text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
বাইডেন প্রশাসন তালেবানের সঙ্গে চুক্তির সব শর্ত লঙ্ঘন করায় তারা আবার সহিংস হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর ভরাডুবিতে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, নীতিনির্ধারকদের মতো মাইক পেন্সও বাইডেন প্রশাসনের নিন্দায় মুখর হয়েছেন। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'তালেবানের সঙ্গে চুক্তি ছিল, তারা যদি আমেরিকানদের কাউকে আক্রমন না করে তবে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেবে। চুক্তিতে বলা হয়েছিল, তালেবানরা সন্ত্রাসীদের আশ্রয় দেবে না আর দুই পক্ষ মিলে একটি নতুন সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে। কিন্তু বাইডেন প্রশাসন তা লঙ্ঘন করেছে। আর তা তালেবানদের আবারও সহিংস করে তুলেছে।' যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনায় মুখর সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেন, 'ইরানের জিম্মি সঙ্কটের পর থেকে আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে যা চলছে তা রীতিমত অপমানজনক।' | 3 |
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এর আগে গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৮ জনের মৃত্যু এবং ৫ হাজার ৮৬৯ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু ১১২ জন, ছিল চলতি বছরের ১৯ এপ্রিল।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরটি-পিসিআর, জিন এক্সপার্ট এবং র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৫৫৪টি সক্রিয় ল্যাবে ১৯ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাস পজিটিভ আসে ৪ হাজার ৩৩৪টি নমুনার ফল। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। যা গতকাল ছিল ২১ দশমিক ২২ শতাংশ।এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ২৯৫ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৮ লাখ ৮৫৪ জন।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। | 6 |
বলিউডের তারকাদের নিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের বিতর্ক বেরিয়ে আসে। সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন, এসব বিতর্ক নিয়ে অস্বস্তিতে পড়তে হয় তারকাদের। এমন বহু অস্বস্তিকর বিতর্কে জড়িয়েছেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনও। মডেলিং থেকে 'বিশ্বসুন্দরী'-র খেতাব। তারপর বলিউডের নায়িকা। দেশীয় গণ্ডি পেরিয়ে হলিউড। তা ছাড়িয়ে কান ফিল্মোৎসবের রেড কার্পেটে দাঁড়ানো। নিজের ক্যারিয়ারে বহু সোনালি মুহূর্ত দেখেছেন অমিতাভ বচ্চনের পূত্রবধূ। এসব অর্জনের মধ্যেও অস্বস্তিকর বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার। সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে এক সময় কম জলঘোলা হয়নি। শোনা যায়, ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালীর 'হাম দিল দে চুকে সানাম' ফিল্মে একসঙ্গে কাজ করার সময় ডেটিং করছিলেন তারা। ২০০১ সালে সে জুটি ভেঙে খানখান। তার আগে অবশ্য সালমানকে জড়িয়ে অস্বস্তিতে পড়েছেন ঐশ্বরিয়া। সালমানের বিরুদ্ধে তাকে ধোঁকা দেওয়া, শারীরিকভাবে হেনস্থার অভিযোগও করেছিলেন। যদিও তা মানতে নারাজ সালমান। ব্রেক-আপের আগে একবার নাকি রাত তিনটার সময় ঐশ্বরিয়ার অ্যাপার্টমেন্টের বাইরে চিৎকার-চেঁচামেচি করেছিলেন সাল্লু মিয়া। ঐশ্বরিয়ার দরজা ধাক্কাতেও অনেকে তাকে দেখেছিলেন বলেও দাবি। সালমান ছাড়া অজয়কে নিয়েও কম বিব্রত হননি ঐশ্বরিয়া। তখন সালমান অতীত। অভিষেকের সঙ্গে চুটিয়ে ঘরকন্না করছেন। একটি অনুষ্ঠানে অভিষেকের সামনেই ঐশ্বরিয়াকে এমনভাবে জড়িয়ে ধরেন অজয়, যা নিয়েও কম বিতর্ক হয়নি। পেজ থ্রি'র পাতায় ওই ছবি দেখে অনেকেরই মনে হয়েছিল, ঐশ্বরিয়াকে চুমু খাচ্ছেন অজয়। অমিতাভের সঙ্গে তিনি নাকি 'ডেটিং' করছেন। কানাঘুষায় এমনও শুনেছেন ঐশ্বরিয়া। একটি বলিউডি ইভেন্টে দু'জনের ছবি ভাইরালও হয়েছিল। বিতর্ক তো খ্যাতনামীদের জীবনের অঙ্গ। অনেকে এমন কথা বলতেই পারেন। তবে অস্বস্তিতে পড়লে কার ভাল লাগে বলুন তো? ফের অস্বস্তিতে পড়েন ঐশ্বরিয়া। এবার অবশ্য প্রতিবেশী দেশের সাবেক প্রেসিডেন্টকে জড়িয়ে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নাকি ঐশ্বরিয়াকে ১০ কোটি রুপি দিয়েছিলেন। ২০০৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালীন তার বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পারর্ফম করার জন্যই ওই টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া। এ দাবি নাকি করেছেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ। ওই 'ঘটনা'র সময় পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চ্যাট শো করতেন মাসুদ। ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি, ওই চ্যাট শোয়ে এ কথা বলেছেন তিনি। জারদারির একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তিনি জানতে পারেন যে পাক প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে এক রাতে নৃত্য পরিবেশনা করেন ঐশ্বরিয়া। সে জন্যই নাকি তাকে ১০ কোটি রুপি দেন জারদারি। সত্যি কি মিথ্যা তা জানা নেই। তবে মাসুদের দাবি ঘিরে পাকিস্তানের অনেকেই হতবাক। শোনা যায়, গোটা বিতর্কে মুখ না খুললেও তাতে আহত হয়েছেন ঐশ্বরিয়া। নিজের দাবি সত্ত্বেও এ নিয়ে কোনও প্রমাণ পেশ করতে পারেননি মাসুদ। ওই 'তথাকথিত অনুষ্ঠান'-এর কোনও ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর নাম করতে পারেননি তিনি। তবে চ্যাট শো-এ মাসুদ যে এ কথা বলেছেন, তার ভিডিও নিজেদের জিম্মায় রয়েছে বলে দাবি একটি ভারতীয় সংবাদমাধ্যমের। সূত্র: আনন্দবাজার বিডি প্রতিদিন/কালাম | 2 |
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহায়তায় রনি নামে উদ্ধার হওয়া ছয় বছর
বয়সের এক শিশুকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিল পুলিশ। মঙ্গলবার দুপুরে
শিশুটিকে গাজীপুর সদরের স্টেশন রোড তিস্তারগেট মহল্লার বাসিন্দা হাফেজ
আমিরুল ইসলাম ও শাহনাজ বেগমের কাছে হস্তান্তর করা হয়। রনি গত শুক্রবার
গাজীপুর থেকে হারিয়ে যায়। পরদিন সে কীভাবে সিরাজগঞ্জ শহরে এলো, সে বিষয়টি
এখনও জানা যায়নি। কয়েকজন দোকানদার সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মহল্লায়
রনিকে খুঁজে পেয়ে পুলিশে সোপর্দ করেন। উদ্ধার হওয়া শিশুটির ছবি সামাজিক
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরই সূত্র ধরে সদর থানা টঙ্গী ও গাজীপুর
থানা পুলিশের সঙ্গে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ যোগাযোগ করে অবশেষে রনির
পরিচয় নিশ্চিত করে। এরপর রনিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।
শিশুটিকে হস্তান্তরের সময় সদর থানার ওসি রফিকুল ইসলাম, উপপরিদর্শক তরিকুল
ইসলাম, আবু জাফর, সৌরভ কুমার দত্ত, রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ওসি
রফিকুল ইসলাম বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাহায্যে তার
মা-বাবার কাছে রনিকে ফিরিয়ে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। | 6 |
করোনাকালে সত্রাজিৎ দত্তের সঙ্গে গড়ে উঠে বন্ধুত্ব। অতঃপর বন্ধুর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে গ্রামের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে বন্ধু সত্রাজিৎ দত্তের গলা মালা দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। স্থানীয় একটি মন্দিরে ধর্মীয় রীতি-নীতি মেনেই অপর্ণা-সত্রাজিৎ দত্তের চার হাত এক করে দেন পুরোহিত ও দুই পরিবারের সদস্যরা। অপর্ণার বর তারই বন্ধু সত্রাজিৎ দত্ত। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানের এয়ারবাসে কর্মরত আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর্ণার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তার সহকর্মী এবং ভক্তরা শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন। জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এসময় বর-কনের পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। অপর্ণা ঘোষের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অপর্ণার সহকর্মী অভিনেতা ইরফান সাজ্জাদ। বিয়ে নিয়ে 'মৃত্তিকা মায়া'-খ্যাত এই অভিনেত্রী মুঠোফোনে কথা বললেন। তিনি বলেন, 'দোয়া চাই সবার কাছে। জীবনের নতুন ইনিংস শুরু করলাম। সবকিছু হুট করে হয়ে যাওয়াতে কাউকে কিছু জানাতে পারিনি। ইচ্ছে আছে আগামী বছরের মে মাসে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবো। শোবিজের সবাইকে বন্ধু-সহকর্মীদের আমন্ত্রণ জানাবো।' দুই বন্ধুর সুবাদে সত্রাজিতের সঙ্গে প্রথম আলাপ হয় অভিনেত্রীর। এরপর বন্ধুত্ব জমে যায়। তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়া প্রসঙ্গে অপর্ণা বলেন, 'ওর সঙ্গে কথা বলে মনে হয়েছে জীবনসঙ্গী হিসেবে যেমন মানুষকে খুঁজছি, ও ঠিক তাই। সরল ও নিরহংকার একজন ঠান্ডা মন-মানসিকতার মানুষ। খুব সহজে মানুষের সঙ্গে মিশে যেতে পারে।' | 2 |
বগুড়ার নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডে চাঁদাবাজদের মারপিটে এক ট্রাক চালক রক্তাক্ত হয়েছে। আহত ট্রাক চালক প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন। স্থানীয়রা জানায়, নন্দীগ্রাম পৌর শহরেরর রাস্তাঘাটে টোল আদায়ের জন্য পৌরসভা সাজ্জাদ হোসেন ঝিনুককে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৮ লাখ ১১ হাজার টাকায় ইজারা দেয়। ইজারা গ্রহণের নিয়মানুযায়ী মহাসড়কে চলাচলরত কোন যানবাহন থেকে টোল আদায়ের কোন বিধান নেই। তারপরও শনিবার বেলা ১১ টার দিকে বগুড়াগামী একটি ট্রাক স্থানীয় বাসষ্ট্যান্ডে পৌঁছলে টোল আদায়ের জন্য আটক করে ৩০ টাকা চাঁদা দাবি করে। এ সময় ট্রাক চালক রাজু আহমেদ (৩২) কেন চাঁদা দিতে হবে জানতে চাইলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ইজারাদারের লোকজন লাঠি সোটা দিয়ে মারপিট শুরু করলে ট্রাক চালকের মাথা ফেটে যায়। আহত ট্রাক চালক রাজু আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বলেন, মহাসড়কে টোল আদায়ের কোনো নিয়ম নেই। ইজারা শর্ত ভঙ্গ করে তারা টোল আদায় করেছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, আহত ট্রাক চালক মৌখিকভাবে অবহিত করেছে। লিখিতভাবে অভিযোগ দিলে নিয়মিত মামলা নেওয়া হবে। এদিকে ইজারাদার সাজ্জাদ হোসেন ঝিনুক বলেন, মহাসড়কে টোল আদায় করা হতো। এখন থেকে আর মহাসড়কে টোল উত্তোলন করা হবে না। বিডি প্রতিদিন/হিমেল | 6 |
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের ওপর টঙ্গী-আবদুল্লাহপুর সেতু ভেঙে যাওয়া অংশে চলছে সংস্কারকাজ। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে যান চলাচলের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল বন্ধ করে চলছে সেতু সংস্কার। গত দুই দিনের টানা বৃষ্টিতে সংস্কারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তাঁদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ দিনের মধ্যে এ সংস্কারকাজ শেষ হবে।সেতুটির কিছু অংশ ভেঙে যাওয়ায় কয়েক দিনে তীব্র যানজটে দুর্ভোগে পড়েন এ সড়ক ব্যবহারকারী কয়েক লাখ যাত্রী। তবে বিষয়টি সংবাদমাধ্যমে প্রচারের পর জানতে পেরে দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা ও পথ পরিবর্তন করে চলছে যানবাহন।গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, সেতুটিতে চলছে সংস্কারকাজ। সেতুটির ওপর ও নিচের অংশে সমানতালে চলছে সংস্কার।ঢাকাগামী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা থেকে টঙ্গী-আবদুল্লাহপুর সেতু পর্যন্ত যানবাহনের জটলা তুলনামূলক কম ছিল। তবে দেশের উত্তরাঞ্চলে প্রবেশের জন্য আবদুল্লাহপুর থেকে কামারপাড়া-টঙ্গী-মুন্নু গেট এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এ যানজটে দুর্ভোগ কমাতে গাজীপুর ও আশপাশের জেলাগুলো থেকে রাজধানীতে আসা অধিকাংশ যাত্রী রেলপথকেই বেছে নিয়েছেন।তানজিলা জোহোর রাজধানীর নিকুঞ্জে একটি বেসরকারি কোম্পানির প্রধান কার্যালয় চাকরি করেন। গাজীপুরের ধীরাশ্রম থেকে বাসে নিকুঞ্জ যাতায়াত করতেন তিনি। সেতু ভাঙায় দুর্ভোগ কমাতে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে বিমানবন্দর স্টেশনে যান তিনি। পরে বাসে যান কর্মস্থলে।গতকাল রাত আটটার দিকে টাঙ্গাইল থেকে বাসে করে আবদুল্লাহপুর এসেছেন হোসাইনুর রহমান মনির। তিনি বলেন, আশুলিয়া থেকে আবদুল্লাহপুর পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। আবদুল্লাহপুর থেকে কামরাপাড়া-টঙ্গী সংযোগ সড়কে গাজীপুরগামী গাড়ির চাপ বেশি থাকায় গত শুক্রবার থেকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁকে।টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, টঙ্গী থেকে ঢাকায় যেতে রেলে যাত্রীর সংখ্যা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে।শৌখিন পরিবহনের বাসচালক মিজান বলেন, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশে তেমন যানজট দেখা যায়নি। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে রাজধানীর হাউস বিল্ডিং থেকে কামারপাড়া পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে ২ ঘণ্টারও বেশি।ভেঙে যাওয়া সেতুর সংস্কার দ্রুতগতিতে চলছে। বেইলি সেতু দিয়ে ঢাকামুখী যানবাহনগুলো রাজধানীতে প্রবেশ করছে। গত দুই দিনের বৃষ্টিপাতে সংস্কারকাজ কিছুটা ব্যাহত হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী ১০ দিনের মধ্যে সেতু সংস্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিআরটি প্রকল্পের পরিচালক (এলিভেটেড অংশ) মো. মহিরুল ইসলাম খান।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের পরিদর্শক (টিআই) শাহাদাত হোসেন বলেন, 'মুন্নু গেট-কামারপাড়া সংযোগ সড়কে যানজট আছে। সোমবার সকালে ও সন্ধ্যার পর সড়কে গাড়ির চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।'গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের উত্তরাঞ্চলে যানবাহন টঙ্গী-আবদুল্লাহপুর বেইলি সেতু দিয়ে রাজধানীতে প্রবেশ করায় এ সড়কে যানজট কমে এসেছে। তবে মহাসড়কে বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর ট্রাফিক বিভাগ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের সদস্যরা সড়কের বিভিন্ন স্থানে কাজ করছে।উল্লেখ্য, গত বুধবার ভোরে টঙ্গী-আব্দুল্লাহপুর সেতুর কিছু অংশ ভেঙে যায়। এরপর ভাঙা অংশে স্টিলের পাত ফেলে সেতুর এক অংশ দিয়ে যান চলাচল শুরু হয়। তবে পরে অন্য অংশেও ভাঙন দেখা দিলে গত বৃহস্পতিবার থেকে যান চলাচল বন্ধ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। | 6 |
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় সুন্দরগঞ্জে চলছে সকাল সন্ধ্যা হরতাল। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বিক্ষুব্ধ জনতা বামনডাঙ্গা রেল স্টেশনে রেল লাইন অবরোধ করে লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছে। এছাড়া সকাল থেকেই এমপি লিটনের বাড়িতে আত্মীয় স্বজন ও দলীয় নেতা কর্মীসহ স্থানীয়রা তার লাশ দেখার জন্য ভিড় জমিয়েছেন। একই সাথে চলছে শোকের মাতম। পুরো সুন্দরগঞ্জ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল করছেন। সমস্ত দোকানপাট সকাল থেকেই হরতালের কারণে বন্ধ রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানিয়েছেন। | 6 |
চাঁদপুরে কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি (৫৫) নিজ বাসভবনে খুন হয়েছেন। সোমবার রাতে চাঁদপুর শহরের ষোলঘর পাকা মসজিদ এলাকার বাসভবন থেকে ফেন্সির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ফেন্সির ভাই ফোরকান খান বাদি হয়ে মঙ্গলবার চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় নিহতের স্বামী চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, তার দ্বিতীয় স্ত্রী জুলেখা ও অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অ্যাডভোকেট জহিরুল এবং মঙ্গলবার ভোরে চাঁদপুর শহরের নাজিরপাড়ার ভাড়া বাসা থেকে তার দ্বিতীয় স্ত্রী জুলেখাকে আটক করে। নিহত ফেন্সির ভাই ষোলঘর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাঈমুর রহমান খান বলেন, আমার বোন শাহিন সুলতানা ফেন্সি অ্যাডভোকেট জহিরুল ইসলামের প্রথম স্ত্রী। অ্যাডভোকেট জহিরুল ফেন্সির অনুমতি না নিয়ে ৫ বছর আগে জুলেখা নামে এক মেয়েকে বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্য চলছিল। এর জের ধরেই আমার বোন ফেন্সিকে অ্যাডভোকেট জহিরুল হত্যা করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।নিহত ফেন্সির আরেক ভাই ফোরকান খান বলেন, হত্যার আগে অ্যাডভোকেট জহিরুলকে কিছু লোকজন নিয়ে বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এর কিছুক্ষণ পরেই আমরা ফেন্সির হত্যার খবর পাই। এ ঘটনা অ্যাডভোকেট জহিরুল ইসলাম ছাড়া আর কেউ ঘটাতে পারে না।নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়রা জানান, শাহিন সুলতানা ফেন্সি তিন মেয়ে সন্তানের জননী। তার দুই মেয়ে দেশের বাইরে এবং এক মেয়ে কুমিল্লায় থাকে। অ্যাডভোকেট জহিরুল গোপনে আরেকটি বিয়ে করায় এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। অ্যাডভোকেট জহিরুল বেশির ভাগ সময়েই শহরের নাজিরপাড়ায় তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। দ্বিতীয় বিয়ে করার পর পারিবারিক কলহের জের ধরে প্রায় সময়ই জহির ফেন্সিকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। অ্যাডভোকেট জহিরুল ইসলামের ছোট ভাই নয়ন বলেন, তার ধারণা কেউ চুরি বা ডাকাতি করতে এসে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে অথবা ভাইয়ের দ্বিতীয় স্ত্রী এ খুনের সাথে জড়িত। চাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ ওলী জানান, খবর পেয়ে পুলিশ ঘরের দরজা খোলা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে খাটের সামনে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখে। মাথায় আঘাতের কারণে শাহিন সুলতানা ফেন্সি নিহত হয়েছেন বলে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা বলতে পারবে পুলিশ। এ ঘটনায় অ্যাডভোকেট জহিরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।ফেন্সি নিহত হওয়ার খবর পেয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল লতিফ, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা হতবাক। জেলা মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ জানান, নিহত ফেন্সি ছাত্রলীগ থেকে শুরু করে তিন দশকেরও বেশি সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। উল্লেখ্য, চাঁদপুরের ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি মহিলা আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়িকা হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদপুর জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা চাঁদপুরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবনে তিনি চাঁদপুর মহিলা কলেজের ভিপি ছিলেন। | 6 |
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক যে সব সমস্যার কথা বলা হচ্ছে, সেগুলো আগের সমস্যা। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে আজ থেকে প্রায় ১৫ বছর আগে । এ সব সমস্যা নিয়েই তিনি দু'বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো একটি বড় দলের তিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এই সমস্যাগুলো মাঝে মধ্যে বাড়ে-কমে। সুতরাং এগুলো নতুন কোনো সমস্যা না। তা ছাড়া কয়েক দিন আগে জিহ্বায় কামড় লেগে একটু ক্ষত সৃষ্টি হওয়ায় তিনি স্বাভাবিকভাবে খেতে পারছিলেন না।তথ্যমন্ত্রী বলেন, 'এমন মাঝে মধ্যে আমাদেরও হয়। তার সেই সমস্যাও কেটে গেছে।' আজ রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের শুরুতে সমকালীন রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তিনি বলেন, 'সরকার খালেদা জিয়ার সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে, আর বিএনপি এ নিয়ে অপরাজনীতি করে চলেছে।' 'সরকার বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে' বিএনপির এই অভিযোগের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, 'সরকার তার সর্বোচ্চ চিকিৎসা দিতে সব সময় সচেষ্ট। কিন্তু বিএনপি নেতারা বলছেন যে, খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। মন্ত্রী বলেন, 'খালেদা জিয়া বিএনপির নেতাদের বক্তব্য জানতে পারলে নিশ্চয়ই উষ্মা প্রকাশ করবেন যে, তোমরা আমাকে মেরে ফেলছ কেন?' তথ্য প্রতিমন্ত্রী মো.: মুরাদ হাসান ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক সভায় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, 'খালেদা জিয়া যখন পুরোনো ঢাকা কারাগারে ছিলেন তখন তার জন্য সার্বক্ষণিক একজন নার্স, একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন ডাক্তার ছিল তার স্বাস্থ্য পরীক্ষার জন্য। এ ছাড়া তার পছন্দের গৃহপরিচারিকাও সঙ্গে ছিল, যা উপমহাদেশে অন্য কারও জন্য হয়েছে কি না আমার জানা নাই। এ ছাড়া তার ব্যক্তিগত চিকিৎসকেরা সময়ে সময়ে তার সঙ্গে দেখা করে চিকিৎসা দিচ্ছেন।' গণতন্ত্রের জন্য ড. কামাল হোসেনের বিরোধীদলীয় ঐক্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'ড. কামাল হোসেন সাহেব যে ঐক্যফ্রন্ট করেছিলেন, সেই ঐক্যফ্রন্টে তো ঐক্য নাই। অনেকেই বেরিয়ে গেছে। নিজেদের ঐক্যতো ধরে রাখতে পারেন নাই। উনি শুধু বলতেই পারবেন, এর বেশি কিছু করতে পারবেন বলে মনে হয় না।' সরকার সম্প্রচার আইন প্রণয়ন নিয়েও একাগ্রভাবে কাজ করছে, জানান তথ্যমন্ত্রী। সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দ এ সময় সংবাদপত্র শিল্পের উন্নয়নে তথ্যমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন। সভায় সংবাদপত্র পরিষদের সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক এম,জি, কিবরিয়া চৌধুরী, সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, রফিক উল্লাহ সিকদার, যুগ্ম সম্পাদক, শেখ মঞ্জুর বারী মঞ্জু, সদস্য মোঃ তাজুল ইসলাম, নীতিশ সাহা, এম.এ. জলিল, কাজী আনোয়ার কামাল, মাছুদউর-রহমান মিলু, শহিদুল ইসলাম, সুজিত কুমার দাশ, নেজামুল হক, মাহমুদুর রহমান, মো. আনোয়ার হোসেন, এ বি এম সেলিম আহমেদ, এম এইচ মোতালেব খান, এ কে এম এ মোস্তাক, মো. মিন্নাত হোসেন, বকসি ইকবাল মজিদ ও চৌধুরী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। | 9 |
দুই বছর পর ৫০ ওভারের (লিস্ট এ) ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর থেকে এই ফরম্যাটে আর দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। অবশেষে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ওয়ানডেতে ফিরবেন তিনি।বুধবার মিরপুরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে এসে দলবদলে অংশ নেন মাশরাফি। সবশেষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে খেলেছিলেন তিনি। তবে এবার নতুন দলের হয়ে মাঠে দেখা যাবে দেশের সফলতম এই অধিনায়ককে।ওয়ানডেতে ফেরা নিয়ে সাংবাদিকদের মাশরাফি বলেছেন, 'ওয়ানডেই আমি সব সময় খেলে এসেছি এবং আমার ফোকাসই ছিল। এটা নির্ভর করে একজন নির্দিষ্ট খেলোয়াড় নির্দিষ্ট ফরম্যাটে কীভাবে মানিয়ে নেয়। ওয়ানডে ক্রিকেটই আমি সব সময় খেলে এসেছি এবং আমি ভালো বুঝিও, আমার জন্য সহজও।'২০২০ সালে ডিপিএলে মাত্র এক ম্যাচ খেলেছিলেন মাশরাফি। তারপর আর খেলা হয়নি। তিনি বলেছেন, 'শেষ বার আমি শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলেছিলাম, এক ম্যাচ খেলার পর করোনা আসে তখন বন্ধ হয়ে গেল।'বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভালো করেন মাশরাফি। বর্তমানে পিঠে চোটে ভুগছেন তিনি। তবে দলের প্রয়োজন হলে অবশ্যই ব্যাটিং করবেন বলে জানিয়েছেন তিনি।মাশরাফির পিঠের চোট নতুন নয়। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চোট নিয়ে ভুগতে দেখা গেছে এই পেসারকে। তবে দ্রুত চিকিৎসা নিতে আগামী সপ্তাহে ভারতে যাচ্ছেন তিনি। সেখানে ৯ মার্চ ডাক্তার দেখানোর কথা রয়েছে। মাশরাফি বলেছেন, 'আমার পিঠের নিচে ব্যথা আছে একটু। চিকিৎসা করাতে যাচ্ছি। শারীরিক ফিটনেসের ক্ষেত্রে ক্রিকেটীয় যে নিয়মকানুন বা অন্যান্য যেসব আছে, আমি সেসব নিয়ে মাঝখানে ট্রেনিং করেছি। চিকিৎসা করার পর আশা করি সমস্যা হবে না।' | 12 |
লেবাননের হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরান থেকে লেবাননের জন্য জ্বালানি তেলের যে চালান আসছে তাতে বিরক্ত হয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। তিনি জানান, ইরান থেকে লেবাননের পথে দু'তেলবাহী জাহাজ রয়েছে এবং দ্রুতই তৃতীয় জাহাজ রওনা হবে। হাসান নাসরুল্লাহ শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে দেয়া বক্তৃতায় এ কথা বলেন। আল-মানার টেলিভিশন চ্যানেল তার এ বক্তব্য সম্প্রচার করেছে। হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননে জ্বালানি সঙ্কট দূর করার জন্য তেহরানের সাথে আরো একটি চুক্তি হয়েছে। এ চুক্তি অনুসারে জ্বালানি ভর্তি তৃতীয় ট্যাংকার পাঠাবে ইরান। হিজবুল্লাহ প্রধান বলেন, 'তৃতীয় জাহাজে করে ইরানের জ্বালানি তেল আমদানিতে আমরা সম্মত হয়েছি। ইরানি জ্বালানি তেলের চালান নিয়ে যেসব সন্দেহ প্রকাশ করা হয়েছিল আগামী কয়েক দিনের মধ্যে তা ভুল বলে প্রমাণিত হবে এবং প্রথম জাহাজ লেবাননে পৌঁছানোর পর আমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে। ইরান থেকে তৃতীয় জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা দেয়ার পাঁচ দিন পর এসব কথা বললেন হাসান নাসরুল্লাহ। তিনি আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের চলমান সঙ্কট দেখা দিয়েছে। এছাড়া, সিরিয়ার বিরুদ্ধে আরোপ করা মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে লেবাননের অর্থনীতির ওপর। সূত্র : পার্সটুডে | 3 |
আবাসিক এলাকায় নতুন করে গ্যাস সংযোগ না দেয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আবাসিকে গ্যাস সংযোগ না দিয়ে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। সোমবার (২৫ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওয়াজি উল্লাহ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও আফরোজা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ), পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, কর্ণফুলীর ব্যবস্থাপনা পরিচালক ও বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জালানি ও খনিজ সম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, আবাসিকে গ্যাস সংযোগ আর চালুর সুযোগ না থাকায় ডিমান্ড নোট এর বিপরীতে যারা টাকা জমা দিয়েছিলেন, তাদের ক্রস চেকের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার কার্যক্রম গ্রহণ করতে হবে। সরকারের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে চট্টগ্রাম গ্যাস, বিদ্যুৎ ও পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি আলমগীর নূর ও মহাসচিব একেএম অলিউল্লাহ হক ও সাধারণ গ্রাহক মো. নুরুল আলম গত ৪ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করেন। রিটকারীদের আইনজীবী ওয়াজি উল্লাহ বলেন, আইনে বলা আছে ডিমান্ড নোটের (চাহিদাপত্র) বিপরীতে গ্যাস সংযোগের জন্য টাকা জমা নেওয়া হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের গ্যাস সংযোগ দিতে সরকার বাধ্য। কিন্তু টাকা জমা নেওয়ার পর নির্ধারিত সময় পার হয়ে গেলেও তাদের গ্যাস সংযোগ দেওয়া হয়নি। বরং তাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা আইনসম্মত নয়। এ কারণে বিষয়টি নিয়ে আমরা রিট দায়ের করেছি। | 6 |
করোনায় সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খেয়ে বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এজন্য শুক্রবার দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর ওই সহকারীর নাম গিনা কোলাডঅ্যাঞ্জেলো। তাকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি সংবাদপত্রে প্রকাশ পাওয়ার পর মন্ত্রী বলেন, আমি স্বীকার করছি যে, করোনা মহামারির মধ্যে আমি সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙেছি। এদিকে, লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। তার অবস্থানকে 'অগ্রহণযোগ্য' বলেছে লেবার পার্টি। তবে বরিস জনসনের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী হ্যানকককে ক্ষমা করেছেন এবং বিষয়টি এখানেই শেষ ভাবতে বলেছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর ওপর প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে। প্রসঙ্গত, হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাদের তিনটি করে সন্তানও রয়েছে। তাদের অন্তরঙ্গ ছবি গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়। বিডি প্রতিদিন/এমআই | 3 |
খুব সাবধানে পা ফেলছেন এক ব্যক্তি। হাবভাব দেখে প্রথমেই মনে হয় যেন চাঁদে নেমে মাত্রই হাঁটা শুরু করলেন; তবে বাস্তবতা তা নয়। বেহাল এক সড়কে মহাকাশচারীর মতো হেঁটে যাওয়ার চেষ্টা করছিলেন ভারতের চিত্রশিল্পী বাদল নঞ্জুনদাস্বামী। সম্প্রতি বেঙ্গালুরুর হিরোখালির একটি সড়কের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন বাদল। এরপরই তা ছড়িয়ে পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, চাঁদের বুকে হেঁটে যাওয়ার মতো সড়কে হেঁটে যাওয়ার ওই ভিডিও খুব দ্রুত ভাইরাল হওয়ার পর তা নগর কর্তৃপক্ষের নজরে আসে। এরই মধ্যে সড়ক সংস্কারে পদক্ষেপ গ্রহণ করেছে তারা। বেঙ্গালুরুর সড়ক সংশ্লিষ্ট দফতর সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই ভিডিওটি তাদের নজরে আসে। এরপর ওই এলাকার প্রধান প্রকৌশলীকে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। গত রোববার চিত্রশিল্পী বাদল নিজের টুইটার অ্যাকাউন্টে ওই ভিডিও আপ করেন। এতে প্রথমে তাকে মহাকাশচারীর মতো হাঁটতে দেখা যায়। তবে ভুল ভাঙে যখন তার পাশ দিয়ে একটি সিএনজি চলে যেতে দেখা যায়। তখন বোঝা যায়; এটি আসলে চাঁদ নয়- একটি বেহাল সড়ক। এক টুইটার বার্তায় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিষয়টি ছড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন বাদল। একই সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় কৃতজ্ঞতা জানিয়েছেন কর্তৃপক্ষকেও। | 3 |
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গতকাল সোমবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৩৯টি সক্রিয় ল্যাবে ৩৯ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ আসে ১১ হাজার ৫৭৯ টি। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ। গতকাল এ হার ছিল হয় ২৯ দশমিক ৫৯ শতাংশ।এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত এক দিনে মারা গেছেন ৫১ জন। আর খুলনা বিভাগে ৫০, চট্টগ্রাম বিভাগে ৪৯, রাজশাহীতে ১২, বরিশালে ৭, সিলেটে ১১, রংপুরে ১২ ও ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।এক দিনে করোনায় মৃত ২০০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৪, বেসরকারি হাসপাতালে ৩০ জন এবং বাসায় মারা গেছেন ৬ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১১ আর নারী ৮৯ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ২০০ জনের মধ্যে ৯১-১০০ বছর বয়সী ১ জন, ৮১-৯০ বছর বয়সী ৮ জন, ৭১-৮০ বছর বয়সী ৩৫ জন, ৬১-৭০ বছর বয়সী ৬২ জন, ৫১-৬০ বছর বয়সী ৪৮ জন, ৪১-৫০ বছর বয়সী ২৭ জন, ৩১-৪০ জন বছর বয়সী ১২ জন, ২১-৩০ বছর বয়সী ৬ জন এবং ১১-২০ বছর বয়সী ১ জন।এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৯ হাজার ৯৯৭ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাস মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন। আর মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩২৪ জন কোভিড রোগীর।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। | 6 |
পাকিস্তানের ভূখণ্ডে ভারতের মিসাইল পড়ার ঘটনা নিয়ে বেশ উত্তেজনায় রয়েছে দুই দেশ। এই পরিস্থিতিতে এ বিষয়ে সংসদে বিবৃতি পেশ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সংসদে তিনি বলেন, "আমি সংসদকে ২০২২ সালের ৯ মার্চে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে বলতে চাই সেদিন তদারকির সময় দুর্ঘটনাবসত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। ক্ষেপণাস্ত্র ইউনিটের রুটিন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের সময় সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাক্রমে এই ঘটনা ঘটে।" রাজনাথ আরও বলেন, "আমি সংসদকে বলতে চাই, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমরা এসওপিগুলো পর্যালোচনা করছি। আমরা সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই এবং এই ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যদি কোনও ত্রুটি খুঁজে পাই, ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ এবং নির্ভরযোগ্য। আমরা সময়মত পর্যালোচনা করি। আমাদের সশস্ত্র বাহিনী সুপ্রশিক্ষিত এবং সুশৃঙ্খল এবং এই ধরনের ব্যবস্থা বজায় রাখার অভিজ্ঞতা রাখে।" গত ৯ মার্চ একটি নিরস্ত্র ভারতীয় সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়ে। লাহোর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে মিয়া চান্নুর কাছে একটি কোল্ড স্টোরেজে আঘাত করে সেই মিসাইল। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস বিডি প্রতিদিন/কালাম | 3 |
ডারবান টেস্টের প্রথম দিনের পারফরম্যান্স মূল্যায়ন করলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাই। দ্বিতীয় দিনে ছবিটা পাল্টানোর সুযোগ ছিল। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৬৭ রানে গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবু আজকের দিনটা নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ। শেষ বিকেলের ব্যাটিং বিপর্যয় এই টেস্টে যথারীতি কোণঠাসা করে রাখল মুমিনুল হকদের। কিংসমিডে দিনের খেলা শেষে ৪ উইকেটে ৯৮ রান করেছে বাংলাদেশ। আশার প্রদীপ হয়ে ব্যক্তিগত ৪৪ রানে টিকে থাকলেন ওপেনার মাহমুদুল হাসান জয়।বাংলাদেশের দিনের শুরুটা ছিল আশা জাগানিয়া। এক ওভারে জোড়া উইকেট নেন পেসার খালেদ আহমেদ। পরে আরো একটি। সবমিলিয়ে খালেদের শিকার ৪টি। একটি কম মেহেদী হাসান মিরাজের। ২টি শিকার ইবাদত হোসেনের। প্রথমবার উদযাপনের উপলক্ষ্য এনে দেন খালেদ। ১২ রান যোগ করতেই বিচ্ছিন্ন হয় ৬৫ রানের জুটি। ভেরেনার বিদায় নেন ২৮ রানে। পরের বলেই উইয়ান মুল্ডারকে ক্যাচ বানান মাহমুদুল হাসান জয়ের।সপ্তম উইকেটের জুটিতে বাভুমার সঙ্গে প্রতিরোধ গড়েন কেশভ মহারাজ। বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠা ৫৩ রানের জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন মিরাজ। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন সেঞ্চুরির নিকটে থাকা বাভুমাকে। ৭ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন না দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক। লাল বলে শতক না পাওয়ার আক্ষেপটা ৫০ তম টেস্টে আরো বাড়িয়ে দিল তাঁর।সবশেষ ৬ বছর ও ৪২ টেস্ট আগে স্বপ্নের প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন বাভুমা। সবচেয়ে হতাশার হচ্ছে এ সময়ে ১৮টা ফিফটির একটিরও সুন্দর পরিণতি দিতে পারলেন না তিনি। বাভুমা ফেরার পরের ওভারের প্রথম বলে মহারাজকে ফেরান ইবাদত। ৩০০ রানের আগেই ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশ। কিন্তু ভোগাল শেষ দুটি জুটি। লেজ ছাঁটতে অবশ্য ভালোই বেগ পেতে হলো দলকে। নবম উইকেটে ৩৪ এবং দশম উইকেট জুটিতে ৩৫ রান করে প্রোটিয়ারা।দুই জুটিতেই থাকলেন হারমার। ৩৮ রানে অপরাজিত থাকলেন তিনি। তাঁর দুই সঙ্গী লিজার্ড উইলিয়ামস ও ডুয়ান অলিভিয়ের দুজনই আউট হন সমান ১২ রানে। কাকতালীয়ভাবে দুজনই বল খেলেছেন ৩২টি! বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল খালেদ নিয়েছেন ৪ উইকেট। ৩টি শিকার মিরাজে। ২ উইকেট গেছে ইবাদত হোসেনের ঝুলিতে।দ্বিতীয় সেশনের মাঝপথে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেওয়ার পর ভালো শুরু করেছিলেন দুই তরুণ ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল। প্রথমজন একাদশে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল পেটের পীড়া নিয়ে ছিটকে যাওয়ায়। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি সাদমান। ৯ রান করেই ফিরে যান তিনি। এ নিয়ে শেষ দশ ইনিংসে তাঁর মোট সংগ্রহ হলো ৮৫ রান।২৫ রানে উদ্বোধনী জুটি ভাঙার নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা জয়ের। দারুণভাবে এগোতে থাকা এই জুটি ভাঙেন সেই হারমারই। অফ স্টাম্পে টার্ন করা বলগুলোতে আগেও একবার বিপদে পড়তে পারতেন শান্ত। সেবার অল্পের জন্য রক্ষা মিললেও এবার আর তা হয়নি। বল আঘাত হানে ৩৮ রান করা শান্তর স্টাম্পে। পরে অধিনায়ক মুমিনুল খুলতে পারেননি রানের চাকা। চাপের মুখে ক্রিজে আসা মুশফিকও ফেরেন মাত্র ৭ রানে। শেষ বিকেলে কোনোরকম উইকেটের রাশ টেনে ধরেন তাসিকন আহমেদ ও জয়। | 12 |
রামু (কক্সবাজার): করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকায় চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। শনিবার (১৯ জুন) রাত ৯টার দিকে তিনি নিজ বাড়িতে পৌঁছান। তাঁর বাড়ি ফেরার খবর পেয়ে জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে দেখতে আসেন।সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারী সূত্রে জানা যায়, সাইমুম সরওয়ার কমল এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। নিজ সংসদীয় এলাকায় জরুরি ও প্রয়োজনীয় কাজকর্ম সেরে কয়েক দিন পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আবারও ঢাকা ফিরবেন।রাতে বাসভবনে যাওয়ার আগে এ সাংসদ তাঁর পিতা মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী ও মাতা মরহুমা রওশন জাহান চৌধুরীসহ প্রয়াত মুরব্বিদের কবর জেয়ারত করেন।প্রসঙ্গত, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল গত ৫ মে করোনা আক্রান্ত হন। একই দিন তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন পর গত ১৭ মে তাঁর ফলোআপ টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। পড়ে হাসপাতাল ত্যাগের পরও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বেশ কিছুদিন ঢাকায় সংসদ সদস্যের সরকারি বাসভবনে কোয়ারেন্টিনে ছিলেন। | 6 |
জমি ইজারা নেওয়ার পর এখন বিনিয়োগকারীদের কাছে ভ্যাট দাবি করছে সরকার, যা চুক্তিতে ছিল না এ বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ও ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম বলেন, 'বিজিএমইএর পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আবার ডিবিএলের পক্ষ থেকেও চিঠি দিয়েছি। আমরা বলেছি, আমাদের পক্ষে এ ভ্যাট দেওয়া সম্ভব নয়।' তিনি বলেন, 'আমরা যখন ইজারার চুক্তি করেছি, তখন ভ্যাটের বিষয়টি ছিল না। এখন সেটা চাওয়া হচ্ছে।' বেজা সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চল মিলিয়ে ১৯২টি প্রতিষ্ঠানকে জমি দেওয়া হয়েছে। বিনিয়োগ প্রস্তাব এসেছে ২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের। সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল (ধলঘাটা), জামালপুর অর্থনৈতিক অঞ্চল ও সাবরাং ট্যুরিজম পার্কে মোট ৮৩টি প্রতিষ্ঠান ও সংগঠনকে ইতিমধ্যে জমি ইজারা দেওয়া হয়েছে অথবা ইজারার প্রক্রিয়ায় রয়েছে। সংগঠন বা সংস্থা জমি নিয়ে আবার তার সদস্য বা অন্য বিনিয়োগকারীদের জমি দিচ্ছে। যেমন বিজিএমইএ ৫০০ একর জমি নিয়ে ৭৪টি কারখানাকে বরাদ্দ দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এক একর জমির ৫০ বছরের ইজারামূল্য পড়েছে ১ কোটি টাকা, যার ওপর ভ্যাট চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। এভাবে ৫০০ একর জমির ইজারামূল্য দাঁড়ায় ৫০০ কোটি টাকা। এর বিপরীতে ভ্যাট দিতে হবে ৭৫ কোটি টাকা। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীরা একটি সমিতি গঠন করেছে, যা এখনো নিবন্ধিত হয়নি। বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশন নামের এই সংগঠনের সহসভাপতি ও স্টার অ্যালাইড কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, 'একজন বিনিয়োগকারী বিদ্যমান অবস্থা দেখে, পর্যালোচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। বিনিয়োগ করার পর নিয়ম পাল্টানোর কাজটি অন্য কোথাও করা হয় না।' তিনি বলেন, 'ভ্যাট আমরা দিতে রাজি নই। এটা চুক্তিতে ছিল না।' বেজাও চায় না জমির ইজারামূল্যে ভ্যাট থাকুক। সংগঠনটি ভ্যাট প্রত্যাহারের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়েছে। সর্বশেষ চিঠি দেওয়া হয় ৩ ফেব্রুয়ারি। এতে বলা হয়, বিনিয়োগ উৎসাহিত করতে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়া দরকার। এ জন্য ২০১৯ সালের ১ জুলাই থেকে ভ্যাট অব্যাহতির ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশনা দেওয়ার অনুরোধ জানায় সংস্থাটি। বেজা সূত্র জানিয়েছে, গত পাঁচ বছরে জমি বরাদ্দ দিয়ে বেজা ইজারামূল্য বাবদ যে অর্থ পেয়েছে, তার ওপর ভ্যাট হিসাব করলে ৩০৫ কোটি টাকা দাঁড়ায়। ফলে বার্ষিক হিসাবে সরকারকে খুব বেশি রাজস্ব হারাতে হবে না। জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, 'আমরা ভ্যাট অব্যাহতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।' কাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেজার গভর্নিং বোর্ডের সপ্তম সভা অনুষ্ঠিত হবে। এতে বিষয়টি আলোচনা হতে পারে বলে জানা গেছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিনিয়োগ আকর্ষণের জন্য নীতির ধারাবাহিকতা খুবই জরুরি বিষয়। কারণ একজন বিনিয়োগকারী ব্যয় ও মুনাফার সম্ভাবনা পর্যালোচনা করার পর বিনিয়োগের সিদ্ধান্ত নেন। কোনো দেশে হঠাৎ হঠাৎ নীতির পরিবর্তন হলে বিনিয়োগকারীদের সন্দেহ তৈরি হয়। তিনি আরও বলেন, কোথাও পরিবর্তন জরুরি হলে আগাম আলোচনা ও সময় দেওয়া দরকার। চটজলদি সিদ্ধান্ত ও প্রত্যাহার ঠিক নয়। | 0 |
মাগুরা জেলারর মহম্মদপুরে মধুমতি নদীতে বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা ১৬টি নৌকা অংশ গ্রহন করে এ প্রতিযোগিতায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সোমবার (৪ নভেম্বর) দুপুর ২ টায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়িয়ে লোকজ ঐতিহ্য বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় আরো উপন্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মধুখালি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান বাচ্চু ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান সহ আরো অনেকে। | 6 |
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় পেসার জসপ্রিত বুমরার নো বলের আগ পর্যন্ত নিজেকে দলে প্রতিষ্ঠায় চেষ্টায় থাকা নৌবাহিনীর নাবিক ফখর জামান আজ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের মূল অস্ত্র।২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা যথার্থভাবেই শুরু করেছিল ভারত। বুমরার বলে উইকেটরক্ষক এমএস ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হন জামান। কিন্তু বুমরার নো বলের কারণে সে যাত্রায় জীবন পান তিন রান করা জামান। জীবন পেয়েই সুযোগের শতভাগ কাজে লাগান, এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান।জামানের ১১৪ রানের সুবাদে ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে পাকিস্তান। তারপর থেকেই পাকিস্তান দলের ব্যাটিং লাইন আপের মূল শক্তিতে পরিণত হয়েছেন জামান এবং আাগমী ৩০মে ইংল্যান্ডে শুরু হওযা বিশ্বকাপে আরো একবার পাকিস্তান দলকে তিনি টেনে তুলবেন বলে ধারণা করা হচ্ছে। জামান বলেন, 'ঐ নো-বল আমাকে প্রতিষ্ঠিত করেছে। ফাইনাল ম্যাচের আগে আমি স্বপ্ন দেখেছিলাম-একটি নো-বলে আউট হব এবং সেটা সত্যি হয়েছিল। প্রাথমিকভাবে এটা ছিল আমার জন্য অত্যন্ত কষ্টকর। কেননা ওই ম্যাচটিতে ভালো করব বলে আমি আমার মা-বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম।ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতেই ভারতের বিপক্ষে সে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিখ্যাত বনে যান জামান। পাকিস্তানের প্রতিটি ঘরে ঘরে ধ্বনিত হয় তার নাম। হয়ে যান দেশের 'বীর'। তবে এ খ্যাতি তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। এখন তার একমাত্র লক্ষ্য হচ্ছে ১৯৯২ আসরের পর পাকিস্তানের হয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করা।তিনি বলেন, 'আমি খুবই ভাগ্যবান ছিলাম এবং সেই সেঞ্চুরির পর আমি বিখ্যাত হয়ে গেছি।''তবে এ সুনামের কারণে দায়িত্বও বেড়ে গেছে এবং এখন আমি আরো বেশি পরিপক্ক হয়েছি, এখন আমার ভূমিকা পালনের গুরুত্ব অনুধাবন করতে পারছি। বিশ্বকাপে এটা হবে আমার অগ্রাধিকার।' বাম হাতি এ ব্যাটসম্যানের ভাগ্য পক্ষে ছিল । কেননা তিনি তার পিতার পরামর্শে স্থানীয় মারদানে ক্রিকেট খেলতে অস্বীকার করেছিলেন।জামান পাকিস্তান নৌ বাহিনীতে যোগ দেন। কিন্তু তার স্বপ্নে ছিল ক্রিকেট।তিনি নৌ বাহিনীর হয়ে খেলতে থাকেন এবং ভালো খেলে জাতীয় দলে খেলার স্বপ্ন পুরণ করেন।২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র তিন মাস আগে পাকিস্তান সুপার লীগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হন পাকিস্তান ওপেনার শারজিল খান। জামানের আক্রমণাত্মক ব্যাটিং কোচ মিকি আর্থার ও প্রধান নির্বাচক ইনজামাম উল হককে মুগ্ধ করে।একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে তারা তাৎক্ষণিকভাবে জামানকে দলে নির্বাচন করে এবং তিনি তার পর থেকে ৩৬ ওয়ানডে ম্যাচ ক্যারিয়ারে গড়ে ৫১ দশমিক ৩১ রান করে আস্থার প্রতিদান দিয়েছেন। পিছনের কথা স্মরণ বরে ইনজামাম বলেন,' ফখরকে আমি একজন গেম চেঞ্জার হিসেবে দেখেছি। শারজিলের পরিবর্তে আমরা কাউকে খুঁজছিলাম এবং ফখরকে দেখার পর আমরা ভাবলাম ' এখানেই আমাদের পছন্দ পেয়ে গেছি'।''সে তার প্রতিশ্রতি রক্ষা করেছে এবং বিশ্বকাপে আমরা তাকে একজন এ্যাঙ্কর হিসেবে দেখছি।'এক সময় নৌবাহিনীতে চাকরি করায় সতীর্থদের কাছ থেকে' সৈনিক' খ্যাতি পাওয়া ২৯ বছর বয়সী জামান পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। গত বছর জিম্বাবুয়ের মাটিতে ডাবল সেঞ্চুরি করা এ ব্যাটসম্যান ভালো করেই জানেন বিশ্বকাপে দেশের হয়ে তার কি করতে হবে।তিনি বলেন, 'আমার কাজ হচ্ছে রান করা এবং আমি সেটা করছি। আমি জানি কঠোর প্ররিশ্রমের ফল পাবই।'সূত্র : এএফপি | 12 |
'আমারে ছাইড়া দেন, না হলে অবস্থা খারাপ হবে। আমি ধর্ষণ করিনি। মিলন, দুলাল, ইয়াছিন, আলামিন- এই চারজন ধর্ষণ করেছে। তাদের ধরেন।' বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি মজনুকে আদালতের এলজাসে ওঠানোর পর তিনি এ কথা বলেন। মামলার রায় ঘোষণার আগে কঠোর পুলিশ পাহারায় তাকে আদালতে হাজির করা হয়। এসময় মজনু বলেন, 'ভাই আমারে ছাইড়া দেন। আমি এতিম, অসহায়। আমারে মারলে আল্লাহ অনেক শাস্তি দিবে। আমারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি নির্দোষ। আমারে ছাইড়া দেন। আমি বাড়ি যামু গা, আর থাকব না। আমি রিকশা চালাই, ভ্যান চালাই। আমি দুর্বল মানুষ। আমারে বিনাদোষে ধরে এনেছে। আল্লাহ বিচার করব রে। আমার নাম মজনু। আমি পাগল মজনু। আমারে এক বছর বিনাদোষে আটকে রাখেছে।' বৃহস্পতিবার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম কামরুন্নাহার রাজধানীর কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। এর আগে গত ১২ নভেম্বর রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছিলেন আদালত। ওইদিনও আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছিলেন আসামি মজনু। গত ৫ নভেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ২৪ জনের মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ছেড়ে দেওয়ার আকুতি জানিয়ে মজনু বলেন, 'আজকে ছেড়ে দেন। আমারে অনেক অত্যাচার করেছে। আমার পক্ষে কেউ নাই। আমারে ছাইড়া দেন। আমি ব্রিজ থেকে লাফ দেব।' পুলিশকে হুমকি দিয়ে মজনু বলেন, 'আমার চোখের পানি শুকিয়ে গেছে। আমি ধর্ষণকারী না। আমারে তাড়াতাড়ি ছাইড়া দেন। না হলে অবস্থা খারাপ হবে। হ্যান্ডকাফ একবার খুলে দে। কত পুলিশ আছে দেখে নেব।' | 6 |
নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত হয়ে যাতায়াতের একটি রাস্তা রাতারাতি কেটে সরিয়ে ফেলেছেন এক সদস্য প্রার্থী। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই গ্রামের অন্তত ৩০ পরিবারের লোকজনের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে।স্থানীয় লোকজনের অভিযোগ, সদ্য সমাপ্ত নির্বাচনে সদলপুর গ্রামের আব্দুল কাদের ওই ওয়ার্ডে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমানের কাছে ১১৩ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এতে সদলপুর পুকুরপাড় এলাকার লোকজনের প্রতি চরম ক্ষুব্ধ হন পরাজিত প্রার্থী আব্দুল কাদের।গ্রামের বাসিন্দা একাব্বর মণ্ডল বলেন, প্রায় ২০ বছর ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছেন পুকুরপাড় গ্রামের লোকজন। গ্রামের লোকজন দরিদ্র হওয়ায় শ্রমিকের কাজসহ চার্জার ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাঁরা। রাস্তাটি কেটে সরিয়ে ফেলায় তাঁরা চরম বেকায়দায় পড়েছেন।গ্রামের লিমা খাতুন ও নুরজাহান বিবি বলেন, 'ভোটের আগে কাদের মেম্বার আমাদের গ্রামে এসে ভোট প্রার্থনা করেছিলেন। আমরা তাঁকেই ভোট দিয়েছি। অন্য এলাকার ভোট না পাওয়ায় তিনি পরাজিত হন। এর দায় আমাদের কাঁধে চাপিয়ে আব্দুল কাদেরের কর্মী-সমর্থকেরা যাতায়াতের রাস্তার মাটি কেটে রাতারাতি সরিয়ে ফেলেছেন।'এ প্রসঙ্গে অভিযুক্ত আব্দুল কাদের বলেন, 'আমার ব্যক্তিমালিকানার সম্পত্তি দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। তাই সেটি কেটে সরিয়ে ফেলা হয়েছে। নির্বাচনে হেরে ক্ষুব্ধ হয়ে কাজটি করেছি, এটি সঠিক নয়।'মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
ঢাকা: টেস্ট অভিষেকে সেঞ্চুরি যেকোনো ক্রিকেটারেরই স্বপ্ন। তাও যদি হয় ক্রিকেট তীর্থ লর্ডসে, তাহলে তো কথাই নেই। ডেভন কনওয়ে কাল লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তো লিখিয়েছেনই। একই সঙ্গে ভেঙেছেন ২৫ বছর আগের এক রেকর্ড। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্টে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ গাঙ্গুলী । সৌরভের ইনিংসটিই এতোদিন ছিলো লর্ডসে অভিষেকেই খেলা সর্বোচ্চ রানের ইনিংস । কাল কনওয়ে ১৩৬* করে লর্ডসে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ছাড়িয়ে গেছেন সৌরভকে।২০২০ এর ২৬ নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু কনওয়ের। এরপর থেকে রানের ফুলঝুরি ছোটাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণে এরই মধ্যে গড় ৫০ এর ওপরে।সীমিত ওভারের ক্রিকেটের দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখল প্রথম টেস্টেও। ম্যাচে শুরু থেকেই যেভাবে ব্যাটিং করছিলেন দেখে বোঝার উপায় নেই তিনি প্রথম টেস্ট খেলতে নেমেছেন! ৬১তম ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের অভিষিক্ত পেসার ওলি রবিনসনকে স্কয়ার লেগে ফ্লিক করে সীমানা ছাড়া করে নাম লিখিয়েছেন অনার্স বোর্ডে পরে তো রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় । ৮৪তম ওভারের দ্বিতীয় বলে স্টুয়ার্ট ব্রডের ইয়র্কারে ডিপ মিড উইকেটে ফ্লিক করে তিন রান করে ছাড়িয়ে গেছেন সৌরভের লর্ডস অভিষেকে করা সর্বোচ্চ রানের ইনিংস ।অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ১২তম কিউই ব্যাটসম্যান কনওয়ে। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন এই কিউই বাঁহাতি। কনওয়ের আগে লর্ডসে অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম (১৮৯৩), ইংল্যান্ডের জন হ্যাম্পশায়ার (১৯৬৯), ভারতের সৌরভ গাঙ্গুলী (১৯৯৬), ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (২০০৪) ও ম্যাট প্রায়র (২০০৭)। এখনো ১৩৬ রান করে অপরাজিত আছেন কনওয়ে। কে বলতে পারে, হয়তো আজই লর্ডসে অভিষেক টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে ফেলবেন কনওয়ে। | 12 |
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহতের ১১ দিন পর দেওয়ান খসরু ইয়ার চৌধুরী (৬০) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেওয়ান খসরু একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি ছিলেন।দেওয়ান খসরুর বাড়ি নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর দেওয়ান পাড়া গ্রামে। মদন থানা-পুলিশ বলছে, এ ঘটনায় মামলা হয়েছে।জানা গেছে, গত ৬ মার্চ রাতে মদন পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ড আশকি পাড়া নামক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন খসরু ইয়ার চৌধুরী। এ ঘটনায় খসরু ইয়ার চৌধুরীর স্ত্রী হাফছা আক্তার বাদী হয়ে কবির মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে ১০ মার্চ রাতে মদন থানায় একটি মামলা দায়ের করেন।ওই রাতেই মদন পৌরসদর থেকে কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। কবির মিয়ার (২৪) বাড়ি আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের করাদুপ গ্রামে।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত খসরু ইয়ার চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মরদেহটি ময়নাতদন্ত করা হচ্ছে। নিহতের স্ত্রীর পূর্বের দায়েরকৃত মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।পুলিশ সূত্রে জানা গেছে, খসরু ইয়ার চৌধুরী দীর্ঘদিন ধরে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো মার্কেটিংয়ের কাজ শেষে ৬ মার্চ রাত ১১টার দিকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পৌর সদরের আশকি পাড়ায় নিজ বাসায় রওনা হন। বাসার সামনে পৌঁছাতেই আগে থেকে ওত পেতে থাকা কবিরসহ কয়েকজন তাঁর হাতের টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে খসরুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ১১ দিন পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি মারা যান। | 6 |
কক্সবাজার জেলায় তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ বৃষ্টি যেন দুর্বিষহ করে তুলেছে রোহিঙ্গাদের জীবন। কোনও রকমে পলিথিন মুড়িয়ে অবস্থানরত রোহিঙ্গাদের জীবন হয়ে উঠেছে জলে ভাসা।সোমবার সকাল থেকে বুধবার পর্যন্ত থেমে থেমে এ বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে রোহিঙ্গা শরণার্থীরা। বৃষ্টির পানিতে অনেক জায়গায় তলিয়ে গেছে শরণার্থীদের জন্য তৈরি অস্থায়ী তাঁবু। কাদামাটি আর পিচ্ছিল পথে তাদের দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে গেছে।কুতুপালং ক্যাম্পের নাজির হোসেন জানান, বৃষ্টি তাদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। উখিয়া শরণার্থী ক্যাম্পসহ আশপাশের এলাকায় বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রোহিঙ্গাদের জন্য তৈরি করা অস্থায়ী তাঁবু। পথেঘাটে হাঁটুপানি আর কাদা। ফলে চরম বিপদে রয়েছে তারা। রাতে একটু ঘুমানোর সুযোগও পাচ্ছে না।বালুখালী ক্যাম্পের রেহেনা খাতুন জানান, যে স্থানে তাঁবু করে বসতি গড়া হয়েছে সেখানে হাঁটুসমান পানি। তিনি তার ৫ সন্তান নিয়ে বিপাকে রয়েছেন।কাদামাটি আর বৃষ্টির পানির কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রমও। কাদায় আটকে পড়ছে ত্রাণবাহী যানবাহন- এমন মত সংশ্লিষ্টদের।
| 6 |
কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী ফার্ক এর ভিন্নমতাবলম্বী গ্রুপের সংঘর্ষে শনিবার ১০ বিদ্রোহী নিহত হয়েছেন। বিদ্রোহীদের এই গ্রুপটি ২০১৬ সালে শান্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছে। কাকুয়েটা এলাকায় সেনাবাহিনীর বিশেষ বাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এই অভিযানে গ্রুপটির দীর্ঘদিনের নেতা রডরিগো কাডেটে (৫২) নিহত হয়েছে। সেনা গোয়েন্দারা জানিয়েছে, যদিও রেভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) ৭ হাজার সদস্য অস্ত্র সমর্পণ করেছে। তার পরেও এখনো প্রায় ১ হাজার ৭শ' বিদ্রোহী মাদক পাচারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তাদের তৎপরতা চালানো চেষ্টা করছে। | 3 |
ছোটবেলা থেকেই চাষাবাদের প্রতি ঝোঁক ছিল তাঁর। বছর দুই আগে পড়ার পাট চুকিয়ে তাই সোজা নেমে পড়লেন চাষবাসে। মরুর ফল 'তিন' চাষ করলেন বাড়ির পাশের ৩৫ শতাংশ জমিতে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ফল পাকতে শুরু করে। গত দুই সপ্তাহে ২৫ কেজি (এক হাজার টাকা কেজি) তিন বিক্রি করেছেন। এ বছর ৯ লাখ টাকার ফল বিক্রি এবং আরও ৪ লাখ টাকার কলমের চারা বিক্রি করার ব্যাপারে আশাবাদী জাবিদ আল মামুন (২৭)। বাড়ি তাঁর টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। জাবিদ প্রথম আলোকে বলেন, 'প্রথমে কিছুটা শঙ্কায় ছিলাম। পরে কঠোর পরিশ্রম, নিবিড় পরিচর্যা আর কৃষি অধিদপ্তরের লোকজনের পরামর্শে সফল হয়েছি। প্রতি কেজি তিন ফল এক হাজার টাকা দরে বিক্রি করছি। আগ্রহী স্থানীয় ক্রেতারা বাগান থেকেই কিনে নেন। প্রথম বছরে বাগানের খরচ উঠবে এবং পরের বছর থেকে লাভের মুখ দেখতে পারব বলে আশা করছি।' তিনি আরও বলেন, চলতি বছর বাগান থেকে কমপক্ষে দেড় টন তিন ফল বিক্রির আশা করছেন। তাঁর খরচ হয়েছে প্রায় ৭ লাখ টাকা। মরুভূমির ফল; দেশে খুব একটা পরিচিত না। তাই অনেকে তাঁর বাগান দেখতে বাড়িতে ভিড় করেন। মরুর দেশের ফল 'তিন'। এটি ডুমুরজাতীয় একধরনের ফল। স্বাদে খুব মিষ্টি ও রসাল হয়। পুষ্টিগুণে ভরা এই ফল মধ্যপ্রাচ্যে অনেক জনপ্রিয়। মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। বাংলাদেশে এটি ড্রাই ফ্রুট হিসেবে আমদানি হয়ে থাকে। ফলে বাংলাদেশে অনেকে এই ফলের বাণিজ্যিক চাষের উদ্যোগ নিয়েছেন। ভারত, তুরস্ক, মিসর, জর্ডান ও যুক্তরাষ্ট্রে এই ফল আঞ্জির নামে পরিচিত। এর আরবি নাম তিন। গাছপাকা এক কেজি তিন ফলের গড় বাজারমূল্য ১ হাজার টাকা। এই ফলের গাছ ১০০ বছর পর্যন্ত বাঁচে। চারা লাগানোর তিন মাসের মধ্যে গাছে শতভাগ ফল ধরে। প্রথম বছরে ১ কেজি, দ্বিতীয় বছরে ৭-১১ কেজি, তৃতীয় বছরে ২৫ কেজি-এভাবে ধারাবাহিকতা বজায় রেখে টানা ৩৪ বছর পর্যন্ত ফল দিতে পারে একটি তিনগাছ। আকারে দেশীয় ডুমুরগুলোর চেয়ে বেশ বড় হয়। আর পাকলে বেড়ে দ্বিগুণ থেকে তিন গুণ হয়। আঁটি ও বিচিহীন এই ফল আবরণসহ খাওয়া যায়। সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বেশ কয়েকটি জেলায় বাণিজ্যিকভাবে তিন ফলের চাষ করা হলেও টাঙ্গাইলে এই প্রথম ফলটি চাষ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন প্রথম আলোকে বলেন, সখীপুরে এ ফলের বাগানটি জাবিদ আল মামুনই প্রথম করেছেন। জাবিরের সাফল্য কামনা করেন তিনি। তিন ফলের চাষাবাদের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এ ছাড়া এই ফল চাষ করে বেকারত্ব দূর করা যাবে। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট শাহিনুর আলম বলেন, ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি১, ভিটামিন বি২ রয়েছে। এ ছাড়া প্রায় সব রকমের জরুরি পুষ্টিগুণ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, কার্বোহাইড্রেট, সুগার, ফ্যাট, প্রোটিন, থায়ামিন, রিবোফ্লাবিন পটাশিয়াম ইত্যাদির পাশাপাশি এর অনেক ঔষধি গুণও রয়েছে। ফলটি কোষ্ঠকাঠিন্য নিরাময়, ওজন কমানো, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে হৃৎপিণ্ড সুস্থ রাখাসহ নানা উপকারে আসে। এটি ক্যানসার প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে। | 6 |
অলিম্পিক্স শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত বসতে চলেছে এবারের অলিম্পিক্সের আসর। এর মধ্যেই দুঃসংবাদ। অলিম্পিক্স ভিলেজে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল। মাস তাকায়া, অলিম্পিক আয়োজক সংস্থার মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, 'ভিলেজে একজন রয়েছে (করোনা আক্রান্ত)। এটাই ভিলেজে স্ক্রিন টেস্ট করার সময় ধরা পড়া প্রথম করোনা পজিটিভ কেস।' যদিও এখনো করোনা আক্রান্ত ব্যক্তির নাম, পরিচয় বা তিনি কোন দলের সঙ্গে যুক্ত, ওইসব বিষয়ে কিছুই জানানো হয়নি। গত বছরই অলিম্পিক্স আয়োজনের কথা ছিল। তবে একাধিক বড় টুর্নামেন্টের মতো করোনা আবহে মেগা টুর্নামেন্টেও পিছিয়ে যায়। তবে খুব একটা লাভের লাভ কিছুই হয়নি। ইউরোপে করোনার প্রভাব কমলেও এশিয়ার বেশিরভাগ জায়গায় এখনো করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। জাপানেও করোনার পরিস্থিতিও খুব ভালো নয়। স্থানীয়রা এই অবস্থায় টুর্নামেন্ট আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বহু আলাপ আলোচনার পর দর্শকশূন্য অবস্থাতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে শুরু হওয়ার আগে ইতিমধ্যেই ভিলেজের মধ্যে করোনার উপস্থিতি আয়োজকদের কপালে যে চিন্তার ভাঁজ ফেলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সূত্র : হিন্দুস্তান টাইমস | 5 |
অতিগুরুত্বপূর্ণ এবং গোপনীয় কোনো দাপ্তরিক তথ্য ই-মেইলের মাধ্যমে আদান-প্রদান করতে সদস্যদের নিরুৎসাহিত করেছে পুলিশ সদর দপ্তর। বিশেষ অনুমতি ছাড়া একই সময়ে একজন পুলিশ সদস্যকে মুঠোফোনের দুটির বেশি সিম ব্যবহারেও নিরুৎসাহিত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ১০ ফেব্রুয়ারি সদস্যদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহারসংক্রান্ত একটি নির্দেশনা দেয়। সেখানে বলা হয়েছে, এই নির্দেশনা মেনে না চললে সেটি অসদাচরণ এবং অদক্ষতা হিসেবে গণ্য করা হবে। নির্দেশনা অমান্য করলে সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় এবং প্রয়োজনে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের সব ইউনিটে এই নির্দেশনা পাঠানো হয়েছে।নির্দেশনায় বলা হয়, পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস পেশাদারিত্বের সঙ্গে ব্যবহার না করা হলে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহার সম্পর্কিত একটি সুস্পষ্ট নির্দেশনার প্রয়োজন রয়েছে। মুঠোফোন ও ইমেইলের বিষয়ে নির্দেশনায় বলা হয়, একই সময়ে মুঠোফোনের দুটির বেশি সিম ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি সিম নিজ নামে নিবন্ধন করা থাকতে হবে। দেশের প্রচলিত আইন ও নির্দেশনা মেনে সিম কিনতে হবে। হারানো বা নষ্ট সিম চূড়ান্তভাবে অচল ও অকার্যকর করে একই নম্বরের বা ভিন্ন নম্বরের নতুন সিম কেনা যাবে। বাহিনীর জন্য বরাদ্দ করা সিম হারিয়ে গেলে বা নষ্ট হলে অবশ্যই একই নম্বরের নতুন সিম তুলতে হবে। ই-মেইল-সংক্রান্ত প্রাতিষ্ঠানিক তথ্য পাঠানোর ক্ষেত্রে দাপ্তরিক ই-মেইল ব্যবহার করতে হবে। অতিগুরুত্বপূর্ণ এবং গোপনীয় কোনো দাপ্তরিক তথ্য ই-মেইলের মাধ্যমে আদান-প্রদান করা নিরুৎসাহিত করা হয়েছে। ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাগুলো ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, একটি সুশৃঙ্খলবাহিনী হিসেবে সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল ডিভাইস কীভাবে ব্যবহার করবেন, সেগুলোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ও বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিশেষ করে অপরাধী বা সংঘবদ্ধ অপরাধী চক্রকে এড়িয়ে চলতে বলা হয়েছে। ব্যক্তিগত ছবি ও ভিডিও শেয়ার করার ক্ষেত্রে শালীনতা বজায় রাখতে হবে পুলিশ সদস্যদের। যেকোনো ধরনের গুজব, মিথ্যাচার বা উসকানিমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে প্রত্যেক পুলিশ সদস্যকে সচেতন থাকতে হবে। ইন্টারনেটে সার্চ ইঞ্জিন ব্যবহার করার সময় অপ্রীতিকর কোনো কিছু খোঁজ করা বা নিষিদ্ধ কোনো সাইটে প্রবেশ করা (বিশেষ করে অফিশিয়াল ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে) যাবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু করা যাবে না, যাতে রাষ্ট্র, সরকার বা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো পোস্ট দেওয়া যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্মনিরপেক্ষতা পরিপন্থী কর্মকাণ্ড করা যাবে না। রাজনৈতিক মতাদর্শ, জঙ্গি কর্মকাণ্ড অথবা ধর্মীয় উগ্রবাদসংশ্লিষ্ট কোনো মন্তব্য বা কনটেন্ট আপলোড করা যাবে না। মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিমূলক পোস্ট করা যাবে না। লিঙ্গবৈষম্য বা এ-সংক্রান্তে বিতর্কমূলক কোনো কনটেন্ট আপলোড করা যাবে না। জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে, এমন কোনো বিষয় লেখা, অডিও বা ভিডিও প্রকাশ করা যাবে না। চিহ্নিত, অভ্যাসগত অপরাধী বা এরূপ কোনো বিতর্কিত কার্যক্রমে অংশগ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে ছবি তোলা ও পোস্ট করা যাবে না। | 6 |
বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে আরও ৩২ হাজার ৯০৪টি ঘর পেলেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। আজ মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি উপজেলায় উপহারের ঘর হস্তান্তর করেন। ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সোনার বাংলার পরশপাথর উল্লেখ করে ফরিদপুরের নাগরকান্দার ঘর পাওয়া নারী সাবেরুন আক্তার বলেন, আপনার ছোঁয়ায় আমার জীবনটাই পাল্টে গেছে। কথা বলার একপর্যায়ে ওই নারী কেঁদে ফেলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও চোখ মুছতে দেখা যায়। সাবেরুন আক্তার আরও বলেন, আপনাকে আমরা দূর থেকে নয়, কাছ থেকে দেখতে চাই। এসময় তিনি প্রধানমন্ত্রীকে নিজের বাসায় আসার আমন্ত্রণ করেন। ওই নারীর বক্তব্যের সময় পুরো অনুষ্ঠান জুড়ে অদ্ভুত এক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত সুধীজন, কর্মকর্তা ও উপকারভোগীরা হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান। ১৯৯৭ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত ৫ লাখ ৭ হাজার ৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পরিবার প্রতি ৫ জন হিসেবে পুনর্বাসিত জনসংখ্যা প্রায় ২৫ লাখ ৩৫ হাজার ২২০ জন। এর মধ্যে মুজিববর্ষের বিশেষ উপহার স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীনের জন্য গৃহ প্রদান নীতিমালা-২০২০ অনুমোদন করা হয়েছে। সে অনুযায়ী প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত গৃহের সংখ্যা এক লাখ ১৭ হাজার ৩২৯টি। তৃতীয় পর্যায়ে ৬৫ হাজার ৪৭৪টির নির্মাণ কাজ চলমান। এর মধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘর আজ উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। | 6 |
মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা পূর্ব সিরিয়াতে এয়ারবর্ন অভিযান চালিয়েছে। এ সময় তারা অসংখ্য বেসামরিক সিরিয়ান ব্যক্তিদের অপহরণ করে বলে জানিয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ। সোমবার পূর্ব সিরিয়ার দেইর-ইজ-জোর প্রদেশের আল-বুসায়রাহ শহরে মার্কিন সামরিক জোট এ এয়ারবর্ন অভিযান চালায় বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। আল-বুসায়রাহ শহরটি সিরিয়ার ওয়াইপিজি ও পিকেকে উগ্রবাদী গোষ্ঠীর দখলে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার সকালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের জঙ্গি বিমানগুলো আল-বুসায়রাহ শহরের আকাশ দিয়ে উড়তে থাকে। এ সময় বিমান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা শহরে অবতরণ করেন। ওই সেনারা অবতরণ করার পর এক ঘণ্টা ধরে গোলাগুলির আওয়াজ শোনা গিয়েছিল। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, এ অভিযানের সময় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা অসংখ্য বেসামরিক ব্যক্তিদের অপহরণ করেছে। সূত্র : আনাদোলু এজেন্সি | 3 |
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে লবলঙ্গ খালে ময়লা ফেলা বন্ধে বাঁশের বেড়া দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল শনিবার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে এ বেড়া দেওয়া হয়। এতে করে পৌরসভার ময়লা বর্জ্য ফেলা কিছুটা হলেও কমে যাবে ধারণা সংশ্লিষ্টদের।পৌরসভার বাসিন্দা, কলামিস্ট সাঈদ চৌধুরী বলেন, 'লবলঙ্গ খালে ময়লা ফেলার কারণে স্তূপের সৃষ্টি হয়েছে। এই ময়লা ফেলা স্থায়ী ভাবে বন্ধ করা এখন সময়ের দাবি।'মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যেন ময়লা না ফেলতে পারে সে জন্য সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।সড়ক ও জনপদ বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, সাময়িকভাবে ভোগান্তি দূর করতে মহাসড়কের পাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান বলেন, 'ইতিমধ্যে পৌরসভার ময়লা ফেলার জন্য জমি নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পৌরসভার ময়লা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা শুরু হবে।'উল্লেখ্য, গত ৩ অক্টোবর ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে ময়লা ফেলা নিয়ে 'মহাসড়কের পাশে ময়লার স্তূপ' শিরোনামে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের ছয় দিন পর বাঁশের বেড়া দিল সওজ। | 6 |
ঘুষ লেনদেনের মামলায় অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের সাজা কেন বাড়ানো হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। এর আগে সোমবার এনামুল বাছিরের সাজা বৃদ্ধি চেয়ে রিভিশন আবেদন করে দুদক। ২০১৯ সালের ৯ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ডিআইজি মিজান। পরে বহুল আলোচিত এই ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ওই বছরের ১৬ জুলাই ডিআইজি মিজানসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এর পর ২২ জুলাই এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। অপরদিকে দুর্নীতির মামলায় ডিআইজি মিজানকেও গ্রেপ্তার করা হয়। তারা এখনও কারাগারে। এর মধ্যে গত ২৩ ফেব্রুয়ারি এ মামলায় রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। রায়ে অর্থপাচার প্রতিরোধ আইনের ৪ ধারায় খন্দকার এনামুল বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মিজানুর রহমানকে খালাস দেওয়া হয়েছে। তবে ঘুষ লেনদেনের ঘটনায় করা মামলায় ডিআইজি মিজানকে তিন বছরের সাজা দেন আদালত। এরই ধারাবাহিকতায় ডিআইজি মিজানুর রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। এ ছাড়া এনামুল বাছিরের সাজা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে অপর রিভিশন আবেদনও দায়ের করা হয়। | 6 |
শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, 'এই ষড়যন্ত্র আমরা রুখে দেব। যত দিন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একজন নেতা-কর্মীও বেঁচে থাকবেন, তত দিন কোনোভাবেই ষড়যন্ত্রকারীরা সফল হবে না।' বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মহিবুল হাসান চৌধুরী সভায় বলেন, কোনো মানুষকে হত্যা করলে তাঁর আত্মীয়স্বজনের বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু ১৫ আগস্ট সপরিবার বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান সংশোধন করে জিয়াউর রহমান খুনি ফারুক, ডালিম, রশিদ গংকে দায়মুক্তি দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে সংবিধান সংশোধন করে কোনো হত্যার বিচারের পথ কোনো দিন রোধ করা হয়নি। বাংলাদেশে জিয়াউর রহমান সে কাজটি করেছিলেন। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের জাতির জন্য হুমকি উল্লেখ করে মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, 'আমি আপনাদের অনুরোধ করব সেই দিন (১৫ আগস্ট) যেভাবে শোককে শক্তিকে পরিণত করে জাতির জনকের হত্যার বিচার চেয়েছিলেন, আজ সেভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবেন।' উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য দেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। | 9 |
নীলফামারী ডিমলায় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ডিমলা উপজেলায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু করেছে। দুইটি ডিলারের মাধ্যমে তিনটি পণ্য চিনি, তেল ও মসুরের ডাল বিতরন করা হচ্ছে। কিন্তু এই পণ্য কিনতে এসে সামাজিক গুরুত্ব মানছেন না কেউ। পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত, শারিরীক দূরত্ব বজায় রাখতে সরকারিভাবে বিপুল প্রচার ও কঠোর নির্দেশনা থাকলেও তা ভেস্তে যাচ্ছে। টিসিবির পণ্য কিনতে গিয়ে সব নিরাপত্তা ভেঙ্গে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে প্রনিয়ত। ক্রেতারা বলেন, করোনা মোকাবিলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে এবং নিম্ন আয়ের লোকদের কোনো কষ্ট না হয়, এজন্য টিসিবি রমজান শুরুর আগেই খোলাবাজারে ন্যায্যমূল্যে এসব পণ্য বিক্রয় শুরু করেছে এজন্য আমরা উপকৃত হচ্ছি। এ বিষয়ে ডিলার প্রতিনিধি বলেন, আমরা অনেক চেস্টা করছি, প্রশাসন মাঠে আছে, তারপরেও মানুষ শারিরীক দুরত্ব বজায় রাখছে না। তারা কোনোভাবেই কথা শুনছেন না। আমরা ক্রেতাদের অনুরোধ জানাই, আপনারা করোনার মহামারী সমন্ধে জ্ঞাত হন এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে পন্য নিন। | 6 |
ঢাকার সাভারের আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর গ্রামের বাসিন্দারা গোসলসহ গৃহস্থালি কাজের জন্য দীর্ঘদিন ধরে সরকারি মালিকানাধীন একটি পুকুর ব্যবহার করে আসছিলেন। স্থানীয় এক প্রভাবশালী ভুয়া তথ্য দিয়ে পুকুরটি বন্দোবস্ত নিয়ে তাঁর দুই ছেলে ও নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। এরপর থেকে গ্রামের লোকজন তা ব্যবহার করতে পারছেন না।পুকুরটি ব্যবহার করতে না পেরে এলাকাবাসী প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছিলেন। এরপর তদন্ত হলেও অজ্ঞাত কারণে পুকুর উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।নথি পর্যালোচনা করে দেখা যায়, চার বিঘা আয়তনের পুকুরসহ কবিরপুর মৌজায় বিস্তর ভূমির মালিক ছিলেন গাজীপুরের কাশিমপুরের তৎকালীন জমিদার সারদা প্রসাদ চৌধুরী। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ওই সব জমি খাস খতিয়ানভুক্ত হিসেবে সরকারের নামে রেকর্ড হয়।১৯৭৮ সালে কবিরপুর গ্রামের প্রভাবশালী রহিম উদ্দীন পুকুরটি বন্দোবস্ত নেওয়ার জন্য ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। আবেদনে রহিম উদ্দীন নিজেকে ভূমিহীন হিসেবে দাবি করলেও তাঁর কয়েক বিঘা জমি আছে। জেলা প্রশাসন বিষয়টি তদন্ত না করে উল্টো পুকুরকে নাল শ্রেণির ভূমি (চাষাবাদ যোগ্য) দেখিয়ে চাষাবাদের জন্য তা ১৫ বছরের জন্য রহিম উদ্দীন বন্দোবস্ত দিয়ে দেয়।স্থানীয় গোয়ালবাড়ি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, এলাকার লোকজন বছরের পর বছর ধরে পুকুরটি ব্যবহার করে আসছিলেন। রহিম উদ্দীনকে ওই পুকুর বন্দোবস্ত দেওয়ায় এলাকার লোকজনে তা ব্যবহার করতে পারছেন না। বন্দোবস্ত বাতিলের জন্য ১৯৯৮ সালে তাঁরা ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন।আব্দুর রউফ বলেন, ওই আবেদনে ঢাকা-১৯ আসনের তৎকালীন সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে সাভার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের তৎকালীন কানুনগো হাবিব উল্লাহ খান সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেন।সেই প্রতিবেদনে দেখা যায়, রহিম উদ্দীনের নামে বন্দোবস্ত দেওয়া পুকুরটির শ্রেণি এসএ ও আরএস রেকর্ডে পুকুর হিসেবে উল্লেখ থাকার পরেও তা নাল জমি (চাষের জমি) দেখিয়ে বন্দোবস্ত দেওয়া হয়। এ জন্য প্রতিবেদনে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন।কবিরপুরের বাসিন্দা, আইনজীবী সোহেল আল মামুন বলেন, তদন্তে জালিয়াতি প্রমাণিত হলেও পরবর্তী সময়ে জেলা প্রশাসন থেকে কোনো ২০০৭ সালে বিআরএস রেকর্ড চলাকালে সেটেলমেন্ট কর্তৃপক্ষ সরকারি মালিকানাধীন পুকুরকে ডোবা দেখিয়ে রহিম উদ্দীন ও তাঁর তিন ছেলের নামে রেকর্ড করে দেয়।শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন সিকদার বলেন, এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় পুকুরটিসহ সরকারি ভূমির বন্দোবস্ত বা দখল নিয়ে তা ভোগ করছেন। অনেকে ওই সব সরকারি জমির দখল হস্তান্তর করে টাকা হাতিয়ে নিচ্ছেন।রহিম উদ্দীনের ছেলে স্বপন আহাম্মেদ বলেন, তাঁরা সরকারের কাছ থেকে পুকুরটি ১৫ বছরের জন্য বন্দোবস্ত নিয়েছেন। এর পর থেকে তাঁরা পুকুরটি ভোগ করছেন। দখলে থাকা অবস্থায় পুকুরটির মালিক হিসেবে তাঁরা বিআরএস রেকর্ড পেয়েছেন।সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, 'সরকারি পুকুর এক বা তিন বছরের জন্য লিজ দেওয়া যায়, বন্দোবস্ত দেওয়া যায় না।'সাভারের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা সুশান্ত কুমার রায় বলেন, '১৫ বছরের জন্য বন্দোবস্ত দেওয়া ভূমি বন্দোবস্ত পাওয়া ব্যক্তির নামে রেকর্ড দেওয়া যায়। সেই অনুযায়ী হয়তো রহিম উদ্দীন ও তাঁর ছেলেরা বিআরএস রেকর্ড পেয়েছেন।'বন্দোবস্ত দলিলের শর্ত ও বাস্তবতা খতিয়ে না দেখে পুকুরকে ডোবা দেখিয়ে রেকর্ড দেওয়ার বিষয়ে সুশান্ত কুমার রায় বলেন, রেকর্ড দেওয়া ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটে থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। | 6 |
সুনামগঞ্জের জগন্নাথপুরে অপ্রকৃতিস্থ নারীর পরিবারের সন্ধান পাওয়া গেলেও দারিদ্র্যের কারণে তাঁকে নিতে আসছে না পরিবারের কেউ। অবশেষে মানবিক কারণে নারীর চিকিৎসার উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ে শিক্ষক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ।জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ উচ্চবিদ্যালয় ও রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে গত তিন বছর ধরে চল্লিশ বছর বয়সী এক অপ্রকৃতিস্থ নারী থাকেন। করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকায় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুবিধা না হলেও গত ৩ মার্চ বিদ্যালয় খোলার পর থেকে বিদ্যালয়ের প্রাঙ্গণে অযাচিত আচরণে বিপাকে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা।রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান, ওই নারীর পরিবারের সন্ধান চেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়া হয়। পরে ওই নারীর পরিচয় পাওয়া যায়। ওই ঠিকানায় যোগাযোগ করা হলে নারীর বোন ও বোন জামাইয়ের সঙ্গে কথা হলে দারিদ্র্যের কারণে অপারগতা প্রকাশ করেন।পরে রানীগঞ্জ ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেই ওই নারীকে চিকিৎসা দেওয়ার। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বৃত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়।রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, 'ঈদের পর তাঁকে সিলেটে ভর্তি করে মানসিক চিকিৎসা দেওয়া হবে। আমরা চাই তাঁকে সুস্থ করে পরিবারের হাতে তুলে দিতে।'ওই নারীর বোন রিনা বেগম বলেন, 'তাঁর দুই বিয়ে হয়েছিল। দুই জায়গায় নির্যাতিত হওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মা-বাবা নেই। দুই ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে নিরুদ্দেশ। বোনের সেবায় তিনি পাশে থাকতে চাই। তবে অভাব অনটনের তা হয়ে উঠছে না।'উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, 'প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান উদ্যোগে সাধুবাদ জানাই। আমি ওই নারীকে সুস্থ করে তুলতে পাশে থাকব।' | 6 |
৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।কার্যনির্বাহী কমিটির নির্বাচনে শেখ নূর কুতুবুল আলম (সভাপতি) ও মোবারক হোসেন (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন। সারা দেশে একযোগে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদকসহ মোট ৭টি পদের জন্য নির্বাচনে ৩টি প্যানেলে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে অ্যাসোসিয়েশনের এ অনলাইন ভোটিং। ভোটিং কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পরই বেসরকারি ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব মো. সেলিম। নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ নূর কুতুবুল আলম। অন্যদিকে ৪৫ শতাংশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন। এছাড়া নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মিঠুন মজুমদার, কোষাধ্যক্ষ সমর বিশ্বাস এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাকিরুল ইসলাম। জানা যায়, সারা দেশের ৩৫তম বিসিএসের প্রায় ৮০০ এর অধিক শিক্ষা ক্যাডার কর্মকর্তার মধ্যে ৬৩২ জন তাদের নিজ নিজ কর্মস্থলে থেকেই ভোট প্রদান করেন। ভোটিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রধান ভোট পরিচালনা কেন্দ্র ছিল রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 1 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ভালোবাসার কোনো স্থান নেই, রাজনীতি হচ্ছে হিসাবের অঙ্ক। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নে এ কথা বলেন তিনি। দলের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে করুণা করা, ভালোবাসা দেওয়া, প্রেম করা-এগুলো নেই। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপিকে রাখার সুযোগ নেই। গতবার তারা সেই ট্রেন মিস করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসলে কী চায়, আমরা সেটা জানতে চাই। বিএনপি কী চায়, সেটা বিএনপি নিজেরাও জানে না। সেতুমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির নির্মম ও অরাজনৈতিক আচরণ প্রধানমন্ত্রীর সঙ্গে করেছেন। বিএনপি বুঝিয়ে দিয়েছে, তারা সংলাপ ও আলোচনা চায় না। | 9 |
নগরীর পতেঙ্গায় তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে পরকীয়া রয়েছে প্রতিবেশী আবু তাহেরের (৪৮), এমন সন্দেহ ছিল আব্দুল জলিলের। সেই ক্ষোভ থেকে সহযোগীদের নিয়ে গত বৃহস্পতিবার তাহেরকে মারধর করেন জলিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার তাঁর মৃত্যু হয়। আবু তাহের একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল জলিলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গত বৃহস্পতিবার জলিল তাঁর সাবেক স্ত্রী রওশন আরার মামাতো ভাই ও মামাতো বোনের স্বামীকে নিয়ে স্টিল মিল এলাকার বাসা থেকে তাহেরকে ডেকে বাইরে এনে মারধর করেন। পরে আহত তাহেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।ওসি আরও বলেন, এ ঘটনায় তাহেরের মেয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। অভিযোগ পেয়ে শুক্রবারই নোয়াখালীর কিল্লার হাট থেকে জলিলকে গ্রেপ্তার করা হয়।কবির হোসেন বলেন, জলিলের সঙ্গে তাঁর স্ত্রী রওশন আরার তালাক হয়েছিল। এর পর থেকে রওশন ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে স্টিল এলাকায় থাকেন। আর জলিল নোয়াখালীতে থাকেন। রওশন আরার পাশের বাসায় থাকতেন তাহের। তিনি নানা কাজে রওশন আরাকে সহযোগিতা করতেন। এ নিয়ে জলিলের সন্দেহ হয়।পুলিশ কর্মকর্তা কবির আরও বলেন, তালাক হয়ে যাওয়ার পরও জলিল রওশন আরার সঙ্গে আবার সংসার করতে চাইছিলেন। ১৪ ডিসেম্বর রওশন আরার বাসায় যান তিনি। পরদিন সকালে জলিল বাসা থেকে বের হওয়ার পর ছেলেকে নিয়ে বাসা ছেড়ে চলে যান রওশন। | 6 |
আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন সড়ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (৩১ মার্চ) দুপুর পৌঁনে ১২ টায় ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, 'আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো রকম জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। ভবিষ্যতে আমি কোনো রকম দলীয় পদ-পদবির দায়িত্ব নেব না।' এর আগে ফেসবুক লাইভে তিনি বলেন, 'আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নাই সেখানে আমি থাকবো না। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি সেখানে থেকেই কাজ করবো।' বিদায় বেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি একসঙ্গে না পারলেও আস্তে আস্তে দলের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরুন। যারা বেশি অনিয়মকারী তাদেরকে দল থেকে বের করে দিন। কাদের মির্জা আরও বলেন, 'প্রধানমন্ত্রীকে বলবো আপনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, কিন্তু আপনার প্রশাসন মাদককে সহযোগিতা করছে। আর এখনি ঘোষণা দিন যে, সংসদ সদস্যসহ যে কোনো প্রতিনিধি বা পদে আসতে মাদক ও নারীর সঙ্গে থাকতে পারবে না। ডোপটেস্ট করে চাকরিতে যোগদান করান।' ঢাকাতে সব দল একদল হয়ে গেছে দাবি করে কাদের মির্জা বলেন, 'দিনের বেলা আলাদা রাজনীতি করলেও রাতের বেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলে হোটেলে এক সঙ্গে হয়ে যায়। এরা 'জাতীয় অপকর্ম পার্টি' গঠন করেছে বলেও মন্তব্য করেন কাদের মির্জা। ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, 'তিনি পদপদবির জন্য অপশক্তিদের কাছে মাথা নত করেছেন। যেদিন আমার ছোটভাই (দেলোয়ার) ফাঁসি দিয়ে মারা গেছে সে দিনই তার সঙ্গে (ওবায়দুল কাদের) সম্পর্ক মানসিকভাবে দূরে সরে গেছে।' নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম জানান, কাদের মির্জা দল থেকে পদত্যাগের বিষয়ে জেলা আওয়ামী লীগকে লিখিত কিংবা মৌখিক কোনোভাবেই জানাননি। ফেসবুকে পদত্যাগের ঘোষণা এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। | 6 |
বিশ্ব মাতানো হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার নতুন পরিচয়ে পরিচিত হচ্ছেন এ অভিনেত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি রেডিওর অতিথি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করছেন তিনি। বিবিসি রেডিওর পক্ষ থেকেই জানানো হয়েছে এ তথ্য। এ বিষয়ে বিবিসির রেডিও ও সঙ্গীত বিভাগের পরিচালক বব শেনান জানান, বড়দিন উপলক্ষে শুরু হচ্ছে বিবিসি রেডিওর উৎসব সূচি। এরই অংশ হিসেবে এর সম্পাদকের চেয়ারে জোলিকে বসানো হচ্ছে জোলিকে।' রেডিওটির 'টুডে' অনুষ্ঠানটির সম্পাদনা করবেন জোলি। জোলির মুখপাত্র জানান, ইতোমধ্যে হলিউডের এই অভিনেত্রী-নির্মাতা প্রস্তুতি পর্ব শুরু করেছেন। 'টুডে' অনুষ্ঠানের কর্মীদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে তার। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জোলি। বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বাস্তব সমাধান খুঁজতে বিবিসির দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বড়দিনকে সামনে রেখে ২২ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিসি রেডিওর উৎসব। চলবে ১ জানুয়ারি অবধি। তারকাদের মধ্যে টেক দ্যাট ব্যান্ডের সদস্যরা ২৫ ডিসেম্বর সম্পাদনা করবেন রেডিও টু। ওইদিন ব্যান্ডের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে থাকবে দুই ঘণ্টার অনুষ্ঠান। এছাড়াও সম্প্রতি 'দ্য ওয়ান অ্যান্ড অনলি ইভান' ছবিতে হাতির চরিত্রে কণ্ঠ দিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। পাশাপামি 'মেলফিসেন্ট টু' (২০২০) ও 'কাম অ্যাওয়ে' ছবিতে কাজ করছেন এ তারকা। বিবিসি | 2 |
যুক্তরাষ্ট্রের ইংরেজি শিক্ষার প্রোগ্রামে ২০০ বাংলাদেশিকে নির্বাচন করা হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রদূত মিলার জীবন বদলে দেওয়ার এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা, সিলেট ও চট্টগ্রামের স্থানীয় মাদ্রাসা, সরকারি ও কারিগরি স্কুলের ১০০ তরুণী ও ১০০ জন তরুণ শিক্ষার্থীর প্রশংসা করেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত ইংলিশ অ্যাকসেস মাইক্রো স্কলারশিপ প্রোগ্রামের নতুন কোর্সের আওতায় এই শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন।মার্কিন রাষ্ট্রদূত বলেন, অ্যাকসেস প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আমাদের আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ বন্ধুত্ব গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আপনারা আপনাদের তারুণ্য দিয়ে আগামী ৫০ বছরের জন্য এগিয়ে যাওয়ার যে পথ রচনা করবেন। অন্যরা সেটা অনুসরণ করবে। এ ছাড়া আপনারা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করতে কাজ করবেন।ইংলিশ অ্যাকসেস মাইক্রো স্কলারশিপ কর্মসূচি দুই বছরের কঠোর অনুশীলনের ইন্টারঅ্যাকটিভ কোর্স। এখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠী থেকে আসা ১৩ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা অংশ নিয়ে ইংরেজি ভাষা শেখে, আমেরিকান সংস্কৃতি সম্পর্কে জানে, বিশ্লেষণী চিন্তা করার সামর্থ্য ও নেতৃত্বদানের দক্ষতা অর্জন করে। ২০০৪ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি শিক্ষার্থী সফলভাবে এই কোর্স সম্পন্ন করেছেন। বিশ্বের ৮৫টি দেশে ১ লাখেরও বেশি এই কোর্স সম্পন্নকারী প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন। | 1 |
স্বাধীনতার ৫০ বছরে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ ও বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা-বাগানে এর উদ্বোধন করা হয়।বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, রাধাশ্যাম পাল, বাগান ব্যবস্থাপক প্রদীপ বর্মণ, ইউপি সদস্য ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুলচন্দ্র তাঁতী, প্রধান শিক্ষক সুজিত দেবনাথ, পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক প্রমুখ, সাংবাদিক, বাগান পঞ্চায়েতসহ চা-শ্রমিকবৃন্দ।মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা বিশেষ অতিথি হিসেবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। | 6 |
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে এবার আর্জেন্টিনার বদলে জার্মানির সঙ্গে ফাইনাল খেলতে চায় ব্রাজিল। ৭-১ গোলে লজ্জাজনক হারের সেই স্মৃতি কিছুতেই ভুলতে পারেননি ব্রাজিলের ফুটবলাররা। চলতি বছরের শেষে কাতারে বসবে এবারের বিশ্বকাপ ফুটবলের আসর। এবারের বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে জার্মানির বিপক্ষেই গোল দিতে চায় ব্রাজিলের ফুটবল তারকা স্ট্রাইকার রিচার্লিসন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৪ সালের সেই হারের স্মৃতিতে এখনও কাতর তিনি। খবর টিএন্ডটি স্পোর্টসের। স্ট্রাইকার রিচার্লিসন আরও বলেন, আমি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশি করে জার্মানিকে চাই। আর্জেন্টিনার অর্ধেক প্রতারিত হয়েছে আর আমরা জানি তারা যখন জিতেছে তখন কেমন লেগেছে, না? বিশ্বকাপ ফাইনালে আমার পছন্দ জার্মানি। কে জানে, আমরা তাদের হারিয়ে দেবো। | 12 |
শেষ সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা তুঙ্গে উঠেছে। প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। সরাসরি ভোট আর দোয়া প্রার্থনা করছেন। তবে প্রার্থীদের সরসারি ভোটপ্রার্থনার পাশাপাশি তাদের পক্ষে নানাভাবে ভোট চাচ্ছেন সমর্থক ও কর্মীরা। এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে গানবাজনার মাধ্যমে প্রচারণা। আর এতে ব্যবহার করা হচ্ছে উচ্চ মাত্রার শব্দ সৃষ্টকারী মাইক। নগরবাসী ও ভোটারদের অভিযোগ, নির্বাচনী প্রচারণার গান যত্রতত্র বিকট ও মাত্রাতিরিক্ত শব্দে বাজানো হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সকাল আটটা থেকে শুরু হয়ে গভীর রাত ১১টা পর্যন্ত এসব 'শব্দ সন্ত্রাস' চলছে। রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত চলছে এই 'অত্যাচার'। বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং করার বিধান থাকলেও মানছেন না কেউই। নগরবাসীর স্বাভাবিক জীবন যাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। মহানগরের অলিগলিতে ছোট ছোট বুথ বানিয়ে চালানো হচ্ছে প্রচারণাধর্মী হরেক রকমের গানবাজনা। গোদের ওপর বিষফোঁড়ার মতো কিছুক্ষণ পর পরই রিকশা বা সিএনজি করে বিকট শব্দের মাইকিং করা হচ্ছে। এসব মাত্রাতিরিক্ত গান বাজনা ও বিকট শব্দের মাইকিংয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে এসএসসি শিক্ষার্থীদের। রাতদিন শব্দ দূষণের কারণে তারা পড়ালেখায় মনোযোগী হতে পারছে না। পাশাপাশি হাসপাতালের রোগী আর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাজেহাল অবস্থা। উচ্চমাত্রার শব্দের কারণে মানসিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে বয়স্ক ও শিশুদের। দুই সিটি ঘুরে দেখা গেছে, ঢাকা উত্তর সিটিতে ছয়জন ও দক্ষিণে সাতজন মেয়র প্রার্থী ছাড়াও একেক ওয়ার্ডে রয়েছে প্রায় আটজন করে কাউন্সিলর প্রার্থী। এদের প্রত্যেকেরই রয়েছে অন্তত চারটি করে গানবাজনার প্রচারণা। সবাই নিজেদের খেয়াল খুশিমতো প্রচারণা চালাচ্ছেন। জনদুর্ভোগের বিষয়টি নেই কারো মাথাতেই। যাদের কাছে ভোট চাওয়ার জন্য এমন প্রচারণা সেই ভোটাররাই এখন অতিষ্ঠ। তবে এ ব্যাপারে কোনো বিকার নেই প্রার্থী, তার সমর্থক ও কর্মীরা। এমনকি মসজিদে নামাজের সময়ও গান বাজনার মাধ্যমে প্রচারণা বাদ যাচ্ছে না। এতে চরম বিরক্ত বোধ করছেন মুসল্লিরা। ঢাকা উত্তর সিটির বাসিন্দা শাহিদা পারভিন ভোরের কাগজ লাইভকে বলেন, সকাল থেকেই এদের মাইকের শব্দ শুরু হয়। আবার বাসার সামনে নির্বাচনী ক্যাম্প বসেছে। রাত ১০টা পর্যন্ত গান চলতেই থাকে। বিকট শব্দে আমার শিশু বাচ্চা একটু পর পর ভয় পেয়ে উঠে। ঢাকা দক্ষিণ সিটির ওয়ারির বাসিন্দা সবুজ ক্ষোভ প্রকাশ করে ভোরের কাগজ লাইভকে বলেন, সারাদিন অফিস করে বাসায় ফিরেও শান্তি নাই। এই ধরণের অস্বাভাবিক শব্দে মন মানসিকতা ঠিক থাকে না। যে যেভাবে পারছে, সে সেভাবেই আমাদের 'অত্যাচার' করছে। নির্বাচনের আগেই তারা যে ধরনের আচরণ করছে নির্বাচনের পর আমাদের সমস্যা কতটুকু দেখবে তা জানি না। দুই সিটির বেশ কয়েকজন এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানায়, নির্বাচনী মাইকিং ও গান বাজনার কারণে তারা পড়াশুনায় মনোযোগ দিতে পারছে না। আগে যা পড়া ছিল তা রিভাইসও দিতে পাড়ছে না ঠিক মতো। | 6 |
বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল মাছ। আনুমানিক ওজন চার শ কেজি।গত মঙ্গলবার (২০ জুলাই) উপজেলার শেখেরখীল ইউনিয়নের এফবি শাহ্ জাব্বারিয়া ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে জাল পাতে। ওই ট্রলারের জেলে ফরিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। ফরিদ মাঝি স্থানীয় শেখেরখিল এলাকার বাসিন্দা বলে জানা যায়। আজ শনিবার সাগর থেকে ফিরে উপজেলা শেখেরখীল ইউনিয়নের সরকার বাজারে রাত ৮টার দিকে ট্রলার থেকে মাছটি নামানো হয়। স্থানীয় জেলেরা জানান, খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের সরকার বাজারে মাছটি একনজর দেখতে লোকজন ভিড় জমায়। কেউ বলছে এটি হাঙ্গর, কেউ বলছে তিমি। তবে কোনো মাঝিমাল্লাই মাছটির নাম বলতে পারেননি।ফরিদ মাঝি আজকের পত্রিকাকে বলেন, আমরা নিয়মিত বঙ্গোপসাগরে জাল ফেলি। প্রতিদিনের মতো সময় হলে জাল টানা শুরু করি। সেদিন জাল টেনে আনতেই দেখা গেল বিরাট আকারের একটি মাছ। মৃত অবস্থায় মাছটিকে আমাদের ঘাটে নিয়ে আসি।মাছটির প্রজাতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা তাসকিয়া আজকের পত্রিকাকে জানান, এটি আসলে তিমি হাঙ্গর। বৈজ্ঞানিক নাম রাইনকডন টাইপাস। এ জাতীয় মাছ বিরল। বিশেষ করে বঙ্গোসাগরে এই প্রজাতির মাছ খুব কমই পাওয়া যায়। | 7 |
অক্টোবর ২০১৯-এ শুরু হয়েছিল এই যাত্রা। শেষ হল ২০২০-র ২৩ ফেব্রুয়ারি। হয়ে গেল এ আসরের ফাইনাল। প্রায় চার মাসের এই যাত্রা অতিক্রম করে জয়ী হয়েছেন পাঞ্জাবের সানি হিন্দুস্তানি। ট্রফির পাশাপাশি ২৫ লাখ টাকার চেকও পান বিজেতা, সঙ্গে টি-সিরিজের সঙ্গে কাজ করার সুবর্ণসুযোগও পেয়েছেন সানি হিন্দুস্তানি। সানি জানান, ফুটপাত থেকে'ইন্ডিয়ান আইডল'-এরচ্যাম্পিয়ন হওয়ার গল্পটা সহজ ছিল না। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব নেওয়া ও গানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার সেইদিনগুলো মোটেও অনুকূলে ছিল না।আমি কল্পনাও করতে পারেনি এতটা দূর যেতে পারব। এই প্ল্যাটফর্ম আমাকে অনেক সুযোগ করে দিয়েছে। অনেকটা দূর থেকে চোখে স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। মনে হচ্ছে, সেদিনই যাত্রা শুরু হয়েছিল। ধন্যবাদ জানাতে চাই জনতাদের, যারা আমাকে এত ভালবাসা দিয়েছেন। অডিশন রাউন্ডে 'মেরে রাকসে কামার' গেয়ে তিন বিচারকদের মন জয় করে নিয়েছিলেন। এরপর ধীরে ধীরে 'ইন্ডিয়ান আইডল'-এর মঞ্চে গানের জাদুতে সকলের মন জয় করে নেন তিনি। শোতে আসা বিভিন্ন প্রতিযোগীরাও তার গানের প্রশংসা করেছেন। শোয়ের ফার্স্ট রানার-আপ হলেন রোহিত রাউত। সেকেন্ড রানার-আপ হলেন অঙ্কোনা মুখার্জি। এছাড়াও ছিলেন অদ্রিজ ঘোষ এবং ঋধম কল্যাণ। জানা গেছে, টি-সিরিজের সঙ্গে কনট্রাক্ট সাইন করেছেন সানি হিন্দুস্তানি। শীঘ্রই তিনি একটি মিউজিক অ্যালবামে গান করতে চলেছেন। ট্রফির পাশাপাশি ২৫ লাখ টাকার চেকও পান তিনি। বিডি-প্রতিদিন/শফিক | 2 |
বাংলাদেশের দেয়া ২৭২ রানের টার্গেটে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছে। জিম্বাবুয়ে দুর্গে প্রথম আঘাত করেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ। ৮ম ওভারে বোলিংয়ে আসেন তিনি। ওভারের প্রথম বলেই তার শিকার জিম্বাবুয়ের সেফাস ঝুয়াও। বামহাতি এই ব্যাটসম্যান বোল্ড হয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে ২৪ বলে ৩৫ রান সংগ্রহ করেন। এরপর ব্রেন্ডন টেইলরকে সাজঘরের পথ দেখান নাগিন ড্যান্সার নাজমুল ইসলাম অপু। ১০ম ওভারের চতুর্থ বলে বোল্ড হওয়ার আগে টেইলর ১৩ বল খেলে ৫ রান সংগ্রহ করেন। ১২তম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিতে গিয়ে রানআউট হয়ে মাঠ ছাড়েন হ্যামিল্টন মাসাকাদজা। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে ৩৪ বলে ২১ রান আসে। টপ অর্ডারের গুরুত্বপূর্ণ তিন ব্যাটসম্যান হারিয়ে চাপে আছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১৭ ওভারে তিন উইকেটের বিনিময়ে ৭২ রান। ইমরুলের ব্যাটে ভর করে সম্মানজনক স্কোর করল বাংলাদেশ। ইমরুল কায়েসের দুর্দান্ত এক সেঞ্চুরি আর সাইফউদ্দিনের হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২৭১ রান। টসে জিতে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের ৬ষ্ঠ ওভারে দলীয় ১৬ রানের মাথায় ব্যক্তিগত ৪ রানে ফিরে যান ওপেনার লিটন দাস। তিন নম্বরে ব্যাট করতে নামা অভিষিক্ত ফজলে মাহমুদ রাব্বিও হতাশ করেছেন। রানের খাতা খোলার আগেই একই ওভারের শেষ বলে ফিরে গেছেন তিনি। তেন্দাই চাতারার ওই এক ওভারে দুটি উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। এরপর ক্রিজে আসা মুশফিকুর রহীম ভরসার পাত্র হয়ে ওঠার আগেই ফিরে যান ১৫ রানে। মুশফিক-ইমরুলের ৪৯ রানের জুটিতে বাংলাদেশ যখন লড়াইয়ে ফেরার প্রত্যাশা করছিলো তখনই মাভুতার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক। এরপর মোহাম্মাদ মিথুন অবশ্য কিছটা সঙ্গ দিয়েছেন ইমরুল কায়েসকে। মোহাম্মাদ মিথুন তিনি ৩৭ রান করেছেন ৪০ বল খেলে। যাওয়ার আগে ইমরুল কায়েসের সাথে ৭১ রানের জুটি গড়েছেন মিথুন। এই জুটিতেই বাংলাদেশের রান এক শ' পার হয়। মিথুনের বিদায়ের পর ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় দল। মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ যথাক্রমে ১ ও শূন্য রানে ফিরে যান। দুজনেই খেলেছেন চারটি করে বল। তবে এরপর ক্রিজে আসা সাইফুদ্দিন ইমরুলের সাথে জুটি গড়ে দলকে নিয়ে যায় সম্মনজনক স্কোরের দিকে। ত্রিপানোর করা ৪৩তম ওভারের দ্বিতীয় বলে সেঞ্চুরি পূর্ণকরেন তিনি।৪৯তম ওভারে বিদায় নেন ইমরুল। তার আগে ১৪০ বলে ১৩টি চার আর ৬টি ছক্কায় তিনি করেন ইনিংস সর্বোচ্চ ১৪৪ রান। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংসও। এরপর সাইফউদ্দিন নিজের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন। ইনিংসের শেষ ওভারে বিদায় নেয়ার আগে তার ব্যাট থেকে ৬৯ বলে ৩টি চার আর একটি ছক্কায় আসে ৫০ রান। শেষ পর্যন্ত মাশরাফি ২ ও মুস্তাফিজ ১ রানে অপরজিত থেকে মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে জারভিস ৯ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন। আর চাতারা ১০ ওভারে ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন মাভুটা। | 12 |
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে 'অশ্লীল ও কুরুচিপূর্ণ' বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে ছাত্রলীগ। আবেদনটি প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের পক্ষ থেকে মামলার আবেদনটি করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত। এর আগে সন্ধ্যায় এক ছাত্রলীগ কর্মীও মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করেন। মামলার আবেদনে ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন বলেন, গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বসে ফেসবুকে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোয়াজ্জেম হোসেনের দেওয়া একটি অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও দেখতে পান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা এর প্রতিবাদ করেন। মোয়াজ্জেম হোসেনের বক্তব্য সরকার ও রাষ্ট্রকে চরম হেয়প্রতিপন্ন ও মানহানি করেছে। এ বিষয়ে জানতে চাইলে ফুয়াদ হোসেন প্রথম আলোকে বলেন, শেখ হাসিনার প্রশ্নে তাঁরা (ছাত্রলীগ) কোনো ছাড় দেবে না। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে কথা বলে সংগঠনের পক্ষ থেকে তিনি মামলার আবেদনটি করেছেন। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার প্রথম আলোকে বলেন, তাঁরা অভিযোগটিকে জিডি হিসেবে গ্রহণ করেছেন। এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তাদের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। | 9 |
দিনাজপুরে প্রতি হালি ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকায়। অর্থাৎ একটি ডিমের মূল্য ৯ টাকা। সেই ডিম খামারিদের কাছ থেকে আড়তদারেরা প্রতিটি ডিম কিনছেন সাড়ে ছয় টাকায়। খামারিরা বলছেন, সম্প্রতি পোলট্রি খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় একটি ডিমের উৎপাদন খরচ দাঁড়িয়েছে সাড়ে আট টাকা। সে ক্ষেত্রে প্রতিটি ডিমে তাঁদের লোকসান হচ্ছে দুই টাকা। এ কারণে মুরগি বিক্রি করে দিচ্ছেন খামারের মালিকেরা। এতে কর্মহীন হয়ে পড়ছেন খামার সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক। দিনাজপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় লেয়ার মুরগির খামার ১৯৭টি, ব্রয়লার মুরগির ৮৯৩টি, সোনালি মুরগির খামার ৭৮৬টি। সব মিলিয়ে জেলায় পোলট্রি খামার রয়েছে ১ হাজার ৮৭৬টি। তবে খামারিদের হিসাবে, এ সংখ্যা ৫ হাজারের বেশি। এসব খামারে সর্বনিম্ন ৫০০ থেকে ১ লাখ পর্যন্ত মুরগি রয়েছে। দিনাজপুর সদর, বিরল ও ঘোড়াঘাট উপজেলায় কয়েকটি খামার ঘুরে দেখা যায়, মাস তিনেক আগেও খামারিদের অনেক ব্যস্ততা ছিল। খামার ছিল মুরগিতে ভরা। পোলট্রি খাদ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে পুষিয়ে উঠতে না পেরে মুরগি কমিয়ে ফেলছেন খামারিরা। কেউবা পুঁজি হারানোর ভয়ে একেবারেই গুটিয়ে নিয়েছেন খামার। এ অবস্থায় খাদ্যের চড়া দাম ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার কারণ খুঁজছেন ছোট খামারিরা। তাঁরা বলছেন, সরকারি নজরদারি ও পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। তা ছাড়া তাঁদের কারণে বড় কোম্পানিগুলো ডিম ও মাংসের দাম বাড়াতে পারছে না। তাই কৌশলে পোলট্রি খাদ্য ও বাচ্চার দাম বাড়িয়ে দিচ্ছেন। নিজেদের উৎপাদিত ডিম ও মুরগি কম দামে বিক্রি করছেন। মাঝখানে ছোট খামারিরা লোকসানে পড়ছেন। দিনাজপুর সদর উপজেলার সবচেয়ে বড় লেয়ার খামারি আবদুল আজীজ। তিন মাস আগে তাঁর খামারে মুরগি ছিল ৪২ হাজার। বর্তমানে আছে ২৭ হাজার। তাঁর খামারে কাজ করেন ১৪ জন শ্রমিক। কাঁচামাল কিনে নিজেরাই খাবার (ফিড) তৈরি করেন। দৈনিক ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার ২০০ কেজি ফিড ছাড়াও ভ্যাকসিন, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিলসহ খামারে খরচ ১ লাখ ৮৫ হাজার টাকা। বিপরীতে প্রতিদিন ডিম পাচ্ছেন ২৪ হাজার থেকে ২৪ হাজার ৫০০টি। বুধবার প্রতিটি ডিম ৭ টাকা দরে ১ লাখ ৬৮ হাজার টাকা। হিসাব অনুযায়ী, লোকসান গুনেছেন ১৭ হাজার টাকা। আবদুল আজীজ বলেন, 'পোলট্রি খাবারের দাম বাড়ায় দুই মাসের বেশি সময় ধরে লোকসান গুনছি। যে দোকান থেকে খাদ্যপণ্য কিনতাম, সেখানে ৪৫ লাখ টাকা বাকি পড়েছে। মাল দেওয়া বন্ধ করে দিয়েছেন তাঁরা। এদিকে বেসরকারি একটি ব্যাংক থেকে ঋণ নিয়েছি ৯৫ লাখ টাকা। সব মিলিয়ে দিশাহারা হয়ে পড়েছি।' বিরল উপজেলার খোজাপুর এলাকায় ২০১৪ সালে ৫ একর জমিতে ১০ হাজার মুরগি নিয়ে আলী পোলট্রি ফার্ম শুরু করেছিলেন মুস্তাহিদ আলী। পোলট্রি ফিডের দামের সঙ্গে পেরে উঠতে না পেরে মাসখানেক আগে ৬ হাজার মুরগি বিক্রি করে দিয়েছেন। বর্তমানে খামারে আছে ৪ হাজার হাইলাইন জাতের লেয়ার মুরগি। মুস্তাহিদ আলী বলেন, তিন মাস আগে ভুট্টা কিনেছি প্রতি কেজি ২৩ টাকায়। সেই ভুট্টা বর্তমানে ৩৫ টাকায় কিনতে হচ্ছে। এ ছাড়া ২ হাজার ২০০ টাকার সয়াবিনের বস্তা (৫০ কেজি) ৩ হাজার ২০০ টাকা, রাইস ব্র্যান ১ হাজার ২০০ টাকার জায়গায় ২ হাজার ৫০০ টাকা, লাইমস্টোন ৪০০ টাকার বস্তা এখন ৬০০ টাকা। ওষুধ ও ভ্যাকসিনের দামও বেড়েছে। দিনাজপুর পোলট্রি অ্যাসোসিয়েশন গঠনের আলোচনা চলছে জানিয়ে মুস্তাহিদ বলেন, দেশের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানের মুখে ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েশন গঠনের জন্য প্রায় মাসখানেক সময় ধরে অনেকের সাথে যোগাযোগ করা হচ্ছে। খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, আড়াই শতাধিক খামারি বর্তমানে খামার বন্ধ করে দিয়েছে। পাঁচ শতাধিক খামারি তিনভাগের দুইভাগ মুরগি বিক্রি করে দিয়েছেন। তাঁদের অনেকেই দোকান বা বেসরকারি এনজিও থেকে ঋণ নিয়ে বিপদে পড়েছেন। বিরল উপজেলার কাজীপাড়ায় লিটন পোলট্রি খামারের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বলেন, এক হাজার মুরগি নিয়ে শুরু করা খামারে বর্তমানে দিনে প্রায় ৭ লাখ টাকা খরচ। ৪-৫ মাস আগেও এ খরচ ৫ লাখের মধ্যে ছিল। তিনি বলেন, বিরল উপজেলায় দুই শতাধিক খামার আছে। সব মিলিয়ে নতুন করে মুরগি তুলেছেন সর্বোচ্চ ২০ জন। পোলট্রি খাদ্যপণ্যের দাম বাড়ার বিষয়ে দিনাজপুরের গৃহলক্ষ্মী পোলট্রি ফিডের স্বত্ত্বাধিকারী মনিরুজ্জামান বলেন, আন্তজার্তিক বাজারে সয়াবিনের খৈলসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। এ বিষয়ে কথা হয় দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, 'সাধারণত গরু ও ছাগলের খামারিরা আমাদের কাছে পরামর্শ নিতে আসেন। মুরগির খামারিদের সঙ্গে আমাদের যোগাযোগ কম। জেলায় সম্প্রতি পোলট্রি খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় কিছু কিছু খামার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা নিজে থেকে তাঁদের পরামর্শ দিয়ে যাচ্ছি। সরকার পোলট্রি শিল্প নিয়ে ভাবছে। শিগগিরই এ বিষয়ে একটি নীতিমালা হবে।' | 6 |
সময়টা হয়তো ভালো যাচ্ছে না ভারতের উইকেটরক্ষক এম এস ধোনির। একে তো গ্লাভসে সেনাবাহিনীর 'বলিদান' ব্যাজ লাগিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। আর এবার স্ত্রী সাক্ষীর জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। কিছুদিন একটি ব্রিজের থামে আইএসের প্রশংসাসূচক বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ধোনির নাম পাওয়া গিয়েছিল। সেই ঘটনা নিয়েও পানিঘোলা হয় প্রচুর। গত কয়েক দিন ধরে ধোনি যেন বারবার চর্চায় উঠে আসছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই বিশ্বকাপের মাঠে হাজির হয়েছেন সাক্ষী ধোনি। যার জন্য বিপাকে পড়েছেন ধোনি। বিসিসিআইয়ের নির্দেশ ছিল, বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের পর থেকে ২০ দিন পর্যন্ত অর্থাৎ আগামী ২৬ জুনের আগে কোনো ক্রিকেটার নিজেদের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবে না। কিন্তু সাক্ষী ধোনি সেই নিষেধাজ্ঞা পালন করলেন না। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মেয়ে জিভাকে সঙ্গে নিয়ে মাঠে হাজির হয়েছেন ধোনি-পত্নী সাক্ষী। গত ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী ও কন্যা জিভা। ইনস্টাগ্রামে মাঠের ছবিও ফলাও করে আপলোড করেছিলেন সাক্ষী। এরপর থেকেই নিয়ম ভাঙার অভিযোগ ওঠে সাক্ষীর বিরুদ্ধে। ক্রিকেটপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলতে থাকেন, ধোনি বলে কী নিয়ম অন্যরকম হবে! তারকা ক্রিকেটার বলে কি তার জন্য সব ছাড়! যদিও অনেকে বলেছেন, বিসিসিআইর নিয়ম ভাঙেননি ধোনির স্ত্রী। তিনি নিজস্ব উদ্যোগেই মাঠে গিয়েছিলেন। ভারতীয় দলের সঙ্গে সফর করেননি। যদিও জানা গেছে, বোর্ডের পক্ষ থেকে ব্যাপারটিকে আমল দিয়ে দেখা হচ্ছে। | 12 |
মানুষের জীবন-জীবিকার তাগিদেই করোনার ঊর্ধ্বমুখী অবস্থাতেই সবকিছু খুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এখন স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে।শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। আপনারা মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হলেও মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।জাহিদ মালেক বলেন, আরও টিকা আসছে, টিকা কার্যক্রম আগামীতেও বেগবান হবে। আমরা আর সংক্রমণ ও মৃত্যু চাই না। | 6 |
প্রবাসীদের তথ্য সেবাদানের জন্য তৈরি অ্যাপ 'প্রবাসী'র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে রাজধানীতে সোনারগাঁও হোটেলে এই অ্যাপের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, 'বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক প্রবাসীর সহজে, সাচ্ছন্দ্যে সেবা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করতে হবে। কারণ, প্রযুক্তি শুধু স্বচ্ছতাই সৃষ্টি করে না, সময় ও অর্থেরও সাশ্রয় করে। এ ক্ষেত্রে প্রবাসীদের জন্য নতুন দুয়ার উন্মোচন করবে।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 11 |
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, করোনাভাইরাস ইস্যুতে এক ধরনের অযৌক্তিক বিতর্ক সৃষ্টি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচে তহবিল বন্ধ করে দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা তার বলদর্পী মানসিকতার বহিঃপ্রকাশ। চীনা মুখপাত্র বলেন, আমেরিকা মনে করে যে, যেহেতু তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বেশি অর্থ দেয় সে কারণে তাদের নির্দেশনা মতো সংস্থাটি পরিচালিত হবে। তারা এ সংস্থায় অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়ে সংস্থার প্রতি হুমকি সৃষ্টি করেছে এবং এর সঙ্গে প্রতারণা করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, করোনাভাইরাসের বিষয়ে চীন নানা ধরনের তথ্য গোপন করেছে। এই অভিযোগ তুলে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমেরিকার পক্ষ থেকে অর্থ বরাদ্দ স্থগিত করেন। গত বছর আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৪০ কোটি ডলার অনুদান দিয়েছিল যা সংস্থার মোট বাজেটের শতকরা ১৫ ভাগ। গেং শুয়াং বলেন, আমেরিকা যে ধরনের আচরণ করেছে তা অগ্রহণযোগ্য এবং চাপ সৃষ্টির মাধ্যমে এ সংস্থার প্রতি ভীতি সৃষ্টি করা হয়েছে। এগুলো কেউ মোটেই পছন্দ করছে না। বিডি প্রতিদিন/আরাফাত | 3 |
দ্বিতীয় দফায় ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলবাড়িয়া উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তিন উপজেলায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হালুয়াঘাট উপজেলার ১০টি ইউপি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ১০ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একজন, জাকের পার্টি একজন, ইসলামী আন্দোলনের তিনজন এবং স্বতন্ত্র প্রার্থী ৩৭ জন। এ ছাড়া সংরক্ষিত (নারী) সদস্য ১২৬ জন, সাধারণ সদস্য পদে ৩৫০ জন প্রার্থী রয়েছেন। ১০টি ইউপি ৯৪টি কেন্দ্রে এক লাখ ৯৮ হাজার ৫১৯ জন ভোটার রয়েছেন।উপজেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সুষ্ঠুভাবে ভোট আয়োজনে ১০টি ভ্রাম্যমাণ আদালত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে ৬০০ পুলিশ সদস্য, তিন প্লাটুন বিজিবি ও র্যাবের তিনটি ভ্রাম্যমাণ দল। গতকাল বুধবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দায়িত্ব এবং ভোটগ্রহণের সরঞ্জাম বুজিয়ে দেওয়া হয়েছে।হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি আছে। যথা সময়ে প্রতিটি ভোট কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানো হবে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।এ ব্যাপারে আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলার রক্ষায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ টিম, পুলিশ, বিজিবি ও র্যাব মাঠে নিয়োজিত থাকবে।এদিকে সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন। ৬৬টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন এক লাখ ৫৮ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ৭৯ হাজার ৪৮৫ জন এবং নারী ৭৮ হাজার ৬৯৫ জন।অপরদিকে ফুলবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল সিদ্দিকী বলেন, 'ফুলবাড়িয়ায় নির্বাচন শান্তিপূর্ণ করতে ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে পাঁচ প্লাটুন বিজিবি, দুই হাজার ১৯৩ জন আনসার সদস্য, র্যাব ও পুলিশের সদস্যরা। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামের মধ্যে সুঁই, সুতা, সুপার গ্লু, স্ট্যাপলার, ভোটার তালিকা, কার্বন পেপার, মোমবাতি, স্কেল, কলমসহ ৬০টির বেশি উপকরণ পাঠানো হচ্ছে।এ বিষয়ে জেলার পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, 'ময়মনসিংহের তিন উপজেলায় ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী থাকবে। প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে। আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেব।' | 6 |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডীন ডক্টর গাজী সালেহ উদ্দিন শুক্রবার ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। করোনা মহামারীর ভয়াল ছোবলে তাঁর অকাল মৃত্যুতে কানাডাসহ উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিরল ব্যক্তিত্বের এই প্রখ্যাত সমাজবিজ্ঞানী মুক্তিযুদ্ধের স্বপক্ষে উগ্র সাম্প্রদায়িকতাবাদ ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ছিল চরম প্রতিবাদী কন্ঠস্বর। যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী সামপ্রদায়িক অপশক্তির বিরুদ্ধে তার গবেষণামূলক লেখনীতে তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রশাসন বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. আশরাফ উদ্দিন আহমেদ ড. গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, একজন সহকর্মী হিসেবে তিনি যেমন ছিলেন বিশ্বস্ত, সদা বন্ধুসুলভ পাশাপাশি তাঁর দেশপ্রেম ছিল তুলনাবিহীন। শিক্ষক, গবেষক হিসেবে তিনি দেশের জন্য অকাতরে কাজ করেছেন। সত্যের পক্ষে আপোষহীন এমন বিরল ব্যক্তিত্বের অকাল মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়াও উদীচী কানাডা সংসদের পক্ষে মিনারা বেগম, চবি এলামনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আলম চৌধুরী, কানেকটিকাট প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব হালিম আকবর, কাজী তোফায়েল আহমেদ জুয়েলসহ তার ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 4 |
নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় আহত ১০ জনের ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় সমকালকে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমীন। এ চিকিৎসক জানান, এ ঘটনায় আহত ১০ জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে ৯ জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি এক নারীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে সন্ধ্যায় নগরের ১ নম্বর রেলগেট এলাকায় রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হন। তাদের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগে ১ নম্বর রেলগেটে আনন্দ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। আরও পড়ুন>>নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২ | 6 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন ১০ জানুয়ারি। এ কারণে শেরেবাংলা নগরে বুধবার শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা ওই দিনের জন্য বন্ধ রাখতে চান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ বিষয়ে মেলা-সংশ্নিষ্টদের অনুরোধ জানাবেন তিনি। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সুপারিশের আলোকে গঠিত নিরাপত্তা উপকমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ১২ সিটি করপোরেশনের ২৮টি পয়েন্টে, বিভাগীয় শহরগুলোতে, ৫৩ জেলা ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হবে। এসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। অনুষ্ঠান যাতে বিভিন্ন স্থান থেকে জনসাধারণ দেখতে পায়, সে জন্য টিভিস্ক্রিন বসানো হবে। তিনি বলেন, কাউন্টডাউন উদ্বোধনের দিন নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনী, তাদের সহযোগিতা করবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ প্রশাসন ও নিরাপত্তাকর্মীরা বিষয়টি দেখাশোনা করবেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ জানুয়ারি প্যারেড গ্রাউন্ডে কাউন্টডাউন অনুষ্ঠানে দুই হাজার আমন্ত্রিত অতিথি ও ১০ হাজার দর্শক থাকবেন। দর্শক যারা যাবেন, তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করে যেতে পারবেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ। এর আগেই কাউন্টডাউনের অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, ১৭ মার্চ মূল অনুষ্ঠানে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন কয়েকজনকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। | 6 |
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমিকে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী বাগদাদে অবস্থিত তাঁর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। ইরাকের সেনাবাহিনীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমি একটি টুইট বার্তায় বলেন, আল্লাহর শুকরিয়া। আমি ভালো আছি। আমি ইরাক ও ইরাকিদের মুক্তির জন্য একটি প্রকল্প নিয়ে আছি। বিশ্বাসঘাতকতার ক্ষেপণাস্ত্র বিশ্বাসীদের নিরুৎসাহিত করবে না। আইন আছে।ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামলার ঘটনার পর আল-খাদিমি সুস্থ আছেন। এই ব্যর্থ প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনটি রাজধানী বাগদাদের গ্রিনজোনে অবস্থিত। তবে সুরক্ষিত এলাকা হলেও বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলার মাধ্যমে তাঁকে হত্যার চেষ্টা করা হয়।এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-খাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেছেন। | 3 |
বরগুনার গুরুত্বপূর্ণ 'প্রাণ' হিসেবে পরিচিত ভাড়ানী খাল। উপকূলীয় জেলা শহর বরগুনা সদরের জন্য নির্ভরযোগ্য নৌরুট এটি। কিন্তু নানা প্রতিবন্ধকতা এবং দখলে সংকীর্ণ হয়ে যাওয়া খালটি পুনরায় দখলমুক্ত ও খননে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। দুদিকের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খননকাজও এখন শেষের পথে।২০১৭ সালে দখলদারদের হাত থেকে খালটি দখলমুক্ত করে পানিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে আন্দোলন শুরু করে পরিবেশবাদী ও সচেতন মহল।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর খাল উদ্ধারে আইনি সহায়তা চেয়ে একটি আবেদন করেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে খালটির দখল উচ্ছেদ ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের লক্ষ্যে বেলা উচ্চ আদালতে জনস্বার্থে মামলা করে। আদালত প্রাথমিক শুনানি শেষে ২০১৯-এর ৭ জানুয়ারি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিব আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে বরগুনা জেলা প্রশাসন ভূমি অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ২০১৯ সালের ৮ ও ৯ এপ্রিলে উচ্ছেদ অভিযান শুরু করে এবং ডিসেম্বরে কার্যক্রম শেষ হয়। এরপর বরগুনা পানি উন্নয়ন বোর্ড খালটি পুনর্খননের প্রকল্প গ্রহণ করে।পাউবো কার্যালয়ের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে খালটি খননের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রাম জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গরীবে নেওয়াজ ও পটুয়াখালী জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান আল মামুন এন্টারপ্রাইজ যৌথভাবে এ খাল খননের প্রকল্পটির কার্যাদেশ পায়। বরাদ্দকৃত এই কাজের দৈর্ঘ্য ৪ কিলোমিটার ও প্রস্থ স্থানভেদে ২৬-৩০ মিটার বা ৮৫ থেকে ১০০ ফুট ও নিম্নস্তরের প্রস্থ ১২ মিটার বা ৩৯ দশমিক ৩৬ ফুট, গভীরতা ১ দশমিক ৫ মিটার থেকে ২ মিটার পর্যন্ত বা ৫ ফুট থেকে ৬ দশমিক ৫০ ফুট। গত বছরের আগস্ট মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান খননকাজ শুরু করে। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় কাজ বন্ধ থাকলেও শীত মৌসুমের শুরু থেকে আবার শুরু হয়। বর্তমানে খালটির খনন প্রায় শেষ পর্যায়ে।বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, 'আমরা আন্দোলন করেছি, খাল দখলমুক্ত হয়েছে এবং খননকাজও প্রায় শেষ।'বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, 'খালটি দখলমুক্ত করতে আমরা আন্তরিক চেষ্টা করেছি। পানি উন্নয়ন বোর্ডেও খননকাজ শেষ হলে এটি ঘিরে সৌন্দর্যবর্ধনের কাজ করা যায় কি না, সে বিষয়ে পৌর মেয়রকে নিয়ে আমরা আলোচনা করব।' | 6 |
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। পাহাড়ি ছড়ার (নালা) ময়লাযুক্ত ঘোলা পানি অথবা টিলার নিচে তিন চাকের (চাক্কি) তৈরি অগভীর কূপের ময়লা পানিই হয়ে ওঠেছে পাহাড়ের মানুষদের একমাত্র ভরসা। উপজেলার লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নের অন্তত ৪০টি আদিবাসী গ্রামে চলছে এমন সঙ্কট। আদিবাসী গ্রামগুলোর বাসিন্দারা জানান, গভীর নলকূপ না থাকার কারণেই দেখা দিয়েছে এমন সঙ্কট। তবে শুধু এবারের শুষ্ক মৌসুমেই নয়, প্রতিবারই শুষ্ক মৌসুমে এমন সঙ্কট দেখা দেয় পাহাড়ি গ্রামগুলোতে। এসব গ্রামের স্বচ্ছল পরিবারের লোকজন প্রয়োজনমতো একাধিক নলকূপ স্থাপন করে পানির সঙ্কট মেটায়। কিন্তু দিন এনে দিন খাওয়া এমন হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারগুলোর পক্ষে তা সম্ভব হয় না। অনুসন্ধানে দেখা গেছে, শুধু এক বা একাধিক বাড়িতেই না, অনেক পাড়াতেই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপগুলোতে কোনো পানি উঠছেনা। এ কারণে অনেকে দূর থেকে খাবার পানি ব্যবহার করতে হচ্ছে। আবার বেশিরভাগ পরিবার ব্যবহার করছে কুঁয়ো অথবা ছড়ার পানি। সুদীপ্ত হাজং বলেন, চন্দ্রডিঙ্গার আশপাশের অন্তত ৮টি গ্রামের লোকজন সীমান্তের জিরো লাইন থেকে তেলের টিন, কলসি না হয় বালতি দিয়ে ঘাড়ে বয়ে পানি আনতে হয়। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান যদি উদ্যোগী হয়ে কিছু টিউবওয়েল বা গভীর কুঁয়ো বসিয়ে দিতেন এ এলাকার লোকজনের বিশুদ্ধ পানির দুর্ভোগ দূর হয়ে যেত। কলমাকান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ওই অঞ্চলগুলোতে পাথরের জন্য টিউবওয়েল বসানো সম্ভব হয় না। তবে পাহাড়ি অঞ্চলগুলোতে বেশকিছু রিংওয়েল বসানো হয়েছে। এখানো দশটি রিংওয়েল বসানোর কাজ চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 6 |
ভোজ্যতেল, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে বাম জোটের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ মার্চ সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে। নিজেদের বাঁচার স্বার্থে সবাইকে হরতাল পালনের আহ্বান জানান বাম জোটের নেতারা। সম্মেলনে সিন্ডিকেট ভাঙতে মজুতদার, আড়তদার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলে দরিদ্রদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান তারা। এসময় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান জোটের নেতারা। এছাড়াও প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর যথাযথ বিতরণ নিশ্চিত করতে বাজারে নজরদারি ও তদারকি বৃদ্ধির আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। | 6 |
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জারের ছোট ভাই ওয়াল্টার কিসিঞ্জারের বিরুদ্ধে গৃহকর্মীকে ঠকানোর মামলা হয়েছে। কেভিন কগ্যান এবং এলিজাবেথ কগ্যান নামের দুই গৃহকমী এ মামলা করেছেন। ব্রুকলীনে অবস্থিত ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এক মিলিয়ন ডলার ক্ষতিপূরণসহ কার্যকালিন সময়ের ন্যায্য পারিশ্রমিক দাবিতে গত শুক্রবার এ মামলা করেছেন গৃহকর্মীদ্বয়। মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালে গহকর্মী হিসেবে নিযুক্তির পরই ঐ প্রাসাদ সংলগ্ন একটি অতিথি ভবনে উঠেন তারা। কিন্তু দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সে ভবনটি বসবাসের অযোগ্য ছিল। টয়লেট ছিল ব্যবহারের অনুপযোগী। ময়লা-আবর্জনার স্তুপ জমেছিল সারা বাড়িতে। স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর পদার্থ ছিল ভবন জুড়ে। মামলায় অভিযোগ করা হয়েছে, গৃহকর্মীর দায়িত্বের মধ্যে ভেতরে ও বাইরের সবকিছুই করতে হয় তাদের। বাড়ি মেরামত থেকে ফুলের বাগান পরিচর্যার এমনকি বড়দিনের সাজসজ্জাও বাদ ছিল না। পালিত কুকুরের খাদ্য সরবরাহসহ অন্য কাজও করতে হয়েছে তাদের। এই দীর্ঘ সময়ের মধ্যে কেবলমাত্র ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তারা কিছু অর্থ পেয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময়ে অসুস্থ ইউজেনী কিসিঞ্জারের সার্বক্ষণিক দেখাশোনা করতে হয়েছে। ২০১৪ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাস কাজ করতে হয় ওয়াল্টার কিসিঞ্জারের জন্যে। এ সময়ের পারিশ্রমিক হিসেবে কিছু অর্থ পেয়েছেন তারা। এর বাইরে সামান্য অর্থ তাদেরকে দেয়া হয় যা কোন ফর্মুলাতেই মেলেনা। এদিকে মামলার বিবাদি ওয়াল্টার কিসিঞ্জার বাস করছেন ক্যালিফোর্নিয়ায়। মামলার সংবাদ জেনে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কারণ এই গহকর্মীদের সাথে তাদের নাকি আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ ব্যাপারে ওয়াল্টার বলেন, 'তারা আমাদের সহায়-সম্পদ দেখাশোনা করতেন কন্ট্রাক্টের ভিত্তিতে'। উল্লেখ্য, ওয়াল্টার কিসিঞ্জারের বড় ভাই হেনরী কিসিঞ্জার (৯২) পররাষ্ট্র মন্ত্রী ছিলেন রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের আমলে। সদ্য স্বাধীন বাংলাদেশকে তিনি 'তলা বিহীন ঝুরি'র দেশ হিসেবে আখ্যা দিয়েছিলেন। তার ছোট ভাইয়ের বিরুদ্ধে গৃহকর্মীদের ঠকানোর এ মামলা সমগ্র যুক্তরাষ্ট্রে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-১২ | 3 |
বিধ্বস্ত পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে পর্যটকদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করেছে থাইল্যান্ড। করোনাভাইরাস প্রতিরোধক টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে আগামী মে মাস থেকে দেশটিতে প্রবেশের পর বাধ্যতামূলক নমুনা পরীক্ষা করতে হবে না। সেই সঙ্গে যাত্রীদের কোয়ারেন্টাইনেও যেতে হবে না। আগামী ১ মে থেকে নতুন বিধিনিষেধ কার্যকর করবে থাইল্যান্ড। ইতোমধ্যে এক চিঠির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এ তথ্য জানিয়েছে দেশটি। নতুন নির্দেশনায় থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, টিকা নেওয়া থাকলে যাত্রীদের থাইল্যান্ড যাওয়ার আগে কোনো আগাম নমুনা পরীক্ষা করতে হবে না। এমনকি সেখানে পৌঁছানোর পরও কোনো নমুনা পরীক্ষা বা কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে বিমানবন্দরে টিকা সনদের মূল কপি ও ফটোকপি দেখাতে হবে। তবে টিকার সম্পূর্ণ ডোজ না নেওয়া ব্যক্তিদের আগের মতোই থাইল্যান্ড পৌঁছানোর পর প্রথম ও পঞ্চম দিন আরটি পিসিআর টেস্ট করাতে হবে। এর আগে থাইল্যান্ডে প্রবেশের পর প্রথম দিন ও পঞ্চম দিন করোনাভাইরাস শনাক্তের আরটি পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক ছিল। এমনকি প্রথম দিনের টেস্টের পর ফলাফল আসার আগ পর্যন্ত থাই সরকারের নির্ধারিত হোটেলে কোয়ারান্টাইনেও থাকতে হতো। এছাড়া, আগে থাইল্যান্ডগামী যাত্রীদের ২০ হাজার ডলার কাভারেজসহ হেলথ ইনস্যুরেন্সের প্রয়োজন হলেও বর্তমানে তা কমিয়ে ১০ হাজার ডলারে আনা হয়েছে। পর্যটন হল থাইল্যান্ডের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ছুটি কাটানোর জন্য এশিয়ার অন্যতম জনপ্রিয় দেশটি মহামারির আগে মোট দেশজ উৎপাদনের প্রায় ১২% আনতো পর্যটন শিল্প থেকেই। তবে মহামারির পর থেকে এ ক্ষেত্রে ক্রমান্বয়ে দেখা দিয়েছে ভাটার টান। | 3 |
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। তখন গ্রেফতার করা হয় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী, ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। এরপর থেকে তারা মিয়ানমারের কারাগারেই বন্দি আছেন। এবার তাদের ছেড়ে দেওয়ার জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রতি আহ্বান জানাল জাতিসংঘ। ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলছে। রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখায় জান্তা সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে। এমতাবস্থায় বুধবার কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়। তাদের মুক্তির পর সুচিরও দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান গুতেরেস। 'আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি'- বলেছেন গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো। বিডি প্রতিদিন/কালাম | 3 |
অবশেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের নতুন ৩৬টি সাধারণ ওয়ার্ড নিয়ে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট। আজ বুধবার (১৬ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ'র হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আফিফা বেগম। তিনি জানান, আবেদনকারীদের আইনজীবীরা উপস্থিত না থাকায় আদালত রুল খারিজ (ডিসচার্জ ফর ডিফল্ট) করে দিয়েছেন। তবে আবেদনকারীরা চাইলে আদালতে রুল রি-স্টোর করার আবেদন করতে পারবেন। কিন্তু এখন রুল খারিজ হয়ে গেছে। তাই নির্বাচনে বাধা নেই। রিট আবেদনকারীদের একজন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের আইনজীবী আহসান হাবিব ভূঁইয়া জানান, তার মক্কেল এই রিট আর চালাবেন না। তিনটি রিট আবেদনে হাইকোর্টের পৃথক দু'টি বেঞ্চ গত বছরের ১৭ জানুয়ারি মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে গত বছরের ১ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করা হয়। ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এক আদেশে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ২৫ ফেব্রুয়ারি শুনানি শেষে রুলটি হাইকোর্টের উক্ত বেঞ্চে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। সে অনুসারে এ বেঞ্চে রুলের শুনানির জন্য রিট আবেদনগুলো কার্যতালিকায় আসে। ২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়র পদ শূন্য হয়। এ কারণে এ পদে উপ-নির্বাচনের জন্য ইসি তফসিল ঘোষণা করে। একইসঙ্গে দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন গত বছরের ২৬ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিলো। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের কারণে সব কার্যক্রম বন্ধ রয়েছে। | 6 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে বিদ্যুৎ বিভাগ। বুধবার সকালে বিদ্যুৎ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন শুরু হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিনসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও কোম্পানির প্রধানরা। পরে বিদ্যুৎ ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান। তিনি বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে ও অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। | 6 |
ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে দেশের উপকূলীয় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অন্তত ১৭টি সমিতির অধীনে ১০ লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এর মধ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ওজোপাডিকোর অন্তত ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। গোটা উপকূলীয় আবাসিক এলাকা এখন অন্ধকারে নিমজ্জিত। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর দাবি, ঘূর্ণিঝড় থেমে গেলে বৃহস্পতিবার (২১ মে) বিকেলের মধ্যে মেরামত করে সংযোগগুলো চালু করা সম্ভব হবে। ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ লাইন মেরামতের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎকেন্দ্রগুলোতে ঝড়ের প্রকোপ থেকে রক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের বলে দেয়া হয়েছে। আরইবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের এক কর্মকর্তা জানান, পটুয়াখালী, ভোলা, বরিশালের কিছু অংশ, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরাসহ উপকূলের ১৭ সমিতির ৫০ থেকে ৬০ ভাগ লাইন বন্ধ হয়ে গেছে। সংখ্যার বিচারে ১০ থেকে ১২ লাখ গ্রাহকের সংযোগ বন্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেক জায়গায় বড় বড় গাছ পড়েছে, অনেক স্থানে তার ছিঁড়েছে। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়ার প্রভাবে গাছ পড়ে, তার ছিঁড়ে পড়াসহ বিভিন্ন কারণে ঘণ্টা দেড়েকের মধ্যেই ১০ লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। | 6 |
কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্বে অংশ নিতে আজ থেকে মাঠে নামছে ইউরোপের দেশগুলো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স আজ প্রথমদিনই খেলবে। আজকের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ ইউক্রেন। তাছাড়া বড় দলগুলোর মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও আজ মাঠে নামতে যাচ্ছে। পর্তুগালের প্রতিপক্ষ আজারবাইজান। দুটো ম্যাচই বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে। ইউরোপ থেকে সব মিলিয়ে মোট ৫৬টি দেশ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে যে কোনো অঞ্চল থেকে সর্বোচ্চ সংখ্যক দলের বাছাইপর্বে খেলার রেকর্ড। ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি বাছাইপর্বে ৩৮টি ম্যাচ খেলে ৩০টি গোল করেছেন। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে মোট ৩টি ম্যাচ খেলবে পর্তুগাল। আর এই তিনটি ম্যাচে যদি রোনালদো ৮টি গোল করতে পারেন তাহলে তিনি ফুটবলের ইতিহাসে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়তে পারবেন তিনি। বর্তমানে এই রেকর্ডটির মালিক হলেন ইরানের সাবেক ফুটবলার আলী দাঈ। তিনি তার ক্যারিয়ারে ইরানের হয়ে ১৪৯টি ম্যাচ খেলে ১০৯টি গোল করেছিলেন। রোনালদো পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১০২টি গোল করেছেন। আর তিনি পর্তুগালের হয়ে ২০২২ বিশ্বকাপে খেলার পরিকল্পনাও করে রেখেছেন। ফলে তিনি যে আলী দাঈয়ের এই রেকর্ড ভাঙবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে করোনা ভাইরাসের কারণে ইউরোপের এই বিশ্বকাপ বাছাই নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। ইউরোপের সেরা দেশগুলোর খেলোয়াড়রা ইউরোপেরই বিভিন্ন লিগে খেলে থাকে। ফলে বেশ কয়েকটি ক্লাব তাদের খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলতে দিতে চাইছিল না। এমনকি কয়েকজনকে তারা আটকেও দিয়েছে। এর মধ্যে অন্যতম হলেন বায়ার্ন মিউনিখের সেরা খেলোয়াড় রবার্ট লেভানদোস্কি। তিনি পোল্যান্ড জাতীয় দলের খেলোয়াড়। এমনকি তিনি দেশটির অধিনায়কও। মূলত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই ক্লাবগুলো এমন আচরণ করছিল। করোনার কারণে নির্দিষ্ট কয়েকটি দেশে ভ্রমণ করার পর বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হয়। আর ক্লাবগুলোর ভয় হলো জাতীয় দলের খেলোয়াড়রা এভাবে বিভিন্ন দেশে গিয়ে খেললে তাদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ফলে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা খেলতে পারবে না। পরবর্তী সময়ে ফিফা তাদের কড়া নিয়ম কানুন একটু শিথিল করে। এরপর ক্লাবগুলো তাদের ফুটবলারদের জাতীয় দলের হয়ে খেলার অনুমতি দেয়। ইউরোপিয়ান বাছাইপর্বের পাশাপাশি আজ থেকে শুরু হবে দি কনফেডারেশন অব নর্থ, সেন্ট্রাল আমেরিকা এবং ক্যারিবিয়ান এসোসিয়েশন ফুটবল (কনকাকাফ)। এই অঞ্চলে আমেরিকা, কানাডাসহ মোট ৪১টি দেশ অংশ নেবে। এই অঞ্চলের বাছাইপর্বে খেলবে হাইতিও। আর হাইতির কয়েকজন খেলোয়াড়কে ফরাসি ক্লাবগুলো ছাড়েনি। আর এ বিষয়টি নিয়ে ভালোই ঝামেলা হয়েছে। | 12 |
প্রতিদিন বিকেল নামতেই মাঠে অনুশীলন শুরু করেন নারী ফুটবল দলের সদস্যরা। সন্ধ্যা পর্যন্ত দল বেঁধে চলতে থাকে এ অনুশীলন। গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ কিংবা এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের প্রতিদিনের চিত্র এটি। ভবিষ্যতে পলাশবাড়ী থেকে অনেক প্রতিভাবান নারী ফুটবলার উঠে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।গাইবান্ধা পলাশবাড়ী নারী ফুটবল দলের প্রশিক্ষক সুরুজ হক লিটন বলেন, 'পলাশবাড়ী নারী ফুটবল দলকে নিয়ে আমার অনেক স্বপ্ন। নিজের সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেয়েদের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম আর বুদ্ধিমত্তায় একের পর এক সাফল্য ধরা দিচ্ছে।' সুরুজ হক লিটন বলেন, '২০১৯ সালে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ (অনূর্ধ্ব-১৪) ফুটবল টুর্নামেন্টে রংপুর আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশবাড়ী নারী ফুটবল দল। এখনো পর্যন্ত এটিই আমাদের সবচেয়ে বড় অর্জন। এছাড়া একই বছর এসকেএস বালিকা ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন, ২০২০ ও ২০২১ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) টানা দুইবার গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন হওয়াসহ আরও অনেক অর্জন রয়েছে। বর্তমানে পলাশবাড়ী নারী ফুটবল দলের চারজন সদস্য ঢাকার বসুন্ধরা কিংসে সুযোগ পেয়েছেন। তাঁরা ভবিষ্যতে অনেক ভালো করতে বলে আমার বিশ্বাস।'প্রতিবন্ধকতার বিষয় নিয়ে জানতে চাইলে সুরুজ হক লিটন বলেন, 'শুরুর দিকে মাত্র তিনজন খেলোয়ারকে নিয়ে প্রশিক্ষণ করতে হয়েছে। নারীদের ফুটবল খেলা ও প্রশিক্ষণ নিয়ে অভিভাবকরা উৎসাহী ছিলেন না। শিক্ষকদের নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে মেয়েদের মাঠে নামাতে অনেক বেগ পেতে হয়েছে। বাল্যবিয়ের একটা প্রকোপ ছিল। সব প্রতিবন্ধকতার মধ্য দিয়েই আমাদের পথচলা।' | 6 |
করোনা সংক্রমণ প্রতিরোধে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারি বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য পুলিশের সকল ইউনিট প্রধানকে নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। মঙ্গলবার বিকেলে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ এবং পবিত্র রমজান উপলক্ষে সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও থানার ওসিদের এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন। বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আইজিপি বলেন, সরকারি বিধি-নিষেধ চলাকালে বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে যাবেন না। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে পুলিশের মুভমেন্ট পাস নিয়ে চলাচল করবেন। জরুরি কাজে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সাথে সরকারি বিধি-নিষেধ প্রতিপালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, খাদ্যপণ্য, ওষুধ, উৎপাদন সামগ্রী ও অন্যান্য জরুরি সেবার যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ, লকডাউন, রমজান উপলক্ষে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন গুজব ও বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যেন সামাজিক সম্প্রীতি নষ্ট না করতে পারে তা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষিশ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের বিশেষ পরিবহন ব্যবস্থাপনায় শ্রমিকরা এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে পারবেন বলে সভায় জানান আইজিপি । আইজিপি কঠোরভাবে বলেন, রমজানে মহাসড়কে কোন ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। তিনি বলেন, পবিত্র রমজান মাসে জুমা ও ওয়াক্তের নামাজের সময় মসজিদের ভিতরে বা বাইরে কোন জমায়েত এবং ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। রমজান উপলক্ষে নিষিদ্ধ জঙ্গি সংগঠনসমূহের ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর পোস্টার ও লিফলেট বিতরণ কার্যক্রম প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। রমজান উপলক্ষে যাকাত, ফিতরা, খাদ্য সামগ্রী ইত্যাদি বিতরণের ক্ষেত্রে জনসমাগম পরিহার নিশ্চিত করতে হবে। আইজিপি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অনেক মানুষ ঢাকা ও অন্যান্য শহর ছেড়ে গ্রামে বাড়ি যেতে পারেন, সে সময় তাদের বাসা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় বাড়তে পারে। জনশৃঙ্খলা রক্ষায় এসব স্থানে পুলিশি টহল বাড়াতে হবে। রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার নির্দেশ দেন আইজিপি। রমজানে রাতের বেলায় উচ্চ শব্দে হর্ণ বাজানো এবং দ্রুতগতিতে চলাচলকারী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। আইজিপি বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে। তিনি বিষয়টি নিশ্চিত করার জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দেন। | 6 |
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চিত্রনায়িকা পরীমণি ও পুলিশ কর্মকর্তা সাকলাইনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনা নিয়ে করা সব প্রতিবেদনও সরানোর নির্দেশনা চাওয়া হয়।আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট আবেদনটি দায়ের করেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিবকে রিটে প্রতিপক্ষ করা হয়েছে।একই রিট আবেদনে মৃত কলেজছাত্রী মুনিয়া ও জেকেজির ডা. সাবরিনার ব্যক্তিগত জীবনের ভিডিও সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের অনলাইন থেকে চরিত্রহরণ করে কারও ব্যক্তিগত আপত্তিজনক ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞাও চাওয়া হয়।বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি হবে বলে রিট আবেদনকারী জানিয়েছেন।রিট আবেদনে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে কিছু ব্যক্তিকে নির্দিষ্টভাবে টার্গেট করে ব্যক্তিগত ভিডিও প্রকাশ হচ্ছে। এমনকি বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে। মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ হচ্ছে। এতে বিশেষ করে নারীদের চরিত্রটাকে টার্গেট করেই এটা করা হচ্ছে।সম্প্রতি পরীমণি, কলেজছাত্রী মুনিয়াসহ অনেকের ব্যক্তিগত ভিডিও প্রকাশ হয়েছে। যা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে এবং তাঁদের চরিত্রহরণ করার জন্যই করা হয়েছে।এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনে বলা হয়েছে, এটা একজন মানুষের মৌলিক অধিকার হরণ করা। | 6 |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। পুতিনের প্রতি এক বার্তায় জেলেনস্কি বলেন, "আমি কামড়াই না। তাহলে আমার সঙ্গে আলোচনায় বসতে আপনি ভয় পাচ্ছেন কেন?" কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট হওয়া জেলেনস্কি বলেন, "লড়াই থামানোর একমাত্র পথ হলো, পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা।" পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমরা তো রাশিয়া আক্রমণ করিনি। আমাদের সেরকম কোনো ইচ্ছেও ছিল না। এখন আপনি আমাদের কাছ থেকে কি চান? আপনি আমাদের জমি থেকে চলে যান। আপনি আমার সঙ্গে আলোচনায় বসুন।" পশ্চিমা দেশগুলির প্রতি জেলেনস্কি বলেন, "আপনাদের যদি আকাশসীমা বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাদের আরও বিমান দিন। আর একটা কথা মনে রাখবেন, আমরা যদি না থাকি, তাহলে এরপর লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়ার পালা। আমার এই কথাটা আপনারা মনে রাখতে পারেন।" কয়েক সপ্তাহ আগে জেলেনস্কি বলেছিলেন, "কেউ বিশ্বাস করে না, আধুনিক সমাজে কেউ এমন বর্বরের মতো আচরণ করবে।" কিন্তু রাশিয়া শেষ পর্যন্ত ইউক্রেন আক্রমণ করার পর ভুল ভেঙেছে জেলেনস্কির। | 3 |
গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি 'হেড অব ইয়াং বাংলা' পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: হেড অব ইয়াং বাংলাপদসংখ্যা: ১যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ/সমাজবিজ্ঞান/ইংরেজি/ কমিউনিকেশন স্টাডিজ/ ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন সংস্থা বা পলিসি রিসার্চ অর্গানাইজেশন সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজিতে পারদর্শীসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।চাকরির ধরন: প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে তিন/ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।কর্মস্থল: ঢাকা। তবে কাজের প্রয়োজনে নানা জায়গায় ভ্রমণ করতে হবে।বেতন: আলোচনা সাপেক্ষে। আবেদন যেভাবেআগ্রহীদের কভার লেটারসহ সিভি (ওয়ার্ড ফাইল) ও ছবি [] ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া অনলাইনে এ লিংকে লগইন করে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে পাওয়া যাবে। আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২১ | 1 |
হাইকোর্ট বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করায় সাধারণ সম্পাদক হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টা না পেরোতেই ক্ষমতা হারিয়েছেন নিপুণ। হারানো পদ আর ক্ষমতা ফিরে পেতে জায়েদ খানের মতো তিনিও আইনের আশ্রয় নিতে যাচ্ছেন। এজন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন এ চিত্রনায়িকা। সোমবার (৭ ফেব্রুয়ারি) নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খানের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানায় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট। ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান বলেন, "আমরা আপিল বিভাগে আবেদন করার প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন দায়ের করব।" আরও পড়ুন-হাইকোর্টে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত এর আগে সোমবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। সেই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথি। আবেদনটির ওপর শুনানির পর বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, "আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। মহামান্য হাইকোর্টও আমার পক্ষে আদেশ দিলেন।" বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে জানান, জায়েদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিনেত্রী নিপুণকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, "দু'জন ভোটার লিখিতভাবে জানিয়েছেন যে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান ও সদস্য পদপ্রার্থী চুন্নু তাদেরকে ভোট দেওয়ার জন্য নগদ অর্থ দিয়েছিলেন। এছাড়া আরও কয়েকজন ভোটার তাদের দু'জনের অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন। এবং কিছু ভিডিও ফুটেজে প্রতীয়মান হয়েছে যে, এই অর্থ প্রদানের অভিযোগটি সত্য। অভিযোগ প্রমাণিত হওয়ায় জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিল করা হয়েছে। জায়েদের পরিবর্তে নিপুণ সাধারণ সম্পাদক এবং চুন্নুর পরিবর্তে কার্যকরী পরিষদের সদস্য পদে জয় পেয়েছেন নাদির খান।" তবে এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি জায়েদ খান। তিনি আপিল বোর্ডের ঘোষণাকে আইন বহির্ভূত বলে দাবি করে আইনের শরণাপন্ন হওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। এটা ছিল তার টানা তৃতীয়বারের জয়। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। টাকা দিয়ে ভোটও নাকি কিনেছেন। এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ। লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। আপিল বোর্ড বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জানায়। এরপরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেয় মন্ত্রণালয়। | 2 |
বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আ. হান্নান ডাবলু (৫৯) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন রাজনগর ইউপি চেয়ারম্যানের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান, বুধবার সকাল ৮টায় করোনা স্বাস্থ্যবিধি মেনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। | 4 |
গুরুদাসপুর (নাটোর) : গুরুদাসপুরে ঋণের টাকা নিয়ে দ্বন্দ্বে বাড়িতে হামলা করে এক নারীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার পান্না (৩২) স্থানীয় শফিকুল ইসলামের স্ত্রী। হামলাকারীরা ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তাঁরা।এ ঘটনায় প্রধান অভিযুক্ত মিলনের বড়ভাই এমদাদুল হককে আটক করেছে পুলিশ। মিলন (৩৫) পৌর সদরের চাঁচকৈড় বাজারপাড়ার কাঠ ব্যবসায়ী আব্দুস সামাদের ছেলে।আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হামলার ঘটনাটি ঘটে। অ্যাসিড দগ্ধ পান্নাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।জানা গেছে, কিছুদিন আগে শফিকুল ইসলাম তার স্ত্রী পান্নাকে দিয়ে স্থানীয় এনজিও জাগরনী চক্র থেকে ৯৯ হাজার টাকা ঋণ নেন। সে সময় মিলন নামে একজন তাঁকে সহযোগিতা করেন। এরপর থেকে মিলন টাকা পাবে বলে দাবি করে আসছেন। একপর্যায়ে টাকা নেওয়ার স্বীকারোক্তি চেয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন মিলন। কিন্তু স্ট্যাম্পে স্বাক্ষর না করায় শফিকুলের বাড়িতে হামলা চালান মিলন। তাঁর স্ত্রীকে মারপিট করে অ্যাসিড নিক্ষেপ করেন মিলন ও তাঁর সঙ্গীরা। স্থানীয়রা পান্নাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত পান্না বলেন, নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় আমাকে মারপিট করে এবং শরীর অ্যাসিডে দিয়ে ঝলসে দিয়েছে মিলন ও তাঁর সন্ত্রাসীরা। পরে আমার বাড়িঘর ভাঙচুর করে নগদ টাকা ও ৫ ভরি গয়না লুট করে নিয়ে যান তাঁরা।প্রতিবেশী মনিরা খাতুন বলেন, মিলন ও তাঁর সঙ্গীরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তাঁর ছেলে সিজান (১০) ও মেয়ে জুম্মা (২) আমার বাসার উঠানে খেলাধুলা করছিল।গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, পান্নার দুই হাত-পা অ্যাসিডে ঝলসে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি।গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার পরপরই মিলনের বড়ভাই এমদাদুল হককে আটক করা হয়েছে। মিলন ও তাঁর সহযোগীরা পলাতক রয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। | 6 |
সিলেটে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় সংবাদ সংগ্রহে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সভাপতি মইনুদ্দিন আহমদ মঞ্জু। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে সোমবার বিকেল চারটার দিকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ মিছিল বের করে। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে কোর্ট পয়েন্ট ঘুরে আবার চৌহাট্টায় ফিরে আসে। একই সময়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের একটি মিছিলও আলিয়া মাদ্রাসার সামনে এসে পৌঁছায়। এসময় ছাত্রলীগ ও ছাত্রদল মুখোমুখি হলে দুপক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে পড়লে ছাত্রলীগ কর্মীরা মাদ্রাসা লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এসময় কয়েকজন ছাত্রলীগ কর্মী লাঠিসোঁটা নিয়ে আলিয়া মাদ্রাসার ভেতরে প্রবেশ করেন। আলিয়া মাদ্রাসার ভেতরে একটি মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। এসময় এমসি কলেজ ছাত্রলীগ নেতা হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক ও ইমজা'র সভাপতি মইন উদ্দিন মঞ্জুর উপর চড়াও হন তারা। খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সাংবাদিকরা মইনুদ্দিন মঞ্জুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। ঘটনা সম্পর্কে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান জানান, বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল মিছিল বের করে। মিছিল শেষে আলিয়া মাদারাসার গেটের সামনে ফুটপাতে দাঁড়ানো অবস্থায় ছিলেন তারা। তখন পেছন দিক থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী লাঠি নিয়ে হামলা চালায় এবং এক সাংবাদিককে মারধর করে। তবে ছাত্রদল সম্পাদকের বক্তব্য মিথ্যা দাবি করে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ বলেন, আমাদের মিছিল শেষে চৌহাট্টায় নেতাকর্মীরা দাঁড়িয়েছিলেন। এসময় ছাত্রদল মিছিল বের করার চেষ্টা করলে তাদের ধাওয়া দেয়া হয়। তবে সাংবাদিকের উপর হামলার ঘটনা অস্বীকার করে নাঈম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরাই সাংবাদিকের উপর হামলা করেছে। এদিকে, সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাবসহ বেশ কয়েকটি সংগঠন। ইমজা সাধারণ সম্পাদক মারুফ আহমদ ভোরের কাগজকে বলেন, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় যদি রাজনৈতিক কর্মীদের দ্বারা হামলার শিকার হতে হয় তাহলে স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হবে। আমরা আশা করবো খুব দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। | 6 |
করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন-সংকট কমাতে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুয়া) যৌথ উদ্যোগে চালু হয়েছে 'রোটার্যাক্ট কুয়া অক্সিজেন ব্যাংক'। প্রাথমিক পর্যায়ে ১১টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কার্যক্রম শুরু করেছে তারা।গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাহমুদ হোসেন।উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, 'ইতিমধ্যে রোটার্যাক্ট ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যাঁরা আছেন, তাঁরা বেশ কিছু সিলিন্ডার সংগ্রহ করেছেন। এটি একটি মহতী উদ্যোগ। ছাত্ররা এবং কুয়াকে যাঁরা সমর্থন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই।'তিনি আরও বলেন, 'খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেক সংগঠন রয়েছে কিন্তু রোটার্যাক্ট ক্লাব যাঁরা করেন, তাঁদের কাজকর্ম সব সময় ভিন্ন। মানবতার সেবায় তাঁরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এটা বড় একটি গুণ। আমি আশা করব তাঁরা তাঁদের পরবর্তী কর্মজীবনে এ কাজগুলো অব্যাহত রাখবেন।' তিনি রোটার্যাক্ট ক্লাব ও কুয়ার এ মহতী উদ্যোগের সফলতা কামনা করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. নাসিফ আহসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক মো. আনিসুর রহমান, অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. মতিউল ইসলাম ও সাবেক প্রেসিডেন্ট তেহসিন আশরাফ প্রত্যয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাহামুদুল হাসান ও কুয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রেজা। সঞ্চালনায় ছিলেন রোটার্যাক্টর সাদিয়া তাবাসসুম।অপরদিকে সংগঠন সূত্রে জানা যায়, এর মধ্যে ১১টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহে রয়েছে তাদের। প্রাথমিকভাবে এই অক্সিজেন ব্যাংকের আওতায় অগ্রাধিকারের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, রোটার্যাক্ট ও রোটারিয়ানদের কাছে অক্সিজেন সরবরাহ করা হবে।সংগঠনের সদস্যরা জানান, এই কঠিন সময়ে অসহায় পরিবারগুলোকে ত্রাণ দেওয়ার পাশাপাশি বহুভাবে সহায়তা করে আসছিল খুলনা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব ও খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে অক্সিজেন ব্যাংক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে করোনায় আক্রান্ত নিরুপায় ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়ে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করতেই এই নতুন কর্মসূচি চালু হচ্ছে।সবার দেওয়া অর্থ দিয়েই করোনা আক্রান্ত নিরুপায় রোগী ও তাঁদের স্বজনের কাছে বিনা মূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বলে জানান তাঁরা। এই উদ্যোগে শামিল হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্যরা। | 1 |
নেদারল্যান্ডস সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী। তরুণ খেলোয়াড়দেরকে সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া তরুণ পেসার নাভিন-উল-হক আপাতত ওয়ানডে ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। নাভিনের কারণটা অবশ্য ভিন্ন। চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়ানডে থেকে দূরে থাকবেন তিনি। তাই নবী-নাভিনকে ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একনজরে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রশিদ খান, রিয়াজ হাসান, সেলিম সাফি, শহিদুল্লাহ কামাল, শরাফউদ্দিন আশরাফ, উসমান গনি, ইয়ামিন আহমদজাই। বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 12 |
কাজাখস্তানে সামরিক হস্তক্ষেপের বিষয়ে মার্কিন সমালোচনার জবাব দিয়েছে রাশিয়া। রাশিয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সমালোচনার জবাবে বলেছে, যৌথ নিরাপত্তা চুক্তির আওতায় গঠিত সংস্থা 'সিএসটিও'-এর (কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অরগানাইজেশন) আওতায় কাজাখস্তানে শান্তি মিশন চালানো হচ্ছে। রাশিয়া ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর মধ্যে হওয়া চুক্তির আওতায়ই রাশিয়া তাদের সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে লেখা এক পোষ্টে বলেন, কাজাখস্তানের সরকারের অনুরোধে রাশিয়ান কর্তৃপক্ষ দেশটিতে 'সিএসটিও'-এর আওতায় যে শান্তি মিশন পাঠিয়েছে তা সম্পূর্ণ বৈধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সমালোচনার জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমন কথা বলেন। এর আগে কাজাখস্তানকে সতর্ক করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, কাজাখস্তান থেকে রুশ সেনাবাহিনীকে ফেরত পাঠানো কঠিন হবে। তিনি আরো বলেন, পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিন। যখন রাশিয়ানরা আপনার দেশে প্রবেশ করবে, তখন তাদের ফেরত পাঠানো কঠিন হবে। ব্লিঙ্কেনের এমন কথার জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, তার কথাবার্তা হলো অভদ্র জোকারের মতো। কারণ, যখন যুক্তরাষ্ট্র কোনো দেশে যায়, তখন ওই দেশের মানুষদের বেঁচে থাকা কঠিন হয়ে যায়। তিনি আরো বলেন, মার্কিন সেনাবাহিনী যে দেশে যায় সেখানে ধর্ষণ ও লুটতরাজ চালায়। যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড শুধু বর্তমানের ঘটনা নয়, অতীতেও তারা একই কাজ করেছে। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার তিন শ' বছরের ইতিহাস হলো ধর্ষণ ও লুটতরাজের ইতিহাস এবং তার ভুক্তভোগী হলেন উত্তর আমেরিকা মহাদেশের রেড ইন্ডিয়ান, কোরিয়ান, ভিয়েতনামী, ইরাকি, পানামানিয়ান, যুগোস্লাভ, লিবিয়ান ও সিরিয়ান জনগণ। এছাড়াও আরো অনেক দেশ আছে যেখানে মার্কিনিরা অনাহূত মেহমান হয়ে এসে আর যায়নি এবং ওই দেশগুলোর মানুষকে দুর্ভাগ্যের সাগরে নিপতিত করেছে। সূত্র : ইয়েনি শাফাক | 3 |
জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২০ সালের টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী। অলিম্পিক ২০২১ সালে আয়োজনের প্রস্তাব করেছেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে। অলিম্পিক গেমসের প্রধানের সঙ্গে এক আলোচনায় এ প্রস্তাব করেছেন তিনি। এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান ডিক পাউন্ড সোমবার জানান, জাপান অলিম্পিক স্থগিতের সিদ্ধান্ত হয়ে গেছে। আগামী গ্রীষ্মে অলিম্পিক আয়োজন করা হচ্ছে না। শুধু আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা। ওদিকে বিবিসির সংবাদে বলা হয়েছে, টোকিও অলিম্পিক স্থগিতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বুধবার। এর আগে আইওসি টোকিও অলিম্পিক স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চার সপ্তাহ সময় নিয়েছিল। এর আগে পাউন্ড বলেন, 'আইওসি যে সিদ্ধান্ত নিয়েছে এবং আমার কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে বলতে পারি, টোকিও অলিম্পিক পেছাচ্ছে। সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই অলিম্পিক আয়োজন করা সম্ভব হচ্ছে না। এইটা আমি বলতে পারি। এটা এমন এক পর্যায়ে এসেছে যে, স্থগিত করা ছাড়া কোন উপায় নেই।' | 12 |
সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে কক্সবাজারের পাড়া-মহল্লা ও মন্দির সেজেছে নতুন রূপে। ঘরে ঘরে চলছে নানা আয়োজন। ইতিমধ্যে জেলার নয় উপজেলার মণ্ডপে মণ্ডপে থাকা প্রতিমা সাজাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।আগামীকাল সোমবার (১১ অক্টোবর) থেকে জেলার ৩০৪টি মণ্ডপে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে ১৪৯টিতে প্রতিমা ও ১৫৫টি মণ্ডপে ঘট পূজার আয়োজন রয়েছে। আগামী শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়াদশমীর দিন কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের শেষ হবে। ওই দিনে সৈকতের লাবণী পয়েন্টে লাখো মানুষের সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। এই অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমানসহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।এদিকে এ উৎসবের সর্বশেষ প্রস্তুতি বিষয়ে গতকাল শনিবার শহরের লালদীঘির পাড়ের ব্রাহ্ম মন্দিরে জেলা পূজা উদ্যাপন পরিষদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। এতে জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি রতন দাশ, স্বপন পাল (নাজির), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দিপু, সরূপম পাল পাঞ্জু, মহিলা সম্পাদিকা দীপ্তি শর্মা, অ্যাডভোকেট প্রতিভা দাশ, কক্সবাজার পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পি শর্মা, সাধারণ সম্পাদক বাবলা পাল উপস্থিত ছিলেন।জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রনজিত দাশ বলেন, দুর্গোৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে এ উৎসব পালন করা হবে।উদ্যাপন কমিটি সূত্র জানায়, এবার নবগঠিত ঈদগাহ উপজেলাসহ সদরে ৩৪টি প্রতিমা পূজা ও ২০টি ঘট পূজা হবে। এ ছাড়া কক্সবাজার পৌরসভায় ১১টি প্রতিমা ও ০৯টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। আর রামুর ২২টি প্রতিমা ও ১০টি ঘট পূজা, পেকুয়ায় ৬টি প্রতিমা ও ৩টি ঘট পূজা, চকরিয়ায় ৪৮টি প্রতিমা ও ৪৩টি ঘট পূজা, কুতুবদিয়ায় ১৩টি প্রতিমা ও ৩২টি ঘট পূজা, মহেশখালীতে ১টি প্রতিমা ও ৩০টি ঘট পূজা, উখিয়ার ৭টি প্রতিমা ও ৮টি ঘট পূজা, টেকনাফে ৬টি প্রতিমা পূজা এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১টি প্রতিমা পূজা অনুষ্ঠিত হবে। | 6 |
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা রফতানির ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আসন্ন দিনগুলোতে স্থানীয়ভাবে টিকার চাহিদা বাড়বে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাই ভারতের অভ্যন্তরে বেশি পরিমাণ টিকা সরবরাহ করার প্রয়োজন হতে পারে। টিকা রফতানিতে, কর্তৃপক্ষের ভাষ্যমতে, 'সাময়িক সঙ্কোচন' এর ফলে এপ্রিলের শেষদিক পর্যন্ত টিকার যোগান প্রভাবিত হতে পারে। কোভ্যাক্স পরিকল্পনার অধীনে থাকা, অর্থাৎ কোভ্যাক্স ব্যবহার করা ১৯০টি দেশে ভারতের এই পদক্ষেপের ফলে প্রভাব পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে পরিচালিত এই পরিকল্পনার উদ্দেশ্য সব দেশের জন্য ন্যায্যভাবে টিকার যোগান নিশ্চিত করা। ভারতের সবচেয়ে বড় উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলে টিকার চালান নির্দিষ্ট সময়ে পাঠায়নি। বাংলাদেশেও ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত ৫০ লাখ ডোজের মধ্যে ২০ লাখ ডোজ চালান এসেছে এবং মার্চের টিকার চালান এখনো আসেনি। ভারত এরই মধ্যে ছয় কোটি ডোজ টিকা ৭৬টি দেশে রফতানি করেছে, যার অধিকাংশই ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। ভারত কেন এই পদক্ষেপ নিলো? ভারতের এ সিদ্ধান্তটি এমন সময় এলো যখন ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার ভারতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৭ হাজারের বেশি মানুষ, যা এ বছরে দৈনিক আক্রান্তের হিসেবে সর্বোচ্চ। বুধবার ভারতে মৃত্যু হয়েছে ২৭৫ জনের। পহেলা এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সীদের জন্য টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে তারা। আর এই কার্যক্রম শুরু হওয়ার পর টিকার চাহিদা বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিবিসি'র সৌতিক বিশ্বাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানানো হয়, '(রফতানি বন্ধ) এটি সাময়িক পদক্ষেপ। অভ্যন্তরীণ চাহিদাকে প্রাধান্য দিতে হবে।' তারা জানিয়েছে, এপ্রিলের শেষ পর্যন্ত ভ্যাকসিনের যোগান ব্যহত হতে পারে, তবে মে মাসে কমপক্ষে একটি ভ্যাকসিনকে জরুরি অনুমোদন দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে ভারত কোনো টিকা রফতানি করেনি। তবে এই সিদ্ধান্ত সম্পর্কে ভারতের সরকার বা সিরাম ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এরই মধ্যে যুক্তরাজ্য, ব্রাজিল, সৌদি আরব ও মরক্কোতে করোনাভাইরাস টিকার চালান পাঠানো স্থগিত করেছে। সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া জানিয়েছে, এ বছর তারা এক শ' কোটি ডোজ তৈরি করবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য। সূত্র : বিবিসি | 3 |
মানবসমাজে শান্তি-সৌহার্দ্যের গুরুত্ব অপরিসীম। আর সে জন্য প্রয়োজন মানুষে-মানুষে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। ইসলামে ভ্রাতৃত্বের ধারণা সর্বজনীন। রক্তের সম্পর্কের কারণে যেমন মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, তেমনি ইসলাম কিংবা বিশ্বনাগরিক হিসেবেও মানুষে-মানুষে আন্তরিকতা ও হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়। স্থিতিশীল ও সুখময় সমাজ গঠনে ভ্রাতৃত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।আত্মীয়তার সূত্রে ভ্রাতৃত্বের যে সম্পর্ক তৈরি হয়, তা রক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক। সুখে-দুঃখে রক্তের ভাইদের পাশে থাকতে, অসচ্ছল কেউ থাকলে তাকে সহায়তা করতে এবং নিয়মিত খোঁজখবর নিতে আদেশ দিয়েছেন রাসুল (সা.)। তিনি বলেন, 'যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে।' (বুখারি: ৬১৩৮)ইসলাম ধর্মের অনুসারী হিসেবে প্রত্যেক মুসলমান ভাই ভাই। কারণ, তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং হজরত মুহাম্মদ (সা.)-এর আনুগত্য করে। ফলে তারা একে অপরের প্রয়োজনে সার্বক্ষণিক পাশে থাকে। সহমর্মী ও সমব্যথী হয়। সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসে। আল্লাহ বলেন, 'নিশ্চয়ই মোমিনরা ভাই ভাই।' (সুরা হুজুরাত: ১০)বিশ্বনাগরিক হওয়ার ভিত্তিতেও সব মানুষ ভাই ভাই। কারণ, সবাই হজরত আদম (আ.)-এর সন্তান। তাই সবার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকা চাই। মহান আল্লাহ বলেন, 'হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পার।' (সুরা হুজুরাত, আয়াত: ১৩)শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আমাদের ভেতর ভ্রাতৃত্ববোধের মানস জাগ্রত করা এবং এর ব্যাপক চর্চা করা জরুরি।অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ: আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় | 6 |
ন্যায্য দাম না পেয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কৃষকের ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনাকে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে। ধানক্ষেতের এক কোণায় একটু করে আগুন দিয়ে ছবি তুলেছে। ছবি কীভাবে তুললে তা ভালো ফোকাস হবে আরেকজন নির্দেশনা দিচ্ছে। অভিনয় করে ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের কৃষকের ছবি বাংলাদেশের বলে চালানো হয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, পত্রিকায় লেখা হয়েছে লিচু কিনে দিতে পারেননি বলে দুই সন্তানকে হত্যা করেছেন বাবা। পরে অনুসন্ধান করে জানা গেছে, বাবাটি অপ্রকৃতস্থ ছিল। মুক্তিযুদ্ধের পরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধেও কিছু পত্রিকা এভাবে অপপ্রচার চালিয়েছিল। তাই কোনো সংবাদ পরিবেশনের আগে সমাজে এর ফল কী হতে পারে, সেটা বিবেচনা করে তবেই সংবাদ পরিবেশন করা উচিত। কৃষকদের ধানের দাম ও সংকট সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সংকট নিরসনে সরকার ধান রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে। আমদানির ওপর শুল্ক আরোপ করা হয়েছে। নজরদারির মাধ্যমে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা হচ্ছে; কিন্তু এখনও সরকারবিরোধীরা মিটিং, মিছিল, সমাবেশে সরকারকে বেকায়দায় ফেলতে এ বিষয়ে সমালোচনা করে যাচ্ছে। সমালোচনা অবশ্যই করবেন, কিন্তু সেটা অন্ধের মতো নয়। মানুষকে বিভ্রান্ত ও মিথ্যা তথ্য দিয়ে সমালোচনা করা বন্ধ করুন। সামগ্রিক সংকট মোকাবেলায় মিল মালিক ও বাণিজ্যিকভাবে চাল রফতানি করতে আগ্রহীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে তবেই রফতানির সুযোগ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পাশাপাশি স্থায়ী রফতানি বাজার খুঁজে বের করার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে সুবীর নন্দীর স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তার গাওয়া আড়াই হাজার গানের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। তিনি শুধু একজন শিল্পীই ছিলেন না, গানের সংগ্রাহকও ছিলেন। উপমহাদেশের বিভিন্ন মৌলিক গানগুলো সংগ্রহ করতেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সুবীর নন্দী একজন কালজয়ী শিল্পী ছিলেন। সঙ্গীতের প্রতি তার নিবেদন ছিল অসামান্য। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী মৌ, শিল্পী রফিকুল আলম, দিনাত জাহান মুন্নী প্রমুখ। | 6 |
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দকে সতর্ক করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, 'শখের বশে কোনো মামলা (রিট) করবেন না। এ ধরনের রিট করলে খারিজ করে জরিমানা করা হবে। জরিমানা দেয়ার জন্য প্রস্তুত থাকবেন।' মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগ্বিতণ্ডার ঘটনায় করা রিটের শুনানিকালে এ মন্তব্য করেন। মঙ্গলবার শুনানির শুরুতে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ আদালতে চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগ্বিতণ্ডার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন চেয়ে রিট ও লকডাউন স্থগিত চেয়ে রিট শুনানির জন্য উপস্থাপন করেন। তখন আদালত বলেন, 'মিস্টার আকন্দ আপনি শখের বশে মামলা করবেন না। চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগ্বিতণ্ডার ঘটনায় রিট করার লোকাস স্ট্যান্ডি (আবেদনের এখতিয়ার) আপনার নাই। এটা আগেই বলেছি। এ ধরনের রিট রিজেক্ট করলে হেভি কস্ট (জরিমানা) দিয়ে রিজেক্ট করব। প্রিপেয়ার থাকবেন।' লকডাউনে মুভমেন্ট পাস নিয়ে চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চিকিৎসককে হয়রানির অভিযোগ এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মামুনুর রশিদ ও সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া ওইদিন মোবাইল কোর্ট পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। | 6 |
বর্তমানে দেশের জিডিপিতে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের অবদান ২৫ শতাংশ। পাশের দেশ ভারতে যা প্রায় ৮০ শতাংশ। চীনে ৬০ শতাংশ। জিডিপিতে এসএমইয়ের অবদান বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহজতর করতে হবে। এ জন্য প্রয়োজন সহায়ক নিয়ন্ত্রণকাঠামো ও আর্থিক পণ্য উদ্ভাবন। এ ছাড়া বিকল্প সরবরাহ মাধ্যমে প্রযুক্তির ব্যবহার করতে হবে। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে 'অ্যাকশন ফ্রেমিং কনফারেন্স: ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থবাজার রূপান্তরকরণ' শীর্ষক সম্মেলনে আলোচকেরা এসব কথা বলেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা দিতে এই সম্মেলনের আয়োজন করে বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুওর ইন বাংলাদেশ (বিএফপি-বি)। বিএফপি-বি একটি আর্থিক খাত সংস্কার কর্মসূচি, যা ইউকেএইডের অর্থায়নে নাথান অ্যাসোসিয়েটস দ্বারা পরিচালিত। যারা মূলত বাংলাদেশ সরকার, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বাণিজ্যিক আর্থিক প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছে। ২৫ মিলিয়ন পাউন্ড সমমানের ৫ বছরের এই কর্মসূচি শুরু হয়েছিল ২০১৫ সালে। এই কর্মসূচির আওতায় ১২ লাখ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে সহায়তা দেওয়া হয়েছে। ৩ লাখের বেশি নারী উদ্যোক্তার এমএসই অ্যাকাউন্ট খোলা হয়েছে। ১১ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ১ হাজারের বেশি কৃষককে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা হয়েছে। দিনব্যাপী সম্মেলনে চারটি ভিন্ন ভিন্ন সেশনে প্যানেল আলোচনা হয়। যেখানে বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থিক উন্নতির জন্য ডিজিটাল রূপান্তরকরণের বিষয়ে আলোচনা করেন। এ ছাড়াও নীতি সংস্কার ও বেসরকারি খাতের বিনিয়োগকে আরও কার্যকর এবং বিনিয়োগের জন্য মিশ্র অর্থনৈতিক অবকাঠামো তৈরিসহ বাজারের সুবিধাভোগীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রতি চারজন ক্ষুদ্র উদ্যোক্তার মাত্র একজন প্রাতিষ্ঠানিক ব্যাংক সহায়তা পান। উদ্ভাবনের দিক থেকেও বাংলাদেশ পিছিয়ে। গ্লোবাল ইনোভেশন ইনডেক্স অনুযায়ী, ১৪১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম। ২০০৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায় খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। সম্মেলনের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এটি গ্রামীণ অঞ্চলের উদ্যোক্তাদের সহায়তা দিয়েছে। বিকাশকে বাধা দেয় এমন তথ্যগত দূরত্ব পূরণের প্রক্রিয়াকে দ্রুততর করেছে। তিনি বিভিন্ন ক্ষেত্রে আর্থিক বোধগম্য এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। তিনি আস্থা অর্জনের গুরুত্ব এবং সামগ্রিক বাজারের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির সঙ্গে এর সম্পর্ক নিয়ে কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফপি-বি প্রকল্প প্রধান আহমেদ জামাল অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্যে তিনি বিগত দশকে ক্ষুদ্র উদ্যোগের ক্ষেত্রে অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে কথা বলেন। বিএফপি-বির টিম লিডার ফয়সাল হুসেন উপস্থাপিত 'মুভিং দ্য নিডল অন ফিন্যান্সিয়াল ইনক্লুশন' এর ওপর বক্তব্য রাখেন। তিনি বিএফপি-বির সাফল্য এবং কর্মসূচিটি বাস্তবায়নের সময় শেখা বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানসমূহের জ্যেষ্ঠ সচিব আছাদুল ইসলাম, ডিএফআইডির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জিম ম্যাকআলপাইন এবং লন্ডনের নাথান অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ইমন ক্যাসিডি। সরকারি ও বেসরকারি খাতের উদ্ভাবকদের পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। সম্মেলনে ব্যাংক, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন সংস্থা ও বিমা কোম্পানির নীতিনির্ধারক ও প্রতিনিধি ছাড়াও গবেষকেরা অংশ নেন। | 0 |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমি হাসতে হাসতে হার্টফেল করলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দায়ী থাকবেন। সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'তিনি বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী।' অর্থমন্ত্রীর এই কথার প্রেক্ষিতে রুহুল কবির রিজভী বলেন, তার এ কথা চিরকুটে লিখে রাখলাম। এ কথায় হাসতে হাসতে আমি হার্টফেল করলে অর্থমন্ত্রী দায়ী থাকবেন। দেশের অর্থনীতির 'খারাপ অবস্থার' জন্য অর্থমন্ত্রীকে দায়ী করে বিএনপির এ নেতা বলেন, স্ব-স্বীকৃত এক নম্বর অর্থমন্ত্রী দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছে। রিজভী বলেন, দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছেন আপনারাই। সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বীকার করেছেন দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। গত বুধবার জাতীয় সংসদে স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানশিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার বাধ্যবাধকতা তৈরিতে বিল নিয়ে আলোচনা বিরোধীদের সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। রিজভী আর বলেন, সরকার বলছে- দেশে একজনও বেকার থাকবে না। কিন্তু দেশের বেকারদের চিন্তা মাথায় না নিয়ে অবৈধভাবে দেশে আসা বিদেশিদের কাজ করার সুযোগ দিয়ে বেকার তৈরির কারাখানা তৈরি করেছে সরকার। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মিথ্যার ফেরিওয়ালা' উপাধি দেন রিজভী। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
শীতের হিম হিম সকাল। নেই কোনো কোলাহল। টুকটাক গণমাধ্যমের গাড়ি আর সাইরেন বাজিয়ে ছুটে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু টহল গাড়ি। পথেঘাটে দু-একজন পথচারী। এ ছাড়া অনেকটা সুনসান এক শহর। তবে শহরটির চিত্র অন্যান্য দিনে ভিন্নই থাকে। এই শহরের নাম নারায়ণগঞ্জ।সকাল থেকেই নীরবতার কারণ, আজ ভোট। শহরের ২৭টি ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয়বারের মতো সিটি করপোরেশন নির্বাচন। আর কিছুক্ষণ বাদেই শুরু হবে ভোটগ্রহণ। তবে ১৮ দিন আগে শুরু হওয়া প্রচার-প্রচারণায় ভোটের পাশাপাশি শহরজুড়ে নেমে আসে আরেকটি শব্দ। 'খেলা'। পুরো নারায়ণগঞ্জ শহরে এই খেলা শব্দটি বেশ প্রচলিত। উৎপত্তি নারায়ণগঞ্জে হলেও সারা দেশে শব্দটি মানুষের মুখে মুখে। স্থানীয় এক সাংসদের মুখ থেকে উচ্চারিত শব্দটি যেন এখন কথিত ভাষা।ভোটের জয় হোকনারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন ঘিরে কিছুদিন আগেও ওই সাংসদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, খেলা হবে ১৬ তারিখে। ভোটের মাঠে পরবর্তী সময়ে নানা প্রচারণা ও শোভা পায় শব্দটি। আর তাই আজকের এই দিনে নারায়ণগঞ্জবাসীর জন্য কী খেলা অপেক্ষা করছে, সেটাই দেখার বিষয়। এখানকার মানুষকেও বলাবলি করতে শোনা গেছে ১৬ জানুয়ারি কী হতে যাচ্ছে? খেলা, নাকি ভোট? | 6 |
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। গত বুধবার সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বালিয়াকান্দি উপজেলা ইউনিট কমান্ডারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সেটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। | 6 |
ঢাকার আশুলিয়া থেকে চার বছরের শিশু মো: আসনান আদিপ অপহরণ হওয়ার দু'দিন পর মানিকগঞ্জের চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৪-এর একটি দল অভিযান চালিয়ে মানিকগঞ্জের রাকিব হোসেন সরদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী রাকিবকে গ্রেফতার করে। বুধবার এ তথ্য জানায় র্যাব। র্যাব জানায়, গত ২১ মার্চ আশুলিয়া দুর্গাপুর এলাকা থেকে শিশু আসনান আদিপ অপহৃত হয়। পরের দিন শিশুটির পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জের দৌলতপুর থানার বাঘুটিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রাকিব সরদারকে গ্রেফতার করে র্যাব। র্যাব আরো জানায়, রাকিব সরদার আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় আয়রনম্যান হিসেবে চাকরি করতেন। পূর্ব পরিকল্পনা করে গত রোববার রাকিব সরদার শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথমে রিকশাযোগে জিরাবো বাসস্ট্যান্ডে, পরে বাসে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ বাজারে নিয়ে যান। এরপর দৌলতপুর থানার দুর্গম চর বাঘুটিয়া গ্রামে আসামির নিজ বাড়িতে শিশুটিকে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় অপহরণকারী রাকিবের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন র্যাব-৪-এর কর্মকর্তারা। | 6 |
রবি শাস্ত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক কতটা খারাপ, সেটি ক্রমশ বোঝা যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে শাস্ত্রী ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে গিয়েছেন। তার পরেই তিনি মুখ খুলতে শুরু করেছেন। দেশটির একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ভারতীয় বোর্ডে অনেকেই আছেন, যারা ২০১৭ সালে চাননি তিনি কোচ হন। তার আগে যখন তাকে সরে যেতে হয়েছিল, সেই পদ্ধতিও খুশি করতে পারেনি শাস্ত্রীকে। শাস্ত্রী বলেন, 'আমাকে বলা হয়েছিল ধারাভাষ্যের কাজ ছেড়ে দিতে। ছেড়ে দিয়েছিলাম। আরও অনেক কিছু ছেড়ে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু হঠাৎ আমাকে কোনো কিছু না বলে সরিয়ে দেওয়া হয়েছিল। হঠাৎ জানতে পেরেছিলাম। কেউ আমাকে কিছুই বলেনি।' তিনি আরও বলেন, 'খুব খারাপ লেগেছিল তখন। আমাকে যদি পছন্দ না-ই হয়, সেটা বলতে পারত। যাই হোক, আবার ধারাভাষ্যের কাজ শুরু করেছিলাম। ৯ মাস পরে যখন ফিরে এলাম, আমাকে বলা হয়, দলের ভেতরে গোলমাল রয়েছে। শুনে অবাক হয়ে গিয়েছিলাম। যখন দলটাকে ছাড়তে হয়েছিল, তখন কোনো সমস্যা ছিল না। মাত্র ৯ মাসে সব বদলে গিয়েছিল! আরও অবাক হয়েছিলাম এটা ভেবে যে, ৯ মাস আগে যাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকেই আবার দায়িত্ব দেওয়া হলো।' বিডি প্রতিদিন/এমআই | 12 |
গাজীপুরে লকডাউন ভেঙে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (১২ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড ও ভোগড়া বাইপাস এলাকার ইস্ট ওয়েস্ট গ্রুপ ও নিউওয়ে ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, তারা ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত ৩ মাসের বেতন না পেয়ে সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন। নিউওয়ে ফ্যাশন লিমিটেডের নিটিং অপারেটরের একজন শ্রমিক বলেন, আমরা দুই মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘুরাচ্ছে। এখন আমাদের ঘরে খাবার নেই। বাড়ি ভাড়া ও দোকান বাকি পড়ে আছে। পাওনাদারদের জন্য বাসা থেকে বের হতে পারছি না। এরমধ্যে গাজীপুর লকডাউন করা হয়েছে। এখন আমাদের না খেয়ে মরার উপক্রম হয়েছে। লকডাউনের নিয়ম ভেঙে শ্রমিকরা মহাসড়কে নেমে আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। টানা এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার পর মালিকপক্ষ ১৬এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ তুলে নেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দুই মাসের বকেয়া বেতন দাবিতে পোশাক শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ১৬ এপ্রিল বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলে জোর করে উঠে পড়েছেন শিক্ষার্থীরা। 'শৃঙ্খলাভঙ্গ' করে যারা হলে উঠেছেন তাঁদের এবার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। সেই সঙ্গে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে।আজ শনিবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, শৃঙ্খলা পরিপন্থী কোনো বিষয় বিশ্ববিদ্যালয় বরদাশত করে না। শৃঙ্খলা এবং স্বাস্থ্য সুরক্ষা এগুলো আমাদের অগ্রাধিকারে আছে।গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শতাধিক আবাসিক শিক্ষার্থী জোর করে উঠে যায়। হল প্রশাসন তাদের চলে যেতে অনুরোধ করলেও সে অনুরোধকে পাত্তা দেয়নি শিক্ষার্থীরা। পরে হল ছাত্র প্রতিনিধির সঙ্গে কথা বলে তাদের বোঝাতেও ব্যর্থ হয় হল প্রশাসন।শিক্ষার্থীরা বলছেন, প্রশাসন তাঁদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করেননি। পাঁচ দিনের জন্য যেন আমাদের সম্পূর্ণ বাসা বাড়া দিতে না হয় সে জন্য আমাদের দাবি ছিল, এক তারিখ থেকে হল খোলার। কিন্তু প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত না করেই এমন তারিখে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে যেটি অযৌক্তিক। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আমরা বাধ্য হয়ে হলে উঠেছি। | 1 |
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায় জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত রুহেদ মিয়া হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১টায় সুনামগঞ্জ জজ আলাদত প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এসময় হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবি করেন স্বজনরা। উল্লেখ্য, সোমবার বিকেলে দিরাইয়ের মেঘনা বারঘর জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে রুহেদ মিয়া নিহত হন। এতে উভয় পক্ষের আরও ৫০ জন আহত হন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১০ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৯ জনে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৭৯৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯২ হাজার ৩৩২ জনে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ চার লাখ ২৩ হাজার ৮৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২৪২টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮টি। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.