title
stringlengths
6
104
content
stringlengths
46
9.36k
শিক্ষার গোড়ায় গলদ
আর মর্যাদার দিক দিয়ে সহকারী শিক্ষকরা এখনো প্রজাতন্ত্রের তৃতীয় শ্রেণির কর্মচারী। ফলে মেধাবীরা প্রাথমিকের শিক্ষক হিসেবে আসছেন না। প্রাথমিকের শিক্ষকের প্রশিক্ষণের সুযোগও খুব কম। শিক্ষকদের দক্ষতার অভাবেই শিক্ষার্থীরা দুর্বলতা নিয়ে শিক্ষাজীবনের প্রথম ধাপ পার করছে
শিক্ষার গোড়ায় গলদ
দেশের শিশুদের একটি বড় অংশ কিন্ডারগার্টেনে পড়লেও এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মান সবচেয়ে নিচে। ফলে প্রাথমিকে বিদ্যালয় ও শিক্ষার্থী বাড়লেও বাড়ছে না শিক্ষার মান।শিক্ষাবিদরা বলেছেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি নির্ভর করে শিক্ষকদের ওপর। এখন শিক্ষকদের মানই যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে শিক্ষার মানও বাড়বে না
শিক্ষার গোড়ায় গলদ
শিক্ষকদের দক্ষতা ও প্রশিক্ষণ না থাকলে তাঁরা শ্রেণিকক্ষের পাঠদানের মান নিশ্চিত করতে পারবেন না। সরকারের অবৈতনিক প্রাথমিক শিক্ষা, উপবৃত্তি প্রদান, বিনা মূল্যের বই প্রদানসহ নানা পদক্ষেপের ফলে শতভাগ শিশুই বিদ্যালয়ে যাচ্ছে। ঝরে পড়ার হারও ২০ শতাংশে নেমে এসেছে। অথচ দক্ষ শিক্ষকের অভাবে গুণগত মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না
শিক্ষার গোড়ায় গলদ
আর বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের মান বাড়াতে শিক্ষাগত যোগ্যতা উন্নীত করতে হবে।গত বছর প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনেও প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের হতাশার চিত্র ফুটে উঠেছে। রিচার্স ফর অ্যাডভান্সমেন্ট অব কমপ্লিট এডুকেশনের (রেস) প্রকাশিত জরিপে বলা হয়, প্রাথমিকে ১৩ শতাংশ শিক্ষক পুরোপুরি সৃজনশীল বা যোগ্যতাভিত্তিক প্রশ্ন বোঝেন ...
শিক্ষার গোড়ায় গলদ
সৃজনশীল না বোঝায় ৪৭ শতাংশ শিক্ষক বাজারের গাইড বইয়ের ওপর নির্ভর করেন। ৩৫ শতাংশ সহকর্মীর সঙ্গে আলোচনা করেন এবং বাকি ১৮ শতাংশ নিজেদের ধ্যান-ধারণা থেকে পড়ান।প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ বলতে গেলে জীবনে একবারই, সেই ফাউন্ডেশন ট্রেনিং। কিন্তু ওই প্রশিক্ষণ কতটুকু কাজে লাগছে তা সরকারের পক্ষ থেকে যাচাই করা হয় না
শিক্ষার গোড়ায় গলদ
একবার প্রশিক্ষণ নিলেই একজন শিক্ষককে প্রশিক্ষিত বলা যাবে কি না তা নিয়েও সন্দিহান সংশ্লিষ্টরা। ২০১৫ সালের এডুকেশন ওয়াচ রিপোর্টেও ধরা পড়েছে শিক্ষকদের যোগ্যতা ও প্রশিক্ষণের ঘাটতি। তাতে বলা হয়েছে, ১৯৯৮ সালে প্রাথমিক বিদ্যালয়ে স্নাতক ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা ছিল ৪৮.৩ শতাংশ, ২০১৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৭.২ শতাংশে। তবে নতু...
শিক্ষার গোড়ায় গলদ
প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষকই মানবিক বিভাগে পড়ালেখা করেছেন। ২০১৪ সাল পর্যন্ত মৌলিক প্রশিক্ষণ (সিইনএড, বিএড, এমএড) ছিল ৬৫.৯ শতাংশ শিক্ষকের। প্রশিক্ষণের গুরুতর ঘাটতি লক্ষ করা গেছে কিন্ডারগার্টেন ও এবতেদায়ি মাদরাসায়। যাদের হার যথাক্রমে ১৫ ও ৭ শতাংশ
শিক্ষার গোড়ায় গলদ
২০১৪ সালে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতির হার ৮৯.৩ শতাংশ এবং যথাসময়ে উপস্থিতির হার ৬৬.১ শতাংশ। দেরিতে উপস্থিতির হার বেশি মাদরাসা ও নতুন জাতীয়করণ বিদ্যালয়ে। দেশে প্রতিদিন ১২ থেকে ১৩ শতাংশ শিক্ষক স্কলে অনুপস্থিত থাকেন।তবে শিক্ষার মান বাড়াতে তদারকির দায়িত্ব যাঁদের হাতে, সেই প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাই জড়িয়ে পড়ছেন নানা অনি...
শিক্ষার গোড়ায় গলদ
পরিদর্শন ব্যবস্থা একেবারেই নড়বড়ে অবস্থায় পৌঁছেছে। টাকা দিলেই ম্যানেজ হয়ে যান শিক্ষা কর্মকর্তারা। সম্প্রতি প্রাথমিক শিক্ষা সমাপনীতে ফল জালিয়াতির সঙ্গেও কর্মকর্তাদের জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। রাজধানীর মিরপুরের সাতটি বিদ্যালয়ে কয়েক বছর ধরেই টাকার বিনিময়ে ফল পরিবর্তন করা হচ্ছে
শিক্ষার গোড়ায় গলদ
আর এই কাজে স্বয়ং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাই সহায়তা করেছেন। গত মাসে ময়মনসিংহের গফরগাঁওয়ের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। গত মে মাসে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকা না পেয়ে ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাথা ফাটিয়ে দেন।জানা যায়,...
শিক্ষার গোড়ায় গলদ
এ ছাড়া পুলভুক্ত ১৫ হাজার শিক্ষক রয়েছেন। যাঁরা প্যানেল শিক্ষকদের মতোই নিয়োগ পেতে চান। ২০১২ সালে এসব প্যানেল ও পুলের শিক্ষকদের যোগ্যতা সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষকদের চেয়ে অনেক কম। এতে মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার পথও রুদ্ধ হয়েছে
শিক্ষার গোড়ায় গলদ
ফলে জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় দেড় লাখ শিক্ষকের যোগ্যতায় বড় ধরনের ঘাটতি রয়েছে।সূত্র জানায়, ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার কথা বলা হয়েছে। শিক্ষানীতি প্রণয়নের পর ছয় বছর ঘুমিয়ে থেকে গত বছর হঠাৎ করে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। ...
শিক্ষার গোড়ায় গলদ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল কালের কণ্ঠকে বলেন, ‘সদ্য জাতীয়করণ হওয়া বিদ্যালয়গুলোর উন্নয়নের ব্যাপারে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। এসব বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য আলাদা প্রকল্প নেওয়া হয়েছে। এমডিজির শর্তানুযায়ী আমরা শতভাগ শিশুকে বিদ্যালয়ে আনতে পে...
কাল আদালতে যাবেন খালেদা জিয়া
আত্মপক্ষ সমর্থনে চতুর্থ দিনের মত বক্তব্য দিতে আগামীকাল বৃহস্পতিবার বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে তিনি তার অসমাপ্ত বক্তব্য দেবেন।খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খালেদা জিয়া বিশেষ আদ...
সোহরাওয়ার্দীতে সমাবেশে থাকবেন খালেদা জিয়া
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর রোববার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।সমাবেশে বাধা দেওয়া হয়নি- আওয়া...
সোহরাওয়ার্দীতে সমাবেশে থাকবেন খালেদা জিয়া
মির্জা ফখরুল বলেন, আশা করি, সরকার সমাবেশে করার জন্য আমাদের সর্বাত্মক সহায়তা করবেন। সমাবেশের অনুমতি পেয়েছেন কি না- জানতে চাইলে বিএনপির এই মহাসচিব বলেন, লিখিত বা মৌখিক কোনটাই এখনও পায়নি। তবে আমরা আশা করছি সমাবেশের অনুমতি পাবো।যৌথসভায় সাংগঠিক বিষয় ও ১২ নভেম্বর সমাবেশের প্রস্তুতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মির্জ...
পুলিশ-জনগণ একসাথে কাজ করতে হবে : আইজিপি
আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, দেশকে জঙ্গি, মাদক, সন্ত্রাসমুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি জনগণকে কাজ করতে হবে। পুলিশের পাশাপাশি জনগণকে নিয়ে দেশের জন্য কাজ করতে হবে। তাহলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।আজ বুধবার লালবাগ থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন
পুলিশ-জনগণ একসাথে কাজ করতে হবে : আইজিপি
তিনি বলেন, পুলিশ হলো জনগণের বন্ধু তাই পুলিশকেও সেটা মাথায় রেখে কাজ করতে হবে। আন্দোলন-সংগ্রামের নামে আমাদের অনেক পুলিশ সদস্যরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজমের প্রধান অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম লালবাগ বিভাগের ডিসি ইব্রাহীম খান, ডিএমপির ম...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার নিখোঁজ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে মঙ্গলবার রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন।জিডিতে বলা হয়েছে, মুবাশ্বার হাসান সিজার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকালে বনশ্রীর ...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার নিখোঁজ
রাত ৯টায় ওর বাসায় ফেরার কথা ছিল। কিন্তু বিকাল ৪টার পর থেকে ওর মোবাইল বন্ধ পাওয়া যায়।এ প্রসঙ্গে মুবাশ্বারের চাচা বিআইডিএস এর গবেষক মঞ্জুর হোসেন জানান, তার ভাতিজা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকালে বনশ্রীর বাসা থেকে বের হন। বিকাল ৪টায় তার সঙ্গে তার বাবার সর্বশেষ কথা হয়
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার নিখোঁজ
রাত ৯টায় ওর বাসায় ফেরার কথা ছিল। কিন্তু বিকাল ৪টার পর থেকে ওর মোবাইল বন্ধ পাওয়া যায়।তিনি আরো জানান, সিজার সমাজে জঙ্গিবাদের বিস্তার গবেষণা করছিলেন।মুবাশ্বারের চাচা বলেন, 'পারিবারিকভাবেও কিছুটা সমস্যা রয়েছে
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার নিখোঁজ
সব বিষয় মাথায় রেখেই পুলিশ, র্যাবসহ সংশ্লিষ্টদের জানিয়ে সাহায্য চাওয়া হয়েছে। 'এ ব্যাপারে খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে বাসা থেকে বের হন ওই শিক্ষক। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে দেখছি।
রাষ্ট্রপতি নৌবাহিনীর ৪ যুদ্ধজাহাজ উদ্বোধন করবেন আজ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার নৌবাহিনীর ৪টি যুদ্ধজাহাজ উদ্বোধন করবেন। সরকার পরিচালিত খুলনা শিপইয়ার্ডে জাহাজ ৪টি নির্মিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, রাষ্ট্রপতি নিশান, দুর্গম, হালদা ও পশুর জাহাজ বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করতে আজ খুলনা সফর করবেন। খুলনার খালিশপুরের তিতুম...
রাষ্ট্রপতি নৌবাহিনীর ৪ যুদ্ধজাহাজ উদ্বোধন করবেন আজ
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তারা জানান, ৯৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জাহাজগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর আগে বঙ্গোপসাগর ও রূপসা নদীতে এগুলো পরীক্ষামূলকভাবে চালানো হয়। শিপইয়ার্ডের জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) ক্যাপ্টেন এম নূরুল ইসলাম শরীফ বলেন, ২৫ নটিক্যাল মাইল ক্রুজ গতিসম্পন্ন এই জাহাজ ৪টির মধ্যে নিশান...
আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠান আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি প্রদান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ।আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই কথা জানিয়ে বলা হয়, আজ বুধবার বিকাল ৪টায় জাতীয় জাদুঘর ...
ইসির নিবদ্ধন নিতে আবেদন ১৯৯ সংস্থার
নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে ( ইসি) নিবন্ধন পেতে গতকাল মঙ্গলবার আবেদনের শেষ দিন ছিল এবং সব মিলিয়ে ১৯৯টি সংস্থা আবেদনপত্র জমা দিয়েছে। বর্তমানে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ১২০। এসব সংস্থা ২০১১ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে এবং ওই নিবন্ধনের মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত। নতুন নিবন্ধনের জন্য গত ...
ইসির নিবদ্ধন নিতে আবেদন ১৯৯ সংস্থার
এ বিষয়ে আগের নীতিমালা সংশোধন করে গত ২৬ সেপ্টেম্বর নতুন নীতিমালাও প্রণয়ন করা হয়েছে।ইসি সচিবালয় সূত্র জানায়, নীতিমালা অনুসারে যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নিবন্ধনের উপযুক্ত সংস্থাগুলোর তালিকা প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণের জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। কোন সংস্থার বিরুদ্ধে কেউ আপত্তি জানালে ...
ইসির নিবদ্ধন নিতে আবেদন ১৯৯ সংস্থার
আর পাওয়া গেলে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী গ্রহণ করে কমিশন সিদ্ধান্ত নেবে।২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ ৩১৯টি সংস্থা নির্বাচন কমিশনে আবেদন করে। এরমধ্যে বাছাই করে ১৩৮টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। তবে তালিকার ২৪টি সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে আওয়ামী লীগ ও বিএনপ...
'সিপিএ সম্মেলন বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে'
স্পিকার ও সিপিএ’র বিদায়ী চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সফলভাবে সিপিএ সম্মেলন আয়োজনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন (সিপিএ)’র সম্মেলন শেষ হওয়ার পর সাংবাদিকদের...
'সিপিএ সম্মেলন বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে'
এতে বাংলাদেশের মানবিকতার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি জোরালো এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ আরো সুগম হবে।তিনি বলেন, এই সম্মেলনে ৪৪টি দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ জন স্পিকার ও ২৩জন ডেপুটি স্পিকারসহ মোট ৫৫০জন সিপিএ সদস্য অংশ গ্রহণ করেন।মঙ্গলবার ৬৩তম সম্মেলনের সমাপ্তির মাধ্যমে সিপিএ’র সকল সদস্য তাদের নতুন চেয়ারপার্সন নি...
'সিপিএ সম্মেলন বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে'
এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে মোট আটটি কমশালা অনুষ্ঠিত হয়। এসব কর্মশালা থেকে বাংলাদেশে অনেক কিছু অর্জন করেছে।তিনি বলেন, গত তিন বছর আমি সিপিএ’র দায়িত্ব পালন করে অনেক জ্ঞান অর্জন করেছি। বাংলাদেশ এক বছরে দুটি বিশ্বমানের সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় বিশ্বে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি আরো উজ্জ্বলতর হয়েছে।প্রধানমন্ত্রী শেখ...
'সরকার ট্রেড ইউনিয়ন করার সুযোগ ও উৎসাহ দিচ্ছে'
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার নারী-পুরুষ নির্বিশেষে শ্রমিকদের অধিকার ও কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করতে ট্রেড ইউনিয়ন করার সুযোগ ও উৎসাহ দিচ্ছে। বর্তমানে দেশের পোশাক শিল্প খাতে ৫শ’ এর অধিক ট্রেড ইউনিয়ন রয়েছে।নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মঙ্গলবার ঢাকায় ব্রাক সেন্টারে ‘ট্রেড ইউনিয়নের সার্বিক উ...
'সরকার ট্রেড ইউনিয়ন করার সুযোগ ও উৎসাহ দিচ্ছে'
মন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমশক্তিতে নারীশ্রমিকেরা একটি নতুন মাত্রা সূচিত করেছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে ট্রেড ইউনিয়নে নারীর সমান প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বিশেষ গুরুত্ববহ। এক্ষেত্রে নারীদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে সংগঠিত হতে হবে।কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারীশ্রমিক কন্ঠে’র আহবায়ক...
'সরকার ট্রেড ইউনিয়ন করার সুযোগ ও উৎসাহ দিচ্ছে'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া হক গবেষণাপত্র উপস্থাপন করেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ দেশে নারীর ক্ষমতায়নে সুযোগ করে দিয়েছেন। সংসদ-সদস্যসহ স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রতিনিধিত্ব রয়েছে। চাকরিক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছে
'সরকার ট্রেড ইউনিয়ন করার সুযোগ ও উৎসাহ দিচ্ছে'
জাহাজে নারী নাবিকরা কাজ করছে।শাজাহান খান বলেন, নারী শ্রমিকের সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হলে প্রয়োজন শ্রমিক সংগঠন বা ট্রড ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণসহ সকল স্তরে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার, নারী শ্রমিক কণ্ঠের সদস্য হামি...
রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করুন : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আব্দুল হামিদ রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক ও মানবিক সমর্থন অব্যাহত রাখতে আবারো বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ রাতে বঙ্গভবনে এক নৈশভোজে ভাষণে তিনি বলেন, আমাদের সরকার মানবিক কারণে ১০ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এতে বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্র...
রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করুন : রাষ্ট্রপতি
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ও বিদায়ী সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।আব্দুল হামিদ মিয়ানমারে তাদের স্বদেশ ভূমিতে রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসন কামনা করেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ দফা প্রস্তাব ও কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতে রোহিঙ্গাদের নিরা...
রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করুন : রাষ্ট্রপতি
৮ দিনব্যাপী ৬৩তম সিপিএ সম্মেলন উপলক্ষে বর্তমানে তারা ঢাকা অবস্থান করছেন। ৫২টি দেশ সিপিএ’র সদস্য।রাষ্ট্রপতি হামিদ নাগরিকত্বসহ সকল অধিকার থেকে বঞ্চিত মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলমানদের রক্ষায় দ্ব্যর্থহীনভাবে সিপিএ নেতাদের মনোযোগ আকর্ষণ করেন।দেশের অগ্রগতি প্রসঙ্গে রাষ্ট্রপতি হামিদ বলেন, দারিদ্র্য বিমোচন, প্রবৃদ্ধি ও উন...
রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করুন : রাষ্ট্রপতি
তিনি বলেন, আমরা মনে করি উন্নয়ন অংশীদার হিসেবে কমনওয়েলথ সদস্য দেশগুলো আমাদের সঙ্গে থাকবে। ঢাকা কমনওয়েলথ পরিবারের সঙ্গে এক সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, তিনি ১৯৭২ সালে বাংলাদেশকে কমনওয়েলথের অন্তর্ভূক্ত করেন। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর বাংলাদে...
আতিথেয়তায় মুগ্ধ সিপিএ সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা
সংসদীয় গণতন্ত্রের দেশগুলোর অন্যতম বৃহৎ সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারী অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশের মতো অতিথি পরায়ন দেশ আগে দেখেননি বলে অনেকেই জানিয়েছেন। নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টিকেও তারা বাংলাদেশের উদারতা ও মানবিকত...
আতিথেয়তায় মুগ্ধ সিপিএ সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা
তিনি বলেন, বাংলাদেশ মানবতার উত্কৃষ্ট উদাহরণ। অনেকেই শরনার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। অথচ বাংলাদেশের সরকার ও জনগণ লাখ লাখ রোহিঙ্গাদের বুকে টেনে নিয়েছে। তাদের আশ্রয়, খাদ্য, স্বাস্থ্য সেবাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে
আতিথেয়তায় মুগ্ধ সিপিএ সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা
তাদের প্রতি অসাধারণ মানবিক আচরণ করছে। এ জন্য অনেক অর্থও খরচ করতে হচ্ছে। এজন্য বাংলাদেশ ও এ দেশের জনগণ অভিনন্দন পাওয়ার যোগ্য।সরকারের প্রশংসা করে কানাডার সংসদ সদস্য আলেক্সজান্ডার ম্যান্ডেজ বলেন, রোহঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতা ও উদারতার ক্ষেত্রে বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করেছে
আতিথেয়তায় মুগ্ধ সিপিএ সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা
রোহিঙ্গা সমস্যাকে নাটকীয় ও জটিল সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এ সমস্যার সমাধানে কানাডা সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করছে। তাদের বর্তমান চাহিদা পূরণে কানাডা সরকার সহযোগিতা করছে।এ বিষয়ে কানাডার সিনেটর সালমা আতাউল্লাজান বলেন, বাংলাদেশকে আগে আমরা প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবেই জানতাম। কিন্তু এদেশের মানুষের প্রাণশক্তি অ...
আতিথেয়তায় মুগ্ধ সিপিএ সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা
আপনারা সাহসী জাতি। আপনাদের অতিথি পরায়ণ হৃদয় আমাদের মুগ্ধ করেছে।সেন্ট হেলেনা দ্বীপপুঞ্জের ডেরেক থমাস বলেন, আামি এর আগে শুধু বাংলাদেশের নাম শুনেছি। কিন্তু তেমন কোনো ধারণা ছিল না
আতিথেয়তায় মুগ্ধ সিপিএ সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা
তবে এদেশে এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষগুলো খুব মিশুক। এ ছাড়া আপনাদের আতিথেয়তা অসাধারণ। ক্যামেরুন সংসদের মাইনরিটি চিফ হুইপ বানাদজেম জোসেফ বলেন, এদেশে এসে বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে
আতিথেয়তায় মুগ্ধ সিপিএ সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা
দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক পরিষদের হুইপ ফিলেমন ফালাগা বলেন, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। দেশটি নারী নেতৃত্বের ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করেছে। সিপিএ'র মতো বড় সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করায় এদেশের মানুষ ধন্যবাদ পাওয়ার যোগ্য।বাংলাদেশের উচ্ছ্বসিত প্রসংশা করেছেন দক্ষিণ আফ্রিকার মালামা প্রদেশের সংসদ সদস্য পিড্ডি মা মাকুল...
আতিথেয়তায় মুগ্ধ সিপিএ সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা
তিনি বলেন, আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। এখানকার মানুষগুলো খুব সহজ সরল। যতদূর জেনেছি তাদের মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। যা সত্যিই প্রসংশার দাবিদার
আতিথেয়তায় মুগ্ধ সিপিএ সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা
কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানস-এর চেয়ারপার্সন মালেশিয়ান সংসদ সদস্য ড. ডাটো নোরানী আহমেদ বলেন, বাংলাদেশের আতিথেয়তা আমি মুগ্ধ। তারা আমাদের জন্য সকল আয়োজন করেছে। বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।গায়ানার ড. বার্টন ড্রেক সংসদ সদস্য বলেন, মানুষ মানুষের জন্য, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষ...
বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি : হানিফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে কোন ধরনের বাধা দেওয়া হয়নি।তিনি বলেন, সরকারের বাধার কারণে নয়, বিএনপির সিপিএ সম্মেলনের কারণে বিএনপির সমাবেশ পিছিয়েছে। তাদের এ সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। কিন্তু বিএনপি এ নিয়ে এখন মিথ্যাচারের রাজনীতি করছে
বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি : হানিফ
হানিফ আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, খাদ্যমন্ত্রী এডভোকেট ক...
বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি : হানিফ
তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। তবে বিএনপি আগামী নির্বাচনকে ঘিরে এখনই নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। এ জন্য থানা-ওয়ার্ড এবং পাড়া-মহল্লার প্রতিটি নেতাকর্মীকে সব সময় সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিএ প্রতিনিধিদলের সাক্ষাৎ
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানে প্রতিনিধি দলটি বর্তমানে ঢাকা অবস্থান করছেন। গত ১ নভেম্বর এ সম্মেলন শুরু হয়।প্রধানমন্ত্রী গণভবনের লনে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং...
প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিএ প্রতিনিধিদলের সাক্ষাৎ
তিনি সিপিএ’র নবনির্বাচিত চেয়ারপার্সন ও ক্যামেরুন ন্যাশনাল পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইমিলিয়া মনজোয়া লিফাকার সঙ্গেও কথা বলেন।নবনির্বাচিত সিপিএ চেয়ারপার্সনকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা দায়িত্ব পালনে তার সার্বিক সাফল্য কামনা করেন।এ সময় অন্যান্যের মধ্যে সিপিএ’র বিদায়ী চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চ...
ক্যামেরুনের ডেপুটি স্পিকার সিপিএ চেয়ারপারসন নির্বাচিত
কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশন'র (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া মোনজোয়া লিফানকা। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬৩তম সিপিসি'র জেনারেল অ্যাসেম্বলিতে প্রতিনিধিদের সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি।সিপিএ সেক্রেটারি জেনারেল আকবর খান নির্বাচনের ফল ঘোষণা কর...
ক্যামেরুনের ডেপুটি স্পিকার সিপিএ চেয়ারপারসন নির্বাচিত
অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে লিফানকা সর্বোচ্চ ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিউজিল্যান্ডের কুক আইল্যান্ডের নিক্কী র্যাটেল ৭০ ভোট পেয়েছে। আর মোনস্রাটের এমএলএ সারলি এম অসবরন পেয়েছেন ১৫ ভোট।সম্মেলন স্থলে নির্বাচনের ফল ঘোষণার সাথে সাথে ক্যামেরুনসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা নাচ-গানের মধ্য দিয়ে আনন্দ উল্লাস করেন
ক্যামেরুনের ডেপুটি স্পিকার সিপিএ চেয়ারপারসন নির্বাচিত
তারা স্বাগত জানান নবনির্বাচিত সিপিএ চেয়ারপারসনকে। এ সময় অ্যামেলিয়া আফ্রিকার জনগণকে ধন্যবাদ জানিয়ে সিপিএ'র অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করার আশা প্রকাশ করেন।ক্যামেরুনের ডেপুটি স্পিকার লিফানকা বর্তমানে সিপিএ'র নির্বাহী কমিটির বর্তমান ভাইস চেয়ারপারসন। তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর স্থলাভিসিক্ত হলেন...
জঙ্গি সম্পৃক্ততায় লেকহেড গ্রামার স্কুল বন্ধ
জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে অনুপ্রেরণা দেওয়াসহ কয়েকটি অভিযোগে ঢাকায় লেকহেড গ্রামার স্কুল বন্ধ করে দিয়েছে সরকার।শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডি ও গুলশানে অবস্থিত স্কুলটির দুটি শাখা বন্ধ করে দেওয়া হয়।ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইলিয়...
জঙ্গি সম্পৃক্ততায় লেকহেড গ্রামার স্কুল বন্ধ
অন্যদিকে শরিফুল আলম নামে অপর এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গুলশানের শাখাটি বন্ধ করা হয়।এর আগে গত রবিবার এক চিঠিতে এই স্কুলটি বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসককে অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরের ধানমন্ডি ও গুলশানে অবস্থিত লেকহেড গ্রামার স্কুলটি মন্ত্রণালয়ের অনুমোদন ন...
সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা প্রদান
সরকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র বেগম সেলিনা হায়াৎ আইভীকে স্ব-পদে অধিষ্ঠিত থাকাকালীন উপমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করেছে।আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়।
এমএনপি সেবা দেবে ইনফোজিলিয়ান বিডি-টেলিটেক
মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ বা এমএনপি সেবার লাইসেন্স পাচ্ছে বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি-টেলিটেক।আজ মঙ্গলবার রমনায় সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ কথা জানান।তিনি বলেন, এমএনপি লাইসেন্সের জন্য...
এমএনপি সেবা দেবে ইনফোজিলিয়ান বিডি-টেলিটেক
এ সেবা চালু হওয়ার পর গ্রাহকরা ৩০ টাকা ফি দিয়ে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তানের আবেদন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু আছে। ২০১৩ সালে এই সেবা দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেয়। প্র...
বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোর আশেপাশে ফটোস্ট্যাট দোকান বন্ধ থাকবে
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ডেন্টাল কোর্স (বিডিএস) ভর্তি পরীক্ষার জন্যে পরীক্ষার কেন্দ্র সংলগ্ন এলাকায় সকল ফটোস্ট্যাট দোকান বন্ধ রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। আগামী ১০ নভেম্বর বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষা কেন্দ্রে ঘড়িসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষ...
বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোর আশেপাশে ফটোস্ট্যাট দোকান বন্ধ থাকবে
আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ এতে সভাপতিত্ব করেন।কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, কঠোর ও নিশ্চিদ্র নিরাপ...
বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোর আশেপাশে ফটোস্ট্যাট দোকান বন্ধ থাকবে
তাই প্রশ্নপত্র ফাঁসের বিন্দুমাত্র সুযোগ নাই। ইতোমধ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সকল মেডিক্যাল ভর্তি কোচিং বন্ধ করা হয়েছে।এবারের বিডিএস ভর্তি পরীক্ষার সরকারি ৫৩২ এবং বেসরকারি ১ হাজার ৩৮৫ আসনের বিপরীতে ২২ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর ৯টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।সভায় অন্যান্যের মাঝে বঙ্গ...
'চীনের দারিদ্র্য বিমোচনের নতুন পন্থা বাংলাদেশও কাজে লাগাতে পারে'
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চীন যখন দারিদ্র্য বিমোচনের নতুন পন্থা অবলম্বন করতে যাচ্ছে, তখন সেই অভিজ্ঞতা বাংলাদেশও কাজে লাগাতে পারে।শেখ হাসিনার সরকারের ধারাবাহিক উন্নয়নের কারণে দেশে দারিদ্র্যের হার অনেক কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এ হার আরো কমিয়ে আনতে চীনের দারিদ্র্য বিমোচনের পন্থা অবলম্বন করা যেতে পারে।আজ রা...
'চীনের দারিদ্র্য বিমোচনের নতুন পন্থা বাংলাদেশও কাজে লাগাতে পারে'
তাছাড়া দুই দেশের রাষ্ট্র ও সরকারের মধ্যেও সম্পর্কের সেতুবন্ধন রচিত হয়েছে, সেও অনেক দিনের। তাই বলা যায় দুই দেশের মধ্যে সম্পর্ক এখন ত্রিমাত্রিক।বাংলাদেশ ও চীনের পর্যটক, সৌখিন ও পেশাদার আলোকচিত্রীদের পাশাপাশি দুই দেশের দূতাবাস কর্মকর্তাদের তোলা ছবি নিয়ে সাজানো হয়েছে এ আলোকচিত্র প্রদর্শনী।এতে উঠে এসেছে দুই দেশের ভূপ্রকৃতি...
'চীনের দারিদ্র্য বিমোচনের নতুন পন্থা বাংলাদেশও কাজে লাগাতে পারে'
উন্নয়নমূলক নানা কর্মকান্ডের পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনীতে উঠে এসেছে নারী ও শিশুদের সামাজিক অবস্থানের কথাও।প্রদর্শনী অবলোকন করে ইনু বলেন, ছবি সবসময় সঠিক কথা বলে। ইতিহাসকে সঠিকভাবে চিত্রায়িত করে, এতে লুকানোর কিছু নেই। এই আলোকচিত্র প্রদর্শনী দু’দেশের জীবনযাত্রার কথা তুলে ধরে দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে দেবে।বাংলা...
'খালেদ মোশাররফ হত্যার বিচারে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে'
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম হত্যার বিচারে জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।হত্যা মামলা কখনো তামাদি হয় না উল্লেখ করে তিনি বলেন, খালেদ মোশাররফের হত্যার সাথে জড়িতদের মধ্যে যারা ইতোমধ্যে মারা গেছে তাদের নাম ...
'খালেদ মোশাররফ হত্যার বিচারে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে'
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাহবুব উদ্দিন আহমদ বীরবিক্রম, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুল হক, চ্যানেল ৭১’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল...
'খালেদ মোশাররফ হত্যার বিচারে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে'
’এইচ টি ইমাম বলেন, পাকিস্তান ফেরত সেনাদের সদ্য স্বাধীন দেশের সেনাবাহিনীতি একীভূত না করলে আর নতুন একটি রাজনৈতিক দলের সৃষ্টি না হলে বঙ্গবন্ধুর হত্যাকান্ড সংগঠিত হতো না।তিনি বলেন, এমএজি ওসমানী ও জিয়াউর রহমান পাকিস্তান ফেরত সেনাদের উস্কানী দেওয়া শুরু করেন এবং তাঁরা (পাকিস্তান ফেরত সৈন্য) সেনাবাহিনীতে ঢুকেই ষড়যন্ত্র শুরু ক...
'খালেদ মোশাররফ হত্যার বিচারে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে'
তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালেও তিনি পাকিস্তানের সাথে বাংলাদেশের শিথিল কনফেডারেশন গঠনে মোশতাক-জিয়ার ষড়যন্ত্র প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।মোজাম্মেল বলেন, বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা ও খালেদ মোশাররফের হত্যাকান্ড একইসূত্রে গাঁথা। দেশের স্বাধীনতাকে যারা মেনে নিতে পারে নি তারাই বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতা ও ৭ ...
৩৭তম বিসিএসের মৌখিক ২৯ নভেম্বর, ৩৮তমের প্রিলি ২৯ ডিসেম্বর
৩৭, ৩৮ ও ৩৯তম বিসিএসের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে তিনটি বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলতি মাসের ২৯ তারিখে এবং ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৩৯তম বিশেষ বিসিএসের...
৩৭তম বিসিএসের মৌখিক ২৯ নভেম্বর, ৩৮তমের প্রিলি ২৯ ডিসেম্বর
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৩৭তম বিসিএসের ভাইভা এ মাসের অর্থাৎ ২৯ নভেম্বর, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় কেবল প্রিলিমিনারি এবং ভাইভা অনুষ্ঠিত হবে। সেখানে লিখিত পরীক্ষা হবে না। যে কারণে ৩৯তম ব...
৩৭তম বিসিএসের মৌখিক ২৯ নভেম্বর, ৩৮তমের প্রিলি ২৯ ডিসেম্বর
সেখান থেকে চূড়ান্ত হয়ে এলে পরীক্ষাবিষয়ক পদক্ষেপ নেয়া হবে।উল্লেখ্য, ৩৮তম বিসিএসের আবেদন কার্যক্রম গত ১০ আগস্ট শেষ হয়েছে। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন। এ বিসিএসে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানিয়েছে পিএসসি।
একনেকে ৮ প্রকল্প অনুমোদন
প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো সম্পর্কে পরিকল্পনা...
সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বিএনপি: ফখরুল
বিএনপি এই মুহূর্তে কোনো সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ইচ্ছাকৃতভাবেই সিপিসি সম্মেলনের দোহাই দিয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনে বাধা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ফখর...
সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বিএনপি: ফখরুল
এটি বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রতিবছর দিনটি পালন করি। এবার আমাদের সেই সুযোগ থেকে সরকার বঞ্চিত করেছে।জিয়াউর রহমান দেশে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রচেষ্টায় আজ বাংলাদেশে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস...
সিপিসি প্রস্তাব নিয়ে আজ শেষ হচ্ছে সিপিএ সম্মেলন
সিপিসির রেজুলেশন পাসের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হচ্ছে কমনওয়েথভুক্ত দেশগুলোর সংসদীয় ফোরাম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সাধারণ সম্মেলন। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকরের ওপর চাপ প্রয়োগের বিষয়েও সিপিসি-২০১৭ এর সমাপনী অধিবেশনে আলাদা একটি বিবৃতি ...
সিপিসি প্রস্তাব নিয়ে আজ শেষ হচ্ছে সিপিএ সম্মেলন
সম্মেলনের এ অধিবেশনেই সিপিএর নতুন চেয়ারপারসন নির্বাচিত হবেন।আগামী তিন বছরের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই সংসদীয় ফোরামের নেতৃত্ব পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আছেন ক্যামেরুনের এমিলিয়া মনজোবা লিফাঙ্কা, মনসেরাটের শার্লি এম অসবোর্ন এবং কুক আইল্যান্ডের নিকি র্যাটেল। বিকালে নতুন নির্বাহী কমিটির বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে আট দিন...
সিপিসি প্রস্তাব নিয়ে আজ শেষ হচ্ছে সিপিএ সম্মেলন
সম্মেলনে আসা প্রতিনিধিদের বুধবার গাজীপুরের সফিপুর আনসার একাডেমি দেখাতে নিয়ে যাওয়া হবে। ঢাকায় গত ১ নভেম্বর সিপিএ সম্মেলন শুরুর পর রোববার সিপিএ-এর ভাইস প্যাট্রন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সিপিএর ৫২টি দেশের মধ্যে ৪৪টি দেশ, ১৮০টি শাখার মধ্যে ১১৪টি শাখা এবারের সম্মেলনে অংশ নিচ্ছ...
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আজ
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। নিয়মিত শিক্ষার্থীরা ১২ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফি দিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। আগেরবার অকৃতকার্য শিক্ষার্থীদের ১০ অক্টোবর সাদা কাগজে প্রতিষ্ঠানপ্রধান বরাবর আবেদন করতে হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফি নির্ধা...
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আজ
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৫৫০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৩৭০ টাকা নির্ধারণ করেছে সাবকমিটি। এ ছাড়া যেকোনো বিভাগের জন্য বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।এ বিষয়ে ঢাকা, চট্টগ্রাম ও মাদরাসা শিক্ষা বোর্ডসহ সব বোর্ড আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি ও সমমানের ...
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আজ
এসব বিধান রেখেই সম্প্রতি আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি এসএসসির ফরম পূরণের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণে প্রতি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। প্রতি পত্রের ব্যবহারিক ফি ৩০ টাকা, শিক্ষার্থীপ্রতি ট্রান্সক্রিপ্ট ফি ৩৫ টাকা, মূল সনদ ফি ...
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
১৯৭৫ সালের ৭ নভেম্বর। অস্থির এক সময় পার করছিল বাংলাদেশ। অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের আশংকায় দিন যাপন করছিলেন রাজনীতিবিদ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা তখন গুঞ্জন আর গুজবের নগরী
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
সেনানিবাসের ভেতরে এক চাপা উত্তেজনা ভর করেছে সবার মাঝে। ৬ নভেম্বর সন্ধ্যার সময় ঢাকা সেনানিবাসে কিছু লিফলেট বিতরণ করা হয়। সে লিফলেট যারা পেয়েছিলেন তারা আঁচ করতে পারছিলেন যে রাতে কিছু একটা ঘটতে যাচ্ছে। ঢাকা সেনানিবাসে তখন মেজর হিসেবে কর্মরত ছিলেন সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, যিনি পরবর্তীতে মেজর জেনারেল পদে উন্নীত হয়েছিলে...
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
সন্ধ্যা ৭টা নাগাদ একটি লিফলেট তার হাতে পৗঁছায়। সে লিফলেটে সেনাবাহিনীর অফিসারদের হত্যার ইঙ্গিত ছিল পরিষ্কার।ইব্রাহিম সে ঘটনার বর্ণনা তুলে ধরেছিলেন এভাবে, সে লিফলেটে লেখা ছিল, সৈনিক-সৈনিক ভাই-ভাই, অফিসারদের রক্ত চাই। এ থেকে আমি বুঝলাম রাতে কিছু একটা হবেই হবে
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
তখন আমি সিদ্ধান্ত নিলাম প্রথমত নিজেকে বেঁচে থাকতে হবে, দ্বিতীয়ত: সেনাবাহিনীকে বাঁচাতে হবে। রাত ১২টা বাজতেই গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা সেনানিবাস। ব্যারাক ছেড়ে সৈন্যরা দলে-দলে ক্যান্টনমেন্টের ভেতরে রাস্তায় নেমে আসে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সেনানিবাসের ভেতরে তখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
গুলির তীব্রতা এতই বেশি ছিল যে কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। আমি তখন সিদ্ধান্ত নিলাম এ তীব্র গোলাগুলির মধ্যেই আমাকে আমার ব্যাটালিয়নে পৌঁছতে হবে। চতুর্দিক থেকে গোলাগুলি হচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম না কোনদিক থেকে গুলি আসছে, বলছিলেন ইব্রাহিম
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
এর আগে ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে এক অভ্যুত্থানের মাধ্যমে তখনকার সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে খালেদ মোশারফ সেনাপ্রধান হন। মূলত তার পর থেকেই পাল্টা আরেকটি অভ্যুত্থানের পরিকল্পনা জোরদার হতে থাকে। ৭ নভেম্বর পাল্টা অভ্যুত্থানের প্রাণপুরুষ ছিলেন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া কর্নেল...
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
সে সময় কর্নেল তাহেরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তার ছোট ভাই আনোয়ার হোসেন, যিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন।১৯৭৫ সালের সে সময়টিতে আনোয়ার হোসেন ঢাকায় জাসদের গণবাহিনীর প্রধান ছিলেন। হোসেনের বর্ণনায় গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের চিন্তা ছি...
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
মূলত সেনাবাহিনীর সৈনিকদের সাথে জাতীয় সমাজতান্ত্রিক দলের সেসব সভা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সৈন্যরা একটি ১২ দফা দাবি প্রস্তুত করে। তাদের লক্ষ্য ছিল খালেদ মোশারফকে পদচ্যুত করা।৭ নভেম্বরে পাল্টা অভ্যুত্থানের পরিকল্পনা কীভাবে হয়েছিল? আনোয়ার হোসেন সে বর্ণনা দিয়েছিলেন বিবিসি বাংলার কাছে
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
হোসেনের বর্ণনায়, কর্নেল তাহের পরিকল্পনা করেছিলেন অভ্যুত্থানে অংশ নেওয়া সৈন্যরা অস্ত্র হাতে রাস্তায় বেরিয়ে আসবে। তিনি সৈন্যদের বলেছিলেন প্রত্যেকে কয়েকটি অস্ত্র হাতে বেরিয়ে আসবে। আর বাইরে অপেক্ষমাণ আমাদের শ্রমিক ও ছাত্ররা সশস্ত্র হবে। এভাবেই সৈনিক জনতার অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন কর্নেল তাহের
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
আমাদের লক্ষ্য ছিল অভ্যুত্থানের পর একটি বিপ্লবী কমান্ড কাউন্সিল হবে, রাজবন্দিদের মুক্ত করা হবে এবং দেশে একটা সাধারণ নির্বাচন দেওয়া হবে।সে সশস্ত্র পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে মেজর জেনারেল খালেদ মোশারফের বন্দিদশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। কর্নেল তাহেরের পরিকল্পনায় এবং জাসদের সম্পৃক্ততায় সে অভ্যুত্থান ন...
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
তারা মেজর জেনারেল জিয়াউর রহমানকে তাদের পাশে চেয়েছিলেন। জাসদ মনে করত তখনকার সেনাবাহিনীর পাশাপাশি অনেকের মাঝে মেজর জেনারেল জিয়াউর রহমানের একটি পরিচিত ছিল। সে জন্য কর্নেল তাহের এবং জাসদ ভেবেছিল জিয়াউর রহমানকে মুক্ত করে তাদের পাশে আনতে পারলে সেটি ইতিবাচক ফল দেবে।জিয়াউর রহমানকে যখন বন্দি করা হয় তখন তিনি কর্নেল তাহেরক...
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
কারণ মুক্তিযুদ্ধের সময় থেকে কর্নেল তাহের এবং জিয়াউর রহমান পরস্পরকে জানতেন। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান শীর্ষ সেনানায়ক ছিলেন এবং বঙ্গবন্ধুর পক্ষে তিনি একটি স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। সে কারণে তার পরিচিত বেশি ছিল। কর্নেল তাহের ভেবেছিলেন জিয়াউর রহমানকে মুক্ত করা হলে তিনি আমাদের পাশে থাকবেন
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
বলছিলেন মি. হোসেন। কিন্তু জিয়াউর রহমান মুক্ত হবার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। যে জিয়াউর রহমানকে পাশে পাবার আশায় ছিলেন কর্নেল তাহের, সে জিয়াউর রহমান মুক্ত হয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন। দৃশ্যপটের সামনে চলে আসেন জিয়াউর রহমান এবং আড়ালে যেতে থাকেন কর্নেল তাহের
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
জিয়াউর রহমানের সে আচরণকে 'বিশ্বাসঘাতকতা' হিসেবে মনে করে জাসদ।৭ নভেম্বরের অভ্যুত্থান কর্নেল তাহেরের নামে পরিচালিত হলেও তার কোনো বক্তব্য বা ভাষণ রেডিও-টিভিতে প্রচার হয়নি। সে কারণে জিয়াউর রহমান সাধারণ মানুষের কাছে আরো বেশি পরিচিত হয়ে ওঠেন। সেসব সৈন্য জিয়াউর রহমানকে মুক্ত করতে যাচ্ছিল তাদের কাছে কর্নেল তাহেরের নির্দে...
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
কিন্তু জিয়াউর রহমানকে মুক্ত করার পর তাকে সাথে না নিয়ে সৈন্যরা গুলি ছুড়তে-ছুড়তে এলিফেন্ট রোডে ফিরে আসে। জিয়াউর রহমানকে না দেখে বিস্মিত হয়েছিলেন কর্নেল তাহের। তার মনে পাল্টা আশংকা তৈরি হয়।আনোয়ার হোসেনের বর্ণনায়, সৈন্যরা যখন ট্রাকে করে শূন্যে গুলি ছুড়তে-ছুড়তে আমাদের বাসার সামনে এলো, তখন কর্নেল তাহের প্রশ্ন করল...
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
তখন তিনি বলেছিলেন, আওয়ার আপরাইজিং প্ল্যান ইজ লস্ট। আমাদের বিপ্লবের পরিকল্পনা হারিয়ে গেছে। কিন্তু ক্যান্টনমেন্টের ভেতরে থাকা তখনকার মেজর সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম মনে করেন, পরিস্থিতির কারণে জিয়াউর রহমানের পক্ষে কর্নেল তাহেরের কাছে যাওয়া সম্ভব ছিল না। মুক্ত হবার পর জিয়াউর রহমান দ্বিতীয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অফিসে...
বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন জিয়াউর রহমান
ভোর ৬টার পর সেখানে উপস্থিত হন ইব্রাহিম। ইব্রাহিম বলেন, মানুষের কাছ থেকে শুনছিলাম যে জেনারেল জিয়াউর রহমানকে শহরে নিয়ে যাওয়া হবে, রেডিও স্টেশনে নিয়ে যাওয়া হবে। উনি যেতে চাচ্ছেন না। একই সাথে সৈনিকরা চিল্লাচ্ছে- বাইরে যাওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না