content
stringlengths 0
129k
|
|---|
পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফরমে কোয়ালিফাইয়েড ইনভেস্টরস ( -) অফারের মাধ্যমে বাজারে আসবে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
|
কোম্পানিটির লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ অক্টোবর, রোববার
|
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
|
সূত্র জানায়, ডিএসইর এসইএমই প্লাটফর্মে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ""
|
আর কোম্পানি কোড হবে ৭৩০০২
|
কোম্পানিটির কিউআই অফারের বরাদ্দপ্রাপ্ত শেয়ার ১২ অক্টোবর,মঙ্গলবার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে
|
কোম্পানিটি গত ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পরযন্ত আইপিও আবেদন সম্পূর্ণ করেছে
|
কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে
|
এই অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে
|
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৭৬ পয়সা
|
পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১০ টাকা ৯০ পয়সা
|
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড
|
অর্থসূচক/এসএ/
|
← কুমিল্লায় বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার ৪৩
|
তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৮ নভেম্বর →
|
'করোনাকালে খাদ্য সহায়তা পেয়েছে ১ কোটির বেশি মানুষ'
|
সেপ্টেম্বর ৯, ২০২১
|
পরীমনির রিমান্ড: দুই বিচারকের ক্ষমা প্রার্থনা
|
সেপ্টেম্বর ১৫, ২০২১
|
তিন চারেই শেষ তামিম
|
সেপ্টেম্বর ৩০, ২০২১
|
সাম্প্রতিক খবর
|
পুঁজিবাজার সর্বশেষ
|
বোনাস বিওতে পাঠিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার
|
ডিসেম্বর ১, ২০২১
|
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে
|
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে
|
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম
|
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রাণালয়ের দায়িত্ব পেয়েছেন
|
কর্মজীবনের শুরুতে তিন ছিলেন সাংবাদিক, এরপর আইনজীবী আর ২০১৯ সালে এসে হলেন পূর্ণমন্ত্রী
|
খোঁজ নিয়ে জানা যায়, সন্দ্বীপ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি
|
এরপর কাজ করেছেন দৈনিক ভোরের কাগজে
|
সাংবাদিকতায় সর্বশেষ কাজ করেছেন দৈনিক প্রথম আলো পত্রিকার সুপ্রিম কোর্ট প্রতিনিধি হিসেবে
|
সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার পরেও দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বলে জানিয়েছেন চ্যালেন নাইনের সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান
|
তিনি বলেন, 'সুপ্রিম কোর্টে শ ম রেজাউল করিম আমাদের সঙ্গে সাংবাদিকতা করেছেন
|
তিনি দৈনিক প্রথম আলো পত্রিকার আদালত প্রতিনিধি ছিলেন
|
শ ম রেজাউল করিমের ঘনিষ্ঠ হিসেব পরিচিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো. জামাল জানান, শ ম রেজাউল করিম এক সময় সন্দ্বীপ নামের একটি পত্রিকায় কাজ শুরু করেছেন
|
এরপর ভোরের কাগজ ও দৈনিক প্রথম আলোতে কাজ করেছেন
|
এরপর এই তিনি সাংবাদিকতা ছেড়ে পুরো সময় দিয়েছেন আইন পেশা এবং রাজনীতিতে
|
সাংবাদিকতাকে পেশা হিসেবে না নিলেও বিভিন্ন টেলিভিশন টকশো, পত্র-পত্রিকায় কলাম লেখাসহ সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ছিলেন
|
এখনো আছেন
|
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বও দিয়েছেন শ ম রেজাউল করিম
|
তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০০৯-১০ সেশনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন
|
তিনি আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য
|
বার কাউন্সিলে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন
|
শ ম রেজাউল করিম ১৯৮০ সালে খুলনার দৌলতপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি), ১৯৮১ সালে খুলনা কৃষি কলেজের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন
|
১৯৮৯ সালে নাজিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত
|
পরে ১৯৯০ সাল থেকে অদ্যবধি জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে কাজ করেছেন
|
সর্বশেষ তিনি আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন
|
আর একাদশ জাতীয় সংসদে পিরোজপুর-১ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন
|
আগামীকাল (৭ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন
|
৬ জানুয়ারি, রবিবার বিকেল সাড়ে চারটার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আনুষ্ঠানিকভাবে তাদের তালিকা ঘোষণা করেন
|
তাদের মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে আইনজীবী শ ম রেজাউল করিমও রয়েছেন
|
ওমরাহ যাত্রী ও মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের লাগামহীন বিমান ভাড়া ও আসন সঙ্কট সমাধানে বিমানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তছলিম
|
মঙ্গলবার হাবের প্যাডে লিখিত এক চিঠিতে বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ থেকে এ বছর ওমরাহ যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় এয়ারলাইন্সগুলোতে ওমরাহযাত্রীর আসন সঙ্কট তীব্র আকার ধারণ করেছে
|
এ সুযোগে এয়ারলাইন্সগুলো ওমরাহ যাত্রীদের বিমানভাড়া অসহনীয় মাত্রায় বাড়িয়েছে
|
হাব সভাপতি জানান, আগে যেখানে ঢাকা-জেদ্দা-ঢাকা সরাসরি বিমান ভাড়া ছিল ৫০ হাজার টাকা বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা ওমরাহ যাত্রীদের বিমানভাড়া ৮০-৮৫ হাজার টাকা
|
কোনো কোনো ক্ষেত্রে ৯০-৯৫ হাজার টাকাও নেয়া হচ্ছে
|
অনেকক্ষেত্রে বেশি ভাড়া দিয়েও ওমরাহ যাত্রীদের ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে না
|
তিনি জানান, পবিত্র রমজানে ওমরাহ করতে যাবেন এ রকম হাজারো ওমরাহ যাত্রীদের ভিসার মেয়াদ ফ্লাইটের আসন সঙ্কটের কারণে শেষ হয়ে যাচ্ছে
|
তাছাড়া মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের বিমান ভাড়া দ্বিগুনেরও বেশি বেড়েছে
|
চিঠিতে তিনি লিখেন, সরকারের অভিবাসন ব্যয় কমানো নীতিমালা থাকলেও বর্তমানে মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের বিমানভাড়া বাড়ার কারণে অভিবাসন ব্যয় অনেক বেড়েছে
|
অসহায় গরিব অভিবাসন প্রার্থীরা বর্ধিত টাকার ব্যয় বহন করতে না পারার কারণে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা ভিসা বাতিল হচ্ছে
|
তাছাড়াও ছুটিতে আসা অনেক অভিবাসীরা বিমানের আসন সঙ্কট ও ভাড়া বাড়ার কারণে গন্তব্যে ফিরতে পারছেন না
|
তিনি আরও জানান, বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা অভিবাসীদের বিমান ভাড়া ৬০-৬৫ হাজার টাকা যেখানে আগে ২২-২৪ হাজার টাকা ছিল
|
অতিরিক্ত বিমানভাড়ার টাকা বৈদেশিক মুদ্রা আকারে নিয়ে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো
|
উদ্ভুত সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাবনা পেশ করেন তিনি
|
প্রস্তাবনাসমূহ হলো সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সব রুটে যাত্রী সংখ্যা কম ও অলাভজনক সে সব রুটের ফ্লাইটের সংখ্যা কমিয়ে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-রিয়াদ-ঢাকাসহ মধ্যপ্রাচ্যগামী অন্যান্য গন্তব্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো
|
এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লাভবান হবে এবং ওমরাহযাত্রীসহ সব মধ্যপ্রাচ্যগামী অভিবাসীরাও উপকৃত হবে
|
এছাড়া বিদেশি এয়ারলাইন্সগুলোকে বাংলাদেশের ফ্লাইট পরিচালনার সুযোগ সহজ করে দেয়ার জন্য হ্যান্ডেলিং, ল্যান্ডিং ও পার্কিংসহ অন্যান্য চার্জসমূহ কমানো বা মওকুফ করা যেতে পারে
|
চিঠিতে আরও বলা হয়, ওমরাহযাত্রী ও মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের ফ্লাইটে আসন সঙ্কট সমাধান ও ভাড়া নিয়ন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-রিয়াদ-ঢাকাসহ মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো এবং বিদেশি এয়ারলাইন্সের জন্য হ্যান্ডেলিং, ল্যান্ডিং ও পার্কিংসহ অন্যান্য চার্জসমূহ কমিয়ে বর্তমানের উদ্ভূত জটিল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে বিমান মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়
|
বরিশালের গৌরনদী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে তার নগ্ন ছবি স্বামীর কাছে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে রাকিব সরদার (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে
|
ছবি পাঠিয়ে স্ত্রীকে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে তাকে
|
তা না হলে স্ত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে রাকিব সরদার
|
এ ঘটনায় রাকিব সরদারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ওই গৃহবধূ
|
অভিযুক্ত রাকিব সরদার উপজেলার পূর্ব বেজহার গ্রামের শাহিন সরদারের ছেলে
|
মামলা সূত্রে জানা গেছে, রাকিব সরদার দীর্ঘদিন ধরে প্রতিবেশী মজিদ সরদারের বাড়ির ভাড়াটিয়া সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে (১৯) বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল
|
তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩০ এপ্রিল সকালে রাকিব ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে
|
এ সময় সে ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে
|
ওই ছবির ভয় দেখিয়ে তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা চালায় রাকিব
|
বিষয়টি ওই গৃহবধূ রাকিবের বাবা-মাকে জানানোর পর তারা কোনো কর্ণপাত না করে উল্টো তাকে শাসিয়ে যায়
|
অভিভাবকদের জানানোর পর ক্ষিপ্ত হয় ওঠে রাকিব সরদার
|
গত ১৪ মে নগ্ন ছবি তার প্রবাসী স্বামীর ইমো নম্বরে প্রেরণ করে রাকিব সরদার
|
ফলে তাদের সুখের সংসার ভাঙার উপক্রম হয়েছে
|
গৌরনদী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মো. তৌহিদুজ্জামান বলেন, মামলার খবর পেয়ে আসামি রাকিব সরদার পালিয়েছে
|
তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে
|
এরই মধ্যে অভিভাবকদের থানায় ডেকে এনে রাকিব সরদারকে দ্রুত উপস্থিত করতে বলা হয়েছে
|
এছাড়া রাকিবের মোবাইল নম্বর ট্র্যাকিং করে অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে
|
তৈরি পোশাক শিল্পের জ্বালানি সাশ্রয়ে বড় ভূমিকা রাখতে পারে সৌর বিদ্যুৎ
|
ইতোমধ্যে দেশের বড় কারখানাগুলোর কয়েকটি ছাদে সোলার প্যানেল বসিয়েছে
|
এতে দিনের একটি নির্দিষ্ট সময় গ্রিড থেকে কম বিদ্যুৎ নিতে হচ্ছে কারখানাগুলোকে
|
তৈরি পোশাক শিল্পে জ্বালানি সাশ্রয়ের নতুন এই ধারণা ছড়িয়ে দিতে সম্প্রতি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সরকারের টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)
|
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজেএমইএ'র সঙ্গে হওয়া ওই এমওইউ'তে দেখা গেছে, এ ব্যবস্থায় নেট মিটারিং ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে
|
প্রক্রিয়াটি বিদ্যুৎ বিভাগ কয়েক বছর আগে শুরু করেছে
|
সবাইকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা গেলে জ্বালানি সাশ্রয়ে বিপ্লব ঘটানো যাবে বলে আশা সংশ্লিষ্টদের
|
স্রেডা ও বিজেএমইএ'র আলোচিত এমওইউতে বলা হয়েছে, পোশাক কারখানার মালিকরা ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে
|
সেই বিদ্যুৎ কারখানায় ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হবে
|
আবার যখন সৌর বিদ্যুৎ উৎপাদন হবে না, তখন গ্রিড থেকে সেই বিদ্যুৎ কারখানায় ফেরত যাবে
|
যেদিন কারখানা বন্ধ থাকবে সেদিনও উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হবে
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.