text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ইতিহাস গড়েছেন আরব আমিরাতের হাজ্জাজ আল-মানসুরি। কারণ তিনিই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম আরব। আট দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে ৩ অক্টোবর পৃথিবীতে ফেরেন তিনি। পরে রাশিয়া থেকে শনিবার আবুধাবি পৌঁছান। সেখানে হাজ্জাজকে বিরোচিত সংবর্ধনা দেওয়া হয়। তাতে স্বয়ং উপস্থিত ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন যায়েদ আল-নাহ...
3
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদেরই ভোট দেবে, কারণ এক দেশকে আমরা দেশকে বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে; জনগণের ওপর আমাদের আস্থা আছে। মঙ্গলবার বিকেলে গণভবনে অনুষ্ঠিতআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন,করোনা সংকটে বিভ...
6
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নে দুটি খাল খননে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে অর্ধকোটি টাকা ব্যয়ে পুনর্খনন করা হচ্ছে খাল। তবে খননের পর পাড়ে উঠছে না ন্যূনতম মাটি। দায়সারাভাবে খাল পুনর্খননের পর তা কোনো কাজেই আসবে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।জানা গেছে, ২০২১-২২ অর্থব...
6
ভেন্টিলেটর যন্ত্রের সফল প্রোটোটাইপ বা নমুনা তৈরির প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে দেশ। লাগাতার গবেষণা ও উন্নয়নের (আরএন্ডডি) মধ্যদিয়ে বানানো দেশীয় কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থার প্রোপোটাইপ যান্ত্রিক বিবেচনায় সঠিকভাবে কাজ করছে। এখন মানব দেহে স্থাপনের পর সফলতা আসলেই উৎপাদনের কাজটি শুরু হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ওয়াল্টনের তৈরি এ...
11
আগামীকাল মঙ্গলবার বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮ তম জন্মবার্ষিকী। প্রত্যেক বছরই তাঁর জন্মদিন উপলক্ষে সাগরদাঁড়িতে মধুমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু মহামারি করোনার কারণে এবার মধুমেলা অনুষ্ঠিত হচ্ছে না।জানা যায়, আগামীকাল মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা নির্ব...
6
দেশে ১২ হাজার ৫৯২টি লাইসেন্সবিহীন ওষুধের দোকান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার সংসদে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, ২০২১ সালের আগস্ট পর্যন্ত শনাক্তকৃত ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকান ১২ হাজার ৫৯২ টি। লাইসেন্সবিহীন দ...
6
বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে শুক্রবার রাতে আরও অন্তত নয় জন নিহত হয়েছে। এ মাসের প্রথম দিকে অভিযান শুরু হবার পর কথিত 'বন্দুকযুদ্ধে' নিহতের সংখ্যা এখন প্রায় ৭০। শুক্রবার দিনের বেলায়ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযানের খবর পাওয়া গেছে। তবে গবেষক ও মানবাধিকার কর্মীরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদক নিয...
6
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্থগিত ক্রিকেট টুর্নামেন্ট ২০ ডিসেম্বর শুরু হচ্ছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ এ তথ্য জানায়।জানা যায়, এ দিন সকাল সাড়ে ৯টায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যকার খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্...
6
সিদ্ধিরগঞ্জে উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের প্লাস্টার পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাঠদান চলাকালে ছাদের প্লাস্টার ভেঙে কয়েকজন শিক্ষার্থীর মাথায় পড়ে। এসময় ৩য় শ্রেণির ছাত্র মো. তুষার আহমেদের মাথা ফেটে যায়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। স্কুলের প্রধান শিক্ষিকা...
6
গাজীপুরের কাপাসিয়া উপজেলার মোহাম্মদ হাবিবুর রহমান আইয়ুবের ছেলে মোহাম্মদ তায়েব (১৮)। সপরিবারে তারা থাকেন ইউক্রেনে। তায়েবের পড়াশোনা ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে। চলমান যুদ্ধে তিনি ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন। তায়েবের চাচা মোহাম্মদ রাসেল ইতালি প্রবাসী। তিনি গত জানুয়ারিতে দেশে এসেছেন। ঢাকা ট্রিবি...
6
গবেষকদের হাতে এসেছে ডাইনোসরের নতুন এক জীবাশ্ম। যা আগে কখনোই দেখা যায়নি। সম্প্রতি চীনের বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন নিখুঁতভাবে সংরক্ষিত একটি ডাইনোসরের ভ্রূণ। এটি ৭০ মিলিয়ন বছরের পুরানো বলে ধারণা করা হচ্ছে। চীনা জাদুঘরের নাম অনুসারে বেবি ইংলিয়াং নামে রাখা হয়েছে জীবাশ্মটির। শিশু ডাইনোসরের হাড়গুলি ছোট, ভঙ্গুর ও খুব কমই জী...
3
অর্থের বিনিময়ে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রীনল্যান্ড কেনার যে বাসনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছেন তা এবার সরাসরি প্রত্যাখ্যান করলেন দ্বীপটির মালিক দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। তিনি বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রীনল্যান্ড বিক্রি হবে না এবং এটিকে আমেরিকার কাছে বিক্রির করার...
3
যে কোনো প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনায় পরামর্শদাতা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত লেখক এবং কন্সালট্যান্ট বাংলাদেশি-আমেরিকান সুবীর চৌধুরী বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ড. জিম কিেসের ৫ সদস্যের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন। চলতি অক্টোবর থেকে এটি কার্যকর হয়েছে। এ কাউন্সিল কাজ করবে বিশ্বব্যাংকের এক্সিকিউটিভ লিডারশিপ টিমের উপদেষ্টা হ...
4
ভারতের দেশীয় শিল্প থেকে ২৭ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসি)। গত বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ এ ক্রয় অনুমোদন দেয়। নতুন সরকারের অধীনে পরিচালিত প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়ার ২০২০ সালের ...
3
ভুলে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ের নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়। প্রকৃত রিপোর্ট পজিটিভ; পরে ঠিক করা হয় বলে দাবি করেছেন করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক প্রফেসর ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে...
6
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দল নির্বাচনে জয়লাভ করলে খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে তিনি উল্লেখ করেন। বুধবার (২২ জুন) ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি'র নেতৃত্ব নিয়ে প্রশ্ন ...
9
রাজনৈতিক স্বার্থের জন্য যারা দেশের জনগণকে প্রতিপক্ষ বানায় তাদের বর্জনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের শিশুদের মেধা বিকাশের জন্য নানামুখী কর্মপরিকল্পনা করছেন, ঠিক তখন বিএনপি শিশুদের ওপর পেট্রোল বোমা ছুড়ে মারে, তাদের আগুনে পুড়...
9
কক্সবাজারের টেকনাফে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ট্রলারঘাট এলাকা থেকে ওই ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক। তিনি বলেন, গোপ...
6
পাঁচদল নিয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বসতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-২০। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে হয়েছে খেলোয়াড় ড্রাফট। কোচিং স্টাফদের পরিকল্পনা এবং লটারিতে ওঠা নাম অনুযায়ী দল গড়েছে ক্লাবগুলো। ওই পাঁচদলের মধ্যে বেক্সিমকো ঢাকার প্রধান কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ কোচ সু...
12
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রলীগ সভাপতি সেলিনা আক্তার শেলীর বিরুদ্ধে নতুন আবাসিক হলের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আহত শিক্ষার্থী নুসরাত জাহান বাঁধনের বড় ভাই আমিনুল ইসলাম বলেন, 'আমার বো...
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিমুক্ত না হলে বিআরটিসি লাভের মুখ দেখবে না। লাভের গুড় এখানে পিঁপড়ায় খেয়ে ফেলে। লাভের গুড় যখন পিঁপড়ায় খেয়ে ফেলে, তখন লোকসান ছাড়া কিছুই হবে না। যারা ওপরে আছেন ভাগাভাগি তারাই করেন। বিআরটিসিকে লাভজনক করতে হবে। এর জন্য আমি সবার সহযোগিতা চা...
6
লম্বা, সুদর্শন, তারপর আবার সরকারি চাকরিজীবী। যে কোনো নারীর মন জয় করার জন্য সবই তার রয়েছে। এমন এক ভারতীয় পুলিশ অফিসারের ছবি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাকে এতোটাই সুদর্শনের সঙ্গে তুলনা করা হচ্ছে যে, ভারতীয় গণমাধ্যমের খবর, মধ্যপ্রদেশের এই পুলিশ অফিসারকে দেখলে বহু মেয়ের রাতের ঘুম উড়ে যাব! নাম শচীন অতুলকার।...
5
কাজী জারিন তাসনিম নুহা। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে ১৭ মার্চ থেকে দেশের অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো তার স্কুলও বন্ধ হয়ে যায়। শুরু হয় নুহার 'গৃহবন্দি' জীবন। ছোট ভাই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের দ্বিতীয় শ্রেণিপড়ূয়া ফাইয়াজ রহমানকে নিয়ে প্রথম দিকে...
6
ভারতে জ্বালানি মূল্য চার বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পাওয়ায় প্রথমবারের মতো সোমবার মুম্বাইয়ে পেট্রোলের মূল্য ৯১ রুপি, রান্নার এলপিজি গ্যাসের মূল্য ৫০০ রুপি ছাড়িয়ে গেছে।রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল সংস্থার মূল্য বিবরণীতে বলা হয়, পেট্রোলের মূল্য লিটার প্রতি ২৪ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৩০ পয়সা বেড়েছে।দিল্লীতে এযাব...
3
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করে...
6
করোনাভাইরাসকে থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এরইমধ্যে তিনি বাড়িতে ফিরে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইটে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তিনি জানান, করোনা থেকে মুক্ত হলেও আরও কিছুদিন বাড়িতেই আইসোলেশনে থাকবেন।
12
ইসরায়েল দাবি করেছে, পরমাণু অস্ত্র তৈরি থেকে ইরান আর মাত্র ৬০ দিন দূরে রয়েছে। আর এ কারণে ইরানকে থামাতে তেহরানে হামলার পরিকল্পনাও প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের চিফ অব আর্মি স্টাফ আভিভ কোহাভি ইরানের পরমানু স্থাপনায় আক্রমণ সংক্রান্ত সম্প্রতি একটি মন্তব্য করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। খবর আলজাজিরার। সম্প্রতি এক ইন...
3
বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে এক নারী কর্মচারীর ঘুষ চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি একটি মামলার নকল তোলার জন্য এক হাজার টাকা ঘুষ দাবি করেন মনির হোসেন নামে এক সেবাপ্রত্যাশীর কাছে। অভিযুক্ত নারী রেখা রাণী মণ্ডল দ্রুত বিচার ট্রাইব্যুনালের অফিস সহকারী। বরিশাল নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা মনির হো...
6
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারের কাজ করছে উদ্ধারকারী জাহাজ হামজা ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যাত্রীদের বর্ণনায় উঠে এসেছে, তলা ফুটো হয়ে পানি উঠাই ফেরিডুবির মূল কারণ। বুধবার সকাল পৌনে ১০ট...
6
সুড়ঙ্গের ভেতর বিমান উড়িয়ে বিশ্বরেকর্ড করেছেনইতালির এয়ার রেস প্রতিযোগী ও স্টান্ট পাইলট দারিও কোস্তা। প্রায় পৌনে দুই কিলোমিটার(১ হাজার ৭৩০ মিটার) লম্বা সুড়ঙ্গের ভেতর বিমান উড়িয়ে এ রেকর্ড করেন তিনি। তুরস্কের ইস্তাম্বুল শহরে এই ঘটনা ঘটেছে। গত ৪ সেপ্টেম্বর অস্ট্রিয়ান কোম্পানি রেডবুল তাদের ফেসবুক পেজে দারিও কোস্তার এই দুঃসাহ...
3
টাঙ্গাইলের নাগরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষণকারী ও ধর্ষণে সহায়তাকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার অভিযুক্ত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতা তরুণীর জবানবন্দি এবং ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে বলে পুলিশ ন...
6
চার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গেদুরাজ যুবরাজ আব্দুল আলিম দুধরাজকে (৬১) গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল শুক্রবার বিকেল ৪টায় আশুলিয়ার শ্রীপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। আজ শনিবার দুপুরে র্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা মাজহারুল ইসলাম এ তথ্য জানান।গাজীপুর, সাভার ও আশুলিয়া এলাকায় গেদুরাজ ও ত...
6
ভারতের কলকাতায় ১৮ মে থেকে শুরু হবে এএফসি কাপের 'ডি' গ্রুপের ম্যাচ। ভারতের দুই প্রতিপক্ষ এটিকে মোহনবাগান, গোকুলাম কেরালা ও মালদ্বীপের মার্জিয়া স্পোর্টসের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সুখবর পেয়েছে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস। বসুন্ধরার হয়ে এএফসি কাপে খেলতে এখন আর কোনো বাধা নেই সাবেক নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলের।গত ব...
12
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদ্যাপনকে স্মরণীয় করার লক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাবান্ধা জিরো পয়েন্টে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ও বিএসএফ ১৭৬ ব্যাটালিয়নের যৌথ আয়োজনে এই প্যারেড অনুষ্ঠিত...
6
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে 'হৃদয় রাজ্যে' নামে একটি বই প্রকাশ করেছিলেন বিপাশা হায়াত। তাতে অভিনেত্রী লিখেছেন, 'ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল রং নিয়ে নাড়াচাড়া করা। রং দেখলেই মাথার ভেতরে কোথায় যেন সবকিছু এলোমোলো হয়ে যেত। তারপর যখন আরেকটু সময় গেল, দেখলাম এর পাশাপাশি আরেকটি বিষয়ের প্রতি আমি ভীষণভাবে ফ্যাসিনেটেড-অভিনয়।'পরবর্...
6
ঢাকা: 'আমি পাইলাম ,আমি ইহাকে পাইলাম'-কাল পাল্লকেলেতে কি এই অনুভূতি হচ্ছিল মুমিনুল হকের?টেস্ট সেঞ্চুরির স্বাদ নাকি অন্য সব সেঞ্চুরির চেয়ে আলাদা। মুমিনুল এই স্বাদ পেয়েছেন ১০ বার, যেটি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি।তবুও এই সেঞ্চুরি নিয়েই বুক চিরে একটা দীর্ঘশ্বাস ঠিকই বেরিয়ে আসত তাঁর। দেশের বাইরে একটা সেঞ্চুর...
12
জয়পুরহাটে এক ঘণ্টার জন্য পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব পালন করল জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত মাহিরা।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার কাছ থেকে প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করে নুসরাত মাহিরা।এ সময় সে এ জেলাকে একটি ধর্ষণ...
6
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ মঙ্গলবার সকালে তীব্র হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সেভাবে মাঠে দেখা যায়নি। যদিও গতকাল রাতে একই সংঘর্ষের সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। একদিকে যখন পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, ঠিক তখনই পুলিশের এমন অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।শেষ পর্যন্ত জব...
6
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অভিনেত্রী শার্লিন চোপড়া। এছাড়াও একাধিকবার তিনি দাবি করেছেন, তিনিই প্রথম মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখাকে রাজ কুন্দ্রার বিষয়ে তথ্য দিয়েছিলেন। তার জেরেই নাকি পর্নো কাণ্ডে গ্রেফতার হয়েছেন শিল্পা শেট্টির স্বামী। জেরার মুখে বসার আগে মুম...
2
মেহেরপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেকের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। মানববন্...
6
রাজাকারের সন্তানেরাসহ দেশের সবারই সমান অধিকার পাওয়া উচিত বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।তিনি বলেছেন, 'মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের সন্তানেরা বাংলাদেশে চাকরি পাবে না। আমি তাঁর সঙ্গে একমত না। আমরা যে দেশকে সৃষ্টি করেছি, সেই দেশের সন্তানেরা সমঅধিকার পাবে।'কাদে...
9
অবুঝ দুটি শিশু। একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটির বয়স সাত বছর আর মেয়েটির পাঁচ। মা-বাবার মৃতদেহ গত বুধবার রাতে দাফন করেছে পুলিশ। মা-বাবা যে আর কোনো দিন ফিরে আসবে না। তাদেরকে আর আদর কবে না। সে বিষয়টি এখনো বোঝে না কোমলমতি শিশু দুটি।শোকে স্তব্ধ বাড়ি ভর্তি মানুষের মধ্যেও দিব্যি ছোটাছুটি করছে শিশু দুটি। খেলনা নিয়ে করছে খেলাধুলা...
6
বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে নারীদের আঁচল দিয়ে বেঁধে রাখতে বলেছেন তিনি। কাদের মির্জা বলেছেন, 'আমাদের কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করতে গেলে নারীদের আঁচল দিয়ে ওইসব পুলিশকে বেঁধে রাখবেন। পরে যা হওয়ার তা হবে। তাদের বিরুদ্ধে নারী চরিত্র হননের মামলা দেবো। আসামি ধরতে ...
6
আগামী ১০ দিন তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কারিগরি কারণে ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এই সমস্যা থাকবে।আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি কারণে গ্যাসের স্বল্প চাপ থাকতে পা...
6
বৃস্পতিবার রাত ১১টায় ঢাকার শ্যামলী থেকে 'এনা পরিবহনের' বাসে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা করেন সাংবাদিক আবদুর রাজ্জাক সরকার। ৩৪০ কিলোমিটার দূরের এ গন্তব্য সড়কপথে যেতে সর্বোচ্চ ৯ ঘণ্টা সময় লাগে। অথচ শুক্রবার রাত ৮টায় তিনি ছিলেন রংপুরে। ২১ ঘণ্টায় যেতে পেরেছেন ৩০০ কিলোমিটার। ঘণ্টায় গতিবেগ ১৪ কিলোমিটার! আবদুর রাজ্জাক সরকারের...
6
যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান এবং কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত বেকারভাতা সহ 'ছয় দফা' দাবিতে দীর্ঘ এক বছর রাজপথে আন্দোলন করেছেন দেশের উচ্চশিক্ষিত বেকার দৃষ্টি প্রতিবন্ধীরা। আন্দোলন সংগ্রামের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন সব সরকারি দপ্তরের দ্বারস্থও হয়েছেন তারা। কিন্তু আশ্বাস পেলেও মেলেনি কার্যকর স...
6
বিস্ফোরণ ও বিশৃঙ্খলার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লা সরকারি সিটি কলেজ নামের ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কেন্দ্রের বাইরে তিনটি হাতবোমা ফাটানো হয়। এ সময় দুই কাউন্সিলর প্রার্থীর সম...
9
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রধান সড়কসহ গ্রামের অলিগলির সড়কগুলো দাপাচ্ছে কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর। এতে নষ্ট হচ্ছে রাস্তা, ঘটছে প্রাণহানি। প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো ব্যবস্থা না নেওয়ায় হরহামেশায় রাস্তায় চলছে এসব ট্রাক্টর। তবে উপজেলা প্রশাসন বলছে, এসব অবৈধ গাড়ি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই ...
6
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ছোট-বড় বিভিন্ন ধরনের এক লাখ ৫৩ হাজার ৩২৭টি যানবাহন পারাপার হয়েছে। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে ৩৪ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এর ফলে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৯ লাখ ৯৯ হ...
6
প্রশ্ন: আগের তুলনায় এবারের দক্ষিণ আফ্রিকা সফরটা কি ভিন্ন মনে হচ্ছে?মুমিনুল হক: আগের মতোই মনে হচ্ছে। ভিন্ন কিছু মনে হওয়ার কী আছে?প্রশ্ন: বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাতে ওয়ানডে সিরিজ জিতল, তবু ভিন্ন মনে হচ্ছে না?মুমিনুল: ভিন্ন কিছু মনে হচ্ছে না। কারণ, ওয়ানডের জায়গায় ওয়ানডে, টেস্টের জায়গায় টেস্ট।প্রশ্ন: কিন্তু ওয়...
6
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এরই মধ্যে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাণহানি অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিকানের-গৌহাটি এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় দোমোহনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ইতোমধ্যেই আহত অবস্থায় ৪০ ...
3
'ব্যাংকাসুরেন্স' শব্দটিকে অপরিচিত শোনালেও দেশে এ নিয়ে প্রস্তুতি চলছে কয়েক বছর ধরে। বিশ্লেষকদের মতে, এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত হলে বিমা খাতে নতুন ধারার সূচনা হবে।এর ফলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা আসবে। আর তাতেই বিমার প্রতি গ্রাহকের আস্থা দৃঢ় হবে। ব্যাংকের সঙ্গে ইনস্যুরেন্সের সিস্টেম চালু থাকলে, অ্যাকাউন্ট থেকেই প্রিমিয়া...
6
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, করোনা নিয়ে সরকার শুরু থেকেই কোনো গুরুত্ব দেয়নি। সরকার যদি গুরুত্ব দিত তাহলে আজকের এই পরিস্থিতির হতো না। করোনাকালীন সম্মুখযোদ্ধা বিশেষ করে চিকিৎসক, নার্স, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রণোদনার আওতায় নিয়ে আসা জরুরি। কিন্তু সরকারের স্বাস্থ্য ম...
6
কানাডার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মারটা মর্গান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে গ্লোবাল নিউজ। পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, উপমন্ত্রী মারটা মর্গানের দেহে করোনা ভাইরাসের মৃদু উপসর্গ দেখা দেয়ায় তিনি চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে...
4
ন্যূনতম বয়স-সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮-এ অনুস্বাক্ষর করতে যাচ্ছে সরকার। দেশে সবচেয়ে বেশি পরিমাণে শুঁটকি প্রক্রিয়াকরণ হয় কক্সবাজার জেলা সদর ও মহেশখালী উপজেলায়। সেখানে যে ১৫ হাজার শ্রমিক কাজ করেন, তার মধ্যে ২০ শতাংশই শিশু। শুঁটকি প্রক্রিয়াজাত করার কাজটিকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ বলে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে বলা হচ্...
0
ফরিদপুরের সালথা উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়েছে বখাটেরা। এ ঘটনার পর ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পুলিশ এক বখাটেকে গ্রেফতার করেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সম্প্রতি সালথার লক্ষণদিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের...
6
আপনি একটি লটারি কিনলেন। তবে এ থেকে খুব বেশি আশা না থাকায় কবে ড্র হবে সে খবরও রাখলেন না; টিকিটের কথাও ভুলে গেলেন। হঠাৎ অন্য কাজ করতে গিয়ে টিকিটটি খুঁজে পেয়ে ফলের সঙ্গে মিলিয়ে দেখলেন ২ কোটি ডলার জিতে গেছেন। কেমন হবে ব্যাপারটা?সম্প্রতি ঠিক এমনটিই ঘটেছে কানাডার ম্যানিটোবার নাগরিক জেরি নটের সঙ্গে। কয়েক মাস আগে কেনা একটি লটা...
3
জমিতে গরুর ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে বিলাইছড়ি উপজেলার কুতুবদিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গ্রাম পুলিশ ও এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন কুতুবদিয়ার গ্রাম পুলিশ দীপংকর তংচঙ্গ্যা (২৮) ও কলেজ শিক্ষার্থী শ্রীকা...
6
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনীতির সম্ভাব্য ক্ষত মোকাবিলায় সরকার ইতিমধ্যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। এর পুরোটাই যাবে ছোট-বড় ব্যবসায়ীদের কাছে ঋণ হিসেবে। প্যাকেজের কোনোটাই কোনো অনুদান নয়, ব্যাংকগুলো ভালো গ্রাহকদের বেছে বেছে এই ঋণ দেবে। ঋণের সুদের কিছু অংশ সরকার বহন করবে এবং বাকিটা ওই গ্রাহককে দিতে হবে...
0
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই দফা রিমান্ড শেষে প্রযোজক নজরুল ইসলাম রাজের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার ত...
6
বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা-সমালোচনা থাকছেই। সম্প্রতি এই আইনে গ্রেপ্তারের পর কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আবারও সোচ্চার হয়েছে সবাই। বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। আর এই আইনটির অপপ্রয়োগ বন্ধের জন্য কিছু পরিবর্তন আসছে বলে জানানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন ব্য...
6
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বাস্তবায়নাধীন দুই প্রকল্পে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ফ্লাড (ইসিসিসিপি-ফ্লাড) প্রকল্পে প্রোগ্রাম অফিসার (এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ) এবং প্রোগ্রাম অফিসার (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) পদে কর্মকর্তা নেওয়া হবে। পদগুলোতে ৬ ফেব্রু...
1
নানা বিতর্কে জড়িয়ে গেলেও কঙ্গনা রানাওতই বলিউডের কুইন। এ বছর জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এবার পদ্মশ্রী সম্মাননাও গ্রহণ করলেন মনিকর্ণিকা খ্যাত এ অভিনেত্রী। সোমবার রাষ্ট্রপতি ভবনে তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবছর পদ্মশ্রী পেয়েছেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী আদনান সামিও। এছাড়া বলিউ...
2
হাজারো টগবগে যুবক, কাঁধে সাধের ক্যামেরা। কক্সবাজারের লাখ লাখ পর্যটকদের ছবি তুলে তাতের রুটি রোজগার। সমিতি থেকে ঋণ নিয়ে ৬০ হাজার টাকা দিয়ে চট্টগ্রাম থেকে ক্যামেরা কিনেছেন দুলাল মিয়া। কোন প্রশিক্ষণ ছাড়াই ক্যামেরা চালিয়ে প্রতিদিন সে ৫০০- ৭০০ টাকা রোজগার করে। আর তা দিয়ে সংসার চালান। বাসায় মা, স্ত্রী ও ছয় বছরের এক মেয়ে। সবার...
6
করোনা ভাইরাসের তান্ডবে গত মার্চ মাস থেকে দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। দীর্ঘ ৭ মাস পর ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো আয়োজন করা হয় বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্ট। দুদিন আগে টুর্নামেন্টের পর্দা নেমেছে। যেখানে শান্ত একাদশের বিপক্ষে বেশ দাপটে খেলে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহ একাদশ। তবে বিসিবি প্রেসিডেন্টস কাপে ব্যাটস...
12
আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে। অন্যদের নিয়ে তাদের কথা বলা হাস্যকর। আজ রোববার সকালে খুলনা সড়ক জোনের অধীনে দুটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভ...
9
ঢাকা: আইপিএল খেলে ভারত থেকে দেশে ফিরে নিয়মমতো কোয়ারেন্টিনে থাকায় দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের আনোয়ারুল বলেছেন, ভারত থেকে যাঁরা আসছেন, তাঁরা সবাই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকছেন। এমনকি...
12
ভারতের মহারাষ্ট্রের পালঘরের কয়েকজন মৎস্যজীবী সম্প্রতি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। তাদের জালে বেশ কিছু ঘোল মাছ ওঠে। আর তা দিয়েই ভাগ্য বদলে যায় তাদের। কোটি টাকায় নিলাম হয় সেই মাছ। অন্যান্য মাছের মতোই দেখতে, মুখের দিকে সোনালি আভার এই মাছ কেন এত দামি? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর এবং মালয়েশিয়-এই সব দেশে এই ম...
5
ভারতের ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে ভয়াবহ আগুনে সাতজনের মৃত্যু হয়েছে গতকাল শনিবার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, মর্মান্তিক এই ঘটনা শর্ট সার্কিট থেকে আগুন লেগে হয়েছে। তবে তদন্তের পর পুলিশ জানিয়েছে যে এটি দুর্ঘটনা নয়। প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করে পুলিশ দাবি করেছে যে ওই বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা শর্ট সার্কিটের কারণে হ...
3
এবার অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় সারাদেশের ২৮ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাসে করেনি। অবশ্য জেএসসি ও জেডিসিতে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৬৭টি বেড়েছে। একই সঙ্গে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৫টি। এবার ৯ হাজার ৪৫০ স্কুল ও মাদ্রাসার...
6
মৌলভীবাজারের জুড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক স্থাপনের সম্ভাব্যতা যাচাই রিপোর্ট অনুমোদন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় রিপোর্টে কিছু পর্যবেক্...
6
আগামী ছবি ক্রিকেট নিয়ে করতে চলেছেন খ্যাতনামা পরিচালক আর বাল্কি। এই ছবিতে এক বাঁহাতি ব্যাটসম্যানের ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চন। নায়কের পর এত দিন ছবির নায়িকার সন্ধানে ছিলেন বাল্কি। এমন এক নায়িকার সন্ধানে ছিলেন, যাঁর খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ ও ভালোবাসা আছে। বিশেষ করে, ক্রিকেটের প্রতি জ্ঞান ও ধারণা আছে। এত দিনে তাঁ...
2
হৃতিক রোশন ও সুজান খানের ১৪ বছরের সংসার ভেঙেছে ২০১৪ সালে। বিচ্ছেদের দীর্ঘ সময় পরও তাঁদের মধ্যে বন্ধুত্ব অটুট। দুজনই তাঁদের সন্তানের মা-বাবার দায়িত্ব পালন করেন। একসঙ্গে ঘুরতেও বের হন। প্রায়ই একে অন্যের পোস্টে মজার মজার মন্তব্য করেন। হৃতিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোচনায় আসেন সুজান। তবে এবার সাবেক স্বামীক...
2
চীনে দম্পতিরা তিন সন্তান নিতে পারবেন, এমন সিদ্ধান্তে দেশটিতে অনলাইনে বিতর্কের ঝড় উঠেছে। চীনা সরকারের এ নীতি গ্রহণ অনেক দেরি হয়ে গেল কি না, এ নিয়ে চলছে আলোচনা। দেশটিতে সন্তান জন্মের হার কমে যাওয়ায় গত সোমবার নতুন পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করে চীনা সরকার। অবসর গ্রহণের বয়সসীমাও বাড়ানোর ঘোষণা দেওয়া হয় একই দিন। এ সিদ্ধান্ত...
3
বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ। জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। তিনজনের মধ্যে এজাহারভুক্ত হাসান ও চন্দনকে সাত দিন করে আর সন্দেহভাজন নাজমুল হাসানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, বুধবার ব...
6
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ অবস্থায় ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের প্রতিবেশী দেশ পোল্যান্ডে ঢোকার পরামর্শ দেওয়া হচ্ছে...
6
দেশের সব জেলখানায় কয়েদিদের শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যানিংয়ের মাধ্যমে বায়োমেট্রিক ডাটা পদ্ধতি চালু করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো: আতাউর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও কারা মহাপরিদর্শককে এ বিষয়...
6
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 'করোনার কারণে দেশ, সারা পৃথিবী অচল হয়ে গিয়েছিল। এ কারণে আমাদের সাংগঠনিক কার্যক্রম সবকিছু বন্ধ ছিল। রোজা ও ঈদের পর দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারের পতন ঘটানো হবে। দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা, মানুষের কথা বলা, ভোটের অধিকার, গণতন্ত্রের শাসনব্যবস্থা কায়েম ...
6
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে দুদিন আগে ছুটির আবেদন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি মূলত যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য এ আবেদন করেছেন। তাই সাকিবের ছুটির আবেদন মঞ্জুর করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচা...
12
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জো বাইডেন তার জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। ২০১৬ সালে প্যারিস জলবায়ু চুক্তি সইয়ে মুখ্য ভূমিকা ছিল জন কেরির। সোমবার রাতে বাইডেন তার পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নাম প্রকাশ করেন। এতে জো বাইডেনের মন্ত্রিসভায়পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব...
3
তিস্তা নদীর পানি বেড়ে গঙ্গাচড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। চরাঞ্চল ও তীরবর্তী এলাকার প্রায় এক হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও প্রায় দেড় হাজার পরিবারের আসবাবপত্র, মালামাল ও গৃহপালিত পশুপাখি পানিতে ভেসে গেছে।পানির তোড়ে রংপুর-বুড়িমারী সড়ক ভেঙে গেছে। বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। এ ছাড়া গান্নারপাড় গ্রামে তিস্তার ডান তীর প্র...
6
বেড়াতে গিয়ে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা জীবনের ঝুঁকি নিয়ে টেকনাফে ফিরতে শুরু করেছেন। শনিবার সকাল থেকে ৮টি স্পিড বোট ও ১০টি কাঠের ট্রলার নিয়ে দুপুর পর্যন্ত ৫'শ পর্যটক টেকনাফে পৌঁছেন। পর্যটকরা জানিয়েছেন, সেন্টমার্টিনে আরও হাজার খানেক পর্যটক আটকে রয়েছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে ৩নং সতর্ক সংকেত দেওয়া হ...
6
নাটোরের গুরুদাসপুরেজমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় ভাতিজা সোহাগ চাচা নুরেন বক্সকে ছুরিকাঘাত করে। বাধা দিতে এলে নুরেন বক্সের শ্যালক আব্দুলও হ...
6
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী পশ্চিমপাড়ায় রুবিনা খাতুন (২২) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার পর তার স্বামী পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর রুবিনার মৃত্যু হয়। পারিবারিক কলহের জের ধরে তাকে পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। রুবিনা খাতুন সদর উপজেলার...
6
ইতালিতে গাড়িতে আগুন দেওয়ার সময় ২২ বছর বয়সী বাংলাদেশি এক যুবককে হাতেনাতে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শক্রবার দেশটির বাণিজ্যিক শহর মিলানের বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গভীর রাতে দু'টি গাড়িতে আগুন দেওয়ার সময় তাকে আটক করা হয়। তবে এখনো যুবকের বিস্তরিত পরিচয় প্রকাশ করেনি দেশটির প্রশাসন। জানা যায়, করোনায় রেডজোন মিলানের বি...
4
কালবৈশাখীর তাণ্ডবে গতকাল বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় পৌনে ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি ঝড়ের কবলে পড়ে। দুটি ফেরি দিক হারিয়ে প্রায় সোয় এক ঘন্টা পর ঘাটে পৌছে। ঝড়ে র্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় দৌলতদিয়ার ৩ এবং ৭ নম্বর ঘাট বন্ধ রয়েছে। ঘাটে শত শত গাড়...
6
প্রখর রোদের মধ্যে রিকশায় যাত্রী নিয়ে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎই পথের মাঝে রিকশা থামিয়ে লাঠিতে ভর দিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। ঘটনার আকস্মিকতায় প্রথমে খেই হারিয়ে ফেললেন ওই বৃদ্ধা, পরে তিনিও ওই যুবকের মাথা-শরীরে হাত বুলাতে বুলাতে কাঁদতে শুরু করেন। এরপর যুবকটি পথের ধারে বৃদ্ধাকে বসিয়ে ...
4
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধনের অনুষ্ঠানে ১৭ মার্চ শুভেচ্ছা বক্তব্য দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ কথা বলেন। সাক্ষাতে তারা ...
6
পাবনা-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আযম সুজার (৭৯) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে ঢাকার বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। রোববার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসভবনে তিনি মারা যান। ১৯৪১ সালে পাবনা জেলার ফরিদপুরের খাগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ...
6
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে রবিবার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ ১২ জনের মৃত্যু হয়। তবে আগেরদিন শনিবার মারা যান ১৩ জন। এছাড়া গত জুন মাসের ৩০ দিনে মোট মৃতের সংখ্যা ছিল ৩৫৫ জন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী ...
4
ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা এখন আলোচিত নাম। বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর সিনেমা করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। ভক্তরা তাঁকে 'লেডি সুপারস্টার' বলে ডাকেন। জনপ্রিয় এই অভিনেত্রীর নতুন ছবি মুক্তির দিনক্ষণ ঠিক হলো এবার। আগস্টের ১৩ তারিখ ডিজনি হটস্টার প্লাসে প্রচার শুরু হবে 'নেত্রিকান' নামের ছবিটি। নয়নতারার ৬৫ নম্বর ছ...
2
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজার থেকে ফৈনপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় ইটের সলিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় গর্তের। দুর্ভোগ নিয়ে চলাচল করে মানুষ ও যানবাহন।গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর অধিকাংশ স্থানে ইটের কোনো অস্ত...
6
ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৪-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। হারের পর ম্যানসিটির বিপক্ষে জেতা কঠিন বলে বলছেন ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক।পেপ গার্দিওলার ম্যানসিটিকে গ্রহের সেরা দল বলছেন রাংনিক। ম্যাচশেষে ম্যানইউ কোচ বলছেন, 'আমি মনে করি না, ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করে...
12
সরকারি চাকরিবিধি ভেঙে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদনের অভিযোগ উঠেছে বগুড়ার শেরপুর পৌরসভার সচিব ইমরোজ মুজিবের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৯ মে) বিকালে শহর বিএনপির নেতা ও পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েলের সঙ্গে ঢাকায় গিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ওই বিএনপি নেতা নিজ...
6
কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম জসিম উদ্দিন (৩৫)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার বাসিন্দা মোনতাজ মিয়ার ছেলে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা...
6
ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা রপ্তানি সাময়িক বন্ধ করেছে ভারত। বুধবার (২৫ মার্চ) রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিজেদের দেশের চাহিদার যোগান দিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভারতের এই পদক্ষেপের ফলে ১৯০টি দেশে প্রভাব পড়তে পার...
3
মডেলিং, নাটক কিংবা সিনেমা- সব বিভাগে অভিনয় করার অভিনেত্রীদের একজন পিয়া বিপাশা। তবে জনপ্রিয়তার শীর্ষে নিজেকে নিয়ে যেতে না পারলেও তিনি শোবিজ অঙ্গনের আলোচিত এক নাম। সেটাও সকলের কম-বেশি জানা। তারপরও কথাটি যেহেতু উঠেছে একটু মনে দেয়া ভালো। বড় পর্দায় অভিনয়ের জন্য পরিচালক থেকে বা নায়ক থেকে কুপ্রস্তাব পাওয়ায় অনেক চলচ্চিত্র থেক...
2
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 'তারেক তারেক জিন্দাবাদ দিয়ে লাভ হবে না। আপনারা বরং চিলমারি থেকে টেকনাফ পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরেন, দেখেন জনগণের আন্দোলন কীভাবে গড়ে ওঠে।' জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আজ শনিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা ...
9
মার্কিন সিনেটর টেড ক্রুজ ও কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার করার ইচ্ছে প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি'র নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তারা এ কথা বলেন। বৃহস্পতিবার (১৯ মে) ঢাকায় প্রাপ্ত বাংলাদেশ দূ...
6
ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পোপ ফ্রান্সিস ইরাকের মুসলমান ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের সব শত্রুতা দূরে রেখে শান্তি ও ঐক্যের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার উভয় ধর্মের পবিত্র পুরুষ হিসেবে বিবেচিত নবী ইবরাহীমের জন্মস্থান উরে আয়োজিত এক আন্তঃধর্মীয় সমাবেশে এই কথা বলেন তিনি। দক্ষিণ ইরাকের প্রাচীন উর নগরীর ধ্বং...
3