id
stringlengths
1
4
poet
stringclasses
120 values
title
stringlengths
1
54
class
stringclasses
21 values
text
stringlengths
13
18.7k
source_url
stringlengths
40
246
1630
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নীরক্ত করবী
চিন্তামূলক
আমরা দেখি না, কিন্তু অসংখ্য মানুষ একদিন পূর্বাকাশে সেই শুদ্ধ উদ্ভাস দেখেছে, যাকে দেখে মনে হতো, নিহত সিংহের পিঠে গর্বিত পা রেখে স্বর্গের শিকারী দাঁড়িয়েছে। আমরা এখন সেই উদ্ভাস দেখি না। এখন রোদ্দুর দেখে মনে হয়, রোদ্দুরের পেটে এখন আঁধার রয়ে গেল। যেহেতু উদরে অম্ল, রক্তে বমনের ইচ্ছা নিয়ে তবুও সহাস্যে হাঁটে সুবেশ যুবক, যেহে...
https://banglarkobita.com/poem/famous/1661
3888
রবীন্দ্রনাথ ঠাকুর
শেষের অবগাহন সাঙ্গ করো, কবি, প্রদোষের
চিন্তামূলক
শেষের অবগাহন সাঙ্গ করো, কবি, প্রদোষের নির্মল তিমির তলে। ভৃতি তব সেবার শ্রমের সংসার যা দিয়েছিল আঁকড়িয়া রাখিয়ো না বুকে; এক প্রহরের মূল্য আরেক প্রহরে ফিরে নিতে কুণ্ঠা কভু নাহি তার; বাহির দ্বারের যে দক্ষিণা অন্তরে নিয়ো না টেনে এ মুদ্রার স্বর্ণলেপটুকু দিনে দিনে হাতে হাতে ক্ষয় হয়ে লুপ্ত হয়ে যাবে, উঠিবে কলঙ্কলেখা ফুটি...
https://www.bangla-kobita.com/rabindranath/shesher-obgahon-sanggo-koro-kobi-prodosher/
431
কাজী নজরুল ইসলাম
বিশ্বাস ও আশা
মানবতাবাদী
বিশ্বাস আর আশা যার নাই, যেয়ো না তাহার কাছে, নড়াচড়া করে, তবুও সে মড়া, জ্যান্ত সে মরিয়াছে । শয়তান তারে শেষ করিয়াছে, ইমান লয়েছে কেড়ে, পরান গিয়াছে মৃত্যুপুরীতে ভয়ে তার দেহ ছেড়ে!থাকুক অভাব দারিদ্র্য ঋণ রোগ শোক লাঞ্ছনা, যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিয়ো না। ভিতরে শত্রু ভয়ের ভ্রান্তি, মিথ্যা ও অহেতুক নিরাশায় হয় পরাজয় যা...
https://www.bangla-kobita.com/nazrulislam/bisshas-o-asha/
1809
পূর্ণেন্দু পত্রী
গভীর ফাটল তবু
চিন্তামূলক
বনে ও জঙ্গলে রোদ ছায়া গুলে আলপনা আঁকে আকাশের আর্শীবাদ তৃণ শস্য সারা গায়ে মাখে গভীর ফাটল তবু পৃথিবীর মাঠে পড়ে থাকে। মেঘ নামে, বৃষ্টি পড়ে, বীজেরা ভুমিষ্ট হতে থাকে যুবতীর ভঙ্গিমায় তরুলতা দিনে দিনে পাকে গভীর ফাটল তবু পৃথিবীর মাঠে পড়ে থাকে। মানুষের ঘুম ভাঙে বনবাসী পাখিদের ডাকে আকাঙ্খাকে কাঁধে নিয়ে হেঁেট যায় সাঁকো পার হয়...
https://banglarkobita.com/poem/famous/1207
3606
রবীন্দ্রনাথ ঠাকুর
বিরাম
নীতিমূলক
বিরাম কাজেরই অঙ্গ এক সাথে গাঁথা, নয়নের অংশ যেন নয়নের পাতা।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/biram/
2441
মুহম্মদ জাফর ইকবাল
না
হাস্যরসাত্মক
কিছুতেই রাজি নয় বল বাবাজি নারাজি নারাজি নারাজি। হাত থেকে দান নেই বল দেখি চান নাদান নাদান নাদান। কোনভাবে খুশি নয় বল চেপে রোশ নাখোশ নাখোশ নাখোশ। একেবারে পাক নয় বল দিয়ে হাঁক নাপাক নাপাক নাপাক। কিছুতেই ছাড়ে না যে বল দিয়ে জোর নাছোড় নাছোড় নাছোড়। এতটুকু টক নয় বল ঠকাঠক নাটক নাটক নাটক। (বেকুবের ধাড়ী দেখি! কী বলে এসব?)
https://banglarkobita.com/poem/famous/2022
3935
রবীন্দ্রনাথ ঠাকুর
সমুদ্র
প্রকৃতিমূলক
কিসের অশান্তি এই মহাপারাবারে , সতত ছিঁড়িতে চাহে কিসের বন্ধন ! অব্যক্ত অস্ফুট বাণী ব্যক্ত করিবারে শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন । যুগযুগান্তর ধরি যোজন যোজন ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস — অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন , নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ । আছাড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয় কঠিন পাষাণময় ধরণীর তীরে , জোয়ার...
https://www.bangla-kobita.com/rabindranath/somudro/
3559
রবীন্দ্রনাথ ঠাকুর
বাসনার ফাঁদ
সনেট
যারে চাই তার কাছে আমি দিই ধরা , সে আমার না হইতে আমি হই তার । পেয়েছি বলিয়ে মিছে অভিমান করা , অন্যেরে বাঁধিতে গিয়ে বন্ধন আমার । নিরখিয়া দ্বারমুক্ত সাধের ভাণ্ডার দুই হাতে লুটে নিই রত্ন ভূরি ভূরি — নিয়ে যাব মনে করি , ভারে চলা ভার , চোরা দ্রব্য বোঝা হয়ে চোরে করে চুরি । চিরদিন ধরণীর কাছে ঋণ চাই , পথের সম্বল ব ‘ লে জমাইয়া রাখ...
https://www.bangla-kobita.com/rabindranath/basnar-fad/
4964
শামসুর রাহমান
প্রায়শ্চিত্ত
চিন্তামূলক
প্রত্যহ কিছু না কিছু দৃশ্য আমি চুরি ক’রে নিই।ভিন্ন চরিত্রের রৌদ্র, আলাদা জ্যোৎস্নার বিনম্র কম্পন, অগোচর রাস্তা এবং গ্রন্থের অত্যন্ত রহস্যময় লিপি চুরি করে নিই; সিঁড়ির আড়ালে ছায়াচ্ছন্ন মোহন মিথুন মূর্তি, লোপামুদ্রা ভীষণ বিব্রত শাড়ির আঁচল নিয়ে; একজন বৃদ্ধ, বর্তমানচ্যুত কাছিমের মতো মুখে বর্ষিয়সী মহিলার অবয়বে বসন্তের চেলি দ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/prayishchitto/
2223
মহাদেব সাহা
মগ্নজীবন
চিন্তামূলক
এই এটুকু জীবন আমি দিওয়ানার মতো ঘুরেই কাটিয়ে দিতে পারি দিগ্‌ভ্রান্ত নাবিকের মতো অকূল সমুদ্রে পারি ভাসাতে জাহাজ; আমার সমগ্র সত্তা পারি আমি সম্পূর্ণ বিলুপ্ত করে দিতে কোনো সুফী আউলিয়ার মতো ধ্যানের আলোয়, ঝরা বকুলের মতো পথে পথে নিজেকে ছড়াতে পারি আমি ছেঁড়া কাগজের মতো এমনকি যত্রতত্র ফেলে দিতে পারি, এইভাবে ফেলতে ফেলতে ছড়াতে ছড়া...
https://banglarkobita.com/poem/famous/1323
3323
রবীন্দ্রনাথ ঠাকুর
নির্ঝরের স্বপ্নভঙ্গ
চিন্তামূলক
আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে  পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে     উথলি উঠেছে বারি, ওরে  প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ...
https://www.bangla-kobita.com/rabindranath/nirjhorer-shopnobhongo/
5878
সুনীল গঙ্গোপাধ্যায়
হিমযুগ
রূপক
শরীরের যুদ্ধ থেকে বহুদূর চলে গিয়ে ফিরে আসি শরীরের কাছে কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে- শিশিরে ধুয়েছো বুক, কোমল জ্যোঃস্নার মতো যোনি মধুকূপী ঘাসের মতন রোম, কিছুটা খয়েরি কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে- আমার নিশ্বাস পড়ে দ্রুত, বড়ো ঘাম হয়, মুখে আসে স’তি কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে। নয় ক্রুদ্ধ যুদ্ধ...
https://banglarkobita.com/poem/famous/1907
5411
সত্যেন্দ্রনাথ দত্ত
ভোরাই
প্রকৃতিমূলক
ভোর হল রে, ফর্সা হ’ল, দুল্ ল ঊষার ফুল-দোলা ! আন্ কো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই-তোলা ! জাগলো সাড়া নিদ্ মহলে, অ-থই নিথর পাথার-জলে– আলপনা দ্যায় আল্ তো বাতাস,ভোরাই সুরে মন ভোলা ! ধানের ক্ষেতের সব্ জে কে আজ সোহাগ দিয়ে ছুপিয়েছে ! সেই সোহাগের একটু পরাগ টোপর-পানায় টুপিয়েছে ! আলোর মাঠের কোল ভরেছে, অপরাজিতার রং ধরেছে– নীল-কা...
https://www.bangla-kobita.com/satyendranath/bhorai/
4223
শক্তি চট্টোপাধ্যায়
পরস্ত্রী
প্রেমমূলক
যাবো না আর ঘরের মধ্যে অই কপালে কী পরেছো যাবো না আর ঘরে সব শেষের তারা মিলালো আকাশ খুঁজে তাকে পাবে না ধরে-বেঁধে নিতেও পারো তবু সে-মন ঘরে যাবে না বালক আজও বকুল কুড়ায় তুমি কপালে কী পরেছো কখন যেন পরে? সবার বয়স হয় আমার বালক-বয়স বাড়ে না কেন চতুর্দিক সহজ শান্ত হদৃয় কেন স্রোতসফেন মুখচ্ছবি সুশ্রী অমন, কপাল জুড়ে কী পরেছো অচেনা, ক...
https://www.kobitacocktail.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7/#respond
4635
শামসুর রাহমান
কোনো কোনো মুহূর্তে হঠাৎ
প্রেমমূলক
সকল সময় নয়, কোনো কোনো মুহূর্তে হঠাৎ তোমাকে হাওয়ার পাই, পাই সিগারেটের ধোঁয়ায়। কখনো দরজা খুলে দাঁড়ালেই স্মিত অন্ধকারে, কখনো বা সুরভিত বারান্দায় মৃদু চন্দ্রলোকে, গোলাপের অন্তঃপুরে, কখনো সড়কে, মৃত্যু আর জীবনের গুঞ্জরণময় হাসপাতালের বেডে সহসা তোমাকে দেখি। গাছগাছালির অন্তরালে মেঘের উড্ডীন দ্বীপে, এমন কি গোষ্পদেও তুমি।তুমি এলে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kono-kono-muhurte-hotath/
5384
শ্রীজাত
বিশু
প্রেমমূলক
বিপদ আবার ডাক দিয়েছে, দমকা বাতাস… আলগা বোতাম… বসন্তকে সাক্ষী রেখে আজ যদি ফের সঙ্গী হতাম?একখানা দিন ওলোট পালট, একখানা বেশ ঝাপটা বিকেল পাগল হওয়া বিশুই কেবল সামলে রাখে নন্দিনীকে।যা ইচ্ছে তাই বলুক লোকে, নিন্দুকে আর কী না রটায় অনামী সেই বাস স্টপেজে দেখা হবেই পৌনে ছ’টায়।একটু হাঁটা, একটু চলা, একটু বসা পাড়ার রোয়াক… মিথ্যে একটা...
https://www.kobitacocktail.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a6%be/
1996
বিষ্ণু দে
সে কবে
প্রেমমূলক
সে কবে গেয়েছি আমি তোমার কীর্তনে কৃতার্থ দোহার | পদাবলী ধুয়ে গেছে অনেক শ্রাবণে ; স্মৃতি আছে তার | রৌদ্র-জলে সেই-স্মৃতি মরে না, আয়ু যে দুরন্ত লোহার | শুধু লেগে আছে মনে ব্যথার স্নায়ুতে মর্চের বাহার ||
http://kobita.banglakosh.com/archives/4115.html
4205
শক্তি চট্টোপাধ্যায়
এবার হয়েছে সন্ধ্যা
প্রকৃতিমূলক
এবার হয়েছে সন্ধ্যা। সারাদিন ভেঙেছো পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেলো শালের জঙ্গলে তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না – নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো।শ্রাবনের মেঘ কি মন্থর! তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছলোছলো যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো।এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গেছ...
https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/ebar-hoyechhe-shondhya/
2225
মহাদেব সাহা
মন ভালো নেই
প্রেমমূলক
বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস্ কেউ নেই, কড...
https://banglarkobita.com/poem/famous/435
1107
জীবনানন্দ দাশ
পেঁচা (মাঠের গল্প)
প্রকৃতিমূলক
প্রথম ফসল গেছে ঘরে,- হেমন্তের মাঠে – মাঠে ঝরে শুধু শিশিরের জল; অঘ্রানের নদীটির শ্বাসে হিম হয়ে আসে বাঁশ – পাতা – মরা ঘাস- আকাশের তারা! বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা ! ধানক্ষেতে – মাঠে জমিছে ধোঁয়াটে ধারালো কুয়াশা! ঘরে গেছে চাষা ; ঝিমায়াছে এ- পৃথিবী ,- তবু পাই টের কার যেন দুটো চোখে নাই এ ঘুমের কোনো সাধ! হলুদ পাতার ভিড়ে ব’স...
https://banglarkobita.com/poem/famous/871
4995
শামসুর রাহমান
বর্ণমালা দিয়ে
সনেট
কবিতা লিখতে গিয়ে হঠাৎ পড়ল মনে এই কিছুদিন আগে তুমি আমার একটি কবিতায় ওষ্ঠ রঞ্জনীর গাঢ় ছাপ রেখেছিলে মমতায় তোমার নিজস্ব ঘরে। এ ঘটনা গাঁথা স্মৃতিতেই। এতকাল কেটেছে একুশে ফেব্রুয়ারি কী রকম নিস্তেজ, নিষ্প্রভ যেন। মন ভালো ছিল না, ফলত নীরবে ছিলাম আমি শহীদের স্মৃতিতে প্রণত এবং হৃদয় জুড়ে ছিলে তুমি কিউপিডের কসম।আমার কবিতা ডানা মুড়ে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/bornomala-die/
819
জসীম উদ্‌দীন
নকশী কাঁথার মাঠ – ০৬
কাহিনীকাব্য
ছয় ও তুই ঘরে রইতে দিলি না আমারে | . — রাখালী গান ঘরেতে রূপার মন টেকে না যে, তরলা বাঁশীর পারা, কোন বাতাসেতে ভেসে যেতে চায় হইয়া আপন হারা | কে যেন তার মনের তরীরে ভাটির করুণ তানে, ভাটিয়াল সোঁতে ভাসাইয়া নেয় কোন্ সে ভাটার পানে | সেই চিরকেলে গান আজও গাহে, সুরখানি তার ধরি, বিগানা গাঁয়ের বিরহিয়া মেয়ে আসে যেন তরি! আপনার গানে...
https://banglarkobita.com/poem/famous/809
4128
রেদোয়ান মাসুদ
জন্মদিন
প্রেমমূলক
এসেছে জন্মদিন এক বছর পরে, দোয়া করি হৃদয় থেকে মন ভরে, সারা জীবন থেকো যেন হাসি মুখে। জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় এবারে হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।
http://kobita.banglakosh.com/archives/4981.html
4403
শামসুর রাহমান
আরাগঁ তোমার কাছে
রূপক
আরাগঁ তোমার কাছে কোনোদিন পরিণামহীন এই পংক্তিমালা জানিনা পৌঁছবে কিনা, তবু তোমারই উদ্দেশে এই শব্দাবলী উড়ে যাক পেরিয়ে পাহাড় অনেক পুরনো হ্রদ বনরাজি এবং প্রান্তর। আমার এলসা আজ যৌবনের মধ্যদিনে একা জীবনকে ফুলের একটি তোড়া ভেবে টেবে আর গানের গুঞ্জনে ভরে কোথায় আয়নার সামনে চুল আঁচড়ায়, দীর্ঘ কালো চুল, পা দোলায় কোন সে চত্বরে ব’সে অ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/arag-tomar-kache/
1698
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সাদা বাড়ি
রূপক
সবকিছুরই শেষে থাকে একটা মস্ত ধপধপে আর খুব প্রশস্ত সাদা বাড়ি। কেউ সেখানে জ্যোৎস্না-রাতের গন্ধবহ সাবান মাখে, কেউ একাগ্র দেউল-চূড়ার ছবি আঁকে, কেউ সেখানে জলের ঝারি হাতে নিয়ে গোলাপ-বনে ঘুরে বেড়ায়। বুকের মধ্যে শব্দগুলি জমতে-জমতে হারিয়ে যায়, শেষ হয়ে যায় সকল কথা। বুঝতে পারি এখন ক্লান্ত গয়নাগাঁটির ভিতর থেকে খুব প্রশান্ত অন্যর...
https://banglarkobita.com/poem/famous/1545
2599
রবীন্দ্রনাথ ঠাকুর
অনেককালের একটিমাত্র দিন
প্রেমমূলক
অনেককালের একটিমাত্র দিন কেমন করে বাঁধা পড়েছিল একটা কোনো ছন্দে, কোনো গানে, কোনো ছবিতে। কালের দূত তাকে সরিয়ে রেখেছিল চলাচলের পথের বাইরে। যুগের ভাসান খেলায় অনেক কিছু চলে গেল ঘাট পেরিয়ে, সে কখন ঠেকে গিয়েছিল বাঁকের মুখে কেউ জানতে পারে নি। মাঘের বনে আমের কত বোল ধরল, কত পড়ল ঝরে; ফাল্গুনে ফুটল পলাশ, গাছতলার মাটি দিল ছেয়...
https://www.bangla-kobita.com/rabindranath/aynak-kalar-akta-matta-din/
137
আল মাহমুদ
ভয়ের চোটে
হাস্যরসাত্মক
অঙ্ক নিয়ে বসলে আমার কখন কী যে হয় টেবিলটাও পর হয়ে যায় বইগুলো সব ভয়। ভয়ের চোটে ভাবতে থাকি শহর ভেঙে কেউ দালান কোঠা বিছিয়ে দিয়ে তোলে খেতের ঢেউ। রাস্তাগুলো নদী এবং গলিরা সব খাল ইলেকট্রিকের খাম্বাগুলো পাল্টে হলো তাল। মোটরগাড়ি গরুর পালে হাম্বা তুলে হাঁটে পুলিশগুলো গুলিস্তানে নিড়ানি ঘাস কাটে। আব্বা হলেন কাকতাড়ুয়া আম্মা হলুদ পা...
http://kobita.banglakosh.com/archives/3748.html
3312
রবীন্দ্রনাথ ঠাকুর
নিত্য তোমার পায়ের কাছে
ভক্তিমূলক
নিত্য তোমার পায়ের কাছে তোমার বিশ্ব তোমার আছে কোনোখানে অভাব কিছু নাই। পূর্ণ তুমি, তাই তোমার ধনে মানে তোমার আনন্দ না ঠেকে। তাই তো একে একে যা-কিছু ধন তোমার আছে আমার ক'রে লবে। এমনি করেই হবে এ ঐশ্বর্যে তব তোমার আপন কাছে, প্রভু, নিত্য নব নব। এমনি করেই দিনে দিনে আমার চোখে লও যে কিনে তোমার সূর্যোদয়। এমনি করেই দিনে দিনে আপন প্র...
https://banglarkobita.com/poem/famous/1943
3502
রবীন্দ্রনাথ ঠাকুর
বন-ফুল (পঞ্চম সর্গ)
কাহিনীকাব্য
বিজয় নিভৃতে কী কহে নিশীথে? কি কথা শুধায় নীরজা বালায়— দেখেছ, দেখেছ হোথা? ফুলপাত্র হতে ফুল তুলি হাতে নীরজা শুনিছে, কুসুম গুণিছে, মুখে নাই কিছু কথা। বিজয় শুধায়— কমলা তাহারে গোপনে, গোপনে ভালবাসে কি রে? তার কথা কিছু বলে কি সখীরে? যতন করে কি তাহার তরে। আবার কহিল, “বলো কমলায় বিজন কানন হইতে যে তায় করিয়া উদ্ধার সুখের ছা...
https://www.bangla-kobita.com/rabindranath/bon-ful-ponchom-sorgo/
5376
শ্রীজাত
অপেক্ষা
প্রেমমূলক
ভ্রু পল্লবে ডাক দিয়েছ, বেশ। আমার কিন্তু পুরনো অভ্যেস মিনিট দশেক দেরীতে পৌঁছনোতোমার ঘড়ি একটু জোরেই ছোটে আস্তে করে কামড় দিচ্ছ ঠোঁটে ঠোঁটের নীচে থমকে আছে ব্রণকুড়ি মিনিট? বড্ড বাড়াবাড়ি! দৌড়ে ধরছ ফিরতিপথের গাড়ি ফিরতিপথেই ভুল হল সময়—আমারও সব বন্ধুরা গোলমেলে বুঝিয়েদেবে তোমায় কাছে পেলে কেমন করে গল্প শুরু হয়!খোলাচুলের সংজ্ঞা দি...
https://www.kobitacocktail.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/
1181
জীবনানন্দ দাশ
যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে
সনেট
যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে – দূর কুয়াশায় চ’লে যাবো, সেদিন মরণ এসে অন্ধকারে আমার শরীর ভিক্ষা ক’রে লয়ে যাবে;- সেদিন দু’দও এই বাংলার তীর — এই নীল বাংলার তীরে শুয়ে একা একা কি ভাবিব, হায়;- সেদিন র’বে না কোনো ক্ষোভ মনে –এই সোঁদা ঘাসের ধুলায় জীবন যে কাটিয়াছে বাংলায় – চারিদিকে বাঙালীর ভিড় বহুদিন কীর্তন ভাসান গান রুপকথা য...
https://www.bangla-kobita.com/jibanananda/jedin-shoria-jabo-tomar-kas-theke/
4488
শামসুর রাহমান
একটি বাদামি ঘোড়া
সনেট
একটি বাদামি ঘোড়া সঙ্গীহীন অপরাহ্নে এসে পড়েছে চওড়া পথে শহরের। মাংসের ভিতর তার জীবনের মর্মমূল যেন করে থরথর অবিরত; ট্রাফিক দ্বীপের ঘাস গাঢ় স্বপ্নাবেশে খাচ্ছে সে নিঝুম আস্তে সুস্থে, প্রায় তার ল্যাজ ঘেঁষে একটি মোটরকার ছুটে যায় অকস্মাৎ খর গতিতে এবং দূরে একজন বামন লজঝড় গাড়ি ঠেলে কোত্থেকে আওয়াজ আসে ভেসে সর্বনেশে।এসব কিছুই তাকে...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-badami-ghora/
889
জসীম উদ্‌দীন
সিন্দুরের বেসাতি
প্রেমমূলক
(রূপক নাটিকা) ওলো সোনার বরণী, তোমার সিন্দুর নি নিবারে সজনি! রাঙা তোমার ঠোঁটরে কন্যা, রাঙা তোমার গাল, কপালখানি রাঙা নইলে লোকে পাড়বে গালরে; তোমার সিন্দুর নি নিবারে সজনি! সাঁঝের কোলে মেঘরে-তাতে রঙের চূড়া, সেই মেঘে ঘষিয়া সিন্দুর করছি গুঁড়া গুঁড়ারে, তোমরা সিন্দুর নি নিবারে সজনি! এই না সিন্দুর পরিয়া নামে আহাশেতে আড়া, এই সি...
https://banglarkobita.com/poem/famous/803
2716
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার চিত্ত তোমায় নিত্য হবে
ভক্তিমূলক
আমার চিত্ত তোমায় নিত্য হবে সত্য হবে– ওগো সত্য,আমার এমন সুদিন ঘটবে কবে। সত্য সত্য সত্য জপি, সকল বুদ্ধি সত্যে সঁপি, সীমার বাঁধন পেরিয়ে যাব নিখিল ভবে, সত্য, তোমার পূর্ণ প্রকাশ দেখব কবে।তোমায় দূরে সরিয়ে, মরি আপন অসত্যে। কী যে কাণ্ড করি গো সেই ভূতের রাজত্বে। আমার আমি ধুয়ে মুছে তোমার মধ্যে যাবে ঘুচে, সত্য, তোমায় সত্য হব বাঁচ...
https://www.bangla-kobita.com/rabindranath/amar-chitto-tomay-nityo-hobe/
2438
মুহম্মদ জাফর ইকবাল
ডিজিটাল বন্ধু
নীতিমূলক
পিংকিকে জিজ্ঞেস করে সুজন বল তো মেয়ে বন্ধু তোমার ক’জন? পিংকি বলে, হ্যাঁ একজনই তো,পাশের বাসার মেয়ে। শুনে সুজন হা হা করে হাসে চোখ দুটো তার বড় হল ঘোর অবিশ্বাসে। মাত্র একজন,কী আজব ব্যাপার বন্ধু আমার পাকা সাতাশ হাজার! ফেসবুকে তাদের সাথেই থাকি বন্ধু ছাড়া এই জীবনের অর্থ আছে নাকী? আমি যখন স্ট্যাটাস দিতে চাই, দেবার আগেই শত শ...
https://banglarkobita.com/poem/famous/2052
3170
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমায় আমার প্রভু করে রাখি
ভক্তিমূলক
তোমায় আমার প্রভু করে রাখি আমার আমি সেইটুকু থাক্‌ বাকি। তোমায় আমি হেরি সকল দিশি, সকল দিয়ে তোমার মাঝে মিশি, তোমারে প্রেম জোগাই দিবানিশি, ইচ্ছা আমার সেইটুকু থাক্‌ বাকি– তোমায় আমার প্রভু করে রাখি।তোমায় আমি কোথাও নাহি ঢাকি কেবল আমার সেইটুকু থাক্‌ বাকি। তোমার লীলা হবে এ প্রাণ ভরে এ সংসারে রেখেছ তাই ধরে, রইব বাঁধা তোমার বাহুড...
https://www.bangla-kobita.com/rabindranath/tomay-amar-provu-kore-rakhi/
4323
শামসুর রাহমান
অলৌকিক আসর
প্রেমমূলক
এই যে আমি পথ হাঁটছি দিনের পর দিন, শহরের ধুলোবালি মাখছি শরীরে হামেশা, বুকে টেনে নিচ্ছি বিষের ধোঁয়া, দাবদাহের চিহ্ন বয়ে বেড়াচ্ছি-এর পরিণতি কী শেষ তক? কখনও কখনও ক্লান্তির প্রহরে এই প্রশ্ন আমাকে কামড়ে ধরে। কামড়ের জ্বালা ভুলে থাকার জন্যে চোখ মেলে দিই ঘরের জানলার বাইরে। এই সামান্য ছোট ঘর, লেখার টেবিল, চেয়ার, খাট আর বেশ কিছু ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/oloukik-asor/
818
জসীম উদ্‌দীন
নকশী কাঁথার মাঠ – ০৫
কাহিনীকাব্য
পাঁচ লাজ-রক্ত হইল কন্যার পরথম যৌবন — ময়মনসিংহ গীতিকা আশ্বিনেতে ঝড় হাঁকিল, বাও ডাকিল জোরে, গ্রামভরা-ভর ছুটল ঝপট লট্ পটা সব করে | রূপার বাড়ির রুশাই-ঘরের ছুটল চালের ছানি, গোয়াল ঘরের খাম থুয়ে তার চাল যে নিল টানি | ওগাঁর বাঁশ দশটা টাকায়, সে-গাঁয় টাকায় তেরো, মধ্যে আছে জলীর বিল কিইবা তাহে গেরো | বাঁশ কাটিতে চলল রূপাই কো...
https://banglarkobita.com/poem/famous/808
1112
জীবনানন্দ দাশ
প্রিয়দের প্রাণে
চিন্তামূলক
অনেক পুরোনো দিন থেকে উঠে নতুন শহরে আমি আজ দাঁড়ালাম এসে। চোখের পলকে তবউ বোঝা গেল জনতাগভীর তিথি আজ; কোনো ব্যতিক্রম নেই মানুষবিশেষে। এখানে রয়েছে ভোর,- নদীর সমস্ত প্রীত জল;- কবের মনের ব্যবহারে তবু হাত বাড়াতেই দেখা গেল স্বাভাবিক ধারণার মতন সকাল- অথবা তোমার মতন নারী আর নেই। তবুও র‌য়েছে সব নিজেদের আবিস্ট নিয়মে সময়ের কাছে সত্য...
https://www.bangla-kobita.com/jibanananda/priyoder-praney/
3490
রবীন্দ্রনাথ ঠাকুর
বজাও রে মোহন বাঁশি
ভক্তিমূলক
বজাও রে মোহন বাঁশি । সারা দিবসক বিরহদহনদুখ , মরমক তিয়াষ নাশি । রিঝমনভেদন বাঁশরিবাদন কঁহা শিখলি রে কান ? হানে থিরথির মরমঅবশকর লহু লহু মধুময় বাণ । ধসধস করতহ উরহ বিয়াকুলু , ঢুলু ঢুলু অবশনয়ান ; কত কত বরষক বাত সোঁয়ারয় , অধীর করয় পরান । কত শত আশা পূরল না বঁধু , কত সুখ করল পয়ান । পহু গো কত শত পীরিতযাতন হিয়ে বিঁধাওল ব...
https://www.bangla-kobita.com/rabindranath/bojao-re-mohon-bashi/
2342
মাইকেল মধুসূদন দত্ত
পৃথিবী
সনেট
নির্ম্মি গোলাকারে তোমা আরোপিলা যবে বিশ্ব-মাঝে স্রষ্টা ধরা! অতি হৃষ্ট মনে চারি দিকে তারা-চয় সুমধুর রবে ( বাজায়ে সুবর্ণ বীণা ) গাইল গগনে, কুল-বালা-দল যবে বিবাহ-উৎসবে হুলাহুলি দেয় মিলি বধূ-দরশনে। আইলেন আদি প্রভা হেম-ঘনাসনে, ভাসি ধীরে শূন্যরূপ সুনীল অর্ণবে, দেখিতে তোমার মুখ। বসন্ত আপনি আবরিলা শ্যাম বাসে বর কলেবরে; আঁচলে...
https://www.bangla-kobita.com/madhusudan/prithibi/
4473
শামসুর রাহমান
একটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব
রূপক
আজ ফুরফুরে হাওয়ার বিকেলে সদ্য প্রেস থেকে বেরিয়ে-আসা আমার একটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব। কোথায়? জায়গাটার নাম অকথিত থাক, যদিও ভূতলবাসী নয় আমার কবিতার বই। গ্রন্থে ঠাই-পেয়ে-যাওয়া রচনাগুলি কবিতা না পদ্য, এ নিয়ে বাছা-বাছা গুণীজনের মধ্যে বিস্তর মতভেদ লক্ষ্য করা গেছে, যখন এগুলি প্রকাশিত হচ্ছিল কোনো কোনো লিটল ম্যাগাজিনে কিংব...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-kabyogronther-utsob/
3843
রবীন্দ্রনাথ ঠাকুর
লাজময়ী
প্রেমমূলক
কাছে তার যাই যদি কত যেন পায় নিধি তবু হরষের হাসি ফুটে ফুটে, ফুটে না। কখন বা মৃদু হেসে আদর করিতে এসে সহসা সরমে বাধে, মন উঠে উঠে না। অভিমানে যাই দূরে, কথা তার নাহি ফুরে, চরণ বারণ-তরে উঠে উঠে, উঠে না। কাতর নিশ্বাস ফেলি আকুল নয়ন মেলি চেয়ে থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না। যখন ঘুমায়ে থাকি মুখপানে মেলি আঁখি চাহি দেখে, দেখি ...
https://www.bangla-kobita.com/rabindranath/lajmoyi/
1265
জীবনানন্দ দাশ
স্বপ্নের হাত
চিন্তামূলক
পৃথিবীর বাধা- এই দেহের ব্যাঘাতে হৃদয়ে বেদনা জমে;- স্বপনের হাতে আমি তাই আমারে তুলিয়া দিতে চাই ! যেইসব ছায়া এসে পড়ে দিনের – রাতের ঢেউয়ে ,- তাহাদের তরে জেগে আছে আমার জীবন ; সব ছেড়ে আমাদের মন ধরা দিত যদি এই স্বপনের হাতে ! পৃথিবীর রাত আর দিনের আঘাতে বেদনা পেত না তবে কেউ আর ,- থাকিত না হৃদয়ের জরা ,- সবাই স্বপ্নের হাতে দিত যদ...
https://banglarkobita.com/poem/famous/888
991
জীবনানন্দ দাশ
কুড়ি বছর পরে
প্রেমমূলক
আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি! আবার বছর কুড়ি পরে- হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে- তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে-তখন হলুদ নদী নরম নরম হয় শর কাশ হোগলায়-মাঠের ভিতরে! অথবা নাইকো ধান ক্ষেতে আর, ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল! জীবন গিয়েছে চ...
https://banglarkobita.com/poem/famous/941
3308
রবীন্দ্রনাথ ঠাকুর
নারী তুমি ধন্যা
মানবতাবাদী
নারী তুমি ধন্যা– আছে ঘর, আছে ঘরকন্না। তারি মধ্যে রেখেছ একটুখানি ফাঁক। সেথা হতে পশে কানে বাহিরের দুর্বলের ডাক। নিয়ে এসো শুশ্রূষার ডালি, স্নেহ দাও ঢালি। যে জীবলক্ষ্মীর মনে পালনের শক্তি বহমান, নারী তুমি নিত্য শোন তাহারি আহ্বান। সৃষ্টিবিধাতার নিয়েছ কর্মের ভার, তুমি নারী তাঁহারি আপন সহকারী। উন্মুক্ত করিতে থাকো আরোগ্যের পথ, ...
https://www.bangla-kobita.com/rabindranath/nari-tumi-dhonya/
1740
পাবলো নেরুদা
হতাশার গান
চিন্তামূলক
অনুবাদঃ শিরীষরাতের আঁধার থেকে স্মৃতির কুহকে ভেসে যাই নদীর আর্তনাদ মিশে গেছে সমুদ্রের বুকে ভোরের একলা তৃণের মত আমি আর কেউ নেই কিছু নেই মৃত পুষ্পের বরষায় ধ্বংস কূপের গভীরে গভীরে ঢুকে যাই ধ্বংস আর উড্ডয়নে মিশে আছ তুমি তোমার বুকের কিনার থেকে উড়ে উড়ে চলে গেছে গানপাখি দল এই অন্তরালের মত ডুবিয়ে দিয়েছ সব সমুদ্র অথবা সময়ের মত স...
http://kobita.banglakosh.com/archives/3930.html
3150
রবীন্দ্রনাথ ঠাকুর
তালগাছ
ছড়া
তালগাছ        এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ,      কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায়; কোথা পাবে পাখা সে? তাই তো সে    ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার,-- মনে মনে       ভাবে, বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন       ঝরঝর থত্থর কাঁপে পাতা-পত্তর, ওড়ে যেন ভাবে ...
https://www.bangla-kobita.com/rabindranath/talgachh/
354
কাজী নজরুল ইসলাম
দূরের বন্ধু
রূপক
বন্ধু আমার! থেকে থেকে কোন্‌ সুদূরের বিজন পুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে? আমার অনেক দুখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে, ঘর-ছাড়া তাই বেড়াই ঘুরে।। তোমার বাঁশীর উদাস কাদন শিথিল করে সকল বাঁধন কাজ হ’ল তাই পথিক সাধন, খুঁজে ফেরা পথ-বঁধরে, ঘুরে’ ঘুরে’ দূরে দূরে।। হে মোর প্রিয়! তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে, তাই তো পথে হয় না থ...
https://banglarkobita.com/poem/famous/850
4620
শামসুর রাহমান
কেমন ক’রে শেখাই তাকে
চিন্তামূলক
কেমন করে শেখাই তাকে ছোট্র অবুঝ শিশুটাকে জ্বাল্‌তে তারার বাতি, যখন কিনা আমরা নিজ অন্ধকারে শুধুই ভিজে কাদা ছোঁড়ায় মাতি!কেমন করে শেখাই তাকে ছোট্র অবুঝ শিশুটাকে বলতে সত্য কথা, যখন কিনা মিথ্যা থেকে আমরা নিজে শিখছি ঠেকে চতুর কথকতা!কেমন করে শেখাই তাকে ছোট্র অবুঝ শিশুটাকে বাসতে শুধুই ভালো, যখন কিনা রাত্রিদিন আমরা নানা অর্বাচীন...
https://www.bangla-kobita.com/shamsurrahman/kemon-kore-shekhai-take/
2514
মোহাম্মদ রফিকউজ্জামান
বেশ আছি
চিন্তামূলক
বেশ আছি ভালো আছি কালো মুখে বলি রোজ থাকা-টাকা নিয়ে বাপু কেন এতো করো খোঁজ? থাকাটাকে দেখা যায় - টাকাটা অদৃষ্টেই ছিলো নাতো কোনোদিন, আজো দেখি নেই নেই টেলিফোনে, মেসেজেও কে বা দ্যাখে এই মুখ ভালো আছি, বলি তাই, বলাতেই পাই সুখ। রয়েছে যে ধড়ে প্রাণ, এটাই কি কম আর না-ও যদি থাকতাম, তাতে ক্ষতি হতো কার! সান্ত্বনা একটাই, চামচামী করি না...
https://www.bangla-kobita.com/rafiquzzaman/besh-achhi/
4252
শক্তি চট্টোপাধ্যায়
হলুদবাড়ি
চিন্তামূলক
মাঠের ধারে গড়েছে মিস্তিরি হলুদবাড়ি, সামান্য তার উঠান ইটের পাঁচিল, জাফরি-কাটা সিঁড়ি এই সমস্ত – গড়েছে মিস্তিরি।বাড়ির ওপর তার যে ছিলো কী টান মুখের মতো রাখতো পরিপাটি যাতে বিফল বলে না, বিচ্ছিরি কিংবা শূন্য সম্মেলনের ঘাঁটিমাঠের ধারে গড়েছে মিস্তিরি হলুদবাড়ি – যেখানে মেঘ করে এবং দোলে জাফরি-কাটা সিঁড়ি ভাগ্যবিহীন, তুচ্ছ আড়ম্বরে।...
https://www.kobitacocktail.com/%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7/#respond
1490
নির্মলেন্দু গুণ
নখের বকুল
প্রেমমূলক
হাত ভেবে যেই ছুঁতে গেছি, তুমি বললে, ছি! ওটা আমার পা।একটুখানি থমকে গেলাম। গুণে দেখলুম পাঁচটি আঙ্গুল, পাঁচখানি নখ, পাঁচটি বকুল; হাতের মতই ভাগ্যরেখা, লাল টুকটুক গা।আমি যতই হাত বলছি, তুমি বলছো “না”।
https://www.bangla-kobita.com/nirmalendugoon/nokher-bakul/
4013
রবীন্দ্রনাথ ঠাকুর
স্মৃতির ভূমিকা
চিন্তামূলক
আজি এই মেঘমুক্ত সকালের স্নিগ্র্ধ নিরালায় অচেনা গাছের যত ছিন্ন ছিন্ন ছায়ার ডালায় রৌদ্রপুঞ্জ আছে ভরি। সারাবেলা ধরি কোন্ পাখি আপনারি সুরে কুতূহলী আলস্যের পেয়ালায় ঢেলে দেয় অস্ফুট কাকলি। হঠাৎ কী হল মতি, সোনালি রঙের প্রজাপতি আমার রুপালি চুলে বসিয়া রয়েছে পথ ভূলে। সাবধানে থাকি, লাগে ভয়, পাছে ওর জাগাই সংশয়- ধরা পড়ে য...
https://www.bangla-kobita.com/rabindranath/seeter-bomeka/
1229
জীবনানন্দ দাশ
সিন্ধু
প্রকৃতিমূলক
বুকে তব সুর-পরী বিরহ-বিধুর গেয়ে যায়, হে জলধি, মায়ার মুকুর! কোন্‌ দূর আকাশের ময়ুর-নীলিমা তোমারে উতলা করে! বালুচর সীমা উলঙ্ঘি তুলিছ তাই শিরোপা তোমার,- উচ্ছৃঙ্খল অট্টহাসি,-তরঙ্গের বাঁকা তলোয়ার! গলে মৃগতৃষ্ণাবিষ, মারীর আগল তোমার সুরার স্পর্শে আশেক-পাগল! উদ্যত উর্মির বুকে অরূপের ছবি নিত্যকাল বহিছ হে মরমিয়া কবি হে দুন্দুভি দ...
https://banglarkobita.com/poem/famous/906
3140
রবীন্দ্রনাথ ঠাকুর
তব সিংহাসনের আসন হতে
ভক্তিমূলক
তব   সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে, মোরবিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ থেমে। একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান, তোমার কানে গেল সে সুর এলে তুমি নেমে, মোর   বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ থেমে।তোমার সভায় কত-না গান কতই আছেন গুণী; গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে। লাগল বিশ্বতানের মাঝে একটি করুণ সুর, হাতে লয়ে বর...
https://www.bangla-kobita.com/rabindranath/tobo-singhasoner-ason-hote/
3011
রবীন্দ্রনাথ ঠাকুর
গুণজ্ঞ
নীতিমূলক
আমি প্রজাপতি ফিরি রঙিন পাখায়, কবি তো আমার পানে তবু না তাকায়। বুঝিতে না পারি আমি, বলো তো ভ্রমর, কোন্‌ গুণে কাব্যে তুমি হয়েছ অমর। অলি কহে, আপনি সুন্দর তুমি বটে, সুন্দরের গুণ তব মুখে নাহি রটে। আমি ভাই মধু খেয়ে গুণ গেয়ে ঘুরি, কবি আর ফুলের হৃদয় করি চুরি।   (কণিকা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/gunggyo/
5746
সুনীল গঙ্গোপাধ্যায়
একটি শীতের দৃশ্য
প্রকৃতিমূলক
মায়ামমতার মতো এখন শীতের রোদ মাঠে শুয়ে আছে আর কেউ নেই ওরা সব ফিরে গেছে ঘরে দু’একটা নিবারকণা খুঁটে খায় শালিকের ঝাঁক ওপরে টহল দেয় গাংচিল, যেন প্রকৃতির কোতোয়াল। গোরুর গাড়িটি বড় তৃপ্ত, টাপুটুপু ভরে এছ ধানে অন্যমনা ডাহুকীর মতো শ্লথ গতি অদূরে শহর আর ক্রোশ দুই পথ সেখানে সবাই খুব প্রতীক্ষায় আছে দালাল, পাইকার, ফড়ে, মিল, পার্র্...
https://banglarkobita.com/poem/famous/1796
5680
সুকুমার রায়
মেঘের খেয়াল
ছড়া
আকাশের ময়দানে বাতাসের ভরে, ছোট বড় সাদা কালো কত মেঘ চরে। কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা। কোথা হতে কোথা যায় কোন্‌ তালে চলে, বাতাসের কানে কানে কত কথা বলে। বুড়ো বুড়ো ধাড়ি মেঘ ঢিপি হয়ে উঠে- শুয়ে ব'সে সভা করে সারাদিন জুটে। কি যে ভাবে চুপ্‌চাপ, কোন ধ্যানে থাকে, আকাশের গায়ে গায়ে কত ছ...
https://www.bangla-kobita.com/sukumar/megher-kheyal/
53
আনিসুল হক
পড়শি
প্রকৃতিমূলক
আমার একটা কদম বৃক্ষ আছে! আমি তাকে নীপ বলে ডাকি। আইনত গাছটা আমার নয়, আমি ঠিক তার পাশের বাসায় থাকি! কিন্তু তাকে ডেকে আমি বলি, ওগো নীপ তুমি কিন্তু আমার! তুমি আমার তুমি আমার শুধুই! তোমার ছায়ায় দিবারাত্র শুই। কদম আমার কথায় মাথা নাড়েন, চুলের বেণি বৃষ্টিশেষে ঝাড়েন। বলেন, যখন আকাশ থাকে মেঘলা, আমার ছায়া কোথায় তখন? ...
https://banglarkobita.com/poem/famous/458
4864
শামসুর রাহমান
দ্রুত মুছে দেবো
প্রেমমূলক
সদ্য সন্ধ্যা সাঁঝের সজ্জা ছেড়ে শরীরে জড়ালো রাতের রেশমি শাড়ি। এক লহমায় আমাকে অবাক করে অপরূপ শোভা পেয়ে যায় ফ্ল্যাটবাড়ি।কলিংবেলের ডাকে সাড়া দিয়ে দেখি, দাঁড়িয়ে রয়েছো দরজার পাশে একা। ভুলেও ভাবিনি হবে আচানক রাতে আজকেই ফের তোমার সঙ্গে দেখা।খোদার রহম, প্রসন্ন ভাগ্যতারা, কোথায় বসাবো কিছুতে পাই না ভেবে। এদিক ওদিক চেয়ে থাকি অসহায়...
https://www.bangla-kobita.com/shamsurrahman/druto-muche-debo/
4319
শামসুর রাহমান
অমন তাকাও যদি
প্রেমমূলক
অমন তাকাও যদি একবিন্দু অনন্তের মতো চোখ মেলে, আমি বারবার তোমার দিকেই ছুটে আসবো প্রত্যহ।যেখানে তোমার দৃষ্টি নেই, তোমার পায়ের ছাপ পড়ে না যেখানে কেনোদিন সেখানে কী করে থাকি? তোমাকে দেখার জন্যে আমি যশের মুকুট ছুঁড়ে দেবো ধূলায় হেলায়, তাকাবো না ফিরে ভুলে কস্মিনকালেও আর। মেনে নেবো হার, এই খর মধ্যাহ্নেই হয়ে যাবো স্বেচ্ছায় সূর্যা...
https://www.bangla-kobita.com/shamsurrahman/omon-takao-jodi/
4035
রবীন্দ্রনাথ ঠাকুর
হিং টিং ছট্
ব্যঙ্গাত্মক
স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ — অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ। শিয়রে বসিয়ে যেন তিনটে বাদঁরে উকুন বাছিতেছিল পরম আদরে — একটু নড়িতে গেলে গালে মারে চড় , চোখে মুখে লাগে তার নখের আঁচড় । সহসা মিলালো তারা , এল এক বেদে, ‘পাখি উড়ে গেছে ‘ ব‘লে মরে কেঁদে কেঁদে। সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে , ঝুলায়ে বসায়ে দিল...
https://www.bangla-kobita.com/rabindranath/hing-ting-chhot/
3397
রবীন্দ্রনাথ ঠাকুর
পুঁটু
সনেট
চৈত্রের মধ্যাহ্নবেলা কাটিতে না চাহে। তৃষাতুরা বসুন্ধরা দিবসের দাহে। হেনকালে শুনিলাম বাহিরে কোথায় কে ডাকিল দূর হতে, “পুঁটুরানী, আয়।” জনশূন্য নদীতটে তপ্ত দ্বিপ্রহরে কৌতুহল জাগি উঠে স্নেহকণ্ঠস্বরে। গ্রন্থখানি বন্ধ করি উঠিলাম ধীরে, দুয়ার করিয়া ফাঁক দেখিনু বাহিরে। মহিষ বৃহৎকায় কাদামাখা গায়ে স্নিগ্ধনেত্রে নদীতীরে রয়েছে দাঁড়া...
https://www.bangla-kobita.com/rabindranath/putu/
3733
রবীন্দ্রনাথ ঠাকুর
মুক্তি এই—সহজে ফিরিয়া আসা সহজের মাঝে
চিন্তামূলক
মুক্তি এই—সহজে ফিরিয়া আসা সহজের মাঝে, নহে কৃচ্ছ্রসাধনায় ক্লিষ্ট কৃশ বঞ্চিত প্রাণের আত্ম অস্বীকারে। রিক্ততায় নিঃস্বতায়, পূর্ণতার প্রেতচ্ছবি ধ্যান করা অসম্মান জগৎলক্ষ্মীর। আজ আমি দেখিতেছি, সম্মুখে মুক্তির পূর্ণরূপ ওই বনস্পতি মাঝে, ঊর্ধ্বে তুলি’ ব্যগ্র শাখা তার শরৎ প্রভাতে আজি স্পর্শিছে সে মহা অলক্ষ্যেরে কম্পমান পল্লব...
https://www.bangla-kobita.com/rabindranath/mukti-ei-sohoje-firi-asa-sohojer-majhe/
1590
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
জানকী-চটি
প্রকৃতিমূলক
রাত্রে নেমে আসে দুগ্ধধবল পাহাড় জানলার উপরে। ঘরে আলো নেই, কিন্তু সমস্ত আকাশে খেলা করে শুক্লা যামিনীর জ্যোৎস্না। মনে হয়, কস্মিনকালেও কোনো ইঁদুরের ঘাড় বেড়ালের দাঁতে ছিন্ন হয়নি, অথবা সময় কখনও খণ্ডিত হয়নি দণ্ড-মাস-বর্ষের করাতে। এ কি ছবি? রোয়েরিখ যেমন আঁকতেন? তা তো নয়। কার্পাসের মতো লঘু মেঘ জ্যোৎস্নার ভিতরে দিব্য ভেসে যায়।...
https://banglarkobita.com/poem/famous/1581
1480
নির্মলেন্দু গুণ
চির অনাবৃতা হে নগ্নতমা
প্রেমমূলক
চির অনাবৃতা হে নগ্নতমা নদীর জল তোমাকে যেভাবে পেয়েছে আমি সেভাবে পাই নি! লাক্স সাবান যেভাবে তোমাকে ছুঁয়েছে আমি সেভাবে ছুঁইনি। মেডলিন লিপস্টিক যেভাবে তোমাকে চুমু খেয়েছে আমি সে সুযোগ পাই নি। প্রসাধন ঘরের চারদেয়াল তোমাকে যেভাবে দেখেছে আমি সেভাবে তোমাকে দেখিনি। গাঢ় অন্ধকার যেভাবে তোমাকে আলিঙ্গন করেছে আমি তো তা পারি নি। দিনের...
https://www.bangla-kobita.com/nirmalendugoon/chiro-onabritoo-nognota/
1470
নির্মলেন্দু গুণ
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি
ভক্তিমূলক
সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি।শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফু...
https://www.bangla-kobita.com/nirmalendugoon/amil-aj-karo-rkt-caici-na/
2841
রবীন্দ্রনাথ ঠাকুর
ওই মহামানব আসে
মানবতাবাদী
ওই মহামানব আসে; দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধূলির ঘাসে ঘাসে। সুরলোকে বেজে উঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক— এল মহাজন্মের লগ্ন। আজি অমারাত্রির দুর্গতোরণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন। উদয়শিখরে জাগে মাভৈঃ মাভৈঃ রব নব জীবনের আশ্বাসে। জয় জয় জয় রে মানব-অভ্যুদয়, মন্দ্রি উঠিল মহাকাশে।   (শেষ লেখা কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/oi-mohamanob-ase/
6027
হেলাল হাফিজ
কবুতর
চিন্তামূলক
প্রতীক্ষায় থেকো না আমার আমি আসবো না, থাকলো কথার কবুতর কখনো বাইষ্যা মাসে পেয়ে অবসর নিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবর পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি, পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আশৈশব আমার একালা, আমি কতো একা, কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন। ...
https://banglarkobita.com/poem/famous/100
2079
মহাদেব সাহা
আর
মানবতাবাদী
এর আগে আর কোনোদিন আমি হইনি এমন মর্মাহত যেদিন তোমার চোখে প্রথম দেখেছি আমি জল, অকস্মাৎ মনে হলো নিভে গেলো সব পৃথিবীর আলো গোলাপবাগান সব হয়ে গেলো রুক্ষ কাঁটাবন। সত্যি এর আগে আর কোনোদিন আমি মর্মাহত হইনি এমন যেদিন প্রথম পথে দেখলাম অনাথ কিশোর এক ক্ষুধায় কাতর কেঁদে মরে, তখনই আমার মনে হলো পৃথিবীতে কোথাও তেমন আর সুখ কিছু নেই ফুলে...
https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be/
3528
রবীন্দ্রনাথ ঠাকুর
বসন্ত যে লেখা লেখে
প্রকৃতিমূলক
বসন্ত যে লেখা লেখে বনে বনান্তরে নামুক তাহারি মন্ত্র লেখনীর 'পরে।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/bosonto-je-lekha-leke/
5982
হুমায়ুন আজাদ
তুমি হাতখানি রাখো
প্রেমমূলক
মূলঃ হেনরিক হাইনে প্রিয়তমা, তুমি হাতখানি রাখো আমার গুমোট বুকে। শুনতে পাচ্ছো শব্দ? কে যেনো হাতুড়ি ঠুকে চলছে? সেখানে এক মিস্ত্রি থাকে,যে বানিয়ে চলেছে এক শবাধার । কার জন্যে জানো?—– আমার, আমার । উল্লাসে বিদ্বেষে নিরন্তর সে হাতুড়ি ঠুকছে দুই হাতে, কিছুতে ঘুমোতে পারছিনা আমি, দিনে কিংবা রাতে। মিস্ত্রি, দ্রুত করো, তুম...
https://banglarkobita.com/poem/famous/500
2657
রবীন্দ্রনাথ ঠাকুর
আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী
ভক্তিমূলক
আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী আছি আমি বিশ্বকেন্দ্রস্থলে। “আছি আমি’ এ কথা স্মরিলে মনে মহান্‌ বিস্ময় আকুল করিয়া দেয়,স্তব্ধ এ হৃদয় প্রকাণ্ড রহস্যভারে। “আছি আর আছে’ অন্তহীন আদি প্রহেলিকা, কার কাছে শুধাইব অর্থ এর! তত্ত্ববিদ্‌ তাই কহিতেছে,”এ নিখিলে আর কিছু নাই, শুধু এক আছে।’ করে তারা একাকার অস্তিত্বরহস্যরাশি করি অস্বীকার।...
https://www.bangla-kobita.com/rabindranath/achi-ami-bindurupe-he-ontorjami/
437
কাজী নজরুল ইসলাম
ব্যথা-নিশীথ
চিন্তামূলক
এই নীরব নিশীথ রাতে শুধু জল আসে আঁখিপাতে। কেন কি কথা স্মরণে রাজে? বুকে কার হতাদর বাজে? কোন্‌ ক্রন্দন হিয়া-মাঝে ওঠে গুমরি’ ব্যর্থতাতে আর জল ভরে আঁখি-পাতে।। মম বর্থ জীবন-বেদনা এই নিশীথে লুকাতে নারি, তাই গোপনে একাকী শয়নে শুধু নয়নে উথলে বারি। ছিল সেদিনো এমনি নিশা, বুকে জেগেছিল শত তৃষা তারি ব্যর্থ নিশাস মিশা ওই শিথিল শেফ...
https://banglarkobita.com/poem/famous/854
2949
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্লান্ত মোর লেখনীর
ভক্তিমূলক
ক্লান্ত মোর লেখনীর এই শেষ আশা— নীরবের ধ্যানে তার ডুবে যাবে ভাষা।   (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/klanto-mor-lekhonir/
3971
রবীন্দ্রনাথ ঠাকুর
সূর্য ও ফুল
নীতিমূলক
মহীয়সী মহিমার আগ্নেয় কুসুম সূর্য , ধায় লভিবারে বিশ্রামের ঘুম । ভাঙা এক ভিত্তি- ' পরে ফুল শুভ্রবাস , চারি দিকে শুভ্রদল করিয়া বিকাশ মাথা তুলে চেয়ে দেখে সুনীল বিমানে অমর আলোকময় তপনের পানে , ছোটো মাথা দুলাইয়া কহে ফুল গাছে — “ লাবণ্য-কিরণ ছটা আমারো তো আছে । ”                             — Victor Hugo (অনূদিত কবিতা)
https://www.bangla-kobita.com/rabindranath/surjo-o-ful/
1589
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
জলের কল্লোলে
চিন্তামূলক
জলের কল্লোলে যেন কারও কান্না শোনা গেল, অরণ্যের মর্মরে কারও দীর্ঘনিশ্বাস। চকিত হয়ে ফিরে তাকাতেই দেখা গেল নির্বান্ধব সেই বাবলা গাছটাকে। আর আর তাকে গাছ বলে মনে হল না; মনে হল, সংসারের সমস্ত রহস্য জেনে নিয়ে কেউ যেন জলের ধারে এসে দাঁড়িয়েছে। ফলত, যা হয়, অত্যন্ত বিব্রত বোধ করল সেই মানুষটি। কেননা, জীবনের কাছে মার খেয়ে প্রকৃতি...
https://banglarkobita.com/poem/famous/1682
4464
শামসুর রাহমান
একজন বেকারের উক্তি
সনেট
যদি হতে পারতাম কোনো হিন্দী ফিল্মের নায়ক পুণ্যবলে, তবে আমি ডুগডুগি বাজিয়ে ঠিক কৃতী পুরুষ হতাম জানি। প্রেমের দেবতা যথারীতি মেঘের আড়াল থেকে দিত ছুঁড়ে পুষ্পিত শায়কঃ হস্তিমুর্খ ধনী দুলালী সে-ও নির্ঘাত শৌখিন প্রেমে খেতো হাবুডুবু। মধ্যপথে বাড়াভাতে ছাই পড়লেও, শেষ দৃশ্যে বিসমিল্লা খানের সানাই বাজবে মধুর সুরে, হেসে খেলে কেটে যাব...
https://www.bangla-kobita.com/shamsurrahman/ekjon-bekarer-ukti/
1591
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
জাহাজি কবিতা
চিন্তামূলক
মাঝে-মাঝে মনে হয়, রক্তের ভিতরে আর ঝাঁকি নেই। তাই বলে কি বাকি নেই কোনো কাজ? সভাকক্ষে গিয়ে কি পরাস্ত কণ্ঠে বলব, “মহারাজ, বিস্তর উদ্যম, ঘর্ম, এবং সময় দিয়েছি আপনাকে, আর নয়, এইবারে সম্যক্‌ ছুটি দিয়ে দিন?” ময়দানের বিশাল মিটিং ফুঁড়ে উর্দ্ধে উঠে যায় সুন্দর সুঠাম ছায়াতরু, গাছতলায় চাঁদকপালি গোরু ঘাস খায়। কিচিমিচি তিনটে-চারটে-প...
https://banglarkobita.com/poem/famous/1557
3324
রবীন্দ্রনাথ ঠাকুর
নির্ঝরের স্বপ্নভঙ্গ - প্রাথমিক রচনা
চিন্তামূলক
আজি এ প্রভাতে প্রভাতবিহগ কী গান গাইল রে! অতিদূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে! না জানি কেমনে পশিল হেথায় পথহারা তার একটি তান, আঁধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া গভীর গুহায় নামিয়া নামিয়া আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া ছুঁয়েছে আমার প্রাণ। আজি এ প্রভাতে সহসা কেন রে পথহারা রবিকর আলয় না পেয়ে পড়েছে আসিয়ে আমার প্রাণের ‘পর! ব...
https://www.bangla-kobita.com/rabindranath/nirjhorer-shopnobhongo-prathomik/
974
জীবনানন্দ দাশ
এখানে প্রাণের স্রোত আসে যায়
সনেট
এখানে প্রাণের স্রোত আসে যায় — সন্ধ্যায় ঘুমায় নীরবে মাটির ভিটের ‘পরে — লেগে থাকে অন্ধকারে ধুলোর আঘ্রাণ তাহাদের চোখে — মুখে; — কদমের ডালে পেঁচা কথা কবে — কাঁঠালের ডাল থেকে হিজলের ডালে গিয়ে করিবে আহ্বান সাপমাসী পোকাটিরে… সেই দিন আঁধারে উঠিবে নড়ে ধান ইঁদুরের ঠোঁটে — চোখে; বাদুড়ের কালো ডানা করমচা পল্লবেকুয়াশারে নিঙড়ায়ে উড়ে ...
https://www.bangla-kobita.com/jibanananda/ekhaney-praner-srott-aashey-jai/
1239
জীবনানন্দ দাশ
সূর্য নক্ষত্র নারী (১)-বেলা অবেলা কালবেলা -
প্রেমমূলক
তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিলো সব চেয়ে আগে; জানি আমি। সে-দিনও তোমার সাথে মুখ-চেনা হয় নাই। তুমি যে এ-পৃথিবীতে র’য়ে গেছো। আমাকে বলেনি কেউ।
https://banglapoems.wordpress.com/2012/10/11/%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a7%a7-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/
2343
মাইকেল মধুসূদন দত্ত
প্রতিধ্বনি
ভক্তিমূলক
(১)          কে তুমি, শ্যামেরে ডাক রাধা যথা ডাকে--- হাহাকার রবে? কে তুমি, কোন্ যুবতী,       ডাক এ বিরলে, সতি, অনাথা রাধিকা যথা ডাকে গো মাধবে? অভয় হৃদয়ে তুমি কহ আসি মোরে— কে না বাঁধা এ জগতে শ্যাম-প্রেম-ডোরে।(২)          কুমুদিনী কায়, মনঃ সঁপে শশধরে— ভুবনমোহন! চকোরি শশীর পাশে,        আসে সদা সুধা আশে, নিশি হাসি বিহারয...
https://www.bangla-kobita.com/madhusudan/protidhwoni/
3867
রবীন্দ্রনাথ ঠাকুর
শুনব হাতির হাঁচি
হাস্যরসাত্মক
“শুনব হাতির হাঁচি’ এই ব’লে কেষ্টা নেপালের বনে বনে ফেরে সারা দেশটা। শুঁড়ে সুড়্‌সুড়ি দিতে নিয়ে গেল কঞ্চি, সাত জালা নস্যি ও রেখেছিল সঞ্চি, জল কাদা ভেঙে ভেঙে করেছিল চেষ্টা– হেঁচে দু-হাজার হাঁচি মরে গেল শেষটা।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/shunbo-hatir-hanchi/
3668
রবীন্দ্রনাথ ঠাকুর
ভুত হয়ে দেখা দিল
ছড়া
ভুত হয়ে দেখা দিল বড়ো কোলাব্যাঙ, এক পা টেবিলে রাখে, কাঁধে এক ঠ্যাঙ। বনমালী খুড়ো বলে, — “করো মোরে রক্ষে, শীতল দেহটি তব বুলিয়ো না বক্ষে।’ উত্তর দেয় না সে, দেয় শুধু “ক্যাঙ’।  (খাপছাড়া কাব্যগ্রন্থ)
https://www.bangla-kobita.com/rabindranath/vut-hoye-dekha-dilo/
5175
শামসুর রাহমান
রক্ত খেকোদের সামনে
মানবতাবাদী
চা খেতে-সংবাদপত্র পড়ি।স্থুলাক্ষরের হেডলাইন সন্ত্রাসীর মতো চোখ রাঙিয়ে দাঁত খিঁচিয়ে আমাকে তাড়া করে, আমার দিকে উঁচিয়ে ধরে স্টেনগান। বিপন্ন উদ্বাস্তুর মতো ব’সে থাকি খোলা আকাশের নিচে, ভূমিকম্পে ধসে-পড়া আমার হাত একটি অস্পষ্টস্মৃত কাহিনীর সূচনা এবং সমাপ্তি।বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে একটু জিরিয়ে নেব, স্বপ্নের ডানার নিচে নিদ্রাশ...
https://www.bangla-kobita.com/shamsurrahman/rokto-khekoder-samne/
2232
মহাদেব সাহা
মানুষ
চিন্তামূলক
মানুষ মানে জন্মতারিখ, কোষ্ঠীখাতা বাসস্থান ও বধ্যভূমি কাগজপত্র, ঘরগেরস্ত, পিতামাতা, নামঠিকানা অন্যবিধ জাতিগোষ্ঠী আত্মীয়তা স্ত্রী-পরিবার, নুনমরিচ ও খাদ্যদ্রব্য মানুষ মানেই জীবনযাপন এই একাকী বন্দীদশা! মানুষ মানে হাতের পিঠে ওলটপালট হিজিবিজি, লিখন এসব ভাগ্যলেখা, নদীর জোয়ার, চাঁদের ভাঙন, চিরকালীন এ সমস্ত শীতসন্ত ভুলভ্রান্তি ...
https://banglarkobita.com/poem/famous/1459
2576
রবীন্দ্রনাথ ঠাকুর
অচেনা
ভক্তিমূলক
তোমারে আমি কখনো চিনি নাকো, লুকানো নহ, তবু লুকানো থাকো। ছবির মতো ভাবনা পরশিয়া একটু আছ মনেরে হরষিয়া।অনেক দিন দিয়েছ তুমি দেখা, বসেছ পাশে, তবুও আমি একা। আমার কাছে রহিলে বিদেশিনী, লইলে শধু নয়ন মম জিনি।বেদনা কিছু আছে বা তব মনে, সে ব্যথা ঢাকে তোমারে আবরণে। শূন্য-পানে চাহিয়া থাকো তুমি, নিশ্বসিয়া উঠে কাননভূমি।মৌন তব কী কথ...
https://www.bangla-kobita.com/rabindranath/aychana/
1498
নির্মলেন্দু গুণ
প্রেমাংশুর রক্ত চাই
স্বদেশমূলক
নিষিদ্ধ ভুবনগুলি অতিক্রম করে গেলো যারা, রাতের আঁধার ছিঁড়ে ছিঁড়ে যে ক্রুদ্ধ জীবন-জনতা অতিক্রম করে গেল বাধা, অথবা অতিক্রমণের মুখে যারা রোজ রোজ বাঁধা পড়ে, সেইদিনও বাঁধা পড়েছিল এবং আগামী রাতেও বিদ্ধ হবে যারা; বকনের মতো কাঁচা রমণীর প্রেম ভুলে গিয়ে, ভালোবাসা, আনন্দের অভলাষ মিথ্যে ধরে নিয়ে যারা রোজ সমর্পিত, বন্দী হয় বিরুদ্ধ-খ...
https://www.bangla-kobita.com/nirmalendugoon/post20161127093738/
450
কাজী নজরুল ইসলাম
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
ভক্তিমূলক
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।।আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর - আজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই।।কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত ঐ মসজিদে করে রে ভাই, কোরান তেলাওয়াত। সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।কত দরবেশ ...
https://www.bangla-kobita.com/nazrulislam/mosjideri-pashe-amar-kobor-dio-vai/
2370
মাইকেল মধুসূদন দত্ত
মেঘদূত
সনেট
কামী যক্ষ দগ্ধ,মেঘ,বিরহ-দহনে, দূত-পদে বরি পূর্ব্বে,তোমায় সাধিল বহিতে বারতা তার অলকা-ভবনে, যেখানে বিরহে প্রিয়া ক্ষুণ্ণ মনে ছিল। কত যে মিনতি কথা কাতরে কহিল তব,পদতলে সে,তা পড়ে কি হে মনে? জানি আমি,তুষ্ট হয়ে তার সে সাধনে প্রদানিলা তুমি তারে যা কিছু যাচিল; তেঁই গো প্রবাসে আজি এই ভিক্ষা করি;--- দাসের বারতা লয়ে যাও শীঘ্রগতি বি...
https://www.bangla-kobita.com/madhusudan/meghdoot/
5413
সলিল চৌধুরী
ইউলিসিস
রূপক
এক বড় ঝড়কে পোষ মানিয়ে হাতপাখা নাম দিয়ে ঘরে এনেছি দুরন্ত বন্যাকে কোণঠাসা করে একটি গেলাসে তাকে পান করেছি সূর্যের পিঠে আমি হাত বুলিয়ে কিছু তার তেজ এনে আলো জ্বেলেছি তারা ভরা বিশ্বকে অক্ষর করে ছোট এক বই লিখে পড়ে ফেলেছি
http://kobita.banglakosh.com/archives/4181.html
2423
মুহম্মদ জাফর ইকবাল
অন্যমনস্ক
ছড়া
আমার চাচা বেশ বয়স্ক সমস্যা একটাই- খুব অন্যমনস্ক। বাইরে থেকে যখন আসে,তখন ময়লা থাকে পায় হাঁটতে হাঁটতে আমার চাচা কোনদিকে যে যায়!
https://banglarkobita.com/poem/famous/2031
5447
সুকান্ত ভট্টাচার্য
ঐতিহাসিক
মানবতাবাদী
আজ এসেছি তোমাদের ঘরে ঘরে পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ৎঃ কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো পঞ্চাশ সাল? আজ বাহান্ন সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি! স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছ ভবিষ্যৎ আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে ...
https://banglarkobita.com/poem/famous/270
4906
শামসুর রাহমান
পঁচিশ বছর ধরে
স্বদেশমূলক
পঁচিশ বছর ধরে তোমাকে রেখেছি ভরে এই হৃদয়ে আমার, যেন শকুনের চঞ্চু ও নখর ব্যর্থ হয় তোমার দুচোখ তুলে নিতে, যেন কোনো জখম না হয় অঙ্গে। থাকো তুমি সর্বদা নিখুঁত পদ্মের ধরনে, এই স্বপ্ন আমাকে বসিয়ে রাখে নিত্য প্রান্তরে, দিঘির ঘাটে, বকুলতলায়। কবিতাকে বারবার করেছি উৎসর্গ ভালোবেসে অরুণিমা তনিমার, যা তোমার। হৃদয়ের রৌদ্র-জ্যোৎস্না না...
https://www.bangla-kobita.com/shamsurrahman/pochish-bochor-dhore/
1552
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এ কেমন বিদ্যাসাগর
চিন্তামূলক
আমার শৈশব, কৈশোর ও যৌবনের দিনগুলি আজ হাজার টুকরো হয়ে হাজার জায়গায় ছড়িয়ে আছে। আমার বালিকাবয়সী কন্যা যেমন নতজানু হয়ে তার ছিন্ন মালার ভ্রষ্ট পুঁতিগুলিকে একটি-একটি করে কুড়িয়ে নেয়, আমিও তেমনি আমার ছত্রখান সেই বিগত-জীবনের হৃত্প্রদেশে নতজানু হয়ে বসি, এবং নতুন করে আবার মালা গাঁথবার জন্যে তার টুকরোগুলিকে যত্ন করে কুড়িয়ে তুলত...
https://banglarkobita.com/poem/famous/1569
5378
শ্রীজাত
এর
মানবতাবাদী
এর পরেও চুপ করে থাকা এর পরেও সংযমী সময় এর পরেও পতপত পতাকা এর পরেও দৃঢ় কনভয় এর পরেও সন্দেহ অতীত এর পরেও চকচকে স্যালুট এর পরেও লক্ষ্য শুধু জিত এর পরেও বাহিনী মজুতএর পরেও শব্দশালীনতা এর পরেও স্তুতি আর স্তব এর পরেও টক শো আর কথা এর পরেও কবিতা উৎসবএর পরেও বিশ্বাস, প্রণতি এর পরেও ঘুম আসবে চোখে এর পরেও বাকি আছে ক্ষতি এর পরেও ...
https://www.kobitacocktail.com/%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87%e0%a6%93-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/
1147
জীবনানন্দ দাশ
মনোকণিকা
চিন্তামূলক
ও. কে.একটি বিপ্লবী তার সোনা রুপো ভালোবেসেছিলো; একটি বণিক আত্মহত্যা করেছিলো পরবর্তী জীবনের লোভে; একটি প্রেমিক তার মহিলাকে ভালোবেসেছিলো; তবুও মহিলা প্রীত হয়েছিলো দশজন মূর্থের বিক্ষোভে।বুকের উপরে হাত রেখে দিয়ে তা’রা নিজেদের কাজ ক’রে গিয়েছিলো সব।অবশেষে তা’রা আজ মাটির ভিতরে অপরের নিয়মে নীরব।মাটির আহ্নিক গতি সে-নিয়ম নয়...
https://www.bangla-kobita.com/jibanananda/monokonika/
3820
রবীন্দ্রনাথ ঠাকুর
রাতের বাদল মাতে
প্রকৃতিমূলক
রাতের বাদল মাতে তমালের শাখে; পাখির বাসায় এসে "জাগো জাগো" ডাকে।    (স্ফুলিঙ্গ)
https://www.bangla-kobita.com/rabindranath/rater-badol-mate/