conversations
listlengths
2
2
source
stringclasses
9 values
score
float64
1.01
10
[ { "from": "human", "value": "সে বললঃ হে মূসা তুমি কি যাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্যে আগমন করেছ" }, { "from": "gpt", "value": "সে বললঃ হে মূসা, তুমি কি যাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্যে আগমন করেছ?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ যাদু উপস্থিত করব সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি ওয়াদার দিন ঠিক কর যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না একটি পরিষ্কার প্রান্তরে" }, { "from": "gpt", "value": "অতএব, আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ যাদু ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বললঃ তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন এবং পূর্বাহে লোকজন সমবেত হবে" }, { "from": "gpt", "value": "মূসা বললঃ তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন এবং পূর্বাহে লোকজন সমবেত হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর ফেরাউন প্রস্থান করল এবং তার সব কলাকৌশল জমা করল অতঃপর উপস্থিত হল" }, { "from": "gpt", "value": "অতঃপর ফেরাউন প্রস্থান করল এবং তার সব কলাকৌশল জমা করল অতঃপর উপস্থিত হল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা আঃ তাদেরকে বললেনঃ দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধবংস করে দেবেন যে মিথ্যা উদভাবন করে সেই বিফল মনোরথ হয়েছে" }, { "from": "gpt", "value": "মূসা আঃ তাদেরকে বললেনঃ দুর্ভাগ্য তোমাদের; তোমরা আল্লাহর প্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল" }, { "from": "gpt", "value": "অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ এই দুইজন নিশ্চিতই যাদুকর তারা তাদের যাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায়" }, { "from": "gpt", "value": "তারা বললঃ এই দুইজন নিশ্চিতই যাদুকর, তারা তাদের যাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত কর অতঃপর সারিবদ্ধ হয়ে আস আজ যে জয়ী হবে সেই সফলকাম হবে" }, { "from": "gpt", "value": "অতএব, তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত কর, অতঃপর সারিবদ্ধ হয়ে আস। আজ যে জয়ী হবে, সেই সফলকাম হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ হে মূসা হয় তুমি নিক্ষেপ কর না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি" }, { "from": "gpt", "value": "তারা বললঃ হে মূসা, হয় তুমি নিক্ষেপ কর, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বললেনঃ বরং তোমরাই নিক্ষেপ কর তাদের যাদুর প্রভাবে হঠাৎ তাঁর মনে হল যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো চুটাছুটি করছে" }, { "from": "gpt", "value": "মূসা বললেনঃ বরং তোমরাই নিক্ষেপ কর। তাদের যাদুর প্রভাবে হঠাৎ তাঁর মনে হল, যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো চুটাছুটি করছে।...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন" }, { "from": "gpt", "value": "অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি বললামঃ ভয় করো না তুমি বিজয়ী হবে" }, { "from": "gpt", "value": "আমি বললামঃ ভয় করো না, তুমি বিজয়ী হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ কর এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে তারা যা করেছে তা তো কেবল যাদুকরের কলাকৌশল যাদুকর যেখানেই থাকুক সফল হবে না" }, { "from": "gpt", "value": "তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ কর। এটা যা কিছু তারা করেছে তা গ্রাস ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর যাদুকররা সেজদায় পড়ে গেল তারা বললঃ আমরা হারুন ও মূসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম" }, { "from": "gpt", "value": "অতঃপর যাদুকররা সেজদায় পড়ে গেল। তারা বললঃ আমরা হারুন ও মূসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফেরাউন বললঃ আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে দেখছি সেই তোমাদের প্রধান সে তোমাদেরকে যাদু শিক্ষা দিয়েছে" }, { "from": "gpt", "value": "ফেরাউন বললঃ আমার অনুমতি দানের পূর্বেই? তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে; দেখছি সেই তোমাদের ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করব এবং আমি তোমাদেরকে খর্জুর বৃক্ষের কান্ডে শূলে চড়াব এবং তোমরা নিশ্চিত রূপেই জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব কঠোরতর এবং অধিক্ষণ স্থায়ী" }, { "from": "gpt", "value": "অতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দি...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যাদুকররা বললঃ আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদের কে সৃষ্টি করেছেন তাঁর উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না অতএব তুমি যা ইচ্ছা করতে পার তুমি তো শুধু এই পার্থিব জীবনেই যা করার করবে" }, { "from": "gpt", "value": "যাদুকররা বললঃ আমাদের কাছ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে যাদু করতে বাধ্য করেছ তা মার্জনা করেন আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী" }, { "from": "gpt", "value": "আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে তার জন্য রয়েছে জাহান্নাম সেখানে সে মরবে না এবং বাঁচবেও না" }, { "from": "gpt", "value": "নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে, তার জন্য রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবে না এবং বাঁচবেও না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যারা তাঁর কাছে আসে এমন ঈমানদার হয়ে যায় সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্যে রয়েছে সুউচ্চ মর্তবা" }, { "from": "gpt", "value": "আর যারা তাঁর কাছে আসে এমন ঈমানদার হয়ে যায় সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্যে রয়েছে সুউচ্চ মর্তবা।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বসবাসের এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশে দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে এটা তাদেরই পুরস্কার যারা পবিত্র হয়" }, { "from": "gpt", "value": "বসবাসের এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশে দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে এটা ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি মূসা প্রতি এই মর্মে ওহী করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও এবং তাদের জন্যে সমুদ্রে শুষ্কপথ নির্মাণ কর পেছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না" }, { "from": "gpt", "value": "আমি মূসা প্রতি এই মর্মে ওহী ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জত করল" }, { "from": "gpt", "value": "অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জত করল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফেরআউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎপথ দেখায়নি" }, { "from": "gpt", "value": "ফেরআউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎপথ দেখায়নি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে বনীইসরাঈল আমি তোমাদেরকে তোমাদের শক্রুর কবল থেকে উদ্ধার করেছি তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না ও সালওয়া নাযিল করেছি" }, { "from": "gpt", "value": "হে বনী-ইসরাঈল! আমি তোমাদেরকে তোমাদের শক্রুর কবল থেকে উদ্ধার ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলেছিঃ আমার দেয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমালংঘন করো না তা হলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধবংস হয়ে যায়" }, { "from": "gpt", "value": "বলেছিঃ আমার দেয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমালংঘন করো না, তা হলে তোমাদের উপ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যে তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল" }, { "from": "gpt", "value": "আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে মূসা তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি ত্বরা করলে কেন" }, { "from": "gpt", "value": "হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি ত্বরা করলে কেন?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি বললেনঃ এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার পালনকর্তা আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও" }, { "from": "gpt", "value": "তিনি বললেনঃ এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম, যাতে তুমি সন্তুষ্ট হও।" } ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বললেনঃ আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে" }, { "from": "gpt", "value": "বললেনঃ আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর মূসা তাঁর সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রদ্ধ ও অনুতপ্ত অবস্থায় তিনি বললেনঃ হে আমার সম্প্রদায় তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি" }, { "from": "gpt", "value": "অতঃপর মূসা তাঁর সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে না তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে" }, { "from": "gpt", "value": "তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে, না তোমরা চেয়ে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি কিন্তু আমাদের উপর ফেরউনীদের অলংকারের বোঝা চাপিয়ে দেয়া হয়েছিল অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি এমনি ভাবে সামেরীও নিক্ষেপ করেছে" }, { "from": "gpt", "value": "তারা বললঃ আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর সে তাদের জন্য তৈরী করে বের করল একটি গোবৎস একটা দেহ যার মধ্যে গরুর শব্দ ছিল তারা বললঃ এটা তোমাদের উপাস্য এবং মূসার ও উপাস্য অতঃপর মূসা ভুলে গেছে" }, { "from": "gpt", "value": "অতঃপর সে তাদের জন্য তৈরী করে বের করল একটি গো-বৎস, একটা দেহ, যার মধ্যে গরুর শব্দ ছিল...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা কি দেখে না যে এটা তাদের কোন কথার উত্তর দেয় না এবং তারে কোন ক্ষতি ও উপকার করার ক্ষমতাও রাখে না" }, { "from": "gpt", "value": "তারা কি দেখে না যে, এটা তাদের কোন কথার উত্তর দেয় না এবং তারে কোন ক্ষতি ও উপকার করার ক্ষমতাও রাখে না?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হারুন তাদেরকে পুর্বেই বলেছিলেনঃ হে আমার কওম তোমরা তো এই গোবৎস দ্বারা পরীক্ষায় নিপতিত হয়েছ এবং তোমাদের পালনকর্তা দয়াময় অতএব তোমরা আমার অনুসরণ কর এবং আমার আদেশ মেনে চল" }, { "from": "gpt", "value": "হারুন তাদেরকে পুর্বেই বলেছিলেনঃ হে আমার কওম, তোমরা তো এই গো-বৎ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ মূসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা সদাসর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব" }, { "from": "gpt", "value": "তারা বললঃ মূসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা সদাসর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বললেনঃ হে হারুন তুমি যখন তাদেরকে পথ ভ্রষ্ট হতে দেখলে তখন তোমাকে কিসে নিবৃত্ত করল" }, { "from": "gpt", "value": "মূসা বললেনঃ হে হারুন, তুমি যখন তাদেরকে পথ ভ্রষ্ট হতে দেখলে, তখন তোমাকে কিসে নিবৃত্ত করল?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ" }, { "from": "gpt", "value": "আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে? তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি বললেনঃ হে আমার জননীতনয় আমার শ্মশ্রু ও মাথার চুল ধরে আকর্ষণ করো না আমি আশঙ্কা করলাম যে তুমি বলবেঃ তুমি বনীইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখনি" }, { "from": "gpt", "value": "তিনি বললেনঃ হে আমার জননী-তনয়, আমার শ্মশ্রু ও মাথার চুল ধরে আকর্ষণ ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বললেন হে সামেরী এখন তোমার ব্যাপার কি" }, { "from": "gpt", "value": "মূসা বললেন হে সামেরী, এখন তোমার ব্যাপার কি?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সে বললঃ আমি দেখলাম যা অন্যেরা দেখেনি অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহের নীচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম অতঃপর আমি তা নিক্ষেপ করলাম আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল" }, { "from": "gpt", "value": "সে বললঃ আমি দেখলাম যা অন্যেরা দেখেনি। অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বললেনঃ দূর হ তোর জন্য সারা জীবন এ শাস্তিই রইল যে তুই বলবি আমাকে স্পর্শ করো না এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকতি আমরা সেটি জালিয়ে দেবই" }, { "from": "gpt", "value": "মূসা বললেনঃ দ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর একে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই" }, { "from": "gpt", "value": "অতঃপর একে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই সব বিষয় তাঁর জ্ঞানের পরিধিভুক্ত" }, { "from": "gpt", "value": "তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই। সব বিষয় তাঁর জ্ঞানের পরিধিভুক্ত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমনিভাবে আমি পূর্বে যা ঘটেছে তার সংবাদ আপনার কাছে বর্ণনা করি আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ" }, { "from": "gpt", "value": "এমনিভাবে আমি পূর্বে যা ঘটেছে, তার সংবাদ আপনার কাছে বর্ণনা করি। আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কেয়ামতের দিন বোঝা বহন করবে" }, { "from": "gpt", "value": "যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে, সে কেয়ামতের দিন বোঝা বহন করবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা তাতে চিরকাল থাকবে এবং কেয়ামতের দিন এই বোঝা তাদের জন্যে মন্দ হবে" }, { "from": "gpt", "value": "তারা তাতে চিরকাল থাকবে এবং কেয়ামতের দিন এই বোঝা তাদের জন্যে মন্দ হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেদিন সিঙ্গায় ফূৎকার দেয়া হবে সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু অবস্থায়" }, { "from": "gpt", "value": "যেদিন সিঙ্গায় ফূৎকার দেয়া হবে, সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু অবস্থায়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা চুপিসারে পরস্পরে বলাবলি করবেঃ তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে" }, { "from": "gpt", "value": "তারা চুপিসারে পরস্পরে বলাবলি করবেঃ তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা কি বলে তা আমি ভালোভাবে জানি তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবেঃ তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে" }, { "from": "gpt", "value": "তারা কি বলে তা আমি ভালোভাবে জানি। তাদের মধ্যে যে, অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবেঃ তোমরা মাত্র একদিন অবস্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করা অতএব আপনি বলুনঃ আমার পালনকর্তা পহাড়সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন" }, { "from": "gpt", "value": "তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করা। অতএব, আপনি বলুনঃ আমার পালনকর্তা পহাড়সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন।...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর পৃথিবীকে মসৃণ সমতলভূমি করে ছাড়বেন" }, { "from": "gpt", "value": "অতঃপর পৃথিবীকে মসৃণ সমতলভূমি করে ছাড়বেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তুমি তাতে মোড় ও টিলা দেখবে না" }, { "from": "gpt", "value": "তুমি তাতে মোড় ও টিলা দেখবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সেই দিন তারা আহবানকারীর অনুসরণ করবে যার কথা এদিকসেদিক হবে না এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না" }, { "from": "gpt", "value": "সেই দিন তারা আহবানকারীর অনুসরণ করবে, যার কথা এদিক-সেদিক হবে না এবং দয়াময় আল্লাহর ভয়ে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন সে ছাড়া কারও সুপারিশ সেদিন কোন উপকারে আসবে না" }, { "from": "gpt", "value": "দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন সে ছাড়া কারও সুপারিশ সেদিন কোন উপকারে আসবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না" }, { "from": "gpt", "value": "তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমন্ডল অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে" }, { "from": "gpt", "value": "সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমন্ডল অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যে ঈমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না" }, { "from": "gpt", "value": "যে ঈমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে, সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমনিভাবে আমি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি যাতে তারা আল্লাহভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়" }, { "from": "gpt", "value": "এমনিভাবে আমি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যপারে তাড়াহুড়া করবেন না এবং বলুনঃ হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন" }, { "from": "gpt", "value": "সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি" }, { "from": "gpt", "value": "আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম। অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যখন আমি ফেরেশতাদেরকে বললামঃ তোমরা আদমকে সেজদা কর তখন ইবলীস ব্যতীত সবাই সেজদা করল সে অমান্য করল" }, { "from": "gpt", "value": "যখন আমি ফেরেশতাদেরকে বললামঃ তোমরা আদমকে সেজদা কর, তখন ইবলীস ব্যতীত সবাই সেজদা করল। সে অমান্য করল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি বললামঃ হে আদম এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু সুতরাং সে যেন বের করে না দেয় তোমাদের জান্নাত থেকে তাহলে তোমরা কষ্টে পতিত হবে" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি বললামঃ হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন বের করে না দেয় তোমাদের জান্ন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাকে এই দেয়া হল যে তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীণ হবে না" }, { "from": "gpt", "value": "তোমাকে এই দেয়া হল যে, তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীণ হবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রেও কষ্ট পাবে না" }, { "from": "gpt", "value": "এবং তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রেও কষ্ট পাবে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর শয়তান তাকে কুমন্ত্রনা দিল বললঃ হে আদম আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা" }, { "from": "gpt", "value": "অতঃপর শয়তান তাকে কুমন্ত্রনা দিল, বললঃ হে আদম, আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর তারা উভয়েই এর ফল ভক্ষণ করল তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে শুরু করল আদম তার পালনকর্তার অবাধ্যতা করল ফলে সে পথ ভ্রষ্ঠ হয়ে গেল" }, { "from": "gpt", "value": "অতঃপর তারা উভয়েই এর ফল ভক্ষণ করল, তখন ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এরপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন তার প্রতি মনোযোগী হলেন এবং তাকে সুপথে আনয়ন করলেন" }, { "from": "gpt", "value": "এরপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন, তার প্রতি মনোযোগী হলেন এবং তাকে সুপথে আনয়ন করলেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি বললেনঃ তোমরা উভয়েই এখান থেকে এক সঙ্গে নেমে যাও তোমরা একে অপরের শত্রু এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসে তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ঠ হবে না এবং কষ্টে পতিত হবে না" }, { "from": "gpt", "value": "তিনি বললেনঃ তোমরা উভয়েই এখান থেকে ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব" }, { "from": "gpt", "value": "এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সে বলবেঃ হে আমার পালনকর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন আমি তো চক্ষুমান ছিলাম" }, { "from": "gpt", "value": "সে বলবেঃ হে আমার পালনকর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুমান ছিলাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ বলবেনঃ এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব" }, { "from": "gpt", "value": "আল্লাহ বলবেনঃ এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। তেমনিভাবে আজ তোমাকে ভুলে ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমনিভাবে আমি তাকে প্রতিফল দেব যে সীমালঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে তার পরকালের শাস্তি কঠোরতর এবং অনেক স্থায়ী" }, { "from": "gpt", "value": "এমনিভাবে আমি তাকে প্রতিফল দেব, যে সীমালঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে। তার পরকালের শ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধবংস করেছি যাদের বাসভুমিতে এরা বিচরণ করে এটা কি এদেরকে সৎপথ প্রদর্শন করল না নিশ্চয় এতে বুদ্ধিমানদের জন্যে নিদর্শনাবলী রয়েছে" }, { "from": "gpt", "value": "আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধবংস করেছি। যাদের বাসভুমিতে এরা বিচরণ করে, এটা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত" }, { "from": "gpt", "value": "আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষনা করুন সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষনা করুন রাত্রির কিছু অংশ ও দিবাভাগে সম্ভবতঃ তাতে আপনি সন্তুষ্ট হবেন" }, { "from": "gpt", "value": "সু...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্যে পার্থিবজীবনের সৌন্দর্য স্বরূপ ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি আপনি সেই সব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না আপনার পালনকর্তার দেয়া রিযিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী" }, { "from": "gpt", "value": "আমি এদের বিভিন্ন প্রকার লোক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোন রিযিক চাই না আমি আপনাকে রিযিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ" }, { "from": "gpt", "value": "আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন।...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এরা বলেঃ সে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোন নিদর্শন আনয়ন করে না কেন তাদের কাছে কি প্রমাণ আসেনি যা পূর্ববর্তী গ্রন্থসমূহে আছে" }, { "from": "gpt", "value": "এরা বলেঃ সে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোন নিদর্শন আনয়ন করে না কেন? তাদের কাছে কি প্রমাণ আসে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি আমি এদেরকে ইতিপূর্বে কোন শাস্তি দ্বারা ধ্বংস করতাম তবে এরা বলতঃ হে আমাদের পালনকর্তা আপনি আমাদের কাছে একজন রসূল প্রেরণ করলেন না কেন তাহলে তো আমরা অপমানিত ও হেয় হওয়ার পূর্বেই আপনার নিদর্শন সমূহ মেনে চলতাম" }, { "from": "gpt", "value": "যদি আমি এদেরকে ইতিপূর্বে কে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুন প্রত্যেকেই পথপানে চেয়ে আছে সুতরাং তোমরাও পথপানে চেয়ে থাক অদূর ভবিষ্যতে তোমরা জানতে পারবে কে সরল পথের পথিক এবং কে সৎপথ প্রাপ্ত হয়েছে" }, { "from": "gpt", "value": "বলুন, প্রত্যেকেই পথপানে চেয়ে আছে, সুতরাং তোমরাও পথপানে চেয়ে থাক। অদূর ভবিষ্যতে তোমরা জানতে পারব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মানুষের হিসাবকিতাবের সময় নিকটবর্তী অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে" }, { "from": "gpt", "value": "মানুষের হিসাব-কিতাবের সময় নিকটবর্তী; অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোন নতুন উপদেশ আসে তারা তা খেলার ছলে শ্রবণ করে" }, { "from": "gpt", "value": "তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোন নতুন উপদেশ আসে, তারা তা খেলার ছলে শ্রবণ করে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের অন্তর থাকে খেলায় মত্ত জালেমরা গোপনে পরামর্শ করে সে তো তোমাদেরই মত একজন মানুষ এমতাবস্থায় দেখে শুনে তোমরা তার যাদুর কবলে কেন পড়" }, { "from": "gpt", "value": "তাদের অন্তর থাকে খেলায় মত্ত। জালেমরা গোপনে পরামর্শ করে, সে তো তোমাদেরই মত একজন মানুষ; এমতাবস্থায় ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "পয়গম্বর বললেনঃ নভোমন্ডল ও ভুমন্ডলের কথাই আমার পালনকর্তা জানেন তিনি সবকিছু শোনেন সবকিছু জানেন" }, { "from": "gpt", "value": "পয়গম্বর বললেনঃ নভোমন্ডল ও ভুমন্ডলের কথাই আমার পালনকর্তা জানেন। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এছাড়া তারা আরও বলেঃ অলীক স্বপ্ন না সে মিথ্যা উদ্ভাবন করেছে না সে একজন কবি অতএব সে আমাদের কাছে কোন নিদর্শন আনয়ন করুক যেমন নিদর্শন সহ আগমন করেছিলেন পূর্ববর্তীগন" }, { "from": "gpt", "value": "এছাড়া তারা আরও বলেঃ অলীক স্বপ্ন; না সে মিথ্যা উদ্ভাবন করেছে, না সে একজন কবি।...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের পূর্বে যেসব জনপদ আমি ধবংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে" }, { "from": "gpt", "value": "তাদের পূর্বে যেসব জনপদ আমি ধবংস করে দিয়েছি, তারা বিশ্বাস স্থাপন করেনি; এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহী পাঠাতাম অতএব তোমরা যদি না জান তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস কর" }, { "from": "gpt", "value": "আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি, যাদের কাছে আমি ওহী পাঠাতাম। অতএব তোমরা যদি না জান তবে যারা স্মরণ রাখে ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য ভক্ষণ করত না এবং তারা চিরস্থায়ীও ছিল না" }, { "from": "gpt", "value": "আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে, তারা খাদ্য ভক্ষণ করত না এবং তারা চিরস্থায়ীও ছিল না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম এবং ধবংস করে ছিলাম সীমালঙ্ঘনকারীদেরকে" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তোমাদের প্রতি একটি কিতাব অবর্তীর্ণ করেছি এতে তোমাদের জন্যে উপদেশ রয়েছে তোমরা কি বোঝ না" }, { "from": "gpt", "value": "আমি তোমাদের প্রতি একটি কিতাব অবর্তীর্ণ করেছি; এতে তোমাদের জন্যে উপদেশ রয়েছে। তোমরা কি বোঝ না?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি" }, { "from": "gpt", "value": "আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর যখন তারা আমার আযাবের কথা টের পেল তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগল" }, { "from": "gpt", "value": "অতঃপর যখন তারা আমার আযাবের কথা টের পেল, তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "পলায়ন করো না এবং ফিরে এস যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাসগৃহে সম্ভবত কেউ তোমাদের জিজ্ঞেস করবে" }, { "from": "gpt", "value": "পলায়ন করো না এবং ফিরে এস, যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাসগৃহে; সম্ভবত; কেউ তোমাদের জিজ্ঞেস করবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বললঃ হায় দুর্ভোগ আমাদের আমরা অবশ্যই পাপী ছিলাম" }, { "from": "gpt", "value": "তারা বললঃ হায়, দুর্ভোগ আমাদের, আমরা অবশ্যই পাপী ছিলাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের এই আর্তনাদ সব সময় ছিল শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি" }, { "from": "gpt", "value": "তাদের এই আর্তনাদ সব সময় ছিল, শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আকাশ পৃথিবী এতদুভয়ের মধ্যে যা আছে তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি" }, { "from": "gpt", "value": "আকাশ পৃথিবী এতদুভয়ের মধ্যে যা আছে, তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম যদি আমাকে করতে হত" }, { "from": "gpt", "value": "আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম, তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম, যদি আমাকে করতে হত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণবিচূর্ণ করে দেয় অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায় তোমরা যা বলছ তার জন্যে তোমাদের দুর্ভোগ" }, { "from": "gpt", "value": "বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্...
holy_quran_bangla
10