conversations
listlengths
2
2
source
stringclasses
9 values
score
float64
1.01
10
[ { "from": "human", "value": "কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দিবে এরপর তিনি তার জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্যে রয়েছে সম্মানিত পুরস্কার" }, { "from": "gpt", "value": "কে সেই ব্যক্তি, যে আল্লাহকে উত্তম ধার দিবে, এরপর তিনি তার জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্যে রয়েছে সম্ম...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেদিন আপনি দেখবেন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডানপার্শ্বে তাদের জ্যোতি ছুটোছুটি করবে বলা হবেঃ আজ তোমাদের জন্যে সুসংবাদ জান্নাতের যার তলদেশে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এটাই মহাসাফল্য" }, { "from": "gpt", "value": "যেদিন আপনি দেখবে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা মুমিনদেরকে বলবেঃ তোমরা আমাদের জন্যে অপেক্ষা কর আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে বলা হবেঃ তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ কর" }, { "from": "gpt", "value": "যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর যার একটি দরজা হবে তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব" }, { "from": "gpt", "value": "অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা মুমিনদেরকে ডেকে বলবেঃ আমরা কি তোমাদের সাথে ছিলাম না তারা বলবেঃ হঁ্যা কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ প্রতীক্ষা করেছ সন্দেহ পোষণ করেছ এবং অলীক আশার পেছনে বিভ্রান্ত হয়েছ অবশেষে আল্লাহর আদেশ পৌঁছেছে" }, { "from": "gpt", "value": "তারা মুমিনদেরকে ড...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এই সবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে" }, { "from": "gpt", "value": "এই সবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতএব আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপন গ্রহণ করা হবে না এবং কাফেরদের কাছ থেকেও নয় তোমাদের সবার আবাস্থল জাহান্নাম সেটাই তোমাদের সঙ্গী কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল" }, { "from": "gpt", "value": "অতএব, আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপন গ্রহণ করা হবে না। এবং ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা মুমিন তাদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবর্তীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মত যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে" }, { "from": "gpt", "value": ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের অধিকাংশই পাপাচারী" }, { "from": "gpt", "value": "তাদের অধিকাংশই পাপাচারী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা জেনে রাখ আল্লাহই ভূভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন আমি পরিস্কারভাবে তোমাদের জন্যে আয়াতগুলো ব্যক্ত করেছি যাতে তোমরা বোঝ" }, { "from": "gpt", "value": "তোমরা জেনে রাখ, আল্লাহই ভূ-ভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমি পরিস্কারভাবে তোমাদের জন্যে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীলা নারী যারা আল্লাহকে উত্তমরূপে ধার দেয় তাদেরকে দেয়া হবে বহুগুণ এবং তাদের জন্যে রয়েছে সম্মানজনক পুরস্কার" }, { "from": "gpt", "value": "নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীলা নারী, যারা আল্লাহকে উত্তমরূপে ধার দেয়, তাদেরকে দেয়া হবে বহুগুণ এবং তাদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দীক ও শহীদ বলে বিবেচিত তাদের জন্যে রয়েছে পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফের ও আমার নিদর্শন অস্বীকারকারী তারাই জাহান্নামের অধিবাসী হবে" }, { "from": "gpt", "value": "আর যারা আল্লাহ ও ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা জেনে রাখ পার্থিব জীবন ক্রীড়াকৌতুক সাজসজ্জা পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয় যেমন এক বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে এরপর তা শুকিয়ে যায় ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও এরপর তা খড়কুটা হয়ে যায়" }, { "from": "gpt", "valu...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ কিছু নয়" }, { "from": "gpt", "value": "আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ কিছু নয়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা অগ্রে ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মত প্রশস্ত এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তাঁর রসূলগণের প্রতি বিশ্বাসস্থাপনকারীদের জন্যে এটা আল্লাহর কৃপা তিনি যাকে ইচ্ছা এটা দান করেন আল্লাহ মহান কৃপার অধিকারী" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না কিন্তু তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ" }, { "from": "gpt", "value": "পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না; কিন্তু তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিব...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এটা এজন্যে বলা হয় যাতে তোমরা যা হারাও তজ্জন্যে দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন তজ্জন্যে উল্লসিত না হও আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না" }, { "from": "gpt", "value": "এটা এজন্যে বলা হয়, যাতে তোমরা যা হারাও তজ্জন্যে দুঃখিত না হও এবং তিনি তোমাদের...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয় যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত" }, { "from": "gpt", "value": "যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয়, যে মুখ ফিরিয়ে নেয়, তার জানা উচিত যে, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।" } ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি আমার রসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাঁদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে আর আমি নাযিল করেছি লৌহ যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার" }, { "from": "gpt", "value": "আমি আমার রসূলগণকে সুস্পষ্ট নিদর্শ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এটা এজন্যে যে আল্লাহ জেনে নিবেন কে না দেখে তাঁকে ও তাঁর রসূলগণকে সাহায্য করে আল্লাহ শক্তিধর পরাক্রমশালী" }, { "from": "gpt", "value": "এটা এজন্যে যে, আল্লাহ জেনে নিবেন কে না দেখে তাঁকে ও তাঁর রসূলগণকে সাহায্য করে। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আমি নূহ ও ইব্রাহীমকে রসূলরূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুওয়ত ও কিতাব অব্যাহত রেখেছি অতঃপর তাদের কতক সৎপথপ্রাপ্ত হয়েছে এবং অধিকাংশই হয়েছে পাপাচারী" }, { "from": "gpt", "value": "আমি নূহ ও ইব্রাহীমকে রসূলরূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুওয়ত ও ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রসূলগণকে এবং তাদের অনুগামী করেছি মরিয়ম তনয় ঈসাকে ও তাকে দিয়েছি ইঞ্জিল আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া" }, { "from": "gpt", "value": "অতঃপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রসূলগণকে এবং তাদের অনুগামী করে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর বৈরাগ্য সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে আমি এটা তাদের উপর ফরজ করিনি কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে এটা অবলম্বন করেছে অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি" }, { "from": "gpt", "value...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর তাদের অধিকাংশই পাপাচারী" }, { "from": "gpt", "value": "আর তাদের অধিকাংশই পাপাচারী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় কর এবং তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর তিনি নিজে অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন তোমাদেরকে দিবেন জ্যোতি যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল দয়াময়" }, { "from": "gpt", "value": "মুমিনগণ, তোমরা আল...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যাতে কিতাবধারীরা জানে যে আল্লাহর সামান্য অনুগ্রহের উপর ও তাদের কোন ক্ষমতা নেই দয়া আল্লাহরই হাতে তিনি যাকে ইচ্ছা তা দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল" }, { "from": "gpt", "value": "যাতে কিতাবধারীরা জানে যে, আল্লাহর সামান্য অনুগ্রহের উপর ও তাদের কোন ক্ষমতা নেই, দয়া আল্ল...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং অভিযোগ পেশ করছে আল্লাহর দরবারে আল্লাহ তার কথা শুনেছেন আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনেন নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন সবকিছু দেখেন" }, { "from": "gpt", "value": "যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে তাদের স্ত্রীগণ তাদের মাতা নয় তাদের মাতা কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করেছে তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল" }, { "from": "gpt", "value": "তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে অতঃপর নিজেদের উক্তি প্রত্যাহার করে তাদের কাফফারা এই একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্তি দিবে এটা তোমাদের জন্যে উপদেশ হবে আল্লাহ খবর রাখেন তোমরা যা কর" }, { "from": "gpt", "value": "যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যার এ সামর্থ্য নেই সে একে অপরকে স্পর্শ করার পূর্বে একাদিক্রমে দুই মাস রোযা রাখবে যে এতেও অক্ষম হয় সে ষাট জন মিসকীনকে আহার করাবে এটা এজন্যে যাতে তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর এগুলো আল্লাহর নির্ধারিত শাস্তি" }, { "from": "gpt", "value": "যার এ স...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর কাফেরদের জন্যে রয়েছে যন্ত্রণা দায়ক আযাব" }, { "from": "gpt", "value": "আর কাফেরদের জন্যে রয়েছে যন্ত্রণা দায়ক আযাব।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা আল্লাহর তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করে তারা অপদস্থ হয়েছে যেমন অপদস্থ হয়েছে তাদের পূর্ববর্তীরা আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি আর কাফেরদের জন্যে রয়েছে অপমানজনক শাস্তি" }, { "from": "gpt", "value": "যারা আল্লাহর তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করে, তারা অপদস্থ হয়েছে, যেমন ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "সেদিন স্মরণীয় যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন অতঃপর তাদেরকে জানিয়ে দিবেন যা তারা করত আল্লাহ তার হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে আল্লাহর সামনে উপস্থিত আছে সব বস্তুই" }, { "from": "gpt", "value": "সেদিন স্মরণীয়; যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি কি ভেবে দেখেননি যে নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে আল্লাহ তা জানেন" }, { "from": "gpt", "value": "আপনি কি ভেবে দেখেননি যে, নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, আল্লাহ তা জানেন।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিন ব্যক্তির এমন কোন পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ না থাকেন এবং পাঁচ জনেরও হয় না যাতে তিনি ষষ্ঠ না থাকেন তারা এতদপেক্ষা কম হোক বা বেশী হোক তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে আছেন তারা যা করে তিনি কেয়ামতের দিন তা তাদেরকে জানিয়ে দিবেন" }, { "from": "gpt", "v...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত" }, { "from": "gpt", "value": "নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি কি ভেবে দেখেননি যাদেরকে কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল অতঃপর তারা নিষিদ্ধ কাজেরই পুনরাবৃত্তি করে এবং পাপাচার সীমালংঘন এবং রসূলের অবাধ্যতার বিষয়েই কানাঘুষা করে" }, { "from": "gpt", "value": "আপনি কি ভেবে দেখেননি, যাদেরকে কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল অতঃপর তারা ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা যখন আপনার কাছে আসে তখন আপনাকে এমন ভাষায় সালাম করে যদ্দ্বারা আল্লাহ আপনাকে সালাম করেননি তারা মনে মনে বলেঃ আমরা যা বলি তজ্জন্যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন জাহান্নামই তাদের জন্যে যথেষ্ট তারা তাতে প্রবেশ করবে কতই না নিকৃষ্ট সেই জায়গা" }, { "from": "gpt", "val...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মুমিনগণ তোমরা যখন কানাকানি কর তখন পাপাচার সীমালংঘন ও রসূলের অবাধ্যতার বিষয়ে কানাকানি করো না বরং অনুগ্রহ ও খোদাভীতির ব্যাপারে কানাকানি করো আল্লাহকে ভয় কর যাঁর কাছে তোমরা একত্রিত হবে" }, { "from": "gpt", "value": "মুমিনগণ, তোমরা যখন কানাকানি কর, তখন পাপাচার, সীমা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এই কানাঘুষা তো শয়তানের কাজ মুমিনদেরকে দুঃখ দেয়ার দেয়ার জন্যে তবে আল্লাহর অনুমতি ব্যতীত সে তাদের কোন ক্ষতি করতে পারবে না মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা" }, { "from": "gpt", "value": "এই কানাঘুষা তো শয়তানের কাজ; মুমিনদেরকে দুঃখ দেয়ার দেয়ার জন্যে। তবে আল্লাহর অনু...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মুমিনগণ যখন তোমাদেরকে বলা হয়ঃ মজলিসে স্থান প্রশস্ত করে দাও তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও আল্লাহর জন্যে তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন যখন বলা হয়ঃ উঠে যাও তখন উঠে যেয়ো" }, { "from": "gpt", "value": "মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয়ঃ মজলিসে স্থান প্রশস্ত করে দাও, ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা কর" }, { "from": "gpt", "value": "তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। আল্লাহ খবর রাখেন যা কিছু তে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মুমিনগণ তোমরা রসূলের কাছে কানকথা বলতে চাইলে তৎপূর্বে সদকা প্রদান করবে এটা তোমাদের জন্যে শ্রেয়ঃ ও পবিত্র হওয়ার ভাল উপায় যদি তাতে সক্ষম না হও তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু" }, { "from": "gpt", "value": "মুমিনগণ, তোমরা রসূলের কাছে কানকথা বলতে চাইলে তৎপূর্বে সদকা প্রদ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা কি কানকথা বলার পূর্বে সদকা প্রদান করতে ভীত হয়ে গেলে অতঃপর তোমরা যখন সদকা দিতে পারলে না এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন তখন তোমরা নামায কায়েম কর যাকাত প্রদান কর এবং আল্লাহ ও রসূলের আনুগত্য কর আল্লাহ খবর রাখেন তোমরা যা কর" }, { "from": "gpt", "value": "তে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা আল্লাহর গযবে নিপতিত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে তারা মুসলমানদের দলভুক্ত নয় এবং তাদেরও দলভূক্ত নয় তারা জেনেশুনে মিথ্যা বিষয়ে শপথ করে" }, { "from": "gpt", "value": "আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি, যারা আল্লাহর গযবে নিপতিত সম্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ তাদের জন্যে কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন নিশ্চয় তারা যা করে খুবই মন্দ" }, { "from": "gpt", "value": "আল্লাহ তাদের জন্যে কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন। নিশ্চয় তারা যা করে, খুবই মন্দ।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা তাদের শপথকে ঢাল করে রেখেছেন অতঃপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে অতএব তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি" }, { "from": "gpt", "value": "তারা তাদের শপথকে ঢাল করে রেখেছেন, অতঃপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে। অতএব, তাদের জন্য রয়েছে অপমান...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহর কবল থেকে তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি তাদেরকে মোটেই বাঁচাতে পারবেনা তারাই জাহান্নামের অধিবাসী তথায় তারা চিরকাল থাকবে" }, { "from": "gpt", "value": "আল্লাহর কবল থেকে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদেরকে মোটেই বাঁচাতে পারবেনা। তারাই জাহান্নামের অধিবাসী তথায়...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন অতঃপর তারা আল্লাহর সামনে শপথ করবে যেমন তোমাদের সামনে শপথ করে তারা মনে করবে যে তারা কিছু সৎপথে আছে সাবধান তারাই তো আসল মিথ্যাবাদী" }, { "from": "gpt", "value": "যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন। অতঃপর তারা আল্লাহর স...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে অতঃপর আল্লাহর স্মরণ ভূলিয়ে দিয়েছে তারা শয়তানের দল সাবধান শয়তানের দলই ক্ষতিগ্রস্ত" }, { "from": "gpt", "value": "শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণ ভূলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল। সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত।" } ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচারণ করে তারাই লাঞ্ছিতদের দলভূক্ত" }, { "from": "gpt", "value": "নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচারণ করে, তারাই লাঞ্ছিতদের দলভূক্ত।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ লিখে দিয়েছেনঃ আমি এবং আমার রসূলগণ অবশ্যই বিজয়ী হব নিশ্চয় আল্লাহ শক্তিধর পরাক্রমশালী" }, { "from": "gpt", "value": "আল্লাহ লিখে দিয়েছেনঃ আমি এবং আমার রসূলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয় আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না যদিও তারা তাদের পিতা পুত্র ভ্রাতা অথবা জ্ঞাতিগোষ্ঠী হয়" }, { "from": "gpt", "value": "যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাদেরকে আপনি আল্লাহ ও তাঁর রসূল...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশে নদী প্রবাহিত তারা তথায় চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল" }, { "from": "gpt", ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "জেনে রাখ আল্লাহর দলই সফলকাম হবে" }, { "from": "gpt", "value": "জেনে রাখ, আল্লাহর দলই সফলকাম হবে।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী" }, { "from": "gpt", "value": "নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই কিতাবধারীদের মধ্যে যারা কাফের তাদেরকে প্রথমবার একত্রিত করে তাদের বাড়ীঘর থেকে বহিস্কার করেছেন তোমরা ধারণাও করতে পারনি যে তারা বের হবে এবং তারা মনে করেছিল যে তাদের দূর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে" }, { "from": "gpt", "value": "তিনিই কিতাবধারীদের ম...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর আল্লাহর শাস্তি তাদের উপর এমনদিক থেকে আসল যার কল্পনাও তারা করেনি আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন তারা তাদের বাড়ীঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করছিল অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ তোমরা শিক্ষা গ্রহণ কর" }, { "from": "gpt", "value": "অতঃপর আল...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ যদি তাদের জন্যে নির্বাসন অবধারিত না করতেন তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন আর পরকালে তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব" }, { "from": "gpt", "value": "আল্লাহ যদি তাদের জন্যে নির্বাসন অবধারিত না করতেন, তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন। আর পরকালে তাদের জন্যে র...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এটা এ কারণে যে তারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করেছে যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জানা উচিত যে আল্লাহ কঠোর শাস্তিদাতা" }, { "from": "gpt", "value": "এটা এ কারণে যে, তারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করেছে। যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তার জানা উচিত যে, আল...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা যে কিছু কিছু খর্জুর বৃক্ষ কেটে দিয়েছ এবং কতক না কেটে ছেড়ে দিয়েছ তা তো আল্লাহরই আদেশ এবং যাতে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করেন" }, { "from": "gpt", "value": "তোমরা যে কিছু কিছু খর্জুর বৃক্ষ কেটে দিয়েছ এবং কতক না কেটে ছেড়ে দিয়েছ, তা তো আল্লাহরই আদেশ এবং যাতে তিন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ বনুবনুযায়রের কাছ থেকে তাঁর রসূলকে যে ধনসম্পদ দিয়েছেন তজ্জন্যে তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তাঁর রসূলগণকে প্রাধান্য দান করেন আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান" }, { "from": "gpt", "value": "আল্লাহ বনু-বনুযায়রের কাছ থেকে তাঁর ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তাঁর রসূলকে যা দিয়েছেন তা আল্লাহর রসূলের তাঁর আত্নীয়স্বজনের ইয়াতীমদের অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্যে যাতে ধনৈশ্বর্য্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয়" }, { "from": "gpt", "value": "আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তাঁর রসূ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "রসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা" }, { "from": "gpt", "value": "রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এই ধনসম্পদ দেশত্যাগী নিঃস্বদের জন্যে যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টিলাভের অন্বেষণে এবং আল্লাহ তাঁর রসূলের সাহায্যার্থে নিজেদের বাস্তুভিটা ও ধনসম্পদ থেকে বহিস্কৃত হয়েছে তারাই সত্যবাদী" }, { "from": "gpt", "value": "এই ধন-সম্পদ দেশত্যাগী নিঃস্বদের জন্যে, যারা আল্লাহর ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদীনায় বসবাস করেছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল তারা মুহাজিরদের ভালবাসে মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তজ্জন্যে তারা অন্তরে ঈর্ষাপোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার দান করে" }, { "from": "gpt", "value": "যারা মুহাজিরদের ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফলকাম" }, { "from": "gpt", "value": "যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর এই সম্পদ তাদের জন্যে যারা তাদের পরে আগমন করেছে তারা বলেঃ হে আমাদের পালনকর্তা আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না হে আমাদের পালনকর্তা আপনি দয়ালু পরম করুণাময়" }, { "from": "gpt", "value": "...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আপনি কি মুনাফিকদেরকে দেখেন নি তারা তাদের কিতাবধারী কাফের ভাইদেরকে বলেঃ তোমরা যদি বহিস্কৃত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনও কারও কথা মানব না" }, { "from": "gpt", "value": "আপনি কি মুনাফিকদেরকে দেখেন নি? তারা তাদের ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আর যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব আল্লাহ তাআলা সাক্ষ্য দেন যে ওরা নিশ্চয়ই মিথ্যাবাদী" }, { "from": "gpt", "value": "আর যদি তোমরা আক্রান্ত হও, তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা সাক্ষ্য দেন যে, ওরা নিশ্চয়ই মিথ্যাবাদী।"...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি তারা বহিস্কৃত হয় তবে মুনাফিকরা তাদের সাথে দেশত্যাগ করবে না আর যদি তারা আক্রান্ত হয় তবে তারা তাদেরকে সাহায্য করবে না যদি তাদেরকে সাহায্য করে তবে অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করবে এরপর কাফেররা কোন সাহায্য পাবে না" }, { "from": "gpt", "value": "যদি তারা বহিস্কৃত ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "নিশ্চয় তোমরা তাদের অন্তরে আল্লাহ তাআলা অপেক্ষা অধিকতর ভয়াবহ এটা এ কারণে যে তারা এক নির্বোধ সম্প্রদায়" }, { "from": "gpt", "value": "নিশ্চয় তোমরা তাদের অন্তরে আল্লাহ তাআলা অপেক্ষা অধিকতর ভয়াবহ। এটা এ কারণে যে, তারা এক নির্বোধ সম্প্রদায়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা সংঘবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না তারা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়াল থেকে তাদের পারস্পরিক যুদ্ধই প্রচন্ড হয়ে থাকে আপনি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবেন কিন্তু তাদের অন্তর শতধাবিচ্ছিন্ন" }, { "from": "gpt", "value": "তারা সংঘ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এটা এ কারণে যে তারা এক কান্ডজ্ঞানহীণ সম্প্রদায়" }, { "from": "gpt", "value": "এটা এ কারণে যে, তারা এক কান্ডজ্ঞানহীণ সম্প্রদায়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা সেই লোকদের মত যারা তাদের নিকট অতীতে নিজেদের কর্মের শাস্তিভোগ করেছে তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি" }, { "from": "gpt", "value": "তারা সেই লোকদের মত, যারা তাদের নিকট অতীতে নিজেদের কর্মের শাস্তিভোগ করেছে। তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা শয়তানের মত যে মানুষকে কাফের হতে বলে অতঃপর যখন সে কাফের হয় তখন শয়তান বলেঃ তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই আমি বিশ্বপালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি" }, { "from": "gpt", "value": "তারা শয়তানের মত, যে মানুষকে কাফের হতে বলে। অতঃপর যখন সে কাফের হয়, তখন শয়তান বলেঃ তে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "অতঃপর উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান্নামে যাবে এবং চিরকাল তথায় বসবাস করবে এটাই জালেমদের শাস্তি" }, { "from": "gpt", "value": "অতঃপর উভয়ের পরিণতি হবে এই যে, তারা জাহান্নামে যাবে এবং চিরকাল তথায় বসবাস করবে। এটাই জালেমদের শাস্তি।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর প্রত্যেক ব্যক্তির উচিত আগামী কালের জন্যে সে কি প্রেরণ করে তা চিন্তা করা আল্লাহ তাআলাকে ভয় করতে থাক তোমরা যা কর আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন" }, { "from": "gpt", "value": "মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর। প্রত্যেক ব্যক্ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্ন বিস্মৃত করে দিয়েছেন তারাই অবাধ্য" }, { "from": "gpt", "value": "তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্ন বিস্মৃত করে দিয়েছেন। তারাই অবাধ্য...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না যারা জান্নাতের অধিবাসী তারাই সফলকাম" }, { "from": "gpt", "value": "জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী, তারাই সফলকাম।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করি যাতে তারা চিন্তাভাবনা করে" }, { "from": "gpt", "value": "যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই আল্লাহ তাআলা তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা" }, { "from": "gpt", "value": "তিনিই আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই তিনিই একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তাদাতা আশ্রয়দাতা পরাক্রান্ত প্রতাপান্বিত মাহাত্নশীল তারা যাকে অংশীদার করে আল্লাহ তা আলা তা থেকে পবিত্র" }, { "from": "gpt", "value": "তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই এ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তিনিই আল্লাহ তাআলা স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নাম সমূহ তাঁরই নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়" }, { "from": "gpt", "value": "তিনিই আল্লাহ তাআলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মুমিনগণ তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধরূপে গ্রহণ করো না তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও অথচ তারা যে সত্য তোমাদের কাছে আগমন করেছে তা অস্বীকার করছে" }, { "from": "gpt", "value": "মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধরূপে গ্রহণ করো না...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তারা রসূলকে ও তোমাদেরকে বহিস্কার করে এই অপরাধে যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস রাখ যদি তোমরা আমার সন্তুষ্টিলাভের জন্যে এবং আমার পথে জেহাদ করার জন্যে বের হয়ে থাক তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছ" }, { "from": "gpt", "value": "তারা র...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা যা গোপন কর এবং যা প্রকাশ কর ত আমি খুব জানি তোমাদের মধ্যে যে এটা করে সে সরলপথ থেকে বিচ্যুত হয়ে যায়" }, { "from": "gpt", "value": "তোমরা যা গোপন কর এবং যা প্রকাশ কর, ত আমি খুব জানি। তোমাদের মধ্যে যে এটা করে, সে সরলপথ থেকে বিচ্যুত হয়ে যায়।" } ]
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদেরকে করতলগত করতে পারলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং মন্দ উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহু ও রসনা প্রসারিত করবে এবং চাইবে যে কোনরূপে তোমরা ও কাফের হয়ে যাও" }, { "from": "gpt", "value": "তোমাদেরকে করতলগত করতে পারলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং মন্দ উদ্দেশ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের স্বজনপরিজন ও সন্তানসন্ততি কিয়ামতের দিন কোন উপকারে আসবে না তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন তোমরা যা কর আল্লাহ তা দেখেন" }, { "from": "gpt", "value": "তোমাদের স্বজন-পরিজন ও সন্তান-সন্ততি কিয়ামতের দিন কোন উপকারে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন। ত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমাদের জন্যে ইব্রাহীম ও তাঁর সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে তারা তাদের সম্প্রদায়কে বলেছিলঃ তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার এবাদত কর তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই আমরা তোমাদের মানি না" }, { "from": "gpt", "value": "তোমাদের জন্যে ইব্রাহীম ও তাঁ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে কিন্তু ইব্রাহীমের উক্তি তাঁর পিতার উদ্দেশে এই আদর্শের ব্যতিক্রম তিনি বলেছিলেনঃ আমি অবশ্যই তোমার জন্য ক্ষমাপ্রার্থনা করব" }, { "from": "gpt", "value": "তোমরা এক আল্লাহর প্র...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমার উপকারের জন্যে আল্লাহর কাছে আমার আর কিছু করার নেই হে আমাদের পালনকর্তা আমরা তোমারই উপর ভরসা করেছি তোমারই দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন" }, { "from": "gpt", "value": "তোমার উপকারের জন্যে আল্লাহর কাছে আমার আর কিছু করার নেই। হে আমাদের পালনক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "হে আমাদের পালনকর্তা তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না হে আমাদের পালনকর্তা আমাদের ক্ষমা কর নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়" }, { "from": "gpt", "value": "হে আমাদের পালনকর্তা! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! আ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা কর তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আর যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ বেপরওয়া প্রশংসার মালিক" }, { "from": "gpt", "value": "তোমরা যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা কর, তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "যারা তোমাদের শত্রু আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে সম্ভবতঃ বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ সবই করতে পারেন এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়" }, { "from": "gpt", "value": "যারা তোমাদের শত্রু আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে সম্ভবতঃ বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লা...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালবাসেন" }, { "from": "gpt", "value": "ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই ক...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেছে এবং বহিস্কারকার্যে সহায়তা করেছে যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালেম" }, { "from": "gpt", "value": "আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "মুমিনগণ যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আগমন করে তখন তাদেরকে পরীক্ষা কর আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত আছেন যদি তোমরা জান যে তারা ঈমানদার তবে আর তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিও না" }, { "from": "gpt", "value": "মুমিনগণ, যখন তোমাদের কাছে ঈমানদার ন...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "এরা কাফেরদের জন্যে হালাল নয় এবং কাফেররা এদের জন্যে হালাল নয় কাফেররা যা ব্যয় করেছে তা তাদের দিয়ে দাও তোমরা এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না" }, { "from": "gpt", "value": "এরা ...
holy_quran_bangla
10
[ { "from": "human", "value": "তোমরা যা ব্যয় করেছ তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে এটা আল্লাহর বিধান তিনি তোমাদের মধ্যে ফয়সালা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়" }, { "from": "gpt", "value": "তোমরা যা ব্যয় করেছ, তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে। এটা আল্লাহর বিধান...
holy_quran_bangla
10