id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
3008 | রবীন্দ্রনাথ ঠাকুর | গিরিবক্ষ হতে আজি | প্রকৃতিমূলক | গিরিবক্ষ হতে আজি
ঘুচুক কুজ্ঝটি-আবরণ,
নূতন প্রভাতসূর্য
এনে দিক্ নবজাগরণ।
মৌন তার ভেঙে যাক,
জ্যোতির্ময় ঊর্ধ্ব লোক হতে
বাণীর নির্ঝরধারা
প্রবাহিত হোক শতস্রোতে। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/giribokkho-hote-aji/ |
1910 | পূর্ণেন্দু পত্রী | স্বপ্নগুলি হ্যাঙ্গারে রয়েছে | চিন্তামূলক | মুহূর্তের সার্থকতা মানুষের কাছে আজ
বড় বেশি প্রিয়।
জীবনের স্থাপত্যের উচ্চতা ও অভিপ্রায়মালা
ছেঁটে ছোট করে দিতে
চতুর্দিকে উগ্র হয়ে রয়েছে সেলুন।
মানুষের ভাঙা-চোরা ভুরুর উপরে
চাঁদের ফালির মতো
আজ কোনো স্থির আলো নেই।
ছাতার দোকানে ছাতা যে-রকম ঝোলে
সেইভাবে মানুষের রক্ত ও চন্দনমাখা স্বপ্নগুলি
হ্যাঙ্গারে রয়েছে। | https://banglarkobita.com/poem/famous/1290 |
4241 | শক্তি চট্টোপাধ্যায় | যদি | প্রেমমূলক | যদি পারো দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি
দাও দুঃখ, দুঃখ দাও – আমি দুঃখ পেতে ভালোবাসি।
তুমি সুখ নিয়ে থাকো, সুখে থাকো, দরজা হাট-খোলা।আকাশের নিচে, ঘরে , শিমূলের সোহাগে স্তম্ভিত
আমি পদপ্রান্ত থেকে সেই স্তম্ভ নিরীক্ষণ করি।
যেভাবে বৃক্ষের নিচে দাঁড়ায় পথিক, সেইভাবেএকা একা দেখি ঐ সুন্দরের সংশ্লিষ্ট পতাকা।ভালো হোক মন্দ হোক যায়... | https://www.kobitacocktail.com/%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%9f/#respond |
3990 | রবীন্দ্রনাথ ঠাকুর | স্তুতি নিন্দা | নীতিমূলক | স্তুতি নিন্দা বলে আসি, গুণ মহাশয়,
আমরা কে মিত্র তব? গুণ শুনি কয়,
দুজনেই মিত্র তোরা শত্রু দুজনেই—
তাই ভাবি শত্রু মিত্র কারে কাজ নেই। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/stuti-ninda/ |
4038 | রবীন্দ্রনাথ ঠাকুর | হিন্দুস্থান | স্বদেশমূলক | মোরে হিন্দুস্থান
বারবার করেছে আহ্বান
কোন্ শিশুকাল হতে পশ্চিমদিগন্ত-পানে
ভারতের ভাগ্য যেথা নৃত্যলীলা করেছে শ্মশানে,
কালে কালে
তাণ্ডবের তালে তালে,
দিল্লিতে আগ্রাতে
মঞ্জীরঝংকার আর দূর শকুনির ধ্বনি-সাথে;
কালের মন্থনদণ্ডঘাতে
উচ্ছলি উঠেছে যেথা পাথরের ফেনস্তূপে
অদৃষ্টের অট্টহাস্য অভ্রভেদী প্রাসাদের রূপে।
লক্ষ্মী-অলক্ষ্মীর দু... | https://www.bangla-kobita.com/rabindranath/hiduthan/ |
4281 | শহীদ কাদরী | তোমাকে অভিবাদন প্রিয়তমা | প্রেমমূলক | ভয় নেই
আমি এমন
ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী
গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে
মার্চপাস্ট করে চলে যাবে
এবং স্যালুট করবে
কেবল তোমাকে প্রিয়তমা।
ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো
বন-বাদাড় ডিঙ্গিয়ে
কাঁটা-তার, ব্যারিকেড পার হয়ে, অনেক
রণাঙ্গনের স্মৃতি নিয়ে
আর্মার্ড-কারগুলো এসে দাঁড়াবে
ভায়োলিন বোঝাই করে
কেবল তোমার দোরগোড়ায় প্র... | http://kobita.banglakosh.com/archives/4158.html |
3650 | রবীন্দ্রনাথ ঠাকুর | ভজনমন্দিরে তব | মানবতাবাদী | ভজনমন্দিরে তব
পূজা যেন নাহি রয় থেমে,
মানুষে কোরো না অপমান।
যে-ঈশ্বরে ভক্তি কর,
হে সাধক, মানুষের প্রেমে
তাঁরি প্রেম করো সপ্রমাণ। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/vojonmondire-tob/ |
4616 | শামসুর রাহমান | কেন মানুষের মুখ | চিন্তামূলক | কেন মানুষের মুখ বারবার ম্লান হয়ে যাবে?
কেন আমাদের হাতে পায়রা পাথর হয়ে যাবে?
মুখের ভেতরে কেন অমাবস্যা ঊর্ণাজাল বুনে
যাবে ক্রমাগত? যোদ্ধবেশে শত শত
কংকাল সওয়ার হয়ে আসে
কেন রাতে ভৌতিক ঘোড়ায়?
কেন আমাদের
এত মৃত্যু দেখে যেতে হবে অসহায় ভঙ্গিমায়?অবেলায় একটি বিপুল উল্টে-যাওয়া দোয়াতের কালির ধরনে
রক্তধারা বয়ে যায়। রক্তভেজা চুলে শব... | https://www.bangla-kobita.com/shamsurrahman/keno-manusher-mukh/ |
3289 | রবীন্দ্রনাথ ঠাকুর | নয়ন | ভক্তিমূলক | নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে।বাসনা বসে মন অবিরত,
ধায় দশ দিশে পাগলের মতো।
স্থির আঁখি তুমি ক্ষরণে শতত
জাগিছ শয়নে স্বপনে।সবাই ছেড়েছে নাই যার কেহ
তুমি আছ তার আছে তব কেহ
নিরাশ্রয় জন পথ যার যেও
সেও আছে তব ভবনে।তুমি ছাড়া কেহ সাথি নাই আর
সমুখে অনন্ত জীবন বিস্তার,
কাল পারাপ... | https://www.kobitacocktail.com/%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/ |
1785 | পূর্ণেন্দু পত্রী | একমুঠো জোনাকী | রূপক | একমুঠো জোনাকীর আলো নিয়ে
ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার।
একমুঠো জোনাকীর আলো পেয়ে
এক একটা যুবক হয়ে যাচ্ছে জলটুঙি পাহাড়
যুবতীরা সুবর্ণরেখা।
সাপুড়ের ঝাঁপি খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী
পুজো সংখ্যা খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী।
একমুঠো জোনাকীর আলো নিয়ে
ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার।
ময়দানের মঞ্চে এ... | https://banglarkobita.com/poem/famous/1297 |
1238 | জীবনানন্দ দাশ | সূর্য নক্ষত্র নারী (3)-বেলা অবেলা কালবেলা - | প্রেমমূলক | তুমি আছো জেনে আমি অন্ধকার ভালো ভেবে যে-অতীত আর
যেই শীত ক্লান্তিহীন কাটায়েছিলাম;
তাই শুধু কাটায়েছি।
কাটায়ে জানেছি এই-ই শূন্যে, তবু হৃদয়ের কাছে ছিল অন্য-কোন নাম।
অন্তহীন অপেক্ষার চেয়ে তবে ভালো
দ্বীপাতীত লক্ষ্যে অবিরাম চ’লে যাওয়া | https://banglapoems.wordpress.com/2012/10/11/%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-3-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%85/ |
5046 | শামসুর রাহমান | বেলাশেষে কখনও হয় কি সাধ | চিন্তামূলক | আমি কি এভাবে বারবার
নিজের সঙ্গেই অভিনয় করে যাব?
এই যে এখন কালো পাখিটা আমার
মাথার ওপর দিয়ে উড়ে গেল, ওর
উড়াল আমার সর্বনাশ ডেকে আনবে কি আজ?দেখছি আমার হাত কেমন অসাড় হয়ে যাচ্ছে,
খাতার পাতায় লেখা নয়া শব্দগুলো
কোন্ দুঃস্বপ্নের স্পর্শে কুষ্ঠরোগীর ক্ষতের মতো
হয়ে গেল? উড়ন্ত পাখির
চাঞ্চল্য কোথায় থেমে গেল?তাহ’লে আমি কি ক্রমান্বয়ে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/belasheshe-kokhono-hoy-ki-sadh/ |
5031 | শামসুর রাহমান | বিপর্যস্ত গোলাপ বাগান | মানবতাবাদী | গোলাপ আমাকে দিয়েছে গোলাপ
বৃষ্টিসিক্ত তামস রাত্রিশেষে।
অথচ বিশ্ব বিষকালো আজ
হিংস্র ছোবলে, ভীষণ ব্যাপক দ্বেয়ে।কাল রাত্তিরে যার পদরেখা
পড়েছে আমার নিঝুম স্বপ্নপথে,
সেকি সক্ষম প্রলেপ বুলোতে
স্মৃতি সংকুল আমার পুরোনো ক্ষতে?কাজের গুহায় আমি ইদানীং
শুনি মাঝে মাঝে টেলিফোনে যার গলা,
মধ্য বয়সে ম্লান গোধূলিতে
তাকে প্রিয়তমা কখনো যাবে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/biporjosto-golap-bagan/ |
4807 | শামসুর রাহমান | তোমার গোলাপগুলি | প্রেমমূলক | তোমার গোলাপগুলি আমাকে দেখছে অপলক
অনুরাগে ফুলদানি থেকে। বুঝি ওরা প্রতিনিধি
তোমার; ফলত প্রতিক্ষণ অমন তাকিয়ে থাকে
কেবলি আমার দিকে। লক্ষ করে এই ঘরে বসে
কী করছি আমি, কোন্ বই পড়ি, কিছু লিখি কিনা,
বুঝে নিতে চায় আমি তোমার স্মরণে কতটুকু
মগ্ন আছি, তোমার সুন্দর মুখ আমার দু’ চোখে
পরিস্ফুট কতখানি, দেখে নেয় দর্জির দৃষ্টিতে।যখন ফিরব... | https://www.bangla-kobita.com/shamsurrahman/tomar-golapguli/ |
4920 | শামসুর রাহমান | পার্কের নিঃসঙ্গ খঞ্জ | মানবতাবাদী | পার্কের নিঃসঙ্গ খঞ্জ চেয়েছে চাঁদের কাছে বুঝি
একটি অদ্ভুত স্বপ্ন তাই রাত্রি তাকে
দিল উপহারবিষাদের বিস্রস্ত তনিমা
যেন সে দুর্মর কাপালিক
চন্দ্রমার করোটিতে আকণ্ঠ করবে পান সুতীব্র মদিরাপৃথিবীতে সম্পন্ন গাছের পাতা ঝরে
হরিণের কানের মতন পাতা ঝরে ধ্বনি ঝরে
উজ্জ্বল মাছের
রুপালি আঁশের মতো ধ্বনি ঝরে ঝরে ধ্বনি
ঝরে পৃথিবীতে
সে ধ্বনি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/parker-nisshongo-khonj/ |
5991 | হুমায়ুন আজাদ | ব্যাধিকে রূপান্তরিত করছি মুক্তোয় | চিন্তামূলক | একপাশে শূন্যতার খোলা, অন্যপাশে মৃত্যুর ঢাকনা,
প’ড়ে আছে কালো জলে নিরর্থক ঝিনুক।
অন্ধ ঝিনুকের মধ্যে অনিচ্ছায় ঢুকে গেছি রক্তমাংসময়
আপাদমস্তক বন্দী ব্যাধিবীজ। তাৎপর্য নেই কোন দিকে-
না জলে না দেয়ালে-তাৎপর্যহীন অভ্যন্তরে ক্রমশ উঠছি বেড়ে
শোণিতপ্লাবিত ব্যাধি। কখনো হল্লা ক’রে হাঙ্গরকুমীরসহ
ঠেলে আসে হলদে পুঁজ, ছুটে আসে মরা ... | https://banglarkobita.com/poem/famous/508 |
2187 | মহাদেব সাহা | দুঃখ আছে কতো রকম | চিন্তামূলক | হায় আমাদের দুঃখ আছে কতো রকম
বুকের ক্ষত, মনের বারো গাঢ় জখম
মা যেমন দুঃখ করেন হলো না তার ঘটিবাটি সোনার বাসন
ন্যায্য আসন
ছেলেরা তার দিলো না কেউ
রইলো পড়ে বাইরে যেমন উড়োনচন্ডী
জোয়ারে ঢেউ ;
ঘর হলো না, নিজের কোনো ঠাঁই হলো না পায়ে দাঁড়াবার
হত বাড়াবার
বিপদ আপদ কতোই আছে
মা রাখলেন মনেই চেপে মনের দুঃখ
মনের কাছে,
আমি যেমন দুঃখ করি
... | https://banglarkobita.com/poem/famous/1470 |
3525 | রবীন্দ্রনাথ ঠাকুর | বশীরহাটেতে বাড়ি | হাস্যরসাত্মক | বশীরহাটেতে বাড়ি
বশ-মানা ধাত তার,
ছেলে বুড়ো যে যা বলে
কথা শোনে যার-তার।
দিনরাত সর্বথা
সাধে নিজ খর্বতা,
মাথা আছে হেঁট-করা,
সদা জোড়-হাত তার,
সেই ফাঁকে কুকুরটা
চেটে যায় পাত তার। (খাপছাড়া কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/boshirhatete-bari/ |
909 | জীবনানন্দ দাশ | অন্ধকার | চিন্তামূলক | গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর চ্ছল চ্ছল শব্দে জেগে উঠলাম আবার;
তাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া
গুটিয়ে নিয়েছে যেন
কীর্তিনাশার দিকে।
ধারসিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম- পউষের রাতে-
কোনোদিন আর জাগব না জেনে
কোনোদিন জাগব না আমি- কোনোদিন জাগব না আর-
হে নীল কস্তুরী আভার চাঁদ,
তুমি দিনের আলো নও, উদ্যম... | https://banglarkobita.com/poem/famous/953 |
3784 | রবীন্দ্রনাথ ঠাকুর | যাবার দিন | চিন্তামূলক | যাবার দিনে এই কথাটি বলে যেন যাই -
যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই।
এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে
তারি মধু পান করেছি, ধন্য আমি তাই।
যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই।।বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে,
অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে।
পরশ যাঁরে যায় না করা সকল দেহে দিলেন ধরা,
এইখানে শেষ করেন যদ... | https://www.bangla-kobita.com/rabindranath/jabar-din/ |
1304 | তসলিমা নাসরিন | এখন থেকে আর সত্য বোলো না | মানবতাবাদী | সত্য বললে কিছু লোক আছে খুব রাগ করে,
এখন থেকে আর সত্য বোলো না তসলিমা।
গ্যালিলিওর যুগ নয় এই যুগ, কিন্তু
এই একবিংশ শতাব্দীতেও
সত্য বললে একঘরে করে রাখে সমাজ,
দেশছাড়া করে দেশ।
গৃহবন্দী করে রাষ্ট্র,
রাষ্ট্র শাস্তি দেয়,
সত্য বোলো না।
তার চেয়ে মিথ্যে বলো,
বলো যে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে,
বলো যে সূর্যের যেমন নিজের আলো আছে... | http://kobita.banglakosh.com/archives/1000.html |
5664 | সুকুমার রায় | বুড়ীর বাড়ী | ছড়া | গালভরা হাসিমুখে চালভাজা মুড়ি,
ঝুরঝুরে প'ড়ো ঘরে থুর্থুরে বুড়ী৷
কাঁথাভরা ঝুলকালি, মাথাভরা ধুলো,
মিট্মিটে ঘোলা চোখ, পিট খানা কুলো৷
কাঁটা দিয়ে আঁটা ঘর—আঠা দিয়ে সেঁটে,
সূতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে৷
ভর দিতে ভয় হয় ঘর বুঝি পড়ে,
খক্ খক্ কাশি দিলে ঠক্ ঠক্ নড়ে৷
ডাকে যদি ফিরিওয়ালা, হাঁকে যদি গাড়ী,
খসে পড়ে ক... | https://www.bangla-kobita.com/sukumar/burir-bari/ |
1628 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | নিশান | চিন্তামূলক | মাঝে-মাঝে একটু জিরিয়ে নিতে হয়।
ঘুরে-দাঁড়িয়ে মাঝে-মাঝে একবার
দেখতে হয়
পিছনের মানুষজন, ঘরবাড়ি আর
খেতখামার।
মাঝে-মাঝে ভাবতে হয়
এই যে আমি পাথরের ধাপে
পা রেখে-রেখে
পাহাড়-চূড়ার ওই দেবালয়ের দিকে উঠে যাচ্ছি,
এর কি কোনও দরকার ছিল?
আমার মুঠোর মধ্যে খুব শক্ত করে আমি
ধরে রেখেছি সেই নিশান,
পাথরে পা রেখে-রেখে উপরে উঠে গিয়ে
মন্দি... | https://banglarkobita.com/poem/famous/1536 |
1523 | নির্মলেন্দু গুণ | স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো | স্বদেশমূলক | একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’এই শিশু পার্ক সেদিন ছিল না,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না৷
তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?
তা হলে ... | https://www.bangla-kobita.com/nirmalendugoon/post20161130112340/ |
836 | জসীম উদ্দীন | নক্সী কাঁথার মাঠ - দশ | কাহিনীকাব্য | (দশ)নতুন চাষা ও নতুন চাষাণী পাতিল নতুন ঘর,
বাবুই পাখিরা নীড় বাঁধে যথা তালের গাছের পর |
মাঠের কাজেতে ব্যস্ত রূপাই, নয়া বউ গেহ কাজে,
দুইখান হতে দুটি সুর যেন এ উহারে ডেকে বাজে |
ঘর চেয়ে থাকে কেন মাঠ পানে, মাঠ কেন ঘর পানে,
দুইখানে রহি দুইজন আজি বুঝিছে ইহার মানে |আশ্বিন গেল, কার্তিক মাসে পাকিল খেতের ধান,
সারা মাঠ ভরি গাহ... | https://www.bangla-kobita.com/jasimuddin/nokshi-kathar-maath-10/ |
359 | কাজী নজরুল ইসলাম | নব ভারতের হলদিঘাট | স্বদেশমূলক | বালাশোর – বুড়িবালামের তীর –
নব-ভারতের হলদিঘাট,
উদয়-গোধূলি-রঙে রাঙা হয়ে
উঠেছিল যথা অস্তপাট।
আ-নীল গগন-গম্বুজ-ছোঁয়া
কাঁপিয়া উঠিল নীল অচল,
অস্তরবিরে ঝুঁটি ধরে আনে
মধ্য গগনে কোন পাগল!
আপন বুকের রক্তঝলকে
পাংশু রবিরে করে লোহিত,
বিমানে বিমানে বাজে দুন্দুভি,
থরথর কাঁপে স্বর্গ-ভিত।
দেবকী মাতার বুকের পাথর
নড়িল কারায় অকস্মাৎ
বিন... | https://www.bangla-kobita.com/nazrulislam/naba-bharater-haldighat/ |
139 | আল মাহমুদ | মাতৃছায়া | সনেট | হারিয়ে কানের সোনা এ-বিপাকে কাঁদো কি কাতরা?
বাইরে দারুন ঝড়ে নুরে পড়ে আনাজের ডাল,
তস্করের হাত থেকে জেয়র কি পাওয়া যায় ত্বরা –
সে কানেট পরে আছে হয়তো বা চোরের ছিনাল !
পোকায় ধরেছে আজ এ দেশের ললিত বিবেকে
মগজ বিকিয়ে দিয়ে পরিতৃপ্ত পন্ডিত সমাজ।
ভদ্রতার আবরণে কতদিন রাখাযায় ঢেকে
যখন আত্মায় কাঁদে কোনো দ্রোহী কবিতার কাজ?... | http://kobita.banglakosh.com/archives/3717.html |
300 | কাজী নজরুল ইসলাম | চক্রবাক | প্রেমমূলক | এপার ওপার জুড়িয়া অন্ধকার
মধ্যে অকূল রহস্য-পারাবার,
তারই এই কূলে নিশি নিশি কাঁদে জাগি
চক্রবাক সে চক্রবাকীর লাগি।
ভুলে যাওয়া কোন জন্মান্তর পারে
কোন সুখ-দিনে এই সে নদীর ধারে
পেয়েছিল তারে সারা দিবসের সাথি,
তারপর এল বিরহের চির-রাতি, –
আজিও তাহার বুকের ব্যথার কাছে,
সেই সে স্মৃতি পালক পড়িয়া আছে!কেটে গেল দিন, রাত্রি কাটে না আর... | https://www.bangla-kobita.com/nazrulislam/chokrobak/ |
1557 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | এশিয়া | মানবতাবাদী | এখন অস্ফুট আলো । ফিকে ফিকে ছাড়া অন্ধকারে
অরণ্য সমুদ্র হ্রদ, রাত্রির শিশির-শিক্ত মাঠ
অস্থির আগ্রহে কাঁপে, আসে দিন, কঠিন কপাট
ভেঙে পড়ে । দুর্বিনীত দুরন্ত আদেশ শুনে কারো
দীর্ঘরাত্রি মরে যায়, ধসে পড়ে শীর্ণ রাজ্যপাট ;
নির্ভয়ে জনতা হাঁটে আলোর বলিষ্ঠ অভিসারে ।
হে এশিয়া, রাত্রিশেষ, “ভস্ম অপমান শয্যা” ছাড়,
উজ্জীবিত হও রূঢ় ... | https://banglarkobita.com/poem/famous/1618 |
1004 | জীবনানন্দ দাশ | ক্ষেতে প্রান্তরে | চিন্তামূলক | ঢের সম্রাটের রাজ্যে বাস ক'রে জীব
অবশেষে একদিন দেখেছে দু-তিন ধনু দূরে
কোথাও সম্রাট নেই, তবুও বিপ্লবী নেই, চাষা
বলদের নিঃশব্দতা ক্ষেতের দুপুরে।
বাংলার প্রান্তরের অপরাহ্ন এসে
নদীর খাড়িতে মিশে ধীরে
বেবিলন লণ্ডনের জন্ম, মৃত্যু হ'লে-
তবুও রয়েছে পিছু ফিরে।
বিকেল এমন ব'লে একটি কামিন এইখানে
দেখা দিতে এলো তার কামিনীর কাছে;
মানবে... | https://www.bangla-kobita.com/jibanananda/khetey-prantorey/ |
383 | কাজী নজরুল ইসলাম | পিছু-ডাক | প্রেমমূলক | সখি! নতুন ঘরে গিয়ে আমায় প’ড়বে কি আর মনে?
সেথা তোমার নতুন পূজা নতুন আয়োজনে!
প্রথম দেখা তোমায় আমায়
যে গৃহ-ছায় যে আঙিনায়,
যেথায় প্রতি ধূলিকণায়,
লতাপাতার সনে
নিত্য চেনার বিত্ত রাজে চিত্ত-আরাধনে,
শূন্য সে ঘর শূন্য এখন কাঁদছে নিরজনে।।সেথা তুমি যখন ভুল্তে আমায়, আস্ত অনেক কেহ,
তখন আমার হ’য়... | https://www.bangla-kobita.com/nazrulislam/pichhu-daak/ |
2856 | রবীন্দ্রনাথ ঠাকুর | কঠিন লোহা কঠিন ঘুমে | চিন্তামূলক | কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে।
লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন, ওগো, তায় জাগাইনু রে॥
পোষ মেনেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে--
দীর্ঘ দিনের মৌন তাহার আজ ভাগাইনু রে॥
অচল ছিল, সচল হয়ে ছুটেছে ওই জগৎ-জয়ে--
নির্ভয়ে আজ দুই হাতে তার রাশ বাগাইনু রে॥(রচনাকাল: 1911) | https://www.bangla-kobita.com/rabindranath/kothin-loha-kothin-ghume/ |
762 | জয় গোস্বামী | হে অশ্ব, তোমার মুণ্ড | রূপক | হে অশ্ব, তোমার মুণ্ড
টেবিলে স্থাপিত। রাত্রিবেলা
হাঁ করা মুখ থেকে
ধোঁয়া ঝরে
আর সে-ধোঁয়ার মধ্যে চতুষ্পদ কবন্ধ তোমার
সারারাট ছুটোছুটি করে! | https://banglarkobita.com/poem/famous/1773 |
3689 | রবীন্দ্রনাথ ঠাকুর | মনে ভাবিতেছি যেন অসংখ্য ভাষার শব্দরাজি | চিন্তামূলক | মনে ভাবিতেছি, যেন অসংখ্য ভাষার শব্দরাজি
ছাড়া পেল আজি,
দীর্ঘকাল ব্যাকরণদুর্গে বন্দী রহি
অকস্মাৎ সারি সারি কুচকাওয়াজের পদক্ষেপে
উঠেছে অধীর হয়ে খেপে।
লঙ্ঘিয়াছে বাক্যের শাসন,
নিয়েছে অবুদ্ধিলোকে অবদ্ধ ভাষণ,
ছিন্ন করি অর্থের শৃঙ্খলপাশ
সাধুসাহিত্যের প্রতি ব্যঙ্গহাস্যে হানে পরিহাসল
সব ছেড়ে অধিকার করে শুধু শ্রুতি —
বিচিত্... | https://www.bangla-kobita.com/rabindranath/mana-bavitase-jan-asakh-basar-shabdaraji/ |
3019 | রবীন্দ্রনাথ ঠাকুর | ঘরের খেয়া | ছড়া | সন্ধ্যা হয়ে আসে;
সোনা-মিশোল ধূসর আলো ঘিরল চারিপাশে।নৌকোখানা বাঁধা আমার মধ্যিখানের গাঙে
অস্তরবির কাছে নয়ন কী যেন ধন মাঙে।
আপন গাঁয়ে কুটীর আমার দূরের পটে লেখা,
ঝাপসা আভায় যাচ্ছে দেখা বেগনি রঙের রেখা।
যাব কোথায় কিনারা তার নাই,
পশ্চিমেতে মেঘের গায়ে একটু আভাস পাই।
হাঁসের দলে উড়ে চলে হিমালয়ের পানে,
পাখা তাদের চিহ্নবি... | https://www.bangla-kobita.com/rabindranath/garar-khaya/ |
3716 | রবীন্দ্রনাথ ঠাকুর | মানসলোক | সনেট | মানসকৈলাসশৃঙ্গে নির্জন ভুবনে
ছিলে তুমি মহেশের মন্দিরপ্রাঙ্গণে
তাঁহার আপন কবি, কবি কালিদাস।
নীলকণ্ঠদ্যুতিসম স্নিগ্ধনীলভাস
চিরস্থির আষাঢ়ের ঘনমেঘদলে,
জ্যোতির্ময় সপ্তর্ষির তপোলোকতলে।
আজিও মানসধামে করিছ বসতি;
চিরদিন রবে সেথা, ওহে কবিপতি,
শংকরচরিত গানে ভরিয়া ভুবন।—
মাঝে হতে উজ্জয়িনী-রাজনিকেতন,
নৃপতি বিক্রমাদিত্য, নবরত্নসভা,
... | https://www.bangla-kobita.com/rabindranath/manoslok/ |
4902 | শামসুর রাহমান | নেকড়ের পালে একজন | চিন্তামূলক | অত্যস্ত নিঃসঙ্গ, নগ্ন; কম্পমান, কবচকুণ্ডল
হারিয়ে ফেলবে নাকি, দেখছে সে দন্ত-নখরের
অব্যাহত আঘাতে নিজের শরীরের খন্ডগুলি
এখানে সেখানে, দরদর রক্তপাত। শক্ত হাতে
মাটি আঁকড়ে রোখে ক্রমাগত হিংস্রতার স্বেচ্ছাচার,
দাঁড়বার জায়গা খোঁজে, উদ্ভাসিত নতুন স্ট্বাটেজি
অকস্মাৎ; নেকড়ের পাল যত পারে লাফ ঝাঁপ
দিক, দাঁত ভেঙে যাবে, চুর্ণ হবে সকল ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/nekrer-pale-ekjon/ |
4161 | রেদোয়ান মাসুদ | যে জন আসে নির্জনে | প্রেমমূলক | যে জন আসে নির্জনে
নিরবে কাছে টানে,
নিরবে ভালোবেসে আবার
নিরবেই যায় চলে।
সে জনের কথা
কে বা ভুলতে পারে?
কে বা থাকতে পারে
কাছে থকে দূরে
দূর থেকে সমুদ্দুরে?
পারিনি তোমার থেকে
দূরে সরে যেতে।
আজো আছি আমি
নির্জনে নিভৃতে
তোমার হৃদয়ের অতল তলে
ভালোবেসে কাছে টেনে
সমুদ্দুর থেকে আমার
অশ্রুভেজা চোখের জলে। | http://kobita.banglakosh.com/archives/2143.html |
1403 | দেওয়ান মমিনুল মউজদীন | অভিমানী দূরের স্টেশনে | প্রেমমূলক | পড়ে আছো দূরের স্টেশনে
ভয়ঙ্কর অভিমান বুকে
কাছেপিঠে কৃষ্ণচূড়া নেই
কত বেশি প্রিয় ছিলো তোমার দু’চোখে !
স্টেশনের পুবে নীল ডোবা
রাশি রাশি জলফল রোদ্দুরে উন্মুখ
দুলে উঠতো ফ্রকের হাওয়ায়।
ঠিক সাড়ে দশটা বেজে গেলে
হুইসেল বাজিয়ে গ্রিনএরো
ছুটে যেতো দক্ষিণ দিগন্তে ।
রোদে ভিজে যেতে যেতে শৈশবের স্কুলে
বড় বড় চোখ মেলে দেখতে তুমি
ফুলে... | https://banglarkobita.com/poem/famous/1049 |
2967 | রবীন্দ্রনাথ ঠাকুর | খেলা | ছড়া | এই জগতের শক্ত মনিব সয় না একটু ত্রুটি,
যেমন নিত্য কাজের পালা তেমনি নিত্য ছুটি।
বাতাসে তার ছেলেখেলা, আকাশে তার হাসি,
সাগর জুড়ে গদ্গদ ভাষ বুদ্বুদে যায় ভাসি।
ঝরনা ছোটে দূরের ডাকে পাথরগুলো ঠেলে--
কাজের সঙ্গে নাচের খেয়াল কোথার থেকে পেলে।
ঐ হোথা শাল, পাঁচশো বছর মজ্জাতে ওর ঢাকা--
গম্ভীরতায় অটল যেমন, চঞ্চলতায় পাকা।
মজ্জ... | https://www.bangla-kobita.com/rabindranath/khala/ |
5202 | শামসুর রাহমান | লোকটা বুড়োই বটে | সনেট | লোকটা বুড়োই বটে, অতিশয় স্মৃতিভারাতুর।
স্মৃতিমোহে সে একাকী সন্ধ্যায় কবরে দীপ জ্বালে
কোনো কোনো দিন খামখেয়ালের আঁকাবাঁকা খালে
প্রায়শ ভ্রমণ করে কাটে তার বেলা। মদে চুর
(খাঁটি দেশী) প্রতিরাতে, ক্লান্ত মনে তার দেয় হানা
বোমারু বিমান ঝাঁক ঝাঁক, দ্যাখে গ্রামে কি শহরে
লোক মরে লক্ষ লক্ষ, ইউরোপ আর্তনাদ করে
চকচকে হিটলারী বটের তলায়। ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/lokta-buroi-bote/ |
1933 | ফয়জুল আলম পাপপু | বোধ | প্রেমমূলক | তুমি তো জল-ছবি নও,তবে-মৃদু বাতাসেই কেন এলামেলো হও? | https://banglapoems.wordpress.com/2008/05/18/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%ab%e0%a7%9f%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%aa%e0%a6%aa%e0%a7%81/ |
4951 | শামসুর রাহমান | প্রতিদ্বন্দ্বী | মানবতাবাদী | এই যে প্রায়শ রাত্রির ঘুম মাটি করে বসে
কবিতা লেখার সাধনা করছি টেবিলে ঝুঁকে,
পরিণামে তার কী ফল জুটবে ভাবি মাঝে মাঝে;
তবে শেষ তক ভুলে গিয়ে সব সৃষ্টির মোহে বন্দি থাকি।অনেক খাতার শূন্য পাতায় শব্দ-মিছিল
সাজিয়ে চলেছি বহুকাল ধরে। মাথার কালো
চুল সবগুলো শুভ্র হয়েছে অনেক আগেই। এখন ফেরার
পথ খোলা নেই, পথে যত কাঁটা থাকুক, তবুও এগোতে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/protidondi/ |
2961 | রবীন্দ্রনাথ ঠাকুর | খড়দয়ে যেতে যদি সোজা এস খুল্না | ছড়া | খড়দয়ে যেতে যদি সোজা এস খুল্না
যত কেন রাগ কর, কে বলে তা ভুল না।
মালা গাঁথা পণ ক’রে আন যদি আমড়া,
রাগ করে বেত মেরে ফাটাও-না চামড়া,
তবুও বলতে হবে– ও জিনিস ফুল না।
বেঞ্চিতে বসে তুমি বল যদি “দোল দাও’,
চটে-মটে শেষে যদি কড়া কড়া বোল দাও,
পষ্ট বুঝিয়ে দেব– ওটা নয় ঝুল্না।
যদি বা মাথার গোলে ঘরে এসে বসবার
হাঁটুতে বুরুষ করো একমনে দ... | https://www.bangla-kobita.com/rabindranath/khordoye-jete-soja-eso-khulna/ |
4828 | শামসুর রাহমান | দাঁড়াও | রূপক | দাঁড়াও এখনই তাকে সাজানো মঞ্চের মাঝখান
থেকে দূরে সরিয়ে দিও না। আরো কিছুকাল তার
পার্ট বলে যেতে দাও। খানিক থমকে যাওয়া মানে
বেবাক বিস্মৃতি নয়, যদি তুমি লোভী বেড়ালের
মতো এরকম ঘুর ঘুর করো সারাক্ষণ, তবে
কীভাবে সে সামলে সুমলে নিয়ে আবার বাগানে
যাবে স্মিত ভোরবেলা, চারা গাছটাকে মমতায়
ঈষৎ নাড়িয়ে দেবে? দেখে নেবে রাঙা পাখিটাকে
এক ফা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/darao/ |
5177 | শামসুর রাহমান | রক্ষাকবচ | সনেট | এতদিনে জেনে গেছি সুসময় ভীষণ অস্থির।
এখন তো বারংবার শবযাত্রা, কবরখানায়
একা একা ব’সে থাকা মৃত্যুগন্ধময় নিরালায়;
এখন পাবো না আর একটিও মুহূর্ত স্বস্তির।
ক্রূর অন্ধকারে আছি তুমিহীন অত্যন্ত একেলা।
কর্কশ গজায় দাড়ি, নখ বড়ো বেশি বেড়ে যায়,
গেন্থেও অমনোযোগী, প্রিয় বন্ধুবর্গের ডেরায়
প্রায়শ অনুপস্থিত আমি, দেখি মকরের খেলা।এ-খেলায় ছি... | https://www.bangla-kobita.com/shamsurrahman/rokkhakoboch/ |
3241 | রবীন্দ্রনাথ ঠাকুর | দুরন্ত আশা | ব্যঙ্গাত্মক | মর্মে যবে মত্ত আশা
সর্পসম ফোঁষে
অদৃষ্টের বন্ধনেতে
দাপিয়া বৃথা রোষে
তখনো ভালোমানুষ সেজে
বাঁধানো হুঁকা যতনে মেজে
মলিন তাস সজোরে ভেঁজে
খেলিতে হবে কষে!
অন্নপায়ী বঙ্গবাসী
স্তন্যপায়ী জীব
জন-দশেকে জটলা করি
তক্তপোষে ব’সে।
ভদ্র মোরা, শান্ত বড়ো,
পোষ-মানা এ প্রাণ
বোতাম-আঁটা জামার নীচে
শান্তিতে শয়ান।
দেখা হ... | https://banglapoems.wordpress.com/2011/11/30/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b6%e0%a6%be/ |
3956 | রবীন্দ্রনাথ ঠাকুর | সিন্ধুগর্ভ | সনেট | উপরে স্রোতের ভরে ভাসে চরাচর
নীল সমুদ্রের’পরে নৃত্য ক’রে সারা ।
কোথা হতে ঝরে যেন অনন্ত নির্ঝর ,
ঝরে আলোকের কণা রবি শশী তারা ।
ঝরে প্রাণ , ঝরে গান , ঝরে প্রেমধারা —
পূর্ণ করিবারে চায় আকাশ সাগর ।
সহসা কে ডুবে যায় জলবিম্বপারা —
দু – একটি আলো – রেখা যায় মিলাইয়া ,
তখন ভাবিতে বসি কোথায় কিনারা —
কোন্ অতলের পানে ধাই তলাইয়া !
নি... | https://www.bangla-kobita.com/rabindranath/sindhugorvo/ |
5573 | সুকুমার রায় | আবোল তাবোল - ৩ | ছড়া | এক যে ছিল রাজা- (থুড়ি,
রাজা নয় সে ডাইনি বুড়ি) !
তার যে ছিল ময়ূর- (না না,
ময়ূর কিসের ? ছাগল ছানা) ।
উঠানে তার থাক্ত পোঁতা-
-(বাড়িই নেই, তার উঠান কোথা) ?
শুনেছি তার পিশতুতো ভাই-
-(ভাই নয়ত, মামা-গোঁসাই ) ।
বল্ত সে তার শিষ্যটিরে-
-(জন্ম-বোবা বলবে কিরে) ।
যা হোক, তারা তিনটি প্রানী-
-(পাঁচটি তারা, সবাই জানি !)
থও না... | https://www.bangla-kobita.com/sukumar/abol-tabol-3/ |
59 | আবিদ আনোয়ার | অ্যাকুরিয়াম | রূপক | জলেই থাকি কিন্তু তবু মাছের থেকে দূরে
ঘর বেঁধেছি স্বচ্ছ বালি, জলজ ক্যাকটাসে;
রুই-কাতল ও টাকির মেকি ফেনানো বুদ্বুদে
মন মজেনি, ঘুচাতে চাই মীনের পরিচয়।আমার ঘরে নৈশব্দ্যও শব্দ থেকে দামী:
ফ্রাই উপমা, সিদ্ধ ধ্বনি, কল্পনা চচ্চরি,
প্রতীক-পরাস্বপ্নে চলে অলীক খাওয়া-দাওয়া;
যুগান্তরের পোশাক প’রে ঢুকছে যুগের হাওয়া!আমার ঘরে আসলে তুমি... | https://www.bangla-kobita.com/abid50anwar/aquarium/ |
77 | আবিদ আনোয়ার | ডুবে যেতে যেতে | চিন্তামূলক | জলমগ্ন বাঙলাদেশ: নাকি এক ল্যাগব্যাগে তরল ড্রাগন
হিমালয় থেকে নেমে গিলেছে শস্যের মাঠ, বন-উপবন;
নিঝুম দ্বীপের মতো ভাসমান শুধু কিছু ক্লিন্ন লোকালয়
তাকেও জুজুর মতো লেলিহান জিহ্বা নেড়ে সে দেখায় ভয়,
তবুও জীবনছন্দে মুখরিত ব্যস্ত জনপদ
উজিয়ে সকল বাধা, পায়ে-পায়ে সমূহ বিপদ
যে-যার কর্তব্যে যায়; অজানা আতঙ্কে কাঁপে দুরু দুরু জননীর প্... | https://www.bangla-kobita.com/abid50anwar/in-the-proceess-of-drowning/ |
797 | জসীম উদ্দীন | খানদান | মানবতাবাদী | ওধারের বেডে আসিল বালক, মটরের ধাক্কায়,
ক্ষতবিক্ষত, রক্তমাখান কচি তার দেহটায়।
চিৎকার করি কাঁদিত কেবল, আম্মাগো কোথা গেলে,
একেলা যে আমি থাকিতে পারি না তোমারে কাছে না পেলে?
কাঁচা মুখখানি মমতা জড়ানো, জননী স্নেহের ভরে,
যে-চুমায় তারে জাগায়েছে ভোরে আছে তা অধর ভরে।
ঘায়েতে তাহার ওষুধ মাখাতে, চীৎকারি কেঁদে ওঠে,
মায়ের আগেতে নালিশ জ... | https://banglarkobita.com/poem/famous/784 |
2417 | মাকিদ হায়দার | জুতা | স্বদেশমূলক | বাবা হরিপদ,
চিঠি পাইবামাত্র জুতা কিনিবা,
আমি জানি তোমার পদযুগলে কোন জুতা নাই
জুতা ছাড়া ঢাকা শহরে তুমি চলাফেরা
করিতেও পারিবেনা।
শুনিলাম জুতার দাম আগের মত নাই
আরো শুনিলাম ঢাকা শহরের
একদল লোক
সারা বছরই
রাস্তায়, খাল-খন্দক কাটিতে পছন্দ করে
তাই ভয় হয় তুমি যদি
সেই খানা-খন্দকে একবার পড়িয়া যাও
তোমাকে ডাঙ্গায় তুলিবার মতো লোকজন আ... | https://www.kobitacocktail.com/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0/ |
3050 | রবীন্দ্রনাথ ঠাকুর | চুম্বন | সনেট | অধরের কানে যেন অধরের ভাষা,
দোঁহার হৃদয় যেন দোঁহে পান করে-
গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা
তীর্থযাত্রা করিয়াছে অধরসংগমে।
দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে
ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে।
ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে-
দেহের সীমায় আসি দুজনের দেখা।
প্রেম লিখিতেছে গান কোমল আখরে-
অধরেতে থরে থরে চুম্বনের খেলা।
দুখানি অধর হতে কু... | https://www.bangla-kobita.com/rabindranath/chumbon/ |
4432 | শামসুর রাহমান | উদ্ধার | মানবতাবাদী | কখনো বারান্দা থেকে চমত্কার ডাগর গোলাপ
দেখে, কখনো বা
ছায়ার প্রলেপ দেখে চৈত্রের দুপুরে
কিংবা দারুমূর্তি দেখে সিদ্ধার্থের শেল্ ফ-এর ওপর
মনে করতুম,
যুদ্ধের বিপক্ষে আমি, আজীবন বড়ো শান্তিপ্রিয় |
যখন আমার ছোট্ট মেয়ে
এই কোণে ব’সে
পুতুলকে সাজায় যতনে, হেসে ওঠে
ভালুকের নাচ দেখে, চালায় মোটর, রেলগাড়ি
ঘরময়, ভাবি,
যুদ্ধের বিপক্ষে আ... | https://www.kobitacocktail.com/%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/ |
786 | জসীম উদ্দীন | কবর | শোকমূলক | এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা।
সোনালী ঊষায় সোনামুখে তার আমার নয়ন ভরি,
লাঙ্গল লইয়া ক্ষেতে ছুটিতাম গাঁয়ের... | https://banglarkobita.com/poem/famous/763 |
5773 | সুনীল গঙ্গোপাধ্যায় | ছায়ার জন্য | ভক্তিমূলক | গাছের ছায়ায় বসে বহুদিন, কাটিয়েছি
কোনোদিন ধন্যবাদ দিইনি বৃক্ষকে
এখন একটা কোনো প্রতিনিধি বৃক্ষ চাই
যাঁর কাছে সব কৃতজ্ঞতা
সমীপেষু করা যায়।
ভেবেছি অরণ্যে যাব-সমগ্র সমাজ থেকে প্রতিভূ বৃক্ষকে খুঁজে নিতে
সেখানে সমস্তক্ষণ ছায়া
সেখানে ছায়ার জন্য কৃতজ্ঞতা নেই
সেখানে রক্তিম আলো নির্জনতা ভেদ করে খুঁজে নেয় পথ
মুহূর্তে আড়াল থেকে ছুঠ... | https://banglarkobita.com/poem/famous/1859 |
3048 | রবীন্দ্রনাথ ঠাকুর | চিরনবীনতা | চিন্তামূলক | দিনান্তের মুখ চুম্বি রাত্রি ধীরে কয়—
আমি মৃত্যু তোর মাতা, নাহি মোরে ভয়।
নব নব জন্মদানে পুরাতন দিন
আমি তোরে ক’রে দিই প্রত্যহ নবীন। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/chironobinota/ |
2218 | মহাদেব সাহা | ভালোবাসা | প্রেমমূলক | ভালোবাসা তুমি এমনি সুদূর
স্বপ্নের চে’ও দূরে,
সুনীল সাগরে তোমাকে পাবে না
আকাশে ক্লান্ত উড়ে!
ভালোবাসা তুমি এমনি উধাও
এমনি কি অগোচর
তোমার ঠিকানা মানচিত্রের
উড়ন্ত ডাকঘর
সেও কি জানে না? এমনি নিখোঁজ
এমনি নিরুদ্দেশ
পাবে না তোমাকে মেধা ও মনন
কিংবা অভিনিবেশ?
তুমি কি তাহলে অদৃশ্য এতো
এতোই লোকোত্তর,
সব প্রশ্নের সম্মুখে তুমি
স্থবি... | https://banglarkobita.com/poem/famous/1526 |
2846 | রবীন্দ্রনাথ ঠাকুর | ওড়ার আনন্দে পাখি | চিন্তামূলক | ওড়ার আনন্দে পাখি
শূন্যে দিকে দিকে
বিনা অক্ষরের বাণী
যায় লিখে লিখে।
মন মোর ওড়ে যবে
জাগে তার ধ্বনি,
পাখার আনন্দ সেই
বহিল লেখনী। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/orar-anonde-pakhi/ |
2695 | রবীন্দ্রনাথ ঠাকুর | আবার আবার কেন রে আমার | চিন্তামূলক | আবার আবার কেন রে আমার
সেই ছেলেবেলা আসে নি ফিরে,
হরষে কেমন আবার তা হলে,
সাঁতারিয়ে ভাসি সাগরের জলে,
খেলিয়ে বেড়াই শিখরী শিরে!
স্বাধীন হৃদয়ে ভালো নাহি লাগে,
ঘোরঘটাময় সমাজধারা,
না, না, আমি রে যাব সেই স্থানে,
ভীষণ ভূধর বিরাজে যেখানে,
তরঙ্গ মাতিছে পাগল পারা!
অয়ি লক্ষ্মী, তুমি লহো লহো ফিরে,
ধন ধান্য তুমি যাদেছ মোরে,
জাঁকালো উপ... | https://www.bangla-kobita.com/rabindranath/abar-abar-keno-re-amar/ |
5837 | সুনীল গঙ্গোপাধ্যায় | ব্যর্থ প্রেম | প্রেমমূলক | প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ ... | https://banglarkobita.com/poem/famous/1816 |
4887 | শামসুর রাহমান | নিজের ছায়ার দিকে | চিন্তামূলক | আমার ভেতরে আছে এক ছায়া সুনসান; তার
ধরন বেখাপ্পা খুব, অন্তরালে থাকে।
সামাজিত তাকে বলা যাবে না, যদিও ভ্রমণের
অভিলাষ আছে তার এখানে-সখানে অবিরাম।কখনও-সখনও
নিজের ছায়ার দিকে স্নেহার্দ্র দৃষ্টিতে
তাকাই রহস্যবাদী মানুষের মতো। সদিচ্ছার
অনটন নেই,
অথচ আমার ছায়া বাড়ালে উদগ্রীব হাত, আমার নিকট
নয়, অন্য কারো দিকে প্রসারিত হয়।সকল সময়
... | https://www.bangla-kobita.com/shamsurrahman/nijer-chayar-dike/ |
3427 | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রত্যক্ষ প্রমাণ | নীতিমূলক | বজ্র কহে, দূরে আমি থাকি যতক্ষণ
আমার গর্জনে বলে মেঘের গর্জন,
বিদ্যুতের জ্যোতি বলি মোর জ্যোতি রটে,
মাথায় পড়িলে তবে বলে—বজ্র বটে! (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/prottokkho-proman/ |
4677 | শামসুর রাহমান | গলে-যাওয়া দীর্ঘকায় লোক | মানবতাবাদী | একজন দীর্ঘকায় লোক গলি থেকে
বেরিয়ে প্রধান পথে মাথা উঁচু ক’রে
হেঁটে হেঁটে সামনে এগোতে থাকে। অকস্মাৎ এ কি!
লোকটা মোমের মতো ধীরে
গলে যেতে থাকে আর পথচারী অনেকেই তার
দিকে অতিশয় বিচলিত দৃষ্টি গেঁথে দেয় যেন।কারও দিকে দৃষ্টি নেই চলন্ত, গলন্ত লোকটার। পথে জমে
ক্রমাগত পথচারীদের ভিড়। কোন্
কে যে তীক্ষ্ণ খঞ্জর বসিয়ে দেয় বুকে,
এমন দু... | https://www.bangla-kobita.com/shamsurrahman/gole-jawa-dirghokai-lok/ |
911 | জীবনানন্দ দাশ | অন্ধকারে জলের কোলাহল | চিন্তামূলক | বিকেলবেলা গড়িয়ে গেলে অনেক মেঘের ভিড়
কয়েক ফলা দীর্ঘতম সূর্যকিরণ বুকে
জাগিয়ে তুলে হলুদ নীল কমলা রঙের আলোয়
জ্বলে উঠে ঝরে গেল অন্ধকারের মুখে।
যুবারা সব যে যার ঢেউয়ে-
মেয়েরা সব যে যার প্রিয়ের সাথে
কোথায় আছে জানি না তোঃ
কোথায় সমাজ, অর্থনীতি?- স্বর্গগামী সিঁড়ি
ভেঙ্গে গিয়ে পায়ের নিচে রক্তনদীর মতো
মানব ক্রমপরিণতির পথে লিঙ্গশরীর... | https://www.bangla-kobita.com/jibanananda/ondhokar-joler-kolahol/ |
2173 | মহাদেব সাহা | তোমাকে লিখবো বলে একখানি চিঠি | প্রেমমূলক | তোমাকে লিখবো বলে একখানি চিঠি
কতোবার দ্বারস্ত হয়েছি আমি
গীতিকবিতার,
কতোদিন মুখস্ত করেছি এই নদীর কল্লোল
কান পেতে শুনেছি ঝর্ণার গান,
বনে বনে ঘুরে আহরণ করেছি পাখির শিস্
উদ্ভিদের কাছে নিয়েছি শব্দের পাঠ;
তোমাকে লিখবো বলে একখানি চিঠি
সংগ্রহ করেছি আমি ভোরের শিশির,
তোমাকে লেখার মতো প্রাঞ্জল ভাষার জন্য
সবুজ বৃক্ষের কাছে জোড়হাতে ... | https://banglarkobita.com/poem/famous/1405 |
5182 | শামসুর রাহমান | রবীন্দ্রনাথের প্রতি | চিন্তামূলক | লোকে বলে বাংলাদেশে কবিতার আকাল এখন,
বিশেষত তোমার মৃত্যুর পরে কাব্যের প্রতিমা
ললিতল্যাবণ্যচ্ছটা হারিয়ে ফেলেছে-পরিবর্তে রুক্ষতার
কাঠিন্য লেগেছে শুধু, আর চারদিকে পোড়োজমি,
করোটিতে জ্যোৎস্না দেখে ক্ষুধার্ত ইঁদুর কী আশ্বাসে
চম্কে ওঠে কিছুতে বোঝে না ফণিমনসার ফুল।সুধীন্দ্র জীবনানন্দ নেই, বুদ্ধদেব অনুবাদে
খোঁজেন নিভৃতি আর অতীত... | https://www.bangla-kobita.com/shamsurrahman/robindonather-proti/ |
2310 | মাইকেল মধুসূদন দত্ত | কাশীরাম দাস | সনেট | চন্দ্রচূড় জটাজালে আছিলা যেমতি
জাহ্নবী, ভারত-রস ঋষি দ্বৈপায়ন,
ঢালি সংস্কৃত-হ্রদে রাখিলা তেমতি; —
তৃষ্ণায় আকুল বঙ্গ করিত রোদন।
কঠোরে গঙ্গায় পূজি ভগীরথ ব্রতী,
(সুধন্য তাপস ভবে, নর-কুল-ধন! )
সগর-বংশের যথা সাধিলা মুকতি,
পবিত্ৰিলা আনি মায়ে, এ তিন ভুবন;
সেই রূপে ভাষা-পথ খননি স্ববলে,
ভারত-রসের স্রোতঃ আনিয়াছ তুমি
জুড়াতে ... | https://www.bangla-kobita.com/madhusudan/kashiram-das/ |
5682 | সুকুমার রায় | লক্ষ্মী | ছড়া | হাত -পা- ভাঙ্গা নোংরা পুতুল মুখটি ধুলোয় মাখা,
গাল দুটি তার খাবলা মতন চোখ দুটি তার ফাঁকা-
কোথায় বা তার চুল বিনুনি, কোথায় বা তার মাথা,
আধখানি তার ছিন্ন জামা,গায় দিয়েছে কাঁথা।
পুতুলের মা ব্যস্ত কেবল তার সেবাতেই রত,
খাওয়ান শোয়ান আদর করেন ঘুম ডেকে দেন কত।
বলতে গেলাম "বিশ্রী পুতুল" অমনি বলেন রেগে -
"লক্ষ্মী পুতুল জ্বর... | https://www.bangla-kobita.com/sukumar/lokshmi/ |
1258 | জীবনানন্দ দাশ | সোনালি অগ্নির মতো | চিন্তামূলক | সোনালি অগ্নির মতো আকাশ জ্বলছে স্থির নীল পিলসুজে;
পৃথিবীর শেষ রৌদ্র খুঁজে
কেউ কি পেয়েছে কিছু কোনো দিকে? পায় নি তো কেউ।
তারপর বাদুড়ের কালো কালো ঢেউ
উড়ায়ে শঙ্খচিল কোথায় ডুবল চোখ বুজে।
অনেক রক্তাক্ত সোনা লুফে নিয়ে চ’লে গেছে নগরীর পানে
মানুষেরা রক্তের সন্ধানে।
বাদুড়েরা তারপর ছক কেটে আঁধার আকাশে
জীবনের অন্য-এক মানে ভালবাসেঃ
... | https://www.bangla-kobita.com/jibanananda/shonalii-ogniir-moto/ |
2496 | মোহাম্মদ রফিকউজ্জামান | নিজেকে দেখা | চিন্তামূলক | তোমাকে দেখিনি আলোয় ছিলাম বলে কি
আঁধারে তোমার এতো রূপ ওঠে জ্বলে কি !!আলোয় কি এই আলো মিশে থাকে ?
তাই দেখে ভুলি, দেখিনা তোমাকে।
নিজের ভিতর তাকালেই তবে তোমার দুয়ার খোলে কি ?।এতো কাছে থাকো এতোটা নিবিড় বাঁধনে
সুখে দুখে হাসি কাঁদনে
এতোটা নিবিড় বাঁধনে ?তোমার এ রূপ, এ-কি ভালোবাসা ?
তাই হলে যেন মেটেনা পিপাসা ।
রূপের অরূপ পেয়ালার... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/nijeke-dekha/ |
4568 | শামসুর রাহমান | কাউকে দেখতে পেলাম না | প্রেমমূলক | মজুরের ঘামের ফোঁটার মতো সকালবেলার আলো
চুঁইয়ে চুঁইয়ে পড়ছে আমার ঘরে। টেবিলে
আর কে, নারায়ণের আত্মকথা ‘আমার দিনগুলি’
যেটি গত রাতে পড়ে শেষ করেছি।
আমার কবিতা খাতা
একটি অসমাপ্ত কবিতা
বুকে ধারণ করে
প্রতীক্ষায় আছে আমার কলমের
আঁচড়ের। কবিতাটি লতিয়ে উঠেছে
তোমাকে ঘিরে। কি আশ্চর্য, আজকাল
আমার প্রায় প্রতিটি কবিতা জুড়ে
তোমারই আসা-যাওয়... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kauke-dekhte-pelam-na/ |
3652 | রবীন্দ্রনাথ ঠাকুর | ভবিষ্যতের রঙ্গভূমি | চিন্তামূলক | সম্মুখে রয়েছে পড়ি যুগ - যুগান্তর ।
অসীম নীলিমে লুটে ধরণী ধাইবে ছুটে ,
প্রতিদিন আসিবে , যাইবে রবিকর ।
প্রতিদিন প্রভাতে জাগিবে নরনারী ,
প্রতিসন্ধ্যা শ্রান্তদেহে ফিরিয়া আসিবে গেহে ,
প্রতিরাত্রে তারকা ফুটিবে সারি সারি ।
কত আনন্দের ছবি , কত সুখ আশা
আসিবে যাইবে হায় , সুখ - স্বপনের ... | https://www.bangla-kobita.com/rabindranath/vobishyoter-ronggovumi/ |
1179 | জীবনানন্দ দাশ | যে শালিখ মরে যায় কুয়াশায় | সনেট | যে শালিখ মরে যায় কুয়াশায়-সে তো আর ফিরে নাহি আসে:
কাঞ্চনমালা যে কবে ঝরে গেছে;-বনে আজো কলমীর ফুল
ফুটে যায়-সে তবু ফেরে না, হায়;-বিশালাক্ষ্মী: সেও তো রাতুল
চরণ মুছিয়া নিয়া চলে গেছে;-মাঝপথে জলের উচ্ছ্বাসে
বাধা পেয়ে নদীরা মজিয়া গেছে দিকে দিকে-শ্মশানের পাশে
আর তারা আসে নাকো; সুন্দরীর বনে বাঘ ভিজে জুল-জুল
চোখ তুলে চেয়ে থাকে-কত... | https://www.bangla-kobita.com/jibanananda/je-shaliks-morey-jai-kuashai/ |
4561 | শামসুর রাহমান | করোনি কসুর | সনেট | করোনি কসুর দিতে রক্তাক্ত গঞ্জনা খামোকাই
নিত্যদিন; এ শহরে বসবাস হয়েছে কঠিন
আজকাল, গায়ে এসে পড়ে কত বেহুদা কমিন
ক্রমাগত; যেদিকেই যাই ইট পাটকেল খাই
অহর্নিশ, তুমিও বলোনি ছেড়ে কথা বেরহম।
তোমার রসনা থেকে বয়ে যায় শহদের ধারা,
এরকম ধারণার রঙধনু ছিলো চমৎকারা;
ভাবতে অবাক লাগে, এতটুকু পাওনি শরম।সম্প্রতি কী এক আলো সিনায় বেড়ায় নেচে, ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/koroni-kosur/ |
4953 | শামসুর রাহমান | প্রতীক্ষায় | প্রেমমূলক | তোমার ফেরার দিন আসন্ন বলেই প্রিয়তমা
আমার আকাঙ্ক্ষাগুলি পলাশ-মঞ্জরি হয়ে রোদ
জ্যোৎস্না মেখে নেয়। ভাবি, এ মুহূর্তে নির্জনতাবোধ,
যা বিরহ, তোমাকে দখল করে দূর রমরমা
হোটেলের লাউঞ্জে অথবা কামরায়। ঘন অমা
তোমাকে ধরে কি ঘিরে? না কি হাস্যে লাস্যে পরিবার
পরিজন নিয়ে কাটে বেলা? আমি বেদনার ভার
বয়ে চলি, করোটিতে আশঙ্কার ছায়া হয় জমা।তোমা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/protikkhay/ |
443 | কাজী নজরুল ইসলাম | ভূত-ভাগানোর গান | ব্যঙ্গাত্মক | ১
ওই তেত্রিশ কোটি দেবতাকে তোর তেত্রিশ কোটি ভূতে
আজ নাচ বুড্ঢি নাচায় বাবা উঠতে বসতে শুতে!
ও ভূত যেই দেখেছে মন্দির তোর
নাই দেবতা নাচছে ইতর,
আর মন্ত্র শুধু দন্ত-বিকাশ, অমনি ভূতের পুতে,
তোর ভগবানকে ভূত বানালে ঘানি-চক্রে জুতে॥২
ও ভূত যেই জেনেছে তোদের ওঝা
আজ নকলের বইছে বোঝা,
ওরে অমনি সোজা তো... | https://www.bangla-kobita.com/nazrulislam/vut-vaganor-gan/ |
1400 | তারাপদ রায় | স্মাইল | চিন্তামূলক | স্মাইল প্লিজ, আপনারা প্রত্যেকেই একটু হাসুন,
দয়া করে তাড়াতাড়ি, তা না হলে রোদ পড়ে গেলে
আপনারা যে রকম চাইছেন তেমন হবে না,
তেমন উঠবে না ছবি। আপনার ঘড়িটা ডানদিকে
আর একটু, একটু সোজা করে প্লিজ, আপনি কি বলছেন
ঘাড়-টাড় সোজা করে দাঁড়ানো হ্যাবিট নেই, তবে,
কি বলছেন অনেকদিন, অনেকদিন হাসার অভ্যাস,
হাসার-ও অভ্যাস নেই? এদিকে যে... | https://www.kobitacocktail.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f/ |
3103 | রবীন্দ্রনাথ ঠাকুর | জীবনযাত্রার পথে | চিন্তামূলক | জীবনযাত্রার পথে
ক্লান্তি ভুলি, তরুণ পথিক,
চলো নির্ভীক।
আপন অন্তরে তব
আপন যাত্রার দীপালোক
অনির্বাণ হোক। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/jibonjatrar-pothe/ |
5260 | শামসুর রাহমান | সপ্তাহ | সনেট | গোলাপ পায়রা আর প্রজাপতিদের ভিড়ে ছিলে
তুমি সোমবার সুখী, এবং মঙ্গলবার ঘাসে
শুয়েছিলে একাকিনী পুরাতন কবরের পাশে,
বুধবার, কী আশ্চর্য, বহুদূরে আকাশের নীলে
তোমার দোলনা দুলছিলো; তুমি আর আমি মিলে
কটেজে খেয়েছি চুমো বারংবার বৃহস্পতিবার।
শুক্রবার দেখেছি তোমার চোখ, শ্রোণী, স্তনভার
স্তব্ধ ব্যাঙ্ক-কারিডরে, শনিবার হাঁসময় ঝিলে।রবিবার? ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/soptaho/ |
5784 | সুনীল গঙ্গোপাধ্যায় | ডাকবাংলোতে | প্রেমমূলক | ফুটে উঠলো একটি দুটি টগর
কন্ঠে মুক্তো- মালা
মরি মরি
তোমরা আজ সকালবেলার প্রসণ্নতা
এক মুহূর্তে শিশির ভেজা আলো
নর্মছলে তোমরা অন্সীরী।
‘কী সুন্দর ঐ টগর ফুল দুটো-
খোঁপায় গুঁজবো আমি!’
প্রাক-যুবতী বারান্দার প্রান্তে এসে আঁখি তুললো-
সদ্য ভোর, বিরল হওয়া, ঠান্ডা রোদ
সাংকেতিক পাখির ডাক, উপত্যকায় নির্জনতা
আমি বেতের ইজিচেয়ারে অলস।
ফ... | https://banglarkobita.com/poem/famous/1863 |
1055 | জীবনানন্দ দাশ | তোমার বুকের থেকে একদিন চলে যাবে | সনেট | তোমার বুকের থেকে একদিন চলে যাবে তোমার সন্তান
বাংলার বুক ছেড়ে চলে যাবে; যে ইঙ্গিতে নক্ষত্রও ঝরে,
আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভিতরে
ডুবে যায়, – কুয়াশায় ঝ’রে পড়ে দিকে-দিকে রপশালী ধান
একদিন; – হয়তো বা নিমপেঁচা অন্ধকারে গা’বে তার গান,
আমারে কুড়ায়ে নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে –
হ্নদয়ে ক্ষদের গন্ধ লেগে আছে আকাঙ্খ... | https://www.bangla-kobita.com/jibanananda/tomar-buker-theke-akdin-chole-jabo/ |
2729 | রবীন্দ্রনাথ ঠাকুর | আমারে যদি জাগালে আজি নাথ | ভক্তিমূলক | আমারে যদি জাগালে আজি নাথ,
ফিরো না তবে ফিরো না, করো
করুণ আঁখিপাত।
নিবিড় বন-শাখার ‘পরে
আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে,
বাদলভরা আলসভরে
ঘুমায়ে আছে রাত।
ফিরো না তুমি ফিরো না, করো
করুণ আঁখিপাত।বিরামহীন বিজুলিঘাতে
নিদ্রাহারা প্রাণ
বরষা-জলধারার সাথে
গাহিতে চাহে গান।
হৃদয় মোর চোখের জলে
বাহির হল তিমিরতলে,
আকাশ খোঁজে ব্যাকুল বলে
বাড়ায়ে দুই... | https://www.bangla-kobita.com/rabindranath/amare-jodi-jagale-aji-nath/ |
4645 | শামসুর রাহমান | খণ্ডিত গৌরব | চিন্তামূলক | মেঘের কাঁথায় মুখ লুকায় দুঃখী চাঁদ,
মধ্যরাতের নির্বাক রাস্তায়
অভাজনের কাতর প্রার্থনা;
ভাঙা কবরের পাশে দাঁড়িয়ে
রুটির টুকরোর মতো সৃষ্টিকণা
ভিক্ষা চাইছি নিয়ত।সঙ্গীতচিহ্নিত জ্বলজ্বলে আকাশ থেকে
হঠাৎ কে আমাকে ছুঁড়ে দিলো
স্তব্ধ ধূসরতায়?
ঝর্ণা আমার আঙুলে,
এই বিশ্বাসের শেকড় ছিলো মজবুত,
অথচ সম্প্রতি তুষারিত সেই প্রস্রবণ।আমার হাতে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/khondito-gourob/ |
3110 | রবীন্দ্রনাথ ঠাকুর | জীবনের দীপে তব | চিন্তামূলক | জীবনের দীপে তব
আলোকের আশীর্বচন
আঁধারের অচৈতন্যে
সঞ্চিত করুক জাগরণ। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/jiboner-dipe-tobo/ |
1416 | দেওয়ান মমিনুল মউজদীন | দরোজা | প্রেমমূলক | শীতের শহর ঘুরে প্রতিটি শীতার্ত দরোজায়
কড়া নেড়ে যাই
দরোজা খোলে না ।
একটি কুৎসিত হাত যদি খুলে দিতো
আবদ্ধ কপাট
একজোড়া অন্ধ চোখও নীমিলিত বিপন্ন পাতায়
সহানুভূতির নম্র কেশর ওড়াতো
একজোড়া বোবা ঠোঁটও যদি
কাঁপতো না বলা কিছু শব্দের তাড়ায়!
তবু জানি এই পোড়া গ্রহে
মোহন বন্দিত্ব নিয়ে একটি বাড়ানো হাত
হোক সে বিষণ্ণ ম্লান বিশীর্ণ পাণ্... | https://banglarkobita.com/poem/famous/1024 |
2373 | মাইকেল মধুসূদন দত্ত | মেঘনাদবধ কাব্য (চতুর্থ সর্গ) | মহাকাব্য | নমি আমি,কবি-গুরু তব পদাম্বুজে,
বাল্মীকি;হে ভারতের শিরঃচূড়ামণি,
তব অনুগামী দাস,রাজেন্দ্র-সঙ্গমে
দিন যথা যায় দূর তীর্থ দরশনে;
তব পদ-চিহ্ন ধ্যান করি দিবানিশি,
পশিয়াছে কত যাত্রী যশের মন্দিরে,
দমনিয়া ভব-দম দুরন্ত শমনে—
অমর; শ্রীভর্ত্তৃহরি; সূরী ভবভূতি
শ্রীকন্ঠ;ভারতে খ্যাত বরপুত্র যিনি
ভারতীর, কালিদাস–সুমধুর-ভাষী;
মুরারী... | https://www.bangla-kobita.com/madhusudan/meghnadbodh-kabya-fourth-section/ |
4328 | শামসুর রাহমান | অসুস্থ ঈগল নীলিমায় | প্রেমমূলক | অসুস্থ ঈগল নীলিমায় তার পক্ষ বিস্তারের
স্মৃতি নিয়ে যেমন অনেক নিচে সময়ের ভার
ব’য়ে চলে, ক্ষীণ দৃষ্টি মেলে দূর নীলিমায়র
দিকে দ্যাখে মাঝে মাঝে, কখনোর পাহাড়ের
চড়ার সৌন্দর্য ভাবে, তেমনি আমিও হাহাকারের
প্রতিমৃর্তি হয়ে রুক্ষ ধুলায় ছিলাম পড়ে ধার
ছিলোনা অস্তিত্বে প্রায়, আতংকিত বিধ্বস্ত ডানার
প্রতিটি পালকে চিহ্ন নিষাদের ক্রূর প্রহ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/osustho-igol-nilimay/ |
5672 | সুকুমার রায় | ভালরে ভাল | ছড়া | দাদা গো! দেখছি ভেবে অনেক দূর
এই দুনিয়ার সকল ভাল,
আসল ভাল নকল ভাল,
সস্তা ভাল দামীও ভাল,
তুমিও ভাল আমিও ভাল,
হেথায় গানের ছন্দ ভাল,
হেথায় ফুলের গন্ধ ভাল,
মেঘ-মাখানো আকাশ ভাল,
ঢেউ- জাগানো বাতাস ভাল,
গ্রীষ্ম ভাল বর্ষা ভাল,
ময়লা ভাল ফরসা ভাল,
পোলাও ভাল কোর্মা ভাল,
মাছপটোলের দোলমা ভাল,
কাঁচাও ভাল পাকাও ভাল,
সোজাও ভাল বাঁক... | https://www.bangla-kobita.com/sukumar/bhalore-bhalo/ |
4258 | শঙ্খ ঘোষ | জন্মদিন | চিন্তামূলক | তোমার জন্মদিনে কী আর দেব এই কথাটুকু ছাড়া
আবার আমাদের দেখা হবে কখনো
দেখা হবে তুলসীতলায় দেখা হবে বাঁশের সাঁকোয়
দেখা হবে সুপুরি বনের কিনারে
আমরা ঘুরে বেড়াবো শহরের ভাঙা অ্যাসফল্টে অ্যাসফল্টে
গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে
কিন্তু আমাদের ঘিরে থাকবে অদৃশ্য কত সুতনুকা হাওয়া
ওই তুলসী কিংবা সাঁকোর কিংবা সুপুরির
হাত তুলে... | https://www.kobitacocktail.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/ |
3743 | রবীন্দ্রনাথ ঠাকুর | মৃত্যুমাধুরী | সনেট | পরান কহিছে ধীরে—হে মৃত্যু মধুর,
এই নীলাম্বর, এ কি তব অন্তঃপুর!
আজি মোর মনে হয়, এ শ্যামলা ভূমি
বিস্তীর্ণ কোমল শয্যা পাতিয়াছ তুমি।
জলে স্থলে লীলা আজি এই বরষার,
এই শান্তি, এ লাবণ্য, সকলই তোমার।
মনে হয়, যেন তব মিলন-বিহনে
অতিশয় ক্ষুদ্র আমি এ বিশ্বভুবনে।
প্রশান্ত করুণচক্ষে, প্রসন্ন অধরে,
তুমি মোরে ডাকিতেছ সর্ব চরাচরে।
প্রথমম... | https://www.bangla-kobita.com/rabindranath/mrittyumadhuri/ |
4247 | শক্তি চট্টোপাধ্যায় | শিশিরভেজা শুকনো খর | চিন্তামূলক | শিশিরভেজা শুকনো খর শিকড়বাকড় টানছে
মিছুবাড়ির জনলা দোর ভিতের দিকে টানছে
প্রশাখাছাড় হৃদয় আজ মূলের দিকে টানছেভাল ছিলুম জীর্ণ দিন আলোর ছিল তৃষ্ণা
শ্বেতবিধুর পাথর কুঁদে গড়েছিলুম কৃষ্ণা
নিরবয়ব মূর্তি তার, নদীর কোলে জলাপাহার …
বনতলের মাটির ঘরে জাতক ধান ভানছে
শুভশাঁখের আওয়াজ মেলে জাতক ধান ভানছে
করুণাময় ঊষার কোলে জাতক ধান ভ... | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/shishirbheja-shukno-khor/ |
1503 | নির্মলেন্দু গুণ | বহুগামীর স্বীকারোক্তি | চিন্তামূলক | কতো নারী-সরোবরে থেমেছে আমার রথ;
কতো ফুলে-ফলে পল্লবিত হয়েছে জীবন।
যখন পড়েছি প্রেমে পাগলের মত পড়েছি।
বহু-জীবনের বহু-বাসনায় আমি বহুগামী।তবে আমি একা বহুমাগিতার ভূতে-পাওয়া
এক কামতুর কবি, একথা বিশ্বাস করি না;
জানি জীবমাত্রই বহুগামী স্বভাবে, স্বজ্ঞায়
এই কথা কেউ ভোলে না, কেউ ভুলে যায়।পরমহংসদেব বা ঋষি বিবেকানন্দের মতোন
আত্মপীড়... | https://www.bangla-kobita.com/nirmalendugoon/bahugamir-sikarokti/ |
3183 | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি | চিন্তামূলক | তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্র ছলনা-জালে,
হে ছলনাময়ী।
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
সরল জীবনে।
এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত;
তার তরে রাখ নি গোপন রাত্রি।
তোমার জ্যোতিষ্ক তারে
যে পথ দেখায়
সে যে তার অন্তরের পথ,
সে যে চিরস্বচ্ছ ,
সহজ বিশ্বাসে সে যে
করে তারে চিরসমুজ্জল।
বাহিরে কুটিল হোক অ... | https://www.bangla-kobita.com/rabindranath/tomar-srishtir-poth-rekhecho-akirno-kori/ |
5258 | শামসুর রাহমান | সন্দেহপ্রবণ নই | সনেট | এখন নতুন নয় আর আমাদের পরিচয়।
বেশ কিছুদিন, বলা যায়, কী মধুর এক সাথে
কাটিয়েছি আমরা দু’জন কথা বলে কত, হাতে
হাত রেখে, পথ চলে শস্যক্ষেত, সাঁকো, জলাশয়
বনানীর ধার ঘেঁসে। তোমার সান্নিধ্যে প্রতিবার
গিয়েছি, যেমন ছুটে যায় দ্রুতপায়ে একা একা
পুণ্যার্থী তীর্থের দিকে আর যখনই হয়েছে দেখা
তোমার দৃষ্টিতে শূচি হয়েছে তো সমগ্র আমার।যতই প্রগ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/sondeho-probon-noi/ |
2012 | বুদ্ধদেব বসু | শিরোনামহীন | প্রেমমূলক | ওগো চপল-নয়না সুন্দরী
তোলো মোর পানে তব দুই আঁখি,
মম শিয়রের কাছে গুঞ্জরি’
গাও সকল অগীত সঙ্গীতে
মোর দেহমন রও ঢাকি
তব স্বপন-আবেশ-হিল্লোলে,
চির- নিত্য-নূতন ভঙ্গীতে
ঢেউ তোলো মোর প্রাণ-সিন্ধুতে,
সুখে উচ্ছসিয়া ওঠে কল্লোলে
ছোটে দুই তট দেশ লঙ্ঘিয়া,
চাহে গ্রাসিতে পূর্ণ ইন্দুকে
মহা আকাশের দ্যায় রঙ্গিয়া
ওগো মোর পিপাসিত যৌবনে
কর শান... | https://www.kobitacocktail.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81/ |
5566 | সুকুমার রায় | আজব খেলা | ছড়া | সোনার মেঘে আল্তা ঢেলে সিঁদুর মেখে গায়
সকাল সাঁঝে সূর্যি মামা নিত্যি আসে যায় ।
নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভ’রে ভ’রে
আপন ছবি আপনি মুছে আঁকে নূতন ক’রে ।
ভোরের ছবি মিলিয়ে দিল দিনের আল জ্বেলে
সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে ।
আবার আঁকে আবার মোছে দিনের পরে দিন
আপন সাথে আপন খেলা চলে বিরামহীন ।
ফুরায় নাকি সোনার খেলা ... | https://www.kobitacocktail.com/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ac-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f/ |
3791 | রবীন্দ্রনাথ ঠাকুর | যে ফুল এখনো কুঁড়ি | রূপক | যে ফুল এখনো কুঁড়ি
তারি জন্মশাখে
রবি নিজ আশীর্বাদ
প্রতিদিন রাখে। (স্ফুলিঙ্গ) | https://www.bangla-kobita.com/rabindranath/je-ful-ekhono-kuri/ |
2922 | রবীন্দ্রনাথ ঠাকুর | কৃপণ -খেয়া | রূপক | আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।
অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম–কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।
আমি মনে ভাবেতেছিলেম,এ কোন্ মহারাজ।
আজি শুভক্ষণে রাত পোহালোভেবেছিলেম তবে,আজ আমারে দ্বারে দ্বারেফিরতে নাহি হবে।
বাহির হতে নাহি হতেকাহার দেখা পেলেম পথে,চলিতে রথ ধনধান্... | https://banglapoems.wordpress.com/2011/11/30/%e0%a6%95%e0%a7%83%e0%a6%aa%e0%a6%a3-%e0%a6%96%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.