id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
3332
সজ্ঞান আত্মবিসর্জন
রবীন্দ্রনাথ ঠাকুর
বীর কহে, হে সংসার, হায় রে পৃথিবী, ভাবিস নে মোরে কিছু ভুলাইয়া নিবি— আমি যাহা দিই তাহা দিই জেনে-শুনে ফাঁকি দিয়ে যা পেতিস তার শতগুণে।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
4017
গদ্য সনেট_ ৫
শামসুর রাহমান
অন্তত তোমার কণ্ঠস্বর শুনতে পাবো আজ, এমন প্রত্যাশার দোয়েল শিস দিয়েছিল বারবার ভাবনার উঠোনে। এইমাত্র ঘড়িতে রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটের সঙ্কেত; পাশের শিশুপল্লী ঘুমোচ্ছে, গলি নিঝুম, রাত্রি কালো কফিনের ভিতর শুয়ে আছে, কুয়াশা নামছে তার চোখে। দূরের নক্ষত্রেরা তাকিয়ে রয়েছে কফিনের দিকে, অথচ তোমার টেলিফোন সরোদের তানের ধরনে বেজে ও...
0
প্রেমমূলক
4489
সকলেই গ্যাছে
শামসুর রাহমান
সকলেই চলে গ্যাছে, বলা যায় পৌঁছে গেছে ঠিক নির্দিষ্ট গন্তব্যে, শুধু আমি এই দম আটকানো রুদ্ধ এলাকায় দাঁড়ানো ভীষণ একা। কথা ছিল যাবো, নিশ্চয় আমিও যাবো সকলের সঙ্গে, কিন্তু আমি বড় বেশি দেরি করে ফেলেছি নিশ্চিত। ওরা কেউ পথে কোনো কিছু দেখে, মানে রূপ-শোভা দেখে দাঁড়ায়নি একদণ্ড থমকে কোথাও।ওরা চলে গেছে, লক্ষ্য স্থির রেখে সময় মাফিক। অ...
1
চিন্তামূলক
2659
গিন্নির কানে শোনা ঘটে অতি সহজেই
রবীন্দ্রনাথ ঠাকুর
গিন্নির কানে শোনা ঘটে অতি সহজেই “গিনি সোনা এনে দেব’ কানে কানে কহ যেই। না হলে তোমারি কানে দুর্গ্রহ টেনে আনে, অনেক কঠিন শোনা– চুপ করে রহ যেই।’   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
4624
ফাঁদ
সলিল চৌধুরী
আমার ইচ্ছেগুলো প্রজাপতি হয়ে ঘাসে ঘাসে বনে বনে ওড়ে আর ফেরে আমার মনের মতো ছোট এক ছেলে জাল নিয়ে পিছু পিছু ঘোরে আর ফেরে ইচ্ছে ধরার সাধ জাল দিয়ে বেঁধে তাই তার দিন গেল কেঁদে আর কেঁদে। আমার আর একটা ইচ্ছা ‘তুমি’ তার নাম তারও হাতে জাল ছিল পরে জানলাম আমার মনের মতো ছোট শিশুটিকে জাল দিয়ে বেঁধে ফেলে এখে দিলে বুকে মনকে ধরার সাধ জাল ...
0
প্রেমমূলক
1260
তুমি এলে
দেওয়ান মমিনুল মউজদীন
মধ্যরাত পেরুতে পেরুতে তুমি এলে বিক্ষুব্ধ ঝড়ের রাত পার হয়ে প্লাবিত শস্যের মাঠ আর খরাদগ্ধ বিশাল ভূভাগ পাড়ি দিয়ে জমানো দুঃখের সিঁড়ি বেয়ে বেয়ে অবশেষ । তোমারই জন্যে কত মেঘময় দ্বিপ্রহর গেলো কত অন্ধকার রাত গেলো , কত অকালবর্ষণ কত জ্বলোচ্ছাস, কত বৈশাখের অসীম আগুন কান্নাভেজা একজোড়া চোখ খুব স্তব্ধ রাতে একা ঝরে গেলো অবশেষে মধ্যরা...
0
প্রেমমূলক
4786
গল্প বলা
সুকুমার রায়
'এক যে রাজা'–'থাম্ না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা৷' 'তার যে মাতুল'–'মাতুল কি সে?— সবাই জানে সে তার পিশে৷' 'তার ছিল এক ছাগল ছানা'— 'ছাগলের কি গজায় ডানা?' 'একদিন তার ছাতের 'পরে'— 'ছাত কোথা হে টিনের ঘরে?' 'বাগানের এক উড়ে মালী'— 'মালী নয়তো! মেহের আলী৷' 'মনের সাধে গাইছে বেহাগ'— 'বেহাগ তো নয়! বসন্ত রাগ৷''থও না বাপু ঘ্...
8
হাস্যরসাত্মক
1232
এক জন্ম
তারাপদ রায়
অনেকদিন দেখা হবে না তারপর একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো, ‘অনেকদিন দেখা হয় নি’। এইভাবে যাবে দিনের পর দিন বত্সরের পর বত্সর। তারপর একদিন হয়ত জানা যাবে বা হয়ত জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না।
0
প্রেমমূলক
3703
অভিলাষ
শামসুর রাহমান
লোকটা ক্ষয়েছে খুব, বেশিদিন বাঁচবে না আর, বড় জোর টিকে যাবে দু’তিন বছর। ঘুণ ধরা ফুসফুস নিয়ে পথ হাঁটে, পুরনো কালের ঘড়া, মেঘের, হাওয়ার সঙ্গে কথা বলে এবং পাহাড় সহজে ডিঙিয়ে যায়, নদী পার হয়, দীর্ঘ রাত জেগে পদ্য লেখে ভাবে কাগজের বুকে হীরে জ্বলজ্বল করে; লোকে তাকে উপেক্ষার রুক্ষ তীরে ঠেলে দেয়, কাটে তাকে বার বার কষ্টের করাত।ভীষণ ...
1
চিন্তামূলক
2162
অস্ট্রেলিয়া
মুহম্মদ জাফর ইকবাল
আমার ঘনিষ্ঠ বন্ধু বদরুল মিয়া মাথায় কী পোকা হল গেল অস্ট্রেলিয়া ফোন করে যখন আমি খোঁজ নিতে যাই অবাক ব্যাপার - তার নিশানাই নাই। সহজ সরল মানুষ বদরুল মিয়া পিছলা খেয়ে পড়ে গেছে অস্ট্রেলিয়া গিয়া।
10
ব্যঙ্গাত্মক
5080
গোলাপ ফোটাবো
হুমায়ুন আজাদ
বঙ্কিম গ্রীবা মেলো ঝরনা ছোটাবো। যুগল পাহাড়ে পাবো অমৃতের স্বাদ, জ্ব’লে যাবে দুই ঠোঁটে একজোড়া চাঁদ। সুন্দরীর নৌকো ঢুকাবো বঙ্গোপসাগরে, অতলে ডুববো উত্তাল আশ্বিনের ঝড়ে। শিউলির বোঁটা থেকে চুষে নেবো রস, এখনো আমার প্রিয় আঠারো বয়স। তোমার পুষ্পের কলি মধুমদগন্ধময়, সেখানে বিন্দু বিন্দু জমে আমার হৃদয়।
0
প্রেমমূলক
4703
প্রস্তুত
সুকান্ত ভট্টাচার্য
কালো মৃত্যুরা ডেকেছে আজকে স্বয়ম্বরায়, নানাদিকে নানা হাতছানি দেখি বিপুল ধরায়। ভীত মন খোঁজে সহজ পন্থা, নিষ্ঠুর চোখ; তাই বিষাক্ত আস্বাদময় এ মর্তলোক, কেবলি এখানে মনের দ্বন্দ্ব আগুন ছড়ায়।অবশেষে ভুল ভেঙেছে, জোয়ার মনের কোণে, তীব্র ভ্রূকুটি হেনেছি কুটিল ফুলের বনে; আভিশাপময় যে সব আত্মা আজো অধীর, তাদের সকাশে রেখেছি প্রাণ...
2
মানবতাবাদী
2440
আমি চেয়ে আছি তোমাদের সবাপানে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমি চেয়ে আছি তোমাদের সবাপানে। স্থান দাও মোরে সকলের মাঝখানে। নীচে সব নীচে এ ধূলির ধরণীতে যেথা আসনের মূল্য না হয় দিতে, যেথা রেখা দিয়ে ভাগ করা নেই কিছু যেথা ভেদ নাই মানে আর অপমানে, স্থান দাও সেথা সকলের মাঝখানে।যেথা বাহিরের আবরণ নাহি রয়, যেথা আপনার উলঙ্গ পরিচয়। আমার বলিয়া কিছু নাই একেবারে, এ সত্য যেথা নাহি ঢাকে আপনারে, সেথ...
3
ভক্তিমূলক
3893
কখনও কখনও মানুষেরই হাত
শামসুর রাহমান
কে তুমি আমাকে দূর অজানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মন্ত্র পড়ছ এমন অপূর্ব মধুর সুরে? তুমি কি প্রচ্ছন্ন জাদুকর? তোমার জাদুর ধোঁয়া আমার চৈতন্যে ছাড়তে কোরো না চৈষ্টা, ব্যর্থতায় সকল প্রহরে খাবি খেয়ে পরিণামে হারাবে চেতনা।জানি তুমি আমার কথায় এতটুকু করছ না কর্ণপাত; আমাকে নির্বোধ ঠাউরে অন্তরে হেসে আমাকে জাদুর ধূম্রজালে বন্দি করে রে...
1
চিন্তামূলক
1903
আমার সমুদ্র দেখা, আমার পাহাড় দেখা
মহাদেব সাহা
আমার কোনোদিন সমুদ্রদর্শন হয়নি, পাহাড় দেখাও না কেন যে সমুদ্র বা পাহাড় আমাকে এমন বিমুখ করেছে সমুদ্র আমাকে দর্শন দেননি কখনো পাহাড় আমাকে সান্নিধ্য, বাল্টিকের তীরে দাঁড়িয়ে আমি যেমন ধু-ধু জলরাশি ছাড়া কোনো সমুদ্রই দেখতে পাইনি আর তেমনি ময়নামতির পাহাড়েও প্রস্তরীভুত নিস্তব্ধতা, এই আমার পাহাড় কিংবা সমুদ্রদর্শন! হয়তো সমুদ্র দেখতে ...
5
প্রকৃতিমূলক
4350
ভেলায়
শামসুর রাহমান
জনহীন শিল্পশালায় ভজেছি শূন্যতাকে। ললাটে অভিশাপের নিদারুণ জড় ল বয়ে চলেছি নিরুদ্দেশে অজানা জলের ডাকে। প্লাবনের দামাল হাওয়া বয়ে যায় সত্তা জুড়ে।স্মৃতিতে উদ্ভিদেরই মায়াবী পুরান ছায়া, সাগরে যাচ্ছি ভেসে বুড়োটে ভেলায় চেপে। কবে যে পালের ফালি নিমেষে উধাও হলো, জানি না হঠাৎ কবে ছিঁড়েছে দাঁড়ের দড়ি।অজানা সমুদ্দুরে কুহকী নারীর গানে হ...
1
চিন্তামূলক
5063
এগো মইলা
হাসন রাজা
এগো মইলা, তোমার লাগিয়ে হাছন রাজা বাউলা। ভাবতে ভাবতে হাছন রাজা হইল এমন আউলা।। দিনে রাইতে উঠে মনে, প্রেমানলের শওলা। আর কত সহিব প্রাণে, তুই বন্ধের জ্বালা।। সোনার রং অঙ্গ আমার, হইয়াছে রে কালা। অন্তরে বাহিরে আমার জ্বলিয়ে রহিল কয়লা।। লোকে বলে হাছন রাজা হইল রে আজুলা। হাতে তলি দিয়া গিল্লা, করেরে কট মুল্লা।। আজুলা হইয়া হাছন রাজ...
3
ভক্তিমূলক
1434
জয় কালী
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
পঁয়তাল্লিশ বছর বাদে দেখা, তবু কারও ভুলভাল হল না। এসপ্ল্যানেডে বর্ষার সন্ধ্যায় এক-নজরে দুজনেই দুজনকে চিনলুম। পক্ককেশ পৌঢ় পরক্ষণে বালকের মতো হাসল, প্রশ্ন করল, “কী রে, আজকাল কোত্থেকে ঘুড়ি কিনিস? আবদুল মৌলালির মোড়ে এখনও লাটাই ঘুড়ি টানা-মাঞ্জা বিক্রি করে নাকি?” শুনে আমি হতভম্ব হয়ে চেয়ে থাকি ইস্কুকের বন্ধু কালীপদ মল্লিকের দ...
1
চিন্তামূলক
2480
ঈর্ষার সন্দেহ
রবীন্দ্রনাথ ঠাকুর
লেজ নড়ে, ছায়া তারি নড়িছে মুকুরে কোনোমতে সেটা সহ্য করে না কুকুরে। দাস যবে মনিবেরে দোলায় চামর কুকুর চটিয়া ভাবে, এ কোন্‌ পামর? গাছ যদি নড়ে ওঠে, জলে ওঠে ঢেউ, কুকুর বিষম রাগে করে ঘেউ-ঘেউ। সে নিশ্চয় বুঝিয়াছে ত্রিভুবন দোলে ঝাঁপ দিয়া উঠিবারে তারি প্রভু-কোলে। মনিবের পাতে ঝোল খাবে চুকুচুকু, বিশ্বে শুধু নড়িবেক তারি লেজটুকু।   (কণ...
7
নীতিমূলক
46
ইতিহাস
আখতারুজ্জামান আজাদ
আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি — না ঘরে, না বাইরে; না বাইরে, না ভিতরে; না ভিতরে, না ইতরে!আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি — না নরের, না নারীর; না আত্মীয়ের, না আততায়ীর; না আস্তিকের, না নাস্তিকের; না কবির, না নবির।আমার গলা নারীর বন্দনাগীত গায়নি, জিভ থেকে পুরুষের স্তবক বেরোয়নি, আমার হাত কারো পা ছোঁয়নি, চোখ কারো ভণ্ডামো এড়...
1
চিন্তামূলক
3762
আমার চেয়ে অধিক
শামসুর রাহমান
যখন তোমাকে দেখি ফুলদানি সাজাতে গোলাপ অথবা রজনীগন্ধা, ক্যামেলিয়া দিয়ে এবং সোনালী থালা ভ’রে তোলো বেলফুল আর স্বর্ণচাঁপা এনে, তখন তোমাকে কী-যে ভালো লাগে আমার, সুপ্রিয়া। এমনকী যখন ছ্যা ঢালো পেয়ালায় কিংবা কারো সমুখে এগিয়ে দাও খাবারের প্লেট- তাতেও শিল্পের সুষমার স্পর্শ থাকে।জানি তুমি অবসরে কখনো সখনো সূঁচ আর সুতোয় কাপড়ে খুব মগ...
0
প্রেমমূলক
2380
আজি গন্ধবিধুর সমীরণে
রবীন্দ্রনাথ ঠাকুর
আজিগন্ধবিধুর সমীরণে কারসন্ধানে ফিরি বনে বনে।      আজি ক্ষুব্ধ নিলাম্বর-মাঝে      এ কি চঞ্চল ক্রন্দন বাজে। সুদূর দিগন্তের সকরুণ সংগীত লাগে মোর চিন্তায় কাজে-- আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে। ওগোজানি না কী নন্দনরাগে সুখেউৎসুক যৌবন জাগে।      আজি আম্রমুকুলসৌগন্ধে, নব-  পল্লব-মর্মর ছন্দে, চন্দ্র-কিরণ-সুধা-সিঞ্চ...
5
প্রকৃতিমূলক
4420
যার যার কাজ
শামসুর রাহমান
তোমরা যে কাজ করো দশজনে মিলে তাতে জিত হলে ভালো, হার হলেও কারোর লাজ নেই, এ কথাটা সুনিশ্চিত জানি, তাই তোমাদের সব চমৎকার ধুন্ধুমার বাজে নাক গলাতে আসি না। পথেঘাটে যাত্রীভরা বাসের ভেতর যদি বোমা ফাটে হঠাৎ, বলি না ঘরে বসে এ এ খবর মনঃপূত নয় মোটে। প্রতিদিন শহরে মিছিল বের হলে, যানজট যেখানে সেখানে বাধলে হামেশা চিড়বিড়ে বিরক্তির রাগ...
1
চিন্তামূলক
495
সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি
কাজী নজরুল ইসলাম
চল-চঞ্চল বাণীর দুলাল এসেছিল পথ ভুলে, ওগো এই গঙ্গার কূলে। দিশাহারা মাতা দিশা পেয়ে তাই নিয়ে গেছে কোলে তুলে ওগো এই গঙ্গার কূলে।। চপল চারণ বেণু-বীণে তা’র সুর বেঁধে শুধু দিল ঝঙ্কার, শেষ গান গাওয়া হ’ল না ক’ আর, উঠিল চিত্ত দুলে, তারি ডাক-নাম ধ’রে ডাকিল কে যেন অস্ত-তোরণ-মূলে, ওগো এই গঙ্গার কূলে।। ওরে এ ঝোড়ো হাওয়ায় কারে ...
9
শোকমূলক
2030
নববর্ষের চিঠি
মহাদেব সাহা
এবারও তেমনি শেষ চৈত্রের খর নিঃশ্বাসে নতুন বছর আসবে হয়তো; কিন্তু তুমি কি জানো এদেশে কখন আসবে নতুন দিন? কখন উদ্দীপনা অবসাদ আর ব্যর্থতাকেই দেবে নিদারুণ হানা। ছড়াবে হৃদয়ে আগামীর গাঢ় রঙে, ভাসাবে মেঘের দূর নীলিমায় স্বপ্নের সাম্পান? বলো না কখন এই ক্ষীণ হাতে ঘুরবে যুগের চাকা কখন সত্যি নতুন বছরে আসবে নতুন দিন, তুলবে তাদের গর্বি...
2
মানবতাবাদী
726
হৃদপিণ্ড–এক ঢিবি মাটি
জয় গোস্বামী
হৃদপিণ্ড–এক ঢিবি মাটি তার উপরে আছে খেলবার হাড়। পাশা। হাড়। হৃদপিণ্ড, মাটি এক ঢিবি তার উপরে শাবল কোদাল চালাবার অধিকার, নিবি? চাবড়ায় চাবড়ায় উঠে আসা মাটি মাংস মাটি মাংস মাটি– পাশা। হাড়। পাশা। দূরে ক্ষতবিক্ষত পৃথিবী জলে ভেসে রয়েছে এখনো– তাকে একমুঠো, একমাটি হৃদপিণ্ড, দিবি?
1
চিন্তামূলক
2636
গদ্য ও পদ্য
রবীন্দ্রনাথ ঠাকুর
শর কহে, আমি লঘু, গুরু তুমি গদা, তাই বুক ফুলাইয়া খাড়া আছ সদা। করো তুমি মোর কাজ, তর্ক যাক চুকে— মাথা ভাঙা ছেড়ে দিয়ে বেঁধো গিয়ে বুকে।   (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
6
হও ধরমেতে ধীর
অতুলপ্রসাদ সেন
হও ধরমেতে ধীর হও করমেতে বীর, হও উন্নত শির, নাহি ভয় | ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান,—হবে জয় | নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান্ ; দেখিয়া ভারেতে মহা-জাতির উত্থান—জগজন মানিবে বিস্ময়! তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ, হতে পারি দীন, তবু ...
6
স্বদেশমূলক
4737
রেশন কার্ড
সুকান্ত ভট্টাচার্য
রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা, হারিয়ে ফেলল ভুলে রেশনের কার্ডটা; তারপর খোঁজাখুজি এখানে ও ওখানে, রঘু ছুটে এল তার রেশনের দোকানে, সেখানে বলল কেঁদে, হুজুর, চাই যে আটা- দোকানী বলল হেঁকে, চলবে না কাঁদা-কাঁটা, হাটে মাঠে-ঘাটে যাও, খোঁজো গিয়ে রাস্তায় ছুটে যাও আড্ডায়, খোঁজো চারিপাশটায়; কিংবা অফিসে যাও এ রেশন এলাকার, আমার মামার ...
2
মানবতাবাদী
3174
মরীচিকা
রবীন্দ্রনাথ ঠাকুর
ওই-যে তোমার মানস-প্রজাপতি ঘরছাড়া সব ভাবনা যত, অলস দিনে কোথা ওদের গতি। দখিন হাওয়ার সাড়া পেয়ে চঞ্চলতার পতঙ্গদল ভিতর থেকে বাইরে আসে ধেয়ে। চেলাঞ্চলে উতল হল তারা, চক্ষে মেলে চপল পাখা আকাশে পথহারা। বকুলশাখায় পাখির হঠাৎ ডাকে চমকে-যাওয়া চরণ ঘিরে ঘুরে বেড়ায় শাড়ির ঘূর্ণিপাকে। কাটায় ব্যর্থ বেলা অঙ্গে অঙ্গে অস্থিরতার চক...
0
প্রেমমূলক
1636
কথা ছিল না
পূর্ণেন্দু পত্রী
কাল রাত্তিরে সূর্যের মুখে ফুটে উঠেছিল হো চি-মিনের হাসি। অথচ কাল রাত্তিরে সূর্য ওঠার কথা ছিল না। পরশু বিকেলে সাত বছরের কালো গোলাপটা থেতলে গেল ইস্পাতের লরীতে। অথচ কালো গোলাপটার ফুটপাথে ফোটার কথা ছিল না। আজ সকালে বন্দুকের শব্দে সাদা হয়ে গেল সবুজ বন। অথচ মানুষের মুঠোয় বন্দুক থাকার কথা ছিল না।
1
চিন্তামূলক
909
জীবন-মরণ দুয়ারে আমার
জীবনানন্দ দাশ
সরাইখানার গোলমাল আসে কানে, ঘরের শার্শি বাজে তাহাদের গানে, পর্দা যে উড়ে যায় তাদের হাসির ঝড়ের আঘাতে হায়! -মদের পাত্র গিয়েছে কবে যে ভেঙে! আজো মন ওঠে রেঙে দিলদারদের দরাজ গলায় রবে, সরায়ের উৎসবে! কোন্‌ কিশোরীর চুড়ির মতন হায় পেয়ালা তাদের থেকে থেকে বেজে যায় বেহুঁশ হাওয়ার বুকে! সারা জনমের শুষে-নেওয়া খুন নেচে ওঠে মোর মুখে! পান্ড...
1
চিন্তামূলক
3131
বোঝাপড়া
রবীন্দ্রনাথ ঠাকুর
মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারো ভাই, কতকটা এ ভবের গতিক— সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি, মান...
1
চিন্তামূলক
1346
প্রেমাংশুর রক্ত চাই
নির্মলেন্দু গুণ
নিষিদ্ধ ভুবনগুলি অতিক্রম করে গেলো যারা, রাতের আঁধার ছিঁড়ে ছিঁড়ে যে ক্রুদ্ধ জীবন-জনতা অতিক্রম করে গেল বাধা, অথবা অতিক্রমণের মুখে যারা রোজ রোজ বাঁধা পড়ে, সেইদিনও বাঁধা পড়েছিল এবং আগামী রাতেও বিদ্ধ হবে যারা; বকনের মতো কাঁচা রমণীর প্রেম ভুলে গিয়ে, ভালোবাসা, আনন্দের অভলাষ মিথ্যে ধরে নিয়ে যারা রোজ সমর্পিত, বন্দী হয় বিরুদ্ধ-খ...
6
স্বদেশমূলক
586
আজ যদি আমাকে জিগ্যেস করো
জয় গোস্বামী
আজ যদি আমাকে জিগ্যেস করো : ‘এই জীবন নিয়ে তুমি কি করেছো এতদিন ?’— তাহলে আমি বলবো একদিন বমি করেছিলাম, একদিন ঢোঁক গিলেছিলাম, একদিন আমি ছোঁয়া মাত্র জল রুপান্তরিত হয়েছিল দুধে, একদিন আমাকে দেখেই এক অপ্সরার মাথা ঘুরে গিয়েছিল একদিন আমাকে না বলেই আমার দুটো হাত কদিনের জন্য উড়ে গেছিল হাওয়ায় একদিন মদ হিসেবে ঢুকেছিলাম এক জ...
4
রূপক
2155
এখন
মাকিদ হায়দার
(কবি মাহমুদ আল জামানকে, শ্রদ্ধাসহ)প্রথমে ওয়েব সাইটে দেখুন, না হলে ফ্যাক্সে খোঁজ নিন৷ তারপরেও যদি না পাওয়া যায় তাহলে সার্চ করুন ইন্টারনেটে৷ এই বলে তিনি দ্রুত পায়ে চলে এলেন অফিসের গেটে দাঁড়ানো গাড়ীর কাছে৷বোশেখের তপ্তরোদে চারিদিক যখন পুড়ে ছারখার তখন কাউকে কিছু না জানিয়ে গাড়ীর মালিক পায়ে হেঁটে কিছুদূর যেতে না যেতেই সেই লোক...
1
চিন্তামূলক
2082
মেঘের নদী
মহাদেব সাহা
আকাশে ওই মেঘের ভরা নদী- নীল সরোবর বইছে নিরবধি; আকাশে মেঘ স্নিগ্ধ জলাশয় আজ জীবনে কেবল দুঃসময়; আকাশে ওই স্বর্ণচাঁপার বন, দূর পাহাড়ে মেঘের সিংহাসন; নদীর তলায় চাঁদের বাড়িঘর একলা কাঁদে বিরহী অন্তর। আকাশে ওই পাখির ডাকঘর ভালোবাসায় জড়ায় পরস্পর; জলের বুকে চাঁদের ছায়া পড়ে ডাক শুনি কার বাহিরে অন্তরে; আকাশে মেঘ অথই জলাশয় এবার গেলে...
5
প্রকৃতিমূলক
4804
পরিবেষণ
সুকুমার রায়
‘পরি’পূর্বক ‘বিষ’ধাতু তাহে ‘অনট্’ ব’সে তবে ঘটায় পরিবেষণ, লেখে অমরকোষে। —অর্থাৎ ভোজের ভাণ্ড হাতে লয়ে মেলা ডেলা ডেলা ভাগ করি পাতে পাতে ফেলা। এই দিকে এসো তবে লয়ে ভোজভাণ্ড সমুখে চাহিয়া দেখ কি ভীষণ কাণ্ড! কেহ কহে “দৈ আন” কেহ হাঁকে “লুচি” কেহ কাঁদে শূন্য মুখে পাতখানি মুছি। কোথা দেখি দুই প্রভু পাত্র লয়ে হাতে হাতাহাতি গুঁ...
8
হাস্যরসাত্মক
331
দুঃশাসনের রক্ত-পান
কাজী নজরুল ইসলাম
বল রে বন্য হিংস্র বীর, দুঃশাসনের চাই রুধির। চাই রুধির রক্ত চাই, ঘোষো দিকে দিকে এই কথাই দুঃশাসনের রক্ত চাই! দুঃশাসনের রক্ত চাই!! অত্যাচারী সে দুঃশাসন চাই খুন তার চাই শাসন, হাঁটু গেড়ে তার বুকে বসি ঘাড় ভেঙে তার খুন শোষি। আয় ভীম আয় হিংস্র বীর, কর অ-কণ্ঠ পান রুধির। ওরে এ যে সেই দুঃশাসন দিল শত বীরে নির্বাসন, কচি শিশু বেঁধে ...
2
মানবতাবাদী
983
বনলতা সেন-জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন ।চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, ...
0
প্রেমমূলক
1759
স্মৃতি
পূর্ণেন্দু পত্রী
পুরনো পকেট থেকে উঠে এল কবেকার শুকনো গোলাপ । কবেকার ? কার দেওয়া ? কোন মাসে ? বসন্তে না শীতে ? গোলাপের মৃতদেহে তার পাঠযোগ্য স্মৃতিচিহ্ন নেই । স্মৃতি কি আমারও আছে ? স্মৃতি কি গুছিয়ে রাখা আছে বইয়ের তাকের মত, লং প্লেইং রেকর্ড-ক্যাসেটে যে-রকম সুসংবদ্ধ নথীভুক্ত থাকে গান, আলাপচারীতা ?আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল, দমকা হাওয়া যেন...
0
প্রেমমূলক
368
প্রণয় নিবেদন
কাজী নজরুল ইসলাম
লো কিশোরী কুমারী! পিয়াসি মন তোমার ঠোঁটের একটি গোপন চুমারই॥ অফুট তোমার অধর ফুলে কাঁপন যখন নাচন তুলে একটু চাওয়ায় একটু ছুঁলে গো! তখন      এ-মন যেমন কেমন-কেমন কোন্ তিয়াসে কোঙারি? – ওই     শরম-নরম গরম ঠোঁটের অধীর মদির ছোঁয়ারই। বুকের আঁচল মুখের আঁচল বসন-শাসন টুটে ওই       শঙ্কা-আকুল কী কী আশা ভালোবাসা ফুটে সই? নয়ন-পাতার শয়ন...
0
প্রেমমূলক
2008
তোমাকে ডাকার স্বাধীনতা
মহাদেব সাহা
সমস্ত শহর করে তোলপাড় গ্রীসীয় যুবার মতো ভুঁড়ে দেবো শব্দের মাতাল নিনাদ আমার প্রেমিকা, প্রিয়তমা নারী উদ্দেশে তোমার; তোমাকে ডাকবো আমি নির্লজ্জ গেঁয়োর মতো সমবেত অগ্রজের মুখোমুখি বসে- দীর্ঘদিন বলি না প্রেমিকা, বলি না গোলাপ কতোদিন আনি না মুখে প্রেয়সী নারীর নাম যেন উচ্চারণে অস্পষ্ট শিশুর মতো কতিপয় শব্দ ছিলো সীমাহীন দূরত...
0
প্রেমমূলক
3106
বিরাট মানবচিত্তে
রবীন্দ্রনাথ ঠাকুর
বিরাট মানবচিত্তে অকথিত বাণীপুঞ্জ অব্যক্ত আবেগে ফিরে কাল হতে কালে মহাশূন্যে নীহারিকাসম। সে আমার মনঃসীমানার সহসা আঘাতে ছিন্ন হয়ে আকারে হয়েছে ঘনীভূত, আবর্তন করিতেছে আমার রচনাকক্ষপথে।   (আরোগ্য কাব্যগ্রন্থ)
1
চিন্তামূলক
1472
নিয়ন-মণ্ডলে, অন্ধকারে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
যে যার জিজ্ঞাসাগুলি এবারে গুছিয়ে নাও। কেননা, আর সময় নেই। বিকেল-পাঁচটায় আমরা নিয়ন-মণ্ডলে যাব। সেখানে সেই পৌঢ় পালোয়ানের সঙ্গে আমাদের খুব জরুরি একটা অ্যাপয়েণ্টমেণ্ট আছে, তিন বছর আগে যাঁর শেষ প্রেস-কনফারেন্সে আমরা উপস্থিত ছিলাম। এবং নরম ডাঁটা দিয়ে ইলিশমাছের পাতলা ঝোল খেতে তাঁর ভাল লাগে কি না এই প্রশ্নের উত্তরে যিনি বলেছিলে...
1
চিন্তামূলক
2850
দুর্ভাগা দেশ
রবীন্দ্রনাথ ঠাকুর
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান।মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্ররোষে দুর্ভিক্ষের-দ্বারে বসে ভাগ করে খেতে ...
2
মানবতাবাদী
2806
দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে
রবীন্দ্রনাথ ঠাকুর
দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে– নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। তোমায় দিতে পূজার ডালি বেড়িয়ে পড়ে সকল কালি, পরান আমার পারি নে তাই পায়ে থুতে।এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে দিয়ো না গো, দিয়ো না আর ধুলায় শুতে।কলিকাতা, ২৪ জ্যৈষ্ঠ, ১৩১৭ (গীতাঞ্জলি কাব্য...
3
ভক্তিমূলক
5150
ফেরীঅলা
হেলাল হাফিজ
কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । প্...
1
চিন্তামূলক
3305
শূন্য ঝুলি নিয়ে হায়
রবীন্দ্রনাথ ঠাকুর
শূন্য ঝুলি নিয়ে হায় ভিক্ষু মিছে ফেরে, আপনারে দেয় যদি পায় সকলেরে। (স্ফুলিঙ্গ)
4
রূপক
2732
জীবন যখন শুকায়ে যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো। সকল মাধুরী লুকায়ে যায়, গীতসুধারসে এসো।কর্ম যখন প্রবল-আকার গরজি উঠিয়া ঢাকে চারি ধার, হৃদয়প্রান্তে হে নীরব নাথ, শান্তচরণে এসো।আপনারে যবে করিয়া কৃপণ কোণে পড়ে থাকে দীনহীন মন, দুয়ার খুলিয়া হে উদার নাথ, রাজ-সমারোহে এসো।বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায় ওহে পবিত্র, ওহে অনিদ্র, রু...
3
ভক্তিমূলক
799
সবার সুখে
জসীম উদ্‌দীন
সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে।আমার বাড়ির ফুল-বাগিচা, ফুল সকলের হবে, আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবে সবে।আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ির সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না ক দুর।
7
নীতিমূলক
4756
হে পৃথিবী
সুকান্ত ভট্টাচার্য
হে পৃথিবী, আজিকে বিদায় এ দুর্ভাগা চায়, যদি কভু শুধু ভুল ক’রে মনে রাখো মোরে, বিলুপ্ত সার্থক মনে হবে দুর্ভাগার! বিস্মৃত শৈশবে যে আঁদার ছিল চারিভিতে তারে কি নিভৃতে আবার আপন ক’রে পাব, ব্যর্থতার চিহ্ন এঁকে যাব, স্মৃতির মর্মরে? প্রভাতপাখির কলস্বরে যে লগ্নে করেছি অভিযান, আজ তার তিক্ত অবসান। তবু তো পথের পাশে পাশে প্রতি ঘাসে ঘা...
1
চিন্তামূলক
313
ঝোড়ো গান
কাজী নজরুল ইসলাম
[কীর্তন] (আমি) চাইনে হতে ভ্যাবাগঙ্গারাম ও দাদা শ্যাম! তাই গান গাই আর যাই নেচে যাই ঝম্‌ঝমা্‌ঝম্ অবিশ্রাম ॥ আমি সাইক্লোন আর তুফান আমি দামোদরের বান খোশখেয়ালে উড়াই ঢাকা, ডুবাই বর্ধমান। আর শিবঠাকুরকে কাঠি করে বাজাই ব্রহ্মা-বিষ্ণু-ড্রাম॥
2
মানবতাবাদী
3679
অজানা পথের ধুলোবালি
শামসুর রাহমান
কে আমাকে নিয়ে যাচ্ছে অজানা পথের ধুলোবালি চোখে-মুখে ছড়িয়ে সন্ধ্যায়? কেন যাচ্ছি? কী হবে সেখানে গিয়ে? জানা নেই। মাঝে-মাঝে বিছানায় শুয়ে সাত-পাঁচ ভেবে চলি। অতীতের কিছু কথা স্মৃতিপটে ভাসে।হঠাৎ ভীষণ শব্দ আমাকে কামড়ে ধরে যেন- ভয়ে বুক কেঁপে ওঠে। অন্ধকার যেন আরও বেশি গাঢ় হয়ে যায়, এমনকি নিজ হাত এতটুকু পড়ছে না স্বদৃষ্টিতে। থেকে যে...
1
চিন্তামূলক
3541
ভালবাসার লাল গোলাপ
রেদোয়ান মাসুদ
একটি লাল গোলাপ দিব বলে সেই কতদিন দাঁড়িয়ে আছি রাস্তার পাড়ে কখনও বা আকাশে কখনও বা দূর পাড়ে তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে যেন আমার এই তীক্ষ্ণ চোখকে ফাঁকি দিয়ে না যেতে পাড় অন্য ধারে। আমি আছি থাকবো যতদিন তোমার আলতা মাখা পা না পড়বে এই পিচঢালা রাস্তার উপরে। তুমিও তো কম যাওনি সেই আমার ভয়ে আজও বসে আছ ঘরের আবদ্ধ দেয়ালে। আমি জানি তুম...
0
প্রেমমূলক
1006
মনমর্মর
জীবনানন্দ দাশ
আমার মনের ভিতরে ছায়া আলো এসে পড়ে; যেইসব অনুভূতি ঝরে গেছে তাদের কঙ্কাল নদীকে দিয়েছি আমি-বিকেলকে-নক্ষত্রের দাহনে বিশাল আকাশকে; ফিরে আসে নবদিকচিহ্ন নিয়ে মর্মের ভিতরে।সময়ের ঢের উৎস গ্রন্থ ছবি মননের পদ্ধতি সব নিয়ে যায় হৃদয়কে যেন কোন্‌ শেষ অনুশীলনের পানে; অন্তহীন অন্ধকার রয়ে গেছে হয়তো সেখানে: অসীম আলোর মতো তবুও করেছি অনুভব।
1
চিন্তামূলক
553
পারিব না
কালীপ্রসন্ন ঘোষ
‘পারিব না’ একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার।পারিবে না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন না শুনি তোমার। অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি নাক তাদের আকার তবে কেন ‘পারিব না’ বল বার বার ?জলে না নামিলে...
7
নীতিমূলক
2550
ওরে চিরভিক্ষু, তোর আজন্মকালের ভিক্ষাঝুলি
রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে চিরভিক্ষু, তোর আজন্মকালের ভিক্ষাঝুলি চরিতার্থ হোক আজি, মরণের প্রসাদবহ্নিতে কামনার আবর্জনা যত, ক্ষুধিত অহমিকার উঞ্ছবৃত্তি-সঞ্চিত জঞ্জালরাশি দগ্ধ হয়ে গিয়ে ধন্য হোক আলোকের দানে, এ মর্ত্যের প্রান্ত-পথ দীপ্ত ক’রে দিক, অবশেষে নিঃশেষে মিলিয়া যাক পূর্ব সমুদ্রের পারে অপূর্ব উদয়াচল চূড়ে অরুণ কিরণ তলে একদিন অমর্ত্য প্রভা...
3
ভক্তিমূলক
670
প্রেতের মিলননারী নেই
জয় গোস্বামী
সে তাই চন্দ্র ও সূর্য দুটি হাত রেখে ক্রিয়াশীল আগ্নেয়গিরিকে ভেদ করে পৃথিবীর সঙ্গে মিলতে চায়-- জিহ্বাহীন মুখ থেকে অতৃপ্ত রমণশব্দ মেঘ ফেটে গেলে--শোনা যায়।
0
প্রেমমূলক
3591
একটি মানুষ
শক্তি চট্টোপাধ্যায়
একটি মানুষ দেখেছিলাম, দাঁড়িয়েছিলেন একা হঠাৎ পথে দেখা আমার, হঠাৎ পথে দেখা সবাই তাঁকে দেখতে পায় না সবাই তাঁকে দেখতে পায় না কিন্তু, তিনি দেখেন– কোথায় তোমার দুঃখ কষ্ট, কোথায় তোমার জ্বালা আমায় বলো, আমারই ডালপালা তোমার এবং তোমার, তুমি যেমন ভাবেই কাটো আমি একটু বৃহৎ, তুমি ছোট্ট করেই ছাঁটো লাগবে না লাগবে না আমি কি আর পাথর, আমায়...
3
ভক্তিমূলক
3185
মান অপমান উপেক্ষা করি দাঁড়াও
রবীন্দ্রনাথ ঠাকুর
মান অপমান উপেক্ষা করি দাঁড়াও, কণ্টকপথ অকুণ্ঠপদে মাড়াও, ছিন্ন পতাকা ধূলি হতে লও তুলি। রুদ্রের হাতে লাভ করো শেষ বর, আনন্দ হোক দুঃখের সহচর, নিঃশেষ ত্যাগে আপনারে যাও ভুলি।   (স্ফুলিঙ্গ)
7
নীতিমূলক
1070
সময়-সেতু-পথে
জীবনানন্দ দাশ
ভোরের বেলার মাঠ প্রান্তর নীলকন্ঠ পাখি দুপুরবেলার আকাশে নীল পাহাড় নীলিমা, সারাটি দিন মীনরৌদ্রমুখর জলের স্বর,- অনবসিত বাহির-ঘরের ঘরণীর এই সীমা। তবুও রৌদ্র সাগরে নিভে গেল; ব’লে গেলঃ ‘অনেক মানুষ ম’রে গেছে’; ‘অনেক নারীরা কি তাদের সাথে হারিয়ে গেছে?’-বলতে গেলাম আমি; উঁচু গাছের ধূসর হাড়ে চাঁদ না কি সে পাখি বাতাস আকাশ নক্ষ...
1
চিন্তামূলক
2161
অভাগা
মুহম্মদ জাফর ইকবাল
“অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়।” সত্যি? তোমরা কই জান পৃথিবীটা ডুবে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতায়? অভাগারা,তোমরা কোথায়? কোন জায়গায়? তাড়াতাড়ি চলে আস সমুদ্রের পাড় তোমাদের দেশে এখন খুব দরকার। অপূর্ব এই সুযোগ পানি কমাবার চলে আস কুয়াকাটা কক্সবাজার।
5
প্রকৃতিমূলক
1649
কোনো
পূর্ণেন্দু পত্রী
একালের কোনো কোনো যুবক বা যুবতীর মুখে সেকালের মোমমাখা ঝাড়লন্ঠন স্তম্ভ ও গম্বুজ দেখা যায়। দেখে হিংসা জাগে।মানুষ এখন যেন কোনো এক বড় উনোনের ভাত-ডাল-তরকারির তলপেটে ডাইনীর চুলের আগুনকে অহরহ জ্বালিয়ে রাখার চেলা কাঠ, কাঠ-কয়লা-ঘুটে। মানুষ এখন তার আগেকার মানুষ-জন্মের কবচ, কুণ্ডল, হার, শিরস্ত্রাণ, বর্ম ও মুকুট বৃষের মতন কাঁধ, সিং...
1
চিন্তামূলক
3786
আমি কোথায় এসে পড়েছি
শামসুর রাহমান
আমার জীবন কখন যে আচমকা মুছে যাবে, জানা নেই। হোক না যখনই, দৈবক্রমে যদি দুনিয়ায় ফিরে আসি হাজার বছর পর শ্যামলীতে, তখন কি খুঁজে পাবো এই আমার নিজের বাড়িটিকে? কিছুতেই পড়বে না দৃষ্টিতে বিনীত সেই বাড়ি। বহুতল শৌখিন মহল কোনও করবে বিরাজ সেই স্থানে। হয়তো-বা আগেকার চেনা জায়গাটা, মাথা কুটে মরলেও, চিনবো না।আমার নিজের বংশধর কেউ চিনে ন...
4
রূপক
5092
ভালো থেকো
হুমায়ুন আজাদ
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা। ভালো থেকো পাখি, সবুজ পাতারা। ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির। ভালো থেকো জল, নদীটির তীর। ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো...
5
প্রকৃতিমূলক
2610
কোথায়
রবীন্দ্রনাথ ঠাকুর
হায় কোথা যাবে ! অনন্ত অজানা দেশ , নিতান্ত যে একা তুমি , পথ কোথা পাবে ! হায় , কোথা যাবে ! কঠিন বিপুল এ জগৎ , খুঁজে নেয় যে যাহার পথ । স্নেহের পুতলি তুমি সহসা অসীমে গিয়ে কার মুখে চাবে । হায় , কোথা যাবে ! মোরা কেহ সাথে রহিব না , মোরা কেহ কথা কহিব না । নিমেষ যেমনি যাবে , আমাদের ভালোবাসা আর নাহি পাবে । হায় , কোথা যাবে ! ম...
0
প্রেমমূলক
1607
আত্মসমালোচনা
পূর্ণেন্দু পত্রী
এও এক ধরনের অসুখ এ বোধ, অতৃপ্তির আর অসর্ম্পূতার। এর জ্বরও ওঠে, নামে, কাঁপায়। গভীর বৃষ্টিতে ভিজে ঘরে ফেরার পর এও হয়ে যায় হাড়-পাঁজরের কফ-কাশি। ভীষণ টঙ্কারের মতো মুহূর্তগুলো যা বাজে তার ভিতরকার গণনাহীন কাঁপনগুলোকে চিনিয়ে দিতে, আর ধরার আগেই মিলিয়ে যায় ক্রমশ দূর প্রতিধ্বনিহীনতায় হৃতসর্বস্ব হতে হতে।
1
চিন্তামূলক
1629
একমুঠো জোনাকী
পূর্ণেন্দু পত্রী
একমুঠো জোনাকীর আলো নিয়ে ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার। একমুঠো জোনাকীর আলো পেয়ে এক একটা যুবক হয়ে যাচ্ছে জলটুঙি পাহাড় যুবতীরা সুবর্ণরেখা। সাপুড়ের ঝাঁপি খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী পুজো সংখ্যা খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী। একমুঠো জোনাকীর আলো নিয়ে ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার। ময়দানের মঞ্চে এ...
4
রূপক
1550
স্বপ্ন-কোরক
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তবু সে হয়নি শান্ত। দীর্ঘ অমাবস্যার শিয়রে যে-রাত্রে নিঃশব্দে ঝরে পড়ে মলিনলাবণ্য স্নিগ্ধ জ্যোৎস্নার মমতা, যে-রাত্রে সমস্ত তুচ্ছ অর্থহীন কথা গানের মূর্ছনা হয়ে ওঠে, শোক শান্ত হয়, দুঃখ নিভে আসে, যে-রাত্রে শীতার্ত মন ফোটে কল্পনার সুন্দর কুসুম, নামে সান্ত্বনার জল চিন্তার আগুনে, আর আকন্যাকুমারীহিমাচল কপালে জ্যোৎস্নার পঙ্ক মেখে...
2
মানবতাবাদী
1088
সূর্য কখন
জীবনানন্দ দাশ
সূর্য কখন পশ্চিমে ঢ’লে মশালের মত ভেঙে লাল হয়ে উঠে সমুদ্দুরের ভিতরে নিভছে গিয়ে; সে যে রোজ নেভে সকলেই জানে, তবু আজো ডুবে যায় সময়মতন সকলের অজানিতে। নারী সাপ যখ বণিক ভিখিরী পিশাচ সকলে মিলে ভোরবেলা থেকে মনের সূর্যনগরীর আলো খুঁজে পথের প্রমাণ সূর্যের ত্বকে রক্তে ঘুরছে কী যে। শিশুর মতন বানানের ভুলে মহাজীবনের ভাষা আধো শিখে আধো ...
1
চিন্তামূলক
5100
গৃহত্যাগী জ্যোৎস্না
হুমায়ূন আহমেদ
প্রতি পূর্নিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই গৃহত্যাগী হবার মত জ্যোৎস্না কি উঠেছে ? বালিকা ভুলানো জ্যোৎস্না নয়। যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে- ও মাগো, কি সুন্দর চাঁদ ! নবদম্পতির জ্যোৎস্নাও নয়। যে জ্যোৎস্না দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন- দেখ দেখ নীতু চাঁদটা তোমার মুখের মতই...
5
প্রকৃতিমূলক
1701
বজ্র শব্দটাকে
পূর্ণেন্দু পত্রী
বজ্র শব্দটাকে আমরা ঠিকমতো উচ্চারণ করতে ভুলে গেছি আর বৃক্ষ শব্দটাকেও। টাকা-পয়সা শব্দটার ভিতরে লুকনো আছে একটা ঝুমঝুমি এবং উচ্চারণ করা খুব সহজ। ঘরবাড়ি শব্দটা সোফায় হেলান দেওয়ার মতো আরামদায়ক এবং উচ্চারণ করা খুব সহজ। গাড়িঘোড়া শব্দটা যেন সমুদ্রতীরের হৈ হৈ হাওয়া এবং উচ্চারণ করা খুব সহজ। সাহিত্য সংস্কৃতি এইসব শব্দ বুট জুতোর মত...
2
মানবতাবাদী
4257
প্রত্যাশার বাইরেই ছিল
শামসুর রাহমান
প্রত্যাশার বাইরেই ছিল ব্যাপারটি। রোজকার মতোই টেবিল ঘেঁষে পুরোনো চেয়ারে আরামে ছিলাম বসে, ঘড়িতে তখন সকাল আটটা ফ্যাল ফ্যাল ক’রে তাকিয়ে রয়েছে। আমি কি না-লেখা কোনও কবিতার পঙ্‌ক্তি মনে-মনে সৃজনে ছিলাম মগ্ন? একটি কি দুটি শব্দ হয়তো-বা ভেসে উঠছিল আমার মানস-হ্রদে। আচমকা চোখে পড়ে ঘরে একটি প্রজাপতির চঞ্চলতা।বেশ কিছুকাল থেকে কৃষ্ণপ...
1
চিন্তামূলক
1188
নষ্ট মেয়ে
তসলিমা নাসরিন
ওরা কারো কথায় কান দেয় না, যা ইচ্ছে তাই করে, কারও আদেশ উপদেশের তোয়াককা করে না, গলা ফাটিয়ে হাসে, চেঁচায়, যাকে তাকে ধমক দেয় নীতি রীতির বালাই নেই, সবাই একদিকে যায়, ওরা যায় উল্টোদিকে একদম পাগল! কাউকে পছন্দ হচ্ছে তো চুমু খাচ্ছে, পছন্দ হচ্ছে না, লাত্থি দিচ্ছে লোকে কি বলবে না বলবে তার দিকে মোটেও তাকাচ্ছে না। ওদের দিকে লোকে থুত...
2
মানবতাবাদী
5118
আমার কী এসে যাবে
হেলাল হাফিজ
আমি কি নিজেই কোন দূর দ্বীপবাসী এক আলাদা মানুষ? নাকি বাধ্যতামূলক আজ আমার প্রস্থান, তবে কি বিজয়ী হবে সভ্যতার অশ্লীল স্লোগান? আমি তো গিয়েছি জেনে প্রণয়ের দারুণ আকালে নীল নীল বনভূমি ভেতরে জন্মালে কেউ কেউ চলে যায়, চলে যেতে হয় অবলীলাক্রমে কেউ বেছে নেয় পৃথক প্লাবন, কেউ কেউ এইভাবে চলে যায় বুকে নিয়ে ব্যাকুল আগুন। আমার ...
0
প্রেমমূলক
1680
দেরাদুন এক্সপ্রেস
পূর্ণেন্দু পত্রী
দেরাদুন এক্সপ্রেস পড়ি-মরি দৌড়ে ছুটে গেল। কাকে ছুঁতে? জ্বলজ্বলে যুবক সেজে কার কাছে গেল? ডাকাতের মতো কালো অন্ধকারে, এই মাঝরাতে কাকে খুলে দেবে বলে পরেছে আলোয়-গাঁথা হার? চোখে তার জঙ্গলের খিদে-পাওয়া লাল চিতাবাঘ এই বন্য থাবা দিয়ে কাকে সে জড়াবে? প্রাগৈতিহাসিক কোনো স্মৃতির চন্দনগন্ধ মেখে মহেনএজাদারোর বৃষ জেগে উঠে দিয়েছে হুঙ্কা...
4
রূপক
1864
আমার পণ
মদনমোহন তর্কালঙ্কার
সকালে উঠিয়া আমি মনে মনে বলি , সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে , আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাইবোন সকলেরে যেন ভালোবাসি , এক সাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা , পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুখে , মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লো...
7
নীতিমূলক
2961
পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে
রবীন্দ্রনাথ ঠাকুর
পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে শূন্যে আর ধরাতলে মন্ত্র বাঁধে ছন্দে আর মিলে। বনেরে করায় স্নান শরতের রৌদ্রের সোনালি। হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি। মাঝখানে আমি আছি, চৌদিকে আকাশ তাই দিতেছে নিঃশব্দ করতালি। আমার আনন্দে আজ একাকার ধ্বনি আর রঙ, জানে তা কি এ কালিম্পঙ। ভান্ডারে সঞ্চিত করে পর্বতশিখর অন্তহীন যুগ-যুগান...
5
প্রকৃতিমূলক
2551
ওরে নবীন ওরে আমার কাঁচা
রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে  নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ ক’রে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়; আর তো কিছুই নড়ে না রে ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায়। ওই যে প্রবীণ, ওই যে পরম ...
2
মানবতাবাদী
2240
বিষণ্ণতার কাছে
মোহাম্মদ রফিকউজ্জামান
বিষণ্ণতা, তোর কাছে ক্ষমা চাই ছেড়ে দে আমাকে কাকের বিষ্ঠার থেকে জন্ম নেয়া বটের মতন শিকড়ের জটাজালে আষ্টেপৃষ্ঠে যদি বাঁধা থাকে মগজের প্রতি কোষ, তবে এই জরাজীর্ণ মন পুরানো দালান হয়ে টিকে থাকে কতো দিন আর পলেস্তারা খসে পড়ে ক্ষয়গ্রস্থ ইটের কাতার মৃত্যুর যন্ত্রণা হয়ে খিঁচিয়ে নিজের দাঁত মুখ প্রত্যহ জানান দেয় এ কেমন জটিল অসুখ
1
চিন্তামূলক
3217
যখন এ দেহ হতে রোগে ও জরায়
রবীন্দ্রনাথ ঠাকুর
যখন এ দেহ হতে রোগে ও জরায় দিনে দিনে সামর্থ্য ঝরায়, যৌবন এ জীর্ণ নীড় পিছে ফেলে দিয়ে যায় ফাঁকি, কেবল শৈশব থাকে বাকি। বদ্ধ ঘরে কর্মক্ষুব্ধ সংসার–বাহিরে অশক্ত সে শিশুচিত্ত মা খুঁজিয়া ফিরে। বিত্তহারা প্রাণ লুব্ধ হয় বিনা মূল্যে স্নেহের প্রশ্রয় কারো কাছে করিবারে লাভ, যার আবির্ভাব ক্ষীণজীবিতেরে করে দান জীবনের প্রথম সম্মান। “থা...
1
চিন্তামূলক
5025
এখন ভাবনা
সুভাষ মুখোপাধ্যায়
১. এখন একটু চোখে চোখে রাখো- দিনগুলো ভারি দামালো; দেখো, যেন আমাদরে অসাবধানে এই দামালো দিনগুলো গড়াতে গড়াতে গড়াতে গড়াতে আগুনের মধ্যে না পড়ে। আমার ভালোবাসাগুলোকে নিয়েই আমার ভাবনা। এখন সেই বয়স, যখন দূরেরটা বিলক্ষণ স্পষ্ট– শুধু কাছেরটাই ঝাপসা দেখায়। এখন সেই বয়েস, যখন আচমকা মাটিতে প’ড়ে যেতে যেতে মনে হয় হাতে একটা শক্ত লাঠি থাক...
0
প্রেমমূলক
2782
তুমি যখন গান গাহিতে বল
রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি যখন গান গাহিতে বল গর্ব আমার ভ’রে উঠে বুকে; দুই আঁখি মোর করে ছলছল, নিমেষহারা চেয়ে তোমার মুখে। কঠিন কটু যা আছে মোর প্রাণে গলিতে চায় অমৃতময় গানে, সব সাধনা আরাধনা মম উড়িতে চায় পাখির মত সুখে।                        তৃপ্ত তুমি আমার গীতরাগে, ভালো লাগে তোমার ভালো লাগে, জানি আমি এই গানেরই বলে বসি গিয়ে তোমারি সম্মুখে।...
3
ভক্তিমূলক
2851
দূর সাগরের পারের পবন
রবীন্দ্রনাথ ঠাকুর
দূর সাগরের পারের পবন আসবে যখন কাছের কূলে রঙিন আগুন জ্বালবে ফাগুন, মাতবে অশোক সোনার ফুলে।   (স্ফুলিঙ্গ)
4
রূপক
3975
কেমন ক’রে শেখাই তাকে
শামসুর রাহমান
কেমন করে শেখাই তাকে ছোট্র অবুঝ শিশুটাকে জ্বাল্‌তে তারার বাতি, যখন কিনা আমরা নিজ অন্ধকারে শুধুই ভিজে কাদা ছোঁড়ায় মাতি!কেমন করে শেখাই তাকে ছোট্র অবুঝ শিশুটাকে বলতে সত্য কথা, যখন কিনা মিথ্যা থেকে আমরা নিজে শিখছি ঠেকে চতুর কথকতা!কেমন করে শেখাই তাকে ছোট্র অবুঝ শিশুটাকে বাসতে শুধুই ভালো, যখন কিনা রাত্রিদিন আমরা নানা অর্বাচীন...
1
চিন্তামূলক
4680
তারুণ্য
সুকান্ত ভট্টাচার্য
হে তারুণ্য, জীবনের প্রত্যেক প্রবাহ অমৃতের স্পর্শ চায়; অন্ধকারময় ত্রিকালের কারাগৃহ ছিন্ন করি’ উদ্দাম গতিতে বেদনা-বিদ্যুৎ-শিখা জ্বালাময় আত্মার আকাশে, ঊর্ধ্বমুখী আপনারে দগ্ধ করে প্রচণ্ড বিস্ময়ে। জীবনের প্রতি পদপে তাই বুঝি ব্যাথাবিদ্ধ বিষণ্ণ বিদায়ে। রক্তময় দ্বিপ্রহরে অনাগত সন্ধ্যার আভাসে তোমার অক্ষয় বীজ অঙ্কুরিত যবে বিষ-মগ...
2
মানবতাবাদী
4643
আমার মৃত্যুর পর
সুকান্ত ভট্টাচার্য
আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লীর ঝংকারে জীবনের পথপ্রান্তে ভুলে যাব মৃত্যুর শঙ্কারে, উজ্জ্বল আলোর চোখে আঁকা হবে আঁধার-অঞ্জন। পরিচয়ভারে ন্যুব্জ অনেকের শোকগ্রস্ত মন, বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেবে বিলাপের মুহূর্তে বিস্মৃত হবে সব চিহ্ন আমার পাপের। কিছুকাল সন্তর্পণে ব্যক্ত হবে সবার স্...
1
চিন্তামূলক
3927
কাঁটার মুকুট
শামসুর রাহমান
অসুস্থ, অসুখী একজন বহুকাল বিষাদের বুকে বুক চেপে স্তব্ধতার কানে কানে ফিস্‌ফিসে স্বরে কথা বলে। বাচাল সে নয় কোনোকালে; আঁধারকে জব্দ করবার সাধ অন্তরীণ আর দুর্ভাবনার মক্ষিকা তাড়াতে নারাজ। মাঝে-মাঝে মুঠো থেকে ছেড়ে দ্যায় একটি কি দু’টি পাখি আর রঙধনু মেখে নেয় বয়েসী শরীরে। মাথার ভেতর তার ধোঁয়াটে আকাশ, পাগলাটে চাঁদ, বুকে সপ্তর্ষিম...
1
চিন্তামূলক
1152
এখন থেকে আর সত্য বোলো না
তসলিমা নাসরিন
সত্য বললে কিছু লোক আছে খুব রাগ করে, এখন থেকে আর সত্য বোলো না তসলিমা। গ্যালিলিওর যুগ নয় এই যুগ, কিন্তু এই একবিংশ শতাব্দীতেও সত্য বললে একঘরে করে রাখে সমাজ, দেশছাড়া করে দেশ। গৃহবন্দী করে রাষ্ট্র, রাষ্ট্র শাস্তি দেয়, সত্য বোলো না। তার চেয়ে মিথ্যে বলো, বলো যে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে, বলো যে সূর্যের যেমন নিজের আলো আছে...
2
মানবতাবাদী
4386
মিলনের মুখ
শামসুর রাহমান
গুলিবিদ্ধ শহর করছে অশ্রুপাত অবিরত, কেননা মিলন নেই। দিন দুপুরেই নরকের শিকারী কুকুর তার বুকে বসিয়েছে দাঁত, বড় নিঝুম স্থাপত্য আজ মিলনের প্রতিবাদী মুখ।মিছিলে আসার আগে মায়ের স্নেহের ছায়া থেকে তাড়াতাড়ি সরে এসে, স্ত্রীর প্রতি হাত নেড়ে, চুমো খেয়ে শিশুকন্যাটিকে নেমেছিল পথে শুভ্রতায় শহরের বন্দীদশা ঘোচাবার দুর্নিবার টানে।এ শহর ছি...
6
স্বদেশমূলক
4454
শব্দচেতনা
শামসুর রাহমান
কোনো লুকোছাপা নয়, এর দরকার আছে বলে মনে করি না। শব্দ নিয়ে ছ্যাবলামি আমার ধাতে নেই,-এই শাদা কথাটা আমাকে সরাসরি বলতেই হচ্ছে। না বললেও চলে বটে, যা ঘটে ঘটুক, বলে ফেলাটাই ভালো। আত্মহত্যার বদলে খুদকুশি শব্দটি যদি বসিয়ে দিই কিংবা বৈমাত্রেয় ভ্রাতা না বলে বলি সওতেলা ভাই, তাহ’লে কি আমাকে কেউ দিনদুপুরে হাতকড়া পরিয়ে দেবে?কারগারের প...
1
চিন্তামূলক
3072
বালিশ নেই, সে ঘুমোতে যায় মাথার নিচে ইঁট দিয়ে
রবীন্দ্রনাথ ঠাকুর
বালিশ নেই, সে ঘুমোতে যায় মাথার নিচে ইঁট দিয়ে। কাঁথা নেই; সে প’ড়ে থাকে রোদের দিকে পিঠ দিয়ে। শ্বশুর বাড়ি নেমন্তন্ন, তাড়াতাড়ি তারই জন্য ছেঁড়া গামছা পরেছে সে তিনটে-চারটে গিঁঠ দিয়ে। ভাঙা ছাতার বাঁটখানাতে ছড়ি ক’রে চায় বানাতে, রোদে মাথা সুস্থ করে ঠাণ্ডা জলের ছিট দিয়ে। হাসির কথা নয় এ মোটে, খেঁকশেয়ালিই হেসে ওঠে যখন রাতে পথ করে ...
8
হাস্যরসাত্মক
1745
সে আছে সৃজন সুখে
পূর্ণেন্দু পত্রী
সে আছে সৃজন-সুখে নিজস্ব কর্ষণে তাকে অত ভীড়ে, অত লোকালয়ে, খররৌদ্রপাতে তোমাদের দু-বেলার সংঘাতে ও সঙ্গের চত্বরে সহসা ডেকো না। যেহেতু সে তোমাদেরই একান্ত আপন শুভাকাঙ্গী, সমর্থনকারী তোমাদেরই রক্তচিহ্ন রেখেছে সে কপালের ত্রিশূল-রেখায়। সে আছে সৃজন-সুখে সুখ মানে উলুধ্বনি নয়! সে নিমগ্ন হয়ে আছে সময়ের বিনষ্ট ফাটলে। পরিপক্ক দ্রাক্ষ...
1
চিন্তামূলক
1333
তোমার চোখ এতো লাল কেন
নির্মলেন্দু গুণ
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী...
0
প্রেমমূলক
431
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
কাজী নজরুল ইসলাম
মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মৃণ্ময়ী রূপ তোর পূজি শ্রীদুর্গা তাই দুর্গতি ঘুচিল না হায়।যে মহাশক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ মন্দিরে দুর্গে রহে না যে বন্দী সেই দুর্গারে দেশ চায়।আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পরব্রক্ষ্মময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু হব না কি বিশ্বজয়ী?এ পূজা বিলাস সংহার কর ...
3
ভক্তিমূলক
4194
নান্দনিক সত্যের পাঁচালি
শামসুর রাহমান
এখনো উনিশ বিশ বছর আগের দ্বিপ্রহর স্মৃতির উদাস পথে ডেকে যায় সেলুলয়েডের মমতায়; দৃষ্টিপথে একটি প্রকৃত গ্রাম হয় আমার নিজস্ব চেনা আরেক পল্লীর সহোদর। সেই কবেকার উপন্যাস ভিন্ন মাত্রা পায়, দেখি গ্রামেপথে ওরা দুটি বালক বালিকা ছোটাছুটি করে, ঘোরে কাশবনে, গহন বর্ষার ভেজে আর শ্যামল মাটিতে কান পেতে শোনে ট্রেনের আওয়াজ।খদ্ধ সেলুলয়েডের...
4
রূপক
2429
আমার মাঝারে যে আছে কে গো সে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার মাঝারে যে আছে কে গো সে কোন্‌ বিরহিণী নারী? আপন করিতে চাহিনু তাহারে, কিছুতেই নাহি পারি। রমণীরে কে বা জানে– মন তার কোন্‌খানে। সেবা করিলাম দিবানিশি তার, গাঁথি দিনু গলে কত ফুলহার, মনে হল সুখে প্রসন্নমুখে চাহিল সে মোর পানে। কিছু দিন যায়,একদিন হায় ফেলিল নয়নবারি– “তোমাতে আমার কোনো সুখ নাই’ কহে বিরহিণী নারী।রতনে জড়িত নূপু...
0
প্রেমমূলক
5119
আমার সকল আয়োজন
হেলাল হাফিজ
আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে? কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কী এমন, দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী। আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই, আছে শুধু বিষাদের গহীন বিস্তার। দুঃখ তো আমার হাত–হাতের আঙুন–আঙুলের নখ দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদমস্তক। আমার দুঃখ আছে কিন্তু আমি দুখী নই, দুঃখ ত...
1
চিন্তামূলক
2949
পাঁচিলের এধারে
রবীন্দ্রনাথ ঠাকুর
পাঁচিলের এধারে ফুলকাটা চিনের টবে সাজানো গাছ সুসংযত। ফুলের কেয়ারিতে কাঁচিছাঁটা বেগনি গাছের পাড়। পাঁচিলের গায়ে গায়ে বন্দী-করা লতা। এরা সব হাসে মধুর করে, উচ্চহাস্য নেই এখানে; হাওয়ায় করে দোলাদুলি কিন্তু জায়গা নেই দুরন্ত নাচের, এরা আভিজাত্যের সুশাসনে বাঁধা। বাগানটাকে দেখে মনে হয় মোগল বাদশার জেনেনা, রাজ-আদরে অলংকৃত, ...
5
প্রকৃতিমূলক