conversations listlengths 2 2 | source stringclasses 9
values | score float64 1.01 10 |
|---|---|---|
[
{
"from": "human",
"value": "বলুনঃ যদি মানব ও জ্বিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্যে জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয় তবুও তারা কখনও এর অনুরূপ রচনা করে আনতে পারবে না"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ যদি মানব ও জ্বিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্যে জড়ো হয়, এবং তারা প... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি"
},
{
"from": "gpt",
"value": "আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি। কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং তারা বলেঃ আমরা কখনও আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি ভূপৃষ্ঠ থেকে আমাদের জন্যে একটি ঝরণা প্রবাহিত করে দিন"
},
{
"from": "gpt",
"value": "এবং তারা বলেঃ আমরা কখনও আপনাকে বিশ্বাস করব না, যে পর্যন্ত না আপনি ভূপৃষ্ঠ থেকে আমাদের জন্যে একটি ঝরণা প্রবাহিত করে দিন... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অথবা আপনার জন্যে খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে অতঃপর আপনি তার মধ্যে নির্ঝরিনীসমূহ প্রবাহিত করে দেবেন"
},
{
"from": "gpt",
"value": "অথবা আপনার জন্যে খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে, অতঃপর আপনি তার মধ্যে নির্ঝরিনীসমূহ প্রবাহিত করে দেবেন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অথবা আপনি যেমন বলে থাকেন তেমনিভাবে আমাদের উপর আসমানকে খন্ডবিখন্ড করে ফেলে দেবেন অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন"
},
{
"from": "gpt",
"value": "অথবা আপনি যেমন বলে থাকেন, তেমনিভাবে আমাদের উপর আসমানকে খন্ড-বিখন্ড করে ফেলে দেবেন অথবা আল্লাহ ও ফেরেশতাদে... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অথবা আপনার কোন সোনার তৈরী গৃহ হবে অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আকাশে আরোহণকে কখনও বিশ্বাস করবনা যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ যা আমরা পাঠ করব বলুনঃ পবিত্র মহান আমার পালনকর্তা একজন মানব একজন রসূল বৈ আমি কে"
},
{
"from": "gpt",
... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন তাদের এই উক্তিই মানুষকে ঈমান আনয়ন থেকে বিরত রাখে যখন তাদের নিকট আসে হেদায়েত"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন? তাদের এই উক্তিই মানুষকে ঈমান আনয়ন থেকে বিরত রাখে, যখন তাদের নিকট আসে হেদায়েত।"
... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত তবে আমি আকাশ থেকে কোন ফেরেশতাকেই তাদের নিকট পয়গাম্বর করে প্রেরণ করতাম"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত, তবে আমি আকাশ থেকে কোন ফেরেশতাকেই তাদের নিকট পয়গাম্বর করে প্রেরণ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ আমার ও তোমাদের মধ্যে সত্য প্রতিষ্ঠাকারী হিসেবে আল্লাহই যথেষ্ট তিনি তো স্বীয় বান্দাদের বিষয়ে খবর রাখেন ও দেখেন"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ আমার ও তোমাদের মধ্যে সত্য প্রতিষ্ঠাকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি তো স্বীয় বান্দাদের বিষয়ে খবর রাখেন ও দেখেন... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত এবং যাকে পথ ভ্রষ্ট করেন তাদের জন্যে আপনি আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী পাবেন না আমি কেয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ অবস্থায় মুক অবস্থায় এবং বধির অবস্থায়"
},
{
"from": "gpt",
"value":... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাদের আবাসস্থল জাহান্নাম যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্যে অগ্নি আরও বৃদ্ধি করে দিব"
},
{
"from": "gpt",
"value": "তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্যে অগ্নি আরও বৃদ্ধি করে দিব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এটাই তাদের শাস্তি কারণ তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে এবং বলেছেঃ আমরা যখন অস্থিতে পরিণত ও চুর্ণবিচুর্ণ হয়ে যাব তখনও কি আমরা নতুনভাবে সৃজিত হয়ে উত্থিত হব"
},
{
"from": "gpt",
"value": "এটাই তাদের শাস্তি। কারণ, তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে এবং বলেছেঃ আমরা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা কি দেখেনি যে যে আল্লাহ আসমান ও যমিন সৃজিত করেছেন তিনি তাদের মত মানুষও পুনরায় সৃষ্টি করতে সক্ষম তিনি তাদের জন্যে স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল এতে কোন সন্দেহ নেই অতঃপর জালেমরা অস্বীকার ছাড়া কিছু করেনি"
},
{
"from": "gpt",
"value": "তারা কি দেখেনি যে, যে আল্লাহ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ যদি আমার পালনকর্তার রহমতের ভান্ডার তোমাদের হাতে থাকত তবে ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে মানুষ তো অতিশয় কৃপণ"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ যদি আমার পালনকর্তার রহমতের ভান্ডার তোমাদের হাতে থাকত, তবে ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি বণীইসরাঈলকে জিজ্ঞেস করুন আমি মূসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছি যখন তিনি তাদের কাছে আগমন করেন ফেরাউন তাকে বললঃ হে মূসা আমার ধারনায় তুমি তো জাদুগ্রস্থ"
},
{
"from": "gpt",
"value": "আপনি বণী-ইসরাঈলকে জিজ্ঞেস করুন, আমি মূসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি বললেনঃ তুমি জান যে আসমান ও যমীনের পালনকর্তাই এসব নিদর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণস্বরূপ নাযিল করেছেন হে ফেরাউন আমার ধারণায় তুমি ধ্বংস হতে চলেছো"
},
{
"from": "gpt",
"value": "তিনি বললেনঃ তুমি জান যে, আসমান ও যমীনের পালনকর্তাই এসব নিদর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণস্বরূপ ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর সে বনী ইসরাঈলকে দেশ থেকে উৎখাত করতে চাইল তখন আমি তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জত করে দিলাম"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর সে বনী ইসরাঈলকে দেশ থেকে উৎখাত করতে চাইল, তখন আমি তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জত করে দিলাম।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারপর আমি বনী ইসলাঈলকে বললামঃ এ দেশে তোমরা বসবাস কর অতঃপর যখন পরকালের ওয়াদা বাস্তবায়িত হবে তখন তোমাদের কে জড়ো করে নিয়ে উপস্থিত হব"
},
{
"from": "gpt",
"value": "তারপর আমি বনী ইসলাঈলকে বললামঃ এ দেশে তোমরা বসবাস কর। অতঃপর যখন পরকালের ওয়াদা বাস্তবায়িত হবে, তখন তোমা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি সত্যসহ এ কোরআন নাযিল করেছি এবং সত্য সহ এটা নাযিল হয়েছে আমি তো আপনাকে শুধু সুসংবাদাতা ও ভয়প্রদর্শক করেই প্রেরণ করেছি"
},
{
"from": "gpt",
"value": "আমি সত্যসহ এ কোরআন নাযিল করেছি এবং সত্য সহ এটা নাযিল হয়েছে। আমি তো আপনাকে শুধু সুসংবাদাতা ও ভয়প্রদর্শক করেই প্রে... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি কোরআনকে যতিচিহ্ন সহ পৃথক পৃথকভাবে পাঠের উপযোগী করেছি যাতে আপনি একে লোকদের কাছে ধীরে ধীরে পাঠ করেন এবং আমি একে যথাযথ ভাবে অবতীর্ণ করেছি"
},
{
"from": "gpt",
"value": "আমি কোরআনকে যতিচিহ্ন সহ পৃথক পৃথকভাবে পাঠের উপযোগী করেছি, যাতে আপনি একে লোকদের কাছে ধীরে ধী... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ তোমরা কোরআনকে মান্য কর অথবা অমান্য কর যারা এর পূর্ব থেকে এলেম প্রাপ্ত হয়েছে যখন তাদের কাছে এর তেলাওয়াত করা হয় তখন তারা নতমস্তকে সেজদায় লুটিয়ে পড়ে"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ তোমরা কোরআনকে মান্য কর অথবা অমান্য কর; যারা এর পূর্ব থেকে এলেম প্রাপ্ত হয়ে... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং বলেঃ আমাদের পালনকর্তা পবিত্র মহান নিঃসন্দেহে আমাদের পালকর্তার ওয়াদা অবশ্যই পূর্ণ হবে"
},
{
"from": "gpt",
"value": "এবং বলেঃ আমাদের পালনকর্তা পবিত্র, মহান। নিঃসন্দেহে আমাদের পালকর্তার ওয়াদা অবশ্যই পূর্ণ হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা ক্রন্দন করতে করতে নতমস্তকে ভুমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয়ভাব আরো বৃদ্ধি পায়"
},
{
"from": "gpt",
"value": "তারা ক্রন্দন করতে করতে নতমস্তকে ভুমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয়ভাব আরো বৃদ্ধি পায়।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ আল্লাহ বলে আহবান কর কিংবা রহমান বলে যে নামেই আহবান কর না কেন সব সুন্দর নাম তাঁরই আপনি নিজের নামায আদায়কালে স্বর উচ্চগ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না এতদুভয়ের মধ্যমপন্থা অবলম্বন করুন"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ আল্লাহ বলে আহবান কর কিংবা ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না কোন সন্তান রাখেন না তাঁর সার্বভৌমত্বে কোন শরীক আছে এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তাঁর কোন সাহয্যকারীর প্রয়োজন হতে পারে সুতরাং আপনি সসম্ভ্রমে তাঁর মাহাত্ন বর্ণনা করতে থাকুন"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ সমস্ত প্র... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি"
},
{
"from": "gpt",
"value": "সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করেতাদেরকে সুসংবাদ দান করে যে তাদের জন্যে উত্তম প্রতিদান রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদে... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা তাতে চিরকাল অবস্থান করবে"
},
{
"from": "gpt",
"value": "তারা তাতে চিরকাল অবস্থান করবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্যে যারা বলে যে আল্লাহর সন্তান রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্যে যারা বলে যে, আল্লাহর সন্তান রয়েছে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এ সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই কত কঠিন তাদের মুখের কথা তারা যা বলে তা তো সবই মিথ্যা"
},
{
"from": "gpt",
"value": "এ সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত কঠিন তাদের মুখের কথা। তারা যা বলে তা তো সবই মিথ্যা।"
}
... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবতঃ আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন"
},
{
"from": "gpt",
"value": "যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবতঃ আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ ন... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভাল কাজ করে"
},
{
"from": "gpt",
"value": "আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং তার উপর যাকিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব"
},
{
"from": "gpt",
"value": "এবং তার উপর যাকিছু রয়েছে, অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল"
},
{
"from": "gpt",
"value": "আপনি কি ধারণা করেন যে, গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয়গ্রহণ করে তখন দোআ করেঃ হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন"
},
{
"from": "gpt",
"value": "যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয়গ্রহণ করে তখন দোআ করেঃ হে আমাদের পালনকর্তা, আ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তখন আমি কয়েক বছরের জন্যে গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই"
},
{
"from": "gpt",
"value": "তখন আমি কয়েক বছরের জন্যে গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর আমি তাদেরকে পুনরত্থিত করি একথা জানার জন্যে যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর আমি তাদেরকে পুনরত্থিত করি, একথা জানার জন্যে যে, দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম"
},
{
"from": "gpt",
"value": "আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল অতঃপর তারা বললঃ আমাদের পালনকর্তা আসমান ও যমীনের পালনকর্তা আমরা কখনও তার পরিবর্তে অন্য কোন উপাস্যকে আহবান করব না যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে"
},
{
"from": "gpt",
"value": "আমি তাদের মন দৃঢ় করেছিলাম, যখন তারা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এরা আমাদেরই স্বজাতি এরা তাঁর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক গোনাহগার আর কে"
},
{
"from": "gpt",
"value": "এরা আমাদেরই স্ব-জাতি, এরা তাঁর পরিবর্তে অনেক উপাস্য... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করে তাদের থেকে তখন তোমরা গুহায় আশ্রয়গ্রহণ কর তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজ কর্মকে ফলপ্রসু করার ব্যবস্থা করবেন"
},
{
"from": "gpt",
"value":... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বামদিকে চলে যায় অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম"
},
{
"from": "gpt",
"value": "তুমি সূর্যকে দেখবে, যখন উদিত হয়, তাদের গ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ যাকে সৎপথে চালান সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনও তার জন্যে পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ যাকে সৎপথে চালান, সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনও তার জন্যে পথপ্রদর্শনকারী ও স... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহাদ্বারে প্রসারিত করে যদি তুমি উঁকি দিয়ে তাদেরকে দেখতে তবে পেছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতংক গ্রস্ত হয়ে পড়তে"
},
{
"from": "gpt",
"... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি এমনি ভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বললঃ তোমরা কতকাল অবস্থান করেছ তাদের কেউ বললঃ একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি কেউ কেউ বললঃ তোমাদের পালনকর্তাই ভাল জানেন তোমরা কতকাল অবস্থান করেছ"
},
{
"from": "gpt",
"value": "আ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে প্রেরণ কর সে যেন দেখে কোন খাদ্য পবিত্র অতঃপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য সে যেন নম্রতা সহকারে যায় ও কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায়"
},
{
"from": "gpt",
"value": "এখন তোমাদের একজনকে তোমাদের এই... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে তাহলে তোমরা কখনই সাফল্য লাভ করবে না"
},
{
"from": "gpt",
"value": "তারা যদি তোমাদের খবর জানতে পারে, তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে, অথবা তোমাদেরকে তাদ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এমনিভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোন সন্দেহ নেই যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল তখন তারা বললঃ তাদের উপর সৌধ নির্মাণ কর তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভাল জানেন"
},
{
"from": "gpt",
"value":... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল তারা বললঃ আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মান করব"
},
{
"from": "gpt",
"value": "তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল, তারা বললঃ আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মান করব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবেঃ তারা ছিল তিন জন তাদের চতুর্থটি তাদের কুকুর একথাও বলবে তারা পাঁচ জন তাদের ছষ্ঠটি ছিল তাদের কুকুর আরও বলবেঃ তারা ছিল সাত জন তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর বলুনঃ আমার পালনকর্তা তাদের সংখ্যা ভাল জানেন"
},
{
"from": "gpt",
... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাদের খবর অল্প লোকই জানে সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদ ও করবেন না"
},
{
"from": "gpt",
"value": "তাদের খবর অল্প লোকই জানে। সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি কোন কাজের বিষয়ে বলবেন না যে সেটি আমি আগামী কাল করব"
},
{
"from": "gpt",
"value": "আপনি কোন কাজের বিষয়ে বলবেন না যে, সেটি আমি আগামী কাল করব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতিরেকে যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এবং বলুনঃ আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথ নির্দেশ করবেন"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতিরেকে। যখন ভুলে যান, তখন আপনার পালনকর্তাকে স্মরণ করু... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাদের উপর তাদের গুহায় তিনশ বছর অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে"
},
{
"from": "gpt",
"value": "তাদের উপর তাদের গুহায় তিনশ বছর, অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহই ভাল জানেন নভোমন্ডল ও ভুমন্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তাঁরই কাছে রয়েছে তিনি কত চমৎকার দেখেন ও শোনেন তিনি ব্যতীত তাদের জন্য কোন সাহায্যকারী নেই তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরীক করেন না"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ তারা কত... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনার প্রতি আপনার পালনকর্তার যে কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে তা পাঠ করুন তাঁর বাক্য পরিবর্তন করার কেউ নাই তাঁকে ব্যতীত আপনি কখনই কোন আশ্রয় স্থল পাবেন না"
},
{
"from": "gpt",
"value": "আপনার প্রতি আপনার পালনকর্তার যে, কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে, তা পাঠ করুন। তাঁর ব... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না"
},
{
"from": "gpt",
"value": "আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্য কলাপ হচ্ছে সীমা অতিক্রম করা আপনি তার অনুগত্য করবেন না"
},
{
"from": "gpt",
"value": "যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্য কলাপ হ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক আমি জালেমদের জন্যে অগ্নি প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদের কে পরিবেষ্টন করে থাকবে"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পুঁজের ন্যায় পানীয় দেয়া হবে যা তাদের মুখমন্ডল দগ্ধ করবে কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয়"
},
{
"from": "gpt",
"value": "যদি তারা পানীয় প্রার্থনা করে, তবে পুঁজের ন্যায় পানীয় দেয়া হবে যা তাদের মুখমন্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানীয় এব... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না"
},
{
"from": "gpt",
"value": "যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাদেরই জন্যে আছে বসবাসের জান্নাত তাদের পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ তাদের তথায় স্বর্ণকংকনে অলংকৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপর পরিধান করবে এমতাবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবে চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়"
},
{
"from": "gpt",
"value": "তাদের... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি তাদের কাছে দু ব্যক্তির উদাহরণ বর্ণনা করুন আমি তাদের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিয়েছি এবং এ দুটিকে খর্জুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছি এবং দু এর মাঝখানে করেছি শস্যক্ষেত্র"
},
{
"from": "gpt",
"value": "আপনি তাদের কাছে দু ব্যক্তির উদাহরণ বর্ণনা করুন। আমি তাদের এ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "উভয় বাগানই ফলদান করে এবং তা থেকে কিছুই হ্রাস করত না এবং উভয়ের ফাঁকে ফাঁকে আমি নহর প্রবাহিত করেছি"
},
{
"from": "gpt",
"value": "উভয় বাগানই ফলদান করে এবং তা থেকে কিছুই হ্রাস করত না এবং উভয়ের ফাঁকে ফাঁকে আমি নহর প্রবাহিত করেছি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সে ফল পেল অতঃপর কথা প্রসঙ্গে সঙ্গীকে বললঃ আমার ধনসম্পদ তোমার চাইতে বেশী এবং জনবলে আমি অধিক শক্তিশালী"
},
{
"from": "gpt",
"value": "সে ফল পেল। অতঃপর কথা প্রসঙ্গে সঙ্গীকে বললঃ আমার ধন-সম্পদ তোমার চাইতে বেশী এবং জনবলে আমি অধিক শক্তিশালী।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল সে বললঃ আমার মনে হয় না যে এ বাগান কখনও ধ্বংস হয়ে যাবে"
},
{
"from": "gpt",
"value": "নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল। সে বললঃ আমার মনে হয় না যে, এ বাগান কখনও ধ্বংস হয়ে যাবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং আমি মনে করি না যে কেয়ামত অনুষ্ঠিত হবে যদি কখনও আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেয়া হয় তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট পাব"
},
{
"from": "gpt",
"value": "এবং আমি মনে করি না যে, কেয়ামত অনুষ্ঠিত হবে। যদি কখনও আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেয়া হয়, তবে সেখানে এর চাই... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তার সঙ্গী তাকে কথা প্রসঙ্গে বললঃ তুমি তাঁকে অস্বীকার করছ যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতঃপর বীর্য থেকে অতঃপর র্পূনাঙ্গ করেছেন তোমাকে মানবাকৃতিতে"
},
{
"from": "gpt",
"value": "তার সঙ্গী তাকে কথা প্রসঙ্গে বললঃ তুমি তাঁকে অস্বীকার করছ, যিনি তোমাকে সৃষ্টি করেছ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "কিন্তু আমি তো একথাই বলি আল্লাহই আমার পালনকর্তা এবং আমি কাউকে আমার পালনকর্তার শরীক মানি না"
},
{
"from": "gpt",
"value": "কিন্তু আমি তো একথাই বলি, আল্লাহই আমার পালনকর্তা এবং আমি কাউকে আমার পালনকর্তার শরীক মানি না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যদি তুমি আমাকে ধনে ও সন্তানে তোমার চাইতে কম দেখ তবে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন একথা কেন বললে না আল্লাহ যা চান তাই হয় আল্লাহর দেয়া ব্যতীত কোন শক্তি নেই"
},
{
"from": "gpt",
"value": "যদি তুমি আমাকে ধনে ও সন্তানে তোমার চাইতে কম দেখ, তবে যখন তুমি তোমার ব... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আশাকরি আমার পালকর্তা আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন এবং তার তোমার বাগানের উপর আসমান থেকে আগুন প্রেরণ করবেন অতঃপর সকাল বেলায় তা পরিষ্কার ময়দান হয়ে যাবে"
},
{
"from": "gpt",
"value": "আশাকরি আমার পালকর্তা আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবে... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে অতঃপর তুমি তা তালাশ করে আনতে পারবে না"
},
{
"from": "gpt",
"value": "অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে। অতঃপর তুমি তা তালাশ করে আনতে পারবে না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তার সব ফল ধ্বংস হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য সকালে হাত কচলিয়ে আক্ষেপ করতে লাগল বাগনটি কাঠসহ পুড়ে গিয়েছিল সে বলতে লাগলঃ হায় আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরীক না করতাম"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তার সব ফল ধ্বংস হয়ে গেল এবং সে তাতে য... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোন লোক হল না এবং সে নিজেও প্রতিকার করতে পারল না"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোন লোক হল না এবং সে নিজেও প্রতিকার করতে পারল না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এরূপ ক্ষেত্রে সব অধিকার সত্য আল্লাহর তারই পুরস্কার উত্তম এবং তারই প্রদত্ত প্রতিদান শ্রেষ্ঠ"
},
{
"from": "gpt",
"value": "এরূপ ক্ষেত্রে সব অধিকার সত্য আল্লাহর। তারই পুরস্কার উত্তম এবং তারই প্রদত্ত প্রতিদান শ্রেষ্ঠ।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন তা পানির ন্যায় যা আমি আকাশ থেকে নাযিল করি অতঃপর এর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিজ লতাপাতা নির্গত হয় অতঃপর তা এমন শুস্ক চুর্ণবিচুর্ণ হয় যে বাতাসে উড়ে যায় আল্লাহ এ সবকিছুর উপর শক্তিমান"
},
{
"from": "gpt",
"value": "তাদের কাছে পা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "ধনৈশ্বর্য ও সন্তানসন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্যে উত্তম"
},
{
"from": "gpt",
"value": "ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতি... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উম্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে একত্রিত করব অতঃপর তাদের কাউকে ছাড়ব না"
},
{
"from": "gpt",
"value": "যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উম্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধ ভাবে এবং বলা হবেঃ তোমরা আমার কাছে এসে গেছ যেমন তোমাদেরকে প্রথম বার সৃষ্টি করেছিলাম না তোমরা তো বলতে যে আমি তোমাদের জন্যে কোন প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না"
},
{
"from": "gpt",
"value": "তারা আপনার পালনকর্তার সামনে ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আর আমলনামা সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীতসন্ত্রস্ত দেখবেন তারা বলবেঃ হায় আফসোস এ কেমন আমলনামা এ যে ছোট বড় কোন কিছুই বাদ দেয়নিসবই এতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে"
},
{
"from": "gpt",
"value": "আর আমলনামা সামনে রাখা হবে। ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনার পালনকর্তা কারও প্রতি জুলুম করবেন না"
},
{
"from": "gpt",
"value": "আপনার পালনকর্তা কারও প্রতি জুলুম করবেন না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন আমি ফেরেশতাদেরকে বললামঃ আদমকে সেজদা কর তখন সবাই সেজদা করল ইবলীস ব্যতীত সে ছিল জিনদের একজন সে তার পালনকর্তার আদেশ অমান্য করল অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছ অথচ তারা তোমাদের শত্রু"
},
{
"from": "gpt",
"value": "যখন আমি ফেরেশত... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এটা জালেমদের জন্যে খুবই নিকৃষ্ট বদল"
},
{
"from": "gpt",
"value": "এটা জালেমদের জন্যে খুবই নিকৃষ্ট বদল।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "নভোমন্ডল ও ভুমন্ডলের সৃজনকালে আমি তাদেরকে সাক্ষ্য রাখিনি এবং তাদের নিজেদের সৃজনকালেও না এবং আমি এমনও নই যে বিভ্রান্ত কারীদেরকে সাহায্যকারীরূপে গ্রহণ করবো"
},
{
"from": "gpt",
"value": "নভোমন্ডল ও ভুমন্ডলের সৃজনকালে আমি তাদেরকে সাক্ষ্য রাখিনি এবং তাদের নিজেদের সৃজন... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যেদিন তিনি বলবেনঃ তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাক তারা তখন তাদেরকে ডাকবে কিন্তু তারা এ আহবানে সাড়া দেবে না আমি তাদের মধ্যস্থলে রেখে দেব একটি মৃত্যু গহবর"
},
{
"from": "gpt",
"value": "যেদিন তিনি বলবেনঃ তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাক। তারা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অপরাধীরা আগুন দেখে বোঝে নেবে যে তাদেরকে তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না"
},
{
"from": "gpt",
"value": "অপরাধীরা আগুন দেখে বোঝে নেবে যে, তাদেরকে তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "নিশ্চয় আমি এ কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়"
},
{
"from": "gpt",
"value": "নিশ্চয় আমি এ কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "হেদায়েত আসার পর এ প্রতীক্ষাই শুধু মানুষকে বিশ্বাস স্থাপন করতে এবং তাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করতে বিরত রাখে যে কখন আসবে তাদের কাছে পূর্ববর্তীদের রীতিনীতি অথবা কখন আসবে তাদের কাছেআযাব সামনাসামনি"
},
{
"from": "gpt",
"value": "হেদায়েত আসার পর এ প্রতীক্ষাই শু... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি রাসূলগনকে সুসংবাদ দাতা ও ভয় প্রদর্শন কারীরূপেই প্রেরণ করি এবং কাফেররাই মিথ্যা অবলম্বনে বিতর্ক করে তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেয়ার উদ্দেশে এবং তারা আমার নিদর্শনাবলীও যদ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করা হয় সেগুলোকে ঠাট্টারূপে গ্রহণ করেছে"
},
{
"from": "gpt",
"value"... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তার চাইতে অধিক জালেম কে যাকে তার পালনকর্তার কালাম দ্বারা বোঝানো হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্মসমূহ ভুলে যায় আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি যেন তা না বোঝে এবং তাদের কানে রয়েছে বধিরতার বোঝা"
},
{
"from": "gpt",
"value": "তার ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যদি আপনি তাদেরকে সৎপথের প্রতি দাওয়াত দেন তবে কখনই তারা সৎপথে আসবে না"
},
{
"from": "gpt",
"value": "যদি আপনি তাদেরকে সৎপথের প্রতি দাওয়াত দেন, তবে কখনই তারা সৎপথে আসবে না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্যে পাকড়াও করেন তবে তাদের শাস্তি ত্বরাম্বিত করতেন কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময় যা থেকে তারা সরে যাওয়ার জায়গা পাবে না"
},
{
"from": "gpt",
"value": "আপনার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু, যদি ত... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এসব জনপদও তাদেরকে আমি ধংস করে দিয়েছি যখন তারা জালেম হয়ে গিয়েছিল এবং আমি তাদের ধ্বংসের জন্যে একটি প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করেছিলাম"
},
{
"from": "gpt",
"value": "এসব জনপদও তাদেরকে আমি ধংস করে দিয়েছি, যখন তারা জালেম হয়ে গিয়েছিল এবং আমি তাদের ধ্বংসের জন্যে একটি প্রতিশ্... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন মূসা তাঁর যুবক সঙ্গী কে বললেনঃ দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌছা পর্যন্ত আমি আসব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব"
},
{
"from": "gpt",
"value": "যখন মূসা তাঁর যুবক সঙ্গী কে বললেনঃ দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌছা পর্যন্ত আমি আসব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব।... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর যখন তাঁরা দুই সুমুদ্রের সঙ্গমস্থলে পৌছালেন তখন তাঁরা নিজেদের মাছের কথা ভুলে গেলেন অতঃপর মাছটি সমুদ্রে সুড়ঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর যখন তাঁরা দুই সুমুদ্রের সঙ্গমস্থলে পৌছালেন, তখন তাঁরা নিজেদের মাছের কথা ভুলে গেলেন। অতঃপর ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন তাঁরা সে স্থানটি অতিক্রম করে গেলেন মূসা সঙ্গী কে বললেনঃ আমাদের নাশতা আন আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি"
},
{
"from": "gpt",
"value": "যখন তাঁরা সে স্থানটি অতিক্রম করে গেলেন, মূসা সঙ্গী কে বললেনঃ আমাদের নাশতা আন। আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সে বললঃ আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন প্রস্তর খন্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানই আমাকে একথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল মাছটি আশ্চর্য জনক ভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে"
},
{
"from": "gpt",
"value": "সে বললঃ আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মূসা বললেনঃ আমরা তো এ স্থানটিই খুঁজছিলাম অতঃপর তাঁরা নিজেদের চিহ্ন ধরে ফিরে চললেন"
},
{
"from": "gpt",
"value": "মূসা বললেনঃ আমরা তো এ স্থানটিই খুঁজছিলাম। অতঃপর তাঁরা নিজেদের চিহ্ন ধরে ফিরে চললেন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তাঁরা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাত পেলেন যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম ও আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তাঁরা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাত পেলেন, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান কর... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মূসা তাঁকে বললেনঃ আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্যপথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন"
},
{
"from": "gpt",
"value": "মূসা তাঁকে বললেনঃ আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে, সত্যপথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে, তা থেক... | holy_quran_bangla | 10 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.