text
stringlengths
1
58.1k
label
int64
0
12
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ তৈরি হয়ে রয়েছে কোন দিন তাঁরা ভোট দিতে পারবেন। উপযুক্ত সময়ে তাঁরা নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। খন্দকার মোশাররফ বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে। ভালোয় ভালোয় সরকার জনগণের দাবি মেনে নিক। নইলে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন...
9
গত বছরের ১০ জুলাই দুপুরে পাবুরিয়াচালা স্কুল মার্কেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন রাসেল। এরপর থেকেই তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে শ্রীপুর থানায় জিডি করেন রাসেলের বাবা। নিখোঁজের চার দিন পর ১৫ জুলাই তাঁর মরদেহ বাড়ির এক কিলোমিটার দক্ষিণে গজারি বনের ভেতরে গজারি গাছের সঙ্গে দড়ি দিয়ে ঝোলানো ...
6
বিএনপির চরম ব্যর্থতা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অন্যায় হচ্ছে সেটা জেনেও এখন পর্যন্ত কিছুই করতে পারছে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানান তিনি। বিএনপির সমা...
6
সিডনি টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত এই দলে আছে চমক। অ্যাডিলেড এবং মেলবোর্ন টেস্টে ব্যর্থ হওয়ায় বাঁ-হাতি ওপেনার মায়াঙ্ক আগারাওয়ালকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ইনজুরির কারণে দলের বাইরে ছিটকে গেছেন উমেশ যাদব। তার জায়গায় দলে ঢুকেছেন তরুণ পেসার নভদিপ সাইনি। সিডনিতে অভিষেক টেস্ট খেলবেন এই ...
12
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রোববার ভোর ৬টায় মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। অপেক্ষার ক্ষণ গুনছে ফুটবল রোমান্টিকরা। প্রস্তুত মারাকানার রিও ডি জেনেরিও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে আর্জেন্টিনা। এই দুই দলের ১১১ বারের দেখায় ৪৬টিতে জিতেছে আর্জেন্টিনা। বিপরীতে ব্রাজিলের জয় ...
12
ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,সরকার কঠোর অবস্থানে আছে বলেই সামান্য অপরাধ করলেও কেউ রেহাই পাচ্ছে না। তিনি বলেন ইতিমধ্যে সকল অনিয়মের বিরুদ্ধে আইনগত,প্রশাসনিক ও দলীয় ব্যবস্হাগ্রহন তারই প্রমাণ। মঙ্গলবার (১২ মে) সকালে তাঁর স...
6
উত্তর প্রদেশের (ইউপি) বিধানসভা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বাড়ছে উত্তেজনা। গত সপ্তাহে বিজেপির তিন দলত্যাগী মন্ত্রীসহ আটজন বিধায়ক যোগ দেন সমাজবাদী পার্টিতে (এসপি)। এবার দলটির সভাপতি ও ইউপির সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব এসপি ছেড়ে গতকাল যোগ দিলেন বিজেপিতে।অপর্ণার বিজেপিতে যোগ ...
6
কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শনিবার (২৪ জুলাই) খুলনা মহানগরীতে বিধিনিষেধ অমান্য করায় ৫৩টি মামলায় ৫৩ জনকে ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তদের এই জরিমানা প্রদান করেন। সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ ও আনসার অভিযানে সহায়তা করেন। একই সাথে উপজেলা নির্...
4
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। তিনি বলেন, 'বিএনপি নেতারা একদিকে জনরোষের আতঙ্কে আছেন, অপর দিকে হঠকারী রাজনীতির কারণে তাঁরা তাঁদের কর্মী-সমর্থকদের আস্থা হারিয়েছেন।' সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মি...
9
আগামী ২৬ ডিসেম্বর রাজশাহীর চারঘাট উপজেলায় ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।চতুর্থ ধাপে এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত যাচাই শেষে পাঁচজনের প্রার্থিতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।বাতিল হওয়াদের একজন...
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তান কারাগার থেকে স্বাধীন দেশে জীবিত ফেরত আসার পেছনে বিচারপতি আবু সাঈদ চৌধুরী ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বড় ভূমিকা পালন করেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আবেদ ভাইকে মনে রাখতে এবং তার আদর্শ ও কর্...
6
ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান 'পিরিত কইরা কান্দি আমি'। লেখক ও নির্মাতা সাদাত হোসাইনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে এই গানের মিউজিক ভিডিও। আসিফ আকবর বলছেন, 'সর্ম্পকগুলো অদ্ভূত, জীবন এখানে অনিশ্চিত। সেই অনিশ্চিত জীবনে, জীবনের অর্থ কখনো কখনো অধরাই থেকে যায়। এখানে গান হয়ে ওঠে গল্প, ...
2
রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় তিনটি হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকজনকে কারাদণ্ড দেয়া হয়। বুধবার রাতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে স্বাস্থ্য অধিদপ্তর ও র্যাব-২। এসব অভিযোগে জাহাঙ্গীর হোসেন...
6
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। প্রায় ৫০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর দীর্ঘদিনের অভ্যাস, অভিনয়ের পাশাপাশি নাটকের চিত্রনাট্য লেখা। সেসব চিত্রনাট্য তিনি বেশ কজন নির্মাতার কাছে পাঠান। সেসব গল্প পারিবারিক, ফলে বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে শুনতে হতো, পরিবার নিয়ে নাটক আজকাল কেউ দেখে না। এসব প্...
2
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি। ২১ তারিখের পরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন। তবে আমাদের পরামর্শ থাকবে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। আ...
9
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও ১০ খেলোয়াড় নিয়ে দারুণভাবে ফিরে এসেছে, ড্র করেছে ১-১ গোলে। টুর্নামেন্টে অপরাজেয় থাকা বাংলাদেশের সামনে এবার প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ। কাল ম্যাচটি জিততে পারলে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে অনেকটা এগিয়ে যাবে অস্কার ...
12
করোনাভাইরাসের টিকা পুশ করে এবার সমালোচনার মুখে পড়েছেন এক ইউপি চেয়ারম্যান। কুমিল্লার হোমনায় এক নারীকে টিকা দিয়ে সেই ছবি ফেসবুকে শেয়ার করার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে। এর আগে রাজশাহীতে এক বৃদ্ধের শরীরে করোনা টিকা পুশ করে সমালোচিত হয়েছিলেন এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। ...
6
সিদ্ধিরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে রিমন সাউদ (২৪) নামে ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টা পর হার্ট অ্যাটাক করে বাবা হাজী ইয়ার হোসেন (৬০) মৃত্যু কোলে ঢলে পড়লেন। নাসিক সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ সরদারপাড়া এলাকায় আজ সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। এতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। রিমন সাউদের করোনার উপসর্গ জ্বর, কা...
4
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাস গারাইস রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। বন্যায় আহত হয়েছেন ৬৫ জন, নিখোঁজ রয়েছেন দুইজন। গৃহহীন হয়েছেন প্রায় ৩৩ হাজার ২৯০ জন। গারাইস রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের বন্যার কারণে এ রাজ্যের ১০১টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্...
3
কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির ইচ্ছে, বিয়েটা বেশ জাঁকালোভাবে সারবেন। তবে সেই পরিকল্পনাটা প্রথমভাগে প্রায় ভেস্তেই গেছে। বেশ ঘরোয়াভাবে গত আগস্টের শেষ সপ্তাহে গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। একেবারের পারিবারিকভাবে আয়োজিত আকদ অনুষ্ঠানে ছিল না কোনও জৌলুস। তবে এরপরই গায়েহলুদের আয়োজন করেছেন তারা। বুধ...
2
কুড়িগ্রামের চিলমারীতে ইয়াবা কারবারি নুর আলম পাকড়াকে (৪৮) গ্রেপ্তার করতে গিয়ে রতন নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের জোরগাছ বাজারের কাছে এ ঘটনা ঘটে।অভিযুক্ত নুর আলম উপজেলার থানাহাট ইউপির সবুজপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।চিলমারী থানার পরিদ...
6
রাষ্ট্রপতির আমন্ত্রণে ২০ ডিসেম্বর থেকে চলছে নির্বাচন কমিশন নিয়ে সংলাপ। ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সিদ্ধান্তে আসতে হবে সরকারকে। সংলাপ নির্বাচন কমিশন নিয়ে হলেও আলোচনা ঘুরেফিরে সেই নির্বাচনকালীন সরকার নিয়েই।আগামী নির্বাচন কমিশন গঠনের আগে ইসি গঠনে আইন হচ্ছে না-সরকারের কাছ থেকেই দফায় দফায় এমন বক্তব্য এসে...
6
নাটোরের হরিশপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সুমাইয়া বেগমকে হত্যার অভিযোগে তার শাশুড়ি ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- শাশুড়ি সৈয়দা মালেক ও তার মেয়ে জাকিয়া ইয়াসমিন জুথি (ননদ)। তবে সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেন এখনও পলাতক রয়েছেন। নাটোরের পুলিশ সুপা (এসপি) লিটন কুমার সাহা জানান, ২০...
6
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কার নেতারা হলেন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী ...
6
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, শিক্ষা খাতে সরকার অনেক বেশি গুরুত্ব দিয়েছে। স্কুল ও কলেজের নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নেও সরকার কাজ করছে। বছরের নতুন দিন সারা দেশের সব স্কুলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিয়েছে সরকার।গতকাল শনিবার দু...
6
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের মামলায় অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার সকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ অভিযোগপত্র গ্রহণ করেন। একইসঙ্গে বিচারক আগামী ১৭ জুলাই আসামি অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধ...
6
সারাবিশ্বে বর্তমানে ৪৬ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশেই ৮৬ লাখেরও বেশি মানুষ এই রোগে ভুগছে। কেনো বিপুল সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এর অনেক কারণ আছে। তবে এবার নতুন একটি কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অডিট...
4
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ করোনার টিকা নিয়েছেন। শনিবার তাঁদেরকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের সূত্রমতে বিবিসি জানায়, তাঁদের পারিবারিক ডাক্তারের মাধ্যমেই তাঁরা এই টিকা গ্রহণ করেছেন। গুজ...
3
পিরোজপুরে বিসিকের উদ্যোগে ২৩ নভেম্বর থেকে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে আজ শনিবার শেষ হচ্ছে। শহরের টাউন ক্লাব মিলনায়তনে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নারী ও পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।নিউ বিজনেস ক্রিয়েশন প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শারমিন আক্তার, জ...
6
সরকারবিরোধী আন্দোলন-বিক্ষোভে স্থবির হয়ে পড়েছে দ্বীপদেশ শ্রীলঙ্কা। বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে আছে দেশটি। সার্বিক অব্যবস্থাপনার জন্য দেশটির প্রেসিডেন্ট ও সরকারের পদত্যাগের দাবিতে শুক্রবার ধর্মঘটে নেমেছেন সরকারি-বেসরকারি খাতের কর্মীরা। ফলে দেশটির হাজার হাজার দোকানপাট, স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠা...
3
কেউ কিনছেন, কেউ দেখছেন। ফুটপাত থেকে সড়ক, দোকানের ভেতরে-বাইরে, পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে ঘেমে নেয়ে উঠলেও ভ্রুক্ষেপ নেই কারও। পছন্দের পোশাক কিনতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতারা। এই চিত্র খুলনার মধ্যবিত্তের বাজার হিসেবে পরিচিত ডাকবাংলো নিক্সন মার্কেটে। কম দামে ভালো পোশাক ...
6
'আমি জনগণের সাথে যোগাযোগ রাখতে এবং নির্বাচনে জয়লাভ করার জন্য তাদের সংগঠিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণ আমাদের সাথে আছে, তাই এবার আমাদের হারার কোনো সুযোগ নেই।' শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন ও জাতীয় নাগরিক আন্দোলন আয়োজিত এক সেমিনারে মওদুদ আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, যেকোনো পরিস্...
9
কেক কাটা নয় বরং আলোচনা সভা, দোয়া মাহফিল ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে কর্মসূচি পালন করছে। আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরা বায়তুল আমান মসজিদ ও তাহফিজুল কুরআন মাদরাসায় মিলাদ মাহফিল ও দুস্থ...
6
বাবরি মসজিদ মামলার রায়কে কেন্দ্র করে ভারতজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সরকার। এদিকে, রায়ের আগে দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এই মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। তার আগে শুক্রবার রাতে একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী। ...
3
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা নিয়ে সুনামগঞ্জের ছাতকে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাদের ছোড়া ইটপাটকেলে দোকানের জানালা ও সিএনজিচালিত অটোরিকশার ক্ষতি হলে ক্ষুব্ধ লোকজন ছাত্রলীগের দুই পক্ষকে ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্...
6
নিজের গরু বিক্রির চর চুরির অভিযোগে জেলে গেলেন মালিক নিজেই। ঘটনাটি ঘটৈছে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নে। জানা গেছে, সেখানকার তেওয়ারীগাঁও গ্রামের বাসিন্দা গোলাম হোসেন (৫৫) বড় ছেলের বিয়ে উপলক্ষে বাড়িতে পালন করা দুটি গরু বিক্রি করেন স্থানীয় গরু ব্যবসায়ী হাসেম আলীর (৪৫) কাছে। প্রতিবেশীরা জানান, গোলাম হোসেন ৪/৫...
6
পঞ্চগড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিতে হুড়োহুড়ি করছেন উপকারভোগীরা। সময়মতো পণ্য সরবরাহ করা হলেও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পণ্য বিতরণে অনেক সময় লেগে যাচ্ছে।গতকাল বুধবার সকাল থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে টিসিবির পণ্য সরবরাহ শুরু হয়। এ সময় কায়েতপাড়া গ্রামের দেবারু মোহাম্মদ, হালিম...
6
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি-র পক্ষ থেকে সংসদ মেডিকেল সেন্টারের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। চীফ হুইপের ব্যক্তিগত তহবিল থেকে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০টি পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস...
6
নাটোরের গুরুদাসপুরে গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর এলাকায় ওই বাল্যবিবাহ বন্ধ করা হয়।ইউএনও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হালশা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্র...
6
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত পাঁচ জনের প্রত্যেকের পরিবারকে আপাতত পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার (৪ মে) বিচারপতি ...
6
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহী ও পাবনার দুজন করে রোগী মারা গেছেন। এর মধ্যে পাবনার একজন করোনা পজিটিভ ছিলেন। অন্...
6
আওয়ামী যুবলীগের আইনবিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতির দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, আমার রক্তে-মাংসে জয় বাংলা, বঙ্গবন্ধু মিশে আছেন। মৃত্যুর আগ পর্যন্ত আমি জয় বাংলার লোক, আমি বঙ্গবন্ধুর আদর্শের লোক। তিনি বলেন, যারা আমাকে অ...
6
বরগুনার পাথরঘাটা উপজেলায়রহিমা বেগম (৩২) নামে এক নারী ৩ নবজাতকের জন্ম দিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটায় একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ ছেলে সন্তানের জন্ম দেন তিনি। তাদের নাম রাখা হয়েছে রহমত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ। রহিমা বেগম পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মো. মিরাজ হোসেনের স...
6
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাম্পত্যে জোড়া লাগিয়েছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা ব...
9
যুক্তরাষ্ট্রেরনিউইয়র্ক সিটির ম্যানহাটানে রাস্তা থেকে মুন্না খান ওরফে বরকত (২২) নামের এক বাংলাদেশি তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে টহল পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় বরকত তার বাইকযোগে ফুড ডেলিভারির সময় একটি বেপোরোয় গাড়ির চাপায় নিহত হন বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। তার লাশ উদ্ধার করে ম্যানহাটানের বেলভিউ হ...
4
ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকরণ মালহোত্রা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডও গড়েন। যা সোনালী অক্ষরে লেখা থাকবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের ইতিহাসের পাতায়। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পাপুয়া নিউগিনির বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৬ বলে ...
12
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিশ্চিতে আর্থিক সহায়তা করতে চায় বিশ্বব্যাংক। মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টভিগ শ্যাফেন ও জাতিসংঘ মহাসচিবের সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত জিন টোডের এর সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।...
0
বাংলাদেশেই যথেষ্ট পরিমাণে চাদর-বালিশ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে রোববার দুপুরে সড়কে আইনশৃঙ্খলাসংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বিছানার চাদর ও বালিশের কভারের মান যাচাই করতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) জার্মানি সফর প্রসঙ্গে...
6
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টেই রয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা এরশাদের জীবন-শঙ্কা এখনও কাটেনি। তাকে প্রচুর রক্ত দিতে হচ্ছে। এরশাদের রোগমুক্তি কামনা করে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভি...
6
সম্প্রতি সংসদীয় কমিটির মাধ্যমে প্রস্তাব উঠেছে যে, বাংলাদেশ মাদরাসা বোর্ড কর্তৃক অনুষ্ঠিতব্য এসএসসি সমমান দাখিল পরীক্ষার বাংলা, ইংরেজি ও গণিত খাতা ভিন্ন ধারার শিক্ষকদের দ্বারা মূল্যায়ন করতে হবে। যা সম্পূর্ণ অযৌক্তিক ও অপ্রয়োজনীয় একটি প্রস্তাব। কেননা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ ...
8
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরের ঘটনা নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার পর আবার আলোচনা উঠে এসেছেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। পটুয়াখালী-২ আসনের এই সাংসদের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে নালিশি মামলা হয়েছে। মামলার দ্বিতীয় সাক্ষী বরিশাল জেলা ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কেন্দ্...
6
সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন সুবীর নন্দী নামে একজন আইনজীবী। গতকাল রবিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। চীফ ...
6
ইতিমধ্যে খালগুলোতে লোক দেখানো সংস্কারের নামে বিপুল অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের বিরুদ্ধে।খালগুলোতে প্রাণ ফেরাতে প্রায় ৭ কোটি টাকার প্রকল্পের টেন্ডার আগামীকাল মঙ্গলবার অনলাইনে যাচ্ছে। পাউবো বরিশালের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এপ্রিলের শেষে মাঠপর্যায়ে নগরের ৭...
6
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান ঘটনার দায়ভার নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শনিবার দুপুরে এক আলোচন...
6
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমপক্ষে অর্ধেক হ্রাস করার প্রতিশ্রুতি দেবেন। এ সম্পর্কে জ্ঞাত দুটি সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট এ তথ্য দিয়েছে। তিন ডজনের বেশি বিশ্বনেতার সঙ্গে একমত হয়ে জো বাইডেন যে ভার্চ্যুয়াল জলবায়ু সম্মেলনের আয়োজন করছেন, তার আগে এ পদক্ষেপ সম্পর্কে জানা গেল। দুই...
3
কক্সবাজারের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ আব্দুল গফুর প্রকাশ শ ম গফুর নামে একজনকে আটক করেছে র্যাব-১৫। আটক গফুর উপজেলার বালুখালী কাস্টমস এলাকার নুরুচ্ছফা শফির ছেলে। শুক্রবার রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ...
6
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের স্ত্রী বৃহস্পতিবার (৪ জুলাই) রাত সাড়ে ৯টায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালিম উল্লাহ (৩৭), পৌরসভার ৮নং ওয়ার্ডের আল আমিন মাদরাসার প্রধান শিক্ষক ও সিরাজপুর ইউপি...
6
চট্টগ্রাম নগরের ওষুধের পাইকারি বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে ভেজাল ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাতে কোতোয়ালি থানার জহুর শপিং সেন্টারের মেসার্স যমুনা মেডিসিন শপ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন, সাতকানিয়া থানার দক্ষিণ কাঞ্চনা গ্রামের হিমাংশু দাসের ছেলে লি...
6
হাঙরের শুঁটকি বিদেশে রপ্তানি হয়। মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে দেশ থেকে হাঙর বিলুপ্ত হচ্ছে। দক্ষিণ উপকূলের জেলেরা বঙ্গোপসাগরে হাঙর শিকারে ঝুঁকে পড়ছেন। গভীর সাগরে বড়শি ও ইলিশের জাল দিয়ে বড় হাঙর এবং ছোট ফাঁসের জাল দিয়ে নির্বিচার ঝাঁকে ঝাঁকে বাচ্চা হাঙর শিকার করছেন জেলেরা। এসব হাঙর দিয়ে শুঁটকি তৈরি করা হচ্ছে, পাঠানো হচ্...
6
দশ বছর পর পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরের গোপালনগর এলাকায় পা রেখে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজের হাতে ২৩ জন কৃষককে জমি ফিরিয়ে দেন। এদিন নিজেই জমিতে নেমে সরিষা বীজ ছড়ান মুখ্যমন্ত্রী। কৃষকদের হাতে তুলে দেন সরষের বীজ। ১০ বছর আগে সিঙ্গুরে জমি অধিগ্রহণ ঘিরে আন্দোলন গড়ে তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গু...
3
সুদানে অভ্যুত্থান ঘটিয়ে সদ্য ক্ষমতা দখল করা সেনাশাসক বিভিন্ন দেশে ও সংস্থায় থাকা নিজেদের ছয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে। একই সঙ্গে অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভ দমাতে আরও কঠোর হয়েছে নিরাপত্তা বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সুদানে গত সোমবার অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহ...
3
সিরীয় সরকারের হাতে আটক বন্দিরা বিপুল সংখ্যায় মারা যাচ্ছে বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। সংস্থাটি বলছে, এটি বন্দিদের নিশ্চিহ্ন করে দেয়ার একটি রাষ্ট্রীয় নীতি ও মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। জাতিসংঘের তদন্তকারীরা বলছে, বিদ্রোহীদের সমর্থন দেয়া এবং অনানুগত্যের অভিযোগে হাজার হাজার বেসামরিক নাগরিককে ...
3
গত ২৮ মে থেকে দোহার পাঁচ তারকা হোটেলে বায়োবাবলের মধ্যে আছেন জামাল ভূঁইয়ারা। চার স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে সেখানে। হোটেল থেকে বের হওয়ার সুযোগ নেই। হোটেলে ঢোকার সুযোগ নেই বাইরের কারও। করোনা সতর্কতায় মাঠ-হোটেলে সীমাবদ্ধ বাংলাদেশ দলের ফুটবলারদের জীবন। নানা বিধিনিষেধের জালে আটকে তাঁরা হাঁপিয়ে উঠেছেন। গোলকিপার শহিদুল ...
12
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুধবার বাংলাদেশে আসবেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সফরে আসছেন তিনি। সে কারণে এ দিন রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তাই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের এ দিন যথেষ্ট সময় হাতে রেখে কেন্দ্রের উদ্দেশে রওনা দে...
6
আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দে ঘুষ নেয়ার অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু ও তার পিএস নুরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুক ইউপি চেয়ারম্যান লাবুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চেয়া...
6
রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানের বিষয়ে বাংলাদেশের অবস্থানে কি পরিবর্তন ঘটেছে? এই প্রশ্নটি উত্থাপনের তাগিদ তৈরি হয়েছে সম্প্রতি বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের কারণে। রোহিঙ্গা শরণার্থী সংকটে সম্প্রতি যে একাধিক নতুন মাত্রা যোগ হয়েছে, সেটা লক্ষ করলেই বোঝা যায়। সেই পটভূমিকায় বাংলাদেশে...
8
আজকের দিনটি আওয়ামী লীগ কীভাবে উদ্যাপন করছে, তার কোনো ইঙ্গিত গত মঙ্গলবার পর্যন্ত খবরের কাগজে চোখে পড়েনি। তবে গত বছর তারা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে দিনটি উদ্যাপন করেছে। সেটাই তাদের করার কথা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে দেশে-বিদেশে যত কথাই থাকুক, কিংবা বিতর্ক-সমালোচনা হোক না কেন, তা উপেক্ষা করায় আওয়ামী লীগের ...
8
বিএনপির রাজনীতি মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের সঙ্গে রাজনীতি কিংবা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিএনপির অভিযোগ নিন্দনীয়। মূলত বিএনপি নেত্রীকে নিয়ে এ ধরনের কিছু বানানো হয়নি ...
9
নাটোরের সিংড়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুর আব্দুল হামিদের (৫৫) বিরুদ্ধে। শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনায় ধর্ষণের শিকার ওই পুত্রবধূ সিংড়া থানায় তার শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আব্দুল হামিদ ওই উপজেলার মৃত চাঁন আলীর পুত্র। তিনি পেশায় কৃষক। পুত্রবধূ বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আ. রাজ্জ...
6
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক যুবকেরচিকিৎসাধীন অবস্থায়মৃত্যু হয়েছে। বুধবার রাতেময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় মো. হোসাইন (৩৫) নামের ওই যুবকের মৃত্যু হয়।এছাড়া এই ঘটনায় আহত হয়ে আরও দু'জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ...
6
তামিম ইকবালের অপরাজিত ১৪১ রানের সৌজন্যে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার মিরপর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের বিস্ফোরক ইনিংসে ভর করে ২০০ রানের পাহাড়সম টার্গেট দেয় কুমিল্লা। বড় রান তাড়া করার চাপ নিয়ে ব্যাটিংয়ে নামেন ...
12
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি খুন হয় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। তাদের একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের বয়স তখন মাত্র সাড়ে পাঁচ বছর। সেই মেঘ আজ পা দিয়েছে কিশোর বয়সে। লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটেও সমান মনোযোগ তার, কারণ এটিই যে তার ধ্যান-জ্ঞান। মেঘের স্বপ্ন- একদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লাল-সবুজ জার্সি গায়...
12
রাজধানীর কলেজগেট থেকে শ্যামলী হয়ে শেরেবাংলা নগর- এটুকু এলাকা ঘিরে ১০টি সরকারি বড় হাসপাতাল। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসার জন্য সেখানে আসে। কিন্তু এই এলাকা ঘিরেই গড়ে উঠেছে ছোট ছোট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার নামে বড় ধরনের ফাঁদ। অন্তত ৪০টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিদিন ...
6
দেশে করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হ...
6
একদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হওয়া বন্ধ, তার ওপর কোটি কোটি পঙ্গপালের হানায় শেষ মাঠের ফসল। ফলে মারাত্মক খাদ্য সংকটে পড়েছে ইথিওপিয়া। জাতিসংঘ বলছে, পূর্ব আফ্রিকার এই দেশটিতে ইতোমধ্যে দুই লাখ হেক্টর জমির ফসল উজাড় করে ফেলেছে পঙ্গপালের ঝাঁক, সেখানে এখনই অন্তত ১০ লাখ মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন...
3
রশিদ খান, মোহাম্মদ নবীর দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে ২০০ রানের আগেই আটকে দেয় আফগানিস্তান। এবার রহমত উল্লাহ গুরবাজ ও রহমত শাহের ব্যাটে জয়ের সুবাতাস পাচ্ছে তারা। এই জুটির পঞ্চম পেরোনোর ইনিংসে চড়ে জয়ের পথে আফগানরা।আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ। নির্ধারিত ওভারের ১৯ বল বাকি থাকত...
12
ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে সংবাদপত্রের সম্পাদকের সংগঠন সম্পাদক পরিষদ। সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এই মানববন্ধন করা হয়। এতে দেশের বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকেরা অংশ নেন। মানববন্ধনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনাম ত...
6
২০২০-২১ অর্থবছরে ব্যাংক হিসাবে ১০ লাখ টাকার বেশি স্থিতি থাকার ওপর আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। ফলে ব্যাংকে যাদের ১০ লাখ টাকার ওপরে রয়েছে তাদের টাকা রাখার খরচ বাড়ছে। বৃহস্পতিবার (১১ জুন) 'অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা' শিরোনামে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অ...
0
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় এক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার মধ্যরাতে দারুস সালাম থানায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আসামি করে এ মামলা হয়। এতে বাদি হয়েছেন একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে ...
6
কারও ঘুম কম, কারও বেশি। কেউ শুলেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন, কারও আবার ঘুম এতটাই পাতলা সামান্য শব্দেই ভেঙে যায়। কিন্তু যখন যেমন ঘুমই হোক না কেন তাতে স্বপ্ন বাধ্যতামূলক। কোনও স্বপ্ন মনে থেকে যায়, কোনওটা বিস্মৃতির অতলে তলিয়ে যায়। কিন্তু প্রত্যেক স্বপ্নের কিছু না কিছু অর্থ রয়েছে, এমনই দাবি করে থাকেন বিশেষজ্ঞরা। তাদের মত...
4
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কাশেম (মাঝি) (৬০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত শফিক মিজিকে (৬৫) গ্রেপ্তার করে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমান আলী বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মাঝি উপজেলার চর...
6
আফ্রিকার দেশ বতসোয়ানাতে গেল দুই মাসে রহস্যজনকভাবে সাড়ে তিনশ'র বেশি হাতির মৃত্যু হয়েছে। শত শত হাতির মৃত্যুর রহস্য নিয়ে কেউ কিছু বলতে পারছিলেন না। আর এমন রহস্যজনক ঘটনা আগে কখনই ঘটেনি। তাই বিষয়টা নিয়ে প্রাণিবিজ্ঞানীদের পাশাপাশি সরকারও পদক্ষেপ নিতে শুরু করে। তবে গণহারে হাতি মৃত্যুর রহস্যের জট খোলার মতো এবার কিছু তথ্য পাওয়া...
3
অল্প বৃষ্টিতেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ণ দুটি ফসল রক্ষা বেড়িবাঁধ ধসে গেছে। নির্মাণকাজ শেষের আট দিনের মাথায় উপজেলার মইয়ার হাওরের কলইকাটায় এ দুটি ফসল রক্ষা বাঁধ ধসে গেছে। এতে ফসল নষ্টের শঙ্কায় রয়েছেন কৃষকেরা।কৃষক ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলায় এবার ৩ কোটি ২৫ লাখ টাকা বর...
6
কুমিল্লায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১৪ মামলার এক আসামি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জেলা ডিবি পুলিশের ওসিসহ তিন সদস্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। পুুলিশ জানিয়েছে, নিহত আবদুল হালিম ডাকাত দলের একজন সদস্য। তিনি উপজেলার বাজেবাহেরচর গ্রামের মফিজ...
6
করোনা মহামারিতে সহায়তা তহবিল গঠনে 'স্বপ্নের ডাক' নামে অনলাইন কনসার্টের আয়োজন করেছে 'এশিয়াটিক ইএক্সপি' ও অস্ট্রেলিয়ার 'লিসেন ফর' এবং সহযোগিতা করছে ইউএনডিপি। এই কনসার্ট আজ বাংলাদেশ সময় রাত আটটায় প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এরপর একে একে দেখা যাবে সব পর্ব। আয়োজনটি বাংলাদেশ ও এর বাইরে বসবাসরত বাংলাদেশিদের অংশগ...
2
দেশে মৌলবাদীদের অর্থনৈতিক বিকাশ ও তা বিভিন্ন স্থানে বিনিয়োগের পথকে চিরতরে রুখে দেওয়ার দাবি তুলেছেন রাজশাহীর বিভিন্ন স্তরের রাজনীতিক, সাংবাদিকসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার সকালে নগরীর আলুপট্টির বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি তোলেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, যে অসাম্প্রদায়িক বাংলাদেশের আকা...
6
নওগাঁর সাপাহারে আম চাষিরা এ বছর আম চাষে যেমন বিপ্লব ঘটিয়েছেন, ঠিক তেমনই করলা চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হচ্ছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হওয়ায় লাভের মুখ দেখছেন করলা চাষিরা। করলা বিক্রি করে অনেকেই এখন সচ্ছলভাবে জীবনযাপন করছেন। বেশ কয়েক বছর আগে থেকেই এই উপজেলার চাষিরা করলা চাষে উৎসাহিত হয়ে তাদের হাই...
6
ভারতে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় চীন জানিয়েছে, প্রতিবেশি দেশটির মহামারীর এই পরিস্থিতিতে যেকোনো প্রয়োজনীয় সাহায্য দিতে তারা প্রস্তুত রয়েছে। অপরদিকে করোনা সংক্রমিত রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমদানির জন্য চীনের কথা বিবেচনায় রাখছে না ভারত। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাই...
3
তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি টাইগাররা। ফলে সব উইকেট হারিয়ে ১৯২ রান তুলতে সক্ষম হয় তামিম বাহিনী। এখন বল হাতে সাকিব-তাসকিনরা কেমন লড়াই করবে তা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। এদিন তামিম আউট হলে দারুণ জুটি গড়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। এই জুটিতে ভর করে চালকের আসনে ছিল বাংলাদেশ। কিন্তু...
12
দেশের বিভিন্ন এলাকায় কারখানা বানিয়ে ভেজাল ওষুধ বানানো হচ্ছে। ইউনানি, হোমিও ও আয়ুর্বেদিক কারখানায়ও বানানো হচ্ছে ভেজাল ওষুধ। অনেক দোকানি জেনে-বুঝেই বেশি লাভের আশায় রোগীর হাতে তুলে দিচ্ছে এই ওষুধ। ফলে রোগ নির্ণয় হলেও ওষুধ খেয়ে রোগী সুস্থ হচ্ছে না। অনেক ক্ষেত্রে রোগী মারা যাচ্ছে। করোনাকালে অ্যান্টিবায়োটিক ও শ্বাসকষ্টের ওষু...
6
যুক্তরাষ্ট্রের বাজারে গত তিন বছরে ভিয়েতনামের বাজার হিস্যা বেড়েছে ২.৮৭ শতাংশ। বাংলাদেশের বেড়েছে ২.২৪ শতাংশ। বাণিজ্যযুদ্ধ ও করোনার কারণে প্রতিবছর যুক্তরাষ্ট্রের বাজার হারাচ্ছে চীনের পোশাকশিল্পের উদ্যোক্তারা। সেই ব্যবসা পাচ্ছে ভিয়েতনাম, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারতসহ বিভিন্ন দেশ। যদিও বৈশ্বিক পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান দখ...
0
আগের পর্বেই বলা হয়েছে, গাসসান সত্তরের দশকের মাঝামাঝি সময়ে ফিলিস্তিনি-জর্ডানি কবি মুহাম্মাদ আজ-জাহিরের (১৯৫২-২০২০) সঙ্গে যৌথকাব্য রচনার মাধ্যমে তাঁর কবিতাজীবন শুরু করেন। 'দেশের হালচাল' নামের কাব্যগ্রন্থটি ১৯৭৭ সালে 'জর্ডানিয়ান রাইটার্স অ্যাসোসিয়েশন' প্রকাশ করে। সেই সংকলনে আমরা তাঁদের যৌথ কর্মপ্রয়াস, কাছাকাছি সুর-ছন্দ, এ...
2
শিকল থেকে মুক্তি পেলেন নান্দাইলের মো. মিজান (২২)। গত সোমবার দিশারি বিডি সংগঠনের একটি দল তাঁকে শিকলবন্দী দশা থেকে মুক্ত করে। মিজান উপজেলার মুসল্লি ইউনিয়নের কাইয়াগাতি গ্রামের নুরু মিয়ার ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মো. মিজান অত্যন্ত সহজ-সরল ছেলে ছিল। পারিবারিক আর্থিক অভাব অনটনে দিন পার করতে হতো। এ জন্য সংসা...
6
করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে দেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপন হয়েছে। প্রতি বছরের ন্যায় আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে পূজার আয়োজন ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে তা করা হয়েছে। মন্দিরগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাধনা হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে...
6
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা সম্প্রতি বাংলাদেশের জন্য গাইলেন একটি নতুন গান। এনামুল কবির সুজনের লেখা গানটি সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। 'শান্তি আসুক ফিরে' শিরোনামের গানটিতে নচিকেতা কণ্ঠ দিয়েছেন কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে। জয় শাহরিয়ার বলেন, 'গানের কথার বিষয়ে নচিদা বরাবরই সচেতন। আমিও তাই। এবারের গানটি ...
2
ষাটের দশকের অন্যতম সেরা অ্যাথলেট হামিদা বেগম আর নেই। আজ (শনিবার) সকালে রাজধানী ঢাকায় তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত তিন বছরের বেশি সময় মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে অত্যন্ত অসুস্থ ছিলেন হামিদা বেগম। প্রায় চার বছর শয্যাশায়ী থাকার পর পৃথিবী ছেড়ে চলে গেলেন এই ক্রীড়াবিদ ও সংগঠক। ক্রীড়াঙ্গনে খেলোয়াড় ও সংগ...
12
লকডাউনে ছেলেকে গান শোনান লালন গানের শিল্পী বিউটি। শুধু কি তাই, এই করোনাকালে পরিবারের প্রতি সব সময়ের চেয়ে বেশি সতর্ক দৃষ্টি দিয়ে রেখেছেন এই শিল্পী। বিউটির সন্তানের নাম নাজিব আহমেদ রায়াত। জুন মাসে স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল চার বছরের রায়াতের। এখন সেটা অনিশ্চিত। তবে মায়ের সঙ্গে নিয়ম করে পড়তে বসছে সে। বাবার সঙ্গে খেলছে, ব্...
2
ফরিদপুরে রহস্যজনক কারণে আগুনে পুড়ে গেছে সাউথ লাইন পরিবহনের ১২টি বাস। বাসগুলো আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় গ্রেপ্তার হওয়া দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন ছিল।আজ শনিবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গণমাধ্যমকর্মীদের কাছে আগুনে বাসগুলো পুড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আগুনের কারণ সম্পর্...
6
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল শরীফকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় ইউপি সদস্য হামিদুল গোপীনাথপুর বাজার থেকে ভ্যানগাড়িতে করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। বিডি প্রতিদিন/আরাফাত
6
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শুক্রবার ঘরমুখী মানুষের উপচেপড়া চাপ দেখা গেছে। বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের শিমুলিয়া ঘাটে এসে উপস্থিত হচ্ছেন। ঘাটে আসা যাত্রীরা ফেরি ও ল...
6