text
stringlengths
1
58.1k
label
int64
0
12
গত শতকের আশি ও নব্বইয়ের দশকে শ্রীদেবী ও অনিল কাপুর জুটি উপহার দিয়েছে একাধিক হিট ছবি। সেই তালিকায় আছে 'লমহে', 'লাডলা', 'জুদাই', 'মিস্টার ইন্ডিয়া', 'জানবাজ'-এর মতো ছবি। পর্দায় তাঁদের রসায়ন এক ভিন্ন স্বাদ এনে দিত। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্রসহ একাধিক সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রীদেবী। কিন্তু প্রয়াত ...
2
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাঘ মাসের বৃষ্টি এবং পরবর্তী শীতে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। চারা সবুজ রং থেকে হলুদ হয়ে ডগা ভেঙে যাচ্ছে। এ কারণে বোরো আবাদে নিয়ে আশঙ্কা করছেন চাষিরা।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, বৃষ্টি ও শীতে কিছু বীজতলা ক্ষতিগ্রস্ত হলেও বোরো চাষে কোনো প্রভাব ফেলবে না। পর্যাপ্ত পরিমাণ বীজতল...
6
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ইতোমধ্যে খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। আগামী জুন মাস থেকে খুলনা-কলকাতা বাণিজ্যিকভাবে মৈত্রী এক্সপ্রেস-২ ট্রেন চলাচল শুরু হবে। খুলনা থেকে দর্শনা পর্যন্ত ডাবল রেল লাইন নির্মাণের কাজ শিগগিরই শুরু করা হবে। এছাড়া নভেম্বর মাসের মধ্যে খুলনায় নির্মাণাধীন আধুনিক রেল স্টেশনের কা...
6
রাজশাহী: রাজশাহী বিভাগে একদিনেই ৩৮২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। গতকাল সোমবার (৩১ মে) নমুনা পরীক্ষায় এই ফলাফল আসে। মে মাসের মধ্যে এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৮৫৭ জনে।আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ...
6
নাটোরের বড়াইগ্রামে আমিন হোসেন নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মুকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিন হোসেন মুকিমপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে এবং ধানাইদহ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও এলাকাবাসীরা জানায়, কলেজছাত্র আমিন হোসেন...
6
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি মন্দিরে হামলা চালিয়ে দানবাক্স ভাঙার চেষ্টা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।শনিবার (২৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদ্দা মগপুকুরের দক্ষিণ পাশে মহাশ্মশান মগেদেশ্বরী ও শীতলা মন্দিরে এ ঘটনা ঘটেছে।ঘটনার সময়ে হামলাকারীরা মন্দিরের "দানবাক্স" ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে মন...
6
ভ্যাট জটিলতার অবসান না হলে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। শনিবার (৪ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই হুমকি দেন। দীর্ঘদিন ধরে বিষয়টি সমাধানের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। এছাড়া নির্বিচারে ইন্টারনেটের ঝুলন্ত তার কাটা ও ভূগর্ভস্...
6
কুমিল্লার মেঘনা উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি থাকা মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে স্থানীয় মুক্তিযোদ্ধাদের ছবি, নাম, পদবি ও সংক্ষিপ্ত ইতিহাস সংরক্ষণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়...
6
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে রংপুরে বিভাগীয় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ের এলাকায় এ সমাবেশ পালন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি সাজানো মামলা...
6
রাজধানীর বাড্ডার পূর্বাচল ও পশ্চিম পদরদিয়া এলাকা থেকে অস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার সায়হাম আহমেদ মুন্না ও জুয়েলকে তিন দিন করে রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন। এর আগে এদিন তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। পরে সুষ্ঠু তদন্তের স্বার্থে মাদক ...
6
মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনে মনোনয়ন পত্র জমা দেবেন। পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান এতথ্য নিশ্চিত করেছেন শান্তিনগর (ইস্টার্ন প্লাস মার্কেটের বিপরীতে, সাবেক লুৎফা একাডেমী) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে অংশগ্রহণের লক্ষ্যে সেগুন বাগিচায় ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে (ঢাক...
6
সারা দেশে চলছে কঠোর লকডাউন। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সরকারের এই কঠোর লকডাউন বাস্তবায়ন সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম। তারপরেও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে উল্লাপাড়া থেকে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষেরা। জীবনের তাগিদে আইনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ট...
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শৃঙ্খলমুক্ত গণতন্ত্রের ক্রমবিকাশ ধারায় এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, 'শৃঙ্খলমুক্ত হয়ে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে আম...
9
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) ঢাকা এবং বিএসএমএমইউ , ঢাকা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২০১২-১৩ অর্থ বছরে ৫৫ কোটি ৭৪ লক্ষ ৬৩ হাজার ৬২৯ টাকা লোপাট হয়েছে বলে অডিট আপত্তিতে অসন্তোষ প্রকাশ করে দায়ীদের শাস্তির সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠক...
6
'এই চরত কারেন্ট আইসপে কোনো দিন চিন্তা করি নাই। চরত কারেন্ট দিয়া শেখ হাসিনা দেখে দেইল। হামরা মরি যাওয়ার পর যদি বাপ-দাদাক যায়া এই কথা (বিদ্যুতের সংযোগ নেওয়া) কই ওমরা বিশ্বাসে করবার নয় চরত কারেন্ট আসছে।' প্রত্যন্ত চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগের সুযোগ পেয়ে এভাবেই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রহ্মপুত্র নদের রলাকাটার চরের বাসিন্...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পারিক স্বার্থে যোগযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশ দু'টির মধ্যে ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া আন্তঃসীমান্ত রুটগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, 'আমাদের যোগাযোগ বাড়াতে হবে। যদি দু'দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, তবে ভারতের উত্...
9
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ির বাবুর্চি এবং নিরাপত্তাকর্মীসহ চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; তবে প্রতিমন্ত্রী সুস্থ আছেন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই এতথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, আমার বাসার সহকারী মিঠু যখন বললো বাবুর্চি মুসা আর চারজন নিরাপত্...
6
প্রেমিক একজন প্রেমিকা দুজন। বিয়ের কার্ডও ঠিক সেভাবেই ছাপানো হলো। ভালোবাসার মানুষকে কেউ ছাড়তে চায় না। তাই বলে এক প্রেমিককে বিয়ে করবেন দুই প্রেমিকা। চলছে বিয়ের আয়োজন। কার্ডে পাত্রীর নামের জায়গায় রয়েছে দুজনের নাম। অবাক হলেও সত্য ঘটনাটি ঘটেছে ভারতের ছত্রিশগড়ে। চান্দু মৌর্য নামে এক ব্যক্তির প্রেমে পড়ে দুজন মেয়ে। বিয়ের সম...
3
আফগানিস্তানের পানশির উপত্যকায় তালেবান বাহিনী এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেওয়া স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম 'আল-জাজিরা' এ খবর দিয়েছে। তিনি বলেন, "আমরা যখন গোলবাহারে পৌঁছলাম, সেখানে অনেক ধোয়া দেখতে পাচ্ছিলাম। সেখানকার নিয়ন্ত্রণে রয়েছে তালেবানই। তারা কয়েক মিনিট অ...
3
চলমান একাদশ সংসদ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। রোববার দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডস্থ নিজ বাস ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানান তিনি। এ্যানি জানান, এ বিষয়ে তিনি রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে লি...
6
শীতের আগমনে যশোরের অভয়নগরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা। এ বছর লেপ-তোশক তৈরির উপকরণের দাম বেশি থাকায় ক্রেতার সংখ্যা কম বলে জানিয়েছেন লেপ-তোশক ব্যবসায়ীরা। তবে শীতের তীব্রতা বাড়লে চাহিদা বাড়বে বলে আশা করছেন তাঁরা।গতকাল শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া বাজারে বিভিন্ন বেডিং আর কটন হাউসের দোকানগুলোতে গিয়ে দেখা য...
6
হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এই কারণে পূর্ব নির্ধারিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হতে পারেননি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল বলেন, আজ বুধবার জাতীয় প্রেস ক্ল...
6
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি মূল্যপদ্ধতিতে ২০০৯ সাল থেকে ১০ বছর ধরে বাংলাদেশ প্রবৃদ্ধিতে বিশ্বে শীর্ষ স্থান অধিকার করে আছে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার অর্থমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে 'স্পেকটেটর ইনডেক্স' শীর্ষক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ কথা বলেন।২৯ আগস্ট প্রকাশিত ওই প্রতিবে...
0
নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বুধবার তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, 'নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন...
9
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অনির্বাচিত সরকার কোনো আইন পাস করতে পারে না। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সরকার নির্বাচন কমিশন আইন পাস করতে যাচ্ছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ...
6
গানে উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন ভারতে ছিলেন কক্সবাজারের সন্তান সমরজিৎ রায়। পেয়েছেন পণ্ডিত ডি বি পালুস্কার অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা। গুণী অনেক শিল্পীর সান্নিধ্য সমৃদ্ধ করেছে তাঁকে। শুদ্ধ গান চর্চার স্বপ্ন নিয়ে শুরু করেছেন গানের স্কুল। সিনেমার গানের পাশাপাশি তৈরী করছেন নিজের মৌলিক গান। গতকাল গাইলেন 'সুবীর নন্দী স্মরণ...
2
শিউলি ফুটছে চারদিকে। কোথাও কোথাও দেখা যাচ্ছে কাশের বন। নীল আকাশ যদিও কালো মেঘে ঢাকা, তারপরও বোঝা যাচ্ছে সময়টা শরৎকাল। আবহাওয়া বেশ মনোরম বটে। কিন্তু করোনা, ডেঙ্গু, জ্যাম আর আফগানিস্তান মিলিয়ে মাঝে মাঝেই বেতাল হয়ে উঠছে সময়। ঠিক যেন দীর্ঘ লয়ের বৈতালিক গান।ঘটি না ডুবলেও পুকুরের নাম কেন তালপুকুর কিংবা তালগাছ কেন এক পায়েই দা...
4
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে এখন ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। বিএনপিকে মানুষ হৃদয় থেকে গ্রহণ করেছে। ডা: শাহাদাত হোসেনকে সরকার অন্যায়ভাবে জেলে বন্দী করে রেখেছে। সে জেল থেকেই নির্বাচনে প্রার্থী হয়েছে। মানুষের ভালোবাসায় ডা: শাহাদাতে...
6
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এক সন্ত্রাসবিরোধী অভিযানে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। জেলার মেনধর মহকুমায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত সেনা সদস্যের একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং একজন সৈনিক বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এ জানিয়েছে।...
3
'কার বাসায় যান, কখন যান, কিসের জন্য যান, কি নির্দেশনা চান? কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের দলীয় সরকার, সেই দলের আমি জেলা সভাপতি। আমার কথা শুনবেন না, শুনবেন খুনিদের কথা? সেটা শোনা যাবে না।' পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও সহকারী কমিশনারের (ভূমি) উদ্দেশে সোমবার বিকালে এক সমাবেশে এভা...
6
'পানামা পেপারস' নথি ফাঁসের জের ধরে রোববার নিজের ছয় বছরের আয়কর বিবরণী প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি ২০১৪-১৫ সাল পর্যন্ত ২ লাখেরও বেশি পাউন্ড আয়ের বিপরীতে কর দিয়েছেন ৭৬ হাজার পাউন্ড। 'পানামা পেপারস'খ্যাত পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান 'মোসাক ফনসেকার' ফাঁস হওয়া নথিতে তার প্রয়াত পিতার অফশো...
3
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী ইউনাইটেড লেদার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।আজ বুধবার দুপুর ১২টায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বাবুল মিয়া আজকের পত্রিকাকে জানিয়েছেন।বাবুল মিয়া বলেন, দুপুর ১২টায় আমরা আগুনের খবর পাই। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্...
6
রংপুর -৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। জাতীয় পার্টির চেয়া...
9
সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এসবিএফ) নির্বাহী পরিচালক মি. সু উই-চিয়েহ গতকাল রবিবার এফবিসিসিআই নেতাদের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে এ আগ্রহ দেখান। এসবিএফ-এর ১১ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল বর্তমানে তিন দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। এরা এনভা...
0
ইতালির প্যানটেলিরিয়া দ্বীপে টর্নেডোর আঘাতে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার আঘাত হানা এই টর্নেডোয় আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় এলাকাজুড়ে তাণ্ডব চা...
3
ফুটবল মহলের ধারণা-নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেষমেশ বার্সেলোনায় থেকে গিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। অনেকে এও বলছেন, শরীরটাই যা মেসির রয়েছে বার্সায়, না হলে হৃদয়টা অন্য কোথাও। না হলে নতুন মৌসুমের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও সভাপতি জোসেফ মারিয়া বার্তিমিউর বিপক্ষে কথা বলছেন কী করে মেসি? মেসি সম্প...
12
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সব আপত্তিকর বক্তব্য সম্বলিত ভিডিও-অডিও রেকর্ড অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অডিও-ভিডিও সরাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামীকালের মধ্যে আদালতে জানাতে বলা হয়েছে। সামাজিক যোগ...
6
রূপকথার মতো আয়োজন করে বিয়ে করলেন প্রিয়াঙ্কা। মার্কিন গায়ক নিককে বিয়ে করে পুরো বলি পাড়াই যেন মাতিয়ে দিলেন বিয়ের আয়োজনে। পাঁচদিনের রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিয়ের আয়োজন। বলা যায় বিয়ের পালা শেষ। এবার পালা মধুচন্দ্রিমায়। বিয়ের পরের বিশেষ এ সময়টা কোথায় কাটাতে যাচ্ছেন নিকিয়াঙ্কা জুটি? মজার বিষয় হচ্ছে নিজের বিয়ের হল...
2
হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন হেফাজতের নেতাকর্মীরা। নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভে ৫ নেতাকর্মী নিহতের প্রতিবাদে আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে সকাল ...
9
১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জা 'ব্যক্তিত্বহীনদের দিয়ে দেশে কল্যাণকর পরিবর্তন আনা সম্ভব নয়' মন্তব্য করে বলেছেন, কোলবালিশ দেশের উপকারে আসে না; তার জন্য লাগে ভালো নেতা। আমার এসব উচিৎ কথায় আমাদের বড় বড় নেতারা আঁতকে ওঠেন। এটা কী ধরনের রাজনীতি! কাদের মির্জা মঙ্গলবা...
6
তিনশো বছর ধরে জাপানের ছোট্ট দ্বীপ ওকিনোশিমায় বসবাস করেন শুধুমাত্র পুরুষরা। পুরুষদের সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করে এই দ্বীপে পা রাখতে হয়। তাই নারীদের প্রবেশাধিকার নেই এই দ্বীপে। কিন্তু এই নগ্নতাকেই শেষপর্যন্ত স্বীকৃতি দিল ইউনেস্কো। এই স্বীকৃতির পর দ্বীপটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। নাবিকদের জীবনের সুরক্ষার জন্য এই দ্...
5
যান্ত্রিক ক্রটির কারণে শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে দুবাই-সিলেট-ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ফলে ওই বিমানের ঢাকাগামী ২৩ জন যাত্রী আটকা পড়েন ওসমানী বিমানবন্দরে। ৭ ঘণ্টা পর তাদের বিকল্প বিমানে ঢাকা নেওয়া হয়। বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় ...
6
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৯ জন। শনিবার বিকেল তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়। নিহতদের পাঁচজন একই পরিবারের সদস্য। এরা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছন...
6
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে নৌকা প্রতীকে জয়ীড. এ কে আবদুল মোমেনকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন ফোবানার নির্বাহী চেয়ারম্যান মীর চৌধুরী এবং মহাসচিব জাকারিয়া চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. খন্দকার মনসুর এবং সেক্রেট...
4
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাস্টমসের গুদামে রক্ষিত বিভিন্ন প্রকারের মালামাল ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কাস্টমস কম্পাউন্ডের ভেতরে পুড়িয়ে ও মাটিচাপা দিয়ে এসব মালামাল ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে বিড়ি, সিগারেট, বাজি, কসমেটিক্স সামগ্রী, কয়েল, কারেন্ট জাল, তামাকের গুড়া, বিস্কিট, প্লাস্টিক স...
6
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক প্রতিবন্ধী নেতার বিরুদ্ধে প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎসহ যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে প্রতিবন্ধীদের একটি পক্ষ। গত রোববার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার সামনে থ্রি স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বহিষ্কৃত সভাপতি শহিদ শেখের বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারী প্রতিব...
6
চাঁন মিয়ার নির্দিষ্ট কোন পেশা নেই। গুলিস্তানের আশপাশের এলাকায় চুরি-ছিনতাই করাই তার মূল কাজ। চুরি-ছিনতাইকে কেন্দ্র করে একই এলাকার আরেক নামকরা ছিনতাইকারী ল্যাংড়া রাসেলের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। পথের কাঁটা ল্যাংড়া রাসেলকে মিথ্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা করে চাঁন মিয়া। চরে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে বেছে নেন এক প...
6
যশোরের চৌগাছার ৪ ইউনিয়নের ১২টি কমিউনিটি ক্লিনিক ও একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে করোনা টিকার ২য় ডোজ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১২ হাজার ৩০০ ব্যক্তিকে এ টিকা দেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর ও যাত্রাপুর কমিউনিটি ক্লিনিক, স্বরূপদাহ ইউনিয়নের খড়িঞ্চা...
6
গত শনিবার সকালে ঢাকার রাস্তায় উত্ত্যক্ত ও হয়রানির শিকার হয়েছেন রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। লতা সমাদ্দার গণমাধ্যমের কাছে বলেছেন, 'আমি হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম, হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা শ্মশ্রুশোভিত একজন "টিপ...
6
বাংলাদেশ নৌবাহিনীকে ধীরে ধীরে 'বায়ার নেভি' থেকে 'বিল্ডার নেভি'তে পরিণত করা হবে বলেদৃঢ় সংকল্প ব্যক্ত করেছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান-২০১৫ পরিদর্শন এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন,'বাংলাদেশ নৌবাহিনীকে ধ...
6
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। এএফপি'র প্রতিবেদন অনুসারে, শুক্রবার (২৯ এপ্রিল) দেশটির শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, "বিশ্ব একটি 'ছোট গ্রামে' পরিণত হয়েছে এবং যথাযথ কূটনৈতিক সম্পর্ক প্রতিটি দেশের সমস্যা সমাধানে...
3
হাসপাতালের মূল ফটকের দুই পাশেই আছে ব্যাটারিচালিত অটোরিকশার দুটি স্ট্যান্ড। এদিকে মূল সড়কটি দেড় থেকে দুই ফুট উঁচু। আর দুই পাশের স্ট্যান্ডের কারণে মূল সড়ক থেকে আসা কোনো যানবাহন কমপ্লেক্সের ভেতর থেকে দেখতে পারেন না চালক এবং রোগীরা। এতে বিড়ম্বনার শিকার হচ্ছেন তাঁরা।ফলে নির্বিঘ্নে চলাচল করতে পারেন না এখানে আসা রোগী ও তাঁদের...
6
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোই হোক রাজনীতির ব্রত। আমাদের এ মন্ত্রে দীক্ষিত থাকতে হবে। আমাদের স্বপ্ন থাকবে মানুষের কল্যাণে বঙ্গবন্ধু যেভাবে কাজ করেছেন, শেখ হাসিনা যেভাবে কাজ করছেন সেভাবে আমরা কাজ করবো। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক ম...
6
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে এবার ছুরি মেরে এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পের বি-১০ নম্বর ব্লকের মসজিদের পাশে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম ইউসুপ আলী (৫৫)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে বা...
6
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জামিনের ১০ দিন পর উজির মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল। এ ঘটনায় উজির মিয়ার পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে তীব্র যানজট স...
6
শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। সোমবার এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানদের মধ্যে ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন সরকারের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার। শুদ্ধাচার পুরস্কার প্রদান ন...
6
মাত্র এক বছর আগেই তাদের বিয়ে হয়ে ছিল। রুশ সুন্দরীর সঙ্গে বিয়ের খবর দেশে ছড়াতেই সমালোচনার ঝড় ওঠে। কিন্তু সুন্দরীর রূপের ছটাই বিভোর রাজা সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সিংহাসন ছেড়ে ছিলেন। কিন্তু এক বছর কাটতে না কাটতেই এবার সেই সুন্দরী স্ত্রী রিহানা ওকসানা ভোয়েভোদিনাকে তালাক দিলেন মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ। ক...
3
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। এসময় বার্কলে বলেন, 'বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসিসি সহায়তা দেবে। আমরা বাংলাদেশকে তিনটি ক্ষেত্রে সহায়তা করবো- কোচিং, আম্পায়ারিং এবং উইকেট বা পিচ উন্নয়নে।' এ স...
6
নেত্রকোনায় গত কয়েক দিনের শীতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যদিও গতকাল থেকে শীতের তীব্রতা কিছুটা কমেছে। শীতে অনেকে ঘর থেকে বের না হলেও কাজের সন্ধানে নিম্ন আয়ের মানুষদের ঠিকই বের হতে হচ্ছে খুব সকালে।সরেজমিনে শহরের মালনী সাতপাই, চকপাড়া, বারহাট্টা রোড, তেরী বাজার ও মোক্তারপাড়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ছিন্নমূল লোকজ...
6
ময়মনসিংহে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও তাঁদের পরিবারের মধ্যে ৫ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ জন শ্রমিকের মধ্যে ১০টি চেকের মাধ্যমে এই অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক এনামুল হক।সুবিধাভোগীদের মধ্যে সাতজন শ্রমিকের চিকিৎসা বাবদ ৫ লাখ টাকার চেক, দুজন শ্রমিকের সন্তানের উচ...
6
নিজেদের কর্মপরিধির বাইরে গিয়ে সব বিষয়ে বিবৃতিদান টিআইবি'র অভ্যাসে পরিণত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংসদীয় কমিটিতে অংশীজনদের সাথে নিয়ে গণমাধ্যমকর্মী আইন পরিমার্জন-পরিবর্ধন হবে। এটা টিআইবি'র কোনো বিষয় না। এ সত্ত্বেও বিবৃতি দিয়ে তারা বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করছে, যা এ প্রক্রিয়ায়...
6
গত ১৬ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি ও লাঠি চার্জের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্য দুঃখ প্রকাশ করেন।বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, 'আমাদের প্রিয় বিশ্ববি...
6
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের ম...
6
চিত্রনায়িকা পপি ১৫ দিন ধরে করোনার সাথে লড়ছেন। তিনি খুলনার নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিচ্ছেন। আজ শুক্রবার রাত সাড়ে ১০টায় মুঠোফোনে পপি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। দুপুরে ভীষণ দুর্বলতা দেখা দিয়েছিল, ভয় পেয়েছিলাম। এখন অনেকটা বেটার। জ্বর নেই। গলাব্যথা ও কাশির...
2
২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ছয় জন জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন ও এজাহারের বাইরে থাকা ছয়জনের মধ্যে পাঁচজনসহ মোট ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়। পলাতক রয়েছেন আরও তিনজন। অভিযোগপত্রে ৬০ জনকে সাক্ষী করা হয়েছে।...
6
বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌপথে কানেকটিভিটি বাড়াতে দিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) এর ২১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সেই সঙ্গে সচিব পর্যায়ের এবং ইন্টার গভর্নমেন্টাল কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে যোগ দিতে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল মঙ্গ...
6
বরগুনার পাথরঘাটায় করোনার টিকা নিতে গিয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক খালেদ মাহমুদ আরিফ। পাথরঘাটা উপজেলার সদর ইউনিয...
6
গণপূর্ত অধিদপ্তরের ৬টি পদে ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২৫ মার্চে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর আবেদনের নিয়ম: আগ্রহীরা ://.../ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর ...
1
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলার এক নম্বর আসামি বিএনপি নেতা মকবুল হোসেন গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিস্তারিত আসছে...
6
বিদ্যমান আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের মেয়াদ বৃদ্ধির আর কোনো সুযোগ নেই। কারণ, তাঁর বয়স ৬৫ বছর ছুঁই ছুঁই। বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী, ৬৫ বছর বয়স হয়ে গেলে আর কেউ গভর্নর থাকতে পারেন না। তারপরও সরকার তাঁকে আরেক দফায় গভর্নর পদে রাখতে চাইছে।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুধু ফজলে কবিরকে আবার নিয়োগ ...
0
সারা দেশে করোনা ভাইরাসের টিকা দেবার জন্য কত টাকার ভ্যাকসিন কেনা হয়েছে তা জাতীয় সংসদে জানাতে পারলেন না স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (৫ জুন) জাতীয় সংসদে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী কোভিড টিকা কেনার খরচ কত তা জানাতে পারেননি। এ সময় জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ...
4
প্রত্যেক ওয়ার্ড যে ময়লা-আবর্জনা-বর্জ্য থাকবে, সংগ্রহকারীরা এখন সন্ধ্যা ছয়টা থেকে বাসা-বাড়ি-গৃহস্থালী থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য এই অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) চলে আসবে। এসব এসটিএস থেকে রাত ১০ টা থেকে ময়লা-আবর্জনা আমরা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাব। সুতরাং রাস...
6
পাকিস্তানশাসিত কাশ্মীর পাকিস্তানেরই বলে মন্তব্য করেছেন ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং সেখানকার রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ। তার মতে,পাকিস্তানের সঙ্গে কথা না বললে কাশ্মীর সমস্যার সমাধান হবে না।ফারুকের মতে, জম্মু-কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে স্বায়ত্তশাসন প্রয়ো...
3
অভিনব পদ্ধতিতে শিশুর শরীরে হার্ট প্রতিস্থাপন করে নজির গড়লেন আমেরিকার ডিউক ইউনিভার্সিটির গবেষকরা। মাত্র ছয় মাসের এক শিশুর শরীরে অন্যের হার্ট এমনভাবে প্রতিস্থাপন করা হয়েছে, যে তা একদম নিজের হার্টের মতোই স্বাভাবিক ছন্দে কাজ করে চলেছে। 'ফরেন বডি' ভেবে নিয়ে 'নতুন' হার্টটিকে প্রত্যাখ্যান করেনি। আর এই সফল অস্ত্রোপচারের জন্যই...
5
কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশালাকৃতির মৃত একটি তিমি। শুক্রবার দুপুরে মৃত তিমিটি দেখতে পায় স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, জোয়ারের পানি নেমে গেলে সৈকত তীরে মৃত তিমিটি দৃশ্যমান হয়। তিমির মুখের দিকের অংশ পচে গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে কোন কারণে মৃত্যুর পর সাগরে ভাসতে ভাসতে এটি কক্সবাজার উ...
6
বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস। এসব উদ্যাপনের একদম সময় নেই বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের। এখন তিনি 'আ থার্সডে'র প্রচারণায় ব্যস্ত। কিন্তু ভালোবাসা দিবসটি কীভাবে কাটালেন তিনি? গত বছর চলচ্চিত্র পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি। তাঁদের বিয়েতে আত্মীয়স্বজন ছাড়াও ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। বিয়ের পর প্রথম ভালোবাসা...
2
রাজধানীর কাঁটাবনে বিভিন্ন দোকানে থাকা পাখি ও প্রাণির প্রতি কোন ধরনের অবহেলা বা নির্দয় আচরণ যেন না হয় সেজন্য দোকান মালিকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ রবিবার বিকালে কাঁটাবনে পাখি ও বিভিন্ন প্রাণির দোকান সরেজমিন পরিদর্শন করে তিনি এ নির্দেশনা দেন। বিডি প্রতিদিন/আরাফাত
6
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানব শরীরে জীবাণুনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি প্রধান জীবাণুনাশক নির্মাতা প্রতিষ্ঠান। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে জীবাণুনাশক ব্যবহারের পরামর্শ দেয়ার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এই সতর্কবাণী দিয়ে...
3
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টের স্টেজ ১০-এ অংশ নিয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার চতুর্থ দিনে আজ বড় এক চমকই দিয়েছে রাঙামাটির প্রদীপ্ত চাকমা। বিকেএসপির অষ্টম শ্রেণিপড়ুয়া এই কিশোর হারিয়ে দিয়েছে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা মালয়েশিয়ার খায়রুল আনোয়ারকে। দুই বছর আগে নেদা...
12
জার্মানির করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে গেছে। কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও এই হার বেড়েছে। এমন পরিস্থিতিতে দেশটির অর্থমন্ত্রী ওলাফ শোলজ সতর্ক করে বলেছেন যে, মে মাসের আগে বিধিনিষেধ (লকডাউন) শিথিল করার কোনো সম্ভাবনা নেই। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জার্মানি করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করছে। দেশটিতে এখন করোনা...
4
রোগ-বালাই, অনাবৃষ্টি, দফায় দফায় ঝড়-বৃষ্টি এবং শ্রমিক সংকটে বগুড়ায় নষ্ট হয়েছে তিন হাজার ১৪৫ বিঘা জমির ধান। এতে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন বগুড়ার কৃষকেরা। ধানের ব্যাপক ফলন হওয়া সত্ত্বেও লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না এবার। লক্ষ্যমাত্রার সর্বোচ্চ ৮০ শতাংশ পূরণ করা সম্ভব বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।খোঁজ নিয়ে জ...
6
রাশিয়া, নাভালনিচিকিৎসার দাবিতে অনশনে বসতে যাচ্ছেন জেলে থাকা রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি গতকাল বুধবার জানিয়েছেন, তাঁর পিঠে ব্যথা, পায়ও অসাড় হয়ে গেছে। খবর রয়টার্স।আড়াই বছরের কারাদণ্ডপ্রাপ্ত নাভালনি বর্তমানে রাশিয়ার একটি কুখ্যাত কারাগারে রয়েছেন। ২০১৪ ...
3
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে শুক্রবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। এদিকে, ধর্মঘটের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন পরিবহণ শ্রমিক-মালিকদের একাংশের নেতারা। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আস্তে পারেননি নেতারা। শনিবার (৬ নভেম্বর) স্...
6
গ্রিন রোডের বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে গিয়েছিলাম হঠাৎ করেই। একটি ছোট শিশুকে নিয়ে এক মা এসেছেন অনেক দূর থেকে। ওর থ্যালাসেমিয়া রোগ আছে। তাই রক্ত দিতে হবে। এ ধরনের রোগীদের রক্তে লোহিত কণিকা কমে গেলেই রক্ত নেওয়ার দরকার হয়। এই শিশুকে রক্ত দিতে হয় ২৫ দিন পর পর। ওর নাম তুয়া।তুয়াকে যেখানে রাখা হলো, সেখানে অভিভাবকদের...
6
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নয়া মোড়। গলায় বেল্ট দিয়ে শ্বাসরোধ করে সুশান্তকে খুন করেছে বন্ধু সিদ্ধার্থ, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেতার বাবার আইনজীবী। অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক যুক্তিও দিয়েছেন তিনি। আইনজীবী বলেন, ঘটনার দিন সুশান্তের ঘর খোলার জন্য চাবিওয়ালা এসেছিলেন। তিনি লক খোলার পর ওই ব্যক্তিকে গেট পর্যন্ত ছ...
2
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণের সময় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে...
1
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন তার মেয়ে মির্জা শামারুহ। এরই অংশ হিসেবে শনিবার বিকেলে পৌর শহরের শান্তিনগরে ধানের শীষের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। বক্তব্যে মির্জা শামারুহ বলেন, 'আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭০ বছর বয়সেও আপনাদের জন্য লড়াই করে যাচ্ছ...
6
কুমিল্লার নানুয়ার দিঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেন। একই সঙ্গে হনুমান মূর্তির গদা উঠিয়ে নেওয়ার কথাও বলেছেন। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইনসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল এসব স্বীকার করেন বলে কুমিল্লার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তবে কেন বা কার নির্দেশে ইকবাল এই ...
6
বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) শুক্রবার বাদ আসর এ উপলক্ষে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে স্যার আবেদের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা অংশ নেন। ব...
6
বিজরী বরকতুল্লাহ। অভিনেত্রী ও নৃত্যশিল্পী। দুরন্ত টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'বাবা থাকে বাসায়'। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে- ''বাবা থাকে বাসায়' নাটকের প্রেক্ষাপট কী নিয়ে? শিশুতোষ গল্প অবলম্বনে নাটকের কাহিনী সাজানো হয়েছে। গল্পের দুই চরিত্র ভাষা ও উদয়। প্রতিদিনই নিত্যনতুন সমস্যার মুখোমু...
2
বিডিআর বিদ্রোহের সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতির কাছে সন্দেহজনক দাবি করে বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের ...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবিলায় আমাদের সবাইকে সাবধান হতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজের, পরিবারের সদস্যদের এবং প্রতিবেশির সুরক্ষা প্রদান। কাজেই ভিড় এড়িয়ে চলুন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ঘরে ফিরে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে গরম পানির ভাপ নিন। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকার ইতোমধ্যে ১৮-...
6
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেস। বয়স মাত্র ১৪ বছর। এরই মধ্যে দুইবারের কোপা লিবার্তাদোসের শিরোপা জয়ী ক্রুজেইরোর সঙ্গে চুক্তি করেছেন। মেন্ডেসের ১৯ বছর না হওয়া পর্যন্ত তিনি ক্রুজেইরোর সঙ্গে থাকবেন। শুক্রবার (৫ এপ্রিল) দুইপক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। গেল বছর পর্যন্তও মেন্ডেস এই ক্লাবে অস্থায়ীভাবে...
12
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানিয়েছেন, গুপ্তহত্যার শিকার বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদে পরিচালিত একটি গবেষণা কেন্দ্র থেকেই সর্বপ্রথম ইরানের জনগণের জন্য করোনাভাইরাসের টেস্ট কিট উৎপাদন করা হয়েছিল। জেনারেল হাতামি ফাখরিযাদেকে করোনাভাইরাসের বিরুদ্ধে দেশের বৈজ্ঞানিক আন্দোলনের পথিকৃৎ বলে উল্লেখ করে...
3
নরসিংদীর বেলাবতে গাছ কাটতে গিয়ে কাটা গাছের নিচে চাপা পড়ে আবু রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চরউজিলাব ইউনিয়নের চর উজিলাব গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু রায়হান চরউজিলাব পূর্বপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে ও চুক্তিভিত্তিক গাছ কাটার শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু রায়হান কিছুদিন ধরে ...
6
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ফেস অ্যাপে ছবি এডিট করে পোস্ট করার জোয়ার। এই অ্যাপটির মাধ্যমে বর্তমান অবস্থার ছবি বৃদ্ধ বয়সের করে পোস্ট করেছেন অনেকেই। বাকী থাকছেন না শোবিজ অঙ্গনের তারকারাও। অনেক তারকাকেই দেখা যাচ্ছে 'ফেস অ্যাপ' ব্যবহার করে বয়স বাড়াচ্ছেন। বয়স বাড়ানো সেই ছবি পোস্ট করছেন ফেসবুকে। আবার অনেকে ভক্তরা তাদ...
2
ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক লর্ডসের মাঠে। সেখানেই প্রথম দিনের ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা। সেখানেই ম্যাচ নিয়ে নানা প্রশ্ন উঠে আসতে থাকে। প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন হঠাৎ করে স্যালুট করে বসলেন রোহিত শর্মা, যা দেখে হতবাক অনেকেই। অনেকে নতুন ...
12
পেরোতে হবে ১০ কিলোমিটার দূরত্বের কঠিন বাধা। নড়াইলের চিত্রা নদীতে দূরপাল্লার সাঁতরা নেমে নৌবাহিনীর প্রতিপক্ষদের কাছে কঠিন বাধা পেলেন ফয়সাল আহমেদ। তারপরও সব বাধা পেরিয়ে ১০ কিলোমিটার দূরপাল্লার জাতীয় সাঁতারে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল।নড়াইলের চিত্রা নদীতে আজ শেষ হয়েছে শেখ রাসেল ১৮তম জাতীয় দূরপাল্লা সাঁ...
12
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোনো রকম উসকানির ফাঁদে পা না দিয়ে সব রকম সহযোগিতা করার জন্য নেতাকর্মীসহ সবার কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, 'দেশে উন্নয়নের বিপ্লব ঘটে গেছে। পদ্মা সেতু দৃশ্যমান হয়ে গেছে। দেশ নিশ্চিতভাবে নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে। স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযো...
9
প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় যাঁরা নিজেকে এগিয়ে রাখতে চান, তাঁদের জন্য মাসিক ম্যাগাজিন 'চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব' বাজারে আসছে। প্রথমা প্রকাশন থেকে বের হওয়া এই মাসিক ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যা সোমবার থেকে সারা দেশে পাওয়া যাচ্ছে। দাম ২০ টাকা। এবারের সংখ্যাটিতে বিশেষভাবে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 'চলতি ঘট...
1