conversations
listlengths
2
2
source
stringclasses
9 values
score
float64
1.01
10
[ { "from": "human", "value": "আমি ঘুরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে যেমনতারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদভ্রান্ত ছেড়ে দিব" }, { "from": "gpt", "value": "আমি ঘুরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে, যেমন-তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি এবং আমি তাদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি যদি তাদের কাছে ফেরেশতাদেরকে অবতারণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথাবার্তা বলত এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম তথাপি তারা কখনও বিশ্বাস স্থাপনকারী নয় কিন্তু যদি আল্লাহ চান কিন্তু তাদের অধিকাংশই মুর্খ" }, { "from": "gpt", "value": "আমি যদি তাদের কাছে ফে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্যে শত্রু করেছি শয়তান মানব ও জিনকে তারা ধোঁকা দেয়ার জন্যে একে অপরকে কারুকার্যখচিত কথাবার্তা শিক্ষা দেয় যদি আপনার পালনকর্তা চাইতেন তবে তারা এ কাজ করত না" }, { "from": "gpt", "value": "এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্যে শত্রু করেছি শয়তান, মা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব আপনি তাদেরকে এবং তাদের মিথ্যাপবাদকে মুক্ত ছেড়ে দিন যাতে কারুকার্যখচিত বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয় যারা পরকালে বিশ্বাস করে না এবং তারা একেও পছন্দ করে নেয় এবং যাতে ঐসব কাজ করে যা তারা করছে" }, { "from": "gpt", "value": "অতএব, আপনি তাদেরকে এবং তাদের মিথ্যাপবাদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোন বিচারক অনুসন্ধান করব অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ন করেছেন আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি আপনার প্রতি পালকের পক্ষ থেকে সত্যসহ অবর্তীর্ন হয়েছে" }, { "from": "gpt", "value": "তবে কি আমি আল্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না" }, { "from": "gpt", "value": "অতএব, আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম তাঁর বাক্যের কোন পরিবর্তনকারী নেই তিনিই শ্রবণকারী মহাজ্ঞানী" }, { "from": "gpt", "value": "আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম। তাঁর বাক্যের কোন পরিবর্তনকারী নেই। তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে" }, { "from": "gpt", "value": "আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার প্রতিপালক তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন যারা তাঁর পথ থেকে বিপথগামী হয় এবং তিনি তাদেরকেও খুব ভাল করে জানেন যারা তাঁর পথে অনুগমন করে" }, { "from": "gpt", "value": "আপনার প্রতিপালক তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন, যারা তাঁর পথ থেকে বিপথগামী হয় এবং তিনি তাদেরকেও ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ কর যদি তোমরা তাঁর বিধানসমূহে বিশ্বাসী হও" }, { "from": "gpt", "value": "অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, তা থেকে ভক্ষণ কর যদি তোমরা তাঁর বিধানসমূহে বিশ্বাসী হও।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কোন কারণে তোমরা এমন জন্তু থেকে ভক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয় অথচ আল্লাহ ঐ সব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্যে হারাম করেছেন কিন্তু সেগুলোও তোমাদের জন্যে হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও" }, { "from": "gpt", "value": "কোন কারণে তে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা না জেনে বিপথগামী করতে থাকে আপনার প্রতিপালক সীমাতিক্রম কারীদেরকে যথার্থই জানেন" }, { "from": "gpt", "value": "অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা না জেনে বিপথগামী করতে থাকে। আপনার প্রতিপালক সীমাতিক্রম কারীদেরকে যথার্থই জান...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গোনাহ পরিত্যাগ কর নিশ্চয় যারা গোনাহ করেছে তারা অতিসত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে" }, { "from": "gpt", "value": "তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গোনাহ পরিত্যাগ কর। নিশ্চয় যারা গোনাহ করেছে, তারা অতিসত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে।" } ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করো না এ ভক্ষণ করা গোনাহ নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করেযেন তারা তোমাদের সাথে তর্ক করে যদি তোমরা তাদের আনুগত্য কর তোমরাও মুশরেক হয়ে যাবে" }, { "from": "gpt", "value": "যেসব জন্তুর উপর আ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে সে কি ঐ ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছেসেখান থেকে বের হতে পারছে না" }, { "from": "gpt", "value": "আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমনিভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেয়া হয়েছে" }, { "from": "gpt", "value": "এমনিভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেয়া হয়েছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর এমনিভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছিযেন তারা সেখানে চক্রান্ত করে তাদের সে চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধেই কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না" }, { "from": "gpt", "value": "আর এমনিভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার ন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যখন তাদের কাছে কোন আয়াত পৌঁছে তখন বলে আমরা কখনই মানব না যে পর্যন্ত না আমরাও তা প্রদত্ত হই যা আল্লাহর রসূলগণ প্রদত্ত হয়েছেন আল্লাহ এ বিষয়ে সুপারিজ্ঞাত যে কোথায় স্বীয় পয়গাম প্রেরণ করতে হবে" }, { "from": "gpt", "value": "যখন তাদের কাছে কোন আয়াত পৌঁছে, তখন বলে, আমরা ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা অপরাধ করছে তারা অতিসত্বর আল্লাহর কাছে পৌছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে তাদের চক্রান্তের কারণে" }, { "from": "gpt", "value": "যারা অপরাধ করছে, তারা অতিসত্বর আল্লাহর কাছে পৌছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে, তাদের চক্রান্তের কারণে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আল্লাহ যাকে পথপ্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্যে উম্মুক্ত করে দেন এবং যাকে বিপথগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ অত্যধিক সংকীর্ণ করে দেনযেন সে সবেগে আকাশে আরোহণ করছে এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদের উপর আযাব বর্ষন করেন" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর এটাই আপনার পালনকর্তার সরল পথ আমি উপদেশ গ্রহণকারীদের জন্যে আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ননা করেছি" }, { "from": "gpt", "value": "আর এটাই আপনার পালনকর্তার সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্যে আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ননা করেছি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের জন্যেই তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে" }, { "from": "gpt", "value": "তাদের জন্যেই তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন হে জিন সম্প্রদায় তোমরা মানুষদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ তাদের মানব বন্ধুরা বলবেঃ হে আমাদের পালনকর্তা আমরা পরস্পরে পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি" }, { "from": "gpt", "value": "যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, হে জিন সম্প্রদা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি আমাদের জন্যে যে সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি আল্লাহ বলবেনঃ আগুন হল তোমাদের বাসস্থান তথায় তোমরা চিরকাল অবস্থান করবে কিন্তু যখন চাইবেন আল্লাহ নিশ্চয় আপনার পালনকর্তা প্রজ্ঞাময় মহাজ্ঞানী" }, { "from": "gpt", "value": "আপনি আমাদের জন্যে যে সময় নির্ধা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমনিভাবে আমি পাপীদেরকে একে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে" }, { "from": "gpt", "value": "এমনিভাবে আমি পাপীদেরকে একে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে জ্বিন ও মানব সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বরগণ আগমন করেনি যাঁরা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এ দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন তারা বলবেঃ আমরা স্বীয় গোনাহ স্বীকার করে নিলাম" }, { "from": "gpt", "value": "হে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফের ছিল" }, { "from": "gpt", "value": "পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে, তারা কাফের ছিল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এটা এ জন্যে যে আপনার প্রতিপালক কোন জনপদের অধিবাসীদেরকে জুলুমের কারণে ধ্বংস করেন না এমতাবস্থায় যে তথাকার অধিবাসীরা অজ্ঞ থাকে" }, { "from": "gpt", "value": "এটা এ জন্যে যে, আপনার প্রতিপালক কোন জনপদের অধিবাসীদেরকে জুলুমের কারণে ধ্বংস করেন না এমতাবস্থায় যে, তথাকার অধিব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "প্রত্যেকের জন্যে তাদের কর্মের আনুপাতিক মর্যাদা আছে এবং আপনার প্রতিপালক তাদের কর্ম সম্পর্কে বেখবর নন" }, { "from": "gpt", "value": "প্রত্যেকের জন্যে তাদের কর্মের আনুপাতিক মর্যাদা আছে এবং আপনার প্রতিপালক তাদের কর্ম সম্পর্কে বেখবর নন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার প্রতিপালক অমুখাপেক্ষী করুণাময় তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দিবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলে অভিষিক্ত করবেন যেমন তোমাদেরকে অন্য এক সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন" }, { "from": "gpt", "value": "আপনার প্রতিপালক অমুখাপেক্ষী, করুণ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যে বিষয়ের ওয়াদা তোমাদের সাথে করা হয় তা অবশ্যই আগমন করবে এবং তোমরা অক্ষম করতে পারবে না" }, { "from": "gpt", "value": "যে বিষয়ের ওয়াদা তোমাদের সাথে করা হয়, তা অবশ্যই আগমন করবে এবং তোমরা অক্ষম করতে পারবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ হে আমার সম্প্রদায় তোমরা স্বস্থানে কাজ করে যাও আমিও কাজ করি অচিরেই জানতে পারবে যে পরিণাম গৃহ কে লাভ করে নিশ্চয় জালেমরা সুফলপ্রাপ্ত হবে না" }, { "from": "gpt", "value": "আপনি বলে দিনঃ হে আমার সম্প্রদায়, তোমরা স্বস্থানে কাজ করে যাও, আমিও কাজ করি। অচিরেই ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ যেসব শস্যক্ষেত্র ও জীবজন্তু সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে অতঃপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের অংশীদারদের" }, { "from": "gpt", "value": "আল্লাহ যেসব শস্যক্ষেত্র ও জীবজন্তু সৃষ্টি করেছেন, সেগুলো থেকে তারা এক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর যে অংশ তাদের অংশীদারদের তা তো আল্লাহর দিকে পৌঁছে না এবং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌছে যায় তাদের বিচার কতই না মন্দ" }, { "from": "gpt", "value": "অতঃপর যে অংশ তাদের অংশীদারদের, তা তো আল্লাহর দিকে পৌঁছে না এবং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌছে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমনিভাবে অনেক মুশরেকের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয় যদি আল্লাহ চাইতেন তবে তারা এ কাজ করত না" }, { "from": "gpt", "value": "এমনিভাবে অনেক মুশরেকের দৃষ্টিতে তা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব আপনি তাদেরকে এবং তাদের মনগড়া বুলিকে পরিত্যাগ করুন" }, { "from": "gpt", "value": "অতএব, আপনি তাদেরকে এবং তাদের মনগড়া বুলিকে পরিত্যাগ করুন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বলেঃ এসব চতুষ্পদ জন্তু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ আমরা যাকে ইচছা করি সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না তাদের ধারণা অনুসারে" }, { "from": "gpt", "value": "তারা বলেঃ এসব চতুষ্পদ জন্তু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ। আমরা যাকে ইচছা করি, সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না, তাদের ধার...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর কিছুসংখ্যক চতুষ্পদ জন্তুর পিঠে আরোহন হারাম করা হয়েছে এবং কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর উপর তারা ভ্রান্ত ধারনা বশতঃ আল্লাহর নাম উচ্চারণ করে না তাদের মনগড়া বুলির কারণে অচিরেই তিনি তাদের কে শাস্তি দিবেন" }, { "from": "gpt", "value": "আর কিছুসংখ্যক চতুষ্পদ জন্তুর পিঠে আ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বলেঃ এসব চতুষ্পদ জন্তুর পেটে যা আছে তা বিশেষ ভাবে আমাদের পুরুষদের জন্যে এবং আমাদের মহিলাদের জন্যে তা হারাম যদি তা মৃত হয় তবে তার প্রাপক হিসাবে সবাই সমান অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দিবেন তিনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী" }, { "from": "gpt", "value": "তারা ব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদেরকে নির্বুদ্ধিতাবশতঃ কোন প্রমাণ ছাড়াই হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে যেসব দিয়েছিলেন সেগুলোকে আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে হারাম করে নিয়েছে নিশ্চিতই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি" }, { "from": "gpt", "v...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই উদ্যান সমূহ সৃষ্টি করেছেতাও যা মাচার উপর তুলে দেয়া হয় এবং যা মাচার উপর তোলা হয় না এবং খর্জুর বৃক্ষ ও শস্যক্ষেত্র যেসবের স্বাদবিশিষ্ট এবং যয়তুন ও আনার সৃষ্টি করেছেনএকে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন" }, { "from": "gpt", "value": "তিনিই উদ্যান সমূহ সৃষ্টি করেছ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এগুলোর ফল খাও যখন ফলন্ত হয় এবং হক দান কর কর্তনের সময়ে এবং অপব্যয় করো না নিশ্চয় তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না" }, { "from": "gpt", "value": "এগুলোর ফল খাও, যখন ফলন্ত হয় এবং হক দান কর কর্তনের সময়ে এবং অপব্যয় করো না। নিশ্চয় তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে বোঝা বহনকারীকে এবং খর্বাকৃতিকে আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু" }, { "from": "gpt", "value": "তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে বোঝা বহনকারীকে এ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সৃষ্টি করেছেন আটটি নর ও মাদী ভেড়ার মধ্যে দুই প্রকার ও ছাগলের মধ্যে দুই প্রকার জিজ্ঞেস করুন তিনি কি উভয় নর হারাম করেছেন না উভয় মাদীকে না যা উভয় মাদীর পেটে আছে তোমরা আমাকে প্রমাণসহ বল যদি তোমরা সত্যবাদী হও" }, { "from": "gpt", "value": "সৃষ্টি করেছেন আটটি নর ও মাদী। ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সৃষ্টি করেছেন উটের মধ্যে দুই প্রকার এবং গরুর মধ্যে দুই প্রকার আপনি জিজ্ঞেস করুনঃ তিনি কি উভয় নর হারাম করেছেন না উভয় মাদীকে না যা উভয় মাদীর পেটে আছে তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এ নির্দেশ দিয়েছিলেন" }, { "from": "gpt", "value": "সৃষ্টি করেছেন উটের মধ্যে দুই প্রকা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশী অত্যচারী কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষন করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করতে পারে নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না" }, { "from": "gpt", "value": "অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশী অত্যচারী কে, যে আল্ল...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তন্মধ্যে আমি কোন হারাম খাদ্য পাই না কোন ভক্ষণকারীর জন্যে যা সে ভক্ষণ করে কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ যবেহ করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ" }, { "from": "gpt"...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "করা হয় অতপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে এমতাবস্থায় যে অবাধ্যতা করে না এবং সীমালঙ্গন করে না নিশ্চয় আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু" }, { "from": "gpt", "value": "করা হয়। অতপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে এমতাবস্থায় যে অবাধ্যতা করে না এবং সীমালঙ্গন করে না, নিশ্চয় আপনার পালনকর্তা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ইহুদীদের জন্যে আমি প্রত্যেক নখবিশিষ্ট জন্তু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এতদুভয়ের চর্বি আমি তাদের জন্যে হারাম করেছিলাম কিন্তু ঐ চর্বি যা পৃষ্টে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে" }, { "from": "gpt", "value": "ইহুদীদের জন্যে আমি প্রত্যেক নখব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম আর আমি অবশ্যই সত্যবাদী" }, { "from": "gpt", "value": "তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আর আমি অবশ্যই সত্যবাদী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি তারা আপনাকে মিথ্যবাদী বলে তবে বলে দিনঃ তোমার প্রতিপালক সুপ্রশস্ত করুণার মালিক তাঁর শাস্তি অপরাধীদের উপর থেকে টলবে না" }, { "from": "gpt", "value": "যদি তারা আপনাকে মিথ্যবাদী বলে, তবে বলে দিনঃ তোমার প্রতিপালক সুপ্রশস্ত করুণার মালিক। তাঁর শাস্তি অপরাধীদের উপর থেক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এখন মুশরেকরা বলবেঃ যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে না আমরা শিরক করতাম না আমাদের বাপ দাদারা এবং না আমরা কোন বস্তুকে হারাম করতাম এমনিভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে এমন কি তারা আমার শাস্তি আস্বাদন করেছে" }, { "from": "gpt", "value": "এখন মুশরেকরা বলবেঃ যদি আল্লাহ ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলুনঃ তোমাদের কাছে কি কোন প্রমাণ আছে যা আমাদেরকে দেখাতে পার তোমরা শুধুমাত্র আন্দাজের অনুসরণ কর এবং তোমরা শুধু অনুমান করে কথা বল" }, { "from": "gpt", "value": "আপনি বলুনঃ তোমাদের কাছে কি কোন প্রমাণ আছে যা আমাদেরকে দেখাতে পার। তোমরা শুধুমাত্র আন্দাজের অনুসর...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ অতএব পরিপূর্ন যুক্তি আল্লাহরই তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন" }, { "from": "gpt", "value": "আপনি বলে দিনঃ অতএব, পরিপূর্ন যুক্তি আল্লাহরই। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলুনঃ তোমাদের সাক্ষীদেরকে আন যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন" }, { "from": "gpt", "value": "আপনি বলুনঃ তোমাদের সাক্ষীদেরকে আন, যারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি তারা সাক্ষ্য দেয় তবে আপনি এ সাক্ষ্য গ্রহণ করবেন না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না যারা আমার নির্দেশাবলীকে মিথ্যা বলে যারা পরকালে বিশ্বাস করে না এবং যারা স্বীয় প্রতিপালকের সমতুল্য অংশীদার করে" }, { "from": "gpt", "value": "যদি তারা সাক্ষ্য দেয়, তবে আপনি এ ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলুনঃ এস আমি তোমাদেরকে ঐসব বিষয় পাঠ করে শুনাই যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে হারাম করেছেন" }, { "from": "gpt", "value": "আপনি বলুনঃ এস, আমি তোমাদেরকে ঐসব বিষয় পাঠ করে শুনাই, যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে হারাম করেছেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাএই যে আল্লাহর সাথে কোন কিছুকে অংশীদার করো না পিতামাতার সাথে সদয় ব্যবহার করো স্বীয় সন্তানদেরকে দারিদ্রের কারণে হত্যা করো না আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দেই নির্লজ্জতার কাছেও যেয়ো না প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য যাকে হত্যা করা আল্লাহ হারাম ক" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "রেছেন তাকে হত্যা করো না কিন্তু ন্যায়ভাবে তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝ" }, { "from": "gpt", "value": "রেছেন, তাকে হত্যা করো না; কিন্তু ন্যায়ভাবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা বুঝ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এতীমদের ধনসম্পদের কাছেও যেয়ো না কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়ঃপ্রাপ্ত না হয় ওজন ও মাপ পূর্ণ কর ন্যায় সহকারে আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না যখন তোমরা কথা বল তখন সুবিচার কর যদিও সে আত্নীয়ও হয় আল্লাহর অঙ্গীকার পূর্ণ কর" }, { "from": "gpt", "value": "এতী...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ কর নিশ্চিত এটি আমার সরল পথ অতএব এ পথে চল এবং অন্যান্য পথে চলো না তা হলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও" }, { "from": "gpt", "value": "তোমাদেরকে ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি মূসাকে গ্রন্থ দিয়েছি সৎকর্মীদের প্রতি নেয়ামতপূর্ণ করার জন্যে প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্যে হোদায়াতের জন্যে এবং করুণার জন্যেযাতে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাতে বিশ্বাসী হয়" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি মূসাকে গ্রন্থ দিয়েছি, সৎকর্মীদের প...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এটি এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি খুব মঙ্গলময় অতএব এর অনুসরণ কর এবং ভয় করযাতে তোমরা করুণাপ্রাপ্ত হও" }, { "from": "gpt", "value": "এটি এমন একটি গ্রন্থ, যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, অতএব, এর অনুসরণ কর এবং ভয় কর-যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এ জন্যে যে কখনও তোমরা বলতে শুরু করঃ গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দুসম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না" }, { "from": "gpt", "value": "এ জন্যে যে, কখনও তোমরা বলতে শুরু করঃ গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দুসম্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কিংবা বলতে শুরু করঃ যদি আমাদের প্রতি কোন গ্রন্থ অবতীর্ণ হত আমরা এদের চাইতে অধিক পথপ্রাপ্ত হতাম অতএব তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুষ্পষ্ট প্রমাণ হেদায়েত ও রহমত এসে গেছে" }, { "from": "gpt", "value": "কিংবা বলতে শুরু করঃ যদি আমাদের প্রতি কোন গ্রন্থ অব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক অনাচারী কে হবে যে আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে অতি সত্ত্বর আমি তাদেরকে শাস্তি দেব যারা আমার আয়াত সমূহ থেকে গা বাঁচিয়ে চলেজঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে" }, { "from": "gpt", "value": "অতঃপর সে ব্যক্তির চাইতে অধি...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন অথবা আপনার পালনকর্তার কোন নির্দেশ আসবে" }, { "from": "gpt", "value": "তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে, তাদের কাছে ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেদিন আপনার পালনকর্তার কোন নিদর্শন আসবে সেদিন এমন কোন ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্যে ফলপ্রসূ হবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি" }, { "from": "gpt", "value": "যেদিন আপনার পালনকর্তার কোন নিদর্শন আসবে, সেদিন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ তোমরা পথের দিকে চেয়ে থাক আমরাও পথে দিকে তাকিয়ে রইলাম" }, { "from": "gpt", "value": "আপনি বলে দিনঃ তোমরা পথের দিকে চেয়ে থাক, আমরাও পথে দিকে তাকিয়ে রইলাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ডবিখন্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই তাদের ব্যাপার আল্লাহ তাআয়ালার নিকট সমর্পিত অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে" }, { "from": "gpt", "value": "নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ড-বিখন্ড করেছে এবং অনেক দ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যে একটি সৎকর্ম করবে সে তার দশগুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তিই পাবে বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না" }, { "from": "gpt", "value": "যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্র...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলে দিনঃ আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন একাগ্রচিত্ত ইব্রাহীমের বিশুদ্ধ ধর্ম সে অংশীবাদীদের অন্তর্ভূক্ত ছিল না" }, { "from": "gpt", "value": "আপনি বলে দিনঃ আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন একাগ্রচিত্ত ইব্রাহীমের বিশুদ্ধ ধর্ম। সে অংশীবাদীদে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলুনঃ আমার নামায আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্বপ্রতিপালক আল্লাহরই জন্যে" }, { "from": "gpt", "value": "আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাঁর কোন অংশীদার নেই আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল" }, { "from": "gpt", "value": "তাঁর কোন অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি বলুনঃ আমি কি আল্লাহ ব্যতীত অন্য প্রতিপালক খোঁজব অথচ তিনিই সবকিছুর প্রতিপালক যে ব্যক্তি কোন গোনাহ করে তা তারই দায়িত্বে থাকে কেউ অপরের বোঝা বহন করবে না অতঃপর তোমাদেরকে সবাইকে প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করতে হবে" }, { "from": "gpt", "value": "আপনি বলুনঃ আমি...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অনন্তর তিনি তোমাদেরকে বলে দিবেন যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে" }, { "from": "gpt", "value": "অনন্তর তিনি তোমাদেরকে বলে দিবেন, যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদা সমুন্নত করেছেন যাতে তোমাদের কে এ বিষয়ে পরীক্ষা করেন যা তোমাদেরকে দিয়েছেন আপনার প্রতিপালক দ্রুত শাস্তি দাতা এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু" }, { "from": "gpt", "value": "তিনিই তোমাদেরকে পৃথিবীতে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আলিফ লাম মীম ছোয়াদ" }, { "from": "gpt", "value": "আলিফ, লাম, মীম, ছোয়াদ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে যাতে করে আপনি এর মাধ্যমে ভীতিপ্রদর্শন করেন অতএব এটি পৌছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয় আর এটিই বিশ্বাসীদের জন্যে উপদেশ" }, { "from": "gpt", "value": "এটি একটি গ্রন্থ, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে করে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা অনুসরণ কর যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না" }, { "from": "gpt", "value": "তোমরা অনুসরণ কর, যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না।" ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ কর অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের কাছে আমার আযাব রাত্রি বেলায় পৌছেছে অথবা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায়" }, { "from": "gpt", "value": "আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ কর। অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের কাছে আমার আযাব রাত্রি বে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অনন্তর যখন তাদের কাছে আমার আযাব উপস্থিত হয় তখন তাদের কথা এই ছিল যে তারা বললঃ নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম" }, { "from": "gpt", "value": "অনন্তর যখন তাদের কাছে আমার আযাব উপস্থিত হয়, তখন তাদের কথা এই ছিল যে, তারা বললঃ নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসূল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব রসূলগণকে" }, { "from": "gpt", "value": "অতএব, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসূল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব রসূলগণকে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি স্বজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব বস্তুতঃ আমি অনুপস্থিত তো ছিলাম না" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি স্বজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব। বস্তুতঃ আমি অনুপস্থিত তো ছিলাম না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর সেদিন যথার্থই ওজন হবে অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে" }, { "from": "gpt", "value": "আর সেদিন যথার্থই ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং যাদের পাল্লা হাল্কা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে কেননা তারা আমার আয়াত সমূহ অস্বীকার করতো" }, { "from": "gpt", "value": "এবং যাদের পাল্লা হাল্কা হবে, তারাই এমন হবে, যারা নিজেদের ক্ষতি করেছে। কেননা, তারা আমার আয়াত সমূহ অস্বীকার করতো।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর" }, { "from": "gpt", "value": "আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি। তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এরপর আকারঅবয়ব তৈরী করেছি অতঃপর আমি ফেরেশতাদেরকে বলছিআদমকে সেজদা কর তখন সবাই সেজদা করেছে কিন্তু ইবলীস সে সেজদাকারীদের অন্তর্ভূক্ত ছিল না" }, { "from": "gpt", "value": "আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব, তৈরী করেছি। অতঃপর আমি...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ বললেনঃ আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সেজদা করতে বারণ করল সে বললঃ আমি তার চাইতে শ্রেষ্ট আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা" }, { "from": "gpt", "value": "আল্লাহ বললেনঃ আমি যখন নির্দেশ দিয়েছি, তখন তোকে কিসে সেজদা কর...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বললেন তুই এখান থেকে যা এখানে অহংকার করার কোন অধিকার তোর নাই অতএব তুই বের হয়ে যা তুই হীনতমদের অন্তর্ভুক্ত" }, { "from": "gpt", "value": "বললেন তুই এখান থেকে যা। এখানে অহংকার করার কোন অধিকার তোর নাই। অতএব তুই বের হয়ে যা। তুই হীনতমদের অন্তর্ভুক্ত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সে বললঃ আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন" }, { "from": "gpt", "value": "সে বললঃ আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ বললেনঃ তোকে সময় দেয়া হল" }, { "from": "gpt", "value": "আল্লাহ বললেনঃ তোকে সময় দেয়া হল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সে বললঃ আপনি আমাকে যেমন উদভ্রান্ত করেছেন আমিও অবশ্য তাদের জন্যে আপনার সরল পথে বসে থাকবো" }, { "from": "gpt", "value": "সে বললঃ আপনি আমাকে যেমন উদভ্রান্ত করেছেন, আমিও অবশ্য তাদের জন্যে আপনার সরল পথে বসে থাকবো।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না" }, { "from": "gpt", "value": "এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ বললেনঃ বের হয়ে যা এখান থেকে লাঞ্ছিত ও অপমানিত হয়ে তাদের যে কেউ তোর পথেচলবে নিশ্চয় আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করে দিব" }, { "from": "gpt", "value": "আল্লাহ বললেনঃ বের হয়ে যা এখান থেকে লাঞ্ছিত ও অপমানিত হয়ে। তাদের যে কেউ তোর পথেচলবে, নিশ্চয় আমি তো...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও তবে এ বৃক্ষের কাছে যেয়োনা তাহলে তোমরা গোনাহগার হয়ে যাবে" }, { "from": "gpt", "value": "হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর। অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও তবে এ বৃক্ষের কাছে য...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয় সে বললঃ তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাওকিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী" }, { "from": "gpt", "val...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সে তাদের কাছে কসম খেয়ে বললঃ আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্খী" }, { "from": "gpt", "value": "সে তাদের কাছে কসম খেয়ে বললঃ আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্খী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল অনন্তর যখন তারা বৃক্ষ আস্বাদন করল তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজের উপর বেহেশতের পাতা জড়াতে লাগল" }, { "from": "gpt", "value": "অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। অনন্তর যখন তারা বৃক্ষ আস্বা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেনঃ আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু" }, { "from": "gpt", "value": "তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেনঃ আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে, শয়তান তোমাদের প্রকাশ...
holy_quran_bangla
10