conversations
listlengths
2
2
source
stringclasses
9 values
score
float64
1.01
10
[ { "from": "human", "value": "তারা বলেঃ আমাদের এ পার্থিব জীবনই জীবন আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে না" }, { "from": "gpt", "value": "তারা বলেঃ আমাদের এ পার্থিব জীবনই জীবন। আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যদি আপনি দেখেন যখন তাদেরকে প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে তিনি বলবেনঃ এটা কি বাস্তব সত্য নয় তারা বলবেঃ হঁ্যা আমাদের প্রতিপালকের কসম তিনি বলবেনঃ অতএব স্বীয় কুফরের কারণে শাস্তি আস্বাদন কর" }, { "from": "gpt", "value": "আর যদি আপনি দেখেন; যখন তাদেরকে প্রতিপালকের স...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে এমনকি যখন কিয়ামত তাদের কাছে অকস্মাৎ এসে যাবে তারা বলবেঃ হায় আফসোস এর ব্যাপারে আমরা কতই না ক্রটি করেছি তার স্বীয় বোঝা স্বীয় পৃষ্ঠে বহন করবে" }, { "from": "gpt", "value": "নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত, যারা আ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "শুনে রাখ তারা যে বোঝা বহন করবে তা নিকৃষ্টতর বোঝা" }, { "from": "gpt", "value": "শুনে রাখ, তারা যে বোঝা বহন করবে, তা নিকৃষ্টতর বোঝা।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয় পরকালের আবাস পরহেযগারদের জন্যে শ্রেষ্টতর তোমরা কি বুঝ না" }, { "from": "gpt", "value": "পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়। পরকালের আবাস পরহেযগারদের জন্যে শ্রেষ্টতর। তোমরা কি বুঝ না?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না বরং জালেমরা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে" }, { "from": "gpt", "value": "আমার জানা আছে যে, তাদের উক্তি আপনাকে দুঃখিত করে। অতএব, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং জালেম...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার পূর্ববর্তী অনেক পয়গম্বরকে মিথ্যা বলা হয়েছে তাঁরা এতে ছবর করেছেন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন আল্লাহর বানী কেউ পরিবর্তন করতে পারে না আপনার কাছে পয়গম্বরদের কিছু কাহিনী পৌঁছেছে" }, { "from": "gpt", "value": "আপনার পূর্ববর্তী অনেক পয়গ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যদি তাদের বিমুখতা আপনার পক্ষে কষ্টকর হয় তবে আপনি যদি ভূতলে কোন সুড়ঙ্গ অথবা আকাশে কোন সিড়ি অনুসন্ধান করতে সমর্থ হন অতঃপর তাদের কাছে কোন একটি মোজেযা আনতে পারেন তবে নিয়ে আসুন আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সরল পথে সমবেত করতে পারতেন" }, { "from": "gpt", "value": "আর যদি...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব আপনি নির্বোধদের অন্তর্ভুক্ত হবেন না" }, { "from": "gpt", "value": "অতএব, আপনি নির্বোধদের অন্তর্ভুক্ত হবেন না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারাই মানে যারা শ্রবণ করে আল্লাহ মৃতদেরকে জীবিত করে উত্থিত করবেন অতঃপর তারা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে" }, { "from": "gpt", "value": "তারাই মানে, যারা শ্রবণ করে। আল্লাহ মৃতদেরকে জীবিত করে উত্থিত করবেন। অতঃপর তারা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বলেঃ তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন বলে দিনঃ আল্লাহ নিদর্শন অবতরণ করতে পূর্ন সক্ষম কিন্তু তাদের অধিকাংশই জানে না" }, { "from": "gpt", "value": "তারা বলেঃ তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিনঃ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখী দু ডানাযোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতই একেকটি শ্রেণী আমি কোন কিছু লিখতে ছাড়িনি অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে" }, { "from": "gpt", "value": "আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে তারা অন্ধকারের মধ্যে মূক ও বধির আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন" }, { "from": "gpt", "value": "যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে, তারা অন্ধকারের মধ্যে মূক ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুন বলতো দেখি যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি পতিত হয় কিংবা তোমাদের কাছে কিয়ামত এসে যায় তবে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও" }, { "from": "gpt", "value": "বলুন, বলতো দেখি, যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি পতিত হয় কিংবা তোমাদের কাছে কিয়...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বরং তোমরা তো তাঁকেই ডাকবে অতঃপর যে বিপদের জন্যে তাঁকে ডাকবে তিনি ইচ্ছা করলে তা দুরও করে দেন যাদেরকে অংশীদার করছ তখন তাদেরকে ভুলে যাবে" }, { "from": "gpt", "value": "বরং তোমরা তো তাঁকেই ডাকবে। অতঃপর যে বিপদের জন্যে তাঁকে ডাকবে, তিনি ইচ্ছা করলে তা দুরও করে দেন। যাদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম অতঃপর আমি তাদেরকে অভাবঅনটন ও রোগব্যধি দ্বারা পাকড়াও করেছিলাম যাতে তারা কাকুতি মিনতি করে" }, { "from": "gpt", "value": "আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম। অতঃপর আমি তাদেরকে ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর তাদের কাছে যখন আমার আযাব আসল তখন কেন কাকুতিমিনতি করল না বস্তুতঃ তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখাল যে কাজ তারা করছিল" }, { "from": "gpt", "value": "অতঃপর তাদের কাছে যখন আমার আযাব আসল, তখন কেন কাকুতি-মিনতি করল না? বস্তুতঃ তাদের অন্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর তারা যখন ঐ উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেয়া হয়েছিল তখন আমি তাদের সামনে সব কিছুর দ্বার উম্মুক্ত করে দিলাম এমনকি যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্যে তারা খুব গর্বিত হয়ে পড়ল তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম তখন তারা নিরাশ হয়ে গেল" }, { "from": "gpt", "value": "অত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর জালেমদের মূল শিকড় কর্তিত হল সমস্ত প্রশংসা আল্লাহরই জন্যে যিনি বিশ্বজগতের পালনকর্তা" }, { "from": "gpt", "value": "অতঃপর জালেমদের মূল শিকড় কর্তিত হল। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্যে, যিনি বিশ্বজগতের পালনকর্তা।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলুনঃ বল তো দেখি যদি আল্লাহ তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন তবে এবং তোমাদের আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে এগুলো এনে দেবে দেখ আমি কিভাবে ঘুরিয়েফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি" }, { "from": "gpt", "value": "আপনি বলু...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তথাপি তারা বিমুখ হচ্ছে" }, { "from": "gpt", "value": "তথাপি তারা বিমুখ হচ্ছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলে দিনঃ দেখতো যদি আল্লাহর শাস্তি আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে তবে জালেম সম্প্রদায় ব্যতীত কে ধ্বংস হবে" }, { "from": "gpt", "value": "বলে দিনঃ দেখতো, যদি আল্লাহর শাস্তি, আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে, তবে জালেম, সম্প্রদায় ব্যতীত কে ধ্বংস হবে?...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি পয়গম্বরদেরকে প্রেরণ করি না কিন্তু সুসংবাদাতা ও ভীতি প্রদর্শকরূপে অতঃপর যে বিশ্বাস স্থাপন করে এবং সংশোধিত হয় তাদের কোন শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না" }, { "from": "gpt", "value": "আমি পয়গম্বরদেরকে প্রেরণ করি না, কিন্তু সুসংবাদাতা ও ভীতি প্রদর্শকরূপে অতঃপর যে ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে তাদেরকে তাদের নাফরমানীর কারণে আযাব স্পর্শ করবে" }, { "from": "gpt", "value": "যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তাদেরকে তাদের নাফরমানীর কারণে আযাব স্পর্শ করবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলুনঃ আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে তাছাড়া আমি অদৃশ্য বিষয় অবগতও নই আমি এমন বলি না যে আমি ফেরেশতা আমি তো শুধু ঐ ওহীর অনুসরণ করি যা আমার কাছে আসে আপনি বলে দিনঃ অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে তোমরা কি চিন্তা কর না" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি এ কোরআন দ্বারা তাদেরকে ভয়প্রদর্শন করুন যারা আশঙ্কা করে স্বীয় পালনকর্তার কাছে এমতাবস্থায় একত্রিত হওয়ার যে তাদের কোন সাহায্যকারী ও সুপারিশকারী হবে নাযাতে তারা গোনাহ থেকে বেঁচে থাকে" }, { "from": "gpt", "value": "আপনি এ কোরআন দ্বারা তাদেরকে ভয়-প্রদর্শন করুন, যা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকালবিকাল স্বীয় পালকর্তার এবাদত করে তাঁর সন্তুষ্টি কামনা করে তাদের হিসাব বিন্দুমাত্রও আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দুমাত্রও তাদের দায়িত্বে নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন" }, { "from": "gpt", "value": "আর তাদেরকে বিতাড়িত করব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভূক্ত হয়ে যাবেন" }, { "from": "gpt", "value": "নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভূক্ত হয়ে যাবেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি যাতে তারা বলে যে এদেরকেই কি আমাদের সবার মধ্য থেকে আল্লাহ স্বীয় অনুগ্রহ দান করেছেন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন" }, { "from": "gpt", "value": "আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যখন তারা আপনার কাছে আসবে যারা আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে তখন আপনি বলে দিনঃ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক" }, { "from": "gpt", "value": "আর যখন তারা আপনার কাছে আসবে যারা আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে, তখন আপনি বলে দিনঃ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতাবশতঃ কোন মন্দ কাজ করে অনন্তর এরপরে তওবা করে নেয় এবং সৎ হয়ে যায় তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল করুণাময়" }, { "from": "gpt", "value": "তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর এমনিভাবে আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করিযাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে উঠে" }, { "from": "gpt", "value": "আর এমনিভাবে আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি-যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে উঠে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ আমাকে তাদের এবাদত করতে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহকে ছেড়ে যাদের এবাদত কর আপনি বলে দিনঃ আমি তোমাদের খুশীমত চলবো না কেননা তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুপথগামীদের অন্তর্ভুক্ত হব না" }, { "from": "gpt", "value": "আপনি বলে দিনঃ আমাকে তাদের এবাদত করতে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ আমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছ তোমরা যে বস্তু শীঘ্র দাবী করছ তা আমার কাছে নেই আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না তিনি সত্য বর্ণনা করেন এবং তিনিই শ্রেষ্ঠতম মীমাংসাকারী" }, { "from": "gpt", "value": "আপ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ যদি আমার কাছে তা থাকত যা তোমরা শীঘ্র দাবী করছ তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত আল্লাহ জালেমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত" }, { "from": "gpt", "value": "আপনি বলে দিনঃ যদি আমার কাছে তা থাকত, যা তোমরা শীঘ্র দাবী করছ, তবে আমার ও তোমা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাঁর কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে এ গুলো তিনি ব্যতীত কেউ জানে না স্থলে ও জলে যা আছে তিনিই জানেন কোন পাতা ঝরে না কিন্তু তিনি তা জানেন" }, { "from": "gpt", "value": "তাঁর কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে। এ গুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে, তিনিই জানেন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোন আর্দ্র ও শুস্ক দ্রব্য পতিত হয় না কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে" }, { "from": "gpt", "value": "কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোন আর্দ্র ও শুস্ক দ্রব্য পতিত হয় না; কিন্তু তা সব প্রকাশ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই রাত্রি বেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলায় কর তা জানেন অতঃপর তোমাদেরকে দিবসে সম্মুখিত করেনযাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয়" }, { "from": "gpt", "value": "তিনিই রাত্রি বেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলায় কর, ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অনন্তর তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন অতঃপর তোমাদেরকে বলে দিবেন যা কিছু তোমরা করছিলে তিনিই স্বীয় বান্দাদের উপর প্রবল তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী" }, { "from": "gpt", "value": "অনন্তর তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমাদেরকে বলে দিবেন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমন কি যখন তোমাদের কারও মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়" }, { "from": "gpt", "value": "এমন কি, যখন তোমাদের কারও মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে শুনে রাখ ফয়সালা তাঁরই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন" }, { "from": "gpt", "value": "অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে। শুনে রাখ, ফয়সালা তাঁরই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলুনঃ কে তোমাদেরকে স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন যখন তোমরা তাঁকে বিনীতভাবে ও গোপনে আহবান কর যে যদি আপনি আমাদের কে এ থেকে উদ্ধার করে নেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব" }, { "from": "gpt", "value": "আপনি বলুনঃ কে তোমাদেরকে স্থল ও জলের অন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ আল্লাহ তোমাদেরকে তা থেকে মুক্তি দেন এব সব দুঃখবিপদ থেকে তথাপি তোমরা শেরক কর" }, { "from": "gpt", "value": "আপনি বলে দিনঃ আল্লাহ তোমাদেরকে তা থেকে মুক্তি দেন এব সব দুঃখ-বিপদ থেকে। তথাপি তোমরা শেরক কর।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলুনঃ তিনিই শক্তিমান যে তোমাদের উপর কোন শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবেন অথবা তোমাদেরকে দলেউপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখী করে দিবেন এবং এককে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন" }, { "from": "gpt", "value": "আপনি বলুনঃ তিনিই শক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "দেখ আমি কেমন ঘুরিয়েফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়" }, { "from": "gpt", "value": "দেখ, আমি কেমন ঘুরিয়ে-ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে অথচ তা সত্য আপনি বলে দিনঃ আমি তোমাদের উপর নিয়োজিত নই" }, { "from": "gpt", "value": "আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে, অথচ তা সত্য। আপনি বলে দিনঃ আমি তোমাদের উপর নিয়োজিত নই।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "প্রত্যেক খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নিবে" }, { "from": "gpt", "value": "প্রত্যেক খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নিবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াত সমূহে ছিদ্রান্বেষণ করে তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয় যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না" }, { "from": "gpt", "value": "যখন আপনি তাদেরকে দেখেন, যারা আ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এদের যখন বিচার করা হবে তখন পরহেযগারদের উপর এর কোন প্রভাব পড়বে না কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে ওরা ভীত হয়" }, { "from": "gpt", "value": "এদের যখন বিচার করা হবে তখন পরহেযগারদের উপর এর কোন প্রভাব পড়বে না; কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে ওরা ভীত হয়।"...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদেরকে পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুকরূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে" }, { "from": "gpt", "value": "তাদেরকে পরিত্যাগ করুন, যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুকরূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ স্বীয় কর্মে এমন ভাবে গ্রেফতার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোন সাহায্যকারী ও সুপারিশকারী নেই এবং যদি তারা জগতের বিনিময়ও প্রদান কবে তবু তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না একাই স্বীয় কর্মে জড়িত হয়ে পড়েছে" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের জন্যে উত্তপ্ত পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছেকুফরের কারণে" }, { "from": "gpt", "value": "তাদের জন্যে উত্তপ্ত পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে-কুফরের কারণে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহবান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না এবং আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব এরপর যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন" }, { "from": "gpt", "value": "আপনি বলে দিনঃ আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ঐ ব্যক্তির মত যাকে শয়তানরা বনভুমিতে বিপথগামী করে দিয়েছেসে উদভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছেঃ আস আমাদের কাছে আপনি বলে দিনঃ নিশ্চয় আল্লাহর পথই সুপথ আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তা আজ্ঞাবহ হয়ে যাই" }, { "from": "gpt", "value": "ঐ ব্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং তা এই যে নামায কায়েম কর এবং তাঁকে ভয় কর তাঁর সামনেই তোমরা একত্রিত হবে" }, { "from": "gpt", "value": "এবং তা এই যে, নামায কায়েম কর এবং তাঁকে ভয় কর। তাঁর সামনেই তোমরা একত্রিত হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই সঠিকভাবে নভোমন্ডল সৃষ্টি করেছেন যেদিন তিনি বলবেনঃ হয়ে যা অতঃপর হয়ে যাবে তাঁর কথা সত্য যেদিন শিঙ্গায় ফুৎকার করা হবে সেদিন তাঁরই আধিপত্য হবে তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত তিনিই প্রজ্ঞাময় সর্বজ্ঞ" }, { "from": "gpt", "value": "তিনিই সঠিকভাবে নভোমন্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "স্মরণ কর যখন ইব্রাহীম পিতা আযরকে বললেনঃ তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে কর আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্ট" }, { "from": "gpt", "value": "স্মরণ কর, যখন ইব্রাহীম পিতা আযরকে বললেনঃ তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে কর? আমি দেখতে পাচ্ছি য...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি এরূপ ভাবেই ইব্রাহীমকে নভোমন্ডল ও ভুমন্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলামযাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়" }, { "from": "gpt", "value": "আমি এরূপ ভাবেই ইব্রাহীমকে নভোমন্ডল ও ভুমন্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম-যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হল তখন সে একটি তারকা দেখতে পেল বললঃ ইহা আমার প্রতিপালক অতঃপর যখন তা অস্তমিত হল তখন বললঃ আমি অস্তগামীদেরকে ভালবাসি না" }, { "from": "gpt", "value": "অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হল, তখন সে একটি তারকা দেখতে পেল, ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল বললঃ এটি আমার প্রতিপালক অনন্তর যখন তা অদৃশ্য হয়ে গেল তখন বলল যদি আমার প্রতিপালক আমাকে পথপ্রদর্শন না করেন তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব" }, { "from": "gpt", "value": "অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, বললঃ ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখল বললঃ এটি আমার পালনকর্তা এটি বৃহত্তর অতপর যখন তা ডুবে গেল তখন বলল হে আমার সম্প্রদায় তোমরা যেসব বিষয়কে শরীক কর আমি ওসব থেকে মুক্ত" }, { "from": "gpt", "value": "অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখল, বললঃ এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি এক মুখী হয়ে স্বীয় আনন ঐ সত্তার দিকে করেছি যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরেক নই" }, { "from": "gpt", "value": "আমি এক মুখী হয়ে স্বীয় আনন ঐ সত্তার দিকে করেছি, যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরেক নই।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাঁর সাথে তার সম্প্রদায় বিতর্ক করল সে বললঃ তোমরা কি আমার সাথে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিতর্ক করছ অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন তোমরা যাদেরকে শরীক কর আমি তাদেরকে ভয় করি না তবে আমার পালকর্তাই যদি কোন কষ্ট দিতে চান" }, { "from": "gpt", "value": "তাঁর সাথে তার স...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমার পালনকর্তাই প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন তোমরা কি চিন্তা কর না" }, { "from": "gpt", "value": "আমার পালনকর্তাই প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি চিন্তা কর না?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করে রেখেছ তাদেরকে কিরূপে ভয় কর অথচ তোমরা ভয় কর না যে তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরীক করছ যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোন প্রমাণ অবতীর্ণ করেননি" }, { "from": "gpt", "value": "যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করে রেখেছ, ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিক যোগ্য কে যদি তোমরা জ্ঞানী হয়ে থাক" }, { "from": "gpt", "value": "অতএব, উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিক যোগ্য কে, যদি তোমরা জ্ঞানী হয়ে থাক।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শেরেকীর সাথে মিশ্রিত করে না তাদের জন্যেই শান্তি এবং তারাই সুপথগামী" }, { "from": "gpt", "value": "যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শেরেকীর সাথে মিশ্রিত করে না, তাদের জন্যেই শান্তি এবং তারাই সুপথগামী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এটি ছিল আমার যুক্তি যা আমি ইব্রাহীমকে তাঁর সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি আপনার পালনকর্তা প্রজ্ঞাময় মহাজ্ঞানী" }, { "from": "gpt", "value": "এটি ছিল আমার যুক্তি, যা আমি ইব্রাহীমকে তাঁর সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তাঁকে দান করেছি ইসহাক এবং এয়াকুব প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছিতাঁর সন্তানদের মধ্যে দাউদ সোলায়মান আইউব ইউসুফ মূসা ও হারুনকে এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি" }, { "from": "gpt", "value": "আমি তাঁকে দান করেছি ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর ও যাকারিয়া ইয়াহিয়া ঈসা এবং ইলিয়াসকে তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল" }, { "from": "gpt", "value": "আর ও যাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকে। তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং ইসরাঈল ইয়াসা ইউনূস লূতকে প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবাম্বিত করেছি" }, { "from": "gpt", "value": "এবং ইসরাঈল, ইয়াসা, ইউনূস, লূতকে প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবাম্বিত করেছি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর ও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ সন্তানসন্ততি ও ভ্রাতাদেরকে আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি" }, { "from": "gpt", "value": "আর ও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান-সন্ততি ও ভ্রাতাদেরকে; আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এটি আল্লাহর হেদায়েত স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এপথে চালান যদি তারা শেরেকী করত তবে তাদের কাজ কর্ম তাদের জন্যে ব্যর্থ হয়ে যেত" }, { "from": "gpt", "value": "এটি আল্লাহর হেদায়েত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা, এপথে চালান। যদি তারা শেরেকী করত, তবে তাদের কাজ কর্ম...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদেরকেই আমি গ্রন্থ শরীয়ত ও নবুয়ত দান করেছি অতএব যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে তবে এর জন্যে এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি যারা এতে অবিশ্বাসী হবে না" }, { "from": "gpt", "value": "তাদেরকেই আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব, যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে,...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন আপনি বলে দিনঃ আমি তোমাদের কাছে এর জন্যে কোন পারিশ্রমিক চাই না এটি সারা বিশ্বের জন্যে একটি উপদেশমাত্র" }, { "from": "gpt", "value": "এরা এমন ছিল, যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন। অতএ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি যখন তারা বললঃ আল্লাহ কোন মানুষের প্রতি কোন কিছু অবতীর্ণ করেননি আপনি জিজ্ঞেস করুনঃ ঐ গ্রন্থ কে নাযিল করেছে যা মূসা নিয়ে এসেছিল" }, { "from": "gpt", "value": "তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি, যখন তারা বললঃ আল্লাহ কে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যা জ্যোতিবিশেষ এবং মানব মন্ডলীর জন্যে হোদায়েতস্বরূপ যা তোমরা বিক্ষিপ্তপত্রে রেখে লোকদের জন্যে প্রকাশ করছ এবং বহুলাংশকে গোপন করছ তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতো না" }, { "from": "gpt", "value": "যা জ্যোতিবিশে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ আল্লাহ নাযিল করেছেন অতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন" }, { "from": "gpt", "value": "আপনি বলে দিনঃ আল্লাহ নাযিল করেছেন। অতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এ কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ন করেছি বরকতময় পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পাশ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার স্বীয় নামায সংরক্ষণ করে" }, { "from": "gpt", "valu...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ঐ ব্যক্তির চাইতে বড় জালেম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলেঃ আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে অথচ তার প্রতি কোন ওহী আসেনি এবং যে দাবী করে যে আমিও নাযিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাযিল করেছেন" }, { "from": "gpt", "value": "ঐ ব্যক্তির চাইতে বড় জালেম কে হবে,...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে বের কর স্বীয় আত্মা অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তাঁর আয়াত সমূহ থেকে অহংকার করতে" }, { "from": "gpt", "value": "যদি আপন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা আমার কাছে নিঃসঙ্গ হয়ে এসেছ আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমি তোদেরকে যা দিয়েছিলাম তা পশ্চাতেই রেখে এসেছ আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের কে দেখছি না যাদের সম্পর্কে তোমাদের দাবী ছিল যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বাস্তুবিকই তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবী উধাও হয়ে গেছে" }, { "from": "gpt", "value": "বাস্তুবিকই তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবী উধাও হয়ে গেছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয় আল্লাহই বীজ ও আঁটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন তিনি আল্লাহ অতঃপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ" }, { "from": "gpt", "value": "নিশ্চয় আল্লাহই বীজ ও আঁটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী; তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি প্রভাত রশ্মির উন্মেষক তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসেবের জন্য রেখেছেন এটি পরাক্রান্ত মহাজ্ঞানীর নির্ধারণ" }, { "from": "gpt", "value": "তিনি প্রভাত রশ্মির উন্মেষক। তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসেবের জন্য রেখেছেন। এ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃজন করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথ প্রাপ্ত হও নিশ্চয় যারা জ্ঞানী তাদের জন্যে আমি নির্দেশনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি" }, { "from": "gpt", "value": "তিনিই তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃজন করেছেন যাতে তোমরা স্থল ও জলের...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই তোমাদের কে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছিত স্থল নিশ্চয় আমি প্রমাণাদি বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্যে যারা চিন্তা করে" }, { "from": "gpt", "value": "তিনিই তোমাদের কে এক ব্যক্তি থেকে সৃষ্টি...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি" }, { "from": "gpt", "value": "তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে এবং আঙ্গুরের বাগান যয়তুন আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য কর যখন সেুগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য কর নিশ্চয় এ গুলোতে নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্যে" }, { "from": "gpt",...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে অথচ তাদেরকে তিনিই সৃস্টি করেছেন তারা অজ্ঞতাবশতঃ আল্লাহর জন্যে পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ননা থেকে" }, { "from": "gpt", "value": "তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে; অথচ তাদেরকে তিনিই স...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের আদি স্রষ্টা কিরূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তাঁর কোন সঙ্গী নেই তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ" }, { "from": "gpt", "value": "তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের আদি স্রষ্টা। কিরূপে আল্লাহর পুত্র হতে পারে, অথচ তাঁর ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই আল্লাহ তোমাদের পালনকর্তা তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনিই সব কিছুর স্রষ্টা অতএব তোমরা তাঁরই এবাদত কর তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী" }, { "from": "gpt", "value": "তিনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনিই সব কিছুর স্রষ্টা। অতএব,...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "দৃষ্টিসমূহ তাঁকে পেতে পারে না অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন তিনি অত্যন্ত সুক্ষদর্শী সুবিজ্ঞ" }, { "from": "gpt", "value": "দৃষ্টিসমূহ তাঁকে পেতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সুক্ষদর্শী, সুবিজ্ঞ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছে অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে আমি তোমাদের পর্যবেক্ষক নই" }, { "from": "gpt", "value": "তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমনি ভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়েফিরিয়ে বর্ণনা করি যাতে তারা না বলে যে আপনি তো পড়ে নিয়েছেন এবং যাতে আমি একে সুধীবৃন্দের জন্যে খুব পরিব্যক্ত করে দেই" }, { "from": "gpt", "value": "এমনি ভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে-ফিরিয়ে বর্ণনা করি যাতে তারা না বলে যে, আপনি তো পড়ে নিয়...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি পথ অনুসরণ করুন যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে তিনি ব্যতীত কোন উপাস্য নেই এবং মুশরিকদের তরফ থেকে মুখ ফিরিয়ে নিন" }, { "from": "gpt", "value": "আপনি পথ অনুসরণ করুন, যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে। তিনি ব্যতীত কোন উপাস্য নেই এবং মুশরিকদের তরফ থেকে মুখ ফিরিয়...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি আল্লাহ চাইতেন তবে তারা শেরক করত না আমি আপনাকে তাদের সংরক্ষক করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহী নন" }, { "from": "gpt", "value": "যদি আল্লাহ চাইতেন তবে তারা শেরক করত না। আমি আপনাকে তাদের সংরক্ষক করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহী নন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা তাদেরকে মন্দ বলো না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশতঃ আল্লাহকে মন্দ বলবে এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজ কর্ম সুশোভিত করে দিয়েছি" }, { "from": "gpt", "value": "তোমরা তাদেরকে মন্দ বলো না, যাদের তারা আ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত" }, { "from": "gpt", "value": "অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা জোর দিয়ে আল্লাহর কসম খায় যে যদি তাদের কাছে কোন নিদর্শন আসে তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে আপনি বলে দিনঃ নিদর্শনাবলী তো আল্লাহর কাছেই আছে হে মুসলমানগণ তোমাদেরকে কে বলল যে যখন তাদের কাছে নিদর্শনাবলী আসবে তখন তারা বিশ্বাস স্থাপন করবেই" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10