id stringlengths 1 4 | title stringlengths 1 55 | author stringclasses 125
values | poem stringlengths 4 14.6k | label int64 0 11 | label_name stringclasses 12
values |
|---|---|---|---|---|---|
4837 | অপরাহ্নে | সুনীল গঙ্গোপাধ্যায় | এ-পাশে দেয়াল, এত মাকড়সার জাল!
অন্যদিকে নদী, নাকি ঈর্ষা?
আসলে ব্যস্ততাময় অপরাহ্নে ছায়া ফেলে যায়
বাল্যপ্রেম
মানুষের ভিড়ে কোনো মানুষ থাকে না
অসম্ভব নির্জনতা চৌরাস্তায় বিহ্বল কৈশোর
এলোমেলো পদক্ষেপ, এতদিন পরে তুমি এলে?
তোমার মুখের পাশে কাঁটা ঝোঁপ, একটু সরে এসো! | 0 | প্রেমমূলক |
4802 | নেড়া বেলতলায় যায় কবার_ | সুকুমার রায় | রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা—
ঠোঙাভরা বাদামভাজা খাচ্ছে কিন্তু গিলছে না৷
গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা;
রাজা বলে, 'বৃষ্টি নামা— নইলে কিচ্ছু মিলছে না৷'
থাকে সারা দুপুর ধ'রে ব'সে ব'সে চুপটি ক'রে,
হাঁড়িপানা মুখটি ক'রে আঁকড়ে ধ'রে শ্লেটটুকু;
ঘেমে ঘেমে উঠছে ভিজে ভ্যাবাচ্যাকা একলা নিজে,
হিজিবিজি লিখছে ক... | 8 | হাস্যরসাত্মক |
4057 | ছায়ায় আমেন | শামসুর রাহমান | হেঁটে হেঁটে আমি কি এখন খুব ক্লান্ত? কায়ক্লোশ
পা দুটোকে ঘুম
পাড়িয়ে রাখার জন্যে কী একটা গান
গায় বৃক্ষতলে গোধূলিতে। এ পথের রেখা ধরে
ইতিহাস আর আমি হেঁটে যাচ্ছি। একটি পাখির
কলস্বর দিগন্তের চিবুকে বিস্ময়
জাগিয়ে কেমন উড়ে যায়,
যেন টুক্রো মেঘ; দেখ, এবার আমার
সত্যিকার লেখার সময় এল। এতকাল শুরু
গোলকধাঁধায় ঘুরে কেটেছে সময়।প্রকৃত আ... | 1 | চিন্তামূলক |
2280 | নত হও, কুর্নিশ করো | রফিক আজাদ | হে কলম, উদ্ধত হ’য়ো না, নত হও, নত হতে শেখো,
তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দু:খ
পেয়েছেন ভদ্রমহোদয়গণ,অতএব, নত হও, বিনীত ভঙিতে করজোড়ে
ক্ষমা চাও, পায়ে পড়ো, বলো: কদ্যপি এমনটি হবে না, স্যার,
বলো: মধ্যবিত্ত হে বাঙালী ভদ্রমহোদয়গণ,
এবারকার মতো ক্ষমা করে দিন…হে আমার প্রিয় বলপেন, দ্যাখো , চোখ তুলে তোমার সামনে
কেমন ... | 2 | মানবতাবাদী |
2151 | সিংহ ও মশক | মাইকেল মধুসূদন দত্ত | শঙ্খনাদ করি মশা সিংহে আক্রমিল;
ভব-তলে যত নর,
ত্রিদিবে যত অমর,
আর যত চরাচর,
হেরিতে অদ্ভুত যুদ্ধ দৌড়িয়া আইল।
হুল-রূপ শূলে বীর, সিংহেরে বিঁধিল।
অধীর ব্যথায় হরি,
উচ্চ-পুচ্ছে ক্রোধ করি,
কহিলা;—“কে তুই, কেন
বৈরিভাব তোর হেন?
গুপ্তভাবে কি জন্য লড়াই?—
সম্মুখ-সমর কর্; তাই অামি চাই।
দেখিব বীরত্ব কত দূর,
আঘাতে করিব দর্প-চূর;
... | 7 | নীতিমূলক |
2891 | নানা দুঃখে চিত্তের বিক্ষেপে | রবীন্দ্রনাথ ঠাকুর | নানা দুঃখে চিত্তের বিক্ষেপে
যাহাদের জীবনের ভিত্তি যায় বারংবার কেঁপে,
যারা অন্যমনা,তারা শোনো
আপনারে ভুলো না কখনো।
মৃত্যুঞ্জয় যাহাদের প্রাণ,
সব তুচ্ছতার ঊর্ধ্বে দীপ যারা জ্বালে অনির্বাণ,
তাহাদের মাঝে যেন হয়
তোমাদেরি নিত্য পরিচয়।
তাহাদের খর্ব কর যদি
খর্বতার অপমানে বন্দী হয়ে রবে নিরবধি।
তাদের সন্মানে মান নিয়ো
বিশ্বে ... | 1 | চিন্তামূলক |
4033 | গোরস্তানে কোকিলের করুণ আহ্বান | শামসুর রাহমান | এই যে আমি কে জানে কতদিন, কতকাল পর
সোঁদা মাটির ভেতর থেকে আচানক বেরিয়ে এসে
তাকাচ্ছি এদিক সেদিক, কে এই আমি?
এমন সুনসান এলাকায় কোন্ মানব বলে দেবে কে আমি?থমথমে নৈশ প্রহরে মাটির বুক ফুঁড়ে বেরিয়ে
কেমন যেন বেখাপ্পা মনে হলো
নিজেকে। আত্মপরিচয় কোথায় কখন যে হঠাৎ
লুপ্ত হয়েছে! নামহীন, ঠিকানাবিহীন, কে
বলবে?মাংসহারা, হাড়সর্বস্ব আমার ... | 1 | চিন্তামূলক |
1926 | এই কবিতাটি কোথায় পেয়েছি | মহাদেব সাহা | এই কবিতাটি ছিলো যে নিঝুম ঘুমের পুরীতে অলস নিদ্রা
ছিলো কারো চোখে সুদূর স্বপ্ন রোমাঞ্চকর গাঢ় শিহরন,
দূর নীলিমায় এই কবিতাটি ছিলো ভাসমান উদাসীন মেঘ
স্বর্ণচাঁপার বুকে থরো থরো হয়তোবা কোনো শুভ্র শিশির;
এই কবিতাটি ছিলো পাহাড়ের মৌনতাভরা গূঢ় উদ্ধৃতি
ছিলো গোলাপের হার্দ্য আলাপ অনুভূতিময় পাখিদের শিস
আকাশের ছিলো মন্ময় ভাষা এই কবিতাট... | 2 | মানবতাবাদী |
1275 | বেদনার হালখাতা | দেওয়ান মমিনুল মউজদীন | ট্রেনটি এসে থামলো যখন ইসটিশনে
মেঘলা আকাশ নতজানু বাঁশের বনে
মোচড় দিয়ে উঠলো আমার বুকের রেখা
তোমার চোখে বিষাদঘন মৌন লেখা ।
এখান থেকেই হয়েছিলো যাত্রা শুরু
বক্ষে ছিলো প্রথম প্রেমের দুরু দুরু
নদীর সাথে চাঁদের ছিলো গোপন সখ্য
তোমার আমার অলিখিত প্রনয়ালেখ্য ।
কৃষ্ণ কোথায় পাখির ডাকে সারা রাত্রি
জানালা ভেঙ্গে হৃদয় আমার দিতো পাড়ি... | 0 | প্রেমমূলক |
2912 | নির্ঝরের স্বপ্নভঙ্গ | রবীন্দ্রনাথ ঠাকুর | আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।
থর থর করি কাঁপিছে ভূধর,
শিলা রাশি রাশি পড়িছে খসে,
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল
গরজি উঠিছে দারুণ... | 1 | চিন্তামূলক |
4483 | শ্বাস-প্রশ্বাস | শামসুর রাহমান | কোথাও একটা কিছু গলদ রয়েছে সুনিশ্চিত,
নইলে কেন এত ছটফটানি এবং কাতরানি আশেপাশে?
না, না, কারারুদ্ধ নই; এ শহরে যখন যেখানে খুশি
হেঁটে যেতে পারি, ইচ্ছে হ’লে
প্রত্যহ সকালবেলা ভ্রমণে বেরিয়ে পড়া যায়
যথারীতি, সন্ধ্যেবেলা স্ন্যাকবারে, রাত্তিরে কোথাও
রেস্তোরায়ঁ ব’সে থাকা অসম্ভব নয়। মাঝে-মাঝে
ফুলের সুঘ্রাণ পেলে ভালো লাগে আর
টেলিফোন... | 6 | স্বদেশমূলক |
4708 | বিদ্রোহের গান | সুকান্ত ভট্টাচার্য | বেজে উঠল কি সময়ের ঘড়ি?
এসো তবে আজ বিদ্রোহ করি,
আমরা সবাই যে যার প্রহরী
উঠুক ডাক।
উঠুক তুফান মাটিতে পাহাড়ে
জ্বলুক আগুন গরিবের হাড়ে
কোটি করাঘাত পৌঁছোক দ্বারে
ভীরুরা থাক।
মানবো না বাধা, মানবো না ক্ষতি,
চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি
রুখবে কে আর এ অগ্রগতি,
সাধ্য কার?
রুটি দেবে নাকো? দেবে না অন্ন?
এ লড়াইয়ে তুমি নও প্রসন্... | 2 | মানবতাবাদী |
979 | প্রেম অপ্রেমের কবিতা | জীবনানন্দ দাশ | নিরাশার খাতে ততোধিক লোক উৎসাহ বাঁচায়ে রেখেছে;
অগ্নিপরীক্ষার মতো কেবলি সময় এসে দ’হে ফেলে দিতেছে সে-সব।
তোমার মৃত্যুর পরে আগুনের একতিল বেশি অধিকার
সিংহ মেষ কন্যা মীন করেছে প্রত্যক্ষ অনুভব।
পৃথিবী ক্রমশ তার আগেকার ছবি
বদলায়ে ফেলে দিয়ে তবুও পৃথিবী হ’য়ে আছে;
অপরিচিতের মতো সমাজ সংসার শত্রু সবই
পরিচিত বুনোনির মতো তবু হৃদয়ের ... | 0 | প্রেমমূলক |
1672 | তোমার মুখের দিকে | পূর্ণেন্দু পত্রী | প্রণাম করব। কিন্তু পা কই? আগুনে ও হিমজলে পা ডুবিয়ে
এখনো তো তাঁর অফুরাণ হাঁটা
বরণ করব। কিন্তু কই সে শব্দদল যা ছুঁতে পারে
তাঁর বোধের এলাকা?
তাহলে?
জ্বলন্ত সিড়ি ভেঙে ভেঙে শিখরের দিকে যাঁর এগিয়ে চলা,
অনুজের অভ্যর্থনা কীভাবে পৌঁছবে সে অগ্রজে?
তবে কি বিশেষণ-বিড়ম্বিত স্তব কোলাহলেই শেষ হবে সে আরতি?
না। ভীষণ নীরবে চাইব এই খবর... | 3 | ভক্তিমূলক |
4193 | নাতিশীতোষ্ণ মণ্ডলের সৈকতে | শামসুর রাহমান | আমার ভেতর থেকে আশ্চর্য এক যুবক
সামুরাই তরবারির ঝলসানির আঙ্গিকে
বেরিয়ে সরাসরি হেঁটে যায়
তোমার নিবাসে রাস্তার ভিড় আর
কোলাহলের চারদিকে পর্দা টেনে দিয়ে।
তুমি তাকে না দেখে
তাকাও এক স্তূপ ধূসরতার দিকে;
তোমার ভুরুর মাঝখানে দ্বিধাদ্বন্দ্বের দোলক।এই হাত দুটো আমার, দেখ এই
এক জোড়া চোখ, এই ওষ্ঠ আমার;
শোনো, বুকের এই ধুকপুকুনি আমার-... | 0 | প্রেমমূলক |
1617 | আমিই কচ আমিই দেবযানী | পূর্ণেন্দু পত্রী | একটা দিকে খাট পালঙ্ক, আরেকদিকে ঘাম
মধ্যিখানে যজ্ঞে জলে কাঠ
এক পা ছেঅটে ভুবন জুড়ে দিগ্নজয়ী ঘোড়া
আরেক পায়ে জড়ানো চৌকাঠ।
তুলতে যাই ভোরের ফুল শিশিরকণাসহ
অগ্নিকণা লাফিয়ে ওঠে হাতে
ফর্সা রোদে শুকোতে চাই ময়লা বালুচরি
হৃদয় ভেজে অকাল বৃষ্টিপাতে।
শিরীষশাখা শান্তি দেবে, এলাম তপোবনে
হিংসা হানে দুয়ারে করাঘাত
যে ঠুকরে খায় সোনার খাঁচা... | 4 | রূপক |
176 | অ-বেলায় | কাজী নজরুল ইসলাম | বৃথাই ওগো কেঁদে আমার কাটল যামিনী।
অবেলাতেই পড়ল ঝরে কোলের কামিনী –
ও সে শিথিল কামিনী।
খেলার জীবন কাটিয়ে হেলায়
দিন না যেতেই সন্ধেবেলায়
মলিন হেসে চড়ল ভেলায়
মরণ-গামিনী।
আহা একটু আগে তোমার দ্বারে কেন নামিনি।
আমার অভিমানিনী। ঝরার আগে যে কুসুমে দেখেও দেখি নাই
ও যে বৃথাই হাওয়ায় ছড়িয়ে গেল, ছোট্ট বুকের একটু সুরভি
আজ... | 0 | প্রেমমূলক |
1653 | গভীর ফাটল তবু | পূর্ণেন্দু পত্রী | বনে ও জঙ্গলে রোদ ছায়া গুলে আলপনা আঁকে
আকাশের আর্শীবাদ তৃণ শস্য সারা গায়ে মাখে
গভীর ফাটল তবু পৃথিবীর মাঠে পড়ে থাকে।
মেঘ নামে, বৃষ্টি পড়ে, বীজেরা ভুমিষ্ট হতে থাকে
যুবতীর ভঙ্গিমায় তরুলতা দিনে দিনে পাকে
গভীর ফাটল তবু পৃথিবীর মাঠে পড়ে থাকে।
মানুষের ঘুম ভাঙে বনবাসী পাখিদের ডাকে
আকাঙ্খাকে কাঁধে নিয়ে হেঁেট যায় সাঁকো পার হয়ে ... | 1 | চিন্তামূলক |
480 | শায়ক-বেঁধা পাখী | কাজী নজরুল ইসলাম | রে নীড়-হারা, কচি বুকে শায়ক-বেঁধা পাখী!
কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি?
কোথায় রে তোর কোথায় ব্যথা বাজে?
চোখের জলে অন্ধ আঁখি কিছুই দেখি না যে?
ওরে মাণিক! এ অভিমান আমায় নাহি সাজে-
তোর জুড়াই ব্যথা আমার ভাঙা বক্ষপুটে ঢাকি’।
ওরে আমার কোমল-বুকে-কাঁটা-বেঁধা পাখী,
কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি?
বক্ষে বিঁধে বিষ মাখানো... | 4 | রূপক |
1089 | সূর্য নক্ষত্র নারী | জীবনানন্দ দাশ | তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিলো
সব চেয়ে আগে; জানি আমি।
সে-দিনও তোমার সাথে মুখ-চেনা হয় নাই।
তুমি যে এ-পৃথিবীতে র’য়ে গেছো।
আমাকে বলেনি কেউ।
কোথাও জল্কে ঘিরে পৃথিবীর অফুরান জল
র’য়ে গেছে;–
যে যার নিজের কাজে আছে, এই অনুভবে চ’লে
শিয়রে নিয়ত স্ফীত সুর্যকে চেনে তারা;
আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে উদীচীর
কোনো জল কী ক’রে... | 0 | প্রেমমূলক |
3743 | আমন্ত্রণ | শামসুর রাহমান | তোমাকে একবার এখানে ডেকে নিয়ে
আসতে চাই এ গাছপালার
ভেতর থেকে মাথা উঁচিয়ে রাখা বাড়িটার
কাছে। ভেতরে যাবার দরকার নেই হে হাওয়া,
এই লতাপাতার ঘ্রাণ
পাখির গান, তোমার
কেমন লাগবে, জানি না।খনিক এগিয়ে
গাছের ডাল সরিয়ে একটু ঝুঁকে
যদি দাঁড়াও, কলিং বেল বাজাতে চাও,
তোমার কাঁধে এসে
বসবে ফুরফুরে এক প্রজাপতি,
কিছু মনে করো না।হাওয়া,
লতাপাতা... | 0 | প্রেমমূলক |
4035 | গৌণ শিল্প | শামসুর রাহমান | আমার ব্যর্থতা, কালো, সাংকেতিক ব্যর্থতা কখনো
লতাপাতা কিংবা পাখপাখালির আড়ালে লুকিয়ে
থাকে, কখনো-বা
ওষ্ঠের কিনারে তিক্ত স্বাদ রেখে যায়।আমার নৈবেন্য নেয় বারবার ব্যর্থতার হা হা এভেনিউ।
শব্দ কতিপয়,
অসফল, দিশেহারা, বুঝি পিতৃমাতৃহীন পথের সন্তান,
এলেবেলে খেলে মৃত অন্ধকারে, ঘুমায় কবরে।
লতাগুল্মময় কবরের পাশে নতজানু কম্পমান, ডাকি
ব... | 1 | চিন্তামূলক |
4935 | পেয়েছো কি_ | সুনীল গঙ্গোপাধ্যায় | অপূর্ব নির্মাণ থেকে উঠে আসে
ভোরের কোকিল
কোকিল, তুমি কি পারো মুছে দিতে
সব কলরব?
হেলেঞ্চা লতায় কাঁপে
শিশিরের বিদায়ী শরীর
শিশির, না আমার শৈশব?
ভুলে যাওয়া ভালো, কিন্তু
কাঁটার মুকুট পরা মৃত্যু তো
সে নয়!
বৈশাখী আকাশ দেখে গাঢ় হয়
টিয়াঠুঁটি আম
সবই তো উচ্ছিষ্ট করে রেখে গেলে
পেয়েছো কি
যা ছিল পাওয়ার?
মধ্যজীবনের কাছে প্রশ্ন তোলে
স... | 1 | চিন্তামূলক |
3863 | একটি ফ্রিজ শটের জন্যে | শামসুর রাহমান | এ কেমন চলে যাওয়া উড়িয়ে রুমাল কাকডাকা
দুপুরে একাকী দূরে, বিন্দু হয়ে যাওয়া? দুটি পাখি
ছিল ডালে; শাখাচারী পক্ষীদ্বয় দু’ ফোঁটা চোখের
পানি যেন। ভুরুর মতন ঝিল, শিকের আড়ালে
কতিপয় প্রাণী আর রঙিন চাঞ্চল্য আপাতত
ভাস্কর্য আমার মনে। দুপুরেই চৌরাহায় আজ
হঠাৎ গোধূলি আসে ব্যেপে। একটু আগেই ছিলে
আমার হাতকে সভ্যতার চারু কারুকাজ ক’রে।
এখন... | 1 | চিন্তামূলক |
566 | আকাশপ্রান্ত নিয়ে বাঁচা -গোলাম কিবরিয়া পিনু | গোলাম কিবরিয়া পিনু | সুড়ঙ্গ থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ
তাকে আবারও সুড়ঙ্গে ঢোকানো হচ্ছে কেন?
গুহা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ
তাকে আবারও গুহার ভেতর ঢোকানো হচ্ছে কেন?
খোপ থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ
তাকে আবারও খোপে খোপে ঢোকানো হচ্ছে কেন?
পোড়াবাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ
তাকে আবারও পোড়াবাড়ির ভেতর ঢোকানো হচ্ছে কেন?
দাঁতলাগা অবস্থা থেক... | 2 | মানবতাবাদী |
142 | স্মৃতিস্তম্ভ | আলাউদ্দিন আল আজাদ | স্মৃতির মিনার ভেঙেছে তোমার ? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো ! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ-প্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার হাঁপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ।
ইটের মিনার
ভেঙেছে ভাঙুক ! ভয় কি বন... | 6 | স্বদেশমূলক |
1843 | একা | বীথি চট্টোপাধ্যায় | আমার চোখে বসন্ত দারুণ চৈত্রমাস
চতুর্দিকে শিমূল-পলাশ কৃষ্ণচূড়ার ত্রাস।ঝড় উঠেছে নিখুঁত কালো বৃষ্টি ভেজা রাত
আঁচল দিয়ে দুঃখ ঢাকি কোথায় তোমার হাত ?তব্ধ যদি ভালোবাসা প্রেমের-কম্পন
ফিরিয়ে দাও কিশোরীকাল প্রথম চুম্বন।ভালোবাসার আগুন ঝড়ে চাইনি কোনো দাম
অশ্রুবিহীন চক্ষু হল প্রেমের পরিণাম।এই সময়েই ভিন্ন হলে এমন চৈত্রমাস
ভালোবাস... | 0 | প্রেমমূলক |
279 | গোপন | কাজী নজরুল ইসলাম | পাইনি ব’লে আজো তোমায় বাসছি ভালো, রাণি,
মধ্যে সাগর, এ-পার ও-পার করছি কানাকানি!
আমি এ-পার, তুমি ও-পার,
মধ্যে কাঁদে বাধার পাথার
ও-পার হ’তে ছায়া-তরু দাও তুমি হাত্ছানি,
আমি মরু, পাইনে তোমার ছায়ার ছোঁওয়াখানি।নাম-শোনা দুই বন্ধু মোরা, হয়নি পরিচয়!
আমার বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয়!
এই-পারী ঢেউ বাদল-বায়ে
আছড়ে পড়ে তোমার পায়ে,
... | 0 | প্রেমমূলক |
4046 | চাঁদ সদাগর | শামসুর রাহমান | আমি কি এখন সত্যি বেঁচে আছি? না কি জীবন্মৃত
পড়ে আছি বিড়ম্বিত মাস্তুলের মতো। বণিকের
খ্যাতি আছে কিছু টিকে, অথচ যাই না বাণিজ্যেতে
কতকাল, কতকাল সপ্তডিঙ্গা ভাসে না তরঙ্গে
সমুদ্রের জ্বলজ্বলে প্রাসাদের মতো হা আমার
মধুকর সেই কবে গেছে ডুবে কালীদহে। শুধু
আমি একা মাঝিমাল্লাহীন নির্বান্ধব খরস্রোতে
ভেসে ভেসে জলচর প্রাণীর লোভের বিভীষ... | 2 | মানবতাবাদী |
982 | বনলতা সেন | জীবনানন্দ দাশ | হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,... | 0 | প্রেমমূলক |
3222 | যতকাল তুই শিশুর মতো | রবীন্দ্রনাথ ঠাকুর | যতকাল তুই শিশুর মতো
রইবি বলহীন,
অন্তরেরি অন্তঃপুরে
থাক্ রে ততদিন।
অল্প ঘায়ে পড়বি ঘুরে,
অল্প দাহে মরবি পুড়ে,
অল্প গায়ে লাগলে ধুলা
করবে যে মলিন--
অন্তরেরি অন্তঃপুরে
থাক্ রে ততদিন। যখন তোমার শক্তি হবে
উঠবে ভরে প্রাণ
আগুন-ভরা সুধা তাঁহার
করবি যখন পান--
বাইরে তখন যাস রে ছুটে,
থাকবি শুচি ধুলায় লুটে,
সকল বাঁধন অঙ্গে নিয়ে
বে... | 2 | মানবতাবাদী |
267 | কোথা সে পূর্ণযোগী | কাজী নজরুল ইসলাম | কোথা সে পূর্ণ সিদ্ধ ও যোগী, দেখেছ কি কেউ তাঁরে,
দনুজ-দলনী শক্তিরে পুন ভারতে জাগাতে পারে?
কোথা সে শ্রীরাম, বশিষ্ঠ, কোথা তাপস কাত্যায়ন,
যাঁর সাধনায় হইবে কাত্যায়নীর অবতরণ!
ভারত জুড়িয়া শুধু সন্ন্যাসী সাধু ও গুরুর ভিড়,
তবু এ ভারত হইয়াছে কেন ক্লীব মানুষের নীড়?
‘প্রসীদ বিশ্বেশ্বরী, নাহি বিশ্বম্’ বলি কেউ
আবার আনিতে পারে কি ভা... | 2 | মানবতাবাদী |
674 | বাংলার | জয় গোস্বামী | ১বাংলার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে,
রক্ত
গড়িয়ে পড়ছে…
কেউ ছুটে গেল খালের ওদিকে
বুক ফাটা গলায় কার মা ডাকল : “রবি রে…”
উত্তরের পরিবর্তে, অনেকের স্বর মিলে একটি প্রকাণ্ড হাহাকার
ঘুরে উঠল…
কে রবি? কে পুষ্পেন্দু? ভরত?
কাকে খুঁজে পাওয়া গেছে? কাকে আর পাওয়া যায় নি?
কাকে শেশ দেখা গেছে
ঠেলাঠেলি জনতাগভীরে?
রবি তো পাচার হচ্ছে লাশ হ... | 6 | স্বদেশমূলক |
1803 | কবিতা বুঝিনি আমি | বিনয় মজুমদার | কবিতা বুঝিনি আমি ; অন্ধকারে একটি জোনাকি
যত্সামান্য আলো দেয়, নিরুত্তাপ, কোমল আলোক ।
এই অন্ধকারে এই দৃষ্টিগম্য আকাশের পারে
অধিক নীলাভ সেই প্রকৃত আকাশ প’ড়ে আছে—
এই বোধ সুগভীরে কখন আকৃষ্ট ক’রে নিয়ে
যুগ যুগ আমাদের অগ্রসর হয়ে যেতে বলে,
তারকা, জোনাকি—সব ; লম্বিত গভীরহয়ে গেলে
না-দেখা গহ্বর যেন অন্ধকার হৃদয় অবধি
পথ ক’রে দিতে প... | 0 | প্রেমমূলক |
3912 | কবিতা লিখতে না পারা | শামসুর রাহমান | এই তো কদিন হলো কবিতার একটি পঙ্ক্তিও
লিখতে পারিনি শত চেষ্টা করে। বাজে কাগজের
ঝুড়ি ভরে ওঠে কাটাকুটিময় বাতিল কাগজে।
লেখার টেবিলে ঝুঁকে কাটে কত বেলা, স্নানাহার
কখনো স্থগিত থাকে, ক’দিনের না কামানো দাড়ি,
যেন গালে কালো ঘাস; অস্থিরতা কয়েদি পাখির
মতো পাখায় ঝাপ্টায়, কী এক অভিমানে নিজেকেই
নিমেষে পুড়িয়ে শেষে দু’হাতে ওড়াই শুধু ছাই... | 0 | প্রেমমূলক |
4709 | বিবৃতি | সুকান্ত ভট্টাচার্য | আমার সোনার দেশে অবশেষে মন্বন্তর নামে,
জমে ভিড় ভ্রষ্টনীড় নগরে ও গ্রামে,
দুর্ভিক্ষের জীবন্ত মিছিল,
প্রত্যেক নিরন্ন প্রাণে বয়ে আনে অনিবার্য মিল।
আহার্যের অন্বেষণে প্রতি মনে আদিম আগ্রহ
রাস্তায় রাস্তায় আনে প্রতিদিন নগ্ন সমারোহ;
বুভুক্ষা বেঁধেছে বাসা পথের দু'পাশে,
প্রত্যহ বিষাক্ত বায়ু ইতস্তত ব্যর্থ দীর্ঘশ্বাসে।
মধ্যব... | 2 | মানবতাবাদী |
3446 | হে প্রিয়, দুঃখের বেশে | রবীন্দ্রনাথ ঠাকুর | হে প্রিয়, দুঃখের বেশে
অাস যবে মনে
তোমারে আনন্দ ব'লে
চিনি সেই ক্ষণে। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
287 | চাঁদনী-রাতে | কাজী নজরুল ইসলাম | কোদালে মেঘের মউজ উঠেছে গগনের নীল গাঙে,
হাবুডুবু খায় তারা-বুদবুদ, জোছনা সোনায় রাঙে!
তৃতীয়া চাঁদের "সাম্পানে" চড়ি চলিছে আকাশ প্রিয়া,
আকাশ-দরিয়া উতলা হ’ল গো পুতলায় বুকে নিয়া।
তৃতীয়া চাঁদের বাকি "তের কলা" আবছা কালোতে আঁকা
নীলিম-প্রিয়ার নীলা "গুল রুখ" অব-গুণ্ঠনে ঢাকা।
সপ্তর্ষির তারা-পালঙ্কে ঘুমায় আকাশ-রাণী,
সেহেল... | 0 | প্রেমমূলক |
3752 | আমার অসুখ | শামসুর রাহমান | হ্যালো হ্যালো জাভেদ, তুমি
শুনতে পাচ্ছ?
এখানে কিছুই শোনা যাচ্ছে না।
অনেক্ষণ ধরে চেষ্টা করছি, শুধু হ্যালো হ্যালো
বলাই সার, ওপার থেকে
কোনো সাড়াশব্দ নেই। টেলিফোনের ভেতর
একটা ভূতুড়ে আওয়াজ ছাড়া
অন্য কোনো ধ্বনি আমার কানে
বাজছে না আজ।অথচ একজন মানুষের কণ্ঠস্বর
শোনার জন্যে আমি কী রকম তৃষ্ণার্তা হয়ে উঠেছি
তুমি তা বুঝতে পারবে না জ... | 0 | প্রেমমূলক |
1416 | কালো অ্যাম্বাসাডর | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কালো অ্যাম্বাসাডরের প্রসঙ্গ উঠতেই তাঁর কথা
অকস্মাৎ ঘুরে যায়
খুন, দাঙ্গা, রাহাজানি ইত্যাদির দিকে।
অতঃপর
কান টানলে যেমন মাথা আসে,
তেমনি করে এসে গেল
রাষ্ট্রনীতি, ইমার্জেন্সি, আইন-শৃঙ্ক্ষলা।
ভদ্রলোক অত্যন্ত আবেগ দিয়ে বলে যাচ্ছিলেন,
“অন্ন চাই, বস্ত্র চাই, আশ্রয়, চিকিৎসা চাই, অবশ্যই চাই!
আরে বাবা,
এইসব উত্তম বস্তু কে না চায়?... | 2 | মানবতাবাদী |
1543 | সাদা বাড়ি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সবকিছুরই শেষে থাকে
একটা মস্ত
ধপধপে আর খুব প্রশস্ত
সাদা বাড়ি।
কেউ সেখানে জ্যোৎস্না-রাতের গন্ধবহ সাবান মাখে,
কেউ একাগ্র দেউল-চূড়ার ছবি আঁকে,
কেউ সেখানে জলের ঝারি
হাতে নিয়ে গোলাপ-বনে ঘুরে বেড়ায়।
বুকের মধ্যে শব্দগুলি জমতে-জমতে হারিয়ে যায়,
শেষ হয়ে যায় সকল কথা।
বুঝতে পারি এখন ক্লান্ত
গয়নাগাঁটির ভিতর থেকে খুব প্রশান্ত
অন্যরক... | 4 | রূপক |
2724 | জানার বাঁশি হাতে নিয়ে | রবীন্দ্রনাথ ঠাকুর | জানার বাঁশি হাতে নিয়ে
না-জানা
বাজান তাঁহার নানা সুরের
বাজানা। (স্ফুলিঙ্গ) | 4 | রূপক |
3271 | রাহুর প্রেম | রবীন্দ্রনাথ ঠাকুর | শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তোর ।
কঠিন বাঁধনে চরণ বেড়িয়া
চিরকাল তোরে রব আঁকড়িয়া
লোহার শিকল-ডোর ।
তুই তো আমার বন্দী অভাগী, বাঁধিয়াছি কারাগারে,
প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে ।
জগৎ-মাঝারে যেথায় বেড়াবি,
যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি,
বসন্তে শীতে দিবসে নিশীথে
সাথে সাথে তোর থাকিবে বাজিতে
এ পাষা... | 0 | প্রেমমূলক |
3940 | কালঘুম | শামসুর রাহমান | কথা ছিল না। আমরা যারা বুকের ভেতর ফুল, ধুলো আর আলকাতরার
গন্ধমাখা হাওয়া টেনে নিই, সিগারেট ধরাই, সিনেমায় ভিড় বাড়াই, আপিশ
করি আড্ডা দিই, বিছানায় যাই স্ত্রীর সঙ্গে, তাদের অনেকের বেঁচে থাকার কথা
ছিল না।
ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম রাতে। রাস্তায় কুসংস্কারের মতো অন্ধকার।
বাড়িটার সামনে এসে চমকে উঠি। খুব অচেনা মনে হয়। এর দেয়াল, দরজ... | 4 | রূপক |
3811 | ঈগল কি কাঁদে | শামসুর রাহমান | নীলিমা-মনস্ক ঈগল কি কাঁদে পাহাড় চূড়ায়
শ্বাসরোধকারী একাকিত্বে কোনোদিন? এখন তো
খাচ্ছে সে ছোবল বয়সের; বুকের ভিতরে ঝড়,
হুহু ঝড়, অবসাদ নেশার মতন সঞ্চারিত
সমস্ত অস্তিত্বে তার। মাঝে-মাঝে আশেপাশে খোঁজে
সঙ্গিনীকে ভ্রান্তিবশে। শ্রান্তি চোখে তন্দ্রা হয় আর
পাহাড় চূড়ায় বাজে শূন্যতার গূঢ় টিটকিরি,
পালক পাপড়ির মতো উম্মীলিত মেঘছোঁয়া দু... | 2 | মানবতাবাদী |
923 | তোমায় আমি | জীবনানন্দ দাশ | তোমায় আমি দেখেছিলাম ব’লে
তুমি আমার পদ্মপাতা হলে;
শিশির কণার মতন শূন্যে ঘুরে
শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে
খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে।
নদী সাগর কোথায় চলে ব’য়ে
পদ্মপাতায় জলের বিন্দু হ’য়ে
জানি না কিছু-দেখি না কিছু আর
এতদিনে মিল হয়েছে তোমার আমার
পদ্মপাতার বুকের ভিতর এসে।
তোমায় ভালোবেসেছি আমি, তাই
শিশির হয়ে থা... | 0 | প্রেমমূলক |
487 | শোধ করো ঋণ | কাজী নজরুল ইসলাম | আগুন জ্বলে না মাসে কতদিন হায় ক্ষুধিতের ঘরে,
ক্ষুধার আগুনে জ্বলে কত প্রাণ তিলে তিলে যায় মরে।
বোঝে না ধনিক, হোক সে হিন্দু হোক সে মুসলমান,
আল্লা যাদের নিয়ামত দেন, পাষাণ তাদের প্রাণ!কত ক্ষুধাতুর শিশুর রসনা খুদকণা নাহি পায়,
মা-র বুক ছেড়ে গোরস্তানের মাটিতে গিয়া ঘুমায়।
যত দৌলত হাশমতওয়ালা হেরে তাহা পাশে থেকে,
আতর মাখিয়া পাথরের... | 2 | মানবতাবাদী |
1266 | নিজস্বতা | দেওয়ান মমিনুল মউজদীন | তোমাকে নিয়েছি আমি
তুমিও আমাকে
অন্তহীন মধ্যরাতে নয়
নয় চন্দ্রের উদ্যানে কোনো
আমরা নিয়েছি আমাদের এক
অপরাহ্ণে ঈষৎ আলোয় ।
তোমার নোনতা স্বাদ আমার জিহ্বায়
আমার তৃষ্ণা কাঁপে তোমার অধরে
আমরা দুজন এমন অচেনা
স্মৃতিভ্রষ্ট মানুষের মতো
আমাকে চেনো না তুমি
আমিও তোমাকে । | 0 | প্রেমমূলক |
3462 | নানান দেশে নানান ভাষা | রামনিধি গুপ্ত | নানান্ দেশে নানান্ ভাসা (ভাষা)
বিনে স্বদেশীয় ভাসে পূরে কি আশা ?
কত নদী সরোবর,
কি বা ফল চাতকীর |
ধরাজল বিনে কভু ঘুচে কি ত্রিষা (তৃষা) ? | 6 | স্বদেশমূলক |
2731 | জীবন মরণ | রবীন্দ্রনাথ ঠাকুর | ওরা যায়, এরা করে বাস;
অন্ধকার উত্তর বাতাস
বহিয়া কত-না হা-হুতাশ
ধূলি আর মানুষের প্রাণ
উড়াইয়া করিছে প্রয়াণ।
আঁধারেতে রয়েছি বসিয়া;
একই বায়ু যেতেছে শ্বসিয়া
মানুষের মাথার উপরে,
অরণ্যের পল্লবের স্তরে।
যে থাকে সে গেলদের কয়,
“অভাগা, কোথায় পেলি লয়।
আর না শুনিবি তুই কথা,
আর হেরিবি তরুলতা,
চলেছিস মাটিতে মিশিতে,
ঘুমাইতে আঁধার নিশী... | 1 | চিন্তামূলক |
20 | নৌকাডুবি | অমিতাভ দাশগুপ্ত | সরলের মধ্যে আছে কত মারাত্মক প্রতারণা,
যখন তা জানা যায়–
বড় বেশি দেরি হয়ে গেছে।
ঐ গ্রীক নাক নিয়ে বিনয়ে সন্নত
যে-যুবক বসেছে সামনে,
নিঃশ্বাসে নিঃশ্বাসে কত তীব্র আর্সেনিক,
যখন তা বোঝা যায়–
সারা দেহ নীল হয়ে গেছে।
নীলের কাঙাল তুমি?
নদী দ্যাখো, সাঁতারে যেয়ো না,
ওর বুকে কমপক্ষে
গোটাকুড়ি নৌকাডুবি আছে। | 4 | রূপক |
5072 | আমাদের মা | হুমায়ুন আজাদ | আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি।
আমাদের মা গরিব প্রজার মত দাঁড়াতো বাবার সামনে,
কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ ক’রে উঠতে পারতোনা।
আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে
মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি।
আমাদের মা আমাদের থেকে বড় ছিলো, কিন্তু ছিলো আমাদের সমান।
আমাদের মা ছিলো আমাদের শ্রেনীর, আমাদে... | 2 | মানবতাবাদী |
2800 | তোমার সোনার থালায় সাজাব আজ | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমার সোনার থালায় সাজাব আজ
দুখের অশ্রুধার।
জননী গো, গাঁথব তোমার
গলার মুক্তাহার।
চন্দ্র সূর্য পায়ের কাছে
মালা হয়ে জড়িয়ে আছে,
তোমার বুকে শোভা পাবে আমার
দুখের অলংকার।ধন ধান্য তোমারি ধন,
দিতে চাও তো দিয়ো আমায়,
নিতে চাও তো লও।
দুঃখ আমার ঘরের জিনিস,
খাঁটি রতন তুই তো চিনিস–
তোর প্রসাদ দিয়ে তারে কিনিস,
এ মোর অহংকার।১৩১৫
(গীতাঞ... | 3 | ভক্তিমূলক |
729 | হে অশ্ব, তোমার মুণ্ড | জয় গোস্বামী | হে অশ্ব, তোমার মুণ্ড
টেবিলে স্থাপিত। রাত্রিবেলা
হাঁ করা মুখ থেকে
ধোঁয়া ঝরে
আর সে-ধোঁয়ার মধ্যে চতুষ্পদ কবন্ধ তোমার
সারারাট ছুটোছুটি করে! | 4 | রূপক |
4656 | কলম | সুকান্ত ভট্টাচার্য | কলম, তুমি কত না যুগ কত না কাল ধ'রে
অক্ষরে অক্ষরে
গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু ক'রে।
কলম, তুমি কাহিনী লেখো, তোমার কাহিনী কি
দুঃখে জ্বলে তলোয়ারের মতন ঝিকিমিকি?
কলম, তুমি শুধু বারংবার,
আনত ক'রে ক্লান্ত ঘাড়
গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা,
সাহিত্যের দাসত্বের ক্ষুদিত বশ্যতা।
ভগ্ন নিব, রুগ্ন দেহ, জলের মতো কালি,
... | 2 | মানবতাবাদী |
2431 | আমার মাথা নত করে দাও হে তোমার | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার মাথা নত করে দাও হে তোমার
চরণধুলার তলে।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলি করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে;
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবন-মাঝে।
যাচি হে তোমার চরম শান্তি,
পরানে ত... | 3 | ভক্তিমূলক |
3102 | বিবাহের পঞ্চম বরষে | রবীন্দ্রনাথ ঠাকুর | বিবাহের পঞ্চম বরষে
যৌবনের নিবিড় পরশে
গোপন রহস্যভরে
পরিণত রসপুঞ্জ অন্তরে অন্তরে
পুষ্পের মঞ্জরি হতে ফলের স্তবকে
বৃন্ত হতে ত্বকে
সুবর্ণবিভায় ব্যাপ্ত করে।
সংবৃত সুমন্দ গন্ধ অতিথিরে ডেকে আনে ঘরে
সংযত শোভায়
পথিকের নয়ন লোভায়।
পাঁচ বৎসরের ফুল্ল বসন্তের মাধবীমঞ্জরি
মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি;
মধু সঞ্চয়ের পর
মধুপেরে ... | 1 | চিন্তামূলক |
1453 | থাকা মানে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | থাকা মানে কিছু বই, থাকা মানে লেখার টেবিল,
থাকা মানে আকাশের নীল,
পুকুর পড়েছে রোদ, গাছের সবুজ
ছাতের কার্নিসে দুটি পাখি,
জলের ভিতর কিছু চোরা টান, সায়ংকালীন
স্তব্ধতার মধ্যে ধীরে-ধীরে
একা-নৌকাটির ক্রমে দৃষ্টির আড়ালে চলে যাওয়া।
ভাদ্রের গুমট ভেঙে বৃষ্টির খবর নিয়ে ছুটে আসে হাওয়া,
যা এসে বুকের মধ্যে লাগে।
থাকা মানে মানুষের মুখ... | 1 | চিন্তামূলক |
911 | জুহু | জীবনানন্দ দাশ | সান্টাক্রুজ থেকে নেমে অপরাহ্নে জহুর সমুদ্রপারে গিয়ে
কিছুটা স্তব্ধতা ভিক্ষা করেছিলো সূর্যের নিকটে থেমে সোমেন পালিত;
বাংলার থেকে এত দূরে এসে- সমাজ, দর্শন, তত্ত্ব, বিজ্ঞান হারিয়ে,
প্রেমকেও যৌবনের কামাখ্যার দিকে ফেলে পশ্চিমের সমুদ্রের তীরে
ভেবেছিলো বালির উপর দিয়ে সাগরের লঘুচোখ কাঁকড়ার মতন শরীরে
ধবল বাতাস খাবে সারাদিন; যেইখ... | 1 | চিন্তামূলক |
5130 | ক্যাকটাস | হেলাল হাফিজ | দারুন আলাদা একা অভিমানী এই ক্যাকটাস।
যেন কোন বোবা রমণীর সখী ছিলো দীর্ঘকাল
কিংবা আজন্ম শুধু দেখেছে আকাল
এরকম ভাব-ভঙ্গি তার।
ধ্রুপদী আঙিনা ব্যাপী
কন্টকিত হাহাকার আর অবহেলা,
যেন সে উদ্ভিদ নয়
তাকালেই মনে হয় বিরান কারবালা।
হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব
অথবা গিয়েছে দিন
এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর,
নাকি... | 5 | প্রকৃতিমূলক |
2825 | দিনের প্রহরগুলি হয়ে গেল পার | রবীন্দ্রনাথ ঠাকুর | দিনের প্রহরগুলি হয়ে গেল পার
বহি কর্মভার।
দিনান্ত ভরিছে তরী রঙিন মায়ায়
আলোয় ছায়ায়। (স্ফুলিঙ্গ) | 1 | চিন্তামূলক |
1018 | মানুষ যা চেয়েছিল | জীবনানন্দ দাশ | গোধূলির রঙ লেগে অশ্বত্থ বটের পাতা হতেছে নরম;
খয়েরী শালিখগুলো খেলছে বাতাবীগাছে—তাদের পেটের শাদা রোম
সবুজ পাতার নীচে ঢাকা প’ড়ে একবার পলকেই বার হয়ে আসে,
হলুদ পাতার কোলে কেঁপে-কেঁপে মুছে যায় সন্ধ্যার বাতাসে।
ও কার গোরুড় গাড়ি র’য়ে গেছে ঘাসে ঐ পাখা মেলে ফরিঙের মতো।হরিণী রয়েছে ব’সে নিজের শিশুর পাশে বড়ো চোখ মেলে;
আঁকা-বাঁকা শি... | 1 | চিন্তামূলক |
4300 | বাংলা কবিতার প্রতি | শামসুর রাহমান | ‘এসো সখি’বলে বহু যুবরাজ তোমাকে সর্বদা’
তেপান্তরে, নদীতীরে, কাশবনে ঘুরিয়ে ঘুরিয়ে
ছায়াচ্ছন্ন শাল তাল তমালের ভিড়ে টেনে এনে
মধ্যদিনে শুনিয়েছে রাখালের বেণু। বড়ো বেশি
জলজ কণিকা ফুসফুসে জমেছিলো বলে তুমি
ভুগেছো সর্দিতে খুব, এত ছিঁচকাঁদুনে হয়েছো
আদরিণী কাব্যলক্ষ্মী আমাদের, এত আলুথালু!তোমাকে বালিকা ভেবে অনেক চটুল মান্যবর
অক্লান্... | 6 | স্বদেশমূলক |
4943 | প্রেমিকা | সুনীল গঙ্গোপাধ্যায় | কবিতা আমার ওষ্ঠ কামড়ে আদর করে
ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায়
ছাদের ঘরে
কবিতা আমার জামার বোতাম ছিঁড়েছে অনেক
হঠাৎ জুতোর পেরেক তোলে!
কবিতাকে আমি ভুলে থাকি যদি
অমনি সে রেগে হঠাৎ আমায়
ডবল ডেকার বাসের সামনে ঠেলে ফেলে দেয়
আমার অসুখে শিয়রের কাছে জেগে বসে থাকে
আমার অসুখ কেড়ে নেওয়া তার প্রিয় খুনসুটি
আমি তাকে যদি
আয়নার মতো
ভেঙ্গে দি... | 4 | রূপক |
1834 | সুজলা সুফলা | বিষ্ণু দে | সুজলা সুফলা সেই মলয়শীতলা ধরণীভরণী
বন্দনীয় মাতৃভূমি ঋষি (ও হাকিম) বঙ্কিমচন্দ্রের
সেই গণ-স্তোত্রগান এখনও হয়তো আনন্দের
শীর্ষ-চূড়ে কোনো সভায় স্বয়ম্ রবিঠাকুরের
সুরে সর্বাঙ্গ শিহরে অচৈতন্য শব্ দব্রহ্মে ধনী
সমকণ্ঠে ওঠে সহস্রের গান, পাশের দূরের
দেহমনে সমভাব, মৈত্রী — রাখীবন্ধনে শপথে |
সে-গান প্রাণের রন্ধ্রে, মন জাগে ধ্রুব ছন্... | 6 | স্বদেশমূলক |
1062 | শ্মশান | জীবনানন্দ দাশ | কুহেলির হিমশয্যা অপসারি ধীরে
রূপময়ী তন্বী মাধবীরে
ধরণী বরিয়া লয় বারে-বারে-বারে!
-আমাদের অশ্রুর পাথারে
ফুটে ওঠে সচকিতে উৎসবের হাসি,-
অপরূপ বিলাসের বাঁশি!
ভগ্ন প্রতিমারে মোরা জীবনের বেদীতটে আরবার গড়ি,
ফেনাময় সুরাপাত্র ধরি
ভুলে যাই বিষের অস্বাদ!
মোহময় যৌবনের সাধ
আতপ্ত করিয়া তোলে স্থবিরের তুহিন অধর!
চিরমৃত্যুচর
হে মৌন শ্মশ... | 1 | চিন্তামূলক |
4753 | স্বপ্নপথ | সুকান্ত ভট্টাচার্য | আজ রাত্রে ভেঙে গেল ঘুম,
চারিদিক নিস্তব্ধ নিঃঝুম,
তন্দ্রাঘোরে দেখিলাম চেয়ে
অবিরাম স্বপ্নপথ বেয়ে
চলিয়াছে দুরাশার স্রোত,
বুকে তার বহু ভগ্ন পোত।
বিফল জীবন যাহাদের,
তারাই টানিছে তার জের;
অবিশ্রান্ত পৃথিবীর পথে,
জলে স্থলে আকাশে পর্বতে।
একদিন পথে যেতে যেতে
উষ্ণ বক্ষ উঠেছিল মেতে
যাহাদের, তারাই সংঘাতে
মৃত্যুমুখী, ব্যর্থ রক্তপাত... | 1 | চিন্তামূলক |
4402 | ম্লান হয়ে যাই | শামসুর রাহমান | খুব ভোরে জেগে উঠে দেখি চেনা সুন্দর পৃথিবী
আমার দিকেই গাঢ় মমতায় তাকিয়ে রয়েছে;
গাছ, লাল গোলাপ কাছের নার্সারির, খোলা পথ
নীলকণ্ঠ, ভাসমান মেঘ শুভেচ্ছা জানায়, ভাবি-
আজ তুমি প্রিয়তমা, সুস্থ থাকবে, আনন্দে ভরে
রইবে তোমার মন। কেননা আবার কাল রাতে
দেখা হলো আমাদের। দুপুরে তোমার সঙ্গে কথা
বলে কণ্ঠস্বর শুনে তোমাকে নীরোগ জানলাম।এমত ধা... | 0 | প্রেমমূলক |
1504 | মধ্যরাতে, ঘুমন্ত শহরে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | একবার…দু’বার…আমি তিনবার ভীষণ জোরে
তোমাকে ডেকেছি :
ইন্দিরা…ইন্দিরা…ইরা!
বৃদ্ধের শ্লেষ্মার বেগ সামলে নিয়ে উৎকর্ণ হলেন।
শিশুরা ঘুমের মধ্যে কেঁদে উঠল।
একতলায় দোতলায় তিনতলায়
অন্ধকারে তৎক্ষণাৎ খুলে গেল অসংখ্য জানাল।
কী ঘুম তোমার, তুমি বাড়িতে ডাকাত পড়লে তবু
ঘুমে অচেতন থাকতে পারো।
মধ্যরাতে পৃথিবীর তীব্রতম ডাক তাই দেওয়ালে-দেওয়... | 0 | প্রেমমূলক |
2756 | তত্ত্বজ্ঞানহীন | রবীন্দ্রনাথ ঠাকুর | যার খুশি রুদ্ধচক্ষে করো বসি ধ্যান,
বিশ্ব সত্য কিম্বা ফাঁকি লভ সেই জ্ঞান।
আমি ততক্ষণ বসি তৃপ্তিহীন চোখে
বিশ্বেরে দেখিয়া লই দিনের আলোকে। (চৈতালি কাব্যগ্রন্থ) | 1 | চিন্তামূলক |
3525 | তোমাকে ভালবাসি | রেদোয়ান মাসুদ | আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
হৃদয় ডাকছে তোমার কাছে আসি
শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ
চোখ কি বলে?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
কাছে এসো একবার
তোমায় দেখি।
শুধু কান দিয়ে নিরবে আমার কথা শুনো
শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।আমি কখনোও বলবো... | 0 | প্রেমমূলক |
4574 | ৩১৩, তুমি ফিরে এসো | শামসুর রাহমান | স্বপ্নের ভেতরে পেয়েছি একটি সংখ্যা, তিনশো তের,
৩১৩ হীরের লকেটের মতো দোলে
সারাক্ষণ দৃষ্টিপথে, মায়াবী।
এই সংখ্যা দুলে উঠলেই অজস্র ময়ূর পেখম মেলে
আমার একলা ঘরে, অবিস্মরণীভাবে
গোলাপ বাগান উন্মীলিত হয় মেঝে ফুঁড়ে হঠাৎ,
দেয়াল থেকে বেরিয়ে আসে সিংহাসন।
এই সংখ্যা দুলে উঠলেই
একজন তৃষ্ণার্ত পথিককে দেখি আঁজলা ভ’রে ঝরনা তুলে নিতে,প্র... | 1 | চিন্তামূলক |
2484 | উদবৃত্ত | রবীন্দ্রনাথ ঠাকুর | তব দক্ষিণ হাতের পরশ
কর নি সমর্পন।
লেকে আর মেছে তব আলো ছায়া
ভাবনার প্রাঙ্গণে
খনে খনে আলিপন।বৈশাখে কৃশ নদী
পূর্ণ স্রোতের প্রসাদ না দিল যদি
শুধু কুণ্ঠিত বিশীর্ণ ধারা
তীরের প্রান্তে
জাগালো পিয়াসী মন।যতটুকু পাই ভীরু বাসনার
অঞ্জলিতে
নাই বা উচ্ছলিল,
সারা দিবসের দৈন্যের শেসে
সঞ্চয় সে যে
সারা জীবনের স্বপ্নের আয়োজন। | 3 | ভক্তিমূলক |
3247 | যেতে নাহি দিব | রবীন্দ্রনাথ ঠাকুর | দুয়ারে প্রস্তুত গাড়ি; বেলা দ্বিপ্রহর;
হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর।
জনশূন্য পল্লিপথে ধূলি উড়ে যায়
মধ্যাহ্ন-বাতাসে; স্নিগ্ধ অশত্থের ছায়
ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্র পাতি
ঘুমায়ে পড়েছে; যেন রৌদ্রময়ী রাতি
ঝাঁ ঝাঁ করে চারি দিকে নিস্তব্ধ নিঃঝুম–
শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম।
গিয়েছে আশ্বিন– পূজার ছুটির শেষে
ফির... | 1 | চিন্তামূলক |
3898 | কখনো কখনো | শামসুর রাহমান | কখনো কখনো সত্য ঘটনা গল্পের, বলা যায়,
চেয়েও অনেক বেশি আশ্চর্যজনক
মনে হয়। এই তো ইঞ্জিন এসে চকিতে নিছক
উন্মাদের মতো
আচরণ করে দিব্যি বসে রইল; শত
সাধ্য সাধনার
পরেও সেখান থেকে এতটুকু নড়বার নাম
করল না। গোধূলিতে সতেজ হাওয়ার
আরাম পাবার বাসনায় প্ল্যাটফর্মে নামলাম
আর ক’জনের মতো। কী নীরব চতুর্দিকে, শুধু
একটি দুটি কণ্ঠস্বর, গলায় গ্... | 1 | চিন্তামূলক |
1170 | কারো কারো জন্য এমন লাগে কেন! | তসলিমা নাসরিন | জানি না কেন হঠাৎ কোনও কারণ নেই, কিছু নেই, কারও কারও জন্য খুব
অন্যরকম লাগে
অন্য রকম লাগে,
কোনও কারণ নেই, তারপরও বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে,
কারুকে খুব দেখতে ইচ্ছে হয়, পেতে ইচ্ছে হয়, কারুর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে
বসতে ইচ্ছে হয়,
সারাজীবন ধরে সারাজীবনের গল্প করতে ইচ্ছে হয়,
ইচ্ছে হওয়ার কোনও কারণ নেই, তারপরও ইচ্ছে হয়।
ইচ... | 0 | প্রেমমূলক |
1875 | ঘুণপোকার সিংহাসন | মলয় রায়চৌধুরী | ওগো স্তন্যপায়ী ভাষা পিপীলিকাভূক মুখচোরা
ভূচর খেচর জলচর দাম্পত্যজীবনে তুষ্ট একশিঙা
নীলগাই বারাশিঙা চোরাকিশোরীর হাতে মূল্যবান প্রাণী
স্হলে বিচরণকারী উদবিড়াল গন্ধগোকোল বিনোদিনী
শব্দগহ্বর খেয়ে নোকরশাহির রাজ্য এনেছো এদেশে।
২ ভাদ্র ১৩৯২ | 4 | রূপক |
4597 | বৃষ্টি | শ্রীজাত | বিকেল বেলার ভাঙা ঘুমে পর
এক কাপ চা, ধোঁয়ায় ঢাকা ঘর,দুপুরে খুব বৃষ্টি হয়ে ঝিম
দূরে যত বাড়ি টিম টিমকেমন একটা ভিজে মত মন
মুখ থুবড়ে বন্ধ আছে ফোন।পাড়ার মোড়ে মাথার গিজগিজ
গাড়ি টানায় পিছল ওভার ব্রিজভাঁজফতুয়া ঘুমপাজামার বেশ
বৃষ্টি থেকে উঠেই এ কোন দেশ?ঠান্ডা হাওয়ায় মনে পড়ার ছল।
কোথাও কোথাও দাড়িয়ে গেছে জল…রিক্সার ... | 0 | প্রেমমূলক |
918 | তিমির হননের গান | জীবনানন্দ দাশ | কোনো হ্রদে
কোথাও নদীর ঢেউয়ে
কোনো এক সমুদ্রের জলে
পরস্পরের সাথে দু'-দণ্ড জলের মতো মিশে
সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে
আমাদের জীবনের আলোড়ন-
হয়তো বা জোবনকে শিখে নিতে চেয়েছিলো।
অন্য এক আকাশের মতো চোখ নিয়ে
আমরা হেসেছি,
আমরা খেলেছি;
স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে
একদিন ভালোবেসে গেছি।
সেই সব রীতি আজ মৃতের চো... | 2 | মানবতাবাদী |
3512 | আর কত ভালবাসলে ভালবাসলে আমায় | রেদোয়ান মাসুদ | আর কত ভালবাসলে
ভালবাসবে তুমি আমায়?
আর কত কাঁদলে
গলবে তোমার হৃদয়?
আর কত রাত জাগলে
বুঝবে তুমি আমায়?
আর কত অপেক্ষা করলে
শেষ হবে অপেক্ষা আমার?
আর কত দিন কাটলে
আসবে তুমি কাছে আমার?
আর কত পোড়ায়ে
খাটি করবে আমার হৃদয়?
আর কত সাগরে ভাসলে
দেখা দিবে তুমি আমায়?
আর কত পরীক্ষার পর
শেষ হবে আমাকে জানার?
আর কত ভালবাসলে
ভালবাসবে তুমি আমা... | 0 | প্রেমমূলক |
2410 | আমাদের এই পল্লিখানি পাহাড় দিয়ে ঘেরা | রবীন্দ্রনাথ ঠাকুর | আমাদের এই পল্লিখানি পাহাড় দিয়ে ঘেরা,
দেবদারুর কুঞ্জে ধেনু চরায় রাখালেরা।
কোথা হতে চৈত্রমাসে হাঁসের শ্রেণী উড়ে আসে,
অঘ্রানেতে আকাশপথে যায় যে তারা কোথা
আমরা কিছুই জানি নেকো সেই সুদূরের কথা।
আমরা জানি গ্রাম ক’খানি, চিনি দশটি গিরি–
মা ধরণী রাখেন মোদের কোলের মধ্যে ঘিরি।সে ছিল ওই বনের ধারে ভুট্টাখেতের পাশে
যেখানে ওই ছায়ার তল... | 4 | রূপক |
3055 | বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে | রবীন্দ্রনাথ ঠাকুর | বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু। (স্ফুলিঙ্গ) | 7 | নীতিমূলক |
4049 | চাষাবাদ | শামসুর রাহমান | এত পথ হেঁটে এসে কেন তুমি থমকে দাঁড়ালে?
দেখছো কি নিভৃত আড়ালে
সহসা এমন কিছু যা শোণিতে ছড়ায় নিমেষে
অজস্র তুষার কণা অথবা চতুর ছদ্মবেশে
দাঁড়ায় নিকটে এসে আতঙ্ক ভয়াল?
নাকি কোনো মন্থর ময়াল
পথ রোখে রাজসিক হেলায়? যাক হোক,
ভয়ে তুমি বন্ধ করোনা দু’ চোখ।এই তো গন্তব্য এসে গেল বলে। দূরে
রূপসীর হারের দ্যূতির মতো আলো শিহরিত, সুরে সুরে
গ... | 1 | চিন্তামূলক |
4267 | ফাটলসর্বস্ব এক দালান | শামসুর রাহমান | আমার চাদ্দিকে হায়েনার
হাসির মতন
অজস্র ফাটল আজ আমাকে ভীষণ
শাসন করছে, মনে হয়। মনে হয় কথাটা খামোকা বেশি
বলা হল; কবিতায় এ রকম বাড়তি কথার
ঠাঁই নেই, থাকা অনুচিত। বরং বললেই হতো
প্রকৃতই আমি ভয়ানক ফাটলসর্বস্ব এক
দালানের পুরোনো বাসিন্দা আশৈশব।আমার নিকট থেকে একে একে অনেকেই ক্রমাগত দূরে
সরে যাচ্ছ সম্প্রতি, যেমন
ঝড়-বাদলের গন্ধ পেয়ে... | 1 | চিন্তামূলক |
1740 | সব দিয়েছেন | পূর্ণেন্দু পত্রী | দেবার সময় সব দিয়েছেন তিনি।
সাগর জলে নোনা এবং
চায়ের জলে চিনি।
রূপ দিয়েছেন
ধূপ দিয়েছেন
মনকে অন্ধকূপ দিয়েছেন
চাঁদের আলোয় বিষ দিয়েছেন রাতে
তাঁরই কাচের বাসন ভাঙে সামান্য সংঘাতে।
দেবার সময় যা দিয়েছেন
নেবার সময় সবই নেবেন তুলে।
থাকবে কিছু রক্তফোঁটা
ঘনান্ধকার রাত্রে ফোটা
ব্যথাকাতর দু-একটি আঙ্গুলে। | 3 | ভক্তিমূলক |
1378 | অন্ত্য রঙ্গ | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | হারে-রে রঙ্গিলা, তোর কথার টানে টানে
পাগল হয়ে ঘুরে বেড়াই, সমস্ত রাতভোর
কোন্ কামনার আগুন ছুঁয়ে স্বপ্ন দেখি তোর,
কোন্ দুরাশার, রঙ্গিলা? তুই হঠাৎ কোনোখানে
না ভাঙলে না-দেখার দেয়াল, মিথ্যে এ তোর খোঁজে
দিন কাটানোল বাঁধন খোলার স্বপ্নে দিয়ে ছাই
ঘর ছাড়িয়ে পরিয়ে দিলি পথের বাঁধন,
তাই ব্যর্থ হল রঙ্গিলা তোর সমস্ত রঙ্গ যে।
হারে-রে... | 0 | প্রেমমূলক |
1676 | দু-পাল্লা জানালা | পূর্ণেন্দু পত্রী | দু-পাল্লা জানালা কেউ পেয়ে যায় মর্মের ভিতরে
দৈববাণী আসে সেই পথে।
তোমরা বিদীর্ণ হও, যারা গাও নক্ষত্রের স্তব
তোমরা রক্তাক্ত হও, যারা চাও দুষপ্রাপ্য লন্ঠন
তোমরা একাকী হও, যারা খোঁজো মানুষের মুখে
মহাবল্লীপুরমের স্তম্ভের মতন কারুকাজ।
ভিজে তোয়ারের মতো নিজেকে নিংড়িয়ে শুকনো করো
চিরতৃণ হয়ে ফোটো শ্মশানের কাঠ-কয়লা চিরে।
ভিখারীর প... | 1 | চিন্তামূলক |
745 | এ লেডী উইথ এ ল্যাম্প | জসীম উদ্দীন | গভীর রাতের কালে,
কুহেলী আঁধার মূর্ছিত প্রায় জড়ায়ে ঘুমের জালে।
হাসপাতালের নিবিয়াছে বাহি; দমকা হাওয়ার ঘায়,
শত মুমূর্ষু রোগীর কাঁদন শিহরিছে বেদনায়।
কে তুমি চলেছ সাবধান পদে বয়স-বৃদ্ধা-নারী!
দুই পাশে তব রুগ্ন-ক্লিন্ন শুয়ে আছে সারি সারি।
কাহার পাখাটি জোরে চলিতেছে, বালিশ সরেছে কার,
বৃষ্টির হাওয়া লেগেকার গায়ে শিয়রে খুলিয়া দ্বা... | 3 | ভক্তিমূলক |
1145 | পাখি সম্পর্কিত শেষ কবিতা | টোকন ঠাকুর | প্রেম হলে সেই পাখি, যার সোনালি ডানা ছুঁয়ে দেখবার সৌভাগ্য পাওয়া চাই। যার একটি মায়াবী পালক খসিয়ে নিতে ইচ্ছে করে। প্রেম সেই পাখি, যার চোখের মণিতে সামুদ্রিক নৌকার মাস্তুল দেখা যায়। যার মসৃণ গ্রীবায় নিঃসন্দেহে রোমিও-জুলিয়েট মঞ্চস্থ হতে পারে। প্রেম সেই পাখি, যার ঠোঁট দেখলেই প্রতীয়মাণ হয়- একজন একা মানুষের আত্মজীবনী কী ভয়ঙ্কর... | 0 | প্রেমমূলক |
1587 | অতিক্রম করে যাওয়া | পূর্ণেন্দু পত্রী | অতিক্রম করে যাওয়া শিল্পের নিয়ম
ঘুটের ছাপের মতো
ক্ষতচিহ্নে ছেয়ে গেছে জীবন, সময়
রক্তের জানালা ভেঙে
তবু সূর্যকরোজ্জাল বাঁশি ডেকে যায়
ঝড়ের রাতের অভিসারে।
অতিক্রম করে যাওয়া
জীবনেরও নিশ্চিত নিয়ম।
পাহাড়ের চুড়োগুলো অতিক্রম করে গেছে
মেঘ।
কোনার্ক-রথের চাকা
বিংশ শতাব্দীর সীমা অতিক্রম করে চলে যায়
আরো দূর শতাব্দীর কাছে।
তুমি খুব ভ... | 0 | প্রেমমূলক |
820 | অন্ধকার থেকে | জীবনানন্দ দাশ | গাঢ় অন্ধকার থেকে আমরা এ-পৃথিবীর আজকের মুহূর্তে এসেছি।
বীজের ভেতর থেকে কী ক’রে অরণ্য জন্ম নেয়,-
জলের কণার থেকে জেগে ওঠে নভোনীল মহান সাগর,
কী ক’রে এ-প্রকৃতিতে—পৃথিবীতে, আহা,
ছায়াচ্ছন্ন দৃষ্টি নিয়ে মানব প্রথম এসেছিল,
আমরা জেনেছি সব,—অনুভব করেছি সকলই।
সূর্য জেলে,—কল্লোল সাগর জল কোথাও দিগন্তে আছে, তাই
শুভ্র অপলক সব শঙ্খের ম... | 1 | চিন্তামূলক |
3528 | দেয়াল | রেদোয়ান মাসুদ | আমার শব্দ ঐখানে পৌছেনা
আমার ছায়া নদীতে পরেনা
ঐখানে বলতে কোথায় বুঝাচ্ছি
তা আমি নিজেও জানিনা !
আমি জানিনা তুমি
কোথায় থাক
আমি জানিনা তোমার ছায়া
কোন নদীতে পড়ে
আমি জানিনা কেন তুমি আজ স্তব্দ !
কেন তোমার কথা আমি শুনিনা
কেন তোমার ছায়া আমি দেখিনা
আমি বারবার কত চেষ্টা করি
শুধুমাত্র একটি বার কথা বলার জন্য
কিন্তু সবই নিয়তির খেলা
জ... | 0 | প্রেমমূলক |
2186 | বাঙালি রক্তের মত লাল-1 - | মোহাম্মদ কামাল | কুড়ালের ছায়া দুলে উঠে যদি বলে যায়
আর ফাল্গুনে পলাশ না ফোটে,
শিমুল নাফোটে, না ফোটে ডালিম
উস্কানির আলো কোন লাল ফুল!
দীর্ঘদেহী কুড়ালের ছায়া দুলে ওঠে বাঙলায়..
ইতিহাস আছে, কোন
কুড়াল শাসন ভীত ইতিহাস?
বাঙালি রক্তের মত লাল
ফুল ফুটবেই
অনন্ত ফাল্গুন. | 6 | স্বদেশমূলক |
3746 | আমাকে অস্থির করে | শামসুর রাহমান | আমাকে অস্থির করে কী লাভ তোমার, প্রিয়তমা?
এই যে আমার নিদ্রা নির্বাসিত মাঝে-মাঝে, দম
বন্ধ হয়ে আসে কোনো কোনো দিন, অকস্মাৎ যম
করে উপদ্রব, চতুর্দিকে খুব গাঢ় হয় অমা
তাতে তুমি ভাসো কি সুখের সরোবরে? করো ক্ষমা
আমার কসুর হলে অথবা স্খলন হলে কম
কিংবা বেশি; তুমি তো ভালোই জানো, এই বেরহম,
অশুদ্ধ সময়ে শুধু পতনের কালি হয় জমা!নক্ষত্র, স... | 0 | প্রেমমূলক |
1777 | বোধ | ফয়জুল আলম পাপপু | তুমি তো জল-ছবি নও,তবে-মৃদু বাতাসেই কেন এলামেলো হও? | 0 | প্রেমমূলক |
3596 | কিছু মায়া রয়ে গেলো | শক্তি চট্টোপাধ্যায় | সকল প্রতাপ হল প্রায় অবসিত
জ্বালাহীন হৃদয়ের একান্ত নিভৃতে
কিছু মায়া রয়ে গেলো দিনান্তের,
শুধু এই –
কোনোভাবে বেঁচে থেকে প্রণাম জানানো
পৃথিবীকে।
মূঢ়তার অপনোদনের শান্তি,
শুধু এই – ঘৃনা নেই, নেই তঞ্চকতা,
জীবনজাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু। | 1 | চিন্তামূলক |
937 | নবপ্রস্থান | জীবনানন্দ দাশ | শীতের কুয়াশা মাঠে; অন্ধকারে এইখানে আমি।
আগত ও অনাগত দিন যেন নক্ষত্রবিশাল শূন্যতার
এই দিক- অথবা অপর দিক; দুয়েরি প্রাণের
বিচিত্র বিষয়জ্ঞানে মিলে গেছে- তবুও প্রেমের
অমর সম্মতিক্রমে। পৃথিবীর যে কোনো মানব
দেশ কাল যে কোনো অপর দেশ সময় ও মানুষের তরে
সেবা জ্ঞান শৃঙ্খলা অবতার হয়ে সব বাধ্যব্যথাহারা
নবীন ভূগোললোকে মিশে গেছে;- দিকভ... | 1 | চিন্তামূলক |
2221 | নতুন গান | মোহাম্মদ রফিকউজ্জামান | সেদিন সন্ধ্যা-রাতে
একটি কাগজ দিয়েছিলে হাতে,
এক পিঠে তার লেখা ভালোবাসা
অন্য পিঠে ঘৃণা ------
জানতে চেলাম দুটোই নেবো কি না ?।
বাড়ছিলো রাত--- মেঘের ফাঁকে তারার লুকোচুরি
তারার আলোয় তোমার দু'চোখ তীক্ষ্ণ ঝিলিক ছুরি ।
কোন খানে যে বিঁধলো এসে --- হায়রে তা জানি না ।।
মধ্যরাতে বৃষ্টি নেমে এলো
তখন তোমার দৃষ্টি এলোমেলো
বুকের কোথায় ... | 0 | প্রেমমূলক |
4617 | পদ্মার প্রতি | সত্যেন্দ্রনাথ দত্ত | হে পদ্মা! প্রলয়ংকরী! হে ভীষণা! ভৈরবী সুন্দরী!
হে প্রগলভা! হে প্রবলা! সমুদ্রের যোগ্য সহচরী
তুমি শুধু, নিবিড় আগ্রহ আর পার গো সহিতে
একা তুমি সাগরের প্রিয়তমা, অয়ি দুবিনীতে!দিগন্ত বিস্তৃত তোমার হাস্যের কল্লোল তারি মত
চলিয়াছে তরঙ্গিয়া, - চির দৃপ্ত, চির অব্যাহত|
দুর্নমিত, অসংযত, গূঢ়চারী, গহন গম্ভীর;
সীমাহীন অবজ্ঞায় ভা... | 11 | স্তোত্রমূলক |
3262 | রাজা বসেছেন ধ্যানে | রবীন্দ্রনাথ ঠাকুর | রাজা বসেছেন ধ্যানে,
বিশজন সর্দার
চীৎকাররবে তারা
হাঁকিছে– “খবরদার’।সেনাপতি ডাক ছাড়ে,
মন্ত্রী সে দাড়ি নাড়ে,
যোগ দিল তার সাথে
ঢাকঢোল-বর্দার।ধরাতল কম্পিত,
পশুপ্রাণী লম্ফিত,
রানীরা মূর্ছা যায়
আড়ালেতে পর্দার। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | 8 | হাস্যরসাত্মক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.