title
stringlengths
8
96
content
stringlengths
54
2.94k
করোনার থাবায় ৫০ হাজার বিড়ি শ্রমিকের হাহাকার
এ অবস্থায় দ্র“ত উৎপাদন চালু না করতে পারলে কারখানা স্থায়ী ভাবে বন্ধ হয়ে যেতে পারে। এ অবস্থার সৃষ্টি হলে হাজার হাজার শ্রমিক স্থায়ীভাবে বেকার হয়ে পড়বে।এদিকে সকাল ১০ টায় নাভারনে আকিজ বিড়ি কারখানার সামনে বিড়ি শ্রমিকরা সরকারের খাদ্য সহায়তা পাওয়ার জন্য মানববন্ধন করেছে।
করোনা সন্দেহে কিশোরীর বাড়ি ঘেরাও!
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই দিন ধরে ১৬ বছরের এক গার্মেন্টকর্মীর বাড়ির ঘেরাও করে রাখে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম গিয়ে তার শরীরে হালকা জ্বর দেখতে পান। তবে করোনাভাইরাসের কোন লক্ষণ নেই বলে এলাক...
করোনা সন্দেহে কিশোরীর বাড়ি ঘেরাও!
কিশোরীর চাচা রুপজান জানান, ওই কিশোরীর মা-বাবা নেই। আমরাই তার দেখভাল করি। তার ছোট এক ভাই ও বাক প্রতিবন্ধী এক বোন আছে। ময়মনসিংহের নান্দাইলে একটি পোশাক কারখানায় কাজ করের তিনি
করোনা সন্দেহে কিশোরীর বাড়ি ঘেরাও!
গত বুধবার হালকা জ্বর নিয়ে সে বাড়িতে আসে। পরে এলাকাবাসী গুজব ছড়ায়, সে করোনাভাইরাসে আক্রান্ত। এর পর থেকে তারা বাড়িসহ আমাদের অবরুদ্ধ করে রাখে। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়
করোনা সন্দেহে কিশোরীর বাড়ি ঘেরাও!
উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাবিবুর রহমানসহ তিন সদসের একটি টিম গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলে জানতে পারেন, তার শরীরে হালকা জ্বর ছাড়া আর কোন উপসর্গ নেই। পরে চিকিৎসকরা তাকে ব্যবস্থাপত্র ও ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন।উপজেলা চেয়ারম্যান জাহিদুল...
মানুষকে ঘরে ফেরাতে কঠোর প্রশাসন
কুমিল্লার চান্দিনায় বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মানুষকে ঘরে ফেরাতে কঠোরভাবে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে উপজেলা সদর, বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাট-বাজার, পথে-ঘাটে ও দোকান পাটে পৃথক অভিযান চালাতে দেখা গেছে তাদের।সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশী...
মানুষকে ঘরে ফেরাতে কঠোর প্রশাসন
নির্মাণ কাজ বন্ধ করার পাশাপাশি ৭ জন নির্মাণ শ্রমিকের দৈনিক মুজুরী আদায় করে শ্রমিকদের হাতে তুলে দেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় বিদেশফেরত অনেক ব্যক্তিদের বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে মেনে চলতে পরামর্শ দিয়ে মাইকিং করা হয়।এদিকে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা অযথা রাস্তায় ঘুরাঘুরি করছে তাদেরকে নানা...
মানুষকে ঘরে ফেরাতে কঠোর প্রশাসন
অপরদিকে, বৃহস্পতিবার সকাল থেকে কঠোর অবস্থান নিয়েছে চান্দিনা থানা পুলিশ। চান্দিনা থানার ভারপ্ররাপ্ত কর্মতর্তা (ওসি) মো. আবুল ফয়সল এর নেতৃত্বে থানা পুলিশে ৫টি পৃথক টিম অভিযানে নেমেছে। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে তারা। এ ছাড়া সিএনজি অটোরিক্সা ও ইজিবাইকে চলাচল সীমিত করতে তৎপর চান্দিনা...
কুড়িগ্রামে ট্রাকচাপায় রিকশাচালকের মৃত্যু
কুড়িগ্রাম শহরের জিয়াবাজার এলাকায় ট্রাকের চাপায় এক রিকশাচালক মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা ও ট্রাফিকের লোকজন আটকের চেষ্টা করলে বেপরোয়াভাবে চালিয়ে গেলে সবাই বাধ্য হয়ে ছেড়ে দেয়। নিহত রিকশাচালক উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ছত্রপুর এলাকার রিয়াজউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৭) বল...
চাঁদপুরে সড়কে জনস্রোত, সামলাতে নাকাল প্রশাসন
চাঁদপুরে করোনাভাইরাস ঠেকাতে কঠোর অবস্থানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে চাঁদপুর শহরে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। তবে স্রোতের মতো সড়কে বেরিয়ে আসা মানুষজনদের সামাল দিতে বেশ হিমশিম খেয়ে হয়েছে চেকপোস্টে অবস্থান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।চাঁদপুরের প্রবেশ পথ বাব...
চাঁদপুরে সড়কে জনস্রোত, সামলাতে নাকাল প্রশাসন
সেখানে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্ন যানবাহন ও পথচারীদের নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। শুধু বাবুরহাটই নয়, শহরের বাসস্ট্যান্ড এলাকা, বঙ্গবন্ধু সড়কের মাথা এবং শপথ চত্বরেও চেকপোস্ট স্থাপন করেছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর কয়েকটি টহল গাড়ি চাঁদপুর শহ...
চাঁদপুরে সড়কে জনস্রোত, সামলাতে নাকাল প্রশাসন
তারপর মানুষের স্রোত কমাতে আমরা এখনো মানবিক আচরণ করছি। কিন্তু এতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে।জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা নিয়েও সড়কে বেরিয়ে পড়া মানুষদের সামাল দিতে কষ্ট হচ্ছে। তারপরও তাদের বুঝিয়ে শুনিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করছি
চাঁদপুরে সড়কে জনস্রোত, সামলাতে নাকাল প্রশাসন
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, স্রোতের মতো নানা বয়সী মানুষ সড়কে ছুটে আসছেন। এদের কেউ চিকিৎসা নিতে হাসপাতালে, কেউ ব্যাংকে আবার কেউ অতিপ্রয়োজনীয় বাজার সওদা করতে ঘর ছেড়ে বের হওয়ার কথা জানান। এ সময় নানাধরনের যানবাহনের চাপও দেখা গেছে।চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, নিরাপদ অবস্থানে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার ...
সাংবাদিক নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল
কালের কণ্ঠের সাবেক আঞ্চলিক প্রতিনিধি (বোয়ালখালী ও পটিয়া) নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল ৩ এপ্রিল ২০২০, শুক্রবার। তিনি দীর্ঘদিন মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ৫২ বছর বয়সে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।সাংবাদিক নজরুলের মৃত্যুবার্ষিকীতে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধ...
চট্টগ্রামে ত্রাণ না পেয়ে আবার বিক্ষোভ
চট্টগ্রামে ত্রাণ না পেয়ে আবারও বিক্ষোভ প্রদর্শন করেছে একদল দুস্থ মানুষ। বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দর থানার সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধরা। তাঁদের ভাষ্য, পুলিশ ত্রাণ দেওয়ার জন্য তাদের খবর দিয়েছিল। কিন্তু পরে তাদের ত্রাণ দেয়নি
চট্টগ্রামে ত্রাণ না পেয়ে আবার বিক্ষোভ
এই কারণে তাঁরা ক্ষুব্ধ হয়েছেন। এর আগে নগরীর খুলশী থানার জিইসির মোড় এলাকায় বাটা গলির সামনে সড়ক অবরোধ করা হয়েছিল।বুধবার অবরোধের আগে বাটা গলিতে ত্রাণ বিতরণ করা হয়েছিল আওয়ামী লীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর পক্ষে। সেখানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন
চট্টগ্রামে ত্রাণ না পেয়ে আবার বিক্ষোভ
তিনি চলে যাওয়ার পর বিক্ষোভ হয়েছিল। আর বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে খোদ বন্দর থানা কম্পাউন্ডে। সেখানে নগর পুলিশ কমিশনার খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করে ফেরার পর একদল লোক বিক্ষোভ করেন।এর আগের নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশ কমিশনারের উদ্যোগে দুস্থ মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার উদ্...
চট্টগ্রামে ত্রাণ না পেয়ে আবার বিক্ষোভ
এই উদ্যোগের অংশ হিসেবে নগর পুলিশের বন্দর বিভাগের চারটি থানা এলাকায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই কার্যক্রম বৃহস্পতিবার বেলা ১১টায় উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।একই বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আরেফিন জুয়েল কালের কণ্ঠকে বলেন, প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তে...
চট্টগ্রামে ত্রাণ না পেয়ে আবার বিক্ষোভ
বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, কমিশনার স্যার উদ্বোধন করে চলে যাওয়ার পর কিছু লোক আকস্মিকভাবে থানা কম্পাউন্ডে জড়ো হন। তারা ত্রাণের আশ্বাস পেয়ে এসেছে এমনটা জানান। আশপাশে বস্তি এলাকা বেশি হওয়ায় সাধারণ মানুষ চলে এসেছিল। তিনি বলেন, পুলিশের কাছে সরকারিভাবে কোনো ত্রাণ আসেনি
চট্টগ্রামে ত্রাণ না পেয়ে আবার বিক্ষোভ
পুলিশ নিজস্ব উদ্যোগ এবং সুহৃদয় মানুষের সহযোগিতা নিয়ে কিছু পরিবারকে খাদ্য সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব সহায়তা রাতের অন্ধকারে দুস্থ মানুষের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে। তাই থানা থেকে খাদ্য সহায়তা বিতরণের কোনো সিদ্ধান্ত পুলিশের ছিল না। এরপরও যাঁরা চলে এসেছেন, তাঁদের বুঝিয়ে থানা কম্পাউন্ড থেকে বের করে দেওয়া হয়েছে
চট্টগ্রামে ত্রাণ না পেয়ে আবার বিক্ষোভ
তিনি বলেন, আসলে মানুষ খাদ্য কষ্টে পড়েছে। বিষয়টি মানবিক। এই কারণে সবাইকে বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
সহায়তার তালিকা নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব
করোনাভাইরাস মোকাবেলায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা প্রদানের তালিকা নিয়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এ নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এতে ওই ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ...
সহায়তার তালিকা নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মেম্বারদের বিরুদ্ধে ত্রাণ বিতরণে বাধা প্রদানের অভিযোগ তুলে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন।একাধিক সূত্রে জানা যায়, উপজেলার সবচেয়ে বড় ও প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। এই ইউনিয়নের অর্ধেক পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। এসব দরিদ্র পরিবারের কর্...
সহায়তার তালিকা নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব
কিন্তু করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে এসব পরিবারের কর্মক্ষম ব্যক্তিরা কাজ না পেয়ে গত এক সপ্তাহ ধরে বাড়িতে বসে থাকছেন। এতে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে তারা।এ অবস্থায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন প্রথম পর্যায়ে এই ইউনিয়নে ২৮৩ জন স্বল্পআয়ের অসহায় দুস্থ পরিবারের তালিকা চান ইউপি চেয়ারম্যানের কাছে। ইউপি চেয়ারম্যান...
সহায়তার তালিকা নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব
এই তালিকায় মেম্বারদের স্বাক্ষর না থাকায় তা ফেরত পাঠায় উপজেলা প্রশাসন। পরে চেয়ারম্যান ইউনিয়নের প্রত্যেক মেম্বারের কাছ থেকে দশটি পরিবারের তালিকা চান।ইউনিয়নের অর্ধেক মানুষ দরিদ্র হওয়ায় মেম্বাররা উপজেলা প্রশাসনের কাছে সহায়তা পাওয়া পরিবারের তালিকা বাড়ানোর অনুরোধ জানান। তখন উপজেলা প্রশাসন ২৮৩ থেকে ৩৫০ টি পরিবারের...
সহায়তার তালিকা নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব
তখন মেম্বাররা প্রতি ওয়ার্ড থেকে ২০টি পরিবারের তালিকা চেয়ারম্যানের কাছে প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান আসাদুর রহমান ওই ২০ জনের তালিকা থেকে ১০ জনের নাম কেটে দিয়ে নিজের পছন্দমত পরিবারের নাম তালিকাভুক্ত করেন।এ নিয়ে গত বুধবার দিনভর দফায় দফায় চেয়ারম্যানের সাথে মেম্বারদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিকালে চেয়ারম্যান...
সহায়তার তালিকা নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব
এ পরিস্থিতিতে ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান বুধবার রাতে ভাঙ্গুড়া থানায় ইউপি সদস্যদের বিরুদ্ধে ত্রাণ বিতরণে বাধাদানের অভিযোগে তুলে একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য, তালিকাভুক্ত প্রত্যেক পরিবার ১০ কেজি চাল, তেল ও ডাল পাবেন।এদিকে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্বের কারণে ত্রাণ বিতরণে দেরি হওয়ায় উপজেলা নিবার্হী কর্মকর...
সহায়তার তালিকা নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব
তবে ত্রাণ প্রাপ্তদের তালিকা তৈরিতে কোনো অনিয়ম হয়েছে কিনা সে বিষয়েও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দেখভালের নির্দেশ দেন ইউএনও।খানমরিচ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, চেয়ারম্যান আসাদুর রহমান মাঠ পর্যায়ে জরিপ করে স্বল্পআয়ের অসহায় দুস্থ পরিবারকে তালিকাভুক্ত না করে নিজের পছন্দমত ব্যক্তিদের তালিকাভুক্ত ক...
সহায়তার তালিকা নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব
এখন তিনি ক্ষমতার দাপট দেখিয়ে মিথ্যা মামলা করে মেম্বারদেরকে দাবিয়ে রাখতে চাচ্ছেন।খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান বলেন, 'মেম্বারদের বাধার কারণে সময়মতো অসহায় দুস্থদের মাঝে করোনার কারণে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান করা যায়নি। তারা ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতে আমার সঙ্গে অশালীন আচরণ করেছে। ...
সহায়তার তালিকা নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব
'ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা জানান, সরকারিভাবে ত্রাণ প্রদানকারীদের তালিকা প্রস্তুত ও বিতরণে বাধা প্রদান করার অভিযোগে মেম্বারদের বিরুদ্ধে খানমরিচ ইউপি চেয়ারম্যান মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, চেয়ারম্যান ও ...
সাড়ে ৫ হাজার হতদরিদ্রকে ত্রাণ দিলেন তোফায়েল
ভোলা-১ আসনের সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে পাঁচ হাজার হতদরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ করেছেন।বিতরণ করা ত্রাণ সামগ্রী হিসেবে রয়েছে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি মসুর ডাল, এক কেজি করে পেঁয়াজ এবং একটি করে সাবান।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তন থ...
সাড়ে ৫ হাজার হতদরিদ্রকে ত্রাণ দিলেন তোফায়েল
পরে এসব ত্রাণ সামগ্রী প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।টেলিকনফারেন্সে তোফায়েল আহমেদ বলেন, করোনাভাইরাস একটি বৈশিক সমস্যা। এর প্রভাবে বাংলাদেশের খেটেখাওয়া মানুষ বিপাকে পড়েছে। বাংলাদেশের সফলতম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে
সাড়ে ৫ হাজার হতদরিদ্রকে ত্রাণ দিলেন তোফায়েল
এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হলো সবাই যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা। তোফায়েল আহমেদ আরো বলেন, সরকারের পক্ষে জেলা প্রশাসক এরইমধ্যে চাল বিতরণ করেছেন।এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসল...
বরখাস্ত পুলিশ পরিদর্শক মনোরঞ্জনের বিরুদ্ধে মামলা
বরগুনার আমতলী থানা হেফাজতে হত্যা মামলায় সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্ত পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন- ২০১৩ এর ১৫ ধারায় মামলাটি নেওয়া হয়েছে।আমতলী থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে বরগুনার প...
বরখাস্ত পুলিশ পরিদর্শক মনোরঞ্জনের বিরুদ্ধে মামলা
এ কারণে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি লিখিতভাবে পুলিশ সুপারের কাছে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন- ২০১৩ এর ৬ ও ৭ ধারায় একটি অভিযোগ দায়ের করেছি। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বরগুনার পুলিশ সুপার তাঁর সরকারি ই-মেইল থেকে আমাকে মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।আমতলী থানার পুলিশ পরিদর্শক মো. শাহ আলম মুঠোফো...
বরখাস্ত পুলিশ পরিদর্শক মনোরঞ্জনের বিরুদ্ধে মামলা
গত ২৬ মার্চ বরগুনার আমতলী থানা থেকে হত্যা মামলায় সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও এএসআই আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করেন জেলা পুলিশ সুপার মারুফ হোসেন (পিপিএম)।ঘটনার পরের দিন পরিদর্শক মো. আবুল বাশারকেও থানা থেকে প্রত্যাহার করা হয়। ওইদিন ম...
বরখাস্ত পুলিশ পরিদর্শক মনোরঞ্জনের বিরুদ্ধে মামলা
পরিবারের অভিযোগ, পুলিশ তিন লাখ টাকা ঘুষ দাবি করেছিল। সেই টাকা না পেয়ে শানুকে নির্যাতন করে মেরে পরিদর্শক (তদন্ত) তার রুমের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। পুলিশের দাবি, শানু হাওলাদার আত্মহত্যা করেছেন।বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন (পিপিএম) ঘটনাটি তদন্ত করতে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তোফায়েল আহম্মেদকে প্...
করোনাভাইরাসের প্রভাবে মির্জাপুরে ২৫ সহস্রাধিক শ্রমিক বেকার
করোনাভাইরাসের প্রভাবে টাঙ্গাইলের মির্জাপুরের ২৫ সহস্রাধিক কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েছে। বাস, কোচ, মিনিবাস, অটো রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল, ব্যবসা প্রতিষ্ঠান ও নির্মাণ কাজ বন্ধ থাকায় এই কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়ে। এতে পরিবার-পরিজন নিয়ে এখন তারা মানবেতর দিন কাটাচ্ছে।জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদে...
করোনাভাইরাসের প্রভাবে মির্জাপুরে ২৫ সহস্রাধিক শ্রমিক বেকার
এতে মির্জাপুর উপজেলার একটি পৌরসভা ও গোড়াই শিল্পাঞ্চলসহ ১৪টি ইউনিয়নের পাকুল্যা, জামুর্কী, ফতেপুর, ছাওয়ালী, গোড়াই, বাঁশতৈল, দেওহাটা, সোহাগপাড়া, হাট ফতেপুর, পাথরঘাটা, তক্তারচালা, ভাবখন্ডসহ প্রায় ২৫টি বাজারের দশ সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া মির্জাপুর বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন, মির্জাপুর, পাকুল্যা, গোড়...
করোনাভাইরাসের প্রভাবে মির্জাপুরে ২৫ সহস্রাধিক শ্রমিক বেকার
গত ২৬ মার্চ থেকে মির্জাপুরের সব বাজারের সবজি, চাল, মুদি ও ওষুধের দোকান ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে তাদের কাজের সঙ্গে দৈনিক আয় বন্ধ হয়ে গেছে। তারা পরিবার পরিজন নিয়ে এখন মানবেতর দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের বাস চালক আব্দুল কাদের মিয়া জানান, যানবাহন চলাচল বন্ধ থাকায় ...
করোনাভাইরাসের প্রভাবে মির্জাপুরে ২৫ সহস্রাধিক শ্রমিক বেকার
এজন্য পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।মির্জাপুর অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মোতালেব মিয়া জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে মির্জাপুরে সকল ধরণের অটো রিকশা বন্ধ থাকায় দুই সহস্রাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। এতে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। তাঁদের সাহায্যে কেউ...
করোনাভাইরাসের প্রভাবে মির্জাপুরে ২৫ সহস্রাধিক শ্রমিক বেকার
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, জনপ্রতিনিধিরা কর্মহীন মানুষের তালিকা তৈরি করছেন। ওই তালিকা অনুযায়ী সরকারের দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কর্মহীন সকল মানুষের খাদ্য সহায়তা দিতে আমরা চাহিদা পঠিয়েছি। বরাদ্ধ পেলে সবাই খাদ্য সহায়তা পাবে বলে তিনি জানান
করোনাভাইরাসের প্রভাবে মির্জাপুরে ২৫ সহস্রাধিক শ্রমিক বেকার
মির্জাপুর বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মির্জাপুর পৌর শ্রমিক লীগের সভাপতি মো. আলী হোসেন শিকদার জানান, শ্রমিকদের কাজ না করলে পেটে ভাত যায় না। টানা আটদিন ধরে শ্রমিকরা যানবাহন নিয়ে রাস্তায় বের হতে পারছে না। তারা শারিরীকভাবে সুস্থ থাকলেও খাদ্য সংকটে পড়েছেন। কেউ তাদের খবর নিচ্ছে না। তারা মানবেতর দিন কাটাচ...
অভুক্ত বেওয়ারিশ কুকুরের পাশে সাংবাদিক ও পুলিশ
করোনাভাইরাসের কারণে লোকজন ঘরবন্দি। পাশাপাশি শহরের প্রতিটি হোটেল রেস্তোরাঁ বন্ধ। ফলে বেওয়ারিশ কুকুরগুলোর দেখা দেয় মারাত্মক খাদ্যসংকট। কারো কাছে খাদ্য চেয়ে নেওয়ার ক্ষমতা নেই তাদের
অভুক্ত বেওয়ারিশ কুকুরের পাশে সাংবাদিক ও পুলিশ
এক সপ্তাহ যাবৎ অভুক্ত এই কুকুরগুলো নির্জীব হয়ে পড়ে থাকে রাস্তাঘাটে। বিষয়টি নজরে পড়ে কয়েকজন সাংবাদিক ও পুলিশ কর্মকর্তার। পরে তারা খাবার রান্না করে হবিগঞ্জ শহরের ৮০/৯০টি বেওয়ারিশ কুকুরকে খাবার দেন। বুধবার গভীর রাতে এই খাবার পেয়ে মহাখুশি কুকুরগুলো লেজ নাড়িয়ে আনন্দ প্রকাশ করে আর পেট পুরে খায়
অভুক্ত বেওয়ারিশ কুকুরের পাশে সাংবাদিক ও পুলিশ
হবিগঞ্জের সাংবাদিক পাভেল চৌধুরী ও হবিগঞ্জ কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম কিবরিয়া বুধবার রাতে এই খাবার বিতরণ করেন। তাদের সঙ্গে ছিলেন সমাজকর্মী সিদ্দিকী জনী, স্থানীয় সাংবাদিক সাইফুর রহমান তারেক, দোহা খান চৌধুরী, রবিন চৌধুরী, রাসেল আহমেদসহ কয়েকজন যুবক। তাদেরকে সহযোগিতা করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত...
অভুক্ত বেওয়ারিশ কুকুরের পাশে সাংবাদিক ও পুলিশ
মানুষের পাশে তো অনেককেই দেখা যায়। কিন্তু হোম কোয়ারেন্টিন এর কারণে শহরের সবগুলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় কুকুর-বেড়াল পড়ে যায় খাদ্য সংকটে। আমরা প্রতিদিন ৫ কেজি চালের সাথে আধাকেজি মুরগির মাংস ও ১ শ গ্রাম ডাল দিয়ে খিচুরি রান্না করে কুকুরদের খাওয়াব। কেউ সহযোগিতা করলে আমরা তা গ্রহণ করব।
করোনার উপসর্গ থাকায় চিকিৎসা দেয়নি হাসপাতাল, ইবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস
তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ শ্বাসকষ্টের রোগী হওয়ায় চিকিৎসা দেয়নি। যেতে বলেছে অন্য হাসপাতালে। মারাত্মক অসুস্থ হওয়ার পরেও প্রাথমিক কোনো চিকিৎসাও দেননি তারা
করোনার উপসর্গ থাকায় চিকিৎসা দেয়নি হাসপাতাল, ইবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সাবিকুন্নাহার মিতা শিকার হয়েছেন এমন ঘটনার।গত কয়েকদিন ধরে তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। যা বৈশ্বিক মহামারি নোভেল করোনাভাইরাসের উপসর্গ। খুলনার রুপসা থানার মেয়ে সাবিকুন্নাহার শ্বাসকষ্টের চিকিৎসা নিতে বুধবার বিকেলে খুলনা মেডিক্যাল হাসপাতালে যান
করোনার উপসর্গ থাকায় চিকিৎসা দেয়নি হাসপাতাল, ইবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা না করে অন্য হাসপাতালে যেতে বলে। ঘণ্টাখানেক হাসপাতালের বিভিন্ন কক্ষে ছুটে বেড়ালেও কোনো চিকিৎসা পাননি তিনি। পরে নিরুপায় হয়ে দ্বারস্থ হন গ্রাম্য ডাক্তারের।গতকাল রাত ১১টা ৫১ মিনিটে দিনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে নিজের ফেসবুক টাইমলাইনে এক আবেগঘন স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী
করোনার উপসর্গ থাকায় চিকিৎসা দেয়নি হাসপাতাল, ইবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস
যা এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্ট্যাটাসে করোনার উপসর্গ নিয়ে ভোগান্তিতে থাকা রোগীদের প্রতি চিকিৎসকদের অবহেলার চিত্র ফুটিয়ে তোলেন তিনি। পাঠকদের জন্য নিচে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :আমার বাংলাদেশ- গত ৩ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছি। আজ আর না পেরে খুলনা মেডিক্যালে গিয়েছিলাম, কিন্তু কপাল খারাপ
করোনার উপসর্গ থাকায় চিকিৎসা দেয়নি হাসপাতাল, ইবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস
যখন শুনল শ্বাসকষ্ট, তখন বলে তারা রোগী দেখে না। আমি উত্তরে বললাম, তাহলে আমাদের মতো লোক কোথায় যাবে?? উত্তর আসল ৩/৪টা। ১. প্রাইভেট ক্লিনিকে যান। ২. সদর হাসপাতালে যেতে পারেন
করোনার উপসর্গ থাকায় চিকিৎসা দেয়নি হাসপাতাল, ইবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস
আমরা সরি। ৩ নম্বরটা ছিল মজার উত্তর... ঠিক তখন চারজন পুলিশ দুজন মধ্যবয়সী লোক নিয়ে আসে।জরুরি বিভাগ থেকে ৩ নম্বর উত্তর আসে ঠিক এভাবে 'আমরা এই সব রোগী যায় হোক দেখব, কিন্তু আপনাকে না'।আমি...তাদের ২ নম্বর কথার উত্তর হিসেবে বলছি আপনারাই যদি রোগী না দেখেন, সদরের ওরা কিভাবে কি করবে
করোনার উপসর্গ থাকায় চিকিৎসা দেয়নি হাসপাতাল, ইবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস
ওরা চুপ।আমি বললাম কোনো ডাক্তার নেই আমাকে দেখার মতো। আমি তো দম নিতে পারছি না। তারা বলে, আজ হবে না কাল আসেন
করোনার উপসর্গ থাকায় চিকিৎসা দেয়নি হাসপাতাল, ইবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস
তখন আমি বললাম, আমার অবস্থা খারাপ হচ্ছে বললে তারা বলে সারাদিন কি করছেন?আমি : আর সহ্য করতে না পেরে এখন (৪টা ৩০) আসলাম।তারা তখনও বলে হবে না।আর আমার আপনার প্রশাসনের পুলিশ ভাইয়ারা তখনও দেখল পুরোটা, কিম্তু কোন রেসপন্স নেই। ওখান থেকে চলে আসি আর গ্রাম্য ডাক্তার দেখাই, এখন একটু কম কষ্ট হচ্ছে
করোনার উপসর্গ থাকায় চিকিৎসা দেয়নি হাসপাতাল, ইবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস
আজকের প্রশাসন তাদের চেতনা নিয়ে জেগেও ঘুমিয়ে ছিল। বাহ বাহ..। বড় লেকচার ছাড়েন অথচ আপনারা রোগী দেখেন না আর শ্বাসকষ্টে কেউ মারা গেলে করোনা সন্দেহ তাই না? শেষে জানাজা মিলে না। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ বাংলাদেশ।
শরণখোলায় খোলাবাজারে পণ্য বিক্রি শুরু, উপচে পড়া ভিড়
বাগেরহাটের শরণখোলায় টিসিবির মাধ্যমে খোলাবাজারে ডাল, চিনি ও তেল বিক্রি শুরু হয়েছে। পণ্য বিক্রয় পয়েন্টে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কোরোনার প্রভাবে দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় ন্যায্যমূল্যের পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে
শরণখোলায় খোলাবাজারে পণ্য বিক্রি শুরু, উপচে পড়া ভিড়
প্রথমদিনে সকাল ৯টা থেকে শরণখোলা প্রেস ক্লাবের সামনে ট্রাকে করে এসব পণ্য সরবরাহ করা হয়। শুক্রবার বাদে অন্যান্য দিন সকাল ৮টা থেকে শুরু করে দুই ঘণ্টা পণ্য বিক্রির জন্য টিসিবি পয়েন্ট খোলা থাকবে বলে সময় বেধে দিয়েছে উপজেলা প্রশাসন।টিসিবির ডিলার রায়েন্দা ট্রেডার্সের মালিক মো. শহিদুল ইসলাম জানান, প্রথম পর্যায় ৪০০ কেজি মসুর ডা...
শরণখোলায় খোলাবাজারে পণ্য বিক্রি শুরু, উপচে পড়া ভিড়
একজন ক্রেতা দিনে সর্বোচ্চ এক কেজি ডাল, দুই কেজি চিনি এবং পাঁচ লিটার তেল কিনতে পারবেন।শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, করোনার সংকটময় মুহূর্তে সরকার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে খোলাবাজারে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রমজান মাস পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে। সঠিকভাবে পণ্য সরবরাহ...
‘মোক চারটে ভাত দেয়ার কাইও নাই’
‘ম্যালা দিন থাকি অসুখত পড়ি আছং, ভাত নাই ওষধও নাই। বালারচরত মোক চারটে ভাত দেয়ার কাইও নাই। কেমন করি বাছং বাহ। ’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ৮২ বছরের নিঃসন্তান বৃদ্ধা কাচুয়ানী বেওয়া
‘মোক চারটে ভাত দেয়ার কাইও নাই’
জানা গেছে, গত ২৩ বছর পূর্বে ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে তিনি আশ্রয় নেন হাতিয়া বাঁধ রাস্তায়। এর কয়েক বছর পর স্বামী মারা যায়। শেষ আশ্রয় হয় বালারচর গ্রামে হতদরিদ্র দিনমজুর ভাগনা আব্দুস সামাদের বাড়িতে। এরপর জীবন চলে ভিক্ষাবৃত্তি করে
‘মোক চারটে ভাত দেয়ার কাইও নাই’
প্রতিদিন মানুষের বাড়িতে ভিক্ষা করে যা আয় হত তা দিয়েই কোনমতে জীবন চলত তার। কিন্তু চার বছর পূর্বে ভিক্ষা করতে গিয়ে আকস্মিক সড়ক দুর্ঘটনায় জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এরপর খেয়ে না খেয়ে ভাঙা ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করেন কাচুয়ানী বেওয়া।সরেজমিনে বৃহস্পতিবার সকালে জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বালাচর গ্রামে গিয়ে দ...
‘মোক চারটে ভাত দেয়ার কাইও নাই’
সেখানে বিছানা হিসেবে একটি ভাঙা চৌকি, ভাঙা চাটাইয়ের বেড়ায় কাঁথা, বালিশ ও মশারি ছাড়াই অসহনীয় মানবেতর জীবন যাপন করছেন তিনি। সামান্য বৃষ্টিতেই ভিজে যায় বিছানা।এ সময় তাঁর সাথে কথা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, কত নিম্বর চেয়ারম্যানের কাছে গেছনু কোনদিন একনা কিছু দেয় নাই মোক। ভাতা কার্ডের জন্য ট্যাহা নাগে
‘মোক চারটে ভাত দেয়ার কাইও নাই’
মুই কি খাইম, মোক কাইও ভাত দেয় না।গত বুধবার বিকেলে স্থানীয় কয়েকজন উদ্যমী যুবক কাচুয়ানীকে খাদ্য সহায়তার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে স্থানীয় জনপ্রতিনিধির।আব্দুস সামাদ বলেন, আমি গরীব মানুষ, দিন এনে দিন খাই। খালার কোনো সন্তান না থাকায় আমার বাড়িতে জায়গা দিয়েছি
‘মোক চারটে ভাত দেয়ার কাইও নাই’
তার একটি ভাতা কার্ডের জন্য মেম্বার চেয়ারম্যানের কাছে কত ঘুরছি তবুও তাদের মন গলেনি।এ বিষয়ে হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন কালের কণ্ঠকে বলেন, এর আগে আমার কাছে কেউ আসেনি। বিষয়টি ফেসবুকে দেখার পর রাতেই তার জন্য ২০ কেজি চাল পাঠিয়েছি। আজ (বৃহস্পতিবার) একটি মশারি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে
‘মোক চারটে ভাত দেয়ার কাইও নাই’
যদিও তালিকা পাঠানো হয়েছে। তবুও চলতি তালিকায় তাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে।উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ঠাকুরগাঁও চোচপাড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
ঠাকুরগাঁও চোচপাড়া সীমান্তে মো. জয়নাল (৪৮) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। বুধবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের চোচ পাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের বাসিন্দা সমিরুদ্দীনের ওরফে মাঝিলের ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে রাণীশং...
ঠাকুরগাঁও চোচপাড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। বাংলাদেশে নিজ গ্রামে তার স্ত্রী, সন্তান রয়েছে এবং ভারতেও তার দ্বিতীয় স্ত্রী এবং তার পরিবার রয়েছে। বুধবার রাতে জয়নাল ভারত থেকে বাংলাদেশে আসার উদ্দ্যেশ্যে অবৈধভাবে বালিয়াডাঙ্গীর চোচ পাড়া সীমান্ত পিলার ও তারকাঁটা অতিক্রম করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানার চাঁকলাগড় ক্য...
ঠাকুরগাঁও চোচপাড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল তারকাটার পাশে স্থানীয় গ্রামবাসী দূর থেকে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে বিজিবি ক্যাম্পে খবর দেয়।ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের পত্র দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন
লক্ষ্মীপুরের জ্বর, সর্দি ও ডায়রিয়া নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যাওয়ার ঘটনায় একটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দালাল বাজারের ৫ নম্বর ওয়ার্ডে ...
লক্ষ্মীপুরে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন
তবে মৃত্যুর সময় ওই বৃদ্ধের শরীরে জ্বর, সর্দি ও ডায়রিয়া ছিল। এগুলো করোনা উপসর্গ হওয়ায় খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পুলিশ ওই বাড়ি লকডাউন করে দিয়েছে। ওই বাড়িতে ৯টি পরিবার থাকে। পরবর্তী নির্দেশনা পর্যন্ত সবগুলো পরিবার লকডাউনে থাকবে
লক্ষ্মীপুরে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন
ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ মারা গেছেন। এ কারণে স্বাস্থ্য বিভাগরে সমন্বয়ে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।জানতে চাইলে লক্ষ্মীপুর সিভিল সার্জন ড. আবদুল গাফ্ফার বলেন, নিহত বৃদ্ধের জ্বর, সর্দি ও ডায়রিয়া ছিল। তবে করোনা ছিল কি-না তা বলা যাচ্ছে না। খবর পেয়ে ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।
টিসিবির খাদ্যসামগ্রী মজুদ করায় ঝালকাঠিতে ৩ ডিলারকে জরিমানা
ঝালকাঠিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যসামগ্রী কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করায় ৩ ডিলারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আহমেদ হাসান ও তাজবীর হোসাইন বুধবার রাতে জরি...
টিসিবির খাদ্যসামগ্রী মজুদ করায় ঝালকাঠিতে ৩ ডিলারকে জরিমানা
অতিরিক্ত মালামাল মজুদ করায় রুবেল ট্রেডার্সের ডিলারশিপ বাতিল করার সুপারিশ করেছে জেলা প্রশাসক।ঝালকাঠি জেলা প্রশাসন কার্যলয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান জানান, একাধিকবার নিষেধ করার পরও নির্ধারিত সময়ের মধ্যে টিসিবির খাদ্যসামগ্রী তেল, ডাল ও চিনি বিক্রি না করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করায় ডিলারদের...
২৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা এলজিআরডি মন্ত্রীর
করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় কর্মহীন হয়ে পড়া ২৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম।গতকাল বুধবার (১ এপ্রিল) থেকে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়ন ও লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থানীয় সরকার প্রতিষ্...
২৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা এলজিআরডি মন্ত্রীর
জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। রাস্তাঘাটে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সমন্বিতভাবে সরকার, জনগণ এবং প্রশাসন কাজ করছি।এলজিআরডি মন্ত্রী আরো বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করে রাস্তায় বের না হতে প্রচার কর...
২৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা এলজিআরডি মন্ত্রীর
এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হঠাৎ করেই নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। তাদের সহযোগিতা করতেই তাঁর উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।তাজুল ইসলাম বলেন, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্যোগ মোকাবেলায় কাজ করা হচ্ছে
২৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা এলজিআরডি মন্ত্রীর
এরইমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে অসচ্ছল পরিবারকে সহযোগিতার জন্য খাদ্য সামগ্রী পৌঁছানো হয়েছে। তা জনগণের মাঝে বিতরণ শুরু করেছে প্রশাসন। এছাড়া, আমার নিজ উদ্যোগে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতাকর্মীদের মাধ্যমে প্রায় ২৩ হাজার গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুর...
২৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা এলজিআরডি মন্ত্রীর
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম এবং মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, মন্ত্রী মহোদয়ের দেওয়া খাদ্য সামগ্রী উপজেলা প্রশাসন এবং পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় খাদ্য সহায়তা গরিব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।লাকসাম উপজেলা পরিষদ চেয়...
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবলীগ নেতা উসুই প্রু মারমা আচোস (৩০) একই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে বিবাহিত এই যুবলীগ নেতা ৫ বছর বয়সী এক সন্তানের পিতা।কাপ্তাই উপজেলার চন্দ্রঘোণা থানার ওসি আশরাফউদ্দিন জানিয়েছেন, ...
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
কাপ্তাই উপজেলা যুবলীগেরর সভাপতি নাসিরউদ্দিন এই হত্যাকাণ্ডের জন্য পাহাড়ে অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসীদের দায়ী করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নাসির উদ্দিন আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে যেসব পাহাড়ি জাতীয় রাজনীতির সাথে জড়িত তাদের ওপর আঞ্চলিক দলগুলো আগে থেকেই ক্ষিপ্ত এ...
হারপিক খেয়ে যুবকের মৃত্যু!
জয়পুরহাটের আক্কেলপুরে মোন্তাকিম আহামেদ (৩২) নামে এক যুবকের হারপিক খেয়ে মৃত্যু হয়েছে। সে আক্কেলপুর পৌরসদরের পুরাতন বাজার মহল্লার ইসরাফিল হোসেনের ছেলে।নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতেই হারপিক খেয়ে অসুস্থ হন মোস্তাকিম আহামেদ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি...
হারপিক খেয়ে যুবকের মৃত্যু!
পথে সে মারা যায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নাজমুল হোসেন বলেন, মোস্তাকিম নামে এক যুবককে গত বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে অসুস্থ্য অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওই সময় মোস্তাকিম আমাকে জানিয়েছিল সে হারপিক খেয়েছে। ওই সময় মোস্তাকিমের অবস্থা আশঙ্কা...
কর্মহীনদের হাতে তুলে দেওয়া হলো এক মাসের রেশন
গাজীপুর জেলা পুলিশের সকল সদস্য তাদের এক মাসের যাবতীয় রেশনসামগ্রী করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হতদরিদ্রদের জন্য দান করেছেন। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার এসব সামগ্রী পুলিশ সদস্যরা তালিকা করে কর্মহীন শ্রমজীবীদের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, গাজীপুর জেলায় ১৭০০ পুলিশ সদস্য কর্মরত রয়েছেন...
কর্মহীনদের হাতে তুলে দেওয়া হলো এক মাসের রেশন
তারপরও সবাই তাদের এক মাসের রেশনের খাদ্যসামগ্রী করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে কর্মহীন নিম্ন আয়ের এবং অস্বচ্ছল ও অক্ষম মানুষদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেন।জেলার প্রতিটি থানা এলাকায় পুলিশ সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে তালিকা তৈরি করেছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, এক কেজি পেঁয়াজ ও এক কেজি লবণ দ...
এলজিআরডিমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে ২ আইসিইউ বেড ৪ ভেন্টিলেটর
কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ৪০ লাখ টাকা ব্যয়ে দুটি আইসিইউ বেড এবং ৪টি ভেন্টিলেটর স্থাপনের কাজ গতকাল শুরু হয়েছে। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই কাজের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ব্যক্তিগত...
ঘাটাইলে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। গত বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার দিগর ইউনিয়নের ধোপাজানি গ্রামে এ ঘটনা ঘটে।বুধবার রাতে ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পারেন যে, দিগড় ইউনিয়নের ধোপাজানি গ্রমের মজনু মিয়া তার নাবালিকা মেয়ে মেঘলাকে বিয়ে দিচ্ছেন। ম...
ঘাটাইলে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
টাঙ্গাইল সদর উপজেলার টিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুমন মিয়া (১৮) সাথে বিয়ের আয়োজন করা মেয়েটির। করোনাভাইরাসের কারণে জনসমাগম করে সামাজিক অনুষ্ঠান না করার বিধিনিষেধ থাকলেও তা না মেনেই উক্ত বিয়ের আয়োজন করা হয়।বুধবার রাতেই বরপক্ষ লোকজন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। বিষয়টি স্থানীয় সংবাদিকদের কাছেও অবহিত করেন এলাকাবাসী
ঘাটাইলে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার রাতেই দিগড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ মামুনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। বিষয়টি টের পেয়ে বরপক্ষের লোকজন চলে যায়। এ সময় মেয়ের বাবা-মাকেও বাড়িতে পাওয়া যায়নি। পরে মেয়েটি সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মেয়ের আত্মীয়-স্বজন ও স্থানীয় ইউপি ...
কালের কণ্ঠে সংবাদ প্রকাশ, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলোর মাঝে অবশেষে পৌরসভার নিজস্ব তহবিল থেকে আপাতত ৩০ মেট্রিকটন চাল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারিভাবে এখন পর্যন্ত নবীনগর পৌরসভার নামে তেমন কিছুই বরাদ্দ না আসায় হতদরিদ্রদের দুঃখ-কষ্ট লাঘবে পৌরসভা কর্তৃপক্ষ জরুরি সভা করে এই সিদ্ধ...
কালের কণ্ঠে সংবাদ প্রকাশ, অতঃপর...
জানা গেছে, গত ২৬ মার্চ থেকে সারা দেশের ন্যায় নবীনগর উপজেলাও অনেকটা অঘোষিত ভাবে 'লকডাউন' হয়ে পড়ায় শ্রমজীবী মানুষেরা সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েন। এ অবস্থায় গত প্রায় এক সপ্তাহ ধরে কাজের জন্য বাড়ি থেকে বের হতে না পেরে এসব শ্রমজীবী দরিদ্ররা পড়েছেন বেশ বেকায়দায়। ফলে কর্মহীন এসব মানুষ সরকারি সাহায্য সহযোগিতা পেতে মেয়র ও কাউন...
কালের কণ্ঠে সংবাদ প্রকাশ, অতঃপর...
পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের তিন শ পরিবারকে রবিবার থেকে প্রাথিমক অবস্থায় ১০ কেজি করে চাল দেওয়া হবে।প্রসঙ্তত 'নবীনগরে ত্রাণ না পেয়ে ফিরে যাচ্ছেন কর্মহীন হতদরিদ্ররা' শিরোনামে গতকাল বুধবার কালের কণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়।এদিকে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আজ সকাল সাড়ে ৬টা থেকে মেয়রের নেতৃত্বে একদল পুলিশ নবীনগ...
রূপগঞ্জে ৫০ হাজার পরিবারের দায়িত্ব নিল বসুন্ধরা
করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি ইউনিয়ন এবং দুটি পৌরসভার দিনমজুর, হতদরিদ্র, দুস্থসহ ৫০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল বসুন্ধরা গ্রুপ। এরই অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বসুন্ধরা গ্রুপের পক্ষে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকু...
রূপগঞ্জে ৫০ হাজার পরিবারের দায়িত্ব নিল বসুন্ধরা
তাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবের নির্দেশক্রমে রূপগঞ্জের ৫০ হাজার দিনমজুর, দুস্থ পরিবারে প্রায় দুই লাখ লোকের খাদ্যসামগ্রী আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার লোকের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এসব খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল...
বেতাগীতে ঘন কুয়াশায় আম, জাম, লিচুর ক্ষতি
বরগুনার বেতাগীতে গত একসপ্তাহ যাবত গভীর রাত থেকে সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চৈত্রের মাঝামাঝি একটানা কয়েকদিন ঘন কুয়াশার কারণে আম জাম ও লিচুসহ গ্রীষ্মকালীন ফলের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে।বেতাগীর গ্রামগুলোতে ঘন কুয়াশায় এতোটাই ঢাকা ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। বৈশ্বিক করোনা...
বেতাগীতে ঘন কুয়াশায় আম, জাম, লিচুর ক্ষতি
এ অবস্থায় ঘন কুয়াশার কারণে সড়কে হেড লাইট জ্বালিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে।উপকূলীয় এ জনপদের গ্রামগুলোতে আম, জাম ও লিচুসহ গ্রীষ্মকালীন ফল গুটিগুটি দেখা মিলছে। তবে কুয়াশার কারণে আম, জাম, লিচুসহ এ ধরনের ফলের ফলনের সমস্যা সৃষ্টি হতে পারে। গ্রীষ্মকালীন এসব ফল ঘন কুয়াশার কারণে বিভিন্ন ধরণের পোকায় বিনষ্ট করতে পার...
বেতাগীতে ঘন কুয়াশায় আম, জাম, লিচুর ক্ষতি
পোকা বিনষ্ট করলে ফল ঝরে যাওয়ার সম্ভবনা বেশি।এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন কৃষিবিদ লিটন কুমার ঢালী জানান, এ সময় একটানা কয়েকদিন ঘন কুয়াশার কারনে আম, জাম, লিচুর ফলনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।এ বিষয়ে বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, চৈত্র মাসের মাঝামাঝি একটানা কয়েকদি...
নওগাঁয় পৃথক দুই ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
নওগাঁর পত্নীতলা এবং আত্রাই উপজেলায় পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন।বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী ও আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসলিম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার বালুখা এলাকার মৃত রফাত উল্লাহ ছেলে জাহিদুল ই...
করোনা সচেতনতায় প্রবীণদের উদ্যোগ
করোনা সচেতনতায় অভাবি এলাকা হিসেবে পরিচিত রংপুরের গঙ্গাচড়ায় সপ্তাহব্যাপী লিফলেট, মাস্ক ও হাত ধোয়া উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, প্রবীণ কমিটি ও শেয়ার ফাউন্ডেশন।গতকাল বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা বেগম। এসময় অন্...
বগুড়ায় করোনা সন্দেহে আইসোলেশনে থাকা শিশুর মৃত্যু
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নমুনা সংগ্রহ করে তা রাজশাহীতে পাঠানো হবে বলে জানা গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা সদরের ২৫০ শয্য বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা অবস্থায় শিশুটির মৃত্যু হয়।জানা গেছে, শিশুটির বাড়ি বগুড়ার গাবতলী উ...