conversations
listlengths
2
2
source
stringclasses
9 values
score
float64
1.01
10
[ { "from": "human", "value": "নভোমন্ডল ও ভুমন্ডলে যারা আছে তারা তাঁরই আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তাঁর ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না" }, { "from": "gpt", "value": "নভোমন্ডল ও ভুমন্ডলে যারা আছে, তারা তাঁরই। আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তাঁর ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে ন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা রাত্রিদিন তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না" }, { "from": "gpt", "value": "তারা রাত্রিদিন তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা কি মৃত্তিকা দ্বারা তৈরী উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে" }, { "from": "gpt", "value": "তারা কি মৃত্তিকা দ্বারা তৈরী উপাস্য গ্রহণ করেছে, যে তারা তাদেরকে জীবিত করবে?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি নভোমন্ডল ও ভুমন্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত তবে উভয়ের ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র" }, { "from": "gpt", "value": "যদি নভোমন্ডল ও ভুমন্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত, তবে উভয়ের ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা ব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি যা করেন তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে" }, { "from": "gpt", "value": "তিনি যা করেন, তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে বলুন তোমরা তোমাদের প্রমাণ আন এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পুর্ববর্তীদের কথা বরং তাদের অধিকাংশই সত্য জানে না অতএব তারা টালবাহানা করে" }, { "from": "gpt", "value": "তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি তাকে এ আদেশই প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই সুতরাং আমারই এবাদত কর" }, { "from": "gpt", "value": "আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। সুতরাং আম...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে তাঁর জন্য কখনও ইহা যোগ্য নয় বরং তারা তো তাঁর সম্মানিত বান্দা" }, { "from": "gpt", "value": "তারা বললঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে। তাঁর জন্য কখনও ইহা যোগ্য নয়; বরং তারা তো তাঁর সম্মানিত বান্দা।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তাঁর আদেশেই কাজ করে" }, { "from": "gpt", "value": "তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তাঁর আদেশেই কাজ করে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্যে সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তাঁর ভয়ে ভীত" }, { "from": "gpt", "value": "তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে, তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্যে সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের মধ্যে যে বলে যে তিনি ব্যতীত আমিই উপাস্য তাকে আমি জাহান্নামের শাস্তি দেব আমি জালেমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি" }, { "from": "gpt", "value": "তাদের মধ্যে যে বলে যে, তিনি ব্যতীত আমিই উপাস্য, তাকে আমি জাহান্নামের শাস্তি দেব। আমি জালেমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না" }, { "from": "gpt", "value": "কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথ প্রাপ্ত হয়" }, { "from": "gpt", "value": "আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি, যাতে তারা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে" }, { "from": "gpt", "value": "আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি; অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে" }, { "from": "gpt", "value": "তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার পূর্বেও কোন মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে" }, { "from": "gpt", "value": "আপনার পূর্বেও কোন মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি। সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে" }, { "from": "gpt", "value": "প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কাফেররা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তাদের আর কোন কাজ থাকে না একি সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবীদের সমালোচনা করে এবং তারাই তো রহমান এর আলোচনায় অস্বীকার করে" }, { "from": "gpt", "value": "কাফেররা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সৃষ্টিগত ভাবে মানুষ ত্বরাপ্রবণ আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব অতএব আমাকে শীঘ্র করতে বলো না" }, { "from": "gpt", "value": "সৃষ্টিগত ভাবে মানুষ ত্বরাপ্রবণ, আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব। অতএব আমাকে শীঘ্র করতে বলো না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং তারা বলেঃ যদি তোমরা সত্যবাদী হও তবে এই ওয়াদা কবে পুর্ণ হবে" }, { "from": "gpt", "value": "এবং তারা বলেঃ যদি তোমরা সত্যবাদী হও তবে এই ওয়াদা কবে পুর্ণ হবে?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি কাফেররা ঐ সময়টি জানত যখন তারা তাদের সম্মুখ ও পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না" }, { "from": "gpt", "value": "যদি কাফেররা ঐ সময়টি জানত, যখন তারা তাদের সম্মুখ ও পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্য ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বরং তা আসবে তাদের উপর অতর্কিত ভাবে অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না" }, { "from": "gpt", "value": "বরং তা আসবে তাদের উপর অতর্কিত ভাবে, অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে, তখন তারা তা রোধ করতেও পারবে না...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার পূর্বেও অনেক রাসূলের সাথে ঠাট্টাবিদ্রূপ করা হয়েছে অতঃপর যে বিষয়ে তারা ঠাট্টা করত তা উল্টো ঠাট্টাকারীদের উপরই আপতিত হয়েছে" }, { "from": "gpt", "value": "আপনার পূর্বেও অনেক রাসূলের সাথে ঠাট্টা-বিদ্রূপ করা হয়েছে। অতঃপর যে বিষয়ে তারা ঠাট্টা করত তা উল্টো ঠাট্টাকার...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুনঃ রহমান থেকে কে তোমাদেরকে হেফাযত করবে রাত্রে ও দিনে বরং তারা তাদের পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে" }, { "from": "gpt", "value": "বলুনঃ রহমান থেকে কে তোমাদেরকে হেফাযত করবে রাত্রে ও দিনে। বরং তারা তাদের পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তবে কি আমি ব্যতীত তাদের এমন দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করবে তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষম নয় এবং তারা আমার মোকাবেলায় সাহায্যকারীও পাবে না" }, { "from": "gpt", "value": "তবে কি আমি ব্যতীত তাদের এমন দেব-দেবী আছে যারা তাদেরকে রক্ষা করবে? তারা তো নিজেদেরই সা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বরং আমি তাদেরকে এবং তাদের বাপদাদাকে ভোগসম্বার দিয়েছিলাম এমনকি তাদের আয়ুস্কালও দীর্ঘ হয়েছিল তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে হ্রাস করে আনছি এরপরও কি তারা বিজয়ী হবে" }, { "from": "gpt", "value": "বরং আমি তাদেরকে এবং তাদের বাপ-দাদাকে ভোগসম্বার দিয়েছিলা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুনঃ আমি তো কেবল ওহীর মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি কিন্তু বধিরদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সে সতর্কবাণী শোনে না" }, { "from": "gpt", "value": "বলুনঃ আমি তো কেবল ওহীর মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু বধিরদেরকে যখন সতর্ক করা হয়, তখন তারা সে সতর্কবাণী শোনে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার পালনকর্তার আযাবের কিছুমাত্রও তাদেরকে স্পর্শ করলে তারা বলতে থাকবে হায় আমাদের দুর্ভাগ্য আমরা অবশ্যই পাপী ছিলাম" }, { "from": "gpt", "value": "আপনার পালনকর্তার আযাবের কিছুমাত্রও তাদেরকে স্পর্শ করলে তারা বলতে থাকবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা অবশ্যই পাপী ছিলাম।" ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি কেয়ামতের দিন ন্যায়বিচারের মানদন্ড স্থাপন করব সুতরাং কারও প্রতি জুলুম হবে না যদি কোন আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্যে আমিই যথেষ্ট" }, { "from": "gpt", "value": "আমি কেয়ামতের দিন ন্যায়বিচারের মানদন্ড স্থাপন করব। সুতরাং কারও প্র...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি মূসা ও হারুণকে দান করেছিলাম মীমাংসাকারী গ্রন্থ আলো ও উপদেশ আল্লাহ ভীরুদের জন্যে" }, { "from": "gpt", "value": "আমি মূসা ও হারুণকে দান করেছিলাম মীমাংসাকারী গ্রন্থ, আলো ও উপদেশ, আল্লাহ ভীরুদের জন্যে" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা না দেখেই তাদের পালনকর্তাকে ভয় করে এবং কেয়ামতের ভয়ে শঙ্কিত" }, { "from": "gpt", "value": "যারা না দেখেই তাদের পালনকর্তাকে ভয় করে এবং কেয়ামতের ভয়ে শঙ্কিত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং এটা একটা বরকতময় উপদেশ যা আমি নাযিল করেছি অতএব তোমরা কি একে অস্বীকার কর" }, { "from": "gpt", "value": "এবং এটা একটা বরকতময় উপদেশ, যা আমি নাযিল করেছি। অতএব তোমরা কি একে অস্বীকার কর?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আমি ইতিপূর্বে ইব্রাহীমকে তার সৎপন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক পরিজ্ঞাত ও ছিলাম" }, { "from": "gpt", "value": "আর, আমি ইতিপূর্বে ইব্রাহীমকে তার সৎপন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক পরিজ্ঞাত ও ছিলাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যখন তিনি তাঁর পিতা ও তাঁর সম্প্রদায়কে বললেনঃ এই মূর্তিগুলো কী যাদের তোমরা পূজারী হয়ে বসে আছ" }, { "from": "gpt", "value": "যখন তিনি তাঁর পিতা ও তাঁর সম্প্রদায়কে বললেনঃ এই মূর্তিগুলো কী, যাদের তোমরা পূজারী হয়ে বসে আছ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ আমরা আমাদের বাপদাদাকে এদের পুজা করতে দেখেছি" }, { "from": "gpt", "value": "তারা বললঃ আমরা আমাদের বাপ-দাদাকে এদের পুজা করতে দেখেছি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি বললেনঃ তোমরা প্রকাশ্য গোমরাহীতে আছ এবং তোমাদের বাপদাদারাও" }, { "from": "gpt", "value": "তিনি বললেনঃ তোমরা প্রকাশ্য গোমরাহীতে আছ এবং তোমাদের বাপ-দাদারাও।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ তুমি কি আমাদের কাছে সত্যসহ আগমন করেছ না তুমি কৌতুক করছ" }, { "from": "gpt", "value": "তারা বললঃ তুমি কি আমাদের কাছে সত্যসহ আগমন করেছ, না তুমি কৌতুক করছ?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি বললেনঃ না তিনিই তোমাদের পালনকর্তা যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের পালনকর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এই বিষয়েরই সাক্ষ্যদাতা" }, { "from": "gpt", "value": "তিনি বললেনঃ না, তিনিই তোমাদের পালনকর্তা যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহর কসম যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করব" }, { "from": "gpt", "value": "আল্লাহর কসম, যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করব।" ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর তিনি সেগুলোকে চূর্ণবিচুর্ণ করে দিলেন ওদের প্রধানটি ব্যতীতঃ যাতে তারা তাঁর কাছে প্রত্যাবর্তন করে" }, { "from": "gpt", "value": "অতঃপর তিনি সেগুলোকে চূর্ণ-বিচুর্ণ করে দিলেন ওদের প্রধানটি ব্যতীতঃ যাতে তারা তাঁর কাছে প্রত্যাবর্তন করে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল সে তো নিশ্চয়ই কোন জালিম" }, { "from": "gpt", "value": "তারা বললঃ আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল? সে তো নিশ্চয়ই কোন জালিম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কতক লোকে বললঃ আমরা এক যুবককে তাদের সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি তাকে ইব্রাহীম বলা হয়" }, { "from": "gpt", "value": "কতক লোকে বললঃ আমরা এক যুবককে তাদের সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি; তাকে ইব্রাহীম বলা হয়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ তাকে জনসমক্ষে উপস্থিত কর যাতে তারা দেখে" }, { "from": "gpt", "value": "তারা বললঃ তাকে জনসমক্ষে উপস্থিত কর, যাতে তারা দেখে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ হে ইব্রাহীম তুমিই কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ" }, { "from": "gpt", "value": "তারা বললঃ হে ইব্রাহীম তুমিই কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি বললেনঃ না এদের এই প্রধানই তো একাজ করেছে অতএব তাদেরকে জিজ্ঞেস কর যদি তারা কথা বলতে পারে" }, { "from": "gpt", "value": "তিনি বললেনঃ না এদের এই প্রধানই তো একাজ করেছে। অতএব তাদেরকে জিজ্ঞেস কর, যদি তারা কথা বলতে পারে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর মনে মনে চিন্তা করল এবং বললঃ লোক সকল তোমরাই বে ইনসাফ" }, { "from": "gpt", "value": "অতঃপর মনে মনে চিন্তা করল এবং বললঃ লোক সকল; তোমরাই বে ইনসাফ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর তারা ঝুঁকে গেল মস্তক নত করে তুমি তো জান যে এরা কথা বলে না" }, { "from": "gpt", "value": "অতঃপর তারা ঝুঁকে গেল মস্তক নত করে, তুমি তো জান যে, এরা কথা বলে না" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি বললেনঃ তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর এবাদত কর যা তোমাদের কোন উপকার ও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না" }, { "from": "gpt", "value": "তিনি বললেনঃ তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর এবাদত কর, যা তোমাদের কোন উপকার ও করতে পারে না এবং ক্ষতিও করতে পার...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ধিক তোমাদের জন্যে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদেরই এবাদত কর ওদের জন্যে তোমরা কি বোঝ না" }, { "from": "gpt", "value": "ধিক তোমাদের জন্যে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদেরই এবাদত কর, ওদের জন্যে। তোমরা কি বোঝ না?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর যদি তোমরা কিছু করতে চাও" }, { "from": "gpt", "value": "তারা বললঃ একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর, যদি তোমরা কিছু করতে চাও।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি বললামঃ হে অগ্নি তুমি ইব্রাহীমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও" }, { "from": "gpt", "value": "আমি বললামঃ হে অগ্নি, তুমি ইব্রাহীমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা ইব্রাহীমের বিরুদ্ধে ফন্দি আঁটতে চাইল অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্থ করে দিলাম" }, { "from": "gpt", "value": "তারা ইব্রাহীমের বিরুদ্ধে ফন্দি আঁটতে চাইল, অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্থ করে দিলাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তাঁকে ও লূতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম যেখানে আমি বিশ্বের জন্যে কল্যাণ রেখেছি" }, { "from": "gpt", "value": "আমি তাঁকে ও লূতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম, যেখানে আমি বিশ্বের জন্যে কল্যাণ রেখেছি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম" }, { "from": "gpt", "value": "আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তাঁদেরকে নেতা করলাম তাঁরা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন আমি তাঁদের প্রতি ওহী নাযিল করলাম সৎকর্ম করার নামায কায়েম করার এবং যাকাত দান করার তাঁরা আমার এবাদতে ব্যাপৃত ছিল" }, { "from": "gpt", "value": "আমি তাঁদেরকে নেতা করলাম। তাঁরা আমার নির্দেশ অনুসারে পথ প...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাঁকে ঐ জনপদ থেকে উদ্ধার করেছিলাম যারা নোংরা কাজে লিপ্ত ছিল তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল" }, { "from": "gpt", "value": "এবং আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাঁকে ঐ জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যারা নোংরা কাজে ল...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম সে ছিল সৎকর্মশীলদের একজন" }, { "from": "gpt", "value": "আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম। সে ছিল সৎকর্মশীলদের একজন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং স্মরণ করুন নূহকে যখন তিনি এর পূর্বে আহবান করেছিলেন তখন আমি তাঁর দোয়া কবুল করেছিলাম অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম" }, { "from": "gpt", "value": "এবং স্মরণ করুন নূহকে; যখন তিনি এর পূর্বে আহবান করেছিলেন। তখন আমি তাঁর দোয়া কবুল করেছি...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং আমি তাঁকে ঐ সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল নিশ্চয় তারা ছিল এক মন্দ সম্প্রদায় অতঃপর আমি তাদের সবাইকে নিমজ্জত করেছিলাম" }, { "from": "gpt", "value": "এবং আমি তাঁকে ঐ সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম, যারা আমার নিদর্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং স্মরণ করুন দাউদ ও সুলায়মানকে যখন তাঁরা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিলেন তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল তাদের বিচার আমার সম্মুখে ছিল" }, { "from": "gpt", "value": "এবং স্মরণ করুন দাউদ ও সুলায়মানকে, যখন তাঁরা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিলেন। তাত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি সুলায়মানকে সে ফায়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম আমি পর্বত ও পক্ষীসমূহকে দাউদের অনুগত করে দিয়েছিলাম তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত এই সমস্ত আমিই করেছিলাম" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি সুলায়মানকে সে ফায়সালা বুঝ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তাঁকে তোমাদের জন্যে বর্ম নির্মান শিক্ষা দিয়েছিলাম যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে" }, { "from": "gpt", "value": "আমি তাঁকে তোমাদের জন্যে বর্ম নির্মান শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে?...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং সুলায়মানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে তা তাঁর আদেশে প্রবাহিত হত ঐ দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি আমি সব বিষয়েই সম্যক অবগত রয়েছি" }, { "from": "gpt", "value": "এবং সুলায়মানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে; তা তাঁর আদেশে প্রবাহিত হত ঐ দেশের দিকে, যেখ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং অধীন করেছি শয়তানদের কতককে যারা তার জন্যে ডুবুরীর কাজ করত এবং এ ছাড়া অন্য আরও অনেক কাজ করত আমি তাদেরকে নিয়ন্ত্রন করে রাখতাম" }, { "from": "gpt", "value": "এবং অধীন করেছি শয়তানদের কতককে, যারা তার জন্যে ডুবুরীর কাজ করত এবং এ ছাড়া অন্য আরও অনেক কাজ করত। আমি তাদেরকে ন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং স্মরণ করুন আইয়্যুবের কথা যখন তিনি তাঁর পালনকর্তাকে আহবান করে বলেছিলেনঃ আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান" }, { "from": "gpt", "value": "এবং স্মরণ করুন আইয়্যুবের কথা, যখন তিনি তাঁর পালনকর্তাকে আহবান করে বলেছিলেনঃ আমি দুঃখকষ্টে প...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁর দুঃখকষ্ট দূর করে দিলাম এবং তাঁর পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম আর তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশতঃ আর এটা এবাদত কারীদের জন্যে উপদেশ স্বরূপ" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং ইসমাঈল ইদ্রীস ও যুলকিফলের কথা স্মরণ করুন তাঁরা প্রত্যেকেই ছিলেন সবরকারী" }, { "from": "gpt", "value": "এবং ইসমাঈল, ইদ্রীস ও যুলকিফলের কথা স্মরণ করুন, তাঁরা প্রত্যেকেই ছিলেন সবরকারী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তাঁদেরকে আমার রহমাতপ্রাপ্তদের অন্তর্ভূক্ত করেছিলাম তাঁরা ছিলেন সৎকর্মপরায়ণ" }, { "from": "gpt", "value": "আমি তাঁদেরকে আমার রহমাতপ্রাপ্তদের অন্তর্ভূক্ত করেছিলাম। তাঁরা ছিলেন সৎকর্মপরায়ণ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং মাছওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতঃপর মনে করেছিলেন যে আমি তাঁকে ধৃত করতে পারব না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহবান করলেনঃ তুমি ব্যতীত কোন উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুনাহগার" }, { "from": "gpt", "value": "এবং মাছওয়ালার কথা স্মরণ করুন তিন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনি ভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনি ভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং যাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তাকে আহবান করেছিল হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস" }, { "from": "gpt", "value": "এবং যাকারিয়ার কথা স্মরণ করুন, যখন সে তার পালনকর্তাকে আহবান করেছিল; হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না। তুমি তে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্যে তার স্ত্রীকে প্রসব যোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং সেই নারীর কথা আলোচনা করুন যে তার কামপ্রবৃত্তিকে বশে রেখেছিল অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম" }, { "from": "gpt", "value": "এবং সেই নারীর কথা আলোচনা করুন, যে তার কামপ্রবৃত্তিকে বশে রেখেছিল, অতঃপর...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা সকলেই তোমাদের ধর্মের একই ধর্মে তো বিশ্বাসী সবাই এবং আমিই তোমাদের পালনকর্তা অতএব আমার বন্দেগী কর" }, { "from": "gpt", "value": "তারা সকলেই তোমাদের ধর্মের; একই ধর্মে তো বিশ্বাসী সবাই এবং আমিই তোমাদের পালনকর্তা, অতএব আমার বন্দেগী কর।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে ভেদ সৃষ্টি করেছে প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে" }, { "from": "gpt", "value": "এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে ভেদ সৃষ্টি করেছে। প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি" }, { "from": "gpt", "value": "অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে, তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত" }, { "from": "gpt", "value": "যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভুমি থেকে দ্রুত ছুটে আসবে" }, { "from": "gpt", "value": "যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভুমি থেকে দ্রুত ছুটে আসবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমোঘ প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফেরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে হায় আমাদের দূর্ভাগ্য আমরা এ বিষয়ে বেখবর ছিলাম বরং আমরা গোনাহগরই ছিলাম" }, { "from": "gpt", "value": "আমোঘ প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফেরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে; হায় আমাদের দূর্ভাগ্য, ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পুজা কর সেগুলো দোযখের ইন্ধন তোমরাই তাতে প্রবেশ করবে" }, { "from": "gpt", "value": "তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পুজা কর, সেগুলো দোযখের ইন্ধন। তোমরাই তাতে প্রবেশ করবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এই মূর্তিরা যদি উপাস্য হত তবে জাহান্নামে প্রবেশ করত না প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে" }, { "from": "gpt", "value": "এই মূর্তিরা যদি উপাস্য হত, তবে জাহান্নামে প্রবেশ করত না। প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা সেখানে চীৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না" }, { "from": "gpt", "value": "তারা সেখানে চীৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা দোযখ থেকে দূরে থাকবে" }, { "from": "gpt", "value": "যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা দোযখ থেকে দূরে থাকবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে" }, { "from": "gpt", "value": "তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মহা ত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবেঃ আজ তোমাদের দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল" }, { "from": "gpt", "value": "মহা ত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবেঃ আজ তোমাদের দিন, যে দিনের ওয়াদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে" }, { "from": "gpt", "value": "সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি উপদেশের পর যবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে" }, { "from": "gpt", "value": "আমি উপদেশের পর যবুরে লিখে দিয়েছি যে, আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এতে এবাদতকারী সম্প্রদায়ের জন্যে পর্যাপ্ত বিষয়বস্তু আছে" }, { "from": "gpt", "value": "এতে এবাদতকারী সম্প্রদায়ের জন্যে পর্যাপ্ত বিষয়বস্তু আছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি" }, { "from": "gpt", "value": "আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুনঃ আমাকে তো এ আদেশই দেয়া হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য সুতরাংতোমরা কি আজ্ঞাবহ হবে" }, { "from": "gpt", "value": "বলুনঃ আমাকে তো এ আদেশই দেয়া হয়েছে যে, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। সুতরাংতোমরা কি আজ্ঞাবহ হবে?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিনঃ আমি তোমাদেরকে পরিস্কার ভাবে সতর্ক করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে তা নিকটবর্তী না দূরবর্তী" }, { "from": "gpt", "value": "অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দিনঃ আমি তোমাদেরকে পরিস্কার ভাবে সতর্ক ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি জানেন যে কথা সশব্দে বল এবং যে কথা তোমরা গোপন কর" }, { "from": "gpt", "value": "তিনি জানেন, যে কথা সশব্দে বল এবং যে কথা তোমরা গোপন কর।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি জানি না সম্ভবতঃ বিলম্বের মধ্যে তোমাদের জন্যে একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ" }, { "from": "gpt", "value": "আমি জানি না সম্ভবতঃ বিলম্বের মধ্যে তোমাদের জন্যে একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "পয়গাম্বর বললেনঃ হে আমার পালনকর্তা আপনি ন্যায়ানুগ ফয়সালা করে দিন আমাদের পালনকর্তা তো দয়াময় তোমরা যা বলছ সে বিষয়ে আমরা তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি" }, { "from": "gpt", "value": "পয়গাম্বর বললেনঃ হে আমার পালনকর্তা, আপনি ন্যায়ানুগ ফয়সালা করে দিন। আমাদের পালনকর্তা ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে লোক সকল তোমাদের পালনকর্তাকে ভয় কর নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ংকর ব্যাপার" }, { "from": "gpt", "value": "হে লোক সকল! তোমাদের পালনকর্তাকে ভয় কর। নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ংকর ব্যাপার।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে বিস্মৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা মাতাল নয় বস্তুতঃ আল্লাহর আযাব সুকঠিন" }, { "from": "gpt", "value": "যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কতক মানুষ অজ্ঞানতাবশতঃ আল্লাহ সম্পেক বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে" }, { "from": "gpt", "value": "কতক মানুষ অজ্ঞানতাবশতঃ আল্লাহ সম্পেক বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "শয়তান সম্পর্কে লিখে দেয়া হয়েছে যে যে কেউ তার সাথী হবে সে তাকে বিভ্রান্ত করবে এবং দোযখের আযাবের দিকে পরিচালিত করবে" }, { "from": "gpt", "value": "শয়তান সম্পর্কে লিখে দেয়া হয়েছে যে, যে কেউ তার সাথী হবে, সে তাকে বিভ্রান্ত করবে এবং দোযখের আযাবের দিকে পরিচালিত করবে।" ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে লোকসকল যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও তবে ভেবে দেখ আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি এরপর বীর্য থেকে এরপর জমাট রক্ত থেকে এরপর পূর্ণাকৃতিবিশিষ্ট ও অপূর্ণাকৃতিবিশিষ্ট মাংসপিন্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্যে" }, { "from": "gpt", "value":...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর আমি এক নির্দিষ্ট কালের জন্যে মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ কর" }, { "from": "gpt", "value": "আর আমি এক নির্দিষ্ট কালের জন্যে মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের ক...
holy_quran_bangla
10