title stringlengths 4 94 | content stringlengths 46 3.13k |
|---|---|
লক্ষ্মীপুরে ভেসে গেছে ২৪৮ গরু-মহিষ, বিধ্বস্ত ঘরবাড়ি | বঙ্গপোসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে প্রায় পাঁচ ফুট জলোচ্ছ্বাস ও প্রচণ্ড বেগে বাতাস বয়ে গেছে। এতে জেলা শহরসহ মেঘনা উপকূলে গাছ পড়ে সহস্রাধিক বসতঘর ভেঙে গেছে। জলোচ্ছ্বাসে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২৪০টি গরু ও আটটি মহিষ ভেসে গেছে |
লক্ষ্মীপুরে ভেসে গেছে ২৪৮ গরু-মহিষ, বিধ্বস্ত ঘরবাড়ি | আমন ফসল ও শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি নৌকাও ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রায় ৩৬ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল লক্ষ্মীপুর |
লক্ষ্মীপুরে ভেসে গেছে ২৪৮ গরু-মহিষ, বিধ্বস্ত ঘরবাড়ি | সরেজমিনে রামগতি, কমলনগর ও সদর উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কয়েক শ ঘর ভেঙে গেছে। এর মধ্যে গাছ ভেঙে পড়ায় অধিকাংশ ঘর ভেঙে যায়। উপকূলে চার থেকে পাঁচ ফুটের জলোচ্ছ্বাস হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।কমলনগরের মতিরহাট বাজারের ওপর প্রায় চার ফুট পানি ছিল |
লক্ষ্মীপুরে ভেসে গেছে ২৪৮ গরু-মহিষ, বিধ্বস্ত ঘরবাড়ি | বাঁধের ওপর দিয়ে জলোচ্ছ্বাসের পানি বাজারে ঢুকে পড়ে। কমলনগরের বলিরপোল-নাসিরগঞ্জ সড়ক, নবীগঞ্জ-চৌধুরী বাজার সড়ক, তোরাবগঞ্জ-মতিরহাট সড়কসহ রামগতি-কমলনগরের কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।কমলনগরের কাদিরপণ্ডিতের হাট এলাকার শাহ আলমের নৌকাসহ পাঁচ জেলের নৌকা জলোচ্ছ্বাসে ভেসে গেছে। জেলা শহরের বিভিন্ন স্থানে... |
লক্ষ্মীপুরে ভেসে গেছে ২৪৮ গরু-মহিষ, বিধ্বস্ত ঘরবাড়ি | চর মার্টিনের ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী জানান, ‘তার ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শতাধিক ঘর ভেঙে গেছে। ’চর কালকিনির ইউপি চেয়ারম্যান ছায়েফ উল্লাহ জানান, বাতাসে দুই শতাধিক ঘরে ভেঙে গেছে।লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন জানান, পল্লী বিদ্যুতের ৩৬৫টি খুঁটি ভেঙে গেছে |
লক্ষ্মীপুরে ভেসে গেছে ২৪৮ গরু-মহিষ, বিধ্বস্ত ঘরবাড়ি | ৪৫০টি স্থানে তার ছিঁড়ে গেছে।কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, জোয়ারের পানিতে বিভিন্ন এলাকার ২৪০টি গরু ও আটটি মহিষ ভেসে গেছে। তবে ঘূর্ণিঝড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মঙ্গলবার বিকেল পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেননি বলেন জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউন... |
পদ্মায় ডুবল পণ্যবোঝাই ১৩ জাহাজ | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বিপুল পরিমাণ সিমেন্ট, সারসহ ১৩টি জাহাজ ডুবে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গত সোমবার গভীর রাতে ঝোড়ো বাতাসের কবলে পড়ে পদ্মা নদীর মাদবরচর ইউনিয়নের চায়না খাল ও চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান... |
পদ্মায় ডুবল পণ্যবোঝাই ১৩ জাহাজ | আটটি জাহাজের মালামালের তথ্য পাওয়া গেলেও বাকি পাঁচটির তথ্য জানা যায়নি। খবর পেয়ে বিকেলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।ঘটনাস্থল পরিদর্শনকারী শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল হাসান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে পদ্মা নদীতে সার ও সিমেন্টবোঝাই ১৩টি জাহাজ ডুবে গেছে। আটটি জাহাজের মালামালের তথ্য পাওয়া গেলেও... |
নিখোঁজ ৮, সারা দিনে মিলল জাহিদের দেহ | ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করেছে মিরসরাই ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ জাহিদ ফকিরের মৃতদেহ উদ্ধার করা হয়।তবে এর আগে আজ সন্ধ্যায় প্রথম দিনের অভিযান স্থগিত ঘোষণা করে চট্টগ্রাম থেকে আসা ডুবুরিদল।সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম... |
নিখোঁজ ৮, সারা দিনে মিলল জাহিদের দেহ | আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উদ্ধারকাজ শুরু করে ডুবুরিদল।উদ্ধার জাহিদ ফকির (২৫) পটুয়াখালীর জৈনকাঠি গ্রামের রহমান ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।তিনি বলেন, মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের লাশ উদ্ধার করেন |
নিখোঁজ ৮, সারা দিনে মিলল জাহিদের দেহ | চট্টগ্রাম থেকে আসা ডুবুরিদল উদ্ধারকাজ সাময়িক বন্ধ রেখেছে। কাল (বুধবার) সকাল থেকে যথারীতি তারা আবার উদ্ধারকাজ শুরু করবে। তবে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দুর্ঘটনাকবলিত ড্রেজার টাগবোট দিয়ে তীরে ভেড়ানোর চেষ্টা করছেন।ওই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শাহীন মোল্লা (৩৮), ড্রেজারচালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২),... |
৪ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ | সিলেট-আখাউড়া রেল সড়কে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনের ওপর গাছ পড়ায় সিলেটের সাথে প্রায় চার ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বিকেল ৫টা থেকে সিলেটগামী পাহাড়ি একপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কালনী একপ্রেস সাতগাঁও স্টেশনে আটকা রয়েছে বলে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমদ।গাছ অপ... |
স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম | শুক্রবার পবিত্র জুমার দিন। এ জন্য কুমিল্লার নাঙ্গলকোটের নিজাম উদ্দিনের স্বপ্ন ছিল আগামী শুক্রবারই দোয়া ও মিলাদের আয়োজন করে নতুন বাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে পা রাখবেন স্ত্রী-সন্তান আর মা-বাবাকে নিয়ে। বছর পাঁচেক আগে মালয়েশিয়ায় পাড়ি জমানো নিজাম প্রায় এক মাস আগে ছুটিতে বাড়ি আসেন। নতুন ঘরের কাজ চলায় স্ত্রী-সন্তানসহ থাকছিলে... |
স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম | তবে নিজামের নতুন বিল্ডিংয়ে ওঠার সেই স্বপ্ন আর পূরণ হয়নি।সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রচণ্ড ঝোড়ো বাতাসে নিজামদের ওই টিনের ঘরের ওপর বিশাল আকৃতির একটি কড়ইগাছ উপড়ে পড়ে। ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। উপড়ে পড়া বিশাল আকৃতির ওই গাছটি চাপা দেয় তাদের |
স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম | এতেই ঘুমন্ত অবস্থায় চার বছরের শিশু আর স্ত্রীসহ প্রাণ যায় নিজামের।ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব চলাকালে সোমবার রাত প্রায় ১১টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামে। প্রবাসী নিজাম উদ্দিন (৩৩) ওই গ্রামের আবদুর রশীদের ছেলে।নিজামের সঙ্গে নিহতরা হলেন তার স্ত্রী তাহমিনা আক্তার সাথী (২৮... |
স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম | মঙ্গলবার বাদ জোহর স্থানীয় হেসাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একসঙ্গে মা-বাবা ও মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে পারিবারিক করবস্থানে পাশাপাশি দাফন করা হয়।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, সোমবার রাতে খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিলেন মালয়েশিয়া থেকে ছুটিতে আসা নিজাম, তার স্ত্রী সাথী ও মেয়ে নি... |
স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম | এতে চাপা পড়েন এক খাটে ঘুমন্ত অবস্থায় থাকা তিনজনই। খবর পেয়ে স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টার পর রাত ১১টার দিকে করাত দিয়ে গাছটি কেটে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘট... |
স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম | তাদের পরিবারের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।নিজামের ভাতিজা আবদুর রহমান বলেন, ‘আমার চাচা মাত্র এক মাস আগে দেশে ফিরেছেন। বেশ কয়েক বছর বিদেশে থাকলেও আর্থিক সমস্যা আর তার বাবার অসুস্থতার কারণে বিল্ডিং করতে পারেননি। এবার পাকা ঘরের কাজ ধরেছিলেন |
স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম | চার দিনের মধ্যে ভেতরের একটা রুমে ওঠার কথা ছিল তাদের। তাই রুমও ঠিক করেছিলেন। নতুন ঘরে ওঠার সব প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু সোমবার রাতের ওই ঝড়ে সব শেষ হয়ে গেছে |
স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম | ’এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব ও বৃষ্টিতে কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ৬৬৫ হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।সোমবার রাত ৮টার পর নগরীসহ জেলার ১৭টি উপজেলার প্রায় সব স্থানেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ... |
স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম | ঘূর্ণিঝড়ে কুমিল্লার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে রেললাইন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় গাছ পড়ে সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সোমবার রাতভর বিভিন্ন স্থান থেকে গ... |
ভোলায় ঘূর্ণিঝড়ে ৫ জনের প্রাণহানি | ভোলা সদর উপজেলায় গাছ চাপা পড়ে মো. মফিজল হক মিস্ত্রী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে ঝোড়ো বাতাসে একটি বড় তেঁতুল গাছ ঘরের ওপর পড়ে এ ঘটনা ঘটে। মফিজল উপজেলার পশ্চিম ধনিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নাতি সিফাত আহত হয়েছেন |
ভোলায় ঘূর্ণিঝড়ে ৫ জনের প্রাণহানি | এ ছাড়াও ঘূর্ণিঝড়ে গাছ চাপায় দৌলতখান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বিবি খাদিজা (৮০), লালমোহন উপজেলার ফাতেমাবাদ গ্রামে ঝড়ের সময় ঘর থেকে হয়ে পুকুরের পানিতে ডুবে আয়েশা (৩০), চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় বাড়ি ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. মাইনুদ্দিন (৪৫) এর মৃত্যু হয়েছে।অপরদিকে, ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়... |
ভোলায় ঘূর্ণিঝড়ে ৫ জনের প্রাণহানি | বাকিরা অন্য দুর্ঘটনায় নিহত হয়েছেন।ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, 'ঝড়ে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদেরকে দ্রুত সহায়তা করা হবে। ' |
আশ্রয়কেন্দ্র থেকে ফিরে মাথা গোঁজার ঠাঁই নেই | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে কক্সবাজারের টেকনাফে কয়েক শ বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন এসব পরিবারের সদস্যদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। তবে এদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে পরিবার।নাফ নদের তীরে বসতি স্থাপন করা এসব মানুষ ঘরবাড়ি হারিয়ে এখন অনেকটা দিশাহারা |
আশ্রয়কেন্দ্র থেকে ফিরে মাথা গোঁজার ঠাঁই নেই | তবে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী বা সাহায্য পৌঁছয়নি।সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম বলেন, ‘নাফ নদের তীরে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার অবস্থান। দুই শতাধিক পরিবার বেড়িবাঁধের বাইরে বসবাস করেন। ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়ার পর আমি নিজেই এসব বাড়িঘরের লোকজনকে নিরাপদ আশ... |
আশ্রয়কেন্দ্র থেকে ফিরে মাথা গোঁজার ঠাঁই নেই | কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে নদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় শতাধিক ঘর তলিয়ে যায়। কিছু ঘর বাতাসে লণ্ডভণ্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের তালিকা পরিষদের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে পৌঁছনো হয়েছে। ’জালিয়াপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব দিলদার বেগম বলেন, ‘রাতে আশ্রয়কেন্দ্রে ছিলাম |
আশ্রয়কেন্দ্র থেকে ফিরে মাথা গোঁজার ঠাঁই নেই | সকালে এসে দেখি ঘর নাই। আমি একা মানুষ, আয়-রোজগারের কেউ নাই। সরকারের সাহায্য ও মানুষের কাছে ধারদেনা করে চলি। এখন চিন্তায় আছি |
আশ্রয়কেন্দ্র থেকে ফিরে মাথা গোঁজার ঠাঁই নেই | মাথা গোঁজার ঠাঁই কোথায় পাব?’একই এলাকার আয়ুব আলী বলেন, ‘আমরা পেশায় জেলে। নাফ নদে সাত বছর ধরে মাছ ধরা বন্ধ থাকায় এমনিতে অর্থনৈতিক দৈন্যদশায় রয়েছি। এ ছাড়া এখন সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এমন অবস্থায় ঘূর্ণিঝড়ে শেষ সম্বল ঘরটিও ভেঙে যায় |
আশ্রয়কেন্দ্র থেকে ফিরে মাথা গোঁজার ঠাঁই নেই | ছেলে-মেয়েদের স্কুলের বইপত্রও জোয়ারে ভেসে গেছে। ’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. এরফানুল হক চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সংকেত চলাকালীন প্রায় ১৫ হাজারের বেশি লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘূর্ণিঝড়ের বিপদ কেটে গেলে তারা সকালে বাড়ি ফেরে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্ট মার্টিন... |
নাতনির আঘাতে নানির মৃত্যু, আহত ৩ | ফেনীতে কথিত 'জিনে ধরা' নাতনির হামলায় বিবি ফাতেমা (৫৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরো ৩ জন। গত সোমবার দিবাগত রাতে দাগনভূঞা উপজেলার বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে |
নাতনির আঘাতে নানির মৃত্যু, আহত ৩ | জানা গেছে, বেশ কয়েকদিন যাবৎ ফাতেমার নাতনি লাভলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে স্বজনদের দাবি নোয়াখালীর সেনবাগস্থ নিজ বাড়িতে লাভলীকে 'জিনের আছর' লাগে। সোমবার বিকেলে তাকে চিকিৎসা করানোর জন্য দাগনভূঞার বেতুয়া গ্রামে নানার বাড়িতে নিয়ে আসা হয়। রাতে হঠাৎ লাভলী ক্ষুব্ধ হয়ে পরিবারের সকলকে মারধর শুরু করেন |
নাতনির আঘাতে নানির মৃত্যু, আহত ৩ | এতে ফজলুল হকের স্ত্রী ফাতেমার মৃত্যু হয়।এ ঘটনায় ফাতেমার মেয়ে রোকসানা আক্তার (৪০), খালেদা আক্তার (১৯) ও নাতনি ফাহমিদা সুলতানা সুবর্ণা (১৭) আহত হন। আহত সুবর্ণা ও খালেদাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোকসানা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে |
নাতনির আঘাতে নানির মৃত্যু, আহত ৩ | দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, 'খবর পেয়ে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেশি ও আহতরা বিষয়টিকে কথিত 'জিনের' হামলা বলে দাবি করছে। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। 'এ বিষয়ে ফেনীর প্রবীণ চিকিৎসক ডা. তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ জানান, 'জিনের হামলায... |
কেরানীগঞ্জে হেলে পড়েছে দুটি বহুতল ভবন | ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঢাকার কেরানীগঞ্জে দুটি আবাসিক বহুতল ভবন হেলে পড়েছে। গত সোমবার রাতে ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া হাজিনগর এলাকায় শহিদুল ইসলামের পাঁচতলা ও পার্শ্ববর্তী জালাল উদ্দিনের চারতলা ভবন দুটি হেলে পড়ে। ভবন হেলে পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পে... |
কেরানীগঞ্জে হেলে পড়েছে দুটি বহুতল ভবন | মঙ্গলবার (২৫অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ভবন দুটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। ঘটনা তদন্তে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, হাজীপাড়া এলাকায় ভবন দুটি দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করছে। একটি ডোবার মধ্যে ... |
কেরানীগঞ্জে হেলে পড়েছে দুটি বহুতল ভবন | বাড়ির নিচের ফাঁকা অংশে এখনো ডোবা দেখা যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, 'এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ভবন দুটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ' |
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পরও প্রাথমিক বিদ্যালয় খোলা চট্টগ্রামে | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রামসহ দেশের তিন বিভাগের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। তবে চট্টগ্রামে মানা হয়নি এই নির্দেশনা। আজ মঙ্গলবার বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ই খোলা ছিল। কারণ ব্যাখ্যায় প্রাথমিক শিক্ষা অফিস থেকে বলা হচ্ছে, প্রাথমিক বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নয় |
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পরও প্রাথমিক বিদ্যালয় খোলা চট্টগ্রামে | প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় শিক্ষক ও সংশ্লিষ্টরা বিস্মিত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়কবলিত তিন বিভাগের শিক্ষাপ্রতি... |
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পরও প্রাথমিক বিদ্যালয় খোলা চট্টগ্রামে | চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলাসহ নগরের বিভিন্ন স্থানে প্রাথমিক স্কুল কাম সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত হয় এমন প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫১৮টি। যার অধিকাংশই উপকূলবর্তী উপজেলা ও থানায়। গতকাল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত থেকে উপকূলের মানুষ ও গবাদি পশু রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের সন্দ্বীপ, বাঁশখালী, সীতা... |
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পরও প্রাথমিক বিদ্যালয় খোলা চট্টগ্রামে | সোমবার রাতে ঘূর্ণিঝড় শেষে আজ মঙ্গলবার এসব প্রাথমিক স্কুল খোলা ছিল। আবার এসব স্কুলের অধিকাংশই পাঠদান বন্ধ রাখা হয়েছে। যদিও শিক্ষার্থীরা স্কুলে আসার পর ক্লাস না হওয়ায় ফিরে গেছে। চট্টগ্রাম মহানগরের পাশাপাশি জেলার সব উপজেলার প্রাথমিক বিদ্যালয় খোলা ছিল, ক্লাসও হয়েছে |
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পরও প্রাথমিক বিদ্যালয় খোলা চট্টগ্রামে | এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, “চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য প্রভাব দুর্যোগ মোকাবেলায় এবং জনজীবন ও সরকারি সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতাসহ বিদ্যালয়ে পাঠ... |
৮ শ্রমিক নিখোঁজই থাকল, খালি হাতে ফিরল ডুবুরিদল | ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিককে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরিদল। আজ সন্ধ্যায় প্রথম দিনের অভিযান স্থগিত ঘোষণা করেছে তারা।সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রামের মিসরাইয়ে বালু তুলতে গিয়ে নিখোঁজ হন ওই আট শ্রমিক। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উদ্ধারকাজ শুরু করে ডুবুরিদল |
৮ শ্রমিক নিখোঁজই থাকল, খালি হাতে ফিরল ডুবুরিদল | তিন ঘণ্টা অভিযান চালিয়ে কাউকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারেনি তারা। সন্ধ্যা ৬টায় আজকের অভিযান স্থগিত করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান কালের কণ্ঠকে বলেন, কয়েক ঘণ্টার অভিযানে নিখোঁজ আটজনের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরিদলের উদ্ধারকাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে |
৮ শ্রমিক নিখোঁজই থাকল, খালি হাতে ফিরল ডুবুরিদল | কাল (বুধবার) সকাল থেকে যথারীতি উদ্ধারকাজ শুরু করা হবে।তবে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দুর্ঘটনাকবলিত ড্রেজার টাগবোট দিয়ে তীরে ভেড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন ইউএনও।সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পানির উচ্চতা বৃদ্ধি পায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সৈকত-২ নামের ড্রেজার ডুবে য... |
৮ শ্রমিক নিখোঁজই থাকল, খালি হাতে ফিরল ডুবুরিদল | যাতে অবস্থান করছিলেন মোট ৯ জন শ্রমিক। তাদের মধ্যে একজন কূলে আসতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।নিখোঁজ শ্রমিকরা হলেন শাহীন মোল্লা (৩৮), ড্রেজারচালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আল আমিন (২১), আবুল বশরসহ (৪৫) অজ্ঞাত আরো তিনজন। এসব শ্রমিকের বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি এলাকায়।ডুবে যাওয়া ড্রেজারের ম্যানেজার রেজাউল... |
জাহাজ থেকে পড়ে মিয়ানমার নাগরিকের মৃত্যু | কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে নোঙর করা জাহাজ থেকে পড়ে শৌমিং (৭১) নামের এক মিয়ানমার নাগরিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। শৌমিং মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) এলাকার বাসিন্দা। তিনি ‘যাবুঅং’ নামের পণ্যবাহী জাহাজের বাবুর্চি ছিলেন |
জাহাজ থেকে পড়ে মিয়ানমার নাগরিকের মৃত্যু | বন্দর সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে জাহাজটি মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে পৌঁছয়। সোমবার জাহাজটি মিয়ানমারে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় ফিরতে পারেনি। জাহাজের বাবুর্চি শৌমিং রাতে রান্নার কাজ শেষ করে খাবার বিতরণের সময় হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময়... |
ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের কবলে পড়ে ২ ব্যক্তির মৃত্যু | ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের কবলে পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাতের ঝড়ে কসবায় জয়নাল আবেদীন (৩২) নামের এক ব্যক্তি গাছচাপায় মারা গেছেন। এ ছাড়া মঙ্গলবার সকালে নাসিরনগরে পুকুর থেকে যদু গোপাল পাল (৭০) নামের আরেক ব্যক্তির লাশ পাওয়া গেছে।জানা গেছে, সোমবার রাতে জয়নাল আবেদীনের বসতঘরে গাছ চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় |
ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের কবলে পড়ে ২ ব্যক্তির মৃত্যু | এ সময় তার পাশে থাকা স্ত্রী নিপা আক্তার আহত হন। জয়নাল কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের বাসিন্দা।এ ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ-উল আলম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।এদিকে মঙ্গলবার সকালে উপজেলার ফান্দাউক ইউ... |
ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের কবলে পড়ে ২ ব্যক্তির মৃত্যু | তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুরি গ্রামের মৃত জগৎ পালের ছেলে ও হার্ডওয়্যার ব্যবসায়ী। ব্যবসাপ্রতিষ্ঠানের পাশেই একটি বাসায় সপরিবারে বসবাস করতেন তিনি।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, ধারণা করা হচ্ছে, মন্দির থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে তিনি পানিতে ডুবে মারা যান। তার শরীরে আঘাতের ... |
ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের কবলে পড়ে ২ ব্যক্তির মৃত্যু | এদিকে সিত্রাংয়ের প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় ঝড়ে অন্তত ২০টি ঘর ভেঙে গেছে। ৮৯ হেক্টর জমির ফসল, ৫৮টি বিদ্যুতের খুঁটি ও শতাধিক ছোট খুঁটি পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টি ট্রান্সফরমার। |
ঘূর্ণিঝড়ে নিখোঁজ ৮ শ্রমিক উদ্ধারে অভিযান চলছে | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে থাকা বালু উত্তোলনের ড্রেজার ডুবে আট শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি দল।মঙ্গলবার বিকেল ৩টার পর উদ্ধার অভিযান শুরু করে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরিদল। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার স... |
ঘূর্ণিঝড়ে নিখোঁজ ৮ শ্রমিক উদ্ধারে অভিযান চলছে | এর আগে সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে নিখোঁজ হন আট শ্রমিক। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে ড্রেজারডুবির এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পানির উচ্চতা বৃদ্ধি পায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সৈকত-২ নামের ড্রেজ... |
ঘূর্ণিঝড়ে নিখোঁজ ৮ শ্রমিক উদ্ধারে অভিযান চলছে | যাতে অবস্থান করছিলেন মোট ৯ জন শ্রমিক। তাদের মধ্যে একজন কূলে আসতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।নিখোঁজ শ্রমিকরা হলেন শাহীন মোল্লা (৩৮), ড্রেজারচালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আল আমিন (২১), আবুল বশরসহ (৪৫) অজ্ঞাত আরো তিনজন। এসব শ্রমিকের বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি এলাকায় |
ঘূর্ণিঝড়ে নিখোঁজ ৮ শ্রমিক উদ্ধারে অভিযান চলছে | বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজারে থাকা শ্রমিক আব্দুস সালাম জানান, ডুবে যাওয়া ড্রেজারে তিনিসহ ৯ শ্রমিক নিয়মিত থাকতেন। সোমবার সন্ধ্যার পর তিনি ড্রেজার থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। রাত ১০টার পর তিনি জানতে পারেন ড্রেজারটি ডুবে গেছে। তার সঙ্গে ড্রেজারে থাকা তার সহকর্মীরাও নিখোঁজ রয়েছেন |
ঘূর্ণিঝড়ে নিখোঁজ ৮ শ্রমিক উদ্ধারে অভিযান চলছে | ডুবে যাওয়া ড্রেজারের ম্যানেজার রেজাউল করিম জানান, ঘটনাস্থলে আরো ছয়টি ড্রেজার রাখা ছিল। ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত পাওয়ার পর অন্য ড্রেজারের শ্রমিকরা নিরাপদ স্থানে চলে গেলেও ডুবে যাওয়া ড্রেজারের ৯ শ্রমিকের মধ্যে একজন ছাড়া বাকিরা ড্রেজারেই ছিলেন।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ফায়ার সার্ভিসকে বিষয়... |
উত্তাল সাগরে ভেসে এলো অর্ধশত মহিষ | চট্টগ্রামের সীতাকুণ্ডে উত্তাল সাগরের ঢেউয়ে ভেসে এলো অর্ধশত মহিষ। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাইছড়ি, কুমিরা ও মাদামবিবিরহাট এলাকায় মহিষগুলো ভেসে এসেছে বলে জানান স্থানীয়রা। তবে মহিষগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় এর সঠিক সংখ্যা জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন... |
উত্তাল সাগরে ভেসে এলো অর্ধশত মহিষ | একপর্যায়ে মহিষগুলো ওপরে উঠে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এরপর আরো কিছু মহিষের সন্ধান মেলে কুমিরার আকিলপুর ও মাদামবিবিরহাট সাগর উপকূলে। সব মিলে প্রায় ৫০টির বেশি মহিষ উপকূলে এসেছে বলে জানান তারা।সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মুনীর আহমেদ জানান, 'দুপুরে তার ইউনিয়নের বিভিন্ন স্থানে সাগর উপকূলে বেশ কিছু মহিষ ভেসে এসেছে |
উত্তাল সাগরে ভেসে এলো অর্ধশত মহিষ | এতে তিনি লোক পাঠিয়ে মহিষগুলো জিম্মায় নেওয়ার চেষ্টা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫টি মহিষ আটক করতে সক্ষম হয়েছেন। এ ছাড়া কবির স্টিল শিপব্রেকিংয়ের পাশে এবং আরো কয়েকটি স্থানে মহিষগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে বলে জানা গেছে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, 'উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে কিছু মহিষ ভেস... |
সাগরের ঢেউয়ে ভেসে এলো মৃত শিশু | চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে এলো এক শিশুর লাশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার কদমরসুল সাগর উপকূলে অবস্থিত আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডে লাশটি ভেসে আসে। খবর পেয়ে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।জানা গেছে, মঙ্গলবার সকালে আরেফিন শিপব্রেকিং ইয়ার্ড এলাকায় একটি শিশুর লাশ ভাসতে দেখে ইয়ার্ডের লোকজন ম... |
সাগরের ঢেউয়ে ভেসে এলো মৃত শিশু | তিনি থানা ও নৌ পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব লাশটি উদ্ধার করেন।আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডের মালিক কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘ইয়ার্ডের কর্মকর্তারা লাশটি দেখে আমাকে জানান। শিশুটির বয়স তিন-চার মাস হতে পারে। সাগরের ঢেউয়ে এটি ইয়ার্ড এলাকায় চলে এসেছে। তবে কোথা থেকে লাশটি এসেছে... |
দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের তিনজনসহ দগ্ধ ৪ | মানিকগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারঙ্গাইল এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ থেকে লাগা আগুনে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোররাতে নারঙ্গাইলের ওই দোতলা বাড়ির নিচতলায় লাইন থেকে ছড়িয়ে পড়া গ্যাস থেকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।দগ্ধরা হলেন রাশেদ মিয়া (৩৮), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৫) ও শিশ... |
দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের তিনজনসহ দগ্ধ ৪ | গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রাশেদ মিয়া, সোনিয়া আক্তার ও রিফাত হোসেনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফারুক মিয়া মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের সবার গ্রামের বাড়ি সাটুরিয়া উপজেলার রাইল্যা এলাকায়। তারা পৌরসভার নারাঙ্গাইল এলাকায় ও... |
দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের তিনজনসহ দগ্ধ ৪ | মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফারুক মিয়া জানান, ঝড়-বৃষ্টির কারণে রাতে বিদ্যুৎ ছিল না। তাই রাতে তারা ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে তার মালিক বিছানায় বসে সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই জ্বালান। সঙ্গে সঙ্গে ঘরে বিস্ফোরণ ঘটে |
দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের তিনজনসহ দগ্ধ ৪ | বিস্ফোরণে ঘরের দেয়াল ও দরজা ধসে পড়ে। ঘরের সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। মালিক, মালিকের স্ত্রী ও ছেলের গায়ে আগুন ধরে যায়। তবে তিনি (ফারুক) মেঝেতে বিছানা পেতে থাকায় তার গায়ে আগুনের তাপ কম লাগে |
দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের তিনজনসহ দগ্ধ ৪ | স্থানীয়রা এসে সবাইকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।মানিকগঞ্জ ফায়ার স্টেশনের দলনেতা বশির উদ্দিন জানান, সম্ভবত রাতে গ্যাসের লাইন চালু ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। এর মধ্যে যেকোনো কারণেই হোক আগুনের স্ফুলিঙ্গে বিস্ফোরণ ঘটে। তিনি জানান, বিষয়টি আরো তদন্ত করা হচ্ছে। |
স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা | নরসিংদীর পলাশে ঘরে ঢুকে অনিল চন্দ্র পাল (৪৫) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জিনারদী মধ্য চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় অনিলকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী গীতা রাণী পালকেও (৩২) কুপিয়ে আহত করে তারা। পলাশ থানার ওসি মো. ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন |
স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা | অনিল ওই এলাকার মণীন্দ্র চন্দ্র পালের ছেলে। তিনি মাটির পণ্য তৈরির পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত ৩টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ভাঙা দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় অনিল চন্দ্র পালকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা |
স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা | তার স্ত্রী গীতা রাণী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন গিয়ে আশঙ্কাজনক অবস্থায় অনিল চন্দ্র পাল ও তার স্ত্রীকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক অনিলকে মৃত ঘোষণা করেন। গীতা রাণী হাসপাতালে চিকিৎসাধীন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ জানান, মৃত... |
বৃষ্টিপাতে জলাবদ্ধ মাদারীপুর শহর | মাদারীপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তলিয়ে আছে পৌর শহরের বেশ কিছু অংশ। টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে পৌরসভার বিভিন্ন এলাকায়। বাসাবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী।জানা যায়, সিত্রাংয়ের প্রভাবে টানা ২৪ ঘণ্টা ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ে বাসিন্দারা |
বৃষ্টিপাতে জলাবদ্ধ মাদারীপুর শহর | বৃষ্টির পানি নামতে না পারায় শহরের অধিকাংশ রাস্তাঘাট, স্কুলের মাঠ পানিতে তলিয়ে আছে। এমনকি বাসাবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছে পৌরবাসী।এর মধ্যে নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, সুমন হোটেল এলাকা, মিলন সিনেমা রোডসহ বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই নাজেহাল পরিস্থিতি... |
বৃষ্টিপাতে জলাবদ্ধ মাদারীপুর শহর | এ অবস্থায় শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।সরেজমিনে শহরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে আছে। পানি জমে থাকায় পথচারীদের ও যানবাহনের চলাচলেও ব্যাঘাত ঘটছিল।পৌর শহরের কুকরাইল এলাকার বাসিন্দা আরাফাত হাসান শরিফ বলেন, ‘গতকালের... |
বৃষ্টিপাতে জলাবদ্ধ মাদারীপুর শহর | ড্রেন না থাকায় পানি দ্রুত সরতে পারেনি। তাই পানির চাপে আমার বাড়ির সামনের একটি দেয়াল ভেঙে পড়েছে। ’মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকার বাসিন্দা জব্বার শেখ বলেন, ‘বৃষ্টির পানিতে ২৪ ঘণ্টার বেশি আটকা থাকলেও পৌরসভা আমাদের কোনো খোঁজ নেয়নি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে |
বৃষ্টিপাতে জলাবদ্ধ মাদারীপুর শহর | দ্রুত এর থেকে মুক্তি চাই। ’পৌর শহরের ঈদগাহ এলাকার বাসিন্দা রাকিব হাসান বলেন, ‘বৃষ্টিতে পানি জমে আমার বাসা তলিয়ে গেছে। এতে ঘরের ভেতরে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। ড্রেনেজ সমস্যার জন্যই এমনটা হয়েছে |
বৃষ্টিপাতে জলাবদ্ধ মাদারীপুর শহর | আমরা দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চাই। ’এ বিষয়ে মাদারীপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবু ইলিয়াস খোন্দকার ফিরোজ জানান, পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। |
ইমোতে প্রশ্ন দিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব; তদন্তের নির্দেশ | নেত্রকোনার মদনে পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন ইউএনও। উপজেলা একাডেমি সুপারভাইজার জোসনা বেগমকে তদন্তের নির্দেশ দিয়েছেন ইউএনও তানজিনা শাহরীন।এর আগে ওই ছাত্রীর ভাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ... |
ইমোতে প্রশ্ন দিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব; তদন্তের নির্দেশ | আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।ইউএনও তানজীনা শাহরিন বলেন, ‘পরীক্ষার দুই দিন আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় প্রধান শিক্ষক সুহেল মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য একাডেমি সুপারভাইজারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্... |
ইমোতে প্রশ্ন দিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব; তদন্তের নির্দেশ | ’লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মাঘান ইউনিয়নের চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক সুহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার দুদিন আগে এক ছাত্রীর ইমো নম্বরে প্রশ্ন পাঠান। প্রশ্নের বিনিময়ে ওই ছাত্রীকে তিনি অনৈতিক প্রস্তাব দেন। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষো... |
দুমকিতে ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে একজনের মৃত্যু | পটুয়াখালীর দুমকিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লোহালয়া নদীতে ইটবোঝাই ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টায় ঝড়ের কবলে পড়ে লোহালয়া প্রত্তাপপুর খেয়াঘাটের কাছে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি পটুয়াখালীর বাবু ব্রিকস থেকে ২৫ হাজার পিস ইট নিয়ে মুরাদিয়া আমীর হোসেন রাস্তার মাথায় যাচ্ছিল।মৃতের নাম নুরুল ইসলা... |
দুমকিতে ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে একজনের মৃত্যু | তিনি পটুয়াখালীর লোহালিয়ার নাজিরপুর গ্রামের রসিদ মোল্লার ছেলে। ট্রলারে থাকা আরেকজন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবুর রহমান জানান, খবর পেয়ে তারা সকালে ঘটনাস্থলে পৌঁছেন। সকাল সাড়ে ১০টায় ট্রলারের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। |
অল্পের জন্য রক্ষা পেল ট্রেন | বগুড়ার আদমদীঘিতে এক ব্যক্তির তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। রেললাইনে জোড়ার অংশে ফাটল দেখতে পেয়ে তড়িঘড়ি করে সেখানে লাল কাপড় টাঙিয়ে দেন রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী (ওয়েম্যান) আকবর আলী (৬২)। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউ... |
অল্পের জন্য রক্ষা পেল ট্রেন | স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের উত্তর পাশে ইসবপুর এলাকায় রেলওয়ের অবসরপ্রাপ্ত ওই কর্মচারী মাছ ধরার ফাঁদ নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি রেললাইনের জোড়ার অংশে ফাটল দেখতে পান। ওই সময় ট্রেন আসারও সময় হয়ে যায়। এরপর দ্রুততার সঙ্গে বিষয়টি স্থানীয়দের জানিয়ে রেলপ... |
অল্পের জন্য রক্ষা পেল ট্রেন | দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে উত্তরা এক্সপ্রেস ট্রেনের চালক দ্রুত সেখানে ট্রেনটি থামিয়ে দেন। এরপর রেলওয়ের পিডাব্লিউআই বিভাগের লোকজন এসে প্রায় ৩০ মিনিট ধরে মেরামতকাজ করেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি |
অল্পের জন্য রক্ষা পেল ট্রেন | সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডাব্লিউআই) কার্যালয়ের কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘যেহেতেু ঘটনাস্থল আমাদের বাইরে সেহেতু বিষয়টি জানার পর হিলি বিভাগের কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ’রেলওয়ের হিলি পিডাব্লিউআই বিভাগের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, খবর পেয়ে দ্রুত রেলওয়ের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে ... |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের এক সহকারী অধ্যাপক ওই প্রতিষ্ঠানের আরেক নারী ইন্টার্ন চিকিৎসককে সবার সামনে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। আগামী মাসে ওই ভুক্তভোগীর ইন্টার্নশিপ শেষ হবে। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। দিন পনেরো... |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | জানা যায়, ওই সহকারী অধ্যাপকের ব্যক্তিগত চেম্বার থেকে পাঠানো একজন রোগীকে কুমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি না করে সার্জারি বিভাগে পাঠানোয় ক্ষিপ্ত হয়ে তিনি এমন কাণ্ড করেছেন। তবে ওই সহকারী অধ্যাপক সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরতে বলেননি এবং পা ধরতে দেননি।এ ঘটনায় মেডিসিন বিভাগের সহকারী ... |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | এতে সোমবার দিনভর রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় হাসপাতালের চিকিৎসকদের। ভোগান্তিতে পড়েন রোগীরাও।এর আগে রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিনের কাছে চিঠি দিয়ে দাবি মানা না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। যদিও সোমবার রাতে পরিচালক দাবি করেন, এরই মধ্যে বিষয়টি সমাধান... |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | তবে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, বিষয়টির এখনো মীমাংসা হয়নি। সহকারী অধ্যাপককে অপসারণে সময় দেওয়া হয়েছে।হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক অভিযোগ করে জানান, প্রায় ১৫ দিন আগে ওই সহকারী অধ্যাপকের চেম্বার থেকে পাঠানো রোগী ডায়াবেটিক ফুটে আক্রান্ত ছিলেন। এ ধরনের রোগীদের সাধারণত সার্জারি বিভাগে পাঠানো হয় |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | এ জন্য ওই নারী ইন্টার্ন চিকিৎসক রোগীকে সার্জারি বিভাগে ভর্তির জন্য পাঠান। দুঃখজনক বিষয় হলো, রোগীকে সার্জারি বিভাগে কেন পাঠানো হলো- এ অভিযোগ তুলে ওই ইন্টার্ন চিকিৎসককে পরদিন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক অফিসে ডেকে নেন। সেখানে অন্যান্য অধ্যাপক, সিএ, রেজিস্ট্রার, ট্রেইনি ডাক্তারদের সামনে ইন্টার্নকে পা ধরে ক্ষমা চাইতে ব... |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | তারা বলেন, আগামী মাসে মেয়েটির ইন্টার্নশিপ শেষ হবে। এ ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি অন্যায় করলে হাসপাতাল কর্তৃপক্ষের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। কয়েক দিন আগে বিষয়টি জানাজানি হলে ইন্টার্ন চিকিৎসকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | এ জন্য ঘটনার সুষ্ঠু বিচার এবং ওই চিকিৎসককে এই মেডিক্যাল কলেজ থেকে অপসারণ করার দাবি জানিয়ে পরিচালককে চিঠি দেওয়া হয়। ঘটনার পর থেকে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী ওই ইন্টার্ন চিকিৎসক।তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের ভিন্ন কথা বলেছেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান খোকন। তার দাবি, তিনি ওই ইন্টার... |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | ওই রোগীকে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ভর্তি লিখে দিয়ে মেডিসিন ওয়ার্ডে পাঠান। ওয়ার্ডের চিকিৎসকরা তাকে ভর্তি না নিয়ে চিকিৎসা লিখে দেন। নিয়ম অনুযায়ী রোগীকে ভর্তি করার কথা। রোগী এ বিষয়টি তাকে বললে পরদিন তিনি মেডিসিন বিভাগের প্রধানকে বিষয়টি জানান |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | এরপর ওই ওয়ার্ডের ইউনিট প্রধানকে ডেকে পাঠান বিভাগীয় প্রধান। ইউনিট প্রধান জানান, ওই নারী ইন্টার্ন চিকিৎসক এই কাজটি করেছেন। এরপর বিভাগীয় প্রধান ইন্টার্ন চিকিৎসককে তার পা ধরে ক্ষমা চাইতে বলেছেন। তবে তিনি ইন্টার্ন চিকিৎসককে তার পা ধরতে দেননি |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | তবে এ বিষয়ে জানতে মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।সোমবার রাতে এসব প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, সোমবার দুপুরে আমাদের হলরুমে ঘটনাটি সমাধানের জন্য বৈঠক বসে। এতে বিএমএ কুমিল্লার নেতারা, অভিযুক্ত চ... |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | এরপর বৈঠকে অংশ নেওয়া সবাই বিষয়টি মীমাংসা করে দেন। ইন্টার্ন চিকিৎসকরা এতে সন্তুষ্ট হয়ে বিষয়টি ভালোভাবে মেনে নিয়েছেন। তারা মঙ্গলবার সকাল থেকে কাজে যোগ দেবেন।রবিবার পরিচালককে চিঠি দেওয়ার পর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ... |
নারী ইন্টার্ন চিকিৎসককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন সহকারী অধ্যাপক! | তবে ওই বৈঠকের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ জন্য সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একাধিকবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।তবে নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনজন ইন্টার্ন চিকিৎসক সোমবার রাতে এ প্রতিবেদককে বলেন, আমরা বিষয়টি সাময়িক সময়ের জন্য মেনে নিয়েছি। এক সপ্তাহের মধ্যে অভিযুক্... |
ঘূর্ণিঝড়ে সাগরে ডুবল ড্রেজার, ৮ শ্রমিক নিখোঁজ | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে থাকা বালু উত্তোলনের ড্রেজার ডুবে আট শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে নিখোঁজ হওয়ার পর এখনো তাদের সন্ধান মেলেনি। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে ড্রেজারডুবির এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড মঙ্গলবার সকাল থেকে নিখো... |
ঘূর্ণিঝড়ে সাগরে ডুবল ড্রেজার, ৮ শ্রমিক নিখোঁজ | পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পানির উচ্চতা বৃদ্ধি পায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শৈকত-২ নামের ড্রেজার ডুবে যায়। যাতে অবস্থান করছিলেন মোট ৯ জন শ্রমিক। তাদের মধ্যে একজন কূলে ভিড়তে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন |
ঘূর্ণিঝড়ে সাগরে ডুবল ড্রেজার, ৮ শ্রমিক নিখোঁজ | নিখোঁজ শ্রমিকেরা হলেন শাহীন মোল্লা (৩৮), ড্রেজারচালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আল আমিন (২১), আবুল বশরসহ (৪৫) অজ্ঞাত আরো তিনজন। এসব শ্রমিকের বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি এলাকায়।বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজারে থাকা শ্রমিক আব্দুস সালাম জানান, ডুবে যাওয়া ড্রেজারে তিনিসহ ৯ শ্রমিক নিয়মিত থাকতেন। সোমবার সন্ধ... |
End of preview. Expand in Data Studio
- Downloads last month
- 8