conversations
listlengths
2
2
source
stringclasses
9 values
score
float64
1.01
10
[ { "from": "human", "value": "সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করত তাদেরকে সেদিন তিনি উপাস্যদেরকে বলবেন তোমরাই কি আমার এই বান্দাদেরকে পথভ্রান্ত করেছিলে না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছিল" }, { "from": "gpt", "value": "সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বলবেআপনি পবিত্র আমরা আপনার পরিবর্তে অন্যকে মুরুব্বীরূপে গ্রহণ করতে পারতাম না কিন্তু আপনিই তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগসম্ভার দিয়েছিলেন ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি" }, { "from": "gpt", "value": "তারা বলবে-আপনি ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ মুশরিকদেরকে বলবেন তোমাদের কথা তো তারা মিথ্যা সাব্যস্ত করল এখন তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্যও করতে পারবে না তোমাদের মধ্যে যে গোনাহগার আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব" }, { "from": "gpt", "value": "আল্লাহ মুশরিকদেরকে বলবেন, তোমাদের ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার পূর্বে যত রসূল প্রেরণ করেছি তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটেবাজারে চলাফেরা করত আমি তোমাদের এককে অপরের জন্যে পরীক্ষাস্বরূপ করেছি দেখি তোমরা সবর কর কিনা আপনার পালনকর্তা সব কিছু দেখেন" }, { "from": "gpt", "value": "আপনার পূর্বে যত রসূল প্রেরণ করেছি, তারা সবাই ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে আমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করা হল না কেন অথবা আমরা আমাদের পালনকর্তাকে দেখি না কেন তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে" }, { "from": "gpt", "value": "যারা আমার সাক্ষাৎ আশা করে না, তারা বলে, আমাদের...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে সেদিন অপরাধীদের জন্যে কোন সুসংবাদ থাকবে না এবং তারা বলবে কোন বাধা যদি তা আটকে রাখত" }, { "from": "gpt", "value": "যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, সেদিন অপরাধীদের জন্যে কোন সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, কোন বাধা যদি তা আটকে রাখত।" ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণারূপে করে দেব" }, { "from": "gpt", "value": "আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণারূপে করে দেব।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম" }, { "from": "gpt", "value": "সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সেদিন আকাশ মেঘমালাসহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের নামিয়ে দেয়া হবে" }, { "from": "gpt", "value": "সেদিন আকাশ মেঘমালাসহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের নামিয়ে দেয়া হবে," } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন" }, { "from": "gpt", "value": "সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে হায় আফসোস আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম" }, { "from": "gpt", "value": "জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হায় আমার দূর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম" }, { "from": "gpt", "value": "হায় আমার দূর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়" }, { "from": "gpt", "value": "আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "রসূল বললেনঃ হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে" }, { "from": "gpt", "value": "রসূল বললেনঃ হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এমনিভাবে প্রত্যেক নবীর জন্যে আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি আপনার জন্যে আপনার পালনকর্তা পথপ্রদর্শক ও সাহায্যকারীরূপে যথেষ্ট" }, { "from": "gpt", "value": "এমনিভাবে প্রত্যেক নবীর জন্যে আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি। আপনার জন্যে আপনার পালনকর্তা পথপ্রদর্শক ও ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সত্য প্রত্যাখানকারীরা বলে তাঁর প্রতি সমগ্র কোরআন একদফায় অবতীর্ণ হল না কেন আমি এমনিভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করেছি আপনার অন্তকরণকে মজবুত করার জন্যে" }, { "from": "gpt", "value": "সত্য প্রত্যাখানকারীরা বলে, তাঁর প্রতি সমগ্র কোরআন একদফায় অবতীর্ণ হল না...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা আপনার কাছে কোন সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার সঠিক জওয়াব ও সুন্দর ব্যাখ্যা দান করি" }, { "from": "gpt", "value": "তারা আপনার কাছে কোন সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার সঠিক জওয়াব ও সুন্দর ব্যাখ্যা দান করি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে তাদেরই স্থান হবে নিকৃষ্ট এবং তারাই পথভ্রষ্ট" }, { "from": "gpt", "value": "যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে, তাদেরই স্থান হবে নিকৃষ্ট এবং তারাই পথভ্রষ্ট।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি তো মূসাকে কিতাব দিয়েছি এবং তাঁর সাথে তাঁর ভ্রাতা হারুনকে সাহায্যকারী করেছি" }, { "from": "gpt", "value": "আমি তো মূসাকে কিতাব দিয়েছি এবং তাঁর সাথে তাঁর ভ্রাতা হারুনকে সাহায্যকারী করেছি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি বলেছি তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে অতঃপর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি বলেছি, তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে। অতঃপর আমি তাদে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নূহের সম্প্রদায় যখন রসূলগণের প্রতি মিথ্যারোপ করল তখন আমি তাদেরকে নিমজ্জত করলাম এবং তাদেরকে মানবমন্ডলীর জন্যে নিদর্শন করে দিলাম জালেমদের জন্যে আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি" }, { "from": "gpt", "value": "নূহের সম্প্রদায় যখন রসূলগণের প্রতি মিথ্যারোপ করল...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি ধ্বংস করেছি আদ সামুদ কপবাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে" }, { "from": "gpt", "value": "আমি ধ্বংস করেছি আদ, সামুদ, কপবাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি প্রত্যেকের জন্যেই দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পুর্ণরূপে ধ্বংস করেছি" }, { "from": "gpt", "value": "আমি প্রত্যেকের জন্যেই দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পুর্ণরূপে ধ্বংস করেছি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা তো সেই জনপদের উপর দিয়েই যাতায়াত করে যার ওপর বর্ষিত হয়েছে মন্দ বৃষ্টি তবে কি তারা তা প্রত্যক্ষ করে না বরং তারা পুনরুজ্জীবনের আশঙ্কা করে না" }, { "from": "gpt", "value": "তারা তো সেই জনপদের উপর দিয়েই যাতায়াত করে, যার ওপর বর্ষিত হয়েছে মন্দ বৃষ্টি। তবে কি তারা তা ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করে বলে এই কি সে যাকে আল্লাহ রসূল করে প্রেরণ করেছেন" }, { "from": "gpt", "value": "তারা যখন আপনাকে দেখে, তখন আপনাকে কেবল বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করে, বলে, এ-ই কি সে যাকে আল্লাহ রসূল করে প্রেরণ করেছেন?" ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণের কাছ থেকে সরিয়েই দিত যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট" }, { "from": "gpt", "value": "সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণের কাছ থেকে সরিয়েই দিত, যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি কি তাকে দেখেন না যে তারা প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে তবুও কি আপনি তার যিম্মাদার হবেন" }, { "from": "gpt", "value": "আপনি কি তাকে দেখেন না, যে তারা প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে তারা তো চতুস্পদ জন্তুর মত বরং আরও পথভ্রান্ত" }, { "from": "gpt", "value": "আপনি কি মনে করেন যে, তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুস্পদ জন্তুর মত; বরং আরও পথভ্রান্ত" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তুমি কি তোমার পালনকর্তাকে দেখ না তিনি কিভাবে ছায়াকে বিলম্বিত করেন তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক" }, { "from": "gpt", "value": "তুমি কি তোমার পালনকর্তাকে দেখ না, তিনি কিভাবে ছায়াকে বিলম্বিত করেন? তিনি ইচ্ছা করলে একে স্থির ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই তো তোমাদের জন্যে রাত্রিকে করেছেন আবরণ নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্যে" }, { "from": "gpt", "value": "তিনিই তো তোমাদের জন্যে রাত্রিকে করেছেন আবরণ, নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্যে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই স্বীয় রহমতের প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহীরূপে প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্যে পানি বর্ষণ করি" }, { "from": "gpt", "value": "তিনিই স্বীয় রহমতের প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহীরূপে প্রেরণ করেন। এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্যে পানি ব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তদ্দ্বারা মৃত ভূভাগকে সঞ্জীবিত করার জন্যে এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষের তৃষ্ণা নিবারণের জন্যে" }, { "from": "gpt", "value": "তদ্দ্বারা মৃত ভূভাগকে সঞ্জীবিত করার জন্যে এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষের তৃষ্ণা নিবারণের জন্যে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি যাতে তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না" }, { "from": "gpt", "value": "এবং আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি, যাতে তারা স্মরণ করে। কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন ভয় প্রদর্শনকারী প্রেরণ করতে পারতাম" }, { "from": "gpt", "value": "আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন ভয় প্রদর্শনকারী প্রেরণ করতে পারতাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন" }, { "from": "gpt", "value": "অতএব আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন এটি মিষ্ট তৃষ্ণা নিবারক ও এটি লোনা বিস্বাদ উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায় একটি দুর্ভেদ্য আড়াল" }, { "from": "gpt", "value": "তিনিই সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট, তৃষ্ণা নিবারক ও এটি লোনা, বিস্বাদ; উ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে অতঃপর তাকে রক্তগত বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম" }, { "from": "gpt", "value": "তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতঃপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা এবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না কাফের তো তার পালনকর্তার প্রতি পৃষ্ঠপ্রদর্শনকারী" }, { "from": "gpt", "value": "তারা এবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর, যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে ন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি আপনাকে সুসংবাদ ও সতর্ককারীরূপেই প্রেরণ করেছি" }, { "from": "gpt", "value": "আমি আপনাকে সুসংবাদ ও সতর্ককারীরূপেই প্রেরণ করেছি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুন আমি তোমাদের কাছে এর কোন বিনিময় চাই না কিন্তু যে ইচ্ছা করে সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক" }, { "from": "gpt", "value": "বলুন, আমি তোমাদের কাছে এর কোন বিনিময় চাই না, কিন্তু যে ইচ্ছা করে, সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন যার মৃত্যু নেই এবং তাঁর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন তিনি বান্দার গোনাহ সম্পর্কে যথেষ্ট খবরদার" }, { "from": "gpt", "value": "আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন, যার মৃত্যু নেই এবং তাঁর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন। তিনি বান্দার ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনি নভোমন্ডল ভূমন্ডল ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয়দিনে সৃস্টি করেছেন অতঃপর আরশে সমাসীন হয়েছেন তিনি পরম দয়াময় তাঁর সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞেস কর" }, { "from": "gpt", "value": "তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয়দিনে সৃস্টি করেছেন, অতঃপর ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদেরকে যখন বলা হয় দয়াময়কে সেজদা কর তখন তারা বলে দয়াময় আবার কে তুমি কাউকে সেজদা করার আদেশ করলেই কি আমরা সেজদা করব এতে তাদের পলায়নপরতাই বৃদ্ধি পায়" }, { "from": "gpt", "value": "তাদেরকে যখন বলা হয়, দয়াময়কে সেজদা কর, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সেজদা করার আ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কল্যাণময় তিনি যিনি নভোমন্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র" }, { "from": "gpt", "value": "কল্যাণময় তিনি, যিনি নভোমন্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা অনুসন্ধানপ্রিয় অথবা যারা কৃতজ্ঞতাপ্রিয় তাদের জন্যে তিনি রাত্রি ও দিবস সৃষ্টি করেছেন পরিবর্তনশীলরূপে" }, { "from": "gpt", "value": "যারা অনুসন্ধানপ্রিয় অথবা যারা কৃতজ্ঞতাপ্রিয় তাদের জন্যে তিনি রাত্রি ও দিবস সৃষ্টি করেছেন পরিবর্তনশীলরূপে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "রহমানএর বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম" }, { "from": "gpt", "value": "রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম।...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দন্ডায়মান হয়ে" }, { "from": "gpt", "value": "এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দন্ডায়মান হয়ে;" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং যারা বলে হে আমার পালনকর্তা আমাদের কাছথেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ" }, { "from": "gpt", "value": "এবং যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের কাছথেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ;" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা" }, { "from": "gpt", "value": "বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এতদুভয়ের মধ্যবর্তী" }, { "from": "gpt", "value": "এবং তারা যখন ব্যয় করে, তখন অযথা ব্যয় করে না কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এতদুভয়ের মধ্যবর্তী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের এবাদত করে না আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না যারা একাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে" }, { "from": "gpt", "value": "এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের এবাদত করে না, আল্লাহ যার হ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুন হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে" }, { "from": "gpt", "value": "কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুন হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে এবং দেবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু" }, { "from": "gpt", "value": "কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যে তওবা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে" }, { "from": "gpt", "value": "যে তওবা করে ও সৎকর্ম করে, সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়" }, { "from": "gpt", "value": "এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না" }, { "from": "gpt", "value": "এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং যারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর" }, { "from": "gpt", "value": "এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে" }, { "from": "gpt", "value": "তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তথায় তারা চিরকাল বসবাস করবে অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে তা কত উত্তম" }, { "from": "gpt", "value": "তথায় তারা চিরকাল বসবাস করবে। অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে তা কত উত্তম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "বলুন আমার পালনকর্তা পরওয়া করেন না যদি তোমরা তাঁকে না ডাক তোমরা মিথ্যা বলেছ অতএব সত্বর নেমে আসবে অনিবার্য শাস্তি" }, { "from": "gpt", "value": "বলুন, আমার পালনকর্তা পরওয়া করেন না যদি তোমরা তাঁকে না ডাক। তোমরা মিথ্যা বলেছ। অতএব সত্বর নেমে আসবে অনিবার্য শাস্তি।" }...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ত্বা সীন মীম" }, { "from": "gpt", "value": "ত্বা, সীন, মীম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত" }, { "from": "gpt", "value": "এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন" }, { "from": "gpt", "value": "তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি যদি ইচ্ছা করি তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে" }, { "from": "gpt", "value": "আমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়" }, { "from": "gpt", "value": "যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব তারা তো মিথ্যারোপ করেছেই সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টাবিদ্রুপ করত তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে" }, { "from": "gpt", "value": "অতএব তারা তো মিথ্যারোপ করেছেই; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না আমি তাতে সর্বপ্রকার বিশেষবস্তু কত উদগত করেছি" }, { "from": "gpt", "value": "তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ-বস্তু কত উদগত করেছি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয় এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়" }, { "from": "gpt", "value": "নিশ্চয় এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু" }, { "from": "gpt", "value": "আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও" }, { "from": "gpt", "value": "যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফেরাউনের সম্প্রদায়ের নিকট তারা কি ভয় করে না" }, { "from": "gpt", "value": "ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সে বলল হে আমার পালনকর্তা আমার আশংকা হচ্ছে যে তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে" }, { "from": "gpt", "value": "সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশংকা হচ্ছে যে, তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায় সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন" }, { "from": "gpt", "value": "এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে অতএব আমি আশংকা করি যে তারা আমাকে হত্যা করবে" }, { "from": "gpt", "value": "আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যে, তারা আমাকে হত্যা করবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ বলেন কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে আমি তোমাদের সাথে থেকে শোনব" }, { "from": "gpt", "value": "আল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল" }, { "from": "gpt", "value": "অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যাতে তুমি বনীইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও" }, { "from": "gpt", "value": "যাতে তুমি বনী-ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফেরাউন বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালনপালন করিনি এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ" }, { "from": "gpt", "value": "ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন-পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তুমি সেইতোমরা অপরাধ যা করবার করেছ তুমি হলে কৃতঘ্ন" }, { "from": "gpt", "value": "তুমি সেই-তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বলল আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম" }, { "from": "gpt", "value": "মূসা বলল, আমি সে অপরাধ তখন করেছি, যখন আমি ভ্রান্ত ছিলাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ তা এই যে তুমি বনীইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ" }, { "from": "gpt", "value": "আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনী-ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফেরাউন বলল বিশ্বজগতের পালনকর্তা আবার কি" }, { "from": "gpt", "value": "ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বলল তিনি নভোমন্ডল ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও" }, { "from": "gpt", "value": "মূসা বলল, তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফেরাউন তার পরিষদবর্গকে বলল তোমরা কি শুনছ না" }, { "from": "gpt", "value": "ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বলল তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা" }, { "from": "gpt", "value": "মূসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফেরাউন বলল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল" }, { "from": "gpt", "value": "ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বলল তিনি পূর্ব পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা যদি তোমরা বোঝ" }, { "from": "gpt", "value": "মূসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফেরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব" }, { "from": "gpt", "value": "ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মূসা বলল আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি" }, { "from": "gpt", "value": "মূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফেরাউন বলল তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর" }, { "from": "gpt", "value": "ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল" }, { "from": "gpt", "value": "অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তিনি তার হাত বের করলেন তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো" }, { "from": "gpt", "value": "আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ফেরাউন তার পরিষদবর্গকে বলল নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর" }, { "from": "gpt", "value": "ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায় অতএব তোমাদের মত কি" }, { "from": "gpt", "value": "সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি?" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা বলল তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন" }, { "from": "gpt", "value": "তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে" }, { "from": "gpt", "value": "তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল" }, { "from": "gpt", "value": "অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল তোমরাও সমবেত হও" }, { "from": "gpt", "value": "এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও।" } ]
holy_quran_bangla
10