title
stringlengths
9
92
content
stringlengths
65
4.06k
পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের ভোট গ্রহণ ৩১ অক্টোবর
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।এ বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক জানান, উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে স্থগিত হওয়া কেন্দ্রে (কৈপুলকি ...
পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের ভোট গ্রহণ ৩১ অক্টোবর
স্থগিত হওয়ায় ফলাফল ঘোষণা করা হয়নি। তবে ওই ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার।ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী এআইএম হাসিবুর রশীদ পান ৮৫০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নুর মোহাম্মদ রাজা পান ৭১৫০ ভোট। এ কেন্দ্রের ভোটার ২৭৮৫ জন।
দারিদ্র বিমোচনে ব্র্যাকের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: জামালপুর জেলা প্রশাসক
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষ্যে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সারা দেশে সপ্তাহব্যাপী (১৭-২০ অক্টোবর) নানা কার্যক্রম হাতে নিয়েছে। আজ মঙ্গলবার সকালে জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান ব্র্যাকের টিইউপি কার্যক্রম পরিদর্শন করেন এবং দেশজুড়ে অতি দারিদ্র্য নিরসনে ব্র্যাকের ভূমিকার প্রশংসা ...
দারিদ্র বিমোচনে ব্র্যাকের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: জামালপুর জেলা প্রশাসক
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে, অতি দরিদ্র কর্মসূচি বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে সম্যক ধারণা দেওয়া এবং সংশ্লিষ্ট সরকারি স্টেকহোল্ডারদের কাছে তাদের অভিজ্ঞতা এবং লব্ধ জ্ঞান তুলে ধরতে উৎসাহিত করা। এটি ভবিষ্যতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিবেশ তৈরিতে অবদান রাখবে। একই সঙ্গে বাংল...
শিবচরে ইলিশ মাছ রক্ষায় অভিযান, ৪ জেলের কারাদণ্ড
ইলিশ মাছ রক্ষায় মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করে ১৪ দিন করে কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় ২০ কেজি মা ইলিশ ও জাটকা জব্দ করা হয়। এ ছাড়াও প্রায় ৩ হাজার ৭০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়
শিবচরে ইলিশ মাছ রক্ষায় অভিযান, ৪ জেলের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরিফুল ইসলামের নেতৃত্বে মৎস বিভাগ ও শিবচর থানার সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম আজ মঙ্গলবার সকালে শিবচরের চরজানাজাত, কাঠালবাড়ি সংলগ্ন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাবাসীদের সহায়তায় চরজানাজাত সংলগ্ন পদ্মা নদী থেকে ৪ জে...
পার্বতীপুরে স্কুলছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার
পার্বতীপুরে এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা গতকাল সোমবার রাতে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক আনোয়ার হোসেনকে (২৫) গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে ওই স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ সকালে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপা...
পার্বতীপুরে স্কুলছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টায় পার্বতীপুর শহরের রোস্ড়ম নগর মহল্লার আদর্শ কলেজ পাড়ার বাসিন্দা ওই তরুণীকে বাসায় রেখে তার মা অন্যের বাড়িতে ঝি-এর কাজ করতে যায়। এ সুযোগে বাসায় একা পেয়ে একই মহল্লার আঃ সাত্তারের পুত্র আনোয়ার হোসেন (২৫) মেয়েটির বাড়িতে ঢুকে তাকে(স্কুলছাত্রী) জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে য...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি
এতে অনেক শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেননি। ফলে শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd-এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করতে পারবে।
মোবাইল কেনার টাকা না পেয়ে ভ্যানচালকের আত্মহত্যা
বাবার কাছে মোবাইল কেনার টাকা না পেয়ে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন জেলার কালকিনি উপজেলার ডাসার থানার দক্ষিণ শশিকর গ্রামের ভ্যানচালক মানিক রায় (১৮)। গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মারা য...
মোবাইল কেনার টাকা না পেয়ে ভ্যানচালকের আত্মহত্যা
এ ঘটনায় বিমল বাড়ৈ নামে এক ফার্মেসী ব্যবসায়ীকে আটক করেছে ডাসার থানা পুলিশ।পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কালকিনি নবগ্রাম ইউনিয়নেরর অরুণ রায়ের ছেলে ভ্যানচালক মানিক রায় তার বাবার কাছে একটি মোবাইল ফোন কেনার জন্য টাকা চায়। বাবা তাকে টাকা দিতে অস্বীকার করলে গতকাল সোমবার সন্ধ্যায় শশিকর হাটের 'মা দুর্গা ফার্মেসী'...
মোবাইল কেনার টাকা না পেয়ে ভ্যানচালকের আত্মহত্যা
আজ মঙ্গলবার সকালে ডাসার থানা পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশটি মাদারীপুর মর্গে নেয়।নিহতের বাবা অরুণ রায় বলেন, মোবাইল কিনতে টাকা দেইনি বলে অতিরিক্ত ঘুমের অসুধ খেয়েছে।এ ব্যাপারে কালকিনির ডাসার থানার অফিসার ইনচার্জ(ওসি) এমদাদুল হক বলেন, অতিরিক্ত ঘুমের অসুধ খেয়ে মানিক রায়ের মৃত্যু হওয়ার কথা শুনে বিমল বাড়ৈকে জিজ্ঞাসাবাদের জ...
চালক ঘুমে, লেগুনা খালে; শিশুসহ আহত ১২
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা উল্টে শিশুসহ ১২ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে শিশু মহি উদ্দিন ও বাবুলের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের চর উভূতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।ওই লেগুনার যাত্রী চরলরেঞ্চ গ্রামের জনেবা ও নুরুল ইসলাম জানায়, ঘটনার সময় চালক ঘু...
চালক ঘুমে, লেগুনা খালে; শিশুসহ আহত ১২
এর আগে কয়েকবার সতর্ক করার পরও তার খেয়াল পরেনি। এক পর্যায়ে সে গাড়িটির নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে খালে উল্টে যায়।স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে রামগতিগামী যাত্রীবাহী লেগুনাটি নিয়ন্ত্রণ হারায়
চালক ঘুমে, লেগুনা খালে; শিশুসহ আহত ১২
এ সময় রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে তা খালে উল্টে পড়ে। এতে চালক ও তার সহযোগীসহ ১২ জন যাত্রী আহত হন। আহতরা হলেন- সুইটি (৫), প্রীতি (৬), মহি উদ্দিন (৪), বাবুল (৩), রুমা আক্তার (২৫), জনেবা (৩০), নুরুল ইসলামসহ (৩৮) ১২ জন।আহতদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তাদেরকে সদর হাসপাতাল ও কমলনগর উপজেলা ...
শেরপুরে স্কুলে হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ
শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের নবদিগন্ত মডেল স্কুলে রাতের আধারে হামলাকারী বখাটেদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ মঙ্গলবার দুপুরে কানাশাখোলা-ভীমগঞ্জ সড়কের ভাতশালা এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ৫ বখাটে মিনা মিয়ার ছেলে আবুল মুনছুর...
শেরপুরে স্কুলে হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাতশালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নবদিগন্ত মডেল স্কুলে যাতায়াতের পথে ওই স্কুলের ছাত্রীদের দীর্ঘদিন যাবত বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে উত্যক্ত করে আসছিল বহিরাগত কিছু উচ্ছশৃঙ্খল বখাটে। গতকাল সোমবার দুপুরে স্কুলের সামনে থেকে কিছু বখাটেকে এলাকাবাসী আটক করে। পরে ওই বখাটেরা ভবিষ্যতে আর এ ধ...
শেরপুরে স্কুলে হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ
এ সময় স্কুলের পাশে অবস্থিত স্কুলের পরিচালক জহুরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পিটিয়ে আহত করে। আশেপাশের লোকজন ভাঙচুরের ঘটনা টের পেয়ে বেরিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে ভাতশালা-কানাশাখোলা এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী দোষিদের বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ক...
নীলফামারীতে শেখ রাসেলের জম্মবার্ষিকীতে তিন দিনের কর্মসূচি
নীলফামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জম্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে জেলা শিশু একাডেমি।আজ মঙ্গলবার সকালে জেলা শিশু একাডেমি চত্বরে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহ...
নীলফামারীতে শেখ রাসেলের জম্মবার্ষিকীতে তিন দিনের কর্মসূচি
এর মধ্যে মঙ্গলবার সকালে কর্মসূচির উদ্বোধন শেষে আলোচনা সভা ও শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।আগামীকাল বুধবার বিকেলে শিশুদের রচণা প্রতিযোগীতা ও বৃহস্পতিবার বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষে আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচি সমাপ্ত হবে।
জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘হাত ধোয়ার অভ্যাস গড়ি’- এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।জামালপুরের উসাপ ও উন্নয়ন সংঘের সহযোগিতায় বানিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ছাত্র-ছাত্রী সমাবেশে হাত ধোয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জে...
ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় অভিযান, ৯ জেলের জেল
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের যৌথ অভিযানে আটক ৯ জেলেকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় লক্ষাধিক মিটার জাল ও দেড় মন ইলিশ জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৩২ লাখ ৬১ হাজার ৬০০টাকা
ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় অভিযান, ৯ জেলের জেল
এ ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে গতকাল সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।কোস্টগার্ড জানায়, গতকাল সোমবার গভীর রাত ৩টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৩ হাজার মিটার নতুন কারেন্ট জাল ও ৬ হাজার মিটার মশারী জ...
ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় অভিযান, ৯ জেলের জেল
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ১২ অক্টোবর থেকে এ পর্যন্ত (মঙ্গলবার বিকেল পর্যন্ত) ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের যৌথ অভিযানে মোট ৬৪ জেলেকে আটক করে জেল দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে দুই লাখ ৪...
মাগুরায় ১৬০ কোটি টাকার ঋণ বিতরণ করবে আশা
মাগুরায় ২০১৬ অর্থ বছরে প্রায় ১৬০ কোটি টাকার ঋণ বিতরণ করবে বে-সরকারি উন্নয়ন সংগঠন আশা। জেলার ৫৬ হাজার সদস্যদের মধ্যে কৃষি কাজ, গবাদী পশু পালন, গাভী পালন, পাওয়ার টিলার, স্যানিটেশন, শিক্ষাসহ বিভিন্ন খাতে এ ঋণ বিতরণ করা হবে। আজ মঙ্গলবার দুপুরে মাগুরা আঞ্চলিক মাসলা গবেষণা কেন্দ্রর সম্মেলন কক্ষে আশার ব্র্যাঞ্চ ম্যানেজারদের অ...
মাগুরায় ১৬০ কোটি টাকার ঋণ বিতরণ করবে আশা
এর ফলে তৃণমূলে দরিদ্র জনসাধারণ উপকৃত হচ্ছে।আশা’র সিনিয়র জেলা ম্যানেজার মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আশা’র কেন্দ্রীয় সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশা’র প্রোগাম ম্যানেজার আবু নওশের মো. ফাহাদ, যশোর জোনের আঞ্চলিক ম্যানেজার মো. রফিকুল ইসলাম।অনুষ্ঠানে জেলার ব্র্যাঞ্চ ম্যা...
আশুলিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক
আশুলিয়ায় পৃথক দুটি স্থানে শ্রমিকবাহী দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার পাড়াগ্রাম-ধামরাই সড়কের ভাটিয়াকান্দি ও জিরানী-শিমুলিয়া সড়কের গোহাইলবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ মোল্ল...
আশুলিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক
এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৩০ শ্রমিক আহত হয়।অপরদিকে একই দিনে অপর একটি শ্রমিকবাহী বাস শিমুলিয়া-জিরানী সড়কের গোহাইলবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে অন্তত ২০ শ্রমিক আহত হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্ত...
আশুলিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক
এছাড়া বাস দুটির চালকদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, রউফ এন্টারপ্রাইজের বাসগুলোর কোন ফিটনেস নেই। এছাড়া এই বাসগুলোর চালকদেরও কোন লাইসেন্স নেই বলেও দাবি স্থানীয়দের।
নড়াইলকে ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণা করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ঢাকা থেকে নড়াইলে ঢোকার প্রবেশমুখে কালনা ফেরীঘাট এলাকায় সাইন বোর্ড প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নড়াইল জেলাকে ভিক্ষুকমুক্ত করার ঘোষণা দিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। আজ মঙ্গলবার দুপুরে কালনা ফেরীঘাট এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি সাইনবোর্ড স্থাপনের মধ্যে দিয়ে দেশের প্রথম জেলা হিসেবে নড়াইলকে ভিক্ষু...
নড়াইলকে ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণা করলেন খুলনা বিভাগীয় কমিশনার
নড়াইল জেলা থেকেই মূলত কাজটি শুরু হয়েছে। তাই এটিকেই প্রথম ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলো।এ সময় জেলার লোহাগড়াকে ভিক্ষুকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাওয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ ফয়জুল আমির লিটু বলেন, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্ঠার একটি বাস্তবায়ন ঘটতে যাচ্ছে। আগামী দিনে লোহাগড়া উপজেলার প্রত্যেকটা কর্মক্ষম লোক কাজ করে আয়...
নড়াইলকে ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণা করলেন খুলনা বিভাগীয় কমিশনার
জেলাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোক্তা নড়াইলের অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান বলেন, বিভাগীয় কমিশনার মহোদয়ের এই ঘোষণার ফলে আমাদের দায় আরো বেড়ে গেল। আমাদের জেলা প্রশাসনের সকল কাজই হবে দরিদ্র বিমোচনের জন্য। এখন থেকে প্রকৃত দরিদ্র জনগোষ্ঠিই সরকারী-বেসরকারী সকল অর্থ সাহায্য পাবে। তিনি ভিক্ষুকমুক্ত জেলা গঠনে সকল বিত...
নড়াইলে বাসচাপায় বিপনন কর্মী নিহত
নড়াইল-যশোর সড়কের এড়েন্দা নামক স্থানে বাসচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত সাইকেল আরোহীর নাম মুজাহিদ। তার বাড়ি লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে
নড়াইলে বাসচাপায় বিপনন কর্মী নিহত
তিনি আকিজ গ্রুপের সাইকেল বিপনন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো সাইকেলে করে আকিজ গ্রুপের সিগারেট বিপননে এড়েন্দা বাজারে আসেন মুজাহিদ। এ সময় রাস্তা পারাপার হতে গেলে কালনা ঘাট থেকে যশোরগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে আনলে অবস্থার অবনতি দেখে যশোর ম...
গৌরনদীতে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুড়া গ্রামে আজ মঙ্গলবার দুপুরে বাড়ির পুকুরে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। তাদের নাম ঈশা মনি (৪) ও আব্দুল্লাহ বেপারী ওরফে আব্দুল বেপারী (৫)।ইউপি সদস্য সোহেল সরদারসহ প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বংকুড়া গ্রামের সাইপ্রাসপ্রবাসী মো. ইলিয়াস বেপারীর মেয়ে ঈশা মনি (৪) ও আলম...
ফরিদপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে শিশু সমাবেশ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজ মঙ্গলবার সকালে শহরের কবি জসীমউদ্দীন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক...
ফরিদপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি
জেলা প্রশাসক বলেন, "সেদিন শিশু রাসেল নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ না করলে আজ দেশ তাঁকে এক মহান দেশপ্রেমিক হিসেবে পেত। "এর আগে অতিথিরা শিশুদের সঙ্গে নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন। শেষ পর্বে শিশু শিল্পীরা নৃত্য, কবিতা আবৃত্তি এবং দেশের গান পরিবেশন করে।
লক্ষ্মীপুরে গ্যাসচালিত অটোরিকশার দুই শতাধিক চালক বিপাকে
লক্ষ্মীপুরে গ্যাসচালিত অটোরিকশা (জারা) চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন এর চালক ও মালিকরা। এতে দুই শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। আজ মঙ্গলবার দুপুরে শতাধিক চালক পৌর শহরের ইসলামিয়া মটরসের সামনে জড়ো হয়ে মানবিক কারণে শর্তসাপেক্ষে যানটি চলাচলের অনুমতি দেওয়ার প্রশাসনের কাছে দাবি জানান।এর আগে গতকাল সোমবার বিকেলে গ্র...
লক্ষ্মীপুরে গ্যাসচালিত অটোরিকশার দুই শতাধিক চালক বিপাকে
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর শহরে গ্যাসচালিত দুই শতাধিক অটোরিকশা (জারা) চলাচল করে। স্থানীয় ইসলামিয়া মটরসের কাছ থেকে মালিক ও চালকরা কিস্তিতে অটোরিকশাগুলো ক্রয় করেন। অনেকে বিভিন্ন সমিতি ও এনজিও থেকে ঋণ নিয়েছেন। এর উপার্জন দিয়ে তাদের পরিবার চলে
লক্ষ্মীপুরে গ্যাসচালিত অটোরিকশার দুই শতাধিক চালক বিপাকে
গত ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের নির্দেশে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের নির্দেশে গ্যাস স্টেশনগুলো থেকেও ওই যানগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। এ নিয়ে বিপাকে পড়েছেন চালক ও মালিকরা।অটোরিকশাচালক পৌরসভার বাঞ্চানগর এলাকার জহির ও চররুহিতা গ্রামের মো. সজিব জানায়, প্রশাসন গ্যাসচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া...
লক্ষ্মীপুরে গ্যাসচালিত অটোরিকশার দুই শতাধিক চালক বিপাকে
মানবিক কারণে শর্তসাপেক্ষে তারা গ্রামীণ সড়কে যানটি চলাচলের অনুমতি ও লাইসেন্সের দাবি জানান। এ ব্যাপারে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মোরশেদুল ইসলাম বলেন, "সরকারি নির্দেশনা অনুযায়ী সড়কে গ্যাসচালিত অটোরিকশা চলাচল অবৈধ। এ ছাড়া লক্ষ্মীপুরে পর্যাপ্ত গ্যাস সংকট রয়েছে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে অটোরিকশাগুলো চল...
ভোলায় শেখ রাসেলের জন্মদিন পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার ভোলা জেলা শিশু একাডেমি দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।সকালে ভোলা প্রেসক্লাব ভবনে বেলুন উড়িয়ে শিশু সমাবেশ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার। প...
ভোলায় শেখ রাসেলের জন্মদিন পালিত
আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফসার উদ্দিন বাবুল, রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা জেলা মুক্তি...
কুমিল্লায় চুরির মালামালসহ তিন চোর গ্রেপ্তার
কুমিল্লায় প্রায় তিন লাখ টাকার চুরির মালামালসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে নগরীর শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ঘরে তল্লাশি চালিয়ে চুরির মালামাল উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন কোতোয়ালি থানাধীন শাসনগাছা (ঈদগাহ) এলাকার মো. চারু মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া (৩৫), ...
কুমিল্লায় চুরির মালামালসহ তিন চোর গ্রেপ্তার
জানা যায়, গত ২২ সেপ্টেস্বর কোতোয়ালি থানাধীন ২ নম্বর ইউনিয়ন পরিষদের মুড়াপাড়া সাকিনের ফেরদৌসি আক্তারের বসতঘর থেকে ৬০ হাজার টাকা, একটি টেলিভিশন, একটি ল্যাপটপ, সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি ফ্যান, দুটি ক্যামেরা, অনুমান এক লাখ টাকা মূল্যের বিদ্যুৎ সংযোগের তারসহ প্রায় চার লাখ ৮২ হাজার টাকার মালামাল চুরি করে। ওই ঘটনায় ফের...
সাটুরিয়ায় গুলি করে টাকা ছিনতাই, আটক ৩
মানিকগঞ্জের সাটুরিয়ায় বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের আরএসও জহিরুল ইসলামকে (২৮) গুলি করে এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।সাটুরিয়া থানার এসআই হাসান জানান, এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ জহিরুলকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হোমনায় শেখ রাসেলের জন্মদিবস পালিত
কুমিল্লার হোমনায় শেখ রাসেলের ৫২তম জন্মদিবস পালন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের হামদ নাত, গজল, কবিতা আবৃত্তি, শিশুদের জাতীয় পতাকা অংকন, জাতীয় সংগীত প্রতিযোগিতা এবং শিশু সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচন...
আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ভোলায় সাজ সাজ রব
বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় এখন সাজ সাজ রব।সম্মেলনকে সফল করতে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নকে জনগণের মাঝে তুলে ধরতে শহরের বাংলা স্কুল ব্রিজ থেকে শুরু করে সদর রোড পর্যন্ত চারদিকে লাল-নীল আলো জ্বালিয়ে এবং রাস্তার মোড়ে মোড়ে সড়কগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এ ...
আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ভোলায় সাজ সাজ রব
'উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়াবার' এ স্লোগানকে সামনে রেখে আগামী ২২ ও ২৩ অক্টোবর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রের নির্দেশে এসব আয়োজন করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়।এদিকে, আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ...
আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ভোলায় সাজ সাজ রব
কারা আসছে নতুন কমিটিতে- এ নিয়ে চলে নানা আলোচনা। দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা সম্মেলনের পোস্টার লাগানোর কাজ উদ্ধোধন করেন। এ সময় তিনি সম্মেলনকে সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সম্মেলন উপলক্ষে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ...
আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ভোলায় সাজ সাজ রব
সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে ভোলা জেলার ডেলিগেটদের জন্য লঞ্চ রিজার্ভ করা হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরছি। আওয়ামী লীগের সম্মেলন ঘিরে মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, সম্মেলন যাতে উৎসবমুখর হয়। সে জন্য ঢাকার মতো ভোলা জেলায়ও আলোকসজ্জা করা হয়েছে
আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ভোলায় সাজ সাজ রব
একইসঙ্গে সরকারের উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে এসব সাজ-সজ্জায়।গতকাল সোমবার সন্ধ্যায় ভোলা জেলা আওয়মী লীগ নেতৃবৃন্দ আলোচন সভার আয়োজন করেন। সেই সঙ্গে শহরের বিভিন্ন পয়েন্টের আলোকসজ্জা প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহামুদ, অ্যাড্যাভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, ভোলা জেলা আওয়...
কুমিল্লায় ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে ছিনতাইকারী আটক
কুমিল্লার চান্দিনায় ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে ইমরান হোসেন সোহাগ (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে চান্দিনা উপজেলা সদরের জনতা ব্যাংক শাখার নিচে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী ইমরান হোসেন সোহাগ দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামে...
কুমিল্লায় ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে ছিনতাইকারী আটক
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দেবিদ্বার উপজেলাধীন বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামের ব্যবসায়ী বাবুল হোসেন চান্দিনা বাজারস্থ চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলার জনতা ব্যাংক লিমিটেড থেকে এক লাখ টাকা উত্তোলন করে নিচে নেমে নামছিলেন। এ সময় ছিনতাইকারী সোহাগ ব্যাংক থেকেই তার পিছু নেয়। গ্রাহক বাবুল হোসেন নিচে নামার ...
কুমিল্লায় ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে ছিনতাইকারী আটক
পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।চান্দিনা থানার এসআই রাহাত ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা স্থানীয় জনতার কাছ থেকে ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। " এ ব্যাপারে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
শরণখোলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, গ্রেপ্তার ২
বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় দুই ছাত্রদলকর্মীকে আটক করেছে পুলিশ। এরা হলেন উপজেলার উত্তর কদমতলা গ্রামের মো. শামীম হাসান (২৩) ও নলবুনিয়া গ্রামের মো. নুর হোসেন তালুকদার (৩০)। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সভাপতিসহ সাতজনের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা হ...
শরণখোলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, গ্রেপ্তার ২
এ নিয়ে উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই রাতেই ছাত্রলীগকর্মীরা শামীমকে ধরে পুলিশে সোপর্দ করেন। মঙ্গলবার সকালে নূর হোসেনকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানার এসআই দেবব্রত সরকার বাদী হয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি বেল্লাল হোসেন মিলনসহ সাতজনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ...
আজ শেষ হচ্ছে লালন স্মরণোৎসব
আজ মঙ্গলবার শেষ হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় ৩ দিনব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহর ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণোৎসব। ১৬ অক্টোবর শুরু হয়েছিল এ উৎসব। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করবেন। ইতিমধ্যেই বাউল ভক্ত-অনুসারীরা কুমারখালীর ছেউ...
আজ শেষ হচ্ছে লালন স্মরণোৎসব
আত্মিক প্রশান্তি নিয়ে তারা ফিরছেন নিজ নিজ গন্তব্যে। বিদায় নিচ্ছেন লালন মাজারের প্রধান খাদেম মোহম্মদ আলীর কাছ থেকে।আবার সাঁইজির ধামে দেখা হবে দোল-পূর্ণিমার অনুষ্ঠানে এমন অভিপ্রায় ব্যক্ত করেছেন লালনপ্রেমীরা। কঠোর নিরাপত্তার মধ্যে লালনের তিরোধান দিবসের এ অনুষ্ঠান চলছে
আজ শেষ হচ্ছে লালন স্মরণোৎসব
তবে এবার লালন স্মরণোৎসবের পরিসর ৫ দিনের পরিবর্তে ৩ দিনে কমিয়ে আনা হলেও পরিপূর্ণ আত্মতৃপ্তিতে কোনো কমতি হয়নি বলে জানিয়েছেন লালনপ্রেমী-ভক্ত-অনুসারীরা।বাংলা ১২৯৭ সালের ১ কার্তিক (ইংরেজি সন অনুযায়ী ১৭ অক্টোবর) ১৮৯০ সালে কুষ্টিয়া শহরতলীর ছেউড়িয়ায় মরমী সাধক ফকির লালন শাহর শেষ শয্যা রচিত হয়। এরপর থেকেই প্রতিবছর তার তিরোধান দ...
কাউখালীতে একই পরিবারের পাঁচ প্রতিবন্ধীকে বস্ত্র প্রদান
পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী তীরবর্তী আমরাজুড়ী চরের আবাসনে আশ্রিত একই পরিবারের পাঁচ বাকপ্রতিবন্ধীকে বস্ত্র প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার সভাপতি আবদুল লতিফ খসরু ওই পরিবারের পাঁচ বাকপ্রতিবন্ধীর হাতে এসব বস্ত্র তুলে দেন।উল্লেখ্য, কাউখালী উপজেলার সন্ধ্যা নদী তীরের ...
আশুলিয়ায় পৃথক স্থানে বাস খাদে পড়ে আহত ৪০
আশুলিয়ায় পৃথক স্থানে দুটি বাস খাদে পড়ে শ্রমিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আশুলিয়ার পাড়াগ্রাম-ধামরাই সড়কের ভাটিয়াকান্দি ও সকাল ১১টায় জিরানী-শিমুলিয়া সড়কের গোহাইলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপরদিকে, শিমুলিয়া-জিরানী সড়কের গোহাইলবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ...
আশুলিয়ায় পৃথক স্থানে বাস খাদে পড়ে আহত ৪০
তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশুলিয়া থানার এসআই মোরশেদ মোল্লা জানান, শাইনপুকুর সিরামিক্স কারখানার রউফ এন্টারপ্রাইজের শ্রমিকবাহী একটি বাস আশুলিয়ার পাড়াগ্রাম থেকে গাজীপুরের চক্রবর্তী আসছিল। পথে শ্রমিকবাহী বাসটি ধামরাই-পাড়াগ্রাম সড়কের ভাটিয়াকান্দি এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাস...
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আবুল কাসেম (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার সকালে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে জেলার সদর উপজেলার পালপাড়া কাজী বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত কাসেম বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের আ. রশিদের ছেলে
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
কোতোয়ালি মডেল থানার ছত্তরখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন উদ্দিন জানান, সকাল ৯টার দিকে কুমিল্লা শহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বুড়িচংগামী একটি বালুবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী আবুল কাসেম নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আহত হন আরো তিনজন। তাদেরকে উদ্ধার করে কুমি...
মাগুরায় শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত
মাগুরায় শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিশু একাডেমি আজ মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে শিশু সমাবেশ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।সকালে জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী শিশুদের নিয়ে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে...
ভাঙ্গায় স্বাস্থ্যকেন্দ্রে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে স্বামী
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে গেছে এক স্বামী। পরে হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।নিহত ওই গৃহবধূর নাম রাশেদা বেগম (২২)
ভাঙ্গায় স্বাস্থ্যকেন্দ্রে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে স্বামী
তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের কাঠমিস্ত্রি আজিজুল মাতুব্বরের স্ত্রী।ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদ জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল সোমবার গভীর রাতে বিষপান করেন রাশেদা। পরিবারের লোকজন তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবরে স্বামী ও তার...
ভাঙ্গায় স্বাস্থ্যকেন্দ্রে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে স্বামী
খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে রাশেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।নিহত রাশেদার ভাই মজিবর রহমান বলেন, "রাশেদার স্বামী আজিজুল মাতুব্বর এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরাকীয়ায় জড়িত। এ নিয়ে পারিবারিক কলহ ছিল। এলাকায় সালিস করেও ক...
বাংলাদেশিদের প্রশংসায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
বরিশাল সফরে এসে বাংলাদেশের নাগরিকদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি বলেছেন, বাংলাদেশের লোকেরা পরিশ্রমী। খুব কাজ করতে জানে। এরা সহজেই পিছিয়ে পড়ে না
বাংলাদেশিদের প্রশংসায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
এদের অগ্রগতি দেখে আমরা আরও প্রকল্পের মাধ্যমে অর্থায়ন করবো। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে মি. কিম বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত নতুন জীবন প্রকল্পের মাধ্যমে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের গ্রাম সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এ সময় ইয়ং বলেন, যে সমস্ত গরিব নারীদের জীবন পরিবর্তন ...
বাংলাদেশিদের প্রশংসায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
তারা এখান থেকে প্রশিক্ষণ পেয়ে সবজি চাষ, হাঁস-মুরগি পালন, মাছের চাষ, ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে ভালো আয় করছেন। তাদের সন্তানেরা পড়ালেখা করছে এবং তারা উন্নতির দিকে যাচ্ছেন। নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বব্যাংকের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে যাতে দরিদ্র ও অতিদরিদ্র নারীরা আরও উন্নতি করতে পারেন।এরপর বিশ্বব্যাংকের প্রেসিডে...
বাংলাদেশিদের প্রশংসায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
সেখানে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এই আশ্রয়কেন্দ্রে ভরসাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যায়লেয় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। এরপর বিশ্বব্যাংকের সহায়তায় দেওয়া সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের সঙ্গে কথা বলেন। বেলা সাড়ে ১১টায় বরিশাল বিমান বন্দর থেকে ঢাকার উদ্দে...
মাগুরায় ঐতিহ্যবাহী লাঠিখেলা
মাগুরায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। সদর উপজেলার নিজনান্দুয়ালী হাইস্কুল মাঠে গতকাল সোমবার বিকেলে নিজনান্দুয়ালী গ্রামবাসী এ লাঠিখেলার আয়োজন করে।লাঠিখেলায় নড়াইল, যশোর, ঝিনাইদহ, কুষ্ঠিয়া, রাজবাড়ী, ফরিদপুর এবং মাগুরা জেলার ৪২টি লাঠিয়াল দল অংশ নেয়। দেশীয় বাদ্যযন্ত্রের তালে-তালে লাঠিয়ালরা নেচে গেয়ে লাঠিখেল...
মাগুরায় ঐতিহ্যবাহী লাঠিখেলা
বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শক এ লাঠিখেলা উপভোগ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলা উপভোগ করেন মাগুরা পৌর মেয়র মো. খুরশিদ হায়াদার টুটুল ও বাংলাদেশ লাঠি খেলা অ্যাসোসিয়েশনের সম্পাদক শাহানা আক্তার চৌধুরী। পরে গভীর রাত পর্যন্ত চলে ভাবগানের আসর।
জেলা প্রশাসক জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ১০টার দিকে শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্...
জেলা প্রশাসক জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন
সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাসিক সভা শুরুর আগ মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চলতি বছরের ২৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন জাহিদুল ইসলাম। ব...
কমোডর রব্বানী হত্যা : হাইকোর্টের রায় চট্টগ্রামে
বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী কমোডর গোলাম রব্বানী হত্যা মামলার নথি ও হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি চট্টগ্রাম আদালতে পৌঁছেছে। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান জানান, এ মামলার নথি বৃহস্পতিবার বিকেলে পৌঁছালেও সাপ্তাহিক ছুটির পর রবিবার তিনি বিষয়টি জানতে পারেন। দু-...
কমোডর রব্বানী হত্যা : হাইকোর্টের রায় চট্টগ্রামে
২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় ঘোষণার পর গত ৫ অক্টোবর পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এ হত্যা মামলায় দুই আসামিকে কম সাজা দেওয়া হলেও বিচারিক আদালত এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেনি বলে হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়।২০০৪ সালের ১১ এপ্...
কমোডর রব্বানী হত্যা : হাইকোর্টের রায় চট্টগ্রামে
জাতির জনক শেখ মুজিবুর রহমানের এডিসি হিসাবে দায়িত্ব পালন করা নৌবাহিনীর সাবেক কর্মকর্তা রব্বানী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নৌ-পরিবহন বিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলায় তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দেন।ওই হত্যা মামলার রায়ে ২০০৫ সালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রা...
কমোডর রব্বানী হত্যা : হাইকোর্টের রায় চট্টগ্রামে
আপিল শুনানির পর হাইকোর্ট আবু নাসের চৌধুরী ও হুমায়ুন কবিরের সাজা বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন পাওয়া তিন আসামির মধ্যে মো. হাশেম ও সোহেল হাইকোর্টে খালাস পান; মো. সেলিমের যাবজ্জীবন বহাল থাকে।হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, আমাদের ...
কমোডর রব্বানী হত্যা : হাইকোর্টের রায় চট্টগ্রামে
ওই অপরাধে দণ্ডবিধির ১২০বি অনুসারে সর্বোচ্চ সাজা বা যাবজ্জীবনের বিধান থাকলেও বিচারক তাদেরকে পাঁচ বছরের অপর্যাপ্ত সাজা দিয়েছেন। সামান্য সাজা প্রদানের বিষয়ে রায়ে বিস্তারিত কিছুই আলোচনা করা হয়নি। হাইকোর্ট বলেছেন, মামলার প্রমাণাদি, প্রকৃত অবস্থা, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের এই মত যে, বিচারিক আদালতের সাজা বদলানো...
জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে গ্রামের বাড়ি গোপালগঞ্জে দাফন
চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামকে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জাহিদুল ইসলামের জানাজায় খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম...
জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে গ্রামের বাড়ি গোপালগঞ্জে দাফন
গতকাল সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাসিক সভা শুরুর আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।চলতি বছর ২৭ জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন জাহিদুল ইসলাম। বাংলাদেশ সিভিল সার্ভিস...
ধামরাইয়ে শাইনপুকুর সিরামিক্সের শ্রমিকবাহী বাস খাদে, আহত ৩৫
ঢাকার ধামরাইয়ে শাইনপুকুর সিরামিক্সের শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে অনন্ত ৩৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে
ধামরাইয়ে শাইনপুকুর সিরামিক্সের শ্রমিকবাহী বাস খাদে, আহত ৩৫
আহত শ্রমিকরা জানান, ধামরাই-ধানতার সড়কের আমতলা এলাকায় বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিক্সের শ্রমিকবাহী একটি বাস আকস্মিকভাবে উল্টে খাদে পড়ে যায়। এতে প্রায় ৩৫ শ্রমিক আহত হন। এ সময় এলাকাবাসী আহত ২২ জন শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হ...
বরগুনায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন
বরগুনা সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মো. মোশারেফ হোসেনের দুর্নীতি নিয়ে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরগুনা জেলা কৃষক অ্যাসোসিয়েশন।আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা কৃষক অ্যাসোসিয়েশনের নেত...
দিনাজপুরে চোলাই মদ ও ফেনসিডিলসহ আটক ৬
দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫১০ লিটার চোলাই মদ ও ৮৩ বোতল ফেনসিডিলসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।এর ছয়জনের মধ্যে ...
চৌদ্দগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ (৩৬) উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মিয়াবাজার বালিকা বিদ্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যা শেষে লাশটি সোমবার রাতের কোনো একসময় মিয়াবাজারে ফেলে যায় দুর্ব...
চৌদ্দগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
লাশটির পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিল।চৌদ্দগ্রাম থানার এসআই বছির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
সাভারে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় আজ সকালে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবাসহ হেরোইন উদ্ধার করা হয়েছে।ঢাকা উত্তর ডিবি পুলিশের ওসি এ এফ এম ছায়েদ জানান, সাভার থানায় গ্রেপ্তারকৃত ফর্মা আমিনুলের নামে হত্যা, ছিনতাই, চুরি ...
ফরিদপুরে নারীর লাশ উদ্ধার
ফরিদপুর সদর উপজেলায় হেলেনা বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হেলেনা ভাসানচর গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ জানায়, সকালে ওই বাগানে হেলেনার রক্তাক্ত লাশ পড়ে থাকত...
লক্ষ্মীপুরে দুই বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ১
লক্ষ্মীপুরের রামগতিতে দস্যু ফকির বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মজনু বাহিনীর প্রধান মজনু নিহত হয়েছেন। নিহত মজনু উপজেলার চর আফজাল গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও অপহরণসহ ১৪টি মামলা রয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নে এ ঘটনা ঘটে
লক্ষ্মীপুরে দুই বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ১
রামগতি থানার ওসি ইকবাল হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে চর রমিজ এলাকায় ওই দুই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সেখানকার কবরস্থানে দস্যু মজনু বাহিনীর প্রধান মজনুর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়।
চট্টগ্রামে ফেনসিডিলসহ আটক ২
চট্টগ্রামে ১৮৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলিট ফোর্স। আজ মঙ্গলবার সকালে নগরীর টাইগারপাস এলাকায় একটি কার্ভাড ভ্যানসহ তাদের আটক করা হয়।এলিট ফোর্সের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয় থেকে পাঠানো মোবাইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ।
গাইবান্ধায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিবহন মালিক সমিতি কর্তৃক অবৈধভাবে জেলা মোটর মালিক সমিতি পরিচালিত সকল যানবাহন চলাচল বন্ধ করার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে জেলার অভ্যন...
গাইবান্ধায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
এর আগে, রবিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেন গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন জানান, ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা পরিবহন সমিতি কর্তৃক জেলা মোটর মালিক সমিতির সঙ্গে কো...
শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্যহাতির আক্রমণে ইয়ার আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার রাণীশিমুল ইউনিয়নের খাড়ামুরা গ্রামের মৃত ইটালু সেকের ছেলে। সোমবার রাতে বালিজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।বন বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একদল বন্যহাতি শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ী ও খাড়ামুরা গ্রামে অবস্থান করছিল
শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত
এ দলেরই একটি হাতি সোমবার রাত ১১টার দিকে বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন গ্রামে আক্রমণ করে। এসময় হাতিটি ইয়ার আলীকে পদপিষ্ট করে ছিন্নভিন্ন করে ফেলে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।বন বিভাগ বালিজুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম হাতির আক্রমণে ইয়ার আলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ওই এলাকায় চরম আতঙ...