id
stringlengths
1
4
title
stringlengths
1
362
author
stringclasses
40 values
poem
stringlengths
30
15.4k
label
int64
0
10
label_name
stringclasses
11 values
522
নরকবাসের পর
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তোমরা পুরানো বন্ধু। তোমরা আগের মতো আছ। আগের মতোই স্থির শান্ত স্বাভাবিক। দেখে ভাল লাগে। প্রাচীন প্রথার প্রতি আনুগত্যবশত তোমরা এখনও প্রত্যহ দেখা দাও, কুশল জিজ্ঞারা করো আজও। দেখে ভাল লাগে। তোমরা এখনও সুস্থ অনুগত আলোকিত আছ। তোমরা পুরনো বন্ধু। অমিতাভ স্নেহাংশু অমল। তোমরা এখনও সুস্থির দাঁড়িয়ে আছ আপনি জমিতে। সাঁইত্রিশ বছর ত...
0
Miscellaneous
755
সব দিয়েছেন
পূর্ণেন্দু পত্রী
দেবার সময় সব দিয়েছেন তিনি। সাগর জলে নোনা এবং চায়ের জলে চিনি। রূপ দিয়েছেন ধূপ দিয়েছেন মনকে অন্ধকূপ দিয়েছেন চাঁদের আলোয় বিষ দিয়েছেন রাতে তাঁরই কাচের বাসন ভাঙে সামান্য সংঘাতে। দেবার সময় যা দিয়েছেন নেবার সময় সবই নেবেন তুলে। থাকবে কিছু রক্তফোঁটা ঘনান্ধকার রাত্রে ফোটা ব্যথাকাতর দু-একটি আঙ্গুলে।
0
Miscellaneous
1285
বোধ
পূর্ণেন্দু পত্রী
আমাকে ছুঁয়েছো তুমি শরীর পেয়েছে প্রিয় রোদ। আমার যা-কিছু ভেসে গিয়েছিলো কুয়াশার পারে সব ফিরে পেয়ে যাব এই তৃপ্ত বোধ আমাকে করেছে নীল পাখি।'
1
Love
2054
রাজকন্যা ও রাজপুত্র
মুহম্মদ জাফর ইকবাল
গল্প পুরো সত্য গহীন এক জঙ্গলে থাকতো বড় দৈত্য। ভাটার মত চোখ ছিল তার মুলার মত দাঁত ঢেঁকির মত পা ছিল আর গাছের মত হাত। সেই রাজ্যের রাজকন্যা কাজল কালো চোখ রূপ দেখে তার মুগ্ধ ছিল রাজ্যের সব লোক। একদিন সেই রাজকন্যা রাজপ্রাসাদের ছাদে সখী নিয়ে কাজল বরণ চুলগুলো তার বাঁধে। হাউ মাউ খাউ বলে হঠাৎ সেই দৈত্য ছুটে আসে সখীরা সব পালায় ভয়...
5
Children
2101
আশ্চর্য !
সুকুমার রায়
নিরীহ কলম, নিরীহ কালি, নিরীহ কাগজে লিখিল গালি - “বাঁদর বেকুব আজব হাঁদা বকাট্ ফাজিল অকাট্ গাধা।” আবার লিখিল কলম ধরি বচন মিষ্টি, যতন করি - “শান্ত মানিক শিষ্ট সাধু বাছারে, ধনরে, লক্ষ্মী যাদু।” মনের কথাটি ছিল যে মনে, রটিয়া উঠিল খাতার কোণে, আঁচড়ে আঁকিতে আখর ক’টি কেহ খুশী, কেহ উঠিল চটি! রকম রকম কালির টানে কারো হাসি কারো অশ...
5
Children
1212
বিরহ, এবং
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
।।১।। জলের খানিক নীচে রয়েছে শৈবাল, সামান্য ঝুঁকলেই দেখা যায়; কিন্তু সে দেখে না, তার দৃষ্টিকে সে লাল গোলাপের সন্ধানে পাঠায়। আমি দেখি, উদয়াস্ত আমি দেখি তাকে, বিরহ-ভাবনার মতো নিরন্তর দুলে যেতে থাকে জলজ শৈবাল। ।।২।। মর্মমূলে বিঁধে আছে পঞ্চমুখী তীর, তার নাম ভালবাসা। কেটেছে গোক্ষুরে যেন, নীল হয়ে গিয়েছে শরীর, তার নাম ভালবাসা।...
1
Love
1959
ফুটেছে ফুল, বিরহী তবু চাঁদ
মহাদেব সাহা
ফুটেছে ফুল ঠোঁটের মতো লাল আকাশে চাঁদ- বিরহী চিরকাল; কে যেন একা গাইছে বসে গান সন্ধ্যা নামে, দিনের অবসান। দুর পাহাড়ে শান্ত মৃদু পায়ে রাত্রি নামে স্তব্ধ নিঝুম গাঁয়ে; শূন্যে ভাসে মেঘের জলাশয় এই জীবনে সবকিছুইতো সয়। বিরহী চাঁদ মোমের মতো গলে বুকের মাঝে কিসের আগুন জ্বলে; মন পড়ে রয় কোন অজানালোকে নিজেকেই সে পোড়ায় নিজের শোকে। ফুট...
3
Separation
1680
গোল অগ্নিকাণ্ড
পূর্ণেন্দু পত্রী
চৌকো অ্যাসট্রের ভিতরে মাঝে মাঝে ঘটে যায় গোল অগ্নিকাণ্ড। একটা আধমরা সিগারেট দশটা মরা সিগারেটের সঙ্গে ফিসফিস তারপরই এগারো নুর সিগারেট আগুনের জামা পরে রক্তমাখা সেনাপতির মতো জেগে ওঠে ছাই ভম্মের ময়দানে। সোফায় হেলান দেওয়া মানুষটি অথবা গম্মুজে হেলন দেওয়া মানুষগুলো কোনো না কোনো সময়ে ভুল করবেই। আর তখনই চৌকো অ্যাসট্রের ভিতরে গোল...
2
Metaphor
2204
দূরের পাল্লা
সত্যেন্দ্রনাথ দত্ত
ছিপখান তিন-দাঁড় - তিনজন মাল্লা চৌপর দিন-ভোর দ্যায় দূর-পাল্লা! পাড়ময় ঝোপঝাড় জঙ্গল-জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাঁকশাল | কঞ্চির তীর-ঘর ঐ-চর জাগছে, বন-হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে| চুপ চুপ - ওই ডুব দ্যায় পান্ কৌটি দ্যায় ডুব টুপ টুপ ঘোমটার বৌটি! ঝকঝক কলসীর বক্ বক্ শোন্ গো ঘোমটার ফাঁক বয় মন উন্মন গো| তিন-দাঁড় ছিপখা...
6
Patriotic
1108
পরানের গহীন ভিতর-১০
সৈয়দ শামসুল হক
কে য্যান কানতে আছে- তার শব্দ পাওয়া যায় কানে, নদীও শুকায়া যায়, আকালের বাতাস ফোঁপায়, মানুষেরা বাড়িঘর বানায় না আর এই খানে, গোক্ষুর লতায়া ওঠে যুবতীর চুলের খোঁপায়। বুকের ভিতর থিকা লাফ দিয়া ওঠে যে চিক্কুর, আমি তার সাথে দেই শিমুলের ফুলের তুলনা, নিথর দুফুর বেলা, মরা পাখি, রবি কি নিষ্ঠুর, আগুন লাগায়া দিবে, হবে খাক, ত...
1
Love
317
পাখিরে দিয়েছ গান, গায় সেই গান
রবীন্দ্রনাথ ঠাকুর
পাখিরে দিয়েছ গান, গায় সেই গান, তার বেশি করে না সে দান। আমারে দিয়েছ স্বর, আমি তার বেশি করি দান, আমি গাই গান। বাতাসেরে করেছ স্বাধীন, সহজে সে ভৃত্য তব বন্ধনবিহীন। আমারে দিয়েছ যত বোঝা, তাই নিয়ে চলি পথে কভু বাঁকা কভু সোজা। একে একে ফেলে ভার মরণে মরণে নিয়ে যাই তোমার চরণে একদিন রিক্তহস্ত সেবায় স্বাধীন; বন্ধন যা দিলে মোর...
0
Miscellaneous
974
কাল সে আসিবে
জসীম উদ্‌দীন
কালকে সে নাকি আসিবে মোদের ওপারের বালুচরে, এ পারের ঢেউ ওপারে লাগিছে বুঝি তাই মনে করে। বুঝি তাই মনে করে, বাউল বাতাস টানাটানি করে বালুর আঁচল ধরে। কাল সে আসিবে, মুখখানি তার নতুন চরের মত, চখা আর চখী নরম ডানায় মুছায়ে দিয়েছে কত। চরের চাষীর ধানের খেতের মতই তাহার গা, কোথাবা হলুদ, আব্ছা হলুদ, কোথাবা হলুদ না। কাল সে আসিবে, হাস...
0
Miscellaneous
245
সমুদ্রের প্রতি
রবীন্দ্রনাথ ঠাকুর
হে আদিজননী সিন্ধু,বসুন্ধরা সন্তান তোমার, একমাত্র কন্যা তব কোলে। তাই তন্দ্রা নাহি আর চক্ষে তব, তাই বক্ষ জুড়ি সদা শঙ্কা,সদা আশা, সদা আন্দোলন; তাই উঠে বেদমন্ত্রসম ভাষা নিরন্তর প্রশান্ত অম্বরে, মহেন্দ্রমন্দির-পানে অন্তরের অনন্ত প্রার্থনা, নিয়ত মঙ্গলগানে ধ্বনিত করিয়া দিশি দিশি; তাই ঘুমন্ত পৃথ্বীরে অসংখ্য চুম্বন কর আলিঙ্গ...
9
Nature
1595
রাখীবন্ধন
কাজী নজরুল ইসলাম
সই পাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী? নীলিমা বাহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী! অলকার পানে বলাকা ছুটিছে, মেঘ-দূত- মন মোহিয়া! চঞ্চুতে রাঙ্গা কল মীর কুঁড়ি- মরতের ভেট বহিয়া! সখীর গাঁয়ের সেঁউতি- বোঁটার ফিরোজায় রেঙ্গে পেশোয়াজ আসমানী আর মৃন্ময়ী সখী মিশিয়াছে মেঠো পথ- মাঝ! আকাশ এনেছে কুয়াশা- উড়ুনী, আসমানী- ন...
1
Love
1593
অবেলার ডাক
কাজী নজরুল ইসলাম
অনেক ক’রে বাসতে ভালো পারিনি মা তখন যারে, আজ অবেলায় তারেই মনে পড়ছে কেন বারে বারে।। আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াত নয়ন চুমে, চুমুর পরে চুম দিয়ে ফের হান্‌তে আঘাত ভোরের ঘুমে। ভাব্‌তুম তখন এ কোন্‌ বালাই! কর্‌ত এ প্রাণ পালাই পালাই। আজ সে কথা মনে হ’য়ে ভাসি অঝোর নয়ন-ঝরে। অভাগিনীর সে গরব আজ ধূলায় লুটায় ব্যথার ভারে।। ...
1
Love
2046
তৃষ্ণা
হেলাল হাফিজ
কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয় কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। আমার তো ছিলো কিছু না কিছু যে প্রাপ্য আমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ্তি অথচ এ পোড়া কপালের ক্যানভাসে আজন্ম শুধু শুন্য শুন্য শুন্য। তবে বেঁচে আছি একা নিদারুণ সুখে অনাবিষ্কৃত আকাঙ্ক্ষা নিয়ে...
3
Separation
46
রানার
সুকান্ত ভট্টাচার্য
রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে, খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার! রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার- কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার! রানার! জানা-অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে; রানার চলেছে, বুঝি ভোর হয় হয়, আরো...
7
Policy
1640
না রাম, না গঙ্গা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তিনি না-জানেন রাম, না-জানেন গঙ্গা। না-চেনেন মাটি, না-চেনেন মানুষ। মাটি বলতে তিনি নির্বাচনকেন্দ্র বোঝেন, এবং মানুষ বলতে ভোটার। রামপুরের মাটি যে সাত ফুট জলের তলায় শুয়ে আছে, এ খবরে তাঁর সুনিদ্রার কোনো ব্যাঘাত ঘটেনি, কেননা রামপুর তাঁর নির্বাচনকেন্দ্রের অন্তর্ভুক্ত নয়। কিন্তু গঙ্গানগরের গুটি-তিন বাচ্চা এবং জনাকয় থুত্থুড়ে বু...
2
Metaphor
724
কয়েকটি জরুরী ঘোষণা
পূর্ণেন্দু পত্রী
আগামী চোদ্দ বছর মহিষ কিংবা নেউল রঙের মেঘের মুখদর্শন করব না কেউ। আগামী চোদ্দ বছর আমাদের কবিতা থেকে হিজড়ে-নাচন বৃষ্টির নির্বাসন। স্বেচ্ছাচারী এবং হামলাবাজ হাওয়াকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছি আমি আর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় টেলিফোনে ট্রাঙ্কলে রেডিওগ্রামে জানিয়ে দিয়েছি সমস্ত বিক্ষুব্ধ জলস্রোত যেন মাটিতে নাক-খত...
0
Miscellaneous
968
জেলে গাঙে মাছ ধরিতে যায়
জসীম উদ্‌দীন
জেলে গাঙে মাছ ধরিতে যায়, পদ্মা নদীর উজান বাঁকে ছোট্ট ডিঙি নায়। পদ্মা নদী কাটাল ভারী, চাক্কুতে যায় কাটা, তারির পরে জেলের তরী করে উজান+ভাঁটা। জলের উপর শ্যাওলা ভাসে, স্রোতের ফুলও ভাসে, তারির পরে জেলের তরী ফুলেল পালে হাসে; তারি সাথে ভাসায় জেলে ভাটীর সুরে গান, জেলেনী তার হয়ত তাহার সাথেই ভেসে যান। জেলে গাঙে মাছ ধরিতে যা...
0
Miscellaneous
1471
আর নাই রে বেলা, নামল ছায়া
রবীন্দ্রনাথ ঠাকুর
আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে, এখন চল্‌ রে ঘাটে কলসখানি ভরে নিতে। জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে, ওরে ডাকে আমায় পথের 'পরে সেই ধ্বনিতে। চল্‌ রে ঘাটে কলসখানি ভরে নিতে। এখন বিজন পথে করে না কেউ আসা-যাওয়া, ওরে প্রেম-নদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া। জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা, ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণ...
1
Love
492
মৌলিক নিষাদ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি, আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটিও তারা আজ। পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই–শুধু অন্ধকার, শুধু অন্ধকার। পিতামহ, আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি। এই...
0
Miscellaneous
95
যেথায় তোমার লুট হতেছে ভুবনে
রবীন্দ্রনাথ ঠাকুর
যেথায় তোমার লুট হতেছে ভুবনে সেইখানে মোর চিত্ত যাবে কেমনে। সোনার ঘটে সূর্য তারা নিচ্ছে তুলে আলোর ধারা, অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে। সেইখানে মোর চিত্ত যাবে কেমনে। যেথায় তুমি বস দানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে। নিত্য নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে, সেথা কি ডাক পড়বে না গো জীবনে। সেইখানে মোর চিত্ত যাবে কেম...
8
Religious
699
এই কবিতার জন্যে
মহাদেব সাহা
এই কবিতার জন্যে কতোবার বদ্ধ উন্মাদের মতো ঘুরলাম রাস্তায় রাস্তায় কতোবার আগুনে দিলাম হাত, প্রবল তুষারপাত নিলাম মাথায়; এই কবিতার জন্যে পঞ্চপাণ্ডবের মতো আবদ্ধ হলাম জতুগৃহে শুধু এই কবিতাকে ভালোবেসে কতোবার দাঁড়ালাম পরমানু বোমার বিরুদ্ধে কতোবার একা বুক পেতে দাঁড়ালাম আণবিক ক্ষেপণাস্ত্রের সম্মুখে, কবিতাকে ভালোবেসে এই পৃথিব...
0
Miscellaneous
845
মহাত্মাজীর প্রতি
সুকান্ত ভট্টাচার্য
চল্লিশ কোটি জনতার জানি আমিও যে একজন, হাঠাৎ ঘোষণা শুনেছি; আমার জীবনে শুভক্ষণ এসেছে, তখনি মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি। রক্তে বেজেছে উৎসব, আজ হাত ধরো গান্ধীজী। এখানে আমরা লড়েছি, মরেছি, করেছি অঙ্গীকার, এ মৃতদেহের বাধা ঠেলে হব অজেয় রাজ্য পার। এসেছে বন্যা, এসেছে মৃত্যু, পরে যুদ্ধের ঝড়, মন্বন্তর রেখে গেছে তার পথে পথে স...
0
Miscellaneous
583
নিজ হাতে, নিজস্ব ভাষায়
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এখন নিজস্ব শ্রমে যাবতীয় উদ্যানের বেড়া বেঁধে দিতে ইচ্ছা হয়। স্নেহের চুম্বনখানি এঁকে দিতে ইচ্ছা হয় সমস্ত শিশুর গালে। সমস্ত দেওয়ালে এখন নিজস্ব হাতে নিজস্ব ভাষায় গিয়ে লিখবার সময়: কে ভালবাসার দিকে তুলেছ বন্দুক, দূরে যাও। ভালবাসা ছাড়া কি দ্বিতীয় কোনো উচ্চারণ মানায় কবির কণ্ঠে? অস্ত্র নিয়েছিলে হাতে, এই দৃশ্য দেখেছি...
0
Miscellaneous
128
জবা
সত্যেন্দ্রনাথ দত্ত
আমারে লইয়া সুখী হও তুমি ওগো দেবী শবাসনা, আর খুঁজিও না মানব-শোনিত, আর তুমি খুঁজিও না। আর মানুষের হৃত্ পিণ্ডটা নিওনা খড়গে ছিঁড়ে, হাহকার তুমি তুলো না গো আর সুখের নিভৃত নীড়ে। এই দেখ আমি উঠেছি ফুটিয়া উজলি পুষ্পসভা, ব্যথিত ধরার হৃত্ পিণ্ডটি আমি যে রক্তজবা। তোমার চরণে নিবেদিত আমি, আমি যে তোমার বলি, দৃষ্টি-ভোগের রাঙ্গা খর...
8
Religious
1169
বিদেশ
সুনীল গঙ্গোপাধ্যায়
ঠোঁট দেখলেই বুঝতে পারি, তুমি এদেশে বেড়াতে এসেছো ঐ গ্রীবা, ঐ ভুরুর শোভা এদেশী নয়- কপালে ঐ চূর্ণ অলক, নিমেষ-হারা দৃষ্টি পলক ঐ মুখ ঐ বুকের রেখা এদেশী নয়! বৃষ্টি থামা বিকেলবেলায় পথ ভরেছে শুকনো কাদায় আমরা সবাই কাতর, বুকে পাথর তোমার পা মাটি ছু’লো না তোমার হাসি পাখি-তুলনা তুমি বললে, আমার বৃষ্টি নামুক! আমরা সবাই রূপ চেয়েছি ধর্...
1
Love
307
এইক্ষণে
রবীন্দ্রনাথ ঠাকুর
এইক্ষণে মোর হৃদয়ের প্রান্তে আমার নয়ন-বাতায়নে যে-তুমি রয়েছ চেয়ে প্রভাত-আলোতে সে-তোমার দৃষ্টি যেন নানা দিন নানা রাত্রি হতে রহিয়া রহিয়া চিত্তে মোর আনিছে বহিয়া নীলিমার অপার সংগীত, নিঃশব্দের উদার ইঙ্গিত। আজি মনে হয় বারে বারে যে মোর স্মরণের দূর পরপারে দেখিয়াছ কত দেখা কত যুগে, কত লোকে, কত জনতায়, কত একা। সেই-সব দেখা...
0
Miscellaneous
1532
যদি ভালবাসা পাই
রফিক আজাদ
যদি ভালবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে তুলে নেব ঝোলাঝুলি যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো আর সমুদ্র সাঁতরাবো যদি ভালবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্তমিল।
1
Love
1698
অবৈধ
সুকান্ত ভট্টাচার্য
আজ মনে হয় বসন্ত আমার জীবনে এসেছিল উত্তর মহাসাগরের কূলে আমার স্বপ্নের ফুলে তারা কথা কয়েছিল অস্পষ্ট পুরনো ভাষায় অস্ফুট স্বপ্নের ফুল অসহ্য সূর্যের তাপে অনিবার্য ঝরেছিল মরেছিল নিষ্ঠুর প্রগল্‌ভ হতাশায়। হঠাৎ চমকে ওঠে হাওয়া সেদিন আর নেই- নেই আর সূর্য-বিকিরণ আমার জীবনে তাই ব্যর্থ হল বাসন্তীমরণ! শুনি নি স্বপ্নের ডাকঃ থেকেছ...
2
Metaphor
222
বিবৃতি
সুকান্ত ভট্টাচার্য
আমার সোনার দেশে অবশেষে মন্বন্তর নামে, জমে ভিড় ভ্রষ্টনীড় নগরে ও গ্রামে, দুর্ভিক্ষের জীবন্ত মিছিল, প্রত্যেক নিরন্ন প্রাণে বয়ে আনে অনিবার্য মিল। আহার্যের অন্বেষণে প্রতি মনে আদিম আগ্রহ রাস্তায় রাস্তায় আনে প্রতিদিন নগ্ন সমারোহ; বুভুক্ষা বেঁধেছে বাসা পথের দু'পাশে, প্রত্যহ বিষাক্ত বায়ু ইতস্তত ব্যর্থ দীর্ঘশ্বাসে। মধ্যবিত...
4
Humanity
146
বারবার ফিরে আসে
শামসুর রাহমান
বার বার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘোরে হাতে হাতে, মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট। বিষম দামাল দিনগুলি ফিরে আসে বারবার, বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম। ‘আবার আসবো ফিরে’ ব’লে সজীব কিশোর শার্টের আস্তিন দ্...
10
War
1865
চিল
সুকান্ত ভট্টাচার্য
পথ চলতে চলতে হঠাৎ দেখলামঃ ফুটপাতে এক মরা চিল! চমকে উঠলাম ওর করুণ বীভৎস মূর্তি দেখে। অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ; যার শ্যেন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছোঁ মারার দস্যু প্রবৃত্তি- তাকে দেখলাম, ফুটপাতে মুখ গুঁজে প'ড়ে। গম্বুজশিখরে বাস করত এই চিল, নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চীৎকারে; হালক...
2
Metaphor
357
এবার কবিতা লিখে
সুনীল গঙ্গোপাধ্যায়
এবার কবিতা লিখে আমি একটা রাজপ্রাসাদ বানাবো এবার কবিতা লিখে আমি চাই পন্টিয়াক গাড়ি এবার কবিতা লিখে আমি ঠিক রাষ্ট্রপতি না হলেও ত্রিপাদ ভূমির জন্য রাখব পা উঁচিয়ে - মেশপালকের গানে এ পৃথিবী বহুদিন ঋণী! কবিতা লিখেছি আমি চাই স্কচ, সাদা ঘড়া, নির্ভেজাল ঘৃতে পক্ক মুর্গীর দু ঠ্যাং শুধু, আর মাংস নয় - কবিতা লিখেছি তাই আমার সহস্...
0
Miscellaneous
515
বৃষ্টিতে নিজের মুখ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
অরণ্য, আকাশ, পাখি, অন্তহীন ঘুরিয়ে ঘুরিয়ে– আকাশ, সমুদ্র, মাটি, অন্তহীন ঘুরিয়ে ঘুরিয়ে– সমুদ্র, অরণ্য, পাখি, ঘুরিয়ে ঘুরিয়ে যতই ঘোরাও, আমি কী নতুন দেখব জাদুকর? যেন দূরদেশে কোন্‌ প্রভাতবেলায় যেতে গিয়ে আবার ফিরেছি আজন্ম নদীর ধারে, পরিচিত বৃষ্টির ভিতর। যেন সব চেনা লাগে। ফুল, পাতা, কিউমুলাস মেঘের জানালা, সটান সহজ বৃক্ষ...
0
Miscellaneous
989
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ
রবীন্দ্রনাথ ঠাকুর
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস। সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো, ধরায় আস। এই অকুল সংসারে দুঃখ-আঘাত তোমার প্রাণে বীণা ঝংকারে। ঘোরবিপদ-মাঝে কোন্‌ জননীর মুখের হাসি দেখিয়া হাস। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে। এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাস। তোমার ভাবনা কিছু নাই-...
0
Miscellaneous
557
আশ্বিনদিবসে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আশ্বিন বলতেই চোখে ভেসে ওঠে রোদ্দুরের ছবি, চক্রাকারে চিল মাথার উপর দিয়ে ডানা মেলে উড়ে যায় মেঘের জানলার দিকে। আশ্বিন বলতেই আলোর-তরঙ্গে-ধোয়া দৃশ্যাবলি চোখের সমুখে দেখতে পাই। দেখি নদী, দেখি নৌকা, গেরুয়া বাদাম স্রোতের দুরন্ত টানে ঘুরে যায়। এমন আশ্বিন ছিল একদা, এখন বাহির-পৃথিবী থেকে তাড়া খেয়ে ভিতরে ঢুকেছে। বাহিরে আঁধ...
0
Miscellaneous
1860
সুনীল গঙ্গোপাধ্যায়
কে যেন মনীশকে ডাকলো, মনীশের জাগরণ ভেঙে তবু ভালো, শোনার মতন কেউ নেই সকলেই ঘোর অমাবস্যা দেখতে গিয়েছে সমুদ্রে মনীশেরও পোশাকের মধ্যে আছে অতিশয় শশব্যন্ত অ-মনীশ তার বন্ধু অ-সিদ্ধার্থ, অ-লাবণ্য এরাও গিয়েছে কে যেন মনীশকে ডাকলো, মনীশের জাগরণ ভেঙে- অ-ভালোবাসায় মগ্ন ওরা সব, সকলেই এক হয়ে আছে ও ওর মুখের দিকে চেয়ে দেখে বাকিটুক...
2
Metaphor
1243
তোমাকে লিখবো বলে একখানি চিঠি
মহাদেব সাহা
তোমাকে লিখবো বলে একখানি চিঠি কতোবার দ্বারস্ত হয়েছি আমি গীতিকবিতার, কতোদিন মুখস্ত করেছি এই নদীর কল্লোল কান পেতে শুনেছি ঝর্ণার গান, বনে বনে ঘুরে আহরণ করেছি পাখির শিস্ উদ্ভিদের কাছে নিয়েছি শব্দের পাঠ; তোমাকে লিখবো বলে একখানি চিঠি সংগ্রহ করেছি আমি ভোরের শিশির, তোমাকে লেখার মতো প্রাঞ্জল ভাষার জন্য সবুজ বৃক্ষের কাছে জোড়হাতে ...
1
Love
1152
তোমারে কি বারবার করেছিনু অপমান
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমারে কি বারবার করেছিনু অপমান। এসেছিলে গেয়ে গান ভোরবেলা; ঘুম ভাঙাইলে ব'লে মেরেছিনু ঢেলা বাতায়ন হতে, পরক্ষণে কোথা তুমি লুকাইলে জনতার স্রোতে। ক্ষুধিত দরিদ্রসম মধ্যাহ্নে, এসেছে দ্বারে মম। ভেবেছিনু, এ কী দায়, কাজের ব্যাঘাত এ-যে।' দূর হতে করেছি বিদায়। সন্ধ্যাবেলা এসেছিলে যেন মৃত্যুদূত জ্বালায়ে মশাল-আলো, অস্পষ্ট অদ্ভুত দুঃস...
1
Love
1614
ওরে নবীন, ওরে আমার কাঁচা
রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ ক'রে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা। খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়; আর তো কিছুই নড়ে না রে ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায়। ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক...
2
Metaphor
902
আদর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১ মরুভূমি মাঝে যেন, একই কুসুম, পূর্ণিত সুবাসে। বরষার রাত্রে যেন, একই নক্ষত্র, আঁধার আকাশে || নিদাঘ সন্তাপে যেন, একই সরসী, বিশাল প্রান্তরে। রতন শোভিত যেন, একই তরণী, অনন্ত সাগরে। তেমনি আমার তুমি, প্রিয়ে, সংসার-ভিতরে || ২ চিরদরিদ্রের যেন, একই রতন, অমূল্য, অতুল। চিরবিরহীর যেন, দিনেক মিলন, বিধি অনুকূল || চিরবিদেশীর যেন, এক...
0
Miscellaneous
2137
কী যেন বলতে চায় বন্দী স্বদেশ
মহাদেব সাহা
আজ যেখানেই কান পাতি শুনি সজকলে চাপা কণ্ঠস্বর, খুব ধীরে কানের নিকটে মুখ এনে কী যেন বলতে চায় এই ফাল্গুনের বিষণ্ন গোলাপ, বসন্তের প্রথম কোকিল মনে হয় কী যেন বলতে চায় প্রতিটি নিঃশব্দ মুখ; কী যেন বলতে চায় মেঘমুক্ত ভোরের আকাশ গতরাতের কাহিনী লাইটপোস্ট, আইল্যাণ্ডের নীরব দোয়েল আর রমনার সবুজ চত্বর আমাকে দেখেই যেন ঠোঁট নাড়ে, আমাকে ...
6
Patriotic
1201
দুপুরবেলা বিকেলবেলা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
।।১।। কথা ছিল, ঘরে যাব; ‘ঘর হৈল পর্বত প্রমাণ’। চেয়ে দেখি দিগন্ত অবধি দুপুরেই এঁকে দিচ্ছ সমস্ত স্বপ্নের অবসান। বয়সের নদী– আঁজলায় সামান্য জল তুলে ধরে। বুকের ভিতরে যতখানি জল, তার চতুর্গুণ নুড়ির ছলনা। খরায় শুকিয়ে ওঠে ধান। ।।২।। সারা দুপুর খরায় তোমার ধান পুড়েছে। বিকেলবেলা হঠাৎ শুরু উথালপাতাল জলের খেলা। জল ঘুরে যায়, জল ঘুরে ...
1
Love
10
লেলিন, এইনাম উচ্চারিত হলে
মহাদেব সাহা
লেনিন, এই নাম উচ্চারিত হলে রোমাঞ্চিত হয়ে ওঠে প্রাণ; দেখি ভলগা থেকে নেমে আসে মানবিক উৎসধারা আমাদের বঙ্গোপসাগরে আমাদের পদ্মা-মেঘনা ছেয়ে যায় প্রাণের বন্যায়; লেনিন নামের অর্থ আমি তাই করি শোষণহীন একটি গোলাপ লেনিন নামের অর্থ আমি তাই করি শোষণমুক্ত একঝাঁক পাখি, লেনিন নামের অর্থ আমি তাই করি শোষণহীন একটি সমাজ। ভালোবাসা ছাড়া...
7
Policy
1622
পোকা উঠেছে
জয় গোস্বামী
পোকা উঠেছে। গাছের কাণ্ডের গায়ে পোকা। ধানবীজ হাতে ঢেলে ফুঁ দিয়ে উড়িয়ে দেখছে ধুতি ও ফতুয়াপরা চাষি হাবলা গোবলা ছেলে দৌড়ে নেমে আসছে ঢালু পিচরাস্তা থেকে ওরে পড়ে যাবি, ওরে পড়ে যাবি, ডাকতে ডাকতে আমি বল্মীকের স্তূপ ভেঙে সমাজ সংসারে ছুটে আসি
2
Metaphor
1676
কবি
পূর্ণেন্দু পত্রী
ওহে দেখতো দেখতো লোকটা চলে যাওয়ার সময় কি রেখে গেল? ভারী লুকনো স্বভাবের ছিল মানুষটা। ঘাড় গুজে, হাঁটু ভেঙে, চোখ জ্বালিয়ে বন-বাদাড়, নুড়ি পাথর, আগুন অন্ধকার, ঘেঁটে ঘেঁটে কী সব কুড়িয়ে বেড়াত দিনরাত। দেখতো কী রেখে গেল যাওয়ার সময়? সিন্ধুকটা খোল। ভিতরে কি? আজ্ঞে পান্ডুলিপি। ভল্টটা ভাঙো। ভিতরে কি? আজ্ঞে পান্ডুলিপি।
2
Metaphor
1740
মা (বিরজাসুন্দরী দেবী)-র শ্রীচরণারবিন্দে
কাজী নজরুল ইসলাম
সর্বসহা সর্বহারা জননী আমার। তুমি কোনদিন কারো করনি বিচার, কারেও দাওনি দোষ। ব্যথা-বারিধির কূলে ব’সে কাঁদ’ মৌনা কন্যা ধরণীর একাকিনী! যেন কোন্‌ পথ-ভুলে-আসা ভিন্‌-গাঁ’র ভীর” মেয়ে! কেবলি জিজ্ঞাসা করিতেছে আপনারে, ‘ এ আমি কোথায়?’ দূর হ’তে তারাকারা ডাকে, আয় আয়! তুমি যেন তাহাদের পলাতকা মেয়ে ভুলিয়া এসেছ হেথা ছায়া-পথ বেয়ে! বিধি ও ...
2
Metaphor
1197
নিদ্রিত, স্বদেশে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
পেটে-আসছে-মুখে-আসছে না, সেই কথাটা, সেই হঠাৎ-শুনতে-পাওয়া কথাটা আমি ভুলে গিয়েছি। যে-কথা অস্ফুট স্বরে তুমি একদিন যে-কথা অর্ধেক রাত্রে তুমি একদিন সে-কথা স্বপ্নের মধ্যে তুমি একদিন বলেছিলে। স্বপ্নের মধ্যে কেউ যখন কথা বলে, তখন তাকে খুব অচেনা মানুষ বলে মনে হয়। তখন তার নিদ্রিত মুখের দিকে তাকালে আমার মনে হয়, অনেক বড়-বড় সমুদ্র পে...
1
Love
638
ইচ্ছাবৃষ্টি
মহাদেব সাহা
আমার ভেতর কেমন পাতা থর থর হাওয়া কাঁপছে কাউকে বলবো না আমি কিছুকে বলবো না আমার এখন ইচ্ছে জাগছে! নিজের দিকে চাইলে আমি ধরতে পারি এই রহস্য কোথাও ওলটপালট হচ্ছে কোথাও কোমল মাটি কাঁপছে বুকে কঠিন হাওয়া লাগছে, হাওয়া লাগছে কী রহস্যে জড়িয়ে এমন মেঘ করেছে বৃষ্টি হবে, আমার ধানী জমি জুড়ে রহস্য মেঘ বৃষ্টি হবে আমার এখন ইচ্ছে জাগছে...
0
Miscellaneous
407
নেই
সুনীল গঙ্গোপাধ্যায়
খড়ের চালায় লাউ ডড়া, ওতে কার প্রিয় সাধ লেগে আছে জলের অনেক নিচে তুলসীমঞ্চ, সেইখানে ছোঁয়া ছিল অনেক প্রণাম রান্নাঘরটিতে ছিল কিছু ক্ষুধা, কিছু স্নেহ, কিচু দুর্দিনের খুদকুঁড়ো উঠোনে কয়েকটি পায়ে দাপাদাপি, দু‘খুঁটিতে টান করা ছেঁড়া ডুবে শাড়ি পাশেই গেয়ালঘর, ঠিক ঠাকুমার মতো সহ্যশীলা নীরব গাভীটি তাকে ছায়া দিত এক প্রাচীন...
0
Miscellaneous
272
চাই না কোথাও যেতে
মহাদেব সাহা
আমি তো তোমাকে ফেলে চাই না কোথাও যেতে পৃথিবীর সর্বাপেক্ষা মনোরম স্থানে, সমুদ্র-সৈকতে, স্বর্ণদ্বীপে- স্বপ্নেও শিউরে উঠি যখন দেখতে পাই ছেড়ে যাচ্ছি এই মেঠো পথ, বটবৃক্ষ, রাখালের বাঁশি, হঠাৎ আমার বুকে আছড়ে পড়ে পদ্মার ঢেউ আমার দুচোখে শ্রাবণের নদী বয়ে যায়; যখন হঠাৎ দেখি ছেড়ে যাচ্ছি সবুজ পালের নৌকো, ছেড়ে যাচ্ছি ঘরের মেঝে...
9
Nature
136
মুক্ত বীরদের প্রতি
সুকান্ত ভট্টাচার্য
তোমরা এসেছ, বিপ্লবী বীর! অবাক অভ্যুদয়। যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময়। তবু দেখ আজ রক্তে রক্তে সাড়া- আমরা এসেছি উদ্দাম ভয়হারা। আমরা এসেছি চারিদিক থেকে, ভুলতে কখনো পারি! একসূত্রে যে বাঁধা হয়ে গেছে কবে কোন্ যুগে নাড়ী। আমরা যে বারে বারে তোমাদের কথা পৌঁছে দিয়েছি এদেশের দ্বারে দ্বারে, মিছিলে মিছিলে সভায় সভায়...
10
War
807
হে স্তন্যদায়িনী
পূর্ণেন্দু পত্রী
তোমার দুধের মধ্যে এত জল কেন? তোমার দুধের মধ্যে এত ঘন বিশৃঙ্খলা কেন? রক্ত-ঝড়ে না ভেজালে কোনো সুখ দরজা খোলে না। ময়ূরও নাচে না তাকে দু-নম্বরী সেলামী না দিলে। হাতুড়ির ঘায়ে না ফাটালে রাজার ভাঁড়ার থেকে এক মুঠো খুদ খেতে পায় না চড়-ই। স্বপ্নে যারা পেয়ে গেছে সচেতন ফাউন্টেনপেন তাদেরও কলমে দেখ সুর্যকিরণের মতো কোনো কালি নেই...
0
Miscellaneous
1714
দুঃখকে তোমার
শক্তি চট্টোপাধ্যায়
দুঃখকে তোমার কোনো ভয় নেই, সেও ভালোবাসে ভালোবাসা থেকে তুমি ভয় পাও? সুখ থেকে পাও? উল্লেখযোগ্যতা যদি নিয়ে যায় সমুদ্রের তীরে– সেখানে তোমার ভয় আছে নাকি? আনন্দও আছে? তীরে সারবন্দী গাছ, সেখানে ভূমিষ্ঠ ছায়াতলে যদি তুমি একবার গিয়ে বসো পাথরের মতো তবেও তোমার ভয়? ভয় সবখানে! তোমার অবোধ ভয় থেকে আমি পাই অন্য মানে। দুঃখকে তোমার কোন ভয়...
2
Metaphor
800
পাহাড় গন্তব্য ছিল
পূর্ণেন্দু পত্রী
বইয়ের উপর থেকে ধুলো মুছে নিলে আরো ধুলো রয়ে যায় অক্ষরের স্থাপত্যকে ঘিরে। ফলে ব্যাঙই সাপ খায় গিলে। মানুষ যেযার মতো চোখে-ধুলো ব্যাখ্যা দিতে জানে, সূর্য, শিল্প, শ্রম, শান্তি, শস্য বা সংহতি আগুন-বীজের মতো এইসব মহাপ্রাণ শব্দেরও সহজতর মানে। মঞ্চ থেকে যে-মুহূর্তে প্রেরণার যোগ্য সম্ভাষণ বসন্তের বিস্ফোরণ বাতাসের শিরা ছুঁয়ে ...
0
Miscellaneous
1160
হঠাৎ নীরার জন্য
সুনীল গঙ্গোপাধ্যায়
বাস স্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধুপারে–দিকচিহ্নহীন– বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে তোমাকে দেখছি কাল স্বপ্নে, নীরা, ওষধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ সমুদ্রদ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছো? স্বপ্নের সমুদ্র সে কী ভয়ংকর, ঢেউহীন, শব্দ...
1
Love
1637
ঢেউ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
এখানে ঢেউ আসে না, ভালবাসে না কেউ, প্রাণে কী ব্যথা জ্বলে রাত্রিদিন, মরুকঠিন হাওয়া কী ব্যথা হানে জানে না কেউ, জানে না, কাছে পাওয়া ঘটে না। এরা কোথায় যায় জটিল জমকালো পোশাকে মুখ লুকিয়ে, দ্যাখো কত না সাবধানে আঁচলে কাচ বাঁধে সবাই, চেনে না কেউ সোনা; এখানে মন বড় কৃপণ, এখানে সেই আলো ঝরে না, ভেঙে পড়ে না ঢেউ—এখানে থাকব না। যে-মাঠ...
2
Metaphor
2118
মজার দেশ
যোগীন্দ্রনাথ সরকার
এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো, রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো ! আকাশ সেথা সবুজবরণ গাছের পাতা নীল; ডাঙ্গায় চরে রুই কাতলা জলের মাঝে চিল ! সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি-ইঁদুর দেখে; ছেলেরা খায় 'ক্যাস্টর-অয়েল' -রসগোল্লা রেখে ! মণ্ডা-মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো; অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো ! ছে...
5
Children
2047
কবিতার কসম খেলাম
হেলাল হাফিজ
আমি আর আহত হবো না, কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না। যে নদী জলের ভারে হারাতো প্লাবনে এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না। সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে গড়া দু’পায়া পথের বুকে আজ সেই সরল সুন্দর সব মানুষের চিতা দেখে আহত হবো না, আর শুধু আহত হবো না। বৃক্ষ হারালে তার সবুজ পি...
3
Separation
440
মার? সে তো জানলার ওপারে এসে বসে
জয় গোস্বামী
মার? সে তো জানলার ওপারে এসে বসে। হাত ভাণ্ড। চুমুক দিতেই তার স্বচ্ছ গলা দিয়ে নামে গলে যাওয়া নীহারিকা, চ্যাপ্টা সূর্য, বিন্দু বিন্দু চাঁদ– তার শিরা উপশিরা বেয়ে বইতে থাকে পুরো ছায়াপথ সে যখন জানলা ছেড়ে যায় ধোঁয়ার স্রোতের মধ্যে উল্টেপাল্টে ঘরে এসে ঢোকে অতীত–তালগোল পিণ্ড–পিণ্ডের মতন ভবিষ্যৎ!
0
Miscellaneous
1174
নিজের কানে কানে
সুনীল গঙ্গোপাধ্যায়
এক এক সময় মনে হয়, বেঁচে থেকে আর লাভ নেই এক এক সময় মনে হয় পৃথিবীটাকে দেখে যাবো শেষ পর্যন্ত! এক এক সময় মানুষের ওপর রেগে উঠি অথচ ভালোবাসা তো কারুকে দিতে হবে জন্তু-জানোয়ার গাছপালাদের আমি ওসব দিতে পারি না এক এক সময় ইচ্ছে হয় সব কিছু ভেঙেচুরে লন্ডভন্ড করে ফেলি আবার কোনো কোনো বিরল মুহূর্তে ইচ্ছে হয় কিছু এককটা তৈরি করে গেলে মন্...
1
Love
2077
মনের মতন
সুকুমার রায়
কান্না হাসির পোঁটলা বেঁধে, বর্ষভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হ'ল ভূতের মুলুক খুঁজি। নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ঐ দ্বারে, বল্‌ দেখি মন মনের মতন কি দিবি তুই তারে? আর কি দিব?- মুখের হাসি, ভরসাভরা প্রাণ, সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান।
5
Children
288
প্রলয়োল্লাস
কাজী নজরুল ইসলাম
তোরা সব জয়ধ্বনি কর্! তোরা সব জয়ধ্বনি কর্!! ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখির ঝড়। তোরা সব জয়ধ্বনি কর্! তোরা সব জয়ধ্বনি কর্!! আস্‌ছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য-পাগল, সিন্ধু-পারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙ্‌ল আগল। মৃত্যু-গহন অন্ধ-কূপে মহাকালের চণ্ড-রূপে– ধূম্র-ধূপে বজ্র-শিখার মশাল জ্বেলে আস্‌ছে ভয়ঙ্কর– ওরে ঐ হাস্‌ছে...
9
Nature
875
বিরহী শ্রাবণ
দেওয়ান মমিনুল মউজদীন
খুব বেশি দূরে নয় বড়জোর মিনিট দশেক দু’একটি বাঁক পেরুলেই সাদামাটা আটপৌরে বাসা। কোনো মোঘল স্তাপত্য নয় নয় কোনো সামন্তের ভগ্ন প্রাসাদ অথবা জাঁদরেল কোনো আমলার বিলিতি ভবন তবুও রহস্যময় বুকে তার সুবিন্যস্ত নীলের দ্যোতনা । সেখানে সে থাকে আর কে কে থাকে ? ফুল থাকে পাখি থাকে রোদ মেঘ বৃক্ষছায়া থাকে প্রেম থাকে প্রেমের ব্যর্থতা ...
0
Miscellaneous
967
বৈদেশী বন্ধু
জসীম উদ্‌দীন
যাওরে বৈদেশী বন্ধু যাও হাপন ঘরে, অভাগী অবলার কথা রাইখ মনে করে। তোমার দেশেতে বন্ধু। ফুটবে কদম কলি, আমার দেশে কাজল্যা মেঘা নামবে ঢলি ঢলি। সেই না কাজলা মেঘা ঝরে রয়া রয়া, বিজলীর আগুন তাতে পড়ে খয়া খয়া। সেই আগুন-লাগিবো আমার বুকের বসনে, সেই আগুন লাগিবো আমার বে-ঘুম শয়নে। আপন দেশে যাওরে বন্ধু। আপনার ঘর, দেখিবা আপন জন পরবা...
0
Miscellaneous
1784
একটি একটি করে তোমার
রবীন্দ্রনাথ ঠাকুর
একটি একটি করে তোমার পুরানো তার খোলো, সেতারখানি নূতন বেঁধে তোলো। ভেঙে গেছে দিনের মেলা, বসবে সভা সন্ধ্যাবেলা, শেষের সুর যে বাজাবে তার আসার সময় হল-- সেতারখানি নূতন বেঁধে তোলো। দুয়ার তোমার খুলে দাও গো আঁধার আকাশ-'পরে, সপ্তলোকের নীরবতা আসুক তোমার ঘরে। এতদিন যে গেয়েছ গান আজকে তারি হোক অবসান, এ যন্ত্র যে তোমার যন্ত্র সেই কথাট...
2
Metaphor
1126
রাত
তসলিমা নাসরিন
কত কত রাত কেটে যাচ্ছে একা বিছানায়, রাতগুলো ঘুমিয়ে, না ঘুমিয়ে, একা স্বপ্নে, না স্বপ্নে, একা একাকীত্বে একা পিপাসায় তৃষ্ণায় বিছানার এক কিনারে আমি, বাকিটা ফাঁকা, অসভ্যের মত ফাঁকা। তাকে পেতে ইচ্ছে করে আমার, আমার বাঁ পাশে, আমার ডানে, আমার ওপরে, আমার নীচে। একজনকে এনে মনে মনে আমি শুইয়ে দিই বিছানায় সে আমাকে চুমু খায়, চুল থেকে প...
1
Love
1080
বাংলার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে
জয় গোস্বামী
১ বাংলার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, রক্ত গড়িয়ে পড়ছে… কেউ ছুটে গেল খালের ওদিকে বুক ফাটা গলায় কার মা ডাকল : “রবি রে…” উত্তরের পরিবর্তে, অনেকের স্বর মিলে একটি প্রকাণ্ড হাহাকার ঘুরে উঠল… কে রবি? কে পুষ্পেন্দু? ভরত? কাকে খুঁজে পাওয়া গেছে? কাকে আর পাওয়া যায় নি? কাকে শেশ দেখা গেছে ঠেলাঠেলি জনতাগভীরে? রবি তো পাচার হচ্ছ...
0
Miscellaneous
1519
আমার কুঁড়েঘরে
হুমায়ুন আজাদ
আমার কুঁড়েঘরে নেমেছে শীতকাল তুষার জ’মে আছে ঘরের মেঝে জুড়ে বরফ প’ড়ে আছে গভীর ঘন হয়ে পাশের নদী ভ’রে বরফ ঠেলে আর তুষার ভেঙে আর দু-ঠোঁটে রোদ নিয়ে আমার কুঁড়েঘরে এ-ঘন শীতে কেউ আসুক আমার গ্রহ জুড়ে বিশাল মরুভূমি সবুজ পাতা নেই সোনালি লতা নেই শিশির কণা নেই ঘাসের শিখা নেই জলের রেখা নেই আমার মরুভূর গোপন কোনো কোণে একটু নীল হ...
1
Love
1064
প্রার্থী
সুকান্ত ভট্টাচার্য
হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা ক'রে থাকে কৃষকদের চঞ্চল চোখ, ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো, আমাদের গরম কাপড়ের কত অভাব! সারারাত খড়কুটো জ্বালিয়ে, এক-টুকরো কাপড়ে কান ঢেকে, কত কষ্টে আমরা শীত আটকাই! সকালের এক-টুকরো রোদ্দুর এক টুকরো সোনার ...
0
Miscellaneous
876
মনে মনে বহুদূর চলে গেছি
শক্তি চট্টোপাধ্যায়
মনে মনে বহুদূর চলে গেছি – যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয় জন্মেই হাঁটতে হয় হাঁটতে-হাঁটতে হাঁটতে-হাঁটতে একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছুতে পারি পথ তো একটা নয় – তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা নদীর দু – প্রান্তের মূল একপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্য দুদিকেই কূল, দুদিক...
0
Miscellaneous
1244
তুমি ও কবিতা
মহাদেব সাহা
তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহুর্তেই উৎসব- তুমি যখন চলে যাও সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিবে যায়, বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যাই। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম একেটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল, তোমার একটুখানি হাসি অর্থ এককোটি বছর জ্যোৎস্নারাত তুমি যখন চলে ...
1
Love
1074
ফুটপাথে
জীবনানন্দ দাশ
অনেক রাত হয়েছে-অনেক গভীর রাত হয়েছে; কলকাতার ফুটপাথ থেকে ফুটপাথে-ফুটপাথ থেকে ফুটপাথে- কয়েরটি আদিম সর্পিণী সহেদরার মতো এই-যে ট্রামের লাইন ছড়িয়ে আছে পায়ের তলে, সমস্ত শরীরের রক্তে এদের বিষাক্ত বিস্বাদ স্পর্শ অনুভব করে হাঁটছি আমি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে-কেমন যেন ঠান্ডা বাতাস; কোন্ দূর সবুজ ঘাসের দেশ নদী জোনাকির কথা ...
0
Miscellaneous
1704
ওখানে কি কেউ আছে
দেওয়ান মমিনুল মউজদীন
লাল সালোয়ার ঝুলছে রুপালী গ্রিলে ওখানে কি কেউ আছে ! ওই জানালায় এত মেঘ আর রোদের হল্লা কেন ওখানে কি কেউ আছে ! সামান্য এক বাড়ির এতটা কিসের অহংকার ওখানে কি কেউ আছে ! চিরকিশোরের অবাক দু’চোখে থমকে দাঁড়ায় কেন ওখানে কি কেউ আছে !
2
Metaphor
1544
অভিমানের খেয়া
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
এতোদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে। প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা__ এই খেলা আর কতোকাল আর কতোটা জীবন! কিছুটাতো চাই__হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ, আভিলাষী মন চন্দ্রে না-পাক জোস্নায় পাক সামান্য ঠাঁই, কিছুটাতো চাই, কিছু...
1
Love
595
ঘোড়া
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
“কাল থেকে ঠিক পালটে যাব দেখে রাখিস তোরা,” বলতে-বলতে ঘুমিয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া পথের মধ্যিখানে । ভেবেছিলুম, যে দিকে যাই, জ্বালতে-জ্বালতে যাব শহর-গঞ্জ কারখানা-কল, কিন্তু এখন প্রাণে অন্যরকম ভুজুং দিচ্ছে অন্যরকম হাওয়া । “এই নে, তোকে দিলুম বাড়ি, নতুন খড়ে ছাওয়া, দিলুম আগরতলার শীতলপাটি। কৃষ্ণা গাভীর দুগ্ধ দিলুম, বড্ডরকম...
0
Miscellaneous
234
যার যেখানে জায়গা
হেলাল হাফিজ
ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতোদিন ঠাগাইবেন মানুষ ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ। গোছায়া গাছায়া লন বেশি দিন পাইবেন না সময় আলামত দেখতাছি মানুষের অইবোই জয়। কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে,–’ভাই আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই, নগরের ধাপ্‌পাবাজ মানুষেরে কইও রেডি অইতে বেদম মাইরের মুখে কতোক্ষণ পারবো দাঁড়াইতে।’...
4
Humanity
1888
রাখীবন্ধন
কাজী নজরুল ইসলাম
সই পাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী? নীলিমা বাহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী! অলকার পানে বলাকা ছুটিছে, মেঘ-দূত- মন মোহিয়া! চঞ্চুতে রাঙ্গা কল মীর কুঁড়ি- মরতের ভেট বহিয়া! সখীর গাঁয়ের সেঁউতি- বোঁটার ফিরোজায় রেঙ্গে পেশোয়াজ আসমানী আর মৃন্ময়ী সখী মিশিয়াছে মেঠো পথ- মাঝ! আকাশ এনেছে কুয়াশা- উড়ুনী, আসমানী- ন...
2
Metaphor
1722
ভাই ভাই
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(সমবেত বাঙ্গালিদিগের সভা দেখিয়া) ১ এক বঙ্গভূমে জনম সবার, এক বিদ্যালয়ে জ্ঞানের সঞ্চার, এক দুঃখে সবে করি হাহাকার, ভাই ভাই সবে, কাঁদ রে ভাই। এক শোকে শীর্ণ সবার শরীর, এক শোকে বয় নয়নের নীর, এক অপমানে সবে নতশির, অধম বাঙ্গালি মোরা সবাই || ২ নাহি ইতিবৃত্ত নাহিক গৌরব, নাহি আশা কিছু নাহিক বৈভব, বাঙ্গালির নামে করে ছিছি রব, কোমল স...
2
Metaphor
88
আমার মাঝে তোমার লীলা হবে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। এই ঘরে সব খুলে যাবে দ্বার, ঘুচে যাবে সকল অহংকার, আনন্দময় তোমার এ সংসারে আমার কিছু আর বাকি না রবে। মরে গিয়ে বাঁচব আমি, তবে আমার মাঝে তোমার লীলা হবে। সব বাসনা যাবে আমার থেমে মিলে গিয়ে তোমারি এক প্রেমে, দুঃখসুখের বিচিত্র জীবনে তুমি ছাড়া আর কিছু না রবে।
8
Religious
2103
আবোল তাবোল - ২
সুকুমার রায়
মেঘ মুলুকে ঝাপ‌্সা রাতে, রামধনুকের আবছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে, তান ধরেছি কন্ঠ পুরে। হেথায় নিষেধ নাইরে দাদা, নাইরে বাঁধন নাইরে বাধা। হেথায় রঙিন্ আকাশতলে স্বপন দোলা হাওয়ায় দোলে, সুরের নেশায় ঝরনা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে, রঙিয়ে আকাশ, রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ। আজকে দাদা যাবার আগে বল্‌ব যা মোর চিত্তে লাগ...
5
Children
601
বৃষ্টির পর
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কিছুটা আলো কালো মেঘের রেলিঙে ছিল ঝুঁকে। কিছুটা ছিল আড়ালে, আর কিছুটা সম্মুখে। ছবিটা তবু পূর্ণ নয়, খানিক ছিল বাকি, পৃথিবী থেকে আকাশে তাই উড়াল দেয় পাখি। সারাটা দিন বৃষ্টি আর বাতাসি আস্ফোটে ছিল না যার চেতনা, যেন ধীরে সে জেগে ওঠে। দিনাবসানে মাঠকোঠার দরজা ধরে ঠায় দ্যাখো সে ওই দাঁড়িয়ে আছে শ্রাবণ-সন্ধ্যায়। যা কিছু দ্যা...
0
Miscellaneous
734
৭নং শারদীয় উপন্যাস
পূর্ণেন্দু পত্রী
একটি কিশোর তার চ্যাটালো হাতের টানে আগাছা উপােয় তার বৌ মরাছেলে কাঁখে নিয়ে ধান ভানে তিনবেলা উপোসের পর একটা মাটির হাঁড়ি একমুঠো চাল পেয়ে দশজনের ফ্যান-ভাত রাঁধে এই দৃশ্য ৭নং শারদীয় উপন্যাস হবে না কখনো। ৭নং শারদীয় উপন্যাস হতে গেলে কি কি থাকা চাই ৭নং শারদীয় উপন্যাস লিখতে পারে কে কে কুসি-গীর তার জন্য কমিটি ও কমিটির প্রে...
0
Miscellaneous
711
মুখের বদলে কোনো মুখোশ রাখবো না
মহাদেব সাহা
সব ছিন্ন হয়ে যাক, এই মিথ্যা মুখ, এই মুখের মুখোশ সম্পূর্ণ পড়ুক খুলে; এই মিথ্যা মানুষের নকল সম্পর্ক, এই ভোজভাজি যা যাওয়ার তার সবই খসে যাক, ঝরে পড়ে যাক, ছিন্ন হয়ে যাক এই কৃত্রিম ভূগোল, এই মিথ্যা জলবায়ু; স্পষ্ট হোক, প্রকাশিত হোক তার নিজস্ব প্রকৃতি ছিন্ন হোক এই কৃত্রিম বন্ধন, অদৃশ্য অলীক রজ্জু থাক শুধু যা কিছু মৌলিক প...
0
Miscellaneous
720
নেলকাটার
পূর্ণেন্দু পত্রী
সুখ নেইকো মনে নেলকাটারটা হারিয়ে গেছে হলুদ বনে বনে। সাত বছর সাঁতার কাটিনি সমুদ্রের নীল শাড়ির আমিষ অন্ধকারে দশ বছর আগে শেষ ছুয়েছি পাহাড়ের স্তনচূড়া মাদল বাজিয়ে কতবার ডেকেছে হৈ-হল্লার জঙ্গল, যাইনি। আলজিভে উপুড় করে দিয়েছে মাতাল-হওয়ার কলসী, খাইনি। যাবার মধ্যে গত ডিসেম্বরে সাঁচী হাজার বছর পরে আবার দেখা যক্ষিনীদের সঙ্...
0
Miscellaneous
1463
বিশ্ব যখন নিদ্রামগন
রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার; কে দেয় আমার বীণার তারে এমন ঝংকার। নয়নে ঘুম নিল কেড়ে, উঠে বসি শয়ন ছেড়ে, মেলে আঁখি চেয়ে থাকি পাই নে দেখা তার। গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে, জানি নে কোন্‌ বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে। কোন্‌ বেদনায় বুঝি না রে হৃদয় ভরা অশ্রুভারে, পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার।
1
Love
1683
প্রশ্ন
পূর্ণেন্দু পত্রী
ছটাক খানেক বুকে, একটা গোটা আকাশ এবং জলের স্থলের গা ভর্তি রং সব পড়েছে ঝুঁকে। কাকে কোথায় রাখি? বুকের মধ্যে হেসে উঠল শিকল-পরা পাখি।
2
Metaphor
1450
আর আমায় আমি নিজের শিরে
রবীন্দ্রনাথ ঠাকুর
আর আমায় আমি নিজের শিরে বইব না। আর নিজের দ্বারে কাঙাল হয়ে রইব না। এই বোঝা তোমার পায়ে ফেলে বেড়িয়ে পড়ব অবহেলে-- কোনো খবর রাখব না ওর, কোনো কথাই কইব না। আমায় আমি নিজের শিরে বইব না। বাসনা মোর যারেই পরশ করে সে, আলোটি তার নিবিয়ে ফেলে নিমেষে। ওরে সেই অশুচি, দুই হাতে তার যা এনেছে চাই নে সে আর, তোমার প্রেমে বাজবে না যা সে আর আমি ...
1
Love
449
পশ্চিমে বাঁশবন
জয় গোস্বামী
পশ্চিমে বাঁশবন। তার ধারে ধারে জল। বিকেল দাঁড়াল ধানক্ষেতে। জলে ভাঙা ভাঙা মেঘ। ফিরে আসছে মাছমারা বালকের দল। খালি গা, কোমরে গামছা, লম্বা ছিপ, ঝুড়ি– আবছা কোলাহল। তোমার কি ইচ্ছে করে, এখন ওদের সঙ্গে যেতে? কয়েদি উত্তর দেয় না। সে শুধু বিকেলটুকু এঁকে রাখছে ঘরের মেঝেতে।
0
Miscellaneous
822
লালসেলাম হায়
মলয় রায়চৌধুরী
মুখের গহ্বরে এক জান্তব গোঙানিডাক চলাফেরা করে জেলহাজতের ভিড়ে ত্রিকালজ্ঞ ভিড় দেখে চমকে উঠি এরা কারা হাতকড়া পরে ঠাঠা হাসে সারাদিন বাইরে যারা রয়ে গেল ঝুঁকিয়ে দাঁতাল-মাথা তারাই বা কারা জল্লাদের ছেড়ে দেয়া প্রশ্বাস বুক ভরে টানে চাই না এসব ধন্ধ মশারি খাটিয়ে বিছানায় সাপ নারীর বদলে নৌকোর গলুই থেকে ছুরি হাতে জ্যোৎস্নায় ...
0
Miscellaneous
434
সমুদ্র তো বুড়ো হয়েছেন
জয় গোস্বামী
সমুদ্র তো বুড়ো হয়েছেন পিঠের ওপরে কতো ভারী দ্বীপ ও পাহাড় অভিযাত্রী, তোমার নৌকাই খেলনার প্রায় সংকোচ কোরো না তুমি, ওইটুকু ভার অনায়াসে সমুদ্রকে দিয়ে দেওয়া যায়!
0
Miscellaneous
1934
স্বপ্নের কবিতা
সুনীল গঙ্গোপাধ্যায়
আমি তো দাঁড়িয়েছিলাম পাশে, সামনে বিপুল জনস্রোত হলুদ আলোর রাস্তা চলে গেছে অতিকায় সুবর্ণ শহরে কেউ আসে কেউ যায়, কারো আঙুল থেকে ঝরে পড়ে মধু কেউ দাঁতে পিচ কাটে, সুবর্ণষ্ঠীবীর স্মৃতি লোভ ক’রে কেউ বা ছুঁয়েছে খুব লঘু যত্নে, সুখী বারবনিতার তম্বুরাযুগল হেন পাছা কারো চুলে রত্নচ্ছটা, কারো কণ্ঠে কাঁচা-গন্ধ বাঘনখ দোলে আমি তো দাঁড়িয়েছ...
3
Separation
1438
সার্থক রজনী
জসীম উদ্‌দীন
আজকে রাতরে যাইতে দেব না, শুধু শুধু কথা কয়ে, তারা ফুটাইব, হাসি ছড়াইব আঁধারের লোকালয়ে। গোলাপী ঠোঁটের কৌটায় করে রাখিব রাতেরে ভরি, তোমার দু-খানি রঙিন বাহুর বাঁধনে তাহারে ধরি। আজকের রাত শুধু আজকের-যত ভাল ভাল কথা, কয়ে আর কয়ে ফুটাইব তাতে যত স্বপনের লতা! আজকের রাত, মেরু কুহেলির এক ফোঁটা সরু চাঁদ, আজের রাত-শত নিরাশার একটি পূরিত...
1
Love
722
জ্বর
পূর্ণেন্দু পত্রী
স্মৃতিতে সর্বাঙ্গ জ্বলে একশ পাঁচ ডিগ্রী ঘোর জ্বর। টালমাটাল ঝড় ঘুষি মারে হাড়ে মাসে ব্রক্ষ্মতালু রক্তকণিকায় যেন তাকে ছিড়েখুড়ে অন্য কিছু বানাবে এখুনি। হঠাৎ হরিণ হয়ে হয়তো সে ছুটে যাবে বহুদূর বাঘ-ডোরা বনে তুমুল আগুন জ্বেলে পলাশ যেখানে যজ্ঞ করে। নিজের বিবিধ টুকরো জুড়ে জাড়ে হয়তো বা হলুদ শালিক অর্জুন গাছের সাদা থামে ...
0
Miscellaneous
1263
তোমার দুইটি হাতে পৃথিবীর মৌলিক কবিতা
মহাদেব সাহা
তোমার দুহাত মেলে দেখিনি কখনো এখানে যে ফুটে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গোলাপ, তোমার দুহাত মেলে দেখিনি কখনো এখানে যে লেখা আছে হৃদয়ের গঢ় পঙক্তিগুলি। ফুল ভালোবাসি বলে অহঙ্কাল করেছি বৃথাই শিল্প ভালোবাসি বলে অনর্থক বড়োই করেছি, মূর্খ আমি বুঝি নাই তোমার দুখানি হাত কতো বেশি মানবিক ফুল- বুঝি নাই কতো বেশি অনুভূতিময় এই দুটি হাতের আঙুল। ত...
1
Love
404
শিল্প
সুনীল গঙ্গোপাধ্যায়
শিল্প তো সার্বজনীন, তা কারুর একলার নয় এ কথা ভাবলেই বড় ভয় লাগে, এই সত্য ঘোর শত্রু ভয় লাগে, বড় ভয় লাগে। নীরা নাম্মী মেয়েটি কি শুধু নারী? মন বিঁধে থাকে নীরার সারল্য কিংবা লঘু খুশী, আঙুলের হঠাৎ লাবণ্য কিংবা ভোর ভোর মুখ আমি দেখি, দেখে দেখে দৃষ্টিভ্রম হয় এত চেনা, এত কাছে, তবু কেন এতটা সুদূর নীরার সূপের গায়ে লেগে আছে...
0
Miscellaneous
1560
মালতীবালা বালিকা বিদ্যালয়
জয় গোস্বামী
বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়...
1
Love
1768
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
রবীন্দ্রনাথ ঠাকুর
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই যে তিনি, ও ই যে বাহির পথে। আয় রে ছুটে, টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নে রে কোনোমতে। কোথায় কী তোর আছে ঘরের কাজ, সে-সব কথা ভুলতে হবে আজ। টান্‌ রে দিয়ে সকল চিত্তকায়া, টান্‌ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল্‌ রে টেনে আলোর অন্ধকারে নগর গ্রামে অরণ...
2
Metaphor