text
stringlengths
1
58.1k
label
int64
0
12
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকাগামী যাত্রীদের স্রোত থামছেই না। শনিবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। রোববার থেকে ঈদের কেনাকাটায় শপিং মল খোলার খবরে দক্ষিণ বঙ্গের জেলাগুলো থেকে ঢাকাগামী যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েছেন শিমুলিয়া ঘাটে। পদ্মা পাড়ি দেওয়ার পর শিমুলিয়াঘাট থেকে অটোরিকশা, মিশুক আর রিকশায় করে সড়কে ভেঙে ভেঙে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কর্মস্থলে ছুটছেন দক্ষিণ বঙ্গের যাত্রী সাধারণ। ওইসব যানবাহনে চড়তে গিয়ে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, সকালের দিকে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ফেরি ক্যামেলিয়া, কিশোরী ও ফেরী রায়পুরায় কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রীবোঝাই করে ছেড়ে আসে শিমুলিয়া ঘাটে। ফেরিগুলোতে অসংখ্য যাত্রী ছিল। ফেরি ছাড়াও ট্রলারে করে যাত্রী পারাপার হচ্ছে।
6
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২৮তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ান বাহিনীর এই অভিযানে ইতোমধ্যে বিধ্বস্ত হয়ে গেছে গোটা ইউক্রেন। বর্তমানে সবচেয়ে খারাপ পরিস্থিতির আজভ সাগর উপকূলবর্তী নগরী মারিউপোলের। সেখানে আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করায় হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী। প্রায় তিন লাখ মানুষের ওই নগরীতে এখনও আটকে আছে প্রায় এক লাখ বাসিন্দা। তারা চরম খাদ্য, পানি ও ওষুধ সংকটে ভুগছে। এদিকে, ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর অষ্টমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। মঙ্গলবার এ আলাপকালে আবারও ইউক্রেনে যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন তিনি। এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানিয়েছে। আগের আলাপগুলোর মতো যুদ্ধবিরতি ও চলমান নিরাপত্তা উদ্বেগ নিয়ে কথা হয় বলে জানায় ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, "এখন পর্যন্ত কোনও ঐকমত্য হয়নি, কিন্তু প্রেসিডেন্ট ম্যাকরন তার প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে আস্থাশীল। যুদ্ধবিরতি এবং ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আস্থাপূর্ণ শান্তি আলোচনা ছাড়া অন্য কোনও পথ খোলা নেই।" ম্যাকরন ইউক্রেনের পাশে আছেন বলেও এতে উল্লেখ করা হয়। সূত্র: রয়টার্স, বিবিসি, আল-জাজিরা বিডি প্রতিদিন/কালাম
3
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুরুটা হয়েছিল হার দিয়ে। এরপর টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। শক্তিশালী মিনিস্টার ঢাকার পর এবার তাদের শিকার মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে চলতি বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ ১৯০ রান তোলে দলটি। রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রানে থেমে যায় খুলনার ইনিংস। ২৫ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা প্রত্যাশামাফিক ছিল না খুলনার। নাসুম আহমেদের তৃতীয় ওভারের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন ৯ রান করা তানজিদ। এরপর রনি তালুকদারের (৭) উইকেট হারায় খুলনা। আন্দ্রে ফ্লেচার ও মেহেদি হাসানের ব্যাটে সেই ধাক্কা সামলেও ওঠার চেষ্টা করছিল দলটি। কিন্তু সপ্তম ওভারে রেজাউর রহমানের বাউন্সে কাঁধে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ফ্লেচার। ১২ বলে ১৬ রান করেন তিনি। ফ্লেচারকে হাসপাতালে নেওয়া হলেও তিনি স্বাভাবিক আছেন। ফ্লেচার ফেরার পর নড়বড়ে হয়ে পরে খুলনার ইনিংস। টানা দ্বিতীয় জয় তুলতে মাঝের দিকে লড়াই করেন মেহেদি হাসান। তরুণ এই ব্যাটার ২৪ বলে ৩০ রানে ফিরেন। পরে ব্যাটিংয়ে নেমে হতাশ করেন খুলনার অধিনায়ক মুশফিক। তিনি ১৫ বলে মাত্র ১১ রান করে আউট হন বেনি হাওয়েলের বলে। তার আগে নামা শেখ মেহেদি হাসান ৫ চারের মারে খেলেন ২৪ বলে ৩০ রানের ইনিংস। মুশফিক-মেহেদি ফিরলে প্রতিরোধ করেন ইয়াসির আলী। ফ্লেচারের বদলি নামা সিকান্দার রাজা ১২ বলে ১ চার ২ ছক্কায় করেন ২২ রান। ইয়াসির ২৬ বলে ৪০ রানের ইনিংস সাজান দুটি চার তিন ছক্কায়। তাদের লড়াই শেষ পর্যন্ত ব্যবধানই কমাতে পারে। চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়ের বেনি হাওয়েল ৩৭ রানের বিনিময়ে নেন এক উইকেট। শিকার করেন প্রতিপক্ষে অধিনায়ক মুশফিকুর রহিমকে। দুটি করে উইকেট নেন রেজাউর, শরিফুল ও মেহেদি হাসান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তাণ্ডব চালান কেনার লুইস ও উইল জ্যাকস। প্রথম ওভার থেকে দুই ওপেনার তুললেন ২৩ রান। যা বিপিএলের প্রথম ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। তাদের এই জুটির স্থায়িত্ব ছিল ৯ বলের, যেখানে উঠেছে ২৯ রান। জ্যাকসের(১৭) বিদায়ে ভাঙে এই জুটি। এরপর ব্যক্তিগত ২৫ রানে ফেরেন লুইস। আফিফ টিকলেন ১৩ বল, করলেন ১৫ রান। এরপর ৪৮ মিরাজকে নিয়ে ৪৮ রাঙের জুটি গড়েন সাব্বির। দলীয় ১১৭ রানে ব্যক্তিগত ৩০ রানে ফেরেন মিরাজ। সাব্বির ফিরেন ৩২ রানে। শেষদিকে বেনি হাওয়েলের তাণ্ডবে এই বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর ১৯০ রান তোলে চট্টগ্রাম। আগের একাদশ নিয়েই মাঠে নামে খুলনা। তিন বিদেশি থিসারা পেরেরা, আন্দ্রে ফ্লেচার ও নাভীন উল হককে নিয়ে একাদশ সাজিয়েছে খুলনা। চট্টগ্রাম একাদশে এক পরিবর্তন, মুকিদুল ইসলাম মুগ্ধর পরিবর্তে দলে এসেছেন রেজাউর রহমান। মিরাজের দলে তিন বিদেশি হলেন পেস অলরাউন্ডার বেনি হাওয়েল, ব্যাটসম্যান উইল জ্যাক ও টপ অর্ডার ব্যাটসম্যান কেনার লুইস। খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজীদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাভীন উল হক ও কামরুল ইসলাম রাব্বি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), কেনার লুইস, শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, নাইম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, রেজাউর রহমান ও নাসুম আহমেদ।
12
'প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙীন পাখা'-দুই বেণি ঝুলিয়ে প্রজাপতি মেয়েশিশুগুলো এমন গান গায়। প্রজাপতির মতোই নেচে নেচে বেড়ায়। মা-বাবা স্বপ্ন দেখেন, মেয়ে একদিন প্রজাপতির মতোই পাখা মেলবে। উড়ে বেড়াবে আকাশে। পৌঁছে যাবে সাফল্যের শিখরে। কিন্তু ওড়ার আকাশটা যখন কালো মেঘে ঢাকে, তখন? আদরের ছোট্ট প্রজাপতিকে কি সে আকাশে ছেড়ে দেওয়া ঠিক হবে? মেঘের সঙ্গে টক্কর টক্করে যদি তার পাখা ভেঙে যায়? মুখ থুবড়ে পড়ে মাটিতে? তবে কি প্রজাপতি ঘরেই বন্দী থাকবে? তাহলে তো সে আর উড়তে শিখবে না। শুঁয়োপোকা হয়েই কেটে যাবে প্রজাপতির জীবন। তবে উপায় কী? ছোট ছোট প্রজাপতি মেয়েশিশুর মা-বাবার মনে ঘুরপাক খাচ্ছে এমন সব প্রশ্ন। উত্তর মিলছে না। চারপাশের সমাজটা তো এখন কালো মেঘে ঢাকা আকাশের মতোই। সেখানে একের পর এক ধর্ষণের শিকার হয় শিশু থেকে কিশোরী, তরুণী, নারী। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নিয়মিত মানবাধিকার প্রতিবেদনে শিশু ধর্ষণের যে হিসাব পাওয়া গেছে, তা রীতিমতো ভয়ংকর। আসকের হিসাবে ২০১৯ সালের প্রথম ছয় মাসে মোট ধর্ষণের ঘটনা ছিল ৬৩০টি। এগুলোর অর্ধেকের মতো ঘটনায় ভুক্তভোগীর বয়স বলা আছে। দেখা যায়, তাদের সিংহভাগেরই বয়স ১৮ বছর বা তার নিচে। আর ধর্ষণ ও ধর্ষণচেষ্টার কারণে শিশু হত্যার ঘটনা ঘটেছে ২১টি। ধর্ষণের শিকার সবচেয়ে বেশি হয়েছে ৭ থেকে ১২ বছর বয়সী শিশুরা। বাংলাদেশ মহিলা পরিষদ ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী বছরওয়ারি হিসাবের ভিত্তিতে বলছে, এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ২ হাজার ৮৩ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১১৩ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৬ জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১২৩ জনকে। এ বছরের প্রথম ছয় মাসে দুই হাজারের বেশি নারী ও মেয়েশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার মেয়েশিশুর তালিকায় আরেক নাম সাত বছরের শিশু সামিয়া আক্তার সায়মা। ৫ জুলাই উদ্ধার করা হয় সায়মার লাশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ফেসবুকে ঘুরছে ফুটফুটে সায়মার ছবি। প্রজাপতির পাখনা লাগানো জামা পরা। হাসিমাখা টুলটুলে মুখ। হয়তো সে মাকে বলত, আমি ডাক্তার হব। হয়তো বলত বিজ্ঞানী হব। এর কোনোটাই হয়নি। একই ভবনের বাসিন্দা মাথার ওপরে বসে থাকা ধর্ষকের শিকার হয়েছে সায়মা। তেলাপোকার জন্য রান্নাঘরের সিংকটার কাছে যেতে হয়তো ভয় পেত মেয়েটি। সেখানেই ধর্ষক রেখে দিয়েছিল সায়মার লাশ। সাদা কাপড়ে মোড়া সায়মার ছোট্ট লাশের ছবিও ঘুরেছে ফেসবুকে। মা-বাবারা কি সেখানে নিজের আদরের মেয়েটির মুখ দেখছেন? মেয়েকে কত-কী বানাতে চাই আমরা। প্লে স্কুলে ভর্তি। সেখান থেকে শুরু হয় স্বপ্ন বোনো। স্কুলে পড়াশোনা, নাচ, গান, সাঁতার-কোনোটাই তো বাদ রাখে না কেউ। সব জায়গাতেই তো ছড়িয়ে আছে বিপদ। কে বলতে পারে পড়ার বা গানের শিক্ষকটি ছোট্ট মেয়েটিকে শিকার বানাবেন না? সচেতন অভিভাবকেরা সেখানে বসে থেকে মেয়েকে পাহারা দেন। প্লে থেকে উচ্চমাধ্যমিক, এমনকি মাস্টার্সের পরেও পাহারা শেষ হয় না। বিয়ের পরে বোধ হয় পাহারার দায়িত্ব নেন স্বামী। কিন্তু বিপদ থেকে বাঁচাতে এই যে আগলে রাখা, তাতে কি সমাধান আসে? মেয়েটি কি তাতে নিজেকে সুরক্ষিত করতে শেখে কোনো দিনও? প্রতিবেশী এক মায়ের কথা বলি। মেয়ে রোজ বাড়ির পাশের মাঠে খেলে। সায়মার ঘটনা শোনার পর থেকে তিনি আতঙ্কে আছেন। মেয়েকে খেলতে পাঠাবেন না পাঠাবেন না? তাঁর আতঙ্ক অযৌক্তিক নয়। মনোবিজ্ঞানীরা বলেন, খেলাধুলা ছাড়া শিশুমনের বিকাশ ঘটে না। তবে ধর্ষকদের ভয়ে খেলাও কি বন্ধ হবে? খেলার মাঠেও সব শিশুকে অভিভাবকেরা তাঁদের পাহারা দেবেন? কর্মজীবী অভিভাবকদের পক্ষে সেটা কি সম্ভব? সায়মার ঘটনার পর কথা হয় মেয়েশিশুদের অভিভাবকদের সঙ্গে। কেউ ভয়ে মেয়েকে কারও সঙ্গে মিশতে দিতে চান না। কেউ যেখানেই মেয়েকে পাঠান, পাহারা দিয়ে রাখতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, মেয়ে হয়ে জন্মানোই অপরাধ। মেয়েরা যেন আর না জন্ম নেয়। মেয়েশিশুদের অভিভাবকদের চোখেমুখে আতঙ্ক, চাপা ক্ষোভ। বলা বাহুল্য, সমাজ তো আর আবেগে কান দেবে না। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটবে। কোনোটাতে আসামি ধরা পড়বে। কোনটায় পড়বে না। কোনোটার বিচার হবে। কোনোটায় হবে না। ধর্ষণ চলবেই। এ যেন অপ্রতিরোধ্য। রাতারাতি পুরুষের মানসিকতা বদলে যাবে-এমনটাও দুরাশা। ধরে নিই, এই সমাজটা যুদ্ধক্ষেত্র। কোনো না কোনো পর্যায়ে জীবনযুদ্ধে আপনার মেয়েটিকে একা ছেড়ে দিতেই হবে। তাহলে যুদ্ধের জন্য মেয়েসন্তানকে প্রস্তুত করতে হবে আপনাকেই। মেয়েশিশুটিকে ধারণা দিন কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ। তাকে বলুন শরীরের কোন কোন জায়গা ব্যক্তিগত। কোনটা ঝুঁকিপূর্ণ। এ-সংক্রান্ত নানা ভিডিও ইন্টারনেটে সহজলভ্য। বলিউড তারকা আমির খানের একটি ভিডিও খুবই শিক্ষামূলক, যেখানে আমির খান সুন্দরভাবে শিশুদের বুঝিয়েছেন কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ। শিশুকে এসব দেখান। মেয়েশিশু তাহলে আগে থেকেই সতর্ক হতে পারবে। এ রকম যৌন হয়রানি যদি কেউ করতে চায়, মেয়েশিশু কী করবে, তাও তাকে বলে রাখুন। চিৎকার দেবে। সেখান থেকে পালিয়ে যাবে। স্কুলে হলে শিক্ষক, খেলার মাঠে হলে কার কাছে যাবে, তাও বলে রাখুন। শিশুর সঙ্গে সম্পর্কটা এমন রাখুন, যাতে তার বিপদের কথা সে আপনাকে মনখুলে বলতে পারে। ভয়ের হোক, লজ্জার হোক, শিশু যেন সমস্যা জানাতে পারে আপনাকে। শিশুকে বলুন, আদরের ছলে কেউ খারাপ স্পর্শ করলে যেন সে মা-বাবাকে জানায়। ধরুন, ছেলে কোনো গৃহশিক্ষক আপনার মেয়েশিশুকে পড়ায়। প্রথম কাজই হবে শিশুকে বলে রাখা শিক্ষক তাকে ভালো স্পর্শ করে না খারাপ? গৃহশিক্ষক কীভাবে আপনার শিশুকে ব্যবহার করার চেষ্টা করতে পারে, সে ধারণাও দিন তাকে। খারাপ স্পর্শ করলে শিশু যেন আপনাকে বলে। সে কথাও শিশুকে বলে রাখবেন। আরও একটা বিষয় খুব জরুরি। ছোট ছোট মেয়েশিশুকে নাচ শেখান অনেকেই। এর চেয়ে অনেক বেশি দরকার কারাতে বা মার্শাল আর্ট শেখানো। এর কৌশলে মেয়েশিশু প্রাথমিকভাবে নিজেকে সুরক্ষিত করতে জানবে। শিশুর মনোবল বাড়ানোর দায়িত্বটাও কিন্তু আপনার। তাকে প্রতিবাদী হতে শেখান। সমস্যার মোকাবিলা করতে শেখান। চুপ করে সহ্য করতে বলবেন না। চুপ করে থাকাই ভালো মেয়ের লক্ষণ-এই গৎবাঁধা চিন্তা থেকে তাকে সরিয়ে আনুন। মেয়েশিশুর পাশে অভিভাবকেরা অবশ্যই থাকবেন। তবে তা যেন আগলে রাখা না হয়। বরং তাকে এমনভাবে গড়ে তুলুন, যেন সে নিজেকে রক্ষা করতে পারে। বিপদের মোকাবিলা করতে পারে। সমাজে ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করুন আপনার মেয়েকে। যেন সে জোর গলায় বলতে পারে, 'বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা-/ বিপদে আমি না যেন করি ভয়।' জীবনের সব ক্ষেত্রে, সব পর্যায়ে আপনি মেয়েকে ছায়া দিয়ে রাখতে পারবেন না। আদরের প্রজাপতিটাকে লড়াই করেই টিকে থাকতে হবে। তবেই না সে পাখা মেলবে আকাশে। শুভা জিনিয়া চৌধুরী: সাংবাদিক ই-মেইল: []
8
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ৬ জনচাকরির গ্রেড: ২০শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।বেতন: ৮,২৫০-২০,০১০ টাকাপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: যেকোনো স্থান বয়স: আবেদনকারীর বয়স ২০২১ সালের ১ জুলাই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। শুধু মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার ছেলে-মেয়ে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আগ্রহীরা ...-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
1
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কাঁচপুরের কবির হোসেনের ছেলে আবুল কাশেম, চেঙ্গাইন খালপাড় এলাকার ইসমত আলীর ছেলে ইব্রাহীম, একই এলাকার আক্তার হোসেনের ছেলে সেলিম, কাঁচপুরের মান্নানের ছেলে মোজাফফর এবং রূপগঞ্জের বরাব রসুলপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে মো. আলী মিয়া।আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ফোন-ফ্যাক্সের ব্যবসা করতেন জয়নাল আবেদীন জনি। দোকান দেওয়ার পর থেকেই আসামিরা তাঁকে নানা সময় ভয়ভীতি দেখাতেন।২০০৯ সালের ১৫ জুন আসামিরা দোকান থেকে জনিকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন। পরদিন কানাডলার চক মালেকার ভিটায় জনির মরদেহ পাওয়া যায়।এ ঘটনায় জনির বাবা হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
6
অনলাইন বিজ্ঞাপনে ক্ষমতার অপব্যবহার করার দায়ে গুগলকে দেড়শো কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বুধবার সংস্থাটির কম্পিটিশন কমিশনার মার্গারেট ভেস্তাজের ইইউ'র সদর দফতর ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইন্টারনেট জায়ান্ট গুগলকে জরিমানার কথা জানান। ব্রাসেলসের ওই সংবাদ সম্মেলনে কমিশনার মার্গারেট ভেস্তাজের বলেন, গুগল তাদের ক্ষমতার অপব্যবহার করে অন্য ওয়েবসাইটকে তৃতীয় পক্ষ ব্যবহার করার সুযোগ না দিয়ে শুধু অ্যাড সেন্স ব্যবহারে বাধ্য করছে। আর ইন্টারনেট জায়ান্টটির এমন অনৈতিক কাজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইইউ'র একটি কমিশন গুগলের এমন কর্মকাণ্ডের তদন্ত করে। তদন্ত করার পর কমিশনের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হচ্ছে, গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইইউয়ের এন্টিট্রাস্ট নিয়ম ভঙ্গ করেছে। যারা অ্যাডসেন্স ব্যবহার করেছে, তারা গুগলের প্রতিপক্ষ কোনো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সংস্থাকে যুক্ত করতে পারবে না এমন নিয়ম ছিলো গুগলের। ভেস্তাজের বলেন, গুগল তার প্রতিপক্ষকে কোনও সুযোগ দিতে চায়নি। বিজ্ঞাপনদাতা ও ওয়েবসাইট মালিকদের কাছে তাই আর কোনও বিকল্প ছিলো না। উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার ও নিয়মভঙ্গের অভিযোগে এ নিয়ে গত দুই বছরে ইউরোপীয় ইউনিয়ন গুগলকে ৮ দশমিক ২৪ বিলিয়ন ইউরো জরিমানা করলো। গত দুই বছরে গুগলকে তিনবার জরিমান করলো ইউরোপীয় ইউনিয়ন। তবে সংস্থাটির গুগলের বিরুদ্ধে করা আগের দুটি জরিমানার তুলনায় এবারে কম অর্থ জরিমানা করা হয়েছে। অনলাইন শপিং সার্ভিসের ক্ষেত্রে নিয়ম লংঘন করার অভিযোগে ২০১৭ সালের জুনে গুগলকে ২ দশমিক ৪২ বিলিয়ন ইউরো জরিমানা করে ইইউ। তাছাড়া গত বছর অবৈধভাবে অ্যানড্রয়েড অ্যাপ ব্যবহারে কারণে গুগলকে ৪ দশমিক ৩৪ বিলিয়ন ইউরো জরিমানা করে সংস্থাটি। আর্থিক দণ্ড হওয়ার পর গুগল এক বিবৃতিতে জানায়, 'আমরা সব সময় একটা উন্নত ও উঠতি বাজার সম্পর্কে সবার আগ্রহকে বিবেচনায় নিয়ে কাজ করি। আমরা ইতোমধ্যে কমিশনের উদ্বেগ বিবেচনায় নিয়ে আমাদের নীতির বদল করেছি। আগামী কয়েক মাসের মধ্যেই ইউরোপের প্রতিপক্ষের জন্য আমরা আরও হালনাগাদের কাজ করবো।' সূত্র: দ্য গার্ডিয়ান।
11
'আমি রাজনীতি করতে এসেছি, ডাকাত দলের সর্দার হতে আসিনি' বলে মন্তব্য করেছেন মাহি বি চৌধুরী। রোববার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের জিপসরা এলাকায় উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি ও বিকল্প ধারার এ শীর্ষ নেতা। মাহী বি চৌধুরী বলেছেন, আমার আগে পিছে হুন্ডা বহরের প্রয়োজন নেই, আমার নিরাপত্তা দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আওয়ামী লীগ আমাদের বন্ধু দল আগামী ইউপি নির্বাচনে আমাদের বিকল্পধারা হতে কোনো প্রার্থী দিব না। তবে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন এবং আপনাদের আশ্বস্ত করতে পারি যে আগামী ইউপি নির্বাচন নিরপেক্ষ ওসুষ্ঠু হবে। বিকল্প ধারার যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোস্তফা সারোয়ার, কোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোমান হাওলাদার, উপজেলা বিকল্প ধারার যুগ্ন আহবায়ক বজলুর রহমান, মিজানুর রহমান চন্দন, সিরাজদিখান উপজেলা বিকল্প ধারার সদস্য সচিব ইসহাক মাসুদ পারভেজ, উপজেলা যুবধারার আহবায়ক মো: কবির হোসেন, যুগ্ন আহবায়ক ইলিয়াস হোসেন শাওন, আমিনুল ইসলাম লিপু, সদস্য সচিব মহিউদ্দিন সায়েমসহ বিকল্প ধারার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মতবিনিময় সভা শেষে কোলা ইউনিয়নের প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন।
6
চলমান দুর্নীতি বিরোধী অভিযানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেছেন, সংসদ নেতা প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এমপিদের গাড়ী কিনতে স্বল্প সুদে ব্যাংক ঋণ সুবিধার দাবি জানান। সোমবার (১১ নভেম্বর) রাতে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি সংসদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক, সংসদের মর্যাদা এবং সংসদ সদস্যদের মর্যাদা রক্ষা করা আমারে সকলের দায়িত্ব। আমি সত্যি খুবই বিব্রত। এমপিদের শুল্কমুক্ত গাড়ী সুবিধা নিয়ে বলেন, ১৯৮৮ সাল থেকে শুল্কমুক্ত গাড়ী সুবিধা এমপিদের দেওয়া হচ্ছে। ৫ম সংসদে ৩০১ গাড়ী আমদানি হয়েছ্ ৭ম সংসদে ১৭৬ টি, ৮ম সংসদে ৩১১টি এবং নবম সংসদে ৩১৫ টি গাড়ী আমদানি করা হয়েছে। সংসদের এমপিদের গাড়ী আমরা টাকা দিয়েই আমদানি করি। তিনি বলেন, আসলে ১৯৯৬ সালে যখন প্রথম এমপি হই, তার আগে গাড়ী ব্যবহারকারী ছিলাম না। আমার কোনো ব্যক্তিগত গাড়ীও ছিল না। কিন্তু এমপিদের দৈনিন্দন কাজে ব্যবহার করার জন্য সকল এমপিদের এই সুযোগ দিয়েছেন। এটি নিয়ে পত্রপত্রিকায় ঢালাও ভাবে লেখা হয়। হারুনুর রশীদ বলেন, আসলে ইউরোপ আমেরিকা উন্নত বিশ্বে ১ কোটি টাকা, দেড় কোটি টাকা দিয়ে নগদ টাকায় গাড়ী কেনা হয় না। তারা ব্যাংকের সুবিধা পায় ডাউন্ড পেমেন্ট দিয়ে গাড়ী কেনে। সংসদ নেতাকে বলব গাড়ীর যে সুযোগ দিয়েছেন, অনুরোধ করব এমপিদের গাড়ী স্বল্প সুদে সহায়তা দেন তাহলে ৫ বছর গাড়ীটা ব্যবহার করার পর অন্তত পক্ষে বিক্রি করলে মূলধনটা ফিরে পাবে।
6
পরপর দু'দিনে দেশের দুই অন্যতম সেরা ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়া। শনিবার মারা গেলেন অ্যালান ডেভিডসন। বয়স হয়েছিল ৯২ বছর। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছে। আর শুক্রবার মারা গেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা স্পিনার অ্যাশলে ম্যালেট। ক্রিকেটবিশ্বে অ্যালান পরিচিত থাকবেন প্রথম ক্রিকেটার হিসেবে, যিনি একই টেস্টে শতরান এবং ১০ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলেছেন তিনি। ব্যাট হাতে ১৩২৮ রান করেছেন। বাঁ হাতি সুইং বোলার ছিলেন। নিয়েছেন ১৮৬টি উইকেট। ২০১১ সালে আইসিসি তাকে হল অব ফেমের অন্তর্ভুক্ত করে। অবসরের পর ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক হিসেবে কাজ করেছেন। তাকে সম্মান জানাতে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মেম্বার্স প্যাভিলিয়নের পতাকা অর্ধনমিত রাখা হয়। বিডি প্রতিদিন/এমআই
12
রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করেছে ভারত। এমন সম্ভাবনার কথা জানতে তৎপর যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের পক্ষ থেকে তাদের বন্ধু রাষ্ট্রগুলোকে রাশিয়ার সঙ্গে কোনও রকম সমঝোতায় যেতে বারণ করা হয়েছে। প্রয়োজনে আর্থিক নিষেধাজ্ঞা জারির পথে হাঁটতে পারে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে ভারত। এমন প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকে রাশিয়ার সঙ্গে চুক্তি না করার কথা বলেছি। এরপরও কেউ চুক্তি করলে আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হবে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহেই এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে রাশিয়ায় সঙ্গে চুক্তিবদ্ধ হবে ট্রাম্প প্রশাসন। ভারত ও রাশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে চলতি মাসে দিল্লি আসবেন পুতিন। এই সম্ভাবনা প্রকাশ্যে আসার পর সেপ্টেম্বরে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, এতো বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র কেনা খুবই বড় বিষয়। আর সেটা হলে আর্থিক নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা বাড়তে পারে।- এনডিটিভি বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৮/আরাফাত
3
আফগানিস্তানে নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তালেবানের হাতে বেদম মারধরের শিকার হয়েছেন দেশটির একাধিক সাংবাদিক। আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইন ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত মঙ্গলবার তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়। তারপরই তালেবানের হাতে সাংবাদিকদের মারধরের শিকার হওয়ার একাধিক ছবি অনলাইনে আসে। মারধরের শিকার দুজন সাংবাদিকের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার বৈদেশিক প্রতিনিধি মারকাস ইয়াম। তিনি তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করেন। আরেকটি ছবি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে একটি আফগান সংবাদমাধ্যম। ইয়ামের পোস্ট করা ছবিতে দুই ব্যক্তিকে খালি গায়ে দেখা যায়, যাঁদের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। আফগান সংবাদমাধ্যমের পোস্ট করা ছবিতে মারধরের শিকার একই ব্যক্তিদের দেখা যায়। ছবিতে দুই সাংবাদিকের আঘাত 'ক্লোজআপ' করে দেখানো হয়েছে। আফগান সংবাদমাধ্যমটির ভাষ্যমতে, যাঁদের ছবি পোস্ট করা হয়েছে, তাঁরা হলেন তাকি দরিয়াবি ও নেমাতুল্লাহ নাকদি। তাঁদের একজন ভিডিও এডিটর ও আরেকজন রিপোর্টার। গতকাল বুধবার কাবুলের পশ্চিমাঞ্চলে নারীদের একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন তাঁরা। সেখান থেকে তাঁদের অপহরণ করে তালেবান। পরে তাঁদের একটি কক্ষে নিয়ে বেদম মারধর করা হয়। নাকদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'একজন তালেবান আমার মাথায় তাঁর পা রাখেন। তারপর কংক্রিটের সঙ্গে আমার মুখমণ্ডল পিষে দেন। তাঁরা আমার মাথায় লাথি মারেন। আমি ভেবেছিলাম তাঁরা আমাকে মেরে ফেলবেন।' নাকদি জানান, কাজ ও শিক্ষার অধিকারের দাবিতে আফগান নারীদের বিক্ষোভ-সমাবেশের ছবি তোলা শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর কাছে এসে একজন তালেবান যোদ্ধা আগ্রাসীভাবে কথা বলতে থাকেন। নাকদি আরও বলেন, 'তাঁরা আমাকে বলেছিলেন, আপনি ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন না। যাঁরা ছবি ও ভিডিও ধারণ করছিলেন, তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ফোন কেড়ে নেওয়া হয়। পরে তালেবান সদস্যরা আমাকে অপমান করতে শুরু করেন। আমাকে লাথি মারতে থাকেন।' নাকদি বলেন, যখন তিনি তালেবানকে জিজ্ঞেস করেন, কেন তাঁকে মারধর করা হচ্ছে, তখন তাঁকে বলা হয়, 'তুমি ভাগ্যবান যে তোমার শিরশ্ছেদ করা হয়নি।' . ://./ ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। তার তিন সপ্তাহ পর মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তারা। এই সরকারের মন্ত্রিসভায় কোনো নারী নেই। এর প্রতিবাদে গতকাল বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক স্থানে বিচ্ছিন্ন বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন নারী। কাবুলে নারীদের একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় তালেবানের নিরাপত্তা বাহিনী। কাবুলের পাশাপাশি ফাইজাবাদেও বিক্ষোভ ছত্রভঙ্গ করার কথা জানা যায়। কাবুল দখলের পর তালেবানের সরকার গঠনের আগেও একাধিক দিন দেশটির বিভিন্ন স্থানে নারী-পুরুষের বিচ্ছিন্ন বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তালেবান ছিল মারমুখী। কট্টরপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়ে মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তালেবানের কয়েকজন বর্ষীয়ান নেতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা হাক্কানি নেটওয়ার্কের নেতাদের। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
3
কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি এলাকায় এ ঘটনা ঘটে।বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি এলাকায় সিলেটগামী তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি সিএনজিকে চাপা দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়। এ ছাড়া ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় বাস ও সিএনজির আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। যারা মারা গেছেন তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাব।
6
ইচ্ছে করে এই বর্ষায় প্রিয়জনের হাত ধরে ভিজে চুপচুপ হই! ইচ্ছে করে তাঁকে নিয়ে নদীর তীরে উদাসী হই। সত্যি, আমারও মন চায় দলবেঁধে গান করি, উৎসবে মাতি! নিশ্চয় আপনারও এমন ইচ্ছে করে। প্রিয়জনের হাত ধরে পার্কে ঘুরবেন, শপিংয়ে যাবেন, সারা বিকেল আড্ডা দিয়ে, সিনেমা দেখে রাত করে বাসায় ফিরবেন-এমন ইচ্ছে কার না হয়! দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে আমরা সবাই অনেকটাই অবরুদ্ধ জীবনযাপন করে ক্লান্ত, অবসন্ন। আমাদের শিশুদের মুখের দিকে তাকানো যায় না। তারা স্কুলে যেতে পারছে না, খেলা বলতে ইলেকট্রনিক ডিভাইসে চোখের রোগ বাধানো। এমন অসংখ্য মন খারাপের দড়িদড়া ছিঁড়ে সবারই বের হয়ে যেতে ইচ্ছে করে। আবার এ-ও জানি, জীবন ও জীবিকার প্রয়োজনে আমাকে-আপনাকে বাইরে যেতে হয়। জীবন বাঁচানোর তাগিদে জীবিকার প্রয়োজনেই আমাদের বাইরে না গিয়েও থাকা যায় না।তারপরও আমাদের বাইরে যাওয়া মানা। এই নিষেধের দিন আরও বাড়ল। এবার শুধু বাড়ল নয়; বরং আরও কঠোর করা হলো। এটাও আমাকে-আপনাকে বাঁচানোর জন্যই! জীবিকার খোঁজে বাইরে না গেলে যেমন আমাদের বাঁচতে কষ্ট হয়; তেমনি আমাদের বাঁচতে হলেও বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কষ্ট তো আমরা করছিই। যে যেখানে আছি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শ্রমজীবী, ভ্যানচালক, সবজিওয়ালা, ছাত্র-শিক্ষক, দোকানি-সবারই আরেকটু কষ্ট করতে হবে। হ্যাঁ, আমরা সাংবাদিক, পুলিশ, চিকিৎসকসহ করোনাযুদ্ধের সামনের সারিতে যারা আছি, তাদের তো মৃত্যুঝুঁকি নিয়েই বাইরে যেতে হয়। এসব করোনাযোদ্ধার অনেকেই ইতিমধ্যে মৃত্যুর মর্মান্তিক স্বাদ নিয়েছেন! একটি বিপুল জনগোষ্ঠীর কল্যাণে কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতে হয়। এর মানে এই নয় যে, আমাদের সবাইকে জেনেশুনে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে।সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ বেশ ভয়ংকর রূপ নিচ্ছে। ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। আমার-আপনার প্রিয়জনই এ মিছিলে শামিল হচ্ছেন। আমরা কেউ জানি না, সামনে আমাদের কার কপাল মন্দ আর কার নাম উঠতে যাচ্ছে অনাগত মৃত্যুর তালিকায়! যে কয়দিন কঠোর লকডাউনের কথা বলছে সরকার; চলুন, সেই কয়দিন একটু বেশি সতর্ক হই। যারা এত দিন মাস্ক পরেননি, স্বাস্থ্যবিধি মানেননি, মহল্লার অলি-গলিতে কারণে-অকারণে আড্ডা দিয়েছেন, যাঁরা অপ্রয়োজনীয় শপিংয়ের বাহানায় দলবেঁধে জটলা করেছেন, পার্টি করেছেন, সভা-সমাবেশ করেছেন, বিয়ে, জন্মদিনসহ নানান সামাজিক আচার-অনুষ্ঠান করেছেন বেপরোয়াভাবে, এবার সবাই একটু গোল হয়ে বসুন। ঘরের প্রিয়জনের মুখের দিকে চেয়ে ঘরেই থাকুন। চলুন আমরা আরেকটু সতর্ক হই, সচেতন থাকি। আগে জীবনের জন্য বাঁচুন। নিশ্বাস বেঁচে থাকলে, ইচ্ছেরাও বাঁচবে। অবরুদ্ধ থেকে থেকে মনের ভেতরে চাপা কষ্ট তৈরি হয়, তা জানি। তারপরও এই কষ্টের পর যেন কোনো নতুন ভোরের দেখা পাই, আবারও যেন উচ্ছ্বাসে দৌড়াতে পারি দিগন্তের সবুজ নিসর্গে-এটিই সবার চাওয়া।
8
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্তান হিসেবে বাবার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে) সঙ্গে দেখা হতো কারাগারে। খুব অল্প সময়ে তাকে আমরা কাছে পেয়েছিলাম। এজন্য বাবার স্নেহ ভালবাসা খুব অল্পই আমরা পেয়েছি। আজ শনিবার মুজিববর্ষ উপলক্ষে সচিবদের গৃহহীন মানুষকে ঘর উপহার দেওয়ার কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আজকের অনুষ্ঠানে গৃহহীন ১৬০টি পরিবারের জন্য ঘরের চাবি হস্তান্তর করেন সচিবরা। বিডি প্রতিদিন/আবু জাফর
6
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে কাল।নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলসহ ৩টি প্যানেল থেকে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলগুলো হলো- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনিত মতিন-রোমা পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনিত মাহবুবর বাছেদ পরিষদ এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনিত ৬টি পদে পল্টু-ববি পরিষদ।গত এক বছর ধরে গণতান্ত্রিক আইনজীবী সমিতি অ্যাডভোকেড বার সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে। এর আগে দীর্ঘ দশ বছর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন করে এসেছে। দীর্ঘ দিন আওয়ামী লীগ-বিএনপি দ্বিদলীয় পরিষদের বিকল্প কোনো শক্তিই ছিল না বগুড়ায়। ভিন্ন মতাদর্শের প্রার্থীরা আওয়ামী অথবা বিএনপি প্যানেলের সঙ্গে সমন্বয় করেই নির্বাচন করতো। কিন্তু বিকল্প শক্তি হিসেবে গণতান্ত্রিক আইনজীবী সমিতি আত্মপ্রকাশ করায় আইনজীবীরা পরিবর্তনের স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন ভোটাররা।আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির ৭৭৮ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত মতিন-রোমান পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আব্দুল মতিন, সহ-সভাপতির ২টি পদে হাবিবুর রহমান ও মাহবুবর রহমান (ফারুক), সাধারণ সম্পাদক পদে এএইচএম গোলাম রব্বানী খান রোমান, যুগ্ম সম্পাদক পদেখি লিমন সরকার ও রিয়াজুল জান্নাত প্রিন্স, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আজিজুল হক ফিরোজ, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ সাদী মোহাম্মদ এবং কার্যকরি সদস্য এর ৫টি পদে সঞ্জয় কুমার ঘোষ, নজরুল ইসলাম (বাবলু), রাজেক আহম্মেদ (রাজু), বাসুদেব কুন্ডু ও নূরে জান্নাত (রূপা)।গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনিত ৬টি পদে পল্টু-ববি পরিষদ থেকে প্রার্থীরা হলেন- সভাপতি পদে এএফএম সাইফুল ইসলাম পল্টু, সহ-সভাপতির ২টি পদে লিয়াকত আলী সরদার ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ পশারী (ববি), যুগ্ম সম্পাদক পদে রাশেদুর রহমান (মরিস) ও শেখ হাবিবুল হাসান (ড্রেক)।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনিত মাহবুবর-বাছেদ পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে একেএম মাহবুবর রহমান, সহ-সভাপতির ২টি পদে আজবাহার আলী ও সাখাওয়াৎ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক পদে আব্দুল বাছেদ, যুগ্ম সাধারণ সম্পাদকের ২টি পদে আতিকুল মাহবুব (সালাম) ও এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে উজ্জ্বল হোসেন, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম মোস্তাফা (মজনু) এবং কার্যকরি সদস্যের ৫টি পদে শিপন খাতুন, মিজানুর রহমান, নূর-ই-আযম আবু রায়হান ও আব্দুস সালাম।
6
কদিন আগেই নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল। এবার প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে। সিরিজের তৃতীয় ওয়ানডের আগে বোমাতঙ্ক দেখা দিয়েছে ম্যাচ ঘিরে। তবে এবার অবশ্য নিউজিল্যান্ড সফর বাতিল করেনি। নিরাপত্তাব্যবস্থা জোরদার করে শেষ পর্যন্ত বল মাঠে গড়িয়েছে।নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে এনজেডসির উদ্দেশে হুমকিপূর্ণ মেইল এসেছে। এই হুমকিতে নির্দিষ্ট করে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কথা উল্লেখ করা হয়নি, তবু বিষয়টি দুই বোর্ডকেই চিন্তায় ফেলে দিয়েছে। এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।জানা গেছে, হুমকিপূর্ণ ই-মেইলে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের এক সদস্যকে জানানো হয়েছে, তাদের টিম হোটেলে বোমা রাখা আছে। এ-ও জানানো হয়, সিরিজ শেষে নিউজিল্যান্ডের দেশের ফেরার বিমানেও বোমা রাখা হতে পারে। এমন খবরে নিউজিল্যান্ড দলে আতঙ্ক ছড়ায়। খবর প্রকাশিত হয়, পরশু হোয়াইট ফার্নসদের দলের অনুশীলন বাতিল হয়েছে এ কারণে। পরে জানা যায়, সেদিন তাদের আসলে কোনো অনুশীলনই ছিল না। তবে সব শঙ্কা পেছনে ফেলে নির্ধারিত সূচি মেনেই কাল তৃতীয় ওয়ানডে মাঠে গড়িয়েছে। নিউজিল্যান্ড ৩ উইকেট আর ২৫ বল হাতে রেখেই জয় পেয়েছে।
12
মুন্সিগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় পঞ্চসার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী উম্মে সালমা ডালিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি রুজু হয়। তবে বিষয়টি গতকাল জানা যায়।মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর ভোটগ্রহণের দিন মামলায় অভিযুক্তরা নিহত রিয়াজুল শেখের বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় বাধা দিলে অভিযুক্তরা আঘাত করে রিয়াজুল শেখকে মারাত্মক জখম করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মামলার বাদী আলী সিদ্দিকের অভিযোগের ভিত্তিতে গত ১ ডিসেম্বর মামলা রুজু করতে সদর থানার ওসিকে আদেশ দেন সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) আরফাতুল রাকিব। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মামলা অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ মোতাবেক গত বৃহস্পতিবার থানায়মামলা রুজু করা হয়।
6
দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জন। এছাড়া নতুন করে রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪৫৭ জন। ফলে মোট শনাক্ত সাত লাখ ৮৫ হাজার ১৯৪ জন। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে ১ হাজার ৩৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭টি। দেশে সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩টি । নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫০ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৩ দশমিক ৬০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫৬ শতাংশ।
6
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াকুব আলী হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের চেষ্টার অপরাধে প্রতিজনকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।আজ সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা মাসুদ এ রায় প্রদান করেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি কান্দিপাড়া গ্রামের রইচউদ্দিন প্রামাণিকের ছেলে মো. আব্দুর রহিম খলিফা (৫০), শুকুর আলী সরকারের ছেলে আব্দুর রহমান (৪৮) ও ওয়াজেদ আলীর ছেলে খুশি আলম ওরফে সাইফুল ইসলাম (৪২)। তাঁদের মধ্যে আব্দুর রহমান পলাতক রয়েছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার এনায়েতপুর থানার রুপনাই গাছাপাড়া গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ইয়াকুব আলী পার্শ্ববর্তী খুকনি কান্দিপাড়া গ্রামের খুশি আলম ও আব্দুর রহিম খলিফার মেয়েদের বিরক্ত করত ও কু-কথা বলত। এতে ক্ষিপ্ত হয়ে ২০২০ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় কারাদণ্ডপ্রাপ্তরা ইয়াকুব আলীকে শ্বাসরোধে হত্যা করেন।হত্যার পর মরদেহ গুম করার জন্য পার্শ্ববর্তী ইসলামপুর গ্রামের একটি সরিষা খেতে ফেলে দেয়। পরবর্তীতে মৃতের বাবা ইয়াসিন আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আজ তিন আসামিকে সাজা প্রদান করেন আদালত।
6
দাবিটি করেছিলেন ভারতের কেন্দ্রীয় আয়ুশমন্ত্রী শ্রীপদ নায়েক। তার বক্তব্য, 'বেঙ্গালুরুর শাক্য আয়ুর্বেদ রিসর্টের ডাঃ আইজ্যাক মাথাই জানিয়েছেন, করোনা নির্মূলে তার চিকিৎসা সফল হয়েছে। তার কথা মতো আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরই প্রিন্স চার্লসের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।' যদিও লন্ডনে ব্রিটিশ রাজপরিবারের এক মুখপাত্র এই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, 'এই তথ্য ঠিক নয়। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর পরামর্শ অনুযায়ী চিকিৎসাতেই প্রিন্স অব ওয়েলস সেরে উঠেছেন।' ডাঃ মাথাই দাবি করেছেন যে সস্ত্রীক যুবরাজ চার্লস তার পেশেন্ট। আয়ুর্বেদ রিসর্টের ওয়েবসাইটে যুবরাজের একটি ভিডিও বার্তাও রয়েছে। কিন্তু, সত্যিই তাঁর চিকিৎসায় যুবরাজ সেরে উঠেছেন কিনা, সে বিষয়ে মুখ খুলতে চাননি ডাঃ মাথাই। তিনি বলেছেন, 'এই গোপনীয়তা বজায় রাখতে আমি দায়বদ্ধ।' এদিকে, বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেছেন যুবরাজ চার্লসের সঙ্গে। সেখানে দু'দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তিনি যুবরাজ চার্লসকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে ব্রিটেনে করোনায় বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।সূত্র : বর্তমান
3
সাতক্ষীরার শ্যামনগরে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল নয়টায় উপজেলার আটুলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষকের নাম রিতা রানী রপ্তান (৪৫)। তিনি সাপের দুনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্বামী শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের (ইউপি) বড়কুপট গ্রামের দেবনাথ রপ্তান। তাঁদের দুটি সন্তান রয়েছে। আটুলিয়া ইউপির চেয়ারম্যান আবু সালেহ বলেন, শনিবার সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে ভ্যানযোগে স্কুলে যাচ্ছিলেন শিক্ষক রিতা রানী রপ্তান। সকাল নয়টার দিকে আড়াপঙ্গাসিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভ্যানের ধাক্কায় রিতা রানী সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, শিক্ষক রিতা রানীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
6
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্গের ঘাট এলাকার সৈকত চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১আগস্ট) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্গের ঘাট এলাকার সৈকত চর থেকে এ লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম। তিনি জানান, জেলেরা সাগরে মাছ শিকার করতে গেলে সৈকত চরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের ও আমাকে খবর দেয়। আমি বিষয়টি পুলিশকে জানায়। লাশটির পচন ধরে চেহারা বিকৃত হয়ে গেছে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। লাশের কোমরে একটি গামছা বাঁধা রয়েছে।ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
6
১. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?ক) গ্রিনল্যান্ড খ. সাইপ্রাসগ) আইসল্যান্ড ঘ) তাসমানিয়া২. ল্যাটিন শব্দ '' দিয়ে কী বোঝায়?ক) অ্যাসিড খ) পানিগ) ক্ষার ঘ) রক্ত৩. বাংলাদেশে কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে?ক) দুটি খ) তিনটিগ) চারটি ঘ) পাঁচটি৪. চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে?ক) গারো খ) হাজংগ) খাসিয়া ঘ) মারমা৫. মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়?ক) মেহেরপুর খ) ঝালকাঠিগ) রাঙামাটি ঘ) লক্ষ্মীপুর৬. নিচের কোনটি সরকারি রাজস্বের উৎস নয়?ক) মূসক খ) বাণিজ্য করগ) আয়করঘ) বিদেশিদের প্রেরিত অর্থ৭. 'বাকু' () কোন দেশের রাজধানী শহর?ক) আজারবাইজান খ) আর্মেনিয়া গ) কাজাকস্তান ঘ) পেরু৮. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম কোনটি?ক) খ্রিষ্টধর্ম খ) ইসলাম ধর্মগ) হিন্দুধর্ম ঘ) বৌদ্ধধর্ম৯. নেলসন ম্যান্ডেলা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?ক) নাইজেরিয়া খ) জিম্বাবুয়েগ) দক্ষিণ আফ্রিকা ঘ) জায়ার১০. 'সিএনজি'র পূর্ণ রূপ কী?ক) কনভার্টেড ন্যাচারাল গ্যাসখ) কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাসগ) কম্প্রেসড ন্যাচারাল গ্যাসঘ) কনস্ট্রাক্টেড ন্যাচারাল গ্যাস১১. কোন অক্ষরটি হেক্সাডেসিমাল গণনা পদ্ধতির একটি মান নির্দেশ করে?ক) খ) গ) ঘ) ১২. ', ' বইটির রচয়িতা কে?ক) মাও সে তুংখ) এডলফ হিটলারগ) ভি আই লেনিনঘ) ম্যাক্সিম গোর্কি১৩. হাড়িভাঙ্গা কোন ফলের নাম?ক) আম খ) কলাগ) লিচু ঘ) বেদানা১৪. কোন দেশের বেসরকারি নিরাপত্তা সংস্থা?ক) চীন খ) যুক্তরাষ্ট্রগ) ব্রাজিল ঘ) কানাডাউত্তর: ১. ক, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. গ, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. খ।
6
বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের বিপুল সম্পদের উৎস কী, তা জানেন? তাঁর কোম্পানি আমাজন। ই-কমার্স এই কোম্পানি বেজোসের সম্পদ ৯০ শতাংশ বাড়াতে অবদান রেখেছে। আর বাকি ১০ শতাংশের উৎস হলো বেজোসের স্পেস কোম্পানি ব্লু অরিজিন ও গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ১৯৯৪ সালের ৫ জুলাই আমাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। আজ থেকে ঠিক ২৭ বছর আগে। এই ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি পদ থেকে সরে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছেন বেজোস। আজ সোমবার থেকে তিনি আর আমাজনের প্রধান নির্বাহী নন। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি জ্যাসি। গত ফেব্রুয়ারিতেই এ ঘোষণা দিয়েছিলেন বেজোস। তিনি হবেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯৮ সালের পর থেকে এখন পর্যন্ত বেজোসের সম্পদ বেড়েছে ১৯৬ বিলিয়ন ডলার। ফোর্বসের তথ্য অনুযায়ী বর্তমানে বেজোসের সম্পদের পরিমাণ ২০২ বিলিয়ন ডলার।মজার তথ্য হচ্ছে, নতুন দায়িত্ব নেওয়া অ্যান্ডি জ্যাসির সম্পদও বেড়েছে এই আমাজন থেকে। ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত অ্যান্ডির সম্পদ বেড়েছে ৭৩ শতাংশ। অ্যান্ডি এত দিন আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন। তবে এত সম্পদ থাকার পরেই বেজোসের বিরুদ্ধে রয়েছে কর না দেওয়ার অভিযোগ। সম্প্রতি মার্কিন নিউজ ওয়েবসাইট প্রপাবলিকা জানায়, জেফ বেজোস ২০০৭ ও ২০১১ সালে কোনো কর প্রদান করেননি। প্রতিবেদনে বলা হয়েছে, বেজোস এ দুই বছরে অন্যান্য আয়ের চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করেছেন, এমনটা দেখিয়ে ফেডারেল আয়কর এড়িয়ে গেছেন। ওই দুই বছর বেজোস বিভিন্ন আয়ের প্রবাহ (শেয়ারের লভ্যাংশ, বেতন ইত্যাদি) থেকে প্রাপ্ত পরিমাণের চেয়ে বেশি বিনিয়োগ ক্ষতির কথা উল্লেখ করে ফেডারেল আয়করগুলোয় কিছুই দেননি।
0
দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের যন্ত্রাংশ আমদানিতে কর অব্যাহতি দেয়। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের পণ্য আমদানি করে তা বাজারজাত শুরু করেন। তাই নিম্নমানের যন্ত্রাংশ আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পণ্যের মান প্রণয়নকারী প্রতিষ্ঠান বিএসটিআই।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে বিপুল পরিমাণ সৌর যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে, যার অধিকাংশই বিদেশ থেকে আমদানি করা। এ কারণে সৌর যন্ত্রাংশ বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্যের তালিকায় জায়গা পেয়েছে। তবে আমদানি নীতি আদেশে (২০১৫-১৮) সৌর যন্ত্রাংশ বাধ্যতামূলক পণ্যের তালিকায় না থাকায় আমদানিকারকেরা সেগুলো সহজেই ছাড় করিয়ে বাজারজাত করছেন। এগুলোর মান প্রণয়ন করার সুযোগ পাচ্ছে না বিএসটিআই।আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ অনুযায়ী বিএসটিআইয়ের বাধ্যতামূলক লাইসেন্সের আওতায় ২২৯টি পণ্যের মধ্যে আছে মাত্র ৫৫টি। অর্থাৎ ৫৫টি পণ্য আমদানির পর কাস্টমস থেকে ছাড় করাতে হলে বিএসটিআইয়ের বাধ্যতামূলক ছাড়পত্র নিতে হয়। তবে সৌর যন্ত্রাংশের সরঞ্জাম যেমন সোলার মডিউল বা প্যানেল, সব ধরনের ইনভার্টার, ইনভার্টার গ্রিড-টাইড, চার্জার কন্ট্রোলার ও ব্যাটারি এর অন্তর্ভুক্ত নয়। ফলে দেশের বাজারে নিম্নমানের পণ্য সহজেই ঢুকছে। এ জন্য বিএসটিআইয়ের পক্ষ থেকে এই চারটি যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানি নীতি আদেশে বাধ্যতামূলক পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।বিএসটিআইয়ের চিঠিতে বলা হয়েছে, দেশের মান প্রণয়ন, পরীক্ষণ, লাইসেন্স প্রদান ও মান নিয়ন্ত্রণ এবং ব্যবসা-বাণিজ্যে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের দায়িত্বে রয়েছে বিএসটিআই। আইন অনুযায়ী এসআরও জারির মাধ্যমে এ পর্যন্ত ২২৯টি পণ্য দেশের ভেতরে বাধ্যতামূলক পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থ বিবেচনায় দেশে মানসম্পন্ন সৌর যন্ত্রাংশ আমদানি এবং বাজারজাত নিশ্চিতকল্পে পরবর্তী আমদানি নীতি আদেশে চারটি সৌর যন্ত্রাংশ অন্তর্ভুক্ত করতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।বিএসটিআইয়ের একজন কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন শিল্পকারখানায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে এসব সৌর যন্ত্রাংশ যদি নিম্নমানের হয় তাহলে উদ্যোক্তা অনেক ক্ষতিগ্রস্ত হবেন। অপরদিকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন না। এতে জাতীয় গ্রিডের ওপর চাপ বাড়বে। এ জন্য দেশে যাতে নিম্নমানের সৌর যন্ত্রাংশ আমদানি না হয়, সে জন্য এসব যন্ত্রাংশ আমদানি নীতি আদেশে বাধ্যতামূলক করার দরকার।জানা গেছে, সোলার প্যানেল বাড়িতে স্থাপন যেমন সহজ তেমনি সাশ্রয়ীও। মূলত সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের আলো থেকে শক্তি আহরণ করে তা বিদ্যুতে রূপান্তরিত করা হয়। তারপর সেই বিদ্যুৎ দিয়ে বাতি, পাখা, টেলিভিশন চালানো হয়। দেশের যেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি বা ঘাটতি আছে, সেখানেই সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। শুধু বাসা নয়, বিভিন্ন ব্যবসায়িক কাজেও ব্যবহার করা যায় এই সোলার প্যানেল।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সোলার বিদ্যুতের সুবিধা হলো, এ থেকে বিদ্যুৎ উৎপাদনে কখনো ঘাটতি হয় না। প্যানেল স্থাপনের পর বিদ্যুতের কোনো বিল দিতে হয় না। বিদ্যুৎ-ব্যবস্থা কখনো বিচ্ছিন্ন হবে না। সোলার প্যানেল রক্ষণাবেক্ষণ করা খুব সহজ এবং পরিবেশদূষণ করে না। এ ছাড়া প্যানেলের দীর্ঘস্থায়িত্ব বেশি, তাই অনেক বছর ব্যবহার করা যায়।বিএসটিআইয়ের পরিচালক (সিএম) নুরুল ইসলাম বলেন, সৌরযন্ত্রাংশ বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য হলেও আমদানি নীতি আদেশে বাধ্যতামূলক করা হয়নি। তবে এটি বাধ্যতামূলক করা হলে দেশে নিম্নমানের সৌরযন্ত্রাংশ আমদানি বন্ধ হবে। বিশেষ করে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোনো যন্ত্রাংশ ঢুকতে পারবে না।
6
১৯ মাস পর খুলে দেওয়া হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দুটি আবাসিক হল। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা ও দোলনচাঁপা হলে শিক্ষার্থীদের মাস্ক ও চকলেট দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় হলে ফিরতে পেরে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরা। এদিন দুই হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা থেকে আবাসিক হলে প্রবেশ করতে শুরু করেন শিক্ষার্থীরা। তবে ভোর থেকেই জিনিসপত্র নিয়ে নিজেদের হলের সামনে জড়ো হতে শুরু করেন তাঁরা। এর মাধ্যমে ১৯ মাস পর প্রাণচাঞ্চল্য ফিরল আবাসিক হলে।বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবাসিক শিক্ষার্থী করোনার অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র দেখিয়ে নিজ নিজ হলে উঠতে পারবেন।দোলনচাঁপা হলের শিক্ষার্থী পিউ বলেন, 'দীর্ঘ ১৯ মাস পর আমরা ফিরতে পেরেছি আমাদের আবেগের জায়গায়। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।'শিক্ষার্থী মোস্তাকিম মেহেদী বলেন, 'আমি খুবই আনন্দিত দীর্ঘ সময় পর হলে ফিরতে পেরেছি।'অগ্নিবীণা হল প্রভোস্ট নূরে আলম বলেন, হলের পানি, বিদ্যুৎ, ইন্টারনেটসহ সকল সমস্যার সমাধান করা হয়েছে।এদিকে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা ও দোলনচাঁপা হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, 'দীর্ঘদিন পর ক্যাম্পাস পরিপূর্ণ হলো। এত দিন শিক্ষার্থী ছাড়া ফাঁকা ক্যাম্পাস ছিল। শিক্ষার্থীদের পেয়ে আমার দায়িত্বের পূর্ণতা অনুভব করছি। আমি অনুরোধ করব, শিক্ষার্থীরা যেন নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে চলে।'
6
রপ্তানিমুখী পোশাকশিল্পের বাইরের কারখানা পরিদর্শন নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, শিল্পকারখানায় কিছু সমস্যা আছে। সমস্যার ধরন জানতেই এই পরিদর্শন। এটা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়। পরিদর্শন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব কেবল তথ্য সংগ্রহ করা, কাউকে হয়রানি করা নয়। কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে গঠিত সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ দলের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে। বিডার মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন শ্রমসচিব মো. এহছানে এলাহী। সালমান এফ রহমান বলেন, কোথাও দুর্ঘটনা ঘটলেই ডিআইএফইকে দায়ী করা হয়। অথচ কলকারখানার অনুমতি দেয় ১৫টি সরকারি সংস্থা। এসব সংস্থার মধ্যে কার কী দায়িত্ব, তা-ও সুস্পষ্ট করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, মাঠপর্যায়ের পরিদর্শনে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। কাউকে শাস্তি দেওয়া পরিদর্শকদের দায়িত্ব নয়, বরং নিয়মনীতি অনুযায়ী শিল্পকারখানাগুলোকে কমপ্লায়েন্ট হতে সহযোগিতা করাই বড় কাজ। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিভিন্ন খাতের প্রায় ৪৬ হাজার কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে ৫ হাজার শিল্পকারখানা পরিদর্শনের লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার জন্য মোট ২৭টি পরিদর্শক দল গঠন করা হয়েছে। তাদের কাজের প্রকৃতি, কার্যপদ্ধতি ও সামগ্রিকভাবে করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, কোনো কারখানা ভবনের নকশা ও কার্যক্রম চালুর অনুমতি দেয় সরকারের কয়েকটি সংস্থা। এই প্রক্রিয়ায় দুর্বলতা থাকলে কেবল কারখানার মালিককেই দায়ী করা হয়। শ্রমসচিব বলেন, 'আমরা সবাই কাজ করছি। তবে সমন্বয়হীনতার কারণে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছি না।'
0
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করেছে। দুপুর ২টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তাছাড়া তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সড়কের পানি কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, দুপুর ১২টা থেকে সুরমা নদীর পানির সমতল ৮.০৫ মিটার। যা বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপরে। তাছাড়া গেল ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ১৬৫ মিলিমিটার। এদিকে বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আজ শুক্রবার জুমার নামাজের পর জেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভূঁইয়া বলেন, বর্তমানের সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি টানা বৃষ্টিপাত না হয় তাহলে নদীর পানি আরও কমে যাবে।
6
সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশনের (সানসো) নতুন চেয়ারম্যান হলেন বাংলাদেশের ড. মো: মোজাম্মেল হক খান। তিনি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার। বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ২৭-২৯ নভেম্বর ২০১৯ পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সানসো চীফ কমিশনার'স কনফারেন্সে এ নির্বাচন হয়। উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস বিশ্বের ১৭০টি দেশের মধ্যে ৫ম বৃহত্তম স্কাউটিং সংগঠন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
ছয় বছর আগে উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়াতে আশ্রয় নেন কিম ইয়ুন কিউং (ছদ্মনাম)। উত্তর কোরিয়ায় থাকাকালে সেখানকার একটি বাজারে দিনের বেশির ভাগ সময় কাটত তাঁর। সেখানে ঘরোয়া জিনিস বিক্রির কাজ করতেন তিনি। দক্ষিণ কোরিয়ায় তৈরি নাটকগুলো উত্তর কোরিয়ায় নিষিদ্ধ হওয়ায় সেখানে অবৈধভাবেই এসব নাটকের সিডি বিক্রি করতেন এ নারী। সন্ধ্যায় বাড়ি ফেরার পর ঘরের কাজ আর মেয়ের দেখাশোনা করে সময় কেটে যেত তাঁর। কিম ইয়ুন বলেন, তাঁর স্বামী রাষ্ট্রীয় পরিচালনাধীন একটি কারখানায় দিনে কয়েক ঘণ্টা মাত্র কাজ করতেন। দিনের বাকি সময় জুয়া খেলে ও মদ পান করে সময় কাটত তাঁর। দুজনের মধ্যে খুব কমই দেখা হতো। কিম ইয়ুন বলেন, 'ও যদি আমাকে ঘরের কাজে সাহায্য করত, তাহলে আমার ভালো লাগত। কিন্তু আমরা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা জীবন যাপন করতাম। সত্যি কথা বলতে, একমাত্র নিজেদের আর্থিক অবস্থা নিয়েই আমাদের মধ্যে কথা হতো।' কিম ইয়ুনের দাম্পত্যজীবনের গল্পটি উত্তর কোরিয়ায় খুব পরিচিত ঘটনা। গত দুই দশকে যাঁরা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছেন, তাঁদের মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, উত্তর কোরিয়ার অন্য নারীরাও একই ধরনের পরিস্থিতির শিকার। ১৯৯০-এর দশকে উত্তর কোরিয়ার অর্থনৈতিক পরিকল্পনা ও জনবিতরণব্যবস্থা ভেঙে পড়ার পর নারীশ্রমিক নিয়োগের শর্ত আরও শিথিল করে উত্তর কোরিয়া। রাষ্ট্রের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে নামমাত্র মজুরিতে কাজ করতে বেশির ভাগ পুরুষকে বাধ্য করে সরকার। এ ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় স্বাধীন। বাজারে পণ্য বেচার কাজে নিয়োজিত হতে পারে তাঁরা। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য হলেও তাঁরা ব্যবসা-বাণিজ্য করতে বাধ্য হন। এভাবে অবশ্য উত্তর কোরিয়ার নারীদের কিছুটা অর্থনৈতিক ক্ষমতা অর্জিত হয়েছে। উত্তর কোরিয়ায় অনেক পরিবারেরই মূল উপার্জনকারী নারী। ২০২০ সালে ডেটাবেইস সেন্টার ফর নর্থ কোরিয়ান হিউম্যান রাইটস (এনকেডিবি) নামে সিউলভিত্তিক বেসরকারি একটি সংস্থা (এনজিও) জরিপ চালিয়েছিল। চীন সীমান্ত-সংলগ্ন উত্তর কোরীয় শহর হাইস্যান থেকে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেওয়া ৬০ শরণার্থীর ওপর এ জরিপ চালানো হয়। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, দেশে থাকতে বিবাহিতজীবন কেমন কাটত, তা নিয়ে। জরিপে অংশ নেওয়া শরণার্থীর ৪৭ শতাংশ বলেছেন, স্ত্রীরা পরিবারের খাদ্যের চাহিদা পূরণ করেন। ৩৭ শতাংশ বলেছেন, স্বামীরা খাওয়ার খরচ জোগান। আর ১৭ শতাংশ বলেছেন স্বামী-স্ত্রী সমভূমিকা পালনের কথা। এনকেডিবির হান্না সং অবশ্য বলেছেন, হাইস্যান গোটা উত্তর কোরিয়াকে প্রতিনিধিত্ব করে না। তবে দেশটির অন্যান্য অংশের শরণার্থীরা যে বর্ণনা দিয়েছেন, তাতে একই রকমের পরিস্থিতির কথাই জানা গেছে। হান্না সং বলেন, উত্তর কোরিয়ায় নারীরা বাড়তি উপার্জন করলেও তাঁদের বাড়ির কাজের ধরনে এখনো কোনো পরিবর্তন আসেনি। পারিবারিক জীবন সম্পর্কে প্রচলিত ধ্যানধারণা একই রকম আছে। এনকেডিবির জরিপে দেখা গেছে, নারী ও পুরুষ উভয়ই সন্তান লালন-পালন ও ঘরের কাজকে নারীর কাজ বলে মনে করে। জিওং জিন নামের এক নারী এনকেডিবিকে বলেন, 'অবশ্যই শিশুদের দেখাশোনার কাজটি নারীদের করা উচিত। কারণ, পুরুষের তুলনায় নারীরা কাজটি ভালোভাবে করতে পারে। আমার স্বামী সব সময় সন্তানের দেখাশোনা করছে, এমন দৃশ্য স্বাভাবিক মনে হয় না।' জিন স্বীকার করেছেন, অনেক নারীই ঘরে-বাইরে দুই ধরনের কাজ করতে গিয়ে চাপের মধ্যে পড়েন। তবে তিনি মনে করেন, মূল ত্রুটির জায়গাটি রাষ্ট্র ব্যবস্থারই। এ রাষ্ট্র ব্যবস্থার আওতাতেই পুরুষেরা কম মজুরিতে কাজ করতে বাধ্য হয়।মানুষ রাষ্ট্র ব্যবস্থাকে দোষারোপ করলেও প্রত্যাশা ও বাস্তবতার মধ্যকার ব্যবধান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত হয়। পরিবারে স্বামীদের অবদান যেমনই থাকুক না কেন, তাঁরা চান স্ত্রীরা তাঁদের শ্রদ্ধা করবেন। উত্তর কোরিয়ায় অকেজো স্বামীদের নিয়ে অপমানসূচক কয়েকটি শব্দ হলো হায়েবারাজি (সূর্যমুখী ফুল, যে স্বামী আয়েশ করে বসে স্ত্রীর বাড়িতে ফেরার অপেক্ষায় থাকেন), নেতজংদং (দিবা বাতি, সূর্যের আলোতে একটি বাতির যেমন কাজ নেই তেমন), কিংবা বুল পাইঅন (ঝামেলা, স্বামীদের নিয়ে তৈরি একটি নাটকের নাম)। উত্তর কোরিয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত নারীদের সঙ্গে প্রভাব-প্রতিপত্তি থাকা পুরুষদের বিয়েকে সবচেয়ে সফল বলে বলে মনে করা হয়। জিওং বলেন, এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর বিয়ে হয়েছে এবং তিনি সুখী। তবে চোরাচালানকারী হিসেবে তিনি ও তাঁর মা যে আয় করেছেন সেগুলো দিয়েই বেশির ভাগ সময় তাঁদের খরচ মেটাতে হয়। জিওং বলেন, 'আমার স্বামী আয় কম করলেও তাঁর অনেক ক্ষমতা।' উত্তর কোরিয়ার পুরুষেরা পুলিশ ও সেনাবাহিনীতে বছরের পর বছর কম বেতনে চাকরি করলেও উচ্চ পদে আসীন হওয়ার অপেক্ষায় থাকেন। উচ্চ পদে পদোন্নতি হওয়ার পর তাঁদের বেতন বাড়ার পাশাপাশি পাচারকারীদের কাছ থেকে ঘুষ নেওয়ার সুযোগ তৈরি হয়। আবার পাচারকারীদের গ্রেপ্তার করলে পুরস্কার হিসেবে বোনাস পান তাঁরা। স্ত্রীদের অবৈধ ব্যবসাকেও সুরক্ষা দিতে পারেন এসব কর্মকর্তা। উত্তর কোরিয়া সরকার নারীদের অধিকার নিশ্চিতের জন্য আরও বেশি উদ্যোগ নেবে কিংবা পুরুষদের জন্য ভালো চাকরির সুযোগ দেবে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুদ্ধবিমানের নারী পাইলট ও প্রকৌশলীদের নিয়ে সাময়িক গুণগান গাইলেও সম্প্রতি তাঁর অবস্থানের বদল হতে দেখা গেছে। পারিবারিক জীবন নিয়ে চিরাচরিত ধারণার ওপরই জোর দিয়েছেন তিনি। উন নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন স্বামীদের জন্য সুন্দর করে সেজে থাকেন এবং সন্তানদের দেখাশোনা করেন। উত্তর কোরিয়ার নিপীড়িত বিবাহিত নারীদের জন্য কিমের অবস্থানও দিবা বাতির মতোই অকেজো। (ইকোনমিস্ট অবলম্বনে)
3
কোর্ট হিলে 'অবৈধভাবে' একের পর এক ভবন তুলেছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। গত ৪০ বছরে পাঁচটি ভবন তোলা হয়েছে। এখন তুলতে চায় আরও দুটি। তাতে বাধ সাধে জেলা প্রশাসন। গত ছয় মাসে দুই পক্ষের সেই দ্বন্দ্ব বহুদূর গড়িয়েছে। সরকারের অন্তত ২৫টি দপ্তর থেকে কোর্ট হিলের অবৈধ স্থাপনা অপসারণে চিঠি দেওয়া হয়েছে আগেই। এবার সেই পাঁচ ভবন নির্মাণে নকশা অনুমোদন দেওয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের খুঁজছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।অবৈধভাবে কোর্ট হিলে সরকারি খাস জমিতেআইনজীবী সমিতির ভবনের নকশা অনুমোদন দেওয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের তথ্য চেয়ে সিডিএর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।গত ৭ এপ্রিল মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুর রহমান হাবিব সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষকে এই চিঠি দেন। প্রায় ১০ দিন আগে চিঠি দিলেও বিষয়টি জানাজানি হয় গতকাল সোমবার। চিঠিতে বলা হয়, চট্টগ্রামের পরীর পাহাড়ে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি খাস জমিতে আইনজীবীদের পাঁচটি বহুতল ভবন অনুমোদনের সঙ্গে জড়িত সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি, পূর্ণাঙ্গ ঠিকানা (স্থায়ী/বর্তমান ঠিকানা), মোবাইল নম্বর উল্লেখ করে মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। একই চিঠিতে অনুমোদন দেওয়ার সভার কার্যবিবরণী, অনুমোদনের কপিসহ আরও বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জড়িত কর্মকর্তাদের তালিকা ও নথিপত্র পাঠাতে বলা হয়।কতজন কর্মকর্তা জড়িত সেই তথ্য দিতে চায়নি সিডিএ। নাম প্রকাশ না করে সিডিএর একজন কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় সবই পাঠানো হয়েছে।তবে সিডিএর সচিব মুহাম্মদ আনোয়ার পাশা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, 'বিষয়টি সিডিএ চেয়ারম্যানের কাছ থেকেই জানুন। আমি কর্তৃপক্ষ না।'এ বিষয়ে জানতে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষকে ফোন করা হলে 'আমি একটি সভায় আছি' বলে সংযোগ কেটে দেন।জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৩-২০০৪, ২০০৪-২০০৫, ২০০৮-২০০৯ এবং ২০১৪-২০১৫ সালে পরীর পাহাড়ে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি খাস জমিতে বিধি-বহির্ভূতভাবে আইনজীবীদের পাঁচটি ভবন নির্মাণের নকশা অনুমোদন করে সিডিএর কিছু কর্মকর্তা। সমিতির সদস্য বেড়েছে এমন কারণ দেখিয়ে গত বছরের আগস্টে আইনজীবী সমিতি আরও দুটি ভবন নির্মাণের উদ্যোগ নেয়। তখন তাতে বাধা দেয় জেলা প্রশাসন। এরপর থেকে জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। পরে সরকারের ২৫টি দপ্তর থেকে চিঠি দিয়ে কোর্ট হিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বলা হয়। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবার সিডিএর জড়িত কর্মকর্তাদের তালিকা চেয়ে চিঠি দিল গণপূর্ত মন্ত্রণালয়। পরবর্তী সময়ে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।আইনজীবী ভবনের কিছু অংশ পড়েছে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে। এতে ব্যাংকটির কার্যালয়ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ জন্য পাশে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা অপসারণের জন্য জেলা প্রশাসনকে পুনরায় চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নূরুল আমিন ১১ এপ্রিল জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের কাছে এই চিঠি দেন।অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ ব্যাংকের চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয় একটি ১ (ক) শ্রেণিভুক্ত কেপিআই প্রতিষ্ঠান। সে জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
6
গত মৌসুমে লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বের ভার চলে গিয়েছিল ইয়ন মর্গ্যানের কাঁধে। বিশ্বজয়ী ক্যাপ্টেনের ওপর প্রত্যাশা ছিল অনেকখানি। কিন্তু এবার তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠে গেল। সঠিকভাবে দল পরিচালনার অভাবেই একের পর এক ম্যাচ হেরে চলেছে কেকেআর। বৃহস্পতিবার তাই দিল্লির কাছে ৭ উইকেটে হারের পর বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। প্রথম একাদশে বেশ কিছু বদল হতে চলেছে। তিনি বলেন, 'প্রতিটা বলে কেউই চার-ছক্কা মারতে পারে না। কিন্তু যখন তাকে নিজের মতো করে খেলার সুযোগ দেওয়া হচ্ছে, তখন সেই মনোভাবটা থাকা জরুরি। কিন্তু আমাদের দলে সেটারই অভাব দেখা দিয়েছে।' দলের পারফরম্যান্সে যে তিনি খুশি নন, তাও গোপন করেননি কেকেআর কোচ। বরং তার মুখে শোনা গেল দিল্লি ক্যাপিটালসের পৃথ্বী শ'য়ের প্রশংসা। বলেন, 'অসাধারণ ইনিংস খেলেছে পৃথ্বী শ। এই আগ্রাসনের সঙ্গে আমরা খেলতে চাই। অনেকবার বুঝিয়েওছি। কিন্তু যারা খেলছে, তাদের মনোভাব বদলানো না গেলে তাদেরই বদলে দেওয়া ভাল। নতুন কিছু মুখকে সুযোগ দেব। যারা অন্তত নিজেদের সেরাটা উজার করে দেওয়ার চেষ্টা করবে।' নাম না বললেও শুভমান গিল কিংবা আন্দ্রে রাসেলরা যেভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো আউট হয়ে ফিরছেন, তাতে বেশ ক্ষুব্ধ ম্যাককালাম। ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ ও চেষ্টার অভাবই তাকে বেশি করে ভাবাচ্ছে। তবে এক্ষেত্রে প্রথম একাদশ থেকে কাদের ছাঁটতে চলেছেন তিনি, তা খোলসা করেননি ম্যাককালাম। বিডি প্রতিদিন/এমআই
12
এবার পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে সরকারকে খোঁচা দিয়ে মশকরা করলেন কংগ্রেস নেতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। রোববার সাবেক এই মন্ত্রী রসিকতা করে আরও স্পাইওয়্যার কিনতে পরামর্শ (!) দিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাজেট দ্বিগুণ করে সরকার আরও স্পাইওয়্যার কিনতে পারে।এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ভারত সরকার ইসরায়েলের নিরাপত্তা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এনএসও-এর কাছ থেকে ফোনে আড়িপাতার সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার ক্রয়ের বিষয়টি ফাঁস করে। তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের মন্ত্রী সাবেক জেনারেল ভিকে সিং নিউইয়র্ক টাইমসকে 'সুপারি মিডিয়া' বা ভাড়াটে গণমাধ্যম বলে উল্লেখ করেন।তারই জবাবে এক টুইটে চিদাম্বরম বলেন, 'আমার সন্দেহ যে পত্রিকাটি ইতিহাসখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারি, পেন্টাগন পেপারস উন্মোচনের সঙ্গে জড়িত তিনি (ভিকে সিং) সেই পত্রিকা সম্পর্কে সামান্যও অবগত নন। তিনি ইতিহাস না পড়তে পারলে অন্তত সিনেমা দেখলেও তো এসব জানতে পারতেন।'এর আগে গত শুক্রবার পেগাসাস নিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদন প্রকাশ করার পর নতুন করে আলোচনায় এসেছে নজরদারির এই সফটওয়্যার। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়, ২০১৭ সালে ভারত ও ইসরায়েলের মধ্যকার প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের চুক্তির বিষয়টি, যার কেন্দ্রে ছিল পেগাসাস। ওই প্রতিবেদনে বলা হয়, অত্যাধুনিক অস্ত্র ও নজরদারির সামগ্রী কিনতে ২০১৭ সালে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি হয়। এ চুক্তির 'কেন্দ্রবিন্দু' ছিল পেগাসাস ও একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা।মোবাইল ফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হওয়ার পর ভারতজুড়ে শুরু হয় বিতর্ক। গোপনীয়তা রক্ষা-সংক্রান্ত উদ্বেগ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। শেষ পর্যন্ত যা গড়ায় আদালত পর্যন্ত। দেশটিতে নজরদারির জন্য ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের 'কথিত' ব্যবহারের ঘটনা তদন্তের জন্য ২০২১ সালের অক্টোবরে ৩ সদস্যের একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল গঠন করেন ভারতীয় সুপ্রিম কোর্ট। বিষয়টি এখনো বিচারাধীন।
3
বর্তমান ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ও অবিচ্ছেদ্য অঙ্গ আজিঙ্কা রাহানে। জাতীয় দলের হয়ে ৯০টি ওয়াডের পাশাপাশি ৭৩টি টেস্ট ম্যাচও খেলে ফেলেছেন মুম্বাইয়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে একসময় ভাল পারফর্ম করেও ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন রাহানে। নিজের প্রথম রঞ্জি মৌসুমের কয়েক ম্যাচে মুম্বাই দলের হয়ে সাফল্য না পেলেও তৎকালীন কোচ প্রবীণ আমরের বদান্যতায় দলে সুযোগ পেতে থেকেন রাহানে এবং সেই সুবাদেই আসে সাফল্য। এই সময়ই রাহুল দ্রাবিড়ের কাছ থেকে পাওয়া পরামর্শ তাকে সাহায্য করে বলে জানান রাহানে। ২০০৮-০৯ মৌসুমে দিলীপ ট্রফির ফাইনালে দ্রাবিড়ের সাউথ জোনের বিপক্ষে দারুণ পারফর্ম করেন রাহানে। তারপরই ম্যাচের পর প্রতিভাশালী ক্রিকেটারকে নিজে ডেকে নেন ভারতীয় কিংবদন্তি। "রাহুল ভাই আমাকে জানান ধারাবাহিক রান করার পর যে কোনও ব্যাটসম্যানই ভারতীয় দলে ডাক পাওয়ার আশা করে। তবে সেই বিষয়ে বেশি চিন্তা না করে নিজের খেলায় মন দিলে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ আপনা আপনিই আসবে বলে জানান তিনি। ওনার মতো একজনের কাছ থেকে পাওয়া এই উপদেশ আমায় অনুপ্রাণিত করে এবং তিন মৌসুম পরে অবশেষে আমি ভারতীয় দলে ডাক পাই," বলে জানান রাহানে। সূত্র: হিন্দুস্তান টাইমস বিডি প্রতিদিন/কালাম
12
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে বলেই বিএনপি ও তাদের নেতারা আওয়ামী লীগের বিচার করতে চায়।' আজ শনিবার বিকেলে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএসসিসি মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহীদ উল্লাহ মিনু, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পুরো মাস্টারপ্ল্যান সম্পন্ন করেই ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমরা নির্বাচিত, আমাদের ম্যান্ডেট হলো স্বাধীনতা। সেই ম্যান্ডেট নিয়েই আমরা শাসনতন্ত্র কায়েম করতে চেয়েছি। কিন্তু পাকিস্তান আমাদেরকে শাসনতন্ত্র কায়েম করতে দেয়নি। আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আমরা প্রতিরোধ যুদ্ধ হিসেবে মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছি। এভাবে মাস্টারপ্ল্যান করেই বঙ্গবন্ধু ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং আমরা মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছি।' বিডি-প্রতিদিন/শফিক
9
দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ নিয়োগ আদেশে স্বাক্ষর করে তার নিয়োগের বিষয়টি অনুমোদন দেন। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকলেও আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় তিনি আজই অবসরে গিয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের একমাত্র ক্ষমতা রাষ্ট্রপতির। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা হয়, "প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দান করবেন।" নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের ফাইলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়। হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তীতে তিনি ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
6
কনটেইনারবাহী বিশাল এক জাহাজ আটকে যাওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে নৌ চলাচল বন্ধ ছিল বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যপথ মিশরের সুয়েজ খালে। অবশেষে সেই পথ খুলেছে। বিবিসির খবরে বলা হয়েছে, সুয়েজ খাল আবার চালু হয়েছে। সুয়েজ খালে প্রায় এক সপ্তাহ ধরে আটকে থাকা কনটেইনারবাহী জাহাজটি ভাসানোর পর বিশ্বের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে। 'এভার গিভেন' নামে বিশাল জাহাজটিকে স্থানীয় সময় সোমবার সফলভাবে সরানো সম্ভব হয়। এক সপ্তাহ ধরে টানা প্রচেষ্টার পর এই সাফল্যে উল্লাসে ফেটে পড়েন উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিরা। কিন্তু তখনও জাহাজ চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। বলা হয়েছিল, এভার গিভেন জাহাজটি ভাসানো হলেও আরও কিছু সময় লাগবে পথটি যান চলাচলে। গত মঙ্গলবার সকালে সুয়েজ খাল অতিক্রমের সময় প্রায় ২০ হাজারকনটেইনার নিয়েপ্রবল বাতাস ও ধূলিঝড়ের কবলে পড়েছিল এভার গিভেন। প্রতিকূল আবহাওয়ায় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে সংকীর্ণ সুয়েজ খালে প্রায় আড়াআড়িভাবে আটকে যায় ৪০০ মিটার দৈর্ঘ্যের জাহাজটি। সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। দুই প্রান্তে জাহাজজট সৃষ্টি হয়। আটকা পড়ে কয়েকশ জাহাজ। গত বুধবার থেকে শুরু হয় জাহাজটির উদ্ধার অভিযান। যা টানা চলে। উদ্ধারকাজে যুক্ত হয় এক ডজনের বেশি টাগবোট। আটকে পড়া জাহাজটিকে নাড়াতে শক্তিশালী টাগবোটগুলো ব্যবহার করা হয়। উচ্চ জোয়ারের সময় সামনে-পেছনে ধাক্কা দিয়ে জাহাজটিকে নাড়ানোর কাজ করে টাগবোটগুলো। পাশাপাশি ড্রেজার দিয়ে জাহাজটির আশপাশ, সামনে-পেছনে ও নিচ থেকে কাদা-বালু খনন করে তা সরানো হয়। গত রোববার থেকে জাহাজটির কাছ দিয়ে, গভীরভাবে ড্রেজিংয়ের কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে মুক্ত করতে ৩০ হাজার কিউবিক মিটারের মতো বালু অপসারণ করা হয়। সমন্বিত নানা কৌশলের মধ্যে জাহাজটিকে হালকা অনলোড করার বিষয়টিও ছিল। ভার কমাতে জাহাজটিকে থেকে কার্গো, জ্বালানি, পানি ইত্যাদি সরানোর কৌশলও বিবেচনায় নেন উদ্ধারকারীরা।টানা প্রচেষ্টার পর প্রায় এক সপ্তাহের মাথায় এ সাফল্য। এর আগে বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছিলেন, এ ধরনের অপারেশনে বিশেষজ্ঞ সরঞ্জাম আনতে হবে, যার মধ্যে একটি ক্রেনও থাকতে হবে, যেটি আবার ২০০ ফুটেরও উঁচু হতে হবে। এমনকি কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। মিসরের কর্মকর্তারা বলেছেন, যেসব জাহাজ জটে পড়েছে, সুয়েজ খাল দিয়ে যাওয়ার অপেক্ষায় আছে, সেগুলো এখন ধীরে ধীরে অতিক্রম করবে। এছাড়া এ জাহাজটি স্বাভাবিক হতে তিনদিনের মতো লাগতে পারে। তবে একাধিক বিশেষজ্ঞ বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশি সময় লাগতে পারে। ২০১৮ সালে তৈরি পানামার পতাকাবাহী জাহাজটির দৈর্ঘ্য ৪০০ মিটার। প্রায় দুই লাখ ২০ হাজার টন ওজনের জাহাজটি ২০ হাজার কনটেইনার ধারণ করতে সক্ষম। জাহাজটি প্রায় ১৮ হাজার ৩০০ কনটেইনার বহন করছিল। তাইওয়ানের এভারগ্রিন মেরিন করপোরেশনজাহাজটিলিজ নিয়ে পরিচালনা করছে। এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ হলো সুয়েজ খাল। ১৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপথে তিনটি প্রাকৃতিক হ্রদ আছে।
3
ঝুঁকি থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল) নতুন শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থীকে হলটিতে সংযুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বৃহস্পতিবার বিকেলে হলটি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।একই সঙ্গে বারান্দায় যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে রুমে নিয়ে যাওয়া হবে বলেও জানান উপাচার্য।আগামী ৫ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দেওয়াকে সামনে রেখে প্রস্তুতি দেখতে বেশ কয়েকটি হলে পরিদর্শন করেন তিনি। এ সময় উপাচার্যের সঙ্গে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।এর আগে এসএম হল থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সলিমুল্লাহ মুসলিম হলের দক্ষিণ ব্লকের দক্ষিণ ও পশ্চিমের বারান্দায় ফাটল দেখা দিয়েছে। উক্ত বারান্দায় কোন প্রকার খাট বা বিছানা জাতীয় ভারী আসবাবপত্র রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বারান্দায় কোন ছাত্র অবস্থান করতে পারবে না। তাই আগামী ৭ অক্টোবরের মধ্যে বারান্দায় রাখা নিজ নিজ বিছানাপত্র ও খাট সমূহ সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ছাত্রদের নির্দেশনা দেওয়া হলো।'উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, 'হলটি খুবই ঝুঁকিতে আছে। আমরা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলাম। সেই কমিটি প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। প্রতিবেদন মতে এই হলে যেই পরিমাণ রুম ও সিট রয়েছে এর বাইরে অতিরিক্ত (বারান্দায় শিক্ষার্থী রাখা) ধারণ ক্ষমতা নেই। তাই আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে এই হলে নতুন করে কোনো শিক্ষার্থী না দেওয়া। এই হলে নতুন সংযুক্তি দেব না। যাতে হলটি হালকা রাখা যায় নচেৎ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকবে।'উপাচার্য বলেন, হল প্রশাসন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে হলের বারান্দায় বা অন্যত্র ঠাসাঠাসি করে কোনো শিক্ষার্থী থাকবে না। আমরা সেটি কোনোক্রমেই গ্রহণ করব না যে কেউ ঝুঁকি নিয়ে বা ঠাসাঠাসি করে থাকবে। হলের বারান্দায় যদি কোনো শিক্ষার্থী অবস্থান করে তবে বড় আকারের কোনো দুর্ঘটনায় আমাদের পড়তে হবে তাই এটি আমাদের সবচেয়ে বড় কনসার্ন। এই বারান্দায় যাতে শিক্ষার্থীদের না রাখতে হয় সে জন্য এই বছর থেকেই এই হলে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেব। একই সঙ্গে ক্রমান্বয়ে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনতে হবে এটিই বিশেষজ্ঞদের মতামত।'
1
রাজশাহীর মেয়ে শবনম রেজা মিতু। বাবা-মায়ের একমাত্র সন্তান মিতু ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন রাজশাহীতে। মিতু পড়ালেখা করেছেন রাজশাহীর নবাবগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে। এর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মনোবিজ্ঞানে মাস্টার্স করেন।জীবন প্রবাহের অনেক ঘটনাচক্রের চড়াই-উতরাই পেরিয়ে আজ মিতু সফল নারী উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠানের নাম 'কল্প বসন'। ২০১৪ সাল থেকেই মিতুর ইচ্ছা ছিল একটা বুটিক হাউস দেওয়ার। কিন্তু বিয়ে-সংসারের কাজের চাপে সে ইচ্ছা অপূর্ণ থেকে যায়। আর দিন শেষে মিতুর পরিচয় গিয়ে দাঁড়ায় একজন গৃহিণী হিসেবে। সেই বুটিক হাউস থেকে যায় কল্পজগতেই। কিন্তু জীবন তো থেমে থাকে না। দৃঢ়তা থাকলে সবই বাস্তবে রূপ দেওয়া সম্ভব। মিতুর 'কল্প বসন' তারই প্রমাণ।একটা সময় সংসারের নিয়মনীতির বেড়াজাল অতিষ্ঠ করে তোলে মিতুর জীবন। বেরিয়ে আসেন সেই বেড়াজাল থেকে। একমাত্র সন্তান নিয়ে শুরু হয় তাঁর একার লড়াই। ধীরে ধীরে মানসিক পীড়নে অসুস্থও হয়ে পড়েন। জীবনের স্বস্তির নিশ্বাসটুকু যখন তিনি হারিয়ে ফেললেন, ঠিক তখনই সন্তানের কথা চিন্তা করে ভাবেন জীবনে বেঁচে থাকতে হলে নিজেকে সুস্থ রাখতে হবে, আর কিছু একটা করতে হবে। সেই উপলব্ধি থেকে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি ফিরে পান। পরিকল্পনা করেন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের। আর সেই স্বপ্নের জায়গা থেকে নিজের এলাকার ঐতিহ্যের সঙ্গে দেশি পণ্য রাজশাহী সিল্ক নিয়ে শুরু করেন অনলাইনভিত্তিক শপিং প্ল্যাটফর্ম 'কল্প বসন'।'কল্প বসন'-এর শুরুর গল্পটা মিতুর কাছ থেকে শুনতে চাইলে বলেন, '২০২০ সালে করোনার সময়ে জীবনের কঠিন বাস্তবতায় ১৩ অক্টোবর থেকে শুরু করি রাজশাহী সিল্ক নিয়ে আমার ছোট উদ্যোগ-কল্প বসন। দেখতে দেখতে এক বছর হয়ে গেছে। এখন আমার মাসিক আয় প্রায় ১৫ হাজার টাকা।'চাকরিকে প্রাধান্য না দিয়ে দেশি পণ্যের উদ্যোক্তা হিসেবেই নিজেকে গড়তে চেয়েছেন মিতু। এর কারণ হিসেবে তিনি বলেন, 'আমার একমাত্র সন্তান, আর নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছি। এ ক্ষেত্রে আরেকটা বিষয় কাজ কাজ করে। সেটা হলো, আমাদের সমাজ বাস্তবতায় নারীরা চাইলে নিজের সন্তানকে একাই বড় করে তুলতে পারে। এ ক্ষেত্রে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। উদ্যোক্তা হওয়ার কারণে নিজের সন্তানের দেখভালের দায়িত্ব নিতে পেরেছি। এটা আমার জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি।'তারপরও মানুষের কথা তো থেমে থাকে না। সমাজের অন্য দশজন নারীর মতোই তাঁকেও শুনতে হয় বিচিত্র সব মন্তব্য। এসব ডিঙিয়েই মিতু এগিয়ে যাচ্ছেন তাঁর স্বপ্নের পথে। তিনি বলেন, 'আমাদের সমাজ নারীদের চলার পথটা অনেক বেশি কঠিন করে তুলেছে। দেশে একজন নারী উদ্যোক্তা হওয়া সহজ বিষয় নয়। কারণ, সমাজের কিছু মানুষ নারীদের অনলাইনে কাজ করার বিষয়টা ভালোভাবে নিতে পারেন না। প্রায় সময় শুনতে হয়, এত পড়াশোনা করে এখন অনলাইনে কাপড় বেচে, হিজাব পরে লাইভ করে, নারীদের এত ঘরের বাইরে যাওয়া ঠিক না। এর সঙ্গে আছে পণ্যের দাম। ভালো মানের রাজশাহী সিল্ক নিয়ে যেহেতু আমার কাজ, তাই পণ্যের দাম নিয়ে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। কিন্তু আমি অনেক ধৈর্যশীল। তাই সব ধরনের প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করি। নারী উদ্যোক্তাদের পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু সে বাধাকে জয় করার সাহস রাখতে হবে নিজের ভেতরে।' এই লড়াইয়ে পরিবারকে সব সময় পাশে পেয়েছেন মিতু। বললেন, 'আমার পরিবার আমাকে সব সময় সহযোগিতা করেছে। সব থেকে বড় অবদান আমার আপু সুলতানা শ্যামলীর। সে আমার পাশে শুরু থেকে এখন পর্যন্ত ছায়ার মতো রয়েছে। কল্প বসনের পরামর্শদাতা হিসেবে আছেন তিনি। তাঁর কথা অনুযায়ী আমি আমার ব্যবসার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। নারী উদ্যোক্তা হতে হলে পরিবারের সাপোর্টটা অনেক দরকার।'মিতু রাজশাহী সিল্ক নিয়ে কাজ করেন। এর পাশাপাশি তিনি তাঁত, নকশি পণ্য নিয়েও কাজ করেন। মিতুর পরিবার বলতে একমাত্র ছেলে আরাফ আরিয়ান। তাঁকে নিয়ে তাঁর পুরো জগৎ। সকল দুঃখ-কষ্ট দূর করে তিনি ছেলেকে মানবিক মানুষ হিসবে গড়ে তুলতে চান। তিনি বলেন, 'বাংলাদেশের নারীরা চাইলে অনেক কিছুই করতে পারে। শুধু সামাজিকতার ভয়ে, কে কখন কী বলবে এসব ভেবে অনেক নারী কিছুই করার সাহস পান না। নারীদের জন্য আমাদের সমাজের চলার পথটা খুব বেশি মসৃণ নয়। আমাদের দেশে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার অনেক কিছুই আছে। শুধু প্রয়োজন ধৈর্য, সাহস, মনোবল ও পরিবারের সহযোগিতা।''কল্প বসন'-এর স্বত্বাধিকারী শবনম রেজা মিতুর কাছে দেশীয় পণ্য রাজশাহী সিল্ক নিয়ে কাজ করার বিষয়ে জানতে চাইলে বলেন, 'আমার কাজটা একটু কঠিন। কারণ, আমার পণ্য, মানে রাজশাহী সিল্ক একটু দামি। রাজশাহী সিল্ককে অনেকেই স্বর্ণের সঙ্গে তুলনা করে। আমি ভালো মানের রাজশাহী সিল্ক নিয়ে কাজ করি। আমি প্রথমে তাঁতির তাঁত থেকে সিল্ক পণ্য সংগ্রহ করি। এর পর নিজে কারিগর দিয়ে ডিজাইন করে তৈরি করি আমার সব সিল্কপণ্য। রাজশাহী সিল্কের বিভিন্ন ধরনের শাড়ি, থ্রিপিস, টুপিস, ওয়ান পিস, ওড়না, ছেলেদের শার্ট, মেয়েদের কুর্তি, মসলিনের টাইডাই, বাটিক, হ্যান্ড প্রিন্ট পণ্য ইত্যাদি রয়েছে পণ্যতালিকায়। তবে নিজের সিগনেচার পণ্য হিসেবে মনে করেন মটকা সিল্ক শাড়িকে। বললেন, 'এখানে রয়েছে আমার নিজস্বতার ছোঁয়া। মটকা সিল্কের প্রাইস একটু বেশি। তাই প্রথম দিকে বিক্রি নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়েছিল। কিন্তু যখন ক্রেতা বুঝেছে শাড়িটা ভালো মানের, তখন থেকে আর কোনো রকম বাধা আসেনি। আমি এই এক বছরে ১৮ পিস মটকা সিল্ক শাড়ি বিক্রি করেছি। সিল্কের পাশাপাশি আমার কিছু নকশি কাজের ড্রেস আছে, যেটা শুধু "কল্প বসন"-এই পাওয়া যায়। এবার শীতে "কল্প বসন"-এর প্রধান চমক রাজশাহী সিল্কের শাল, সঙ্গে বিভিন্ন ধরনের দেশি শাল। আমি বিশ্বাস করি প্রতিটা নারীর নিজের জন্যই নিজেকে প্রতিষ্ঠিত করা দরকার। নারীরা স্বভাবগতভাবেই অনেক গুণের অধিকারী। শুধু দরকার সে গুনের সঠিক ব্যবহার।'মিতুর জীবনে অনেক বড় অংশ জুড়ে রয়েছে 'কল্প বসন'। কল্প বসনকে নিয়ে অনেক পরিকল্পনা আছে মিতুর মনে। মিতুর 'কল্প বসন'-এর একটি শোরুম করার ইচ্ছা রয়েছে তাঁর। সেখানে থাকবে নিজেদের কারখানা, যেখানে কাজ করবেন সুবিধাবঞ্চিত নারীরা। এখন 'কল্প বসন'-এর কাজের সঙ্গে যুক্ত আছে প্রায় দশ-বারোজন মানুষ। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করেন মিতু।
0
মেসি-নেইমার গোল মিস করলেও শেখ হাসিনা গোল মিস করবেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। তিনি বলেছেন, 'খেলা হবে মাঠে, বাংলার মাঠে মাঠে খেলা হবে, ফাইনাল খেলা হবে। বিশ্বকাপে মেসি হয়তো গোল মিস করেছেন, নেইমার গোল মিস করেছেন কিন্তু আগামী নির্বাচনে ফাইনাল খেলায় শেখ হাসিনা গোল মিস করবেন না।' খুলনা নগরের শহীদ হাদিস পার্কে শনিবার বিকেলে ১৪ দলের মহাসমাবেশে নাসিম এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে ভোট প্রচারাভিযান প্রচারণা উপলক্ষে খুলনা মহানগর ও জেলা ১৪ দল এই মহাসমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, 'আজ বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ সময়। সামনে নির্বাচন, এই নির্বাচন '৭০-এর মতো গুরুত্বপূর্ণ নির্বাচন। সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, আমাকে ভোট দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেদিন বাঙালি বিভ্রান্ত না হয়ে নৌকায় ভোট দিয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবারও নির্বাচন হবে সংবিধান মোতাবেক। সংবিধানের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই।' বিএনপির উদ্দেশে নাসিম বলেন, 'বিএনপিকেবলব, খেলায় ফাউল করবেন না। একবার ২০১৪ সালের নির্বাচনের খেলার মাঠ থেকে চলে গিয়েছিলেন। আপনাদের আমও গেছে, ছালাও গেছে। বুকের পাটা থাকলে নির্বাচনে আসেন, দেখা যাবে কে জেতে, কে হারে। কিন্তু ফাউল করলে জনগণ লাল কার্ড দেখিয়ে দেবে।' আগামী নির্বাচন নিয়ে আ.লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, নির্বাচন হবেই; নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। যতই কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী ষড়যন্ত্র করুন, সংসদ নির্বাচনহবেই। যদি বিএনপি খোলা মনে নির্বাচনে আসে ভালো কথা, না এলেও কিছু আসে যায় না। অনেক দল নির্বাচন করবে। আর নির্বাচনে না এলে বাটি চালান দিলেও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে নাসিম বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিডিআর বিদ্রোহের বিচার হয়েছে। জঙ্গি দমন করেছেন শেখ হাসিনা। বিএনপি কোনো হত্যার বিচার করেনি। তিনি বলেন, 'খালেদা জিয়া আপনি আপনার স্বামী হত্যার বিচার করতে পারেননি। যিনি স্বামী হত্যার বিচার করতে পারেন না, তিনি কোনো হত্যার বিচার করতে পারেন না। আপনি জেলে গেছেন এর জন্য আমরা কেউ দায়ী না, আপনার দোষেই তা হয়েছে।' দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে নাসিম বলেন, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই। তিনি নৌকার মালিক। তিনি যাঁকে মনোনয়ন দেবেন তাঁর পক্ষেই কাজ করতে হবে। সবাইকে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করতে হবে। নির্বাচনের জন্য প্রস্তুত হন, ঘরে ঘরে যাবেন, বাড়ি বাড়ি যাবেন, ভুল ভ্রান্তি হলে ভুল স্বীকার করে নেবেন। শেখ হাসিনা থাকলে উন্নয়ন হবে। ভোটারদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ভুল হতে পারে, তবে আপনারা ভুল করবেন না। যদি ভুল করেন, তারা যদি ক্ষমতায় আসে-বাংলাদেশ হবে জঙ্গির দেশ, দেশ হবে লোডশেডিংয়ের দেশ। উন্নয়ন বন্ধ হবে যাবে। শেখ হাসিনার সময় আলোকিত উন্নয়ন হয়েছে। এত উন্নয়নের পরও কেন আওয়ামী লীগের বাইরে ভোট দেবেন। আপনারা খুলনাবাসী মেয়র হিসেবে খালেককে যেমন বিজয়ী করেছেন, তেমনি আগামী গুরুত্বপূর্ণ নির্বাচনে খুলনার প্রতিটি সিটে নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, চক্রান্ত শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যখনই সফল হয়, তখন চক্রান্ত শুরু হয়ে যায়। খালেদা জিয়াকে বিশ্বাস করবেন না। তিনি ক্ষমতায় এলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে। সভাপতির বক্তব্যে খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা বজায় রাখতে তাঁকে ভোট দিতে হবে, নৌকায় ভোট দিতে হবে। বিগত ৫ বছর খুলনার উন্নয়ন থমকে ছিল। খুলনার মানুষ তিলোত্তমা খুলনা চায়, জলাবদ্ধতামুক্ত খুলনা চায়। এ জন্য প্রধানমন্ত্রী গত কয়েক দিনে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা খুলনার মানুষের উন্নয়নে বরাদ্দ দিয়েছেন। খুলনা মহানগর ও জেলা ১৪ দল সমন্বয়ক ও খুলনা ২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান মহাসমাবেশ সঞ্চালনা করেন। মহাসমাবেশে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের (এমএল) সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম প্রমুখ, খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত অধিকারী প্রমুখ।
9
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া ঠাকুরগাঁওয়ের সাংবাদিক তানভির হাসান তানুকে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর হাতে হাতকড়া পরিয়ে রাখা হয়।আজ রোববার হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি জানান, শনিবার দিবাগত রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালের চিকিৎসক রাকিবুল আলম জানান, তানভির হাসান তানু কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে মুক্ত হলেও তাঁর শারীরিক দুর্বলতা কাটেনি। যার কারণে তাঁকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো। সিনিয়র কনসালট্যান্টের পরামর্শে আজ তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানান তিনি।এদিকে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ডালিম কুমার রায় জানান, আজ তাঁকে আদালতে তোলা হবে। এ ছাড়া রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানান তিনি।অন্যদিকে তানুকে মুক্তির দাবি এবং মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা।সাংবাদিক তানুর পরিবার সূত্রে জানা যায়, করোনা থেকে সুস্থ হলেও এখনো শারীরিকভাবে তিনি সুস্থ নন।এর আগে গতকাল শনিবার রাত ১০টার দিকে সদর থানা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সাংবাদিক তানভির হাসান তানু ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।উল্লেখ্য, ৫ জুলাই জাগো নিউজে ঠাকুরগাঁও হাসপাতালের করোনা ইউনিটের খাবারের মান নিয়ে 'দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেওয়া হচ্ছে ৭০ টাকার' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রচারের পরেই ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১) (ক) ২৫ (১) (খ) ২৯ (১) / ৩১ (১) / ৩৫ (১) ধারায় একটি মামলা করেন।মামলা হওয়ার এক দিন পর সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেপ্তার করে পুলিশ।এই মামলার অন্য দুই আসামি হলেন নিউজ বাংলা ২৪ ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রহিম শুভ এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেলের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু।
6
৫০ বছর বয়সে, ১৯৩২ সালের জানুয়ারি মাসের এক বিকেলে পাবলো পিকাসো দারুণ এক ছবি এঁকে ফেলেন। ছবিটি তাঁর বাইশ বছর বয়সী বান্ধবীর। সে চেয়ারে বসে মাথা একদিকে হেলিয়ে ঘুমাচ্ছে। হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখছে, কারণ, ছবির নাম (স্বপ্ন)। অবশ্য নিদ্রিত বান্ধবীর ছবিতে পিকাসো কৌশলে একটি কামোদ্দীপক উপাদানও লুকিয়ে রেখেছেন, যা এই ছবিতে শিল্প-সমালোচকদের প্রচুর আগ্রহ সৃষ্টি করে। ছবিটি ১৯৪১ সালে ৭০০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। নানা হাত বদলের পর ২০১৩ সালে এক মার্কিন ধনকুবের ছবিটি কিনেছেন সাড়ে পনেরো কোটি মার্কিন ডলারে! তবে বর্তমান লেখার বিষয়বস্তু পিকাসোর সেই ঘুমের ছবি নয়। লেখার বিষয়বস্তু খোদ ঘুম বা নিদ্রা। ২যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জেলিকো শহরে 'কবির লেন' নামে একটি রাস্তা আছে। রাস্তাটি একজন বাংলাদেশি ডাক্তারের নামে! তাঁর নাম হুমায়ুন কবির। ২৫ বছর যাবৎ তিনি যুক্তরাষ্ট্রে ডাক্তারি করেন। তিনি নিদ্রা-চিকিৎসাসহ চিকিৎসাবিজ্ঞানের চারটি শাখায় আমেরিকান বোর্ড সার্টিফায়েড। জেলিকো শহরে আপালোচিয়ান স্লিপ ডিজঅর্ডার সেন্টারের প্রতিষ্ঠাতা তিনি। সেখানে কমিউনিটি ক্লিনিকেও কাজ করেন। সেদিন বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আড্ডায় এসেছিলেন সেই নিদ্রা-বিশেষজ্ঞ হুমায়ুন কবির। তিনি ঘুম সম্পর্কে যা শোনালেন তা নিয়ে ভাবতে ভাবতে সে রাত্রে আমার ঘুমই হলো না! ঘুম সম্পর্কে সর্বশেষ নানা গবেষণা-তথ্য ও তাঁর নিজের অভিজ্ঞতা নিয়ে খুব আকর্ষণীয়ভাবে বললেন তিনি। তাঁর লেখা 'ঘুম নিয়ে কিছু কথা' সম্ভবত বাংলা ভাষায় ঘুম বিষয়ে একমাত্র বই। আলোচনার শুরুতে তিনি স্লাইডে পিকাসোর পূর্বোক্ত ছবিটি দেখিয়েছিলেন। ৩সেই আদিকাল থেকে মানুষ ঘুমকে বোঝার চেষ্টা করেছে। ঘুম ও স্বপ্ন নিয়ে প্রাচীন মিসরীয় ও সুমেরীয়দের যে চিন্তাভাবনা ছিল তার প্রমাণ আছে। হিপোক্রেটিস ঘুম নিয়ে গবেষণা করেছেন। তিনি সৌরজগতের সঙ্গে ঘুমের সম্পর্ক নিয়ে ভেবেছেন। ডাক্তার হুমায়ুন কবিরও জানালেন যে ঘুমের সঙ্গে সূর্যালোকের একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। রাত-দিন, আলো-আঁধারিই মানুষের নিদ্রা-চক্র নিয়ন্ত্রণ করে। ঘুমের নানা স্তর আছে। একজন সুস্থ লোক বিছানায় যাওয়ার ১০ থেকে ২০ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েন। এটি ঘুমের প্রথম স্তর। এই স্তরের ঘুম হালকা। দ্বিতীয় স্তরের ঘুম আরেকটু গভীর এবং দীর্ঘস্থায়ী। তৃতীয় স্তরে আসে ক্লান্তিনাশক গভীর ঘুম। এরপরের স্তরের ঘুমের সময় শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ অবশ হয়ে পড়ে থাকে। কিন্তু মস্তিষ্ক যেন হঠাৎ জেগে ওঠে! এ সময় কেবল চোখগুলো দ্রুত নড়তে থাকে। এ জন্য এই ঘুমের নাম বা 'দ্রুত চোখ নাড়া' পর্বের ঘুম, ডাক্তার কবির সংক্ষেপ করে বলেন, 'দ্রুচোনা' ঘুম। এই দ্রুচোনা ঘুমের সময়ই মানুষ স্বপ্ন দেখে। এই পর্বের ঘুমের পর আবার হালকা ঘুমের মধ্য দিয়ে মানুষের নিদ্রাচক্র সমাপ্ত হয়। পৃথিবীর প্রতিটি জীবকেই ঘুমাতে হয়। তা সে হাতি হোক, মাছি হোক আর এককোষী অ্যামিবাই হোক। কেউ টানা ঘুমায়। কেউ থেমে থেমে ঘুমায়। কুকুর ১৫ মিনিট ঘুমানোর পর ৫ মিনিট জেগে থাকে, আবার ঘুমায়। ডলফিন সাঁতার কাটতে কাটতে ঘুমায়। তখন তার মস্তিষ্কের এক অংশ ঘুমন্ত ও অন্য অংশ জেগে থাকে। কোনো কোনো পাখি উড়ে উড়ে ঘুমায়। একটি গবেষণায় কয়েকটি ইঁদুরকে কিছুতেই ঘুমাতে দেওয়া হচ্ছিল না। এমন ব্যবস্থা করা ছিল যে ইঁদুরের ঘুম পেলেই স্বয়ংক্রিয়ভাবে সেগুলোকে জাগিয়ে দেওয়া হবে। না ঘুমাতে পেরে ইঁদুরগুলো অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং ১১ দিন থেকে একে একে মরতে শুরু করে। ৩১ দিনের মধ্যে সব ইঁদুর মারা যায়। ইঁদুরের যেমন, তেমনি মানুষসহ সব প্রাণীর বেঁচে থাকার জন্য ঘুম অপিহার্য। সব মানুষের চব্বিশ ঘণ্টায় আট ঘণ্টা ঘুমানো উচিত। ঘুম কম হলে মানুষের বুদ্ধিমত্তার ওপর তার প্রভাব পড়ে, দ্রুত বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা হ্রাস পায়। অপর্যাপ্ত ঘুমের কারণে নানা বিপত্তি ঘটতে পারে। চেরনোবিল পারমাণবিক প্ল্যান্টে কর্মরত প্রকৌশলীরা পারমাণবিক দুর্ঘটনার আগের দিন একটানা ১৩ ঘণ্টা কাজ করার পর সামান্য ঘুমিয়েই পরদিন আবার কাজে এসেছিলেন। মহাশূন্য শাটল চ্যালেঞ্জার দুর্ঘটনার পর জানা গিয়েছিল যে ম্যানেজারদের কেউ কেউ আগের রাতে মাত্র দুঘণ্টা ঘুমিয়েছিলেন। চালকের ঘুম কম হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে বছরে প্রায় এক লাখ সড়ক দুর্ঘটনা ঘটে, আর মারা যায় প্রায় ২৪ হাজার লোক। বাস-ট্রাক ড্রাইভারদের ঘুমের কারণে আমাদের দেশে কতজন সড়ক দুর্ঘটনার বলি হচ্ছে, তার পরিসংখ্যান আমরা কবে পাব? নতুন কিছু গবেষণায় দেখা গেছে, যারা দিনে ছয় ঘণ্টার কম ঘুমায়, তারা যারা পর্যাপ্ত পরিমাণে ঘুমায় তাদের চেয়ে কম বাঁচে। আবার দিনে নয় ঘণ্টার বেশি ঘুমও মৃত্যু ত্বরান্বরিত করতে পারে। আমাদের সবার শরীরে 'ন্যাচারাল কিলার সেল' নামের কিছু ক্যানসার প্রতিষেধক সেল আছে। গবেষণায় নাকি এমনও আভাস পাওয়া যাচ্ছে যে দিনে চার ঘণ্টার কম ঘুমালে এই 'ন্যাচারাল কিলার সেল'-এর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। এর ফলে মানবদেহে ক্যানসারের সম্ভাবনা বাড়ে। এ ছাড়া ঘুমের ঘাটতির জন্য শরীরের ডিএনএতে পরিবর্তন ঘটে গিয়ে ভবিষ্যৎ বংশধরদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পঞ্চাশের দশকে মানুষ গড়ে সাত ঘণ্ট ঘুমাত। এখন ঘুমায় সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা। কম্পিউটার, ট্যাব, মোবাইলের নীল আলোই জাগিয়ে রাখছে মানুষকে। এই কম ঘুমের কারণে নানা সমস্যাও দেখা দিতে শুরু করেছে। যেমন গবেষণায় দেখা গেছে যেসব শিক্ষার্থী টেলিভিশন, ভিডিও গেম বা মোবাইল আসক্তির জন্য রাতে কম ঘুমাচ্ছে, পরীক্ষায় তারা খারাপ গ্রেড পাচ্ছে। ঘুম চোখে স্কুলে যাওয়া শিশুরা গণিতে খারাপ করছে। ৪ আমরা ঘড়ি ধরে চলি বা না চলি, আমাদের শরীর কিন্তু ঠিকই 'দেহঘড়ি' ধরে চলে। তবে ডাক্তার জানালেন দেহঘড়ি একটা নয়, অনেকগুলো। জীবন চক্রকে যদি বড় দেহঘড়ি বলি, তবে শরীরের বাকি সব সিস্টেম তা সে পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র বা প্রজননতন্ত্র যা-ই হোক না কেন, নিজেরাও যে ঘড়ি ধরে চলে সেগুলো একেকটা ছোট ঘড়ি। ঘুমও চলে তার ঘড়ি বা চক্র ধরে। আর এই ঘুমের চক্র নিয়ন্ত্রণ করতে নিয়ামক ভূমিকা পালন করে আলো-সূর্যের আলো, বিদ্যুৎ বাতির আলো আর অধুনা সেই নীল আলো। এই ঘুমের চক্র হয়তো সবার একরকম হয়। কিন্তু ঘুমের চক্র ঠিক না থাকলে ঘুমের ব্যাঘাত হবে। ঘুমের সঙ্গে নানা ধরনের হরমোন নিঃসরণের সম্পর্ক নিতান্তই প্রত্যক্ষ। আপনার ঘুম ভালো না হলে শরীরে বিভিন্ন ধরনের হরমনের ভারসাম্য নষ্ট হবে। আর এর ফলে আপনার শারীরিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হতে পারে, আপনি ক্ষুধামান্দ্য রোগে ভুগতে পারেন আবার মুটিয়েও যেতে পারেন, শরীরে ডায়াবেটিস বাসা বাঁধতে পারে, যৌন জীবনে সমস্যায় পড়তে পারেন। ৫ রবীন্দ্রানাথ বাঙালি সন্তানের বর্ণনা দিতে গিয়ে যখন বলেন 'তৈল-ঢালা স্নিগ্ধ তনু /নিদ্রারসে ভরা', তখন তিনি নিশ্চয়ই বাঙালির দিবানিদ্রাপ্রিয়তার কথাই বলেতে চান। এই দিবানিদ্রা বা 'ভাতঘুম' বাঙালির মৌরসী-পাট্টা মনে করার কারণ নেই। লাতিন আমেরিকান সাহিত্যের পাঠকেরা 'সিয়েস্তা' শব্দটির সঙ্গে বিলক্ষণ পরিচিত আছেন। স্প্যানিশ ভাষায় 'সিয়েস্তা' আর ইতালীয় ভাষায় 'রিপসো'র অর্থ হলো 'দিবানিদ্রা'। পৃথিবীর উষ্ণাঞ্চলীয় দেশগুলোর লোকজন দিনে কমবেশি ঘুমায়। পশ্চিমা বিশ্বেও 'পাওয়ার নেপ' নামে দিবানিদ্রা জনপ্রিয় হচ্ছে। নাসার গবেষকেরা দাবি করেন, এই ২০ মিনিটের ঘুম বুদ্ধিমত্তা ও স্মরণশক্তি বাড়ায়। ডাক্তার কবির বলেন, দিবানিদ্রা বা 'পাওয়ার ন্যাপ' নিতে হবে ২০ মিনিট। বেশি সময় ঘুমালে শরীরে একটা জড়তা ভাব চলে আসে। কেউ কেউ আবার বলেন, চাইলে পাওয়ার ন্যাপের আগে আপনি এক কাপ কফি পান করতে পারেন। কফির ক্যাফেইন শরীরকে চাঙা করে। কফি পানের ২০ থেকে ৩০ মিনিট পর ক্যাফেইনের কাজ শুরু হয়। সেই ফাঁকে আপনি ঘুমিয়ে উঠে দ্বিগুণ চাঙা হলেন। নিদ্রা সমস্যার রকমফের সম্পর্কেও জানা গেল সেদিন। কারও ঘুম কম, কারও বেশি, কারও ঘুম আসতে দেরি হয়, কারও ঘুম শেষ রাতে ভেঙে যায়, কারও ঘুম এই আসে এই যায়। যাঁদের দিনে ঘুম পায়, তাঁদের অনেকেই নিদ্রাশ্বাস বৈকল্যের জন্য রাতে ঘুমাতে পারেন না। ঘুম এলেই নিশ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যায়। আবার নারকোলেপসি নামের এক জেনেটিক রোগের কারণে কেউ কেউ প্রচণ্ড ঘুমকাতর হন। আবার কারও ঘুমকাতরতার কারণ এখনো অজানা। ৬ডাক্তার কবিরের আলোচনা শেষ হওয়ার পর দেখা গেল সেদিনের আড্ডায় উপস্থিতদের মধ্যেও ঘুমের সমস্যায় ভুগছেন এমন লোকের অভাব নেই। কেউ একটানা দিনের পর দিন না ঘুমিয়ে থাকার এবং ঘুম এলে টানা তিন দিন ঘুমানোর গল্প শোনালেন। কেউ বললেন কাল ঢাকার বাইরে যাবেন জরুরি কাজে, কিন্তু গত কদিন ঘুম হচ্ছে না। ঘুমের ডাক্তার কোনো তাৎক্ষণিক সমাধান দিয়ে আজ রাতেই তাঁর ঘুমের ব্যবস্থা করে দিতে পারেন কি না? কারও আবার আমার মতো নাসিকা গর্জনের সমস্যা, কারও বা অন্যকিছু। আবদুল্লাহ আবু সায়ীদ রাতে ঘুমান সাত ঘণ্টা আর দিনে এক ঘণ্টা। কিন্তু সমস্যা হলো প্রতিবার খাওয়ার পর তাঁর ঘুম পায়। সেই ঘুম তিনি তাড়ান ১০ মিনিটের মেডিটেশন করে। নিদ্রা বিশেষজ্ঞের কাছে নিজের তৈরি এই নিদ্রা-চক্র ও নিদ্রা ব্যবস্থাপনা কৌশলের অনুমোদন পেয়ে সায়ীদ স্যার বেশ আশ্বস্ত হলেন। ডাক্তার হুমায়ুন কবিরের ঘুমের বই সম্পর্কে কিছু না বলে শেষ করা অন্যায় হবে। কারণ, আমার এই লেখার প্রায় সমুদয় তথ্য আমি নিয়েছি তাঁর 'ঘুম নিয়ে কিছু কথা' বই থেকে। তবে এই লেখা বইটির কোনো পর্যালোচনা নয়। কারণ, বইয়ে আরও অনেক বিষয় আলোচিত হয়েছে, যেগুলো সম্পর্কে আমি কিছুই উল্লেখ করিনি। লেখক ঘুম বিষয়ে পণ্ডিত হলেও এই বইয়ে তিনি পাণ্ডিত্য প্রকাশের চেষ্টা করেননি। অতি সরল কিন্তু আকর্ষণীয় ভাষায় জটিল বিষয়গুলো বর্ণনায় তাঁর মুনশিয়ানা অনবদ্য। 'পরের ধনে পোদ্দারি' করে লেখা আমার এই কলাম পড়ে ঘুম পেলেও ঘুম নিয়ে লেখা ডাক্তার কবিরের বই পড়তে আপনাদের ঘুম পাবে না, সে নিশ্চয়তা দিচ্ছি। চৌধুরী মুফাদ আহমদ। প্রাবন্ধিক[]
8
শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেয়েছে পাকিস্তান। বুধবার আবু ধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়েছে পাকিস্তান। শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তান ২০ ওভারে তোলে ১৪৮ রান। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কলিন মানরোর সৌজন্যে নিউ জিল্যান্ড শুরুটা দুর্দান্ত হলেও ১৪৬ রানে থেমে যায় যায় তাদের ইনিংস। তরুণদের নিয়ে গড়া পাকিস্তান বলা যায়, সব বিভাগে দুর্দান্ত নৈপূর্ণ প্রদর্শন করে এই জয় ছিনিয়ে নেয়। এর আগে পাকিস্তান ৩-০ ম্যাচে হোয়াইট ওয়াশ করেছিল অস্ট্রেলিয়াকে। এখন নিউজিল্যান্ডকে হারিয়ে তারই ধারাবাহিকতা বজায় রাখল। এর মাধ্যমে সীমিত ওভারের কোনো সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করে পাকিস্তান। এ কারণে উইনিং কম্বিনেশন ঠিক রাখার সিদ্ধান্ত গ্রহণ করে পাকিস্তান নির্বাচকরা। এই দলটিই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে। বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১০ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায়। সেই চাপ সামলে তৃতীয় উইকেটে আসিফ আলি ও মোহাম্মদ হাফিজ গড়েন ৬৭ রানের জুটি। হাফিজ ৩৬ বলে ৪৫ রান করেন। আসিফ করেন ২১ বলে ২৪ রান। অভিজ্ঞ শোয়েব মালিক এদিন ব্যর্থ হলেও পাক অধিনায়ক সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে ২৬ বলে ৩৪। ১৪৯ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার দুর্দান্ত শুরু করেন।৬ ওভারে ৫০ রানের উদ্বোধনী জুটিতে ১৫ বলে ১২ করেন ফিলিপস। বাকি কাজ করেন কলিন মানরো। দুর্দান্ত গতিতে ছুটে চলা মানরো ফেরান লেগ স্পিনার শাদাব। ৬ চার ও ৩ ছক্কায় মানরো করেন ৪২ বলে ৫৮। মানরো ফেরার পর পাকিস্তানের স্পিনাররা চেপে ধরে কিউইদের। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৭ রানের। সাউদি আর টেলর প্রায় কাছাকাছি চলেও গিয়েছিলেন। জিততে শেষ বলে দরকার ছিল ৭ রান। কিন্তু অভিজ্ঞ রস টেলর সেই বলে মারলেন বাউন্ডারি। তাই ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলেও পারলেন না দলকে জেতাতে। পাকিস্তান ২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। ব্যাট হাতে ৪৫ আর বোলিংয়ে প্রতিপক্ষের রান আটকে দেয়া ৩ ওভারে ১৩ রানের জন্য ম্যাচে সেরা হয়েছেন হাফিজ। পরবর্তী দুই ম্যাচ দুবাইতে আগামী শুক্র ও রোববার অনুষ্ঠিত হবে।এরপর তিন ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে দু'দল। পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাইবজাদা ফারহান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হুসেইন তালাত, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান সিনওয়ারি, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ওয়াকাস মাকসুদ, ফাহিম আশরাফ। নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, কোরি এন্ডারসন, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, এডাম মিলনে, কলিন মুনরো, সিথ রেন্স, টিম সিফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, গ্লেন ফিলিপস ও আজাজ প্যাটেল।
12
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল পর্দা উঠেছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। এই গেমসে শুক্রবার (২ মার্চ) পুরুষ ম্যারাথনে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফরিদ মিয়া। তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড। এছাড়া বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে পুরুষ ম্যারাথনে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফিরোজ খান। তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ৪৬ মিনিট ৪০ সেকেন্ড। ব্রোঞ্জ পদক জেতা সেনাবাহিনীর আরেক এ্যাথলেট কামরুল ইসলাম সময় নিয়েছেন ২ ঘন্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ড।
12
রাষ্ট্রপতি এম আবদুল হামিদ কৃষিতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় জীববৈচিত্র্য রক্ষা এবং দুর্যোগ সহনশীল ফসলের বিভিন্ন জাত উদ্ভাবনে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।রাষ্ট্রপতি আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বলেন, আপনাদেরকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ফসলের বিভিন্ন জাত উদ্ভাবনে যুৎসই কৌশল নির্ধারণ করতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বর্তমানের এক বাস্তবতা। এজন্য কৃষিতে আমাদের অর্জিত সাফল্য ধরে রাখার পাশাপাশি একে এগিয়ে নিতে হলে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। হামিদ বলেন,'হাওড় এলাকার কৃষকরা বছরে একটি মাত্র ফসলের ওপর নির্ভরশীল। তাদের এই এক ফসলি নির্ভরশীলতা কমিয়ে আনতে কৃষিবিদ ও কৃষি সম্প্রসারণ বিদসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। কৃষির সাফল্য অব্যাহত রাখতে উৎপাদন বৃদ্ধির সঙ্গে কৃষি পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিও নিশ্চিত করতে হবে। আমাদের দেশে মৌসুমী ফল ও কৃষিপণ্য সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এসব পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।'তিনি বর্তমান সরকারের কৃষি নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নে দক্ষ কৃষিবিদ ও কৃষি বিজ্ঞানী তৈরিতে আরো যত্নবান হওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি ও বাকৃবি'র আচার্য ১৯৬১ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা ও একাডেমিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, 'আধুনিক বিশ্বায়ন ও জ্ঞান অর্থনীতির তীব্র প্রতিযোগিতার এই যুগে একটি বিশ্ববিদ্যালয়কে আপন বৈশিষ্ট্যে টিকে থাকতে হলে তার স্থানিক, জাতিক ও বৈশ্বিক অবস্থান স্পষ্ট করতে হবে। এটি প্রাতিষ্ঠানিক উপযোগিতা, মান ও আন্তর্জাতিক চরিত্র নিশ্চিত করার মাধ্যমে সুনির্দিষ্ট করা সম্ভব। আমি জেনে আনন্দিত যে উচ্চতর কৃষি শিক্ষার পথিকৃৎ ও প্রধান বিদ্যাপীট হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার লক্ষ্যের প্রতি অবিচল থেকে শিক্ষা ও গবেষণায় বিশেষ যত্নবান।' বাংলাদেশ আজ বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে- একথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রেখে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অসামান্য উন্নয়ন করে চলছে। এর ধারাবাহিকতায় রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ অনুসরণ করে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।রাষ্ট্রপতি হাওড় ও চর উন্নয়ন ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও এ্যালুমনাই এসোসিয়েশন আয়োজিত প্রযুক্তি মেলা পরিদর্শন করেন। বাকৃবি'র উপাচার্য প্রফেসর ড. মো. আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক উপাচার্য ড. এম এ সাত্তার মন্ডল।ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, এ্যালুমনাই এ্যাসোসিয়েট প্রেসিডেন্ট কৃষিবিদ ড. মোহাম্মাদ আবদুর রাজ্জাক এমপি, প্রোভিসি প্রফেসর ড. জসিম উদ্দিন খান ও কৃষিবিদ বদিউজ্জামান বাদশা অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন।
9
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় খোন্দকার ইব্রাহিম খালেদ মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সুষ্ঠু বিকাশে খোন্দকার ইব্রাহিম খালেদ যে মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন, তা এ দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এসময় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের ব্যাংকিং সেক্টরের বিকাশে খোন্দকার ইব্রাহিম খালেদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। এদিকে অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। এক শোকবার্তায় জি এম কাদের বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ। দেশের ব্যাংকিং ব্যবস্থা আধুনিকায়নে তার অবদান অনস্বীকার্য। খোন্দকার ইব্রাহিম খালেদ এর মৃত্যুতে দেশ এক প্রতিভাধর সন্তানকে হারালো।
6
বাংলা নববর্ষে দলের সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপি। নতুন বছরটিতে করোনামুক্ত স্বাভাবিক জীবন ও গণতন্ত্র ফিরে পাওয়ার প্রত্যাশা করেছে দলটি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রত্যাশার কথা জানান।বাণীতে তিনি বলেন, 'গণতন্ত্র ও অধিকারহীন পরিবেশের মধ্যে জাতিকে পালন করতে হচ্ছে পয়লা বৈশাখ। বর্তমান দুঃসময় ও নৈরাজ্যের অভিঘাত সত্ত্বেও আমাদের শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। বিচ্ছেদ ও বিভাজন দুর করে পয়লা বৈশাখ ভরে উঠুক পারস্পরিক শুভেচ্ছায়। নববর্ষের নতুন সকালে সকলের সুখ ও শান্তি কামনা করি। ১৪২৯ সালে করোনামুক্ত স্বাভাবিক জীবন ফিরে আসুক, জাতি ফিরে পাক গণতন্ত্র ও জনঅধিকার, এই কামনা করি।'বাণীতে মির্জা ফখরুল আরও বলেন, 'প্রতিটি উৎসবের অন্তঃস্থলে থাকে কোমলতা, শ্রদ্ধা, সংকীর্ণতা এবং হীনমন্যতা থেকে মুক্তির মন্ত্র। ১৪২৯ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে দেশের সকল মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি। বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত, শান্তি ও আক্রান্তদের সুস্থতা কামনা করছি।'
9
জাতীয় দলের এক সময়কার ওপেনার এনামুল হক বিজয় অবশেষে যেন নিজেকে খুঁজে পেলেন। ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে জিতিয়েছেন নিজের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের করা ১৬৩ রানের বাধা মাত্র ৩১.৩ ওভারেই পার করে ফেলে প্রাইম ব্যাংক। উইকেট হারাতে হয় কেবল একটি। জয়ের ব্যবধান ৯ উইকেটের। লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৬৩ রানে বেধে ফেলার পর জবাব দিতে নেমে শুধুমাত্র রুবেল মিয়ার উইকেট হারাতে হয় প্রাইম ব্যাংককে। ৬১ বলে ৪৪ রান করে আউট হন তিনি। তার আগে এনামুল হক বিজয়ের সঙ্গে গড়েন ১২৫ রানের বিশাল জুটি। রুবেল মিয়া আউট হয়ে গেলেও সুদীপ চ্যাটার্জিকে নিয়ে জয়ের বাকি কাজটা অনায়াসেই সেরে নেন বিজয়। ১১১ বলে ১০০ রান করে অপরাজিত থেকে যান তিনি। ইনিংসে ছিল ১২টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার। সুদীপ চ্যাটার্জি ১৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ওপেনার আজমির আহমেদ আউট হয়ে যান কোনো রান না করেই। ১ রান করে আউট হয়ে যান তিন নম্বরে ব্যাট করতে নামা শাহরিয়ার নাফীস। অপর ওপেনার মোহাম্মদ নাঈম দেখলেন অন্যদের আসা যাওয়ার মিছিল। ৪৩ বল খেলে সর্বোচ্চ ৫২ রান করে আউট হন তিনি। নাঈম ইসলাম ১৫, আসিফ আজমেদ ১২, ভারতের ঋষি ধাওয়ান ১৩ রান করে আউট হয়ে যান। উইকেটরক্ষক জাকের আলি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান। মূলতঃ মোহাম্মদ নাঈম আর জাকের আলির ইনিংসের ওপর ভর করেই ১৬৩ রান তুলতে সক্ষম হয়। ৪৬.১ ওভারেই অলআউট হয়ে যায় তারা। প্রাইম ব্যাংকের মোহর শেখ, আল আমিন হোসেন, আরিফুল হক, আবদুর রাজ্জাক এবং অলক কাপালি নেন ২টি করে উইকেট।
12
কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে তিন লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। আজ রোববার থাইংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটককৃতরা হলো গজুঘোনা এলাকার বাসিন্দা মো. সোনা আলীর পুত্র আব্দুল মালেক এবং একই এলাকার মো. আলমের পুত্র মো. ওসমান গণি।রোববার রাতে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের একটি দল গোপন সংবাদ পেয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুটি বস্তাসহ দুজনকে গ্রেপ্তার করলেও তাঁদের সহযোগী চারজন পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক থাকা আসামিদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের সমর্থন বজায় রাখলেন দেশটির অপেরাশিল্পী আন্না নেত্রেবকো। তাই তিনি আমেরিকার মেট্রোপলিটন অপেরার (সংক্ষেপে মেটঅপেরা) সামনের অনুষ্ঠান থেকে সরে গেলেন। মেটের জেনারেল ম্যানেজার পিটার গেলব গত রবিবার বলেছিলেন, পুতিনকে সমর্থনকারী শিল্পীদের নিযুক্ত করবে না মেট। এরপরই সরে গেলেন আন্না নেত্রেবকো। নাম না প্রকাশের শর্তে সংশ্লিষ্ট একজন জানান, মেট গত কয়েক দিনে পুতিনকে প্রত্যাখ্যান করার জন্য নেত্রেবকোকে রাজি করার চেষ্টা করে। কিন্তু তারা বারবার প্রচেষ্টার ব্যর্থ হয়। কিন্তু আন্না বলেন, তিনি এই যুদ্ধের বিপক্ষে, তবে পুতিনের সমর্থন বজায় রাখবেন। ক্রাসনোদারের ৫০ বছর বয়সী নেত্রেবকো ২০৮৮ সালে পুতিনের কাছ থেকে পিপলস আর্টিস্ট অব রাশিয়া সম্মান পেয়েছিলেন। সূত্র : দ্য গার্ডিয়ান বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
2
তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের মনিরামপুরে ভোট পড়েছে ৭৯ দশমিক ৩৫ শতাংশ। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে মনিরামপুর সদর ইউপিতে, ৮৪ দশমিক ৬৮ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে উপজেলার রোহিতা ইউপিতে, ৭৬ দশমিক ১৭ শতাংশ।উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে।গত রোববার মনিরামপুরের ১৭ ইউপির মধ্যে ১৬ টিতে নির্বাচন হয়। এর মধ্যে ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে সরাসরি ভোট হয়। আর শ্যামকুড় ইউপিতে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে চেয়ারম্যান পদে কোনো ভোট হয়নি। শুধু সদস্য পদে ভোট নেওয়া হয়। এ জন্য ওই ইউপির ভোটের ফলাফল এ প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়নি।রোহিতায় ২৪ হাজার ২২৯ ভোটের মধ্যে রোববার ভোট পড়েছে ১৮ হাজার ৪৫৬ টি। এ ইউনিয়নে ভোট পড়েছে ৭৬ দশমিক ১৭ শতাংশ। কাশিমনগরে ১২ হাজার ৫০৫ ভোটের মধ্যে ভোট পড়েছে ১০ হাজার ৪ টি। এ ইউনিয়নে ভোট পড়েছে ৮০ শতাংশ। ভোজগাতীতে ১০ হাজার ৭৭১ ভোটের মধ্যে ভোট পড়েছে ৮ হাজার ৬৯৮ টি। এ ইউনিয়নে ভোট পড়েছে ৮০ দশমিক ৭৫ শতাংশ। ঢাকুরিয়ায় ২১ হাজার ১৫৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৬ হাজার ৩২০ টি। এ ইউপিতে ভোট পড়েছে ৭৭ দশমিক ১৩ শতাংশ।হরিদাসকাটিতে ১৯ হাজার ৫৭৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৫ হাজার ৭১ টি। এখানে ভোট পড়েছে ৭৬ দশমিক ৯৮ শতাংশ। মনিরামপুর সদরে ৯ হাজার ৭৬৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ৮ হাজার ২৭২ টি। এ খানে ভোট পড়েছে ৮৪ দশমিক ৬৮ শতাংশ। খেদাপাড়ায় ২১ হাজার ৯১৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৭ হাজার ১৫২ টি। এই ইউপিতে ভোট পড়েছে ৭৮ দশমিক ২৬ শতাংশ।ঝাঁপায় ২২ হাজার ৪৮৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৭ হাজার ২৯৩ টি। এখানে ভোট পড়েছে ৭৬ দশমিক ৯ শতাংশ। মশ্মিমনগরে ২৩ হাজার ৪৩৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৮ হাজার ২৭৭ টি। এ ইউপিতে ভোট পড়েছে ৭৭ দশমিক ৯৮ শতাংশ। চালুয়াহাটিতে ২২ হাজার ৮৮০ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৮ হাজার ১৩৭ টি। এই ইউপিতে ভোট পড়েছে ৭৯ দশমিক ২৭ শতাংশ। খানপুরে ২১ হাজার ৮৫৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৭ হাজার ১১৪ টি। এখানে ভোট পড়েছে ৭৮ দশমিক ৩ শতাংশ।দূর্বাডাঙায় ২০ হাজার ৭২ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৫ হাজার ৭৬৪ টি। এ ইউপিতে ভোট পড়েছে ৭৮ দশমিক ৫৪ শতাংশ। কুলটিয়ায় ১৪ হাজার ৬৯৪ ভোটের মধ্যে ভোট পড়েছে ১১ হাজার ৭৬০ টি। এ ইউনিয়নে ভোট পড়েছে ৮০ শতাংশ। নেহালপুরে ১১ হাজার ৯১২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯ হাজার ৮৭৮ টি। এখানে ভোট পড়েছে ৮২ দশমিক ৯২ শতাংশ। মনোহরপুরে ৯ হাজার ৯৭২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৮ হাজার ২০৭ টি। এই ইউপিতে ভোট পড়েছে ৮২ দশমিক ৩ শতাংশ।মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, 'কোনো ধরনের সহিংসতা ছাড়া মনিরামপুরের মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন ছিল লক্ষণীয়।'
6
কুমিল্লায় কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে সহযোগীসহ কাউন্সিলর সৈয়দ মো. সোহেল হত্যার রহস্য আজ-কালের মধ্যেই উদঘাটন হবে বলে আশা প্রকাশ করেছেনস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গত সোমবার বিকেল ৪টার দিকে নিজ কার্যালয়ে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবাররাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানেপ্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনিকুমিল্লার ঘটনা নিয়ে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ বাহিনী চেষ্টা করছে।আশা করি আমরা আজ-কালকের মধ্যেই সমস্ত কিছুর রহস্য উদঘাটন করতে পারবো। বিটিআরসির 'এনওসি অটোমেশন এবং আইএমইআই ডেটাবেইস' সিস্টেমের সঙ্গে এনটিএমসির 'ইন্টিগ্রেটেড ল'ফুল ইন্টারসেপশন সিস্টেম'র ইন্টিগ্রেশন বিষয়ক এ সমঝোতা স্মারক সই হয়। চুক্তিতে সই করেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের রেডিও কমিউনিকেশন স্টাডি অ্যান্ড রিসার্চ ডিরেক্টরের পরিচালক সোহেল রানা এবং বিটিএমসির অতিরিক্ত পরিচালক শাওগাতুল আলম। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব অপরাধের ধরন পাল্টে যাচ্ছে ও যাবে। তখন সাইবার অপরাধ যে পরিমাণ আসবে, তা নিয়ে চিন্তাও করতে পারছি না। সে অনুযায়ী পুলিশ বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। এনটিএমসিকেও আমরা সেভাবে তৈরি করছি। এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এনটিএমসি আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান, বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম, বিটিআরসির কমিশনার প্রকৌশলী এ কে এম শহীদুজ্জামান।
6
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট-দাগনভূঞা সড়কের সেতুমন্ত্রীর বাড়ি সামনে ককটেল বিস্ফোরণের পর সিএনজিতে করে পালিয়ে যান দুর্বৃত্তরা।জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজারামপুর গ্রামে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী আশপাশের লোকজন একটি শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।কোম্পানীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত জর্দার কৌটার কিছু অংশ, কিছু কালো টেপ, একটি কালো স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু ও একটি সাদা স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে।সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণএ বিষয়ে মন্ত্রীর ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের মাঝে বিগত দেড় বছর যাবৎ চলমান বিরোধের জেরে আগেও বিভিন্ন সময় আমার ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ হয়েছিল। আগের ওই সব ঘটনার জন্য প্রতিপক্ষের লোকজন দায়ী।আবদুল কাদের মির্জা আরও বলেন, ১৭ দিন পর আজ মঙ্গলবার বিকেলে আমেরিকা সফর শেষে আমি বসুরহাট ফিরে এসেছি।কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, 'যেহেতু আমরা বিস্ফোরক এক্সপার্ট না তাই এটি ককটেল বিস্ফোরণ কিনা তা এ মুহূর্তে নিশ্চিত করতে পারছি না। তবে প্রাথমিকভাবে দুর্বৃত্তরা ফটকা জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছি।'পুলিশ পরিদর্শক আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
6
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদার। কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সোমবার সকালে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রেলের মহাপরিচালক।শ্রদ্ধা নিবেদন শেষে রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, 'বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের সংগ্রামে ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বে একমাত্র বাংলা ভাষার জন্যই শহীদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাঁদের ত্যাগের জন্যই বাংলাভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে।'এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. মঞ্জুর-উল-আলম চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ রেলের অন্যান্য কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।
6
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের জীবনের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ নোটিশ পাঠিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন তিনি। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন কোটা সংরক্ষণ আন্দোলনের নেতা নুরুল হক নুর। এরপর থেকে বিভিন্ন সময় হামলার মুখে পড়েন নুর। সর্বশেষ গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে হামলায় তিনি আহত হন। এছাড়া তার সঙ্গে থাকা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরাও হামলার শিকার হন। বিডি-প্রতিদিন/মাহবুব
1
করোনা মহামারির ধাক্কায় জর্জরিত বিশ্ব। এর মধ্যেই আবার প্রকট আকার ধারণ করেছে জলবায়ু সংকট। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব-অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। একইভাবে এটি জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার গবেষণা সাময়িকী ল্যানসেটে এমন সতর্কতার কথা তুলে ধরা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বছরমেয়াদি গবেষণাটি চালিয়েছে 'ল্যানসেট কাউন্টডাউন'। দেখা গেছে, ২০২০ সালে বিশ্বের ১৯ শতাংশ এলাকা তীব্র খরার সম্মুখীন হয়েছে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে জলবায়ু সংকট বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গবেষণা বলছে, এর ফলে বিশ্বের ২০০ কোটির বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন বিশ্বজুড়ে তাপমাত্রা বেড়েই চলেছে। প্রচণ্ড দাবদাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে বেড়েছে দাবানলের ঘটনা। ল্যানসেট জানিয়েছে, আগের যে কোনো সময়ের চেয়ে বিশ্বের ১৩৪টি দেশের বাসিন্দারা দাবানলের বড় হুমকিতে রয়েছে। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির কারণে কৃষি ও নির্মাণকাজে জড়িত লাখ লাখ মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিরূপ আবহাওয়া যেমন আর্থিক ক্ষতি করছে, তেমনই তা নানা সংক্রামক রোগ বিস্তারের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করছে বলে জানানো হয়েছে গবেষণায়। দেখা গেছে, গত কয়েক দশকের তুলনায় ডেঙ্গু জ্বর, জিকা ভাইরাস, কলেরা ও ম্যালেরিয়ার মতো রোগ ব্যাপকভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এ ক্ষেত্রে বাদ পড়ছে না ইউরোপের উন্নত দেশগুলোও। এ বিষয়ে ল্যানসেট কাউন্টডাউনের নির্বাহী পরিচালক অ্যান্থনি কস্তেলো বলেন, 'জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন দৃশ্যমান। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি, এটা বিশ্বজুড়ে জনস্বাস্থ্যকে ক্ষতিগ্রস্থ করছে। করোনা সংকটের পাশাপাশি প্রতিটি দেশকে জলবায়ু সংকটের মুখোমুখি হতে হচ্ছে।' ল্যানসেটের গবেষণায় দেখা গেছে, ২০১৫ সালের পর থেকে গত ৫ বছরে সবচেয়ে বেশি অঞ্চল তীব্র খরার সম্মুখীন হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে পানিচক্রেও পরিবর্তন এসেছে। এতে সময়ের আগেই পরিপক্বতা পাচ্ছে ফসল, আশানুরূপ উৎপাদন পাচ্ছেন না কৃষকেরা। ফলে খাদ্য উৎপাদনের ওপর বড় ধরনের চাপ আসছে।জলবায়ু সংকটের ফলে খাদ্য উৎপাদন যে তুলনামূলক হারে কমে আসছে, তার প্রমাণও মিলেছে। ল্যানসেটের গবেষণায় উঠে এসেছে, ১৯৮১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ৩০ বছরের তুলনায় বর্তমান সময়ে ভুট্টার উৎপাদন ৬ শতাংশ কমেছে। একইভাবে গমের উৎপাদন ৩ শতাংশ এবং ধানের উৎপাদন ১ দশমিক ৮ শতাংশ কমেছে। গবেষণার আওতায় আনা হয়েছে জলভাগের তাপমাত্রার পরিবর্তন ও এর ফলাফলও। দেখা গেছে, ১৫ বছর আগের তুলনায় সাম্প্রতিক সময়ে সাগরের প্রায় ৭০ শতাংশ অঞ্চলের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ৩৩০ কোটি মানুষ। এসব মানুষ সাগর থেকে আহরণ করা খাদ্যের ওপর কোনো না কোনোভাবে নির্ভরশীল। এ বিষয়ে গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা মারিয়া রোমানেলো বলেন, চলতি বছরে তীব্র দাবদাহ, ভয়াবহ বন্যা ও দাবানলের শিকার হয়েছে মানুষ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা নিতে যত দেরি হবে, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। জলবায়ু পরিবর্তনের থাবা থেকে যে কেউই নিরাপদ নন, বিষয়টি এখন সবাইকে বিবেচনা করতে হবে।
3
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন গণমানুষের নেতা। আগামীকাল ২৭ এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। নবাব স্যার সলিমুল্লাহ ও নবাব নওয়াব আলী চৌধুরীর কাছে রাজনীতিতে তার হাতেখড়ি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য, সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি (১৯১৬-১৯২১), কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪) ও পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-১৯৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন অসাধারণ মেধাবী ও বাগ্মী। তিনি একাধারে বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় অনর্গল বক্তৃতা করতে পারতেন। দক্ষ রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে প্রায় অর্ধ-শতাব্দীর অধিককাল তিনি গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। রাষ্ট্রপতি বলেন, হক সাহেব ছিলেন গণমানুষের নেতা। তিনি কৃষক ও শ্রমিকদের স্বার্থে ১৯৩৬ সালে কৃষক প্রজা পার্টি (কেপিপি) এবং ১৯৫৩ সালে শ্রমিক-কৃষক দল প্রতিষ্ঠা করেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শেরে বাংলা এ অঞ্চলের মানুষের শিক্ষা, রাজনীতি, সমাজ সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। বাংলার শোষিত ও নির্যাতিত কৃষক সমাজকে ঋণের বেড়াজাল থেকে মুক্তির লক্ষ্যে তার উদ্যোগে গঠিত 'ঋণ সালিশি বোর্ড' গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বঙ্গীয় চাকুরি নিয়োগবিধি, প্রজাস্বত্ব আইন, মহাজনি আইন, দোকান কর্মচারী আইন প্রণয়নের ফলে এ অঞ্চলের অবহেলিত কৃষক-শ্রমিক উপকৃত হন। এই বরেণ্য রাজনীতিবিদ ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। কৃষক-শ্রমিক তথা মেহনতি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি এ মহান নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।-বাসস বিডি প্রতিদিন/আরাফাত
6
বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস। শুধু তাই নয়, বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। স্বপ্ন দেখতে ও তা পূরণে অর্থ ঢালতে কার্পণ্য করেন না ধনীরা। বেজোসও ব্যতিক্রম নন। স্বপ্ন ছিল হয়েছে মহাকাশে যাবেন। সেই স্বপ্ন পূরণে নিজের কোম্পানি গড়েছেন। সেই কোম্পানি বানিয়েছে রকেট। নিজের কোম্পানির বানানো রকেটে চড়ে আজ মঙ্গলবার ঘুরে এলেন মহাকাশে। ফিরে এসে বেজোস বললেন, এটা খুবই আনন্দদায়ক একটি অভিজ্ঞতা। এটা জীবনের সেরা দিন। মহাকাশ নিয়ে বেজোস স্বপ্ন দেখেছিলেন বেশ আগেই। বুঝতে পেরেছিলেন, ভবিষ্যৎ বিশ্বে মহাকাশ ব্যবসাটা বেশ জমে উঠবে। সময়টা ২০০০ সাল। স্বপ্ন পূরণে ব্যবসায়ী বেজোস গড়ে তুললেন মহাকাশ সংক্রান্ত কোম্পানি ব্লু অরিজিন। শুরু থেকেই মহাকাশ যাত্রাকে তুলনামূলক কম ব্যয়বহুল করতে উদ্যোগী হয় কোম্পানিটি। মহাকাশ পর্যটনকে জনপ্রিয় করতে ব্লু অরিজিনের মাধ্যমে কাজ শুরু করেন বেজোস। ২০১৯ সালে বেজোস জানান, ২০২৪ সালের মধ্যে চাঁদে নতুন করে মানুষ পাঠাবে ব্লু অরিজিন। একই সঙ্গে তিনি নিজেও মহাকাশে ভ্রমণ করবেন বলে জানান। সেই থেকে চলছিল প্রস্তুতি। ইতিমধ্যে ব্লু অরিজিন মহাকাশে মানুষ নিতে বানিয়ে ফেলেছে বিশেষ রকেট নিউ শেপার্ড। এই রকেটে চড়েই আজ মহাকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ করেছেন বেজোস। বেজোসের স্বপ্ন পূরণের সেই মাহেন্দ্রক্ষণ ছিল আজ। যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ভ্যান হর্নের নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র থেকে সকাল ৯টা ১২ মিনিটে বেজোস ও তাঁর সঙ্গীদের নিয়ে নিউ শেপার্ড রকেট মহাকাশের উদ্দেশে উড্ডয়ন করে। উৎক্ষেপণের পর প্রায় ৭৬ কিলোমিটার গিয়ে তাঁদের বহনকারী ক্যাপসুলটি রকেট থেকে আলাদা হয়। পরে উৎক্ষেপণ কেন্দ্র থেকে ২ মাইল দূরে রকেটটি নিরাপদে নেমে আসে। আর ক্যাপসুলটি বেজোস ও তাঁর সঙ্গীদের নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের সীমানা টানা কারমান লাইন অতিক্রম করে। ১০৬ কিলোমিটার বা ৩ লাখ ৫০ হাজার ফুট ওপরে উড়ে যায় সেটি। এরপর ১০ মিনিটের মহাকাশযাত্রা শেষে আরোহীদের নিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। মহাকাশ যাত্রায় বেজোসের সঙ্গী হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে রয়েছেন তাঁর ছোট ভাই মার্ক বেজোস। ৫৩ বছর বয়সী মার্ক নিউইয়র্কভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান রবিন হুডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই যাত্রায় বেজোসের সঙ্গী হয়েছেন বিশ্বের প্রথম দিককার বিমানচালক ৮২ বছরের ম্যারি ওয়ালেচ (ওয়্যালি ফাঙ্ক নামে সমধিক পরিচিত) এবং নেদারল্যান্ডসের একটি প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের সিইও জোয়েস ড্যামেনের ১৮ বছরের ছেলে ওলিভার ড্যামেন। তাঁরা বড় জানালাওয়ালা ক্যাপসুলে চড়ে মহাকাশে ভ্রমণ করেছেন। সেখান থেকে পৃথিবীর অপরূপ দৃশ্য উপভোগ করেছেন। শুধু কি তাই, সবচেয়ে কম বয়সে মহাকাশে ভ্রমণের রেকর্ড এখন ওলিভারের দখলে। একইসঙ্গে বেজোসের সঙ্গী হিসেবে মহাকাশ ভ্রমণের মধ্য দিয়ে মহাকাশে ঘুরে আসা সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ড গড়েছেন ৮২ বছরের ম্যারি ওয়ালেচ। ১৮ বছরের ওলিভার ড্যামেনের কপাল বেশ ভালো বলতে হয়। তিনি ব্লু অরিজিনের রকেট নিউ শেপার্ডের দ্বিতীয় যাত্রার জন্য বুকিং দিয়েছিলেন। আর প্রথম যাত্রায় যাওয়ার কথা ছিল আরেকজনের। তাঁর পরিচয় প্রকাশ করেনি বেজোসের কোম্পানি। প্রথম যাত্রায় সামিল হতে ওই অজ্ঞাত ব্যক্তি বেজোসের কোম্পানিকে ২৮ মিলিয়ন ডলার দিয়েছিলেন। তবে বেজোসের মহাকাশ অভিযানের সময়ের সঙ্গে সময় মিলাতে না পারায় তাঁর প্রথম যাত্রায় সামিল হওয়া হয়নি। তাঁর জায়গায় মহাকাশে ভ্রমণ করে এসেছেন ওলিভার। মহাকাশে অভিযান শুরুর আগে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেজোস বলেন, 'আমি ভীষণ উচ্ছ্বসিত। সবাই জানতে চাচ্ছেন, আমি ভয় পাচ্ছি কি না। আমি ভীত নই, বরং আমি কৌতূহলী। এই অভিযান থেকে আমরা কী শিখতে যাচ্ছি, আমি সেটা জানতে চাই।' এর আগে এই অভিযান সম্পর্কে বেজোস ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তা দেন। ওই বার্তায় তিনি বলেন, 'আমি সারা জীবন মহাকাশে এভাবে উড়তে চেয়েছি। এটি একটি দুঃসাহসিক কাজ এবং আমার জন্য অনেক বড় কিছু।' , , , . ! আর ফিরে আসার পরে সংবাদ সম্মেলনে বেজোসকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেমন বোধ করলেন? জবাবে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'ওহ্ ঈশ্বর, এটা খুবই আনন্দদায়ক একটি অভিজ্ঞতা। মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে বেশ ঠুনকো লাগে।' বিশ্বজুড়ে করোনা মহামারি চলছে। দেশে দেশে মৃত্যুর মিছিল নেমেছে। প্রয়োজনীয় টিকার জন্য হাহাকার দেখা দিয়েছে অনেক দেশে। এমন পরিস্থিতিতে মহামারি নিয়ন্ত্রণে অর্থ ব্যয় না করে মহাকাশ অভিযানের স্বপ্ন পূরণে বিলিয়ন ডলার খরচ করায় সমালোচনা হয়েছে বেজোসের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সমালোচনা করে বলেছেন, এই খাতে খরচ না করে মহামারির লাগাম টানা, বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থায় তদারকি কিংবা জলবায়ু পরিবর্তন রোধের কার্যক্রমে সেই অর্থ ব্যয় করলে বরং বেজোস ভালো করতেন। এসব সমালোচনার জবাব দিয়েছেন যুক্তরাজ্যের লেখক, বহুজাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের ৫৭৯তম ধনী স্যার রিচার্ড ব্র্যানসন। তিনি বলেন, আমি এটা বুঝতে পারছি। তবে আমার মনে হয় তাঁরা (সমালোচনাকারীরা) পৃথিবীর জন্য মহাকাশ কী করে, সেই সম্পর্কে যথাযথ জ্ঞান রাখেন না। এই বিষয়ে ব্র্যানসনের মুখ খোলার একটা কারণ রয়েছে। গত ১০ জুলাই তিনি নিজেও মহাকাশ অভিযানে গিয়েছিলেন। রিচার্ড ব্র্যানসন বিশ্বে প্রথমবারের মতো নিজস্ব মহাশূন্যযান ভার্জিন গ্যালাকটিক প্লেনে চড়ে মহাকাশে যান। এখন সফলভাবে মহাকাশযাত্রা শেষ করায় ব্র্যানসন বেজোস ও তাঁর সঙ্গীদের টুইট করে অভিবাদন জানিয়েছেন। বিবিসি, সিএনএন ও সিএনবিসি অবলম্বনে
3
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক অনেক আগেই হয়েছেন। এখন প্রতিটি ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য নিজেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ। জাতীয় দল পর্তুগালকেও সামনে এগিয়ে নেওয়ার।উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে গোল পাননি রোনালদো। স্পেনের বিপক্ষে ম্যাচটিও জিততে পারেনি পর্তুগাল।তবে গত রাতে রোনালদোর বাল্য বয়সের ক্লাব স্পোর্টিং লিসবনের মাঠে খেলা দেখতে আসেন তাঁর মা মারিয়া দোলোরেস আভেইরো। বিশেষ দিনে মাকে হতাশ করেননি ম্যানচেস্টার ইউনাইটেড মহাতারকা। নিজে জাল কাঁপিয়েছেন দুবার। পর্তুগালও সুইজারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।১১ বছরের ছেলেকে নিয়ে পেশি দেখালেন রোনালদোছেলের সাফল্য দেখে চোখের পানি আটকিয়ে রাখতে পারেননি দোলোরেস আভেইরো। গ্যালারিতে দাঁড়িয়ে করতালি দিতে দিতে আনন্দাশ্রুতে ভাসেন তিনি। ম্যাচে রোনালদো-জাদুর দেখা মেলে ৩৫ মিনিটে। গোলের পর মাকে উদ্দেশ্য করে চিরচেনা উদ্যাপনে মাতেন। ৪ মিনিট পর আবার দৃশ্যপটে রোনালদো। এটি ছিল তাঁর ১১৭ তম গোল। ছেলের এমন উপহার প্রাপ্তির আনন্দে কেঁদেই ফেলেন দোলোরেস আভেইরো।জর্জিনাকে মাসে ৯৪ লাখ টাকা হাতখরচ দেন রোনালদোম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, 'আমার এবারের যাত্রায় এটি খুবই গুরুত্বপূর্ণ জয়। দল নিয়ে আমি আত্মবিশ্বাসী ও গর্বিত। শক্তি আর সক্ষমতার কারণেই পর্তুগিজরা আমাদের কাছে যা আশা করে, আমরা দিতে পারি। (ক্লাবের হয়ে খেলার পর) ভেবেছিলাম মৌসুম শেষ। এখন মনে হচ্ছে আসলে মৌসুম সবে শুরু।'ক্রিস্টিয়ানো রোনালদোসম্পর্কিত পড়ুন:যমজ সন্তানের জন্মদিনে জোড়া গোলে রোনালদোর বার্তারোনালদোর কষ্টে সমব্যথী তাঁরাওরোনালদোর ওপর ক্ষোভ ঝাড়লেন সেই প্রতিবন্ধী দর্শকের মাজর্জিনাকে মাসে ৯৪ লাখ টাকা হাতখরচ দেন রোনালদোরোনালদোর কাছে পরিবারই সবরোনালদোর মতো বিলাসী জীবন আমার দরকার নেই
12
কবি শ্রীজাত এ বার পরিচালকের ভূমিকায়। তাঁর নতুন ছবি 'মানবজমিন'। এ ছবির সুর করবেন জয় সরকার। গল্পের সঙ্গে ছবির গান বাঁধার দায়িত্বও শ্রীজাত-র কাঁধে। আনন্দবাজার অনলাইনের সেই খবর নিজের ফেসবুকে ভাগ করে নিয়েছিলেন শ্রীজাত। সেই পোস্টের নীচে গায়িকা সাহানা বাজপেয়ীর মন্তব্য করেন, 'অভিনন্দন!' বন্ধনীর ভিতরে লেখা, 'এই ছবিতে যদি রবীন্দ্রসঙ্গীত থাকে, সেগুলো কি আপনি লিখবেন?' ইতিমধ্যেই সেই মন্তব্য নিয়ে তোলপাড় নেটমাধ্যমে। ১০০-এর বেশি মানুষ সেই মন্তব্যে হাসির প্রতিক্রিয়া দিয়েছেন। প্রশ্ন জেগেছে, এ বার কি বিবাদে জড়াবেন শ্রীজাত ও সাহানা? সাহানা কি কোনও কারণে ক্ষুব্ধ শ্রীজাত-র উপরে? প্রশ্নের উত্তর খুঁজতে গায়িকাকে যোগাযোগ করা হলে বিবাদের জল্পনা উড়িয়ে দেন সাহানা। জানা গেল, এই মন্তব্যটি করার উদ্দেশ্য অন্য কিছুই নয়, নিজেদের মধ্যে ঠাট্টা। তারও একটি ইতিহাস রয়েছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এক যে ছিল রাজা'-তে 'মহারাজ একি সাজে' গান গাওয়ার সময়ে শ্রীজাত-র সঙ্গে গান লেখা নিয়ে আড্ডা হচ্ছিল সাহানার। সাহানা তাকে বলেছিলেন, শ্রীজাতদা, তুমি একটা গান লেখো না, সেটা আমি গাইব। শ্রীজাত মজা করে তার উত্তর দিয়েছিলেন, ভাবছি রবীন্দ্রসঙ্গীত লিখব। আরে যাই লিখি না কেন, ওই মানুষটাই (রবীন্দ্রনাথ) তো সমস্ত কৃতিত্ব নিয়ে যান। আমাদের লেখা গানের সঙ্গে তাঁর গান থাকলে, শ্রোতা তো তাঁকেই বেছে নেয়।' সাহানার কথায়, শ্রীজাতদার সেই রসিকতার মধ্যে আসলে রবীন্দ্রনাথের প্রতি অগাধ শ্রদ্ধা ও আত্মসমর্পনই ফুটে উঠেছিল। তাই সেই পুরনো কথা মনে করে পাল্টা রসিকতা করলেন গায়িকা।
2
সোনম কাপুর বলিউডে এসেছেন বহুদিন হয়েছে। কিন্তু এতদিন হয়ে গেল, সোনম কাপুরের সঙ্গে একটি ছবিতেও দেখা যায়নি কিং খান শাহরুখকে। তাই প্রশ্ন উঠেছিল বলিউড পাড়াতে। কানাঘুষাও চোলছীল যে শাহরুখের পছন্দের তালিকায় নেই সোনম। এবার উত্তরটা দিয়ে দিলেন সোনম নিজেই। একটি সাক্ষাৎকারে তিনি জানালেন, "বলিউডে সাধারণত নায়করাই ছবির নায়িকা নির্বাচন করেন। নায়কদের পছন্দের তালিকায় না থাকলে ছবিতে স্থান পাওয়া যায় না। আমার সঙ্গে কাজ করার বিষয়ে এখনও খুব একটা স্বচ্ছন্দ হতে পারছেন না শাহরুখ। হয়ত আমার অভিনয়ই শাহরুখের বিশেষ ভাল লাগে না। তাই এতদিন আমাকে নিয়ে কোনও ছবিতে কাজ করার কথা ভাবেননি তিনি। বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-৩
2
টিম হোটেলে সতীর্থ আর কোচিং স্টাফদের নিয়ে গতকাল কেক কেটে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেছেন মুমিনুল হক। ম্যাচ না থাকায় মাঠে জন্মদিন রাঙানোর সুযোগ পাননি। তবে আজ মাঠে নেমেই আর দেরি করলেন না। চট্টগ্রামে 'এ' দলের হয়ে এইচপি দলের বিপক্ষে তুলে নেন সেঞ্চুরি।মুমিনুলের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে 'এ' দলের সংগ্রহ ৩২০ রান।চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বেশ সাবলীল ছিলেন মুমিনুল হক। উদ্বোধনী জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়েন ১৫৪ রানের জুটি। ৮৫ বলে ৬৭ রান করে শান্ত বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন মুমিনুল। তবে এর আগে ২৭ রানের সময় এইচপির দলের ভুলে জীবন পান একবার। এরপর আর ভুল করেননি। দেখেশুনে খেলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন।সেঞ্চুরির পর যেন খোলস থেকে বের হয়ে আসেন মুমিনুল। দ্রুতই ব্যক্তিগত রানের খাতায় যোগ করেন আরও ২৮ রান। শেষ পর্যন্ত ১২৮ রানে মাঠ ছাড়েন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।ব্যাটিংয়ে রান খরায় ভোগা মুশফিকুর রহিমও পরে ফিফটি তুলে নিয়েছেন। ৬২ রান করে মাঠ ছাড়েন মুশফিক। মুশফিকের আউটের পর দ্রুতই চার উইকেট হারায় 'এ' দল।
12
এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন ও মা বলাকা মর্তুজা। এচছাড়াও মাশরাফির মামি কামরুন নাহার কুহু ও ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া তুহাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, শরীরে করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন নমুনা দেন। পরে শুক্রবার (৭ আগস্ট) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে গত ১৯ জুন করোনাভাইরাস পরীক্ষা করান মাশরাফি। পরদিন তার ফল আসে পজিটিভ। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। এরপর ১২ জুলাই আবার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ জুলাই রাতে কোভিড-১৯ নেগেটিভ ফল পাওয়া যায়। সাংসদ মাশরাফির স্ত্রী সুমনা হক এবং ছোট ভাই মোরসালিন মর্তুজাও করোনাভাইসে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা সুস্থ রয়েছেন। বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
12
হোয়াইট হাউসে তার মেয়াদ আর দুই সপ্তাহ। তার আগেও বিতর্ক পিছু ছাড়ছে না আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবার ভোটের হিসাব পাল্টে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠলোতার বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যমে সেই কথোপকথনের একটি অডিও রেকর্ডিং ইতিমধ্যেই সামনে এসেছে। আর তাতেই তার বিরুদ্ধে নতুন করে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বিদায়লগ্নের আগেই ট্রাম্পকে ইমপিচ করার দাবিও উঠতে শুরু করেছে। চার মিনিট ২০ সেকেন্ডের যে অডিও রেকর্ডিংসামনে এসেছে, তাতে ট্রাম্পকে বলতে শোনা যায়, 'জর্জিয়ার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। ক্ষোভে ফেটে পড়ছে গোটা দেশ। আপনিই পরিস্থিতি সামাল দিতে পারেন। ভোট পুনর্গণনা হয়েছে বলতেই পারেন আপনি। তাতে কোনো দোষ নেই। আমার শুধুমাত্র ১১ হাজার ৭৮০ ভোটের প্রয়োজন। জর্জিয়া আমরাই জিতেছি। এবার বলুন ব্র্যাড, আপনি কী করবেন?নির্বাচনে আমরাই জিতেছি। এভাবে আমাদের হাত থেকে জয় ছিনিয়ে নেওয়া উচিত নয়। এর কড়া মূল্য চোকাতে হতে পারে।' নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টরাল ভোট তো বটেই, পপুলার ভোটেও ট্রাম্পকে পরাজিত করেছেন বাইডেন। কিন্তু শুরু থেকেই বাইডেনের জয় মানতে অস্বীকার করে আসছেন ট্রাম্প। বরং ভোট গণনায় দুর্নীতি হয়েছে বলে লাগাতার অভিযোগ তুলে আসছেন। এ নিয়ে আইন আদালত করেও খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। তা সত্ত্বেও এখনো পর্যন্ত নিজের দাবিতে অনড় ট্রাম্প। তার মধ্যেই তার 'গোপন' কথোপকথনের অডিও রেকর্ডিং ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বরাবর রিপাবলিকান ঘেঁষা বলে পরিচিত জর্জিয়ায় এবার ১১ হাজার ৭৭৯ ভোটে জয়লাভ করেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। তাকে হারাতেই ট্রাম্প ১১ হাজার ৭৮০ ভোটের দাবি করছিলেন বলে অভিযোগ। তবে অডিও রেকর্ডিংয়ে মুখের ওপরই ট্রাম্পের আবদার খারিজ করে দিতে শোনা যায় ব্র্যাডকে। তিনি বলেন, 'মিস্টার প্রেসিডেন্ট, সমস্যা হলো আপনার কাছে যে তথ্য রয়েছে, তা একেবারে ভুল।' অডিও রেকর্ডিংটি সামনে আসার আগে ট্রাম্প ও ব্র্যাডের এই গোপন কথোপকথনের খবর মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ পেলে ব্র্যাডের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি মেনে নিয়েছিলেন ট্রাম্প। তিনি জানান, ব্যালট দুর্নীতি নিয়ে তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি ব্র্যাড। জবাব দিতে খুব একটা ইচ্ছুকও ছিলেন না তিনি। কিন্তু আদালত এবং নির্বাচন কর্মকর্তারা যেভাবে ভোটারদের সঙ্গে বঞ্চনা করেছেন, তা মেনে নিতে পারেননি তিনি। ট্রাম্পের এই অভিযোগের জবাবে ব্র্যাড বলেন, 'আপনাকে সম্মান জানিয়েই বলছি, আপনার অভিযোগ সম্পূর্ণ অসত্য। সত্যিটা ঠিক বেরিয়ে আসবেই।' অডিও রেকর্ডিংটি সামনে আসার পর হোয়াইট হাউস থেকে কোনোবিবৃতি দেওয়া হয়নি। তবে ভোট দুর্নীতির অভিযোগ থেকে এখনপর্যন্ত একচুলও সরেননি ট্রাম্প। এদিকে, মঙ্গলবার জর্জিয়ায় 'রান অফ' নির্বাচন রয়েছে। দুই রাউন্ডে সেখানে একজন বিজয়ীকে বেছে নেওয়া হবে। তাতেই আমেরিকার সেনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা ঠিক হয়ে যাবে। তার আগে ট্রাম্প ও ব্র্যাডের এই অডিও রেকর্ডিং নিয়ে উত্তাল আমেরিকার রাজনীতি। ট্রাম্প গণতন্ত্রের অবমাননা করেছেন বলে অভিযোগ করছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকেসিও কর্তেজ আবার বিদায়লগ্নের আগেই ট্রাম্পকে ইমপিচ করার দাবি তুলেছেন। তবে কে বা কারা অডিও রেকর্ডিংটি ফাঁস করে দিয়েছে, তা এখনপর্যন্ত জানা যায়নি। যদিও জর্জিয়ার আইন অনুযায়ী, ট্রাম্পের অনুমতি না থাকলেও তার সঙ্গে কথোপকথন রেকর্ড করতে পারেন ব্র্যাড। সূত্র : আনন্দবাজার বিডি প্রতিদিন/এমআই
3
দেশের বাজারে অস্বাভাবিকভাবে সুতার দাম বৃদ্ধি ও সংকটের কারণে বিপাকে পড়েছেন তৈরি পোশাক (নিটওয়্যার) কারখানার মালিকেরা। সুতার সংকটে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা। সময়মতো পণ্য সরবরাহ না করা ও ক্রয়াদেশ বাতিলেরও সম্ভাবনা রয়েছে বলে দাবি তাঁদের।আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশ। চলতি মাসের শুরুতে বাংলাদেশকে তৃতীয় স্থানে নামিয়ে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে ভিয়েতনাম উঠে এলেও বাংলাদেশের প্রধান রপ্তানি খাত এখনো তৈরি পোশাক। তৈরি পোশাকের ভেতর নিট পণ্যের অংশ প্রায় ৫০ শতাংশ। আর নারায়ণগঞ্জে দেশের অধিকাংশ নিট কারখানা অবস্থিত। জেলায় পাঁচ শতাধিক তৈরি পোশাক কারখানা রয়েছে, যার বেশির ভাগই নিটওয়্যার প্রস্তুত করে থাকে। সুতার দাম বৃদ্ধির ফলে এরা সবাই কম-বেশি ভোগান্তিতে পড়েছে।করোনার কারণে চীনের অনেক অর্ডার বাতিল হয়ে সেগুলো বাংলাদেশে আসতে থাকায় আশার আলো দেখেছিল দেশের পোশাক কারখানা ব্যবসায়ীরা। কিন্তু এখন পর্যাপ্ত অর্ডার থাকলেও সুতার মূল্যবৃদ্ধি এবং সংকটের কারণে চাহিদামাফিক পোশাক তৈরি করতে পারছেন না মালিকেরা। এতে সামনে অনেক ক্রয়াদেশ বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা করছে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো।ব্যবসায়ীদের দাবি, মূলত পোশাক রপ্তানিতে শীর্ষে থাকা চীন ও বাংলাদেশের স্পিনিং মিলের মালিকদের জন্যই এই কৃত্রিম সুতার সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। পোশাক কারখানা ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, 'আমাদের পোশাক কারখানাগুলোতে যখন প্রচুর অর্ডার আসল, ঠিক তখনই স্পিনিং মিলের মালিকেরা কৃত্রিমভাবে সুতার দাম বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি চীনা ব্যবসায়ীরাও ভারত থেকে সব (শতভাগ কটন) সুতা কিনে নিয়ে স্টক করে ফেলেছেন। তাই প্রচুর ক্রয়াদেশ আসার পর আমরা যে সুযোগটা দেখেছিলাম, সেটি এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা সুতার অভাবে ঠিকমতো কাপড় তৈরি করতে পারছি না। আর এ জন্য আমি সবচেয়ে বেশি স্থানীয় স্পিনিং মিলের মালিকদেরই দায়ী করব।'নারায়ণগঞ্জের ফতুল্লায় (বিসিক) অবস্থিত এমবি নিট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম আরও বলেন, 'চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে আমার তিনটি অর্ডার শিপমেন্ট করার কথা। কিন্তু আমাদের এখানে সুতার সংকটের কারণে এই তিনটি শিপমেন্টের সব কয়টি এখন অনিশ্চয়তায় আছে। আমার ক্রেতারা ইতিমধ্যে আমার কাছে জানতে চেয়েছেন, আমি সময়মতো পোশাক পাঠাতে পারব কি না, নইলে সে অর্ডার বাদ দিয়ে দেবে। আর এই অর্ডার যদি বাদ দিয়ে দেয়, তাহলে আমার প্রায় ৩ লাখ ২৭ হাজার ডলার আর্থিক ক্ষতি হয়ে যাবে; যা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।'এদিকে পোশাক কারখানার মালিক দেওয়ান জাহিদুল বলেন, 'একটা অর্ডার শুরু থেকে দাম নির্ধারণ করে উৎপাদনে যাওয়া পর্যন্ত বেশকিছু সময় লাগে। দেখা গেল সুতার যে দামটা ধরে আমরা মূল্য নির্ধারণ করেছিলাম, ক্রয়াদেশ পেতে পেতেই সুতার দাম বেড়ে যাচ্ছে; ফলে লোকসান গুনতে হচ্ছে। এমনকি চাহিদামতো সুতাও পাচ্ছি না বাজারে। এতে শিপমেন্টে সমস্যা হওয়ার পাশাপাশি অনেক ক্রেতার ক্রয়াদেশও গ্রহণ করতে পারছি না। তবে সুতার সরবরাহ স্বাভাবিক হলে ও দাম কমে গেলে আশা করি এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর আমরা বিকেএমইএকে বিষয়টি জানিয়েছি। তারা স্পিনিং মিলের মালিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবে আশা করছি।'নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তুলা আমদানিকারক জানান, করোনা মহামারির জন্য উৎপাদন কমার বিষয়টি তো আছেই। এ ছাড়াও জাহাজসংকট একটি বড় কারণ। যে তুলা আগে এক মাসেই পেয়ে যেতাম, সেটা এখন তিন মাস লাগছে। তা ছাড়া ভারত তাদের দেশে আমদানি করা তুলার ওপর শুল্ক আরোপ করায় তাদের নিজেদের উৎপাদিত তুলার চাহিদা বেড়ে গেছে। অন্য সময় আফ্রিকান দেশের তুলার দাম একটু বেশি থাকে, কিন্তু বর্তমানে ভারতীয় আর অন্যান্য দেশের তুলার দাম সমান হয়ে গেছে।এ ব্যাপারে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও হাজি হাশেম স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলায়মান বলেন, 'সুতার সংকট স্পিনিং মিলের মালিকেরা তৈরি করেননি। এটা তুলার দাম ও সরবরাহের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ও সরবরাহ খুব কম। আমরা কীভাবে সুতা তৈরি করব। আগামী তিন মাস পর্যন্ত তুলার কোনো এলসি নেবে না। তিন মাস পর এলসি খুললেও সেই সুতা হাতে পাব সামনের বছর। আমরা কীভাবে তাহলে সুতার সরবরাহ বাড়াব।'তুলার এই সংকটের কারণ কী জানতে চাইলে তিনি বলেন, 'করোনার কারণে উৎপাদন কম হয়েছে। শিপমেন্টের জন্য ভেসেলের সংকটও রয়েছে। ফলে সময়মতো তুলা আমাদের কাছে পৌঁছাচ্ছে না।'
6
একটা মোটা টাকা পাওয়া যায়। তার ওপর নির্ভর করে হয়তোবা তিনি ভাড়া বাড়িতে থেকে গড়ে তুলতে শুরু করেছিলেন নিজের জন্য একটি বাড়ি। শেষ জীবনটা নিজের বাড়িতে কাটাবেন। কিন্তু তারপর কী হলো? তারপর সেই বাড়ি বানানোর কারিগরদের কেউ তাঁর ওপর চড়াও হলো এবং হত্যা করল তাঁকে।নিখোঁজ হওয়ার দুদিন পর গত শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর দক্ষিণ পানিশাইল এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সাইদা খালেকের লাশ উদ্ধার করে পুলিশ। ধরা পড়ে সন্দেহভাজন এক যুবক। তাঁর স্বীকারোক্তি থেকেই লাশ উদ্ধারে বের হয় পুলিশ এবং খুঁজে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক এই অধ্যাপকের লাশটি।প্রতিদিন অসংখ্য হৃদয়বিদারক যে ঘটনা ঘটে চলে, এ কাহিনিটি তারই একটি। আলাদা করে একটি হত্যাকাণ্ড নিয়ে লেখার কোনো মানে হয় না। কিন্তু তখনই লিখতে হয়, যখন বোঝা যায় এই একক ঘটনাও সমগ্রতার আভাস দেয়। জানিয়ে দেয়, একটা নির্বিকার প্রবণতা ধীরে ধীরে গ্রাস করছে মনুষ্যত্ববোধকে। যে কেউ চাইলেই যে কাউকে খুন করার মতো ঘটনা ঘটিয়ে দিতে পারছেন। অবশ্য হঠাৎ করে আজই এই প্রবণতার সৃষ্টি হলো-এমন নয়। আমরা নানা সূচকে উন্নয়নকে বাহ্বা দেওয়ার পর্যায়ে নিয়ে যেতে পারছি ঠিকই, কিন্তু মনের চাষবাসে অনীহ হয়ে উঠছি। আমাদের জীবন থেকে নেওয়া শিক্ষায় কোথায় যেন একটা গোলমাল দেখা যাচ্ছে। এবং সেটাই ধীরে ধীরে গ্রাস করছে আমাদের মানবিকতাকে।অধ্যাপককে যে লোক খুন করেছে, তার মনে এই প্রশ্নটিও আসেনি যে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে তার সত্যিই কোনো অর্জন আছে কি না। ধরা পড়লে জীবনটা তলিয়ে যাবে অন্ধকারে, আর ধরা না পড়লেই বা লাভের খাতায় কতটা যোগ হবে? একটু লাভের আশায় একজন মানুষকে খুন করা যায়-এই মানসিকতার উৎস কোথায়? মানুষ কি ধীরে ধীরে সুস্থ মাথায় ভাবতে ভুলে যাচ্ছে? কোন কাজ করলে কী পরিণতি হবে, সে কথাও ভাবছে না?স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি খুবই জরুরি একটি ব্যাপার। কোটি কোটি মানুষের এই দেশে শৃঙ্খলা বজায় রেখে বেঁচে থাকার জন্য প্রয়োজন মানবিক হওয়ার শিক্ষা। কিন্তু নানা কারণে মানুষের মনে নীতিহীনতার চাষবাস বেড়ে গেছে। প্রযুক্তির অনৈতিক ব্যবহার এই নীতিহীনতার জন্য যেমন অনেকটা দায়ী, তেমনি পারিবারিক কিংবা সামাজিক শিক্ষার ক্ষেত্রেও শৈথিল্য সংকটগুলোকে করে তুলেছে আরও বড়।অধ্যাপক সাইদা খালেকের খুনির হয়তো শাস্তি হবে, কিন্তু সেটা এ ধরনের আরও বহু অনৈতিক ঘটনার জন্মকে থামিয়ে রাখতে পারবে না। সমাজে হিংসা-বিদ্বেষ-ঘৃণার বিপরীতে যদি ভালোবাসা-শ্রদ্ধা-স্নেহের জয় না হয়, তাহলে বুঝতে হবে, আমরা একটা ভয়াল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।
6
'আফ্রিকার ৭০ হাজার দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা আছে আমার। এই ম্যাচ আমার কাছে কোনো চাপ নয়।' কথাটি সাইফ স্পোর্টিংয়ের বেলজিয়ান কোচ পল পুটের। বুরকিনা ফাসো, গাম্বিয়া, গিনি, কেনিয়া ও জর্ডান জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন পুট। তাঁর কাছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচের চাপ আর কী এমন হতে পারে, তা তো তাঁর কথাতেই স্পষ্ট। গ্রুপ পর্বের তিন ম্যাচে টানা তিন জয়। ১ গোল হজমের বিপরীতে প্রতিপক্ষের জালে ১০ গোল। কোয়ার্টার ফাইনালে মোহামেডানকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আজ ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলতে নামবে সাইফ স্পোর্টিং। বেলজিয়ামের কোচ পল পুটের হাতে পড়ে দলটা যেন এখন রীতিমতো উড়ছে। এখন ফেডারেশন কাপের ফাইনালে উঠে সেটিকে পূর্ণতা দেওয়ার লক্ষ্য ক্লাবটির। পুট সাইফের কোচ হিসেবে বাংলাদেশ-অধ্যায়ের শুরুতেই বুঝিয়ে দিয়েছেন তিনি কোন মানের কোচ। ৬৪ বছর বয়সী অভিজ্ঞ এ বেলজিয়ান কোচের সঙ্গে আজ টক্কর দিতে দেখা যাবে বাংলাদেশি ফুটবল-মস্তিষ্ক মারুফুল হককে। বাংলাদেশের অন্যতম সেরা ফুটবল-ট্যাকটিশিয়ান হলেও অভিজ্ঞতায় পুটের কাছে নেই তিনি। কিন্তু কৌশলী ফুটবল খেলানোর সুনাম আছে তাঁর। তিনি কি পারবেন পুটকে হারাতে? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়। চট্টগ্রাম আবাহনীর তুলনায় সাইফ তারকা সমৃদ্ধ এক দলই। পুটের একাদশে গোলরক্ষক পাপ্পু হোসেনসহ তিন ডিফেন্ডার রিয়াদুল হাসান, রহমত মিয়া ও ইয়াছিন আরাফাত জাতীয় দলের সদস্য। আক্রমণভাগের দুই উইঙ্গার ফয়সাল হোসেন ফাহিম ও আরিফুর রহমান জাতীয় দলের দরজায় কড়া নাড়া তরুণ। বিদেশিরাও সাইফের দুর্দান্ত। নাইজেরিয়ার ফরোয়ার্ড ইকেচুকু কেনেথ তো গোলের ডালি সাজিয়ে বসেছেন। চার গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। তাঁর স্বদেশি মিডফিল্ডার জন ওকোলি আক্রমণভাগের মূল জ্বালানি। মাঝমাঠে উজবেক সিরোজিউদ্দিন খেলাটা তৈরি করেন। কোয়ার্টার ফাইনালসহ দলের ১২ গোলের কেনেথের চারটি বাদ দিলে দেখা যাচ্ছে দলের একাধিক খেলোয়াড়ই গোলের রাস্তাটা চেনেন। তারুণ্যনির্ভর দলটি এখন যেন টগবগে ঘোড়ার মতো দৌড়াচ্ছে। দলের সহ-অধিনায়ক রহমত মিয়ার কণ্ঠেই থাকছে ফাইনালের খেলার লক্ষ্যটা, 'এমন নয় যে আমরা সেমিফাইনালে উঠেই খুশি। অবশ্যই ফাইনালে খলতে চাই। আমাদের ওপর কোনো চাপ নেই। চাপটা চট্টগ্রাম আবাহনীর ওপরই থাকবে। কারণ, তারা অভিজ্ঞ দল।' খেলোয়াড়দের বয়সের বিচারে আবাহনী অভিজ্ঞ-এ নিয়ে কোনো সন্দেহ নেই। সাইফের চেয়ে এক ম্যাচ কম খেলে তাদের মোট গোল তিনটি। এর দুটিই এসেছে কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের বিপক্ষে। দুই বিদেশি ছাড়া একপ্রকার খর্বশক্তির এক দল নিয়েই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মারুফুলের দল। দলটি ভুগছে নানাবিধ সমস্যায়। দলের মূল ফরোয়ার্ড চিনেদু ম্যাথু এত দিন করোনায় আক্রান্ত ছিলেন। রোববার রাতে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ তাঁর খেলা নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও তাঁর খেলাও অনিশ্চিত। তবে মারুফুল স্থানীয় ফরোয়ার্ডদের দিয়েই ম্যাচ বের করে আনতে পারেন। কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের বিপক্ষে বিদেশিদের অভাব ঢেকে দেন রাকিব হোসেন ও মান্নাফ রাব্বি। দুর্দান্ত দুই গোল করে দলের হাতে সেমিফাইনালে টিকিট তুলে দেন স্থানীয় দুই ফরোয়ার্ড। তারকাবিহীন দলটির দলটির মূল শক্তি দলীয় সমঝোতা। গোলরক্ষক থেকে শুরু করে আক্রমণভাগ দলটা এক সুতোয় গাঁথা। খেলোয়াড়দের গায়ে তারকা তকমা না থাকলেও মারুফুল বাংলাদেশের তারকা কোচই। সাইফকে শক্তিতে এগিয়ে রাখলেও জয়ের রাস্তাটা খুব ভালোই চেনেন মারুফুলের, 'শক্তিতে হয়তো সাইফ এগিয়ে। তবে আমরাও প্রস্তুত। ম্যাচ জিততে একটা গোলই যথেষ্ট। বেশি গোল এলে তো ভালোই।' চট্টগ্রামের আবাহনী এর আগে ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলেছে একবারই। সেবারই ফাইনাল নিশ্চিত করেছিল তারা। ২০১৬ সালে যদিও সে ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে তারা ৩-১ গোলে হেরে যায়।
12
যে কোনো অভিযোগ তথ্যভিত্তিক হওয়া উচিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, "১০ বছরে ৬০০ লোক মারা গেছে, তা ঢালাওভাবে বলা ঠিক নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশ, যেখানে পরিপক্ব গণতন্ত্র রয়েছে, তাদের কাছ থেকে এমন ঢালাও অভিযোগ কাম্য নয়। কারণ, তাদের দেশে প্রতিবছর ছয় লাখ লোক নিখোঁজ হন।" শনিবার (১১ ডিসেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনার পর এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, "কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার প্রধানকে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন একটা ঢং। র্যাব এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দুঃখজনক।" এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর। এ তালিকায় রয়েছেন- র্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খান। এ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ রয়েছেন। তিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় বেনজীর আহমেদ এবং র্যাব-৭-এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদের ওপর সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। ২০১৮ সালের মে মাসে কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ততার জন্য এ দুজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
6
জাটকা ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মৎস্যজীবী সংগঠন, স্থানীয় নেতৃবৃন্দ ও জেলে সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেছে নৌ পুলিশ। বুধবার (৯মার্চ) চাঁদপুরের ষাটনলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম। সাধারণত নভেম্বর থেকে মে মাস পযর্ন্ত নদীতে প্রচুর জাটকা পাওয়া যায়। এ সময়ে যাতে জেলেরা নির্বিচারে জাটকা নিধন করতে না পারে সে জন্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক জাটকা ধরা নিষিদ্ধ। এছাড়া মার্চ ও এপ্রিল এই দুই মাস জাটকাসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ বছর নৌ পুলিশ পহেলা মার্চ থেকে জাটকা সংরক্ষণ অভিযান শুরু করেছে। মতবিনিময় সভায় নৌ পুলিশ প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, দেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ হলে মানুষও তার সুফল পাবে। জাটকা মাছ না ধরার কারণে এখন দেশে ইলিশ সহজলভ্য হয়েছে। জনগণ সচেতন হলে জাটকা, মা ইলিশসহ সকল মাছই সহজলভ্য হবে ও দেশীয় আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এসময় উপস্থিত সবার কাছে সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময়ে মাছ না ধরার জন্য ও জাটকা সংরক্ষণ অভিযান-২০২২ সফল করার জন্য সহযোগিতা চান নৌ পুলিশ প্রধান। পরবর্তীতে তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও জেলে সম্প্রদায়কে সঙ্গে নিয়ে নৌ র্যালিতে অংশগ্রহণ করেন ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।
6
সেলিব্রিটি শেফ বিকাশ খান্না পরিচালিত ও গুণী অভিনয়শিল্পী নীনা গুপ্তা অভিনীত 'দ্য লাস্ট কালার' জায়গা করে নিয়েছে অস্কারদৌড়ে। সেরা ফিচার ফিল্ম বিভাগের ছোট তালিকায় স্থান পেয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার এই ছবি। অস্কার মনোনয়নের তালিকার ছবি প্রকাশ করে বিকাশ খান্না টুইটারে এই খবর জানান।প্রতিবছর জানুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করার আগে একাডেমি পুরস্কার কর্তৃপক্ষ একটা ছোট তালিকা প্রকাশ করে। সেখানে প্রতিটি বিভাগ থেকে ১০টি ছবিকে মনোনয়নের জন্য বাছাই করা হয়। সেখান থেকে মনোনয়ন দেওয়া হয় পাঁচটি ছবিকে। 'দ্য লাস্ট কালার' চূড়ান্ত মনোনয়ন পেল কি না, তা জানা যাবে ২০২০ সালের ১৩ জানুয়ারি। 'লা লাস্ট কালার' ছবির মুখ্য চরিত্র দুটি। নুর আর ছোটি। নুর বিধবা, আর ছোটি ফুলবিক্রেতা। নুর সাদা থান কাপড় পরে, প্রথা অনুযায়ী বিধবাদের মনে রং থাকতে নেই। ছোটির স্বপ্ন, সে একদিন ফুল বিক্রি করে ৩০০ রুপি জমিয়ে ফেলবে। তারপর স্কুলে যাবে, পড়াশোনা করবে। শ্রেণিবিভেদ ভেঙে বন্ধুত্ব হয় এই দুটি মানুষের। ছোটি চায় হোলির দিন গায়ে রং লাগুক নুরের। নুর চায় ছোটি একদিন লেখাপড়া করে অনেক 'বড় কেউ' হবে। হোলির দিন নুর মারা যায়। আর ছোটিকে পুলিশে ধরে নিয়ে জেলে ভরে রাখে। সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ, যাকে ছোটি বলেছিল, 'যে নিজের প্যান্ট ঠিক রাখতে পারে না, সে বারানাসের কী খেয়াল রাখবে?' ছবিটি ২০১৯ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ডালাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ফিচার ছবির পুরস্কার জেতে; যদিও ভারতে বাণিজ্যিকভাবে মুক্তি পায়নি এই ছবি। ভারতে হল না পেলেও প্রদর্শিত হয়েছে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। ভ্যারাইটি জানিয়েছে, অস্কারদৌড়ের এ তালিকায় স্থান পাওয়ার জন্য যেকোনো ছবিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নির্দিষ্ট থিয়েটারে অন্তত সাত দিন থাকতে হয়। এটি পরিচালক বিকাশ খান্নার প্রথম ছবি। এর আগে 'হোলি কিচেনস' নামে তথ্যচিত্রের সিরিজ প্রযোজনা করেছেন বিকাশ। টুইটারে অস্কারের শর্ট লিস্টে স্থান পাওয়ার খবর শেয়ার করে তিনি লেখেন, 'নতুন বছর এর চেয়ে ভালোভাবে শুরু হতে পারে না।' অন্যদিকে 'বাধাই হো'খ্যাত নীনা গুপ্তা লিখেছেন, 'অবিশ্বাস্য হলেও সত্যি, আমি দারুণ আনন্দিত।'৯২তম অস্কারের মঞ্চে ২৪টি শাখায় কারা হাসলেন শেষ হাসি, তা দেখা যাবে আগামী ৯ ফেব্রুয়ারি রাতে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এ আয়োজন যথারীতি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, হলিউডের ডলবি থিয়েটারে। শেফ, প্রযোজক ও পরিচালক বিকাশ খান্না জন্মেছিলেন পায়ের ত্রুটিকে সঙ্গী করে। ১৩ বছর বয়স পর্যন্ত দৌড়ানো তো দূরে থাক, ঠিকমতো হাঁটতে পারতেন না তিনি। অবসর কাটাত দাদির সঙ্গে, রান্নাঘরে। ১৭ বছর বয়সেই নানা রকমের রেসিপি তাঁর হাতের মুঠোয়।এরপর রান্না নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে যুক্তরাষ্ট্র। সেখানে গিয়ে ধীরে ধীরে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর রান্নায় মুগ্ধ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো রাজনীতিবিদেরা। তাঁকে দেখা গেছে 'মাস্টারশেফ ইন্ডিয়া', 'মাস্টারশেফ অস্ট্রেলিয়া' বা 'হেল'স কিচেন'-এর ছোট পর্দায়।
2
তরুণদের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছে 'তারুণ্যের মঞ্চ' (স্টেজ ফর ইয়ুথ)। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মঞ্চের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, যে কোনো জাতির জন্য স্বপ্ন থাকতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কতগুলো স্বপ্ন রয়েছে। উন্নত বাংলাদেশের সেই স্বপ্ন পূরণ করবে তরুণরা। তারুণ্যের শক্তির ওপর ভর করে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। তিনি বলেন, ইতিহাসের সব বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে তরুণরা। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনে তারাই ছিল অগ্রসেনানী। আগামীতে 'তারুণ্যের মঞ্চ'র মাধ্যমেও তরুণরা সঠিক পথের দিশা পাবে। বিভিন্ন সূচকে বাংলাদেশ এখন ভারত-পাকিস্তানকেও অতিক্রম করেছে-একথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন,এ দেশের কাছ থেকে তারা (ভারত-পাকিস্তান) অনেক কিছু শিখছে। এমন সময় আসবে, যখন সারা পৃথিবী বাংলাদেশ থেকে শিখবে। মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে বড় বাধা উল্লেখ করে অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এগুলো থেকে প্রজন্মকে বাঁচাতে হবে। তাহলে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। শুধু কর্মসংস্থান নয়, মানবিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও বিনোদনের দিকে তরুণদের আকৃষ্ট করার জন্য আয়োজকদের আহ্বান জানান তিনি। তারুণ্যের মঞ্চের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র একরামুল হক টিটু, তরুণ উদ্যোক্তা সুফি ফারুক ইবনে আবু বকর, আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি নাসির কাসেম, কোষাধ্যক্ষ কামরুজ্জামান প্রমুখ।
6
হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে কুকুর থাকবে এটা যুক্তরাষ্ট্রের ঐতিহ্য। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বন্ধ করে দেয় এ প্রথা। সে ঐতিহ্য আবার ফিরিয়ে আনা হলো বাইডেনের চ্যাম্প ও মেজরকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে। রোববার ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লা রোসা কয়েকটা ছবি পোস্ট করে টুইট করেছেন। ওই ছবিতে প্রাণী দু'টিকে হোয়াইট হাউসে হেলেদুলে চলতে দেখা যায়। সোমবার সিএনএনকে দেয়া এক বিবৃতিতে লা রোসা জানান, 'চ্যাম্প ফায়ারপ্লেসের পাশে তার নতুন বিছানা উপভোগ করছে, আর সাউথ লনে দৌড়াদৌড়ি করতেই বেশি পছন্দ করছে মেজর।' খেলার সঙ্গী 'মেজর' নামের কুকুরটি ২০১৮ সালে দত্তক নেন বাইডেন। নভেম্বরে নির্বাচনে জয়ের পর এই কুকুরকে পায়চারি করতে বেরিয়ে পড়ে আহতও হয়েছিলেন তিনি। আর ২০০৮ সালে বাইডেনের পরিবারে যোগ দেয় 'চ্যাম্প'। অবশ্য এর আগে বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকা কালে হোয়াইট হাউসে তার সঙ্গী হয় চ্যাম্প। অন্যদিকে এবারই প্রথম হোয়াইট হাউসে পা রেখেছে 'মেজর'।
3
ফরিদপুরে ২ হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় আদালতের জব্দ করা সাউথ লাইন পরিবহনের ১২টি বাস পুড়ে গেছে বলে জানা গেছে। শনিবার (১২ মার্চ) সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বাসগুলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থপাচার মামলায় গ্রেপ্তার, আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন ছিল। এসপি আলিমুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এসপি আরও জানান, ২২টি বাস ছিল সেখানে। এর মধ্যে ১২টি বাসই আগুনে পুড়ে গেছে। দীর্ঘদিন বাসগুলো ফেলে রাখার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করেই বাসগুলোতে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। পরে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। সারিবদ্ধভাবে খোলা জায়গায় রাখা বাসগুলোতে আগুন লাগার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন তারা। এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, "খবর পেয়ে ফায়ার সার্ভিস যখন ঘটনাস্থলে যায় তখন সবগুলো বাসেই আগুন জ্বলছিল। পরে, রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর মধ্যে কয়েকটি বাস আংশিক পুড়েছে। তবে আগুনের কারণ এখনও জানা যায়নি।" তিনি জানান, "কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছে কি-না তাও এ মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্তসাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।" গ্রেপ্তার বরকত ও রুবেলের বোনের ছেলে রাজিবুল ইসলামের অভিযোগ, "বরকত ও রুবেল রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বাসগুলো আগে নিরাপদ জায়গায় ছিল। পরে, মিজান চৌধুরী ক্ষমতাবলে বাসগুলো নিরাপদ জায়গা থেকে সরিয়ে দিয়েছে। তারাই বাসগুলোতে আগুন লাগিয়েছে।" এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল বলেন, "২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত ও রুবেল গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক বাসগুলো জব্দ করে। এরপর থেকে বাসগুলো এখানেই রাখা ছিল।"
6
শেরপুরে পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের নবীনগর ছাওয়াল পীরের দরগা সংলগ্ন খোলা মাঠে এই পৌষমেলা হয়। মেলায় নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের ছিল উপচে পড়া ভিড়। আয়োজক ও স্থানীয়দের দাবি, প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই পৌষ মেলা।জানা গেছে, প্রতিবছর এই মেলাটি মূলত ৩০ শে পৌষ হলেও কয়েক বছর ধরে বোরো আবাদের জন্য সংক্রান্তির আগেই মেলা অনুষ্ঠিত হচ্ছে। পৌষ মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার মুড়ি-মুড়কি, মোয়া, নিমকি, গজা, খোরমা, কলাই, চানাচুর, বাদাম কটকটি, তিলের খাজা এবং প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা ও নারীদের বিভিন্ন প্রসাধনী সামগ্রীর পাশাপাশি গৃহস্থালির বিভিন্ন পণ্যের পসরা বসে। পৌষ মেলায় শেরপুর শহরসহ এর আশপাশের এলাকা থেকে নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ নানা বয়সের হাজারো মানুষের ঢল নামে।পৌষ মেলায় ঘোড়দৌড়, সাইকেল রেস, গাঙ্গী বা কুস্তি খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ারসহ গ্রামীণ বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা হয়। মেলার প্রধান আকর্ষণ ছিল ঘোড়দৌড় ও গাঙ্গী খেলা। বড়-মাঝারি-ছোট এ তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয় গাঙ্গী খেলা। আর আশপাশের বিভিন্ন জেলা থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আসেন ২০ জন ঘোড়সওয়ার। মেলায় বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম। এ সময় মেলা আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে মেলাকে ঘিরে শেরপুর শহরের নবীনগরসহ আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের ঘরে ঘরে চলে পিঠা-পায়েস খাওয়ার উৎসব। এ উৎসবকে ঘিরে প্রায় প্রতি বাড়িতেই দূর-দূরান্তের আত্মীয়রা ছুটে আসে পিঠা খেতে এবং মেলা দেখতে। এক সময় বাঙালির ঐতিহ্য ধরে রাখতে পূর্ব পুরুষদের রেওয়াজ অনুযায়ী গ্রামের মানুষ ভোরে উঠে হলুদ ও সর্ষেবাটা দিয়ে গোসল করতেন। বাড়ির মেয়েরা ব্যস্ত থাকতেন পিঠা-পায়েস তৈরিতে। দিনব্যাপী চলতো অতিথি আপ্যায়ন।মেলায় ঘুরতে আসা নারী উদ্যোক্তা তাহমিনা জলি জানান, শহরের পাশেই প্রতিবছর অনুষ্ঠিত এই পৌষ মেলায় সপরিবারে ঘুরতে এসেছি। নানা গ্রামীণ খেলা উপভোগের পাশাপাশি বাচ্চাদের নিয়ে বাহারি খাবারও খেলাম। মেলায় বাবা-মার সঙ্গে ঘুরতে আসা শিশু তাহিয়া তাবাসসুম জানান, মেলায় ঘুরতে এসে বেশ ভালো লাগছে। এখান থেকে অনেক খেলনা আর বেলুন কিনেছি। মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী নাফিউর রহমান নাফিস জানান, বিকেলে মেলায় এসে ঘোড়দৌড়, সাইকেল রেস ও কুস্তি খেলা দেখলাম। বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ আর হৈ-হুল্লুড় করেছি। ঐতিহ্যবাহী এ মেলাটি যাতে প্রতিবছরই আরও বড় পরিসরে অনুষ্ঠিত হয় এ দাবি জানান মেলায় আসা দর্শনার্থীরা।পৌষ মেলা আয়োজক কমিটির সমন্বয়কারী শেরপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম জানান, আমাদের বাপ দাদার আমল থেকেই প্রতিবছর বাংলা পৌষ মাসের শেষদিন (পঞ্জিকা মতে) ছাওয়াল পীরের দরগাহ সংলগ্ন মাঠে এ পৌষমেলা অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ বছর যাবৎ এ মেলা হচ্ছে। পূর্ব পুরুষদের ঐতিহ্য বজায় রেখে এ বছরও পৌষমেলার আয়োজন করেছি। এটি আমাদের ঐতিহ্যের অংশ। বর্তমানে ধান রোপণের মৌসুমের কারণে মেলাটি কিছুদিন এগিয়ে আনা হয়েছে।
6
উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৫টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্ত জানান। বিএনপি মহাসচিব বলেন, আগামী ১৪ অক্টোবর আটটি উপজেলায় নির্বাচন হবে। এ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি একাদশ সংসদ নির্বাচনের পর বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলো। মির্জা ফখরুল জানান, আসামের মন্ত্রী, বিজেপির মন্ত্রী ও নেতাদের বক্তব্যে তারা উদ্বিগ্ন। আসামে যে নাগরিকপঞ্জি হয়েছে, সেখানে ১৯ লাখ নাগরিক বাদ পড়েছে। বলা হচ্ছে, তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক! এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এটা উদ্দেশ্যপ্রণোদিত। অথচ বাংলাদেশের সরকার এ বিষয়ে নীরব থাকছে। সরকারের কাছে এর পরিস্কার ব্যাখা চান তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএসএমএমইউ হাসপাতালের ভাইস চ্যান্সেলর এবং মেডিকেল বোর্ডের প্রধান বলেছেন, তিনি ভালো আছেন। কিন্তু তিনি একেবারেই ভালো নেই। তার ব্লাডপ্রেশার ওঠানামা করছে। তার ব্লাড সুগার ১৪, ১৫ ও ১৬ পর্যন্ত থাকছে। এজন্য তারা উদ্বিগ্ন। তিনি বলেন, তার উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাকে মুক্তি দেওয়া উচিত। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে রোববার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বিএনপি মহাসচিব বলেন, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ সরকারের নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে, সরকার অর্থনৈতিক দিক থেকে দেউলিয়া হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে ব্যাংকগুলোর। যখনই টাকাগুলো নিয়ে যাবে তখন তারল্য সংকট দেখা দেবে ব্যাংকগুলোতে। যেসব কর্মকর্তা-কর্মচারী ওইসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের বেতন-ভাতা, পেনশন, গ্র্যাচুইটি- এসব অর্থ তারা সঠিকভাবে পরিশোধ করতে পারবে না। মহাসড়কে টোল আদায়ের সরকারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনও সেই অবস্থায় দাঁড়ায়নি যে, রাস্তার ওপরে টোল আদায় করতে হবে। এতে জনগণের ওপর আরও বাড়তি চাপ সৃষ্টি হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
9
আরও এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমণি। এবার মায়ের চরিত্রে অভিনয় করবেন। ছবির নাম 'মা'। নির্মাণ করবেন নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার। প্রায় তিন দশক ধরে নাটক নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। অসংখ্য ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন তিনি। ২৯ সেপ্টেম্বর রাতে পরীমণি ও অরণ্য আনোয়ারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শিগগিরই জানানো হবে অন্য কলাকুশলীদের নাম।সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে 'মা' ছবির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি। তিনি বলেন, 'অরণ্য আনোয়ারের এটা প্রথম ছবি। ওনাকে টেলিভিশন পর্দা থেকেই চিনি। উনি একজন গুণী নির্মাতা। তাঁর প্রথম ছবিতে আমাকে নায়িকা হিসেবে বাছাই করেছেন, এটা পরম পাওয়া। তবে গল্পটা অসাধারণ। গল্পটা আমাকে এতটাই টেনেছে যে আমার চরিত্র কী তা নিয়ে ভাবিনি। শুধু গল্পটার সঙ্গে থাকতে চেয়েছি। এই চিত্রনাট্যে একটা অদ্ভুত শক্তি আছে। এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার মা নেই। তাই মায়ের চরিত্রে অভিনয় আবেগপ্রবণ করে দেবে আমাকে।' পরিচালক অরণ্য আনোয়ার বলেন, 'আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া দীর্ঘ সময় এই গল্প লালন করেছি। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। অনেক দিন ধরেই ছবিটি বানানোর প্রস্তুতি নিয়েছি। মায়ের গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য পরীকে উপযুক্ত মনে হলো। কিন্তু শঙ্কা ছিল যে ক্যারিয়ারের এই সময়ে মায়ের চরিত্রে অভিনয় করবেন কি না। এসব বিষয়ে আমাদের নায়ক-নায়িকাদের মধ্যে একটা ট্যাবু রয়েছে। কিন্তু গল্পটি শুনে পরী যেভাবে উচ্ছ্বসিত হয়ে রাজি হলেন, তাতে আমি মুগ্ধ।' চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমণির শিডিউল ফাঁকা নেই। এ সময় তিনি শুটিং করবেন গিয়াস উদ্দিন সেলিমের 'গুনিন' ছবির। এরপর 'প্রীতিলতা' ছবিরও বাকি থাকা অংশের শুটিং করবেন। সব মিলিয়ে জানুয়ারিতে নতুন ছবির শুটিং শুরু করতে পারবেন পরীমণি-এমনটাই জানিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার।
2
ঢাকা: চাপের মধ্যেও আশ্চর্য শান্ত থাকতে পারেন তিনি। ঠান্ডা মাথার সেই মাহমুদউল্লাহ আজ মিরপুরে বেশ কয়েকবার মেজাজ হারালেন। তীব্র চাপে আবাহনীর বিপক্ষে গাজী গ্রুপের অধিনায়কের মেজাজ ধরে রাখা কঠিনই হচ্ছিল। মেজাজ ধরে রাখা মাহমুদউল্লাহর আরও কঠিন হলো আম্পায়ার প্রশ্নবিদ্ধ ওয়াইড দেওয়ায়।মাহমুদউল্লাহর মেজাজ হারানো শুরু তাঁর আউটের পরই। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটসম্যানেরা শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন। এক দিকে রান উঠছিল না, আবার নিয়মিত বিরতিতে উইকেটও পড়ছিল। ১০.১ ওভারে ৭১ রানে তৃতীয় উইকেট পড়তেই উইকেটে আসেন মাহমুদউল্লাহ। তিনিও সেভাবে সুবিধা করতে পারছিলেন না। সেই অস্বস্তি কাটাতে তানজিম হাসান সাকিবকে মুশফিকুর রহিমের মাথার ওপর দিয়ে প্যাডেল স্কুপ করে ৪ মারতে চেয়েছিলেন তিনি। সেটি বুঝতে পেরেই কিনা তানজিম বলটা দিলেন অনেক ধীর গতিতে। টাইমিংয়ের গড়বড়ে মুশফিকের হাতে ধরা পড়েন মাহমুদউল্লাহ। এতে মেজাজ হারিয়ে প্রথমে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করতে চাইলেন। পরে বাউন্ডারির বিজ্ঞাপনে ব্যাট দিয়ে আঘাত করলেন।গাজী গ্রুপের দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পড়ে আবাহনীও। ৬৪ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচটা হেলে পড়েছিল গাজী গ্রুপের দিকেই। এমন সুযোগ পেয়ে ম্যাচটা জিততে মরিয়া ছিলেন মাহমুদউল্লাহ। সতীর্থদের ফিল্ডিং মিসে শুরুর দিকে কয়েকবার আফসোসে পুড়লেও ১৭ ওভারে এসে মেজাজ হারান অধিনায়ক। ওই ওভারে মুকিদুলের বলে এক রান নিতে যেখানে কষ্ট হয় সেখানে শান্ত দৌড়ে নিলেন ২ রান। অথচ বোলার মুকিদুল একটু দৌড়ে এসে বলটা ধরলে তা হয় না। তাতে সতীর্থদের ওপর রাগটা তাঁর এ কারণেই।মুকিদুল ওই ওভারে ২১ রান দিয়ে ম্যাচটা আবাহনীর হাতেই যেন তুলে দিলেন। কিন্তু ১৮তম ওভারে মাহমুদউল্লাহ বোলিংয়ে এসে দুই বলে আফিফ আর সাইফউদ্দিনকে ফেরাতেই জেতার সম্ভাবনা তৈরি হয় গাজী গ্রুপেরও। মাহমুদউল্লাহর দারুণ বোলিংয়ের পর আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ১২ বলে ১৮ রান। ১৯তম ওভারের প্রথম বলটা মুকিদুল লাইনেই রেখেছিলেন। কিন্তু আম্পায়ার তানভীর আহমেদ দেখালেন ওয়াইডের সংকেত।লং অফে ফিল্ডিং করা মাহমুদউল্লাহ রাগে গজ গজ করতে করতে তানভীরের কাছে ওয়াইডের ব্যাখ্যা চান। আরেক আম্পায়ার মাসুদুর রহমান হস্তক্ষেপ করায় ঘটনা বেশি দূর এগোয়নি। অবশ্য একই ওভারে আবারও মেজাজ হারান মাহমুদউল্লাহ। এবার সতীর্থ মেহেদী হাসানের ওপর। শেষ বলটা ডিপের দিকে ঠেলে দেন আবাহনীর নয় নম্বর ব্যাটসম্যান শেখ মেহেদী। কিন্তু গাজীর মেহেদী হাসান সেটি মিস করেন। আর এতে আবাহনী পেয়ে যায় মূল্যবান চারটি রান। এমন মিসে ম্যাচ থেকেই ছিটকে পড়ে গাজী গ্রুপ। সতীর্থ মেহেদীর ওপর মাহমুদউল্লাহ মেজাজ হারান এ কারণেই।
12
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের পরিদর্শন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের প্রধান ফটকে এমন একটি ব্যানার টাঙানো হয়েছে। ব্যানারে বলা হয়েছে, করোনার সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে ২৮ জানুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে সমাধিসৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধের বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের কিউরেটর নুরুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে দুই সপ্তাহের জন্য সব প্রকার দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। আগামীতে করোনা পরিস্থিতির অবনতি না হলে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে।
6
মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবনে আলোকসজ্জার কাজ চলছিল কাল দুপুরে। নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত নতুন পরিচালনা পর্ষদ গঠিত হতে যাচ্ছে ক্লাবটিতে। নির্বাচনের মাধ্যমে ক্যাসিনো-কাণ্ডের কলঙ্ক মুছে মোহামেডান আলোকিত দিনের পথে পা বাড়াবে-ক্লাব ভবনের আলোকসজ্জা যেন সেই বার্তাই দিচ্ছে। দীর্ঘ আট বছর পর পরিচালনা পর্ষদের নির্বাচন হচ্ছে মোহামেডানে। একটি সূত্র জানিয়েছে, 'ওপর মহলের' আশীর্বাদে পরিচালক পদে ১৬ জনকে বেছে নেন সংস্কারে আগ্রহীরা। এর মধ্যে অখ্যাত মুখও আছে গোটা দু-তিন। কিন্তু পরিচালক পদে মনোনয়নপত্র জমা পড়েছে ২০টি। অতিরিক্ত চারজন মনোনয়নপত্র প্রত্যাহার না করায় স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠেয় আগামীকালের ভোটাভুটিতেই ঠিক হবে, কারা হবেন মোহামডানের পরিচালক। তবে ভোটাভুটি এড়ানোর চেষ্টা হয়েছিল। সেটি সফল হয়নি প্রার্থীদের অনমনীয়তায়। পরিচালক পদে অন্যতম প্রার্থী সাজেদ আদেল বলছেন, 'আমাকে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য একটি পক্ষ অনুরোধ করে। আমার চেয়ে বেশি যোগ্য মানুষ থাকলে প্রত্যাহার করতাম। কিন্তু আমি নিজেকে যোগ্য প্রার্থী মনে করে মনোনয়নপত্র প্রত্যাহার করিনি।' সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আবদুল মুবীন। তাঁর নেতৃত্বে মোহামেডান ঐতিহ্য ফিরে পাবে, এমন আশা ক্লাবটির সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপুর। মোহামেডানে কখনো ভোটাভুটি হতে না দেখা টিপু এবার ভোটাভুটির খবরে একটু চমকেই গেছেন। তবে ক্লাবে স্বচ্ছ নেতৃত্বের আশা তাঁর, 'ষাটের দশক থেকে মোহামেডানকে দেখছি। মইনুল ইসলাম সাহেব যত দিন ছিলেন, সভাপতি ছিলেন। ব্যালটের দরকার হতো না। এখন সরাসরি ভোট হচ্ছে। এমন নেতৃত্ব চাই, মাঠে দল খারাপ করলে যাদের গায়ে লাগবে। ক্লাবটাকে যেন তারা ভালোবাসে।' নতুন নেতৃত্বে যাঁরাই আসুক, তাঁদের ওপর আস্থা রাখতে চান মোহামেডানের সাবেক ফুটবল তারকা সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, 'মোহামেডানের যা খারাপ হওয়ার হয়ে গেছে। এর চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। নতুন নেতৃত্বের সাফল্য কামনা করি।' ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্যাসিনো-কাণ্ডের পর থেকে অন্তর্বর্তীকালীন কমিটির অধীন চলছে মোহামেডান। এই সময়ে ফুটবল মাঠে মোহামেডান ভালো অবস্থায় আছে। সে প্রসঙ্গ টেনে সাব্বির যোগ করেন, 'ভালো ব্যবস্থাপনার অধীন ১০ নম্বর দল মোহামেডান এখন লিগ টেবিলের পাঁচে। এটি টিমওয়ার্কের ফল। কোচ আমাদের ওপর খুবই খুশি। কারণ, আমরা কোথাও হস্তক্ষেপ করি না।' সাব্বিরের আশা, নতুন বোর্ড ক্যাসিনো-কাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার করবে। তাঁর পাশে বসে আরেক সাবেক ইমতিয়াজ সুলতান জনির কথা, 'আমার বিশ্বাস, নির্বাচনের মাধ্যমে মোহামডানের সুদিন ফিরবে।' লিমিডেট কোম্পানি হওয়ার পর মোহামেডানে প্রথম নির্বাচন হয় ২০১১ সালে। দুই বছর পর ২০১৩ সালে হয় দ্বিতীয় নির্বাচন। এরপর নির্বাচন চলে যায় হিমাগারে। আদালতে একটি পক্ষের করা মামলা নির্বাচনের পথে বাধা তৈরি করে। ২০১৯ সালে ক্লাবটির নির্বাচন পরিচালনার জন্য আদালত দায়িত্ব দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি অ্যাডভোকেট এম এ আমিন উদ্দিনকে (বর্তমানে অ্যাটর্নি জেনারেল)। অনেক চেষ্টা করে অবশেষে নির্বাচনের ব্যবস্থা করেছেন তিনি। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত মোহামেডান ২০০২ সালের পর আর ফুটবল লিগ জিততে পারেনি। ক্লাবের অব্যবস্থাপনার দায়ই তাতে বেশি। এত বছরেও ক্লাবটির নিজস্ব মাঠ নেই। দীর্ঘদিন ক্লাব পরিচালনার দায়িত্বে ছিলেন ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। ক্যাসিনো-কাণ্ডে তিনি গ্রেপ্তার হন। বর্তমানে জামিনে থাকলেও নির্বাচনে প্রার্থী হননি লোকমান। তাঁর অনুসারীদের অনেকেই নেই নির্বাচনে। আপাতদৃষ্টে মনে হচ্ছে, মোহামেডানে লোকমান-যুগাবসান হতে চলেছে। তবে ৩৩৭ ভোটারের বেশির ভাগই লোকমান ভূঁইয়ার সমর্থক। পরিচালনা পর্ষদে সশরীর না থাকলেও তাই হয়তো অদৃশ্যভাবে থেকে যাবেন লোকমান।
12
রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণিতে গাইবান্ধা থেকে ঢাকায় আসা সৈকত শিউলি পরিবহন নামের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন প্রাইভেট কারের চালক।আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।ওসি আজাদ বলেন, 'বুধবার বেলা ১১টার দিকে উত্তর বাড্ডার প্রগতি সরণি এলাকায় একটি আন্তজেলা পরিবহনের বাস প্রগতি সরণিতে একটি প্রাইভেট কারের পেছন থেকে ধাক্কা দেয়। এতে কেউ হতাহত না হলেও প্রাইভেট কারটির ব্যাপক ক্ষতি হয়। অল্পের জন্য বেঁচে যান প্রাইভেট কারের চালক। গাড়ি সামনে ও পেছনের দিকে ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়িতে যাত্রী ছিল কি না, জানা যায়নি।ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন উল্লেখ করে ওসি আরও বলেন, সুপারভাইজারের সঙ্গে আমাদের একজন কর্মকর্তা কথা বলছেন। ঘটনাস্থলে থেকে তিনি বিষয়টি তদন্ত করছেন। বাসটি জব্দ করা হয়েছে।
6
পরিবেশগত কারণেই মানুষের শরীর অনেক অদ্ভুত জিনিস বহন করে। কিন্তু তাই বলে তেলাপোকা নিশ্চয় নয়! তবে, নিউজিল্যান্ডের অকল্যান্ডের এক ব্যক্তিকে সম্প্রতি দুঃস্বপ্নের মতো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। জেন ওয়েডিং নামে ওই ব্যক্তি তিনদিন কানের মধ্যে জীবন্ত একটি তেলাপোকা নিয়ে দিব্যি ঘুরে বেড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে জেন নিজেই এ কথা জানান। সঙ্গে ওই তেলাপোকা একতি ছবিও শেয়ার করেছেন তিনি। কিউই গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, জেন প্রথমে ভেবেছিলেন হয়ত তার কানে পানি ঢুকে আছে। কারণ, কয়েকদিন আগেই সাঁতার কাটতে গিয়ে তার কানে পানি গিয়েছিল। কিন্তু জেন একসময় বুঝতে পারেন তার কানের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। তাই দেরি না করে ডাক্তারের কাছে যান জেন। গত ৮ জানুয়ারি চিকিৎসকের কাছে গেলে তাকে কিছু অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দেন চিকিৎসক। পাশাপাশি হেয়ার ড্রায়ার দিয়ে কান শুকানোর পরামর্শও দেওয়া। তারপরেও সমস্যা না যাওয়ায় কানের ক্লিনিকে যাওয়ার সিদ্ধান্ত নেন জেন। সেখানকার চিকিৎসক জানান, হয় তার কানে টিউমার হয়েছে, নয়তো পোকা ঢুকেছে। চিকিৎসকের কথা শুনে জেন যতটা না চমকে গিয়েছিলেন তার থেকেও বেশি চমকে যান যখন সত্যিই তার কানের ভেতর থেকে একটি তেলাপোকা টেনে বের করা হয়। জানা গেছে, এ ঘটনার পর সাময়িকভাবে শ্রবণশক্তি হারিয়ে ফেললেও এখন কিছুটা সুস্থ বোধ করছেন জেন।
3
হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) মর্মান্তিকভাবে শাহাদতবরণ করেন। অন্যায় ও চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন হজরত ইমাম হোসাইন (রা.)। কারবালা প্রান্তরে তাঁর এই ত্যাগের ইতিহাস গোটা বিশ্বের মুসলমান সম্প্রদায়কে একাত্ম করে।ইতিহাস বলছে, কারবালা ছিল মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের অবৈধ ক্ষমতা দখল ও তা ধরে রাখার জন্য চুক্তির শর্ত ভঙ্গ করার ফল। ষড়যন্ত্র ও বলপ্রয়োগের মাধ্যমেই মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ ক্ষমতা ধরে রাখে। মহানবী (সা.)-এর আরেক দৌহিত্র হজরত ইমাম হাসানও (রা.) রেহাই পাননি ইয়াজিদ বাহিনীর হাত থেকে। তাঁকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়। হজরত ইমাম হোসাইন (রা.) পরিবার-পরিজন, ৭২ জন সঙ্গীসহ ইয়াজিদ বাহিনীর হাতে অবরুদ্ধ হয়েছিলেন। নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী নারী ও শিশুদেরও পানি পান করতে দেয়নি। ইয়াজিদ বাহিনীর এই নিষ্ঠুরতায় শাহাদতবরণ করেন তাঁরা। তাঁদের এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।ইসলামে সুন্নি ও শিয়া দুই মতের মুসলমানের কাছেই আশুরার দিনটি গুরুত্বপূর্ণ। শুধু কারবালার ইতিহাসের জন্যই নয়, নানা কারণেই দিনটি মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। আশুরা বা ১০ মহররম দিনটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময় থেকেই পালন করা হয়ে থাকে। মুসলিমরা বিশ্বাস করেন, পৃথিবী সৃষ্টি হয়েছে এই দিনে এবং এই দিনেই পৃথিবী ধ্বংস হবে। অর্থাৎ, এই দিনটিই হবে কেয়ামতের দিন। মহররমের ১০ তারিখসংশ্লিষ্ট অনেক ঘটনা আছে, যা দিনটিকে মহিমান্বিত করেছে।প্রতিবছরই এই শোকাবহ দিনটি সারা বিশ্বের মুসলমানরা পালন করেন। ঐতিহ্যগতভাবে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে দিনটিকে স্মরণ করে থাকে। যুগ যুগ ধরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আশুরা পালন করা হয়ে থাকে। শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে সুন্নি সম্প্রদায়ের অনেকেই যোগ দেন। ঢাকায় বের হওয়ার আগে প্রস্তুতিকালে এই ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলও ২০১৫ সালের এই দিনে উগ্রপন্থী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিল। কয়েকজন হয়েছিলেন হত্যার শিকার। বগুড়ায়ও শিয়া মসজিদে নামাজরত একজন মুসল্লিকে হত্যা করা হয়েছিল। এর পর থেকে সরকারি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আশুরায় যে ত্যাগের চেতনা, সেটাই ধারণ করতে হয় হৃদয়ে। আর সেই ত্যাগই পৃথিবীকে হিংসা ও বিদ্বেষমুক্ত করতে পারে।সারা বিশ্বই এখন পার করছে সংকটকাল। করোনায় বিপর্যস্ত বিশ্ব। সরকার সংক্রমণের আশঙ্কায় এ বছরও তাজিয়া মিছিল বের করার অনুমতি দেয়নি। এটা একটি সঠিক সিদ্ধান্ত বলেই আমাদের মনে হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হোসেনি দালানের ইমামবাড়া চত্বরে যদি কর্মসূচি সীমাবদ্ধ রাখা যায়, তাহলে সংক্রমণের আশঙ্কা থাকবে না।অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামই আশুরার মূল চেতনা। সে সংগ্রাম যেকোনো প্রতিকূল মুহূর্তেও চালিয়ে যেতে হয়। এটাই আশুরার শিক্ষা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায়ও তো আমরা পাই, 'ত্যাগ চাই, মর্সিয়া, ক্রন্দন চাহি না।' ত্যাগই ন্যায়ের সংগ্রামকে সার্থক করে তুলতে পারে।
8
জলদস্যুবাহিনীর সমন্বয়কারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। জলদস্যু বাহিনীর উপবাহিনীর প্রধান ইলিয়াস আলী মৃধাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া-পঙ্গীয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার হয় আরও ৫ জলদস্যুকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।গত শুক্রবার বরিশালে র্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার জলদস্যুরা হচ্ছেন বরগুনার তালতলী উপজেলার খলিল জমাদ্দার, পটুয়াখালী কলাপাড়া উপজেলার মাহতাব পেয়াদা, একই উপজেলার জামাল আকন্দ, মো. মাছুম ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার মিনাজ খাঁ।এদের মধ্যে খলিল জমাদ্দার জলদস্যুদের মূল সমন্বয়কারী বলে দাবি করেছে র্যাব।র্যাব-৮ গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মুঈন সংবাদ সম্মেলনে বলেন, গত নভেম্বরে বঙ্গোপসাগরে জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পায়।
6
মানুষের জীবনের প্রতিটি সমস্যার পেছনেই আছে সম্ভাবনা। আর তা কাজে লাগিয়েছেন বগুড়ার শেরপুরের সুরাইয়া ফারহানা রেশমা। স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত স্থাপন করে গত বছর শেরপুর উপজেলা ও বগুড়া জেলার জয়িতা পদক অর্জন করেছেন। তাঁর এ সাফল্য এখন এলাকার তরুণ-তরুণীদের প্রেরণার উৎস।উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোঙ্গা গ্রামের পরিবার পরিকল্পনা সহকারী হুসনেয়ারা বেগমের মেয়ে রেশমা। কৃষিকাজে স্বাবলম্বী হয়েছেন। চাষ করছেন সুপারি, পেঁপে ও সবজি। এ ছাড়া শুধু কেঁচো কম্পোস্ট থেকেই প্রতি মাসে আয় করছেন হাজার হাজার টাকা।অভাবের সংসারে বেড়ে ওঠা তাঁর। রেশমার যখন দুই মাস বয়স, তখন তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করেন। তাঁর মা-বাবার বিচ্ছেদের পর রেশমাকে নিয়ে মা বাবার বাড়ি চলে আসেন। সেই থেকে মায়ের কাছেই বেড়ে ওঠা তাঁর। সংসার চালাতে রেশমার মা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৫০০ টাকা বেতনে মাঠকর্মী হিসেবে যোগ দেন। অভাবের সংসারে অষ্টম শ্রেণি পর্যন্ত অনেক কষ্টে লেখাপড়া করার পর ১৫ বছর বয়সে তাঁর বিয়ে হয়।এরপরও মেলে না স্বস্তি। রেশমা জানতেন না তাঁর স্বামী একজন মাদকাসক্ত ও জুয়াড়ি। স্বামীর অমানুষিক নির্যাতন সইতে না পেরে তালাক দিয়ে রেশমা চলে আসেন মায়ের কাছে। এরপর শুরু হয় তাঁর ঘুরে দাঁড়ানোর সংগ্রাম।মায়ের কাছে এসে রেশমা শুরুতেই নিজেকে পোশাক ডিজাইনার হিসেবে গড়ে তোলার জন্য দর্জির প্রশিক্ষণ নেন। এরপর দুটি গরু দিয়ে শুরু করেন ছোট্ট খামার। এর পরও নতুন কিছু করার জন্য সবসময় চিন্তায় থাকতেন। হঠাৎ মাথায় আসে জৈব সারের মাধ্যমে কীটনাশকমুক্ত কৃষির কথা।স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ত্রাণ হিসেবে শৌচাগার তৈরির চারটি চাক পেয়েছিলেন। সেটা দিয়েই শুরু করেন কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদনের কাজ। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই বই পড়ে প্রাথমিকভাবে সফল হন। এরপর আর তাঁকে পেছনে তাকাতে হয়নি। এখন তাঁর ১৩৫টি চাক ও ৩০টি ক্যারেটে কেঁচো আছে। পাশাপাশি তিনি মাছ ও হাঁস-মুরগির প্রাকৃতিক খাবার ব্ল্যাক সোলজার ফ্লাইও উৎপাদন করছেন। এসব তিনি ব্যবহার করছেন তাঁর নিজস্ব মাছের ও দেশি মুরগির খামারে এবং সবজি চাষে। এখন তিনি মাসে প্রায় অর্ধ লাখ টাকা উপার্জন করেন।উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা বলেন, 'জীবনে অর্থ উপার্জন করাটাই শেষ কথা নয়। আমার লক্ষ্য রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত জৈবপ্রযুক্তির মাধ্যমে নিরাপদ কৃষিব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষেই কাজ করে যাচ্ছি।'শেরপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল জানান, সুরাইয়া ফারহানা রেশমা একজন সংগ্রামী নারী। তিনি শূন্য থেকে সফলতার শিখরে পৌঁছেছেন। ২০২১ সালে তিনি শেরপুর উপজেলা ও বগুড়া জেলার 'জয়িতা' পদক অর্জন করেছেন। এ ছাড়া রাজশাহী বিভাগীয় পর্যায়ে তাঁর নাম প্রস্তাব করা হয়েছে। তাঁর এই অর্জন দেশের কৃষক ও কৃষাণীদের জন্য অনুকরণীয়।
6
পাঁচ দফায় ৬ মাস করে মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের নির্মাণকাজ। ৭৫ কোটি টাকা ব্যয়ে ২২ মাসের মধ্যে ভবনটির কাজ শেষ করার কথা ছিল। তবে ৬২ মাস পেরিয়ে গেলেও কাজ শেষ হয়েছে মাত্র ৭৫ শতাংশ। পঞ্চম দফায় মেয়াদ বাড়ানোর পর গত ৩১ ডিসেম্বরের মধ্যে এই নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল আজকের পত্রিকাকে বলেন, 'নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদার ভবন বুঝিয়ে দিতে পারেননি। এখন পর্যন্ত ৭৫ থেকে ৭৭ শতাংশ কাজ শেষ হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে কাজ পরিদর্শন করেছি। তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।'বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা ও মানববিদ্যা অনুষদের দ্বিতীয় ভবন (ষষ্ঠ একাডেমিক ভবন) নির্মাণে ২০১৬ সালের ২৮ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। জি কে বি এল লিড ফার্ম হিসেবে ও দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেড পার্টনার ইনচার্জ হিসেবে দরপত্রে অংশ নেয়। ওই কাজের জন্য যৌথভাবে তারা প্রথম নিম্ন দরদাতা হয়। তাদের ৭৫ কোটি টাকার এই কাজের কার্যাদেশ দেওয়া হয় ২০১৬ সালের ২৪ অক্টোবর। ২০১৮ সালের নভেম্বরে নির্মাণকাজ শেষের সময় নির্ধারিত ছিল।দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স-জিকেবিএল (জয়েন্ট ভেনচার) নামে কাজ শুরু হলেও দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্সই শুরু থেকে কাজটি করছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ২০১৯ সালের ৩০ এপ্রিল, একই বছরের ৩০ জানুয়ারি এবং ২০২০ সালের ৩০ এপ্রিল ও একই বছর ৩১ ডিসেম্বর চার দফায় মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০২১ সালের ২৪ জুলাই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। গত বছর ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে বলা হয়। কিন্তু সর্বশেষ বর্ধিত সময়ে কাজ হয়েছে মাত্র ১০ শতাংশ। অথচ প্রতিবারই পরবর্তী মেয়াদের মধ্যে কাজ শেষ করার লিখিত অঙ্গীকারনামা দেয় দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স।নির্মাণকাজটি বর্তমানে তদারক করছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর ওরফে জামশেদ। তিনি বলেন, 'কাজ শেষ পর্যায়ে আছে। কিছু ফিনিশিং বাকি আছে। সেগুলো শেষ হলে ভবন বুঝিয়ে দেব।' তবে কত শতাংশ কাজ শেষ হয়েছে জানতে চাইলে তিনি তা বলতে পারেননি।তবে সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবের বিভিন্ন কক্ষে এখনো থাই গ্লাস, দরজা, টয়লেটের সরঞ্জাম লাগানো হয়নি। জানালার গ্রিল লাগানো, ইলেকট্রিক ও টাইলসের কাজ চলছে। চারদিকে ময়লা ও পরিত্যক্ত নির্মাণ সামগ্রীর স্তূপ দেখা যায়। নির্মাণকাজে সংশ্লিষ্ট কয়েকজন শ্রমিকেরা বলছেন, অবশিষ্ট কাজ শেষ হতে অন্তত তিন মাস সময় লাগবে।শ্রেণিকক্ষ সংকট: এ দিকে ভবনটির নির্মাণকাজ যথাসময়ে শেষ না হওয়ায় শ্রেণিকক্ষ সংকটের কারণে নানা ভোগান্তি পোহাচ্ছেন অনুষদের ৬ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগগুলো হচ্ছে পালি, সংস্কৃত, ফারসি, বাংলাদেশ স্টাডিজ, সংগীত এবং আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট। এর মধ্যে বাংলাদেশ স্টাডিজ বিভাগের কোনো শ্রেণিকক্ষই নেই। সংগীত ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের জন্য রয়েছে একটি করে, পালি ও সংস্কৃত বিভাগের জন্য রয়েছে মাত্র ৩টি করে কক্ষ। কিছুদিনের মধ্যে নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু হলে ভোগান্তি মাত্রা বেড়ে যাবে-এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, 'কয়েক দিনের মধ্যে যদি তারা (ঠিকাদারি প্রতিষ্ঠান) ভবন বুঝিয়ে দিতে না পারে তাহলে আমরা তাদের ঠিকাদারি বাতিল করব। জামানতও জব্দ করা হবে। এ ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই।'
6
করোনা রোগের ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসা সহায়তার ২য় কিস্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেকের হাতে তুলে দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এর আগে গত ২৫ মার্চ পররাষ্ট্রমন্ত্রীর হাতে প্রথম সহায়তা কিস্তির ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৫ হাজার হেডকভার তুলে দেয়া হয়। রবিবার (২৬ এপ্রিল) ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি ১ লাখ হাইড্রোক্সাইক্লোরোকুইন (এইচসিকিউ) ওষুধের ট্যাবলেট ও ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস বাংলাদেশকে বুঝিয়ে দেন। হাইকমিশনার রিভা গাঙ্গুলি জানান, করোনা ভাইরাস বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, প্রতিবেশী প্রথমে ভারতের এমন নীতির অংশ হিসেবে ও কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে গত ১৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ও অন্যান্য সার্ক নেতৃবৃন্দ একটি ভিডিও সম্মেলন করেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুসারে প্রাথমিকভাবে ভারতের এক কোটি মার্কিন ডলার সহায়তা নিয়ে কোভিড-১৯ জরুরি তহবিল গঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকারসহ সার্কের বিভিন্ন দেশ কোভিড-১৯ জরুরি তহবিলে অবদান রেখেছে। এরই ধারাবাহিকতায় কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সহায়তার ২য় কিস্তি দিল ভারত। বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে এ চ্যালেঞ্জের সময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। দুই দেশই একসঙ্গে পাশে থেকে এ করোনা চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে জানানো হয়।
3
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'সংসদের বাইরে যারা নির্বাচন কমিশন আইন তৈরি নিয়ে এতদিন কথা বলেছেন; আমি সংসদ সদস্যদের কথা বলছি না;এ ইস্যুতে একটা আন্দোলন তারা তৈরি করতে চেয়েছিলেন। যখন আইন তৈরি হয়ে গেলো, এখন আর আন্দোলনের মসলা নেই, তাই বলছে তড়িঘড়ি কেন করছেন?' আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রস্তাবিত নির্বাচন কমিশন আইনের সঙ্গে সরকার প্রস্তাবিত নির্বাচন কমিশন আইনের মিল ও অমিল নিয়ে কথা বলেন।
9
বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সময় রবিবার ওবামা নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেন এক টুইট বার্তায়। করোনা আক্রান্ত হয়ে ওবামা বলেন, "আমার গলা খুসখুস করছে গত দুই দিন ধরে। তবে আমার শরীর ঠিক আছে।" বারাক ওবামার করোনা পজিটিভ হওয়ার পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামারও করোনা পরীক্ষা করানো হয়। যদিও মিশেল ওবামার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এদিকে, করোনা আক্রান্ত হয়েও মার্কিন নাগরিকদের টিকা নেওয়া জন্য উদ্বুদ্ধ করেন বারাক ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছি আমরা দু'জনই। আপনারা যদি ইতোমধ্যে করোনা টিকা না নিয়ে থাকেন তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই টিকা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের এই টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি দেশে করোনা সংক্রমণ কমে গেলেও আপানারা টিকা নিন। সূত্র: সিএনএন বিডি প্রতিদিন/কালাম
4
দুর্যোগ আসে-যায়, কিন্তু ঘুরে দাঁড়ানোর লড়াই যেন থামতেই চায় না। প্রকৃতির রোষে বার বার 'উদ্বাস্তু' হওয়াই যেন নিয়তি খুলনার দাকোপের জালিয়াখালী গ্রামের আব্দুল খালেকের। কখনও আইলা, কখনও আম্পান, কখনও বা ইয়াস- ঘূর্ণিঝড়ের দাপটে বার বার ঘরহারা হয়েছেন। খালেকের আক্ষেপ, প্রকৃতিই সর্বস্বান্ত করে দিচ্ছে তাদের। সেই সঙ্গে শেষ হয়ে গেল তিন ছেলে-মেয়ের শৈশব। অভাবের তাড়নায় খালেকের ১০-১৫ বছর বয়সী তিন সন্তানের মধ্যে দুই ছেলে এখন খুলনায় হোটেলে চাকরি করেন। চলতি বছরে উত্তরের জনপদ কুড়িগ্রামের চার উপজেলার দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাজহারহাটের গতিয়াশাম গ্রামের রেশমা আক্তার বলেন, 'স্কুল ভাঙ্গি গেইল। এলা ছোয়াপোয়ার কী হবে? হামার তাও এটি-ওটি এদন করি চলবে, কিন্তু আর ছোয়ার পড়ালেখার কী হবে?' পনেরো বছর বয়সেই জরায়ুর সমস্যা দেখা দেয় সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের খৈলপতুয়া গ্রামের বাসিন্দা হোসনে আরার; সঙ্গে চর্মরোগ তো ছিলই। এই অসহনীয় যন্ত্রণা নিয়ে কাটে তার তেত্রিশটি বছর। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেন কয়েকবার। তবুও মেলেনি কোনো প্রতিকার। সম্প্রতি কয়েক দফা পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, লবণাক্ত পানির কারণেই তার এসব সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, যন্ত্রণা থেকে মুক্তি পেতে জরায়ু কেটে ফেলে দিতে হবে তাকে। হোসনে আরা সমকালকে বলেন, 'ছোট বয়স থাইক্কাই গাইনি সমস্যায় ভুগছি। ডাক্তারদের কাছে গেছিলাম। তারা বললেন, লবণাক্ত পানি যেন ব্যবহার না করি, কুনু সময় যেন না খাই। কিন্তু এই পানি ছাড়া আমাদের গ্রামে তো অন্য কোনো উপায় নাই। এখন ডাক্তার বলছেন, জরায়ু কাইটা ফালাই দিতে হবে।' শুধু হোসনে আরা নন, লবণাক্ত পানির কারণে সাতক্ষীরার গাবুরা ইউনিয়নসহ দেশের উপকূলীয় এলাকার শিশুরা চর্মরোগ, লিউকোরিয়া, রক্তশূন্যতা, আমাশয়, পুষ্টিহীনতাসহ অন্যান্য পানিবাহিত রোগেও ভুগছে। অনেক শিশু ছোট থেকেই লম্বা হয় না। মাথা ও পেট মোটা হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি-অসময়ে বৃষ্টি, অতি গরম-দীর্ঘসময় ধরে উচ্চ তাপমাত্রা, তীব্র ঠান্ডা এবং বজ্রপাতের মতো দুর্যোগ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। পূর্বের তুলনায় এখন শিশুরা বেশি অসুস্থ থাকছে। আবার পরিবারের সঙ্গে উদ্বাস্তু হয়ে বহু শিশু অন্যত্র পাড়ি দিচ্ছে। সেখানেও তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। সব মিলিয়ে শিশুদের বড় একটি সংখ্যা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে। ফলে সরকারে জলবায়ু পরিবর্তনের শিকার শিশুদের জন্য আলাদা পরিকল্পনা ও বরাদ্দ রাখতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে জলবায়ু ফান্ডের ফান্ডের অর্থ আত্মসাতের ঘটনা এখনও বন্ধ হয়নি। বেশ কয়েকটি প্রকল্পে অনিয়ম দুর্নীতি আগের চেয়ে বেড়েছে। এতে বঞ্চিত হচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ইউনিসেফের একটি গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিধ্বংসী বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য পরিবেশগত বিপর্যয়গুলো বাংলাদেশে ১ কোটি ৯০ লাখের বেশি শিশুর জীবন ও ভবিষ্যতকে হুমকির মুখে ফেলছে। পরিবার, সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে ইউনিসেফ বলছে, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও খরার মতো বিরূপ আবহাওয়াজনিত ঘটনার সম্মিলন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া ও নোনাপানির অনুপ্রবেশের মতো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত দীর্ঘমেয়াদি ঘটনাসমূহ পরিবারগুলোকে আরও বেশি দারিদ্র্য ও স্থানচ্যুতির দিকে ঠেলে দিচ্ছে। এতে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ, যা দরিদ্র বাংলাদেশিদের তাদের ঘরবাড়ি ও কমিউনিটি ফেলে অন্যত্র নতুন করে জীবন শুরু করার চেষ্টার দিকে ঠেলে দিচ্ছে। অনেকে ঢাকা ও অন্য বড় শহরগুলোতে যাচ্ছে, যেখানে শিশুদের বিপজ্জনক শ্রম বা শিশুবিয়ের ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। গবেষণার কথা উল্লেখ করে এতে বলা হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশে ৬০ লাখ জলবায়ুজনিত অভিবাসী রয়েছে, যে সংখ্যাটি ২০৫০ সালের মধ্যে বেড়ে দ্বিগুণেরও বেশি হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে যখন গ্রামাঞ্চলের পরিবারগুলো তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়, তখন শিশুরা তাদের শৈশব হারায়। শহরে তারা বিপদ ও বঞ্চনার সম্মুখীন হওয়ার পাশাপাশি শোষণ ও নিগ্রহের শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও বাইরে কাজে যেতে চাপের মুখে পড়ে। মেঘনা নদী ভেঙে ঘরবাড়ি ভেসে গেছে রুমানার। এরপর স্বামী আলী আকবর, মেয়ে সানজিদা (৩) এবং ছেলে শাহানকে নিয়ে (৯) ঢাকার চলন্তিকা বস্তিতে আসেন তিনি। রুমা বলেন, যদিও এখানে জীবনধারণের ব্যয় নির্বাহ করতে আমাদের সংগ্রাম করতে হচ্ছে তবুও আমরা একটু শুকনা মাটিতে পা রাখতে পারছি। পানির উপর বাঁশের খুটি ও কাঠ দিয়ে বানানো একটি ছোট রান্নাঘর অন্য ১০টি পরিবারের সাথে ভাগাভাগি করে ব্যবহার করতে হয় রুমাকে। তিনি বলেন, আমরা প্রায় প্রতিদিনই মসুর ডাল দিয়ে ভাত খাই, খুব কম সময় মাছ-মাংস খেতে পারি, ছেলে শাহান অপুষ্টিতে ভুগছে। এই বস্তিতে নিরাপদ পানি এবং স্বাস্থ্যকর টয়লেটের কোনো ব্যবস্থা নেই। এখানে ঠিকমত বিদ্যুৎও থাকে না। ইঁদুর আর পোকামাকড়ের যন্ত্রণায় জীবন দুর্বিসহ হয়ে উঠছে জানিয়ে এনিয়ে খেদ প্রকাশ করেন রুমা। বন্যা এবং নদী ভাঙনের কারণে অনেক পরিবারকে শহরের বস্তিতে গিয়ে গাদাগাদি, ঠাসাঠাসি করে বসবাস করতে হচ্ছে সেখানে তারা স্বাস্থ্যকর খাবার, শিক্ষা, পর্যাপ্ত স্বাস্থসেবা, স্যানিটেশন এবং নিরাপদ খাবার পানির সংকটে থাকেন এসব বস্তিতে বসবাকারী শিশুরা অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। সেখানে শিশুশ্রম, বাল্যবিয়ে, সহিংসতা ছাড়াও শিশুদের উপর বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে কম বয়সীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে; অন্ধকার এই যাত্রায় নিরাপদ থাকছে না গর্ভের শিশুও। বৈশ্বিক উষ্ণায়নের ধাক্কা সামলাতে সরকার প্রশমন আর অভিযোজনের নানামুখী পরিকল্পনা নিয়েছে। তার সঙ্গে শিশুদের জন্যও বিশেষ পরিকল্পনা নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এনভায়রমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো'র সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন যেভাবে সামাজিক সমস্যাগুলোকে প্রকট করছে তাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা। বাস্তুচ্যুত হলে জীবিকার জন্য বাধ্য হয়ে একটা শিশুকে কাজে ঢুকতে হচ্ছে। পরিবারের সবাই মিলে আয় করেই চলার চেষ্টা করে। একটা মেয়েকে তখন পরিবারে বোঝা মনে করা হয়, তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্র ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের উপদেষ্টা মুশতাক হোসেন মনে করেন, ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ নিয়ে পরিবেশ বিপর্যয় থেকে শিশুদের সুরক্ষিত রাখা যাবে না। সামাজিক ও জাতীয় পর্যায়ে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। একা এটা করা সম্ভব না। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে। জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ক্লাইমেট রেসিলিয়েন্ট পার্টিসিপেটরি অ্যাফরেস্টেশন অ্যান্ড রিফরেস্টেশন প্রজেক্ট (সিআরপিএআরপি) নিয়েছে সরকার। এতে দেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু প্রজাতি গাছ দিয়ে বনায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে বাদ দিয়ে বনায়ন প্রকল্পে উপকারভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রভাবশালীদের নাম। ভোলার চর কুকরিমুকরি, পটুয়াখালীর গঙ্গামতি, চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট ও বালুখালি, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বরদুয়ারা ও ডলু এবং কপবাজার উত্তর বন বিভাগের অধীন মানিকপুর, নাপিতখালি ও কচ্চপিয়াসহ বন অধিদফতরের আরও কিছু বীট ও রেঞ্জ অফিস সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে গেছে, উপকারভোগীদের একটি বড় অংশ আর্থিকভাবে সচ্ছল। এদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ কয়েক একর জমির মালিকও রয়েছেন। খুলনাঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন নদী তীর সংরক্ষণ প্রকল্পে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গৃহিত তিনটি প্রকল্পের দু'টি কাজ শেষ হতেই ভাঙতে শুরু করেছে সংশ্লিষ্ট এলাকার নদীর তীর। ২৩ কোটি টাকার এ প্রকল্পে চরম অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে একাধিক সূত্রের অভিযোগ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। পাউবো সূত্র জানান, জলবায়ু পরিবর্তন ফান্ডের আওতায় খুলনা জেলার রূপসা উপজেলায় দু'টি ও দাকোপ উপজেলায় একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এরমধ্যে রূপসা উপজেলার রামনগর ও রহিমনগর এলাকার আঠারবেকী নদীর তীর সংলগ্ন এলাকা সংরক্ষণে এক কিলোমিটারব্যাপী সংস্কার কাজ ও ব্লক স্থাপন কাজ হাতে নেয় পাউবো। এ কাজের জন্য বরাদ্দ রাখা হয় ১৮ কোটি টাকা। ২০১৫ সালে হাতে নেয়া এ প্রকল্প শেষ হয় ২০১৬ সালের জুন মাসে। কাজ শেষের ৬ মাস যেতে না যেতেই ব্লকগুলোতে ফাটল দেখা দেয়। স্থানীয় এলাকাবাসী কিছু স্থানে বালুর বস্তা দিয়ে ফাটলরোধ করার চেষ্টা করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) 'বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ৭ প্রকল্পে বরাদ্দের ৬৮ কোটি ১৭ লাখ টাকার মধ্যে ৩৭ কোটি ৭ লাখ টাকাই আত্মসাৎ করা হয়েছে। আত্মসাৎকৃত টাকার পরিমাণ মোট অর্থের ৫৪ দশমিক ৪ শতাংশ। টিআইবি বলছে, দুর্নীতিতে বিভিন্নভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যোগসাজশ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রকল্পগুলো রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে অনুমোদন দেয়া হয়েছে। টিআইবির মতে, ৭টি প্রকল্পের প্রতিটির ক্ষেত্রেই দুর্নীতি ও অনিয়মের চিত্র প্রকটভাবে উঠে এসেছে। জনগণের চাহিদা, সুবিধা ও প্রকল্পের যথার্থতা বাস্তবায়নের উপযোগী স্থান বিবেচনায় না নিয়েই এগুলো বাস্তবায়িত হয়েছে বলে মত প্রকাশ করেছে টিআইবি। টিআইবির প্রতিবেদনটি বিশ্লেষণ করলে দেখা যায়, জলবায়ু সংক্রান্ত প্রকল্পগুলোয় একদিকে আর্থিক অপচয় হচ্ছে, অন্যদিকে প্রশমন কার্যক্রমের বাস্তব কোনো সুফল পাওয়া যাচ্ছে না। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতি ও আইন লপিঘত হওয়া সত্ত্বেও জড়িত প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপও দেখা যাচ্ছে না। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, জলবায়ু তহবিলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থাগুলো নিয়মিত পরিবীক্ষণ করে থাকে। এছাড়া ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফ্রান্ডের অর্থায়ন কিস্তিতে দেওয়া হয়। এমনকি টেকনিক্যাল কমিটির সুপারিশের আলোকে প্রকল্প চূড়ান্ত করা হয়। তাই জলবায়ু ঝুঁকি নিরসনে বাস্তবায়নাধীন প্রকল্পে দুর্নীতি হচ্ছে এটি ঢালাওভাবে বলা যাবে না। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি, সুশাসনের অভাব ও দক্ষতার ঘাটতি রয়েছে। যেসব প্রকল্প বাস্তবানাধীন, সেগুলো সক্ষমতা, প্রকল্পের প্রযোজ্যতা, জন অংশগ্রহণের ব্যবস্থা, স্থানীয়ভাবে প্রকল্পের চাহিদা বা গুরুত্ব বিবেচনা না করে রাজনৈতিক বিবেচনায় প্রণীত হচ্ছে এবং বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে একদিকে আর্থিক অপচয়, অন্যদিকে প্রশমনের বাস্তবিক কোনো সুফল আমরা পাচ্ছি না। বরং একশ্রেণির প্রভাবশালী মহল অনিয়ম-দুর্নীতির মাধ্যমে লাভবান হচ্ছে।
6
দেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। এমনকি দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু'এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে নদী-অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিকে রবিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না। এ সময় ঢাকার আশপাশের কিছু এলাকায়ও হালকা বৃষ্টি হয়েছে। এছাড়া, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। রবিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৯, ময়মনসিংহে ১৬.৮, চট্টগ্রামে ১৮.৯, সিলেটে ১৬.৬, রাজশাহীতে ১৫.৮, রংপুরে ১৬.৩, খুলনায় ১৯ এবং বরিশালে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
6
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ জুন) বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠি এমপি বাহাউদ্দিনের কাছে পৌঁছে দেয়া হয়েছে। বুধবার (৮ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। এর আগে গত ৭ জুন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন সাবেক মেয়র ও টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু। অভিযোগে উল্লেখ করা হয়, 'স্থানীয় এমপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মহানগর আওয়ামী লীগ অফিসসহ বিভিন্ন জায়গায় মহানগরসহ আদর্শ সদর উপজেলার নেতাকর্মীদের একত্রিত করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অভিভাবকদের সাথে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি নির্বাচনী এলাকায় বহিরাগত নেতাকর্মীদের ডেকে বিশেষ করে সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে সভা ও আলাপ আলোচনা করে বিভিন্ন ভোট কেন্দ্র নিয়ে নির্দেশনা দিচ্ছেন।' এদিকে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির বিষয়ে জানার জন্য এমপি বাহাউদ্দিনের মোবাইল ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। অভিযোগকারী মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু বলেন, আমার অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে- এতে আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ
6
মিয়ানমারের পার্লামেন্ট হাউস অব রিপ্রিজেন্টেটিভের নতুন স্পিকার হিসেবে উ টি খুন মিয়ন্ত নির্বাচিত হয়েছেন। সদ্য সাবেক স্পিকার উ উইন মিন্তের পদত্যাগের একদিনের মাথায় বৃহস্পতিবার তাকে নির্বাচিত করা হলো। নেপিদোতে দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত এক অধিবেশনে উ টি খুন মিয়ন্তকে নির্বাচন করা হয়। উ টি খুন হাউস অব রিপ্রিজেন্টেটিভের সাবেক ডেপুটি স্পিকার ছিলেন। বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৮/এনায়েত করিম
3
মোজাহার হোসেনের বয়স ৭০ বছরের মতো। পাঁচ সন্তান থাকলেও কারো কাছেই ঠাঁই হয়নি তার।সন্তানরা কেড়ে নিয়েছেন বয়স্ক ভাতার কার্ডও।সারাদিন মানুষের কাছে হাত পেতে যে অর্থ জোটে তা দিয়ে হোটেলে খেয়ে রাতে মসজিদে ঘুমান তিনি। এই বৃদ্ধের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে। তার তিন ছেলে ও দুই মেয়ে। সেই সন্তানদের বিচার চেয়ে রোববার শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি দরখাস্ত দিয়েছেন মোজাহার হেসেন। সোমবার অসহায় এই বৃদ্ধের করুণ কাহিনী সাংবাদিকদের শোনান ইউএনও উসমান গনি। তিনি জানান, মোজাহার হেসেনের জমিজমা সবই ছিল। বাবার কাছ থেকে সন্তানরা যার যার অংশের জমি লিখে নিয়েছেন। এরপর আর বাড়িতে ঠাঁই হয়নি তার। ইউএনও বলেন, তার স্ত্রী ছোট সন্তানের সঙ্গে ঢাকায় বসবাস করেন। কিছুদিন আগে মেজো ছেলে মোজাহার হোসেনের বয়স্ক ভাতার কার্ড কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আশ্রয় পাবার আশায় এরপর গিয়েছিলেন এক মেয়ের বাড়িতে। কিন্তু মেয়েটি তাকে থাকতে দেন গোয়াল ঘরে। এরপর সেখান থেকেও চলে আসেন মোজাহার হোসেন। ইউএনও উসমান গনি জানান, এখন এই বৃদ্ধ বাজারের মানুষের কাছে হাত পেতে যা পান, তা দিয়ে হোটেলে খান আর মসজিদে ঘুমান। পরে রোববার তার সন্তানদের বিচার চেয়ে আবেদন করেন।
6
ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা সম্ভব হয়না। কিন্তু কৃত্রিম চোখ লাগানো থাকলে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখা যাবে। গলদা চিংড়ি (লবস্টার) ও আফ্রিকান এক জাতের মাছের চোখের সেরা বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে কৃত্রিম এই চোখ তৈরি করেছেন বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা। গবেষকদের দাবি, এই কৃত্রিম চোখ চিকিৎসা, দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার, মহাকাশে গ্রহ অনুসন্ধানী টেলিস্কোপে ব্যবহার করা যাবে। গবেষকরা বলছেন, অন্ধকারে বোমা নিষ্ক্রিয়কারী রোবট, অস্ত্রোপচার ও টেলিস্কোপে এই কৃত্রিম চোখ কাজে লাগানো যাবে। অন্ধকারে এর সাহায্যে দিনের মতো পরিষ্কার দেখা যাবে। বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ হিমেল-০২
11
সাতক্ষীরায় ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎস্না আরার ছেলে আবরার জাহিন। মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা মোড়ে ছিনতাই করে পালানোর সময় তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুজ্জামান জানান, ধুলিহর ইউনিয়নের বয়ারবাতান এলাকার নিরঞ্জন মিস্ত্রির ছেলে সাগর মিস্ত্রি রামচন্দ্রপুর ও দহাকুলার মধ্যবর্তী স্থানে মোবাইল ফোনে ছবি দেখছিলেন। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে তার হাত থেকে ছো মেরে ফোনটি নিয়ে পালানোর চেষ্টা করে জাহিন। তখন সাগরের চিৎকারে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি থামিয়ে তাকে আটক করে। সাতক্ষীরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, বুধবার সকালে জাহিনের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
6
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় বহুল আলোচিত ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন হওয়া সত্ত্বেও আবরার হত্যা মামলার ১৯ জনের তালিকায় তার নাম না থাকা নিয়ে চলছিল ব্যাপক সমালোচনা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার আগে তিনি হলে আছেন কিনা সে বিষয়ে প্রথম খোঁজ নিয়েছিলেন অমিত সাহা। সম্প্রতি ফেসবুকে এমনই এক স্ক্রিনশট ভাইরাল হওয়ার বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শাহজাহান পুরের বাসাবো থেকে অমিত সাহাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েট ক্যাম্পাসে আলোচনার শীর্ষে এই অমিত সাহা। সব ছাত্রছাত্রীর মুখে তার নাম। যদিও আবরার হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি। আবরারের মৃত্যুর পর দায়ের করা মামলায় ১৯ আসামির তালিকায় সেই ২০১১ নম্বর কক্ষের বাসিন্দা অমিতের নাম না থাকা নিয়ে চলছিল দেশজুড়ে বিতর্ক। সবশেষে অমিতের 'আবরার ফাহাদ হলে আছে কিনা' এমন মেসেঞ্জার চ্যাট ভাইরাল হওয়ার পর বিতর্কে নতুন মাত্রা যোগ হয়। এদিকে, 'আবরার হত্যায় অমিত জড়িত নয়' বলে তার বন্ধুরা প্রথমে স্ট্যাটাস দিলেও পরে নতুন মেসেঞ্জার স্ক্রিনশটটি ভাইরাল হলে তারাও সমর্থন প্রত্যাহার করে নেন। এক ফেসবুক স্ট্যাটাসে তারা বলেন, অমিত সাহা প্রসঙ্গে... আমি সুপান্থ জয়, , , , , , , আমরা অমিত সাহার ডিপার্টমেন্ট/সেকশনমেট। একই সঙ্গে ক্লাস করে এসেছি। ইভেন আমরা কেউ তার হলেরও না। ক্লাসের অন্য দশটা মানুষের মতো তার সঙ্গেও আমাদের বন্ধুত্ব ছিল। আবরারের হত্যকাণ্ডের পর অমিত ঘটনার সময় নিজের অনুপস্থিতি এবং ঘটনায় ফেঁসে যাওয়ার কথা আমাদের জানায়। তখন সে ()-এর বাসায় অবস্থানরত ছিল এইটা নিশ্চিত হওয়ার পর আমরা -এর পক্ষে গ্রুপে কিছু স্টেটমেন্ট দেই। যা পুলিশের প্রাথমিক তদন্তেও সত্য বলে প্রমাণিত হয়েছে (যে সে ঘটনাস্থলে অনুপস্থিত ছিল)। ঘটনাটার সঙ্গে তার প্রত্যক্ষ/পরোক্ষ সমপৃক্ততা আমাদের পক্ষে বের করা সম্ভব ছিল না। কিন্তু কিছুক্ষণ আগে বের হয়ে আসা তথ্যে (স্ক্রিনশট) আর সবার মতো আমরাও তার সম্পৃক্ততা নিয়ে আর সন্দিহান নই। যার প্রেক্ষিতে আমরা এই কেসে তার পক্ষে আমাদের সমর্থন প্রত্যাহার করছি। আমরা জানি এরকম ঘটনায় একদম ধোয়া তুলসি পাতা কেউ হঠাৎ করে জড়ানো সম্ভব না। অবশ্যই তার একাধিক ক্রিমিনাল রেকর্ড আছে যা আমরা গুরুত্ব সহকারে কখনও নেইনি বা দেখেও ওভারলুক করেছি। আমাদের এই অসচেতনতার জন্যই আজ এদের মতো অপরাধীর জন্ম। অমিত সাহা যে অপরাধই করে থাকুক আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং তার বন্ধু হিসেবে আমরা একান্তই লজ্জিত এবং দুঃখিত। প্রতিটি ঘটনার সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার হোক সেটাই আমরা চাই এবং গ্রুপ মেম্বারদের মিসলিড করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিডি-প্রতিদিন/মাহবুব
1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ২০১৮-১৯ সেশনের ডি-ইউনিটের (সম্মিলিত-অনুষদ) ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। পরিবহন শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটের প্রেক্ষিতে এ ঘোষণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা সংশোধন না করায় আজ শ্রমিক সমাবেশ থেকে ২৮ ও ২৯ অক্টোবর সারাদেশে পূর্বনির্ধারিত কর্মবিরতি পালন করার ঘোষণা দেয়া হয়। তাই আগামীকালকের নির্ধারিত ভর্তি পরীক্ষা হবে কিনা এ নিয়ে তৈরি হয় শঙ্কা। এ শঙ্কা থেকে মুক্ত করতেই চবি উপাচার্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২১০৮/মাহবুব
1
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত আড়াই হাজার বছরের ইতিহাসে এমন কোনো ভাষণ খুঁজে পাওয়া যাবে না, যে ভাষণ শুনে সাত কোটি নিরস্ত্র মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এতই বিরল যে, পৃথিবীর আর কোনো ভাষণ এত বেশি মানুষ শোনেনি। এখনও শুধু দেশে নয়, বিদেশেও এই ভাষণ মানুষ শোনে। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল কমিশন অব ইউনেস্কোর আয়োজনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ৫২৯টি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের মধ্যে মাত্র একটি ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে, আর তা হলো ৭ মার্চের ভাষণ। এই ভাষণের প্রতিটি শব্দই ছিল বাংলার মানুষের অন্তরের কথা, অনুভূতির কথা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি মিজ সুনলে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস এবং বাংলাদেশ ন্যাশনাল কমিশন অব ইউনেস্কোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মনজুর হোসেন। উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কালের আবর্তে হারিয়ে যাওয়ার মধ্যেও কিছু বিষয় আছে কালজয়ী। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এ রকমই একটি ভাষণ। সোহরাব হোসাইন বলেন, ৭ মার্চের ভাষণে বাঙালির ২৩ বছরের চাওয়া ও বঞ্চনা প্রতিফলিত হয়েছে। মিজ সুনলে বলেন, ৭ মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। সেলিনা হোসেন বলেন, ৭ মার্চের ভাষণ এমন একটি কবিতা, যে কবিতার প্রতিটি পঙ্ক্তি গবেষণার দাবি রাখে। এই ভাষণ ছিল অলিখিত, কিন্তু সুবিন্যস্ত। তিনি বলেন, জনগণের কতটা আপন হলে তুমি বলে সম্বোধন করা যায় (তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়)। ২০১৭ সালের ৩০ অক্টোবর প্যারিসে ইউনেস্কোর সাধারণ সভায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সংস্থার ৫২৭তম মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়।
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৯৪ জনে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৮ জনের। এ নিয়ে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৫৪১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২হাজার ৫৮৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৬১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন। গত ২৪ ঘণ্টায় যে ৫৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২৩ জন এবং পুরুষ ৩৫ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯জন, রাজশাহীতে ৩, খুলনায় ৫, সিলেটে ৮ এবং রংপুরে ১ জন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
6