conversations listlengths 2 2 | source stringclasses 9
values | score float64 1.01 10 |
|---|---|---|
[
{
"from": "human",
"value": "আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি"
},
{
"from": "gpt",
"value": "আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান"
},
{
"from": "gpt",
"value": "যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা কতই না নিকৃষ্ট স্থান।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে"
},
{
"from": "gpt",
"value": "যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে, তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোন সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী আগমন করেনি"
},
{
"from": "gpt",
"value": "ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোন সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা বলবেঃ হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলামঃ আল্লাহ তাআলা কোন কিছু নাজিল করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছ"
},
{
"from": "gpt",
"value": "তারা বলবেঃ হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল, অতঃপর আমরা মিথ্যারো... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না"
},
{
"from": "gpt",
"value": "তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামীরা দূর হোক"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। জাহান্নামীরা দূর হোক।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার"
},
{
"from": "gpt",
"value": "নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত"
},
{
"from": "gpt",
"value": "তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি সূক্ষ্নজ্ঞানী সম্যক জ্ঞাত"
},
{
"from": "gpt",
"value": "যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্নজ্ঞানী, সম্যক জ্ঞাত।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি তোমাদের জন্যে পৃথিবীকে সুগম করেছেন অতএব তোমরা তার কাঁধে বিচরণ কর এবং তাঁর দেয়া রিযিক আহার কর তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে"
},
{
"from": "gpt",
"value": "তিনি তোমাদের জন্যে পৃথিবীকে সুগম করেছেন, অতএব, তোমরা তার কাঁধে বিচরণ কর এবং তাঁর দেয়া রিযিক আহার কর। তাঁরই ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন অতঃপর তা কাঁপতে থাকবে"
},
{
"from": "gpt",
"value": "তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী"
},
{
"from": "gpt",
"value": "না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন, তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন, ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল অতঃপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি"
},
{
"from": "gpt",
"value": "তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল, অতঃপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান আল্লাহই তাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয় দেখেন"
},
{
"from": "gpt",
"value": "তারা কি লক্ষ্য করে না, তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "রহমান আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোন সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফেররা বিভ্রান্তিতেই পতিত আছে"
},
{
"from": "gpt",
"value": "রহমান আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোন সৈন্য আছে কি, যে তোমাদেরকে সাহায্য করবে? কাফেররা বিভ্রান্তিতেই পতিত আছে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তিনি যদি রিযিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিযিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "তিনি যদি রিযিক বন্ধ করে দেন, তবে কে আছে, যে তোমাদেরকে রিযিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যে ব্যক্তি উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎ পথে চলে না সে ব্যক্তি যে সোজা হয়ে সরলপথে চলে"
},
{
"from": "gpt",
"value": "যে ব্যক্তি উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, সে-ই কি সৎ পথে চলে, না সে ব্যক্তি যে সোজা হয়ে সরলপথে চলে?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুন তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর"
},
{
"from": "gpt",
"value": "বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুন তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তাঁরই কাছে তোমরা সমবেত হবে"
},
{
"from": "gpt",
"value": "বলুন, তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তাঁরই কাছে তোমরা সমবেত হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "কাফেররা বলেঃ এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও"
},
{
"from": "gpt",
"value": "কাফেররা বলেঃ এই প্রতিশ্রুতি কবে হবে, যদি তোমরা সত্যবাদী হও?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুন এর জ্ঞান আল্লাহ তাআলার কাছেই আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী"
},
{
"from": "gpt",
"value": "বলুন, এর জ্ঞান আল্লাহ তাআলার কাছেই আছে। আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমন্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবেঃ এটাই তো তোমরা চাইতে"
},
{
"from": "gpt",
"value": "যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমন্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবেঃ এটাই তো তোমরা চাইতে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুন তোমরা কি ভেবে দেখেছযদি আল্লাহ তাআলা আমাকে ও আমার সংগীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে"
},
{
"from": "gpt",
"value": "বলুন, তোমরা কি ভেবে দেখেছ-যদি আল্লাহ তাআলা আমাকে ও আমার সংগীদেরকে ধ্বংস করেন অ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তাঁরই উপর ভরসা করি সত্ত্বরই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে"
},
{
"from": "gpt",
"value": "বলুন, তিনি পরম করুণাময়, আমরা তাতে বিশ্বাস রাখি এবং তাঁরই উপর ভরসা করি। সত্ত্বরই তোমরা জানতে পারবে, কে প্রকাশ্য ... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা"
},
{
"from": "gpt",
"value": "বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা?"
}... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "নূন শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে"
},
{
"from": "gpt",
"value": "নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন"
},
{
"from": "gpt",
"value": "আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার"
},
{
"from": "gpt",
"value": "আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী"
},
{
"from": "gpt",
"value": "আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে"
},
{
"from": "gpt",
"value": "সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত"
},
{
"from": "gpt",
"value": "কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত"
},
{
"from": "gpt",
"value": "আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতএব আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না"
},
{
"from": "gpt",
"value": "অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে"
},
{
"from": "gpt",
"value": "তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যে অধিক শপথ করে যে লাঞ্ছিত আপনি তার আনুগত্য করবেন না"
},
{
"from": "gpt",
"value": "যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে"
},
{
"from": "gpt",
"value": "যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যে ভাল কাজে বাধা দেয় সে সীমালংঘন করে সে পাপিষ্ঠ"
},
{
"from": "gpt",
"value": "যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "কঠোর স্বভাব তদুপরি কুখ্যাত"
},
{
"from": "gpt",
"value": "কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এ কারণে যে সে ধনসম্পদ ও সন্তান সন্ততির অধিকারী"
},
{
"from": "gpt",
"value": "এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে সেকালের উপকথা"
},
{
"from": "gpt",
"value": "তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি তার নাসিকা দাগিয়ে দিব"
},
{
"from": "gpt",
"value": "আমি তার নাসিকা দাগিয়ে দিব।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের যখন তারা শপথ করেছিল যে সকালে বাগানের ফল আহরণ করবে"
},
{
"from": "gpt",
"value": "আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "ইনশাআল্লাহ না বলে"
},
{
"from": "gpt",
"value": "ইনশাআল্লাহ না বলে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো যখন তারা নিদ্রিত ছিল"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম"
},
{
"from": "gpt",
"value": "ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সকালে তারা একে অপরকে ডেকে বলল"
},
{
"from": "gpt",
"value": "সকালে তারা একে অপরকে ডেকে বলল,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল ক্ষেতে চল"
},
{
"from": "gpt",
"value": "তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে"
},
{
"from": "gpt",
"value": "অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল"
},
{
"from": "gpt",
"value": "তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর যখন তারা বাগান দেখল তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "বরং আমরা তো কপালপোড়া"
},
{
"from": "gpt",
"value": "বরং আমরা তো কপালপোড়া,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি এখনও তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছো না কেন"
},
{
"from": "gpt",
"value": "তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছো না কেন?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম"
},
{
"from": "gpt",
"value": "তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা বললঃ হায় দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী"
},
{
"from": "gpt",
"value": "তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী"
},
{
"from": "gpt",
"value": "সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর যদি তারা জানত"
},
{
"from": "gpt",
"value": "শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত!"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত"
},
{
"from": "gpt",
"value": "মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব"
},
{
"from": "gpt",
"value": "আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমাদের কি হল তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ"
},
{
"from": "gpt",
"value": "তোমাদের কি হল? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তোমাদের কি কোন কিতাব আছে যা তোমরা পাঠ কর"
},
{
"from": "gpt",
"value": "তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাতে তোমরা যা পছন্দ কর তাই পাও"
},
{
"from": "gpt",
"value": "তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে"
},
{
"from": "gpt",
"value": "না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল"
},
{
"from": "gpt",
"value": "আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "না তাদের কোন শরীক উপাস্য আছে থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়"
},
{
"from": "gpt",
"value": "না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে অতঃপর তারা সক্ষম হবে না"
},
{
"from": "gpt",
"value": "গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তাদের দৃষ্টি অবনত থাকবে তারা লাঞ্ছনাগ্রস্ত হবে অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত"
},
{
"from": "gpt",
"value": "তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে স... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না"
},
{
"from": "gpt",
"value": "অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দি... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি তাদেরকে সময় দেই নিশ্চয় আমার কৌশল মজবুত"
},
{
"from": "gpt",
"value": "আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে"
},
{
"from": "gpt",
"value": "আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "না তাদের কাছে গায়বের খবর আছে অতঃপর তারা তা লিপিবদ্ধ করে"
},
{
"from": "gpt",
"value": "না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল"
},
{
"from": "gpt",
"value": "আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল।"
... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত"
},
{
"from": "gpt",
"value": "যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "কাফেররা যখন কোরআন শুনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল"
},
{
"from": "gpt",
"value": "কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।"
}... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়"
},
{
"from": "gpt",
"value": "অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সুনিশ্চিত বিষয়"
},
{
"from": "gpt",
"value": "সুনিশ্চিত বিষয়।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সুনিশ্চিত বিষয় কি"
},
{
"from": "gpt",
"value": "সুনিশ্চিত বিষয় কি?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি কি কিছু জানেন সেই সুনিশ্চিত বিষয় কি"
},
{
"from": "gpt",
"value": "আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল"
},
{
"from": "gpt",
"value": "আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ"
},
{
"from": "gpt",
"value": "এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম আপনি তাদেরকে দেখতেন যে তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন... | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি"
},
{
"from": "gpt",
"value": "আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "ফেরাউন তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল"
},
{
"from": "gpt",
"value": "ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন"
},
{
"from": "gpt",
"value": "তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম"
},
{
"from": "gpt",
"value": "যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে"
},
{
"from": "gpt",
"value": "যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "যখন শিংগায় ফুৎকার দেয়া হবেএকটি মাত্র ফুৎকার"
},
{
"from": "gpt",
"value": "যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণবিচুর্ণ করে দেয়া হবে"
},
{
"from": "gpt",
"value": "এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সেদিন কেয়ামত সংঘটিত হবে"
},
{
"from": "gpt",
"value": "সেদিন কেয়ামত সংঘটিত হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে"
},
{
"from": "gpt",
"value": "সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে"
},
{
"from": "gpt",
"value": "এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোন কিছু গোপন থাকবে না"
},
{
"from": "gpt",
"value": "সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবেঃ নাও তোমরাও আমলনামা পড়ে দেখ"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে"
},
{
"from": "gpt",
"value": "আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "অতঃপর সে সুখী জীবনযাপন করবে"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর সে সুখী জীবন-যাপন করবে,"
}
] | holy_quran_bangla | 10 |
[
{
"from": "human",
"value": "সুউচ্চ জান্নাতে"
},
{
"from": "gpt",
"value": "সুউচ্চ জান্নাতে।"
}
] | holy_quran_bangla | 10 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.