title
stringlengths
9
92
content
stringlengths
65
4.06k
ঝিনাইগাতীতে বন্যহাতির মরদেহটি ময়নাতদন্ত শেষে মাটিচাপা
হাতিটি শুরসহ লম্বায় ১৮ ফুট। বয়স ৪০ বৎসরের উর্ধ্বে হবে। মৃত হাতিটিকে বসা অবস্থায় পাওয়া যায়। এটি নারী হাতি
ঝিনাইগাতীতে বন্যহাতির মরদেহটি ময়নাতদন্ত শেষে মাটিচাপা
নারী হাতিরা সাধারনত দলনেতা হয়ে থাকে।তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই গর্ত খুড়েঁ হাতির মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্তকালে হাতিটির পাকস্থলীসহ কিছু অংশ ভিসেরা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে
ঝিনাইগাতীতে বন্যহাতির মরদেহটি ময়নাতদন্ত শেষে মাটিচাপা
ভিসেরা রিপোর্ট পাওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।তবে স্থানীয় একটি সূত্রে জানা যায়, গত বেশ কিছুদিন যাবত কাংশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যহাতির তাণ্ডব বৃদ্ধি এবং দেড় মাসে নয়জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে বিক্ষুদ্ধ এলাকাবাসীর পাতা বিদ্যুতের ফাঁদে এ হাতিটি মারা যেতে পারে। এর আগে গত ১ অক্টোবর রাতে পানবর এলাকা...
ঝিনাইগাতীতে বন্যহাতির মরদেহটি ময়নাতদন্ত শেষে মাটিচাপা
স্থানীয় বাসিন্দা জহুরুল হক জানান, রাতে হাতির দলের চিৎকার শুনে আশপাশের কয়েক শ’ মানুষ তাওয়াকুচা টিলাপাড়া খেলার মাঠে জমায়েত হয়। ওই এলাকার লোকজন মশাল জ্বালিয়ে, পটকা ফাঁটিয়ে, জেনারেটরের আলো জ্বালিয়ে ও টিন বাঁজিয়ে শব্দ করাসহ হৈ-হুল্লুর শুরু করলে তা না মেনে হাতির দল উল্টো তাদের দিকে ধেয়ে এসে ধাওয়া দেয়। এ সময় হাতির দল সামনের ল...
নান্দাইলের উন্নয়ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময়
"দেশে গরিবের সংখ্যা কমেছে। এখন শতকরা ১২ জন হত দরিদ্রের তালিকায় রয়েছে। সেটাকে শুন্যের কোটায় আনার চেষ্টা চলছে। যারা আছে তাদের ধরনও ধীরে ধীরে পাল্টে যাচ্ছে
নান্দাইলের উন্নয়ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময়
বর্তমান সরকারের গৃহীত কর্মকাণ্ডের কারণে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। কীভাবে আমরা এ অসম্ভবকে সম্ভব করছি- তা দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেণ্ট পর্যন্ত বাংলাদেশ সফরে এসেছেন।আজ সোমবার সকালে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান নান্দাইলে মতবিনিময় সভায় এসব কথা বলেন। নান্দাইল উপজেলা প্রশাসন আয়েজিত 'নান্দাইলের উন্নয়ন সম্ভ...
অল্পের জন্য রক্ষা পেলেন ময়মনসিংহ জেলা প্রশাসক
সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ময়মনসিংহে নতুন যোগদানকারী জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। আজ সোমবার তিনি নান্দাইল উপজেলায় মতবিনিময় অনুষ্ঠান শেষ করে অন্য একটি অনুষ্ঠানের জন্য রওনা হন। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ের নান্দাইল উপজেলার চামটা বাসস্ট্যান্ড এলাকায় বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীর...
অল্পের জন্য রক্ষা পেলেন ময়মনসিংহ জেলা প্রশাসক
এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমানকে বহন করার গাড়িটি দূর থেকে হর্ন বাজিয়ে এগুতে থাকলেও ইজিবাইকচালক তা তোয়াক্কা না করে জেলা প্রশাসককে বহন করা গাড়িটির সামনে পড়ে।ওই গাড়িতে থাকা একজন কর্মকর্তা বলেন, এ সময় চলন্ত গাড়িটি দ্রুত ব্রেক কষলে গাড়িটি মহাসড়কের কিনারায় গিয়ে বিপজ্জনকভাবে কাত হয়ে থেমে যায়। ফলে গাড়িতে থাকা জে...
মাগুরায় ঐহিত্যবাহী কবিগানের আসর
মাগুরার শ্রীপুর উপজেলার বৈঠাখালী গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কবি গানের আসর। এলাকাবাসীর আয়োজন গতকাল রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ কবিগান। এবারের আসরে কবিগান পরিবেশন করেন বাগেরহাট জেলার রামপালের কবিয়াল কবিয়াল শ্যামল সরকার ও অরূপ সরকার।পাল্টাপাল্টি যুক্তি, তর্ক এবং গানে-গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্যে দি...
মাগুরায় ঐহিত্যবাহী কবিগানের আসর
কবিগানে হারমনিয়াম, ঢোল, বাঁশি, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা হাজার-হাজার দর্শক শ্রোতা এ গান উপভোগ করেন। অধ্যক্ষ বিপুল বিশ্বাসসহ অন্যরা জানান, ১০০ বছরের বেশি সময় ধরে বৈঠাখালী গ্রামে এ কবিগান অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর বাংলা পহেলা কার্তিক গ্রামবাসী সম্মিলিতভাবে এ গানের...
কিশোরগঞ্জে ওসির অপসারণ দাবিতে ছাত্রলীগের সড়ক অবরোধ
নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ ও উপ-পরিদর্শক রায়হান আলীর অপসারণ দাবিতে সড়ক অবরোধ করেছে উপজেলা ছাত্রলীগ। আজ সোমবার দুপুর ১টা থেকে শহরের স্টেডিয়াম এলাকায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে সমাবেশ করে নেতাকর্মীরা।উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিমকে লাঞ্ছিতের অভিযোগে সড়ক অবরোধ...
কিশোরগঞ্জে ওসির অপসারণ দাবিতে ছাত্রলীগের সড়ক অবরোধ
এর আগে একই দাবিতে গত ১১ অক্টোবর দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ১২ অক্টোবর দুপুরে মানববন্ধন ও সমাবেশ করে নেতাকর্মীরা।ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযোগ, গত ১০ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পুটিমারী দূর্গা পূজা মণ্ডপে অকারণে ছাত্রলীগ কর্মী বাবলা মিয়াকে মারধর করে পুলিশ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডা...
কিশোরগঞ্জে ওসির অপসারণ দাবিতে ছাত্রলীগের সড়ক অবরোধ
পরে রাত ১টার দিকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে।অপরদিকে ছাত্রলীগের অভিযোগের সত্যতা অস্বীকার করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, গত ১০ অক্টোবর সন্ধ্যায় নেশাগ্রস্ত কিছু ছেলে পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়
কিশোরগঞ্জে ওসির অপসারণ দাবিতে ছাত্রলীগের সড়ক অবরোধ
পরে সেখানেই বিষয়টি মিমাংসা হয়। এর পর ওই রাতে ২০ থেকে ২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী থানার সামনে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। আমি সেখানে গিয়ে ছাত্রলীগের সভাপতি হালিম ও সাধারণ সম্পাদক ডালিমের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু অন্যরা তাতে রাজি না হয়ে ওই দুইজনকে সঙ্গে করে থানা চত্বর থেকে বেরিয়ে যান তারা। থানায় কাউকে কোনোভাবে ...
ইসলামপুরে তিন শিক্ষকের ডিলারশীপ বাতিল
দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় “শিক্ষকরা যখন ডিলার” শিরোনামে সংবাদ প্রকাশের পরদিন থেকে ইসলামপুরের তিন শিক্ষকের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশীপ বাতিল করা হয়েছে। এ ছাড়াও এ উপজেলার গোয়ালেরচর ও পাথর্শী ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিতরণ শুরু হয়েছে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরে ১০ টাকা কেজির চাল বিতরণের জন্য হ...
ইসলামপুরে তিন শিক্ষকের ডিলারশীপ বাতিল
এসব ঘটনার বণর্ণায় গত ১২ অক্টোবর দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় “রকমারি ছলচাতুরী, শিক্ষকরা যখন ডিলার” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর পর ইসলামপুর উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা ওই দুই ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের হতদরিদ্র তালিকা পুনরায় যাছাই-বাছাই করে সেপ্টেম্বর মাসের চাল বিতরণ শুরু করেন। অপরদিকে ডিলারর...
মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৪
নেত্রকোনার মোহনগঞ্জে বদরুল ইসলাম (৩০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং বিভিন্ন মামলায় পলাতক আরো তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার বিরামপুর খাঁপাড়া, মল্লিকপুর, ছোট বেথাম এবং পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি বদরুল ইসলা...
মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৪
মোহনগঞ্জ থানার এএসআই আজাহার উদ্দিন জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি বদরুল ইসলামের নামে ২০০৭ সালে মোহনগঞ্জ থানায় দায়েরকৃত একটি চুরির মামলায় আদালত তার অনুপস্থিতিতেই তাকে এক বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া গ্রেপ্তারকৃত অন্য আসামিরাও বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে...
বুড়িগঙ্গায় নৌকাডুবিতে শিশু নিখোঁজ
ঢাকার বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় বৃষ্টি (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর লালকুঠি ঘাট এলাকার সামনে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে।হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল আলম বলেন, "আজ সোমবার সকালে বৃষ্টি তার মায়ের সঙ্গে ঢাকা...
বুড়িগঙ্গায় নৌকাডুবিতে শিশু নিখোঁজ
নৌকাটি লালকুঠি ঘাটের কাছে পৌঁছালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কয়েকটি লঞ্চ পেছনে আসতে থাকলে নৌকাটি ঢেউয়ে ডুবে যায়। এ সময় বৃষ্টির মা ও অন্য যাত্রীরা সাঁতরে ওপরে উঠতে পারলেও বৃষ্টি নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে।
জামালপুরে আনিছুর হত্যায় জড়িতদের শাস্তি দাবি
জামালপুরের মাদারগঞ্জের ব্যবসায়ী আনিছুর রহমানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মাদারগঞ্জের ঝারকাটা বাজারে আজ সোমবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত ব্যবসায়ীর বড় ভাই আনোয়ার হোসেন, ব্যবসায়ী মাছুদুর রহমান শোভন, খালিদ আহম্মেদ প্রমুখ। ব...
জামালপুরে আনিছুর হত্যায় জড়িতদের শাস্তি দাবি
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাতে আনিছুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
ভাণ্ডারিয়া পৌর শহরে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের প্রধান সড়কের পোনা নদী তীরবর্তী ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার পিরোজপুর জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসসাদিক জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পোনা নদী দখল করে গড়ে তোলা বাসাবাড়ি ও খাবার হোটেল উচ্ছেদ করে সরকারি সম্পত্তি অবৈধ ...
ভাণ্ডারিয়া পৌর শহরে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, স্থানীয় কতিপয় স্থানীয় দখলদার শহরের পোনা নদীর তীর দখল করে অবৈধ পাইলিং দিয়ে অবৈধ স্থাপনা গড়ে তোলে। এতে জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। অবৈধ স্থাপনা অপসারণে কয়েক দফা নোটিশ প্রদান করলেও তাতে সাড়া না মেলায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ অভিযান অব...
সীমান্তে আট লাখ টাকার ভারতীয় চা পাতা আটক
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে পাচার হয়ে আসা ৩২ বস্তা নিম্নমানের ভারতীয় চা পাতা আটক করেছে বিজিবি। আটক চা পাতার মূল্য আট লাখ টাকা বলে বিজিবি জানায়। গতকাল রবিবার রাতে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে এসব চা পাতা আটক করা হয়।দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে বিপুল পরিমাণ নিম...
সীমান্তে আট লাখ টাকার ভারতীয় চা পাতা আটক
এ সময় নিম্নমানের এসব চা পাতা আটক করা হয়। আটক চা পাতা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়। এ ব্যাপারে বেনাপোলে পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
বেনাপোলের গাতীপাড়া সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। অবৈধ পথে ভারত থেকে দেশে প্রবেশের সময় গতকাল রবিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের নাম হাফিজুর রহমান (৩০) ও তার আফজাল হাসেন (১০)। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়
সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, বিজিবির টহলদল গাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।
জেলা প্রশাসকের জানাজা বিকালে, দাফন গোপালগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের জানাজা সোমবার বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। পরে তার লাশ দাফনের জন্য নিজ জেলা গোপালঞ্জের সদর উপজেলার শুকতাইল গ্রামে পাঠানো হবে। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু জাফর এই তথ্য জানান।উল্লেখ্য, উচ্চরক্তচাপজনিত কারণে রবিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী ম...
জেলা প্রশাসকের জানাজা বিকালে, দাফন গোপালগঞ্জে
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বৎসর। তিনি মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে।তিনি সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন
জেলা প্রশাসকের জানাজা বিকালে, দাফন গোপালগঞ্জে
এ সময় তিনি তার সহকর্মীদের দ্রুত মেডিক্যালে নেওয়ার অনুরোধ করেন। পরে সহকর্মীরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জে শোকের ছায়া নেমে আসে। তিনি এ বছরের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। চাঁপাইনবাব...
কেরানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল খলিফা পাড়া এলাকা থেকে শিউলি বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্বামীর বাড়ির নিজ ঘর থেকে জানালার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করা হয়।এদিকে, নিহতের ভাই মো. মতিউর রহমান অভিযোগ করে বলেন, "বিয়ের পর থেকেই আমার বোনের সংসারে...
কেরানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সেখানে দুই মাস পর শরীরে রোগ ধরা পড়লে সে দেশে চলে আসে। তাদের সংসারে অভাব-অনটন থেকেই যায়। এ নিয়ে গত কয়েক দিন শাশুড়ি শেফালী বেগম ও জা রিন্দা বেগম স্বামী নজরুলের সঙ্গে ঝগড়া-বিবাদ-মারামারি চলছিল। " তিনি বলেন, "আজ সোমবার সকালে আমার ভাগ্নে তানভির ফোন করে জানায়, তার মা শিউলি বেগম গলায় ফাঁস দিয়েছে
কেরানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
" তিনি আরো বলেন, "শিউলি গলায় ফাঁস দেয়নি। তাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য গলায় ফাঁস লাগানো হয়েছে। এর আগেও তাদের বাড়ির আরেক ছেলে বাবুর স্ত্রীকেও খুন করে তারা একইভাবে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। আমি এ খুনের বিচার চাই
কেরানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
"নিহতের দেবর মো. রফিক বলেন, "১৯৯৮ সালে পারিবারিকভাবে আমার ভাই নজরুল ইসলামের সঙ্গে একই থানাধীন দক্ষিণ মুসলিমবাগ এলাকার মোরসালিন মিয়ার মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। তাদের দীর্ঘদিনের সংসার জীবনে তানভির (১৬) ও অন্তু (১৩) নামে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকে তাদের দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি লেগেই থ...
কেরানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
"কেরানীগঞ্জ মডেল থানার এসআই আমিনুল ইসলাম বলেন, "খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে গিয়ে নিজ ঘরের জানালার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করি। লাশের তলপেটে কালো দাগের চিহ্ন রয়েছে। " তিনি আরো বলেন, "ময়নাতদন্ত প্রতিবেদন আসলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছ...
রাজাপুরে ছয় জেলের এক বছর করে কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে গতরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার সময় পুলিশের সহযোগিতায় বিষখালী নদীর বাদুরতলা ল...
রাজাপুরে ছয় জেলের এক বছর করে কারাদণ্ড
আটককৃতরা উপজেলার পূর্ব বাতুরতলা গ্রামের বাসিন্দা।এদিকে, সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল নলছিটি ফেরিঘাট ও রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহর...
কোটচাঁদপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলো-ওই গ্রামের জয়নাল হোসেন মণ্ডলের মেয়ে রিয়া (১০) তার ভাই নীরব (৯) এবং একই গ্রামের ননী মণ্ডলের ছেলে মুরাদ হোসেন (৯)।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মক...
কোটচাঁদপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে ওই তিন শিশু বাড়ির পুকুরে কলা গাছের ভেলায় চড়ে খেলা করছিল। হঠাৎ ভেলাটি উল্টে গেলে তারা ভেলার নিচে পড়ে তলিয়ে যায়। পুকুরের পাড়ে থাকা অপর দুই শিশু এ ঘটনা দেখে তাদের বাড়িতে খবর দিলে স্বজনরা দ্রুত এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্যানিটেশন মাস উপলক্ষে ফরিদপুরে পরি্চ্ছন্নতা অভিযান
স্যানিটেশন মাস উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। 'উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ফরিদপুর ও পৌরসভার যৌথ উদ্যোগে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা ও পরি...
বৈঠক চলাকালে চাঁপাইয়ের জেলা প্রশাসকের মৃত্যু
বৈঠক চলাকালে অসুস্থ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম (৬০) মারা গেছেন। আজ সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় টাস্কফোর্সের বৈঠক চলাকালে সকাল ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ...
বৈঠক চলাকালে চাঁপাইয়ের জেলা প্রশাসকের মৃত্যু
জাহিদুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান জানান, সকালে বিভাগীয় নিয়মিত মাসিক সভায় তিনি উপস্থিত ছিলেন। উনি পুরোপুরি সুস্থ ছিলেন
বৈঠক চলাকালে চাঁপাইয়ের জেলা প্রশাসকের মৃত্যু
সভা শুরুর আগ মুহূর্তে ওঁর মোবাইলে একটি ফোন আসে। মোবাইলে কথা বলতে বলতে তিনি পড়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে গেছেন।
বাসায় স্বামীর বস্তাবন্দি মরদেহ, পালিয়ে গেছে স্ত্রী
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার এলাকার আফিম গলির একটি বাসায় বস্তাবন্দি অবস্থায় অঞ্জন ধর (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ পেয়েছে পুলিশ। তবে তার স্ত্রী পলাতক রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আফিম গলির নেপালবাবুর ভবনের পঞ্চম তলায় মরদেহটি পাওয়া যায়। অঞ্জন ধর নগরীর হাজারীগলির একটি স্বর্ণ দোকানের কর্মচারী ছিলেন
বাসায় স্বামীর বস্তাবন্দি মরদেহ, পালিয়ে গেছে স্ত্রী
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, অঞ্জন ধরের শ্যালক বাবুল ধরও একই স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। সকালে বাবুল ধর পুলিশকে জানায় তার দুলাভাই মারা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি পায়।তিনি বলেন, ধারণা করা হচ্ছে স্ত্রী স্বামীকে খুন করে দেহটি বস্তাবন্দি করে পালিয়ে গেছে
বাসায় স্বামীর বস্তাবন্দি মরদেহ, পালিয়ে গেছে স্ত্রী
কী কারণে বা কীভাবে খুন করা হয়েছে তা এখনও জানা যায়নি। বাবুল ধরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ২-৩ দিন আগে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ থেকে রক্ত বের হচ্ছে
বাসায় স্বামীর বস্তাবন্দি মরদেহ, পালিয়ে গেছে স্ত্রী
তবে বস্তাটি এখনও খোলা হয়নি। সিআইডির ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা আসলে বস্তাটি খোলা হবে।
আনোয়ারায় অতর্কিত হামলায় যুবক খুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী ইউনিয়নের খুরুশকুল গ্রামে অতর্কিত হামলায় কফিল উদ্দিন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হামলাকারীদের দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে খুরুশকুল গ্রামের বাজারে এ হামলার ঘটনা ঘটে
আনোয়ারায় অতর্কিত হামলায় যুবক খুন
নিহত কফিল উদ্দিন একই গ্রামের আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় জানে আলম (২৫) ও মো. ইউছুপ (২৪) নামে দুজনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, রাতে কফিল উদ্দিনসহ চারজন বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হাতুড়ি, রড, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ১০ থেকে ১৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চা...
আনোয়ারায় অতর্কিত হামলায় যুবক খুন
এতে কফিল গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে
আনোয়ারায় অতর্কিত হামলায় যুবক খুন
চমেকের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক কফিলকে মৃত ঘোষণা করেন। তার শরীরে বিভিন্ন অংশে জখমের চিহ্ন ছিল। এ ছাড়া আহত আবুল হাসেমকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তি ও হামলাকারীরা সবাই আওয়ামী লীগের সমর্থক ছিল। তারা একই গ্রুপের ছিল ও একসঙ্গে চলাফেরা করতো। কী কারণে এ হত্যাকাণ্ড ...
গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত
রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় রায়হান আলী (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার পলাশবাড়ী উপজেলার কোমরপুর বাজার এলাকায় সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রায়হান আলী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশকোর আলীর ছেলে। রায়হান আলী একজন মোটর পরিবহন শ্রমিক ছিলেন
গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বগুড়া থেকে আসা গাইবান্ধাগামী ভাই-বন্ধু গাইবান্ধা পরিবহন নামে বাস গোবিন্দগঞ্জ আসে। এ সময় গোবিন্দগঞ্জ পরিবহন মালিক সমিতির লোকজন চৌমাথা মোড়ে বাসটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু বাসের চালক বেপরোয়া গতিতে বাস চালাতে থাকে। বাসটি কোমরপুর বাজার এলাকায় পৌঁছলে মহাসড়কের ওপর থাকা শ্রমিক রায়হান...
গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত
কিন্তু চালক রায়হানকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রায়হানের।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভাই-বন্ধু গাইবান্ধা পরিবহনের মালিক ও চালক-হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহত রায়হানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ধামরাইয়ে বংশী নদীর ওপর সেতু উদ্বোধন আজ
ঢাকার ধামরাইয়ে আজ উদ্বোধন করা হবে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধামরাই ও সাভারবাসীর বহুদিনের প্রতিক্ষিত বংশী নদীর ওপর ফোর্ড নগরের স্বপ্নের সেতু। উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।আজ সোমবার সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার মধ্য দিয়ে মাত্র ২০ মিনিটে সাভার বাসস্ট্যান্ডে গিয়ে রাজধানীতে যাতায়াত ...
ধামরাইয়ে বংশী নদীর ওপর সেতু উদ্বোধন আজ
সেতুটি নির্মাণ করতে সময় লেগেছে তিন বছর।বিকেল ৩টায় ধামরাই উপজেলাধীন সুতিপাড়া-রোয়াইল ফোর্ডনগর সাভার সংযোগ সড়কের বংশী নদীর ওপর সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম এ মালেক। উদ্বোধনের পরই সেতুর ওপর দিয়ে চলাচল করবে বিভিন্ন ধরনের যানবাহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার,...
ধামরাইয়ে বংশী নদীর ওপর সেতু উদ্বোধন আজ
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে যাঁদের নাম দেওয়া হয়েছে তাঁরা হলেন সাবেক যুগ্ম সচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ব্যবসায়ী ও সমাজসেবক মুক্তিযোদ্ধ...
ধামরাইয়ে বংশী নদীর ওপর সেতু উদ্বোধন আজ
উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে জানা গেছে, ২৫৮.২৪৩ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ ব্যয় হয়েছে ২১ কোটি ১২ লাখ ৫৪৫ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান 'ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড। উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন ও উপসহকারী প্রকৌশলী মীর ফজলুল বাসারের তত্বাবধানে সেতুটি নির্মাণ করা হয়েছে। এর কাজ শুরু হয় ২০১৩ সালের...
ঝিনাইদহে নাশকতার মামলায় গ্রেপ্তার ৯
নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ।সে সময় শৈলকুপা থেকে তিনজন, সদর থেকে দুজন এ...
পদ্মায় সাড়ে চার মণ ইলিশ ও জাল উদ্ধার, ১১ জেলের কারাদণ্ড
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের সময় ১১ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাড়ে চার মণ ইলিশ ও ১০ মণ জাল উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া জানান, গতকাল রবিবা...
পদ্মায় সাড়ে চার মণ ইলিশ ও জাল উদ্ধার, ১১ জেলের কারাদণ্ড
এ সময় সাড়ে চার মণ ইলিশ মাছ উদ্ধার ও ১০ মণ কারেন্ট জালসহ ১১ জন জেলেকে আটক করা করা হয়।উম্মে সালমা আরো বলেন, "ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। "
মানিকগঞ্জে ইলিশ ধরায় ১৬ জেলে আটক
আইন অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা ও হরিরামপুরের পদ্মা নদী থেকে ইলিশ ধরায় ১৬ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, রাতে শিবালয়ের যমুনা নদীতে ইলিশ মাছ ধরার সময় নয় জেলেকে আটক করা হয়
মানিকগঞ্জে ইলিশ ধরায় ১৬ জেলে আটক
এসময় এক লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ ইলিশ জব্দ করা হয়।শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল আলম ও পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. শামসুল আলম এই অভিযান পরিচালনা করেন। অপরদিকে, জেলার হরিরামপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, পদ্মা নদীতে ইলিশ ...
নেত্রকোনায় ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৩
নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন নাগড়া এলাকার সঞ্জয় সাহা বাবু (৩৫), সুজন মিয়া (৩০) ও ফকিরা বাজার এলাকার জুলহাস (২৬)।রবিবার রাতে নেত্রকোনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযা...
ঝিনাইগাতী সীমান্তে এবার মারা পড়ল বন্যহাতি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা গ্রামে এবার এক বন্যহাতি মারা পড়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে হাতিটি মারা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এর আগে গত ১ অক্টোবর পানবর এলাকায় একটি বন্যহাতি মারা যায়।বন বিভাগের ঝিনাইগাতীর তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, মৃত হাতিটি একটি পূর্ণবয়স্ক মেয়ে হাতি
ঝিনাইগাতী সীমান্তে এবার মারা পড়ল বন্যহাতি
তবে কীভাবে হাতিটি মারা পড়েছে তা তিনি জানাতে পারেননি। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।স্থানীয় একটি সূত্রে জানা যায়, গত বেশ কিছুদিন ধরে কাংশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যহাতির তাণ্ডব বৃদ্ধি পায়। এতে গত দেড় মাসে ৯ জনের মৃত্যু হয়েছে
ঝিনাইগাতী সীমান্তে এবার মারা পড়ল বন্যহাতি
এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসীর পাতা বিদ্যুতের ফাঁদে বন্যহাতিটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ১ অক্টোবর রাতে পানবর এলাকার একটি ধানক্ষেতে একটি বন্যহতির মৃতদেহ উদ্ধার হয়।প্রতিরাতেই বন্যহাতির দল লোকালয়ে প্রবেশ করে ধানের ক্ষেত খেয়ে সাবাড় করাসহ ঘরবাড়িতে হানা দিয়ে নানা ক্ষয়ক্ষতি করছে। গতকাল রবিবার রাতেও বন্যহাত...
জঙ্গি আরিফের দাফন সম্পন্ন
ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা ও দুই বিচারক হত্যা মামলার সর্বশেষ আসামি আসাদুল ইসলাম ওরফে আরিফের (৪৫) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার রাত দেড়টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর উত্তর কান্দী কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্...
জঙ্গি আরিফের দাফন সম্পন্ন
আরিফের শেষ ইচ্ছা অনুযায়ী এ গ্রামে তাকে দাফন করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে ঝালকাঠি জেলা জজ আদালতে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা করে জ্যেষ্ঠ বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদকে হত্যা করে জঙ্গিরা।মামলায় যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা হলেন জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমা...
লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে পৌরসভার বাঞ্চানগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুই আসামি হলেন বাঞ্চানগর এলাকার রেনু মিয়া বেপারীর ছেলে মো. লোকমান ও একই এলাকার রেনু মিয়ার ছেলে আবুল বাশার।সদর থানা পুলিশ সূত্র জানায়, ...
লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাদেরকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বিদ্যুতের লাইনম্যান নিহত
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মোঃ এরশাদুল (২৮) নামে পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান নিহত হয়েছে। আজ রবিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কড়েরগাও এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয় সে। পরে তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাক...
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বিদ্যুতের লাইনম্যান নিহত
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস-৪) একাধিক লাইনম্যান অভিযোগ করে বলেন, আমাদের কাজের নির্দিষ্ট কোন সময়সীমা নেই। ফলে আমাদের প্রতিদিন ১৮/২০ ঘন্টাও কাজ করতে হয়। তার মাশুল দিতে হলো এরশাদুলকে। দীর্ঘক্ষণ কাজ করার পর মাথা ঠিক থাকে না
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বিদ্যুতের লাইনম্যান নিহত
ফলে কাজ করতে গেলে ভুল হয়ে যায়। আর এ ভুলের মাশুল দিতে গিয়ে জীবন দিতে হলো এরশাদুলকে। তারা আরও বলেন, এরশাদুলের চাকরির বয়স খুব বেশী হয়নি। তার স্ত্রী ৭/৮ মাসের অন্ত:সন্তা
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বিদ্যুতের লাইনম্যান নিহত
তাদের দাবি, সরকার যেন এরশাদুলের পরিবারকে সর্ব্বোচ্চ ক্ষতিপূরণ দেয়।এ ব্যাপারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস-৪) হাসনাবাদ জোনাল অফিসের ডিজিএম সানোয়ার হোসেন বলেন, এরশাদুল অত্র অফিসের আব্দুল্লাহপুর বিলিং এড়িয়া অফিসে লাইনম্যান হিসেবে নিয়োজিত ছিল। বিকেলে সে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কড়েরগাও এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়ে ভ...
ভোলার তেঁতুলিয়ায় পাঁচ জেলের জেল-জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরার অপরাধে আজ রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ কুদ্দূস এ অভিযানের নেতৃত্ব দেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ কুদ্দূস জানান, তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আজ রবিবার বিক...
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন
আশুলিয়ায় সাব রেজিস্ট্রার গাজী আবু হানিফের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখক কল্যাণ সমিতি। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাব রেজিস্ট্রি অফিসের সামনে প্রায় ১৫০ জন দলিল লেখক ও তাদের সহকারীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন।এ সময় সাব-রেজিস্ট্রার গাজী আবু হানিফের দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ...
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন
এই সাব-রেজিস্ট্রারের অন্যায়ের প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত দলিল লেখকদের কলম বিরতিতে সরকার প্রায় ৪০-৫০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। সাব-রেজিস্ট্রারের অপসারণ করা না হলে এ আন্দোলন অব্যাহত রাখার হুশিয়ারি দেন দলিল লেখকরা।মানববন্ধনে বাংলাদেশ দলির লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল আলম ভূইয়...
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন
জাল কাগজপত্র দিয়ে এবং জমির শ্রেণি পরিবর্তন করে দলিল রেজিস্ট্রিতে বাধা দেওয়ায় তাঁরা আমার বিরুদ্ধে আন্দোলন করছেন। তাঁরা দলিল লেখা বন্ধ করে দিয়ে আমার বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছেন। এতে আমি কোনোভাবেই ভীত নই। নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমি আমার সঙ্গে কয়েকজন আত্মীয়-স্বজন নিয়ে অফিস করছি। ’
বাল্য বিয়ে: শ্বশুর জামাইর ৭ দিনের কারাদণ্ড
বরগুনার পাথরঘাটায় বউ ভাতের অনুষ্ঠানে বর ও তার শ্বশুরের ৭ দিন কারাদণ্ডের সাজা দিল ভ্রাম্যমাণ আদালত। চার দিন আগে নবম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীর সাথে নিবন্ধন ছাড়া বিয়ে হয় মো. রাসেল নামক বরের । বর ও কনের উভয়ের বাড়ি পাথরঘাটা উপজেলার ছোট টেংরা গ্রামে।পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, উপজেলার ছোট টেংরা গ্রামের ছগির গোমস্ত...
বাল্য বিয়ে: শ্বশুর জামাইর ৭ দিনের কারাদণ্ড
নিবন্ধন ছাড়া ধর্মীয় মতে বিয়ে পড়ান মাওলানা মান্নান নামের এক ব্যক্তি। বিয়ের পর রবিবার (১৬ অক্টোবর) বউভাতের আয়োজন করা হয়। উভয় পক্ষের স্বজন সেখানে উপস্থিত হয়।বেসরকারি সংগঠন আলতাফ হায়দার ফাউন্ডেশনের পরিচালক ও নারী নেত্রী মুনিরা ইয়াসমিন খুশি বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায় বিবাহ উত্তর বউভাতের অনুষ্ঠান চলছিল।উপজেলা নি...
ডিসির সই জালিয়াতি করে টাকা আত্মসাৎ: ২ কর্মচারী জেলহাজতে
মাদারীপুর জেলা প্রশাসকের সই জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগে আজ রবিবার দুপুরে দুদকের মামলায় ২ কর্মচারীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।মামলার বিবরণে জানা গেছে, অগ্রণী ব্যাংক মাদারীপুর শাখা থেকে মাদারীপুর জেলা প্রশাসকের সই জালিয়াতি করে ৪ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা ...
ডিসির সই জালিয়াতি করে টাকা আত্মসাৎ: ২ কর্মচারী জেলহাজতে
এ ঘটনার সত্যতা স্বীকার করে মাদারীপুর কোট ইনেস্পেক্টর মো. শাহজাহান মিয়া জানান, আাসামিরা কোর্টে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।প্রসঙ্গত, আসামি আবু বাদশা মাতুব্বর এবং মিজানুর রহমান মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালনের সময়...
শিবগঞ্জে তরুণীর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মর্দানা এলাকা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আজ রবিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।নিহত জান্নাতি খাতুন (১৮) শিবগঞ্জ পৌরসভার মর্দানা গ্রামের পুকুরটুলী এলাকার মোঃ আলমের মেয়ে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল শনিবার রাত থেকে জান্নাতি খাতুন নিখোঁজ হয়
শিবগঞ্জে তরুণীর লাশ উদ্ধার
এর পর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাইনি। আজ রবিবার ভোরে স্থানীয়রা পুকুরটুলি এলাকার পাশ্ববর্তী একটি আখ ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে জান্নাতি খাতুনের বাবাকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জান্নাতির বাবা আলম তার মেয়ের লাশ সনাক্ত করেন। পরে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দুপুরে জান্না...
শিবগঞ্জে তরুণীর লাশ উদ্ধার
এ ঘটনার সত্যতা স্বীকার করে শিবগঞ্জ থানা পুলিশের ওসি( তদন্ত) সরোয়ার হোসেন জানান, তদন্তের পর বলা যাবে হত্যার রহস্য। তিনি আরো জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় কেউ আটক হয়নি।উল্লেখ্য, এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুস সালাম ও তার প্রতিপক্ষ পাশবান এবং তার ভাই জেম এর সাথে দফায় দফায় লুটপাট, অগ্নিসংযোগ ...
রায়পুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে চিকিৎকের ভুল চিকিৎসা ও অবহেলায় তাহমিনা আক্তার (২৮) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলের এ ঘটনায় নিহতের উত্তেজিত স্বজনরা বিক্ষোভ মিছিল করে হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালায়। তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত তাহমিনা রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেরোয়া এলাকার হেলাল উদ্দি...
রায়পুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
হাসপাতাল সূত্র ও নিহতের স্বজনরা জানায়, আজ রবিবার সকাল ১১টার দিকে প্রসব বেদনা উঠলে তাহমিনা আক্তারকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরে ডা. শাহেলা জাহান শিমু তার অস্ত্রেপাচার (সিজার) করেন। এ সময় প্রসূতি এক পুত্র সন্তানের জন্ম দেন। ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ হয়
রায়পুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
অস্ত্রোপাচারের সময় নবজাতকের মুখের একাংশে ধারালো অস্ত্রের আঘাত লাগে। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতির শারিরীক অবস্থার অবনতি ঘটে। পরে তড়িঘড়ি করে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহতের আত্মীয় বিল্লাল হোসেন মুন্সি জানান, ডা. শাহেলা জাহান শিমুর ভুল চিকিৎসার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ত...
রায়পুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
ডাক্তারের অবহেলায় নবজাতকের মুখে ধারালো অস্ত্রের আঘাত লাগে। এ ঘটনায় আমরা ডাক্তারের বিচার দাবি করছি।এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসূতির মৃত্যুর ঘটনায় পরিবার অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জলঢাকায় ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নীলফামারীর জলঢাকায় থানার অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার বিকেল ৫টায় জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে "জলঢাকা সচেতন নাগরিকবৃন্দ"-এর আয়োজনে শুরু হওয়া এ কর্মসূচি চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পা...
হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মন্ত্রীপরিষদ বিভাগে ডিসির চিঠি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী জনপদে বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের সহায়তার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে মন্ত্রীপরিষদ বিভাগে জরুরী একটি চিঠি প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) ডা. এ এম পারভেজ রহিম জানান, হাতি উপদ্রুত এলাকার বিস্তারিত ঘটনাবলী তুলে ধরে রবিবার দুপুরে পত্রটি প্রেরণ ...
হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মন্ত্রীপরিষদ বিভাগে ডিসির চিঠি
এ ছাড়াও ত্রাণ মন্ত্রণায়ের সচিব মহোদয় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরী ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা দিতে তার সাথে ফোনে কথা বলেছেন বলেও ডিসি উল্লেখ করেন।জানা গেছে, আজ রবিবার জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম কাংশা ইউনিয়নের হাতি উপদ্রুত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদে...
হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মন্ত্রীপরিষদ বিভাগে ডিসির চিঠি
এদিকে এদিন দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জরুরী তহবিল থেকে হাতি উপদ্রুত এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করতে ৫ লক্ষ টাকার সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব করেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান। কমিটির সভায় সরকারি অর্থ ব্যয়ের নিয়মাবলী অনুসরণ করে সেই সোলার প্রকল্প বাস্তবায়নে...
আশুলিয়ায় তিন হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আশুলিয়ায় প্রায় তিন হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রবিবার দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ বাইপাইল বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করেন সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এ কাজে স...
আশুলিয়ায় তিন হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, দুপুরে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় তিন হাজার পরিবারের বাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় দুই ইঞ্চি ব্যাসার্ধের ও ১৭ ফুটের কয়েকশ পাইপ জব্দ করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেওয়া হয়।তিনি...
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ; আহত ২০
সাভারে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিকে কেন্দ্র করে পুলিশের সাথে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে ও রাবার বুলেটে আহত হয়েছে অন্তত ২০ জন পোশাক শ্রমিক। আজ রবিবার সকালে সাভার পৌর এলাকার ডগোরমোড়া সিআরপি রোডে ডানা বটমস লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, রবিবার ...
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ; আহত ২০
এ সময় তারা উত্তেজিত হয়ে কারখানার ভিতরে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরা কারখানার সামনে থেকে বিক্ষোভ করতে করতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় পৌঁছে মহাসড়কটি অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করলে শ্রমিকরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাক...
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ; আহত ২০
সংঘর্ষ, লাঠিচার্জ ও রাবার বুলেটে অন্তত ২০ জন পোশাক শ্রমিক আহত হয়। পরে অন্য শ্রমিকরা আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।শ্রমিকরা অভিযোগ করেন, গত কুরবানির ঈদের আগে মালিকপক্ষ কারখানার সকল লাইন (সাতটি) চালু করার লক্ষ্যে কারখানা সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। যা শুরু হওয়ার কথা ঈদের পরে