title
stringlengths
9
88
content
stringlengths
70
4.48k
মেহেরপুরে উত্তরপত্র হারিয়ে যাওয়ায় কেন্দ্রসচিবসহ চার শিক্ষককে অব্যাহতি
নোটিশে বলা হয়েছে, ০৯/০২/২০১৯ তারিখ চলমান এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের আওতাধীন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের ১১৩ নম্বর কক্ষে ৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে অনেক খোঁজাখুঁজি করার পর ৩৯টি উত্তরপত্র পাওয়া গেছে। একটি উত্তরপত্র পাওয়া যায়নি। ...
বদলগাছীতে ফার্নিচারের দোকানে আগুন
নওগাঁর বদলগাছীতে শ্রীরামপুর তুলশীগঙ্গা নদীর ব্রীজ সংলগ্ন মোড়ের পশ্চিম পার্শ্বে পল্লবী ফার্নিচারের দোকানে অগ্নি সংযোগে দোকান ঘরসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।গত বৃহস্পতিবার মধ্যরাতে অজ্ঞাত ব্যক্তিরা ওই অগ্নিসংযোগ ঘটায়। মাঝ রাতে আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে আক্কেলপুর থেকে ফায়ার ...
বদলগাছীতে ফার্নিচারের দোকানে আগুন
ফার্নিচারের মালিক শ্রী মোহন চন্দ্র প্রা. জানান, শোকেস, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রপ, খাট, অন্যান্য আসবাবপত্র, দোকান ঘর ও ঢেউটিনসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।দোকান ঘরের মালিক মনতাজ জানান, তিনি থানায় একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দীনের সঙ্গে মোবাইল ফোনে কথা...
কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার
ঝিনাইদহের কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বানুড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।ঘটনাটি ঘটেছে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান
কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী। ধর্ষিতার মা জানান, গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ওরফে উজ্জ্বলের ছেলে সেলিম পানি খাওয়ার কথা বলে তার কাছে একটি গ্লাস চায়। সে সময় বাড়ির আশপাশে আরো তিনজন যুবক দাঁড়িয়ে ছিল। তিনি সেলিমকে গ্লাস দিয়ে প্রয়োজনীয় কাজে পাশের বাড়ি য...
কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার
পরে ফিরে এসে দেখেন তার প্রতিবন্ধী মেয়ে বাড়ির বারান্দায় নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে বাড়ির পাশের একটি বাগানের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।তিনি আরো বলেন, প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে দেবে বলে তাকে গ্রামবাসী আশ্বস্ত করে। তাই লোকলজ্জার ভয়ে থানা পুলিশকে জানাননি
কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার
পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে শনিবার বিকেলে পুলিশ ওই মেয়েটিকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসে।সে সময় বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমান উজ্জ্বলের ছেলে সেলিম (২২), বানুড়িয়া পশ্চিমপাড়ার মৃত নজরুল ইসলাম লালের ছেলে আশিক (২৮) বানুড়িয়া দক্ষিণপাড়ার নুর আলীর ছেলে রাকিব হোসেন (২১) ও একই পাড়ার হায়দার আলীর ছেলে শাহেদ আলী (২০) কে পুল...
'নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে প্রয়োজন সচেতনতা'
বিশিষ্ট শিক্ষাবিদ ও তিতুমির সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লায়লা কানিজ লাকি বলেছেন, সমাজ থেকে নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে সবার আগে প্রযোজন নারীদের সচেতন হওয়া। নারীকে যদি শিক্ষা ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত করা যায় তাহলে নারীরা পুরুষের পাশাপাশি নিজেরা কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পা...
'নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে প্রয়োজন সচেতনতা'
তিনি ওই সময় নারীদের কল্যাণের জন্য উপজেলা মহিলা পরিষদকে নগদ এক লক্ষ টাকা অনুদান হিসাবে প্রদান করেন।রায়পুরা উপজেলা মহিলা পরিষদের সভাপতি রহিমা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিমা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাজ তাহমিনা।সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা পরিষদের সাধারণ স...
ঝিকরগাছায় কাজল রায়হানের প্রার্থীতার দাবিতে মিছিল
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যশোরর ঝিকরগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজল রায়হানকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর দাবিতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল ও পথসভা করেছে।আজ শনিবার বিকেলে মিছিলটি ঝিকরগাছা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে বিজয় চত্ত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুব...
সাংবাদিকদের দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি মো. একাব্বর হোসেন বলেছেন, দেশের মানুষ যাতে সংবাদপত্রের মাধ্যমে উপকৃত হতে পারে এজন্য সাংবাদিকদের দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে।আজ শনিবার সন্ধায় মির্জাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে এ কথা বলেন।তিনি বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণ ও ভা...
সাংবাদিকদের দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে
কাজের মাধ্যমে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ করে যাচ্ছি।এ সময় মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকারি হিতেশ চন্দ্র পুলক, ...
ফুলবাড়িয়ায় শিক্ষকের মোটরসাইকেল ভাঙল পরীক্ষার্থীরা
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এসএসসির গণিত পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা এক শিক্ষককের ডিস্কোবার ১০০ সিসি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে পরীক্ষার্থীদের বিরুদ্ধে। দায়িত্বরত শিক্ষক মো. মনোয়ার হোসেন খান আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।আজ শনিবার সকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার কে...
ফুলবাড়িয়ায় শিক্ষকের মোটরসাইকেল ভাঙল পরীক্ষার্থীরা
১০ নং কক্ষে একে অপরের খাতা দেখাদেখির ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এক পরীক্ষার্থীর খাতা ১০ মিনিটের জন্য আটক রাখার নির্দেশ দেন শিক্ষককে। কক্ষের দায়িত্বরত শিক্ষক পরীক্ষার্থীর খাতা এক ঘণ্টা আটক রেখে ফেরত দেন বলে পরীক্ষার্থীদের অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা শেষে দায়িত্বর শিক্ষক মো. মনোয়ার হোসেন খানের মোটরসাইকেলটি কে...
ফুলবাড়িয়ায় শিক্ষকের মোটরসাইকেল ভাঙল পরীক্ষার্থীরা
কেন্দ্র সচিব এ কে এম রুহুল আমীন বলেন, পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাটি দুঃখজনক। জড়িতদের উপযুক্ত বিচার হওয়া দরকার।ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন, পরীক্ষার কেন্দ্রে শিক্ষকের মোটরসাইকেল ভাঙচুরের কোনো অভিযোগ পাইনি।সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার শেফা বলেন, মোটরসাইকেল ভাঙচু...
ফুলবাড়িয়ায় শিক্ষকের মোটরসাইকেল ভাঙল পরীক্ষার্থীরা
তবে পরীক্ষার কক্ষে এক শিক্ষার্থীর খাতা ১০ মিনিটের জন্য আটক রাখতে বলেছিলাম।উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার বলেন, ঘটনার সাথে জড়িত পরীক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষকের মোটরসাইকেলটি মেরামত করে দেওয়ার কথাও তিনি বলেন।
প্রেমের অপরাধে আড়াই বছর ধরে বন্দি!
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নে রাঘোবেন্দ্রপুর গ্রামের ঘটনা। শত্রুর পরিবারের ছেলের সঙ্গে প্রেম করার অপরাধে দীর্ঘ আড়াই বছর ধরে মেয়েকে অন্ধকার ঘরে বন্দি করে রাখলেন মা। আড়াই বছর পর মেয়েটিকে বন্দি ঘর থেকে উদ্ধার করা হয়েছে। আলো-বাতাসহীন স্যাঁতসেঁতে অন্ধকার ঘর থেকে স্নাতক পড়ুয়া মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে...
প্রেমের অপরাধে আড়াই বছর ধরে বন্দি!
তালাবদ্ধ ঘরে মেধাবী শিক্ষার্থী দুই বছর অবরুদ্ধ থাকার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় জ্ঞান ফিরিয়ে শিক্ষার্থী জানায়, আমি লেখাপড়া করে উন্নত জীবন গড়ে পেশায় শিক্ষকতাকেই বেছে নিতে চাই।গতকাল শুক্রবার দুপুরে মেয়েটিকে দেখতে যান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মশি...
প্রেমের অপরাধে আড়াই বছর ধরে বন্দি!
মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনের গতি সচল রাখতে তিনি সার্বিক সহায়তা করবেন।স্থানীয়রা জানান, বাবা-মা ও দুই ভাই তিন বোন নিয়ে তাদের পরিবার। তাদের পরিবারের সঙ্গে বিরোধ আছে পাশের এমন এক পরিবারের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছাত্রীর। বিষয়টি জেনে আড়াই বছর আগে ছাত্রীকে অন্ধকার ঘরে বন্দি করে রাখেন তার মা
প্রেমের অপরাধে আড়াই বছর ধরে বন্দি!
ওই অন্ধকার ঘরেই আড়াই বছর কেটে যায় ছাত্রীর। বাড়িতে বিদ্যুৎ থাকলেও যে ঘরে ছাত্রীকে আটকে রাখা হয়েছিল, সে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। প্রতিবেশীদেরকে জানানো হয়েছিল মেয়েটি মানসিক রোগী তাই তাকে আটকে রাখা হয়েছে। চিকিৎসার জন্য প্রতিবেশীরা মেয়েটিকে সহযোগিতা করতে চাইলে মেয়ের মা বিষয়টি এড়িয়ে যান
প্রেমের অপরাধে আড়াই বছর ধরে বন্দি!
গত বৃহস্পতিবার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বন্দি থাকতে থাকতে ছাত্রীর মুখ ও পা বিবর্ণ হয়ে গেছে। হাতের আঙুলগুলো কুঁকড়ে গেছে। বসতে কিংবা দাঁড়াতে পারছেন না। কথা বলতে গেলে শরীর কাঁপে
প্রেমের অপরাধে আড়াই বছর ধরে বন্দি!
শরীর থেকে বের হচ্ছিল দুর্গন্ধ। বার বার কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারেনি ছাত্রী। এদিকে হাসপাতালের চিকিৎসকরা মেয়েটির দ্রুত সুস্থ হয়ে ওঠা ও মানবিক দিক বিবেচনা করে তার আত্মীয়-স্বজন ছাড়া অন্য কাউকে দেখা করতে দিচ্ছেন না।নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও প প কর্মকর্তা খায়রুল ইসলাম (তপন) বলেন, দীর্ঘদিন অপচিকিৎসায় ও ঘরবন্দী থাক...
প্রেমের অপরাধে আড়াই বছর ধরে বন্দি!
ছাত্রীটি শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছে।ওই মেয়ের খালাতো বোন বলেন, এক বছর ধরে চেষ্টা করেও খালাতো বোনের সঙ্গে দেখা করতে পারিনি। রংপুরের একটি স্কুলের মানবিক বিভাগ থেকে ২০১১ সালে এসএসসি ও নবাবগঞ্জের একটি কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করে। লেখাপড়া শেষ করে তার শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল
প্রেমের অপরাধে আড়াই বছর ধরে বন্দি!
এক ছেলের প্রেমে পড়ে জীবনটা শেষ হওয়ার উপক্রম হয়েছিল তার।ছাত্রীর বাবা-মায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কিছুই বলতে রাজি হননি। তবে ছাত্রীর মা বলেছেন, মেয়েটি অসুস্থ হওয়ায় সুস্থতার জন্য কবিরাজ ও স্বপ্নে দেখা এক ব্যক্তির পরামর্শে ঘরে আবদ্ধ করে রেখেছি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, আড়াই বছরের বেশি ...
প্রেমের অপরাধে আড়াই বছর ধরে বন্দি!
ছাত্রীর বাবা বলেছেন মা একক কর্তৃত্বে ছাত্রীকে আটক রেখেছেন। এরপর পুলিশ নিয়ে ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। কোনো পরিবার তার সন্তানকে এভাবে বন্দি করে রেখে তিলে তিলে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে, তা ভেবে অবাক হচ্ছি।নবাবগঞ্জ থানা পুলিশের ওসি সুব্রত কুমার সরকার বলেন, মেয়েটি একটি ছেলেকে ভালোবাসত
প্রেমের অপরাধে আড়াই বছর ধরে বন্দি!
ছেলেটির সঙ্গে বিয়ে না দেওয়ায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এ কারণে পরিবারের লোকজন তাকে বাইরে যেতে দিত না, মেয়েটিও বাড়ি থেকে বের হতো না। একপর্যায়ে তাকে ঘরবন্দি করে রাখে তার পরিবার। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করেনি আমাদের কাছে। এরপরও মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটি সুস্থ হয়ে উঠলে প্রকৃত ঘটনা জানা যাবে।
শ্রীবরদীতে চেয়ারম্যান পদে জুয়েলের গণসংযোগ
আসন্ন শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে তৃণমূল ভোট হয়েছে। তবে যারা তৃণমূলের কাছে যাননি তারা লবিং করছেন দলের হাইকমান্ডে। এদের একজন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল। তিনি শহর ও গ্রামাঞ্চলে চালাচ্ছেন গণসংযোগ
শ্রীবরদীতে চেয়ারম্যান পদে জুয়েলের গণসংযোগ
সমর্থন ও দোয়া প্রার্থনা করে দুয়ারে দুয়ারে ঘুরছেন তিনি। প্রতিদিন চলছে নির্বাচনী কর্মসূচী।আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকা গণসংযোগ করে ফিরে আসেন শহরে। এ সময় তিনি তুলে ধরেন তার বর্তমান ও অতীতের রাজনীতি নানা অনুকূল ও প্রতিকূলতার কথা
শ্রীবরদীতে চেয়ারম্যান পদে জুয়েলের গণসংযোগ
তিনি জানান, ছাত্রলীগ থেকেই তার রাজনীতি শুরু। যুবলীগে যোগ দিয়ে দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া যুবলীগকে উজ্জীবিত করেছেন। বিগত জাতীয় নির্বাচনে তার ভূমিকা ছিল অপরিসীম। তার নেতৃত্বে উপজেলা যুবলীগ অক্লান্ত পরিশ্রম করেছে
শ্রীবরদীতে চেয়ারম্যান পদে জুয়েলের গণসংযোগ
গিয়েছে জনগণের দুয়ারে দুয়ারে। নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেছেন। বিভিন্ন কর্মসূচী সফল করতে উপজেলা যুবলীগের ভূমিকা ছিল অসাধারণ। এসব কর্মকাণ্ডের কারণে এবার উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগসহ দলের অংগসংগঠনের মধ্যে ব্যাপক সারা ফেলেছে
শ্রীবরদীতে চেয়ারম্যান পদে জুয়েলের গণসংযোগ
এতে তারণ্যের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন জাহিদুল ইসলাম জুয়েল।তিনি বলেন, আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করি। দল আমাকে মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচিত হবো। আমি নির্বাচিত হলে আদর্শ নামে খ্যাত শ্রীবরদী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। এ সময় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দুয়ায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নূরুল ইসলাম
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.নূরুল ইসলাম।আজ শনিবার চূড়ান্তভাবে ঘোষিত দলের মনোনীত প্রার্থীদের নামের তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়। তাছাড়া দলীয় মনোনয়নের চিঠিও তিনি ইতোমধ্যে পেয়েছেন বলে উপজে...
কেন্দুয়ায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নূরুল ইসলাম
এক পর্যায়ে এ তিনজনের মধ্য থেকে দলীয়ভাবে একক প্রার্থী বাছাই করা সম্ভব না হওয়ায় দলের গঠনতন্ত্র মেনে নুরুল ইসলাম, আসাদুল হক ভূঁইয়া ও এ এন এম জাহাঙ্গীর চৌধুরীর নামের তালিকাটি উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়। এ অবস্থায় দলের ‘হাই কমান্ড’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম...
বামনায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ
বরগুনার বামনায় প্রবহমান কয়েকটি খাল দখল করে কতিপয় প্রভাবশালীরা অবৈধভাবে বাণিজ্যিক নানা পাকা স্থাপনা গড়ে তুলছে। ফলে প্রবহমান খাল ক্রমশ সংকৃচিত হয়ে নাব্যতা হারাতে বসেছে। এতে এলাকার কৃষি জমিতে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।উপজেলার খোলপটুয়া বাজারের প্রাণকেন্দ্রের খাল, ডৌয়াতলা বাজারের পাশে হলতা খালের (পূর্বের হলতা নদী...
বামনায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ
ওই খাল তিনটি দিয়েই স্থানীয় ২০টি গ্রামের আবাদী জমির সেচ সংকট মোকাবেলা করে কৃষকরা। খালগুলোর নাব্যতা সংকটে কারণে পানির অভাব ও পানি অপসারণের ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এতে বর্ষা মৌসুমে এলাকার আবাদী জমিতে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন কৃষকরা।সরেজমিনে দেখা গেছে, উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া বাজার সংলগ্ন খালটির ওপর পানি...
বামনায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ
এ খালের ওপর নির্ভরশীল দক্ষিণ খোলপটুয়া, উত্তর খোলপটুয়া, অযোধ্যা, ঘোপখালী ও নিজআমতলী গ্রামের ১ হাজার একর জমির (৪০০ হেক্টর) মৌসুমে সেচ ব্যবস্থাপনা। স্লুইজগেটের ভিতর পাশের খালটি দখল করে এলাকার কতিপয় প্রভাবশালীরা একের পর এক পাকা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে চলেছেন। এতে জোয়ার-ভাটার পানি ওঠা-নামায় বাধাগ্রস্থ হওয়ায় স্ল...
বামনায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ
এদিকে ডৌয়াতলা বাজারের পশ্চিম পাশের পূর্বের প্রবাহমান হলতা নদীটি নব্যতা হারিয়ে খালে পরিণত হলে এই হলতা খালের দুই তীর মঠবাড়িয়া উপজেলার কুমিরমাড়া ও বামনা উপজেলার ডৌয়াতলা বাজারের অংশ দখল হয়ে খালটি এখন প্রায় মৃত অবস্থায় রয়েছে। ফলে পানির প্রবাহ বন্ধ হওয়ায় জলাবদ্ধতার শিকার হচ্ছে এখানকার জনসাধারণ।শুধু খোলপটুয়া আর ডৌয়াতলা নয় দখল...
বামনায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ
ফলে একসময়ে বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হওয়া এই খালটি এখন মৃতপ্রায়।বামনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বামনা উপজেলা মোট আবাদী জমির পরিমাণ ৭ হাজার ১০০ হেক্টর। পরিকল্পিতভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কারণে প্রতি বছর প্রায় দের হাজার হেক্টর জমির সঠিকভাবে আবাদ করা যাচ্ছে না। এতে এ উপজেলায় ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যহত...
বামনায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ
প্রতিবছর এ উপজেলায় জলাবদ্ধতার কারণে কোটি টাকার ফসল বিনষ্ট হচ্ছে। শিগগিরই খালগুলো দখল মুক্ত করা না হলে এলাকার কৃষকরা আর্থিক ক্ষতিসহ এলাকার কৃষিতে মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।ঘোপখালী গ্রমের কৃষক মো. কুদ্দুস খাঁ জানান, এমনিতেই বহুযুগেও খাল খননের কোনো ব্যবস্থা নেই। তার ওপর প্রভাবশালীরা খালের ভেতর ঘর ও দোকানপাট তুলে খালটি ন...
বামনায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ
এর প্রতিকার না হলে এ খাল অচিরেই মরে যাবে। খাল মরে গেলে এলাকার কৃষি ও কৃষক মরবে।খোলপটুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হাওলাদার জানান, সরকার ও জনপ্রতিনিধিদের তদারকি না থাকায় স্থানীয় প্রভাবশালীরা খোলপটুয়া বাজার সংলগ্ন খালটি অবৈধভাবে দখল করে স্থায়ী ভবন নির্মাণ করছেন। এতে অত্র এলাকার আবাদী জমির পানি নিষ্কাশন...
বামনায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ
এসব অবৈধ স্থাপনা অপসারণ করা জরুরি। না হলে বর্ষা মৌসুমে আবাদী জমিতে জলাবদ্ধতায় ফসল বিনষ্ট হবে।এ বিষয়ে বামনা উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম জানান, বামনাতে অপরিকল্পিত স্লুইগেট ও ইনলেট নির্মাণের ফলে এ উপজেলার কৃষিতে সেচ সংকট লেগেই আছে। এ দিকে বামনা উপজেলার কয়েকটি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে
বামনায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ
খালগুলো দখল মুক্ত করা খুবই জরুরি। নতুবা এলাকার কৃষি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, আমি খোলপটুয়া বাজারের খাল দখলসহ উপজেলার কয়েকটি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে শুনেছি। দ্রুত খালগুলো দখল মুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি। আটকরা হলো শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ঘুঘুডাঙার মৃত সহবুল হোসেনের ছেলে আবদুল্লাহ, সোনারুদ্দিন মাস্টারের ছেলে আল-মামুন রেজা ও মৃত তোফাজ্জল হোসেনের ছেলে সুমন। এ ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মুর্শিদাবাদের সুলিতলা গ্রামের মনসুরের...
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর উল্টে নিহত ১
নওগাঁর পত্নীতলায় বালুবাহী ট্রাক্টর উল্টে জীবন রায় নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার উপজেলার সম্ভুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জীবন রায় উপজেলার সম্ভুপুর গ্রামের ক্ষেতু রায়ের ছেলে।স্থানীয়রা জানায়, দুপুরে বালুবাহী টাক্টরটি বালু নিয়ে বাদরাম এলাকায় যাওয়ার পথে সম্ভুপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টাক্টরটি উল্টে খাদে পড়ে ...
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর উল্টে নিহত ১
এতে ট্রাক্টরটির চালকের সহকারী জীবন রায় চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধর্মপাশায় জলমহাল শুকিয়ে মাছ ধরার হিড়িক
সুনামগঞ্জের ধর্মপাশায় গত প্রায় ১৫ দিন ধরে শ্যালো মেশিন দিয়ে সরকারিভাবে ইজারাকৃত বিভিন্ন জলমহাল শুকিয়ে মাছ ধরার হিড়িক উঠেছে। এতে করে হাওরাঞ্চলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন দিনে দিনেই কমে আসছে। আর চলতি বোরো মৌসুমে এভাবে জলমহালগুলো শুকিয়ে মাছ ধরায় হাওর এলাকার কৃষকের বোরো জমিতে সেচ কাজও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়...
ধর্মপাশায় জলমহাল শুকিয়ে মাছ ধরার হিড়িক
এ বছরও মাঘ মাসের প্রথম সপ্তাহ থেকেই এভাবে জলমহাল শুকিয়ে মাছ ধরার কাজ শুরু করেছেন ওইসব অসাধু ব্যক্তিরা। আর তা চলবে চৈত্র মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। জলমহাল ইজারার নীতিমালা অনুযায়ী জলমহালের পানি শুকিয়ে মাছ ধরার কোনো নিয়ম না থাকলেও এখানে গত প্রায় ১৫ দিন ধরে এভাবেই প্রকাশ্যে মাছ ধরার কাজ চলছে।এতে করে হাওর এলাকার জলমহাল থে...
ধর্মপাশায় জলমহাল শুকিয়ে মাছ ধরার হিড়িক
পাশাপাশি ওইসব জলমহালের চার পাশে থাকা বোরো জমিতে সেচ দেওয়া নিয়েও চরম বেকায়দায় পড়েছেন এলাকার কৃষকেরা। এ সময়ে জলমহালগুলো শুকানোর ফলে হাওরের অনেক কৃষকেই বাধ্য হয়ে তাদের বোরো জমিতে সেচ দেওয়ার জন্য নিজ-নিজ জমিতে গভীর নলকূপ বসাচ্ছেন।সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জলধরা বিল, চট্টনিয়া বিল, শিমূল তলার খাল, গলা ভা...
ধর্মপাশায় জলমহাল শুকিয়ে মাছ ধরার হিড়িক
এহন কয়েক বছর ধইরা এলাকার প্রভাবশালী লোকেরা এই বিল ইজারায় আইন্যা তারা মেশিন দিয়া শুকাইয়্যা মাছ ধরার কারণে আমাদেরকে এহন বোরো জমিতে ডিপ মেশিন বসাইয়্যা পানি দিতে হয়।শুক্রবার বিকেলে উপজেলার কেউডির বিল নামক জলমহালটি শ্যালো মেশিন দিয়ে শুকিয়ে লোকজন নিয়ে মাছ ধরারত আবস্থায় পাওয়া যায় ওই জলমহালের ইজারাদার উপজেলার সলপ গ্রামের জয়দু...
ধর্মপাশায় জলমহাল শুকিয়ে মাছ ধরার হিড়িক
আমি শুধু আমার লোকজন নিয়ে মাছ ধরছি। আর এতে আমার কোনো দোষ নেই।উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকি কালের কণ্ঠকে বলেন, এ উপজেলায় ২০ একর আয়তনের ঊর্ধ্বে ৬৮টি ও ২০ একরের নিচে ৪৫ টি জলমহাল রয়েছে। তিনি আরো বলেন, মোবাইল ফোনের মাধ্যমে অনেকেই আমার কাছে এ ধরনের অভিযোগ করলেও লোকবলের অভাবে আমরা অনেক সময় ঘটনাস্থলে যেতে পার...
ধর্মপাশায় জলমহাল শুকিয়ে মাছ ধরার হিড়িক
তবে শিগগিরই আমরা সরেজমিনে ওইসব জলমহাল এলাকা পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।এ ব্যাপারে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান কালের কণ্ঠকে বলেন, শ্যালো মেশিন দিয়ে জলমহাল শুকিয়ে মাছ ধরা সম্পূর্ণভাবে বেআইনি। জলমহাল শুকিয়ে যারা মাছ ধরছে তাদেরকে কোনো ছা...
'উন্নত দেশ গড়তে হলে শিক্ষার মান বাড়াতে হবে'
পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (সিআইডি) আব্দুল কাহার আকন্দ বলেছেন, একটি উন্নত দেশ গড়তে হলে পাশাপাশি সে দেশের শিক্ষার মান বাড়াতে করতে হবে।আজ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর সদরে অবস্থিত পলিগ্যান পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপস্থিত অভিভাবক...
'উন্নত দেশ গড়তে হলে শিক্ষার মান বাড়াতে হবে'
সন্তানের খোঁজ খবর নেবেন। সে কোথায় যাচ্ছে, কি করছে। সে ভালো বন্ধুদের সাথে চলাফেরা করছে নাকি খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করছে। আপনার সন্তান ইভটিজিং ও মাদকে জড়িয়ে পড়ছে কিনা সেদিকে লক্ষ রাখবেন
'উন্নত দেশ গড়তে হলে শিক্ষার মান বাড়াতে হবে'
বিদ্যালয়ের সভাপতি অ্যাড. মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, বিদ্যালয়ের সহ সভাপতি প্রভাষক এ কে এম হুমায়ুন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ জেড এম দিদারুল আনোয়ার।এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ...
মিরাংকা বাঁচতে চায়
বরগুনার মেয়ে। মিরাংকা সিকদার। বরিশাল বিএম কলেজের মেধাবী শিক্ষার্থী। বাংলা বিভাগ থেকে এবার মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা
মিরাংকা বাঁচতে চায়
মিরাংকার সহপাঠীদের আদর করে যখন তাদের বাবা-মা খাইয়ে দেন ঠিক তখন মিরাংকা পরিশ্রম করে চলে দিনান্ত। চরম অসুস্থ শরীর নিয়েও চলে তার অর্থ উপার্জনের কাজ। একটি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারীর কাজ।অথচ এক সময় ভালোই ছিলো মিরাংকার জীবন
মিরাংকা বাঁচতে চায়
হঠাৎ করেই কী দিয়ে কী হয়ে গেল তার! ২০১৫ সালে বরগুনার বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবার একমাত্র উপার্জনের দোকানটি পুড়ে হল ছাই। নিঃস্ব হল মিরাংকার পরিবার। থেমে গেল সব হাসি-আনন্দ।বিপদ যখন আসে, তখন দল বেঁধেই আসে
মিরাংকা বাঁচতে চায়
দু’বেলা দুমুঠো অন্নের সংস্থান যখন দায় হয়ে উঠলো, ঠিক তখনই মিরাংকার শরীরে ধরা পড়লো এক জটিল ব্যাধি। ডান পাশের একটি কিডনি বিকল তার। তার উপরে লিভার আর কিডনির ঠিক মাঝখানে বেড়ে উঠেছে আরেকটি টিউমার।বাবা-মাকে বুঝতে না দিয়ে এগিয়ে চলে মিরাংকা
মিরাংকা বাঁচতে চায়
বাবা-মা বুঝতে পারলে আতঙ্কিত হয়ে পড়বে যে! বন্ধ হয়ে যাবে যে একমাত্র ছোট ভাইয়ের সঙ্গীত সাধনা! শরীর না চললেও এগিয়ে চলে মিরাংকা। কিন্তু আর কত? শরীর যে আর চলেই না!মেয়ের শরীরের অবস্থা বুঝতে পেরে জোর করে ডাক্তার দেখান অসহায় বাবা-মা। নাকের ফুল. কানের দুল, আর গলার শেষ গহনাটুকু বিক্রি করে মা অনিতা সিকদার তাকে ভর্তি করেন প্রথমে র...
মিরাংকা বাঁচতে চায়
উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ ডাক্তারদের। আর এ জন্য চাই চার থেকে পাঁচ লাখ টাকা। এত টাকার সংস্থান কোথা থেকে হবে জানা নেই মিরাংকার মা অনিতা সিকদারের। এদিকে অসহায় পিতার অভিমানী চোখ বেয়ে অঝোরে ঝরে অশ্রু
মিরাংকা বাঁচতে চায়
তবে কি মিরাংকার চিকিৎসা হবে না? তবে কি অসহায় বাবা-মায়ের চোখের সামনে একটু একটু করে নিভে যাবে বড় আদরের খুকুমনি সেই মিরাংকার জীবন? আর একমাত্র ছোট ভাই অংকুরের কী হবে? যে কিনা অশ্রু লুকিয়ে এ মন্দিরে, সে মন্দিরে একমাত্র দিদির জন্যে পূজো দিয়ে বেড়াচ্ছে আড়ালে, আবডালে, সঙ্গোপনে!মিরাংকা সিকদারের মা অনিতা সিকদার বলেন, এতদিন লোকলজ্...
মিরাংকা বাঁচতে চায়
মিরাংকার ছোট ভাই অংকুর সিকদার ঢাকার সরকারি সঙ্গীত কলেজের নজরুল সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। একমাত্র বোনের জীবন-মৃত্যুর এই সন্ধিক্ষনে থেমে গেছে তার লেখাপড়াও।মিরাংকা সিকদারের চিকিৎসার জন্যে স্বচ্ছল ও সহৃদয়বান ব্যক্তি বর্গের কাছে সহযোগিতা চেয়েছে পরিবারের সবাই। মিরাংকার জন্য সহযোগিতার হাত বাড়াতে মা অনিতা সিকদা...
চাইলেন ৩, দিলেন ৯
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ তিনজন প্রার্থীর তালিকা চেয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। কিন্তু এ নির্দেশ উপেক্ষা করে লক্ষ্মীপুর সদর উপজেলার জন্য ৯ জন চেয়ারম্যান প্রার্থীর নাম জমা দেওয়া হয়েছে। এতে জমা দেওয়া ওই তালিকার নিচে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে।আজ শনিবার ...
চাইলেন ৩, দিলেন ৯
এদিকে দলের দায়িত্বশীল নেতাদের উদাসিনতার জন্য নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে এটিকে দায়িত্বপ্রাপ্ত চার নেতার ব্যর্থতা হিসেবে অভিহিত করছেন।ক্রমানুসারে ওই প্রার্থীরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টি...
চাইলেন ৩, দিলেন ৯
সেখানে বলেছেন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দেও পরামর্শপূর্বক জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদেও (৪ জন) স্বাক্ষরে প্রত্যেকটি পদের জন্য ঐক্যমতের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক ৩ জনের একটি প্রার্থী তালিকা স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড প্রেরণ করার জন্য।দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান প্রাথী বাছা...
চাইলেন ৩, দিলেন ৯
জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, সমঝোতার ভিত্তিতে প্রার্থীরা সিদ্ধান্ত নিতে পারেনি। ৯ প্রার্থীই নির্বাচন করার জন্য আগ্রহী। এজন্য আমরা সবার নাম সম্প্রতি কেন্দ্রে জমা দিয়েছি। দল যাকেই মনোনয়ন দেবে, সবাই ভেদাভেদ ভুলে প্রার্থীর জন্য কাজ করবেন।
চাঁপাইনবাবগঞ্জে শিশু অপহরণের অভিযোগে আটক ১
চাঁপাইনবাবগঞ্জে পাঁচশিশুকে অপহরণের অভিযোগে রবিউল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের ভুতপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ওই পাঁচ শিশুকে।আটককৃত রবিউল সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলসা এলাকার এনামুল হকের ছেলে
চাঁপাইনবাবগঞ্জে শিশু অপহরণের অভিযোগে আটক ১
অপহৃত ওই পাঁচ শিশু হলো আব্দুর রহমান, সেলিম হোসেন, ইসমাঈল হোসেন, কাব্বির হোসেন ও সাব্বির হোসেন। তাদের প্রত্যেকেরই বাড়ি বালিয়াডাঙ্গা ইউনিয়নের পীরপুকুর এলাকায়।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, শনিবার সকাল ১০টার দিকে ওই পাঁচ শিশুর পরিবার নিখোঁজের অভিযোগে থানায় ডায়েরি করেন। এর পরই পুলিশ তাদের খুঁজতে শহ...
চাঁপাইনবাবগঞ্জে শিশু অপহরণের অভিযোগে আটক ১
দুপুরে ভুতপুকুর এলাকায় রবিউল ওই পাঁচ শিশুকে নিয়ে একটি ভ্যানে করে আইসক্রিম বিক্রির সময় শিশুগুলো কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ শিশুকে উদ্ধার করে এবং অপহরনকারী রবিউলকে আটক করে।ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে অপহরণকারী রবিউল সকালে পীরপুকুর এল...
ধুনটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুল...
নওগাঁয় জলাতঙ্ক রোগ প্রতিরোধে কুকুরকে টিকাদান
নওগাঁ জেলা সদরসহ ১১ টি উপজেলায় চলছে জলাতঙ্ক রোগ প্রতিরোধে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম। গত সপ্তাহ থেকে শুরু হয়ে একটানা এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।এরই অংশ হিসেবে আজ শনিবার নিয়ামতপুর উপজেলার ৮ টি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ৩ টি করে টিম (প্রতিটি টিমে ৪জন করে) মোট ২৪টি টিমে এ কার্যক্রম আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা...
মাদারীপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
মাদারীপুর সদর হাসপাতাল কেন্দ্রে আজ শনিবার সকালে শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।এ ছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. ফরিদ হোসেন মিয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. গোলাম সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ...
সরকার আমদানীকৃত পণ্যের ওপর শুল্কহার বাড়ানোর পরিকল্পনা করছে
আমদানী নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে রপ্তানীকারক দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের তুলে ধরতে চায় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এজন্য সরকার আমদানীকৃত পণ্যের ওপর শুল্কহার বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানান তিনি।আজ শনিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁও এলাকায় ফেয়ার ইলেকট্রনি...
সরকার আমদানীকৃত পণ্যের ওপর শুল্কহার বাড়ানোর পরিকল্পনা করছে
যার কারণ হলো আমাদের দেশের বৃহৎ জনগণ। বহুজাতিক কোম্পানিগুলো যাতে বাংলাদেশে তাদের কারখানা স্থাপনে আগ্রহী হয় সে লক্ষ্যে নানা ধরনের প্রণোদনা দেবে সরকার। আমরা শুধু নিজেদের প্রয়োজনেই না, আমরা রপ্তানিও করতে চাই।ফেয়ার ইলেকট্রনিক্স ফেয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান
সরকার আমদানীকৃত পণ্যের ওপর শুল্কহার বাড়ানোর পরিকল্পনা করছে
যা স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশন এবং মাইক্রোওভেন এর অনুমদিত প্রস্তুতকারক ও বিপননকারী। এনবিআরের চেয়ারম্যান কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহমেদ, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ মোবাইল বিভাগের মহাব্যবস্থাপক মি. বোমিন কিম, সিএস বিভাগে...
সিঙ্গাইরে ৮৬৭ বোতল ফেনসিডিলসহ আটক ২
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে ৮৬৭ বোতল ফেনসিডিল ভর্তি একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪ এর একটি দল।আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাটদহ গ্রামের মৃত মনিরুদ্দিনের ছেলে কবির আহমেদ ও চুয়...
সিঙ্গাইরে ৮৬৭ বোতল ফেনসিডিলসহ আটক ২
গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে শনিবার সকাল থেকেই র্যাব-৪ এর মেজর আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের বিন্নাডাঙ্গী এলাকায় অবস্থান নেন। পরে ১১ টার দিকে জব্দকৃত প্রাইভেটকারটি থামিয়ে তল্লাসী করেন। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে ৮৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে।র্যাব-৪ এর মেজর আ...
রৌমারী ও রাজীবপুরে নৌকা প্রতীক পেলেন মজিবুর ও শফিউল
কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ থেকে মনোনয়ন দেওয়া হলো বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী ও শফিউল আলমকে।আজ শনিবার দলের কেন্দ্র থেকে আ’লীগের মনোনয়ন দেওয়া ওই দুই প্রার্থীকে নৌকা প্রতীক প্রদান করা হয় বলে দলীয় সূত্রে নিশ্চিত হয়া গেছে।রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রাজীবপুর উ...
রৌমারী ও রাজীবপুরে নৌকা প্রতীক পেলেন মজিবুর ও শফিউল
শেষ পর্যন্ত দলের সভাপতি সে কথাই প্রমাণ করলেন।এদিকে নির্বাচনী মাঠের ভোটাররাও ওই প্রার্থীকে নিয়ে আশাবাদী। দুই উপজেলায় তাদের জনপ্রিয়তাও রয়েছে। নির্বাচনে তারা দুৎজনেই জয়লাভ করবে-এমন তথ্য জানিয়েছেন সাধারণ ভোটার ও দলের নেতাকর্মীরাও।
সোনারগাঁয়ে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
নারায়ণগঞ্জের সোনারগাঁয় সারা দেশের ন্যায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা হকের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্ব...
নিরাপত্তাহীনতায় হিন্দু সম্প্রদায়ের ৮০টি পরিবার
বগুড়া শাজাহানপুরের সাবরুল হিন্দুপাড়ায় স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় জীবন-যাপন করছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৮০টি পরিবার। জান মাল রক্ষায় প্রতিরাতে পালাক্রমে গ্রাম পাহারা দিচ্ছেন তারা।গ্রামবাসীরা জানান, সাবরুল উত্তরপাড়ার নুরুল ইসলামের পুত্র সন্ত্রাসী সেলিম বাহিনীর কাছে তারা জিম্মি হয়ে পড়েছেন। গবাদী পশু, ধা...
নিরাপত্তাহীনতায় হিন্দু সম্প্রদায়ের ৮০টি পরিবার
স্থানীয় বাজারে ব্যবসা শেষে রাতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়শা কেড়ে নেয়। নতুন বাড়ি নির্মাণ করতে ধরলে চাঁদা দিতে হয়। টাকা না দিলে রাতে রাস্তায় ধরে হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে জান, মাল রক্ষা করতে প্রতিরাতে ২০ জন করে পালাক্রমে গ্রাম পাহারা দিতে হচ্ছে
নিরাপত্তাহীনতায় হিন্দু সম্প্রদায়ের ৮০টি পরিবার
গত ৫ বছর ধরে সেলিম বাহিনী তাদের ওপর অত্যাচার করে আসছে। কিন্তু জীবনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ১৮ জানুয়ারি হিন্দুপাড়ার বিশু চন্দ্র সাহা নামে একজন সেলিম বাহিনীর প্রধান সেলিমকে প্রধান আসামি করে সহযোগী আপেল মাহমুদ, তারেক হোসেন, রিয়াদ মণ্ডলসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে শাজাহানপুর থানায় চাঁদাবাজির...
নিরাপত্তাহীনতায় হিন্দু সম্প্রদায়ের ৮০টি পরিবার
যেকোনো সময় সন্ত্রাসীরা হামলা চালাতে পারে এমন অজানা আতঙ্কে স্বাভাবিক জীবন-যাপন করতে পারছেন না। এমতাবস্থায় সরকারের প্রতি কঠোর হস্তক্ষেপ কামনা করে নির্যাতিতরা আরো জানান, হয় সরকার তাদের জীবনের নিরাপত্তা দেবে নতুবা ভারত চলে যাবে তারা।অভিযুক্ত সেলিম হোসেন জানান, সাবরুল বড় হিন্দুপাড়ায় একটা ঝামেলা হয়েছিলো। এখন আর কোনো ঝামেলা ...
নিরাপত্তাহীনতায় হিন্দু সম্প্রদায়ের ৮০টি পরিবার
বিষয়টি আপস-মিমাংসা করা হয়েছে। তবে মামলাটি বাদী তুলে নেয়নি। বর্তমানে ওই মামলায় জামিনে রয়েছেন তিনি। এর পর থেকে হিন্দুপাড়ায় তার কোনো ঝামেলা হয়নি
নিরাপত্তাহীনতায় হিন্দু সম্প্রদায়ের ৮০টি পরিবার
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, চাঁদাবাজি মামলা দায়েরের পর টাকা উদ্ধার করে দেওয়া হয়েছে। মামলার আসামিরা জামিনে রয়েছে। ওই ঘটনার পর থেকে পুলিশি টহল জোরদার করা হয়। এরপর নতুন কোনো ঘটনা না ঘটলেও পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে গ্রামটি।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পঞ্চগড়ে জনজীবনে অস্বস্তি
পঞ্চগড়ে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। থেমে থেমে হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বইছে ঠাণ্ডা বাতাস।স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর থেকে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। তারপর থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছেই
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পঞ্চগড়ে জনজীবনে অস্বস্তি
হঠাৎ করে শীতের শেষ দিকে বৃষ্টিপাত হওয়ায় বাতাসে ঠাণ্ডার পরিমাণ বেড়েছে। সেই সাথে গুঁড়ি গুঁড়ি এই বৃষ্টিতে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি নেমে এসেছে। ছাতা ছাড়া বাইরে বের হওয়া যাচ্ছে না। বিশেষ করে দূর দূরান্ত থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে দুর্ভোগ পোহাতে হয় এসএসসি পরীক্ষার্থীদের
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পঞ্চগড়ে জনজীবনে অস্বস্তি
বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাটে পড়ে অনেক পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা অন্ধকারের মধ্যেই পরীক্ষা দিতে বাধ্য হন।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী রহিদুল ইসলাম জানান, ভারতের পাহাড়ি এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তার প্রভাবে পঞ্চগড়সহ উত্তরের বেশ কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। শনিবার বিকেল ৩ টা পর্যন্...
কাজিপুরে চূডান্ত মনোনয়ন পেলেন খলিলুর রহমান সিরাজী
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুরে চূড়ান্ত মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। তৃণমূলের ভোটে জয়লাভের পর এবার তিনি পেলেন চূড়ান্ত মনোনয়ন।আজ শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত তালিকায় তিনি মনোনীত হয়েছেন।এদিকে নাম ঘোষিত হবার পরেই কাজিপুরের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী ইমেজ তৈর...
কাজিপুরে চূডান্ত মনোনয়ন পেলেন খলিলুর রহমান সিরাজী
তৃণমূলের ভোটে বিজয়ী হওয়ার পরে থেকেই খলিলুর রহমান সিরাজী কাজিপুরের চর-বিড়া সর্বত্র গণসংযোগ করে সাধারন মানুষের মন জয় করার চেষ্টা করেন।তিনি সাংবাদিকদের বলেন, নেতা মোহাম্মদ নাসিম ও তানভীর শাকিল জয়ের আশীর্বাদে কাজিপুরবাসী আমাকে ভালোবেসে যে স্থানে নিয়ে এসেছে আমি যথাসাধ্য চেষ্টা করবো তাদের ভালোবাসা যেন চিরদিন টিকিয়ে রাখতে পা...
মতিন সরকারের ভরসা তৃণমূলে
সংসদ নির্বাচন শেষ হতে না হতেই ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পোস্টার, ব্যানার, গণসংযোগে সরব রয়েছে উপজেলা নির্বাচনে প্রার্থীরা। নবীণ-প্রবীণ মিলিয়ে আওয়ামী লীগের হাফ ডজন প্রার্থী মাঠে থাকলেও তৃণমূল নেতাকর্মীদের ভরসা সিনিয়র ত্যাগী নেতা আব্দুল মতিন সরকারকে নিয়েই।ইতোমধ্যে উপজেলা নির্বাচনে প্রার্...
মতিন সরকারের ভরসা তৃণমূলে
তবে তৃণমূলের নেতাকর্মীদের মনের আকাঙ্ক্ষা পুরণ করতেই আব্দুল মতিন সরকারের নাম পাঠানো হয়েছে বলে উপজেলার আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন।আওয়ামী লীগের রাজনীতির দুঃসময়ের কান্ডারী ও ত্রিশালে নৌকা ঘাটি হিসেবে তৈরি করার পেছনে যার ভূমিকা আর ত্যাগই সর্বোচ্চ বলে মনে করেন নেতাকর্মীরা। মতিন সরকার ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীত...
মতিন সরকারের ভরসা তৃণমূলে
যিনি ৭১ একাত্তরের রণাঙ্গণের সময় উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় রাজাকার আলবদরের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল তার পরিবারকে।১৯৬৯ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। ৭৫ এর ১৫ ই আগস্টের পরবর্তী সময়ে জেল জুলুম মাথায় রেখে দলকে সু...
মতিন সরকারের ভরসা তৃণমূলে
দুই দফায় একাধারে ১৩ বছর পালন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব।বর্তমান জেলা আওয়ামী লীগের কমিটিতেও তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে বহুল আলোচিত এসপি কোহিনুরের অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন বহুবার। বিশেষ করে ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা...
মতিন সরকারের ভরসা তৃণমূলে
খবর পেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তৎকালীন সহকারী মাহবুবুল হক শাকিলকে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। বিভিন্ন সময় জামায়াত বিএনপির আমলে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় কারাবরণ করতে হয়েছে কয়েকবার।মতিন সরকারের সমর্থকরা জানান, ত্রিশাল উপজেলায় আওয়ামী লীগের নেতৃত্ব স্থানে যারা রয়েছেন তাদের অধিকাংশই তার সৃষ্টি। এ ছাড়া...
মতিন সরকারের ভরসা তৃণমূলে
কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী উজ্জল বলেন, ত্রিশালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আব্দুল মতিন সরকারকে চেয়ারম্যান হিসেবে কাজ করে যাচ্ছি। আশা করি নেত্রী এই দুঃসময়ের ত্যাগী নেতাকে এবার উপজেলা চেয়ারম্যান মনোনয়ন উপহার দিয়ে আমাদের প্রত্যাশা পুরণ করবে।উপজেলা আওয়ামী লী...
মতিন সরকারের ভরসা তৃণমূলে
তবে নেত্রী আমাদের প্রিয় নেতা মতিন সরকারকে মনোনয়ন দেবেন বলে আমরা শতভাগ আশাবাদী।ত্রিশাল আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী বলেন, নেত্রী আমাকে যে দায়িত্ব দিয়ে মনোনয়ন দিয়েছিলেন আমি তা রক্ষা করার চেষ্টা করব। জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে আমি ত্রিশালের উন্নয়নে সর্ব্ব...
মতিন সরকারের ভরসা তৃণমূলে
আমি মনে করি আমাদের প্রিয় নেত্রী দলের ত্যাগী নেতাদেরকে সবসময় মূল্যায়ন করে থাকেন।এক সময়ের রাজপথ কাঁপানো ওই তুখোড় নেতার বাসায় একাধিক পদধূলি পড়েছে দেশরত্ন শেখ হাসিনার। নেত্রীর সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে আওয়ামী লীগের তাই ওই সফল ও ত্যাগী নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেলে তৃণমূলের নেতাকর্মীরা জননেত্রী, দেশরত্...
'গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি'
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমকে সমাজের দর্পণ বলে অভিহিত করে বলেছেন, বানোয়াট সংবাদ পরিবেশন প্রতিহত করতে সরকার সকল গণমাধ্যমকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। কারণ গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি।আজ শনিবার সকালে রাজধানীর মৌচাকে বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে তাদের জেলা প্রতিনিধি সম্মেলনে ...