id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
2093 | মহাদেব সাহা | এই বয়সে বিশ্ববাউল | চিন্তামূলক | শেষ বয়সে বিশ্ববাউল
ভিতর-বাহির আউল-ঝাউল,
বেঁধেছি ঘর
পথের ওপর;
সেই পথও কি মিথ্যা বা ভুল!
কোথায় দুরে নীল সরোবর
পদ্ম ফোটে অষ্টপ্রহর;
পাখিরা গায়
ফুল ঝরে যায়,
মন্দাকিনী মগ্ন নিথর।
নিজের ঘরে নিজেই বাউল
এই বয়সে আউল-ঝাউল,
যা ছিলো তা
ছিন্ন কাঁথা,
সব হারিয়ে নিঃস্ব বাউল। | https://banglarkobita.com/poem/famous/1339 |
1314 | তসলিমা নাসরিন | কাঁপন ১৪ | প্রেমমূলক | বয়স যত বাড়ে তত বয়স খসে পড়ে
শরীর আগে স্পর্শ করো, প্রেমের কথা পরে। | https://banglarkobita.com/poem/famous/1984 |
2016 | ভাস্কর চক্রবর্তী | আঁধার বিষয়ে | প্রেমমূলক | যে বিকেলে জ্বর আসে সেই বিকেলের মতো তুমি এসে দাঁড়িয়ে রয়েছো। ঘড়ির ভেতর দিয়ে রক্তের রেখার মতো সময় চলেছে। -আমি কি অসুখ থেকে কোনোদিন উঠে দাঁড়াব না?আজো রাত জাগাজাগি হয়। শরীর মিলিয়ে যায় নরম শরীরে।-আমি শুধু আমার প্ থিবী দেখে যাই…। চারপাশে কেমন হাজারো আলো জ্বলে আছে,তবু এমন আঁধার আমি জীবনে দেখিনি। | http://kobita.banglakosh.com/archives/4219.html |
3342 | রবীন্দ্রনাথ ঠাকুর | পঁচিশে বৈশাখ চলেছে | চিন্তামূলক | শ্রীমান অমিয়চন্দ্র চক্রবতী কল্যাণীয়েষুপঁচিশে বৈশাখ চলেছে
জন্মদিনের ধারাকে বহন করে
মৃত্যুদিনের দিকে।
সেই চলতি আসনের উপর বসে
কোন্ কারিগর গাঁথছে
ছোটো ছোটো জন্মমৃত্যুর সীমানায়
নানা রবীন্দ্রনাথের একখানা মালা।
রথে চড়ে চলেছে কাল;
পদাতিক পথিক চলতে চলতে
পাত্র তুলে ধরে,
পায় কিছু পানীয়;--
পান সারা হলে
পিছিয়ে পড়ে অন্ধকারে... | https://www.bangla-kobita.com/rabindranath/prochesa-buesak-chhase/ |
2789 | রবীন্দ্রনাথ ঠাকুর | উপহার | ছড়া | স্নেহ-উপহার এনে দিতে চাই,
কী যে দেব তাই ভাবনা—
যত দিতে সাধ করি মনে মনে
খুঁজে - পেতে সে তো পাব না।
আমার যা ছিল ফাঁকি দিয়ে নিতে
সবাই করেছে একতা,
বাকি যে এখন আছে কত ধন
না তোলাই ভালো সে কথা।
সোনা রুপো আর হীরে জহরত
পোঁতা ছিল সব মাটিতে,
জহরি যে যত সন্ধান পেয়ে
নে গেছে যে যার বাটীতে।
টাকাকড়ি মেলা আছে টাকশালে,
নিতে গেলে পড়ি বিপ... | https://www.bangla-kobita.com/rabindranath/upohar/ |
4220 | শক্তি চট্টোপাধ্যায় | দিনরাত | চিন্তামূলক | দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি।
দেখা তো হয়েছে ক্রূর যমের সহিত,
তাকে বলা গেছে, আমি একাকীই যাবো।
গঙ্গার তরঙ্গভঙ্গে নিভে যাবে আলো,
আমি যাবো, সঙ্গে নিয়ে যাবো না কারুকে
একা যাবো
দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি! | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/dinraat/ |
1382 | তারাপদ রায় | ঈশ্বর ও আমার কবিতা | চিন্তামূলক | জয়দেবের কথা মনে রেখে
তোমারই জন্য দারোয়ান রাখবো বাড়িতে।
তুমি যাই করো, ঈশ্বর,
আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে,
আমার ছদ্মবেশে
আমার কবিতা সম্পূর্ণ করতে এসো না। | http://kobita.banglakosh.com/archives/3898.html |
3321 | রবীন্দ্রনাথ ঠাকুর | নিরুদ্যম অবকাশ শূন্য শুধু | চিন্তামূলক | নিরুদ্যম অবকাশ শূন্য শুধু,
শান্তি তাহা নয়—
যে কর্মে রয়েছে সত্য
তাহাতে শান্তির পরিচয়। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/niruddom-obokash-shunyo-sudhu/ |
414 | কাজী নজরুল ইসলাম | বাগিচায় বুলবুলি তুই | প্রকৃতিমূলক | বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
আজো তা’র ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল। আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন,
আসেনি, যখন’ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল।। কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি’ আসবে বাহিরে,
গিশিরের স্পর্শমুখে ভাঙ্গবে, রে ঘুম রাঙবে, রে কপোল।। ফাগুনের মুকুল জাগা ... | https://www.bangla-kobita.com/nazrulislam/bagichabulbuly/ |
942 | জীবনানন্দ দাশ | আশা ভরসা | চিন্তামূলক | ইতিহাসপথ বেয়ে অবশেষে এই
শতাব্দীতে মানুষের কাজ
আশায় আলোয় শুরু হয়েছিল বুঝি- শুভ্র কথা
বলা হতেছিল;- রৌদ্রে জলে ভালোলেগেছিল
শরীরকে- জীবনকে।কিন্তু তবু সবি প্রিয় মানুষের হাতে
অপ্রিয় প্রহার হয়ে মূল্যহীন মানুষের গায়ে
আশ্চর্য মৃত্যুর মত মূল্য হয়- হিম হয়।মানুষের সভ্যতার বয়ঃসন্ধি দোষ
হয়তো কাটেনি আজো, তাই
এরকমই হতে হবে আরো রাত্রি ... | https://www.bangla-kobita.com/jibanananda/asha-vorosha/ |
802 | জসীম উদ্দীন | গৌরী গিরির মেয়ে | ভক্তিমূলক | হিমালয় হতে আসিলে নামিয়া তুষার বসন ত্যাজি,
হিমের স্বপন অঙ্গে মাখিয়া সাঁঝের বসনে সাজি।
হে গিরি দুহিতা তোমার নয়নে অলকার মেঘগুলি,
প্রতি সন্ধ্যায় পরাইয়া যেত মায়া-কাজলের তুলি।
তুহিন তুষারে অঙ্গ মাজিতে দুগ্ধধবল কায়,
রবির কিরণ পিছলি পিছলি লুটাত হিমানী বায়!
রাঙা মাটি পথে চলিতে চলিতে পথ যেন মমতায়,
আলতা রেকায় রঙিন হইয়া জড়াইত দুটি... | https://banglarkobita.com/poem/famous/742 |
5081 | শামসুর রাহমান | মধ্যমার প্রতি | মানবতাবাদী | ক’দিন থেকে আমার ডান হাতের মধ্যমা এক অর্থহীন হরতাল
শুরু করেছে। কোনও কাজই করবে না আর। আজ সকালে
হাত থেকে বিচ্ছিন্ন হয়ে সে টেবিলের ওপর দাঁড়িয়ে গেছে
উদ্ধত ভঙ্গিতে। কোনও নেপথ্যাচারী স্বৈরাচারীর লেলিয়ে দেওয়া
দালালের মতো আমার বিরুদ্ধে লাগাতার শ্লোগান দিতে
শুরু করেছে। প্রেমের কবিতা লেখার সময় সে আমার কলম
স্পর্শ করবে না-এই ওর ঘরফ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/moddhyomar-proti/ |
5808 | সুনীল গঙ্গোপাধ্যায় | নীরার | প্রেমমূলক | নীরা এবং নীরার পাশে তিনটি ছায়া
আমি ধনুকে তীর জুড়েছি, ছায়া তবুও এত বেহায়া
পাশ ছাড়ে না
এবার ছিলা সমুদ্যত, হানবো তীর ঝড়ের মতো–
নীরা দু’হাত তুলে বললো, ‘মা নিষাদ!
ওরা আমার বিষম চেনা!’
ঘূর্ণি ধুলোর সঙ্গে ওড়ে আমার বুক চাপা বিষাদ–
লঘু প্রকোপে হাসলো নীরা, সঙ্গে ছায়া-অভিমানীরা
ফেরানো তীর দৃষ্টি ছুঁয়ে মিলিয়ে গেল
নীরা জা... | https://www.kobitacocktail.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-sunil-gangopadhay/ |
257 | কাজী নজরুল ইসলাম | এক আল্লাহ জিন্দাবাদ | মানবতাবাদী | উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।
উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,
আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।
উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই;
নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই!
ওরা মরিবেনা, যুদ্ব বাধিঁলে ওরা লু... | https://banglarkobita.com/poem/famous/862 |
5956 | স্মরণজিৎ চক্রবর্তী | ড্রইং | ছড়া | এই এখানে মাঠ বসালো ওই ওখানে নদী
গাছের নীচে বসিয়ে দিল ক্লান্ত রাখাল ছেলে
মেঘ বসালো ওপর দিকে নীচের দিকে বাড়ি
পুজোর মুখে এই বাড়িতে তোমরা যারা এলে
তাদের হাতে তোরং দিলো হলুদ সবুজ ছাতা
চেককাটা প্যান্ট, রবার জুতো, মালাই বরফ গাড়ি
কাশের বাদার, ভরিয়ে দিল কু-ঝিকমিক ছুটি
পাগলী মায়ের জন্য দিল, পুজোর নতুন শাড়ি
প্যান্ডেলে মাইক লাগিয়ে... | https://www.kobitacocktail.com/%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%87%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%8e-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/ |
2236 | মহাদেব সাহা | মানুষের | চিন্তামূলক | কেউ জানেনা একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস
নিয়ে বেড়ায়-
কোনো বিষন্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর,
এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর
দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন
প্রগাঢ় এপিক!
পাতায় পাতায় চোখের জল
সেখানে লিপিবদ্ধ
আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট;
মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস,
এতো দীর্ঘশ্বাস, কে জানতো!দীর... | https://www.kobitacocktail.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%b6%e0%a7%8d/ |
648 | জয় গোস্বামী | কীভাবে | চিন্তামূলক | কীভাবে এলাম এই শহরে, সে মস্ত ইতিহাস!
হামাগুড়ি দিয়ে আর ট্রেনের পিছনে ট্রেন ধরে
রেললাইনে হাতেপায়ে তালা ও শিকল বেঁধে শুয়ে
ট্রেন এসে পড়ামাত্র চক্ষের নিমিষে ড্রাইভারের
কেবিনের জানলা দিয়ে জনতার প্রতি হাত নেড়ে
টুপির ভেতর থেকে পায়রা খরগোশ ধরে, ছেড়ে,
মাথার এদিক দিয়ে রড ঢুকিয়ে ওদিকে বার করে
সম্মোহন করে নিজ সহকারিণীকে বাক্সে ভরে
... | https://www.kobitacocktail.com/%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8/ |
1768 | পূর্ণেন্দু পত্রী | আমাদের তুমুল হৈ-হল্লা | চিন্তামূলক | আমরা যারা চল্লিশের চৌকাঠ পেরিয়ে পঞ্চাশের দিকে
সেদিন আঠারো বছরের উথাল-পাথাল বাউগুলে সেজে
সারারাত তুমুল হৈ-হল্লা।
আগুনের পিন্ডি গিলে গিলে, আগুনের পিন্ডি গিলে গিলে
প্রত্যেকে এক-একজন তালেবর।
‘বুঝেছি, পৃথিবীটাকে উচ্ছন্নে পাঠাবে ছোঁড়াগুলো ।
নিজের মনে গজ গজ জানলা খুলে পালিয়ে গেল হাওয়া।
‘বুঝেছি, একটা কেচ্ছা-কেলেঙ্কারী না ঘটিয়ে... | https://banglarkobita.com/poem/famous/1204 |
4149 | রেদোয়ান মাসুদ | ভাগ্যের পরিহাস | প্রেমমূলক | সাগরকে বলছিলাম এক ফোটা লোনা পানি দিতে
বাতাসকে বলছিলাম একটু গন্ধ দিতে
পাখিকে বলছিলাম একটা গান শুনাতে
আকাশকে বলছিলাম একটু বৃষ্টি দিতে
কিন্তু কেউ রাজি হলো না।
সাগর বলল এখন সাগরে পানি নেই
বাতাস বলল এখনও বাগানে ফুল ফুটেনি
পাখি বলল এখন গান গাওয়ার সময় নেই
আকাশ বলল আকাশে এখনও মেঘ জমেনি।
অনেক দিন পর সবাই রাজি হল
সাগর লোনা পান... | http://kobita.banglakosh.com/archives/2220.html |
2550 | রজনীকান্ত সেন | পরোপকার | নীতিমূলক | নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল,
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ, দগ্ধ হয়ে, করে পরে অন্নদান,
স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত,
বংশী করে নিজস্বরে অপরে মোহিত,
শস্য জন্মাইয়া, নাহি খায় জলধরে,
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত-তরে। | http://kobita.banglakosh.com/archives/4323.html |
4415 | শামসুর রাহমান | ইচ্ছেগুলি থেঁতলে দিয়ে | প্রেমমূলক | ইচ্ছেগুলি থেঁতলে দিয়ে করলে এ কি?
চেয়ে চিন্তে কয়েক বিঘে দুঃখ নিলে?
দুঃখ-দুঃখ বেড়াল শুধু তীক্ষ্ম দাঁতে
মাংস ছিঁড়ে হৃদয় ফুঁড়ে ওষ্ঠে চাটে।
তার সে অঙ্গে সঙ্গ চেয়ে মনের ভেতর
মৎস্য হয়ে কেমন তুমি একলা হ’লে।তীষণ দগ্ধ দূর শতকী পাখির বাসা
স্বপ্নে কেন ভস্ম ছড়ায় বারে বারে?
বহুকালের উজান বেয়ে জ্বলজ্বলে তার
যুগল বাহু জড়ায় কেন স্মৃতির... | https://www.bangla-kobita.com/shamsurrahman/iccheguli-thethle-diye/ |
2688 | রবীন্দ্রনাথ ঠাকুর | আপন শোভার মূল্য | নীতিমূলক | আপন শোভার মূল্য
পুষ্প নাহি বোঝে,
সহজে পেয়েছে যাহা
দেয় তা সহজে। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/apon-shovar-mulyo/ |
25 | অমিয় চক্রবর্তী | ওক্লাহোমা | রূপক | সাক্ষাত্ সন্ধান পেয়েছ কি ৩-টে ২৫-শে?
বিকেলের উইলো বনে রেড্ এরো ট্রেনের হুইসিল
শব্ দ শেষ ছুঁয়ে গাঁথে দূর শূণ্যে দ্রুত ধোঁয়া নীল ;
মার্কিন ডাঙার বুকে ঝোড়ো অবসান গেলো মিশে ||
অবসান গেল মিশে ||
মাথা নাড়ে ‘জানি’ ‘জানি’ ক্যাথলিক গির্জাচুড়া স্থির,
পুরোনো রোদ্দুরে ওড়া কাকের কাকলি পাখা ভিড় ;
অন্যমনস্ক মস্ত শহরে হঠাত্ কুয়াশ... | http://kobita.banglakosh.com/archives/3777.html |
1089 | জীবনানন্দ দাশ | পরবাসী | প্রকৃতিমূলক | যাহাদের পায়ে পায়ে চলে চলে জাগিয়াছে আঁকাবাঁকা চেনা পথগুলি
দিকে দিকে পড়ে আছে যাহাদের দেহমাটি—করোটির ধূলি,
যাহারা ভেনেছে ধান গান গেয়ে—খুঁটেছে পাখির মতো মিঠে খুদকুঁড়া,
যাহাদের কামনায় ইশারায় মাটি হল পানপাত্র, শষ্প হল সুরা!
ছুঁয়ে ছেনে বারবার এ ভাঁড়ার করে গেছে স্যাঁতসেঁতে ম্লান,
আনাচে-কানাচে আজও দুলিতেছে যাহাদের উড়ানি-পিরান,
... | https://www.bangla-kobita.com/jibanananda/porobasi/ |
2900 | রবীন্দ্রনাথ ঠাকুর | কালিদাসের প্রতি | সনেট | আজ তুমি কবি শুধু, নহ আর কেহ—
কোথা তব রাজসভা, কোথা তব গেহ,
কোথা সেই উজ্জয়িনী—কোথা গেল আজ
প্রভু তব, কালিদাস, রাজ-অধিরাজ।
কোনো চিহ্ন নাহি কারো। আজ মনে হয়
ছিলে তুমি চিরদিন চিরানন্দময়
অলকার অধিবাসী। সন্ধ্যাভ্রশিখরে
ধ্যান ভাঙি উমাপতি ভূমানন্দভরে
নৃত্য করিতেন যবে, জলদ সজল
গর্জিত মৃদঙ্গরবে, তড়িৎ চপল
ছন্দে ছন্দে দিত তাল, তুমি স... | https://www.bangla-kobita.com/rabindranath/kalidaser-proti/ |
2692 | রবীন্দ্রনাথ ঠাকুর | আপনি ফুল লুকায়ে বনছায়ে | রূপক | আপনি ফুল লুকায়ে বনছায়ে
গন্ধ তার ঢালে দখিনবায়ে। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/apni-ful-lukaye-bonchye/ |
113 | আল মাহমুদ | অবুঝের সমীকরণ | চিন্তামূলক | কবিতা বোঝে না এই বাংলার কেউ আর
দেশের অগণ্য চাষী, চাপরাশী
ডাক্তার উকিল মোক্তার
পুলিস দারোগা ছাত্র অধ্যাপক সব
কাব্যের ব্যাপারে নীরব!
স্মাগলার আলোচক সম্পাদক তরুণীর দল
কবিতা বোঝে না কোনো সঙ
অভিনেত্রী নটী নারী নাটের মহল
কার মনে কাতোটুকু রঙ?
ও পাড়ার সুন্দরী রোজেনা
সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে
কবিতা বোঝে না!
কবিতা বোঝে না আর ... | http://kobita.banglakosh.com/archives/3727.html |
2312 | মাইকেল মধুসূদন দত্ত | কুরুক্ষেত্রে | সনেট | যথা দাবানল বেড়ে অনল-প্রাচীরে
সিংহ-বৎসে । সপ্ত রথী বেড়িলা তেমতি
কুমারে । অনল-কণা-রূপে শর, শিরে
পড়ে পুঞ্জে পুঞ্জে পুড়ি, অনিবার-গতি!
সে কাল অনল-তেজে, সে বনে যেমতি
রোষে, ভয়ে সিংহ-শিশু গরজে অস্থিরে,
গরজিলা মহাবাহু চারি দিকে ফিরে
রোষে, ভয়ে। ধরি ঘন ধূমের মূরতি,
উড়িল চৌদিকে ধুলা, পদ-আস্ফালনে
অশ্বের । নিশ্বাস ছাড়ি আর্জ্... | https://www.bangla-kobita.com/madhusudan/kurukshetre/ |
4164 | রেদোয়ান মাসুদ | শুধু ভালবাসি তোমায় | প্রেমমূলক | হাজার কাজের ভিড়ে ভুলতে চেয়েছি তোমায়
পারিনি ভুলতে তোমায় স্মৃতিগুলো শুধু কাঁদায়।
আকাশে বাতাসে শুনি শুধু তোমারি প্রতিধ্বনি
মেঘের আড়ালে ভেসে ওঠে তোমারি প্রতিচ্ছবি।
রাতের বেলা ঘুমের জন্য চোখ বুজে শুয়ে থাকি
ঘুম আসেনা চোখে তাই সারা রাত জেগে থাকি।
বিছানা থেকে উঠে জানালার ফাকে দেই উকি
জ্যোৎস্না ছড়ানো চাঁদের মাঝে তোমায় খুজি,
যখন... | http://kobita.banglakosh.com/archives/2242.html |
57 | আবদুল হাকিম | বঙ্গবাণী | স্বদেশমূলক | কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।
সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।
নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।
আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ।
দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ।।
আরবি ফারসি হিন্দে নাই দুই মত।
যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত।।
যেই দেশে যেই বাক্য কহে নরগণ।
সেই বাক্য বুঝে প্রভু আগে নিরঞ্জন।।
সর্বব... | http://kobita.banglakosh.com/archives/4349.html |
1310 | তসলিমা নাসরিন | ও মেয়ে শোনো | মানবতাবাদী | তোমাকে বলেছে –আস্তে,
বলেছে –ধীরে.
বলেছে –কথা না,
বলেছে –চুপ।
বলেছে– বসে থাকো,
বলেছে– মাথা নোয়াও,
বলেছে — কাঁদো।
তুমি কি করবে জানো?
তুমি এখন উঠে দাঁড়াবে
পিঠটা টান টান করে, মাথাটা উঁচু করে দাঁড়াবে,
তুমি কথা বলবে, অনর্গল বলবে, যা ইচ্ছে তাই বলবে,
জোরে বলবে,
চিৎকার করে বলবে,
এমন চিৎকার করবে যেন ওরা দুহাতে ওদের কান চেপে ... | https://banglarkobita.com/poem/famous/2014 |
696 | জয় গোস্বামী | পাগলী, তোমার সঙ্গে | প্রেমমূলক | পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন
এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা
পাগলী, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু’কদম।অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে
তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙব কাঁচের বাসন
পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ৪২ কাটাব জীবন।মেঘে মে... | http://kobita.banglakosh.com/archives/1665.html |
4411 | শামসুর রাহমান | আসাদের | স্বদেশমূলক | গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায় ।বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে
নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো
হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষতায়
বর্ষীয়সী জননী সে-শার্ট
উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে ।ডালীম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর- শেভি... | https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae/ |
1228 | জীবনানন্দ দাশ | সারাৎসার | প্রেমমূলক | এখন কিছুই নেই—এখনে কিছুই নেই আর,
অমল ভোরের বেলা র’ইয়ে গেছে শুধু;
আশ্বিনের নীলাকাশ স্পষ্ট ক’রে দিয়ে সূর্য আসে;
অনেক আবছা জল জেগে উঠে নিজ প্রয়োজনে
নদী হয়ে সমস্ত রৌদ্রের কাছে জানাতেছে দাবি;নক্ষত্রেরা মানুষের আগে এসে কথা কয় ভাবি;
পল অনুপল দিয়ে অন্তহীন নিপলের চকমকি ঠুকে
ঐ সব তারার পরিভাষার উজ্জ্বলতা;
আমার লক্ষ্য ছিল মানুষের... | https://www.bangla-kobita.com/jibanananda/sharatshar/ |
2000 | বিষ্ণু বিশ্বাস | গল্পের কুমার | চিন্তামূলক | ধরাতলে একদিন পৃথিবী এনেছে ধারাজল
দেবতা-চোখের আলো ক্রমে নিভে হয়েছে সকাল।
বেড়াতে এসেছে এক গল্পের কুমার অসময়ে
তার অবসর ছিল। স্রোস্বতী কিনারে দেখেছে
নীল বাঁদরের হাট। দীর্ঘক্ষণ পলক পড়েনি
দেবতা-চোখের আলো ক্রমে নিভে হয়েছে সকাল।
এমন গল্পের কবি অন্ধ হলে সৃষ্টি স্থিতি লয়
নিশ্চিহ্ন আলোর সখা, তোমাদের শোনা কোন গান
পাথরে স্থির... | https://banglapoems.wordpress.com/2013/10/01/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/ |
277 | কাজী নজরুল ইসলাম | কৃষকের ঈদ | মানবতাবাদী | বেলাল! বেলাল! হেলাল উঠেছে পশ্চিম আসমানে,
লুকাইয়া আছ লজ্জায় কোন মরুর গরস্থানে।
হের ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত- কংকাল
কশাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল?
রোজা এফতার করেছে কৃষক অশ্রু- সলিলে হায়,
বেলাল! তোমার কন্ঠে বুঝি গো আজান থামিয়া যায়।
থালা, ঘটি, বাটি বাঁধা দিয়ে হের চলিয়াছে ঈদগাহে,
তীর খাওয়া বুক, ঋণে- বাঁধা- শির, লু... | https://www.bangla-kobita.com/nazrulislam/krishokereid/ |
4353 | শামসুর রাহমান | আবার নিভৃতে | প্রকৃতিমূলক | আবার নিভৃতে বসন্তকে কী ব্যাকুল আলিঙ্গন
করলাম রাত্রির প্রথম যামে; জ্যোৎস্না ঝলসিত
সরোবরে স্নিগ্ধতায় অবগাহনের অনুপম
মুগ্ধতা আমাকে পৌঁছে দিয়েছিল অলকনন্দার
তটে যেন মন্ত্রবলে। পুনরায় বাঁচার আনন্দে
আশ্চর্য গা ঝাড়া দিয়ে উঠি, গীতবিতানের পাতা
খুলে বসি, গীতধারা বয় শিরায় শিরায় আর
ওষ্ঠ সিক্ত হয় ক্ষণে ক্ষণে পুলকের মদিনায়।এ প্রখর শী... | https://www.bangla-kobita.com/shamsurrahman/abar-nivrite/ |
2973 | রবীন্দ্রনাথ ঠাকুর | খোয়াই | প্রকৃতিমূলক | পশ্চিমে বাগান বন চষা-খেত
মিলে গেছে দূর বনান্তে বেগনি বাষ্পরেখায়;
মাঝে আম জাম তাল তেঁতুলে ঢাকা
সাঁওতালপাড়া;
পাশ দিয়ে ছায়াহীন দীর্ঘ পথ গেছে বেঁকে
রাঙা পাড় যেন সবুজ শাড়ির প্রান্তে কুটিল রেখায়।
হঠাৎ উঠেছে এক-একটা যূথভ্রষ্ট তালগাছ,
দিশাহারা অনির্দিষ্টকে যেন দিক দেখাবার ব্যাকুলতা।
পৃথিবীর একটানা সবুজ উত্তরীয়
তারি এক ধারে ছেদ... | https://www.kobitacocktail.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87/ |
1834 | পূর্ণেন্দু পত্রী | দেবতা আছেন | ভক্তিমূলক | দেবতা আছেন কোথাও কাছাকাছি
পায়ের চিহ্ন বনে
বনের চিহ্ন তারঁই তুলির টান
সরল রেখাঙ্কনে।
জানি না ঘর বসত-বাটী ডেরা
আছেন জানি শুধু
প্রতিদিনের কাঠে ও কেরোসিনে
উঠোন-ভর্তি দুঃখে ও দুর্দিনে
তাঁরই ব্যথার অগ্নিকণা ধু ধু ।
তুমুল হাওয়া, তরল রক্তপাত
চতুর্দিকে দাঁড়কাকেদের দাঁত
স্তুপীকৃত করাত-চেরা বুক।
কুরুক্ষেত্রে ভাঙা রথের চাকা
মৃত ... | https://banglarkobita.com/poem/famous/1253 |
683 | জয় গোস্বামী | তোমাকে কাদার মধ্যে কাদাপাখি মনে করলাম | স্বদেশমূলক | তোমাকে কাদার মধ্যে কাদাপাখি মনে করলাম।
মাছ খুঁজছ? লম্বা সরু ঠোঁট দিয়ে আমার
খাবার জোগাড় করছ বুঝি?
ওগো ও জননী পাখি, আমি স্বপ্নে ডাকি
তোমার মা নাম
তোমার জরায়ু-কলসী এখন তো শুকনো, শুধু বালিমাটি ভরা
বুড়ি, তবু আমাকে একবার, হাত পা মুড়ে
তোমার ডিমের মধ্যে শুয়ে থাকতে দেবে? | https://banglarkobita.com/poem/famous/1743 |
3208 | রবীন্দ্রনাথ ঠাকুর | দিদিমণি– অফুরান সান্ত্বনার খনি | চিন্তামূলক | দিদিমণি–
অফুরান সান্ত্বনার খনি।
কোনো ক্লান্তি কোনো ক্লেশ
মুখে চিহ্ন দেয় নাই লেশ।
কোনো ভয় কোনো ঘৃণা কোনো কাজে কিছুমাত্র গ্লানি
সেবার মাধুর্যে ছায়া নাহি দেয় আনি।
এ অখণ্ড প্রসন্নতা ঘিরে তারে রয়েছে উজ্জ্বলি,
রচিতেছে শান্তির মণ্ডলী;
ক্ষিপ্র হস্তক্ষেপে
চারি দিকে স্বস্তি দেয় ব্যেপে;
আশ্বাসের বাণী সুমধুর
আবসাদ করি দেয় দূর।
এ স... | https://www.bangla-kobita.com/rabindranath/didimoni-ofuran-santonar-khoni/ |
4379 | শামসুর রাহমান | আমার নিবাস | চিন্তামূলক | কখনো গিয়েছি আগে সেখানে, মানে সে বহুদূরে
মফস্বলী পুরানো মহলে?
দুপুর, নিবিড় হয় চোখের পাতায় আর উদাস পুকুরে;
সিঁড়িতে পা রাখতেই উষ্ণ করতলে
তার হাত চলে আসে। কার? আজ ছায়াচ্ছন্ন নিস্তব্ধ দুপুরে,
নিসর্গের অন্তঃপুরে
গাছগাছালির
মাঝে দৈববলে
সহসা পেয়েছি যাকে, তার? নাকি ভুলে-যাওয়া কোনো পাঁচালির
সুন্দরীতমার? সিঁড়ি বেয়ে উঠে যাই, পাশে ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/amar-nibas/ |
5677 | সুকুমার রায় | মাসি গো মাসি | ছড়া | মাসি গো মাসি পাচ্ছে হাসি
নিম গাছেতে হচ্ছে শিম্-
হাতীর মাথায় ব্যাঙের ছাতা
কাগের বাসায় বগের ডিম্ ।। (অন্যান্য ছড়াসমূহ) | https://www.bangla-kobita.com/sukumar/masi-go-masi/ |
1138 | জীবনানন্দ দাশ | ভিখিরী | রূপক | একটি পয়সা আমি পেয়ে গেছি আহিরীটোলায়,
একটি পয়সা আমি পেয়ে গেছি বাদুরবাগানে,
একটি পয়সা যদি পাওয়া যায় আরো---
তবে আমি হেঁটে চ ’লে যাবো মানে মানে ।
---ব’ লে সে বাড়ায়ে দিলো অন্ধকারে হাত ।আগাগোড়া শরীরটা নিয়ে এক কানা যেন বুনে যেতে চেয়েছিলো তাঁত;
তবুও তা নুলো শাঁখারীর হাতে হয়েছে করাত ।একটি পয়সা আমি পেয়ে গেছি মাঠকোটা ঘুরে,
একটি পয়... | https://www.bangla-kobita.com/jibanananda/vikhiri/ |
3836 | রবীন্দ্রনাথ ঠাকুর | রূপসী আমার, প্রেয়সী আমার | প্রেমমূলক | রূপসী আমার, প্রেয়সী আমার
যাইবি কি তুই যাইবি কি তুই,
রূপসী আমার যাইবি কি তুই,
ভ্রমিবারে গিরি-কাননে?
পাদপের ছায়া মাথার ‘পরে,
পাখিরা গাইছে মধুর স্বরে
অথবা উড়িছে পাখা বিছায়ে
হরষে সে গিরি-কাননে!
রূপসী আমার প্রেয়সী আমার
যাইবি কি তুই যাইবি কি তুই,
রূপসী আমার, যাইবি কি তুই
ভ্রমিবারে গিরি-কাননে?
শিখর উঠেছে আকাশ-‘পরি,
ফেনময় স্রো... | https://www.bangla-kobita.com/rabindranath/ruposi-amar-preyosi-amar/ |
3541 | রবীন্দ্রনাথ ঠাকুর | বাঁশিওয়ালা | প্রেমমূলক | ‘ওগো বাঁশিওয়ালা,
বাজাও তোমার বাঁশি,
শুনি আমার নূতন নাম’-
এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি,
মনে আছে তো?
আমি তোমার বাংলাদেশের মেয়ে।
সৃষ্টিকর্তা পুরো সময় দেন নি
আমাকে মানুষ ক‘রে গড়তে,
রেখেছেন আধাআধি করে।
অন্তরে বাহিরে মিল হয় নি-
সেকালে আর আজকের কালে,
মিল হয় নি ব্যথায় আর বুদ্ধিতে,
মিল হয় নি শক্তিতে আর ইচ্ছায়।
আমাকে তুলে দেন... | https://www.bangla-kobita.com/rabindranath/bashiwala/ |
3076 | রবীন্দ্রনাথ ঠাকুর | জন্মতিথির উপহার | ছড়া | একটি কাঠের বাক্স
শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাসু
স্নেহ-উপহার এনেছি রে দিতে
লিখেও এনেছি দু-তিন ছত্তর ।
দিতে কত কী যে সাধ যায় তোরে
দেবার মতো নেই জিনিস-পত্তর!
টাকাকড়িগুলো ট্যাঁকশালে আছে
ব্যাঙ্কে আছে সব জমা ,
ট্যাঁকে আছে খালি গোটা দুত্তিন ,
এবার করো বাছ ক্ষমা!
হীরে জহরাৎ যত ছিল মোর
পোঁতা ছিল সব মাটিতে ,
জহরী যে যেত সন্ধান পে... | https://www.bangla-kobita.com/rabindranath/jonmotithir-upohar/ |
3500 | রবীন্দ্রনাথ ঠাকুর | বন-ফুল (তৃতীয় সর্গ) | কাহিনীকাব্য | ‘যমুনার জল করে থল্ থল্
কলকলে গাহি প্রেমের গান।
নিশার আঁচোলে পড়ে ঢোলে ঢোলে
সুধাকর খুলি হৃদয় প্রাণ!
বহিছে মলয় ফুল ছুঁয়ে ছুঁয়ে,
নুয়ে নুয়ে পড়ে কুসুমরাশি!
ধীরি ধীরি ধীরি ফুলে ফুলে ফিরি
মধুকরী প্রেম আলাপে আসি!
আয় আয় সখি! আয় দুজনায়
ফুল তুলে তুলে গাঁথি লো মালা।
ফুলে ফুলে আলা বকুলের তলা,
হেথায় আয় লো বিপিনবালা।
ন... | https://www.bangla-kobita.com/rabindranath/bon-ful-tritio-sorgo/ |
4886 | শামসুর রাহমান | নিজের কবিতার প্রতি | চিন্তামূলক | কবিতা আমার ধমনীকে তোর
জোগাই নিত্য রক্তকণা।
হায় রে তবুও তোর জন্যেই
পদে পদে জোটে প্রবঞ্চনা।হেঁটেছিস পথ গুরুজনদের
শত গজ্ঞনা মাথায় করে।
কাটা ঘুড়ি তুই, বাতাসের লেজ
শাসাচ্ছে তোকে অবুঝ ওরে।হায় রে দুস্থ কবিতা আমার
তুলে নিলি কোন্ জোয়াল কাঁধে!
কিসের তাড়ায় এখানে যে তোর
চক্ষুলজ্জা খোয়াতে বাধে!ছেঁড়া কাঁথাটাকে সম্বল করে
কতকাল আর ঘু... | https://www.bangla-kobita.com/shamsurrahman/nijer-kobitar-proti/ |
1347 | তসলিমা নাসরিন | পারো তো ধর্ষণ করো | মানবতাবাদী | আর ধর্ষিতা হয়ো না, আর না
আর যেন কোনও দুঃসংবাদ কোথাও না শুনি যে তোমাকে ধর্ষণ করেছে
কোনও এক হারামজাদা বা কোনও হারামজাদার দল।
আমি আর দেখতে চাই না একটি ধর্ষিতারও কাতর করুণ মুখ,
আর দেখতে চাই না পুরুষের পত্রিকায় পুরুষ সাংবাদিকের লেখা সংবাদ
পড়তে পড়তে কোনও পুরুষ পাঠকের আরও একবার মনে মনে ধর্ষণ করা ধর্ষিতাকে।
ধর্ষিতা হয়ো না, বরং... | https://banglarkobita.com/poem/famous/2021 |
2610 | রবীন্দ্রনাথ ঠাকুর | অপরিবর্তনীয় | নীতিমূলক | এক যদি আর হয় কী ঘটিবে তবে?
এখনো যা হয়ে থাকে, তখনো তা হবে।
তখন সকল দুঃখ ঘোচে যদি ভাই,
এখন যা সুখ আছে দুঃখ হবে তাই। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/oporibortonio/ |
3012 | রবীন্দ্রনাথ ঠাকুর | গুপ্তিপাড়ায় জন্ম তাহার | ছড়া | গুপ্তিপাড়ায় জন্ম তাহার;
নিন্দাবাদের দংশনে
অভিমানে মরতে গেল
মোগলসরাই জংসনে।
কাছা কোঁচা ঘুচিয়ে গুপি
ধরল ইজের, পরল টুপি,
দু হাত দিয়ে লেগে গেল
কোফ্তা-কাবাব-ধ্বংসনে।
গুরুপুত্র সঙ্গে ছিল–
বললে তারে, “অংশ নে।’ (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/gupti-paray-jonmo-tahar/ |
5495 | সুকান্ত ভট্টাচার্য | পুরনো ধাঁধা | মানবতাবাদী | বলতে পার বড়মানুষ মোটর কেন চড়বে?
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?
বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,
গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?
বলতে পার ধনীর বাড়ি তৈরি যারা করছে,
কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?
ধনীর মেয়ের দামী পুতুল হরেক রকম খেলনা,
গরীব মেয়ে পায় না আদর, সবার কাছে ফ্যালনা।
বলতে পার ধনীর মুখে যারা যোগায়... | https://www.bangla-kobita.com/sukanta/purono-dhadha/ |
2385 | মাইকেল মধুসূদন দত্ত | লক্ষ্মণের প্রতি সূর্পণখা | লিপিমূলক | কে তুমি,--বিজন বনে ভ্রম হে, একাকী,
বিভূতি-ভূষিত অঙ্গ? কি কৌতুকে, কহ,
বৈশ্বানর, লুকাইছ ভস্মের মাঝারে?
মেঘের আড়ালে যেন পূর্ণশশী আজি?
ফাটে বুক জটাজুট হেরি তব শিরে,
মঞ্জুকেশি! স্বর্ণশয্যা ত্যজি জাগি আমি
বিরাগে, যখন ভাবি, নিত্য নিশাযোগে
শয়ন, বারাঙ্গ তব, হায় রে, ভূতলে!
উপাদেয় রাজভোগ যোগাইলে দাসী,
কাঁদি ফিরাইয়া মুখ, পড়ে... | https://www.bangla-kobita.com/madhusudan/lokkhoner-proti-shurponokha/ |
4011 | রবীন্দ্রনাথ ঠাকুর | স্মৃতি-পাথেয় | চিন্তামূলক | একদিন কোন্ তুচ্ছ আলাপের ছিন্ন অবকাশে
সে কোন্ অভাবনীয় স্মিতহাসে
অন্যমনা আত্মভোলা
যৌবনেরে দিয়ে ঘন দোলা
মুখে তব অকস্মাৎ প্রকাশিল কী অমৃত-রেখা
কভু যার পাই নাই দেখা,
দুর্লভ সে প্রিয়
অনির্বচনীয়।
হে মহা অপরিচিত
এক পলকের লাগি হয় সচকিত
গভীর অন্তরতর প্রাণে
কোন্ দূরে বনান্তের পথিকের গানে;
সে অপূর্ব আসে ঘরে
পথহারা মুহূর্তে... | https://www.bangla-kobita.com/rabindranath/seter-pathay/ |
4221 | শক্তি চট্টোপাধ্যায় | দুঃখকে তোমার | চিন্তামূলক | দুঃখকে তোমার কোনো ভয় নেই, সেও ভালোবাসে
ভালোবাসা থেকে তুমি ভয় পাও? সুখ থেকে পাও?
উল্লেখযোগ্যতা যদি নিয়ে যায় সমুদ্রের তীরে–
সেখানে তোমার ভয় আছে নাকি? আনন্দও আছে?
তীরে সারবন্দী গাছ, সেখানে ভূমিষ্ঠ ছায়াতলে
যদি তুমি একবার গিয়ে বসো পাথরের মতো
তবেও তোমার ভয়? ভয় সবখানে!
তোমার অবোধ ভয় থেকে আমি পাই অন্য মানে।
দুঃখকে তোমার কোন ভয়... | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/dukkhoke-tomar/ |
6040 | হেলাল হাফিজ | নাম ভূমিকায় | প্রকৃতিমূলক | তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে।
আমি মানুষের ব্যকরণ
জীবনের পুষ্পিত বিজ্ঞান
আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান,
আমাকে চিনতেই হবে
তাকালেই চিনবে আমাকে।
আমাকে না চেনা মানে
মাটি আর মানুষের প্রেমের উপমা সেই
অনুপম যুদ্ধকে না চেনা।
আমাকে না চেনা মানে
সকালের শিশির না চেনা,
ঘাসফুল, রাজহাঁস, উদ্ভিত না চেনা।
গাভিন ক্ষেতের... | https://banglarkobita.com/poem/famous/112 |
5707 | সুকুমার রায় | হিতে-বিপরীত | ছড়া | ওরে ছাগল, বল্ত আগে
সুড় সুড়িটা কেমন লাগে?
কই গেল তোর জারিজুরি
লম্ফঝম্ফ বাহাদুরি।
নিত্যি যে তুই আসতি তেড়ে
শিং নেড়ে আর দাড়ি নেড়ে,
ওরে ছাগল করবি রে কি?
গুঁতোবি তো আয়না দেখি।হাঁ হাঁ হাঁ, এ কেমন কথা ?
এমন ধারা অভদ্রতা!
শান্ত যারা ইতরপ্রাণী,
তাদের পরে চোখরাঙানি!
ঠান্ডা মেজাজ কয় না কিছু,
লাগতে গেছে তারই পিছু?
শিক্ষা ত... | https://www.bangla-kobita.com/sukumar/hite-biporit/ |
4059 | রবীন্দ্রনাথ ঠাকুর | হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান | মানবতাবাদী | হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান!
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে
ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে।
বিধাতার রুদ্ররোষে
দুর্ভিক্ষের দ্বারে বসে
ভাগ করে খেতে হবে... | http://kobita.banglakosh.com/archives/487.html |
3329 | রবীন্দ্রনাথ ঠাকুর | নীল বায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল | প্রেমমূলক | নীল বায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল
রাঙা গোলাপ গাল দুখানি, সুধায় মাখা সুকোমল।
শুভ্র বিমল করকমল ফুটে আছে চিরদিন!
হৃদয়টুকু শুষ্ক শুধু পাষাণসম সুকঠিন!Heinrich Hein
(অনুবাদ কবিতা) | https://www.bangla-kobita.com/rabindranath/nil-byolet-noyon-duti-koritese-dholdhol/ |
3690 | রবীন্দ্রনাথ ঠাকুর | মনে মনে দেখলুম | চিন্তামূলক | মনে মনে দেখলুম
সেই দূর অতীত যুগের নিঃশব্দ সাধনা
যা মুখর ইতিহাসকে নিষিদ্ধ রেখেছে
আপন তপস্যার আসন থেকে।
দেখলেম দুর্গম গিরিব্রজে
কোলাহলী কৌতূহলী দৃষ্টির অন্তরালে
অসূর্যম্পশ্য নিভৃতে
ছবি আঁকছে গুণী
গুহাভিত্তির 'পরে,
যেমন অন্ধকার পটে
সৃষ্টিকার আঁকছেন বিশ্বছবি।
সেই ছবিতে ওরা আপন আনন্দকেই করেছে সত্য,
আপন পরিচয়কে করেছে উপেক্ষ... | https://www.bangla-kobita.com/rabindranath/mna-mna-daklum/ |
3623 | রবীন্দ্রনাথ ঠাকুর | বুধু | ছড়া | মাঠের শেষে গ্রাম,
সাতপুরিয়া নাম।
চাষের তেমন সুবিধা নেই কৃপণ মাটির গুণে,
পঁয়ত্রিশ ঘর তাঁতির বসত, ব্যাবসা জাজিম বুনে।
নদীর ধারে খুঁড়ে খুঁড়ে পলির মাটি খুঁজে
গৃহস্থেরা ফসল করে কাঁকুড়ে তরমুজে
ঐখানেতে বালির ডাঙা, মাঠ করছে ধু ধু,
ঢিবির 'পরে বসে আছে গাঁয়ের মোড়াল বুধু।
সামনে মাঠে ছাগল চরছে ক'টা--
শুকনো জমি, নেইকো ঘাসের ঘ... | https://www.bangla-kobita.com/rabindranath/vudu/ |
5383 | শ্রীজাত | বর্ষার | প্রেমমূলক | সোনা, তোমায় সাহস করে লিখছি। জানি বকবে
প্রিপারেশন হয়নি কিচ্ছু। বসছি না পার্ট টুতে
মাথার মধ্যে হাজারখানেক লাইন ঘুরছে, লাইন
এক্ষুনি খুব ইচ্ছে করছে তোমার সঙ্গে শুতেচুল কেটে ফেলেছ? নাকি লম্বা বিনুনিটাই
এপাশ ওপাশ সময় জানায় পেন্ডুলামের মতো
দেখতে পাচ্ছি স্কুলের পথে রেলওয়ে ক্রসিং-এ
ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছ শান্ত, অবনতএখানে ঝড় হয়... | https://www.kobitacocktail.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/ |
5485 | সুকান্ত ভট্টাচার্য | নিবৃত্তির পূর্বে | মানবতাবাদী | দুর্বল পৃথিবী কাঁদে জটিল বিকারে,
মৃত্যুহীন ধমনীর জ্বলন্ত প্রলাপ;
অবরুদ্ধ বে তার উন্মাদ তড়িৎ;
নিত্য দেখে বিভীষিকা পূর্ব অভিশাপ।ভয়ার্ত শোণিত-চক্ষে নামে কালোছায়া,
রক্তাক্ত ঝটিকা আনে মূর্ত শিহরণ
দিক্প্রান্তে শোকাতুরা হাসে ক্রূর হাসি,
রোগগ্রস্ত সন্তানের অদ্ভুত মরণ।দৃষ্টিহীন আকাশের নিষ্ঠুর সান্ত্বনাঃ
ধূ-ধূ করে চেরাপুঞ্জি-... | https://www.bangla-kobita.com/sukanta/nibrittir-purbe/ |
82 | আবিদ আনোয়ার | পাথরে গজানো ফুল | রূপক | নিরালা বাড়ির পুকুরের ঘাটে
স্নানরতা রাঙা নিবিড় বউয়ের মতো
তোমার কবিতা ডুব দিয়ে ওঠে
রূপনারাণের জলে,
যদিও অমোঘ নিজেকেও ফাড়ো
দ্বিধার করাতকলে।হয়তো বা খোঁজো কালের নালী-ঘা ঘেঁয়ো মাছিদের মতো,
নিবিষ্ট মনে ঘেঁটে-ঘুঁটে দেখো শতকের পচা মল,
তবু চাও পূত জলাঙ্গী থেকে ক’ফোঁটা ঝরুক
চেতনার ক্ষতে বিশুদ্ধতার জল।তোমার কবিতা কংক্রিটে ঘাস,
প... | https://www.bangla-kobita.com/abid50anwar/pathore-gojano-phul/ |
1973 | বিনয় মজুমদার | মুকুরে প্রতিফলিত | প্রেমমূলক | মুকুরে প্রতিফলিত সূর্যালোক স্বল্পকাল হাসে |
শিক্ষায়তনের কাছে হে নিশ্চল, স্নিগ্ধ দেবদারু
জিহ্বার উপরে দ্রব লবণের মত কণা-কণা
কী ছড়ায়, কে ছড়ায় ; শোনো, কী অস্ফুট স্বর, শোনো
‘কোথায়, কোথায় তুমি, কোথায় তোমার ডানা, শ্বেত পক্ষীমাতা,
এই যে এখানে জন্ম, একি সেই জনশ্রুত নীড় না মৃত্তিকা?
নীড় না মৃত্তিকা পূর্ণ এ অস্বচ্ছ মৃত্যুময় ... | http://kobita.banglakosh.com/archives/4044.html |
1715 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | হ্যালো দমদম | রূপক | আমার হাতের মধ্যে টেলিফোন;
আমার পায়ের কাছে খেলা করছে
সূর্যমণি মাছেরা।
পিচ-বাঁধানো সড়কের উপর দিয়ে
নৌকো চালিয়ে আমি
পৃথিবীর তিন-ভাগ জল থেকে এক-ভাগ ডাঙায় যাব।
সেই নৌকোর জন্যে আমি বসে আছি;
আর, পাঁচ মিনিট পরপর
ডায়াল ঘুরিয়ে চিৎকার করছি:
হ্যালো দমদম…হ্যালো দমদম…হ্যালো…
আমার মাথার উপরে জ্বলছে নিয়ন-বাতি;
আর আমার গোড়ালির চারপাশে... | https://banglarkobita.com/poem/famous/1603 |
3660 | রবীন্দ্রনাথ ঠাকুর | ভারতের কোন্ বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি | ভক্তিমূলক | ভারতের কোন্ বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি
হে আচার্য জগদীশ। কী অদৃশ্য তপোভূমি
বিরচিলে এ পাষাণনগরীর শুষ্ক ধূলিতলে।
কোথা পেলে সেই শান্তি এ উন্মত্ত জনকোলাহলে
যার তলে মগ্ন হয়ে মুহূর্তে বিশ্বের কেন্দ্র-মাঝে
দাঁড়াইলে একা তুমি– এক যেথা একাকী বিরাজে
সূর্যচন্দ্র পুষ্পপত্র-পশুপক্ষী-ধুলায়-প্রস্তরে–
এক তন্দ্রাহীন প্রাণ নিত্য যেথা নি... | https://www.bangla-kobita.com/rabindranath/varoter-kon-briddho-hrishir-torun-murti-tumi/ |
5022 | শামসুর রাহমান | বিকল্প | প্রেমমূলক | যখন আমার কেউ থাকে না,
তখনও সে থাকে। সকল সময় ওর ঠোঁটে
শরতের রোদ্দুরের মতো
হাসি জড়ানো। ওর ঘন কালো চুলের বিন্যাস
কখনো বিপর্যস্ত; শরীরের ঢেউ
স্বপ্নের নক্শা আঁকে অবিরত সন্ধ্যার
আবছা স্বপ্নাভায়, রাত্রির স্তব্ধতায়।
তার কাছে যেন আমি প্রার্থনা করি
ভালোবাসবার অবসর এবং অমিতরায়ের ধরনে
তার কানে কানে বলি, আমার ভালোবাসা নয়
ঘড়ার জল, ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/bikolpo/ |
4929 | শামসুর রাহমান | পুরাণ | মানবতাবাদী | হে পিতৃপুরুষবর্গ তোমরা মহৎ ছিলে জানি,
রূপদক্ষ কীর্তির প্রভাবে আজো পাতঃস্মরণীয়,
সে কথা বিশ্বাস করি। যে-প্রাসাদ করেছো নির্মাণ
প্রজ্ঞায় অক্লান্ত শ্রমে, জোগায় তা কতো ভ্রাম্যমাণ
চোখের আনন্দ নিত্যঃ অতীতের ডালপালা এসে
চোখে-মুখে লাগে আর ফুটে ওঠে সৃষ্টির বিস্ময়।আরো গাঢ় অন্ধকারে ভিজিয়ে শরীর পেঁচা, কাক
অথবা বাদুড় আসে শূন্য কক্ষে ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/puran/ |
1947 | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | বৃষ্টি | মানবতাবাদী | চল নামি-আষাঢ় আসিয়াছে-চল নামি।
আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, একা এক জনে যূথিকাকলির শুষ্ক মুখও ধুইতে পারি না-মল্লিকার ক্ষুদ্র হৃদয় ভরিতে পারি না। কিন্তু আমরা সহস্র সহস্র, লক্ষ লক্ষ, কোটি কোটি,-মনে করিলে পৃথিবী ভাসাই। ক্ষুদ্র কে?
দেখ, যে একা, সেই ক্ষুদ্র, সেই সামান্য। যাহার ঐক্য নাই, সেই তুচ্ছ। দেখ, ভাই সকল কেহ এ... | https://banglarkobita.com/poem/famous/934 |
3393 | রবীন্দ্রনাথ ঠাকুর | পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে | প্রকৃতিমূলক | পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে
শূন্যে আর ধরাতলে মন্ত্র বাঁধে ছন্দে আর মিলে।
বনেরে করায় স্নান শরতের রৌদ্রের সোনালি।
হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি।
মাঝখানে আমি আছি,
চৌদিকে আকাশ তাই দিতেছে নিঃশব্দ করতালি।
আমার আনন্দে আজ একাকার ধ্বনি আর রঙ,
জানে তা কি এ কালিম্পঙ।
ভান্ডারে সঞ্চিত করে পর্বতশিখর
অন্তহীন যুগ-যুগান... | https://www.bangla-kobita.com/rabindranath/paharay-nila-ar-diganta-nila/ |
4588 | শামসুর রাহমান | কিংবদন্তী | মানবতাবাদী | ধারে কাছেই একটা বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে থাকে,
সেখানে রোজ নিরিবিলি চাইতো যেতে।
কিন্তু আমার হয় না যাওয়া কোনোদিনই।
ফটকে নেই দৈত্যপানা মুখের মানুষ,
কুকুর টুকুর নেইকো কিছুই;
সকালবেলা কিংবা কোনো রক্তজবা-কমান গোধূলিতে
কিংবা ঝোড়ো হাওয়ার রাতে সেই বাড়িতে
তবু আমার হয় না যাওয়া কোনোদিনই।সেই বাড়িতে থাকে যারা, নয়তো তারা শত্রু আমার।
তী... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kigbodonti/ |
4248 | শক্তি চট্টোপাধ্যায় | সন্ধ্যায় দিলো না পাখি | চিন্তামূলক | শালিখের ডাকে আমি হয়েছি বাহির
রোজ ঘর থেকে
পাতায় লুকায় সে যে ডেকে
জনশূন্য অথচ নিবিড়
এ-উঠানে শালিখেরই ভিড়!দুপুরে শালিখের হাতে
ভাসিয়ে দিয়েছি অকস্মাতে
চেতনার পাখা–
ডাকের আড়ালে তার বেদনাই রাখা।সন্ধ্যায় দিলো না আর প্রতি ডাকে সারা
শালিখের দল
আমার জীবন যেন শ্রুতির নিষ্ফল
প্রবাসের পাড়া
সন্ধ্যায় দিলো না পাখি প্রতি ডাকে সাড়া। | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/shondhyay-dilo-na-pakhi/ |
1611 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | দেখা-শোনা, ক্বচিৎ কখনো | প্রেমমূলক | সর্বদা দেখি না, শুধু মাঝে-মাঝে দেখতে পাই।
যেমন গভীর রাত্রে, অন্ধকারে,
ক্বচিৎ কখনো
দুঃখের তাপিত বুক, বুকের উন্মত্ত ওঠানামা
করতলে ধরা পড়ে,
যেমন সমস্ত কিছু আঙুলের চক্ষু দিয়ে দেখা যায়!
সেইমতো।
যে-শরীর কোথাও দেখিনি, তার নতজানু অর্পিত ভঙ্গিমা;
যে-ওষ্ঠ কোথাও নেই, তার নিমন্ত্রণ;
যে-কঙ্কণ কোথাও ছিল না, তার রিনিঠিনি;
যে-আতর কোথা... | https://banglarkobita.com/poem/famous/1638 |
3314 | রবীন্দ্রনাথ ঠাকুর | নিদ্রিতা | প্রেমমূলক | একদা রাতে নবীন যৌবনে
স্বপ্ন হতে উঠিনু চমকিয়া,
বাহিরে এসে দাঁড়ানু একবার---
ধরার পানে দেখিনু নিরখিয়া ।
শীর্ণ হয়ে এসেছে শুকতারা,
পূর্বতটে হতেছে নিশিভোর ।
আকাশকোণে বিকাশে জাগরণ,
ধরণীতলে ভাঙে নি ঘুমঘোর ।
সমুখে প'ড়ে দীর্ঘ রাজপথ,
দু ধারে তারি দাঁড়ায়ে তরুসার,
নয়ন মেলি সুদূর-পানে চেয়ে
আপন-মনে ভাবিনু একবার---
অরুণ-রাঙা ... | https://www.bangla-kobita.com/rabindranath/nidrita/ |
4804 | শামসুর রাহমান | তোমার ঔদাস্য | প্রেমমূলক | ইদানীং তুমি বড় বেশি ঔদাস্যের কথা বলো,
বড় বেশি তুমি খেলে যাচ্ছো ধুধু নির্লিপ্তির হাতে-
যেন সূর্যরাজা তার অন্ধকার রাণীকে সপ্রাণ
করে না চুম্বন আর, যেন দূর স্বপ্নের গাংচিল
এখন তোমার চারপাশে ওড়াউড়ি ভুলে গেছে,
কোনো ফুলে ঘ্রাণ নেই, সবচে সুস্বাদু ফলও খুব
স্বাদহীন, এ রকম তোমার ধরন ইদানীং।যখন তোমার কণ্ঠস্বরে ঔদাস্যের ছায়া পড়ে,
হ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tomar-oudasyo/ |
3318 | রবীন্দ্রনাথ ঠাকুর | নিন্দুকের দুরাশা | নীতিমূলক | মালা গাঁথিবার কালে ফুলের বোঁটায়
ছুঁচ নিয়ে মালাকর দুবেলা ফোটায়।
ছুঁচ বলে মনদুঃখে, ওরে জুঁই দিদি,
হাজার হাজার ফুল প্রতিদিন বিঁধি,
কত গন্ধ কোমলতা যাই ফুঁড়ে ফুঁড়ে
কিছু তার নাহি পাই এত মাথা খুঁড়ে।
বিধি-পায়ে মাগি বর জুড়ি কর দুটি
ছুঁচ হয়ে না ফোটাই, ফুল হয়ে ফুটি।
জুঁই কহে নিশ্বসিয়া, আহা হোক তাই,
তোমারো পুরুক বাঞ্ছা আমি রক্ষা প... | https://www.bangla-kobita.com/rabindranath/ninduker-durasha/ |
5933 | সৈয়দ শামসুল হক | তুমিই শুধু তুমি | স্বদেশমূলক | তোমার দেহে লতিয়ে ওঠা ঘন সবুজ শাড়ি।
কপালে ওই টকটকে লাল টিপ।
আমি কি আর তোমাকে ছেড়ে
কোথাও যেতে পারি?
তুমি আমার পতাকা, আমার কৃষির বদ্বীপ।করতলের স্বপ্ন-আমন ধানের গন্ধ তুমি
তুমি আমার চিত্রকলার তুলি।
পদ্য লেখার ছন্দ তুমি−সকল শব্দভুমি।
সন্তানের মুখে প্রথম বুলি।বুকে তোমার দুধের নদী সংখ্যা তেরো শত।
পাহাড় থেকে সমতলে যে নামি−ন... | https://www.bangla-kobita.com/shamsulhaque/tumi-e-shudhu-tumi/ |
5286 | শামসুর রাহমান | সে এক মাটির ঘর | চিন্তামূলক | আমি ভূমিষ্ঠ হয়েছিলাম এই শহরের অখ্যাত গলির
এক মাটির ঘরে;
এতকাল পরেও হঠাৎ যখন আমার হাত
নিজের অজান্তেই নাকের কাছে এসে যায়,
একটা মন-কেমন করা সোঁদা গন্ধ পাই।
যে ঘরে প্রথম চোখ মেলেছিলাম
কার্তিকের রৌদ্রে, সে-ঘরে পড়ত একটা গেয়ারা
গাছের ছায়া,
সে ছায়া এখনও ঘন হয়ে আছে আমার চোখে।
এখনও পেয়ারা গাছের আনন্দিত সবুজ পাতাগুলি
মর্মরিত আমার... | https://www.bangla-kobita.com/shamsurrahman/se-ek-matir-ghor/ |
666 | জয় গোস্বামী | জলহাওয়ার লেখা | প্রেমমূলক | স্নেহসবুজ দিন
তোমার কাছে ঋণ
বৃষ্টিভেজা ভোর
মুখ দেখেছি তোর
মুখের পাশে আলো
ও মেয়ে তুই ভালো
আলোর পাশে আকাশ
আমার দিকে তাকা–
তাকাই যদি চোখ
একটি দীঘি হোক
যে-দীঘি জ্যোৎস্নায়
হরিণ হয়ে যায়
হরিণদের কথা
জানুক নীরবতা–
নীরব কোথায় থাকে
জলের বাঁকে বাঁকে
জলের দোষ? — নাতো!
হাওয়ায় হাত পাতো!
হাওয়ার খেলা? সেকি!
মাটির থেকে দেখি!
মাটিরই গু... | http://kobita.banglakosh.com/archives/1683.html |
2195 | মহাদেব সাহা | নিসর্গের খুন | প্রকৃতিমূলক | এই প্রকৃতি একদিন আমাদের গ্রাস করবে
জিরাফের মতো গ্রীবা বড়িয়ে অকস্মাৎ,
কাঁঠালিচাপার বন, এই জ্যোৎস্নারাত
অমলিন নিসর্গের শোভা হানাদার দস্যুর মতো
ভয়ঙ্করভাবে ছুটে আসবে
আমাদের দিকে,অবরোধ করবে ঘরবাড়ি, শস্যের গোলা
খাদ্যভান্ডার লুট করে নিয়ে যাবে আমাদের মুখের গ্রাস
ভেঙে ফেলবে যাতায়াতযোগ্য স্থলপথ,
এই শান্ত চুপচাপ জলরাশি একদিন ধেয়ে... | https://banglarkobita.com/poem/famous/1471 |
5475 | সুকান্ত ভট্টাচার্য | তারুণ্য | মানবতাবাদী | হে তারুণ্য, জীবনের প্রত্যেক প্রবাহ
অমৃতের স্পর্শ চায়; অন্ধকারময়
ত্রিকালের কারাগৃহ ছিন্ন করি’
উদ্দাম গতিতে বেদনা-বিদ্যুৎ-শিখা
জ্বালাময় আত্মার আকাশে, ঊর্ধ্বমুখী
আপনারে দগ্ধ করে প্রচণ্ড বিস্ময়ে।
জীবনের প্রতি পদপে তাই বুঝি
ব্যাথাবিদ্ধ বিষণ্ণ বিদায়ে। রক্তময়
দ্বিপ্রহরে অনাগত সন্ধ্যার আভাসে
তোমার অক্ষয় বীজ অঙ্কুরিত যবে
বিষ-মগ... | https://www.bangla-kobita.com/sukanta/tarunyo/ |
5155 | শামসুর রাহমান | যদি সে-পাখি বলে যেত | রূপক | হঠাৎ মধ্যরাতে কেন যে উধাও হল ঘুম,
বুঝতে পারিনি। অনেকক্ষণ জানালার বাইরে
তাকিয়ে অন্ধকার আর গাছের পাতাগুলোর
কাঁপুনি দেখে নিজেকে কেন যেন ভীষণ
অসহায় মনে হল। বুঝিবা জানালায়
রাতজাগা এক পাখি এসে বসল।পাখিকে বেশ কিছুক্ষণ চুপ থাকতে দেখে
ভাবলাম সে বুঝি বোবা। অথচ
বেশ পরে ওর বেজায় খড়খড়ে স্বর শুনে নিজের
ভুল গেল ভেঙে। ওর ওই নীরবতা এবং... | https://www.bangla-kobita.com/shamsurrahman/jodi-se-pakhi-bole-jeto/ |
1018 | জীবনানন্দ দাশ | ঘোড়া | রূপক | আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয়:
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে;
প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনও ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে।আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায়;
বিষন্ন খড়ের শব্দ ঝরে পড়ে ইস্পাতের কলে;
চায়ের পেয়ালা ক'টা বেড়ালছানার মতো - ঘুমে-ঘ... | https://www.bangla-kobita.com/jibanananda/ghora/ |
558 | কাজী নজরুল ইসলাম | হিন্দি গান | ভক্তিমূলক | ॥ ১॥ আজ বন-উপবন-মে
চঞ্চল মেরে মন-মে
মোহন মুরলীধারী কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।
সুনো মোহন নূপুর গুঁজত হ্যায়,
বাজে মুরলী বোলে রাধা নাম॥
কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম॥
বোলে বাঁশরি আও শ্যাম-পিয়ারি–
ঢুঁড়ত হ্যায় শ্যাম-বিহারী,
বনবালা সব চঞ্চল
ওড়াওয়ে অঞ্চল
কোয়েল সখী গাওয়ে সাথ গুণধাম॥
কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম॥
ফুলকলি ভোলে ঘুংঘট খো... | https://www.bangla-kobita.com/nazrulislam/hindi-gan/ |
3872 | রবীন্দ্রনাথ ঠাকুর | শূন্য ছিল মন | প্রেমমূলক | না-কোলাহলে-ঢাকা
নানা-আনাগোনা-আঁকা
দিনের মতন।
নানা-জনতায়-ফাঁকা
কর্মে-অচেতন
শূন্য ছিল মন।জানি না কখন এল নূপুরবিহীন
নিঃশব্দ গোধূলি।
দেখি নাই স্বর্ণরেখা
কী লিখিল শেষ লেখা
দিনান্তের তুলি।
আমি যে ছিলাম একা
তাও ছিনু ভুলি।
আইল গোধূলি।হেনকালে আকাশের বিস্ময়ের মতো
কোন্ স্বর্গ হতে
চাঁদখানি লয়ে হেসে
শুক্লসন্ধ্যা এল ভেসে
আঁধারের স্... | https://www.bangla-kobita.com/rabindranath/shunyo-chilo-mon/ |
4948 | শামসুর রাহমান | প্রণয়কৌতুকী তুই | প্রেমমূলক | প্রণয়কৌতুকী তুই, ওরে যদি বলি সরাসরি,
ছিনালি স্বভাব তোর, সুনিশ্চিত জানি
হবে না সত্যের অপলাপ। একদা দুপুরে তুই,
সে তো আজ নয়, যৌবনের জ্বলজ্বলে
ফাল্গুনে আমার থরথর
পিপাসার্ত ওষ্ঠে দিয়েছিলি এঁকে প্রগাঢ় চুম্বন।অপরূপ আলিঙ্গনে সেই যে আমাকে বেঁধেছিলি,
অতীন্দ্রিয় সেই গাঢ় স্পর্শে করেছি ভ্রমণ দূর মেঘলোকে,
স্বর্গীয় হ্রদের তীরে শুয়ে
অ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/pronoykoutuki-tui/ |
1208 | জীবনানন্দ দাশ | শ্মশান | চিন্তামূলক | কুহেলির হিমশয্যা অপসারি ধীরে
রূপময়ী তন্বী মাধবীরে
ধরণী বরিয়া লয় বারে-বারে-বারে!
-আমাদের অশ্রুর পাথারে
ফুটে ওঠে সচকিতে উৎসবের হাসি,-
অপরূপ বিলাসের বাঁশি!
ভগ্ন প্রতিমারে মোরা জীবনের বেদীতটে আরবার গড়ি,
ফেনাময় সুরাপাত্র ধরি
ভুলে যাই বিষের অস্বাদ!
মোহময় যৌবনের সাধ
আতপ্ত করিয়া তোলে স্থবিরের তুহিন অধর!
চিরমৃত্যুচর
হে মৌন শ্মশ... | https://www.bangla-kobita.com/jibanananda/shosan/ |
5840 | সুনীল গঙ্গোপাধ্যায় | ভালোবাসার পাশেই | প্রেমমূলক | ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে
ওকে আমি কেমন করে যেতে বলি
ও কি কোনো ভদ্রতা মানবে না?
মাঝে মাঝেই চোখ কেড়ে নেয়,
শিউরে ওঠে গা
ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে।
দু’হাত দিয়ে আড়াল করা আলোর শিখাটুকু
যখন তখন কাঁপার মতন তুমি আমার গোপন
তার ভেতরেও ঈর্ষা আছে, রেফের মতন
তীক্ষ্ম ফলা
ছেলেবেলার মতন জেদী
এদিক ওদিক তাকাই তবু মন ত... | https://banglarkobita.com/poem/famous/1802 |
5614 | সুকুমার রায় | ছোটে হনহন | ছড়া | চলে হন্ হন্ ছোটে পন্ পন্
ঘোরে বন্ বন্ কাজে ঠন্ ঠন্
বায়ু শন্ শন্ শীতে কন্ কন্
কাশি খন্ খন্ ফোঁড়া টন্ টন্
মাছি ভন্ ভন্ থালা ঝন্ ঝন্ (অন্যান্য ছড়াসমূহ) | https://www.bangla-kobita.com/sukumar/chote-honhon/ |
1511 | নির্মলেন্দু গুণ | যতটুকু প্রেমে | চিন্তামূলক | বৈরীতে বিশ্বাসী নই, হিংস্রতা মানায় সিংহে, বনরাজ্যে,
তাই জীবজ্ঞানে ক্ষমা করি সব অরণ্যের ক্ষিপ্র ব্যভিচার।
সিংহ নেই, ছড়ানো ভুবন জুড়ে প্রেমার্ত বোধের অশ্ব ছোটে
প্রতিদিন। রেশমী কেশর থেকে ঝরে নিত্য মানবিক ক্ষুধার
চুম্বন। সিংহের শোণিত বীর্যে তবু ফের ধুয়ে আসি হৃদয়ের
পরাজিত ভীরুতা আমার। প্রকৃত বিশ্বাস নেই প্রকৃতির
বৈরী বসবাসে,... | https://www.bangla-kobita.com/nirmalendugoon/jototuku-prem/ |
5168 | শামসুর রাহমান | যে এলো তোমার কাছে | সনেট | যে এলো তোমার কাছে অবশেষে উড়িয়ে আঁচল
বিরূপ হাওয়ায় তার সৌন্দর্য তুলনাহীন; তাকে
দেখে তুমি দূরবর্তী সন্ধ্যায় হঠাৎ অচেনাকে
বড় বেশী চেনা বলে অন্তরালে কেমন চঞ্চল
হ’য়ে উঠেছিলে, তার সুগভীর চোখের কাজল,
মনে হলো, যুগ-যুগান্তের স্মৃতি নিয়ে কাকে ডাকে
স্বপ্নের সংকেতে, তুমি ভেবেছিলে হয়তো তোমাকে
নিয়ে যাবে খৃষ্টপূর্ব কালে, শুষে নেবে অমঙ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/je-elo-tomar-kache/ |
3768 | রবীন্দ্রনাথ ঠাকুর | যতক্ষণ স্থির হয়ে থাকি | চিন্তামূলক | যতক্ষণ স্থির হয়ে থাকি
ততক্ষণ জমাইয়া রাখি
যতকিছু বস্তুভার।
ততক্ষণ নয়নে আমার
নিদ্রা নাই;
ততক্ষণ এ বিশ্বেরে কেটে কেটে খাই
কীটের মতন;
ততক্ষণ
চারি দিকে নেমে নেমে আসে আবরণ;
দুঃখের বোঝাই শুধু বেড়ে যায় নূতন নূতন;
এ জীবন
সতর্ক বুদ্ধির ভারে নিমেষে নিমেষে
বৃদ্ধ হয় সংশয়ের শীতে, পক্ককেশে।
যখন চলিয়া যাই সে-চলার বেগে
বিশ্বের আঘাত লে... | https://banglarkobita.com/poem/famous/1930 |
4123 | রেদোয়ান মাসুদ | এত রূপ তোমার কি করে তোমায় ভুলি | প্রেমমূলক | এত রূপ তোমার কি করে তোমায় ভুলি?
সারাক্ষণ তাই দু’চোখ মেলে তোমায় দেখি।
হৃদয়ের ডায়রিতে রঙ তুলি দিয়ে তোমারি ছবি আঁকি
যেন যেতে নাহি পার কোন দিন আমায় ছাড়ি।
যেদিকে তাকাই সেদিকেই দেখি তোমারি ছবি
মনের জানালা খুলে তোমারি কথা ভাবি।
তুলসী পাতার মত নরম তোমার ঐ হাত খানি
মন চায় সারাক্ষণ হাতটি ধরে রাখি।
বল কি করে তোমায় ভুলতে পারি?
যখন... | http://kobita.banglakosh.com/archives/2178.html |
4681 | শামসুর রাহমান | গুঢ় সহবতে | সনেট | বেলী আর কনকচাঁপার গুঢ় সহবতে থাকি,
বেশ আছি সর্ষে ক্ষেত, প্রজাপতি, শালুক, শামুক,
দোয়েল ঘুঘুর সঙ্গে। কোকিলের সঙ্গে কুহু ডাকি
নির্জন নেপথ্যেঃ কত বলাবলি-লোকটা কী সুখ
পায় এতে? চুল খায় রূপালি আদর, রাতে ভালো
ঘুম নেই, থাকি না কখনো হুজরায়। খোলা মাঠ,
জোনাকির দাওয়াত কবুল করি, চাঁদের আলোয়
ওজু সারি বারংবার। মধ্যরাতে পুকুরের ঘাটডেকে ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/gur-sohobote/ |
267 | কাজী নজরুল ইসলাম | কমল-কাঁটা | মানবতাবাদী | আজকে দেখি হিংসা-মদের মত্ত-বারণ-রণে
জাগ্ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে।
উঠল কখন ভীম কোলাহল,
আমার বুকের রক্ত-কমল
কে ছিঁড়িল-বাঁধ-ভরা জল
শুধায় ক্ষণে ক্ষণে।
ঢেউ-এর দোলায় মরাল-তরী নাচ্বে না আন্মনে।।
কাঁটাও আমার যায় না কেন, কমল গেল যদি!
সিনান-বধূর শাপ শুধু আজ কুড়াই নিরবধি!
আস্বে কি আর পথিক-বালা?
প’রবে আমার মৃণাল-মালা?... | https://banglarkobita.com/poem/famous/847 |
3106 | রবীন্দ্রনাথ ঠাকুর | জীবনে যত পূজা | ভক্তিমূলক | জীবনে যত পূজা
হল না সারা,
জানি হে জানি তাও
হয় নি হারা।
যে ফুল না ফুটিতে
ঝরেছে ধরণীতে,
যে নদী মরুপথে
হারালো ধারা,
জানি হে জানি তাও
হয় নি হারা। জীবনে আজো যাহা
রয়েছে পিছে,
জানি হে জানি তাও
হয় নি মিছে।
আমার অনাগত
আমার অনাহত
তোমার বীণা-তারে
বাজিছে তারা–
জানি হে জানি তাও
হয় নি হারা। | http://kobita.banglakosh.com/archives/467.html |
3651 | রবীন্দ্রনাথ ঠাকুর | ভজহরি | ছড়া | হংকঙেতে সারাবছর আপিস করেন মামা ,
সেখান থেকে এনেছিলেন চীনের দেশের শ্যামা ,
দিয়েছিলেন মাকে,
ঢাকার নীচে যখন-তখন শিস দিয়ে সে ডাকে।
নিচিনপুরের বনের থেকে ঝুলির মধ্যে ক'রে
ভজহরি আনত ফড়িঙ ধরে ।
পাড়ায় পাড়ায় যত পাখি খাঁচায় খাঁচায় ঢাকা
আওয়াজ শুনেই উঠত নেচে , ঝাপট দিত পাখা ।
কাউকে ছাতু , কাউকে পোকা , কাউকে দিত ধান ,
অসুখ... | https://www.bangla-kobita.com/rabindranath/bujhare/ |
2112 | মহাদেব সাহা | কতো নতজানু হবো, দাঁতে ছোঁবো মাটি | মানবতাবাদী | কতো নতজানু হবো, কতো দাঁতে ছোঁবো মাটি
এই শিরদাঁড়া হাঁটু ভেঙে
কতোবার হবো ন্যুব্জ আধোমুখ?
আজীবন সেজদার ভঙ্গিতে কতো আর নোয়াবো শরীর?
এক রকম স্পষ্ট দাঁড়ানো দৃঢ়ভাব
কারো কারো সহজাত থাকে,
মানুষের মধ্যে থেকে তাহাদের পাঁচফুট নয় ইঞ্চি মাথা
মানুষের চে’ও কিছু উঁচু
আমি কতো আর নতজানু হবো
দাঁতে ছোঁবো মাটি?
আমার জনক সে কি জন্ম থেকে নিয়ে... | https://banglarkobita.com/poem/famous/1451 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.