title stringlengths 4 94 | content stringlengths 46 3.13k |
|---|---|
চাঁদপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব, জনমনে আতঙ্ক | এ ছাড়া দুর্গম চরাঞ্চলে শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদেরও। একই সঙ্গে প্রতিটি উপজেলার জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তা, শুকনা খাবার ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কাজ আরো গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক কয়েক দফা বৈঠক করেন।এদিকে নদী উত্তাল থাকায় সারা দ... |
নোবিপ্রবিতে সিত্রাংয়ের প্রভাব, পরীক্ষা স্থগিত | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালী উপকূলের বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে অভ্যন্তরীণ সড়কের পাশের বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে। সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া তীব্র বাতাসে ভেঙে পড়ে এসব গাছপালা। দমকা হাওয়ার সঙ্গে সকাল থেকেই পড়ছে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের কারণে দেখা দিচ্ছে বিদ্... |
নোবিপ্রবিতে সিত্রাংয়ের প্রভাব, পরীক্ষা স্থগিত | সব মিলিয়ে দুর্ভোগে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এদিকে সিত্রাংয়ের কারণে আগামীকাল মঙ্গলবারের (২৫ অক্টোবর) সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আগামীকালের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের পর... |
নোবিপ্রবিতে সিত্রাংয়ের প্রভাব, পরীক্ষা স্থগিত | নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টিপাত বাড়তে পারে ৮৯ মিলিমিটার পর্যন্ত।দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট ও সিপিপির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা উপকূলীয় জেলা নোয়াখালীতে সচেতনতা মাইকিং কার্যক্রম চালাচ্ছেন। |
বরিশালে ২৪ ঘণ্টায় ২৭০ মিলিমিটার বৃষ্টি | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকেই শুরু হয়েছে ভারি বর্ষণ। এর সাথে বইছে দমকা হাওয়া। ভারি বর্ষণ ও কীর্তনখোলা নদীর পানি বৃদ্ধির পাওয়ায় বরিশাল নগরীর অলিগলিতে হাঁটুপানি জমেছে। আশপাশের মাঠ, রাস্তা ও খালেও সমপরিমাণ পানি রয়েছে |
বরিশালে ২৪ ঘণ্টায় ২৭০ মিলিমিটার বৃষ্টি | ফলে নগরীর বেশির ভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।এদিকে নগরীসহ জেলা-উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। গত ২৪ ঘণ্টায় ২৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর |
বরিশালে ২৪ ঘণ্টায় ২৭০ মিলিমিটার বৃষ্টি | রাত ৮টা পর্যন্ত বরিশাল জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ১১ হাজার মানুষ এবং তিন হাজার ৯৫৭টি গবাদি পশু আশ্রয় নিয়েছে।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাং ভয়াবহ রূপ নিয়ে বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে। ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। সর্... |
বরিশালে ২৪ ঘণ্টায় ২৭০ মিলিমিটার বৃষ্টি | বর্তমানে বাতাসের গতিবেগ ৪৫ নটিক্যাল মাইলে প্রবাহিত হচ্ছে।বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় একটি ও ১০টি উপজেলায় একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এ ছাড়া এক হাজার ৫২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এতে আড়াই লাখ মানুষ আশ্রয় নিতে পার... |
বরিশালে ২৪ ঘণ্টায় ২৭০ মিলিমিটার বৃষ্টি | পাশাপাশি জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার অব্যাহত রয়েছে।অন্যদিকে প্রাণিসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ করা, সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবী সংগঠন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। |
কক্সবাজারের লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে | কক্সবাজারের দ্বীপাঞ্চলের নিচু এলাকার লোকজনকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়েছে প্রশাসন।জেলা প্রশাসনের কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি কালের কণ্ঠকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় জেলায় ৫৭৬টি আশ্রয়কে... |
কক্সবাজারের লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে | রাত ৮টা পর্যন্ত দ্বীপ উপজেলা কুতুবদিয়া, মহেশখালী ও পেকুয়ার নিচু এলাকা থেকে প্রায় এক লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আট হাজার ৬০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।কক্সবাজারের জেলা প্রশাসক মো মামুনুর রশীদ কালের কণ্ঠকে বলেন, ‘ঝড়ে ক্ষতি যাতে কম হয় সে জন্য জেলার ৯টি উপজেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক য... |
কক্সবাজারের লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে | ’ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। অমাবস্যা তিথির সাগরের জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপকূলের নিম্নাঞ্চল সয়লাব। কক্সবাজারের উপকূলীয় এলাকাজুড়ে দমকা হাওয়ার সঙ্গে বর্ষণ হচ্ছে।এদিকে মোংলা ও পায়রার সঙ্গে এবার চট্টগ্রাম সমুদ্রবন্দরকেও ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে |
কক্সবাজারের লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে | কক্সবাজারে ৬ নম্বর বিপৎসংকেত বহাল রয়েছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে রবিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া বাতাস আজ রাত ৮টা পর্যন্ত অব্যাহত রয়েছে।দ্বীপটির আবহওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুবিন কুতুবী জানিয়েছেন, দ্বীপে বাতাস ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।সেন্ট মার্ট... |
সাতক্ষীরায় ৮০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, আতঙ্কে উপকূলবাসী | বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাতক্ষীরায় মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির তিন থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছে।এদিকে উপকূলীয় এলাকার মানুষকে ইতিমধ্যে নেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। আইলা, সিডর ও আম্ফানের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবা... |
সাতক্ষীরায় ৮০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, আতঙ্কে উপকূলবাসী | ষাটের দশকের জরাজীর্ণ বেড়িবাঁধে আবারও প্লাবনের আশঙ্কায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে শ্যামনগর ও আশাশুনির প্রায় পাঁচ লাখ মানুষ।সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টিপাতের সাথে দমকা ও ঝোড়ো হাওয়া বইছে। এ ছাড়া নদ-নদীর পানি ইতিমধ্যে তিন থেকে চার ফুট বৃদ্... |
সাতক্ষীরায় ৮০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, আতঙ্কে উপকূলবাসী | উপকূলীয় এলাকায় ৭ নম্বর সতর্কসংকেত ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর।জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগের আওতাধীন ৭৮০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্য ১০টি পয়েন্টে ৮০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেড়িবাঁধের ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বো... |
সাতক্ষীরায় ৮০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, আতঙ্কে উপকূলবাসী | এ ছাড়া উপকূলীয় এলাকায় ২৫৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে আশাশুনিতে ১০৮, শ্যামনগরে ১০৩ আশ্রয়কেন্দ্রসহ ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ উঠতে শুরু করেছে। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ, সুপেয় পানিসহ প্রয়োজনীয় সব ধরনের ব... |
লাশ চাপার স্থানেই উঠেছিল ঘর, কঙ্কালের খোঁজ দিল মাদক কারবারি | গাজীপুরে মাদক মামলার তদন্ত করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে বাসন থানার নান্দুন কড্ডা এলাকার একটি বাড়ির ঘরের নিচ থেকে মাটি খুঁড়ে খুলিসহ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। দুই বছর আগে মো. মিনারুল ইসলাম (৪১) নামের নিখোঁজ ওই ব্যক্তিকে হত্যা করে লাশ ঘরের ভেতর মাটিচাপা দিয়ে ... |
লাশ চাপার স্থানেই উঠেছিল ঘর, কঙ্কালের খোঁজ দিল মাদক কারবারি | এর আগে তার বড় ভাই মিজানুর রহমান খুন হন। তিনি বড় ভাইয়ের খুনের মামলার বাদী ছিলেন। পরিবার নিয়ে নগরীর কোনাবাড়ী এলাকায় বাস করে করতেন তিনি।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান জানান, গত ২২ অক্টোবর (শনিবার) কড্ডা এলাকা থেকে দুই হাজার ৭০০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি মো. আলম ও তার তিন সহযোগীকে গ... |
লাশ চাপার স্থানেই উঠেছিল ঘর, কঙ্কালের খোঁজ দিল মাদক কারবারি | মাদকের উৎস ও জড়িত অন্য কারবারিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আলম স্বীকার করেন ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাতে নিখোঁজ মিনারুলকে খুন করা হয়েছিল। ওই দিন রাত ৮টার দিকে নান্দুন কড্ডা এলাকার মোল্লাপাড়ার হালিমের বাড়ির ভাড়া একটি ঘরে মাদক কারবারের টাকার ভাগাভাগি ও বড় ভাই মিজানের মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় মিনারুলকে। এক প... |
লাশ চাপার স্থানেই উঠেছিল ঘর, কঙ্কালের খোঁজ দিল মাদক কারবারি | নিহত মিনারুলও মাদক কারবারি ছিলেন। তার নামে বিভিন্ন থানায় ছয়-সাতটি মামলা ছিল। মিনারুল নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী মৌসুমী ২০২১ সালের ৯ জানুয়ারি কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যেখানে লাশ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল, কয়েক মাস আগে ওই স্থানে টিনের ঘর তৈরি করে একটি পরিবার বাস করে আসছে। বিকেলে আলমকে নিয়ে তার দেখা... |
চট্টগ্রামে ৬ নম্বর বিপৎসংকেত, প্রস্তুত আশ্রয়কেন্দ্র-মেডিক্যাল টিম | বাংলাদেশ উপকূলমুখী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপৎসংকেত ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সিভিল সার্জন কার্যালয় পৃথক কন্ট্রোলরুম চালু করেছে। সেই সাথে সব ধরনের প্রস্তুতিসহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহান... |
চট্টগ্রামে ৬ নম্বর বিপৎসংকেত, প্রস্তুত আশ্রয়কেন্দ্র-মেডিক্যাল টিম | চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, জেলার ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নে একটি করে মেডিক্যাল টিম কাজ করবে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঁচটি করে মেডিক্যাল টিম, ৯টি আরবান ডিসপেনসারির অধীন ৯টি টিম ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঁচটি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে খোলা হয়েছে... |
চট্টগ্রামে ৬ নম্বর বিপৎসংকেত, প্রস্তুত আশ্রয়কেন্দ্র-মেডিক্যাল টিম | পরিস্থিতি খারাপের দিকে গেলে উপকূলীয় লোকজনকে সাইক্লোন শেল্টারে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় ছয় উপজেলায় ২৫মেট্রিক টন চাল, পাঁচ লাখ করে টাকা ও ১৩ হাজার স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। দুর্যোগবিষয়ক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জে... |
ভোট বিক্রির টাকা ফেরতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনপ্রতিনিধিরা! | বগুড়া জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে ভোটারদের টাকা ফেরত দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন বলে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই নেতার নাম তালেবুল ইসলাম। তিনি শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (শাজাহানপুর উপজেলা) সদস্য পদে নির্বাচন করেছিলেন তিনি |
ভোট বিক্রির টাকা ফেরতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনপ্রতিনিধিরা! | গত ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের (শাজাহানপুর উপজেলা) সদস্য প্রার্থী ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুর রহমান দুলু, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি রুবেল সরকার। ... |
ভোট বিক্রির টাকা ফেরতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনপ্রতিনিধিরা! | জানা যায়, পরাজিত প্রার্থী তালেবুল ইসলাম তার প্রাপ্ত ভোটের কয়েক গুণ বেশি ভোটারকে প্রায় অর্ধকোটি টাকা দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই তিনি যাদেরকে টাকা দিয়েছিলেন সেসব ভোটারকে ফোন করে টাকা ফেরত দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছেন। সেই সাথে দিচ্ছেন নানা হুমকি-ধমকিও।অভিযোগ উঠেছে, টাকা ফেরত না দিল... |
ভোট বিক্রির টাকা ফেরতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনপ্রতিনিধিরা! | এ অবস্থায় অনেকেই ইতিমধ্যে টাকা ফেরত দিয়েছেন। আবার কেউ কেউ টাকা ফেরত দিতে না পেরে গাঢাকা দিয়েছেন। টাকা ফেরত দেওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনপ্রতিনিধিরা।নাম প্রকাশ না করার শর্তে মাঝিড়া ইউনিয়নের এক সদস্য বলেন, ‘মাঝিড়া ইউনিয়নের প্রায় প্রত্যেক সদস্যকে জনপ্রতি ২০ হাজার টাকা করে দিয়েছেন তালেবুল ইসলাম |
ভোট বিক্রির টাকা ফেরতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনপ্রতিনিধিরা! | তাকে ভোট দেব এ কথা বলে টাকা নেওয়ার জন্য আমরা তার কাছে যাইনি বরং তিনিই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডেকে নিয়ে জোর করে টাকা দিয়েছেন। ’মাঝিড়া ইউনিয়নের এক নারী সদস্য জানান, গত শুক্রবার (২১ অক্টোবর) রাতে তালেবুল ইসলাম তাকে ফোন করে টাকা ফেরত দিতে বলেন। কিন্তু দারিদ্র্যতার কারণে টাকা খরচ হয়ে যাওয়ায় ফেরত দিতে অপারগতা প্রকাশ করলে তিন... |
ভোট বিক্রির টাকা ফেরতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনপ্রতিনিধিরা! | এতেই ক্ষ্যান্ত হননি। গত শনিবার তার বাড়িতে একদল লোক পাঠিয়ে হুমকি-ধমকি দিয়েছেন। তালেবুলকে ভোট দিয়েছেন বলে জানান নারী। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি |
ভোট বিক্রির টাকা ফেরতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনপ্রতিনিধিরা! | আফজাল হোসেন বাচ্চু নামের এক ইউপি সদস্য জানান, তালেবুল ইসলামকে তিনি ভোট দেবেন না, তার পরও তাকে জোর করে টাকা নিতে বাধ্য করা হয়েছে। নির্বাচনের পরের দিন তিনি ফোন করে টাকা ফেরত চাওয়া মাত্রই যে খামে করে দিয়েছিলেন সেই খামে তাকে টাকা ফেরত দেওয়া হয়েছে।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা ব... |
ভোট বিক্রির টাকা ফেরতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনপ্রতিনিধিরা! | এরা উভয়েই অপরাধী। উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করব। ’তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আলহাজ তালেবুল ইসলাম এসব বিষয় অস্বীকার করে জানান, তিনি কাউকে কোনো হুমকি-ধমকি দেননি। তা ছাড়া ভোটাররা সব প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন। কেউ যদি টাকা নিয়েও ভোট না দিয়ে থাকেন তাহলে সেই টাকা ফেরত দেওয়... |
ঘূর্ণিঝড়ে এক নারীর মৃত্যুর খবর নড়াইলে | নড়াইলের লোহাগড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গাছের ডালচাপায় মর্জিনা বেগম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।মর্জিনা বেগম বাগেরহাট সদরের অর্জুন বাহার গ্রামের মৃত আকুব আলী শেখের মেয়ে। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর আট বছরের ছেলেকে নিয়ে লোহাগড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি |
ঘূর্ণিঝড়ে এক নারীর মৃত্যুর খবর নড়াইলে | পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। সোমবার বৈরী আবহাওয়ার মধ্যে কাজের উদ্দেশ্যে বের হলে একটি মেহগনিগাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বল... |
ঘূর্ণিঝড়ে এক নারীর মৃত্যুর খবর নড়াইলে | তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসককে জানানো হয়েছে। অতি দ্রুত জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ সার্বিক সহযোগিতা করা হবে। |
পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যেতে মানুষের অনীহা | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিরামহীন বৃষ্টি ও দমকা বাতাস বয়ে চলেছে। স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বেড়েছে। তলিয়েছে নিচু এলাকা। পানি ঢুকেছে ভাঙা বাঁধ দিয়েও |
পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যেতে মানুষের অনীহা | জানা গেছে, গতকাল রবিবার মধ্যরাত থেকে একটানা বৃষ্টি শুরু হয়। সঙ্গে থেমে থেমে দমকা বাতাস। আজ সোমবার দুপুরে আগুনমুখা, বুড়াগৌরাঙ্গ, রাবনাবাদ ও দারছিড়া নদীতে জোয়ারের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়।স্থানীয়রা জানায়, ভাঙা বাঁধ দিয়ে উপজেলার চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামে পানি ঢুকেছে |
পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যেতে মানুষের অনীহা | এদিকে পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্যানুসারে, উপজেলার ৭০টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে যেতে উপজেলা প্রশাসন, সিপিপি ও পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে যেতে মানুষ অনীহা প্রকাশ করেছে |
পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যেতে মানুষের অনীহা | সংশ্লিষ্টরা বলছেন, রাতে হয়তো মানুষ আসতে শুরু করবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়শকেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। ’ |
বরিশালে দিনভর ভারি বৃষ্টি, নগরীর অলিগলিতে হাঁটুপানি | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকেই শুরু হয়েছে ভারি বর্ষণ, সঙ্গে থেমে থেমে বইছে দমকা হাওয়া। ভারি বর্ষণের পানি এবং কীর্তনখোলা নদীর পানি বৃদ্ধির পাওয়ায় বরিশাল নগরীর অলিগলিতে হাঁটুপানি জমেছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এদিকে বরিশাল জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় আট হাজার মানুষ এবং দেড় হাজার গবাদি পশু আশ্রয় ন... |
বরিশালে দিনভর ভারি বৃষ্টি, নগরীর অলিগলিতে হাঁটুপানি | আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাং ভয়াবহ রূপ নিয়ে বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে। এর ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।সরেজমিনে দেখা যায়, ভারি বর্ষণের কারণে নগরীর সড়কে তেমন কোনো মানুষ নেই। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরে থেকে বের হচ্... |
বরিশালে দিনভর ভারি বৃষ্টি, নগরীর অলিগলিতে হাঁটুপানি | বেশির ভাগ বিপণিবিতনসহ মার্কেটের দোকানপাট খোলেনি আজ। এ ছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম লক্ষ করা গেছে। সড়কে যানবাহন চলাচলও কম ছিল। গত ২৪ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে |
বরিশালে দিনভর ভারি বৃষ্টি, নগরীর অলিগলিতে হাঁটুপানি | বর্তমানে ৪৫ নটিক্যাল মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি প্রয়োজনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ও ১০টি উপজেলার প্রতিটিতে একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।এ ছাড়া এক হাজার ৫২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যাতে আড়াই লাখ মানুষ আ... |
বরিশালে দিনভর ভারি বৃষ্টি, নগরীর অলিগলিতে হাঁটুপানি | মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রায় আট হাজার মানুষ এবং দেড় হাজার গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।অন্যদিকে প্রাণিসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ করা, সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবী সংগঠন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। |
ঝোড়ো আবহাওয়ার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ | ব্রাহ্মণবাড়িয়ায় আধিপাত্য বিস্তার নিয়ে ঝোড়ো আবহাওয়ার মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি। পুলিশ পাঁচ নারীসহ ১৫ জনকে আটক করেছে |
ঝোড়ো আবহাওয়ার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ | উদ্ধার করেছে বেশ কিছু দেশীয় অস্ত্র।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে পূর্ববিরোধের জের ধরে রবিবার রাতে চাঁন মিয়া মার্কেটের সামনে নাসিরের গোষ্ঠী ও চান্দের গোষ্ঠীর লোকজনের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতের ঘটনার জেরে সোমবার সকালে বৃষ্টির ম... |
ঝোড়ো আবহাওয়ার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ | বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে দুই পক্ষই। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ১৫ জনকে আটক ও দা, বল্লম, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। সংঘর্ষে আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১১৪ জনের ... |
যাত্রী-চালক কেউ নেই, সেন্ট মার্টিনে ভেসে এলো নৌযান | কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন সৈকতে একটি বার্জ ভেসে এসেছে। নৌযানটিতে কোনো চালক না থাকলেও কিছু কনটেইনার রয়েছে। সোমবার (২৪ অক্টোবর) জাহাজটি সেন্ট মার্টিনসংলগ্ন ছেড়াদ্বীপের তীরে ভিড়লে লোকজন সেটি দেখতে ভিড় করে।সেন্ট মার্টিনের বাসিন্দা নুরুল আলম বলেন, ‘সকালে সাগরে ভেসে একটি বড় জাহাজ দ্বীপের দিকে আসতে দেখি |
যাত্রী-চালক কেউ নেই, সেন্ট মার্টিনে ভেসে এলো নৌযান | প্রথমে মনে হয়েছিল লোকবোঝাই কোনো জাহাজ। পরে তীরে পৌঁছলে দেখা যায় সেখানে কোনো মানুষ নেই। মানবহীন একটি জাহাজ দ্বীপে ভিড়লে স্থানীয়দের মাঝে নানা কৌতূহল দেখা দেয়। ’স্কুলছাত্র আব্দুর রহিম বলে, ‘লোকজন ছাড়া জাহাজটিতে বেশ কিছু কনটেইনার রয়েছে |
যাত্রী-চালক কেউ নেই, সেন্ট মার্টিনে ভেসে এলো নৌযান | কনটেইনারে কী আছে জানি না। তবে জাহাজটি এভাবে পড়ে থাকলে স্থানীয় খারাপ লোকদের দ্বারা লুটপাট হতে পারে। এমনিতে মনে হচ্ছে এটি চট্টগ্রাম বন্দরগামী পণ্যবোঝাই বিদেশি জাহাজ। ’সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘নাবিকবিহীন জাহাজ ছেড়াদ্বীপে ভিড়ছে, এমন খবর পেয়েছি। বিষয়টি পুলিশ, কোস্ট গার্ড ও অন্যান্য আইন-শ... |
ঘূর্ণিঝড় সিত্রাং : বেনাপোলের কার্যক্রম মারাত্মক ব্যাহত | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে যশোরের বেনাপোল-শার্শায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল রবিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সোমবার দুপুরের পর থেকে টানা বৃষ্টিতে রূপ নিয়েছে। সেই সঙ্গে থেকে থেকে বইছে হালকা ঝোড়ো বাতাস। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের |
ঘূর্ণিঝড় সিত্রাং : বেনাপোলের কার্যক্রম মারাত্মক ব্যাহত | নাগরিক জীবনযাপন ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়া বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের পণ্য ওঠানামা ব্যাহত হচ্ছে।ঘূর্ণিঝড় সিত্রাংয়েরর প্রভাবে টানা বৃষ্টি হওয়ায় সড়ক-মহাসড়কে মানুষের চলাচল কমে যেতে দেখা গেছে। বৃষ্টি উপেক্ষা করে যারা বের হয়েছে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে |
ঘূর্ণিঝড় সিত্রাং : বেনাপোলের কার্যক্রম মারাত্মক ব্যাহত | বৃষ্টির কারণে অনেককেই বাড়িতে এবং অফিসে অলস সময় পার করতে দেখা গেছে। বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এ সময় কাজ না পাওয়া অনেককে বসে থাকতে দেখা গেছে। অফিস-আদালতে উপস্থিতির সংখ্যা ছিল কম |
ঘূর্ণিঝড় সিত্রাং : বেনাপোলের কার্যক্রম মারাত্মক ব্যাহত | অনেক নিম্ন অঞ্চলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কিছু কিছু জমির ফসল পানিতে তলিয়ে গেছে।এদিকে অবিরাম বর্ষণে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ বন্দরে মালামাল ওঠানামায় বিঘ্ন ঘটছে। বেনাপোলের ইজি বাইকচালক নুর ইসলাম বলেন, ‘সকাল থেকে এসে বসে আছি; কিন্তু ভাড়া পাচ্ছি না |
ঘূর্ণিঝড় সিত্রাং : বেনাপোলের কার্যক্রম মারাত্মক ব্যাহত | দু-একটা ভাড়া হচ্ছে। লোকজনই নেই, ভাড়া কিভাবে হবে?’চা বিক্রেতা জাহিদুল বলেন, বৃষ্টির কারণে বেচাকেনা খুবই কম। বাজারে মানুষ কম আসছে, তাই বিক্রি নেই।কাস্টমসের কাজে আসা ঘিবা গ্রামের ইমাদুল ইসলাম বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে বের হওয়া যাচ্ছিল না |
ঘূর্ণিঝড় সিত্রাং : বেনাপোলের কার্যক্রম মারাত্মক ব্যাহত | তবু জরুরি কাজ থাকায় আসতে হলো। বৃষ্টিতে মানুষের ভোগান্তি বেড়েছে। টানা বৃষ্টি হচ্ছে বলে ভোগান্তিটা একটু বেশি।ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল |
ঘূর্ণিঝড় সিত্রাং : বেনাপোলের কার্যক্রম মারাত্মক ব্যাহত | তিনি বলেন, ‘ঘূর্ণিঝরের প্রভাব মোকাবেলায় উপজেলার ১১টি ইউনিয়নের চেয়্যারম্যান ও মেম্বারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরও এ ব্যাপারে কড়া দৃষ্টি রাখতে বলা হয়েছে। সার্বিকভাবে আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ’অন্যদিকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল ... |
ঘূর্ণিঝড় সিত্রাং : বেনাপোলের কার্যক্রম মারাত্মক ব্যাহত | অনেক বন্দর শ্রমিক বৃষ্টির কারণে কাজে যোগ দিতে পারেননি। গত আম্ফানের ঝড়ে বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার আগেভাগে প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। |
কুষ্টিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু | কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলী (৪৮) দুর্বৃত্তের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইনতাজ মৃত সুন্নত শেখের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ইনতাজ শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মহিডোরা বাজারে ... |
কুষ্টিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু | এ সময় একই এলাকার আলিমুদ্দিনের ছেলে নাজিমের নেতৃত্বে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনতাজ |
কুষ্টিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু | ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুল আলম লালু বলেন, ইনতাজ আলীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি নৌকার পক্ষে ভোট করায় প্রতিপক্ষের লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করে।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ইনতাজ আলী হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অ... |
সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। আজ সোমবার বিকেল গড়ানোর সাথে সাথে একটানা বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ। সর্বশেষ আবহাওয়া বার্তায় ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলার পর থেকে উপকূলজুড়ে শুরু হয়েছে মাইকিং |
সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা | মোড়ে মোড়ে ওড়ানো হয়েছে লাল পতাকা এবং প্রস্তুত রয়েছেন সিপিপি, আনসার, নৌ পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী এবং আশাশুনির প্রতাপনগর, শ্রীউলা, সদরসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে।সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন ... |
সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা | সেই সঙ্গে বাড়ছে বাতাসের মাত্রাও। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাতক্ষীরা উপকূলে পাঁচ থেকে আট ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। ’সাতক্ষীরার শ্যামনগর থেকে পদ্মপুকুর ইউনিয়ন পর্যন্ত সিপিপির দলনেতা জি এম মাসুম বিল্লাহ বলেন, ‘নদীতে এখন জোয়ার। সকাল থেকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে |
সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা | জোয়ারের পানি গত দিন থেকে আজ বেশি, এলাকার মানুষ নাজুক বেড়িবাঁধ নিয়ে আতঙ্কিত। আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সাইক্লোন শেল্টারগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে। ’দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, পদ্মপুকুর ইউনিয়নের ২৭ কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশই ঝুঁকিপূর্ণ |
সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা | কামালকাটি, ঝাপা, পশ্চিম পাতাখালী, পূর্ব পাতাখালী, চণ্ডিপুর চাউলখোলা, পাখিমারা এলাকার বেড়িবাঁধের অবস্থা নাজুক। এলাকাবাসীকে মাইকিং করে নিরাপদে আশ্রয় নিতে সতর্ক করা হচ্ছে। সাইক্লোন শেল্টারগুলোতে শুকনা খাবার ও পানি প্রস্তুত রাখা হয়েছে।গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, চারপাশে নদীবেষ্টিত গাবুরাকে ঘিরে থাক... |
সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা | এ ছাড়া ইয়াস ও আম্পানের পর থেকে বড়গাবুরা, হরিশখালীসহ কয়েকটি অংশের বাঁধও বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমতাবস্থায় ইউনিয়নের ৪০ হাজারের বেশি মানুষ নিম্নচাপকে ঘিরে শঙ্কিত হয়ে পড়েছে। মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।বুড়িগোয়ালিনী থেকে আব্দুল হালিম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনীসহ বিভ... |
সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা | স্থানীয় দুর্গাবাটি বেড়িবাঁধের বিপরীত দিক দুর্বল থাকায় মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে।শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম জানান, সাইক্লোন শেল্টারগুলো খুলে রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকরা মাইকিংসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছে।এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প... |
সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা | দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে এবং মানুষের জানমালের নিরাপত্তায় জেলার আড়াই শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ ছাড়াও এক হাজার ২০০ স্কুল-কলেজ বিকল্প আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। দুর্যোগকালীন জরুরি সাড়াদানের জন্য জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। ছয় হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন |
সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা | দুর্গত অঞ্চলে ২৫০ মেট্রিক টন চাল ও দুই লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এক হাজার প্যাকেট শুকনা খাবার কিছুক্ষণের মধ্যে সাতক্ষীরায় পৌঁছবে। জিও পাওয়া গেছে ২৫ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ টাকা।সার্বিক বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা ঝড়ের পূর্বেই মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে আন... |
সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা | একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিক্যাল টিম প্রস্তুতকরণ, পর্যাপ্ত শুকনা খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরো বলেন, উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিবিড় পর্যবেক্ষণে রাখা ও রক্... |
অশান্ত বঙ্গোপসাগর, সুন্দরবনে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ | ঘূর্ণিঝড় সিত্রাং ও অমাবস্যার প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টা থেকে উপকূলীয় বাগেরহাটের শরণখোলায় প্রবল বৃষ্টি ও দমকা বাতাস শুরু হয়েছে। সেই সাথে স্থানীয় নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে অন্তত তিন-চার ফুট বৃদ্ধি পেয়েছে। ৭ নম্বর বিপৎসংকেত ঘোষণার পর থেকে উপকূলের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।শরণখোলা উপজেলা প্রশাসনের ত... |
অশান্ত বঙ্গোপসাগর, সুন্দরবনে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ | এদিকে বন বিভাগ সূত্র জানিয়েছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা, চরখালী, তাম্বলবুনিয়াসহ তিনটি টহল ফাঁড়ির অফিস বন্ধ ঘোষণা করে সকল কর্মকর্তা-কর্মচারীকে পার্শ্ববর্তী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এসব অফিসের দুর্বল অবকাঠামোর কারণে এ সিদ্ধান্ত নেয় বন বিভাগ। সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় সাগরের বিশ... |
অশান্ত বঙ্গোপসাগর, সুন্দরবনে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ | বন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ পরিস্থিতিতে সকল পর্যটককে দুিই দিন আগেই সুন্দরবন থেকে সরিয়ে নেওয়া হয়।শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, উপজেলায় ৯১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ এলাকার কেন্দ্রগুলোতে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়ে... |
অশান্ত বঙ্গোপসাগর, সুন্দরবনে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ | উপজেলা প্রশাসনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল প্রচার-প্রচারণা ও লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরের বিশাল ঢেউ এসে বনে আঘাত করছে। বনের ওপর থেকে দুই-তিন ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। প্রবল গতিতে ঝড় হচ্... |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | ঘূর্ণিঝড় আতঙ্কে খুলনা উপকূলের মানুষ। শ্যামনগর, আশাশুনি, কয়রা, দাকোপ, মোংলা, শরণখোলার মানুষ সিত্রাংয়ের ভয়াবহ ছোবল থেকে নিজেদের রক্ষার জন্য নিরাপদে অবস্থান নিতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ইতিমধ্যে একাধিক স্থানের বাঁধে ভাঙন ও ফাটল দেখা দেওয়ায় মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক দেখা দিয়েছে |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | বাঁধের ভাঙন এবং জলোচ্ছ্বাসে বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খুলনা শহরসহ সমগ্র দক্ষিণ-পশ্চিম উপকূলে রবিবার মধ্য রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি ও একই সাথে বাতাসের গতিবেগ বাড়ছে। যা রাতের জোয়ারের সময় প্রবল হতে পারে |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | সুন্দরবন উপকূলের খুলনার কয়রা উপজেলার হরিণখোলা এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় মাছের ঘেরের মালিক আনারুল ইসলাম জানান, তিনি বেড়িবাঁধে ফাটল দেখে কাছে গেলে তার সামনেই বাঁধের একটি অংশ ভেঙে নদীতে মিশে যায়। বেড়িবাঁধ রক্ষায় তারা চেষ্টা করছেন, তবে কতটুকু সফল হবেন তা বলা মুশকিল। একইভাবে গাতির ঘেরি এলাকার ... |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল রবিবার মধ্যরাত থেকেই সুন্দরবন উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতিবেগ বাড়তে থাকে। এখনো প্রায়ই বাতাসের প্রবল ঝাপটার আঁচ পাওয়া যাচ্ছে। সকালে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানিয়েছেন, খুলনায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।ভাঙনের ঝুঁকিতে বাঁধখুলনা জেলার দক্ষিণে সুন্দরবনসংলগ্ন দুটি উপজেলা দাকোপ ও কয়রা। দাকোপের অধিকাংশ এলাকায় নতুনভাবে বাঁধে সংস্কার হলেও কমপক্ষে ছয়টি পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়ে... |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | কয়রা উপজেলায় নদী-বাঁধ সংস্কারের কাজ হয়নি বললেই চলে। সিত্রাংয়ের আঘাতে এসব বাঁধের একাধিক জায়গায় ভাঙন দেখা দিলে এলাকাটি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। ঘূর্ণিঝড় আইলায় সর্বস্ব হারানো দাকোপ ও কয়রার অনেকেই এখনো স্থায়ী ঠিকানা খুঁজে পাননি। এরই মাঝে সিত্রাংয়ের আস্ফালনে তাদের চোখে আঁধার নেমে এসেছে |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | কয়রার ১২ কিলোমিটার বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কয়রা উপজেলায় পাউবোর ১৫৪ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ২১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এবং ১২ কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বাড়লে এসব বেড়িবাঁধ ভেঙে এলাকায় লবণাক্ত পানি প্রবেশ করতে পারে |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | অধিক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো হচ্ছে মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া, লোকা, গোবিন্দপুর, মঠবাড়ী ও পবনা। কয়রা সদর ইউনিয়নের অধিক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো হচ্ছে মদিনাবাদ লঞ্চঘাট, হরিণখোলা, ঘাটাখালী, ৪ নম্বর কয়রা ও ৫ নম্বর কয়রা বালক সরদারের বাড়িসংলগ্ন এলাকা। মহেশ্বরীপুর ইউনিয়নের অধিক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সাতানী, দক্ষিণ ভাগবা ও হড্ড... |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | দক্ষিণ বেদকাশী ইউনিয়নের অধিক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ চরামুখা, গোলখালী, বীণাপাণি, জোড়শিং ও আংটিহারা।পাউবো কয়রা জোনের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার জানান, কয়রা উপজেলার হরিণখোলা ও গাতীরঘেরী এলাকায় ভাঙন সৃষ্টি হয়ে লোকালয়ে যাতে জোয়ারের পানি প্রবেশ করতে না পারে সে কারণে স্থানীয় জনগণের সাথে পাউবো মিলিতভাবে কাজ করছে।খু... |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | মানুষকে সতর্ক করা ও আশ্রয়কেন্দ্রে আসার জন্য মাইকিং করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রসহ স্বেচ্ছাসেবক ও মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।তবে দাকোপ ও কয়রার মানুষের ঝড়ের চেয়ে বড় ভয় বেড়িবাঁধ নিয়ে। বেড়িবাঁধে ভাঙন দেখা দিলে পরিস্থিতি হবে খুবই ভয়াবহ |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | দাকোপের কালাবগি গ্রামের বাসুদেব রায় কালের কণ্ঠকে বলেন, ‘আমরা খুবই আতঙ্কে আছি। বৃষ্টি ও বাতাসের গতি বাড়ছে। বাঁধে ফাটল দেখা দিয়েছে। যদি বাঁধ ভেঙে যায়, তাহলে আমরা নোনা জলে ডুবে যাব |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | নদীর পানি বাড়লেই বিভিন্ন অংশে ভাঙন তৈরি হতে পারে। সরকার এখানে নতুন করে বাঁধ দিয়েছে, কিন্তু তাতেই আবার একাধিক জায়গায় ফাটল-ভাঙন দেখা দিয়েছে। ’কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের এখানে বেড়িবাঁধ সংস্কারে অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু এখনো বাঁধ মেরামত বা সংস্কারের কাজ শুরু হয়নি। ফলে আমরা খুবই আ... |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | ’কয়রা সদর ইউনিয়নের ঘাটাখালী এলাকায় যে বেড়িবাঁধটি বর্তমানে কোনোমতে এলাকার মানুষকে জোয়ারের পানি থেকে রক্ষা করছে, এটি পঞ্চম বাঁধ। এর আগেও চারটি বেড়িবাঁধ ধসে গেছে। প্রথমবার বাঁধ ভেঙে যাওয়ার পর আর কখনোই শক্ত করে বাঁধ তৈরি হয়নি। ফলে বারবার ভাঙছে |
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে খুলনা উপকূল, সঙ্গে ভয় বাঁধ ভাঙনের | কয়রা সদরসহ পার্শ্ববর্তী দুই ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ এই বাঁধ ভাঙলে বিপদে পড়বে।কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, ‘টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আমাদের বহুদিনের। ঘূর্ণিঝড় আইলার পর থেকেই এ দাবিতে আমরা সোচ্চার ছিলাম। কিন্তু বেড়িবাঁধ নির্মাণের নামে আমাদের সঙ্গে ছলনা করা হচ্ছে। আশ্বাসে আশ্বা... |
আমতলী-তালতলীর মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রে | বরগুনার আমতলী ও তালতলী উপজেলাসহ উপকূলজুড়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে থেমে থেমে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। ঝড়ের সময় যত ঘনিয়ে আসছে এ দুই উপজেলাসহ উপকূলবাসীর মধ্যে ততই আতঙ্ক বেড়ে চলছে। ইতিমধ্যে বেড়িবাঁধের বাইরে বসবাসরত মানুষজন আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে বলে একাধিক জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন।ঘূর... |
আমতলী-তালতলীর মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রে | খোলা হয়েছে দুটি আলাদা কন্ট্রোল রুম।সোমবার (২৪ অক্টোবর) সকালে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সম্মেলনকক্ষে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর বলেন, মানুষকে সচেতন করতে উপজেলার সর্বত্র মাইকিং করা হচ্ছে। বেড়িবাঁধের বাই... |
আমতলী-তালতলীর মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রে | ৫৩টি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি ৭৬টি গ্রাম সমিতির পাকা ভবন নিরাপদ আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে।আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের বলেন, আমতলী উপজেলার ৯৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে মোম... |
আমতলী-তালতলীর মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রে | এদিকে দুই উপজেলায় রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে উপকূলীয় অঞ্চলের মানুষকে সাবধানে থাকার অনুরোধ জানানো হচ্ছে। মাঠে কাজ করছেন সিপিপির ৩৪৬০ জন স্বেচ্ছাসেবক। প্রস্তুত রাখা হয়েছে একাধিক মেডিক্যাল টিম। |
সেন্ট মার্টিনে ডুবে গেছে ১৩ ট্রলার | কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সৈকতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ১৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলো জেটির কাছাকাছি নোঙর করা ছিল। সোমবার সকালে জোয়ারের সময় সাগর উত্তাল থাকায় নোঙর করা এসব ট্রলার ডুবে যায়। তবে সেখানে আরো ট্রলার নোঙর করা অবস্থায় প্রবল বাতাস ও উত্তাল সাগরতীরে আছড়ে পড়ছে |
সেন্ট মার্টিনে ডুবে গেছে ১৩ ট্রলার | সেন্ট মার্টিনের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় অনেক দিন ধরে ট্রলারগুলো তীরে নোঙর করা অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দ্বীপে সকাল থেকে প্রবল ঝোড়ো বাতাস বইছে। এ কারণে সাগরের উত্তাল ঢেউ তীরে আঘাত হানছে। এতে ট্রলারগুলো ডুবে যায় |
সেন্ট মার্টিনে ডুবে গেছে ১৩ ট্রলার | সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে প্রবল বাতাস শুরু হয়েছে। জেটির কাছাকাছি নোঙরে থাকা কয়েকটি ফিশিং ট্রলার ডুবে গেছে। তার মধ্য সাগরে ভেসে গেছে দুটি ট্রলার। উপকূলের লোকজনকে সরিয়ে দ্বীপের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং চলছে। ’ |
সিত্রাংয়ের প্রভাব : ১৫০ বছরের গাছ দেড় মিনিটেই শেষ | ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারের টেকনাফ উপকূলে বাতাসের গতিবেগ বাড়ছে। আজ সোমবার দুপুর ১২টার পর থেকে প্রবল বাতাসে ভেঙে পড়ছে গাছপালা। ভেঙে-মুচড়ে পড়েছে দেড় শ বছরের ঐতিহ্যবাহী একটি বড় তেঁতুলগাছ। গাছটির অবস্থান উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্ব-উত্তর পাড়া গ্রামে |
সিত্রাংয়ের প্রভাব : ১৫০ বছরের গাছ দেড় মিনিটেই শেষ | স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, ‘শিশুকাল থেকে বড় এই তেঁতুলগাছটি দেখে আসছি। আমাদের বাপ-দাদারাও গাছটি এভাবে দেখে আসছে। গাছের বড় ডালপালাগুলো প্রকৃতিতে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখেছে। ’প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে ভেঙে যায় তেঁতুলগাছটির ডালপালা |
সিত্রাংয়ের প্রভাব : ১৫০ বছরের গাছ দেড় মিনিটেই শেষ | কিছু ডাল মুচড়ে গিয়ে গাছে সঙ্গে ঝুলে আছে। এখন শুধু মূল খণ্ড ছাড়া সবই ভেঙে বা মুচড়ে গেছে। ১৫০ বছরের গাছটি এক থেকে দেড় মিনিটেই শেষ।স্থানীয় মাদরাসা শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া কলিম বলেন, দুপুর ১২টার পরে বাতাস বাড়লে গাছটির বড় ডালগুলো একসঙ্গে মুচড়ে ভেঙে পড়ে |
সিত্রাংয়ের প্রভাব : ১৫০ বছরের গাছ দেড় মিনিটেই শেষ | তবে এলাকায় মানুষের চলাচল না থাকায় কোনো ধরনের ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড় সিত্রাং যেন এই গ্রামের মানুষের শৈশব-কৈশোরের আড্ডা, আনন্দ-বেদনার স্মৃতিটুকু শেষ করে দিল।এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতি কমিয়ে আনতে ও স্থানীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এলাকা এলাকা ঘুরে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.