- সামুদ্রিক কচ্ছপ ভাসমান প্লাস্টিক ব্যাগকে জেলিফিশ ভেবে ভুল করে খেয়ে ফেলায় মারা যায় |
একইভাবে মাছ ও পাখির জন্যও প্লাস্টিক ব্যাগ ক্ষতির কারণ |
প্রচুর পরিমাণ প্লাস্টিক ব্যাগ ব্যবহার এবং যত্রতত্র সেগুলো ফেলে দেওয়ার কারণে বাংলাদেশের ড্রেনেজ সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে সাহায্য করছে |
পলিথিনের ভয়াবহতার কথা চিন্তা করে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করণে আইন প্রণীত হয় |
বাংলাদেশই বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে ২০০২ সালে |
এখন পৃথিবীর অনেক দেশেই প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ আইন চালু আছে |
আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ |
তবে প্লাস্টিক নিষিদ্ধ আইন প্রণীত হওয়া সত্তে¡ও প্লাস্টিকের ব্যবহার তেমন কমেনি |
দিনটি এক্ষেত্রে মানুষের সচেতনতা বাড়াতে এবং পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে মানুষের মনোযোগ আকর্ষণ করবে |
শুধু প্লাস্টিক নয়, পরিবেশ দূষিত হচ্ছে নানান কারণে |
পরিবেশকে নিজেদের স্বার্থে ব্যবহারের ফলে পরিবেশ অনুপযোগী হয়ে উঠেছে |
যা ভবিষ্যত প্রজন্মকে অনিরাপদ করে ফেলছে |
জনসংখ্যা বিস্ফোরণ পরিবেশ দূষণের অন্যতম কারণ |
ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদ, জল, বায়ু ও মাটির উপর প্রচুর চাপ পড়ছে |
মানুষের নিজেদের খাদ্য চাহিদা মেটাতে বনের পর বন উজাড় করে আবাদি জমি তৈরি করছে, যার জন্য প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণী জগৎ |
বিলুপ্ত হয়ে যাচ্ছে বনাঞ্চলের নানা ধরনের পশু-পাখি |
পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে যে সব প্রয়োজনীয় উপাদান থাকা জরুরি তার ঘাটতি দেখা যাচ্ছে |
চাষাবাদ বৃদ্ধি করার জন্য নানা ধরনের রাসায়নিক সারের ব্যবহার মাটির আর্দ্রতা নষ্ট করে মাটিকে দূষিত ও বিষাক্ত করে তুলছে যা গাছপালাকে ক্ষতিগ্রস্ত করছে এবং মানব দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করছে |
সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষ নিজেদের সুবিধার্থে তৈরি করছে নানারকম প্রযুক্তি, বাড়ছে ক্রমবর্ধমান হারে শক্তি উৎপাদনের চাহিদা যার থেকে নির্গত পদার্থ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ দূষণে অগ্রণি ভূমিকা পালন করে চলেছে |
কলকারখানা ও যানবাহনের ধোঁয়ার কারণে বায়ু দূষণে প্রাণীর বেঁচে থাকা কষ্টকর হয়ে উঠেছে |
অধিক নগরায়ন, যানবাহন বৃদ্ধির প্রভাবে পরিবেশ তার বাসযোগ্যতা হারাচ্ছে |
মানুষ শারীরিক অসুস্থতাসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে |
পরিবেশ সংক্রান্ত সমস্যা বর্তমান পৃথিবীর বহুল আলোচিত একটি বিষয় |
ভবিষ্যত প্রজন্মের জন্য পৃথিবীতে সুস্থভাবে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি |
পরিবেশের অংশ হিসেবে মানুষ পরিবেশ থেকে প্রত্যক্ষ সুফল ভোগ করে |
তাই পরিবেশ বিপর্যস্ত হলে অন্যান্য প্রাণীর সাথে সাথে মানুষের ব্যাপক ক্ষতিসাধন হবে |
তাই নিজেদের স্বার্থেই মানুষকে পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে হবে |
পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যক্তিভিত্তিক সমাধানের সাথে সাথে সমন্বিত মনোভাব একান্ত প্রয়োজন |
এক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো জনসচেতনতা |
যেমন- সামুদ্রিক পরিবেশ ঠিক রাখার জন্য ওটামুর () লোকজন প্রতি শুক্রবার স্থানীয় মহাসাগর থেকে প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে |
পরিবেশকে সুস্থ রাখতে গাছ সবচেয়ে বেশি জরুরি |
অধিক পরিমাণে বৃক্ষরোপণ ও বনজ সম্পদকে রক্ষা করে বায়ু দূষণের মাত্রাকে কমানো সম্ভব |
বাস্তুতন্ত্রের যে সব জীব পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, তাদের টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি |
পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক যে সব নীতিমালা প্রণীত রয়েছে তার যথাযথ বাস্তবায়ন পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচাতে পারে |
প্রাণের অস্তিত্বের জন্য পরিবেশের ভূমিকা সবচেয়ে বেশি |
তাই পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত করা আমাদের নৈতিক দায়িত্ব |
আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.