id
stringlengths
1
4
title
stringlengths
1
362
author
stringclasses
40 values
poem
stringlengths
30
15.4k
label
int64
0
10
label_name
stringclasses
11 values
1433
পুর্ব্বরাগ
জসীম উদ্‌দীন
দীঘিতে তখনো শাপলা ফুলেরা হাসছিলো আনমনে, টের পায়নিক পান্ডুর চাঁদ ঝুমিছে গগন কোণে । উদয় তারার আকাশ-প্রদীপ দুলিছে পুবের পথে, ভোরের সারথী এখনো আসেনি রক্ত-ঘোড়ার রথে। গোরস্থানের কবর খুঁড়িয়া মৃতেরা বাহির হয়ে, সাবধান পদে ঘুরিছে ফিরিছে ঘুমন্ত লোকালয়ে। মৃত জননীরা ছেলে মেয়েদের ঘরের দুয়ার ধরি, দেখিছে তাদের জোনাকি আলোয় ক্ষুধাতুর আঁ...
1
Love
589
চিত্রমালা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
গাঢ় নীল মেঘের এলো খোঁপাটাকে খুলে ফেলতেই নীচের মাটিতে লাফিয়ে নামল নদী। লোহার-হৃদপিণ্ড-নিংড়ানো তার রক্তবর্ণ জলের মধ্যে পোচড়া ডুবিয়ে জঙ্গলের গায়ে ছিটিয়ে দিতেই ফুটে উঠল টকটকে লাল মোরগ-ফুল। জঙ্গলের মধ্যে ছিল ধূমল-বর্ণ হাতির পাল। ক্যানেস্তারা পেটাতে-পেটাতে দিগন্তের দিকে তাদের তাড়িয়ে দেওয়া হল। আর সঙ্গে-সঙ্গেই আকাশের...
0
Miscellaneous
1063
দুরাশার মৃত্যু
সুকান্ত ভট্টাচার্য
দ্বারে মৃত্যু, বনে বনে লেগেছে জোয়ার, পিছনে কি পথ নেই আর? আমাদের এই পলায়ন জেনেছে মরণ, অনুগামী ধূর্ত পিছে পিছে, প্রস্থানের চেষ্টা হল মিছে। দাবানল! ব্যর্থ হল শুষ্ক অশ্রুজল, বেনামী কৌশল জেনেছে যে আরণ্যক প্রাণী তাই শেষে নির্মূল বনানী।।
0
Miscellaneous
1087
মানবানল
হেলাল হাফিজ
আগুন আর কতোটুকু পোড়ে ? সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ, মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস। আগুন পোড়ালে তবু কিছু রাখে কিছু থাকে, হোক না তা শ্যামল রঙ ছাই, মানুষে পোড়ালে আর কিছুই রাখে না কিচ্ছু থাকে না, খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।
0
Miscellaneous
1578
তুমি কেমন করে গান কর যে গুণী
রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি কেমন করে গান কর যে গুণী , অবাক হয়ে শুনি , কেবল শুনি । সুরের আলো ভুবন ফেলে ছেয়ে , সুরের হাওয়া চলে গগন বেয়ে , পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে , বহিয়া যায় সুরের সুরধুনী । মনে করি অমনি সুরে গাই , কণ্ঠে আমার সুর খুঁজে না পাই । কইতে কী চাই , কইতে কথা বাধে ; হার মেনে যে পরান আমার কাঁদে ; আমায় তুমি ফেলেছ কোন্‌ ফাঁদে ...
1
Love
380
চিনতে পারোনি?
সুনীল গঙ্গোপাধ্যায়
যে-কোনো রাস্তায় যে-কোনো লোককে ডেকে বলো, তুমি আমার বাল্যকালের খেলার সঙ্গী, মনে পড়ে না? কেন তোমার ব্যস্ত ভঙ্গি? কেন আমায় এড়িয়ে যাবার চঞ্চলতা! আমার অনেক কথা ছিল, তোমার জামার বোতাম ঘিরে অনেক কথা এই মুখ, এই ভূরুর পাশে চোরা চাহনি, চিনতে পারেনি? যে-কোনো রাস্তায় যে-কোনো লোককে ডেকে বলো, আমি তোমার বল্যকালের খেলার সঙ্গী মনে...
0
Miscellaneous
1055
অতীতের ছবি - পর্ব ২
সুকুমার রায়
কালচক্রে হায় এমন দেশে ঘোর দুঃখদিন আসিল শেষে। দশদিকে হতে আঁধার আসি ভারত আকাশ ফেলিল গ্রাসি। কোথা সে প্রাচীন জ্ঞানের জ্যোতি, সত্য অন্বেষণে গভীর মতি ; কোথা ব্রহ্মজ্ঞান সাধন ধন, কোথা ঋষিগণ ধ্যানে মগন; কোথা ব্রহ্মচারী তাপস যত, কোথা সে ব্রাহ্মণ সাধনা রত? একে একে সবে মিলাল কোথা, আর নাহি শুনি প্রাচীন কথা। মহামূল্য নিধি ঠেলিয়া...
0
Miscellaneous
1123
তোমার জন্য
তসলিমা নাসরিন
আমি ঘুম থেকে জেগে উঠছি, তোমার জন্য উঠছি, শুয়ে আছি অনেকক্ষণ বিছানায়, তোমার জন্য, মনে মনে আমি তুমি হয়ে আমাকে দেখছি, তুমি আমাকে এরকম শুয়ে থাকতে দেখতে পছন্দ করছো হয়ত, শুয়ে থেকে তোমাকে ভাবছি, তোমাকে কাছে চাইছি, হয়ত তুমি পছন্দ করছো আমি যে ভাবছি, আমি যে চাইছি। উঠে চা করে আনছি, তোমার দেখতে ভালো লাগবে যে আমি চায়ে চুমুক দিচ্ছি, ...
1
Love
1261
বাউল
মহাদেব সাহা
ভালোবাসা যদি এ-রকমই হয় রক্তমাংস, কাম লালনেও মিছে লজ্জা পাবো কি, সঙ্কোচে লিখি নাম? মানুষ লিখেই কতোবার কাটি, মানুষের বেশি নই কামে-প্রেমে তাই এতো ভার বহি, এমন যাতনা সই! মানুষে যদি বা মাহাত্ম্য নেই পাষাণেই দেখা হবে তোমাতে আমাতে আজকাল বাদে এটুকু তো সম্ভবে। প্রেমের মূল্যে আমাকে ছেড়েছো ঘৃণার মূল্যে দিও তুমিও জানো না আমিও জানি...
1
Love
911
আকবর শাহের খোষ রোজ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১ রাজপুরী মাঝে কি সুন্দর আজি। বসেছে বাজার, রসের ঠাট, রমণীতে বেচে রমণীতে কিনে লেগেছে রমণীরূপের হাট || বিশালা সে পুরী নবমীর চাঁদ, লাখে লাখে দীপ উজলি জ্বলে। দোকানে দোকানে কুলবালাগণে খরিদদার ডাকে, হাসিয়া ছলে || ফুলের তোরণ, ফুল আবরণ ফুলের স্তম্ভেতে ফুলের মালা। ফুলের দোকান, ফুলের নিসান, ফুলের বিছানা ফুলের ডালা || লহরে লহরে ...
0
Miscellaneous
1266
একবার সেই দৈববাণী হোক
মহাদেব সাহা
কী এমন হয়, কোথায় কী এমন ওলটপালট হয়ে যায় একবার আমাকে বললে- ভালোবাসি; কেবল একটিবার সমস্ত জড়তা, লজ্জা ঝেড়ে ফেলে দিয়ে দুকূল ছাপানো বর্ষার নদীর মতো উচ্ছল ঝর্নার মতো সব সঙ্কোচ ও নিষেধের প্রাচীর ডিঙিয়ে আমার কানের কামে মুখ এনে প্রাচীন মন্ত্রের মতো যদি বলো শুধু চার অক্ষরের একটি অব্যর্থ শব্দ চারটি শরের এই মৃত্যুবরণ চারটি ফলার এক...
1
Love
1481
তোমার চিবুক ছোঁবো, কালিমা ছোঁবো না
আবুল হাসান
এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া তোমার ওখানে যাবো, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন, তিনি যদি আমাকে বলেন, তুই শুদ্ধ হ’ শুদ্ধ হবো কালিমা রাখবো না! এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া তোমার ওখানে যাবো; তোমার পায়ের নীচে পাহাড় আছেন তিনি যদি আমাকে বলেন, তুই স্নান কর পাথর সরিয়ে আমি ঝর্ণার প্রথম জলে স...
1
Love
1143
তোমার কী !
তসলিমা নাসরিন
বলেছিলে জিনস পরে যেন না ঘুমোই জিনস পরেই কিন্তু ঘুমোচ্ছি, ইচ্ছে করেই খুলে রাখছি না। কেন রাখবো? আমার যদি ত্বকে অসুখ হয়, সে আমার হবে, তোমার কী! তুমি তো আমাকে আর ভালোবাসো না যে আমার কিছু একটা মন্দ হলে তুমি কষ্ট পাবে! হোক না অসুখ, হোক।
1
Love
798
যুদ্ধ
পূর্ণেন্দু পত্রী
যে আমাকে অমরতা দেবে সে তোমার ছাপাখানা নয়, সে আমার সত্তার সংগ্রাম নিজের বিরুদ্ধে যুদ্ধজয়।
0
Miscellaneous
1902
নিখুঁত স্ট্র্যাটেজী
হেলাল হাফিজ
পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে মনে পড়ে একদিন জীবনের সবুজ সকালে নদীর উলটো জলে সাঁতার দিয়েছিলাম। পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে একদিন যৌবনের শৈশবেই যৌবনকে বাজি ধরে জীবনের অসাধারণ স্কেচ এঁকেছিলাম। শরীরের শিরা ও ধমনী থেকে লোহিত কণিকা দিয়ে আঁকা মারাত্মক উজ্জ্বল রঙের সেই স্কেচে এখনো আমার দেখো কী নিখুঁত নিটোল স্ট্র্যাটেজী। অ...
2
Metaphor
466
কাঠের ছাগল আর কাঠের মহিষ
জয় গোস্বামী
কাঠের ছাগল আর কাঠের মহিষ--জ্যান্ত হল। খটখট লাফাঝাঁপি, খাট ও টেবিল ঘিরে বাঁধ-- মুখ নিচু ক'রে ওরা মেঝেতে স্ফুলিঙ্গ পান করে পা নামাই খাট থেকে--মোজাইকে সূর্য দেখা দেয় রক্তাভ কটাহে দু পা, ক্রুশে বেঁধা দুটি হাতে ডানার ফোয়ারা আমি, জানলা দিয়ে বেরিয়ে এলাম নীচে দূর মর্ত্যলোকে--কাঠের মহিষ, ঘোড়া, কাঠের মেষকূল তাদের পায়ের নীচ...
0
Miscellaneous
80
নদীর কূল নাই-কিনার নাইরে
জসীম উদ্‌দীন
নদীর কূল নাই-কিনার নাইরে; আমি কোন কূল হইতে কোন কূলে যাব কাহারে শুধাইরে? ওপারে মেঘের ঘটা, কনক বিজলী ছটা, মাঝে নদী বহে সাঁই সাঁইরে; আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাইরে; আমি দেখিতে দেখিতে সে রূপ আবার দেখি নাইরে। বেসম নদীর পানি, ঢেউ করে হানাহানি, ভাঙা এ তরনী তবু বাইরে, আমার অকূলের কূল দয়াল বন্ধুর যদি দেখা পাইরে।
8
Religious
2197
নেত্রকোনা
হেলাল হাফিজ
কতো দিন তোমাকে দেখি না তুমি ভালো আছো? সুখে আছো? বোন নেত্রকোনা। আমাকে কি চিনতে পেরেছো? আমি ছিলাম তোমার এক আদরের নাগরিক নিকট-আত্মীয় আমাদের বড়ো বেশি মাখামাখি ছিলো, তারপর কী থেকে কী হলো আভাইগা কপাল শুধু বিচ্ছেদের বিষে নীল হলো। দোহাই লক্ষ্মী মেয়ে কোন দিন জিজ্ঞেস করো না আমি কেন এমন হলাম জানতে চেয়ো না কী এমন অভিমানে আমাদে...
6
Patriotic
69
আত্মসমর্পণ
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার আনন্দগানে আমি দিব সুর যাহা জানি দু-একটি প্রীতি-সুমধুর অন্তরের ছন্দোগাথা; দুঃখের ক্রন্দনে বাজিবে আমার কণ্ঠ বিষাদবিধুর তোমার কণ্ঠের সনে; কুসুমে চন্দনে তোমারে পূজিব আমি; পরাব সিন্দূর তোমার সীমন্তে ভালে; বিচিত্র বন্ধনে তোমারে বাঁধিব আমি, প্রমোদসিন্ধুর তরঙ্গেতে দিব দোলা নব ছন্দে তানে। মানব-আত্মার গর্ব আর নাহি মোর, চেয...
8
Religious
1190
সত্যবদ্ধ অভিমান
সুনীল গঙ্গোপাধ্যায়
এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি ? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু ? তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়– আমি ডান হাত তুলি, পুরুষ পাঞ্জার দিকে মনে মনে বলি, যে...
1
Love
1040
অশ্রু
হুমায়ূন আহমেদ
আমার বন্ধুর বিয়ে উপহার বগলে নিয়ে আমি আর আতাহার, মৌচাক মোড়ে এসে বাস থেকে নামলাম দু’সেকেন্ড থামলাম।। টিপটিপ ঝিপঝিপ বৃষ্টি কি পড়ছে? আকাশের অশ্রু ফোঁটা ফোঁটা ঝরছে? আমি আর আতাহার বলুন কি করি আর? উপহার বগলে নিয়ে আকাশের অশ্রু সারা গায়ে মাখলাম।। হি হি করে হাসলাম।।
0
Miscellaneous
1576
যাত্রা-ভঙ্গ
নির্মলেন্দু গুণ
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না এক কে করি দুই৷ হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি৷ তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সমুখে পথ নাই৷ তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জাড়াব তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নায়ে, আমার বৈতর...
1
Love
1508
নীরা তুমি কালের মন্দিরে
সুনীল গঙ্গোপাধ্যায়
চাঁদের নীলাভ রং, ওইখানে লেগে আছে নীরার বিষাদ ও এমন কিছু নয়, ফুঁ দিলেই চাঁদ উড়ে যাবে যে রকম সমুদ্রের মৌসুমিতা, যে রকম প্রবাসের চিঠি অরণ্যের এক প্রান্তে হাত রেখে নীরা কাকে বিদায় জানালো আঁচলে বৃষ্টির শব্দ, ভুরুর বিভঙ্গে লতা পাতা ও যে বহুদূর, পীত অন্ধকারে ডোবে হরিৎ প্রান্তর ওখানে কী করে যাবো, কী করে নীরাকে খুঁজে পাবো? অ...
1
Love
818
আত্মচরিত
পূর্ণেন্দু পত্রী
এক একদিন ঘুম ভাঙার পর মাথায় বেঠোফেনের অগ্নিজটাময় চুল। আর মুখের দুপাশে মায়াকভস্কির হাঁড়িকাঠের মতো চোয়াল। এক একদিন ঘাড়ের উপর আচমকা লাফিয়ে কুরে কুরে খায় কান্না, দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে যেন ইভান দি টেরিবলের দুমড়োনো চেরকাশভ। ভাগ্যরেখাহীন রাজপথের আলকাতরায় উপুড় হয়ে আছে আগামীকালের শোক-তাপ, আর সেই সব চিৎকার রক্তপাতে...
0
Miscellaneous
623
এই ব্যর্থ আ-কার এ-কার
মহাদেব সাহা
এই তো আমার কাজ আ-কার এ-কারগুলো খুঁটে খুঁটে দেখি যদি হয়, যদি কিছু হয় যদি একটি পাখিরও মৃদু ঠোঁট হয়ে ওঠে নিরুপায় শিথিল অক্ষরে চোখের অধীর অশ্রু যদি কাঁপে এ-কারের ক্ষীণ কণ্ঠস্বরে আমি তা জানি না; আমি শুধু অবিচল মুদ্রাকরের মতন কালিঝুলি-মাখা এই কেসের ভিতরে সারাক্ষণ চালাই আঙুল। এই তো আমার কাজ আ-কার এ-কারগুলো জড়ো করি আর ভেঙ...
0
Miscellaneous
2018
জীবনের কথা
তসলিমা নাসরিন
জীবন এত ছোট কেন! এত ছোট কেন জীবন! ছোট কেন এত! জীবনের ওপর প্রচণ্ড রাগ হয়, হলিই যদি, এত ছোট হলি কেন! এর রূপ রস গন্ধ ঘ্রাণ উপভোগ করতে দে, দিলিই যদি জগতকে হাতে। ভালোবাসা যদি শেখালিই, তবে পেতে দিস না কেন, দিতে দিস না কেন সাধ মিটিয়ে! খালি চলে যাস, খালি ফুরিয়ে যাস। জীবন খসে যাক ধসে যাক জীবন জাহান্নামে যাক, চলো ভুলে যাই জীবন ফ...
3
Separation
549
স্বদেশ আমার
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এ কী স্নেহ! এ কী মায়া! এ কী নিজদেশেও নিয়ত উদ্বেগে আতঙ্কে যন্ত্রণায় প্রহর যাপন! এ কী চতুর্দিকে গর্জমান বৈরী জনতার মধ্যে বন্ধুদের মুখের আদল উদয়াস্ত উন্মাদের মতো খুঁজে ফেরা! মেহেদির বেড়া কালকেও করেছে রক্ষা উদ্যানের গোলাপগুলিকে। কালকেও গোলাপ ছিল, অজস্র টগর জুঁই মল্লিকা ও গন্ধরাজ ছিল। আজ নেই। অথচ, আশ্চর্য কাণ্ড, সমূহ শ...
0
Miscellaneous
1296
তোমারই সঙ্গে
পূর্ণেন্দু পত্রী
তোমারি সঙ্গে যুদ্ধ প্রহরে প্রহরে তোমারই সঙ্গে সন্ধি, তোমারই মূর্তি নির্মাণে আমি নিজেকে করেছি পাথর চূর্ণ। সর্বনাশের পাশা নিয়ে খেলা দুজনের, অথচ লক্ষ্য শান্তি। আক্রমণের তীর ও ধনুকে জ্বলছে ক্ষমার সৌরদীপ্তি। তোমার মৃত্যু যখন আমার কান্নায় তুমি উল্লাসে পদ্ম, আমার মৃত্যু যখন তোমাকে ছিঁড়ছে আমি মুখরিত শঙ্খ। প্রহরে প্রহরে নিহত হয়...
1
Love
1028
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
হুমায়ুন আজাদ
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে। আমার খাদ্যে ছিল অন্যদের আঙুলের দাগ, আমার পানীয়তে ছিল অন্যদের জীবাণু, আমার বিশ্বাসে ছিল অন্যদের ব্যাপক দূষণ। আমি জন্মেছিলাম আমি বেড়ে উঠেছিলাম আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে। আমি দাঁড়াতে শিখেছিলাম অন্যদের মতো, আমি হাঁটতে শিখেছিলাম অন্যদের মতো, আমি পোশাক পরতে শিখেছিলাম অন্যদের মতো ক’রে, আম...
0
Miscellaneous
1983
স্বপ্নের ধ্বনিরা
জীবনানন্দ দাশ
স্বপ্নের ধ্বনিরা এসে বলে যায়: স্থবিরতা সব চেয়ে ভালো; নিস্তব্ধ শীতের রাতে দীপ জ্বেলে অথবা নিভায়ে দীপ বিছানায় শুয়ে স্থবিরের চোখে যেন জমে ওঠে অন্য কোন বিকেলের আলো। সেই আলো চিরদিন হয়ে থাকে স্থির, সব ছেড়ে একদিন আমিও স্থবির হয়ে যাব; সেদিন শীতের রাতে সোনালী জরির কাজ ফেলে প্রদীন নিভায়ে রবো বিছানায় শুয়ে: অন্ধকারে ঠেস দিয়ে জেগে ...
3
Separation
771
সিঁড়ি
পূর্ণেন্দু পত্রী
কত রকম সিঁড়ি আছে ওঠার এবং নামার চলতে চলতে থামার। সরল সিঁড়ি শীতল সিঁড়ি পদোন্নতির পিছল সিঁড়ি অন্ধ এবং বন্ধ সিঁড়ি কদম ফুলের গন্ধা-সিঁড়ি ওঠার এবং নামার চলতে চলতে থামার। কত রকম সিঁড়ির ধাপে কত রকম জল পা পিছলোলে অধঃপতন ভাসতে পারো মাছের মতন ডুব সাঁতারে মুঠোয় পেলে সঠিক ফলাফল। কত রকম জলের ভিতর কত রকম মাছ। চুনো পুঁটি রাঘব...
0
Miscellaneous
296
না
মুহম্মদ জাফর ইকবাল
কিছুতেই রাজি নয় বল বাবাজি নারাজি নারাজি নারাজি। হাত থেকে দান নেই বল দেখি চান নাদান নাদান নাদান। কোনভাবে খুশি নয় বল চেপে রোশ নাখোশ নাখোশ নাখোশ। একেবারে পাক নয় বল দিয়ে হাঁক নাপাক নাপাক নাপাক। কিছুতেই ছাড়ে না যে বল দিয়ে জোর নাছোড় নাছোড় নাছোড়। এতটুকু টক নয় বল ঠকাঠক নাটক নাটক নাটক। (বেকুবের ধাড়ী দেখি! কী বলে এসব?...
0
Miscellaneous
2146
তোমাকে অভিবাদন, বাংলাদেশ
সৈয়দ শামসুল হক
তোমাকে অভিবাদন, বাংলাদেশ, তুমি ফিরে এসেছ তোমার মানচিত্রের ভেতরে যার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তেরো শো নদীর ধারা ; তোমাকে অভিবাদন, বাংলাদেশ, তুমি ফিরে এসেছ তোমার করতলে পাঙরাটির বুকে যার ডানা এখন রক্ত আর অশ্রুতে ভেজা ; তোমাকে অভিবাদন, বাংলাদেশ, তুমি ফিরে এসেছ তোমার বৃষ্টিভেজা খড়ের কুটিরে যার ছায়ায় কত দীর্ঘ অপেক্ষায় আছে স...
6
Patriotic
942
চিরশিশু
কাজী নজরুল ইসলাম
নাম-হারা তুই পথিক-শিশু এলি অচিন দেশ পারায়ে। কোন্‌ নামের আজ প’রলি কাঁকনম বাঁধনহারায় কোন্‌ কারা এ।। আবার মনের মতন ক’রে কোন্‌ নামে বল ডাক্‌ব তোরে! পথ-ভোলা তুই এই সে ঘরে ছিলি ওরে এলি ওরে বারে বারে নাম হারায়ে।। ওরে যাদু ওরে মাণিক, আঁধার ঘরের রতণ-মাণি! ক্ষুধিত ঘর ভ’রলি এনে ছোট্ট হাতের একটু ননী। আজ যে শুধু নিবিড় সুখে কান্...
0
Miscellaneous
384
ইচ্ছে
সুনীল গঙ্গোপাধ্যায়
কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি কাঁচের চুড়ি ভাঙার মতই ইচ্ছে করে অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি। ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে ...
0
Miscellaneous
1144
রাতগুলো
তসলিমা নাসরিন
একদিন অনেক রাতে ফোন করলে, ঘুম থেকে জেগে সে ফোন ধরতে ধরতে অনেকটা সময় চলে গেল ইস আরেকটু হলে তো রেখেই দিতে! সেই থেকে কোনও রাতেই এখন আর আমি ঘুমোই না, যদি ফোন করো! যদি কথা বলতে ইচ্ছে করো! অনেক অনেক কথা আমি মনে মনে মুখস্ত করে রাখি তোমাকে বলবো বলে, যদি কোনওদিন কথা শুনতে ইচ্ছে করো! দিনে তো ঘুমোইই না, দিনে তো হঠাৎ হঠাৎ ফোন করই ...
1
Love
1811
নিঃসঙ্গতা
আবুল হাসান
অতটুকু চায়নি বালিকা ! অত শোভা, অত স্বাধীনতা ! চেয়েছিলো আরো কিছু কম, আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর, চেয়েছিলো মা বকুক, বাবা তার বেদনা দেখুক ! অতটুকু চায়নি বালিকা ! অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম ! চেয়েছিলো আরো কিছু কম ! একটি জলের খনি তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো একটি পুরুষ তাকে বলুক রমণী ।
2
Metaphor
1199
রাজপথে কিছুক্ষণ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
দেখুন মশায়, অনেকক্ষণ ধরে আপনি ঘুরঘুর করছেন, কিন্তু আর নয়, এখন আপনার সরে পড়াই ভাল। এই আমি থেকে হলফ করে বলছি, কলকাতা থেকে কৈম্বাটুর অব্দি একটা প্যাসেঞ্জার বাস-সারভিস খুলবার সত্যিই খুব দরকার আছে কি না, তা আমি জানি না। আপনার যদি মনে হয়, আছে, তা হলে বেশ তো, যান, যেখানে-যেখানে সিন্নি দেবার, দিয়ে, জায়গামতন ইনফ্লুয়েনস খাটিয়ে ল...
1
Love
302
কলকাতা কালচার
তসলিমা নাসরিন
রবীন্দ্রসদনে আজ গান হচ্ছে, নন্দনে বাজাচ্ছে আমজাদ, শিশির মঞ্চে নাটক হচ্ছে, অ্যাকাডেমিতেও কিছু একটা কলকাতার গরম গরম কালচার-পাড়ায় দাঁড়িয়ে এখন গরম গরম চা খাও ইতিউতি দেখ, চেনা মুখ খোঁড়ো, পেলে মাথাটা ঝাঁকাও, এই কী খবর বল, এমনভাবে দাঁড়াও সিঁড়িতে বা গাছটার তলে যেন সকলেই দেখে তোমাকে, তুমি যে কালচার পাড়ায় নিয়মিত, দেখে।...
0
Miscellaneous
1387
জলে ফুলে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১ কে ভাসাল জলে তোরে কানন-সুন্দরী! বসিয়া পল্লবাসনে, ফুটেছিলে কোন্ বনে নাচিতে পবন সনে, কোন্ বৃক্ষোপরি? কে ছিঁড়িল শাখা হতে শাখার মঞ্জরী? ২ কে আনিল তোরে ফুল তরঙ্গিণী-তীরে? কাহার কুলের বালা, আনিয়া ফুলের ডালা, ফুলের আঙ্গুলে তুলে ফুল দিল নীরে? ফুল হতে ফুল খসি, জলে ভাসে ধীরে! ৩ ভাসিছে সলিলে যেন, আকাশেতে তারা। কিম্বা কাদম্বিনী-...
1
Love
1938
বনর্মমর
সুনীল গঙ্গোপাধ্যায়
সেই পথ দিয়ে ফিরে যাওয়া পড়ে আছে মিহিন কাচের মতো জ্যোৎস্না শুকনো পাতার শব্দ এমন নিঃসঙ্গ সেইসব পাতা ভেঙে ভেঙে ভেঙে ভেঙে ভেঙে চলে যেতে যেতে যেতে যেতে যেতে বাতাসের স্পর্শ যেন কার যেন কার যেন কার যেন কার? মনেও পড়ে না ঠিক যেন কার অঙ্গুলি এই মুখে, রুক্ষ মুখে, আমার চিবুকে, এই কর্কম চিবুকে ঠোঁটে, ঠোঁটের ওপরে, এবং ঠোঁটের নিচে চোখ...
3
Separation
1281
তোমার মধ্যে
পূর্ণেন্দু পত্রী
তোমার মধ্যে নিষ্ঠুরতা ছিল এনভেলাপে ভূল ঠিকানা তাই তোমার মধ্যে ভালোবাসাও ছিল তারই আগুন জ্বালাচ্ছে দেশলাই। তোমর মধ্যে ভালোবাসাও ছিল লাল হয়েছে ছুরির নীল ধার তোমার মধ্যে নিষ্ঠুরতাও ছিল উপড়ে দিলে টেলিফোনের তার।
1
Love
1533
নিষিদ্ধ ভালোবাসার তিন সাক্ষী
পূর্ণেন্দু পত্রী
তুমি যখন শাড়ির আড়াল থেকে শরীরের জ্যোৎস্নাকে একটু একটু করে খুলছিলে, পর্দা সরে গিয়ে অকস্মাৎ এক আলোকিত মঞ্চ, সবুজ বিছানায় সাদা বাগান, তুমি হাত রেখেছিলে আমার উৎক্ষিপ্ত শাখায় আমি তোমার উদ্বেলিত পল্লবে, ঠিক তখনই একটা ধুমসো সাদা বেড়াল মুখ বাড়িয়েছিল খোলা জানালায়। অন্ধকারে ও আমাদের ভেবেছিল রুই মৃগেলের হাড় কাঁটা। পৃথিব...
1
Love
823
আলো
মলয় রায়চৌধুরী
আবলুশ অন্ধকারে তলপেটে লাথি খেয়ে ছিটকে পড়ি পিছমোড়া করে বাঁধা হাতকড়া স্যাঁসেঁতে ধুলো-পড়া মেঝে আচমকা কড়া আলো জ্বলে উঠে চোখ ধাঁধায় তক্ষুনি নিভে গেলে মুখে বুট জুতো পড়ে দু-তিনবার কষ বেয়ে রক্ত গড়াতে থাকে টের পাই আবার তীব্র আলো মুহূর্তে জ্বলে উঠে নিভে যায় গরম লোহার রড খালি পিঠে মাংস ছেঁচে তোলে আমাকে ল্ষ করে চারিদিক ...
0
Miscellaneous
230
বাতাসে লাশের গন্ধ
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে… এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ? বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো। জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় ...
4
Humanity
1084
নাস্তিক
নির্মলেন্দু গুণ
নেই স্বর্গলোভ কিংবা কল্প-নরকের ভয়, অলীক সাফল্যমুক্ত কর্মময় পৃথিবী আমার৷ চর্মচোখে যা যা দেখি, শারীরিক ইন্দ্রিয় যা ধরে, তাকেই গ্রহন করি৷ জানি, নিরাকার অপ্রত্যক্ষ শুধুই ছলনা, বিশ্বাস করি না ভাগ্যে, দেবতার বরে৷ আমার জগত্ মুগ্ধ বাস্তবের বস্তুপুঞ্জে ঠাসা, তাই সে ইন্দ্রিয়গ্রাহ্য, অতীন্দ্রিয় নয়৷ অন্ধতার বধ্যভূমি আমার হদৃ...
0
Miscellaneous
1211
চিরমায়া
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বাহিরে দেখি না, শুধু স্থির জানি ভিতরে কোথাও চৌকাঠে পা রেখে তুমি দাঁড়িয়ে রয়েছ, চিরমায়া। দাঁতে-চাপা অধরে কৌতুক স্থির বিদ্যুতের মতো লগ্ন হয়ে আছে, ভুরু বিদ্রুপের ভঙ্গিতে বাঁকানো, জ্বলে কোমল আগুন সিঁথি ও ললাটে। স্থির সরসীর মতো দুই চোখে চক্ষু রেখে জগৎ-সংসার অকস্মাৎ তার কার্যকারণের-সূত্রে গাঁথা মাল্যখানিকে ঘোরাতে ভুলে যায়। বা...
1
Love
521
নিয়ন-মণ্ডলে, অন্ধকারে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
যে যার জিজ্ঞাসাগুলি এবারে গুছিয়ে নাও। কেননা, আর সময় নেই। বিকেল-পাঁচটায় আমরা নিয়ন-মণ্ডলে যাব। সেখানে সেই পৌঢ় পালোয়ানের সঙ্গে আমাদের খুব জরুরি একটা অ্যাপয়েণ্টমেণ্ট আছে, তিন বছর আগে যাঁর শেষ প্রেস-কনফারেন্সে আমরা উপস্থিত ছিলাম। এবং নরম ডাঁটা দিয়ে ইলিশমাছের পাতলা ঝোল খেতে তাঁর ভাল লাগে কি না এই প্রশ্নের উত্তরে যিনি...
0
Miscellaneous
866
সমুদ্রের প্রতি
রবীন্দ্রনাথ ঠাকুর
পুরীতে সমুদ্র দেখিয়া হে আদিজননী সিন্ধু,বসুন্ধরা সন্তান তোমার, একমাত্র কন্যা তব কোলে। তাই তন্দ্রা নাহি আর চক্ষে তব, তাই বক্ষ জুড়ি সদা শঙ্কা,সদা আশা, সদা আন্দোলন; তাই উঠে বেদমন্ত্রসম ভাষা নিরন্তর প্রশান্ত অম্বরে, মহেন্দ্রমন্দির-পানে অন্তরের অনন্ত প্রার্থনা, নিয়ত মঙ্গলগানে ধ্বনিত করিয়া দিশি দিশি; তাই ঘুমন্ত পৃথ্বীরে অ...
0
Miscellaneous
2156
দেশবন্ধু
জীবনানন্দ দাশ
বাংলার অঙ্গনেতে বাজায়েছ নটেশের রঙ্গমল্লী গাঁথা অশান্ত সন্তান ওগো,- বিপ্লবিনী পদ্মা ছিল তব নদী-মাতা। কালবৈশাখীর দোলা অনিবার দুলাইতে রক্তপুঞ্জ তব উত্তাল ঊর্মির তালে,-বক্ষে তবু লক্ষ কোটি পন্নগ-উৎসব উদ্যত ফণার নৃত্যে আষ্ফালিত ধূর্জটির কন্ঠ-নাগ জিনি, ত্র্যম্বক-পিনাকে তব শঙ্কাকুল ছিল সদা শত্রু অক্ষৌহিণী। স্পর্শে তব পুরোহিত, ...
6
Patriotic
1241
কোথাও যাইনি আমি
মহাদেব সাহা
হয়তো পেরুনো যাবে এই সাতটি সমুদ্র আর সাত শত নদী, কিছু কীভাবে পেরুবো এই দূর্বাঘাসে ভোরের শিশির কীভাবে পেরুবো এই নিকোনো উঠোন, লাউ-কুমড়োর মাচা ! হাজার হাজার মাইল সুদীর্ঘ পথ সহজেই পার হওয়া যাবে, কিন্তু তার আগে কীভাবে পার হবো এই সবুজ ক্ষেতের আল -- ছোট্র বাঁশের সাকো, পার হবো ঝরে পড়া শিউলি-বকুল ! পাহাড়-পর্বত, বন পার হওয়া...
1
Love
139
জাগরণী
কাজী নজরুল ইসলাম
কোরাস্:— ভিক্ষা দাও! ভিক্ষা দাও! ফিরে চাও ওগো পুরবাসী, সন্তান দ্বারে উপবাসী, দাও মানবতা ভিক্ষা দাও! জাগো গো,জাগো গো, তন্দ্রা-অলস জাগো গো, জাগো রে! জাগো রে! ১ মুক্ত করিতে বন্দিনী মা'য় কোটি বীরসুত ঐ হেরো ধায় মৃত্যু-তোরণ-দ্বার-পানে— কার টানে? দ্বার খোলো দ্বার খোলো! একবার ভুলে ফিরিয়া চাও। কোরাস্:— ভিক্ষা দাও... ২ জননী আ...
10
War
612
ভরদুপুরে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
হরেক রাস্তা ঘুরতে-ঘুরতে ভরদুপুরে পুড়তে-পুড়তে কোথার থেকে কোথায় যাওয়া। আকাশ থেকে জলের ঝাড়ি হয়নি উপুড়, গুমোট ভারী, কোত্থাও নেই কিচ্ছু হাওয়া। এই, তোরা সব চুপ কেন রে? আয় না হাসিঠাট্টা করে পথের কষ্ট খানিক ভুলি। কেউ হাসে না। ভরদুপুরে আমরা দেখি আকাশ জুড়ে উড়ছে সাদা পায়রাগুলি।
0
Miscellaneous
83
একটি নমস্কারে, প্রভু
রবীন্দ্রনাথ ঠাকুর
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঘন শ্রাবণ-মেঘের মতো রসের ভারে নম্র নত একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক্‌ তব ভবন-দ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। হংস যেমন মানসযাত্র...
8
Religious
2059
অভাগা
মুহম্মদ জাফর ইকবাল
“অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়।” সত্যি? তোমরা কই জান পৃথিবীটা ডুবে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতায়? অভাগারা,তোমরা কোথায়? কোন জায়গায়? তাড়াতাড়ি চলে আস সমুদ্রের পাড় তোমাদের দেশে এখন খুব দরকার। অপূর্ব এই সুযোগ পানি কমাবার চলে আস কুয়াকাটা কক্সবাজার।
5
Children
634
তিনি এক স্বপ্নচারী লোক
মহাদেব সাহা
আমার বাবার এখন দ্রুত পাল্টাচ্ছে চোখ তাকে ততো ব্যথিত লাগে না তিনি অনায়াসে ঘাসের ভিতর আরো পতঙ্গের উৎসাহ দেখেন, মানুষের নব জাগরণ, অতিশয় ব্যগ্র তিনি পৃথিবীর ভালো দেখতে চান, তাকে আর ব্যথিত লাগে না। সহজে এখন তিনি পাপীকেও তীর্থধূলির মতো বুকে তুলে নেন। একদিন যেমন তিনি শস্যের সম্ভাব্য ক্ষতি নিশ্চিত জেনেও তবু বলেছেন, বর্ষণ থাম...
0
Miscellaneous
2035
অবেলার ডাক
কাজী নজরুল ইসলাম
অনেক ক’রে বাসতে ভালো পারিনি মা তখন যারে, আজ অবেলায় তারেই মনে পড়ছে কেন বারে বারে।। আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াত নয়ন চুমে, চুমুর পরে চুম দিয়ে ফের হান্‌তে আঘাত ভোরের ঘুমে। ভাব্‌তুম তখন এ কোন্‌ বালাই! কর্‌ত এ প্রাণ পালাই পালাই। আজ সে কথা মনে হ’য়ে ভাসি অঝোর নয়ন-ঝরে। অভাগিনীর সে গরব আজ ধূলায় লুটায় ব্যথার ভারে।। ...
3
Separation
561
না এলে না-ই বা এলে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
না এলে না-ই বা এলে, তাই বলে কি এ-জন্মে আমার পরিত্রাণ নেই? তুমি যত ধোঁকা দাও, তুমি যত চালাক মাছের মতো দূরে-দূরে ঘোরাফেরা করো, আমারও ততই জেদ বেড়ে যায়, আমি শব্দনির্বাচনে তত সতর্ক হবার চেষ্টা করি। ডাইনে-বাঁয়ে জমে আছে শব্দের পাহাড়। আমি একদিকে থেকে একটি ইচ্ছুক পাথর তুলে এনে– যে-রকম জুতো জামা ইত্যাদির মিলন ঘটানো হয় সেইরক...
0
Miscellaneous
1894
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দীন যে, দীনের বন্ধু !– উজ্জল জগতে হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরীশ। কি সেবা তার সে সুখ সদনে ! দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী। যোগায় অমৃত ফল পরম আদরে ...
2
Metaphor
809
ভ্রমণ কাহিনী
পূর্ণেন্দু পত্রী
‘Withches in Macbeth are part of the landscape’- Jan Kott এপারের জঙ্গলগন্ধ অন্ধকারে আমাদের নামিয়ে অল্প দূরের ব্রিজে বিসর্জনের তুমুল তাসায় এক ঝলক নেচে রেলগাড়িটার লম্বা দৌড় ওপারের দিকচিহ্নহীনতায় তারপর সমস্ত শব্দের ঢলে-পড়া ঘুম। আমরা কেউ ওভারব্রিজের খোঁজে ঘাড় ঘোরাই কেউ আকাশে যেমন-তেমন একট চাঁদ অথবা চেনা নক্ষত্রের খো...
0
Miscellaneous
1078
সোজা কথা
জয় গোস্বামী
গুলি লেগে পড়ে গেল । তুলে ধরতে যাচ্ছে তার বউ । বন্দুক উঁচিয়ে ধরো । বলো— ‘না, তুলবি না—’ বলো— ‘যা সরে যা বলছি—’ তাও যদি না শোনে তাহলে স্বামীর সাহায্যকারী হাতদুটোয় সোজা গুলি করো । যে-নারী ধর্ষণ করতে বাধা দিচ্ছে তার যৌনাঙ্গে লাঠির মাথা সোজা ভরে দাও যন্ত্রণায় সে যখন দয়া চায়, গালাগালি করে তার সামনে তার শিশুটিকে দু’পা ধ...
0
Miscellaneous
479
অন্ধকার আকাশবাতি
জয় গোস্বামী
অন্ধকার আকাশবাতি এই সড়কে নয়ন ফাটল, খাদ, গর্ত–সব ধসে পড়ার সুযোগ পার ক’রে আর মাটির ওপর ফুটে বেরোনো দাঁত ব্যর্থ ক’রে, নিশিজাগর, জলের নীচে শয়ন! জলে তৈরী সড়ক, তাতে আকাশবাতি ফেলে রাস্তা দ্যাখে অন্ধ–পাশে এক সন্ধ্যাকাশ দুই সঙ্গী হাঁটে, তাদের গমনপথ থেকে কাঁটা, কামড়, গরল আদি গুপ্তকীট নাশ!
0
Miscellaneous
255
পেঁচা (মাঠের গল্প)
জীবনানন্দ দাশ
প্রথম ফসল গেছে ঘরে,- হেমন্তের মাঠে – মাঠে ঝরে শুধু শিশিরের জল; অঘ্রানের নদীটির শ্বাসে হিম হয়ে আসে বাঁশ – পাতা – মরা ঘাস- আকাশের তারা! বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা ! ধানক্ষেতে – মাঠে জমিছে ধোঁয়াটে ধারালো কুয়াশা! ঘরে গেছে চাষা ; ঝিমায়াছে এ- পৃথিবী ,- তবু পাই টের কার যেন দুটো চোখে নাই এ ঘুমের কোনো সাধ! হলুদ পাতার ভিড...
9
Nature
24
কান্ডারী হুশিয়ার!
কাজী নজরুল ইসলাম
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার! দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান! যুগ-যুগ...
7
Policy
1112
পরানের গহীন ভিতর-৬
সৈয়দ শামসুল হক
তোমার খামাচির দাগ এখনো কি টকটাকা লাল, এখনো জ্বলন তার চোৎরার পাতার লাহান। শয়তান, দ্যাখো না করছ কি তুমি কি সোন্দর গাল, না হয় দুপুর বেলা একবার দিছিলাম টান? না হয় উঠানে ছিল লোকজন কামের মানুষ, চুলায় আছিল ভাত, পোলাপান পিছের বাগানে, তোমারে পরান দিছি, তাই বইলা দেই নাই হুঁশ, আমি তো তোমারে নিতে চাই নাই ঘরের বিছানে। হ, জানি ন...
1
Love
883
পোড়ামাটি
শক্তি চট্টোপাধ্যায়
দূরে যাও থেকো না এখানে চিরদিন উড়ন্ত শাম্পানে ছন্নছাড়া চিঠি তো পুড়েছে একতাড়া আগুনে পুড়েছে শত পাড়া দূরে যাও থেকো না এখানে দূরে যাও থেকো না এখানে কাকে পাও?
0
Miscellaneous
1511
উত্তর
শামসুর রাহমান
তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো ‘এই আকাশ আমার’ কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবেনা। সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো, ‘ফুল তুই আমার’ তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে। জ্যোত্স্না লুটিয়ে পড়লে তোমার ঘরে, তোমার বলার অধিকার আছে, ‘এ জ্যোত্স্না আমার’ কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর। মা...
1
Love
1775
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে
রবীন্দ্রনাথ ঠাকুর
হে মোর চিত্ত,পূণ্য তীর্থে জাগো রে ধীরে-- এই ভারতের মহামানবের সাগরতীরে। হেথায় দাঁড়ায়ে দু-বাহু বাড়ায়ে নমি নর-দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান-গম্ভীর এই যে ভূধর, নদীজপমালাধৃত প্রান্তর, হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রো...
2
Metaphor
1734
কিশোরের প্রতি
জীবনানন্দ দাশ
যৌবনের সুরাপাত্র গরল-মদির ঢালোনি অধরে তব, ধরা-মোহিনীর উর্ধ্বফণা মায়া-ভুজঙ্গিনী আসে নি তোমার কাম্য উরসের পথটুকু চিনি, চুমিয়া চুমিয়া তব হৃদয়ের মধু বিষবহ্নি ঢালেনিকো বাসনার বধূ অন্তরের পানপাত্রে তব; অম্লান আনন্দ তব, আপ্লুত উৎসব, অশ্রুহীন হাসি, কামনার পিছে ঘুরে সাজোনি উদাসী। ধবল কাশের দলে, আশ্বিনের গগনের তলে তোর তরে রে কিশ...
2
Metaphor
1132
কাঁপন ২০
তসলিমা নাসরিন
মনের বয়স এখনও আমার ষোলো, শরীর সেদিন একুশ পেরোলো। — বললো সে এই বিয়াল্লিশে, তোমাকে পিষে প্রেমের বিষে।
1
Love
1479
গোলাপের নীচে নিহত হে কবি কিশোর
আবুল হাসান
গোলাপের নীচে নিহত হে কবি কিশোর আমিও ভবঘুরেদের প্রধান ছিলাম । জোৎস্নায় ফেরা জাগুয়ারা চাঁদ দাঁতে ফালা ফালা করেছে আমারও প্রেমিক হৃদয় ! আমিও আমার প্রেমহীনতায় গণিকার কাছে ক্লান্তি সঁপেছি বাঘিনীর মুখে চুমু খেয়ে আমি বলেছি আমাকে উদ্ধার দাও ! সক্রেটিসের হেমলক আমি মাথার খুলিতে ঢেলে তবে পান করেছি মৃত্যু হে কবি কিশোর আমারও অন...
1
Love
691
কীভাবে তোদের বলি
মহাদেব সাহা
আজ আর কীভাবে তোদের কাতর মুখের দিকে চেয়ে বলি কোথাও তোদের জন্য একখণ্ড জমি যদি নাও থাকে তবুও আছে তোদের পিতার এই বুক, যে-কোনো সবুজ জমির চেয়ে স্নেহচ্ছায়াময়, অধিক সবুজ; যে-কোনো নদীর চে’ও জলময় তোদের এ পিতার হৃদয় আজ কী করে তোদের বলি, তোদের পিতার এই দুটি চোখ পৃথিবীর সব আশ্রয়ের চে’ও নিরাপদ অনন্ত আশ্রয় এই তোদের অক্ষম পিতা...
0
Miscellaneous
2133
দেশ দেখাচ্ছ অন্ধকারে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
দেশ দেখাচ্ছ অন্ধকারে : এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড়, এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি, বার করেছ নতুন খেলা। শহর-গঞ্জ-খেত-খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন, রাত্রিবেলা খুলেছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান, এবং দূরে ওইখানেতে কাপাস-তুলো, কফি, তামাক। দম-লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই,...
6
Patriotic
111
আমার খেলা যখন ছিল তোমার সনে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার খেলা যখন ছিল তোমার সনে তখনকে তুমি তা কে জানত। তখন ছিল না ভয় ছিল না লাজ মনে জীবনবহে যেত অশান্ত। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সখার মতো, হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে সেদিন কত না বন-বনান্ত। ওগো সেদিন তুমি গাইতে যে-সব গান কোনো অর্থ তাহার কে জানত। শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। ...
8
Religious
508
স্বর্গের পুতুল
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কে কতটা নত হব, যেন সব স্থির করা আছে। যেন প্রত্যেকেই তার উদ্বৃত্ত ভূমিকা অনুযায়ী উজ্জ্বল আলোর নীচে নত হয়। সম্রাট, সৈনিক, বেশ্যা, জাদুকর, শিল্পী ও কেরানি, কবি, অধ্যাপক, কিংবা মাংসের দোকানে যাকে নির্বিকার মুখে মৃত ছাগলের চামড়া ছাড়াতে দেখেছি, এবং গর্দানে-রাংয়ে যে তখন মগ্ন হয়ে ছিল, তারা প্রত্যেকেই আসে উজ্জ্বল আলোর নীচ...
0
Miscellaneous
1436
আর একদিন আসিও বন্ধু
জসীম উদ্‌দীন
আর একদিন আসিও বন্ধু-আসিও এ বালুচরে, বাহুতে বাঁধিয়া বিজলীর লতা রাঙা মুখে চাঁদ ভরে। তটিনী বাজাবে পদ-কিঙ্কিণী, পাখিরা দোলবে ছায়া, সাদা মেঘ তব সোনার অঙ্গে মাখাবে মোমের মায়া। আসিও সজনি, এই বালুচলে, আঁকা-বাঁকা পথখানি; এধারে ওধারে ধান ক্ষেত তারে লয়ে করে টানাটানি। কখনো সে গেছে ওধারে বাঁকিয়া কখনো এধারে আসি, এরে ওরে লয়ে জড়াজড়ি ক...
1
Love
1018
সুধাংশু যাবে না
শামসুর রাহমান
পাগলামী করিসনে বন্ধু সুধাংশু সময় যে পার হয়ে যাচ্ছে এবার যে তোর পালানোর বেলা জিদ করিসনে বন্ধু, এখনই তুই পালা। জানি তুই কী ভাবছিস বন্ধু সুধাংশু দাঁড়িয়ে হাহাকারের ছোঁয়ায় জড়ানো শ্মশানসম বাস্তুভিটায় সেই হারিয়ে যাওয়া প্রাণচঞ্চল দিনগুলো, আমাদের ছেলেবেলা কিন্তু এবার যে তোর পালানোর বেলা, এবার তুই পালা। আমি জানি নির্বা...
0
Miscellaneous
937
অনেক আকাশ
জীবনানন্দ দাশ
গানের সুরের মতো বিকেলের দিকের বাতাসে পৃথিবীর পথ ছেড়ে – সন্ধ্যার মেঘের রঙ খুঁজে হৃদয় ভাসিয়া যায়,- সেখানে সে কারে ভালোবাসে !- পাখির মতন কেঁপে – ডানা মেলে- হিম- চোখ বুজে অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজে উড়ে উড়ে ঘর ছেড়ে কত দিকে গিয়েছে সে ভেসে,- নীড়ের মতন বুকে একবার তার মুখ গুঁজে ঘুমাতে চেয়েছে,- তবু- ব্যথা পেয়ে...
0
Miscellaneous
1470
আজ বারি ঝরে ঝর ঝর
রবীন্দ্রনাথ ঠাকুর
আজ বারি ঝরে ঝর ঝর ভরা বাদরে। আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে, জল ছুটে যায় এঁকেবেঁকে মাঠের 'পরে। আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে। ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে ওই ঝড়ে, বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে। অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল, হৃদয়-মাঝে জাগল প...
1
Love
1338
নিলে না প্রিয়তমা
দেওয়ান মমিনুল মউজদীন
কলেজ রোডের অনেক স্মৃতি চৈত্র মাঘের ফুল্ল প্রীতি রেখেছিলাম তোমার জন্য জমা বললে তুমি নেড়ে দু’হাত চোখের পাতায় বিপন্ন রাত এই কি ভালোবাসার সীমা ! ভেবেছিলাম করবে তুমি ক্ষমা কোঁকড়ানো চুল হাওয়ায় মেলে বললে তুমি আমায় কেমন করে ভুললে ভাষা আমার পথ পেলো না খুঁজে হৃদয় জুড়ে তোমার ব্যথা বাজে । ফিরিয়ে দিলে ফিরিয়ে দিলে তুমি যেন আমি করেছি...
1
Love
607
লালদিঘিতে বৃষ্টি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
স্নানের পাট চুকিয়ে মেঘের শাড়িখানাকে খুলে রেখে আশ্বিনের খটখটে রোদ্দুরে নিজেকে শুকিয়ে নিচ্ছিল আকাশ। হঠাৎ চোখে পড়লে যে, লালদিঘির মধ্যে তার ছবি দুটেছে, আর হাঁ করে সেই বেআব্রু ছবির দিকে তাকিয়ে আছে বেহায়া একদল মানুষ। কী ঘেন্না! কী ঘেন্না! রাগে, অপমানে নিমেষে আবার কালো হয়ে গেল আকাশের মুখ। চড়চড় করে বৃষ্টি নামল তক্ষুনি...
0
Miscellaneous
165
চে গুয়েভারার প্রতি
সুনীল গঙ্গোপাধ্যায়
চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকা আত্মায় অভিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ শৈশব থেকে বিষণ্ন দীর্ঘশ্বাস চে, তোমার মৃত্যু আমাকে অপরধী করে দেয়- বোলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা তোমার ছিন্নভিন্ন শরীর তোমার খোলা বুকের মধ্যখান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা চোখ দুটি চেয়ে...
4
Humanity
33
হিন্দু-মুসলিম যুদ্ধ
কাজী নজরুল ইসলাম
মাভৈঃ! মাভৈঃ! এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান! ছিল যারা চির-মরণ-আহত, উঠিয়াছে জাগি’ ব্যথা-জাগ্রত, ‘খালেদ’ আবার ধরিয়াছে অসি, ‘অর্জুন’ ছোঁড়ে বাণ। জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি হিন্দু-মুসলমান! মরিছে হিন্দু, মরে মুসলিম এ উহার ঘায়ে আজ, বেঁচে আছে যারা মরিতেছে তারা, এ-মরণে নাহি লাজ। জেগেছে...
7
Policy
1217
কোথাও পাই না দেখা
মহাদেব সাহা
কেবল তোমারই দেখা পাই না কোথাও। যেন তুমি অদৃশ্য অলীক কিছু; স্বপ্নও জানে না কোনো খোঁজ তারও রুপালি পর্দায় কখনো ওঠে না ভেসে তোমার ইমেজ তুমি আছো এতোদূরে স্পর্শগন্ধহীন স্বপ্নেরাও সূক্ষ্ম অগোচরে কেবল তোমারই দেখা পাই না এখন। জনারণ্যে এভেন্যুর উদ্দীপনাময় ভিড়ে কোথাও তোমার দেখা নাই। তুমিই কি সেই অদৃশ্য স্বপ্নের পাখি কিংবা মায়াবী ...
1
Love
628
শব্দ
মহাদেব সাহা
শব্দ আমার ভালোবাসার পাত্র মাত্র তাকে দিয়েছি এই শান্তি কোমল শান্তি আরো অনেক দিনের দাহ, রাতের মেহকানি- তবেই হবে শব্দ আমার গভীর প্রিয় পাত্রী! শব্দ আমার ভালোবাসার বাগানবাড়ির বৃক্ষ একখানি ডাল আকাশমুখী, একখানি তার পরম দুঃখী আর একখানি ছুঁয়েছে কোনো গোপন দুর্নিরীক্ষ্য! এতোদিন তো শব্দ কেবল শব্দ কেবল শব্দ বুকের গভীর জলের ধারা...
0
Miscellaneous
1182
নিজের আড়ালে
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে মানুষ দেখে না সে খোঁজে ভ্রমর বিংবা দিগন্তের মেঘের সংসার আবার বিরক্ত হয় কতকাল দেখে না আকাশ কতকাল নদী বা ঝরনায় আর দেখে না নিজের মুখ আবর্জনা, আসবাবে বন্দী হয়ে যায় সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে রমনীর কাছে গিয়ে বারবার হয়েছে কাঙাল যেমন বাতাসে থাকে সুগন্ধের ঋণ বহু বছরের স্মৃতি...
1
Love
1335
দূরের মানুষ
দেওয়ান মমিনুল মউজদীন
দূরের মানুষ দুরেই থাকা ভালো সাইবেরিয়ান হাঁসের মতো দূরে কাছে এলে দূরত্বটাই বাড়ে দূরে গেলে বিরহের উত্তাপে নির্বাপিত তৃষ্ণা আবার জাগে । দূরের মানুষ দূরেই থাকা ভালো কখনো যদি প্রশ্ন জাগে মনে দূরের মানুষ কাছে কেন এলে ? ভালোবাসা খুদ-কুঁড়ো জল চেয়ে কাটলো অনেক বছর অনেক মাস কালো গোলাপ আর পারি না যে দশ বছরের তৃষ্ণা বুকের মাঝে এবার...
1
Love
2207
তোমার জন্য
মহাদেব সাহা
তোমার জন্য জয় করেছি একটি যুদ্ধ একটি দেশের স্বাধীনতা, তোমার হাসি, তোমার মুখের শব্দগুলি সেই নিরালা দূর বিদেশে আমার ছিলো সঙ্গী এমন, অস্ত্র কিংবা যুদ্ধজাহাজ ছিলো না তো সেসব কিছুই ছিলো তোমার ভালোবাসার রাঙা গোলাপ আমার হাতে ছিলো তোমার খোঁপা থেকে মধ্যরাতে খুলে নেয়া ভালোবাসার সবুজ গ্রেনেড, গুপ্ত মাইন স্বর্ণচাপা কিংবা ছিলো বক্...
6
Patriotic
1523
তোমাকে ডাকার স্বাধীনতা
মহাদেব সাহা
আজ এ-বৎসরের শেষ রবিবারে সমস্ত শহর করে তোলপাড় গ্রীসীয় যুবার মতো ভুঁড়ে দেবো শব্দের মাতাল নিনাদ আমার প্রেমিকা, প্রিয়তমা নারী উদ্দেশে তোমার; তোমাকে ডাকবো আমি নির্লজ্জ গেঁয়োর মতো সমবেত অগ্রজের মুখোমুখি বসে- দীর্ঘদিন বলি না প্রেমিকা, বলি না গোলাপ কতোদিন আনি না মুখে প্রেয়সী নারীর নাম যেন উচ্চারণে অস্পষ্ট শিশুর মতো কতিপয...
1
Love
670
মানুষ সহজে ভুলে যায়
মহাদেব সাহা
মানুষ সহজে ভুলে যায়, আমি ভুলতে পারি না এখনো শিশির দেখে অশ্রুভেজা চোখ মনে পড়ে, সবুজ অরণ্য দেখে মনে পড়ে স্নেহের আঁচল ভোরের শিউলি দেখে শৈশবের স্মৃতি চোখে ভাসে। মানুষের মতো আমি এতো বেশি স্বাভাবিক নই আমার নিশ্বয় কিছু স্নেহমায়া, পিছুটান আছে, শোকদুঃখ, ভালোবাসা আমাকে এখনো দগ্ধ করে পাথরের মতো এতোটা নিস্পৃহ আমি হতে পারি নাই...
0
Miscellaneous
2011
বাবার চিঠি
হুমায়ূন আহমেদ
আমি যাচ্ছি নাখালপাড়ায়। আমার বৃদ্ধ পিতা আমাকে পাঠাচ্ছেন তাঁর প্রথম প্রেমিকার কাছে। আমার প্যান্টের পকেটে সাদা খামে মোড়া বাবার লেখা দীর্ঘ পত্র। খুব যত্নে খামের উপর তিনি তাঁর প্রণয়িনীর নাম লিখেছেন। কে জানে চিঠিতে কি লেখা - ? তাঁর শরীরের সাম্প্রতিক অবস্থার বিস্তারিত বর্ণনা ? রাতে ঘুম হচ্ছেনা, রক্তে সুগার বেড়ে গেছে কষ্ট...
3
Separation
346
শব্দ ২
সুনীল গঙ্গোপাধ্যায়
আমায় অনুসরণ করে আঠাশ বছর পেরিয়ে আসা শব্দ যেন তাকায় অতিকুসীদ, যেন হরণ দাবি করে যেন আমার বুকের মধ্যে তুঁত পোকার মতো নড়ে অনুসরণ অনুসরণ শব্দ শব্দ ওঁ শব্দ অতিক্ষিদেয় খেয়েছিলাম সাতশো বিবেক, শব্দ বললো, ‘আমি আছি’ শব্দ আমায় ট্রাম ভাড়া দেয়, বায়োস্কোপে টিকিট কাটে খুনের রক্তে চোখ ভেসে যায়, দৈবে ঘুরি ঘোর ললাটে অন্ধকারে ম...
0
Miscellaneous
2203
স্মৃতিস্তম্ভ
আলাউদ্দিন আল আজাদ
স্মৃতির মিনার ভেঙেছে তোমার ? ভয় কি বন্ধু, আমরা এখনো চারকোটি পরিবার খাড়া রয়েছি তো ! যে-ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ-প্রান্তে যারা বুনি ধান গুণ টানি, আর তুলি হাতিয়ার হাঁপর চালাই সরল নায়ক আমরা জনতা সেই অনন্য । ইটের মিনার ভেঙেছে ভাঙুক ! ভয় কি বন...
6
Patriotic
1796
একটি কবিতার জন্য
শামসুর রাহমান
বৃক্ষের নিকটে গিয়ে বলি ; দয়াবান বৃক্ষ তুমি একটি কবিতা দিতে পারো ? বৃক্ষ বলে আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা ! জীর্ণ দেয়ালের কানে বলি ; দেয়াল আমাকে তুমি একটি কবিতা দিতে পারো ? পুরোনো দেয়াল বলে শ্যাওলা-ঢাকা স্বরে, এই ইঁট সুরকির ভেতর যদি নিজেকে গুঁড়িয়ে দাও, তবে হয়তো বা পে...
2
Metaphor
1165
ভালোবাসা
সুনীল গঙ্গোপাধ্যায়
ভালোবাসা নয় স্তনের ওপরে দাঁত? ভালোবাসা শুধু শ্রাবণের হা-হুতাশ? ভালোবাসা বুঝি হৃদয় সমীপে আঁচ? ভালোবাসা মানে রক্ত চেটেছে বাঘ! ভালোবাসা ছিল ঝর্ণার পাশে একা সেতু নেই আকাশে পারাপার ভালাবাসা ছিল সোনালি ফসলে হওয়া ভালোবাসা ছিল ট্রেন লাইনের রোদ। শরীর ফুরোয় ঘামে ভেসে যায় বুক অপর বহুতে মাথা রেখে আসে ঘুম ঘুমের ভিতরে বারবার বলি আমি...
1
Love
873
যাকে আমি কোনোদিন
দেওয়ান মমিনুল মউজদীন
যাকে আমি কোনোদিন ভালোবেসে করিনি আপন সে এসেও ফিরে গেছে অমল কৈশোর তাকে ডাকেনি কখনো উদ্দাম যৌবন তাকে স্বপ্নাতুর চোখে করেনি স্পন্দিত পায়ের আওয়াজ তার ফিরে গেছে দূরগামী স্টিমারের মতো । ফ্যাকাসে সূর্যের নিচে কয়েক বছর পরে তার সাথে দেখা কী নিঃসঙ্গতায় ডুবে আছে তার রাত্রি দিন, শূন্য ব্যথিত হৃদয় , মনে হয় কৃষ্ণপক্ষের এক থমথমে...
0
Miscellaneous
2073
ছড়ার আমি ছড়ার তুমি
শক্তি চট্টোপাধ্যায়
ছড়া এক্কে ছড়া, ছড়া দুগুণে দুই ছড়ার বুকের মদ্দিখানে পান্‌সি পেতে শুই। ধানের ছড়া গানের ছড়া ছড়ার শতেক ভাই ছড়ার রাজা রবিন ঠাকুর, আর রাজা মিঠাই। আরেক রাজা রায় সুকুমার, আছেন তো স্মরণে? আর ছড়াকার ঘুমিয়ে আছেন সব শিশুদের মনে। ছড়ার আমি ছড়ার তুমি ছড়ার তাহার নাই ছড়া তো নয় পালকি, বাপা, ছজন কাহার চাই! ছড়া নিজেই বইতে পারে কইতে পারে, ...
5
Children
700
আমিও তো অটোগ্রাফ চাই
মহাদেব সাহা
আমিও তো অটোগ্রাফ চাই, আমিও তো লিখতে চাই তোমাদেরই নাম হৃদয়ের গভীর খাতায় তোমাদের একেকটি স্বাক্ষর আমিও খোদাই করতে চাই স্মৃতিতে, সত্তায়। শুধু এই মানুষের অনবদ্য নাম জুঁই, চাঁপা, শিউলির মতো আমিও তো চাই মর্মে ফোটাতে আমার; ভালেবেসে কেউ যদি লেখে নাম, কেউ যদি একটিও অটোগ্রাফ এঁকে দেয় এই মলিন কাগজে তাকে আমি করে তুলি অনন্ত নক্ষ...
0
Miscellaneous
472
আমার স্বপ্নের পর স্বপ্ন হল আরো বেলা যেতে
জয় গোস্বামী
আমার স্বপ্নের পর স্বপ্ন হল আরো বেলা যেতে আমাকে ধ্বংসের পর ধ্বংসক্ষেত্রে বর্ণনার শেষে শান্তি নেমে চলে গেল, মৃতদেহ টপকে টপকে, দূর তেপান্তরে… তার, গা থেকে স্ফুলিঙ্গ হয়ে তখনও ঝলক দিচ্ছে রক্ত আর উল্লাসের ছিটে। দিগন্তে মেঘের কুণ্ড। থেমে থাকা ঝড়… আমাকে দৃশ্যের পর দৃশ্যের ওপিঠে এইমতো এঁকে রাখছেন এক মুণ্ডহীন চিত্রকর!
0
Miscellaneous
705
কোথায় যাই, কার কাছে যাই
মহাদেব সাহা
আজ বন্ধের দিন; কোথাও কিছু খোলা নেই সবখানে শুধু বন্ধ, শুধু বন্ধ; একেকটি দরোজার সামনে বড়ো বড়ো শাটার নামানো যেন বন্ধ-করা একটি কাঠের বাক্সের মতো সমস্ত শহর, তালাবন্ধ যেন এই সুনীল আকাশ; আজ বন্ধের দিন, নিউ মার্কেটের সবগুলো গেটে তালা সাকুরায় যেন বহুদিনের কারফিউ; পোষ্টাপিসের হলূদ বারান্দা জনশূন্য, কাঠের সিঁড়ি শব্দহীন ব্যাঙ্...
0
Miscellaneous