content
stringlengths
0
129k
কিন্তু দেশের পথশিশুদের প্রায় সবাই কোনো না কোনোভাবে সুযোগ-সুবিধার বাইরে থেকে যায়
সমান সুযোগ-সুবিধা পেলে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে
জন্মনিবন্ধনসহ সব ধরনের জাতীয় সেবায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্তির আহ্বান জানিয়েছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-লিডো
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসিলায় লিডো পিস হোমের সভাকক্ষে 'সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সুরক্ষা এবং অধিকার বিষয়ে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা' শীর্ষক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়
গণমাধ্যমসহ সুশীল সমাজের ভূমিকাবিষয়ক এই বৈঠকে বক্তারা বলেন, প্রতিটি শিশুই সমান
দেশের সম্পদ হিসেবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন সমান সুযোগ-সুবিধা
কিন্তু দেশের পথশিশুদের প্রায় সবাই কোনো না কোনোভাবে সুযোগ-সুবিধার বাইরে থেকে যায়
সমান সুযোগ-সুবিধা পেলে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে
আন্তর্জাতিক মহলেও রাখতে পারবে প্রতিভার স্বাক্ষর
দেশের সব জাতীয় পরিকল্পনায় এসব শিশুর কথা অগ্রাধিকার ভিত্তিতে মাথায় রেখে সরকারের কর্মপরিকল্পনা সাজানোর প্রস্তাব করা হয় গোলটেবিল বৈঠকে
বৈঠকে এসব শিশুর নিরাপদ ভবিষ্যৎ এবং সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তাদের জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজকরণ, বৈধ পরিচয়পত্র প্রদান এবং তাদের জন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সেবা সহজ করার ওপর জোর দেয়া হয়
এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ এবং সহযোগিতা কামনা করেন বক্তারা
সভায় বক্তব্য দেন স্ট্রিট চিল্ড্রেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি ও আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফতাবুজ্জামান, এডুকো বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট (চাইল্ড রাইটস অ্যান্ড প্রটেকশন) মোহাম্মদ শহীদুল ইসলাম, একরঙা এক ঘুড়ির নির্বাহী পরিচালক এসএম মাসুদুল হক (নীল সাধু) এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী
সভায় সভাপতিত্ব করেন লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন
এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন লিডোর অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মুর্শিদা আক্তার কান্তা
শেয়ার করুন
খালেদার মুক্তি দাবিতে রাজধানীতে মশাল মিছিল
মেরিনা মিতু, ঢাকা
২ ডিসেম্বর, ২০২১ ১৯:৪২
আপডেট: ২ ডিসেম্বর, ২০২১ ২০:৪৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে বিএনপির মশাল মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী
ছবি: নিউজবাংলা
রাজধানীর কাকরাইল মোড় থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই মশাল মিছিলে নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত মুক্তি এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড় থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
এ সময় নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন
মশাল মিছিলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য সম্পাদক ডা. জাহেদুল কবির, যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেবুব মাসুম শান্ত, ঢাকা দক্ষিণ যুবদলের রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি পার্থদেব মণ্ডল, ওমর ফারুক কাওছার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন নাছির, মাসুদুর রহমান মাসুদ ও সদস্য রাজু আহমেদ, ঢাকা দক্ষিণ ছাত্রদলের আব্দুর রহিম প্রমুখ
সিলেটের ১৬ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা " " হেফাজতে ইসলামের মহাসচিব আর নেই " " গোয়াইনঘাটের ডৌবাড়িতে আ'লীগের বিদ্রোহী প্রার্থীর জয় " " হেফাজত মহাসচিব লাইফ সাপোর্টে " " জালালাবাদ নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউটের পরিচিতি সভা অনুষ্ঠিত " "
সাগরে নৌকাডুবি: নিখোঁজ বিয়ানীবাজারের সুজনের লাশ উদ্ধার
24. | : 25, 2019 : 9:19
বিয়ানীবাজারবার্তা২৪.কম: ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের আব্দুল হালিম সুজনের লাশ উদ্ধার করেছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস
মর্গে থাকা অজ্ঞাত লাশের ছবি প্রকাশ করে নাম-পরিচয় জানতে সহযোগিতা কামনা করে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবি প্রকাশ করে
প্রকাশিত সেই ছবিটি সনাক্ত করে শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১১টায় লাশটি সুজনের বলে নিশ্চিত করেছেন নিহত সুজনের বড়ভাই আব্দুল আলিম
নিহত আব্দুল হালিম সুজন উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়উধা মাইজকাপন গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র
জানা যায়, ইউরোপ যাত্রার স্বপ্নে লিবিয়া হতে ইতালি যাওয়ার পথে গত ১০ মে সকালে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ছিলেন বিয়ানীবাজারের আব্দুল হালিম সুজন (৩৫)
লিবিয়ায় মর্গে থাকা অজ্ঞাত লাশের ছবি প্রকাশ করে নাম-পরিচয় জানতে সহযোগিতা কামনা করে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবি প্রকাশ করা হলে তা ভাইরাল হয়ে যায়
পরে লাশের ছবি দেখে অনেক স্বজন ও পরিচিতরা মরদেহটি সুজনের উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন
নিহত সুজনের বড়ভাই আব্দুল আলিম এ প্রতিবেদককে জানান, সুজন দেশে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো
মা-বাবাহীন পরিবারের চার ভাই ও এক বোনের সংসারের হাল ধরতে ইউরোপে যাবার স্বপ্নে বিভোর ছিল
পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার গোয়ালি এলাকার শাহিন আহমদ ও গোলাপগঞ্জ উপজেলার এলাকার পারভেজ আহমদ নামের এক দালালের সাথে ৯ লাখ ৮৩ হাজার টাকার বিনিময়ে প্রায় ১ বছর পুর্বে ইতালি যাবার জন্য চুক্তি হয়েছিল
দীর্ঘদিন লিবিয়াতে অবস্থান করার পর গত বৃহস্পতিবার (৯ মে) সমুদ্র পথে ইতালি যাবার জন্য ট্রলারে চড়ে
ট্রলারে চড়ার পূর্বে সুজন বাড়িতে সর্বশেষ যোগাযোগ করেছে বলে জানান সুজনের বড়ভাই আব্দুল আলিম
নৌকাডুবির ঘটনা জানার পর থেকে আমার পরিবার-পরিজনদের মধ্যে দুঃসংবাদের শঙ্কা কাজ করছিল
এসময় তিনি এ প্রতিবেদককে আরো জানান, ফেসবুকে সুজনের ছবি সনাক্ত করার পর লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন
সুজনের মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসতে বিয়ানীবাজার থানা পুলিশের সাথেও যোগাযোগ করেছেন
উল্লেখ্য, গত ১০ মে সকালে ভূমধ্যসাগরের তিউনিসিয়া সমুদ্র উপকূলে শতাধিক অভিবাসী বহন করা নৌকাটি ডুবে গেলে প্রায় ৬০ জন নিহত হন
স্বপ্নের ইউরোপে পাড়ি জমাতে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ফেঞ্চুগঞ্জের চার ও গোলাপগঞ্জের দুই তরুণের প্রাণহানি ঘটেছে
এ ঘটনায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কচকট খা গ্রামের সাহেম আহমদ খান নামের আরেক নিখোঁজ ছিলেন
পরবর্তীতে গত ১২ মে সাহেদ আহমদ খান তিউনিসিয়ার একটি সরকারি ক্যাম্প থেকে মুঠোফোনে পরিবারের সাথে কথা বলে সুস্থ রয়েছেন বলেন অবগত করেন
এছাড়াও বিয়ানীবাজার উপজেলার রফিক ও রিপন নামের আরোও দুই তরুণ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে
নৌকাডুবির ঘটনার ৬ সিলেটী যুবক নিহত হয়েছেন
তারা হলেন- উপজেলার সেনেরবাজার কটালপুর এলাকার মুহিদপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ হোসেন (২৪), একই গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৫), সিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া (২৪), দিনপুর গ্রামের আফজাল (২৫), সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই, কুলাউড়ার ভুকশিমাইলের আহসান হাবিব শামীম (২৬) এবং গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুর গ্রামের ইয়াকুব আলীর ছোট ছেলে কামরান আহমদ মারুফ
এছাড়া ভূমধ্যসাগরের তিউনিসিয়া সমুদ্র উপকূলে নৌকাডুবির ঘটনায় উদ্ধারকৃত ১৩জন বাংলাদেশি গত বৃহস্পতিবার লিবিয়াস্থ বাংলাদশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরে এসেছেন
রংপুর বিভাগ---সিলেট বিভাগঢাকা বিভাগচট্রগ্রাম বিভাগরাজশাহী বিভাগখুলনা বিভাগময়মনসিংহ বিভাগবরিশাল বিভাগরংপুর বিভাগ
পঞ্চগড় ---পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলফামারী গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম
দেবীগঞ্জ ---পঞ্চগড় সদরদেবীগঞ্জ বোদা আটোয়ারী তেতুলিয়া
সোনাহার মল্লিকাদহ ---চিলাহাটি শালডাঙ্গা দেবীগঞ্জ সদর পামুলী সুন্দরদিঘী সোনাহার মল্লিকাদহ টেপ্রীগঞ্জ দন্ডপাল দেবীডুবা চেংঠী হাজরা ডাঙ্গা
টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করার জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন রানের ব্যবধানে জয়
প্রথম পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পেল ৮৪ রানের বড় ...বিস্তারিত
পদ্মা মেঘনার নামে নতুন দুই বিভাগ
নিজস্ব প্রতিবেদক দুই নদীর নামে নতুন দুটি বিভাগ হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'কু' নামে কোন বিভাগ দেয়া হবে না
কারণ এই কুমিল্লা নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত
সিদ্ধান্ত ...বিস্তারিত
ভেড়ামারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ সকলের যাচাই বাছাই শেষ
জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আগামী ১১ই নভেম্বর-২১ ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ বৃহস্পতিবার যাচাই বাছাইয়ে ২৬জন চেয়ারম্যান প্রার্থীর বৈধতা ঘোষনা করা হয়
তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ...বিস্তারিত
, . '' , .
মঙ্গলবার ২৬ আগস্ট ২০১৪, ১১ ভাদ্র ১৪২১, ২৯ শাওয়াল ১৪৩৫
হোমবিনোদন প্রতিদিনখেলার খবরবিশ্ব সংবাদরাজধানীশিল্প বাণিজ্যসারাদেশপ্রথম পাতাশেষ পাতাঅন্যান্যদ্বিতীয় সংস্করণউপ-সম্পাদকীয়সম্পাদকীয়দৃষ্টিকোনআয়োজনআইটি কর্ণারঅনুশীলনম্যাগাজিনঈদ বিনোদনবিশেষ সংখ্যাস্বাধীনতা দিবসবিজয় দিবসবর্ষশেষ সংখ্যাবিশ্ব ইজতেমা বিশেষ আয়োজনপরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতিভালবাসা দিবসের বিশেষ আয়োজনআন্তর্জাতিক মাতৃভাষা দিবসবিশেষ কভারনববর্ষ সংখ্যাস্মরণ সংখ্যাআমার জেলাঈদ বিনোদনঈদ সংখ্যা ২০১৩শারদীয় দুর্গোত্সব ১৪২০বড়দিনজয়িতাক্রিকেটের মহামিলনতথ্যপ্রযুক্তিতে বাংলাদেশস্মরণ সংখ্যা : তফাজ্জল হোসেন মানিক মিয়াফুটবল বিশ্বকাপঈদ সংখ্যা ২০১৪ইত্তেফাক স্পেশালবাঙালির নেতা বঙ্গবন্ধুআজকের ফিচারকড়চাই-পেপারবিজ্ঞাপন দর
সর্বশেষ সংবাদ ওরিয়েন্টাল ব্যাংকের ছয় কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড | চট্টগ্রাম নৌঘাঁটিতে যুদ্ধজাহাজে আগুন | বিজিবিকে প্রশিক্ষণ দেয়ার প্রস্তাব বিএসএফের | শাস্তি কমল সাকিবের | আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হত্যায় আটক ৩
পরবর্তী সংবাদ "
মেসির জোড়া গোলে এনরিকের শুভ সূচনা
স্পোর্টস ডেস্ক
একঝাঁক নতুন খেলোয়াড়, নতুন কোচ আর পাল্টে যাওয়া খেলার ধরন; সব মিলে বলা হচ্ছিল এ মৌসুমে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বার্সেলোনার ফুটবল
যে যুগটাকে বলা হচ্ছিল লুইস এনরিকের যুগ
তবে নতুন যুগেও ক্লাবের জার্সি গায়ে তার পুরনো ফর্ম অক্ষুণ্ন্ন রাখলেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি
এই আর্জেন্টাইনের জোড়া গোলে বার্সেলোনায় এনরিকে অধ্যায়ের শুরু হল সহজ জয় দিয়ে
গত রবিবার রাতে লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে কাতালানরা নিজেদের মাঠ নূ ক্যাম্পে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এলচেকে
অন্য গোলটি এসেছে নবাগত মুনির আল হাদাদির কাছ থেকে
স্ট্রাইকারদের এই ধ্রূপদী পারফরম্যান্সে হ্যাভিয়ের ম্যাশেরানোর লাল কার্ড বড় কোন সমস্যা হয়ে আসেনি কাতালানদের জন্য
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে দারুণ আত্মবিশ্বাস পেল গত মৌসুমে একটিও শিরোপা জিততে না পারা দলটি
লুইস সুয়ারেজ বাদে এই মৌসুমে দলে ভেড়ানো খেলোয়াড়দের প্রায় সবার ছিলেন ম্যাচের শুরুর একাদশে
জেরেমি ম্যাথিউ, গোলরক্ষকের ভূমিকায় ক্লদিও ব্রাভো, রক্ষণে ইভান র্যাকটিক এবং আক্রমণে মুনির
গুরুত্বপূর্ণ সব পজিশনে নতুন খেলোয়াড়দের নামিয়ে এনরিক বুঝিয়ে দেন বার্সেলোনায় নতুন যুগ প্রবর্তনের ধারণাটা কেবল কাগজে-কলমে নয়, সত্যিই ভাবছেন তিনি
তবে নতুন খেলোয়াড়দের ভীড়েও সমর্থকদের চোখ ঠিকই খুঁজে নিয়েছে মেসিকে
আর দুর্দান্ত দুটি গোল করে সমর্থকদের সেই আস্থার শতভাগ প্রতিদানই দিয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার
ম্যাচের শুরুর দিকে এলচের রক্ষণের কাছে বার বার পরাস্ত হওয়া বার্সেলোনা ম্যাচের প্রথম গোলটি পায় ৪২ মিনিটে
বিশ্বকাপের ফাইনালে হারার হতাশা কাটিয়ে প্রথম কোন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে গতকাল মাঠে নেমেছিলেন মেসি
তিনিই বার্সাকে এগিয়ে দেন
কিন্তু মিনিটখানেক পরেই মাসচেরানোর মাঠ থেকে বাইরে চলে যাওয়া বার্সেলোনার জন্য দারুণ এক হতাশার কারণ হয়ে দাঁড়ায়
যদিও ১৮ বছর বয়সী মুনির ক্লাবের জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচেই দারুণ এক গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন
পরবর্তীতে মেসির দ্বিতীয় গোল বার্সার জয় নিশ্চিত করে
প্রাক মৌসুম প্রস্তুতির ম্যাচের অংশ হিসেবে গত সোমবার সর্বশেষ ম্যাচে মেক্সিকান ক্লাব লিওর বিপক্ষে দুই গোলের পুরস্কার হিসেবেই মুনীরের সিনিয়র দলে অভিষেক হয়
বিশেষ করে নেইমার এবং লুইস সুয়ারেজের অনুপস্থিতি তাকে এত তাড়াতাড়ি দলে নিতে বাধ্য করেছে
আর ১৮ বছর বয়সী এই তরুণের কাছ থেকেই আসে বার্সেলোনার প্রথম আক্রমণটি