title stringlengths 3 100 | content stringlengths 32 5.79k |
|---|---|
দুই বছর পর বিশ্ব ইজতেমা, শুরু হচ্ছে ১৩ জানুয়ারি | ২০২৩ সালের জানুয়ারিতে প্রথম পর্বের ইজতেমা শুরু হবে ১৩ জানুয়ারি। এই পর্বে মাওলানা জোবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা শেষ হবে ১৫ জানুয়ারি। ছয় দিনের বিরতির পর ২১ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এতে ওয়াসেক পক্ষের লোকজন অংশ নেবেন। |
‘ফখরুলের উচিত তারেকের বিষয়ে মার্কিন সম্পর্ক আরো উন্নত করা’ | পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা না চেয়ে ফখরুলের উচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে মার্কিন সম্পর্ক আরো উন্নত করা।আজ বৃহস্পতিবার দুপুরে পরর... |
‘ফখরুলের উচিত তারেকের বিষয়ে মার্কিন সম্পর্ক আরো উন্নত করা’ | সেখান থেকে বরং মির্জা ফখরুলের উচিত তারেক রহমানের বিষয়ে মার্কিন সম্পর্ক আরো উন্নত করা। তিনি যদি মনে করেন বিদেশিদের সাহায্য নিয়ে নির্বাচনে বাধার সৃষ্টি করবেন তাহলে সেটি ভুল ধারণা। সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে মির্জা ফখরুল সম্প্রতি বক্তব্য দিয়েছেন দেখলাম, এটা যদি সত্য হয় তবে তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ’পররাষ্ট্... |
‘ফখরুলের উচিত তারেকের বিষয়ে মার্কিন সম্পর্ক আরো উন্নত করা’ | তারা জানিয়েছে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হওয়া চাই। আমরা এ বিষয়ে তাকে জানিয়েছি―নির্বাচন সুষ্ঠু হবে। তবে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সে দায়ভার আমাদের নয়। ’‘আমাদের রাষ্ট্রদূতগণ যেমন অন্যান্য দেশে সব বিষয়ে কথা বলতে পারেন না, তেমনি তারাও আমাদের দেশে শিষ্টাচার বজায় রেখে চলবেন বলে আমরা প্রত্যাশা করি’ বলেও জা... |
পরিবহনে শৃঙ্খলা ফেরাতে অনেক দিন ধরে ফাইট করছি : ওবায়দুল কাদের | নগরবাসীর কথা চিন্তা করে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি অনেক দিন ধরে ফাইট করছি। কোনো কিছুই সুফল দেবে না যদি রাস্তায় বিশৃঙ্খলা থাকে, জনজীবনে শৃঙ্খলা না থাকে। ঢাকা এখনো পৃথিবীর অন্যতম বসবাস অযোগ্য শহর |
পরিবহনে শৃঙ্খলা ফেরাতে অনেক দিন ধরে ফাইট করছি : ওবায়দুল কাদের | ’আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর এলাকায় নগর পরিবহনের নতুন রুট উদ্বোধন করে তিনি এ কথা বলেন।বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন রুট দুটি হলো ২২ ও ২৬ নম্বর। ঢাকা নগর পরিবহনের ২২ নম্বর রুট পরিচালিত হবে ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে; ঘাটারচর-কদমতলী মিলিয়ে হবে ২৬ নম্বর রুট।ওবায়দুল কাদের বলেন,... |
পরিবহনে শৃঙ্খলা ফেরাতে অনেক দিন ধরে ফাইট করছি : ওবায়দুল কাদের | এখন উন্নতি হয়ে ঢাকা ১৩৩তম অবস্থানে এসেছে। দুই মেয়র যেভাবে কাজ করে যাচ্ছেন, ঢাকা হবে গ্রিন ও ক্লিন সিটি। আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন আশা দেখছি। ’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা উত্তর... |
নতুন করে আমাদের করোনার শঙ্কা একেবারেই নেই : শিক্ষামন্ত্রী | শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জেলেদের জীবনমান উন্নয়নে সরকার নানা ধরণের কর্মসূচি হাতে নিয়েছে। মা ইলিশ এবং জাটকা সংরক্ষণ মৌসুমে জেলেদের শুধু খাদ্য সহায়তায়ই নয়, তাদের অন্য পেশায় দক্ষ হতে বিভিন্ন ধরণের উদ্যোগও নিয়েছে। সুতরাং জেলেরা হতাশ হওয়ার কোনো কারণ নেই।আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের তিন নদীর মোহনায় নৌপুলিশ আয়োজিত... |
নতুন করে আমাদের করোনার শঙ্কা একেবারেই নেই : শিক্ষামন্ত্রী | অনুষ্ঠানে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, একশ্রেণির দাদন ব্যবসায়ী আছে। যারা নিরীহ জেলেদের মোটা অঙ্কের সুদে টাকা দিয়ে নদীতে নামতে বাধ্য করছে। এসব দাদনদারদের তালিকা করা হচ্ছে বলেও জানান নৌ পুলিশ প্রধান।সমাবেশ শেষে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় বর্ণাঢ্য একটি নৌ শোভাযাত্রা বের হয় |
নতুন করে আমাদের করোনার শঙ্কা একেবারেই নেই : শিক্ষামন্ত্রী | এতে জেলে ছাড়াও সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। চাঁদপুরে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, মৎস্যবিজ্ঞানি আশরাফুল আলম, সদর উপজেলা নির্বা... |
নতুন করে আমাদের করোনার শঙ্কা একেবারেই নেই : শিক্ষামন্ত্রী | এসব উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয় থেকে এই চাল বিতরণ শুরু হয়। এসময় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে কিছুটা দেরিতে হলেও সরকারি খাদ্য সহায়তা পেয়ে দারুণ খুশি। তারা জানান, ২২ দিনের অভিযানের শুরুতে এই সহায়তা পেলে আরো ভালো হতো |
নতুন করে আমাদের করোনার শঙ্কা একেবারেই নেই : শিক্ষামন্ত্রী | গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। এসব চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ ছয়টি অভয়াশ্রমে সবধরণের মাছ ধরা নিষিদ্ধ। একই সঙ্গে ইলিশ পরিবহন, মজুত এবং বিক্রিও নিষিদ্ধ করেছে সরকার। গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত |
নতুন করে আমাদের করোনার শঙ্কা একেবারেই নেই : শিক্ষামন্ত্রী | এ সময় ইলিশসহ সবধরণের মাছ ধরা বন্ধ থাকবে দেশের ৬টি অভয়াশ্রমে। শুধু তাই নয়, সারা দেশে ইলিশ পরিবহন, মজুত ও বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।অন্যদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনার শঙ্কা বাড়লেও এতে বিরূপ প্রভাব পড়বে না। কারণ এরইমধ্যে শিশুদেরকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে |
নতুন করে আমাদের করোনার শঙ্কা একেবারেই নেই : শিক্ষামন্ত্রী | এরইমধ্যে ৫-১১ বছর বয়সী শিশুরাও এখন টিকা নিচ্ছে।তিনি আরো বলেন, বিশ্বে টিকা গ্রহণের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চমস্থানে। ফলে আমাদের নতুন করে করোনার শঙ্কা একেবারেই নেই।বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। |
চিন্তা-ভাবনা করেই গাইবান্ধায় ভোট বন্ধ করা হয়েছে : সিইসি | গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট বন্ধ করা কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করেই নির্বাচন বন্ধ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনের ... |
চিন্তা-ভাবনা করেই গাইবান্ধায় ভোট বন্ধ করা হয়েছে : সিইসি | তিনি বলেন, ‘ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে আমরা তিনটি কেন্দ্রে দেখতে পাই ভোটকক্ষে প্রার্থীর পুরুষ এজেন্টরা একই রকম গেঞ্জি বুকে ও পিঠে প্রার্থীর মার্কা ইত্যাদি প্রিন্ট করা পরে আছেন এবং নারী এজেন্টরা একই রকম শাড়ি পরা, যা আচরণবিধিমালার ১০(ঙ) ভঙ্গের মধ্যে পড়ে। এসব এজেন্ট ছাড়াও আরো অনেক অবৈধ লোকজন ভোটকক্ষে অবস্থান করে ভোটারদ... |
চিন্তা-ভাবনা করেই গাইবান্ধায় ভোট বন্ধ করা হয়েছে : সিইসি | আমরা কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে প্রত্যেক ভোটকেন্দ্রের প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলাম। ইভিএমের বিষয়ে যে গোপন ভোটকক্ষে অবৈধ লোক প্রবেশ করে বা অবস্থান করে ভোটারকে ব্যালট ইউনিটে ভোট দেওয়ার সুযোগ না দিয়ে অবৈধ প্রবেশকারী তার আঙুল দিয়ে ভোট দিয়ে দেন সে সংক্রান্ত যে অভিযোগ আমরা পেয... |
চিন্তা-ভাবনা করেই গাইবান্ধায় ভোট বন্ধ করা হয়েছে : সিইসি | বাংলাদেশ নির্বাচন কমিশন, আগারগাঁওয়ে স্থাপিত কন্ট্রোল রুমে আমিসহ অন্য কমিশনাররা, দায়িত্ব পালনকারী সচিবালয়ের কর্মকর্তারা ও কারিগরি সহায়তাকারী ও মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ’সিইসি বলেন, ভোটারদের কন্ট্রোল ইউনিটে আঙুলের ছাপ দেওয়ার পরপরই এজেন্টরা গোপন ভোটকক্ষে প্রবেশ করে ভোটারকে ভোট দিতে সুযোগ না দিয়ে নিজেই ভোট... |
গাইবান্ধায় ভোট স্থগিত হওয়ায় জনগণ হতবাক : তথ্যমন্ত্রী | গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত হওয়ায় জনগণ হতবাক হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাধারণ জনগণ, সেখানকার ভোটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন টক শো দেখে মনে হচ্ছে, সাধারণ মানুষ এ সিদ্ধান্তে হতবাক হয়েছে।আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের ... |
গাইবান্ধায় ভোট স্থগিত হওয়ায় জনগণ হতবাক : তথ্যমন্ত্রী | কোনো পোলিং বা প্রিজাইডিং অফিসারেরও কোনো অভিযোগ ছিল না। বিন্দুমাত্র সহিংসতাও হয়নি। নির্বাচন কমিশন ৫০০ কিলোমিটার দূরে বসে সিসিটিভি ফুটেজ দেখে ভোট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।তথ্যমন্ত্রী বলেন, এখন ইসির সেই সিসি ক্যামেরার রেজল্যুশন, ইন্টারনেট কানেক্টিভিটি কেমন ছিল সেটি একটি বড় প্রশ্ন |
গাইবান্ধায় ভোট স্থগিত হওয়ায় জনগণ হতবাক : তথ্যমন্ত্রী | গাইবান্ধার দুর্গম অজপাড়াগাঁয়ের সিসিটিভি ক্যামেরা কতটুকু রেজল্যুশন দিল...‘দ্যাটস অ্যা বিগ কোশ্চেন’।তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ব্যক্তি হিসেবে বলছি, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে এটা প্রমাণ হয়েছে এতে সরকারের ভূমিকা নেই। তাদের সিদ্ধান্তই সবার ওপরে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিএনপি যে তত্ত্বাবধায়কের কথা বলে সেটা... |
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান সৌদি বাণিজ্যমন্ত্রীর | দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরো সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি। গত বুধবার রিয়াদে নিজ কার্যালয়ে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি এ বিষয়ে সৌদি আরবের পক্... |
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান সৌদি বাণিজ্যমন্ত্রীর | মহামারি কাটিয়ে উঠে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন তিনি। সৌদি বাণিজ্যমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। ভাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে।মন্ত্রী ২০১৯ সালে তাঁর বাংলাদেশ সফরের উল্লেখ করে বলেন, তাঁর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের |
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান সৌদি বাণিজ্যমন্ত্রীর | তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে অদূর ভবিষ্যতে পৃথিবীতে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে দুদেশের মধ্যে নেওয়া সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তিনি এ মাসের শেষে দুদেশের মধ্যে অনুষ্ঠিতব্য ১৪... |
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান সৌদি বাণিজ্যমন্ত্রীর | মন্ত্রী এ বিষয়ে কার্যকরী সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের মৎস্য, হালাল মাংস, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, ইলেকট্রনিক্স ও সিরামিক পণ্যের মতো অগ্রসর বিভিন্ন খাতের উল্লেখ করে সৌদি আরবে এসকল পণ্য আমদানি বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া দু পক্ষের মধ্যে বাংলাদেশে চলমান সৌদি বিনিয়োগ এবং এ বিষয়ে সৌদি প্রস্তাবের ও... |
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান সৌদি বাণিজ্যমন্ত্রীর | মন্ত্রী তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল পস্নাটফর্ম ব্যবহার করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বি-পাক্ষিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং বাণিজ্যিক সক্ষমতার বিষয়টি আন্তর্জাতিকভাবে কার্যকর প্রচার-প্রসারের বিষয়েও গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি এফবিসিস... |
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান সৌদি বাণিজ্যমন্ত্রীর | বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুলস্নাহ আল-কাসাবি তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।দুটি ভাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের নুতন মাত্রা হিসেবে দ্বি-পাক্ষিক কার্যকর বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পারস্পারিক সহায়তার আশ্বাস ব্যক্ত করে বৈঠক শেষ হয়। সভায় রাষ্ট্... |
৩৯টি ম্রো পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা : ৩৬ নাগরিকের উদ্বেগ | বান্দরবানে ৩৯টি ম্রো পরিবারকে উচ্ছেদের অপচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৩৬ বিশিষ্ট নাগরিক। তারা ওই অপচেষ্টা বন্ধের পাশাপাশি লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করে অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।আজ বৃস্পতিবার এক সংবাদ বি... |
৩৯টি ম্রো পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা : ৩৬ নাগরিকের উদ্বেগ | বিজ্ঞপ্তিতে সংবিধান ও আইন স্বীকৃত অধিকারের এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও প্রশাসন কর্তৃক তাদের সুরক্ষা দিতে ব্যর্থতা ও হয়রানির ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে সুস্পষ্টভাবে তিনটি দাবি তুলে ধরে বলা হয়, ম্রো এবং ত্রিপুরা আদিবাসীদের ভূমিসহ সকল আইনি ও প্রথাগত অধিকার নিশ্চিত করতে হবে।... |
৩৯টি ম্রো পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা : ৩৬ নাগরিকের উদ্বেগ | এ লীজ প্রক্রিয়ার সাথে জড়িত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড করা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করে অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ এপ্রিল বান্দরবানের লামা উপজেলার লাংকম পাড়া, জয় চন্দ... |
৩৯টি ম্রো পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা : ৩৬ নাগরিকের উদ্বেগ | ক্ষতিগ্রস্ত পাড়াগুলোর আদিবাসীদের অভিযোগ, জমি দখলের জন্য লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কোম্পানীর লোকজন তাদের ফসলে পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটন করতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক স্থানীয় সরকারের উপ-পরিচালকে প্রধান করে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।সে কমিটি লীজ... |
৩৯টি ম্রো পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা : ৩৬ নাগরিকের উদ্বেগ | ফলশ্রুতিতে আদিবাসীরা বর্তমানে এ ঝিঁড়ির পানি পান করতে পারছে না। বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন পদক্ষেপ গ্রহণ করেনি।বিবৃতিদাতারা হলেন- মানবাধিকার কর্মী সুলতানা কামাল, নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর সালেহ উদ্দি... |
ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ঢাকা প্রথম, দ্বিতীয় কক্সবাজার! | ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কক্সবাজারে সবচেয়ে বেশি। ঢাকার বাইরে জেলার মধ্যে মৃত্যুর সংখ্যাও কক্সবাজারে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ক্রমেই ডেঙ্গু রোগী বাড়ছে |
ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ঢাকা প্রথম, দ্বিতীয় কক্সবাজার! | করোনা প্রতিরোধের সময় আমরা অচেনা শত্রুর সঙ্গে লড়াই করেছি। কিন্তু ডেঙ্গু আমাদের চেনা শত্রু। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ’আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ড. আহমেদুল কবির |
ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ঢাকা প্রথম, দ্বিতীয় কক্সবাজার! | স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেজেন্টেশনে বলা হয়, ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৫১৭ জন। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৭৬২ জন। ঢাকার বাইরে ৫ হাজার ৭৭৫ জন। ঢাকার পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কক্সবাজারে সবচেয়ে বেশি, ১ হাজার ৩৬৮ জন |
ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ঢাকা প্রথম, দ্বিতীয় কক্সবাজার! | সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৪৭ জন। এর মধ্যে ঢাকায় ৪১৫ জন। ২০২২ সালের ১২ অক্টোবর পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ জনের।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, ‘ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি প্রশিক্ষণ চলছে |
ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ঢাকা প্রথম, দ্বিতীয় কক্সবাজার! | চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। নগরায়নের কারণে সারা বিশ্বেই ডেঙ্গু আছে। এটি একেবারেই বিদায় নেবে না। তবে প্রতিরোধ সম্ভব |
ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ঢাকা প্রথম, দ্বিতীয় কক্সবাজার! | ’তিনি আরো জানান, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি হাসপাতালগুলোর সাথে বৈঠক হয়েছে। রোগী ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে যাতে দক্ষ জনবল প্রস্তুত রাখা সম্ভব হয়। বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ে বৈঠক করা হবে। তারা যাতে নির্দেশনা মেনে রোগী ভর্তি করে এবং রোগীদের যাতে হয়রানি না করা হয়। ’ |
সেনাবাহিনীর সদস্যরা কর্তব্যপরায়ণতার মাধ্যমে দেশের সেবা করবে : প্রধানমন্ত্রী | বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে আন্তরিকভাবে দেশের সেবা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনীর সকল সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে ... |
সেনাবাহিনীর সদস্যরা কর্তব্যপরায়ণতার মাধ্যমে দেশের সেবা করবে : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনী দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোণা জেলায় আকস্মিক ভয়াবহ বন্যায় প্রশংসনী... |
সেনাবাহিনীর সদস্যরা কর্তব্যপরায়ণতার মাধ্যমে দেশের সেবা করবে : প্রধানমন্ত্রী | বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং বিভিন্ন বৈদেশিক মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য বয়ে এনেছে সম্মান ও মর্যাদা, যা বহিঃর্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে অত্যন্ত উজ্জ্বল করেছে।প্রধানমন্ত্রী বলেন, আবহমান কাল থেকেই যুদ্ধের ময়দানে জাতীয় মর্যাদার প্রতীক ‘পতাকা... |
পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় আগ্রহ সৌদি কম্পানির | পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পরিচালন, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণে আগ্রহ প্রকাশ করে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল কম্পানি। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে এক বৈঠকে রেড সি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমের এ. আলী রেজা এ প্রস্তাব... |
পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় আগ্রহ সৌদি কম্পানির | বৈঠকের পর নৌ পরিবহন প্রতিমন্ত্রী জেদ্দা ইসলামিক পোর্ট এ রেড সি গেটওয়ে টার্মিনাল কম্পানির কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিদর্শন করেন।উল্লেখ্য, গত বছর বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার আওতায় রেড সি গেটওয়ে টার্মিনাল কম্পানি বাংলাদেশে পতেঙ্গা কন্... |
বাংলাদেশিদের জন্য রাশিয়ায় বৃত্তি বাড়ছে | রুশ সরকার ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশিদের জন্য ১১০টি বৃত্তি বরাদ্দ দিয়েছে। আগামী বছরের মধ্যে এর সংখ্যা আরো বাড়বে। ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখতোভ গতকাল বুধবার বিকালে বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা জানান।ঢাকায় রাশিয়ান হাউসে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় |
বাংলাদেশিদের জন্য রাশিয়ায় বৃত্তি বাড়ছে | রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখতোভ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহ্যগতভাবে শক্তিশালী সম্পর্কের ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, এ সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।ম্যাক্সিম দোব্রোখতোভ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে ঢাকায় রাশিয়ান হাউস রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বৃত্তি কার্যক্রমের ... |
বসুন্ধরা চক্ষু হাসপাতালে সপ্তাহব্যাপী বিশেষ ছাড়ে চিকিৎসা | বিশ্ব দৃষ্টি দিবস ২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ ছাড়ে স্বল্প খরচে চোখের যাবতীয় চিকিৎসা দিচ্ছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে সপ্তাহব্যাপী এই ক্যাম্প শুরু হয়। এ সেবা চলবে আগামী বুধবার... |
বসুন্ধরা চক্ষু হাসপাতালে সপ্তাহব্যাপী বিশেষ ছাড়ে চিকিৎসা | একই সঙ্গে চোখের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষায় মিলবে ২৫ শতাংশ মূল্য ছাড়।দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বসুন্ধরা চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদের নেতৃত্বে বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ... |
বসুন্ধরা চক্ষু হাসপাতালে সপ্তাহব্যাপী বিশেষ ছাড়ে চিকিৎসা | শোভাযাত্রাটির স্পন্সর ছিল এরিস্টোভিশন। এ ছাড়া যাবতীয় বিশেষ ছাড় বসুন্ধরা আই হসপিটাল থেকে করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ বলেন, প্রতিবছরের মতো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ১৩ অক্টোবরকে বিশ্ব দৃষ্টি দিবস ঘোষণা করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা |
বসুন্ধরা চক্ষু হাসপাতালে সপ্তাহব্যাপী বিশেষ ছাড়ে চিকিৎসা | যাতে বিশ্বব্যাপী সবাই সচেতন হয়ে বিষয়টিকে গুরুত্ব দেয়। কারণ বাংলাদেশসহ সারা পৃথিবীতে অন্ধত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।ডা. মো. সালেহ আহমেদ আরো বলেন, বিশেষ করে কতগুলো রোগ যেমন- রি ফ্যাকটিভ অ্যারোর অন্ধত্বের প্রধান কারণ। এটা যদি অল্প বয়সেই নির্ণয় করা যায়, তাহলে অন্ধত্ব নিবারণ করা সম্ভব |
বসুন্ধরা চক্ষু হাসপাতালে সপ্তাহব্যাপী বিশেষ ছাড়ে চিকিৎসা | এরপর ছানিজনিত গ্লুকোমা, ক্রোনিয়াল ডিজিজ- এগুলো সম্পর্কেও আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। সচেতনতার অভাবে অন্ধত্বের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ আহসান হাবীব বলেন, দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী রোগীরা বিশেষ ছাড়ে চিকিৎসা নিত... |
বকশিবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু | রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩০) নামে এক যুবক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার ... |
বকশিবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু | আহত ওই যুবক জানায়, একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়েছে।বাচ্চু মিয়া বলেন, আহত অবস্থায় ওই যুবক শুধু নিজের নামটি বলতে পেরেছিলেন। এ ছাড়া তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তিনি ভবঘুরে ও মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। |
বাড়েনি পাইকারি বিদ্যুতের দাম | গণশুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের দাম ৬৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জল... |
বাড়েনি পাইকারি বিদ্যুতের দাম | আগের দামটিই অব্যাহত থাকবে। ' চেয়ারম্যান আবদুল জলিল আরো বলেন, 'ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ ও পিডিবির আবেদনে তথ্যের অস্পষ্টতা থাকায় বিদ্যুতের দামবৃদ্ধির আবেদন বিবেচনা করা হয়নি। 'গত ১৮ মে বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি নিয়ে বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী গণশুনানির ৯০ কার্যদিবসের মধ... |
বাড়েনি পাইকারি বিদ্যুতের দাম | গণশুনানিতে বিপিডিবি বিদ্যুতের দাম ৬৯ শতাংশ বাড়িয়ে ইউনিট প্রতি ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করে।বর্তমানে বিপিডিবির সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে ৫ টাকা ১৭ পয়সা।দেশে বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিপিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহক বা খুচরা পর্যায়ে বিতরণ ক... |
বাড়েনি পাইকারি বিদ্যুতের দাম | এগুলো হলো ডেসকো, ডিপিডিসি, আরইবি, নেসকো ও ওজোপাডিকো। বিপিডিবিও পাইকারি বিদ্যুৎ বিক্রির পাশাপাশি দেশের কিছু এলাকায় সরাসরি বিদ্যুৎ সরবরাহ করছে।বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, দেশে গত ১২ বছরে ৯ বার বিদ্যুতের দাম বেড়েছে। এ সময়ে পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়... |
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪১ | রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৬টা প... |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরমের কিছু অংশে ছাউনি নেই। এতে সেখানে রাখা রেলওয়ের মূল্যবান সরঞ্জাম রোদ ও বৃষ্টিতে নষ্ট হচ্ছে। পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা।দীর্ঘদিন ধরে রেলস্টেশনটিতে কুলির কাজ করছেন রবিন আহমেদ |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | তিন-চার মাস ধরে কাজ করতে দেখছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘পাঁচ থেকে সাত দিন পর পর দেখি কিছু কাজ হয়। আবার কই যেন হারিয়ে যায়। ’তবে বছরখানেক ধরে কাজ চলার কথা জানান আরেক কুলি সুনারু |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | কালের কণ্ঠকে তিনি বলেন, ‘এই কাজ তো বছরখানেক ধরে চলছে। আর ছাউনি ফাঁকা তো বহুদিন ধরে। মাঝখান দিয়ে কিছু টিন বসাতে এবং রং করতে দেখছি। এরপর আর কোনো কাজ করতে দেখিনি |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | ’সরেজমিনে গিয়ে দেখা যায়, বিমানবন্দর থেকে উত্তরামুখী প্ল্যাটফরমের মাঝখানের অংশে কোনো ছাউনি নেই। এর পরের অংশে ছাউনি থাকলেও সেগুলো সব ভাঙা টিন দিয়ে করা হয়েছে। দেখে বোঝা যায়, এগুলোর মধ্যে কোনো জোড়া দেওয়া হয়নি। শুধু ওপর দিয়ে টিনগুলো রেখে দেওয়া হয়েছে |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | প্ল্যাটফরমের ওই অংশে তিনটি টিভি মনিটর, চারটি সিসিটিভি, দুটি মাইক এবং ১০টি টিউবলাইট রয়েছে। তবে কোনো ফ্যান নেই। সরঞ্জামগুলো দেখে বোঝা যাচ্ছে, রোদে ও বৃষ্টিতে ভিজে সব নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া এসব সরঞ্জামের তারগুলো ঝুলে থাকতে দেখা গেছে |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | শুধু সরঞ্জাম নয়, রোদ-বৃষ্টিতে ভোগান্তির শিকার হচ্ছে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা। প্রায়ই এই স্টেশন থেকে রাজশাহী যান রিফাত হোসেন। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘বৃষ্টি হলে এখানে দাঁড়ানোর উপায় থাকে না। তখন চাপাচাপি করে দাঁড়াতে হয় |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | প্ল্যাটফরমও পিচ্ছিল হয়ে যায়, যার কারণে ওই দিক দিয়ে দৌড়ে ট্রেনে ওঠা যায় না। ’এসব কাজের ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন বিমানবন্দর রেলস্টেশনের মাস্টার মো. হালিমুজ্জামান। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘এসব কাজ করতে রেলওয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। তারাই কাজগুলো করে |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | কাজ আস্তে-ধীরে হচ্ছে। তবে শেষ হয়ে যাওয়ার কথা। কেন শেষ হচ্ছে না, তারাই ভালো বলতে পারবে। ’এই কাজের ব্যাপারে জানতে বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. আবু জাফর মিঞাকে একাধিকবার ফোন ও এসএমএস দিলেও তিনি কোনো তথ্য দেননি |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | গত মঙ্গলবার দুপুরে একজন ব্যক্তি এই প্রতিবেদককে ফোন দিয়ে জানান যে তিনি এই কাজের ঠিকাদার। তাঁর নাম আব্দুর রউফ। একাধিকবার তাঁর প্রতিষ্ঠানের নাম জানতে চাইলেও তিনি জানাননি। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে টিন লাগাব তা বাজারে পাওয়া যাচ্ছিল না |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | এ কারণে কাজ করতে পারিনি। এখন টিন বাজারে আসছে। দু-এক দিনের মধ্যে কাজ ধরব। ২০ থেকে ২৫ দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে |
ছাউনি নেই, নষ্ট হচ্ছে সরঞ্জাম | তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়ে গেছে। ’এই কাজে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে আব্দুর রউফ বলেন, ‘একদিকে বাজেট নেই। বাজেট কবে পাব তা-ও জানি না। এখনো একটি বিলও তুলতে পারিনি। ’ |
মৌসুমি বায়ুর বিদায় মুহূর্তে বৃষ্টির প্রবণতা | লঘুচাপ না থাকলেও সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী, বিশেষ করে উত্তরাঞ্চলে বেশ বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ুর বিদায় ক্ষণে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় বাতাসের গতি-প্রকৃতির পরিবর্তনের ... |
মৌসুমি বায়ুর বিদায় মুহূর্তে বৃষ্টির প্রবণতা | পশ্চিমের বাতাসে ঠাণ্ডা আর্দ্রতা এবং পুবের বাতাসে গরম আর্দ্রতা মিশে বৃষ্টিপাতের সৃষ্টি হয়। সেই বৃষ্টিপাতের মধ্য দিয়েই মৌসুমি বায়ু বিদায় নেয়।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে... |
মৌসুমি বায়ুর বিদায় মুহূর্তে বৃষ্টির প্রবণতা | এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে।আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বৃষ্টিপাতের চলমান প্রবণতা দু-এক দিনের মধ্যে কমে যেতে পারে |
মৌসুমি বায়ুর বিদায় মুহূর্তে বৃষ্টির প্রবণতা | তবে ১৬ অক্টোবর থেকে এই প্রবণতা বাড়তে পারে। বৃষ্টিপাত বাড়ার প্রবণতা তিন দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। সে সময় নিম্নচাপ ছাড়া আর বর্ষাকালের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই |
মৌসুমি বায়ুর বিদায় মুহূর্তে বৃষ্টির প্রবণতা | বৃষ্টিপাত না থাকলেও সারা দেশের তাপমাত্রায় তেমন পার্থক্য হবে না বলে জানান তিনি।গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৮৭ মিলিমিটার। এ ছাড়া সিলেটে ভারি বৃষ্টির সঙ্গে শ্রীমঙ্গল, নেত্রকোনাসহ দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। |
রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে ভোট দিল বাংলাদেশ | জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনের অখণ্ডতা বজায় রাখার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। গত বুধবার (১২ অক্টোবর) রাতে ওই ভোট অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বাংলাদেশ কার্যত ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে অবস্থান নিল এবং বিশ্বকে তা জানাল।প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ১৪৩টি |
রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে ভোট দিল বাংলাদেশ | প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ৫টি দেশ। এগুলো হলো- রাশিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, নিকারাগুয়া ও বেলারুশ। চীন, ভারত, পাকিস্তানসহ ৩৫টি দেশ প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেইন ভোট’ দিয়েছে। এর আগ গত সোমবার প্রকাশ্যে ভোট হবে কিনা- এমন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ভারত |
রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে ভোট দিল বাংলাদেশ | আর ‘অ্যাবস্টেইন ভোট’ দিয়েছিল বাংলাদেশ। অধিকাংশ দেশ প্রকাশ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় গতকাল ওই ভোট প্রকাশ্যেই হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে ভোট করার প্রস্তাব দিয়েছিল রাশিয়া।গত রাতে রাশিয়ার বিরুদ্ধে উত্তাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার কারণ প্রসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের দূত বলেন, ‘ইউক্রেনের ভৌগলিক অখণ্ডত... |
রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে ভোট দিল বাংলাদেশ | আমরা তা করেছি, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান এবং সমস্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সংক্রান্ত জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতিগুলো অবশ্যই সবার জন্য সর্বত্র, কোনো ব্যতিক্রম ছাড়াই মেনে চলতে হবে।বাংলাদেশের দূত বলেন, আমরা এটাও বিশ্বাস করি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা... |
রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে ভোট দিল বাংলাদেশ | আমরা বিশ্বাস করি যুদ্ধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার মতো বৈরিতা কোনো জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। সংলাপ, আলোচনা এবং মধ্যস্থতা হলো সংকট ও বিরোধ সমাধানের সর্বোত্তম উপায়।বাংলাদেশের দূত বলেন, বহুপাক্ষিকতাবাদে দৃঢ় বিশ্বাসী হিসেবে, আমরা জাতিসংঘ এবং এর মহাসচিবের দপ্তরের পাশে দাঁড়াবো এবং আমাদের সাধ্যমত... |
রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে ভোট দিল বাংলাদেশ | বিরোধের সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে- এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য তাৎক্ষণিকভাবে কূটনৈতিক সংলাপ পুনরায় শুরু করার জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে আহ্বান জানায় বাংলাদেশ।বাংলাদেশের দূত বলেন, মানবজাতির মঙ্গলের জন্য যুদ্ধের অবসান এব... |
দেশের উন্নয়নে ভালো ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখার আহ্বান বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের | দেশের উন্নয়নে ভালো ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি বলেন, সরকারি-বেসরকারি ব্যাংকগুলো ব্যবসায়ীদের পাশে থাকলে বাড়বে উৎপাদন, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।রাজধানীর একটি অভিজাত হোটেলে বসুন্ধরা গ্রুপ, পাঁচটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্... |
দেশের উন্নয়নে ভালো ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখার আহ্বান বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের | আমদানিনির্ভরতা থেকে বের হয়ে দেশেই মানসম্পন্ন বিটুমিন তৈরি করছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি। রাজধানীর কেরানীগঞ্জের এই প্লান্টের উৎপাদন-সক্ষমতা বছরে প্রায় ১৭ লাখ মেট্রিক টন, যেখানে তৈরি হচ্ছে বিটুমিন, ডিজেল, ফার্নেস অয়েল ও ন্যাফথা। এতে বাঁচানো সম্ভব হচ্ছে বিপুল আমদানি ব্যয়।প্রতিষ্ঠানটির সক্ষমতা আরো বাড়াতে এবার দ... |
দেশের উন্নয়নে ভালো ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখার আহ্বান বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের | যার মধ্যে রয়েছে ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এসআইবিএল, এনআরবি ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সাবিনকো। এমন ঋণের ফলে দেশের অভ্যন্তরে উৎপাদন বাড়ার পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের আশা জানান ব্যাংক নির্বাহীরা।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, আমদানির বিকল্প এমন শিল্পের বিকাশ মূল্যবান বৈদেশিক মুদ্রা সা... |
দেশের উন্নয়নে ভালো ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখার আহ্বান বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের | অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বেসরকারি খাতের ব্যাংকগুলোর এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ভালো ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখা উচিত ব্যাংকারদের। তুলে ধরেন, ৪০ বছরের ব্যাবসায়িক জীবনে মানুষের আস্থা ধরে রাখার কথা।এ সময় বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানির ব্যবস্থাপনা পরিচা... |
আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে | কেনাকাটা আমাদের জীবনের নিত্যপ্রয়োজনীয় অংশ। দৈনন্দিন প্রয়োজনে আমাদের সকে কমবেশি মার্কেটে যেতেই হয়। তবে রাজধানীতে নির্দিষ্ট কিছু দিনে কিছু মার্কেট বন্ধ থাকে। তাই সেগুলো সম্পর্কে জেনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবেমোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল,... |
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপও বাড়ছে | সাধারণ মূল্যস্ফীতির সঙ্গে চোখ রাঙাচ্ছে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি। অনেক ক্ষেত্রে তা ছাড়িয়েছে খাদ্যের মূল্যস্ফীতিকেও। চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯.১৩ শতাংশ, যা সাধারণ মূল্যস্ফীতি থেকে ০.৩ শতাংশ বেশি।২০২০ সালের সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৫.১২ শতাংশ |
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপও বাড়ছে | চলতি বছরের সেপ্টেম্বরে তা হয়েছে ৯.১৩ শতাংশ। খাদ্যবহির্ভূত খাত বলতে মূলত কেরোসিন, ডিজেল, পেট্রলসহ জ্বালানি তেল, স্বর্ণ, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসাসেবাকে ধরা হয়।অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যে মূল্যস্ফীতির কারণেই মূলত খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতিও বাড়ছে। তাঁরা বলছেন, সাধারণ মূল্যস্ফীতি অথবা খাদ্যে মূল্যস্ফীতি, যেটা... |
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপও বাড়ছে | বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৫.১২ শতাংশ, যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে হয়েছে ৬.১ শতাংশ। অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ১০০ টাকার যে পণ্য বা সেবা পেতে খরচ হয়েছে ১০৫.১২ টাকা, সেই সেবা ২০২১ সালে পেতে খ... |
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপও বাড়ছে | মূলত পয়েন্ট টু পয়েন্টে মূল্যস্ফীতির হিসাব করতে হলে আগের বছরের একই মাসকে ভিত্তি মাস হিসেবে ধরতে হয়।মূল্যস্ফীতি প্রসঙ্গে সম্প্রতি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন,সার্বিক পরিস্থিতির কারণে দেশে মূল্যস্ফীতি বাড়ছে। আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে। তবে এখন মূল্যস্ফীতি কমতির দিকে |
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপও বাড়ছে | সামনে তা আরো কমবে। তিনি আরো বলেন, স্বস্তির বিষয় হলো, মজুরি হার কিছুটা বেড়েছে। আগস্ট মাসে জাতীয় মজুরি হার ছিল ৬.৮ শতাংশ, সেপ্টেম্বর মাসে তা কিছুটা বেড়ে ৬.৮৬ শতাংশ হয়েছে।এর আগে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে পেট্রল, অকটেন, ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সব জিনিসের দাম বেড়ে যায় |
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপও বাড়ছে | আবার পরিবহনভাড়াও বৃদ্ধি পায়। এসব কারণে আগস্ট মাসে উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কা করেছিলেন অর্থনীতিবিদরা। কিন্তু মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ওই মাসের তথ্য প্রকাশ করেনি বিবিএস। এখন আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসের তথ্য একসঙ্গে প্রকাশ করা হলো |
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপও বাড়ছে | তবে এখনো পূর্ণাঙ্গ মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেনি বিবিএস।অন্যদিকে শহর ও গ্রামে ক্রমান্বয়ে বেড়েছে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি। গ্রামে খাদ্যবহির্ভূত খাতে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৪.৭১ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তা হয়েছে ৫.৮৪ শতাংশ |
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপও বাড়ছে | ২০২২ সালের সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯.৪৮ শতাংশ। গ্রামের তুলনায় শহরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি অনেকটা কম। তবে শহরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতিও বাড়তির দিকে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৫.৬৫ শতাংশ, যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে হয়েছে ৬.৬৫ শতাংশ এবং ২০২২ সালে তা ... |
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপও বাড়ছে | বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বাড়া একটি ত্রিমাত্রিক বিষয়, যা সার্বিক মূল্যস্ফীতি, শহরের মূল্যস্ফীতি, গ্রামের মূল্যস্ফীতির ওপর নির্ভর করতে পারে। ঠিক কোন কারণে এটি বাড়ছে, তা বলা কঠিন। তবে সম্প্রতি তেলের দাম বাড়া খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্... |
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপও বাড়ছে | মানুষের আয় বাড়ছে না, তবে ব্যয় বাড়ছে। জীবনযাত্রার খরচ বাড়ছে। মূল্যস্ফীতি কমাতে করণীয় কী—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও পরিমাণ দুটিই বাড়ানো উচিত। সরকার যে এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিচ্ছে, এই সংখ্যা আরো বাড়ানো দরকার। |
লোড শেডিং: ক্ষুদ্র-মাঝারি শিল্পের উৎপাদন অর্ধেকে | জ্বালানি তেল ও গ্যাসসংকটের কারণে প্রতিদিন দুই থেকে চার ঘণ্টার লোড শেডিংয়ে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। উৎপাদন খরচ বাড়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শপিং মলসহ সব ধরনের দোকান রাত ৮টার পর বা... |
লোড শেডিং: ক্ষুদ্র-মাঝারি শিল্পের উৎপাদন অর্ধেকে | এর বিরূপ প্রভাবও পড়েছে ওই এলাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ওপর।রাজধানীর কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে দেলওয়ার মেটাল এন্টারপ্রাইজের ব্যবসাপ্রতিষ্ঠানে বাসাবাড়ির স্টিলের গেট, দরজা, জানালা, গ্রিল তৈরি করা হয়। এই প্রতিষ্ঠানের হেড মিস্ত্রি মো. স্বপন কালের কণ্ঠকে বলেন, ‘প্রতিদিন তিন-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থ... |
লোড শেডিং: ক্ষুদ্র-মাঝারি শিল্পের উৎপাদন অর্ধেকে | রড কাটা, ছিদ্র করা, জোড়া লাগানোসহ সব কাজ বিদ্যুৎ নির্ভর। বিদ্যুৎ না থাকলে কাজ বন্ধ। ’তিনি বলেন, ‘যখন হরদম বিদ্যুৎ থাকত তখন মাসে এক থেকে তিন লাখ টাকার অর্ডারের কাজ করা সম্ভব ছিল। এখন তা ৫০ হাজার থেকে দেড় লাখে নেমে এসেছে |
লোড শেডিং: ক্ষুদ্র-মাঝারি শিল্পের উৎপাদন অর্ধেকে | ব্যবসা ভালো যাচ্ছে না। অন্যদিকে আবার বিদ্যুৎ ঠিকমতো থাকছে না। আগে যখন সব সময় বিদ্যুৎ সরবরাহ থাকত, তখন তিন লাখ টাকার কাজ এক সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে পারতাম। এখন সেই কাজে ১৫ থেকে ২০ দিন লেগে যাচ্ছে |
লোড শেডিং: ক্ষুদ্র-মাঝারি শিল্পের উৎপাদন অর্ধেকে | এখন পাঁচ-ছয় ঘণ্টা লোড শেডিং দেয়। ’বিদ্যুৎ না থাকায় শ্রমিকদের কাজের পরিমাণ কমে গেছে। এতে চুক্তিভিত্তিক যেসব শ্রমিক কাজ করেন, তাঁদের আয়ও কমে গেছে।নিউ মার্কেটের গাউছিয়া বিপণিবিতান কেন্দ্রের তৃতীয় তলায় আল ইমন গার্মেন্টের প্রতিষ্ঠানে সব বয়সী নারীর সব ধরনের থ্রিপিস তৈরি করা হয় |
লোড শেডিং: ক্ষুদ্র-মাঝারি শিল্পের উৎপাদন অর্ধেকে | এই প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল আজিজ ছাড়া ছয়-সাতজন শ্রমিক চুক্তিতে কাজ করেন। কালের কণ্ঠকে আজিজ বলেন, ‘শুধু আমিই এখানে বেতনভুক্ত। বাকিদের পারিশ্রমিক দেওয়া হয় প্রডাকশনের ওপর নির্ভর করে। প্রতিদিন তিন-চার ঘণ্টা বিদ্যুৎ থাকছে না |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.