title
stringlengths
9
88
content
stringlengths
70
4.48k
রাজৈরে রাইস মিলসহ সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অপচেষ্টা
আউয়াল শেখ জোটবদ্ধ হয়ে সিএস খতিয়ানে ভিত্তিতে সম্পত্তি জোরপূর্ব দখলের অপচেষ্টা চালাচ্ছে। তারা যেকোন সময় হামলা চালিয়ে আমাদেরকে খুন-জখন করে মিল ও স্থাপনাসহ সম্পত্তি বেদখল করতে পারে। ’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী পান্নু মাতুব্বর, লাভলু বেগ, সাবেক ইউপি সদস্য আসালত খান, সাবেক ইউপি সদস্য কুদ্দুছ খান, কাওছার ম...
স্ত্রীর বেপরোয়া জীবনযাপনে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি
নড়াইলের লোহাগড়ায় মুক্তিযোদ্ধার সন্তান মো. আমিনুর ইসলাম স্ত্রীসহ তার সহযোগীদের মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই দিতে মানববন্ধন করেছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় লোহাগড়া বাজার সড়কে মানববন্ধন করেন তারা। আমিনুরের পিতা পোদ্দারপাড়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা নূর ইসলাম।ভুক্তভোগী আমিনুরসহ তার আত্মীয়রা জানান, গত বছর ২৫ জুন...
স্ত্রীর বেপরোয়া জীবনযাপনে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি
সংসার চলাকালে লিমা গর্ভবতী হয়ে পড়েন এবং অন্যত্র পরকীয়া প্রেমে জড়িয়ে যান। গত বছর ১৯ নভেম্বর কয়েকজনের সহযেগিতায় গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা চালান তিনি। এ কাজে বাধা দেয়ায় লিমা তার সহযোগীদের দিয়ে স্বামীকে অপহরণ করিয়ে আটকে রাখেন।আমিনুর জানান, গত বছর ২৮ নভেম্বর আমার পরিবার খবর পেয়ে আমাকে বন্দিদশা থেকে মুক্ত করে আনে
স্ত্রীর বেপরোয়া জীবনযাপনে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি
পরবর্তিতে লিমা গর্ভের সন্তান নষ্ট করে দেয়। এ বিষয়ে আমি নড়াইলের পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করি। গত বছরের ১০ ডিসেম্বর পুলিশ সুপার লোহাগড়া থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু আমি লোহাগড়া থানা পুলিশের কোনো সহযোগিতা পাইনি
স্ত্রীর বেপরোয়া জীবনযাপনে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি
বরং লিমা আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করায় আমি নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। স্ত্রীর বেপরোয়া জীবনযাপনের কারণে আমার জীবন সংকটে পড়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।ভুক্তভোগী পরিবারের এ মানববন্ধনে উপস্থিত ছিলেন পোদ্দারপাড়ার কামাল হোসেন, আবুজার, ছাতড়া গ্রামের আকাশ, মানিক, আরিফসহ বিভিন্ন গ্রামের শতাধিক লোক। লোহাগড়া...
কলাপাড়ায় ট্রলারডুবির ঘটনায় ৩৫ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার
কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদে বাল্কহেডের ধাক্কায় ইটবোঝাই ট্রলারসহ শ্রমিক মো. নুরুল ইসলাম (৩০) এবং মো. সাইফুল ইসলামের (২৮) লাশ ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ডুবুরিরা লাশ দুটো উদ্ধার করেন। তবে নিমজ্জিত সাত হাজার ইটবোঝাই ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। কলাপাড়া থানায় নিমজ্জিত ট্রলারের ম...
কলাপাড়ায় ট্রলারডুবির ঘটনায় ৩৫ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার
পুলিশ প্রধান আসামি বাল্কহেড কর্মচারী নুরুজ্জামান এবং আফজাল হোসেন ও এনামুল হককে গ্রেপ্তার করেছে। একই সময় ঘাতক বাল্কহেডটি জব্দ করা হয়।কলাপাড়া থানার এসআই বিপ্লব মিস্ত্রি জানান, বাল্কহেডসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে
কলাপাড়ায় ট্রলারডুবির ঘটনায় ৩৫ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।উল্লেখ্য, শুক্রবার শেষ বিকালে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের মো. রুহুল আমীনের ‘সততা’ ইটভাটা থেকে একটি ট্রলার ইট বোঝাই করে গলাচিপা যাচ্ছিল। ওই দিন রাতে চাম্পাপুর ইউনিয়নের পাটুয়া লঞ্চঘাট এলাকায় ট্রলারটি নোঙর করে রেখে ঘুমিয়ে পরেন। রাত সাড়ে ১১টার দিকে একটি...
কলাপাড়ায় ট্রলারডুবির ঘটনায় ৩৫ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার
এতে ট্রলারটি সাত শ্রমিকসহ ডুবে যায়। নিমজ্জিত ট্রলারের উদ্ধার হওয়া শ্রমিকরা হচ্ছেন মো. নাসির উদ্দিন, মো. মাসুম, মো. রাসেল, মো. তোফাজ্জেল এবং মো. মানিক। এদের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। নিখোঁজ দুই শ্রমিকের বাড়ি একই ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামে।
নানা আয়োজনে গোপালগঞ্জে সরস্বতী পূজা অনুষ্ঠিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলার বিভিন্ন বাসা-বাড়ি, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মণ্ডপ তৈরি করে প্রতিমা স্থাপন করা হয়। পরে পুরোহিতের মন্ত্র উচ্চারণ, উলু ধ্বনি ও ঢাকের বাজনায় পূজা অনুষ্ঠিত হয়।এরপর দেবীর কৃপা ও জ্ঞান ল...
মাগুরায় লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
‘গরীব দুঃখীর মামলার ব্যয়, শেখ হাসিনার সরকার দেয়’ প্রতিপাদ্য নিয়ে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন পরিষদ চত্বরে লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীর সভাপত...
গ্রামকে শহর করার মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয়েছে
নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প (জিপিইউএফপি) পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। গতকাল রবিবার দুপুরে তারা প্রকল্পটি পরিদর্শন শেষে আলোচনা সভায় অংশ নেন।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন...
গ্রামকে শহর করার মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয়েছে
আর দক্ষ জনশক্তি তৈরি করতে একটি শিল্প বিশ্ববিদ্যালয় করা হবে।তিনি আরো বলেন, আজকে আমাদের বছরে প্রায় ১৭ লাখ মেট্রিক টন সার আমদানি করতে হয়। জিপিইউএফপি প্রকল্পটি বাস্তবায়িত হলে আমাদের আর আমদানি নয় বরং রপ্তানির করতে পারবো। বর্তমানে নরসিংদী জেলার পলাশ উপজেলায় ইউএফএফএল ও পিইউএফএল নামের দুইটি সার কারখানা রয়েছে
গ্রামকে শহর করার মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয়েছে
এ দুটি কারখানায় প্রতি টন ইউরিয়া উৎপাদনে গ্যাসের ব্যবহার, ডাউন টাইম এবং রক্ষণাবেক্ষণ পুনরাবৃত্তির হার অস্বাভাবিকভাবে বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিআইসি পলাশ ইউরিয়া সার কারখানার স্থলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিল্ডার ফাইনেন্স পদ্ধতিতে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন (বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন) গ্রানুলার ইউরিয়...
গ্রামকে শহর করার মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয়েছে
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্রমবর্ধমান ইউরিয়া সারের চাহিদা মেটানোর পাশাপাশি সুলভ মূল্যে কৃষকদের নিকট ইউরিয়া সারের সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, ইউরিয়া সারের আমদানি হ্রাস করে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা এবং দেশে নত...
স্ত্রীর চতুর্থ বিয়ে নিয়ে বিতণ্ডা, ছেলের লাঠির আঘাতে বর্তমান স্বামীর মৃত্যু
বগুড়ার নন্দীগ্রামে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে সৎ ছেলের লাঠির আঘাতে আরব আলী (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত আরব আলী নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের মোবারক আলীর ছেলে।রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বিকেলে বিজরুল গ্রামে শ্বশু...
স্ত্রীর চতুর্থ বিয়ে নিয়ে বিতণ্ডা, ছেলের লাঠির আঘাতে বর্তমান স্বামীর মৃত্যু
স্থানীয় এলাকাবাসী জানায়, আরব আলী দেড় বছর আগে একই গ্রামের মর্জিনা বেগম নামে স্বামী পরিত্যাক্তা এক নারীকে বিয়ে করেন। এই বিয়ের আগে মর্জিনার আরো দুই জায়গায় বিয়ে হয়েছিল। আরব আলীর সঙ্গে সংসার করার সময় ১৫ দিন আগে মর্জিনা তার স্বামীকে না জানিয়ে পার্শ্ববর্তী উপজেলা শেরপুরে চলে যান। গত শনিবার শেরপুর থেকে মর্জিনা তার মায়ের বাড়ি ...
স্ত্রীর চতুর্থ বিয়ে নিয়ে বিতণ্ডা, ছেলের লাঠির আঘাতে বর্তমান স্বামীর মৃত্যু
খবর পেয়ে আরব আলী স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান।তখন মর্জিনা জানান যে তিনি আরব আলীকে স্বামী তালাক দিয়ে শেরপুরে চতুর্থ বিয়ে করেছেন। আরব আলী সে সময় স্বামী তালাকের কাগজপত্র দেখতে চাইলে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় মর্জিনার আরেক পক্ষের ছেলে ময়নুল ইসলাম মধু (১৫) তার মায়ের পক্ষ নিয়ে সৎ পিতা আরব আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন
স্ত্রীর চতুর্থ বিয়ে নিয়ে বিতণ্ডা, ছেলের লাঠির আঘাতে বর্তমান স্বামীর মৃত্যু
পরে স্থানীয় লোকজন আরব আলীকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।নন্দীগ্রাম থানার এসআই মনোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকেই মর্জিনা, তার মা জরিনা বেগম ও ছেলে ময়নুল পলাতক রয়েছেন। আরব আলীর মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল ...
শরণখোলায় ৬ হাজার গাছের ক্ষতিপূরণ পায়নি ১৩ ইএস পরিবার
বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১পোল্ডারের খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর মারকাজ মসজিদ থেকে কুমারখালী পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার বাঁধের দুই পাশে সৃজিত বনায়নের ক্ষতিপূরণ পায়নি রক্ষণাবেক্ষণকারী ১৩টি ইএস (এম্ব্যাঙ্কমেন্ট শেল্টার) পরিবার। বাপাউবো এবং ইএস পরিবারের মধ্যে শর্তসাপেক্ষে ২৫ বছর মেয়াদী চুক্তিপত্র রয়...
শরণখোলায় ৬ হাজার গাছের ক্ষতিপূরণ পায়নি ১৩ ইএস পরিবার
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও ইএস পরিবারের মধ্যে চুক্তিনামা সূত্রে জানা যায়, বাপাউবো ২০০২ সালের সৃজিত ওই বনায়ন ২৫ বছর মেয়াদি একটি চুক্তি করে বাঁধের পাশে বসতি স্থাপনকারী ইএস পরিবারগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়। মেয়াদ শেষে গাছের সম্পূর্ণ মালিকানও পাবেন রক্ষণাবেক্ষণকারীরা। ওই মেয়াদে নিয়মিত বাঁধ রক্ষণাবেক্ষণ, বনায়ন তৈর...
শরণখোলায় ৬ হাজার গাছের ক্ষতিপূরণ পায়নি ১৩ ইএস পরিবার
কিন্তু, পরবর্তিতে ২০১৬ সালের ২৬ জানুয়ারি উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প, ফেজ-১ এর (সিইআইপি-১) মাধ্যমে পাউবোর ৩৫/১ পোল্ডারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু হয়। ওই সময় কাজের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইএস পরিবারদের গাছ সরিয়ে নিতে বলে। বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের তৎকালীন নির্বাহী প্রকৌশলী খুশী ম...
শরণখোলায় ৬ হাজার গাছের ক্ষতিপূরণ পায়নি ১৩ ইএস পরিবার
অথচ গাছ সরিয়ে নেওয়ার তিন বছর অতিবাহিত হলেও প্রতিশ্রুত ক্ষতিপূরণ না পেয়ে হতাশায় পড়েছেন তারা।ইএস পরিবারের সদস্যদের মধ্যে মো. আঙ্গুর ফরাজী, সালেহা বেগম, আ. রউফ হাওলাদার জানান, রাজৈর মারকাজ মসজিদ থেকে কুমারখালী পর্যন্ত ৩৫/১ পোল্ডারের প্রায় ছয় কিলোমিটার বেড়িবাঁধের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা ২০০২ সালে রোপন করে পান...
শরণখোলায় ৬ হাজার গাছের ক্ষতিপূরণ পায়নি ১৩ ইএস পরিবার
২০১৬ সালে বাঁধ উন্নয়নের সার্থে সিইআইপি-১ প্রকল্প কর্তৃপক্ষ তাদের গাছের পূর্ণাঙ্গ মেয়াদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে সেই অপরিপক্ক গাছ কেটে নিতে বললে তারা তা সরিয়ে নেন। কিন্তু ক্ষতিপূরণ না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ক্ষতিপূরণ চেয়ে তারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প, ফেজ-১ (সিইআইপি-১) এর ...
শরণখোলায় ৬ হাজার গাছের ক্ষতিপূরণ পায়নি ১৩ ইএস পরিবার
এ ব্যাপারে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, বাঁধের কাজ শুরু করার সময় গাছের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল সিইআইপ কর্তৃপক্ষ। কিন্তু পরবর্তিতে তারা ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে।শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, ইএস পরিবারের সদস্যরা তাদের গাছের ক্ষতিপূরণ...
শরণখোলায় ৬ হাজার গাছের ক্ষতিপূরণ পায়নি ১৩ ইএস পরিবার
উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প, ফেজ-১ (সিইআইপি-১) এর খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম কালের কণ্ঠকে বলেন, কাজ শুরুর তিন মাস আগেই ইএস পরিবারকে তাদের গাছ সরিয়ে নিতে বলা হয়। ওই গাছ বিক্রি করে প্রাপ্ত অর্থের মালিকও তারা। কিন্তু গাছের পূর্ণাঙ্গ মেয়াদের ক্ষতিপূরণ দেয়ার কথা ছিলো কিনা সেটা বাগেরহাট অফিস বলতে পারবে।এ বিষয়ে ...
ফরিদপুরে সরস্বতী পূজা পালিত
পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি, ঢাকের বাদ্য ও কামার ঘণ্টাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে।সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চম...
ফরিদপুরে সরস্বতী পূজা পালিত
হিন্দু শাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণাহাতে সরস্বতী দেবী পৃথিবীতে আসেন।সরস্বতী পূজা উপলক্ষে ফরিদপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পূজামণ্ডপ বাড়ি বাড়ি দেবীর পাদপদ্মে অঞ্জলি দেয় ভক্তরা। এ ছাড়া দেবীর সামনে 'হাতেখড়ি' দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয় অনেক জায়গায়।ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপু...
সিঙাড়ার ভেতর টিকটিকি!
কুলাউড়া উপজেলার হোটেল-রেস্তোরাঁগুলোতে পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগ অনেক দিনের।৯ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজারের বৈশাখী রেস্টুরেন্টে এক ব্যক্তি সিঙাড়া খাবার সময় সিঙাড়ার ভেতরে সেদ্ধ করা আস্ত একটি টিকটিকি দেখতে পান। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন বাজারের ওই হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচাল...
সিঙাড়ার ভেতর টিকটিকি!
অভিযানকালে বৈশাখী রেস্তোরাঁয় তৈরি খাবারের মধ্যে টিকটিকিসহ নোংরা খাবার পরিশেনের দায়ে রেস্তোরাঁর শাহিন ও কাইয়ুম নামে দুজনকে আটক ও রেস্তোরাঁ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডিত অপরাধী জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে। অভিযানে উপজেলা ইউএনও অফিসের কর্মকর্তাসহ ক...
কচুয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা
চাঁদপুরের কচুয়ায় জ্ঞান ও সত্য প্রকাশের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল হতেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।এদের মধ্যে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে পুরোহিত শ্রী...
হিলিতে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে সভা ও শোভাযাত্রা
হিলিতে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে এক জনসচেতনতামূলক সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার দুপুর ১২টায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এর আয়োজনে হিলি সিপি ক্যাম্প থেকে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে একটি শোভাযাত্রা বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ...
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহত ও উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আজ রবিবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মনজুরের সাথে সাবেক মেম্বার লুত্ফরের দ্বন্দ্ব চলছিল। এর জেরে আজ সকালে দুই পক্ষের সমর্থকরা রামদা, ঢাল ও সড়কিসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল শেখ গুরুতর আহত হ...
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
এ ঘটনায় আহত হয় কমপক্ষে ২০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
কচুয়ায় মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ
কচুয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারির আস্তানা গুঁড়িয়ে দিয়েছে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূইয়া ও পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামালের নেতৃত্বে গতকাল শনিবার রাত ৯টার দিকে সদর ইউনিয়নের আকানিয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি ফারুকের বাড়িতে ব্লক রেইড পরিচালিত হয়। এ সময় টের পেয়ে ফারুক পালি...
কচুয়ায় মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ
একই দিন রাত ১০টার দিকে অভিযান পরিচালিত হয় করইশ মধ্যপাড়ার মাদক কারবারি মহসিনের বাড়িতে। সে-ও অভিযানের খবর পেয়ে সটকে পড়ে। পুলিশ তার আস্তানাও গুঁড়িয়ে দেয়।
ভাঙ্গুড়ায় জনতার বিক্ষোভে যুবককে ছেড়ে দিল পুলিশ
পাবনার ভাঙ্গুড়ায় প্রতিপক্ষের পক্ষ নিয়ে এক যুবকের সেলুনে (চুল কাটার দোকান) ফেনসিডিল রেখে তাকে আটক করে হয়রানি করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তা ও তার সোর্সের বিরুদ্ধে। উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের ছোট বিষাকোল গ্রামে শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর বিক্ষোভে আটকের চার ঘণ্টা পর ওই যুবককে ভাঙ্গুড়া থানা ...
ভাঙ্গুড়ায় জনতার বিক্ষোভে যুবককে ছেড়ে দিল পুলিশ
আর অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম সাজেদুর রহমান। তিনি ভাঙ্গুড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ছোট বিশাকোল বাজারে পাউবোর ৫ কাঠা জায়গা নিয়ে ওই গ্রামের জসিম উদ্দিন ও আকমল আলী গ্রুপের মধ্যে গত এক বছর ধরে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে
ভাঙ্গুড়ায় জনতার বিক্ষোভে যুবককে ছেড়ে দিল পুলিশ
আদালতে উভয় পক্ষের একাধিক মামলাও চলমান রয়েছে। বর্তমানে প্রতিপক্ষের মামলায় সবুজের পিতা আকমল আলী পাবনা কারাগারে আছেন। এ ঘটনায় পুলিশ ও তাদের সোর্স জসিম উদ্দিনের পক্ষ নিয়ে আকমলের ছেলে সবুজকে ফাঁসিয়েছে।কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার রাত ৮টার দিকে সবুজ ছোট বিশাকোল বাজারে তার সেলুনে (চুল কাটার দোকান) বসে এক ব্যক্তির ...
ভাঙ্গুড়ায় জনতার বিক্ষোভে যুবককে ছেড়ে দিল পুলিশ
এমন সময় পুলিশের এএসআই সাজেদুর রহমান সহ চার/পাঁচজন পুলিশ সদস্য ও ওই গ্রামের বাসিন্দা পুলিশের সোর্স রফিকুল ইসলাম সেলুনে প্রবেশ করে সবুজকে থানায় নিয়ে যেতে চায়। সবুজ যেতে না চাইলে পুলিশের সোর্স রফিকুল ইসলাম সবুজের সেলুনের ড্রয়ারে ফেনসিডিলের বোতল রেখে দেয়। পরে পুলিশ তাকে ফেনসিডিল রাখার দায়ে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে...
ভাঙ্গুড়ায় জনতার বিক্ষোভে যুবককে ছেড়ে দিল পুলিশ
পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ কর্মকর্তারা সবুজকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়। পরে রাত ১২টার দিকে পুলিশ সবুজকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। অভিযোগের বিষয়ে এএসআই সাজেদুর রহমান বলেন, প্রতিপক্ষের পক্ষ নিয়ে রফিকুল নামে তার এক সোর্স সবুজকে ফেনসিডিলের বোতল দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। এতে সা...
ভাঙ্গুড়ায় জনতার বিক্ষোভে যুবককে ছেড়ে দিল পুলিশ
পরে সত্য উদ্ঘাটন হলে সবুজকে ছেড়ে দেওয়া হয় এবং রফিকুলকে আটক করা হয়।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, জমিজমা দখলসংক্রান্ত ব্যাপারে পুর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের দেওয়া ভূল তথ্যে সবুজ নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর
গাজীপুরে বাসচাপায় প্রাণ হারালেন তিন মোটরসাইকেল আরোহী। আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুরে সিটি কর্পোরেশনের ইটাহাটা নামক স্থানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।এ ব্যাপারে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন জানান, সকালে মোটরসাইকেলে করে কালিয়াকৈরের দিকে যাচ...
গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর
পথে ইটহাটা এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা পলাশ পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, নিহত তিনজনই ছাত্র।তিনি আরো জানান, এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চালক আটক ও বাস জব্দ করা হয়েছে।
এখনো হিসাবটা ১ : ৫০০০০
যশোরের শার্শায় প্রায় সাড়ে তিন লাখ মানুষের একমাত্র চিকিৎসাসেবা কেন্দ্র ৫০ শয্যার উপজেলা (নাভারণ-বুরুজবাগান) স্বাস্থ্য কমপ্লেক্স। গুরুত্বপূর্ণ এ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নামমাত্র কয়েকজন চিকিৎসক রয়েছেন, যাঁদের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণা ও বাইরের পছন্দের বেসরকারি ক্লিনিকের মাধ্যমে কমিশন বাণিজ্যের অভিযোগ অহরহ।এ ছাড়া...
এখনো হিসাবটা ১ : ৫০০০০
প্রায় অর্ধশতাব্দী আগে নির্মিত এ স্বাস্থ্য কমপ্লেক্স শার্শা ও ঝিকরগাছা উপজেলার তিন লাখ মানুষের চিকিৎসা নির্ভরতার প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে এ স্বাস্থ্য কমপ্লেক্সে সুযোগ-সুবিধা বাড়েনি। লোকবল, যন্ত্রপাতি, চিকিৎসাসামগ্রীসহ সব কিছু রয়েছে পুরনো ধাঁচের। এখানে প্রতিদিন প্রায় ২০০ রোগীর সমাগম ঘটে
এখনো হিসাবটা ১ : ৫০০০০
গড়ে পাঁচ থেকে আটজন রোগী ভর্তি থাকে। অন্যরা বহির্বিভাগে চিকিৎসা নেয়। অভিযোগ রয়েছে, কোনো রোগীকে ভর্তির পরপরই রোগীর অবস্থা ভালো নয় বলে যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দেন চিকিৎসকরা। একদিকে বিপুলসংখ্যক রোগীর চাপ, অন্যদিকে চিকিৎসক ও নার্সদের অবহেলা
এখনো হিসাবটা ১ : ৫০০০০
সব মিলিয়ে রোগীরা ভীষণ ভোগান্তিতে থাকে।২০১৫ সালের ৩ মার্চ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হলেও এখানে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালটিতে ২২ জন চিকিৎসকের পদ থাকলেও মাত্র ছয়জন চিকিৎসক কর্মরত। সে হিসাবে প্রতি ৫০ হাজার মানুষের জন্য একজন মাত্র চিকিৎসক
এখনো হিসাবটা ১ : ৫০০০০
প্রতিদিন গড়ে দেড় থেকে ২০০ রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসে। বহির্বিভাগে প্রত্যেক রোগীর কাছ থেকে টিকিটের জন্য পাঁচ টাকা করে আদায় করা হলেও রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। তা ছাড়া বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কয়েক হাজার শ্রমিক কাজ করে। প্রায় সময় তারা আহত হয়
এখনো হিসাবটা ১ : ৫০০০০
কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না থাকায় মুমূর্ষু রোগী নিয়ে যেতে হয় বেনাপোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে। অনেক সময় সেই রোগী পথেই মারা যায়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টার আগে কোনো চিকিৎসক আসেননি। আবার দুপুর ১ট...
এখনো হিসাবটা ১ : ৫০০০০
গত দুই দিনে সিজার করা রোগীর ড্রেসিং হয়নি—এমন রোগীকেও স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে যন্ত্রণায় ছটফট করতে দেখা গেছে। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও চিকিৎসক না পেয়ে চলে যেতে দেখা গেছে।নাভারণের ফরিদুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও উপ...
এখনো হিসাবটা ১ : ৫০০০০
বেসরকারি হাসপাতালে গেলে অনেক টাকা লাগে। কিন্তু ডাক্তারের অভাবে আমরা এখানেও ভালো চিকিৎসা পাচ্ছি না। ’নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী জানালেন, প্যাথলজিক্যাল বিভাগের টেকনিশিয়ান হুমায়ুন কবির পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। তবে টেকনিশিয়ান হুমায়ুন কবির এ অভিযোগ অস্বীকার করেন
এখনো হিসাবটা ১ : ৫০০০০
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এনাম উদ্দিন শিপন অফিসের বিভিন্ন কাজে বেশির ভাগ সময় হাসপাতালের বাইরে থাকেন। দাঁতের চিকিৎসক রাবেয়া খাতুন মোবাইল ফোনে ফেসবুক দেখেই বেশি সময় কাটান। তাঁর সহকারী আনিছুর রহমান রোগীদের সেবা না দিয়ে প্রায়ই স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় বা অন্য রুমে গল্প করে থাকেন। নাভারণ বাজারে আনিছুর রহমানের ...
এখনো হিসাবটা ১ : ৫০০০০
হোমিওপ্যাথিক চিকিৎসক উৎপলা দত্ত স্বাস্থ্য কমপ্লেক্সে না বসে বেশির ভাগ সময় বাসায় অবস্থান করেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা বলেন, ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের সংকট রয়েছে। কোথাও দু-তিনজনের বেশি ডাক্তার নেই। সরকারিভাবে নতুন করে নিয়োগ দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ’
ঝাড়ুদার পদেও ৫০০ টাকার পোস্টাল অর্ডার!
নেত্রকোনার কেন্দুয়ায় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন ঝাড়ুদার (এমএলএসএস) পদে লোক নিয়োগের ক্ষেত্রে ৫০০ টাকার পোস্টাল অর্ডার চাওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামান্য একজন ঝাড়ুদার পদে নিয়োগের জন্যও ৫০০ টাকার পোস্টাল অর্ডার চাওয়ার এ চিত্র উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্...
ঝাড়ুদার পদেও ৫০০ টাকার পোস্টাল অর্ডার!
এরই প্রেক্ষিতে পদটিতে লোক নিয়োগের জন্য ইতিমধ্যে একটি জাতীয় ও আঞ্চলিক দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আগ্রহী প্রার্থীদের ৫০০ টাকার পোস্টাল অর্ডারসহ আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে বলা হয়।এদিকে একজন ঝাড়ুদার নিয়োগের ক্ষেত্রে ৫০০ টাকার পোস্টাল অর্ডার চাওয়ার এ ঘটনায় এলাকার সচেতন মহলে ...
ঝাড়ুদার পদেও ৫০০ টাকার পোস্টাল অর্ডার!
এদিকে সামান্য একজন ঝাড়ুদার নিয়োগের ক্ষেত্রে ৫০০ টাকার পোস্টাল অর্ডার চাওয়া অযৌক্তিক কি-না জানতে চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ বাবুল আহম্মদ কালের কণ্ঠকে জানান, তা মনে হয় না। তা ছাড়া এ পদে আবদেনই বা ক'জন করবে? আর সবখানে তো এমনই দেখি।তবে গভর্নিং বডির সদস্য মো. সোহাগ মিয়া জানান, ঝাড়ুদার নিয়োগের জন্য সিদ্ধন্ত হলেও...
নববধূকে তুলে নেওয়ার চেষ্টা ছাত্রলীগ নেতার
কুমিল্লার দেবীদ্বারে একটি বৌভাত অনুষ্ঠান থেকে দলবল নিয়ে নববধূকে তুলে নেওয়ার চেষ্টা চালায় জুনাব আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইসমাইল। এ সময় গ্রামবাসী ধাওয়া করে ১২ জনকে আটক করে। শুক্রবার দুপুরে দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নে নববধূর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, বর ছিদ্দিকুর রহমানের বাড়িতে বৌভাতের অন...
নববধূকে তুলে নেওয়ার চেষ্টা ছাত্রলীগ নেতার
হঠাৎ করে নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ইসমাইলের নেতৃত্বে সাতটি মাইক্রোবাস যোগে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল নববধূকে তুলে নিতে আসে। এ খবর মসজিদের মাইকের মাধ্যমে মুসল্লিরা ছড়িয়ে দিলে গ্রামবাসী তাদের ঘেরাও করে। এ সময় গণপিটুনিতে অন্তত ২৫ সন্ত্রাসী আহত হয়। স্থানীয়রা ১২ জনকে আটক করে পুলিশকে খবর দেয়।আটক আ...
বরগুনায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন
ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ী করার দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ বরগুনা জেলা শাখা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।মানববন্ধন চলাকালীন সমাবেশে বরগুনা জেলা ন্যাশনাল সার্ভিস কর্মীর...
বরগুনায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন
আমাদের দুর্বিসহ জীবন থেকে পরিত্রাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছি।বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখন পর্যন্ত কেউ কোনো কিছু চেয়ে খালি হাতে ফেরেনি। আমাদের দাবি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়, তাহলে আমাদের দুর্বিসহ জীবনযাত্রার কথা বিবেচনা করে তিনি আমাদের চা...
কোটালীপাড়ায় ৪৫ ফুট উঁচু সরস্বতী প্রতিমা
সনাতন ধর্মালম্বীদের কাছে বিদ্যা, জ্ঞান, বাণী ও সুরের দেবী সরস্বতী। প্রতিবছর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সনাতন ধর্মালম্বীদের বাড়ি বাড়ি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।এ বছর এ পূজায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। উপজেলার কান্দি ইউনিয়নের আমবাড়ী গ্রাম...
কোটালীপাড়ায় ৪৫ ফুট উঁচু সরস্বতী প্রতিমা
প্রতিমাটি তৈরি করেছেন শ্রীবাস গাইন (পাল)।আজ রবিবার সকাল ১০টায় আমবাড়ী গ্রামের সার্বজনীন শ্রী শ্রী রাধাগবিন্দ ও গণেশ পাগল সেবাশ্রম চত্বরে নির্মিত ৪৫ ফুট উচ্চতার এই সরস্বতী প্রতিমায় পূজা অনুষ্ঠিত হয়।এই পুজা দেখার জন্য আমবাড়ী গ্রামের আশপাশের এলাকা থেকে লোকজন এসে জড়ো হয়েছে পূজাস্থলে। এ ছাড়াও বরিশাল, পিরোজপুর ও বিভিন্ন জ...
কোটালীপাড়ায় ৪৫ ফুট উঁচু সরস্বতী প্রতিমা
এই পূজাকে কেন্দ্র করে বসেছে ৩ দিনব্যাপী গ্রামীণ মেলা। আয়োজন করা হয়েছে ধর্মীয় যাত্রাপালা ও কবিগানের।পাল শ্রীবাস গাইন (৪৫) বলেন, আমি আমার ছয়জন সহকারীকে নিয়ে এক মাস ধরে এ প্রতিমাটি নির্মাণ করেছি। আমি এর আগেও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতিমা তৈরি করেছি
কোটালীপাড়ায় ৪৫ ফুট উঁচু সরস্বতী প্রতিমা
আমি এ ধরনের প্রতিমা তৈরি করতে এক থেকে দেড় লাখ টাকা নিয়ে থাকি। কিন্তু এটা আমার গ্রামের পূজা। আমাকে আয়োজকরা যা দেবে আমি তাতেই খুশি। তবে আমি এর আগে ৪০ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছি
কোটালীপাড়ায় ৪৫ ফুট উঁচু সরস্বতী প্রতিমা
৪৫ ফুট উচ্চতার প্রতিমা এটাই প্রথম।পুরোহিত সুমঙ্গল ঢালী (৬৫) বলেন, আমি ৪০ বছর ধরে পূজা করি। কিন্তু এত বড় প্রতিমায় কোনো দিন পূজা করিনি।কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, আমার ইউনিয়নে এত বড় সরস্বতী পূজা হচ্ছে শুনে আমি আনন্দিত ও গর্বিত। আগামীতে যাতে এই পূজা আরো বড় পরিসরে অনুষ্ঠিত হয় তার জন্য আমি এল...
লোহাগড়ায় সাড়ম্বরে চলছে সরস্বতী পূজা
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়সহ বিভিন্ন মন্দিরে সরস্বতী পূজা ধুমধামের সাথে চলছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই পূজা-অর্চনা শুরু হয়েছে। ঢাক-ঢোল-কাঁসর শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মন্দিরসহ শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর।লক্ষ্মীপাশা গ্রামের শিক্ষক ভরত চন্দ্র বিশ্বাস জানান, সরস্...
আবারও পিকনিক বাসে র‌্যাব, ইয়াবা উদ্ধার, কারবারি আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের বেন্নাপাড়া সেতুর পশ্চিম প্রান্তে কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কে স্থাপিত চেকপোস্টে একটি পিকনিক বাসে তল্লাশি চালিয়ে মো. রুবেল হোসেন মনা (২৮) ও মো. আমীর হোসেন (৪২) (চালক) নামে দুজনকে আটক করেছে।তাদের দেওয়া তথ্যের ভিত্তিত...
ঘাটাইলে ২০ মিনিট আগেই প্রশ্নপত্র বাইরে
টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল শনিবার এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে এর প্রশ্নপত্র পাওয়া গেছে কেন্দ্রের বাইরে একটি ফটোকপির দোকানে। এ ঘটনায় এক প্রধান শিক্ষক ও এক কোচিং সেন্টারের শিক্ষককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নকল করতে না দেওয়ায় কুমিল্লার নাঙ্গলকোটে পরীক্ষা শেষে কেন্দ্রে হামলা ও ভ...
ঘাটাইলে ২০ মিনিট আগেই প্রশ্নপত্র বাইরে
একই কারণে দিনাজপুরে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে দুই মাদরাসা শিক্ষককে।ঘাটাইল (টাঙ্গাইল) : গতকাল গণিত পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে ঘাটাইলের সাগরদীঘি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থিত রাকিব লাইব্রেরি ও ফটোকপির দোকান থেকে ওই পরীক্ষার প্রশ্নপত্র জব্দ করে প্রশাসন। এ ঘটনায় সাগরদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শ...
ঘাটাইলে ২০ মিনিট আগেই প্রশ্নপত্র বাইরে
এ সময় কোচিং শিক্ষক শ্যামল ও বিদ্যালয়ের ঝাড়ুদার আব্দুল রহমানকে গণিতের প্রশ্নপত্রসহ আটক করা হয়। আটক অবস্থায় আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে সাগরদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর আমার হাতে প্রশ্নপত্র দিয়ে কেন্দ্রের বাইরে রাকিব লাইব্রেরিতে নিয়ে যেতে বলেন। আমি তাঁর কথামতো দোকানে দাঁ...
ঘাটাইলে ২০ মিনিট আগেই প্রশ্নপত্র বাইরে
পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়।নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটে চলমান এসএসসি পরীক্ষায় নকল সুবিধা না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা চালিয়েছে উত্তেজিত পরীক্ষার্থীরা। এতে সাংবাদিকসহ তিনজন আহত হয়েছে। তবে পরীক্ষার্থীরা অভিযোগ করেছে, তাদের ২০ মিনিট পর প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং নির্ধ...
ঘাটাইলে ২০ মিনিট আগেই প্রশ্নপত্র বাইরে
জানা গেছে, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসকসহ প্রশাসন ও শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল ঘটনাক্রমে একই দিনে এ কেন্দ্রে পরিদর্শনে আসেন। এতে খুব কড়াকড়ির মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। পরে পরীক্ষা খারাপ হওয়া একদল শিক্ষার্থী পরীক্ষা শেষে বিদ্যালয়ের অফিস কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলার ছব...
ঘাটাইলে ২০ মিনিট আগেই প্রশ্নপত্র বাইরে
তাদের হামলায় বিদ্যালয়ের এমএলএসএস জীবন চন্দ্র দাশ ও মনোয়ারা বেগম নামের এক পথচারী আহত হন।গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ের খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জানালার কার্নিশে দাঁড়িয়ে নকল সরবরাহ করতে দেখা গেছে। গতকাল গণিত পরীক্ষা চলাকালে গণহারে এভাবে নকল সরবরাহ করতে দেখা যায়। খায়রুল্লাহ সরকারি বালিক...
ঘাটাইলে ২০ মিনিট আগেই প্রশ্নপত্র বাইরে
ওয়ালের পাশে রাখা বালির বস্তা সরিয়ে নিতে বলব। ’ব্রাহ্মণবাড়িয়া : জেলার কসবায় নকল সরবরাহের অভিযোগে তিন শিক্ষকসহ চারজনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলামের আদালত মেহারি উবাইদিয়া দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল কাইয়ুম, নুুরুল ইসলাম ও হাফিজ...
ঘাটাইলে ২০ মিনিট আগেই প্রশ্নপত্র বাইরে
গতকাল বিরামপুর চাঁদপুর ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। কেন্দ্রসচিব আ স ম হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত শিক্ষকরা হলেন আয়ড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ ও চড়াই ভিটা পিকে দাখিল মাদরাসার সহকারী এজাজুল হক।ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে পরীক্ষা হলে মুঠোফোন...
বাঁচতে চায় চৌগাছার শিশু মাহমুদ
যশোরের চৌগাছার এক স্কুলছাত্রের হার্টে ছিদ্র ধরা পড়েছে। ফলে সে চিকিৎসার অভাবে অতি কষ্টে জীবন যাপন করছে। দরিদ্র পিতা-মাতা প্রিয় সন্তানকে সুস্থ করে তোলার জন্য সর্বস্বান্ত হয়ে গেছে। বর্তমানে চিকিৎসা খরচ যোগানো তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে
বাঁচতে চায় চৌগাছার শিশু মাহমুদ
সন্তানকে বাঁচাতে তারা সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন।জানা গেছে, পৌর এলাকার জিওয়লগাড়ি গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে মাহমুদ হোসেন (১২) স্থানীয় কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সম্প্রতি তার হার্টে ছিদ্র ধরা পড়ে। দিনমজুর পিতা তাকে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকের কাছে নিয়ে না...
বাঁচতে চায় চৌগাছার শিশু মাহমুদ
ধারদেনা, গরু, ছাগল বিক্রি করে এ পর্যন্ত প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয়ে গেছে তার।মাহমুদের চিকিৎসকরা জানিয়েছেন, তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন ও চিকিৎসায় খরচ হবে প্রায় ৪ লাখ টাকা।কিন্তু এতো টাকা ওই দিনমজুর পিতার পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই ছেলেকে বাঁচাতে তিনি সমাজের বৃত্তবানদের ...
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
মেহেরপুরে ওষুধ কম্পানির কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের দুই বছর বয়সী ছেলে শীর্ষ কয়েক দিন আগে মাথায় আঘাত পায়। সে বমি করছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। শুক্রবার রাতে ছেলের অবস্থার অবনতি হয়
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
রাতেই চিকিৎসার জন্য ছেলে, স্ত্রী, শাশুড়িসহ মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় রওনা দেন মোস্তাফিজ। পথে আলমপুরে ইটভাটার কাদামাটির রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নিহত হন মোস্তাফিজ। মারাত্মক আহত হন চালকসহ অন্য যাত্রীরা
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত সাত জেলায় সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজসহ আটজনের প্রাণ গেছে। আহত হয়েছেন ১৭ জন। নিহতদের মধ্যে রয়েছেন শিশু, সাবেক সেনা কর্মকর্তা ও শ্রমিক। প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশের তথ্যের ভিত্তিতে কালের কণ্ঠ’র আঞ্চলিক অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :মেহেরপুর : নিহত মোস্তাফিজু...
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
তিনি মেহেরপুর শহরের ঘোষপাড়ায় নিজের বাড়িতে থাকতেন। আহত স্ত্রী স্কুলশিক্ষক শামিমা সুলতানা সাথী ও শাশুড়ি সামসুন্নাহারকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শাশুড়ির একটি পা কেটে পড়ে গেছে।ঘটনার রাতেই পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মোস্তাফিজুরের মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, নিহতের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।গোপালগঞ্জ : গতকাল সকালে গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
তাঁরা হলেন রাজশাহীর গোদাগাড়ীর দলদলা গ্রামের বীরেন সরদারের মেয়ে শ্রমিক শিবা সরদার (৩০) ও টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের নাসির সরদারের ছেলে কুরবান সরদার (১১)। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় সড়কের নির্মাণকাজ করার সময় মোটরসাইকেলের ধাক্কায় শিবা ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপ...
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
আলী আশরাফ বরিশালের মুলাদি থানার বালিবন্ধন গ্রামের মৃত জনাব আলী সিকদারের ছেলে। নবীনগরের কুরগাঁওয়ে সপরিবারে থাকতেন তিনি।নিহতের ছেলে মো. খোকন জানান, মিরপুরে মেয়ের বাসা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন আশরাফ। নবীনগরে বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি গাড়ি তাঁকে চাপা দেয়
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
মধুপুর (টাঙ্গাইল) : শুক্রবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ডে বাসের চাপায় ফরহাদ হোসেন (৩২) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ঘাটাইলের উত্তর খিলগাতি গ্রামের রইজ উদ্দিনের ছেলে এবং পেশায় টাইলস মিস্ত্রি। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
বাসচালক নজরুলকে রাতেই আটক করেছে পুলিশ।নওগাঁ ও ধামইরহাট-পত্নীতলা : গতকাল পত্নীতলা উপজেলার সম্ভুপুরে বালুবাহী ট্রাক্টর উল্টে এর হেলপার জীবন রায় (২৩) নিহত ও আরেক হেলপার আহত হন। জীবন রায় সম্ভুপুরের ক্ষেতু রায়ের ছেলে। আহত ব্যক্তিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে।যশোর : গতকাল যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মিলশ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত সুলতান আরেফিন (৪০) যশোর সদরের ঘোপপাড়ার শাকের আলী মোল্যার ছেলে ও আহাদ জুট মিলের কর্মচারী। ভোরে সুলতান বাইসাইকেলযোগে মিল থেকে কাজ শেষে বাড়ি ফ...
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
যশোর-নড়াইল সড়কের হামিদপুরে একটি অ্যাম্বুল্যান্স তাঁকে ধাক্কা দেয়। নিহত সুলতানের ভাই তুহিন জানান, ঘটনার সময় অ্যাম্বুল্যান্সচালক মোবাইল ফোনে কথা বলছিলেন।অন্যদিকে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল এলাকায় একটি নসিমনের চাকা খুলে গেলে সেটি উল্টে যায়। এতে চুড়ামনকাটি এলাকার একরামুল হোসেন (৪০) ও ঝাউদিয়া গ্রামের শাহিনূর রহমান (৩০) আহত...
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
হাসপাতালে চিকিৎসাধীন একরামুলের অবস্থা আশঙ্কাজনক।ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুরে একটি মাইক্রোবাসকে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ও পেছন থেকে একটি ড্রাম ট্রাক চাপা দিলে একজন নিহত ও সাতজন আহত হন। নিহত মোশারফ হোসেন (৫৫) পটুয়াখালীর বাউফলের হরিপাশা গ্রামের মৃত মনোয়ার গাজীর ছেলে ও ফরিদপুরে পলি ক্যাব...
ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঝরল বাবার প্রাণ
ড্রাম ট্রাকটি আটক করা গেলেও অন্য ট্রাকটি পালিয়ে যায়। মাইক্রোবাসটি ধুমড়েমুচড়ে গেছে।আহতদের কয়েকজন হলেন পিডাব্লিউডির কর্মকর্তা জাহিদ হোসেন (৫৫), পলি ক্যাবল ইন্ড্রাস্টিজের কর্মকর্তা আবদুর রাজ্জাক (৩৪), ফরিদপুরের পশ্চিম খাবাসপুরের ইলিয়াস হাওলাদার, আলাউদ্দিন ট্রেডিং কম্পানির কর্মকর্তা ফজলুল হক।বদলগাছী-মহাদেবপুর (নওগাঁ) : গত...
পিকনিক বাসে র‌্যাবের হানা, বিপুল পরিমাণ ইয়াবা জব্দ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি নুহা ক্লাসিক পরিবহন নামে একটি বাসের মাধ্যমে কক্সবাজার হতে যশোরে প্রমোদ ভ্রমণের আড়ালে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে যশোরের উদ্দেশে রওনা করে চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকায় প্রবেশ করেছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল চট...
পিকনিক বাসে র‌্যাবের হানা, বিপুল পরিমাণ ইয়াবা জব্দ
পরবর্তীতে উপস্থিত যাত্রী ও স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ ও বাসটি তল্লাশি করে বাসের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২,৩০,০০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬২,৮০০ টাকা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। সেই সাথে বাসটিও জব্দ করে র্যাব।জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের প্রত্যক্ষ উদ্যোগে, সহযোগিতায় যশোর হতে...
খুলনায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৭৫
খুলনায় গত ২৪ ঘণ্টায় জেলা ও মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদক বিক্রেতাসহ ৭৫ জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার পর্যন্ত খুলনা জেলার ৯ থানা ও মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় পাঁচজন ...
খুলনায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৭৫
আটকদের কাছ থেকে ৭৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট পাঁচটি মাদক মামলা রুজু করা হয়েছে।অন্যদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১৩ জন মাদক বিক্রেতাসহ মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২২ পিস...
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া মালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। প্রায় এক বছরের বেশি সময় থেকে ঝুলে থাকার পর আজ রবিবার সকাল ৮টা থেকে ওই কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।জানা গেছে, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে
১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।এরপরে ৩ দফা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরেও আওয়ামী লীগ প্রার্থীর মামলার কারণে ওই ভোটকেন্দ্...
মেহেরপুরে উত্তরপত্র হারিয়ে যাওয়ায় কেন্দ্রসচিবসহ চার শিক্ষককে অব্যাহতি
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের ১১৩ নম্বর কক্ষ থেকে শনিবার অনুষ্ঠিত গণিত পরীক্ষায় একটি উত্তরপত্র হারিয়ে যাওয়ায় কেন্দ্র সচিব, সহকারি কেন্দ্র সচিব, ওই কক্ষের দুই পরিদর্শককে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।শনিবার মেহেরপুরের জেলা প্রশাসক মো আতাউল গনি স্বাক্ষরিত এক পত্র...