content
stringlengths
0
129k
আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ
আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ
আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ
জাগোনিউজ২৪.কমদিবসপরিবেশভবিষ্যৎ
পরের সংবাদ
ঝুঁকির মুখে সুন্দরবনের প্রাণী ও পরিবেশ
এই সংবাদটি না পড়লে মিস করবেন!
হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা
আপনার জন্য নির্বাচিত সংবাদ
টবে লাগান মিষ্টি তেঁতুল গাছ
কমলা চাষে পঞ্চগড়ের শেফালির সাফল্য
মাল্টা চাষে সফল হতে চান মোস্তফা
ছাদে সহজে জামরুল চাষের উপায়
যে কারণে রংপুরে বাড়ছে দেশি মাল্টার চাষ
ছাদে বেদানা চাষের সহজতম পদ্ধতি
জেনে নিন কাঠ গোলাপের কাটিং পদ্ধতি
সহজ উপায়ে টবে লঙ্কা চাষ
সহজ উপায়ে যেভাবে বেলি ফুল চাষ করবেন
কেমন হবে আগামীর কৃষি:
মন্তব্য করুন
অনুগ্রহ করে মন্তব্য করতে লগ ইন করুন লগ ইন
.
আঙিনা কৃষি
টবে লাগান মিষ্টি তেঁতুল গাছ
নিজস্ব প্রতিনিধি
পৃথিবীতে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে, হারিয়ে যাচ্ছে বহু প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র
চাষবাসের জমিরও সংকুলান ঘটছে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে
গগনচুম্বী বাড়ি ঘিরে ফেলছে সমস্ত ফাঁকা জমিন
শখ করে মানুষ খোলা জায়গায় যে গাছ লাগবে অথবা ফল-ফুলের চারা সেই উপায়ও আর নেই
গাছ লাগানোর জন্য সামান্য জায়গাও ফাঁকা থাকছে না আর
তবে আমাদের করণীয় কী? বৃক্ষরোপন কি তবে অচিরেই বন্ধ হয়ে যাবে
বেঁচে থাকার জন্য তো গাছ লাগাতে হবেই
বাড়ির একটুকরো বারান্দা অথবা ব্যালকনিতেও সুন্দর ভাবে ইচ্ছা করলে গাছ লাগানো যায়
বাড়ির ছাদেও বানানো যায় সুন্দর বাগিচা
শহরের মানুষদের জন্য ছাদ বাগানের কোনও বিকল্পও নেই
বাড়ির মধ্যেকার ব্যালকনি অথবা ছাদের একটুকরো জমিতেও, ইচ্ছা করলে টবে চাষ করা যায় বিভিন্ন ফুলের ও ফলের গাছ
শাকসবজি, পেয়ারা, লেবু প্রভৃতি দেশীয় গাছ টবে বাড়তে দেওয়া থেকে শুরু করে বর্তমানে বহু বিদেশী গাছের চারাও মানুষ ব্যালকনি অথবা ছাদে চাষ করছেন
তার মধ্যে থাই মিষ্টি তেঁতুল টবের চাষ পদ্ধতি হিসাবে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে
প্রথমত মিষ্টি তেঁতুলের চাষ করতে গেলে, নার্সারি থেকে এই বিশেষ তেঁতুলের সঠিক বীজ নিয়ে আনতে হবে
তবে থাই মিষ্টি তেঁতুলের কলম পাওয়া একটু দুষ্কর কাজ
বুঝে সঠিক চারা নিয়ে আসা বাগান মালিকের উপরেই বর্তায়
থাই মিষ্টি তেঁতুলের ফুল থেকে ফল ধরতে প্রায় ৭ মাস সময় লাগে
বছরে দু'বার থাই মিষ্টি তেঁতুলের গাছে ফল ধরে
প্রথমবার বর্ষাকালে এবং দ্বিতীয়বার শীতকালে
এই গাছের পরিচর্যা আলাদা করে করার কোনও দরকার পড়ে না
গাছের যত্নআত্তি নিতে হয় ঠিকই, কিন্তু তা বলে, আলাদা করে কোনও বিশেষ যত্ন নিতে হয় না
গাছ লাগানোর পদ্ধতি ():
থাই মিষ্টি তেঁতুল চাষের জন্য আদর্শ মাটি হল, দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি
এই দু'টি মৃত্তিকার মধ্যে যে কোনও একটি বেছে নিন
তারপর বেছে নেওয়া মাটির দুই ভাগ অংশের সাথে গোবর, ১০০ গ্রাম, টিএসপি ১০০ গ্রাম, পটাশ, ২৫০ গ্রাম, হাড়ের গুঁড়ো এবং ৫০ গ্রাম সরিষার খোল একসঙ্গে মিশিয়ে ২০ ইঞ্চি মাপের বড় টবে জল মিশিয়ে রেখে দিতে হবে
১০ থেকে ১২ দিন পর টবের মাটি ভালো করে খুঁচিয়ে দিয়ে আরও ৪-৫ দিন রেখে দিতে হবে
৪ থেকে ৫ দিন বাদে মিষ্টি তেঁতুলের একটি ভালো চারা ওই টবে লাগান
পরিচর্যা():
চারা লাগানোর প্রথম কয়েক মাস তেমন যত্নের দরকার পড়বে না
অবশ্যই গাছে এই সময়টুকু পর্যাপ্ত জলের যোগান, এবং আগাছা পরিষ্কারের কাজ করতে হবে
ছয় মাস চারা লাগানোর সময়সীমা ফুরোলেই ১ মাস বাদে বাদে গাছে সরষের খোল মিশ্রিত পচা জল দিতে হবে
মনে রাখতে হবে খোল দেওয়ার আগে গাছের মাটি খুঁচিয়ে নিতে হবে
রোগ দমন ( ):
সাধারণত থাই মিষ্টি তেঁতুল গাছে পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না
কিন্তু বর্ষাকালে অনেক সময় তেঁতুল গাছে ছত্রাক হানা দেয়
এর ফলে তেঁতুল ফেটে যায়
এই অসুবিধার থেকে গাছকে বাঁচাতে হলে, বর্ষাকাল আসার আগেই ভালো ছত্রাকনাশক ওষুধ ১০ দিন অন্তর গাছে স্প্রে করে ছড়িয়ে দিতে হবে
বাংলার বেজায় টক তেঁতুলের সঙ্গে থাই মিষ্টি তেঁতুলের কোনও তুলনাই চলে না
অত্যন্ত মিষ্টি খেতে এই তেঁতুল থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ায় চাষ প্রভূত পরিমাণে হলেও, আমাদের রাজ্য এই ফলের চাষ এখনও ততটা গতি পায়নি
কিন্তু আপনি আপনার ব্যালকনি অথবা ছাদে সহজেই এই থাই তেঁতুলের গাছ লাগাতে পারেন
সম্পূর্ণ খবরটি পড়ুন
ছাদে বেদানা চাষের সহজতম পদ্ধতি
নিজস্ব প্রতিনিধি
বেদানা খেতে কার না ভালো লাগে
ছোট থেকে বড় বেদনার প্রতি আকর্ষণ সব্বার
দানাদার এই ফলের বীজ মুখের মধ্যে দিলেই, সুমিষ্ট রোষে মন উতলা হয়ে ওঠে
স্বাস্থ্যসম্মত ভাবে অত্যন্ত বলবর্ধক এই ফল, রুগীদের পথ্য হিসাবে আদর্শ
বাজারেও এর চাহিদা থাকায়, এই ফলের চাষ বহুল পরিমাণে আমাদের রাজ্যে হয়
তবে বাড়ির ছাদে এই ফলের চাষ নিয়ে অনেকেই ওয়াকিবহাল নন
সহজে, বুদ্ধিমত্ততার প্রয়োগে এই ফলের চাষ বাড়িতেও করা যায়
অনেকেই বাড়ির ছাদে ইদানিং এই ফলের চাষ নিয়ে মেতে উঠেছেন
আসুন জেনে নেওয়া যাক, বাড়ির ছাদে বেদনা চাষের সহজতম পদ্ধতি
যা শিখে আপনি আপনার পাড়া-পড়শীকেও তাক লাগিয়ে দিতে পারবেন
--="--3140114751019908′′ ="" ="://2..///.">
ছাদে বেদানার চারা লাগানোর জন্য প্রথমে ভালো মানের টব সংগ্রহ করতে হবে
গাছের গোড়ায় যাতে জল না জমতে পারে, তারজন্য টবের তলায় তিন থেকে চারটি ফুটো করে নিয়ে সেগুলি স্টোন চিপস দিয়ে ভালোভাবে বুজিয়ে দিতে হবে
ছাদে রোদ পড়ে এমন জায়গায় ডালিমের টবটিকে রাখতে হবে
প্রস্তুতি কালে বেলে দোআঁশ মাটি ২ ভাগ, গোবর ১ ভাগ, টিএসপি ৪০-৫০ গ্রাম, পটাশ ৪০-৫০ গ্রাম এবং ২০০ গ্রাম হাড়ের চূর্ণ ভালো করে মিশিয়ে টবে জল দিয়ে প্রায় ১৫ দিন রেখে দিতে হবে
পনেরটা দিন কাটলে টবের মাটি খুঁচিয়ে আলগা করে দিতে হবে
এরপর ৫ থেকে ৬ এরকম আরও কিছুদিন অপেক্ষা করতে হবে
এরপরেই লক্ষ্য করা যাবে টবের মাটি ঝুরঝুরে হয়ে আসবে
ঠিক সেইসময় বেদানার কলমের চারা টবে পুঁততে হবে
খেয়াল রাখতে হবে, সোজা করে বসিয়ে যেন বেদানার চারা রোপণ করা হয়
সরু লাঠি দিয়ে চারাটিকে এরপর বেঁধে দেওয়া উচিত
চারা রোপণের শুরুর দিকে জল অল্প দিলেই চলবে
পরবর্তী কালে জল দেওয়ার পরিমাণ চারাতে বাড়াতে হবে
গাছের গোড়ায় কখনোই যাতে জল না জমে তাতে নজর রাখা উচিত
বেদানা গাছের চারা লাগানোর ৪-৫ মাস হয়ে গেলে, এক মাস অন্তর সরিষার খোল পচা জল গাছে দেওয়া উচিত
সরিষার খোল ১০ দিন ভালো রূপে জলে ভিজিয়ে নিয়ে সেই পচা খোলের জল হালকা ভাবে গাছের গোড়ায় প্রয়োগ করে নিতে হবে
টবের কিছুটা মাটি ১ বছর হয়ে গেলে বদলে দিতে হবে
মাটি যখন বদলাতে হবে সেই সময়কাল বর্ষার শেষ ও শীতের আগে যাতে হয় তাতে খেয়াল রাখা উচিত
মাঝে মধ্যেই টবের মাটি খুঁচিয়ে উল্টে পাল্টে দেওয়া উচিত
--="--3140114751019908′′ ="" ="://2..///.">