text
stringlengths
1
58.1k
label
int64
0
12
রাজশাহীর চারঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনসহ ২১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাঁরা আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন।এর আগে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাইবাছাইয়ের পর ২৮ প্রার্থীকে বৈধ ঘো...
6
১৬টি দেশের অংশগ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক আই সিইসি আইটি সম্মেলন সমাপ্ত হয়েছে। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় অংশ নেন।দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপা...
6
এবার জেএসসি ও জেডিসিতে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ১৭১টি কমেছে। একই সঙ্গে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩১টি বেড়েছে। এবার ৫ হাজার ২৭৯টি স্কুল ও মাদ্রাসার সবাই পাস করেছে। অপরদিকে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।গত বছর শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৯ হাজার ৪৫০টি এবং শূন্য পা...
6
বিজয় বাংলা মিডিয়া লিমিটেডের দৈনিক আজকের পত্রিকা অভিজ্ঞ উদ্যমী রিপোর্টার নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলে সিভি পাঠাতে পারেন।রিপোর্টার নেওয়া হবে যেসব বিষয়ে: শিক্ষা, রাজনীতি, সচিবালয়, স্বাস্থ্য, আইসিটি, দুদক, পরিবেশ, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, অর্থনীতি ও বাণিজ্য।পদের নাম: রিপোর্টার।পদের সংখ্যা: নির্ধারিত...
1
ইউক্রেনের উপর হামলার পর রাশিয়াকে একঘরে করার দাবি তুলেছিল ক্রীড়া দুনিয়া। ওই দাবিকে মান্যতা দিয়ে অবশেষে কড়া পদক্ষেপ নিলো বিশ্ব ফুটবল পরিচালনাকারী সংস্থা ফিফা এবং ইউরোপিয়ান ফুটবল পরিচালনাকারী সংস্থা উয়েফা। সোমবার রাতে দুই ফুটবল সংস্থা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়া জাতীয় দল এবং ক্লাবগুলো কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পা...
12
ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা। এতে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা, সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, সিমার নুয়ান কুলাসেকারা ও বামহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। এছাড়া দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান দিকভেল্লা, অলরাউন্ড...
12
বলিউডে নতুন জুটি জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা প্রকাশ্যে তাদের সম্পর্কের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে সোনাক্ষীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জহির। তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন সনজ (সোনাক্ষীর আদরের নাম)। ধন্যবাদ, তুমি আমায় মেরে ফেলনি। তোমাকে ভালবাসি। আরও খাওয়া, আনন্দ, বিমান যাত্রার অপেক্ষায়'। সোনাক্ষী সঙ্গে সঙ্...
2
রাষ্ট্রকে এগিয়ে নেওয়া এবং বহুমাত্রিক সমাজ বিনির্মাণে মুক্ত, স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী একথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা যেমন প্রয়োজন একইস...
6
শহীদ দিবসের ব্যানারে বীরশ্রেষ্ঠদের ছবি সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সমালোচনার মুখে পড়ে অবশেষে ভাইরাল হওয়া সেই ব্যানার সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ব্যানারটিতে দেখা যায়, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিষয়টি লেখা হলেও ছবি ব্যবহার করা হয় সাত বীরশ্রেষ্ঠর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফ...
6
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিপ্লবী নই। আমরা বিপ্লব করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার পরিবর্তন চায়। গণতন্ত্রের মাধ্যমে আমরা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই। এটা একমাত্র তখনই সম্ভব হবে যখন জনগণ ঐক্যবদ্ধ হবে। শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স...
6
আগামী ৩০ নভেম্বর থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের ৫ দিনের জোড় অনুষ্ঠিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাবলীগের মুলধারার মুরব্বী ও সাথীরা। একই সাথে ১১ থেকে ১৩ জানুয়ারী বিশ্ব ইজতেমা সম্পন্ন করারও দাবী জানানো হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেল...
9
করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শনিবার (২০ মার্চ) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ড. ফয়সাল সুলতান। এই সংবাদ আসে যখন প্রধানমন্ত্রী কোভিড-১৯ টিকার প্রথম টিকা নেন। সে সময় তিনি জাতির কাছে আবেদন করেছিলেন যেন তৃতীয় তরঙ্গের মধ্যে কোভিড-১৯ এর বিস্তার রোধ করা যায়। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী...
3
তালেবানের সাথে শান্তি আলোচনা বাতিল করার পর ভয়ঙ্কর অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবানের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।নতুন এই অস্ত্রকে অনেকে 'কালো ভ্রমর' নামেও অভিহিত করছে। মার্কিন সেনাবাহিনীর এই 'ব্ল্যাক হর্নেট পার্সোনাল রেকনায়শান্স সিস্টেম' হচ্ছে একটি নজরদারি ড্রোন। সহজেই বিদ্রো...
3
নির্বাচন কমিশনে বিজেপির দেওয়া হিসাবকেই অস্ত্র হিসেবে ব্যবহার করল কংগ্রেস। দেশদ্রোহের গুরুতর অভিযোগ আনল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, মোদি ক্ষমতায় আসার পর ২০১৪ সালে মুম্বাই বিস্ফোরণে অভিযুক্ত ইকবাল মির্চির সঙ্গে জড়িত তিনটি সংস্থা বিজেপিকে ১০ কোটি, ৭.৫...
3
স্কুল খোলার পর প্রাথমিকের শিক্ষার্থীদের দুই ভাগে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। এছাড়া সমাপনী পরীক্ষা সশরীরে হবে নাকি মূল্যায়নভিত্তিক হবে সে সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী নেয়া হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, 'তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর...
1
নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাক আহম্মেদকে আটক করেছে পলাশ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চরসিংন্দুর ইউনিয়নের মালিতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছাত্রনেতা মোস্তাক আহম্মেদ ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার মকবুল হোসেন মোল্লা। তিনি জানান, উপজেলা ছাত্রদলের...
6
দেশ একটা কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'একাত্তরে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তির দেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। তবে আজ আওয়ামী লীগের কার্যক্রমে আমরা হতাশ হয়ে পড়ছি। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের কথা বললেও বাস্তবে তারা স্বাধীনতাবিরোধী কাজ করছে। বর্তমানে গ...
6
শেষ ওভারের নাটকীয়তায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান জিতেছে ৫ উইকেটে। ব্যাট হাতে ৩৮ বলে ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন হায়দার আলী। ফলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। আর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৭ উইকেটে ১২৪ রান। জবাবে পাকিস্তান জেতে শেষ ...
12
বিভিন্ন সফটওয়ার ব্যবহার করে ভুয়া ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড ও পাসপোর্ট প্রস্তুতকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রায়হান মিয়াজী রাব্বি (২৭)। রাজধানী মিরপুরের সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ ব্যক্তিকে গ্রে...
6
করোনাভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত পুরো বিশ্ব। চীনের উহান থেকে প্রথম ছড়ায় এই ভাইরাস। এরই মধ্যে চীনে বার্ড ফ্লুর এইচ১০এন৩ () স্ট্রেনের সন্ধান মিলল মানব শরীরে। মানব শরীরে এর সন্ধান দেখা গেল এই প্রথম। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এই খবর প্রকাশ করেছে। তবে তা সহজেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, এমন কোনো আভাস পাওয়া যায়নি।...
3
ফিক্সড টেলিফোন ও উচ্চ গতির ইন্টারনেট সার্ভিসের জন্য প্রথমবারের মতো প্রিপেইড সেবা চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড- বিটিসিএল। এর মধ্য দিয়ে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কোম্পানি পুরোপুরি 'ডিজিটাল বিলিং' কার্যক্রমও শুরু করল। রোববার বিটিসিলের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রি-পেইড সার্ভিসের উদ্বোধন...
6
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা আরো বেড়েছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৫০২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১ জনের শরীরে নতুন করে প্...
6
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লবণ আতঙ্কে সাধারণ জনগণ। উপজেলার সর্বত্র মানুষজন হন্তদন্ত হয়ে ছুটছে লবণ কিনতে। গত সোমবার রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন মুদি দোকানে। লবণের দাম বেড়েছে শুনে কেউ কেউ প্রচুর লবন কিনেঅটোরিকশায় ভরেবাড়িতে নিয়ে যান। এ উপজেলায় ১০ টাকার খোলা লবণ বিক্রি হচ্ছে ৬০ টাকা আর ৩০ টাকার ...
6
সদর দক্ষিণ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের দরপত্রের শিডিউল কেনা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার...
6
অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকামাকড়ের খুব বেশি আক্রমণ না থাকায় চলতি বছর ঝিকরগাছায় বোরো-ইরি ধানের ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধান চাষে কৃষকের বেগ পেতে হয়নি। বিশেষ করে রোগবালাই ও পোকার আক্রমণ একেবারে কম ছিল। তাই ফলন অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি হবে বলে আশা করছেন কৃষকেরা।সব ঠিকঠাক থাকলে ...
6
যশোরের চৌগাছা উপজেলায় স্থানীয় সাংসদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরকে দেওয়া একটি সংবর্ধনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। বৃহস্পতিবার উপজেলার এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাংসদ মনি...
6
একাত্তরে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের মূল হোতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে এখনও ফিরিয়ে আনা হয়নি। বর্তমানে তারা দুজনেই দেশের বাইরে পালিয়ে রয়েছেন। সে কারণে তাদের দেশে ফিরিয়ে বিচার কার্যকর করা হয়নি। বিভিন্ন সূত্রের খবরে জানা যায়, চৌধুরী মুঈনুদ্দীন বর্তমানে ব্রি...
6
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনার উপসর্গ নিয়ে আরও ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন ভেবে তার সহায়তায় কিংবা দাফনের সময়ও পাশে ছিলেন না পরিবারের কোনও সদস্যই। উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুর রহমান (৫২) পৌরশহরের আরজি খলসির বাসিন্দা মৃত গমির উদ্দ...
6
অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের কারণে প্রতিদিন দেশের ২৩৫ হেক্টর কৃষিজমি নষ্ট হচ্ছে বলে উল্লেখ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে দেশ খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়বে। বিশ্ববসতি দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত আ...
6
ফুলপুর উপজেলার বালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বসছে গরু-ছাগলের হাট। এতে মাঠে গোবর ও ময়লা-আবর্জনা জমে থাকায় তীব্র ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। এ ছাড়া ছোট ছোট একাধিক নালা থাকায় সেখানে শিক্ষার্থীদের খেলাধুলা করার পরিবেশ নেই। বিদ্যালয়ের শিক্ষকেরাই গরু-ছাগলের হাট বসানোর জন্য মাঠটি ইজারা দিয়েছেন বলে এলাকাবাসী ও ব্যব...
6
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আইনসভার সদস্যরা গাজা উপত্যকায় এক সমাবেশে মিলিত হন। সেখানে সর্বসম্মতভাবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে আসীন হওয়া বেআইনি বলে ঘোষণা দেন। হামাসের আইন প্রণেতারা বলেছেন যে, 'ফিলিস্তিনি অথরিটি নামক দলটির নেতা মাহমুদ আব্বাস এখন থেকে আর ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি নন...
3
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানেই ইতিহাস, ভূগোল আর রোমাঞ্চ নিয়ে দুরন্ত কিশোরবেলার গল্প। এমনই সাতটি গল্প দিয়ে সাজানো হয়েছে 'ছেলেবেলার গল্প' বইটি। প্রকাশ করেছে কবি প্রকাশনী। 'লালু', 'ছেলেধরা', 'কলকাতার নতুনদা', 'লালু', 'বছর পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী', 'লালু' ও 'দেওঘরের স্মৃতি'- এ সাতটি গল্প আছে বইটিতে। ছেলেবেলার দুরন্ত...
4
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এ সময় দেশে আরো ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এ সময় করোনায় কারোর মৃত্যু না হওয়ায় মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩০ জন অপরিবর্তিত থাকল। মঙ্গলবার (২৪ মে) স্বাস্থ্য অধ...
6
নারায়ণগঞ্জের বন্দরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার চীনা নাগরিক দুয়ন উই বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা গ...
6
আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ কথা বলেন বলে বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তিনি বলেন, "আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য। কারও কোনোরকমের কথায় না, আইনের শাসনের মধ্যে থাকা...
6
পাইকগাছায় ৭০ বছরের চলাচলের রাস্তায় বেড়া ও পাকা স্থাপনা তৈরি করায় ৫ পরিবারের ৪০ জন সদস্য বিপাকে পড়েছেন। এ নিয়ে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেও প্রতিকার মেলেনি। এমতাবস্থায় ভুক্তভোগী এসব পরিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।অভিযোগে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের গোস্ট বিহারি ঢালী...
6
নাটোরের নলডাঙ্গায় নিজ ঘর থেকে আব্দুর রাজ্জাক নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার স্ত্রী সালমা বেগমকে। এলাকাবাসীর অভিযোগ পারিবারিক কলহের কারণে স্ত্রী সালমা প্রায়ই নির্যাতন করতো তার স্বামীকে। নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, উপজেলার মোমিনপুর গ্রামের মুদি ব্য...
6
ভয়-ভীতি উপেক্ষা করে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচির তৃতীয় দিনে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেড়েছে করোনা প্রতিরোধী টিকা গ্রহীতার সংখ্যা। টিকা নেয়ার ক্ষেত্রে পুরুষের তুলনায়, নারীদের হার কম। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার তথ্য অনুযায়ী; গত তিন দিনে টিকা নিয়েছেন এক লাখ ৭৯ হাজার ৩১৮ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৩৪ হাজার ৭৩৫ ...
6
আটলান্টিক মহাসাগরের ফরাসি উপকূলে লক্ষাধিক মৃত মাছ ভেসে উঠেছে। সি শেফার্ড নামে একটি বেসরকারি সংস্থা গত বৃহস্পতিবার তাঁদের টুইটার অ্যাকাউন্টে ঝাঁকে ঝাঁকে ভেসে ওঠা মৃত মাছের একটি ছবি শেয়ার করে। এরপরই ঘটনাটি তদন্তের উদ্যোগ নিয়েছে ফ্রান্স সরকার।সি শেফার্ড ছবিটি শেয়ার করে টুইটে লিখেছে, 'ঘটনাটি বিস্কে উপসাগরের লা রোশেল উপকূলে...
7
নান্দাইলে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন গত ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। গতকাল রোববার মনোনয়নপত্র চূড়ান্ত বাছাইকালে চারজন চেয়ারম্যান প্রার্থী ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়...
6
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে অন্য কারও তুলনা না করার পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর উল্লেখযোগ্য বিষয় নিয়ে জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারভিত্তিক প...
9
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্টদের কাজে সদিচ্ছা, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন...
6
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন আগামীকাল রবিবার। এদিন বহিরাগতদের উৎপাত বন্ধের লক্ষ্যে নগরীর ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে পুলিশ। আজ শনিবার নারায়াণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম শহরের পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে নির্বাচনী ব্র...
6
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার হারাবে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাট হাতে লড়াই করছে টাইগাররা। তবে সে লড়াইটা অনেকটা শক্তিশালী, যা বাংলাদেশকে দাঁড় করাচ্ছে শক্ত ভিতের ওপর। বুধবার ২৯৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। আর প্রথম দিন ৫৮ রান নিয়ে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজও দ্বিতীয়...
12
স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, দেশ যত উন্নত হবে, মানুষের সমস্যা তত বাড়বে। যে দেশ যত উন্নত, সে দেশে তত রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু এলিট শ্রেণির একটি মশা। এ মশা সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ যখন উন্নত দেশ হতে যাচ্ছে, তখনই এ দেশে ডেঙ্গু এসেছে।...
6
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে করোনাভাইরাসের টিকা নিয়েছেন। গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে উক্ত টিকা নেন তিনি। ভ্যাকসিন গ্রহণ শেষে রওশন এরশাদ বলেন, 'ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেয়া হচ্ছে। সকলেই এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।' স...
9
মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি (এএ) গোষ্ঠী। এতে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ও ওই সশস্ত্র গোষ্ঠী। আজ শুক্রবার (০৪ জানুয়ারি) মিয়ানমারের ৭১তম স্বাধীনতা দিবসকে উপলক্ষে করে এ হাম...
3
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা সকল ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ -এর ১১৬ ধারার ক্ষমতাবলে মঙ্গলবার (২২ অক্টোবর) এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর...
0
পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির 'পুরোধা' বিজ্ঞানী ড. আব্দুল কাদির খান ৮৫ বছর বয়সে মারা গেছেন। বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের পরমাণু বোমার অধিকারী হওয়ার পেছনে তাকে কৃতিত্ব দেয়া হয়। তবে উত্তর কোরিয়া এবং ইরানের কাছে পরমাণু বোমার গোপন তথ্যাদি পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাকে বিশ্বের 'সবচেয়ে ব...
3
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবশেষে খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্টে তার জন্মদিনের সঠিক তথ্য প্রকাশ পেল। তিনি আরও বলেন, একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন খালেদা জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিলেন, প্রকৃত অর্থে তার জন্মদিন করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী ৮ মে। ওবায়দুল কাদের সোমবার সকালে ২৩ বঙ্গবন্ধু...
6
দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুবাই এক্সপো'র লিডারশিপ প্যাভিলিয়নে দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের চেয়ারম্যান সুলতান বিন সুলায়েম ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির স...
4
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি,২টি এলজি,২টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।বুধবার বিকেলে পুলিশ সুপারের...
6
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হওয়ার দুই দিন পর সংযুক্ত আরব আমিরাতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। এই ভেন্যুতেই আইপিএল হওয়ায় বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা উপকৃত হবে বলে মনে করছেন কোচ মার্ক বাউচার। মঙ্গলবার কলম্বোয় শ্...
12
কলাপাড়ায় নাঈম (১৩) নামের এক কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে ৫ হাজার টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে তাকে। নির্যাতন করেছে তার চাচা-চাচিসহ আত্মীয়-স্বজনেরা।উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে হওয়া এ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকের বিবেককে নাড়া দ...
6
ফুটবল বিশ্ব কে কাঁপিয়ে দিয়ে স্প্যানিশ রেডিও সাদেনা খবর প্রকাশ করে বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি ক্লাবের ওপর নাখোশ হয়ে আগামী ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে চলে যাবেন। গত বৃহস্পতিবার রেডিওটি জানায়, বার্সার সঙ্গে চুক্তির ব্যাপারে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন মেসি। এমনকি তারা এও জানায়, মেসি বার্সা ছাড়ার ব্যাপারে অবিচল। তিনি...
12
সম্প্রতি অখিল ভারতীয় আখাড়া পরিষদ দেশটির ভণ্ড বাবাদের দ্বিতীয় তালিকা প্রকাশ করল। তালিকায় স্থান পেলেন মোট ১৭ জন বাবা। নতুন তালিকায় রাখা হয়েছে আরো ৩ জনকে। এরা হলেন- দিল্লির বীরেন্দ্র দীক্ষিত, উত্তরপ্রদেশের বস্তির সচ্চিদানন্দ সরস্বতী ও এলাহাবাদের ত্রিকাল ভগবান। উল্লেখ্য, হিসারে গুরমিত রাম রহিম সিংয়ের ডেরায় হানার পর গত ...
3
রীতিমতো গায়ক ভাড়া করে এনে লাইভ গান শোনানো হচ্ছে বানরদের। প্রজননে উৎসাহ দিতে এমনই অভিনব উদ্যোগ নিলেন ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ। ওই সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে ম্যাকাকু নামে বিশেষ প্রজাতির বানরের বাসস্থান। মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। কিন্তু বিপুল পরিমা...
5
চট্টগ্রাম নগরের ঝাউতলা রেলক্রসিং এলাকায় ডেমু ট্রেনের সাথে তিন গাড়ির সংঘর্ষের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে আটক করেছে খুলশী থানা পুলিশ। সোমবার দুপুরে রেলওয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী গেটম্যান আলমগীরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি রেলওয়ে থানা পুলিশ ...
6
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষায় নকআউটভিত্তিক প্রিলিমিনারি পর্ব পার হয়ে যাঁরা ১০ হাজার ক্লাবে ঢুকতে পেরেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন। লিখিত পরীক্ষা যেহেতু ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, তাই ধরে নেওয়া যায় সবার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রথম ধাপের পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় লিখিত পর্ব সবার জন...
1
চোটে পড়ে জোফরা আর্চার আগেই ছিটকে গেছেন। মানসিক অবসাদের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় দলে নেই বেন স্টোকসও। এই দুই বড় তারকাকে বাদ দিয়েই অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।১৫ সদস্যের চূড়ান্ত দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে সংযুক্ত আরব আমিরাত যাবেন আরও তিনজন। দলে চমক ...
12
ভালুকায় একের পর এক দখল হয়ে যাচ্ছে সরকারি খাল, বিল ও জলাশয়। উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০টি খালের মধ্যে অধিকাংশই দখলে চলে গেছে। প্রকাশ্যে মাটি ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও উদ্ধারে নেই কোনো পদক্ষেপ।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঠালী গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ধোপাজান খাল ও বেইত্যাগুনি খাল প্রভাবশালীরা...
6
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু হানিফকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার সন্ধ্যার পর উপজেলা যুবলীগের কার্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, সন্ধ্যার পর উপজেলা যুবলীগের অফিসের সামনে ছিল আবু হানিফ। এসময় প্রতিপক্ষ...
6
হাটহাজারীতে কিশোরী ধর্ষণ মামলায় সৌরভ হোসেন শাকিলকে (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভোরে উপজেলার আমানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল ফেনী জেলার পরশুরাম থানার দক্ষিণ কোলাপাড়া গ্রামের মৌলভি মোস্তফার ছেলে...
6
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৮৮ জনে। যার মধ্যে অক্টোবর মাসে রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৪৯১ জন। সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জান...
6
রাঙামাটি, বাঘাইছড়ি ও খাগড়াছড়ির পানছড়ি-মানিকছড়িতে নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার এসব আয়োজন করে প্রশাসন। আয়োজনের মধ্য ছিল বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ইত্যাদি। প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা...
6
নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধনের কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ১০ জানুয়ারির পরিবর্তে এ কর্মসূচি পরদিন ১১ জানুয়ারি পালিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল এই তথ্য জানান। দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ঘোষিত কর্মসূচি সফল করার...
6
গোতাবায়া রাজাপক্ষে প্রেসিডেন্ট হওয়ার পর শ্রীলঙ্কায় ধর্মীয় উত্তেজনা দানা বাঁধতে শুরু করেছে। সংখ্যালঘু মুসলমানদের মধ্যে চাপা আতঙ্ক দেখা দিয়েছে। গোতাবায়ার ভাই মাহিন্দা দু-দুবার প্রেসিডেন্ট পদে ছিলেন। গোতাবায়া নিজে তখন মাহিন্দা সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। দুই ভাই-ই কট্টর সিংহলি জাতীয়তাবাদ এবং বিরুদ্ধমতের বিরুদ্ধে নিবর...
8
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,'দীর্ঘ সাড়ে তিন বছর পর বেগম জিয়া যে পদক পেয়েছেন, তা একটি দলীয় পদক। সেখানকার দলীয় নেতারা এই পদক দিয়েছেন। এই পদক দাতাদের কানাডায় কিংবা আন্তর্জাতিকভাবে কোনো ভিত্তি নেই। তা হাস্যকর পদক।' শনিবার রাত ৭টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ...
9
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ গত বৃহষ্পতিবার রাতে ২ ধর্ষককে গ্রেফতার করেছে। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ধর্ষণের শিকার ছাত্রীর পরিরবার সূত্রে জানা গেছে, গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামে ওই ছাত্রীর বাড়ি। বাড়ির পাশেই ওই ছাত্রীর পরিবারে...
6
৭৩ বছরের সন্তোষ তরণী ও ৬৫ বছরের সাধবী তরণীকে প্রথম দেখাতেই এক অন্যরকম ভালোলাগা তৈরি হলো। দুজন দুজনের হাত ধরে হেলেদুলে এমনভাবে কাছে এলেন, যেন ১৩ বছরের কোনো কিশোর-কিশোরী বন্ধু তাঁরা। দু-এক কথাতেই বুঝতে পারলাম, কেন তাঁদের সবাই পাগলা-পাগলি ডাকেন। তবু সে বিষয়ে বিস্তারিত শোনার আগে একটা গান শুনতে চাইলাম। বলতে না বলতেই সাধবী ত...
6
ঝালকাঠি সদর হাসপাতালের মর্গ সরঞ্জাম সংকটে ভুগছে। মর্গের ভবনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। জনবলসংকট ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে ময়নাতদন্ত। একের বেশি মরদেহ এলে ভবনের সামনের সড়কে ফেলে রাখা হয়।এদিকে মর্গের জরাজীর্ণ ভবনের সামনে ২০২০ সালে দুই কক্ষের একটি নতুন ভবনের নির্মাণকাজ শুরু করে গণপূর্ত বিভাগ। কিন্তু বরাদ্দ না থা...
6
দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক বাসবী বড়ুয়া (৩০)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইব্রাহিম হোসা...
1
বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতারই হলো প্রথম দেশ যারা দেশটিতেবসবাসরতবিদেশিদেরএই সুবিধা দেবে। তেলসমৃদ্ধ দেশটির পক্ষ থেকে প্রবাসীদের জন্য এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে, কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্যও দারুণ একটি সুযোগের দ্বার খুলে গে...
3
সহিংসতার মাধ্যমে আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সমর্থন দেবে না বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তালেবান সরকারকে বিচ্ছিন্ন করে রাখার হুমকিও দিয়েছে ইউরোপের এই রাজনৈতিক জোট। একটি বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এমনটি বলা ...
3
৪০০ কোটি টাকা ঋণের দায় নিয়ে ১৫ মাস ধরে বন্ধ পাবনা চিনিকল। এতে নষ্ট হওয়ার পথে প্রতিষ্ঠানটির প্রায় ৮০ কোটি টাকার যন্ত্রপাতি। আখচাষি, চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখ চাষি ফেডারেশনের নানামুখী আন্দোলনের পরও চিনিকল চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কলটি আদৌ চালু হবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। মিল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন আখচাষ...
6
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার সময় সাংবাদিকদের ওপরও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলার চালান। সাংবাদিকদের ওপর এই হামলাকে 'সংগঠিত ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে আখ্যা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। এই ঘটনায় ব্যবস্থা না নিয়ে দায়সারা বিবৃতি দিয়ে ছাত্রলীগ প্...
9
করোনা ভাইরাসে প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে মৃতের সংখ্যা। তবে সবদেশেই এ ভাইরাসে আক্রান্তের চিকিৎসাকেন্দ্র নিয়ে রয়েছে তীব্র সংকট। তাইতো প্রমোদতরীকে ভাসমান হাসপাতাল হিসেবে ব্যবহারের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন এসব জাহাজ অনেক বড় আর আনেক কক্ষ থাকায় কোয়ারেন্টাইন করতে সহজ হবে। যদি প্রয়োজন পড়ে তবে এ...
3
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে। নির্বাচনে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া নাও লাগতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সেনাবাহিনীর কাছে যে কাজটা চাচ্ছে, বিদ্যমান আইনেই যদি তা সম্ভব হয়, তাহলে সেটাই শ্রেয়। শুক্রবার বরিশালে নির্বাচনে নারীর অংশগ্রহণবিষয়ক দুই দি...
6
এর আগের কমিটিতে আপনি কার্যনির্বাহী সদস্য ছিলেন। এবার লড়ছেন সাধারণ সম্পাদক পদে। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন?চলচ্চিত্র থেকে আমি অনেক কিছু পেয়েছি। আজকের নিপুণ তৈরি হয়েছে চলচ্চিত্রের কারণেই। তাই এফডিসির প্রতি আমার আলাদা আবেগ আছে। বাংলাদেশের চলচ্চিত্র যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, একটা ক্রান্তিলগ্ন পার করছি আমরা। স...
6
শনিবার রাতে লা লিগার ম্যাচে এসপানিওলের বিপক্ষে আন্দ্রেস ইনিয়েস্তাকে পাচ্ছে না বার্সেলোনা। পেশিতে আঘাতের কারণে মাঠে নামতে পারবেন না এই মিডফিল্ডার। শুক্রবার দলটির নিয়মিত অনুশীলনে অংশ নিতেও পারেননি ইনিয়েস্তা। এরপর থেকেই এসপানিওলের বিপক্ষে তার খেলা নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। পরে জানা যায়, ফিটনেস টেস্ট উৎরাতে পারেননি ৩...
12
গত এক বছর ধরে টাইগার ওপেনিং জুটি যেন ভঙ্গুর অবস্থায়। কখনো সৌম্য সরকার, কখনো লিটন দাস আবার কখনো নাইম শেখ, কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছেন না কেউই। আর টি-টোয়েন্টিতে সে সমস্যায় আরও বেশি ভুগছে বাংলাদেশ। বিশেষ করে দেশসেরা ওপেনার তামিম ইকবাল এই সংস্করণে দীর্ঘদিন না থাকায় তার জায়গায় সুবিধা করতে পারছেন না অন্য ওপেনাররাও...
12
সর্বোচ্চ ছয় ব্যালন ডি অর জিতে আগেই সবার ওপরে ছিলেন লিওনেল মেসি। রাতে সপ্তমবারের মতো পুরস্কারটি জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। ব্যক্তিগত পুরস্কার নিয়ে কখনোই তেমন একটা কথা বলতে দেখা যায় না এই আর্জেন্টাইন তারকাকে।তবে এবার সপ্তম ব্যালন ডি অর জিতে উচ্ছ্বাস লুকাতে পারেননি মেসি। পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্...
12
প্রায় দুই সপ্তাহ ধরে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট এক মুখপোড়া হনুমান। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতা পিছু পিছু ছুটছে, ভিড় করছে। প্রাণীকে দেখে আনন্দ পাচ্ছে অনেকে। আবার কেউ কেউ তাকে ঢিল ছুড়ে বিরক্তও করছে। জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে সিংড়া উপজেলার নুরপুর, বলিয়াবাড়ি, সিংড়া বাজার, সরকারি ...
6
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সব উত্তেজনা-সংশয় শেষ।ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হয়ে নিশ্চিতভাবেই দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। বিবিসি জানিয়েছে, নির্বাচনের ছয় সপ্তাহ পর ইলেকটোরাল কলেজ ভোটেও ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোট ...
3
আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এক টাকাও কর বাড়বে না। বরং করহার কমিয়ে আওতা বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরও বলেন, বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হবে, যা এখন আছে ৪০০ কোটি টাকা। এ ছাড়া বিশেষ বিবেচনায় খেলাপিদের ঋণ পুনঃতফসিলের জন্য অর্থমন্ত্রী সম্প্রতি ৭ শতাং...
0
আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এসএমই বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম: রিলেশনশিপ ম্যানেজারপদসংখ্যা: অনির্ধারিতযোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৬ বছর চ...
1
আমদানি বাড়ায় মাত্র এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১০ টাকা। এক দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) ৭০ টাকায় বিক্রি হলেও তা কমে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক ইদ্রিস আলী জানান, সম্প্রতি বাজারে দেশীয় কাঁচা...
6
শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার (৩১ জানুয়ারি) ভোটগ্রহণ চলছে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে। কিন্তু নেই আশানুরূপ ভোটার। এমনকি মসজিদের মাইকে ঘোষণা দিয়েও ভোটার পাওয়া যাচ্ছে না। মসজিদের মাইকে ভোটারদের প্রতি আহ্বান হয়, "যারা এখনও ভোট দেননি, স্কুলে গিয়ে ভোট দিয়ে আসুন। এখন লাইন নাই, আগে গেলে, আগে ভোট দিতে পা...
6
ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আশায় স্বেচ্ছায় শিক্ষকতা পেশা ছেড়ে ছিলেন নুর-ঊন-নবী মণ্ডল ওরফে দুলাল মাস্টার। কিন্তু জনপ্রতিনিধি হওয়ার সে আশা আর পূরণ হলো না তাঁর। গতকাল রোববার চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।নির্বাচনে দুলাল মাস্টার পান ৬ হাজ...
6
রংপুরের পীরগঞ্জসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জবি ছাত্রলীগের আহ্বায়ক (সম্মেলন প্রস্তুত কমিটি) আশরাফুল ইসলাম টিটনের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি জাম...
1
১০ দশমিক ৫ বিলিয়ন ডলারের চীনা উন্নয়ন প্রকল্প বাতিল করেছে মালয়েশিয়া সরকার। দেশটির মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডেভেলপার কোম্পানি মালাক্কা রাজ্যের হারবার উন্নয়ন প্রকল্পটি শেষ করতে ব্যর্থ হয়েছে।খবর রেডিও ফ্রি এশিয়ার মালয়েশিয়ার স্থানীয় সংস্থা কেএজে ডেভলপমেন্ট কোম্পানি ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ...
3
রাত তখন সাড়ে ৭ টা। মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ৬৫ বছরের বৃদ্ধ মতিয়ার রহমান। কিন্তু মৃত ভেবে কেউ ছুঁয়েও দেখছিল না তাকে। এমন সময়ে সেখানে ছুটে আসেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার এসআই আবুলখায়ের। তিনি তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধকে নিয়ে যান কালীগঞ্জ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান- মারা যাননি, জ্ঞান হারিয়েছেন মতিয়ার। এসময় ...
6
করোনা মহামারির কারণে যখন স্থবির সারা বিশ্ব তখন স্বাভাবিকভাবেই মঞ্চ নাটকের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। মহড়া, নাটকের মঞ্চায়নে কর্মমুখর শিল্পকলা তার প্রাণচাঞ্চল্যতা হারায় সাময়িক সময়ের জন্য। তবে দেশের করোনা পরিস্থিতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, খুলে যাচ্ছে সবকিছু, সিনেমা হলের পর্দা উঠে গেছে তখন থিয়েটার অঙ্গন থেকে আসতে...
2
রংপুরের পীরগঞ্জে টেম্পুর ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী মনিরা খাতুন (১৫) নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে পরীক্ষা শেষ করে বাবার রিকশাভ্যানে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মনিরা খাতুন পীরগঞ্জ ইউনিয়নের রামপুরা গ্রামের মাহবুবার রহমানের মেয়ে ও আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী...
6
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতাদের অবশ্যই দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চিকে মুক্তি হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জাতিসংঘে এমন আহ্বান জানাতে যাচ্ছেন। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য দেবেন ডমিনিক রাব। এই বক্তব্যে তিনি ...
3
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো এখনো করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা পায়নি। এটি স্পষ্টত এক সমস্যা। খবর দ্য গার্ডিয়ানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গেব্রেয়াসুস বলেছেন, 'টিকার বেশির ভাগ সরবরাহ ধনী দেশগুলোর কাছে।' এ অবস্থায় সংস্থাটির উদ্...
3
পছন্দের ডিজাইন ও পারফেক্ট ফিটিং দিয়ে বরাবরের মতো এবারও তৈরি পোশাকের প্রতি ঝুঁকছেন অনেকেই। রোজার শুরু থেকেই কাপড় কিনতে 'গজ কাপড়' এর মার্কেটে ভিড় জমিয়েছেন ক্রেতারা। কাপড় কেনা শেষে রং আর শেপ মিলিয়ে অনেকেই কিনেছেন লেইস। ইতোমধ্যে পোশাকের অর্ডারও দিয়েছেন চাঁদনী চক, বসুন্ধরাসহ রাজধানীর অলিগলিতে গড়ে ওঠা দর্জিবাড়িগুলোয়। তবে ২০ ...
6
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা এনজিও থেকে ঋণ নিয়ে যাঁরা কিস্তি পরিশোধ করতে পারবেন না, আগামী ৩০ জুন পর্যন্ত তাঁদের খেলাপি গ্রাহক হিসেবে বিবেচনা করা যাবে না। ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা (এমআরএ) থেকে সনদপ্রাপ্ত দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য।এ নিয়ে গতকাল রোববার এমআরএ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। ক্...
0
স্বাধীনতা সহজে পাওয়া যায় না। বীরের রক্তস্রোতোধারা, মাতার দুঃখ, কন্যার অশ্রু এবং অসংখ্য মানুষের অবর্ণনীয় দুঃখ-দুর্ভোগ তথা আত্মত্যাগের মাধ্যমেই সর্বত্র স্বাধীনতা অর্জিত হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ এবং অর্জিত স্বাধীনতাও এর ব্যতিক্রম নয়।কিন্তু তার চেয়েও বড় সত্য হচ্ছে স্বাধীনতা রক্ষা করা, তাকে অর্থবহ করা এবং তাকে আরও গৌরবদীপ্...
8
পরিবেশ সংরক্ষণ আইন তৈরিতে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সীতাকুণ্ডের এমপি দিদারুল আলম। অথচ সেই আইন ভঙ্গ করেই এমপির মালিকানাধীন শিপ ব্রেকিং ইয়ার্ড 'মেসার্স তাসিন স্টিলস লিমিটেড' প্রতিনিয়ত দূষণ ছড়াচ্ছে সাগরে। গত ১৯ আগস্ট পরিচালিত এক অভিযানে এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানসহ তিন শিপ ব্রেকিং ইয়ার্ডের বিরুদ্ধে সাগর দূ...
6