content stringlengths 0 129k |
|---|
অনেক ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দেয়া হচ্ছে গাড়ির চাবি |
গত সপ্তাহে ময়লার গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী এবং একজন সাবেক সংবাদকর্মী মারা গেছেন |
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ময়লাবাহী গাড়ির সংখ্যা ৩৩০টি |
অথচ স্থায়ী চালক আছেন অর্ধেকেরও কম, ১২৯ জন |
যান্ত্রিক ত্রুটি না থাকলে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় সব গাড়িই ব্যবহার করার প্রয়োজন হয় |
তাহলে বাকি অর্ধেক গাড়ি চালান কারা? |
বাস্তবতা হলো, দুই সিটির অর্ধেকের বেশি গাড়ি চালান মাস্টাররোল ও দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত চালকরা |
স্থায়ী নিয়োগপ্রাপ্ত চালকদের বাইরে যারা ময়লা বহনকারী ভারী ট্রাকগুলো চালান, তাদের একটা বড় অংশই অপেশাদার |
তদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই |
আবার যারা স্থায়ী নিয়োগ পেয়ে চালক হিসেবে আছেন, তাদেরও একটা অংশ নিজে গাড়ি না চালিয়ে চাবি তুলে দেন অন্যের হাতে |
সেই প্রক্সি চালকও আবার লাইসেন্সধারী নন |
দুই সিটির পরিসংখ্যান ও সরেজমিন ঘুরে দেখা গেছে, চালক সংকট এবং স্থায়ী চালকদের দায়িত্বে অবহেলার কারণে ময়লাবাহী ভারী ট্রাকগুলো চালাচ্ছেন অদক্ষরা |
এর জনবহুল নগরে হামেশাই ঘটছে দুর্ঘটনা |
প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ |
গত সপ্তাহে ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী এবং একজন সাবেক সংবাদকর্মী মারা যান |
নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপেশাদার এবং লাইসেন্সবিহীন ব্যক্তিদের দিয়ে ময়লাবাহী গাড়িগুলো চালানোর কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে |
সাম্প্রতিক দুটি মৃত্যু সেটাই প্রমাণ করে |
গত ২৪ নভেম্বর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারে হল মার্কেটের পাশের সড়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারান নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান |
ঘটনাস্থল থেকেই রাসেল নামে চালককে আটক করা হয় |
রাসেলের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই |
তাকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি মাস্টাররোলে একসময় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন |
সেই চাকরি আগেই চলে গেছে |
তিনি হারুন নামে একজনের কাছ থেকে গাড়িটা নিয়ে চালাচ্ছিলেন |
পুলিশ ও দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, হারুনও দুর্ঘটনা ঘটানো গাড়িটির প্রকৃত চালক নন |
তিনিও পরিচ্ছন্নতাকর্মী |
হারুন গাড়িটি নিয়েছেন স্থায়ী নিয়োগপ্রাপ্ত চালক ইরানের কাছ থেকে |
রাসেল ও হারুন গ্রেপ্তার হলেও পলাতক রয়েছেন ইরান |
নাঈমের মৃত্যুর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আবার আন্দোলন শুরু করেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা |
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালেই বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পান্থপথে আহসান কবীর খান নামে এক সাবেক সংবাদকর্মী মারা যান |
উত্তর সিটি করপোরেশনের ময়লাবাহী একটি গাড়ির চাপায় তিনি প্রাণ হারান |
চালক হানিফ গাড়ি ফেলে পালিয়ে গেলেও গত শনিবার তাকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে র্যাব |
গ্রেপ্তারের পর হানিফ র্যাবকে জানিয়েছেন, তিনি উত্তর সিটি করপোরেশনের বেতনভুক্ত চাকরিজীবী নন |
সিটি করপোরেশনের গাড়ি থেকে তেল চুরি করে বিক্রিই হানিফের আয়ের উৎস |
দক্ষিণে গাড়ি ১৮৫, চালক ৯৫ |
বাসা, মার্কেট, প্রতিষ্ঠান থেকে ময়লা নিয়ে রাখা হয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে |
সেখান থেকে ময়লা সংগ্রহ করে ময়লাবাহী ভারী ট্রাক মাতুয়াইলে ভাগাড়ে ফেলে |
দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, তাদের ময়লাবাহী ভারী ট্রাকের সংখ্যা ১৮৫টি |
এর বিপরীতে তাদের নিয়োগ করা চালকের সংখ্যা ৯৫ |
এই ৯৫ জনের মধ্যে ১৯ জন গত মাসে নিয়োগ পেয়েছেন |
বাকি গাড়িগুলো দৈনিক মজুরির ভিত্তিতে সিটি করপোরেশনের বিভিন্ন কর্মচারী দিয়ে চালানো হয় |
সায়েদাবাদ বাসস্ট্যান্ডের পাশে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির স্ট্যান্ড |
সোমবার ওই স্ট্যান্ডে গিয়ে কথা হয় কয়েকজন চালকের সঙ্গে |
তারা জানান, পর্যাপ্ত চালক না থাকায় সিটি করপোরেশনের যেসব কর্মচারী গাড়ি চালাতে পারেন, তাদের দিয়ে ভারী ট্রাকগুলো চালানো হয় |
এ ছাড়া স্থায়ী নিয়োগপ্রাপ্ত কয়েকজন অসাধু চালক নিজেরা না চালিয়ে অন্যকে দিয়ে গাড়ি চালান |
নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ সিটি করপোরেশনের একজন পুরোনো চালক নিউজবাংলাকে বলেন, যারা প্রকৃত চালকের বদলি হিসেবে চালান, তারা কিছু টাকা ওই চালকের কাছ থেকে পান |
বাকি টাকা বরাদ্দ তেলের অংশ বিক্রি করে তারা আয় করেন |
সিটি করপোরেশন এদের কোনো টাকা দেয় না |
মহিউদ্দিন নামে এক চালক বলেন, 'রাতে জ্যাম ঠেলে দুই থেকে তিনটি ট্রিপ দেয়া যায় |
প্রতি ট্রিপ পৌঁছানোর পর স্লিপ দেয়া হয় |
সেই স্লিপ অনুযায়ী আমরা তেল পাই |
ট্রিপ প্রতি গড়ে এক থেকে দুই লিটার তেল থাকে |
অনেক সময় গাড়ির কাজ নিজেকেই করাতে হয় বলে দাবি করেন এই চালক |
এতে অনেক সময়ই তেল বিক্রি করে পাওয়া টাকা ও গাড়ি মেরামতের খরচ সমান সমান হয়ে যায় |
মো. আলী নামে এক চালক বলেন, 'আমাদের চালকের সংখ্যা কম এটা সত্য |
কিন্তু বর্তমান মেয়র উদ্যোগ নিলে এ সমস্যা থাকবে না |
আমি '৯৬ সাল থেকে গাড়ি চালাই |
আমার গাড়ি কোনোদিন কাউকে দেইনি |
অন্য কেউ দিলে সেটা আমার জানা নেই |
এই চালকের সঙ্গে কথা বলার সময় এগিয়ে আসেন আরেক চালক |
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, অ্যাক্সিডেন্ট হওয়ার পর নিয়োগ পাওয়া সব চালকই গাড়ি চালাচ্ছেন |
আগে তাদের অনেকে নিজেরা না চালিয়ে অন্যদের দিয়ে গাড়ি চালাতেন |
দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের নিউজবাংলাকে বলেন, 'আমাদের স্থায়ী নিয়োগ পাওয়া চালকদের বাইরে যারা গাড়ি চালান, তারাও সিটি করপোরেশনের কর্মচারী, অন্য কাজ করেন |
বাড়তি হিসেবে দৈনিক মজুরিতে তারা ময়লার গাড়ি চালিয়ে থাকেন |
দৈনিক মজুরিতে যারা গাড়ি চালান, তারা কত করে পান এবং প্রত্যেকের ভারী যান চালানোর লাইসেন্স আছে কি না সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি আবু নাছের |
চালক সংকটের মাঝে কীভাবে ময়লাবাহী গাড়িগুলো সচল রাখা হয়েছে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি দক্ষিণ সিটির মহাব্যবস্থাপক (পরিবহন) বিপুল চন্দ্র বিশ্বাস |
নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় দক্ষিণ সিটি করপোরেশন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে |
এই কমিটিতে বিপুল চন্দ্র বিশ্বাসও রয়েছেন |
গত ২৪ নভেম্বর গঠিত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে |
প্রতিবেদন জমার আগে কোনো মন্তব্য করতে চান না বিপুল চন্দ্র |
উত্তরে গাড়ি ১৪৭, চালক ৩৪ |
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ময়লা বহনকারী গাড়ির সংখ্যা ১৪৭টি |
তাদের মধ্যে স্থায়ী নিয়োগপ্রাপ্ত চালক ৩৪ জন |
এর বাইরে ৬৭ জন চালক আছেন, যারা মাস্টাররোলে চালক হিসেবে চাকরি করেন |
বাকি ৪৬ জন দক্ষ শ্রমিক, যারা উত্তর সিটিতে চাকরি করেন |
বাড়তি কাজ হিসেবে গাড়ি চালান |
১৪৭ জন চালকেরই গাড়ি চালানোর লাইসেন্স আছে বলে দাবি করেন ডিএনসিসির মহাব্যবস্থাপক(পরিবহন) মিজানুর রহমান |
তিনি নিউজবাংলাকে বলেন, 'আমাদের প্রত্যেক চালকের লাইসেন্স আছে |
সেকেন্ডারি স্টেশন থেকে তারা রাতের বেলা গাড়িতে করে আমিনবাজার পেরিয়ে বুলিয়ারপুর ল্যান্ডফিল্ডে ময়লা ফেলে আসে |
ময়লাবাহী গাড়িগুলো ভারী যান হলেও পান্থপথে গাড়িচাপায় একজনের মৃত্যুতে মারুফ নামে যে চালককে গ্রেপ্তার করা হয়েছে, তার ভারী গাড়ি চালানোর লাইসেন্স ছিল না |
তার কাছে হালকা যান চালানোর লাইসেন্স ছিল |
তিনি কীভাবে ভারী গাড়ি চালাচ্ছিলেন-এমন প্রশ্নে মিজানুর রহমান বলেন, 'বিষয়টি তদন্তনাধীন |
তদন্ত শেষে বলা যাবে |
ময়লাবাহী গাড়ি নিয়ে অব্যবস্থাপনার সঙ্গে যারা যারা যুক্ত, প্রত্যেককে বিচার এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বুয়েটের অবসরপ্রাপ্ত শিক্ষক ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সারওয়ার জাহান |
তিনি নিউজবাংলাকে বলেন, 'ময়লাবাহী গাড়িগুলোর বেপরোয়া চলাচল, উল্টোপথে যাওয়া, অদক্ষ চালক দিয়ে চালানো- সব অভিযোগ পুরনো |
এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে |
শুধু চালক-শ্রমিক নন, যারা এই অব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করে বিচার করতে হবে |
যাদের অবহেলায় এগুলো হচ্ছে, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে |
শেয়ার করুন |
জাতীয় সেবায় পথশিশুদের অগ্রাধিকারের আহ্বান |
মেহেরাবুল ইসলাম সৌদিপ, ঢাকা |
২ ডিসেম্বর, ২০২১ ২২:১৬ |
আপডেট: ২ ডিসেম্বর, ২০২১ ২২:৩৯ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
বৃহস্পতিবার বসিলায় লিডো পিস হোমের সভাকক্ষে গোলটেবিল বৈঠকের আগে ফটোসেশন |
ছবি: নিউজবাংলা |
'প্রতিটি শিশুই সমান |
দেশের সম্পদ হিসেবে বেড়ে ওঠার জন্য তাদের প্রয়োজন সমান সুযোগ-সুবিধা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.