conversations listlengths 2 2 | source stringclasses 9
values | score float64 1.01 10 |
|---|---|---|
[
{
"from": "human",
"value": "তিনি বললেনঃ আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য্যধারণ করে থাকতে পারবেন না"
},
{
"from": "gpt",
"value": "তিনি বললেনঃ আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য্যধারণ করে থাকতে পারবেন না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যে বিষয় বোঝা আপনার আয়ত্তাধীন নয় তা দেখে আপনি ধৈর্য্যধারণ করবেন কেমন করে"
},
{
"from": "gpt",
"value": "যে বিষয় বোঝা আপনার আয়ত্তাধীন নয়, তা দেখে আপনি ধৈর্য্যধারণ করবেন কেমন করে?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মূসা বললেনঃ আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্য্যশীল পাবেন এবং আমি আপনার কোন আদেশ অমান্য করব না"
},
{
"from": "gpt",
"value": "মূসা বললেনঃ আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্য্যশীল পাবেন এবং আমি আপনার কোন আদেশ অমান্য করব না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি বললেনঃ যদি আপনি আমার অনুসরণ করেনই তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কিছু বলি"
},
{
"from": "gpt",
"value": "তিনি বললেনঃ যদি আপনি আমার অনুসরণ করেনই তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজেই সে সম্প... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তারা চলতে লাগলঃ অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করল তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন মূসা বললেনঃ আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেয়ার জন্যে এতে ছিদ্র করে দিলেন নিশ্চয়ই আপনি একটি গুরুতর মন্দ কাজ করলেন"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তারা চলতে লাগলঃ অবশেষে যখন তার... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি বললেনঃ আমি কি বলিনি যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য্য ধরতে পারবেন না"
},
{
"from": "gpt",
"value": "তিনি বললেনঃ আমি কি বলিনি যে, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য্য ধরতে পারবেন না?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মূসা বললেনঃ আমাকে আমার ভুলের জন্যে অপরাধী করবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না"
},
{
"from": "gpt",
"value": "মূসা বললেনঃ আমাকে আমার ভুলের জন্যে অপরাধী করবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তারা চলতে লাগল অবশেষে যখন একটি বালকের সাক্ষাত পেলেন তখন তিনি তাকে হত্যা করলেন মূসা বললেন আপনি কি একটি নিস্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় ছাড়াই নিশ্চয়ই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তারা চলতে লাগল। অবশেষে যখন একট... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি বললেনঃ আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য্য ধরে থাকতে পারবেন না"
},
{
"from": "gpt",
"value": "তিনি বললেনঃ আমি কি বলিনি যে, আপনি আমার সাথে ধৈর্য্য ধরে থাকতে পারবেন না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মূসা বললেনঃ এরপর যদি আমি আপনাকে কোন বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন"
},
{
"from": "gpt",
"value": "মূসা বললেনঃ এরপর যদি আমি আপনাকে কোন বিষয়ে প্রশ্ন করি, তবে আপনি আমাকে সাথে রাখবেন না। আপনি আমার পক্ষ থেকে অভ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তারা চলতে লাগল অবশেষে যখন একটি জনপদের অধিবাসীদের কাছে পৌছে তাদের কাছে খাবার চাইল তখন তারা তাদের অতিথেয়তা করতে অস্বীকার করল অতঃপর তারা সেখানে একটি পতনোম্মুখ প্রাচীর দেখতে পেলেন সেটি তিনি সোজা করে দাঁড় করিয়ে দিলেন"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তারা চলতে... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মূসা বললেনঃ আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন"
},
{
"from": "gpt",
"value": "মূসা বললেনঃ আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি বললেনঃ এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হল এখন যে বিষয়ে আপনি ধৈর্য্য ধরতে পারেননি আমি তার তাৎপর্য বলে দিচ্ছি"
},
{
"from": "gpt",
"value": "তিনি বললেনঃ এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হল। এখন যে বিষয়ে আপনি ধৈর্য্য ধরতে পারেননি, আমি তার তাৎপর্য বলে দ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "নৌকাটির ব্যাপারেসেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষন করত আমি ইচ্ছা করলাম যে সেটিকে ক্রটিযুক্ত করে দেই তাদের অপরদিকে ছিল এক বাদশাহ সে বলপ্রয়োগে প্রত্যেকটি নৌকা ছিনিয়ে নিত"
},
{
"from": "gpt",
"value": "নৌকাটির ব্যাপারে-সেটি ছিল কয়েকজন দরিদ্র... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বালকটির ব্যাপার তার পিতামাতা ছিল ঈমানদার আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে"
},
{
"from": "gpt",
"value": "বালকটির ব্যাপার তার পিতা-মাতা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম যে, সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে মহত্তর তার চাইতে পবিত্রতায় ও ভালবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুক"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর আমি ইচ্ছা করলাম যে, তাদের পালনকর্তা তাদেরকে মহত্তর, তার চাইতে পবিত্রতায় ও ভালবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "প্রাচীরের ব্যাপারসেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের এর নীচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্ম পরায়ন সুতরাং আপনার পালনকর্তা দায়বশতঃ ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পন করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ মতে এটা করিনি"
},
{
"from": "gpt",
"value": "প... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি যে বিষয়ে ধৈর্য্যধারণ করতে অক্ষম হয়েছিলেন এই হল তার ব্যাখ্যা"
},
{
"from": "gpt",
"value": "আপনি যে বিষয়ে ধৈর্য্যধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হল তার ব্যাখ্যা।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে বলুনঃ আমি তোমাদের কাছে তাঁর কিছু অবস্থা বর্ণনা করব"
},
{
"from": "gpt",
"value": "তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুনঃ আমি তোমাদের কাছে তাঁর কিছু অবস্থা বর্ণনা করব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম"
},
{
"from": "gpt",
"value": "আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তিনি এক কার্যোপকরণ অবলম্বন করলেন"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তিনি এক কার্যোপকরণ অবলম্বন করলেন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অবশেষে তিনি যখন সুর্যের অস্তাচলে পৌছলেন তখন তিনি সুর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন আমি বললাম হে যুলকারনাইন আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন"
},
{
"from": "gpt",
"value": "অবশেষে ত... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি বললেনঃ যে কেউ সীমালঙ্ঘনকারী হবে আমি তাকে শাস্তি দেব অতঃপর তিনি তাঁর পালনকর্তার কাছে ফিরে যাবেন তিনি তাকে কঠোর শাস্তি দেবেন"
},
{
"from": "gpt",
"value": "তিনি বললেনঃ যে কেউ সীমালঙ্ঘনকারী হবে আমি তাকে শাস্তি দেব। অতঃপর তিনি তাঁর পালনকর্তার কাছে ফিরে যাবেন। তিনি ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং যে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তার জন্য প্রতিদান রয়েছে কল্যাণ এবং আমার কাজে তাকে সহজ নির্দেশ দেব"
},
{
"from": "gpt",
"value": "এবং যে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তার জন্য প্রতিদান রয়েছে কল্যাণ এবং আমার কাজে তাকে সহজ নির্দেশ দেব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তিনি এক উপায় অবলম্বন করলেন"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তিনি এক উপায় অবলম্বন করলেন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অবশেষে তিনি যখন সূর্যের উদয়াচলে পৌছলেন তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখলেন যাদের জন্যে সূর্যতাপ থেকে আত্নরক্ষার কোন আড়াল আমি সৃষ্টি করিনি"
},
{
"from": "gpt",
"value": "অবশেষে তিনি যখন সূর্যের উদয়াচলে পৌছলেন, তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "প্রকৃত ঘটনা এমনিই তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি"
},
{
"from": "gpt",
"value": "প্রকৃত ঘটনা এমনিই। তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আবার তিনি এক পথ ধরলেন"
},
{
"from": "gpt",
"value": "আবার তিনি এক পথ ধরলেন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অবশেষে যখন তিনি দুই পর্বত প্রচীরের মধ্যস্থলে পৌছলেন তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তাঁর কথা একেবারেই বুঝতে পারছিল না"
},
{
"from": "gpt",
"value": "অবশেষে যখন তিনি দুই পর্বত প্রচীরের মধ্যস্থলে পৌছলেন, তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন, যারা তাঁর কথা একেবারেই বু... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা বললঃ হে যুলকারনাইন ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্যে কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন"
},
{
"from": "gpt",
"value": "তারা বললঃ হে যুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি বললেনঃ আমার পালনকর্তা আমাকে যে সামর্থ দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য কর আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব"
},
{
"from": "gpt",
"value": "তিনি বললেনঃ আমার পালনকর্তা আমাকে যে সামর্থ দিয়েছেন, তাই যথেষ্ট। অতএব, তো... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেনঃ তোমরা হাঁপরে দম দিতে থাক অবশেষে যখন তা আগুনে পরিণত হল তখন তিনি বললেনঃ তোমরা গলিত তামা নিয়ে এস আমি তা এর উপরে ঢেলে দেই"
},
{
"from": "gpt",
"value": "তোমরা আমাকে ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতে ও সক্ষম হল না"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতে ও সক্ষম হল না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যুলকারনাইন বললেনঃ এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণবিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য"
},
{
"from": "gpt",
"value": "যুলকারনাইন বললেনঃ এটা আমার পালনকর্তার অনুগ্রহ। যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব"
},
{
"from": "gpt",
"value": "আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে। অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব।"... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সেদিন আমি কাফেরদের কাছে জাহান্নামকে প্রত্যক্ষ ভাবে উপস্থিত করব"
},
{
"from": "gpt",
"value": "সেদিন আমি কাফেরদের কাছে জাহান্নামকে প্রত্যক্ষ ভাবে উপস্থিত করব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যাদের চক্ষুসমূহের উপর পর্দা ছিল আমার স্মরণ থেকে এবং যারা শুনতেও সক্ষম ছিল না"
},
{
"from": "gpt",
"value": "যাদের চক্ষুসমূহের উপর পর্দা ছিল আমার স্মরণ থেকে এবং যারা শুনতেও সক্ষম ছিল না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "কাফেররা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে আমি কাফেরদের অভ্যর্থনার জন্যে জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি"
},
{
"from": "gpt",
"value": "কাফেররা কি মনে করে যে, তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? আমি কাফে... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব, যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিবজীবনে বিভ্রান্ত হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে"
},
{
"from": "gpt",
"value": "তারাই সে লোক, যাদের প্রচেষ্টা পার্থিবজীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে, তারা সৎকর্ম করেছে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারাই সে লোক যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং তাঁর সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায় সুতরাং কেয়ামতের দিন তাদের জন্য আমি কোন গুরুত্ব স্থির করব না"
},
{
"from": "gpt",
"value": "তারাই সে লোক, যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং তা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "জাহান্নামএটাই তাদের প্রতিফল কারণ তারা কাফের হয়েছে এবং আমার নিদর্শনাবলী ও রসূলগণকে বিদ্রূপের বিষয় রূপে গ্রহণ করেছে"
},
{
"from": "gpt",
"value": "জাহান্নাম-এটাই তাদের প্রতিফল; কারণ, তারা কাফের হয়েছে এবং আমার নিদর্শনাবলী ও রসূলগণকে বিদ্রূপের বিষয় রূপে গ্রহণ করেছে।"
}... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস"
},
{
"from": "gpt",
"value": "যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না"
},
{
"from": "gpt",
"value": "সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ আমার পালনকর্তার কথা লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি হয় তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ আমার পালনকর্তার কথা, লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুনঃ আমি ও তোমাদের মতই একজন মানুষ আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহই একমাত্র ইলাহ অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাত কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার এবাদতে কাউকে শরীক না করে"
},
{
"from": "gpt",
"value": "বলুনঃ আমি ও তোমাদের মতই ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "কাফহাইয়াআইনসাদ"
},
{
"from": "gpt",
"value": "কাফ-হা-ইয়া-আইন-সাদ"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তাঁর বান্দা যাকারিয়ার প্রতি"
},
{
"from": "gpt",
"value": "এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তাঁর বান্দা যাকারিয়ার প্রতি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন সে তাঁর পালনকর্তাকে আহবান করেছিল নিভৃতে"
},
{
"from": "gpt",
"value": "যখন সে তাঁর পালনকর্তাকে আহবান করেছিল নিভৃতে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সে বললঃ হে আমার পালনকর্তা আমার অস্থি বয়সভারাবনত হয়েছে বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে হে আমার পালনকর্তা আপনাকে ডেকে আমি কখনও বিফলমনোরথ হইনি"
},
{
"from": "gpt",
"value": "সে বললঃ হে আমার পালনকর্তা আমার অস্থি বয়স-ভারাবনত হয়েছে; বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে; হে আমার পা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধ্যা কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে এক জন কর্তব্য পালনকারী দান করুন"
},
{
"from": "gpt",
"value": "আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধ্যা; কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে এক জন কর্তব্য পাল... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের এবং হে আমার পালনকর্তা তাকে করুন সন্তোষজনক"
},
{
"from": "gpt",
"value": "সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের এবং হে আমার পালনকর্তা, তাকে করুন সন্তোষজনক।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "হে যাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহইয়া ইতিপূর্বে এই নামে আমি কারও নাম করণ করিনি"
},
{
"from": "gpt",
"value": "হে যাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে এই নামে আমি কারও নাম করণ করিনি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সে বললঃ হে আমার পালনকর্তা কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রী যে বন্ধ্যা আর আমিও যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত"
},
{
"from": "gpt",
"value": "সে বললঃ হে আমার পালনকর্তা কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রী যে বন্ধ্যা, আর আমিও যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি বললেনঃ এমনিতেই হবে তোমার পালনকর্তা বলে দিয়েছেনঃ এটা আমার পক্ষে সহজ আমি তো পুর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না"
},
{
"from": "gpt",
"value": "তিনি বললেনঃ এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলে দিয়েছেনঃ এটা আমার পক্ষে সহজ। আমি তো পুর্বে তোমাকে সৃষ্টি... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সে বললঃ হে আমার পালনকর্তা আমাকে একটি নির্দশন দিন তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না"
},
{
"from": "gpt",
"value": "সে বললঃ হে আমার পালনকর্তা, আমাকে একটি নির্দশন দিন। তিনি বললেন তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ অব... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "হে ইয়াহইয়া দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ কর আমি তাকে শৈশবেই বিচারবুদ্ধি দান করেছিলাম"
},
{
"from": "gpt",
"value": "হে ইয়াহইয়া দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ কর। আমি তাকে শৈশবেই বিচারবুদ্ধি দান করেছিলাম।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি সে ছিল পরহেযগার"
},
{
"from": "gpt",
"value": "এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি। সে ছিল পরহেযগার।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "পিতামাতার অনুগত এবং সে উদ্ধত নাফরমান ছিল না"
},
{
"from": "gpt",
"value": "পিতা-মাতার অনুগত এবং সে উদ্ধত, নাফরমান ছিল না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তার প্রতি শান্তিযেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে"
},
{
"from": "gpt",
"value": "তার প্রতি শান্তি-যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এই কিতাবে মারইয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল"
},
{
"from": "gpt",
"value": "এই কিতাবে মারইয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করলো অতঃপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম সে তার নিকট পুর্ণ মানবাকৃতিতে আত্নপ্রকাশ করল"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করলো। অতঃপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মারইয়াম বললঃ আমি তোমা থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহভীরু হও"
},
{
"from": "gpt",
"value": "মারইয়াম বললঃ আমি তোমা থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহভীরু হও।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সে বললঃ আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব"
},
{
"from": "gpt",
"value": "সে বললঃ আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মরিইয়াম বললঃ কিরূপে আমার পুত্র হবে যখন কোন মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও কখনও ছিলাম না"
},
{
"from": "gpt",
"value": "মরিইয়াম বললঃ কিরূপে আমার পুত্র হবে, যখন কোন মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও কখনও ছিলাম না?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সে বললঃ এমনিতেই হবে তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্যে সহজ সাধ্য এবং আমি তাকে মানুষের জন্যে একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই এটা তো এক স্থিরীকৃত ব্যাপার"
},
{
"from": "gpt",
"value": "সে বললঃ এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "প্রসব বেদনা তাঁকে এক খেজুর বৃক্ষমূলে আশ্রয় নিতে বাধ্য করল তিনি বললেনঃ হায় আমি যদি কোনরূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম"
},
{
"from": "gpt",
"value": "প্রসব বেদনা তাঁকে এক খেজুর বৃক্ষ-মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেনঃ হায়, আমি যদ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর ফেরেশতা তাকে নিম্নদিক থেকে আওয়ায দিলেন যে তুমি দুঃখ করো না তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর ফেরেশতা তাকে নিম্নদিক থেকে আওয়ায দিলেন যে, তুমি দুঃখ করো না। তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আর তুমি নিজের দিকে খেজুর গাছের কান্ডে নাড়া দাও তা থেকে তোমার উপর সুপক্ক খেজুর পতিত হবে"
},
{
"from": "gpt",
"value": "আর তুমি নিজের দিকে খেজুর গাছের কান্ডে নাড়া দাও, তা থেকে তোমার উপর সুপক্ক খেজুর পতিত হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন আহার কর পান কর এবং চক্ষু শীতল কর যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখ তবে বলে দিওঃ আমি আল্লাহর উদ্দেশে রোযা মানত করছি সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে কথা বলব না"
},
{
"from": "gpt",
"value": "যখন আহার কর, পান কর এবং চক্ষু শীতল কর। যদি মানুষের মধ্যে কাউকে তুম... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন তারা বললঃ হে মারইয়াম তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বললঃ হে মারইয়াম, তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "হে হারূণভাগিনী তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিনী"
},
{
"from": "gpt",
"value": "হে হারূণ-ভাগিনী, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিনী।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন তারা বললঃ যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলব"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন। তারা বললঃ যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলব?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সন্তান বললঃ আমি তো আল্লাহর দাস তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন"
},
{
"from": "gpt",
"value": "সন্তান বললঃ আমি তো আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামায ও যাকাত আদায় করতে"
},
{
"from": "gpt",
"value": "আমি যেখানেই থাকি, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি, ততদিন নামায ও যাকাত আদায় করতে।... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি"
},
{
"from": "gpt",
"value": "এবং জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব"
},
{
"from": "gpt",
"value": "আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এই মারইয়ামের পুত্র ঈসা সত্যকথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে"
},
{
"from": "gpt",
"value": "এই মারইয়ামের পুত্র ঈসা। সত্যকথা, যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন তিনি পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যখন কোন কাজ করা সিদ্ধান্ত করেন তখন একথাই বলেনঃ হও এবং তা হয়ে যায়"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ এমন নন যে, সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র ও মহিমাময় সত্তা, তিনি যখন কোন কাজ করা সিদ্ধান্ত কর... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি আরও বললেনঃ নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা অতএব তোমরা তার এবাদত কর এটা সরল পথ"
},
{
"from": "gpt",
"value": "তিনি আরও বললেনঃ নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা তার এবাদত কর। এটা সরল পথ।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্যে ধবংস"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল। সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্যে ধবংস।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সেদিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "সেদিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে, যেদিন তারা আমার কাছে আগমন করবে। কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে।"
}
... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে এখন তারা অনবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না"
},
{
"from": "gpt",
"value": "আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমিই চুড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে"
},
{
"from": "gpt",
"value": "আমিই চুড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি এই কিতাবে ইব্রাহীমের কথা বর্ণনা করুন নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী নবী"
},
{
"from": "gpt",
"value": "আপনি এই কিতাবে ইব্রাহীমের কথা বর্ণনা করুন। নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী, নবী।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন তিনি তার পিতাকে বললেনঃ হে আমার পিতা যে শোনে না দেখে না এবং তোমার কোন উপকারে আসে না তার এবাদত কেন কর"
},
{
"from": "gpt",
"value": "যখন তিনি তার পিতাকে বললেনঃ হে আমার পিতা, যে শোনে না, দেখে না এবং তোমার কোন উপকারে আসে না, তার এবাদত কেন কর?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং আমার অনুসরণ কর আমি তোমাকে সরল পথ দেখাব"
},
{
"from": "gpt",
"value": "হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে; যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ কর, আমি তোমাকে সরল পথ দেখাব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "হে আমার পিতা শয়তানের এবাদত করো না নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য"
},
{
"from": "gpt",
"value": "হে আমার পিতা, শয়তানের এবাদত করো না। নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "হে আমার পিতা আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে"
},
{
"from": "gpt",
"value": "হে আমার পিতা, আমি আশঙ্কা করি, দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "পিতা বললঃ যে ইব্রাহীম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও আমি অবশ্যই প্রস্তরাঘাতে তোমার প্রাণনাশ করব তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও"
},
{
"from": "gpt",
"value": "পিতা বললঃ যে ইব্রাহীম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "ইব্রাহীম বললেনঃ তোমার উপর শান্তি হোক আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করব নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান"
},
{
"from": "gpt",
"value": "ইব্রাহীম বললেনঃ তোমার উপর শান্তি হোক, আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় ত... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের এবাদত কর তাদেরকে আমি আমার পালনকর্তার এবাদত করব আশা করি আমার পালনকর্তার এবাদত করে আমি বঞ্চিত হব না"
},
{
"from": "gpt",
"value": "আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের এবাদত কর তাদেরকে; ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তিনি যখন তাদেরকে এবং তার আল্লাহ ব্যতীত যাদের এবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তিনি যখন তাদেরকে এবং তার আল্লাহ ব্যতীত যাদের এবাদত করত, তাদের সবাইকে পরিত্যাগ ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ সুখ্যাতি"
},
{
"from": "gpt",
"value": "আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ সুখ্যাতি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এই কিতাবে মূসার কথা বর্ণনা করুন তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রাসূল নবী"
},
{
"from": "gpt",
"value": "এই কিতাবে মূসার কথা বর্ণনা করুন, তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রাসূল, নবী।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি তাকে আহবান করলাম তূর পাহাড়ের ডান দিক থেকে এবং গুঢ়তত্ত্ব আলোচনার উদ্দেশে তাকে নিকটবর্তী করলাম"
},
{
"from": "gpt",
"value": "আমি তাকে আহবান করলাম তূর পাহাড়ের ডান দিক থেকে এবং গুঢ়তত্ত্ব আলোচনার উদ্দেশে তাকে নিকটবর্তী করলাম।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি নিজ অনুগ্রহে তাঁকে দান করলাম তাঁর ভাই হারুনকে নবীরূপে"
},
{
"from": "gpt",
"value": "আমি নিজ অনুগ্রহে তাঁকে দান করলাম তাঁর ভাই হারুনকে নবীরূপে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এই কিতাবে ইসমাঈলের কথা বর্ণনা করুন তিনি প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রসূল নবী"
},
{
"from": "gpt",
"value": "এই কিতাবে ইসমাঈলের কথা বর্ণনা করুন, তিনি প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রসূল, নবী।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি তাঁর পরিবারবর্গকে নামায ও যাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তাঁর পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন"
},
{
"from": "gpt",
"value": "তিনি তাঁর পরিবারবর্গকে নামায ও যাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তাঁর পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন।"
}
] | holy_quran_bangla | 10 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.