id stringlengths 1 4 | title stringlengths 1 362 | author stringclasses 40
values | poem stringlengths 30 15.4k | label int64 0 10 | label_name stringclasses 11
values |
|---|---|---|---|---|---|
1528 | আমাকে খুঁজো না বৃথা | রফিক আজাদ | আমাকে খুঁজো না বৃথা কাশ্মীরের স্বচ্ছ ডাল হ্রদে, সুইৎসারল্যান্ডের নয়নলোভন কোনো পর্যটন স্পটে, গ্রান্ড ক্যানালের গন্ডোলায়ও নয়, খুঁজো না ফরাসি দেশে_ পারীর কাফেতে, মধ্যরাতে; রাইন বা মাইনের তীরে, সুবিস্তীর্ণ ফলের বাগানে. . . আমাকে খুঁজো না জাম্বো জেটে, দ্রুতগামী যাত্রীবাহী জাহাজের কিংবা কোনো বৃহৎ সমুদ্রগামী যাত্রীবাহী জাহ... | 1 | Love |
1679 | বুঝলে রাধানাথ | পূর্ণেন্দু পত্রী | একটা সাইকেল থাকলে বড় ভালো হতো বুঝলে, রাধানাথ, আরো ভালো হতো একটা মোটরবাইক থাকলে। কাঠের বাকসে কুতকুতে খরগোস সে-রকম আতুপুতু দিনকাল নয় এখন। আগে নিজের কাছে নিজের গড়গড়ার নলের মতো লম্বা হয়ে শুয়ে থাকতো মানুষ। এখন ৩৬ রকম বায়নাক্কা বুঝলে রাধানাথ, মানুষের এখন ৫২ রকম উবু-জলন্ত খিদে। এক একটা মানুষের ড্রয়িংরুম এখন দিল্লিতে বাথরুম ত্... | 2 | Metaphor |
803 | কোন্ কথা মন্ত্র হবে | পূর্ণেন্দু পত্রী | কোন কথা মন্ত্র হবে কেউ তা জানে না। তবু তো ঘুমের কাছে বেচে দিতে পার না সিন্দুক। কঠিন মৃগয়া ছেড়ে বিছানার বালিশে-তোশকে লুকোতে পার না ধনুর্বাণ। যেহেতু নিয়েছ বেছে ব্যাধের ভূমিকা তোমাকে তো যেতে হবে দুর্গমের গৃঢ় অভ্যন্তরে সময়ের শতজট, ভূল-হাতছানি ভেদ করে। যে কোনো তপস্যা চায় নতজানু শুচিতা ও শ্রম। | 0 | Miscellaneous |
2042 | ফেরীঅলা | হেলাল হাফিজ | কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । প্রেম... | 3 | Separation |
1207 | একচক্ষু | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | কী দেখলে তুমি? রৌদ্রকঠিন হাওয়ার অট্টহাসি দু’হাতে ছড়িয়ে দিয়ে নিষ্ঠুর গ্রীষ্মের প্রেত-সেনা মাঠে-মাঠে বুঝি ফিরছে? ফিরুক, তবু তার পাশাপাশি কৃষ্ণচূড়ার মঞ্জরী তুমি একবারও দেখলে না? একবারও তুমি দেখলে না, তার বিশীর্ণ মরা ডালে ছড়িয়ে গিয়েছে নম্র আগুন, মৃত্যুর সব দেনা তুচ্ছ সেখানে, নবযৌবনা কৃষ্ণচূড়ার গালে ক্ষমার শান্ত লজ... | 1 | Love |
387 | আত্মা | সুনীল গঙ্গোপাধ্যায় | প্রতিটি ট্রেনের সঙ্গে আমার চতুর্থভাগ আত্মা ছুটে যায় প্রতিটি আত্মার সঙ্গে আমার নিজেস্ব ট্রেন অসময় নিয়ে খেলা করে। আলোর দোকানে আমি হাজার হাজার বাতি সজিয়ে রেখেছি নষ্ট-আলো সঞ্জীবনী শিক্ষা করে আমার চঞ্চল অহমিকা। জাদুঘরে অসংখ্য ঘড়িতে আমি অসংখ্য সময় লিখে রাখি নারীর ঊরুর কাছে আমার পিঁপড়ে দূত ঘোরেফেরে আমারই ইঙ্গিতে তারা চ... | 0 | Miscellaneous |
27 | সুপার (জেলের) বন্দনা | কাজী নজরুল ইসলাম | * হুগলি জেলে কারারুদ্ধ থাকাকালীন জেলের সকল প্রকার জুলুম আমাদের উপর দিয়ে পরখ করে নেওয়া হয়েছিল। সেই সময় জেলের মূর্তিমান ‘জুলুম’ বড়-কর্তাকে দেখে এই গেয়ে আমরা অভিনন্দন জানাতাম। তোমারি জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য ধন্য হে। আমার এ গান তোমারি ধ্যান, তুমি ধন্য ধন্য হে॥ রেখেছে সান্ত্রী পাহারা দোরে আঁধার-কক্ষে জামাই-আদরে বেঁধেছ শি... | 7 | Policy |
190 | গোকুল নাগ | কাজী নজরুল ইসলাম | না ফুরাতে শরতের বিদায়-শেফালি, না নিবিতে আশ্বিনের কমল-দীপালি, তুমি শুনেছিলে বন্ধু পাতা-ঝরা গান ফুলে ফুলে হেমনে-র বিদায়-আহবান! অতন্দ্র নয়নে তব লেগেছিল চুম ঝর-ঝর কামিনীর, এল চোখে ঘুম রাত্রিময়ী রহস্যের; ছিন্ন শতদল হ’ল তব পথ-সাথী; হিমানী-সজল ছায়াপথ-বিথী দিয়া শেফালি দলিয়া এল তব মায়া বধূ ব্যথা-জাগানিয়া! এল অশ্রু হেমন... | 4 | Humanity |
1746 | রাখালের রাজগী | জসীম উদ্দীন | রাখালের রাজা! আমাদের ফেলি কোথা গেলে ভাই চলে, বুক হতে খুলি সোনা লতাগুলি কেন পায়ে দলে? জানিতেই যদি পথের কুসুম পথেই হইবে বাসি, কেন তারে ভাই! গলে পরেছিলে এতখানি ভালবাসি? আমাদের দিন কেটে যাবে যদি গলেতে কাজের ফাঁসি কেন শিখাইলে ধেনু চরাইতে বাজায়ে বাঁশের বাঁশী? খেলিবার মাঠ লাঙল বাজায়ে চষিতেই যদি হবে, গাঁয়ের রাখাল ডাকিয়া সেথায় ... | 2 | Metaphor |
543 | ধ্বংসের আগে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | তবে ব্যর্থ হোক সব। উৎসব-উজ্জ্বল রজনীর সমস্ত সংগীত তবে কেড়ে নাও, নিত্য-সহচর ব্যর্থবীর্য শয়তানের আবির্ভাব হোক। তারপর পাতালের সর্বনাশা অন্ধকার গাঢ় হয়ে এলে দৃঢ় হাতে টেনে দাও যবনিকা। নির্মম অস্থির পদক্ষেপে আনো ভয়, বিস্বাদ বেদনা ঢেলে দাও; ঢালো গ্লানি, ঢালো মৃত্যু, শিল্পীর বেহালা ভেঙে ফেলে অন্ধকার রঙ্গমঞ্চে অট্টহাসি দু’... | 0 | Miscellaneous |
1754 | আশীর্বাদ | কাজী নজরুল ইসলাম | আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয়, ভাঙো সে দেয়াল, প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। অনাত্বীয়রে আত্বীয় করো, তোমার বিরাট প্রাণ করে না কো যেন কোনোদিন কোনো মানুষে অসম্মান। সংসারের মিথ্যা বাঁধন ছিন্ন হোক আগে, কবে সে তোমার সকল দেউল রাঙিবে আলোর রাগে। | 2 | Metaphor |
1053 | অতীতের ছবি - পর্ব ৪ | সুকুমার রায় | ধনী যুবা এক শ্মশান ঘাটে একা বসি তার রজনী কাটে। অদূরে অন্তিম শয়নোপরি দিদিমা তাহার আছেন পড়ি, সম্মুখে পূর্ণিমা গগনতলে পিছনে শ্মশানে আগুন জ্বলে, তাহারি মাঝারে নদীর তীরে হরিনাম ধ্বনি উঠিছে ধীরে। একাকী যুবক বসিয়া কুলে সহসা কি ভাবি আপনা ভুলে। প্রসন্ন আকাশ চাঁদিম রাতি ধরিল অপূর্ব নতুন ভাতি, তুচ্ছ বোধ হল ধন - বিভব বিলাস বাসন... | 0 | Miscellaneous |
473 | আমার মায়ের নাম বাঁকাশশী | জয় গোস্বামী | আমার মায়ের নাম বাঁকাশশী, আমার শ্যামের নাম ছায়া আমার তরঙ্গ মানে খোলা বাড়ি–ছাদ থেকে যার নীচে পড়ে হানাহানি খেলা– আমার সম্পূর্ণ ভুল চারত আকাশ খুঁড়লে বালি আমার বাবার মুখে পান, গায়ে চাদরে উল্কারা সরে যায় মা, নীচে, সমুদ্রে খসে পড়ে। | 0 | Miscellaneous |
768 | আমারই ভুলে | পূর্ণেন্দু পত্রী | আমারই ভুলে আজ প্রত্যুষে সুর্য ওঠেনি, পাঁশুটে আকাশে আলোর আকাল আমারই ভুলে মুর্ছিত মেঘ, খোঁপা-ভাঙা চুল, জলে একাকার যাবজ্জীবন আমারই ভুলে স্বেচ্ছাচারীর মতন বাতাস লুটপাট করে যেখানে সেখানে আমারই ভুলে ঝরে অরন্য, ঝরে অরণ্যে পুরনো চিঠির মতো মৃত পাতা আমারই ভুলে ভুলপথে নদী ভাসিয়ে দিয়েছে শতাধিক সুখ, সাজানো বিছানা আমারই ভুলে একটি ... | 0 | Miscellaneous |
1510 | পূর্বরাগ | শামসুর রাহমান | জেনেছি কাকে চাই, কে এলে চোখে ফোটে নিমেষে শরতের খুশির জ্যোতিকণা; কাঁপি না ভয়ে আর দ্বিধার নেই দোলা এবার তবে রাতে হাজার দীপ জ্বেলে সাজাবো তার পথ যদি সে হেঁটে আসে। যদি সে হেঁটে আসে, প্রাণের ছায়াপথ ফুলের মতো ফুটে তারার মতো ফুটে জ্বলবে সারারাত, ঝরবে সারারাত। জেনেছি কাকে চাই, বলি না তার নাম ভিড়ের ত্রিসীমায়; স্বপ্ন-ধ্বনি শ... | 1 | Love |
411 | শিল্পী ফিরে চলেছেন | সুনীল গঙ্গোপাধ্যায় | শিল্পী ফিরে চলেছেন, এ কেমন চলে যাওয়া তার? এমন নদীর ধার ঘেঁষে চলা, যেখানে অজস্র কাঁটাঝোপ এবং অদূরে রুক্ষ বালিয়াড়ি, ওদিকে তো আর পথ নেই এর নাম ফিরে যাওয়া? এ তো নয় শখের ভ্রশণ রমণীর আলিঙ্গন ছেড়ে কেন সহসা লাফিয়ে ওঠা- কপালে কোমল হাত, টেবিলে অনেক সিক্ত টিঠি কত অসমাপ্ত কাজ, কত হাতছানি তবু যেন মনে পড়ে মভুল ভাঙাবার বেলা এ... | 0 | Miscellaneous |
1486 | দূরে আছো দূরে | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | তোমাকে পারিনি ছুঁতে, তোমার তোমাকে- উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছি সুখ, পরস্পর খুড়ে খুড়ে নিভৃতি খুঁজেছি। তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই। যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ, পেয়েছো কিনারাহীন আগুনের নদী। শরীরের তীব্রতম গভীর উল্লাসে তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি- তোমার তোমাকে আমি ছুঁতে প... | 1 | Love |
507 | অল্প-একটু আকাশ | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | অতঃপর সে বারান্দায় গিয়ে দাঁড়াল। জুঁইয়ের গন্ধে বাতাস যেখানে মন্থর হয়ে আছে; এবং রেলিংয়ে ভর দিয়ে, সেখান থেকে অল্প-একটু আকাশ দেখা যায়। আকাশ! এতক্ষণে তার মনে পড়ল, সারাটা সকাল, সারাটা বিকেল আর সন্ধ্যা কাজের পাথরে মাথা ঠুকতে-ঠুকতে, মাথা ঠুকতে-ঠুকতে মাথা ঠোকাই তার সার হয়েছে। কোনো-কিছুই সে শুনতে পায়নি; না একটা গান, ন... | 0 | Miscellaneous |
231 | হিজলতলীর সুখ | হেলাল হাফিজ | বলাই বাহুল্য আমি রাজনীতিবিদ নই, সুবক্তাও নই তবু আজ এই সমাবেশে বলবো কয়েক কথা সকলের অনুমতি পেলে। –’বলুন, বলুন’। রঙিন বেলুন দিয়ে মন ভোলানোর কোনো ইচ্ছে আমার নেই, উপস্থিত সুধী, কেউ ভুলে মনেও করবেন না আমি পারমিট, পেঁয়াজ আর পারফিউম ন্যায্যমূল্যে দেবো। –’পেঁয়াজটা পেলে ভালো হত’। আর কতো? যারা দিতো তারা আর দেবে না বলেছে। –’কী... | 4 | Humanity |
1072 | মুহূর্ত | জীবনানন্দ দাশ | আকাশে জোছনা-বনের পথে চিতাবাঘের গায়ের ঘ্রাণ; হৃদয় আমার হরিণ যেন: রাত্রির এই নীরবতার ভিতর কোন্ দিকে চলেছি! রতপালি পাতার ছায়া আমার শরীরে, কোথাও কোনো হরিণ নেই আর; যত দূর যাই কাসেতর মতো বাঁকা চাঁদ শেষ সোনালি হরিণ-শস্য কেটে নিয়েছে যেন; তারপর ধীরে ধীরে ডুবে যাচ্ছে শত শত মৃগীদের চোখের ঘুমের অন্ধকারের ভিতর। | 0 | Miscellaneous |
273 | পড়শি | আনিসুল হক | আমার একটা কদম বৃক্ষ আছে! আমি তাকে নীপ বলে ডাকি। আইনত গাছটা আমার নয়, আমি ঠিক তার পাশের বাসায় থাকি! কিন্তু তাকে ডেকে আমি বলি, ওগো নীপ তুমি কিন্তু আমার! তুমি আমার তুমি আমার শুধুই! তোমার ছায়ায় দিবারাত্র শুই। কদম আমার কথায় মাথা নাড়েন, চুলের বেণি বৃষ্টিশেষে ঝাড়েন। বলেন, যখন আকাশ থাকে মেঘলা, আমার ছায়া কোথায় তখন? একলা... | 9 | Nature |
1940 | তুমি জেনেছিলে | সুনীল গঙ্গোপাধ্যায় | তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায় হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে তুমি যেই এসে দাঁড়ালে- কেউ চিনলো না কেউ দেখলে না সবাই সবার অচেনা! | 3 | Separation |
20 | বিবেকানন্দ | জীবনানন্দ দাশ | জয়,- তরুণের জয়! জয় পুরোহিত আহিতাগ্নিক,- জয়,- জয় চিন্ময়! স্পর্শে তোমার নিশা টুটেছিল,-উষা উঠেছিল জেগে পূর্ব তোরণে, বাংলা-আকাশে ,-অরুণ-রঙিন মেঘে; আলোকে তোমার ভারত,এশিয়া-জগৎ গেছিল রেঙে। হে যুবক মুসাফের, স্থবিরের বুকে ধ্বনিলে শ্ঙ্খ জাগরণপর্বের! জিঞ্জির-বাঁধা ভীত চকিতেরে অভয় দানিলে আসি, সুপ্তের বুকে বাজালে তোমার বিষাণ হে সন... | 7 | Policy |
141 | কবির নিবেদন | জসীম উদ্দীন | বিশ্ববাসীরা শোন, মোদের কাহিনী শুনিয়া কাঁদিবে নাই কি দরদী কোন? সীমান্ত পার হয়ে যারা গেছে হয়ত বেঁচেছে যবে, এখানে যাহারা রয়েছি জানিনে কিবা পরিণাম হবে। প্রতিদিন শুনি ভীষণ হইতে খবর ভীষণতর, শিহরিয়া উঠি থাপড়াই বুক জীয়ন্তে মরমর, রাত্র দিনের দু-খানি পাখায় লিখি অসহ্য গাথা, চোখের সামনে দোলায় দেশের নিষ্ঠুর শাসন-দাতা। | 10 | War |
201 | মানুষ | কাজী নজরুল ইসলাম | গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্ । নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।- ‘পূজারী দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’ স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়! জীর্ণ-বস্ত্র... | 4 | Humanity |
1386 | আদর | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | ১ মরুভূমি মাঝে যেন, একই কুসুম, পূর্ণিত সুবাসে। বরষার রাত্রে যেন, একই নক্ষত্র, আঁধার আকাশে || নিদাঘ সন্তাপে যেন, একই সরসী, বিশাল প্রান্তরে। রতন শোভিত যেন, একই তরণী, অনন্ত সাগরে। তেমনি আমার তুমি, প্রিয়ে, সংসার-ভিতরে || ২ চিরদরিদ্রের যেন, একই রতন, অমূল্য, অতুল। চিরবিরহীর যেন, দিনেক মিলন, বিধি অনুকূল || চিরবিদেশীর যেন, একই... | 1 | Love |
1113 | পরানের গহীন ভিতর-৫ | সৈয়দ শামসুল হক | তোমার দ্যাশের দিকে ইস্টিশানে গেলেই তো গাড়ি সকাল বিকাল আসে, এক দন্ড খাড়ায়া চম্পট, কত লোক কত কামে দূরে যায়, ফিরা আসে বাড়ি- আমার আসন নাই, যাওনেরও দারুন সংকট। আসুম? আসার মতো আমি কোনো ঘর দেখি নাই। যামু যে? কোথায় যামু, বদলায়া গ্যাছে যে বেবাক। কেমন তাজ্জব সব পাল্টায়া যায় আমি তাই দেইখাছি চিরকাল। পরানের ভিতরে সুরাখ- সে... | 1 | Love |
342 | স্বপ্ন, একুশে ভাদ্র | সুনীল গঙ্গোপাধ্যায় | কোন্ দিকে? কোন্ দিকে? আমি চিৎকার করলাম অমনি ভিড়ের ভিতরে একটা মোহর এসে ছিট্কে পড়লো। তৎক্ষণাৎ নৈঋত বাদ দিয়ে সাতদিকে সাতটা রাস্তা খুলে গেল জ্যোৎস্নায় বড় চিত্তহারী সেই পথগুলি এবং জ্যোৎস্নায় ভিড়ের প্রতিটি টুকরো শত শত হুইস্ল বাজিলে ছুটে গেল ব্যক্তিগত পথে পথে। কোন্ দিকে? কোন্ দিকে? আমি তীব্র ধাবমান কয়েকটি কলার চ... | 0 | Miscellaneous |
1008 | তৃতীয় বিশ্বের একজন চাষীর প্রশ্ন | হুমায়ুন আজাদ | আগাছা ছাড়াই, আল বাঁধি, জমি চষি, মই দিই, বীজ বুনি, নিড়োই, দিনের পর দিন চোখ ফেলে রাখি শুকনো আকাশের দিকে। ঘাম ঢালি খেত ভ’রে, আসলে রক্ত ঢেলে দিই নোনা পানিরূপে; অবশেষে মেঘ ও মাটির দয়া হলে খেত জুড়ে জাগে প্রফুল্ল সবুজ কম্পন। খরা, বৃষ্টি, ঝড়, ও একশো একটা উপদ্রব কেটে গেলে প্রকৃতির কৃপা হ’লে এক সময় মুখ দেখতে পাই থোকাথোকা স... | 0 | Miscellaneous |
1383 | আমি যদি হতাম | জীবনানন্দ দাশ | আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি; কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে ধানক্ষেতের কাছে ছিপছিপে শরের ভিতর এক নিরালা নীড়ে; তাহলে আজ এই ফাল্পুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রুপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম- তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন- ন... | 1 | Love |
656 | জলসত্র | মহাদেব সাহা | শহরের চৌদিকে ওরা খুলে দেয় সুবিখ্যাত জলসত্র সব তবু কানে আসে কলরব ভীষণ পিপাসা এইখানে, জলচাই মানুষের পিপাসার জল নাই মিউনিসিপ্যালিটির এই বড়ো বড়ো ট্যাঙ্কের তলায় বালি আর কঠিন কাঁকর সব জমে আছে। আমাদের বিশুষ্ক গলায় একবিন্দু শীতল জলের স্বাদ দিতে পারে এমন প্রকৃত কোনো হ্রদ নেই কাছে কিংবা যেখনেই তাকাই কেবল আজ চোখে পড়ে ধোঁয়া... | 0 | Miscellaneous |
116 | আমি হেথায় থাকি শুধু | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিয়ো তোমার জগৎসভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন-মাঝে লাগি নি নাথ, কোনো কাজে-- শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন্। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে আমি যেন না রই দূরে এই দিয়ো মোর মান। | 8 | Religious |
1146 | শুনছো! | তসলিমা নাসরিন | আমি তুমুল প্রেমে পড়েছি তোমার, শুনছো, শুনতে পাচ্ছে!? এমন প্রেমে অনেককাল আমি পড়িনি এমন করে কেউ আমাকে অনেককাল আচ্ছন্ন করে রাখেনি। এমন করে আমার দিনগুলোর হাত পা রাতের পেটে সেঁধিয়ে যায়নি এমন করে রাতগুলো ছটফট করে মরেনি! গভীর ঘুম থেকে টেনে আমাকে তুমি বসিয়ে দিলে– এভাবে কি হয় নাকি? আমি হাত বাড়াবো আর এখন তোমাকে পাবো না, রাতের পর ... | 1 | Love |
849 | বৈশম্পায়ন | সুকান্ত ভট্টাচার্য | আকাশের খাপছাড়া ক্রন্দন নাই আর আষাঢ়ের খেলনা। নিত্য যে পাণ্ডুর জড়তা সথীহারা পথিকের সঞ্চয়। রক্তের বুকভরা নিঃশ্বাস, আঁধারের বুকফাটা চীৎকার- এই নিয়ে মেতে আছি আমরা কাজ নেই হিসাবের খাতাতে। মিলাল দিনের কোনো ছায়াতে পিপাসায় আর কূল পাই না; হারানো স্মৃতির মৃদু গন্ধে প্রাণ কভু হয় নাকো চঞ্চল। মাঝে মাঝে অনাহূত আহ্বান আনে কই আ... | 0 | Miscellaneous |
269 | সূর্য নক্ষত্র নারী - ১ | জীবনানন্দ দাশ | তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিলো সব চেয়ে আগে; জানি আমি। সে-দিনও তোমার সাথে মুখ-চেনা হয় নাই। তুমি যে এ-পৃথিবীতে র’য়ে গেছো। আমাকে বলেনি কেউ। কোথাও জলকে ঘিরে পৃথিবীর অফুরান জল র’য়ে গেছে;- যে যার নিজের কাজে আছে, এই অনুভবে চ’লে শিয়রে নিয়ত স্ফীত সুর্যকে চেনে তারা; আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে উদীচীর কোনো জল ক... | 9 | Nature |
692 | আমার জীবনী | মহাদেব সাহা | আমার জীবনী আমি লিখে রেখে যাবো মাটির অন্তরে, ধুলোর পাতায় লিখে রেখে যাবো মেঘের হৃদয়ে, বৃষ্টির ফোঁটায়, হাঁসের নরম পায়ে হরিণশিশুর মায়াময় চোখে; ফুলের নিবিড় পাপড়িতে আমি লিখে রেখে যাবো আমার জীবনী- লিখে রেখে যাবো বৃক্ষের বুকের মধ্যে পাহাড়ী ঝর্নার ওষ্ঠে, সবুজ শস্যের নগ্নদেহে। আমার জীবনী আমি লিখে রেখে যাবো শিশিরে, ঘাসের... | 0 | Miscellaneous |
1987 | দূরের বন্ধু | কাজী নজরুল ইসলাম | বন্ধু আমার! থেকে থেকে কোন্ সুদূরের বিজন পুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে? আমার অনেক দুখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে, ঘর-ছাড়া তাই বেড়াই ঘুরে।। তোমার বাঁশীর উদাস কাদন শিথিল করে সকল বাঁধন কাজ হ’ল তাই পথিক সাধন, খুঁজে ফেরা পথ-বঁধরে, ঘুরে’ ঘুরে’ দূরে দূরে।। হে মোর প্রিয়! তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে, তাই তো পথে হয় না থাম... | 3 | Separation |
760 | ধুপকাঠি বেচতে বেচতে | পূর্ণেন্দু পত্রী | ধুপকাঠি বেচতে বেচতে কতদুর যেতে পারে একাকী মানুষ? তাকে তো পেরোতে হবে বহু বন, বহু অগ্নি খাণ্ডব দাহন। কিছু বন চিনি আমি, পেঁচারা যেখানে বসে কেবলই ধ্বংসের কথা বলে মগডালে পা ঝুলিয়ে মড়কের হাসি হাসে উলঙ্গ বাদুড়। দ্বাদশী চাঁদের চেয়ে কয়েকটা চিতাবাঘ পেলে তারা বড় খুশী হয়। কিছু গাছ চিনি আমি, যাদের মজ্জায় রক্তে রয়ে গেছে আদি... | 0 | Miscellaneous |
219 | ফসলের ডাকঃ ১৩৫১ | সুকান্ত ভট্টাচার্য | কাস্তে দাও আমার এ হাতে সোনালী সমুদ্র সামনে, ঝাঁপ দেব তাতে। শক্তির উন্মুক্ত হাওয়া আমার পেশীতে স্নায়ুতে স্নায়ুতে দেখি চেতনার বিদ্যুৎ বিকাশঃ দু'পায়ে অস্থির আজ বলিষ্ঠ কদম; কাস্তে দাও আমার এ হাতে। দু'চোখে আমার আজ বিচ্ছুরিত মাঠের আগুন, নিঃশব্দে বিস্তীর্ণ ক্ষেতে তরঙ্গিত প্রাণের জোয়ার মৌসুমী হাওয়ায় আসে জীবনের ডাক; শহরের... | 4 | Humanity |
1834 | ছাতা | আনিসুল হক | এমন দিনেই কেবল তোমাকে ভাবা যায়। এমন ঘনঘোর সরিষায়। ইলিশে। বৃষ্টি পড়বে। আমি তোমাকে ভাবব। বৃষ্টি পড়ছে না। আমি তোমাকে ভাবছি না। বৃষ্টি পড়ো পড়ো, ভাবনা ভাবনা আসি আসি। বৃষ্টি ঝরো ঝরো, দুজনে থরো থরো। রোদ উঠল। আমি তোমাকে ভুলে থাকছি। রিকশায় হুড উঠল। আমি তোমাকে ভুলেই আছি। একদম ভাবছি না। নখ নয়, আনখ-নখরা নয়। আজ আবহাওয়ার প... | 2 | Metaphor |
581 | শব্দে শব্দে টেরাকোটা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আমি কি তোমার কাছে সনন্দ দিয়েছি কবিতার, যে আমি তোমার জন্যে যাব পাতালে, অথবা ঊর্ধ্বে আকাশে ফোটাব তোমারই আলেখ্য? ঝানু বুড়ো, আমি কি তোমার কাছে সনন্দ নিয়েছি কবিতার? যে যার নিজস্ব শিল্প সমূহ অর্জন করে নেয়। নির্ভয়ে যে যার কবিতার হস্তপদমুড়ো অর্থাৎ শব্দকে ঘোর চুল্লির ভিতরে ঠেলে দেয় চিরকাল। আদ্যন্ত এইভাবে হয়ে খাঁটি বর্ষা... | 0 | Miscellaneous |
1649 | স্বভাব | মহাদেব সাহা | আমি কি কিছুর মতো? কারো মতো? কোনো সদৃশ বস্তুর মতো? যে আমাকে মেলাবে, সোনালি ঝর্নার সাথে, সবুজ বৃক্ষের সাতে, নদী বা তারার সাথে? আমি কি কিছুর মতো? শিশু ও শিল্পির মতো? রদাঁর মূর্তির মতো? হয়তোবা পাখি, হয়তোবা ফুল, হয়তো সে দরবেশ আমি এ কিসের মতো?- যে আমাকে মেলাবে; চাঁদের বর্ণের মতো? টিয়ার চোখের মতো? অরণ্যে শিলার মতো? আমি ঠিক কি... | 2 | Metaphor |
697 | গোলাপ, তোমার মর্ম | মহাদেব সাহা | গোলাপ বিষয়ে কোনো সূক্ষ্ম অনুভূতি প্রেমিকের মতো কোনো গভীর মুগ্ধতা- আমার তেমন কিছু নেই; গোলাপের কাছে আমি পর্যটক, বিদেশী পথিক বড়ো জোর এমন সম্পর্ক হে বন্ধু বিদুয়, দেখা হবে। আমি তাই গোলপকে গোলাপ বলি না বলি মহিমার ফুল, বলি মৃত্যু, বলি মর্মান্তিক। সম্পূর্ণ নির্দোষ নগ্ন, আঙুলে কাঁটার কালো ক্ষত কালো বিষ, কালো অন্ধ প্যারিসের ... | 0 | Miscellaneous |
2132 | আমি যে বেসেছি ভালো এই জগতেরে | রবীন্দ্রনাথ ঠাকুর | আমি যে বেসেছি ভালো এই জগতেরে; পাকে পাকে ফেরে ফেরে আমার জীবন দিয়ে জড়ায়েছি এরে; প্রভাত-সন্ধ্যার আলো-অন্ধকার মোর চেতনায় গেছে ভেসে; অবশেষে এক হয়ে গেছে আজ আমার জীবন আর আমার ভুবন। ভালোবাসিয়াছি এই জগতের আলো জীবনেরে তাই বাসি ভালো। তবুও মরিতে হবে এও সত্য জানি। মোর বাণী একদিন এ-বাতাসে ফুটিবে না, মোর আঁখি এ-আলোকে লুটিবে না, মোর হ... | 6 | Patriotic |
1736 | পাখিরা | জীবনানন্দ দাশ | ঘুমে চোখ চায় না জড়াতে ,- বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি;- এখন সে কত রাত ! ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর স্কাইলাইট মাথার উপর , আকাশে পাখিরা কথা কয় পরস্পর । তারপর চ’লে যায় কোথায় আকাশে ? তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে ! শরীরে এসেছে স্বাদ বসন্তের রাতে, চোখ আর চায় না ঘুমাতে; জানালার থেকে ওই নক্ষত্রের আলো নেমে আসে , সাগরের ... | 2 | Metaphor |
710 | আর কার কাছে পাবো | মহাদেব সাহা | এতোটুকু স্নেহ আর মমতার জন্য আমি কতোবার নিঃস্ব কাঙালের মতো সবুজ বৃক্ষের কাছে যাই- হে বৃক্ষ আমাকে তুমি এতোটুকু ভালোবাসা দাও, বনস্পতি আমাকে দেখিয়ে দেয় তোমার দুচোখ বলে, ওই দুটি নিবিড় চোখের কাছে যাও। কতোবার এতোটুকু ভালোবাসা চেয়ে আমি নির্জন নদীর কাচে যাই- বলি, পুণ্যতোয়া নদী, আর কিছু নয়, আমাকে একটু তুমি সহানুভূতির স্পর্... | 0 | Miscellaneous |
1581 | অচল প্রেমের পদ্য - ০৯ | হেলাল হাফিজ | আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে মানুষের কাছে এওতো আমার এক ধরনের ঋণ। এমনই কপাল আমার অপরিশোধ্য এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে। | 1 | Love |
73 | প্রভু, নষ্ট হয়ে যাই | শক্তি চট্টোপাধ্যায় | বার বার নষ্ট হয়ে যাই প্রভু, তুমি আমাকে পবিত্র করো, যাতে লোকে খাঁচাটাই কেনে, প্রভু নষ্ট হয়ে যাই বার বার নষ্ট হয়ে যাই একবার আমাকে পবিত্র করো প্রভু, যদি বাঁচাটাই মুখ্য, প্রভু, নষ্ট হয়ে যাই! | 8 | Religious |
1871 | একটি মোরগের কাহিনী | সুকান্ত ভট্টাচার্য | একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু'তিনটি মুরগীর সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত- তবুও সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হল তাঁর আঁস্তাকুড়ে আনাগোনা... | 2 | Metaphor |
1858 | নীরা তুমি… | সুনীল গঙ্গোপাধ্যায় | নীরা, তুমি নিরন্নকে মুষ্টিভিক্ষা দিলে এইমাত্র আমাকে দেবে না? শ্মশানে ঘুমিয়ে থাকি, ছাই-ভস্ম খাই, গায়ে মাখি নদী-সহবাসে কাটে দিন এই নদী গৌতম বুদ্ধকে দেখেছিল পরবর্তী বারুদের আস্তরণও গায়ে মেখেছিল এই নদী তুমি! বড় দেরি হয়ে গেল, আকাশে পোশাক হতে বেশি বাকি নেই শতাব্দীর বাঁশবনে সাংঘাতিক ফুটেছে মুকুল শোনোনি কি ঘোর দ্রিমি দ্রি... | 2 | Metaphor |
2151 | একুশে নভেম্বরঃ ১৯৪৬ | সুকান্ত ভট্টাচার্য | আবার এবার দুর্বার সেই একুশে নভেম্বর- আকাশের কোণে বিদ্যুৎ হেনে তুলে দিয়ে গেল মুত্যুকাঁপানো ঝড়। আবার এদেশে মাঠে, ময়দানে সুদূর গ্রামেও জনতার প্রাণে হাসানাবাদের ইঙ্গিত হানে প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর। আবার এসেছে অবাধ্য এক একুশে নভেম্বর।। পিছনে রয়েছে একটি বছর, একটি পুরনো সাল, ধর্মঘট আর চরম আঘাতে উদ্দাম, উত্তাল; বার বার... | 6 | Patriotic |
1639 | অমর্ত্য গান | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সাধারণ, তুমি সাধারণ, তাই অসাধারণের গানে উতলা হয়ো না হয়ো না, তোমার যা কিছু স্বপ্ন সীমা টানো তার, তুলে দাও খিল হৃদয়ে, নিখিল বসুধার সন্ধানে যেয়ো না, তোমার নেই অধিকার দুর্লভ তার গানে। সাধারণ, তুমি সাধারণ, তাই ছোট আশা ভালবাসা— তা-ই দিয়ে ছোট হৃদয় ভরাও, তার বেশি যদি কিছু পেতে চাও পাবে না, পাবে না, যাকে আজও চেনা হল না, স... | 2 | Metaphor |
1590 | পূজারিণী | কাজী নজরুল ইসলাম | এত দিনে অবেলায়- প্রিয়তম! ধূলি-অন্ধ ঘূর্ণি সম দিবাযামী যবে আমি নেচে ফিরি র”ধিরাক্ত মরণ-খেলায়- এ দিনে অ-বেলায় জানিলাম, আমি তোমা’ জন্মে জন্মে চিনি। পূজারিণী! ঐ কন্ঠ, ও-কপোত- কাঁদানো রাগিণী, ঐ আখি, ঐ মুখ, ঐ ভুর”, ললাট, চিবুক, ঐ তব অপরূপ রূপ, ঐ তব দোলো-দোলো গতি-নৃত্য দুষ্ট দুল রাজহংসী জিনি’- চিনি সব চিনি। তাই আমি এতদিনে... | 1 | Love |
228 | হুলিয়া | নির্মলেন্দু গুণ | আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর, আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ শোঁ করছে হাওয়া। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাঁড়িয়েছে৷ কেউ চিনতে পারেনি আমাকে, ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলুম, একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জাপটে ধরতে চেয়েছিল, একজন পেছন থেকে কাঁধ... | 4 | Humanity |
524 | জীবনে একবারমাত্র | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ‘লাস্ট টাইম! লাস্ট টাইম!’–যেন বুকের ভিতরে ভীষণ শোরগোল ওঠে। শুনতে পাই ‘লাস্ট টাইম! লাস্ট টাইম!’–যেন তটভূমি ধসে পড়ছে, ছলোচ্ছল ছলোচ্ছল ঢেউ লাগছে নিরুপায় নৌকায়। রক্তের পাতালবাহিনী নদী হঠাৎ ভীষণভাবে ফুলে ফেঁপে ওঠে।–আমি বালকবয়সে ট্রেনের কামরায় কোনো বৃদ্ধ ফিরিঅলাকে একবার আশ্চর্য মলম হাতে দারুণ বাঘের মতো চেঁচাতে শুনেছি ‘ল... | 0 | Miscellaneous |
2005 | ফুলেরা জানতো যদি | হুমায়ুন আজাদ | ফুলেরা জানতো যদি আমার হৃদয় ক্ষতবিক্ষত কতোখানি, অঝোরে ঝরতো তাদের চোখের জল আমার কষ্ট আপন কষ্ট মানি । নাইটিংগেল আর শ্যামারা জানতো যদি আমার কষ্ট কতোখানি-কতোদুর, তাহলে তাদের গলায় উঠতো বেজে আরো ব হু বেশী আনন্দদায়ক সুর । সোনালী তারারা দেখতো কখনো যদি আমার কষ্টের অশ্রুজলের দাগ, তাহলে তাদের স্থান থেকে নেমে এসে জানাতো আমাকে সা... | 3 | Separation |
2028 | ব্যস্ততা | তসলিমা নাসরিন | তোমাকে বিশ্বাস করেছিলাম, যা কিছু নিজের ছিল দিয়েছিলাম, যা কিছুই অর্জন-উপার্জন ! এখন দেখ না ভিখিরির মতো কেমন বসে থাকি ! কেউ ফিরে তাকায় না। তোমার কেন সময় হবে তাকাবার ! কত রকম কাজ তোমার ! আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব। সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি, যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম। | 3 | Separation |
977 | দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি | রবীন্দ্রনাথ ঠাকুর | দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি, ক্লান্ত বায়ু না যদি আর চলে-- এবার তবে গভীর করে ফেলো গো মোরে ঢাকি অতি নিবিড় ঘন তিমিরতলে স্বপন দিয়ে গোপনে ধীরে ধীরে যেমন করে ঢেকেছ ধরণীরে, যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া-পড়া আঁখি, ঢেকেছ তুমি রাতের শতদলে। পাথেয় যার ফুরায়ে আসে পথের মাঝখানে, ক্ষতির রেখা উঠেছে যার ফুটে, বসনভূষা মলিন হল... | 0 | Miscellaneous |
681 | পটভূমি পাল্টে যায় | মহাদেব সাহা | পাল্টে যায় পটভূমি, কবিতার থীম, মর্মতল কেঁপে ওঠে, নামে বর্ষা, হিম। রৌদ্র-আলো নিভে যায় নেমে আসে মেঘ হঠাৎ আগুন জ্বলে, ফুরায় আবেগ, ফুলদানি ভেঙে যায় নামে অন্ধকার অনন্ত শূন্যতা ছাড়া কিছু নাই আর। সামান্য আগেও ছিলো এইখানে ফুল মুহূর্তে বর্ষণ-মেঘে ভাসলো দুকূল, আবার কখন দেখি জেগে ওঠে চর ভালোবেসে মানুষেরা বাঁধে এসে ঘর। কিন্তু... | 0 | Miscellaneous |
1370 | ভালো, এই ভালো | শক্তি চট্টোপাধ্যায় | ভালো, এই ভালো, এই সম্পর্কে জটিল হাওয়া লাগা। কতদিনে হবে? মুক্তি, ওই তার ছিঁড়ে দেয়াল ডিঙিয়ে ভেঙে নয় কোনকিছু, শক্তি ভেঙে নয় সম্মুখে সর্বস্ব বাধা–তাও ভেঙে নয় শুধু ডানা পেলে উড়ে অথবা ডিঙিয়ে ছিঁচকে কাজ, যা করে নির্বোধ চোর তাই করে, শুধু তাই করে আর কিছু নয় আর কিছু করতেও পারে না।। | 1 | Love |
1214 | ভালোবাসা আমি তোমার জন্য | মহাদেব সাহা | ভালোবাসা আমি তোমাকে নিয়েই সবচেয়ে বেশি বিব্রত আজ তেমাকে নিয়েই এমন আহত এতো অপরাধী, এতো অসহায়! তোমাকে নিয়েই পালিয়ে বেড়াই তোমাকে নিয়েই ব্যাকুল ফেরারী। ভালোবাসা তুমি ফুল হলে তার ফুলদানি পেতে অভাব ছিলো না, মেঘ হলে তুমি সুদূর নীলিমা তোমাকে দিতাম উড়ে বেড়াবার; জল হলে তুমি সমুদ্র ছিলো তোমারই জন্য অসীম পাত্র- প্রসাধনী হলে তোমাকে ... | 1 | Love |
1122 | যখন নেই, তখন থাকো | তসলিমা নাসরিন | যখন আমার সঙ্গে নেই তুমি, আমার সঙ্গে তুমি তখন সবচেয়ে বেশি থাকো। আমি হাঁটি, পাশাপাশি মনে হয় তুমিও হাঁটছো, তোমাকে সঙ্গে নিয়ে বাজারে যাই, যা যা খেতে পছন্দ করো, কিনি, তুমি নেই জেনেও কিনি। রাঁধি যখন, দরজায় যেন হেলান দিয়ে দাঁড়িয়ে আছো, মনে মনে কথা বলি। খেতে বসি, ভাবি তুমিও বসেছো। যা কিছুই দেখি, পাশে দাঁড়িয়ে তুমিও দেখছো, শুনি, ... | 1 | Love |
2083 | মূর্খ মাছি | সুকুমার রায় | মাকড়সা সান্-বাঁধা মোর আঙিনাতে জাল বুনেছি কালকে রাতে, ঝুল ঝেড়ে সব সাফ করেছি বাসা। আয় না মাছি আমার ঘরে, আরাম পাবি বসলে পরে, ফরাশ পাতা দেখবি কেমন খাসা! মাছি থাক্ থাক্ থাক্ আর বলে না, আন্কথাতে মন গলে না- ব্যবসা তোমার সবার আছে জানা। ঢুক্লে তোমার জালের ঘেরে কেউ কোনদিন আর কি ফেরে? বাপ্রে! সেথায় ঢুক্তে মোদের মানা। ... | 5 | Children |
1115 | পরানের গহীন ভিতর-৩ | সৈয়দ শামসুল হক | সে কোন বাটিতে কও দিয়াছিলা এমন চুমুক নীল হয়া গ্যাছে ঠোঁট, হাত পাও শরীল অবশ, অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক। আমার জানতে সাধ, ছিল কোন পাতার সে রস? সে পাতা পানের পাতা মানুষের হিয়ার আকার? নাকি সে আমের পাতা বড় কচি ঠোঁটের মতন? অথবা বটের পাতা অবিকল মুখের গড়ন? তুঁতের পাতা কি তয়, বিষনিম, নাকি ধুতুরার? কতবার গেছি আমি ... | 1 | Love |
1592 | অভিশাপ | কাজী নজরুল ইসলাম | যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে পাগল হ’লে কেঁদে কেঁদে ফিরবে মর” কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি’ যেদিন আমায় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,- জাগবে হঠাৎ... | 1 | Love |
632 | তোমরা কেমন আছো | মহাদেব সাহা | তোমরা কেমন আছো হে আমার গভীর রাতের আহত করিয়া তোমরা কেমন আছো কেমন আছো আমার ফেলে আসা কবিতা তুমি কেমন আছো, কেমন আছো তোমরা সুখ দুঃখ, তোমরা তোমরা? আমি বহুদিন তোমাদের ফেলে এসেছি, মধ্যরাতের চাঁদ তোমাদের তোমরা কেমন আছো, সবাই কেমন আছো, তোমরা সব্বাই? আমি বেশ কিছুকাল তোমাদের সঙ্গছাড়া, বেশ কিছুকাল অলস নিদ্রায়, অসুখে, আচ্ছন্নতায়... | 0 | Miscellaneous |
1402 | কবি-রাণী | কাজী নজরুল ইসলাম | তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি।। আপন জেনে হাত বাড়ালো- আকাশ বাতাস প্রভাত-আলো, বিদায়-বেলার সন্ধ্যা-তারা পুবের অরুণ রবি,- তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি? আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, তুমিই আমার মাঝে আসি’ অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আম... | 1 | Love |
1237 | একবার ভালোবেসে দেখো | মহাদেব সাহা | তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে কবিতা ফুটবে না, এই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী। আমি আর পারবো না লিখতে তাহলে ...অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত, তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা। তুমি যদি না তাকাও এই চোখ ... | 1 | Love |
420 | সুন্দর মেখেছে এত ছাই-ভস্ম | সুনীল গঙ্গোপাধ্যায় | সুন্দর মেখেছে এত ছাই-ভস্ম, ভালোই লাগে না বুঝি পাহাড়ের পায়ে পড়েছিল নীরব গোধূলি নারী-কলহাস্য শুনে ভয় পেল ফেরার পাখিরা পাথরের নিচে জল ঘুমে মগ্ন কয়েকশো বছর মোষের পিঠের মতো, রাত্রির মেঘের মতো কালো পাথর গড়িয়ে যায়, লম্বা গাছ শব্দ করে শোয় একজন ক্ষ্যাপা লোক ঝর্নাটিতে জুতোসুদ্ধু নামে কেউ কোনো দুঃখ পায় না, চতুর্দিকে এমন... | 0 | Miscellaneous |
1787 | আকাশতলে উঠল ফুটে | রবীন্দ্রনাথ ঠাকুর | আকাশতলে উঠল ফুটে আলোর শতদল। পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক্-দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়। চার দিকে গান বেজে ওঠে, চার দিকে প্রাণ নাচে ছোটে, গগনভরা পরশখানি লাগে সকল গায়। ডুব দিয়ে এই প্রাণসাগরে নিতেছি প্র... | 2 | Metaphor |
13 | অভিবাদন | সুকান্ত ভট্টাচার্য | হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা ব্যর্থ নয় তো, বিপুল সম্ভাবনা দিকে দিকে উদ্যাপন করছে লগ্ন, পৃথিবী সূর্য-তপস্যাতেই মগ্ন। আজকে সামনে নিরুচ্চারিত প্রশ্ন, মনের কোমল মহল ঘিরে কবোষ্ণ ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা, ক্রমশ সফল স্বপ্নের দিন গোনা। স্বপ্নের বীজ বপন করেছি সদ্য, বিদ্যুৎবেগে ফসল সংঘবদ্ধ! হে সাথী, ফসলে শুনেছো প্রাণের গা... | 7 | Policy |
747 | আমাকে এক্ষুনি যেতে হবে | পূর্ণেন্দু পত্রী | সাইকেল রিকশায় চেপে আমাকে এক্ষুনি যেতে হবে সূর্যের নিকটে। যেহেতু আমার সাদা গাড়ি নেই, রণ-পাও নেই যেহেতু আমার লাল গাড়ি নেই, বকস-আপিস নেই যেহেতু আমার নীল গাড়ি নেই, পদোন্নতি নেই সাইকেল রিকশায় চেপে আমাকে এক্ষুনি যেতে হবে সূর্যের নিকটে। মানুষ ও আকাশের মাঝখানে কোনো ব্রীজ নেই পাড়াগাঁয়ে যে-রকম বাঁশের নরম সাঁকো থাকে। শিরীষ... | 0 | Miscellaneous |
1181 | প্রেমিকা | সুনীল গঙ্গোপাধ্যায় | কবিতা আমার ওষ্ঠ কামড়ে আদর করে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায় ছাদের ঘরে কবিতা আমার জামার বোতাম ছিঁড়েছে অনেক হঠাৎ জুতোর পেরেক তোলে! কবিতাকে আমি ভুলে থাকি যদি অমনি সে রেগে হঠাৎ আমায় ডবল ডেকার বাসের সামনে ঠেলে ফেলে দেয় আমার অসুখে শিয়রের কাছে জেগে বসে থাকে আমার অসুখ কেড়ে নেওয়া তার প্রিয় খুনসুটি আমি তাকে যদি আয়নার মতো ভেঙ্গে দি... | 1 | Love |
1752 | সোনার বরণী কন্যা | জসীম উদ্দীন | সোনার বরণী কন্যা সাজে নানা রঙ্গে, কালো মেঘ যেন সাজিলরে। সিনান করিতে কন্যা হেলে দুলে যায়, নদীর ঘাটেতে এসে ইতি উতি চায়। বাতাসে উড়িছে শাড়ী, ঘুরাইয়া চোখ, শাসাইল তারে করি কৃত্রিম রোখ। হলুদ মাখিয়া কন্যা নামে যমুনায়, অঙ্গ হলুদ হইয়া জলে ভাইসা যায়। ডুবাইয়া দেহ জলে থাকে চুপ করে, জল ছুঁড়ে মারে কভু আকাশের পরে। খাড়ু জলে নাইমা কন্যা... | 2 | Metaphor |
1096 | জননী, তোমার করুণ চরণখানি | রবীন্দ্রনাথ ঠাকুর | জননী, তোমার করুণ চরণখানি হেরিনু আজি এ অরুণকিরণ রূপে। জননী, তোমার মরণহরণ বাণী নীরব গগনে ভরি উঠে চুপে চুপে। তোমারে নমি হে সকল ভুবন-মাঝে, তোমারে নমি হে সকল জীবন-কাজে; তনু মন ধন করি নিবেদন আজি ভক্তিপাবন তোমার পূজার ধূপে। জননী, তোমার করুণ চরণখানি হেরিনু আজি এ অরুণকিরণ রূপে। | 0 | Miscellaneous |
2120 | ছোটন ঘুমায় | সুফিয়া কামাল | গোল করো না গোল করো না ছোটন ঘুমায় খাটে। এই ঘুমকে কিনেত হল নওয়াব বাড়ির হাটে। সোনা নয় রুপা নয় দিলাম মোতির মালা তাইতো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। | 5 | Children |
786 | বজ্র শব্দটাকে | পূর্ণেন্দু পত্রী | বজ্র শব্দটাকে আমরা ঠিকমতো উচ্চারণ করতে ভুলে গেছি আর বৃক্ষ শব্দটাকেও। টাকা-পয়সা শব্দটার ভিতরে লুকনো আছে একটা ঝুমঝুমি এবং উচ্চারণ করা খুব সহজ। ঘরবাড়ি শব্দটা সোফায় হেলান দেওয়ার মতো আরামদায়ক এবং উচ্চারণ করা খুব সহজ। গাড়িঘোড়া শব্দটা যেন সমুদ্রতীরের হৈ হৈ হাওয়া এবং উচ্চারণ করা খুব সহজ। সাহিত্য সংস্কৃতি এইসব শব্দ বুট ... | 0 | Miscellaneous |
1783 | তারা তোমার নামে বাটের মাঝে | রবীন্দ্রনাথ ঠাকুর | তারা তোমার নামে বাটের মাঝে মাসুল লয় যে ধরি। দেখি শেষে ঘাটে এসে নাইকো পারের কড়ি। তারা তোমার কাজের তানে নাশ করে গো ধনে প্রাণে, সামান্য যা আছে আমার লয় তা অপহরি। আজকে আমি চিনেছি সেই ছদ্মবেশী-দলে। তারাও আমায় চিনেছে হায় শক্তিবিহীন ব'লে। গোপন মূর্তি ছেড়েছে তাই, লজ্জা শরম আর কিছু নাই, দাঁড়িয়েছে আজ মাথা তুলে পথ অবরোধ করি। | 2 | Metaphor |
1840 | তালাকনামা | তসলিমা নাসরিন | যে কোনও দূরত্বে গেলে তুমি আর আমার থাকো না তুমি হও যার-তার খেলুড়ে পুরুষ। যে কোনও শরীরে গিয়ে শকুনের মতো খুঁটে খুঁটে রূপ ও মাংস তুমি আহার করো গণিকা ও প্রেমিকার শরীরে কোনও পার্থক্য বোঝো না। কবিতার চে' চাতুর্য বোঝো ভাল, রাত্রি এলে রক্তের ভেতর টকাশ-টকাশ দৌড়ে যায় একশো একটা লাগামহীন ঘোড়া, রোমকূপে পূর্বপুরুষ নেচে উঠে তাধিন... | 2 | Metaphor |
2113 | অতীতের ছবি - পর্ব ৩ | সুকুমার রায় | এখনও গভীর তমসা রাতি, ভারত ভবনে নিভিছে বাতি - মানুষ না দেখি ভারতভূমে, সবাই মগন গভীর ঘুমে। কত জাতি আজ হেলার ভরে হেথায় আসিয়া বসতি করে। ভারতের বুকে নিশান গাথি বসেছে সবলে আসন পাতি। নিজ ধনমান নিজ বিভব বিদেশীর হাতে সঁপিয়া সব, ভারতের মুখে না ফুটে বাণী, মৌন রহে দেশ শরম মানি। - হেনকালে শুন ভেদি আঁধার সুগম্ভীর বানী উঠিল কার- “... | 5 | Children |
494 | মাঠের সন্ধ্যা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | অন্যমনে যেতে যেতে হঠাৎ যদি মাঠের মধ্যে দাঁড়াই, হঠাৎ যদি তাকাই পিছন দিকে, হয়তো দেখতে পাওয়া যাবে বিকেলবেলার নদীটিকে। ও নদী, ও রহস্যময় নদী, অন্ধকারে হারিয়ে যাসনে, একটু দাঁড়া; এই যে একটু-একটু আলো, এই যে ছায়া ফিকে-ফিকে, এরই মধ্যে দেখে নেব সন্ধ্যাবেলার প্রথম তারাটিকে। ও তারা, ও রহস্যময় তারা, একটু আলো জ্বালিয়ে ধর, দে... | 0 | Miscellaneous |
1626 | ওরা ভস্মমুখ | জয় গোস্বামী | ওরা ভস্মমুখ। ওরা নির্বাপিত। ওরা ধূম্রনাসা কাঠ অনেক পাঁকের নীচে আধপোড়া কাঠ হয়ে ওরা পালিয়ে ঘুরেছে কতক্ষণ। এক একটি ক্ষণের সঙ্গে এক এক শতক পার হল এখন আমার কাজ ওদের বিছানাগুলি খোঁড়া ওদের সযত্নে শুইয়ে গায়ে চাপা দেওয়া চাদর কম্বল নয়–মাটি ওরা মা বাবার মতো। ওদের অস্থি-র খোঁজ পেতে শত শত গোর গর্ত বাঙ্কার ফক্স-হোল খুঁড়ে খুঁড়ে তাই এ... | 2 | Metaphor |
98 | দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে | রবীন্দ্রনাথ ঠাকুর | দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে, আপন জেনে আদর করি নে। পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দু-হাত ধরি নে। আপনি তুমি অতি সহজ প্রেমে আমার হয়ে এলে যেথায় নেমে সেথায় সুখে বুকের মধ্যে ধরে সঙ্গী বলে তোমায় বরি নে। ভাই তুমি যে ভায়ের মাঝে প্রভু, তাদের পানে তাকাই না যে তবু, ভাইয়ের সাথে ভাগ ক'রে মোর ধন তোমার মুঠা কেন ভরি নে। ছু... | 8 | Religious |
2 | সন্ত্রাসীদের প্রথম পাঠ | মুহম্মদ জাফর ইকবাল | অ অজ্ঞান পার্টি অজ্ঞান পার্টি আসছে ঐ আ আগুন আগুন দেব আন বই। ই ইভ টিজিং ইভ টিজিং ভারি মজা ঈ ঈর্ষা ঈর্ষা করা কত সোজা। উ উত্তম মধ্যম উত্তম মধ্যম খেতে চাও ঊ ঊর্ধ্বশ্বাস ঊর্ধ্বশ্বাসে ছুটে যাও। ঋ ঋণ খেলাপি ঋণ খেলাপি সবার সেরা পুরো দেশ ছ্যাড়া ভ্যাড়া। এ এসিড এসিড দিয়ে অত্যাচার ঐ ঐশ্বর্য ঐশ্বর্যে অধিকার ও ওত ওত পেটে মানুষ খুন ঔ... | 7 | Policy |
1916 | অনির্ণীত নারী | হেলাল হাফিজ | নারী কি নদীর মতো নারী কি পুতুল, নারী কি নীড়ের নাম টবে ভুল ফুল। নারী কি বৃক্ষ কোনো না কোমল শিলা, নারী কি চৈত্রের চিতা নিমীলিত নীলা। | 2 | Metaphor |
1630 | অমলকান্তি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | অমলকান্তি আমার বন্ধু, ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে, দেখে ভারী কষ্ট হত আমাদের। আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল! ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের স... | 2 | Metaphor |
792 | গাছপালাগুলো | পূর্ণেন্দু পত্রী | গাছপালাগুলো যেন কেমন হয়ে গেছে আজকাল। কেউ কেউ স্মান করেনি কতদিন কেউ কেউ চুল কাটেনি কতদিন কেউ কেউ বাসি জামাকাপড় পরে আছে কতদিন। মনে হয় মাঝরাতে ঘুসঘুসে জ্বর হয় কারো কারো কারো কারো হাঁপানির শ্বাসকষ্ট শুনতে পাই মাঝরাতে স্বপ্নের মধ্যে এপাশ-ওপাশ আইঢাই করে কেউ কেউ। কেউ কেউ নিশ্বাস ফেলে আগুনে হাপরের মতো। গাছপালাগুলো সত্যি সত... | 0 | Miscellaneous |
1230 | তুমি যখন প্রশ্ন করো | মহাদেব সাহা | তুমি যখন প্রশ্ন করো আমি কি তোমায় ভালোবাসি? অন্ধকারে লুকিয়ে মুখ আমি নিজের মনেই হাসি । উত্তরে কি বলবো বলো বিশ্বকোষেও হয়তো নাই, উথালপাথাল খুঁজে মরি কোথায় যোগ্য শব্দ পাই । জানো কি এই প্রশ্নে তোমার হঠাত্ থামে নদীর ধারা আকাশখানি কালো করে মেঘে ঢাকা সন্ধ্যাতারা । তার চেয়েও গভীর ঘন লজ্জা ঢাকে আমার মুখ পাইনে খুঁজে একটি কথাও শঙ্ক... | 1 | Love |
1692 | অষ্টাদশ শতকের মতো ঘুম | পূর্ণেন্দু পত্রী | কার ডাকে জেগে উঠে মেঘের গলায় গাঢ় মালকোষ শুনে আবার ঘুমিয়ে গেছে এই নদীজল। অথচ নদীর পাড়ে অবিরল চড়-ইভাতির পেয়ালার পিরীচের ফ্রাই-প্যান কাঁটা-চামচের মাছের মাংসের স্যালাডের মাছ ও মাংসের মতো উত্তেজক জানালের ভিডিও টেপের জিনস মিডি হাইহল মাসকারার গ্লো-গ্লীটারের হাই-ফাই জমাট সিম্ফনী। দেশে দেশে দিকপাল ক্ষমতালোভীর মতো প্রতিযোগিতায় দ... | 2 | Metaphor |
2117 | কাকাতুয়া | যোগীন্দ্রনাথ সরকার | কাকাতুয়া, কাকাতুয়া, আমার যাদুমণি, সোনার ঘড়ি কি বলিছে, বল দেখি শুনি ? বলিছে সোনার ঘড়ি, "টিক্ টিক্ টিক্, যা কিছু করিতে আছে, করে ফেল ঠিক। সময় চলিয়া যায়- নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে, তারে ধিক্ শত ধিক।" বলিছে সোনার ঘড়ি, "টিক্ টিক্ টিক্।" কাকাতুয়া, কাকাতুয়া, আমার যাদুধন, অন্য কোন কথা ঘড়ি বলে কি কখন ? মাঝে ম... | 5 | Children |
978 | শেষের মধ্যে অশেষ আছে | রবীন্দ্রনাথ ঠাকুর | শেষের মধ্যে অশেষ আছে, এই কথাটি মনে আজকে আমার গানের শেষে জাগছে ক্ষণে ক্ষণে। সুর গিয়েছে থেমে তবু থামতে যেন চায় না কভু, নীরবতায় বাজছে বীণা বিনা প্রয়োজনে। তারে যখন আঘাত লাগে, বাজে যখন সুরে-- সবার চেয়ে বড়ো যে গান সে রয় বহুদূরে। সকল আলাপ গেলে থেমে শান্ত বীণায় আসে নেমে, সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীর স্বনে। | 0 | Miscellaneous |
1873 | সীবন-রতা | জসীম উদ্দীন | সেলাই করিছে মেয়ে, জাম-দানী শাড়ী রেখায় হাসিছে সোনার অঙ্গ ছেয়ে। এক পাশ হইতে দেখিতেছি তারে, বাঁকাধনু নাসিকায় ভূরু-তীর দুটি সদা উদ্যত বধিতে কে অজানায়। আঁখি সরোবর স্তব্ধ নিঝুম, মৃদু পলকের ঘায়ে, ঢেউ-হংসীরা বিরাম লভিছে কাজল রেখায় গাঁয়ে। অধরখানিতে যুগল ঠোঁটের রঙিন বাঁধন খুলি, মাঝে মাঝে মৃদু হাসিটে ফুটিছে সুমধুর সুখে দ... | 2 | Metaphor |
1635 | কিচেন গারডেন | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | ফুটেছ গোলাপ তুমি কলকাতার কিচেন গারডেনে। বিলক্ষণ অন্যায় করেছ। তুমি জানো, এখন খাদ্যের খুব অনটন। এখন চিচিঙ্গে, লাউ, ঢ্যাঁড়শের উদ্দেশে ধাবিত জনতাকে ফেরানো যাবে না। অন্য দিকে। বাড়ির হাতায়, শীর্ষে, বারান্দায়, ঝুলন্ত কারনিসে যেখানে যেটুকু ফালতু জায়গা ছিল– ইনচি-সেণ্টিমিটারের চৌখুপি বিন্যাসে সব বুঝে নিয়ে এখন সবাই বাতিল কড়াই, গা... | 2 | Metaphor |
2086 | প্রার্থনা সঙ্গীত | যোগীন্দ্রনাথ সরকার | ছোটো শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব জগতের কাজে জগতের মাঝে আপনা ভুলিয়া রব। ছোটো তারা হাসে আকাশের গায়ে ছোটো ফুল ফুটে গাছে; ছোটো বটে তবু তোমার জগতে আমাদেরো কাজ আছে। দাও তবে প্রভু হেন শুভমতি প্রাণে দাও নব আশা; জগত মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালবাসা। সুখে দুখে শোকে অপরের লাগি যেন এ জীবন ধরি; অশ্রু মুছায়ে বেদনা ঘুচা... | 5 | Children |
1274 | প্রেমের কবিতা | মহাদেব সাহা | আমাদের সেই কথোপকথন, সেই বাক্যালাপগুলি টেপ করে রাখলে পৃথিবীর যে-কোনো গীতি কবিতার শ্রেষ্ঠ সঙ্কলন হতে পারতো; হয়তো আজ তার কিছুই মনে নেই আমার মনে সেই বাক্যালাপগুলি নিরন্তর শিশির হয়ে ঝরে পড়ে, মৌমাছি হয়ে গুনগুন করে স্বর্ণচাঁপা আর গোলাপ হয়ে ঝরতে থাকে; সেই ফুলের গন্ধে, সেই মৌমাছির গুঞ্জনে আর কোকিলের গানে আমি সারারাত ঘুমাতে পারি... | 1 | Love |
208 | বাঙলাদেশের কথা | হুমায়ুন আজাদ | যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙুল হৃৎপিন্ডের মতো কাঁপতে থাকে দশটি আঙুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে, যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি, যখন আমরাই পরষ্পরের স্বাধীন স্বদেশ, তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না; আমি তা মূহূর্তেও সহ্য করতে পারি না, -তার অনেক কারণ রয়েছে। তোমাকে মিনতি করি ... | 4 | Humanity |
1204 | শেষ প্রার্থনা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | জীবন যখন রৌদ্র-ঝলোমল, উচ্চকিত হাসির জের টেনে, অনেক ভালোবাসার কথা জেনে, সারাটা দিন দুরন্ত উচ্ছ্বল নেশার ঘোরে কাটল। সব আশা রাত্রি এলেই আবার কেড়ে নিও, অন্ধকারে দু-চোখ ভরে দিও আর কিছু নয়, আলোর ভালোবাসা। | 1 | Love |
616 | নদী কিছু চায় | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | নদী গ্রাস করে নিচ্ছে সাজানো-গোছানো ঘরবাড়ি। নিকোনো উঠোন থেকে ঠাকুরদালানে, ঘরে, বারান্দায়, সবখানে এখন দিনে ও রাত্রে শুনে যাই তারই তরঙ্গের ছলোচ্ছল শব্দ। আমি ঘুমের ভিতরে ডুবে গিয়ে যে-শব্দ শুনেছি চিরকাল, বিনিদ্র প্রহরে আজ উথালপাথাল সেই শব্দ চতুর্দিকে ঘোরে। নদী কিছু চেয়েছিল, চেয়েও পায়নি, তাই তার জল উঠে এসেছিল সীমানা ছা... | 0 | Miscellaneous |
1534 | তোমার বিষাদগুলি | পূর্ণেন্দু পত্রী | তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও ওষ্ঠপুটে রাখি। ভীষণ বৃষ্টির শব্দ সারাদিন স্মৃতির ভিতরে। একাকিনী বসে আছ বৃষ্টির ভিতরে বালুকাবেলায় কবেকার উইয়ে-খাওয়া ছবি। তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও ওষ্ঠপুটে রাখি। মানুষের ভীষণ বিষাদ একদিন বেজেছে মন্দিরে শঙ্খ-ঘন্টা রবে। মানুষের মহান বিষাদ ভাষ্কর্যখচিত স্তম্ভে একদিন ছুঁয়েছে... | 1 | Love |
2087 | পণ্ডশ্রম | শামসুর রাহমান | এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতারবিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে। দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে, কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে। কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল? কানের শোকে আজকে সবাই মিটিং করি চল। যাচ্ছে, গেল সব... | 5 | Children |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.