text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গবেষণা সংস্থাটি 'রিসার্চ অ্যাসোসিয়েট (আরএ)' পদে জনবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। রিসার্চ অ্যাসোসিয়েট (এসআরএ) অর্থনীতি বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩.৬০। তবে জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হয়ে থাকলে, বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলে সিজিপিএ শিথিলযোগ্য। আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা []তে আবেদনপত্র পাঠাতে পারবেন। বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (..)। | 1 |
ছবি আর গেটের বাহার দেখে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতাদের তিরস্কার করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বৃহস্পতিবার (২৪ জুন) উত্তর জেলা শাখার বর্ধিত সভায় উপস্থিত নেতাদের তিরস্কার করেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সভায় প্রধান অতিথি ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে মুরাদনগর গার্লস স্কুলে অনুষ্ঠিত বর্ধিতসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার, সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, রাজি মোহাম্মদ ফখরুল, ইউসুফ আব্দুল্লাহ হারুন, সুবিদ আলী ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। জানা গেছে, বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বড় বড় ছবি টানিয়ে গেট করায় সংশ্লিষ্ট নেতাদের তিরস্কার করেন। তিনি বলেন, টাকা খরচ করে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর জন্য বাহারি গেট করেন! নিজের ছবি দিয়ে বড় বড় বিলবোর্ড করেন। নিজের ছবি বড় আর বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি ওপরে এক কোণে রাখেন। অথচ তৃণমূলের কোনো নেতা অসুস্থ্য হলে তাদের পাশে দাঁড়ান না। কর্মীদের কেউ হাসপাতালে পড়ে থাকলে এক কেজি ফল বা ঔষধ কিনে দিতেও আপনাদের মন চায় না। নেতাদের প্রশ্ন রেখে তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা আসবে, এজন্য তাদেরকে স্বাগত জানাতে মোটর সাইকেলের বহর করেন! গাড়ির বহর করেন! আপনারা কী বুঝেন, গাছে ওঠে আর বিদ্যুতের খাম্বায় বসে মাটি থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন? গাছে আর বিদ্যুতের খুঁটিতে ছবি না লাগিয়ে মানুষের মনের মধ্যে ছবি লাগান। মানুষকে আপন করে নেন। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সাংগঠনিক সমস্যার কথা কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরেন। আগামী ১১ ও ১২ জুলাই ঢাকায় সংসদীয় আসন ও উপজেলা নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। আওয়ামী লীগ দলীয় জনপ্রতিনিধিরাও সভায় থাকবেন। ১১ জুলাই সকাল সাড়ে ১০ টায় দাউদকান্দি ও মেঘনা উপজেলা, বিকেল ৩ টায় দেবীদ্বার। ১২ জুলাই হোমনা ও তিতাস উপজেলা এবং বেলা ৩ টায় মুরাদনগরের নেতাদের নিয়ে বসা হবে। এসব বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পরাজিত নৌকার প্রার্থী এবং মুরাদনগরের ক্ষেত্রে বিবাদমান দুইটি কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক যাবতীয় কাগজপত্রসহ নিয়ে আসতে বলা হয়েছে বলে জানা গেছে। | 6 |
জার্মানিতে দুটি সামরিক ব্যারাকে দেশটির সাবেক একনায়ক অ্যাডলফ হিটলারের নাৎসি আমলের নিদর্শন পাওয়া গেছে। এ ঘটনার পর পুরো দেশজুড়ে প্রতিটি ব্যারাকে অনুসন্ধান চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসিরভ জার্মান কর্মকর্তারা বলছেন, তারা সৈনিকদের ব্যারাকে হিটলারের সময়কার জার্মান বাহিনীর হেলমেট, ব্যাজ, পিস্তল, ছবি ইত্যাদি খোলাখুলি প্রদর্শিত হতে দেখেছেন। পত্রিকায় এই ছবি প্রকাশের পর হৈচৈ শুরু হয়। কারণ জার্মানিকে নাৎসি যুগের কোন প্রতীক প্রদর্শন পুরোপুরি নিষিদ্ধ। বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব | 3 |
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে পার্টির নতুন মহাসচিব করা হয়েছে। শনিবারজাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে মহাসচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন। গত ০২ অক্টোবর পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র মৃত্যুজনিত কারণে মহাসচিবের পদটি শূন্য হওয়ায় আজ এ নিয়োগ প্রদান করা হয়েছে। মুজিবুল হক চুন্নু ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও ৬২ হাজার ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোট থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের তৃতীয় মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে থাকা জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপরই মহাসচিবের পদটি শূন্য হয়। এর আগে এবিএম রহুল আমিন হাওলাদার বিভিন্ন মেয়াদে প্রায় ১৯ বছর জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা আগে একবার মহাসচিব ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করেন। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে নীলফামারীতে লেপ-তোশকের দোকানগুলোতে বেড়েছে ভিড়। কারিগরদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।জেলার বিভিন্ন উপজেলা শহরসহ গ্রামের হাট-বাজারে মানুষ তীব্র শীতের আশঙ্কায় নতুন লেপ-তোশক তৈরি করতে ভিড় করছেন। এসব পণ্য বছরের অন্য সময় বেচাকেনা কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুন বেড়ে যায়। কম্বলের তুলনায় বাজারে লেপের দাম কম হওয়ায় চাহিদা একটু বেশি। তুলা পিটিয়ে তা রং-বেরঙের কাপড় দিয়ে তৈরি লেপ-তোশকের কাভারে মুড়িয়ে সুই-সুতার ফোঁড়ে তৈরি করছেন কারিগরেরা।ডিমলা উপজেলার লেপ-তোশক তৈরির কারিগর আজিজার রহমান বলেন, 'বিত্তবানরা শীতের আগেই নতুন লেপ ও তোশক তৈরি করেন। অনেকেই পুরোনো লেপ-তোশকের কভার পাল্টিয়ে নিচ্ছেন। কার্তিক মাসে এ সময় রাতে শীত পড়তে শুরু করায় কাজের চাপ অনেক বেড়েছে।'সৈয়দপুর উপজেলার বোতলাড়ী ইউনিয়নের ক্রেতা সাইফুল ইসলাম বলেন, 'গত বছরের চেয়ে এবার লেপ-তোশকের দাম একটু বেশি। গত এক সপ্তাহ থেকে শীত অনুভূত হওয়ায় লেপ কিনতে এসেছেন। তবে এবারে লেপের জন্য তুলার দাম গত বছরের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি।'সমশের কটন শপের মালিক সমশের আলী জানান, সাদা তুলা প্রতি কেজি ১০০ টাকা এবং রঙিন তুলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছর সাদা তুলা ৮০ টাকা এবং রঙিন তুলা ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে তুলার বাজার ধরে ৫ থেকে ৬ হাত একটি তোশকের খরচ পড়ে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং ৫ থেকে ৬ হাত একটি লেপের খরচ পড়ে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। | 6 |
নাম তার অমিয়ভূষণ সরকার। মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়েছিলেন তিনি। ডাক্তারি পড়াশোনা শেষে রোগী অন্তঃপ্রাণ দিন কাটাতেন এই চিকিৎসক। মৃত্যুর পরও যার হৃদয়, কিডনি, লিভার সচল থাকবে অন্যের শরীরে। চার মৃত্যুপথ যাত্রীকে নতুন জীবন দিয়ে মহামারীর আবহে অমরত্ব পেলেন ভারতের পূর্ব মেদিনীপুরের সরকারি হাসপাতালের এই চিকিৎসক। করোনা পরিস্থিতিতে যখন একের পর এক অমানবিক ঘটনার সাক্ষী শহর, সেই সময় অঙ্গদানের বিরল নজির তৈরি করলেন অমিয়ভূষণের পরিবার। গত ২২ এপ্রিল পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান নিউটাউনের এই বাসিন্দা। কর্মসূত্রে যিনি পূর্ব মেদিনীপুরের একটি হাসপাতালে চাকরি করতেন। দুর্ঘটনার পরদিন থেকেই ভর্তি ছিলেন স্থানীয় অ্যাপোলো হাসপাতালে। সোমবার তাকে 'ব্রেন ডেথ' ঘোষণা করেন চিকিৎসকরা। সাধারণত অঙ্গদান করতে গেলে অঙ্গ দাতার সঙ্গে গ্রহীতার রক্তের গ্রুপ ম্যাচ করতে হয়। এদিকে অমিয়ভূষণের শরীরের রক্ত ছিল বিরল এবি পজিটিভ গ্রুপের। ফলে দ্রুত একই ব্লাড গ্রুপের রোগী জোগাড় করাই ছিল চ্যালেঞ্জ। রিজিওনাল অর্গান টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন () এবং ন্যাশনাল অর্গান টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন () যৌথভাবে খোঁজ শুরু করে। অবশেষে সত্যি হয় অমিয়ভূষণের স্বপ্ন। ১,৩১১ কিলোমিটার দূরের গুরগাঁওতে খোঁজ মেলে এক লিভার বিকল হয়ে পড়ে থাকা রোগীর। কলকাতা থেকে আকাশপথে গুরগাওয়ের এক হাসপাতালে পৌঁছেছে লিভার। গ্রিন করিডোর করে অমিয়ভূষণের দুটি কিডনি গিয়েছে কলকাতার কমান্ড হাসপাতাল এবং আরএনটেগোর হাসপাতালে। অন্যদিকে হার্ট নিয়ে যাওয়া হয়েছে হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে ৩০ বছরের এক যুবকের শরীরে বসছে হার্টটি। হাসপাতাল সূত্রে খবর ওই যুবক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির শিকার। তার হার্ট সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছিল। ডা. দেবাশিস দাস, ডা. নীলাঞ্জন দত্ত, ডা. প্রদীপ নারায়ণের তত্ত্বাবধানে হার্ট ট্রান্সপ্লান্টের অস্ত্রোপচার হয়। সূত্র: সংবাদ প্রতিদিন বিডি প্রতিদিন/কালাম | 3 |
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও ইউএনওর ফোনে এসিল্যান্ডকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন) বিচার চেয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। বুধবার বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এবং মহাসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ তুলে বলা হয়, ডিসিকে অত্যন্ত মানহানিকরভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি এবং অনুসারীদের দিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দিতে উৎসাহিত করা একজন সাংসদ অথবা একজন সুস্থ মানসিকতাসম্পন্ন ভদ্রলোকের পক্ষে অকল্পনীয়। এ ছাড়া ইউএনও একজন নারী কর্মকর্তা হওয়া সত্ত্বেও একজন সাংসদ যে ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, তা বাঙালি সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি চরম অবমাননাকর। অ্যাসোসিয়েশন এই মানহানিকর ও অশোভন উক্তির তীব্র নিন্দা জানায় এবং তা যথাযথ অনুসন্ধান করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানায়। এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার ওই ঘটনা মন্ত্রিপরিষদ বিভাগকে জানালে সেটি নির্বাচন কমিশনে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এ অবস্থায় ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানিয়েছেন আজ-কালের মধ্যে এ মামলা করা হবে। তবে গালিগালাজের যে অডিও ছড়িয়েছে, সেটি বানোয়াট বলে দাবি করেছেন মুজিবর রহমান চৌধুরী। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সাংসদ দাবি করেন, তার বক্তব্যকে 'সুপার এডিট' করা হয়েছে। | 6 |
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি না নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাইরাসের সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন চাইলেই লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন তিনি।আজ সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সরকারপ্রধান এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অলরেডি আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলে দিয়েছি। তাঁরা স্থানীয়ভাবে বসে যদি মনে করেন কোথাও সংক্রমণ বেশি হচ্ছে, ইনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া বা লকডাউন- যেটাতে তাঁরা কমফোর্ট ফিল করবেন (সুবিধা মনে করবেন) সেভাবে করবেন, স্থানীয়ভাবে লক করে দিতে পারবেন। কারণ পুরো দেশে আর একভাবে স্প্রেড করছে না। (করোনা সংক্রমণ) নর্থবেঙ্গল, দিনাজপুরে বাড়ছে, যশোরের দিকে কমে আসছে, চাঁপাইনবাবগঞ্জে কমে আসছে।করোনা নিয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি-না, সাংবাদিকদের এই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এখন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনসহ সবাইকে অথোরিটি দিয়ে দেওয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিয়েছি। উনি আবার রিমাইন্ড করে দিতে বলেছেন- কোনো রকম রিস্ক না নিতে। যেখানে যাঁরা কমফোর্টেবল মনে করবেন তাঁরা সেখানে যেন ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করেন।আগামী ১৬ জুন পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধের মেয়াদ বাড়বে কি-না, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে এখনো আলোচনা নেই। আরও দুই দিন সময় আছে, দেখা যাক। | 6 |
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিবুল ইসলাম (৩) নামের এক শিশু মারা গেছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। সে নতিডাঙ্গা দক্ষিণপাড়ার মনজুর মন্ডলের ছেলে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, শিশুটি বাড়ির পাশে খেলা করছিলো। অসাবধানতাবসত সে পুকুরে পড়ে যায়। | 6 |
প্রিয় তারকার কাছে ভক্তদের জানতে চাওয়ার শেষ নেই। প্রিয় তারকা কী করছেন, কী নিয়ে ব্যষ্ততা এখন, তার পছন্দের তালিকা কেমন, কীভাবে অবসর কাটান আরও নানা ধরনের প্রশ্ন। ভক্তদের এই প্রশ্নগুলো প্রায় সমই তারকারা জানতে পারেন না। ফলে ভক্তরা পায় না উত্তরও। আপনার প্রিয় তারকা যদি ঢাকাই ছবির চিত্রনায়িকা তমা মির্জা হয়ে থাকেন তাহলে আজ তাকে মনের প্রশ্নটি করতে পারবেন। জানতে পারবেন তার বিষয়ে নানা কথা। কারণ 'সমকাল সন্ধ্যা'য় আজকে অতিথি হয়ে আসছেন তমা মির্জা সমকালের ফেসবুক পেজ ও ওয়েব ভার্সনে প্রচার হবে অনুষ্ঠানটি। জুম্মাতুল বিদার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। শাহিন সুমন পরিচালিত 'মনে বড় কষ্ট' চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। পরে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। অনন্ত হীরা পরিচালিত 'ও আমার দেশের মাটি' চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত 'নদীজন' চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেন। বর্তমানে উপস্থাপনাও করছেন নিয়মিত। সম্প্রতি বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি। পাত্রা কানাডা প্রবাসি। | 2 |
মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কাউন্সিলরদের প্রতি সপ্তাহে অন্তত একবার সমন্বয় সভা করার নির্দেশনা প্রদান করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র বলেন, 'আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছি। জনগণের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনভাবেই যেন অবহেলা না হয়।' সোমবার (২৮ মার্চ) সকালে রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২য় পরিষদের ১১তম কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ সময় তিনি কাউন্সিলরদের অনুমতি ব্যতিরেকে বিদেশ ভ্রমণ না করার বিষয়ে নির্দেশনা দেন। কর্পোরেশন সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ সকল কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায়, দুর্ঘটনায় মৃত্যুবরণকারী মো. আহসান কবির খানের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সন্তানদের মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা হারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তহবিল হতে আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। | 6 |
বংশী নদীর ওপর ছোট্ট একটি সেতু। ঢাল বেয়ে নেমে মেঠোপথ দিয়ে একটু এগোলে সারিবাঁধা ঘর। আসলে এটি একটি গুচ্ছগ্রাম। ভূমিহীনদের আশ্রয়স্থল। স্থানটি ঢাকার ধামরাই উপজেলার হাজীপুরে। এখানে থাকেন হাসান শিকদার। সত্তর পেরোনো সংগীতপ্রিয় এই মানুষটি শিশুকাল থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। গান গেয়ে সংসার চালান। এতে সংসার চলে না। অভাব-অনটন লেগেই থাকে। এই দুঃখের সংসারে কিছুটা প্রলেপ দেয় প্রতিবন্ধী ভাতা। দীর্ঘদিন থেকে পাচ্ছেন সরকারি এই সহায়তা। প্রথম পেতেন মাসে ২০০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ টাকা। আগে ব্যাংকের মাধ্যমে ছয় মাস, ৯ মাস পর একবারে টাকা তুলতে হতো। উপকার হলেও এই টাকা উত্তোলনের প্রক্রিয়াটি ছিল ভীষণ ভোগান্তির। যেদিন তারিখ পড়ত, সেদিন সকাল থেকেই বাসা থেকে কয়েক মাইল দূরের ব্যাংকের শাখা অফিসে যেতে হতো। বই জমা দেওয়াসহ সব কাজ সেরে টাকা তুলতে তুলতে দিন পেরিয়ে যেত। প্রায় উপোস থেকে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো ঘণ্টার পর ঘণ্টা। কোনো কোনো দিন লাইনেই ব্যাংকের সময় ফুরিয়ে যেত। ফলে আরেক দিন এই দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু কষ্টের সেই দিন আর নেই। চলতি বছর ঘরে বসেই তিন মাস পরপর ভাতা পেয়ে যাচ্ছেন হাসান শিকদার। তার মোবাইল ফোনের নগদ অ্যাকাউন্টে উত্তোলন খরচসহ টাকা পৌঁছে দিচ্ছে ডিজিটাল আর্থিক সেবদাতা প্রতিষ্ঠান নগদ।
শুধু প্রতিবন্ধী ভাতাই নয়, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, অসচ্ছল ভাতার সুবিধাভোগীদের ৮৭ শতাংশই বর্তমানে নগদ ও বিকাশের মাধ্যমে তাদের ভাতার অর্থ ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। এতে একদিকে যেমন ভাতাভোগীদের ভোগান্তি দূর হয়েছে, পাশাপাশি ভাতা বিতরণে স্বচ্ছতাও নিশ্চিত হয়েছে। ভুয়া সুবিধাভোগীদের ভাতা পাওয়ার পথ বন্ধ হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুসারে দেশে ৮৮ লাখ ৫০ হাজার ভাতাভোগীর মধ্যে ৭৬ লাখ সুবিধাভোগী নগদ ও বিকাশের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা গ্রহণ করে থাকেন। বাকি ১২ লাখ মানুষ এখনও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ভাতা উত্তোলন করে থাকেন। ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে ৫৮ লাখ (৭৫ শতাংশ) নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এবং ১৮ লাখ (২৫ শতাংশ) বিকাশের মাধ্যমের সরকারি অনুদান হাতে পাচ্ছেন।
গত বুধবার সাভার ও ধামরাই উপজেলার কয়েকটি গ্রামের সুবিধাভোগীদের সঙ্গে সরেজমিনে কথা হয়। সাভার উপজেলার যাদুরচরের হারুন খান গত আট বছর থেকে প্রতিবন্ধী ভাতা পান। আগে তাকে বাসা থেকে সাত কিলোমিটার দূরের ফুলবাড়িয়ায় জনতা ব্যাংকের শাখায় টাকা তুলতে যেতে হতো। টাকা তুলতে ভোগান্তির শেষ ছিল না। তবে গত দুই বার টাকা এসেছে তার মোবাইল ফোনের নগদ অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট খুলতেও তাকে কষ্ট করতে হয়নি। স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তর ও নগদের লোকজনই অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। একই সময়ে কথা হয় ৭৫ বছর পেরোনো জহুরা বেগমের সঙ্গে। জহুরা ২০০৯ সাল থেকে বয়স্ক ভাতা পান। অন্যদের মতোই নানা যন্ত্রণা সয়ে আগে ব্যাংকে টাকা তুলতে যেতে হতো তাকে। যেদিন টাকা তোলার তারিখ পড়ত, সেদিন সংসারের কোনো কাজই করা যেত না। এখন তিনি মোবাইল ফোনে নগদ অ্যাকাউন্টে নির্বিঘ্নে নির্দিষ্ট সময়ে ভাতার টাকা পেয়ে যাচ্ছেন। সেই অর্থ ছেলেকে দিয়ে ক্যাশআউট করেন। মাসে ৫০০ টাকা করে তিন মাসে এক হাজার ৫০০ টাকা আসছে নগদ অ্যাকাউন্টে। একই অভিজ্ঞতার কথা জানালেন বিধবা ভাতা সুবিধাভোগী সফুরা বেগম। তিনি বলেন, আগে এ টাকার জন্য বাসে বা অটোতে যাদুরচর থেকে সকাল ৮টায় সাভারে ব্যাংকে যেতে হতো। সারাদিন অপেক্ষার পর টাকা নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যেত।
ধামরাইয়ের হাজীপুর গুচ্ছগ্রামের রেখা রানী পাল, বিনোদিনী বালাদের বিধবাভাতা প্রাপ্তির গল্পটাও একই। এখন ঘরে বসেই পাচ্ছেন ভাতার অর্থ। এই ইউনিয়নের জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) আলাউদ্দিন ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধার কথা তুলে ধরতে গিয়ে বলেন, আগে ভাতা বিতরণের সময় হলে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে খবর দিতে হতো। অনেকে খবর পেতেন, অনেকে পেতেন না। একটা ঝামেলা লেগেই থাকত। এখন সবকিছু সহজ হয়ে গেছে।
সম্প্রতি সাভার ও ধামরাই এলাকায় সুবিধাভোগীদের অভিজ্ঞতা পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, তার উপজেলায় ২২ হাজার সুবিধাভোগী রয়েছেন। আগে অর্থ বিতরণের সময় হলে ১০-১৫ দিন এই কাজে ব্যস্ত থাকতে হতো। নাম, তালিকা করাসহ নানা কাজে দিনরাত কষ্ট করতে হতো। এখন এক ক্লিকেই টাকা ছাড় করা যাচ্ছে। সুবিধাভোগীদের সব তথ্য তার হাতের মুঠোয়। ভুয়া সুবিধাভোগীর তালিকায় ঢোকার কোনো সুযোগ নেই। কাজের যেমন সুবিধা হয়েছে, অনিয়মও দূর হয়েছে। এখন তারা অধিদপ্তরে অন্য সেবার কাজ, যেমন পরিচয়হীন, অসহায় শিশুদের পরিচর্যা, কিশোর অপরাধীদের সংশোধনের কাজে বেশি সময় দিতে পারছেন।
মোবাইল ফোনের মাধ্যমে ভাতা বিতরণ কর্মসূচিকে ডিজিটাল বিপ্লব আখ্যায়িত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সমকালকে বলেন, আগে ভাতা বিতরণে অনেক অনিয়ম হতো। অনেক সময় প্রকৃত সুবিধাভোগীদের কাছে ভাতা যেতই না। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী দালালের হাত ছিল। ডিজিটাল পদ্ধতিতে বিতরণ শুরু হওয়ার পর সেই সমস্যা কেটে গেছে। এটাই ডিজিটাল বাংলাদেশ। অনেক সময় প্রতারকের টাকা উত্তোলনের বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে গ্রহীতাকে সচেতন হতে হবে। যেহেতু এসব সুবিধাভোগীর সবাই প্রান্তিক জনগোষ্ঠী তাই তাদের ঠকানো সহজ। কিন্তু সরকার সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। অচিরেই এসব প্রতারণা বন্ধ হবে।
| 6 |
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবমিলিয়ে প্রাইজমানি দেয়া হবে প্রায় ৫০ কোটি টাকা। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৪ কোটি আর রানার আপ দল পাবে ৭ কোটি টাকা। সবমিলিয়ে এ টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ৫৬ লাখ ইউএস ডলার। কিন্তু এই বিশ্বকাপ থেকে খুব বেশি টাকা আয় হচ্ছে না বিসিবির। কারণ টুর্নামেন্টের আট ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে টাইগাররা। প্রথম রাউন্ডে দুই ম্যাচ জিতলেও সুপার টুয়েলভে হেরেছে টানা পাঁচ ম্যাচ। নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জিতলে দল পাবে ৪০ হাজার ডলার। তিন ম্যাচ জিতে সুপার টুয়েলভে গেলে ১ লাখ ২০ হাজার ইউএস ডলার পাবে। আর প্রথম সুপার টুয়েলভে একটি ম্যাচ জিতলে ৪০ হাজার ইউএস ডলার। আর যদি কোনো ম্যাচ না জিতেও সুপার টুয়েলভ থেকে কোনো দল বিদায় নেয় তাহলে সেই দল পাবে ৭০ হাজার ডলার। বাংলাদেশ প্রথম রাউন্ডে দুই জয় পাওয়ায় প্রতিটির জন্য ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার এবং সুপার টুয়েলভ নিশ্চিত করায় পাচ্ছে আরো ৭০ হাজার ডলার। মোট ১ লাখ ৫০ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশ। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। | 12 |
'আ নিউ চ্যাপ্টার অব মেহনাজ লাইফ ইজ এবাউট টু বিগেইন'এটাই ছিল ন্যান্সির ভিডিওর শিরোনাম। মেহেদী মহসিন ও নাজমুন মুনিরা ন্যান্সির (সংক্ষেপে লোকে বলে 'মেহেনাজ') বিয়ে, গায়ে হলুদ, নতুন সংসার, ঝলমলে যাপন আর নিজেদের ছোট ছোট মুহূর্তের সমস্ত ছবি একত্রে জুড়ে যে ভিডিও ইউটিউবে আপ করেছেন গায়িকা, শিরোনামে তিনি ইঙ্গিত দিয়েই রেখেছিলেন-বসন্ত এসে গেছে!দু-মিনিটের ভিডিওটির শেষে আলট্রাসনোগ্রামের ছবিটিও রাখলেন গায়িকা। গল্পটা এভাবেই শুরু হলো।চারদিকে ছড়াতে শুরু করলো ন্যান্সির মা হওয়ার খবর।এরপর তিনি নাতিদীর্ঘ এক ফেসবুক পোস্টে আরও স্পষ্ট করলেন, 'আমাদের বিয়ের বয়স পাঁচ মাস চলছে। সব ঠিকঠাক থাকলে রিপোর্ট অনুযায়ী আমার গর্ভের সন্তানের জন্মের সময় দেখাচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে।'ন্যান্সির ঝলমলে দিনগুলো আরও ভরিয়ে তুলতে ঘরে আসবে নতুন অতিথি। মেহেনাজ দম্পতির আনন্দের তাই শেষ নেই! প্রেগনেন্সির বিষয়ে চিকিৎসক নিশ্চিত করার পর কেক কেটে সুসংবাদকে সাদরে বরণ করে নিয়েছেন তাঁরা।ন্যান্সি বলছেন, 'নতুন আমার এক অংশের মুখ দেখার অপেক্ষায় দিন পার করছি। এ অপেক্ষা মধুর।'তবে এ সুখবরটি দিতে গিয়েও ন্যান্সিকে আরও অনেক কিছু নিয়েই কথা বলতে হলো। অনেক ভুল তথ্য ছড়িয়েছে তাঁর মা হওয়ার খবরের সঙ্গে সঙ্গে।অনেকে ভুল বুঝছেন, তাঁরা হয়তো তাঁদের সন্তানের নাম ঠিক করেছেন 'মেহনাজ'। ন্যানসি শুধরে দিয়ে জানিয়েছেন, এটা তাঁদের স্বামী-স্ত্রীর নামের কয়েনেজ মাত্র। অনাগত সন্তানের নাম তাঁরা ঠিক করেননি এখনো।ন্যান্সির বক্তব্য অনুযায়ী, সিজারের জটিলতার প্রসঙ্গও তুলেছেন অনেকে। 'পূর্বে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক জটিলতা হয়েছে। আমি ভাবতেই পারিনি আর কখনো মা হব!' ন্যান্সির মুখে এমন বক্তব্য জুড়ে অনেক পোর্টালে সংবাদও হয়েছে।সেসবের প্রতিবাদ করে গায়িকা বলছেন, 'আমি এসব আজগুবি লেখা পড়ে হতবাক হয়ে যাই। আমি এখন পর্যন্ত কোনো সাংবাদিকের সাথে এ ব্যাপারে কোনো কথাই বলিনি। তাহলে আমার এ বক্তব্য কি আমার প্রেতাত্মা এসে জানিয়েছে! সন্তান জন্ম দেওয়া, হোক সেটা প্রথম কিংবা পঞ্চম; প্রতিবারেই তীব্র আনন্দ এবং শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে একজন মাকে যেতে হয়। আমিও তার ব্যতিক্রম নই।'ফেসবুক পোস্টে হেটার্সদেরও একহাত নিয়েছেন ন্যান্সি। লিখেছেন, 'অনেক অযাচিত লোকের আমার জীবনের সুখবরটি শুনে গাত্রদাহ হচ্ছে জানি। গালিগালাজ করার জন্য ইতিমধ্যেই জিহ্বাতে ধার দিয়ে রেখেছেন। বিশ্বাস করেন, আপনাদের আমার জীবনে থাকা না থাকাতে আমার কিচ্ছু আসে যায় না। কোনো বিকৃত রুচির নারী-পুরুষের জন্য মেহেনাজ পরিবার তাদের আনন্দ বিসর্জন দিবে না।' | 2 |
সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান বলেছেন, 'প্রবাসীরা কষ্টার্জিত রেমিট্যান্স দেশে প্রেরণ করেন। গার্মেন্টস কর্মীরা শরীরের ঘাম ঝরিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করেন। আর অন্যদিকে রাজনৈতিক চোর-ডাকাতরা দুর্নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করে। এদের শাস্তি হওয়া দরকার। দুর্নীতি দূর না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।'সাংসদ গত মঙ্গলবার ওসমানীনগর উপজেলার চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দিলোয়ার হোসেন দিলশাদ। মাদ্রাসার সহসুপার নাজিম উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন তামিম হাসপাতালের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া, দয়ামীর ইউপির সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, মাদ্রাসার সুপার মো. আব্দুল হাই, রহমতপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষক মওদুদ আহমদ, দাখিল পরীক্ষার্থী ফখরুল ইসলাম। | 6 |
স্ত্রীর যৌতুক মামলায় গোপালগঞ্জে মো. তৈয়াবুর রহমান নাজিম (৩৮) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কাশিয়ানী উপজেলার দরিপদ্মবিলা গ্রামের নিজ বাড়ি থেকে কাশিয়ানী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. তৈয়াবুর রহমান নাজিম দরিপদ্মবিলা গ্রামের হাসান কাজীর ছেলে। তিনি কাশিয়ানী উপজেলার তেঘরিয়া গ্রামের ওমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদের ইমাম। কাশিয়ানীর থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ইমামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ওই কর্মকর্তা মামলার বরাত দিয়ে জানিয়েছেন, ২০১০ সালে কাশিয়ানী উপজেলার গোয়াল গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মাহমুদা খানমকে পারিবারিকভাবে বিয়ে করেন মো. তৈয়াবুর রহমান নাজিম। কয়েক বছর সংসার করার পর মনোমালিন্যের কারণে স্ত্রী মাহমুদাকে তালাক দেন নাজিম। এরপর নাজিম দ্বিতীয় বিয়ে করে ৪ বছর সংসার করার পর দ্বিতীয় স্ত্রীকেও তালাক দেন। পুনরায় প্রথম স্ত্রী মাহমুদাকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে নাজিম যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তার স্ত্রী মাহমুদাকে নির্যাতন শুরু করেন। এক পর্যায় মাহমুদা তার বাবার বাড়ি থেকে ৮০ হাজার টাকা যৌতুক এনে নাজিমকে দেন। পুনরায় নাজিম যৌতুক দাবি করলে মাহমুদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মাহমুদাকে বেদম মারপিট করেন নাজিম। এ ছাড়া যৌতুকের দাবিতে নাজিম তাকে নির্যাতন করছিলেন। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে মাহমুদা মঙ্গলবার সকালে কাশিয়ানী থানায় একটি যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন। এ মামলায় বিকেলে অভিযান চালিয়ে মসজিদের ইমাম নাজিমকে গ্রেপ্তার করা হয়। কাশিয়ানী থানার ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান জানান, তৈয়াবুর রহমান নাজিমকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বুলবুল আহম্মেদ বলেন, মসজিদে বয়ান করার সময় রাষ্ট্রবিরোধী উস্কানীমূলক বক্তব্য প্রদান, ইসলাম ও সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. তৈয়াবুর রহমানের বিরুদ্ধে গত জানুয়ারি মাসে আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছি। বিষয়টি ওই দুই মন্ত্রণালয় দ্রুত তদন্ত করলে তার আরও অপকর্ম বের হয়ে আসবে। | 6 |
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে নতুন গুঞ্জন বেশ কিছু দিন আগেই চাউর হয়েছে, শোনা যাচ্ছে তিনি নাকি কৃষ্ণকলি খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম করছেন। কাঞ্চন বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অস্বীকার করলেও স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বলেছেন ভিন্ন কথা। যা থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে।পুলিশে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন কাঞ্চন ও পিঙ্কি। এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন কাঞ্চনের কথিত প্রেমিকা শ্রীময়ী। তার দাবি, কাঞ্চন মল্লিকের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক নেই। এ অভিনেত্রী বলেন, বাড়ির লোকের কাছে মুখ দেখাতে পারছি না। শুটিংয়ে যাব কী করে? মুখ দেখাব কী করে? আমার খাওয়া-ঘুম বন্ধ। ইন্ডাস্ট্রির কোনো সুদর্শন-সুপুরুষ নায়কের সঙ্গে জড়িয়ে গুঞ্জন রটলেও তবু মানা যেত। শেষ পর্যন্ত কাঞ্চন মল্লিক দাদার সঙ্গে জড়িয়ে মিথ্যে রটনা। এটা মানতে পারছি না। উল্লেখ্য, কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তাদের আট বছরের এক ছেলেও রয়েছে। এর মাঝেই দাম্পত্যে ফাটল দেখা দিল। এর আগে, শ্রীময়ী ও কাঞ্চনের প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে পিঙ্কি এক প্রতিক্রিয়ায় জানান- দু'জন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রেম করতেই পারেন। কিন্তু তা অস্বীকার করলে সাবেক ও বর্তমান দু'জনকেই অসম্মান করা হয়। বিডি-প্রতিদিন/শফিক | 2 |
লেক বা হ্রদটির বয়স অন্তত অর্ধশত বছর। একেবারে স্বচ্ছ টলমল পানি ছিল এতোদিন। সম্প্রতি সেই স্বচ্ছ পানির রঙ হঠাৎ করেই বদলে গেছে। হয়ে গেছে গোলাপী। ঘটনাটা চাউর হয়ে যায় কয়েকদিনেই। সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিশেষজ্ঞরাও ভিড় করছেন সেই লেকে। যে লেকটির কথা বলছি সেটা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত লুনার লেক। পানি কেন হঠাৎ করেই গোলাপী হয়ে গেল? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয় বাসিন্দাসহ বিশেষজ্ঞদের মনেও। বিশেষজ্ঞদের ধারণা, পানিতে লবণাক্তা বেড়ে গিয়ে এমনটা হয়েছে। কিংবা শেওলার কারণেও হয়ে থাকতে পারে। আবার উভয় কারণেও পানির রঙ পাল্টে যেতে পারে। এ ব্যাপারে স্থানীয় পরিবেশবিদ গাজানান খারাট টুইটারে এক ভিডিও বার্তায় জানান, এমন ঘটনা আগেও কিন্তু ঘটেছে। তবে এমনটা চোখে পড়ার মতো ছিল না সেগুলো। এ বছর পানি অনেকটাই লাল হয়ে গছে। গাজানানের মতে, পানিতে লবণাক্ততা বেড়ে গেলে কিংবা শ্যাওলার কারণে এমনটা হয়েছে। পানিতে এই লাল শ্যাওলার উপস্থিতি নিয়ে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে বিভিন্ন ল্যাবে পাঠানোও হয়েছে। ফলাফল পাওয়া গেলেই হয়তো লেকের পানির এ পরিবর্তিত রঙের কারণ জানা যাবে। লুনার লেকটি মুম্বাই শহর থেকে তিনশ কিলোমিটার পূর্বে অবস্থিত। প্রায় ৫০ হাজার বছর পূর্বে একটি উল্কাপিণ্ডের আঘাতে লেকটির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সারাবিশ্ব থেকেই গবেষক ও পর্যটকরা লুনার লেকটি দেখতে ভারতে আসেন। | 3 |
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর শাহপরান (রহ.) থানাধীন শাহজালাল উপশহরে মহানগর পুলিশের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।এ সময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের উপকমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমিন, উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপকমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, ক্রিশ্চিয়ান মিশন, নয়াসড়কের সভাপতি প্রতিনিধি ডিকন নিঝুম সাংমা, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, ক্রিশ্চিয়ান মিশন, নয়াসড়কের প্রতিনিধি মাইকেল রঞ্জন বিশ্বাস, ইন্মনূয়েল ব্যাপ্টিস্ট চার্চ, শিবগঞ্জ, লাকরিপাড়া সিলেটের প্রতিনিধি, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চের প্রতিনিধি বিধান বিশ্বাস, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চের প্রতিনিধি গডেন বিশ্বাস, মালনীছড়া প্রেসবিটারিয়ান চার্চের প্রতিনিধি ডোনাল্ড বিশ্বাস প্রমুখ। | 6 |
নির্বাচনে সহিংসতার ঘটনা দুঃখজনক ও অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মে জড়িতদের স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। আর যারা সহিংসতায় জড়িয়ে পড়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে সহিংসতা ও অনিয়মের জন্য ৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে যারা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কমিশন। অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে স্থায়ী বরখাস্ত করা হবে। নির্বাচন কেমন হলো জানতে চাইলে এ অতিরিক্ত সচিব বলেন, গতকাল ১৩৬টি ইউপিতে ভোট হয়েছে। এরমধ্যে সাতটিতে নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এতে ব্যালট পেপারে বিকেল সাড়ে ৫টার তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৬৫ শতাংশের মতো। আর ইভিএমে পড়েছে ৬১ দশমিক ৫৩ শতাংশ। তিনি জানান, সপ্তম ধাপে ১৩৮টি ইউপিতে ভোট গ্রহনের কথা থাকলেও হাইকোর্টের রায়ে গতকাল রবিবার জয়পুরের পাঁচবিবি ও প্রার্থীর মৃত্যুতে কুমিল্লার দেবীদ্বার ইউপিতে ভোট স্থগিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, দু'জন ব্যক্তি নির্বাচনী সংহিসতায় মারা গেছেন। তারা ভোটকেন্দ্রের বাইরে স্থানীয় গোষ্ঠীর মধ্যে মারামারিতে নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন, এ নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, তবে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সর্বোপরি নির্বাচন ভালো হয়েছে। স্থানীয় পর্যায়ে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয়েছেন। অধিকাংশ ইউপিতে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। নির্বাচন কমিশন প্রাণহানি আশা করে না। এরপরও অনাকাঙ্খিত কিছু ঘটনা ঘটে গেছে। এক্ষেত্রে কমিশনের ব্যর্থতা নেই। কারণ সহিংস ঘটনাগুলো স্থানীয়ভাবে সংঘঠিত হয়। সরাসরি কমিশনের কোনো দায় নেই। এটা স্থানীয় প্রশাসন দেখবে। আমরা স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে থাকি। তবে স্থানীয় প্রশাসনের কোন গাফিলতি থাকলে তা ইসি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। | 6 |
দেশপ্রেম কারও গায়ে লেখা থাকে না। দেশদ্রোহী হয়েও কেউ জন্মগ্রহণ করেন না। প্রতিদিন মানুষের দেশপ্রেমের প্রকাশ ঘটে না। জাতির সংকটকালে একজনের নিঃস্বার্থ কর্মে প্রকাশ পায় তাঁর দেশপ্রেম। যাঁরা নিজের জীবন এবং পরিবার-পরিজনের নিরাপত্তার কথা চিন্তা না করে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে একাত্তরে লড়াই করেছেন, তাঁরা জানতেন না যে তাঁদের স্বীকৃতির কোনো প্রয়োজন রয়েছে। যুদ্ধ যখন হয় তখন একটা প্রতিপক্ষ থাকেই। বাংলাদেশের মানুষের শত্রুপক্ষ ছিল পাকিস্তানি সরকার, তাদের সেনাবাহিনী এবং তাদের এদেশীয় সহযোগীরা। তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্যেই প্রকাশ পেয়েছিল কারও সর্বোচ্চ দেশপ্রেমের। যে অবস্থান থেকেই যাঁরা যেভাবে তা করেছিলেন, তাঁরা সবাই মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ-এক দেশের সঙ্গে আরেক দেশের সেনাবাহিনীর প্রথাগত যুদ্ধ নয়। প্রথাগত সৈনিকেরা বেতন-ভাতা, পদক-পুরস্কার, প্রভৃতি পান। তা তাঁদের প্রাপ। কিন্তু জনযুদ্ধের মুক্তিসেনাদের কেউ বেতনের স্কেলের উল্লেখ করে কোনো নিয়োগপত্র দেন না, ইনক্রিমেন্টের উল্লেখ থাকে না, ভাতার বালাই নেই, প্রমোশনের প্রশ্ন ওঠে না। তাঁরা স্বনিয়োজিত এবং নিজ দায়িত্বে দেশমাতৃকার মর্যাদা রক্ষা করেন। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা যাবেন কি না, সে চিন্তা করার অবকাশ তাঁদের থাকে না। চিন্তা তাঁদের একটাই: শত্রুর কবল থেকে দেশের মুক্তি। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল তা-ই। পাকিস্তানের সশস্ত্র বাহিনী থেকে বেরিয়ে এসে যাঁরা মুক্তিযুদ্ধে জনগণের সঙ্গে যোগ দেন, তাঁরা মুক্তিযুদ্ধে যোগ করেন নতুন মাত্রা। তাঁদের থেকে বেসামরিক মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ পেয়েছেন। তাঁদের বাইরে বেসামরিক মুক্তিযোদ্ধারা ভারতের কর্মকর্তাদের থেকে ট্রেনিং ও অস্ত্র পেয়েছেন। স্বাধীনতার পরপরই শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা করার উদ্যোগ নেওয়া হয়। তার খুব প্রয়োজন ছিল, কারণ অনেক শহীদ পরিবারের অবস্থা ছিল খুব খারাপ। তাদের সাহায্যের জন্য সরকারকে ব্যবস্থা নিতে হয়েছিল। কিছুদিন পরে বীরত্বপূর্ণ অবদানের জন্য শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের খেতাব দেওয়ার সিদ্ধান্ত হয়। তাঁদের সে স্বীকৃতিও প্রাপ্য ছিল। সাধারণ মুক্তিযোদ্ধাদের অধিকাংশই ছিলেন নিম্নমধ্যবিত্ত পরিবারের কম শিক্ষিত তরুণ, তাঁদের চাকরি দেওয়াও রাষ্ট্রের কর্তব্য ছিল। মুক্তিযোদ্ধাদের মধ্যে যাঁরা উপযুক্ত-পুলিশ, বিডিআর, সেনাবাহিনী ও সরকারি দপ্তরে তাঁদের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। সে জন্য মুক্তিযোদ্ধাদের তালিকা করার প্রয়োজন পড়ে। সেই তালিকা করার সময় চাকরিবাকরি কোনো কিছুর দরকার নেই-এমন অনেক মুক্তিযোদ্ধা নিজেদের মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার প্রয়োজন বোধ করেননি। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারী যাঁরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সরকার যখন তাঁদের দুটো ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষণা দেয়, তখন অনেকে সনদ নিতে আগ্রহী হন। তার পরেও অনেকে নেননি। দেশের জন্য কাজ করে রাষ্ট্র থেকে তার বিনিময়ে কিছু নিতে তাঁদের মন চায়নি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি রাষ্ট্রে অল্প কিছুসংখ্যক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বাড়তি সুবিধা দেওয়া ছিল একটি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন লাখ লাখ কৃষক-শ্রমিক-সাধারণ মানুষের সন্তান। তাঁরা কিছু পেলেন না। রাষ্ট্রই সমাজে বৈষম্যের সৃষ্টি করল। মুক্তিযোদ্ধাদের ভাতা ও সুযোগ-সুবিধা যতই বাড়তে থাকে, মুক্তিযোদ্ধার সংখ্যাও ততই বাড়তে থাকে। অনেকটা যেন জনসংখ্যার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধার সংখ্যাও বেড়ে যায়। বারবার মুক্তিযোদ্ধাদের তালিকা করতে হয়। এ পর্যন্ত ছয়বার তালিকা করতে হয়েছে। তাতেও শেষ হয়নি। এখন আবার নতুন তালিকার আয়োজন চলছে। এখন কে আসল আর কে ভুয়া, তা নির্ণয় করা অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে যখন চাকরিবাকরির ক্ষেত্রে বংশানুক্রমিক সুবিধার ব্যবস্থা হয়েছে, সুতরাং ভুয়াতে যে আসলেরা আড়ালে পড়ে যাবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। জাতীয় জীবনের মহত্তম ঐতিহাসিক ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত থাকার গৌরব থেকে কেউই বঞ্চিত হতে চান না। কিন্তু সেই ঐতিহাসিক ঘটনায় যাঁর লেশমাত্র ভূমিকা নেই, সেই ব্যক্তি যখন ব্যক্তিস্বার্থে মিথ্যার আশ্রয় নিয়ে রাষ্ট্র থেকে সুবিধা নেন, তখন তা শুধু প্রতারণা নয়, মুক্তিযুদ্ধের মতো মহত্তম বিষয়কে অসম্মান করা হয়। মুক্তিযুদ্ধ সম্পর্কে বিরূপ মন্তব্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ, মিথ্যা তথ্য দিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা বলা আরও বড় অপরাধ। ভুয়া পুলিশ কর্মকর্তা, ভুয়া সেনা কর্মকর্তা প্রভৃতি ধরা পড়লে জেলহাজত হয়, ভুয়া মুক্তিযোদ্ধার শাস্তি আরও কঠোর হওয়া প্রয়োজন। ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অনবরত লেখা হয়। কোনো জাতির জন্য এ যে কত বড় গ্লানি! 'মিথ্যা তথ্যে মুক্তিযোদ্ধার প্রত্যয়ন/বাতিল হচ্ছে ১০২ সনদ' শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে: 'মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ (প্রত্যয়নপত্র) নেওয়ায় ১০২ মুক্তিযোদ্ধার (?) সনদ ও এ-সংক্রান্ত গেজেট বাতিল করা হচ্ছে। এর মধ্যে ৫৯ জনই প্রজাতন্ত্রের কর্মচারী। বাকি ৪৩ জন বিভিন্ন পেশায় নিয়োজিত। একটি গোয়েন্দা সংস্থার সুপারিশ এবং অভিযোগের ভিত্তিতে ব্যক্তিগত শুনানির পর এঁদের সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। লাল মুক্তিবার্তায় নাম আছে এমন দুজনের সনদও বাতিল হচ্ছে।...এই সনদ ব্যবহার করে সংশ্লিষ্টরা যেসব সুযোগ-সুবিধা নিয়েছেন, সেগুলো বাতিল হবে কি না, তা গেজেট জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে।' [যুগান্তর, ৩ এপ্রিল ২০১৯ ] বাতিলওয়ালাদের নাম ও পদবিও দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। তাঁদের মধ্যে রয়েছেন 'প্রজাতন্ত্রের সংস্থাপ্রধান, আয়কর কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসক, ব্যাংকার, পেশকার' প্রভৃতি। 'সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের চাকরিজীবনের ব্যক্তিগত নথি পর্যালোচনা, এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ, স্থানীয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনার পর ৫৯ জনের তালিকা তৈরি হয়।...চাকরির মেয়াদ বাড়াতে বা অন্যান্য সুযোগ নিতে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অন্তত ছয় সচিব। ২০১৪ সালে তাঁদের সনদ বাতিল করা হলেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।' এ দেশে লঘু অভিযোগে অথবা কোনো অপরাধ ছাড়াই অনেকে বছরের পর বছর জেলের ভাত খাচ্ছেন। আর এত বড় জালিয়াতি ও প্রতারণার কোনো শাস্তি নেই! তাহলে এই প্রজাতন্ত্রে আইনের চোখে সব নাগরিক সমান কোথায়? ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ব্যবস্থা না নিয়ে এখন ঘোষণা দেওয়া হয়েছে 'রাজাকারের তালিকা' তৈরি করবে সরকার। দালালির অভিযোগে '৭২-এ বঙ্গবন্ধুর সরকার যাঁদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করেছিল, তাঁরা সবাই রাজাকার। তাঁদের মধ্যে যাঁরা হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ প্রভৃতি যুদ্ধাপরাধ ও ফৌজদারি অপরাধ করেছিলেন, তাঁদের ছাড়া অন্যদের ক্ষমা করে দেন তিনি। এখন নতুন তালিকা কেন? মুক্তিযোদ্ধার সনদ প্রাপ্তিতে বড় রকমের লেনদেনের অভিযোগ রয়েছে। রাজাকারের তালিকা তৈরির উদ্যোগে আর একটি নতুন বাণিজ্যের দরজা খোলা হলে বহু নিরপরাধ মানুষ শুধু যে বিপন্ন হবেন, তা-ই নয়, তাঁরা সামাজিকভাবে যদি হেয় হন, তা হবে মানবতাবিরোধী কাজ। প্রায় ৫০ বছর আগে যাঁরা দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন এবং যাঁরা শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিলেন, তাঁদের বারো আনা আজ নেই। সংশ্লিষ্ট দায়িত্ববান ব্যক্তি মেঠো বক্তৃতায় হাততালি পেতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ঘোষণা দিলে মানবিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র ক্ষুণ্ন হয়। একাত্তরের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। একাত্তরসংক্রান্ত যেকোনো বিষয়ের মীমাংসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতটা সুষ্ঠুভাবে ও সাহসের সঙ্গে করতে পারবে, অন্য কোনো সরকার তা পারবে না। মুক্তিযোদ্ধার সনদ বিতরণ ও রাজাকারের তালিকার প্রশ্নে সরকারকে এমন সিদ্ধান্ত নিতে হবে, যা বঙ্গবন্ধুর সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক না হয় এবং পরবর্তী প্রজন্মের মানুষ যেন তা নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে, জাতীয় সংহতির জন্যই তার বিকল্প নেই। সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক | 8 |
দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের নানা দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই সাংবাদিকদের উদ্ধার করেন স্থানীয় প্রশাসন। এ ঘটনায় রবিবার বিকালের দিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিদ্যালয়ের কিছু ঢেউ টিন চুরি করে তার নিজ বাড়িতে নিয়ে যান। এমন খবর পেয়ে প্রধান শিক্ষকের বাড়িতে স্থানীয় চারজন সাংবাদিক দৈনিক শিক্ষা ও দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি সাখওয়াত হোসেন সাখা, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও এসএন টিভির রৌমারী প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি লিমন আহমেদ ও নাহিদ হাসান চুরি হওয়া টিনের ছবি তুলতে গেলে প্রধান শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের হাতে লাঞ্ছিত হন। প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রী, ছেলে এবং ভাতিজা ওই চার সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখেন। এসময় সাংবাদিকরা রৌমারী ইউএনও আল ইমরানকে মোবাইল ফোনে বিষয়টি জানালে ইউএনও রৌমারী সহকারি কমিশনার (ভূমি) মো. গোলাম ফেরদৌস ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোক্তার হোসেনসহ রৌমারী থানা পুলিশকে পাঠান। তারা ওই গ্রামের লোকজন ও স্থানীয় যুবলীগ সভাপতি আমির হোসেন, আমিনুল ইসলাম, মতিয়ার রহমান ও ইউপি সদস্য মিজানুর রহমানসহ আরো অনেকেই ওই ঘটনাস্থল থেকে চার সাংবাদিকদের উদ্ধার করেন। আটককৃত চার সাংবাদিক লাঞ্ছিতের বিষয় জানতে চাইলে দাঁতভাঙ্গা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম জানান, 'সাংবাদিকদের আমি লাঞ্ছিত করিনি। তবে স্কুলের টিন চুরির অভিযোগ আমার বিরুদ্ধে সঠিক নয়। তিনি আরো বলেন, রেজুলেশন আকারে টিন ক্রয় করে নিজ বাড়িতে আনা হয়েছে। অপর দিকে সাংবাদিকদের সাথে লাঞ্ছিত ঘটনার বিষয় জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম ফেরদৌস জানান, 'প্রধান শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যরা সাংবাদিকদের সাথে যে খারাপ আচরণ করেছে তা মোটও ঠিক হয়নি। তিনি আরো বলেন, কারণ সাংবাদিকরা প্রতিটি ঘটনার সত্য উৎঘাটন করে করেন। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে। | 6 |
দেরিতে হলেও অবশেষে মনিরামপুরে আমন সংগ্রহে তৎপর হয়েছে খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর। আজ রোববার বিকেল ৩টায় এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আট সদস্যের ক্রয় কমিটির সভা হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।সভায় সভাপতিত্ব করবেন ইউএনও সৈয়দ জাকির হাসান। সভায় ধান ও চাল কেনার উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে।এর আগে গত শুক্রবার 'মনিরামপুরে এক মাসেও আমন সংগ্রহ শুরু হয়নি' শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর ধান কেনা নিয়ে তৎপর হন সংশ্লিষ্টরা।আমন সংগ্রহ শুরু করতে গত ৪ নভেম্বর নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। এরপর ৮ নভেম্বর মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে চিঠি দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। জেলার অন্য উপজেলাগুলোতে আমন সংগ্রহ শুরু হলেও মনিরামপুরে এ কাজে বিলম্ব দেখা যায়।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, 'ধান ও চাল সংগ্রহ কমিটির সভাপতি ইউএনও। তিনি সময় দিতে না পারায় সংগ্রহ কাজে বিলম্ব হচ্ছিল। এখন ইউএনও সভা ডাকতে সিদ্ধান্ত দিয়েছেন।'ইন্দ্রজিৎ সাহা আরও বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় সরাসরি কার্ডধারী আমন চাষিদের কাছ থেকে ১ হাজার ৪৪৫ টন ধান ও নিবন্ধিত কল মালিকদের কাছ থেকে ৪৮০ টন চাল সংগ্রহ করা হবে। | 6 |
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সাংসদ শহিদ ইসলাম ওরফে পাপুলের পক্ষে হাইকোর্টে রিট করার অভিযোগে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহাদাত হোসেন ওরফে লিটনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ সিদ্ধান্ত নেয়। রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুরাদ হোসেন মিয়াজী ও মো. জামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শাহাদাত হোসেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে উপজেলা কমিটি জরুরি বৈঠকে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী বলেন, লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণাকে অবৈধ এবং সাবেক সাংসদ শহিদ ইসলামের সদস্যপদ রক্ষার জন্য সম্প্রতি তাঁর বোন নুরুন্নাহার বেগম ও লিটন হাইকোর্টে রিট করেছিলেন। শুনানির পর গত সোমবার আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন। পাপুলের পক্ষ নেওয়ার কারণেই লিটনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনে লিটন পাপুলের প্রস্তাবকারী ছিলেন। তবে শাহাদাত হোসেন আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, 'অব্যাহতির কথা শুনেছি। তবে কাগজ আমি হাতে পাইনি। আমি শহিদুল ইসলামের মনোনয়নপত্র দাখিলের সময় প্রস্তাব করেছিলাম। তাঁর আসন শূন্য ঘোষণার বিরুদ্ধে তাঁর স্বজনেরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের শরণাপন্ন হন। এতে আমাকেও বাদী হিসেবে রাখা হয়। আদালতে আপিল করা তো কোনো অন্যায় নয়।' লক্ষ্মীপুর-২ আসনে ২১ জুন উপনির্বাচন হবে ইভিএমে। এখানে আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী ও জাতীয় পার্টির শেখ ফায়িজ উল্যা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুয়েতে গ্রেপ্তারের পর এ আসনের সাংসদ পাপুলের সাজা হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। | 9 |
মালদ্বীপের নীলনয়না ভোগ মডেল রাউধা আথিফের লাশ দ্বিতীয় দফা ময়না তদন্তের জন্য কবর থেকে তুলতে আপত্তি জানিয়েছেন তার মা আমিনাথ মুহাররিমা।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আসমাউল হক জানান, আগামী সোমবার দ্বিতীয় দফা ময়না তদন্তের জন্য রাউধা আথিফের লাশ কবর থেকে তোলা হবে।
গত মঙ্গলবার রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মাহবুবুর রহমান রাউধার লাশ ফের ময়নাতদন্তের নির্দেশ দেন।
সিআইডির পরিদর্শক আসমাউল হক জানান, বৃহস্পতিবার সকালে মালদ্বীপ থেকে রাউধার মা আমিনাথ মুহাররিমা তাকে ফোন করেন। এ সময় তিনি বলেন, তার মেয়ে আল্লাহর কাছে শান্তিতে আছে। তার লাশ কবর থেকে তুলে দ্বিতীয় দফায় ময়না তদন্ত করার বিষয়টি তিনি চান না। তবে তার এই কথা আমলে নেওয়া হচ্ছে না।
তদন্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, 'রাউধার মায়ের যুক্তি আমরা কোনোভাবেই মানতে পারি না। মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক এড়াতে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করতেই হবে। ময়নাতদন্ত করতে সিআইডির পক্ষ থেকে এরই মধ্যে বিশেষজ্ঞ তিন চিকিৎসককে চিঠিও পাঠানো হয়েছে। আগামী সোমবার লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে।'
তিনি জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিরুল চৌধুরী ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহবুব হাফিজ এবং রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমানকে এই চিঠি দেওয়া হয়েছে। এই তিন চিকিৎসক রাজি হলে তাদেরকেই দিয়েই রামেক হাসপাতাল মর্গে রাউধার লাশের দ্বিতীয় ময়নাতদন্ত করা হবে।
রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী জানান, লাশ উত্তোলনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সকালেই লাশ উত্তোলন করা হবে।
রাউধার মায়ের আপত্তির বিষয়ে বলেন, 'এ ধরণের কোনো আপত্তির কথা আমার জানা নেই। আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন, সে অনুযায়ী লাশ উত্তোলন করা হবে।'
এর আগে গত ৩১ মার্চ রামেক হাসপাতাল মর্গেই রাউধার লাশের প্রথম ময়না তদন্ত করা হয়েছিল। ময়না তদন্তকারী তিন সদস্যের মেডিকেল বোর্ড পুলিশের কাছে প্রতিবেদন দাখিল করেছেন। এতে বলা হয়েছে, রাউধা আত্মহত্যা করেছেন। তবে এই প্রতিবেদন মানতে নারাজ রাউধার বাবা।
গত ২৯ মার্চ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। রাউধা এ কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত ৩ এপ্রিল রাউধার মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে মালদ্বীপের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ ও জ্যেষ্ঠ পরিদর্শক আলী আহমেদ রাজশাহী আসেন। তারা রাউধার লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক, রাজশাহী পুলিশ, রাউধার সহপাঠি, শিক্ষক এবং হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে গত ৭ এপ্রিল তারা দেশে ফেরেন।
এরপর ১০ এপ্রিল রাউধার বাবা ডা. মোহাম্মদ আথিফ রাজশাহীর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত এজাহারটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করার জন্য নগরীর শাহমখদুম থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার এজাহারে মোহাম্মদ আথিফ দাবি করেছেন, তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামলায় রাউধার সহপাঠি সিরাত পারভীন মাহমুদকে একমাত্র আসামি করা হয়েছে। সিরাতের বাড়ি ভারতের কাশ্মিরে।
| 6 |
সেরা অভিনেতার ক্ষেত্রে তো রীতিমতো ইতিহাস গড়েছেন স্যার ফিলিপ অ্যান্থনি হপকিন্স। বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছেন তিনি। ৮৩ বছর বয়সে অস্কার জয় করে ইতিহাসের পাতায় নাম লেখালেন। অস্কারের ৯৩ বছরের ইতিহাসে এত 'বুড়ো' অভিনেতা আর নেই। তিনিই ইতিহাসের সবচেয়ে বুড়ো অস্কারজয়ী। 'দ্য ফাদার' ছবিতে হপকিন্স একজন অ্যালজেইমার রোগী হিসেবে নজরকাড়া অভিনয় করেছেন। ৮০ বছরের বৃদ্ধ অ্যান্থনি এই ছবির মূল চরিত্র, অর্থাৎ বাবা। বৃদ্ধ অ্যান্থনি লন্ডনে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন। তার মেয়ে অ্যানি বাবাকে এসে দেখে যায়। বাবার জন্য যতটুকু করা যায় সে করে।আপাতদৃষ্টিতে সহজ স্বাভাবিক মনে হলেও ডিরেক্টর ফ্লোরিয়ান জেলার সিনেমাটোগ্রাফির মাধ্যমে গল্পটা দেখিয়েছেন অন্যভাবে। ডিমনেশিয়া আক্রান্ত অ্যান্থনির চোখে যদি আমরা গল্পটাকে দেখি তাহলে দেখব অ্যানি বাবাকে দেখতে আসছে কিন্তু অ্যান্থনির জন্য প্রতিবারই সেটা নতুন কিছু। কারণ, সে কোনো কিছু মনে রাখতে পারছে না। কখনো নিজের মেয়েকে অপরিচিত কোনো মানুষ মনে করছে সে, নিজের অ্যাপার্টমেন্টকে বারবারই তার মনে হচ্ছে নতুন কোনো বাড়িতে সে চলে এসেছে।আগের দিন মেয়ের সঙ্গে কী কথা হয়েছিল, সে আর মনে করতে পারে না। অথচ অ্যান্থনির কাছে এটাই স্বাভাবিক। তার কোনো ধারণাই নেই তার মেয়ে প্রতিনিয়ত কিসের সঙ্গের যুদ্ধ করছে। এমন এক চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন হপকিন্স।১৯৯১ সালে 'দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস' ছবিতে 'হ্যানিবাল লেকচার' চরিত্রে অভিনয়ের জন্য প্রথমবার অস্কার জিতেছিলেন। হ্যানিবল চরিত্রটি চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম আলোচিত খলচরিত্র হিসেবে স্বীকৃতি লাভ করে। মোট ৬ বার অস্কারের অভিনেতা, সহ-অভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।চলতি বছরে 'বাফটা'-তেও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। তবে জানিয়ে রাখা ভালো এই বছরের 'বাফটা' কিংবা 'অস্কার' কোনো পুরস্কারের মঞ্চেই উঠতে দেখা যায়নি তাঁকে।১৯৯৩ সালে তিনি ব্রিটিশ নাইটহুড সম্মাননা অর্জন করেন। এ জন্যই তাঁর নামের আগে সম্মানসূচক 'স্যার' পদবি ব্যবহার করা হয়। ১৯৯৮ সালে এক জরিপ অনুযায়ী তিনি যুক্তরাজ্যের সর্বোচ্চ আয় করা অভিনেতা হিসেবে চিহ্নিত হন। অভিনয়ে কখনো লম্বা বিরতি দেননি। ১৯৬৭ সালে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতার প্রায় প্রতিবছরই সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে 'ওয়েস্টওয়ার্ল্ড' নামক সায়েন্স ফিকশন টিভি সিরিজে ড. রবার্ট ফ্রড চরিত্রে অভিনয় করছেন। এ বছর 'দ্য ভার্তুসু' নামে একটি থ্রিলার সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। বয়স বেড়ে গেলেও, তাঁর অভিনয়ের দীপ্তিতে একদমই ভাটা পড়েনি। অ্যান্থনি হপকিন্স বাল্যকাল থেকে ডিসলেক্সিয়া রোগে ভুগতেন। তাই তাঁর কোনো কিছু বুঝতে একটু সময় লাগত। তবে তাঁর স্মৃতিশক্তি ছিল প্রখর। তিনি স্মৃতিশক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতি সপ্তাহে নতুন করে একটি কবিতা মুখস্থ করতেন। ক্যামেরার সামনে আসার আগে তিনি নিজের সংলাপ প্রায় ২০০ বারের মতো চর্চা করেন। | 2 |
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মজনুসহ আটজনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা হয়েছে। মদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ শেখসহ তিনজনকে পিটিয়ে জখম ও বসতঘর ভাঙচুরের অভিযোগে এ মামলা হয়েছে। ভুক্তভোগী পারভেজ শেখ নিজে বাদী হয়ে গত শনিবার সকালে এ মামলা করেন।ওই দিন দুপুরে পুলিশ মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুকে গ্রেপ্তার করেছে। দুপুরে গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুকে আদালতে পাঠালে বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ কোটের বিশেষ আদালতে ওঠালে বিচারক ইকবাল হাসান তাঁর জামিন মঞ্জুর করেন।গ্রেপ্তার মজনু কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। বিগত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এ মামলার অপর এজাহারভুক্ত আসামিরা হলো মুক্তার হোসেন, মো. খলিল, আবুল কালাম, সাজন ফকির, মন্টু মোল্লা, মিঠু ফকির ও সিরাজুল ইসলাম।মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ইউপি নির্বাচনে পারভেজ শেখ ও তাঁর চাচাতো ভাই হারুন অর রশীদ, প্রতিবেশী ইউনুস আলী নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন। এ কারণে মিজানুর রহমান মজনু তাঁদের ওপর ক্ষিপ্ত ছিল। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মজনুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা লোহার রড, লাঠিসোঁটা দিয়ে তাঁদের পিটিয়ে গুরুতর জখম করেন। তাঁদের চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গত শুক্রবার সকালে আবারও হামলা চালিয়ে প্রথমে তাঁর চাচাতো ভাই হারুন অর রশীদের বাড়ি ও পরে তাঁর নিজের বসতবাড়ি ভাঙচুর করে। দুর্বৃত্তরা যাওয়ার সময় তাঁর বোনের বিয়ের জন্য ঘরে রাখা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যান।কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ শেখের ওপর হামলা ও বসতঘর ভাঙচুরের ঘটনায় গত শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুকে কালুখালী উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে চালান করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। | 6 |
ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি-তে রকেট হামলার পর পরিস্থিতি ক্রমেই বাজে দিকে যাচ্ছে। জাহাজটির মূল জেনারেটর অকেজো হয়ে গেছে। ইমার্জেন্সি জেনারেটর দিয়ে কাজ চলছে। রকেট হামলায় জাহাজের রেফ্রিজারেটর অকেজো হয়ে গেছে। দু-একদিনের মধ্যে খাবার ফুরিয়ে যেতে পারে। সব মিলিয়ে ভীষণ শঙ্কায় থাকা নাবিকেরা যেকোনো মূল্যে নিরাপদ স্থানে সরে যেতে চাইছেন।জাহাজটিতে থাকা একজন নাবিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা জাহাজে আর থাকতে চান না। যেকোনো মূল্যে তাঁরা বাংকারে যেতে চান। ওই নাবিক বলেন, 'রকেট হামলায় পাওয়ার জেনারেটর অকেজো হয়ে পড়ায় জাহাজের রেফ্রিজারেটর কাজ করছে না। এতে দু-এক দিনের মধ্যেই জাহাজে থাকা খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তখন খাবারের সংকট তৈরি হবে।''আমাদের এখনো নিরাপদে সরিয়ে নেওয়া হয়নি। আমরা নিরাপদ জায়গায় যেতে চাই।' ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি-এর প্রধান প্রকৌশলী ওমর ফারুক তুহিন এই আকুতি জানান।গতকাল বুধবার রাতে জাহাজটিতে রকেট হামলায় একজন নিহত হন। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সেই জাহাজে রয়েছেন ২৮ বাংলাদেশি নাবিক। সেখানকার পরিস্থিতি সম্পর্কে আজ বৃহস্পতিবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় জাহাজটির প্রধান প্রকৌশলী ওমর ফারুক তুহিন বলেন, 'রকেট হামলায় জাহাজের মেইন পাওয়ার জেনারেটর কাজ করছে না। এখন ইমার্জেন্সি জেনারেটর দিয়ে কাজ করছি। তাই দ্রুত আমাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।'বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওমর ফারুকের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমরা এখন ভালো আছি। তবে কখন আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নেবে সেই অপেক্ষায় আছি।' তিনি বলেন, 'যদি ইমার্জেন্সি পাওয়ার জেনারেটর অফ হয়ে যায়, তাহলে জাহাজে থাকা কষ্টকর হয়ে যাবে। পাওয়ার না থাকলে জাহাজে থাকা খাবারও নষ্ট হয়ে যাবে। তাই আমাদের দ্রুত এখান থেকে সরি নেওয়া হোক।'এর আগে 'ক্লে' পরিবহনের জন্য গত ২২ ফেব্রুয়ারি জাহাজটি কার্গো লোড করতে তুরস্ক থেকে ইউক্রেনের অলিভিয়া বন্দরে যায়। সেখান থেকে কার্গো নিয়ে জাহাজটির ইতালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লেগে যাওয়ায় জাহাজে থাকা ২৯ নাবিক সেখান থেকে কোথাও যেতে পারেননি। এর মধ্যে গতকাল বুধবার রাতে রকেট হামলায় ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তাঁর মৃত্যুর পর জাহাজে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাকি ২৮ নাবিক। তাঁদের এখন একটাই দাবি, তাঁদের জাহাজ থেকে নিরাপদ কোনো স্থানে সরিয়ে নেওয়া হোক।আরো পড়ুন:নাবিকদের দ্রুত ফিরিয়ে আনার দাবি নিয়ে বিএসসি ভবনে স্বজনেরাদেশে ফিরে বিয়ে করার কথা ছিল হাদিসুরেরইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, প্রকৌশলী নিহত | 6 |
ঢাকা: আমেরিকান গায়িকা টেইলর সুইফট 'ফেয়ারলেস' অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৮ সালে। এক যুগ আগের সেই অ্যালবামের জনপ্রিয় দুটি গান 'লাভ স্টোরি' ও 'ইউ বিলং উইথ মি'। এ অ্যালবাম দিয়েই সারাবিশ্বে পরিচিতি পান সুইফট। সম্প্রতি 'ফেয়ারলেস' এর সবগুলো গান নতুনভাবে রেকর্ড করেছেন ৩১ বছর বয়সি এ গায়িকা। পুরনো গানের এই নতুন রেকর্ডকে বলা হচ্ছে 'টেইলর ভার্সন'। শ্রোতারা দারুণ পছন্দ করেছেন ভার্সনটি। 'ফেরারলেস' এর তুমুল সাফল্যের পর আরও এক অ্যালবামের রিমেক নিয়ে ফিরছেন টেইলর সুইফট। ২০১২ সালের অক্টোবরে প্রকাশ হওয়া ওই অ্যালবামের নাম 'রেড'। 'উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার' এই বিখ্যাত গানটি 'রেড' অ্যালবামের। সম্প্রতি টেইলর জানিয়েছেন, 'রেড' এর নতুন ভার্সনটি আসবে আগামী ১৯ নভেম্বর। নতুন অ্যালবামে পুরনো গানগুলো তো থাকবেই। বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে কিছু অপ্রকাশিত গানও। যেগুলোর মধ্যে একটি গানের ডিউরেশন দশ মিনিট! শনিবার ইনস্টাগ্রামে নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন পপগায়িকা।এর আগে গত মাসে যুক্তরাজ্যের অফিশিয়াল অ্যালবামস চার্টে তাঁর নতুন 'ফেয়ারলেস' জায়গা করে নিয়েছিল সর্বোচ্চ অবস্থানে। এ সুখবরের হাত ধরে এসেছিল আরেকটি বড় অর্জন। ইউকে অফিশিয়াল অ্যালবাম চার্টে আগে সেরা অবস্থানে ছিল ইংল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড 'দ্য বিটলস'।গত ৫৪ বছর ধরে ওই অবস্থান নিতে পারেনি কেউ। এতদিন পরে অর্ধ শতকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে জায়গা করে নিয়েছিলেন টেইলর সুইফট। ক্যালিফোর্নিয়াভিত্তিক ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছিল, প্রকাশের ২৫৯ দিনের মধ্যে টেইলরের তিনটি অ্যালবাম 'ফেয়ারলেস', 'ফোকলোর' ও 'এভারমোর' টপচার্টে পরপর শীর্ষ স্থান দখল করেছে। এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ৫৪ বছর আগে। 'দ্য বিটলস' ব্যান্ডের তিনটি অ্যালবামও পরপর শীর্ষ স্থানে পৌঁছেছিল। কিন্তু ওই রেকর্ড করতে ব্যান্ডটির সময় লেগেছিল ৩৬৪ দিন। | 2 |
সুন্দরবনের গহিন থেকে একটি বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার এলাকার রুপার খালের চরে ওই মরদেহ পাওয়া যায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাঘটির উচ্চতা, দৈর্ঘ্য-প্রস্থ নিশ্চিত করে বলতে পারেনি বন বিভাগ। তবে আনুমানিক ১৫-১৬ বছর বয়সী পুরুষ বাঘটির বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে দাবি বন বিভাগের। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সুন্দরবনের দুবলার চর এলাকার টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলে বের হয়েছিলেন। ফাঁড়িসংলগ্ন রুপার খাল এলাকা দিয়ে যাওয়ার সময় চরে একটি বাঘকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। তখন তাঁরা সেখানে নেমে বাঘটিকে উদ্ধার করেন। উদ্ধার বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, দুই-এক দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাঘটিকে দেখে মনে হচ্ছে রোগাক্রান্ত ও রুগ্ণ ছিল। বয়স হবে আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘের শরীরে পচন ধরায় উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থ মাপা যায়নি। বাঘ সাধারণত ১৬ থেকে ২০ বছর বয়স পর্যন্ত বাঁচে। বয়সের কারণে (বার্ধক্যজনিত) বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মাথা সংগ্রহ করে ঢাকার বন্য প্রাণী পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। | 6 |
অভিনেতা এফএস নাঈমকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না। শুটিং থেকে বিরতি নিয়েছিলেন। টিভি নাটকের ভিউয়ের প্রতিযোগিতা, অভিনয়শিল্পীদের সিন্ডিকেট- কোথাও ছিলেন না নাঈম। তিনি ছিলেন নিজের মতো। কাজ থেকে বিরতি নিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন।যখন ফিরেছেন, নাঈমকে দেখে অনেকেই চমকে গেছেন। মেদ ঝরিয়ে নতুন লুকে হাজির তিনি। নাঈম বলেন, 'আমি ফিরে এসেছি। গত কয়েকমাস খুব খেটেছি। নিজেকে তৈরি করেছি। এখন ক্যামেরার সামনে শট দেওয়ার পর অনেকেই বলছেন, ''আপনি তো একেবারেই বাচ্চা হয়ে গেছেন।'' বেশ কমপ্লিমেন্টস পাচ্ছি।' লুক বদলের সঙ্গে সঙ্গে বেড়েছে নাঈমের আত্মবিশ্বাসও। বিরতি থেকে ফিরে এসে নাঈম বড়সড় চমক দিলেন ওয়েব সিরিজের খবর দিয়ে। 'অরা' নামে নতুন ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। গত সপ্তাহে রাজধানীর উত্তরায় হয়েছে এর দৃশ্যধারণ। রেডপড স্টুডিওর ব্যানারে সিরিজটি বানিয়েছেন তানিম পারভেজ। এতে নাঈমের সহশিল্পী হিসেবে আছেন পার্থ বড়ুয়া, শতাব্দী ওয়াদুদ, তাসনুভা তিশা ও শর্মিলী আহমেদ। সিরিজের প্রযোজক মোহাম্মদ মাজেদুল হক রানা বলেন, 'গল্পটি ভৌতিক ঘরানার। তবে আমরা গল্প বর্ণনায় সাসপেন্সকে প্রাধান্য দিচ্ছি। মানুষের যে অরা বা এনার্জি থাকে, সেটাকে কাজে লাগিয়ে একটা লোক পুরনো সময়ে ফিরে গিয়ে যে কোনো সমস্যার সমাধান করে। ঘটনাচক্রে তার কাছে আসে এক দম্পতি, যাদের বাচ্চা হয় না। ওই লোকটি তাদেরকে শর্ত দেয়- একটা গর্ভবতী মেয়েকে বলি দিয়ে তার রক্ত সংগ্রহ করতে হবে।' এই গুনিন বা যাদুকর চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। তবে এমন চিকিৎসা ব্যবস্থায় একেবারেই ভরসা নেই নাঈমের। সিরিজে তিনি অভিনয় করেছেন একজন বিজ্ঞানবিশ্বাসী যুবকের চরিত্রে। নাঈম বলেন, 'সিরিজে আমি বিজ্ঞানমনস্ক একজন মানুষ। আধুনিক বিজ্ঞান অনেক এগিয়েছে। সে জায়গা থেকে তান্ত্রিক বা এ ধরনের প্রথায় আমি বিশ্বাস করি না। তারপর বেশ কিছু জিনিস ব্যাখ্যার বাইরেও থেকে যায়। সেগুলো ব্যাখ্যা দিয়ে সমাধান দেওয়া সম্ভব না।'ওয়েব সিরিজ 'অরা'র গল্প লিখেছেন মারুফ রেহমান ও তানিম পারভেজ। চিত্রনাট্য সাজিয়েছেন ইমতিয়াজ হাসান শাহরিয়ার। সিরিজটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। | 2 |
পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা গেটের সামনে দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশসহ আহত হয়েছেন আটজন। আজ শনিবার দুপুরে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ, এসআই আসরাফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন, শাওন মিয়া (৩০), কাউছার মিয়া (৪৫), ছুবুর মিয়া (৩০), পাবেল মিয়া (৩৪), রাজিব (৩০)। স্থানীয়রা জানান, উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং, নবীপুর ও পৌরসভার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শাওন নামে এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে মারধর করার সংবাদ পান তাঁর মামা কাউছার মিয়া। থানায় একটি সালিস বৈঠক থেকে খবর পেয়ে সেখানে যাচ্ছিলেন তিনি।এ সময় থানা গেটে আলমনগর গ্রামের রাজিব ও রবিনের সঙ্গে কাউছারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দু'পক্ষের লোকজন থানা গেটেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন তিন পুলিশসহ আটজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর দ্বিতীয় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত পাঁচজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। | 6 |
'ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা'। গানটি ভেসে আসছিল ছায়ানট ভবনের সামনে থেকে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে নৃশংসতা চলল কয়েক দিন ধরে, তার বিরুদ্ধেই ছিল প্রতিবাদ। যে রিকশাগুলো যাচ্ছিল ছায়ানট ভবন পার হয়ে, সেগুলো থমকে দাঁড়াচ্ছিল। যে রিকশাচালকেরা গানটি শুনেছেন আগে, তাঁরাও কণ্ঠ মেলাচ্ছিলেন। কিন্তু রাস্তায় যানজট তৈরি হয়ে যেতে পারে ভেবে তাঁদের সরিয়ে দিচ্ছিলেন ছায়ানটের কর্মীরা। তাতে উৎসাহী বাসচালক, সিএনজিচালকেরাও সরে যেতে বাধ্য হন।শুক্রবার ঠিক বেলা সাড়ে ১১টায় ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে দাঁড়িয়ে পড়েছিল শান্তির পক্ষে মানুষ। ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী এ ধরনের হামলা ঠেকাতে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়ানোর দায়িত্ব শুধু সরকারের নয়, এ জন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি একাত্তরের অসাম্প্রদায়িক প্রতিরোধের কথাও স্মরণ করিয়ে দেন।ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও ছায়ানটের সদস্যদের মনের মধ্যে ছিলেন। তিনি যে কথা প্রায়ই বলে থাকেন ছায়ানটের নানা অনুষ্ঠানে, তারই প্রতিধ্বনি শোনা গেল সারওয়ার আলীর কথায়। সারওয়ার আলী বলেন, 'আগের গ্রামীণ সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাদের আবারও ফিরিয়ে আনতে হবে। কারণ, সংস্কৃতির চর্চা করা না হলে অসাম্প্রদায়িক জাতি গড়ে তোলা সম্ভব নয়।'রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম এবং ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসাও কথা বলেন।ছায়ানটের ব্যানারে লেখা ছিল: 'সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াও', কণ্ঠশীলনের ব্যানারের লেখা: 'এই নিত্য অপঘাত দূর করো', জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ব্যানারের লেখা: 'বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি/রুখে দাঁড়াও সাম্প্রদায়িক অপশক্তি', সংগঠনটির উত্তরা শাখার ব্যানারে লেখা ছিল: 'কাঁদছে বাঙালি, কাঁদছে বাংলাদেশ', নালন্দা উচ্চবিদ্যালয়ের ব্যানারে লেখা ছিল গুরুদাস দত্তের সেই অমর বাণী: 'বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ।' মানুষের হাতে হাতে থাকা প্ল্যাকার্ড-ফেস্টুনে ছিল বাংলা সাহিত্যের সেরা মানবতাবাদী পঙ্ক্তিগুলো।যেকোনো জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে ছায়ানট। রবীন্দ্রবিরোধী বর্বরতা, দেশের সংস্কৃতিবিরোধী ষড়যন্ত্র দেখলেই রুখে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। স্বাধিকার আন্দোলনে ছায়ানটের সদস্যরা সংস্কৃতির মাধ্যমে দেশের জনগণের মনে মুক্তির স্বপ্ন বুনেছেন। মুক্তিযুদ্ধের সময় শুনিয়েছেন মুক্তির গান। এবারও নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়াল ছায়ানট।মুক্তিযুদ্ধের সময় যে গানগুলো শরীরে আগুন ধরিয়ে দিত, সে গানগুলোই বেছে নেওয়া হয়েছিল পরিবেশনের জন্য। 'আমি মারের সাগর পাড়ি দেব,' 'দুর্গমগিরি কান্তার মরু'সহ বেশ কয়েকটি গান যখন পরিবেশিত হচ্ছিল, তখন তা শুধু শিল্পীদের কণ্ঠেই ধ্বনিত হয়নি, প্রতিবাদে অংশ নেওয়া প্রত্যেকের কণ্ঠেই তা অনুরণিত হয়েছে।মানববন্ধন শেষ হওয়ার পর অংশগ্রহণকারী কেউ কেউ কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন। মাঝবয়সী পেরিয়ে যাওয়া একজন বলেন, গানগুলো এখনো মনে আগুন ধরায়।অন্যজন বলেন, কথাটা সত্য। তবে এই প্রেরণাদায়ী গানগুলোর পাশাপাশি এ সময়টাকে ধরে নতুন গানও তো তৈরি হতে হবে।কথাটা ঘুরতে থাকে মাথায়। | 6 |
গরুর মাংস ভুনাউপকরণ: গরুর মাংস ১/২ কেজি, টক দই ১/২ কাপ, মরিচের গুঁড়া ১/২ টেবিল চামচ, জিরার গুঁড়া ১/২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১/২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১/২ টেবিল চামচ, রসুন বাটা ১/২ টেবিল চামচ, আদা বাটা ১/২ টেবিল চামচ, এলাচ ৪-৫টি, দারুচিনি ৪ টুকরো, লবঙ্গ ৪টি, ঘি দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, তেজপাতা দুটি এবং লবণ স্বাদমতো।প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে মাংস, টক দই, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলা গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, এলাচ, দারুচিনি ও লবঙ্গ দিয়ে মেরিনেট করে নিন। এবার ফ্রাইপ্যানে ঘি দিন। ঘি গরম হলে পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হলে মেরিনেট করা মাংস দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ ভুনা। বিফ ভুনা খিচুড়িউপকরণ: গরুর মাংসের জন্য উপকরণ: গরুর মাংস আধা কেজি, পেঁয়াজ কুঁচি আধা কাপ, আদা পেস্ট ২ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল আধা কাপ বা অল্প বেশি, জিড়া গুঁড়া আধা চা চামচ, টক দই আধা কাপ, এলাচ, দারুচিনি, তেজপাতা ৩/৪টি করে, গরম মসলা পাউডার আধা চা চামচ, লবণ স্বাদমতো।খিচুড়ির জন্য উপকরণ: পোলাওর চাল ২৫০ গ্রাম, মুগ ডাল ২৫০ গ্রাম, পেঁয়াজ বাটা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, রসুন বাটা ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, কাঁচামরিচ ফালি ৪/৫টি, তেল আধা কাপ বা অল্প বেশি, জিড়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা পাউডার সামান্য, লবণ ২ চা চামচ।প্রস্তুত প্রণালি: মুগ ডাল টেলে নিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। পোলাও চাল ধুয়ে পানি ঝরাতে দিন। গরুর মাংস ধুয়ে নিয়ে সব মসলা দিয়ে মেখে নিয়ে চুলায় বসান। মাংস কষিয়ে নিয়ে তাতে টক দই দিয়ে ঢেকে দিন। প্রয়োজন হলে পানি দিতে হবে। নইলে টক দই ও মাংসের পানি দিয়ে মাংস রান্না হয়ে যাবে। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। এবার যে পাতিলে খিচুড়ি রান্না হবে তা চুলায় দিন। তেল দিয়ে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ দিয়ে অল্প ভুনে নিন। এবার এখানে ডাল ও চাল দিয়ে ভুনে নিন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা পাউডার, জিড়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভুনে নিন। পোলাও চাল ও ডাল ভুনা শেষ হলে পরিমাণমতো গরম পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলেই রান্না করা মাংস ছেড়ে দিয়ে নেড়ে নিন। কাঁচামরিচ ফালি দিন। মধ্যম আঁচে ঢাকনা বন্ধ করে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন। খিচুড়ি অল্প একটু নরম নরম করে রান্না করতে হবে। খিচুড়ি হয়ে এলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। দিয়ে ঢাকনা দিন। প্রয়োজন হলে পানি দিতে হবে নতুবা টক দই ও মাংসের পানি দিয়ে মাংস রান্না হয়ে যাবে। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চুলা হতে নামিয়ে নিন। এবার যে পাতিলে খিচুড়ি রান্না হবে তা চুলায় দিন। তেল দিয়ে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবন দিয়ে অল্প ভুনে নিন। এবার এখানে ডাল ও চাল দিয়ে ভুনে নিন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা পাউডার, জিড়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভুনে নিন। পোলাও চাল ও ডাল ভুনা শেষ হলে পরিমান মতো গরম পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলেই রান্না করা মাংস ছেড়ে দিয়ে নেড়ে নিন। কাঁচা মরিচ ফালি দিন। মধ্যম আঁচে ঢাকনা বন্ধ করে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন। খিচুড়ি অল্প একটু নরম নরম করে রান্না করতে হবে। খিচুড়ি হয়ে এলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। রূপচাঁদা ফ্রাইউপকরণ: রূপচাঁদা মাছ ২টা, পেঁয়াজ বাটা আধা চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ ভাজা আধা কাপ, কাঁচামরিচ ৩/৪টা, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, শুকনোমরিচের গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লেবুর রস আধা চা চামচ (চাইলে নাও দিতে পারেন), ভাজার জন্য তেল।প্রণালি: প্রথমে মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর মাছগুলোর দুই পাশে ছুরি দিয়ে লম্বা করে চিড়ে নিন। এবার তেল ছাড়া অন্য সব মসলার উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর মসলার মিশ্রণটিকে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিন যাতে সব মসলা মাছের ভেতর ভালো করে ঢুকে যায়। এই মাখানো মাছগুলোকে ১ ঘণ্টা ঢেকে রাখুন।মাছ যাতে ভাজার সময় ডুবে থাকে, একটি কড়াইয়ে সেই পরিমাণ তেল নিয়ে ভালোভাবে গরম করুন। এবার আঁচ কমিয়ে প্রতিটি মাছ লাল করে ভেজে উঠিয়ে নিন। এরপর টিস্যু পেপারে মাছগুলো রেখে দিন অতিরিক্ত তেল শুষে নিতে। তারপর পরিবেশন ডিশে নিয়ে কাঁচামরিচ ও পেঁয়াজ ভাজা দিয়ে সাজিয়ে গরম ভাতের সঙ্গেপরিবেশন করুন। | 4 |
মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের স্মৃতি উসকে পুলিশের হাতে মৃত্যু হলো আরও এক কৃষ্ণাঙ্গের। গতকাল বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনার ফায়াটভিলে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সরব হয়েছেন নিহত ব্যক্তির প্রিয়জনেরা। খবর আল-জাজিরা ও এই সময়ের। জানা গেছে, নিহত কৃষ্ণাঙ্গ ব্যক্তির নাম জেসন ওয়াকার। এ ঘটনার পর আলোচিত মানবাধিকার আইনজীবী বেঞ্জামিন ক্রাম্পকে সঙ্গে নিয়ে ন্যায় বিচারের দাবিতে মিছিলে নামেন জেসনের পরিবার। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শহরের একাধিক এলাকায় মিছিল করে প্রতিবাদীরা। এই মিছিলে অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ অফিসার জেফরি হ্যাশের গ্রেফতারের দাবি তোলেন প্রতিবাদীরা। এ ঘটনা মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশি নির্যাতনের বিষয়টি আরও একবার লাইমলাইটে নিয়ে এলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত শনিবার অফ ডিউটি থাকাকালীন পুলিশ অফিসার জেফরি হ্যাশ নিজের পরিবারকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ সামনে এসে পড়েন বছর ৩৭-এর জেসন। সেই মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে এসে নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গের উপর গুলি চালায় জেফরি। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় পড়ে যান জেসন। বিডি-প্রতিদিন/শফিক | 3 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, করোনা আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল সিএমএইচ এ চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলসহ শতাধিক আইনজীবী। | 6 |
আফগানিস্তানের গজনি শহরের গভর্নর মোহাম্মাদ দাউদ লাগমান তালেবানের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে শহরটির নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা গজনির গভর্নর ও পুলিশ প্রধানকে নিরাপদে শহর ত্যাগ করে কাবুলে যাওয়ার অনুমতি দিয়েছেন। কাবুল থেকে পাওয়া খবরে জানা গেছে, গজনির গভর্নর দাউদ লাগমানকে আটক করেছে আফগান পুলিশ। বিডি প্রতিদিন/কালাম | 3 |
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেছেন, করোনা মোকাবিলায় 'রেড ক্রিসেন্ট সোসাইটি'কে আরও ৩৩ কোটি টাকা (৫০ লাখ অস্ট্রেলীয় ডলার) সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া। 'ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস'র (আইএফআরসি) মাধ্যমে সরবরাহকৃত এই অর্থ অক্সিজেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় ও বিতরণ করতে ব্যবহার করা হবে। এই সহায়তা মহামারির কারণে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য এবং সামাজিক সমস্যা মোকাবিলায় সাহায্য করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া কোভিড-১৯ টিকার বৈশ্বিক সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। যার মধ্যে রয়েছে উন্নয়নশীল দেশগুলোর টিকা তহবিল কোভ্যাক্সে ৮ কোটি অস্ট্রেলীয় ডলারের অগ্রিম প্রতিশ্রুতি, যার সুবিধা বাংলাদেশও পাবে। প্রসঙ্গত, গত বছর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, কোভিড-১৯ সচেতনতা প্রচারণা এবং জরুরি খাদ্য ও আয় সহায়তার জন্য ৩৭ কোটি টাকা (৫৭ লাখ অস্ট্রেলীয় ডলার) দেওয়া হয়েছিল। বিডি প্রতিদিন / অন্তরা কবির | 4 |
এমটিভির বার্ষিক ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ) এর আসরে বর্ষসেরা শিল্পীর পুরস্কার জিতলেন জাস্টিন বিবার। ৬ বছর পর ভিএমএর মঞ্চে হাজির হলেন বিবার। পুরস্কার গ্রহণ করে ২৭ বছর বয়সী বিবার বলেন, 'মানুষের কাছে পৌঁছানো এবং সবাইকে এক করার সেরা উপায় হলো সঙ্গীত।' বর্ষসেরা দল ও একক গান 'বাটার'র জন্য সেরা কোরিয়ান পপের পুরস্কার পেয়েছে বিটিএস। বর্ষসেরা ভিডিওর পুরস্কার পেয়েছেন র্যাপার লিল নাস এক্স। সেরা নবাগত শিল্পী, বর্ষসেরা গানসহ তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ১৮ বছরে অলিভিয়া রদ্রিগো। বিডি প্রতিদিন/ফারজানা | 2 |
শীতের ঐতিহ্যের একটি বড় অংশজুড়ে থাকা খেজুর রসের স্বাদ অজানাই থেকে যাচ্ছে বর্তমান প্রজন্মের কাছে। গ্রামের রাস্তার পাশে এখন আর তেমন দেখা যায় না খেজুর গাছ। যা আছে তাও জীর্ণশীর্ণ।শীত এলে গাছ কেটে রস নামানোর প্রক্রিয়া চললেও পরিচর্যার অভাবে এ সকল গাছে রস কমে যাচ্ছে। সারা রাত ধরে হাঁড়ি পেতে অর্ধেক রসও সংগ্রহ করতে পারছে না গাছিরা। আর এতে করে বেড়ে যাচ্ছে রসের দাম। খেজুর গুড়ে মেশানো হচ্ছে অধিক পরিমানে চিনি।সরেজমিনে শিবচরের প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, প্রত্যন্ত এলাকার সড়কের পাশে কিছু কিছু খেজুর গাছ এখনো রয়েছে। তবে সড়ক সংস্কারের কাজ হওয়ায় বেশির ভাগ খেজুর গাছ কেটে ফেলতে হয়েছে বলে স্থানীয়রা জানান। কোনো কোনো জায়গায় কিছু খেজুর গাছ রয়েছে। যে সব স্থানে এক সময় রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে অসংখ্য খেজুর গাছ ছিল সেই সব স্থানে এখন খেজুর গাছ নেই বললেই চলে।জানা গেছে, শীতের শুরুতেই রস সংগ্রহের জন্য কাটা হয় খেজুর গাছ। গাছের অগ্রভাগের একপাশে বেশ খানিকটা কেটে পরিষ্কার করা হয়। পরে বাঁশের কঞ্চি কেটে কাঠি তৈরি করে গেঁথে দেওয়া হয়। তার ঠিক নিচেই ঝোলানো হয় মাটির হাঁড়ি। গাছের কাটা অংশ বেয়ে রস কাঠির মাধ্যমে ফোঁটায় ফোঁটায় হাঁড়িতে এসে জমা হয়। ঠান্ডা আবহাওয়া, মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন সকাল রসের জন্য উপযোগী সময়। এ সময়ে প্রাপ্ত রসের স্বাদও ভালো থাকে। পাঁচ বছর বয়স থেকে খেজুর গাছে রস পাওয়া যায়।শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ঢুয়াটি এলাকার একাধিক ব্যক্তি জানান, এ এলাকা এবং পাশের এলাকার রাস্তার পাশে এখনো খেজুর গাছ কাটা হয়। তবে গাছে রস পড়ে কম। তাছাড়া গাছ কেটে রস নামানোর জন্য লোক এখন পাওয়া কষ্টকর।আবুল কাশেম মিয়া নামের এক ব্যক্তি জানান, এক সময় শীত মৌসুমে তার প্রধান কাজ ছিল খেজুর গাছ কেটে রস নামানো আর গুড় তৈরি করা। এছাড়াও তার বাড়িতে খেজুর রস কিনতে একদিন আগেও বায়না দিয়ে যেত অনেকে। খাঁটি খেজুর গুড়ের ঘ্রাণ থাকত পুরো শীত মৌসুম জুড়ে। এখন আর খেজুর গাছ তেমন নেই। আর যা আছে তাতে রসও পড়ে অল্প। কেউ কাঁচা রসও এখন আর খায় না।স্থানীয়রা জানান, খেজুর রসে নিপা ভাইরাস থাকতে পারে এমন আশঙ্কায় কাঁচা রসের প্রতি আগ্রহ হারাচ্ছে অনেকেই। তাছাড়া এক হাঁড়ি রস বর্তমানে ৩৫০ থেকে ৪০০ টাকা করে বিক্রি হয়। তাও আগেভাগে অর্ডার দিয়ে রাখতে হয়।শীত মৌসুমে খেজুর গুড়ের ব্যবসা করেন এমন কয়েকজন তরুণ বলেন, অনলাইনে খেজুর গুড় বিক্রি হয় প্রচুর। তবে অরিজিনাল খেজুর গুড় আনতে হয় নাটোর, যশোর থেকে। শিবচরে পর্যাপ্ত খেজুর গাছ নেই। যা আছে তাতে গুড়ের চাহিদা মেটানো যায় না। এক সময় শিবচর খেঁজুর গুড়ের জন্য সমৃদ্ধ ছিল। দিন যাচ্ছে খেজুর গাছ হারিয়ে যাচ্ছে। কেউ খেজুর গাছ লাগায় না।উপজেলার নিলখী ইউনিয়নের গাছি খবির শেখ বলেন, 'শীত মৌসুমের শুরুতেই আমি খেজুর গাছের রস সংগ্রহের কাজ করে থাকি। এই রস থেকে বিভিন্ন রকমের পাটালি ও লালি গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করে থাকি। বর্তমানে যে হারে খেজুর গাছ কমে যাচ্ছে, এতে করে একসময় আমাদের এলাকা থেকে খেজুর গাছ হারিয়ে যাবে।'খবির শেখ আরও বলেন, এখন আর আগের মতো রস পড়ে না। তাছাড়া বাদুড়ের বেশ উৎপাত। অনেক গাছই এখন আর কাটা হয় না। রস তেমন না পড়ায় আমাদের আগ্রহও কমে গেছে। এক সময় শীত মৌসুমে আমাদের আয়ের পুরোটাই আসত খেজুর গুড় তৈরিতে। এখন সেইটা নাই। তাছাড়া অনেকেই গুড়ে ভেজাল দেয়। বেশি দামে খাঁটি গুড় বিক্রি করতে বেগ পেতে হয়।শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় বলেন, 'নদী ভাঙনসহ বিভিন্ন কারণে এ উপজেলায় খেজুর গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এতে করে খেজুর গুড়ের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কৃষকদের বাড়ির আশেপাশে খেজুর গাছ লাগাতে উৎসাহ দেই।' | 6 |
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন কর্মসূচির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশের সংগঠন। শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষক নেটওয়ার্ক আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতীকী অনশন করবে। শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক দিন ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলার প্রতিবাদ, শিক্ষার্থীদের প্রাণ রক্ষার দাবি ও তাঁদের ন্যায্য দাবিগুলোর সমর্থনে আজ দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে একটি প্রতীকী অনশন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষক নেটওয়ার্কের অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী প্রথম আলোকে বলেন, 'আজ ঘটনাপ্রবাহ কোন দিকে যায়, তা দেখে অনশনটা আমরা অব্যাহত রাখব কি না, সে সিদ্ধান্ত নেব।' শিক্ষার্থীদের আন্দোলনে ১১ দিন ধরে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়। আন্দোলনের প্রথম ছয় দিনে দাবি পূরণ না হওয়ায় গত বুধবার বেলা তিনটা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন বেশ কিছু শিক্ষার্থী। শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের প্রায় সবার শরীরে জ্বর। নেতিয়ে পড়া শরীরে ঠিকমতো কথা বলতে পারছেন না তাঁরা। এমন শারীরিক অবস্থার মধ্যেও এ কর্মসূচি চালিয়ে যেতে অনড় তাঁরা। ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন অনশনকারী। শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনায় সংকট উত্তরণের আভাস পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রোববার শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভা চলার মধ্যেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। | 6 |
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় এক নারীসহ পৃথক অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে এক দম্পতিও আছেন। গত বুধবার সন্ধ্যা ও রাতে অভিযান চালিয়ে ৪ হাজার ৩০টি ইয়াবা জব্দ হয়েছে।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। ঘুমধুমের ইয়াহিয়া রাবার বাগান সংলগ্ন এলাকায় সন্দেহভাজন হিসেবে ১ নারীসহ ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ওই নারী বমির মধ্যে ইয়াবা বের করে দেন। এ সময় তিনি অপর ২ জনের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁদের তল্লাশি চালিয়ে ১ হাজার ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তারেরা হলেন, নাটোর সদর উপজেলার ছাতনি বেলঘরিয়ার মো. হালিম শেখ (৩৭) ও তাঁর স্ত্রী রেশমা আক্তার (৩৩) এবং নড়াইলের সদরের মধুরগাথি এলাকার সালাহ উদ্দিন (২২)।এদিকে বুধবার সন্ধ্যা উপজেলার ঘোনারপাড়া এলাকায় টেকনাফ-উখিয়া যাওয়ার সড়কে চেকপোস্ট বসিয়ে মো. শাহাজান (৫৬) নামে একজনকে আটক করে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ। তিনি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভারুখিয়া এলাকার বাসিন্দা। তল্লাশি করে তাঁর কাছ থেকে ২ হাজার ২৮০টি ইয়াবা জব্দ করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আলমগীর হোসেন বলেন, অভিযান অব্যাহত রয়েছে। | 6 |
বাংলাদেশে প্রতি বছর ১২ লাখ ৫০ হাজার টন তরলিকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে নেদারল্যান্ডভিত্তিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ভিটলের সাথে চুক্তি করেছে কাতারের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাতার পেট্রোলিয়াম (কিউপি)। সোমবার কিউপির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চুক্তির আওতায় বাংলাদেশে ভিটলের গ্রাহকদের জন্য তরলিকৃত গ্যাসের সরবরাহ এই বছরের শেষ থেকে শুরু হতে যাচ্ছে। কাতারের জ্বালানিমন্ত্রী ও কিউপির সিইও সাদ বিন শারিদা আল-কাবি এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, 'আমরা আনন্দিত ভিটলের সাথে ক্রয়-বিক্রয়ের এই চুক্তি স্বাক্ষর করে এবং এই চুক্তির আওতায় বাংলাদেশের জ্বালানির চাহিদা পূরণে আরো অবদান রাখার প্রত্যাশা করছি।' তিনি আরো বলেন, 'এই চুক্তি অংশীদার ও গ্রাহকদের চাহিদা মেটাতে আমাদের সক্ষমতাকে জোরালোভাবে তুলে ধরেছে। সারাবিশ্বে গ্রাহক ও অংশীদারদের চাহিদা অনুযায়ী সরবরাহ অব্যাহত রাখতে পারায় আমরা গর্বিত।' ভিটল বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ করা বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার বার্ষিক রাজস্ব টেক জায়ান্ট অ্যাপলের সাথে তুলনীয়। সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্যানুসারে, ২০১৯ সালে ভিটল প্রতিদিন ৮০ লাখ ব্যারেলের বেশি ক্রুড তেল ও পেট্রোলিয়াম লেনদেন করেছে। ১৬ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ দেশীয় গ্যাসক্ষেত্রের সরবরাহ ফুরিয়ে আসায় ভারত ও পাকিস্তানের সাথে আগামীতে গুরুত্বপূর্ণ তরলিকৃত গ্যাস আমদানিকারক হিসেবে প্রতিষ্ঠিত হতে চলছে। ২০১৯ সালে বাংলাদেশ ৩৮ লাখ ৯০ হাজার টন তরলিকৃত গ্যাস আমদানি করেছে। সূত্র : আলজাজিরা | 9 |
শেষ সময়ে দিনাজপুরে লিচুর বাজার জমে উঠলেও দামে হতাশ ক্রেতা। দাম বেশি পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। তাঁরা জানান, বৈরী আবহাওয়ার কারণে ফলন কম হওয়ায় দাম গত বছরের চেয়ে বেশি। এতে আগের বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন তাঁরা।দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. খালেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সারা দেশে কম-বেশি লিচু উৎপাদন হলেও দিনাজপুরের লিচুর চাহিদা বেশি থাকে। এবারে হেক্টরপ্রতি ৫ দশমিক ৩ মেট্রিক টন লিচুর উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বছর জেলায় ৭০০ থেকে ৮০০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী জেলায় ৫ হাজার ৪৮১ হেক্টর জমিতে লিচুবাগান রয়েছে সাড়ে ৫ হাজার ৪১৮টি। এর মধ্যে বোম্বাই লিচু ৩ হাজার ১৭০ হেক্টর, মাদ্রাজি ১ হাজার ১৬৬, চায়না থ্রি ৭০২ দশমিক ৫, বেদানা ২৯৪ দশমিক ৫, কাঁঠালি ২১ হেক্টর এবং মোজাফফরপুরী লিচু ১ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আর বসতবাড়ির উঠানসহ বাগানগুলোতে লিচুগাছ রয়েছে ৭ লক্ষাধিক।শহরের গোর-এ-শহীদ মাঠে লিচুর অস্থায়ী পাইকারি বাজার ঘুরে দেখা যায়, ভোর থেকেই ভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে আড়তে লিচু নিয়ে আসছেন চাষিরা। এ ছাড়া বরাবরের মতো শহরের বাহাদুর বাজার, হাসপাতাল মোড় ও থানা মোড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বিরতিহীনভাবে চলছে বিকিকিনি।বাজারের ব্যবসায়ীরা জানান, আর বেশি হলে ৮ থেকে ১০ দিন লিচু পাওয়া যাবে। ধীরে ধীরে একদিকে সরবরাহ কমছে, অন্যদিকে এ জেলার লিচুর সারা দেশে চাহিদা থাকায় বাজার সরগরম। পাইকারি বাজারে প্রতি এক হাজার বোম্বাই লিচু বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। আর চায়না থ্রি ১৭ হাজার থেকে ২০ হাজার টাকা। লিচুর আকার ও কোয়ালিটিভেদে প্রতি হাজার বেদানা লিচু বিক্রি হচ্ছে ৮ হাজার থেকে ১৩ হাজার টাকা দরে। এ ছাড়া হাঁড়িয়া লিচু ৭ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, এবার লিচুর ফলন কম। কয়েক বছর রমজান আর করোনার কারণে লিচুর বাজার খারাপ ছিল। এবার একদিকে ফলন কম, আরেক দিকে সারা দেশে চাহিদা বেশি থাকায় দাম বেশি।পাইকারি লিচু ব্যবসায়ী মিজানুর রহমান জানান, তিনি ঢাকা, গোপালগঞ্জ, ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে লিচু সরবরাহ করছেন। এবার লিচুর চাহিদা বেশি, আবার ফলনও কম, তাই দাম চড়া।শহরের রামনগরের বাসিন্দা শরিফুল ইসলাম জানান, 'আমার নিজের লিচুগাছ নেই। মৌসুমি ফল বাচ্চাদের জন্য কিনি। কিন্তু এ বছর লিচুর দাম অবাক করার মতো। আমার ৪০ বছরের জীবনে লিচুর এত দাম কখনো দেখিনি।লক্ষ্মীপুর থেকে আসা আশিকুর রহমান তন্ময় জানান, দিনাজপুরের লিচুবাগান আর বাজারে টসটসে লিচু দেখে আমি আপ্লুত। এখানকার লিচু অনেক সুস্বাদু। এবারই প্রথম বেদানা লিচু খেলাম। খেয়ে বেশ ভালো লাগছে। বাসার জন্য লিচু কিনেছি। কিন্তু দাম অনেক বেশি। | 6 |
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আশ্বাস দিয়েছেন ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্যপদে পরবর্তী নির্বাচনে কলম্বো বাংলাদেশের পক্ষে ভোট দেবে। রাজধানী ঢাকায় শ্রীলংকার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করার পর ড. মোমেন সাংবাদিকদের বলেন, 'তিনি (রাজাপাকসে) বলেছেন, ইউএনএইচআরসি নির্বাচনে তারা অবশ্যই আমাদের পক্ষে ভোট দেবেন।' তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ২০১৯-২১ মেয়াদে ইউএনএইচআরসি'র সদস্য এবং ঢাকা আগামী তিন বছরের মেয়াদে আবারো সদস্যপদ নির্বাচনে অংশ নিতে চায়। হিউম্যান রাইটস কাউন্সিল বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার ও সুরক্ষা জোরদার করার জন্য এবং মানবাধিকার লংঘন পরিস্থিতি মোকাবেলায় এবং এসব বিষয়ে সুপারিশ করার জন্য জাতিসঙ্ঘ ব্যবস্থার একটি আন্তঃসরকার সংস্থা। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অবহিত করেন এবং মিয়ানমারের একটি বন্ধুত্বপূর্ণ দেশ হিসাবে কলম্বোর সক্রিয় সমর্থন কামনা করেন। মোমেন বলেন, তিনি মাহিন্দা রাজাপাকসেকে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন।জবাবে তিনি বলেন, শ্রীলংকার প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটকে একটি গুরুতর সমস্যা হিসাবে অভিহিত করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে, তার দেশ সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে। এর আগে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে স্বাক্ষরিত কিছু চুক্তি বাস্তবায়নের বিষয়েও শ্রীলংকার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। মোমেন কোভিড-১৯ মহামারীর মধ্যে বাংলাদেশের উদযাপন কর্মসূচিতে যোগ দিতে বাংলাদেশ সফরের জন্য রাজাপাকসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদযাপনে যোগ দিতে শ্রীলংকার প্রধানমন্ত্রী শুক্রবার সকালে দুই দিনের সরকারি সফরে ঢাকা এসে পৌঁছেছেন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের সূচি রয়েছে। দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র : বাসস | 9 |
আলোর প্রদীপ জ্বালানিয়া বেগম রোকেয়ার বসতভিটা স্মৃতিকেন্দ্র আঁধারে ঢাকা। ১৯৯৭ সালে রোকেয়ার বসতভিটায় একটি স্মৃতিকেন্দ্র স্থাপন করা হয়। স্মৃতি কেন্দ্রে রয়েছে একটি অফিস ভবন, গেস্টহাউস, মিলনায়তন, ডরমেটরি, গবেষণা কক্ষ, প্রশিক্ষণ কেন্দ্র, গ্রন্থাগার, আবাসিক সুবিধাসহ অবকাঠামো। পুকুরপাড়ে তৈরি হয়েছে বেগম রোকেয়ার একটি ভাস্কর্য। গ্রন্থাগার থাকলেও যুগোপযোগী বই-সাময়িকী নেই। মিলনায়তনের অবস্থাও করুণ। লোকবল সংকট প্রকট। সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রপাতি থাকলেও কার্যক্রম না থাকায় ধুলা-ময়লা জমে নষ্ট হচ্ছে। স্মৃতি কেন্দ্রটিতে থাকে অন্ধকারের ভুতুড়ে পরিবেশ। একইভাবে রোকেয়ার জন্মভিটায় বিদ্যুতের লাইন স্থাপন করা থাকলেও বছরের অধিকাংশ সময় আলো জ্বলে না। তাঁর বসতভিটার ৩৫০ বিঘা জমি উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় সংস্কৃতিকর্মী আশরাফুল ইসলাম বলেন, 'আঁতুড়ঘরে জেলা পরিষদের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বিদ্যুৎ বিল কে দেবে- এ নিয়ে দ্বন্দ্বে সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ফলে দর্শনার্থীরা সন্ধ্যায় এলে উঁকি মেরে দেখার সুযোগটাও মেলে না। এ ছাড়া সেলাই প্রশিক্ষণ, এমফিল গবেষণা, সংগ্রহশালার কোনো কার্যক্রম নেই এখন। নামকাওয়াস্তে দাঁড়িয়ে রয়েছে স্মৃতি কেন্দ্রটি।' ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। পায়রাবন্দকে শিক্ষা-সংস্কৃতির অন্যতম পাদপীঠ হিসেবে গড়ে তোলার ঘোষণা আর পরিকল্পনা মন্ত্রণালয়ের সুপারিশ আলোর মুখ দেখেনি আজও। বেগম রোকেয়ার মৃত্যুর ৮৮ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর বসতভিটার ৩৫০ বিঘা জমি উদ্ধার করা সম্ভব হয়নি। ওই জমি কারা দখলে রেখেছে তার কোনো তালিকাও নেই প্রশাসনের কাছে। ৯ ডিসেম্বর এলে কলকাতার শোদপুর থেকে রোকেয়ার দেহাবশেষ পায়রাবন্দে সমাহিত করার দাবি জোরালো হয়। এরপর আবার সবাই নিশ্চুপ থাকে। রংপুরের পায়রাবন্দের খোর্দমুরাদপুর গ্রামে বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মারা গেলে তাঁকে শোদপুরে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুর পর থেকেই প্রভাবশালীদের দখলে চলে গেছে রোকেয়া পরিবারের ৩৫০ বিঘা জমি, পুকুর ও বসতভিটা। স্থানীয় কজন জানান, রোকেয়া দিবস এলে কোনোমতে ধোয়ামোছার কাজ হয় এখানে। মেলা বসে। মেলা কেন্দ্র করে রোকেয়ার জমি দখলকারীরাই লাভবান হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে স্মৃতি কেন্দ্রকে বিকেএমইএর গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র করা হয়। একপর্যায়ে স্মৃতি কেন্দ্রটি বাংলা একাডেমিকে হস্তান্তর করা হয়। বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের উপপরিচালক আবদুল্লাহ আল-ফারুক বলেন, 'করোনার ফলে এবার মেলা হবে না। স্মৃতি কেন্দ্র সংস্কারকাজের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা রোকেয়া গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্য নানাবিধ পদক্ষেপ নিয়েছি, আশা করছি অচিরেই বাস্তবায়ন হবে। | 5 |
ঐশ্বরিয়া রাই বচ্চনকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে 'ফ্যানি খান' ছবিতে। তিন বছরের বিরতির পর আবার পর্দায় ফিরছেন বলিউড তারকা সুন্দরী। মনি রত্নমের তামিল ছবি 'পুণ্যিয়ানি সেলভান' দিয়ে পর্দায় কামব্যাক করছেন এই নায়িকা। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। আগামী বছরের জুনে মুক্তি পাবে ছবির প্রথম পর্ব। তামিল ভাষার 'পোন্নিইন সেলবান' উপন্যাস অবলম্বনে এই ছবির গল্প। এতে ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। ঐশ্বরিয়া ছাড়াও ছবিতে চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, কীর্তি সুরেশ, অমলা পাল, রাশি খান্নার মতো তারকারা অভিনয় করবেন। গুঞ্জন আছে, এই ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে। মনি রত্নম পরিচালিত 'ইরুভার' ছবির মাধ্যমে অভিষেক হয় ঐশ্বরিয়া রাইয়ের। পরে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বেঁধে এই পরিচালকের 'রাবণ' ও 'গুরু' ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া।শোনা যাচ্ছে আরও কয়েকটি ছবির কথা। এর মধ্যে 'জেসমিন', 'গুলাব জামুন' ছবিতে অভিনয়ের কথা রয়েছে। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ক্ল্যাসিক থ্রিলার 'রাত অর দিন' ছবির রিমেকেও অভিনয় করতে পারেন এই অভিনেত্রী। যেখানে তাঁকে দেখা যেতে পারে নার্গিস দত্তের জায়গায়।গত সপ্তাহে প্যারিস ফ্যাশন উইকে একটি জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ডের জন্য র্যাম্পওয়াক করেছেন ঐশ্বরিয়া। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে এই ফ্যাশন উইকে সাদা গাউনের সঙ্গে গোলাপি রঙের লিপ শেড, খোলা কার্ল চুলে র্যাম্পে হেঁটেছেন ঐশ্বরিয়া। বলিউডের অন্যতম তারকা এ অভিনেত্রী ছাড়াও ওই মঞ্চে ছিলেন অভিনেত্রী হেলেন মিরেন, ক্যাথরিন ল্যাংফোর্ড, গায়িকা ক্যামিলা ক্যাবেলোসহ বহু তারকা। | 6 |
বাগেরহাটে এক লাখ ৬৯ হাজার ৪৯৬ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার ৯ উপজেলা ও ২টি পৌরসভার শিশুদের এ ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।গতকাল বুধবার দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়। | 6 |
অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পরে বিকেল সাড়ে ৫টার মধ্যে হল ত্যাগের নিদের্শ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে উপচার্যের পদত্যাগের দাবিতে রাতেও হলে অবস্থান করেন। পরে বুধবার সকাল থেকে ফের আন্দোলন শুরু করেন তারা। এদিকে দ্রুত আবাসিক হল খালি করার নির্দেশ দিয়েছেন প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ। সমকালকে তিনি বলেন, 'হল কমিটির সভাপতিসহ আমরা জরুরি মিটিংয়ে বসেছি। এর আগে বুধবার দুপুর ১টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা হল ত্যাগ করেনি। ফলে আমরা মিটিং শেষে বিকেল ৩টার দিকে ফের হল ত্যাগের সময় জানাবোশিক্ষার্থীদের।' আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ কেউই হলে থাকতে পারবে না এবং প্রয়োজন হলে পুলিশআবাসিক হলে গিয়েতল্লাশি চালাবে বলে জানানপ্রভোস্ট কমিটির সভাপতি। তবে শিক্ষার্থীরা 'হল ভ্যাকেন্ট' এর তীব্র বিরোধিতা করেছেন। তারা বলছেন উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। | 6 |
করোনার সঙ্গে লড়াই করেই চলছে ক্রীড়া বিশ্বের আয়োজনগুলো। দলে করোনা হানা দিলে কীভাবে খেলা এগিয়ে নেওয়া যাবে তা নিয়েও চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। করোনার পর বেশির ভাগ খেলা চালিয়ে নেওয়া হয়েছে বায়ো-বাবলের মধ্য দিয়ে। এবার নারীদের ক্রিকেট বিশ্বকাপে দেখা মিলতে পারে নতুন কিছুর। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, কোনো দল করোনায় আক্রান্ত হলে তারা ৯ জন নিয়েও খেলতে পারবে।আইসিসি চাইছে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে খেলা এগিয়ে নিতে। যে কারণে কোনো দল করোনায় আক্রান্ত হলেও খেলা থামিয়ে রাখতে চায় না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আজ এক বিবৃতিতে আইসিসির অনুষ্ঠান প্রধান পক্ষ ক্রিস টেটলি বলেছেন, 'করোনা বিবেচনায় নিয়ে আমাদের কিছুটা নমনীয় হওয়া জরুরি। এমন উপায় দরকার, যার ভেতর দিয়ে বিশেষ পরিস্থিতিতেও যেন খেলা চালিয়ে নেওয়া যায়।'খেলা চালিয়ে নেওয়ার জন্য কী ধরনের কৌশল নেওয়া হচ্ছে তা জানাতে গিয়ে টেটলি বলেন, 'প্রথমত, আমরা স্কোয়াড বড় করার অনুমতি দিয়েছি। যদিও এখনো স্কোয়াডে ১৫ জন খেলোয়াড়ই থাকছে। তবে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে বাড়তি খেলোয়াড় সঙ্গে আনা যাবে, যাদের পরে অস্থায়ী বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। করোনার কারণে টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় বের করা কিংবা ফিরিয়ে আনা যাবে। করোনায় কোনো খেলোয়াড় ছিটকে গেলে সেই খেলোয়াড় সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারবে। বিশ্বকাপে সেরা খেলোয়াড়েরা যাতে খেলতে পারে এবং নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারে সেটার সর্বোচ্চ সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।'এমনকি পরিস্থিতি বিবেচনায় ৯ জন খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে। যদি দলের ম্যানেজমেন্টে বা কোচিং স্টাফে নারী সদস্য থাকে, তবে তারা ব্যাটিং-বোলিং বাদ দিয়ে ফিল্ডিং করতে পারবে। প্রয়োজন হলে টুর্নামেন্টের সূচিও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন টেটলি।উল্লেখ্য, আগামী ৪ মার্চ থেকে নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। ফাইনাল হওয়ার কথা ৩ এপ্রিল। | 12 |
কেউ নিজের অপরাধ স্বীকার করছেন, কেউ দোষ চাপাচ্ছেন আরেকজনের কাঁধে। অভিযোগের তির যার দিকে তিনিও আঙুল তুলছেন অন্যের দিকে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) ফিক্সিং-কাণ্ডে গতকাল এমন ছবি দেখা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে।এবারের বিসিএল ফুটবলে ফিক্সিংয়ের অভিযোগ আছে চার-পাঁচটি ক্লাবের বিরুদ্ধে। অভিযুক্ত আজমপুর এফসি, উত্তরা ফুটবল ক্লাব ও কারওয়ান বাজার প্রগতি সংঘের কর্মকর্তা-ফুটবলারকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বাফুফে ভবনে। তাদের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা। বেলা ৩টায় শুরু হয়ে জিজ্ঞাসাবাদ চলে রাত ৮টা পর্যন্ত। জিজ্ঞাসা শেষে কী পাওয়া গেল, তা নিয়ে মন্তব্য করতে না চাইলেও এক কর্মকর্তার কণ্ঠে রীতিমতো বিস্ময়। বললেন, 'অনেক কিছুই হয়েছে। ছোট একটা লিগে এত কিছু কীভাবে হলো, সেটা অবাক করার মতো!'ফিক্সিংয়ের বড় অভিযোগগুলোর বেশির ভাগই কারওয়ান বাজার ও আজমপুর এফসির দিকে। কারওয়ান বাজারের মিডফিল্ডার আরিফ হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ দলের একাধিক ফুটবলারকে নিয়ে ম্যাচ পাতানোর। আরিফ নিজেও দোষ স্বীকার করেছেন। বলেছেন, 'আমরা চুনোপুঁটি। আমাদের ধরে লাভ নেই। যাঁরা রাঘববোয়াল তাঁদের আইনের আওতায় আনা উচিত। ফুটবলাররা খেলেই দুটো টাকার জন্য।'কারওয়ান বাজারের সাবেক ম্যানেজার মিজানুর রহমানকেও গতকাল ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাঁর অভিযোগ, ক্লাবের কোচ রেজায়ানুল হক জামাল ও পৃষ্ঠপোষক ইস্কান্দার মির্জার ইন্ধনে ম্যাচ পাতিয়েছেন আরিফ। জিজ্ঞাসাবাদে সব রকম সহায়তা করতেও রাজি বলে জানালেন তিনি। সহায়তা করার কারণে তাঁকে নানাভাবে উড়ো হুমকি দেওয়া হচ্ছে বলে জানালেন মিজান।আজমপুরের সভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন আজমপুরের কোচ সাইফুর রহমান মনি ও ম্যানেজার জালাল উদ্দিন। গতকাল রাতে কথা শেষে ক্লাবের সভাপতি উল্টো অভিযোগ করলেন সাবেক কোচের বিরুদ্ধে। আজকের পত্রিকাকে বললেন, 'তিনি (সাইফুর রহমান) কার কাছে পদত্যাগ করেছেন? ম্যাচ পাতানোর অভিযোগ করেছেন তিনি, এতে ক্লাবের মর্যাদা নষ্ট হয়েছে। ক্লাবের পরবর্তী সভায় এ বিষয়ে কথা বলে আমরা তাঁর বিরুদ্ধে মামলা করতে পারি। আমাদের বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি নেই।' | 6 |
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব মৃত্তিকা দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১-এর সামনে বেলুন উড়িয়ে বিশ্ব মৃত্তিকা দিবস এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। পরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. রওশন আরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবির মৃত্তিকা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহাদৎ হোসেন খান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৃত্তিকা বিভাগের প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর, কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও অনুষদের শিক্ষার্থীরা।উল্লেখ্য, উদ্ভিদের জন্ম-বৃদ্ধিতে ও মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়ে থাকে। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে এটি জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি উদ্যাপিত হয়। | 6 |
১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন এ জোটের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গণভবনে এ বৈঠক হবে। দীর্ঘদিন পরে ডাকা এ বৈঠকে জোটের শরিক বাংলাদেশ জাসদ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া প্রথম আলোকে বলেন, তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, '১৪ দল মরে গেছে। আমরা আর এতে কন্টিনিউ করতে চাচ্ছি না।' ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর জোটের প্রধানের সঙ্গে শরিকদের বৈঠক হয়নি। দীর্ঘদিন ধরেই শরিকেরা প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে বৈঠকের আহ্বান জানিয়ে আসছিল। করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি বলে আওয়ামী লীগের নেতারা জানান। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় প্রধানমন্ত্রী ডেকেছেন। তবে বৈঠকের কোনো অ্যাজেন্ডা নেই বলে শরিক নেতারা জানিয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রী কী বলেন, এর ওপর ভিত্তি করে নিজেদের মতামত তুলে ধরবেন। বর্তমান সরকারে ১৪ দলের কোনো প্রতিনিধি নেই। এমনকি জোটের শরিকদের নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। শরিকদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং জোট 'নিষ্ক্রিয়' বলে দাবি করে এর আগে একাধিক শরিক দলের শীর্ষ নেতা গণমাধ্যমে বক্তব্যও দিয়েছেন। সম্প্রতি নির্বাচন কমিশন গঠন এবং এ-সংক্রান্ত আইন করার আগেও জোটের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। | 6 |
মিঠাপুকুরে সংরক্ষিত বন রক্ষায় অবৈধ করাতকল বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অনুমোদনহীন ১০টি করাতকল সিলগালা করা হয়।বন বিভাগের উদ্যোগে গত বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।আদালত সূত্র জানায়, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ করাতকল বসিয়ে সংরক্ষিত বনের গাছ চেরাই করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বালুয়ামাসিমপুর, চেংমারী, ময়েনপুর ও গোপালপুর ইউনিয়নে সংরক্ষিত বন এলাকায় অবস্থিত ১০টি করাতকল বন্ধ করে দেওয়া হয়। এগুলো পরিচালনার অনুমতি ছিল না।নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান জানান, এ রকম অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। | 6 |
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতার যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত ৩৫ কেজি ওজনের মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় পৌরশহরের নারায়ণপুর বাইপাস এলাকার মো: আলমগীর মিয়ার ভাংঙ্গারীর দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। বর্তমানে মর্টার শেলটি তার দোকানেরই একটি কক্ষে ড্রামভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা উক্ত শেলটি পরীক্ষা করবেন বলে পুলিশ জানিয়েছেন। দোকানের মালিক আলমগীর মিয়া জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে তমা কম্পানির শ্রমিকরা পুরাতন রডসহ মর্টার শেলটি বিক্রি করে। বুধবার ((১১ নভেম্বর) এটি দেখে সন্দেহ হলে বিষয়টি তিনি পুলিশকে অবগত করেন। পুলিশ প্রশাসন ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদে পানিতে ডুবিয়ে রাখে। পুলিশের ধারণা শেলটি স্বাধিনতা যুদ্ধের সময ফেলে রাখা হয়। তবে মর্টার শেলটি নিস্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না। আখাউড়া থানার অফিসার ইনচার্জ( ওসি) রসুল আহমেদ জানান মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই জানা যাবে এটা সক্রিয় কিনা। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে ড্রামভর্তি পানিতে রাখা হয়েছে। | 6 |
করোনাভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) চলতি মূলধন সুবিধার জন্য ২০ হাজার কোটি টাকা তহবিল গঠন করা হয়। এই তহবিলের ঋণের সুদহার ৯ শতাংশ। তবে গ্রাহকদের দিতে হচ্ছে ৪ শতাংশ। বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে। এই ঋণ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে এই তহবিল থেকে গত অর্থবছরে প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ বিতরণ হয়। এর মধ্যে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যের শতভাগ সিএমএসএমই ঋণ বিতরণ করেছে, তেমন ১৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আছে ১৩টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠান। ২০ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের এমডিদের হাতে সনদ তুলে দেওয়া হবে।এর মধ্যে সনদ পাবে এমন সরকারি ব্যাংকগুলো হচ্ছে অগ্রণী, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি ব্যাংকগুলো হচ্ছে ইউসিবিএল, প্রিমিয়ার, উত্তরা, প্রাইম, মিউচুয়াল ট্রাস্ট, মধুমতি, ব্যাংক এশিয়া, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ইস্টার্ণ ও ব্র্যাক।চার আর্থিক প্রতিষ্ঠান হলো আইপিডিসি, আইডিএলসি, লংকাবাংলা ও ইউনাইটেড ফাইন্যান্স। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানান, যাদের ঋণের লক্ষ্য ১০ কোটি টাকার বেশি ছিল, তাদের মধ্য থেকে এই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। তবে এই ঋণ দিতে ব্যাংকগুলো তেমন আগ্রহী ছিল না। এরপরও যারা লক্ষ্য পূরণ করেছে, তাদের স্বীকৃতি দেওয়া হবে, যাতে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও ছোটদের ঋণ দিতে আগ্রহী হয়। | 0 |
কানাডা ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। কানাডার স্বাস্থ্যখাতের নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা বৃহস্পতিবার এই অনুমোদনের কথা জানায়। যুক্তরাজ্যের পর কানাডা মার্কিন-জার্মান যৌথ উদ্যোগের এই ভ্যাকসিনটিকে ব্যবহার এবং সরবরাহের অনুমোদন দিল। আগামী সপ্তাহে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান কানাডায় পৌঁছার কথা রয়েছে। ফাইজার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কানাডার বিভিন্ন প্রভিন্সে ভ্যাকসিন সংরক্ষণের জন্য নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেবে। ভ্যাকসিন বিতরণের সুবিধার্থে সরকার সারা দেশে ১৪টি কেন্দ্র নির্দিষ্ট করেছে। অগ্রাধিকার তালিকায় থাকা নাগরিকদের মধ্যে শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে। | 3 |
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, নেতৃত্বের দুর্বলতার কারণে স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। তাই এখনো সমাজের প্রতিটি স্তরে শোষণ ও বৈষম্য বিরাজমান। উত্তরা কালচারাল সোসাইটি আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম মোহাম্মদ কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণির মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়। বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, 'এখনো শোষণ চলছে। প্রতিবছর হাজার কোটি টাকা পাচার হচ্ছে। দেশের টাকা পাচার করে বেগমপাড়া তৈরি হচ্ছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। আগামী প্রজন্মের জন্য শোষণ ও বৈষম্যহীন একটি দেশ গড়তেই আমাদের রাজনীতি।' উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি সাংসদ শেরিফা কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন প্রকৌশলী মো. ইউনুস আলী এবং উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ। বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উচ্ছ্বাস ললিতকলা একাডেমি, চতুরঙ্গ শিল্পকলা একাডেমি, তারানা, গিটার ইনস্টিটিউট উত্তরা, উজ্জ্বল ড্যান্স একাডেমি ও উৎস আবৃত্তি, পঙ্ক্তি আবৃত্তি পাঠশালা ও সাংস্কৃতিক একাডেমি। | 9 |
নোয়াখালীর চাটখিলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাঙ্গণে গতকাল সোমবার দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ মোসার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপন, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা।মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সৌরবিদ্যুৎ, আলোর বিকিরণ, বায়োগ্যাস প্ল্যান্টসহ বিভিন্ন বিষয় প্রদর্শন করে। আলোচনা সভা শেষে অতিথিরা এসব স্টল ঘুরে দেখেন। | 6 |
তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডা বাতাস আর কুয়াশায় দিনাজপুর নীলফামারীসহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। এসব এলাকায় চলেছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস গতকাল শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।দিনাজপুরে ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এদিকে, হাড় কাঁপানো শীতে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। গবাদিপশু গরু-ছাগলের শরীরে চটের বস্তা দিয়ে ঢেকে ঠান্ডা থেকে রক্ষার চেষ্টা করছেন কৃষক ও খামারিরা। শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আগুনের উত্তাপ নিয়ে শীত নিবারণের চেষ্টা করছে গ্রামের মানুষ। গরম কাপড়ের দোকানে মানুষের উপচে পড়া ভিড়। বেশি দাম দিয়ে মানুষ বাধ্য হয়েই গরম কাপড় কিনছেন। নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা পুরোনো গরম কাপড়। তবে, জেলায় শীতার্ত মানুষের শীত নিবারণে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের কম্বল বিতরণ অব্যাহত আছে।দুপুরে নীলফামারী পাঁচমাথা মোড়ের অটোচালক ইব্রাহিম মিয়া বলেন, 'সকালে রোদ দেখে শহরে এসেছি, কিন্তু এখন আকাশ মেঘলা ও হালকা কুয়াশা পড়ছে। ঠান্ডায় অটো চালাতে কষ্ট হচ্ছে। দুপুরের পর থেকে হিমেল বাতাসে শীত বাড়ছে, তাই সড়কে মানুষজনও কমে গেছে। এমন তীব্র ঠান্ডা এ বছরের মধ্যে আজকেই প্রথম।'ডিমলা উপজেলার চর চাতুনামার ষাটোর্ধ্ব মুদিদোকানি আবুল হোসেন বলেন, 'লেপ-কম্বল গায়ে দিয়েও ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। তাই ঘরের মধ্যে মাটির পাত্রে কাঠের টুকরোয় আগুন জ্বালিয়ে তাপ নিতে হচ্ছে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিচ্ছে।'সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, গতকাল চলতি শীত মৌসুমে নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, শীতের তীব্রতা বাড়ায় শিশু ও বয়স্কদের শীতজনিত রোগের ঝুঁকি বেড়েছে। সেই সঙ্গে করোনাভাইরাসের ঝুঁকিও রয়েছে।তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শীতে শিশুদের প্রতি একটু বিশেষ নজর রাখলে ঠান্ডাজনিত রোগ এড়ানো যায়। যেমন শিশুকে গরম পানিতে গোসল করানো যেতে পারে। শিশুর গায়ে যেন শীতের কাপড় থাকে, সেদিকে সবার নজর রাখতে হবে। খোলা বাতাসের মধ্যে শিশুকে নিয়ে ঘোরাঘুরি করা যাবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ইউনিয়ন পর্যায়ে তালিকা করে অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শীত মোকাবিলায় ৭ হাজার ৭০০ শীতবস্ত্র ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্র বিতরণের জন্য চাহিদা পাঠানো হয়েছে। চরাঞ্চলের মানুষের জন্য প্রয়োজনে আলাদা করে শীতবস্ত্রের চাহিদা পাঠানো হবে বলে জানান তিনি। | 6 |
গাজীপুর ও খুলনা সিটিতে ভোটের সাত দিন আগে সেনাবাহিনী মোতায়েন চায় বিএনপি। এছাড়া গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে এসব সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। বৈঠক শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের ৭ দিন আগে থেকে নির্বাচনী এলাকায় টহলসহ প্রতিটি ভোটকেন্দ্রে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করতে হবে। গাজীপুর জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বৈঠকে বিএপির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো নির্বাচন কমিশন ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ, দলের যুগ্ম মহাসচিবমাহবুব উদ্দিন খোকন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন হবে আগামী ১৫ মে। দুই সিটির নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল । | 9 |
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, 'দেশের সুগারমিলগুলো অনেক পুরনো। চিনি উৎপাদন প্রযুক্তিও আধুনিক নয়। অন্যদিকে মাঠে আখের উৎপাদনশীলতা কম। এতে চিনি উৎপাদনে খরচ অনেক বেশি হয়। বর্তমানে ১ কেজি চিনি উৎপাদন করতে যে খরচ পড়ে তা কমিয়ে আনা যায় কি না, যাচাই করা দরকার। প্রয়োজনে 'আধুনিক প্রযুক্তির ১টি মডেল সুগারমিল' পরীক্ষামূলকভাবে স্থাপন করা যেতে পারে। এর সাথে মাঠে উন্নত জাতের আখের চাষ। তারপরও যদি দেখা যায়, চিনির উৎপাদন খরচ কমছে না। আখ চাষ লাভজনক না হলে দেশে চিনিকল বন্ধ করে দেওয়া দরকার।' আজ শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কনফারেন্স রুমে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) আয়োজিত 'সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি' শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএসআরআইর মহাপরিচালক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে বিএসআরআইর পরিচালক সমজিৎ কুমার পাল, জামালপুর উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার মহিউল আলম, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণের উপপরিচালক আহসানুল বাসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রমুখ বক্তব্য দেন। তিনি বলেন, দেশে আখ উৎপাদন ও মাড়াইয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। এর ফলে উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়লে, আখ চাষ লাভজনক হবে। বিএসআরআই জানায়, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সুপারিশ অনুযায়ী জনপ্রতি বছরে ১৩ কেজি চিনি অথবা গুড় গ্রহণ করা প্রয়োজন। সে হিসাবে দেশে প্রতি বছর প্রায় ২০ লাখ টন চিনি ও গুড় প্রয়োজন। বর্তমানে উৎপাদিত হয় প্রায় ৬ লাখ টন। এর মধ্যে শূন্য দশমিক ৬৮ লাখ টন চিনি আর ৫ দশমিক ৩২ লাখ টন গুড়। বছরে ঘাটতি ১৪ লাখ টন। ঘাটতি পূরণের জন্য দরকার আরও বেশি গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তি সম্প্রসারণ। সেলক্ষ্যে বিএসআরআই কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আখের ৪৮টি জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে চিবিয়ে খাওয়া ও রস পান উপযোগী ৩টি, বন্যা সহিষ্ণু ৯টি, জলাবদ্ধতা সহিষ্ণু ১০টি, খরা সহিষ্ণু ৭টি, লবণাক্ততা সহিষ্ণু ৬টি উল্লেখযোগ্য। আখের সাথে সাথীফসল হিসেবে আলু, পিঁয়াজ, রসুন, ফুলকপি, বাঁধাকপি, ডাল, তেল, মশলা প্রভৃতি ফসল চাষের প্রযুক্তিও উদ্ভাবন করেছে সংস্থাটি। এ ছাড়া, বিএসআরআইর মহাপরিচালক ড. আমজাদ জানান, যেসব স্থানে অন্যান্য ফসল কম চাষ হয় সেখানে চাষের উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। খরাপীড়িত, বন্যাপ্রবণ, জলাবদ্ধতা, চর, হাওড়, লবণাক্ত ও পাহাড়ি এলাকায় আখ চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে। চিবিয়ে খাওয়া ও রস পান উপযোগী জাতের আখ চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। সূত্র : বাসস বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 9 |
জিয়া পরিবারকে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভয় পায় বলেই নতুন প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আব্দুস সালাম হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়। দেশের সার্বিক উন্নয়নে তাঁর অনস্বীকার্য অবদান রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'আওয়ামী লীগের নেতারা যখন দেশ থেকে পালিয়েছিলেন, তখন কারও নির্দেশ ছাড়াই তৎকালীন মেজর জিয়াউর রহমান 'উই রিভোল্ট' বলে বিদ্রোহ করেন। তিনি তাঁর অধিনায়ক জেনারেল জানজুয়াকে গ্রেপ্তার ও হত্যার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করে নিজে যুদ্ধ করেন। অর্থাৎ, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছাড়া এই দাবি কেউ করতে পারবে না। অথচ নতুন প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাচ্ছে আওয়ামী লীগ সরকার।'বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে 'বাংলাদেশ ও শহীদ জিয়া' শীর্ষক এই আলোচনাসভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদ জিয়া ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন। তিনি দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন। সাংবিধানিক সংস্কার করে বাংলাদেশের জাতিসত্তার পরিচয় দিয়েছেন। তিনি আমাদের পরিচিতি হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আমাদের মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্যের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের বিষয়টি চূড়ান্ত করেন, যার ভেতরে বাংলাদেশের অনেক কিছু নিহিত আছে। বিশ্বদরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর যে চেতনা সেটা, হলো বাংলাদেশি জাতীয়তাবাদ।জিয়াউর রহমানের শাসনামলেই বাংলাদেশের সংবিধানের সংশোধন করে ৯০ শতাংশ মুসলমানের দেশে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংযোজন করা হয়। এটা কেউ পরিবর্তন করতে পারবে না আশাবাদ ব্যক্ত করে এই নেতা বলেন, 'তিনি (জিয়া) সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বিষয়টির পরিবর্তন করেন। স্বাধীনতা-পরবর্তী সংবিধানে সমাজতান্ত্রিক অর্থনীতি বাতিল করে মুক্তবাজার তথা অংশগ্রহণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছেন।'বর্তমান সরকারকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আখ্যা দিয়ে খন্দকার মোশাররফ বলেন, 'তারা প্রাইমারি স্কুলের বই থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে সঠিক ইতিহাস সরিয়ে দিয়েছে। স্বাধীনতার ঘোষক হিসেবে তাঁর নাম রাখা হয়নি। কেন সরকার শহীদ জিয়া ও জিয়া পরিবারকে ভয় পায়? তারা কেন নতুন প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাচ্ছে? কারণ তারা তো ব্যর্থ। গণতন্ত্র হত্যা করে বাকশাল করেছিল। স্বাধীনতার ঘোষণা করতে পারেনি। সে কারণে তারা নতুন প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাচ্ছে।'গণতন্ত্র নেই উল্লেখ করে বক্তব্যে কর্মী ও সমর্থকদের উদ্দেশে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার তাগাদা দেন ড. মোশাররফ। তিনি বলেন, 'সে জন্য সরকারের পদত্যাগ এখন সময়ের দাবি। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গেছে। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।'আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনার, সংগঠনের মহাসচিব ডা. মো. আব্দুস সালামসহ আরও অনেকেই। | 9 |
মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া,অসহায়, হতদরিদ্র মানুষের ফোন পেয়ে মধ্যরাতে খাদ্যসামগ্রী নিয়ে বাড়িতে বাড়িতে হাজির হয়েছেন নরসিংদীর পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন । সোমবার( ১৩ জুলাই) মধ্যরাতে ওসির ব্যক্তিগত অর্থায়নে উপজেলার গজারিয়া ইউনিয়নের চরমাহমুদপুর ও নিত্যাইন্দ্রী গ্রামের ৯টি হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি তেলসহ নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, করোনা প্ররিস্থিতিতে সবাই ঘরে আছেন। ফলে রিকশা চালক, দিনমজুর খেটে খাওয়া মানুষ গুলো দুরাবস্থা আছে। কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছেন এমন সংবাদ আমাদের কানে এসেছে। তিনি বলেন, ত্রাণ বিতরণকালে দরিদ্র পরিবার গুলোর সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন। সামান্য সাহায্য পেয়েও তারা খুশি হয়েছেন। তারা অনেকে খেয়ে, না খেয়ে কোন রকম দিন পার করছেন বলে জানিয়েছেন। ঘরে বসে নিত্য প্রয়োজনীয় এসব খাদ্র্যসামগ্রী পেয়ে মহাখুশি কর্মহীন মানুষগুলো। প্রতিবন্ধী জাহাঙ্গির আলম বলেন, ঘরে খাবার নেই, থানায় ফোন দিয়ে জানানোর পর 'ওসি সাহেব ঘরের দরজায় খাবার নিয়ে এসেছেন। বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এই চাল, ডাল না পেলে ছেলে-মেয়ের খুব কষ্ট হতো।' আবুল বাশার,আসাদ পাঠান জানান, তিনদিন ধরে ঘরে বসে আছেন। একটাকা ও রোজগার নেই। এ বিষয়ে ফোন দিয়ে থানায় জানালে ওসি সাহেব খাদ্যসামগ্রী নিয়ে রাতেই বাড়িতে বাড়িতে দিয়ে যান। এ দিকে ওসির এমন মানবিক কর্মকান্ডের খবর শুনে খুশি স্থানীয় এলাকাবাসী । ওসি জানান ,মধ্যরাতে ফোন পেয়ে অসহায় পরিবার গুলোর কথা চিন্তা করে ব্যক্তিগত অর্থায়নে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দরদ্রি মানুষের পাশে দাঁড়াতে তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্র্য সামগ্রী। তাছাড়া দেশে যতদিন এই ক্রান্তিলগ্ন থাকবে-ততদিন পর্যন্ত এসব হতদরিদ্র পরিবার গুলোর পাশে থাকার চেষ্ঠা করব ইনশাআল্লাহ । | 6 |
ঢাকা: আজ ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) বিশ্ব জুড়ে দিবসটি পালন করছে। এই দিবসে এবারের প্রতিপাদ্য বিষয়, চ্যালেঞ্জিং সময়ে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন ১৯৬৯ সাল থেকে এই দিবসটি পালন করে আসছে।আইটিইউ এর ওয়েবসাইট থেকে এই দিবসকে কেন্দ্র করে তাদের কার্যক্রম সম্পর্কে জানা গেছে। ২০২১ সালে এই প্যানাডেমিকের সময়ে বিশ্বজুড়ে অনেকক্ষেত্রেই মানুষ লকডাউনে ঘরে আবদ্ধ। মানুষের বাইরে যাওয়া অনেকটাই কমে গেছে। ফলে পরিবারের মানুষজন আর বন্ধুবান্ধবের সাথে যোগাযোগের জন্য অন্যতম মাধ্যম হয়েছে ডিজিটাল প্রযুক্তি। টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি ডিজিটাল যোগাযোগকে বেশ ভালোভাবেই ত্বরান্বিত করছে। এই ডিজিটাল যোগাযোগকে আরও সহজ ও উন্নত করা যায় কিভাবে সে বিষয়ে কাজ করছে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন। তারা চ্যালেঞ্জিং সময়ে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার বিষয়টি নিয়ে কাজ করছে। এই বিষয়ে তারা ২০৩০ সালকে টার্গেট করে কর্মপরিকল্পনা নির্ধারন করেছে।পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যাতে এই বিষয় নিয়ে কাজ করতে পারে তা দেখাশুনা করবে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সোসাইটি।বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই বিষয়ে সচেতেনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে ক্ষুদে বার্তা পাঠিয়েছে। দেশের সবগুলি মোবাইল অপারেটরের মাধ্যমে এই ক্ষুদে বার্তা পাঠানো হয়।প্রতিবছর বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে। তবে এ বছর করোনা মহামারির কারণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসি সরাসরি কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি। তবে বিটিআরসি তাদের ফেসবুক পেজে দিবসটির তাৎপর্য তুলে ধরেছে।দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, 'ডিজিটাল প্রযুক্তি জীবন, কাজ, স্বাস্থ্য ও কোটি মানুষের শিক্ষা বজায় রাখে। কভিড-১৯ মহামারি সময় ব্যবসা প্রতিষ্ঠান, সরকার ও বিভিন্ন কমিউনিটির জীবন ও জীবিকা রক্ষায় সহায়তা করেছে ডিজিটাল প্রযুক্তি। এই চ্যালেঞ্জিং সময়ে সবজায়গার পরিবর্তনকে ত্বরান্বিত করেছে ডিজিটাল প্রযুক্তি'।বিশ্বের প্রায় ৩.৭ বিলিয়ন মানুষ ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে। আর এদের মধ্যে বেশিরভাগই নারী। তাদেরকে ডিজিটাল প্রযুক্তির বিপদ যেমন- ঘৃণা ও ভুল তথ্য, সাইবার হামলা এবং শোষণ থেকে আমাদের রক্ষা করতে হবে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার দিবসটিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'আসুন আমরা জনসেবার সকল খাতকে 'ডিজিটালে রূপান্তর' করি।ই-ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা বলেন, 'কভিড-১৯ এই চ্যালেঞ্জিং সময়ে ডিজিটাল যোগাযোগ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক মাধ্যম হিসেবে উপস্থিত হয়। এই কঠিন সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো শুধু ব্যবসাই করেনি মানুষকে নানাভাবে সেবা দেওয়ার চেষ্টা করেছে। এই দিবসে মানুষকে সেবাদানকারী সকল ডিজিটালকর্মীকে শুভেচ্ছা জানাই'। | 11 |
এই ইউরোতে ইতালি যেন চোখের প্রশান্তি এনে দেওয়া ফুটবলে শুধু রেকর্ড গড়ার অভিযানেই নেমেছে! প্রতিটা ম্যাচেই নিজেদের ছাড়িয়ে যাচ্ছে তারা। আক্রমণ-রক্ষণে মিশেলে দুর্দান্ত ইতালি কাল বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে পৌঁছেছে সেমিফাইনালে। টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে আজ্জুরিরা।এবারের ইউরো ইতালির শুরুটাই তো দুর্দান্ত। ১১ জুন ঘরের মাঠ রোমে নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে শুরু। যেখানে সিরো ইমোবিলে, লরেঞ্জো ইনসিনিয়ার পাশাপাশি ছিল তুরস্কের এক আত্মঘাতী গোল। ১৬ জুন একই মাঠে মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন রবার্তো মানচিনির শিষ্যরা। এ ম্যাচেও গোল পেয়েছিলেন ইমোবিলে। আর শেষ ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে 'এ' গ্রুপের শীর্ষস্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছিল আজ্জুরিরা। এই ম্যাচে ইতালি তাদের ৮২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ তো বসিয়েছিলই (টানা ৩০ ম্যাচ অপরাজিত), একই সঙ্গে টানা ১১ ম্যাচের 'ক্লিনশিট' রেখেছিল।২৬ জুন শেষ ষোলোয় ইতালির প্রতিপক্ষ ছিল অস্ট্রিয়া। অস্ট্রিয়ার বিপক্ষে ইতালি গোল পেয়েছিল ৯০ মিনিট পর, সেটিও জোড়া গোলে। অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছানোর সঙ্গে টানা ৩১ ম্যাচ অপরাজিত থেকে নিজেদের পুরোনো রেকর্ড ভাঙে তারা।কাল আলিয়াঞ্জ এরিনায় শেষ আটে ইনসিনিয়া, বারেল্লার গোলে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে ইতালি। এবারের ইউরোতে ইতালি এখন পর্যন্ত ৫ ম্যাচে ১১ গোলের বিপরীতে ২ গোল হজম করেছে। আক্রমণভাগের পাশাপাশি ইতালির রক্ষণভাগও যে শক্তিশালী, সেটি প্রমাণ করতে যথেষ্ট।'মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তাঁর সূর্য হাসে' কথাটা হয়তো ইতালির সঙ্গেই ভালোভাবে যায়। ২০০৬ বিশ্বকাপ জয়ের পর থেকে ইতালি এক সময় পার করছিল কঠিন দুঃসময়। ২০১০,২০১৪ টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ। ২০১২ ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ। ২০১৮ বিশ্বকাপে তো মূলপর্বে জায়গাই পায়নি আজ্জুরিরা। বিশ্বকাপের পরে ঘোর আঁধারে মানচিনি দায়িত্ব নেওয়ার পরই যেন বদলে যেতে থাকে ইতালি। দেখা পায় সাফল্যের সূর্যটার। সেটির ফল মিলছে এই ইউরোতেও। রক্ষণনির্ভর কৌশলে বিখ্যাত ইতালি এখন সমান সৌরভ ছড়াচ্ছে মুগ্ধ করা প্রেসিং ফুটবলেও। এ কারণেই এই ইতালি এবার এত সুন্দর!সুন্দর ফুটবল খেলেও যদি ১৫ বছর পর বড় কোনো শিরোপা জিততে না পারে ইতালি, সেটি বড় আফসোসের কারণ হবে নীল সমর্থকদের! | 12 |
ফুলবাড়িয়ায় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নন-এমপিও কলেজ শিক্ষকেরা। গতকাল বুধবার সকালে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের ফুলবাড়িয়া কলেজের সামনে মানববন্ধন করে এ দাবি জানান তাঁরা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর আয়োজন করে।মানববন্ধনে শিক্ষকেরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকেরা দ্রুত এমপিওভুক্তি চান। তাঁরা নিয়মতান্ত্রিক উপায়ে কলেজে আসবেন, কিন্তু কোনো ক্লাস নেবেন না।মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজমুল হক, ফুলবাড়িয়া (অনার্স) কলেজ ফেডারেশনের সভাপতি মাহফুজুল হক, প্রভাষক শফিউদ্দিন আহমেদ প্রমুখ।এ সময় আন্দোলনকারীরা বলেন, 'কোনো কর্মকর্তা কলেজ পরিদর্শন করলে বা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলে তাঁরা বলেন, আপনার নাম, আপনি কোনো বিভাগের শিক্ষক? এমপিওভুক্ত না, নন এমপিও? এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা এর থেকে পরিত্রাণ চাই।' | 6 |
করোনাভাইরাস মোকাবিলায় টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাফল্য দেখিয়েছে তুরস্ক। ইতোমধ্যে প্রায় ৮ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে ৭ কোটি ১১ লাখের বেশি ডোজ টিকাদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবারের তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি জানায়, জানুয়ারিতে টিকাদান কর্মসূচি চালু করার পর এখন পর্যন্ত ৭ কোটি ১১ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত চার কোটির বেশি তুর্কি নাগরিক টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দুই কোটি ৬০ লাখের বেশি নাগরিক টিকার দ্বিতীয় ডোজও পেয়েছেন। সর্বশেষে ২৪ ঘণ্টায় ১৩ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্কদের ৬৫ দশমিক ২৪ ভাগ টিকা পেয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৬০ জন করোনা রোগী। সংক্রমণ কমে আসায় এবং টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় মহামারী সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে দিয়ে গত ১ জুলাই থেকে 'নতুন স্বাভাবিক' অবস্থায় ফিরেছে এশিয়া-ইউরোপের স্থল সংযোগের দেশটি। বিডি প্রতিদিন/কালাম | 4 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আকরাম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ওই বিভাগের এক শিক্ষার্থী। ফলে ওই বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগের সুপারিশ পাওয়া দুইজনের নিয়োগ সুপারিশ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি (সিন্ডিকেট)।আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির (সিন্ডিকেট) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সভায় উপস্থিত থাকা একাধিক সিন্ডিকেট সদস্য।অধ্যাপক ড. মো. আকরাম হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।সূত্র জানায়, অভিযোগকারী শিক্ষার্থী ২০১৯ সালের ১০ মে ব্যবসা শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বরাবর যৌন হয়রানির অভিযোগ দেন। ২০১৮ সালে শিক্ষক নিয়োগে বাদ পড়ার কারণ হিসেবে অধ্যাপক আকরাম হোসেনের অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা উল্লেখ করেন অভিযোগকারী শিক্ষার্থী। তবে সেটি বেশিদূর গড়ায়নি।ঢাবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগসূত্র আরও জানায়, সম্প্রতি প্রভাষক নিয়োগে ওই শিক্ষার্থী আবেদন করলে যৌন হয়রানির অভিযোগ তোলায় নিয়োগে সুপারিশ করেননি চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকরাম হোসেন-উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দেন। ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে এবার দুই প্রভাষকের নিয়োগ সুপারিশ স্থগিত করেছে সিন্ডিকেট।এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, 'ওই শিক্ষার্থীর অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে। যৌন নিপীড়ন বিরোধী সেলের তদন্ত প্রতিবেদন আলোকে ওই ছাত্রীর নিয়োগের বিষয়ে সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে।'এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অধ্যাপক মো. আকরাম হোসেন বলেন, 'ওই শিক্ষার্থীর অভিযোগের কপি দুটি পড়লে বোঝা যায় যে, ওই শিক্ষার্থী বিচার চায় না, চাকরি চায়। তার চাকরি হলে আর অভিযোগ থাকবে না। এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ২০১৮ সালের নিয়োগ বোর্ডে আমি ছিলাম না এবং ওই সময় আমি চেয়ারম্যানও ছিলাম না।' তিনি শিক্ষকদের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার বলেও অভিযোগ করেন অধ্যাপক আকরাম। | 6 |
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১১ ও ১২ নম্বর পিয়ারের ওপর ৪০তম স্প্যান আগামীকাল শুক্রবার (৪ ডিসেম্বর) বসবে। আর এর মাধ্যমে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৬ কিলোমিটার। এরপর বাকি থাকবে ১৫০ মিটার দৈর্ঘ্যের শেষ স্প্যানটি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল ৪০তম স্প্যানটি স্থাপন করা সম্ভব হবে বলে পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর এ খবর নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে শুক্রবার দুপুর ২টার আগেই এ কার্যক্রম সম্পন্ন হবে। ৩৯তম স্প্যান বসানোর ৭ দিনের মাথায় এ স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু হয়। আর বিজয়ের মাসে সেতুতে স্প্যান বসানোর কাজটি সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রমত্তা পদ্মা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। এদিকে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৪০তম স্প্যানকে নিয়ে যাওয়া হয়। তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেনটি প্রায় ৩০ মিনিট সময় নিয়ে নির্ধারিত পিয়ারের কাছে পৌঁছায়। অন্যদিকে, ১৬ ডিসেম্বরের মধ্যে ৪১তম স্প্যান (২-এফ) বসবে সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর। এমন কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছেন দেশি-বিদেশি প্রকৌশলীরা। ২০১৪ সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। আর ২০১৭ সালের ডিসেম্বর মাসে বসানো হয়েছিল প্রথম স্প্যানটি। | 6 |
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন এক উত্তেজনা। রাজনৈতিক বৈরিতায় এই ম্যাচের উত্তাপ খেলার মাঠের লড়াইকেও ছাপিয়ে যায়। তবে সেই রাজনীতির কারণেই নিয়মিত খেলা হয় না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের। তাদের খেলা দেখতে তাকিয়ে থাকতে হয় বড় মঞ্চের দিকে। তেমনই এক উপলক্ষ গতকাল এসেছিল দুবাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দুই দল। তবে উত্তাপের মঞ্চে ১০ উইকেটের দাপুটে জয়ে ইতিহাস বদলাল পাকিস্তান।এই ম্যাচের আগে পরিসংখ্যান ও বিশ্লেষকদের চোখে পাকিস্তানের চেয়ে এগিয়েই ছিল ভারত। মোট হিসাবে এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপে ১২ ম্যাচ খেললেও প্রতিটিতে হেরেছিল পাকিস্তান। বিশ্বকাপের আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছিলেন, সেই ইতিহাস বদলাতে চান তাঁরা। দুবাইয়ে নিজের কথা রেখেছেন বাবর। ভারতের ১৫২ রানের লক্ষ্য ১৩ বল ও ১০ উইকেট হাতে রেখে টপকে যায় পাকিস্তান।লক্ষ্য তাড়ায় এদিন পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। এ দুজন অবিচ্ছিন্ন থেকে পাকিস্তানকে এনে দেন বড় জয়। রিজওয়ান (৭৮) ও বাবর (৬৮) রানে অপরাজিত থাকেন।এর আগে দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর। তাঁর এই সিদ্ধান্তকে ইনিংসের চতুর্থ বলেই সঠিক প্রমাণ করেন শাহিন শাহ আফ্রিদি। লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন রোহিত শর্মা (০)। আগুন ঝরা বোলিং নিয়ে দুশ্চিন্তা ছিল আগে থেকেই। তাঁর পেস তোপের সামনে টিকতে পারেননি অন্য ওপেনার লোকেশ রাহুলও (৩)।৬ রানে ২ উইকেটে হারানো ভারতের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দলীয় ৩১ রানে হাসান আলী ফিরিয়ে দেন সূর্যকুমারকে (১১)। দলের বিপর্যয়ে ঋষভ পন্তকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন কোহলি। উইকেটে থিতু হয়ে ধীরে ধীরে রানের গতিও বাড়ানোর চেষ্টা করেন তাঁরা। তবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারছিলেন না এই দুই ভারতীয় ব্যাটার। এরপরই অবশ্য হাত খুলে খেলতে শুরু করেন দুই ভারতীয় ব্যাটার। দ্রুত রান তুলতে গিয়ে দলীয় ৮৪ রানে আউট হন পন্ত (৩৯)।এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে কোহলি লড়ে যান একাই। ৪৫ বলে নিজের ফিফটিও পার করেন ভারত অধিনায়ক। ৪৯ বলে ৫৭ রান করে আউট হন কোহলি। অধিনায়কের বিদায়ের পর ভারত থামে ১৫১ রানে। | 6 |
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের মহা দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ব নেতৃবৃন্দের কাছে তা অত্যন্ত প্রশংসিত হয়েছে।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে প্রত্যেক দেশের সরকারপ্রধান নানা কৌশল অবলম্বন করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। যে কারণে লকডাউনেও বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়নি। যেখানে ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে পড়েছে।তাজুল ইসলাম বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সেক্টরের গতি ফেরাতে প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছেন। ক্ষতিগ্রস্ত সেক্টরে গতি ফেরাতে সরকার ২৮টির বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। | 6 |
চীনে সন্তান জন্মের হার কমে যাচ্ছে। বয়স্ক মানুষের সংখ্যাও বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করেছে দেশটি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, এখন থেকে চীনের দম্পতিরা তিনটি পর্যন্ত সন্তান নিতে পারবেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চীন সরকার দেশটিতে আদমশুমারি চালিয়ে জানতে পেরেছে, দ্রুত দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এরপর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কঠোর পরিবার পরিকল্পনা নীতির মধ্য দিয়ে গেছে চীন। গত ৪০ বছর ধরে নীতি ছিল, এক যুগল এক সন্তান। এই নীতি থেকে ২০১৬ সালে বেরিয়ে আসে চীন। এরপর থেকে দম্পতিরা দুটি সন্তান নিতে পারতেন। অর্থনৈতিক স্থবিরতা ও জনশক্তির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিনহুয়ার খবরে বলা হয়েছে, বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর আজ সোমবারের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকের নেতৃত্ব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনে সন্তান জন্মের হার উদ্বেগজনকভাবে কমেছে। ১৯৬০-এর দশকের পর সন্তান জন্মের হার দেশটিতে সবচেয়ে কম। চীনের জনসংখ্যা জরিপ থেকে জানা গেছে এমন তথ্য। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিক গত মাসে জানিয়েছে, গত বছর দেশটিতে ১ কোটি ২০ লাখ শিশুর জন্ম হয়েছে। ২০১৬ সালে দেশটিতে ১ কোটি ৮০ লাখ শিশুর জন্ম হয়। সরকারি এই সংস্থাটি আরও বলেছে, দেশটিতে প্রজননের হার ১ দশমিক ৩। দেশটিতে সংখ্যা স্থিতিশীল রাখার জন্য যে জন্মহার থাকা প্রয়োজন, তার চেয়ে কম এই হার। | 3 |
রমজান মাস উপলক্ষে ৮০০ টিরও বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। আজ মঙ্গলবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।এক বিবৃতিতে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, পবিত্র রমজান উপলক্ষে ৮ শতাধিক পণ্যের দাম কমানো হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এই সুবিধা ভোগ করবেন। কাতারের সব বাজার ও সুপারশপে সরকারের এই আদেশ কার্যকর থাকবে।রমজান উপলক্ষে মূল্য হ্রাস করা পণ্যসমূহের মধ্যে ময়দা, মধু, সিরিয়েল, কর্নফ্লেক্স, ইয়োগার্ট, দুধ ও ডেইরি সামগ্রী, গুঁড়া দুধ, কন্ডেন্সড মিল্ক, পনির, ফলের রস, চিনি, কফি ও কফিজাত দ্রব্য, খেজুর, মিনারেল ও বোতলজাত পানি, অ্যালুমিনিয়াম ফয়েল, ইস্ট, লবণ, ভোজ্য তেল, ব্যক্তিগত ও গৃহস্থালি পরিচ্ছন্নতা সামগ্রী প্রভৃতি উল্লেখযোগ্য।চলতি বছর মধ্যপ্রাচ্যে ২ এপ্রিল থেকে রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে। | 3 |
আগামী বুধবারের মধ্যে একজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়ার জন্য ন্যাশনাল ব্যাংককে সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য আজ সোমবার বিকেলে জরুরি পরিচালনা পর্ষদের সভা ডেকেছে ব্যাংকটি। পরবর্তী এমডি কে হবেন, এ সভাতেই তা সিদ্ধান্ত হবে। জানা গেছে, প্রায় তিন মাস ধরে এমডি ছাড়াই চলছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। সম্প্রতি অনুমোদন ছাড়া ঋণ বিতরণসহ নানা অনিয়মের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ব্যাংকটি। এমন পরিস্থিতিতে বুধবারের মধ্যে একজন স্থায়ী এমডি নিয়োগ দেওয়ার জন্য ন্যাশনাল ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির এমডি হিসেবে চৌধুরী মোসতাক আহমেদের মেয়াদ গত ২৮ জানুয়ারি শেষ হয়। এরপর অতিরিক্ত এমডি এ এস এম বুলবুলকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়। তাঁর সময়েই ব্যাংকটিতে নানা অনিয়মের অভিযোগ ওঠে। আবার চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকের সব ধরনের নথিপত্রে তাঁর প্রবেশাধিকার নিষিদ্ধ করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীকালে ব্যাংকের চেয়ারম্যানের পক্ষ থেকে এ এস এম বুলবুলের মেয়াদ এক মাস বাড়ানো হলেও বাংলাদেশ ব্যাংক তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশের পর এ এস এম বুলবুলকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে উপব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আবদুল বারীকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয় ব্যাংকটির পর্ষদ। এরপর থেকে এ এস এম বুলবুল আর ব্যাংকে আসছেন না। বুধবার ব্যাংকটির স্থায়ী এমডি পদ শূন্য থাকার তিন মাস পূর্ণ হবে। ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির একটি পক্ষ চাইছে এ এস এম বুলবুলকে স্থায়ী এমডি হিসেবে নিয়োগ দিতে। তবে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ঋণ অনিয়মে জড়িত থাকার অভিযোগ ওঠায় অন্য পক্ষ এতে রাজি হচ্ছে না। এমন পরিস্থিতিতে শাহ সৈয়দ আবদুল বারী বা বাইরে থেকে কাউকে এমডি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকটি কাকে এমডি হিসেবে নিয়োগ দেবে, তার ওপরই নির্ভর করবে ব্যাংকটির ভবিষ্যৎ। এ ছাড়া ব্যাংকটি কে পরিচালনা করবেন, তাঁর ওপর নির্ভর করবে ব্যাংকটিতে নতুন করে ঋণ বিতরণে অনিয়ম হবে কি না। ন্যাশনাল ব্যাংকের দীর্ঘদিনের চেয়ারম্যান জয়নুল হক সিকদার গত ১০ ফেব্রুয়ারি মারা যান। ২৪ ফেব্রুয়ারি নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন তাঁর স্ত্রী মনোয়ারা সিকদার। ২৬ ডিসেম্বরের পর কোনো পর্ষদ সভায় ঋণ অনুমোদন না হলেও বিতরণ ঠিকই অব্যাহত আছে। এ ছাড়া প্রায় এক বছর ধরে নির্বাহী কমিটির সভাও অনুষ্ঠিত হচ্ছে না।চেয়ারম্যানের মৃত্যুর পর মূলত তাঁর ছেলেরা ব্যাংকটি পরিচালনা করছেন। বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছেন ব্যাংকটির কিছু শীর্ষ কর্মকর্তাও। | 0 |
জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী মুক্তিযোদ্ধা মৌলভী ছৈয়দ আহমদের বড় ভাই মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের সামনে বাঁশখালী মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সদস্যরা প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। কর্মসূচিতে ৪০ জন মুক্তিযোদ্ধা ও দেড় শতাধিক পরিবারের সদস্য অংশ নেন। খবর পেয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করার ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্য চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন। পরে পুইছড়িতে গিয়ে মুক্তিযোদ্ধা আশরাফের কবরস্থান পরিদর্শন করেন। এদিকে, মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করার ঘটনার প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিয়েছেন দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার (অর্থ) মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল হাশেম মানিক, জসিম উদ্দিন, মরহুম মুক্তিযোদ্ধা আলী আশরাফের বড় সন্তান জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভেদু, মুক্তিযোদ্ধা সরওয়ার আলম, জয়নাল আবেদীন প্রমুখ। মরহুমের ছেলে জয়নাল আবেদীন বলেন, ষড়যন্ত্র করে আমার বাবার জানাজায় সম্মান দেয়া হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। মৌলভী ছৈয়দ এবং আমার পরিবারের দলে অবদান থাকলেও আজ অবহেলার শিকার হয়েছি। বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল হাশেম মানিক বলেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আমরা মুক্তিযোদ্ধারা কখনো এই ধরনের আশা করিনি। তদন্ত পূর্বক ব্যবস্থার দাবি জানাচ্ছি। চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার (অর্থ) মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ কেউ মুক্তিযোদ্ধাদের নিয়ে ষড়যন্ত্র করতে চায়। বিভিন্ন জায়গায় বাঁশখালীতে মুক্তিযোদ্ধা নেই বলে দাবি করছে। তদন্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তদন্তে বাস্তব বিষয় উঠে আসতে হবে। না হয় আমরা আন্দোলন করবো। ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না হলে আইনের আশ্রয় নিব। মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক আরো বলেন, বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে লেগেছে। এইটা একটা বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মামলা দায়েরের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। তদন্ত সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার স্যার আসছেন, স্যার (জেলা প্রশাসক) বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন এবং ঘটনাস্থল গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। | 6 |
সুনামগঞ্জের তাহিরপুরে হাওর ও নদী-নদীতে চলাচলকারী সকল পর্যটকবাহী নৌযান নিবন্ধনের আওতায় নিতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় নিবন্ধনের জন্য আগামী ১৩ জুনের মধ্যে তাহিরপুর উপজেলা প্রশাসনে আবেদন করতে হবে।নীতিমালার মধ্যে রয়েছে নৌযান নিবন্ধন ও উপজেলা প্রশাসন থেকে দেওয়া নেমপ্লেট না থাকলে কোনো নৌকা পর্যটক বহন করতে পারবে না। নৌযানের প্রকৃত অবস্থা যাচাই ও শর্ত মেনে চুক্তিপত্র স্বাক্ষর করলে নিবন্ধন নম্বরসহ নেমপ্লেটের নমুনা সরবরাহ করা হবে।নৌযানের মালিক নিজ দায়িত্বে উপজেলা প্রশাসন থেকে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে চুক্তি করবেন এবং নেমপ্লেট ছাপাবেন। চুক্তিপত্র অনুযায়ী পরিবেশ, হাওর ও নদীর ক্ষতি হয় এমন কার্যক্রম করা যাবে না। প্রশাসনের নির্ধারিত ভাড়া ব্যতীত অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।নৌযানে কোনো ধরনের উচ্চ শব্দের বাদ্য ব্যবহার করা যাবে না এবং পর্যটকদের পানিতে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার বিষয় উল্লেখ রয়েছে।উপজেলার নৌ মাঝি হিরন মিয়া বলেন, 'এখন আমাদের নৌকা চলাচলে সুবিধা হবে। যত্রতত্র কেউ নৌকা চালাতে পারবে না।'এক নৌ পরিবহনের পরিচালক ফকির আলম বলেন, 'নৌ চলাচলে দীর্ঘদিন পর হলেও নীতিমালার মধ্যে এসেছে। এতে আমাদের নৌযানগুলো নিরাপত্তার মধ্যে থাকবে।'উপজেলা নৌযান মালিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, 'বিভিন্ন নৌকায় পর্যটকদের নিয়ে অসামাজিক কার্যকলাপ হয়। এই নীতিমালায় সেটা বন্ধ হবে আমরা এমনটা প্রত্যাশা করি।'উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, তাহিরপুরে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে। এ ক্ষেত্রে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে। জননিরাপত্তার বিষয়টি বাস্তবায়ন করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। | 6 |
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে 'অর্ডার অব রিও ব্র্যাঙ্কো' পুরস্কারে ভূষিত হয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। ব্রাজিল সরকারের দেওয়া এ পুরস্কার আবিদা ইসলামের কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা। পুরস্কার পাওয়ার বিষয়ে আবিদা ইসলাম বলেন, চার বছর পর আমাদের দুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য মহাপরিচালক (আমেরিকা) হিসেবে আমার অবদানের জন্য ব্রাজিল সরকারের কাছ থেকে 'অর্ডার অব রিও ব্র্যাঙ্কো' নামে মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত অলিভেইরা এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারটি হস্তান্তর করেন। পুরস্কারটি আগে ঘোষণা হলেও কোভিড-১৯ মহামারির কারণে এটি পেতে বিলম্বিত হয়। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম। এর আগে সফলভাবে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে আবিদা ইসলাম লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আবিদা ইসলাম অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর করেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 4 |
ফরিদপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে শহরের থানা মোড়ের আওয়ামী লীগ অফিসের হলরুমে এ কম্বল বিতরণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম ও সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফরোজা সুলতানা টুটু, লুৎফুন নাহার কাকলী, বিলকিস বানু, সবিতা বৈরাগী প্রমুখ। কম্বল বিতরণ শেষে সৈয়দা নুসরাত রাসুল তানিয়া বলেন, 'প্রায় আড়াইশ পরিবারের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।' | 6 |
মান্দায় আত্রাই নদী দখল করে অবৈধভাবে অর্ধশতাধিক মৎস্য ঘের তৈরি করা হয়েছে। ঘেরের নামে গাছের কাটা ডালপালা নামিয়ে ও বাঁশের বেড়া দিয়ে নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অসাধু ঘের ব্যবসায়ীরা। সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় নদী থেকে অবৈধ সব ঘের উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর নদী থেকে গাছের ডালপালা ও বাঁশের বেড়াসহ প্রতিবন্ধকতা সরিয়ে নেয়ার জন্য এলাকায় মাইকিং করে উপজেলা মৎস্য দপ্তর। তবে এখন পর্যন্ত অবৈধ ঘেরগুলো সরিয়ে নেয়া হয়নি। দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতেও দেখা যায়নি প্রশাসনকে। গত কয়েকদিন ধরেই এসব ঘেরে জাল নামিয়ে মাছ শিকারের উৎসব করছেন দখলদাররা। স্থানীয়দের অভিযোগ, উপজেলা মৎস্য কর্মকর্তাকে ম্যানেজ করে মাছ শিকারে নেমেছেন দখলদাররা। যেসব ঘেরে জাল নামানো হয়েছে সেগুলোতে নিয়মিত যাতায়াত করছেন মৎস্য দপ্তরের লোকজন। মৎস্য দপ্তরের এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সূত্রমতে, আত্রাই নদীর উজান অংশ বানডুবি থেকে ভাটি অংশ মিঠাপুর পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে অর্ধশতাধিক অবৈধ মৎস্য ঘের। দখলকারীরা গাছের কাটা ডালপালা নামিয়ে ও বাঁশের বেড়া দিয়ে নদীর প্রায় পুরো অংশ ঘিরে ফেলেছে। এতে নদীর প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ঘেরগুলোতে কচুরিপানা দিয়ে গোটা নদী দখল করে নেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মৎস্যজীবীদের অভিযোগ, এসব ঘের তৈরির কারণে নদীতে তারা স্বাচ্ছন্দ্যে মাছ শিকার করতে পারছেন না। ঘেরের আশপাশের এলাকায় জাল ফেলতে বাধা দেয়া হচ্ছে। অনেক সময় নদী দখলকারীদের হাতে লাঞ্ছিতের শিকার হচ্ছেন মৎস্যজীবীরা। দখলদাররা প্রভাবশালী হওয়ায় লাঞ্ছিত হওয়ার পরেও কোনো প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না তারা। সরজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে এসব ঘেরে জাল নামিয়ে অবৈধ দখলদাররা মাছ শিকার করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তবে দখলদাররা দাবি করেন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের অনুমতি নিয়েই ঘেরে জাল নামানো হয়েছে। কীভাবে তারা অনুমতি পেলেন সে ব্যাপারে জানতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি। উপজেলা আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত থাকা একাধিক ব্যক্তি জানান, নদী দখলমুক্ত করতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপন করেন। সর্বসম্মতিক্রমে নদী দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়াসহ যাবতীয় ব্যবস্থা নিতে মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। এরপরও মৎস্য কর্মকর্তা কেন এবিষয়ে পদক্ষেপ নেননি সে বিষয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। জানতে চাইলে ম্যানেজ হওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, যেসব ঘেরে জাল নামানো হয়েছে সেগুলোতে গিয়ে মাছ মারতে নিষেধ করা হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। | 6 |
রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। | 6 |
চট্টগ্রাম রেলস্টেশনের অব্যবস্থাপনার কারণে দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। দুই কর্মকর্তা হলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন পরিদর্শনের সময় এ নির্দেশ দেন মন্ত্রী। রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম আজ দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পুরোনো রেলস্টেশন এলাকা পরিদর্শন করেন। সেখানে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের প্রস্তাবিত বহুতল ভবন নির্মাণ করার কথা রয়েছে। মন্ত্রী এ সময় এ এলাকা ঘুরে দেখেন। পরে মন্ত্রী চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনে পরিদর্শনে যান। এ সময় স্টেশনের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এসব অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলায় ডিআরএম শামস মো. তুষার ও স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে নির্দেশ দেন মন্ত্রী। এদিকে পরিদর্শন শেষে মন্ত্রী সিআরবির সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় বৈঠকে তিনি বলেন, 'আজ যাদের বহিষ্কার করেছি, তারা যেন চেয়ারে না বসে।' এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। | 6 |
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এক ভাগ্নে অপহৃত হবার খবর প্রকাশিত হওয়ার পর এ সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিবিসিকে জানিয়েছেন, তিনিও ঘটনাটির কথা শুনেছেন। "আমি পুলিশ কমিশনারকে বলেছি ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিতে," তিনি বলেন, "এরপরই আমরা বলতে পারবো কী ঘটেছে।" বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ অভিযোগ করেন যে তার এক ভাগ্নেকে অপহরণ করা হয়েছে। তার নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে আহমেদ জানান, তার মামাতো বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম প্রকাশকে (সৌরভ) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়। তবে এই ঘটনা কবে এবং কোন পটভূমিতে ঘটেছে সে সম্পর্কে তিনি ফেসবুক পোস্টে বিস্তারিত কোনো তথ্য জানাননি। সোহেল তাজ সেই পোস্টে লেখেন, এই অপহরণের পেছনে কারা আছে তা তিনি জানেন। অপহরণকারীদের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি তার ভাগ্নেকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বলেন। "অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে," তিনি লেখেন, "ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।" কিন্তু অপহরণের ঘটনাটি সম্পর্কে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে পুলিশ বিভাগকে জানিয়েছেন কিনা সে সম্পর্কে এখনই জানা যাচ্ছে না।সূত্র : বিবিসি | 9 |
টেস্ট চ্যাম্পিয়শিপের লড়াই তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। সামনের আসরেও সবচেয়ে কম টেস্ট পেয়েছে মুমিনুল হকের দল। তবে চ্যাম্পিয়নশিপের কারণে আগের চেয়ে তুলনামূলকভাবে বেশি ম্যাচই পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত মুখ সাদমান ইসলাম মনে করেন, ভালো খেললে সামনে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবেন তাঁরা। আজ মিরপুরে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেছেন সাদমান। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের টেস্ট না থাকলেও অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি ওপেনার। তাঁর আশা ভালো খেললে সামনে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ। কাল সাদমান বলেছেন, 'আগে হয়তো আমরা এত বেশি টেস্ট খেলার সুযোগ পেতাম না। তবে সাম্প্রতিক সময়ে আমাদের অনেক টেস্ট ছিল, সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপেও অনেক ম্যাচ আছে। আমার মনে হয় না যে কম টেস্ট আছে। তবে নিজেদের যদি আরও বেশি প্রস্তুত করতে পারি ও ভালো পারফর্ম করতে পারি, তাহলে আরও বেশি টেস্ট হয়তো পাব। হয়তো আমাদের আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ (চক্র) অতটা ভালো হয়নি। তবে এবার সবাই পারফর্ম করছে, ভালো প্রস্তুতি হচ্ছে। আশা করি, এবার ভালো হবে ইনশাল্লাহ।'টেস্টে নিয়মিত মুখ হলেও অন্য সংস্করণে সাদমান এখনো সুযোগ পাননি। তাই ফাঁকা সময় কাজে লাগিয়ে অন্য সংস্করণের জন্যও নিজেকে তৈরি করে নিতে চান সাদমান, 'সব সংস্করণে খেলার ইচ্ছে তো থাকেই। এখন যেমন ফাঁকা সময় আছে, আমি চেষ্টা করছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার। কীভাবে নিজেকে ওপরের দিকে নেওয়া যায় এটা নিয়েই কাজ করছি। আশা করি ভালো পারফর্ম করে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে পারব।'নিজে খেলার সুযোগ না পেলেও অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো খেলবে বলে আশা সাদমানের, 'অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে আমরা নিজেদের দেশে ভালো একটা সিরিজ জিতলাম। পারফরম্যান্স বেশ ভালো, আমাদের সবাই যেমন পারফর্ম করেছে, তাতো অবশ্যই ভালো। আর এই সিরিজ জয়টা বিশ্বকাপে আমাদের খুব কাজে দেবে। আশা করি সামনে নিউজিল্যান্ড সিরিজেও আমরা ভালো খেলব।' | 12 |
অভিমান কদিন থাকে? কয়েক ঘণ্টা, কয়েক দিন, মাস কিংবা বছর। অভিমানে বাড়ি ছেড়ে ৭৮ বছর ফেরেনি এমন ঘটনা বোধ হয় খুঁজে পাওয়া দুষ্কর। শুনতে বিচিত্র হলেও তাই ঘটেছে আব্দুল কুদ্দুস মুন্সীর বেলায়।শৈশবে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন আব্দুল কুদ্দুস। সেটা ৭৮ বছর আগের ঘটনা। ছেলের পথ চেয়ে থাকতে থাকতে মারা গেছেন বাবা। তবে আশা ছাড়েননি মা। বয়স ১০০ পেরোলেও মায়ের বিশ্বাস ছিল, অভিমান ভেঙে ছেলে ঠিকই ফিরবে, মা বলে ডাকবে তাঁকে। ঘটলও তাই। প্রায় আট দশক পর ছেলের মা ডাক শুনেছেন জননী।এত বছর পর মায়ের খোঁজ মিলল কীভাবে? ছেলে জানালেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। মায়ের সঙ্গে ভিডিও কলে কথাও হয়েছে তাঁর।আব্দুল কুদ্দুস মুন্সী জানান, কিছুদিন আগে আইয়ুব আলী নামের পরিচিত একজনের কাছে তাঁর হারিয়ে যাওয়া গল্প বলেন তিনি। সেই ঘটনা ফেসবুক আইডিতে আপলোড করেন আইয়ুব আলী। সেখানে তিনি শুধু পিতা-মাতা ও নিজ গ্রাম বাড্ডার নাম বলতে পারেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাড্ডা গ্রামের বাসিন্দারা সাড়া দিতে থাকেন। একপর্যায়ে আব্দুল কুদ্দুসকে খুঁজে পান তাঁর পরিবারের সদস্যরা।কথার একপর্যায়ে নিজের হারিয়ে যাওয়ার গল্পও শোনান আব্দুল কুদ্দুস। যখন তিনি অভিমান করে ঘর ছাড়েন, তখন তাঁর বয়স ছিল সাত। এখন তিনি ৮৫ বছরের বৃদ্ধ। আব্দুল কুদ্দুস জানান, ৭৮ বছর আগে ফুপার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীর বাগমারায় বেড়াতে আসেন তিনি। সেখানে প্রায় দুই বছর থাকেন। একদিন ফুপুর সঙ্গে মনোমালিন্য হয় তাঁর। খুব মারধর করেন ফুপু। সেই রাগে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি।আব্দুল কুদ্দুসের ভাষ্য, 'আমি ফুপার বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আত্রাইয়ের সিংসাড়া গ্রাম পর্যন্ত চলে আসি। সন্ধ্যার দিকে খয়মুন নামের এক বৃদ্ধার সঙ্গে দেখা হয়। তিনি ভিক্ষা করে সংসার চালান। আমি তাঁকে নিজের কষ্টের কথা বলি। আমার কথা শুনে ওই মহিলা তাঁর গ্রামের জনৈক সাদেকের বাড়িতে নিয়ে যান আমাকে। সাদেকের কোনো সন্তান ছিল না। তাই তিনি আমাকে বাড়িতে ঠাঁই দেন। সেখানেই আমি বড় হই। এমনকি তাঁরাই আমাকে খতনা দেন। পরে পনেরো বছর বয়সে একই এলাকার চৌউড়বাড়ী গ্রামে তাঁর এক আত্মীয়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন সাদেক। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে বারুইপাড়া গ্রামে বসবাস শুরু করি। সেখানে আমার তিন ছেলে ও পাঁচ মেয়ে হয়। মেয়েদের বিয়ে দিয়েছি। তিন ছেলের মধ্যে দুই ছেলে দেশের বাইরে থাকে।'মায়ের সঙ্গে কথা হয়েছে জানিয়ে কুদ্দুস বলেন, আমার মায়ের সঙ্গে ভিডিও কলে প্রথম যখন কথা বলি, তখন মা আমাকে বলে, তুই আমার হারিয়ে যাওয়া আব্দুল কুদ্দুস? তোর ছোটবেলায় হাত কেটে গিয়েছিল। মায়ের মুখে এ কথা শোনার পরে আমি বলি, মা তোর কুদ্দুসের কোন হাত কেটে গিয়েছিল? তখন মা বলে, বাম হাতের বুড়ো আঙুল কেটে গিয়েছিল। তখন বুঝতে পারি তিনিই আমার মা।' | 6 |
চাঁপাইনবাবগঞ্জে শর্ত ভেঙে প্রতিদিনই যাত্রীবাহী বাস, মিনিবাস থেকে চাঁদা আদায় করছে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। বাসে মালামাল ওঠানো, টার্মিনাল ফি, সার্ভিস চার্জসহ বিভিন্ন কৌশলে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে সংগঠনটির নামে। অথচ সংগঠনের বিধিমোতাবেক এমন গাড়ি থেকে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া বাস থেকে মাসে গড়ে সাড়ে ৫ লাখ টাকা চাঁদা তুলছে সংগঠনটি। বছরে সেই টাকার পরিমাণ ৫০ লাখেরও বেশি। এ টাকায় গোপনে পকেট ভারী হয় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতাদের।চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে প্রতিদিন ছেড়ে যায় ১১০ থেকে ১২০টি বাস। আন্তজেলা রুটে চলাচল করে শতাধিক যাত্রীবাহী বাস। প্রতিটি বাস থেকে চাঁদাবাজি করে শ্রমিক ইউনিয়ন। আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির সভায় এসব চাঁদা আদায় বন্ধে পুলিশ সুপারকে বলা হলেও কার্যকর ভূমিকা নেই পুলিশের। জানা গেছে, ২০২০ সালের ৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির সভায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নকে যাত্রীবাহী বাস, মিনিবাস ও ঢাকাগামী কোচ থেকে চাঁদা আদায় বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। এটি বাস্তবায়নের জন্য পুলিশ সুপার এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়। আঞ্চলিক পরিবহন কমিটির সভা থেকে দুই বছর আগে এই সিদ্ধান্ত দেওয়া হলেও এখনো চলছে প্রকাশ্যে চাঁদাবাজি।অভিযোগ রয়েছে, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্যামল চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আলী, চালক, সুপারভাইজার ও চালকের সহকারী (হেলপার) সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ঢাকা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন। অবৈধভাবে বাস টার্মিনাল থেকে চাঁদাবাজির অভিযোগে সদর মডেল থানায় মামলাও হয়েছে। ওই মামলা আদালতে বিচারাধীন রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন মহানন্দা ঢাকা বাসস্ট্যান্ডে ঢাকার বাইরে যাওয়া বিভিন্ন রুটের বাসে মালামাল তোলার জন্য শ্রমিক ইউনিয়নের নির্ধারিত চাঁদা আদায়ের তালিকা টাঙিয়ে চাঁদা আদায় করছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক স্বাক্ষরিত একটি তালিকার কপি পাওয়া গেছে।ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে কথা হয় সেলিম রেজা নামে এক আদায়কারীর সঙ্গে। তিনি বলেন, টার্মিনাল ফি বাবদ প্রতি বাস থেকে ৭০ টাকা আদায় করা হয়। তবে গ্রামীণ, যমুনা, হানিফ, ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকায় টার্মিনাল ফি দেয় না। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের রসিদে ৩০ টাকা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের রসিদে ৩০ টাকা আদায় করা হয়।এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী বলেন, ১৯৮৪ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন নামে একটিই সংগঠন ছিল। তবে সরকারি নির্দেশনায় ২০১৬ সালে মোটর শ্রমিক ইউনিয়নের আলাদা নিবন্ধন করা হয়েছে। বর্তমানে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও মোটর শ্রমিক ইউনিয়নের আলাদা আলাদা কমিটি আছে। একই অফিসে আলাদা আলাদা সাইনবোর্ডও আছে। তবে আমাদের কার্যক্রম একসঙ্গে। নির্ধারিত পরিবহন থেকে যৌক্তিক চাঁদা আদায়সহ সব পরিবহন শ্রমিকের স্বার্থরক্ষায় মুখ্য ভূমিকায় কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার আবদুর রাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। | 6 |
রাজধানীর কারওয়ান বাজারে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে কারওয়ানবাজারে সিএ ভবনের সামনে হঠাৎ ট্রাস্ট পরিবহনের বাসটিতে আগুন লাগে।এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায়ফার্মগেট থেকে কারওয়ানবাজার পর্যন্ত রাস্তার দু'পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসেরইঞ্জিনে ধোঁয়া দেখে চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসেরএকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। | 6 |
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কোভিড-১৯ টিকার দ্বিতীয় চালান আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। এ চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ টিকা আনা হবে বলে বলে জানান তিনি। সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান পাপন। এখনই বেসরকারিভাবে টিকা আনার কোনো পরিকল্পনা নেই জানিয়ে পাপন বলেন, 'নিজেদের জন্য বেসরকারি উদ্যোগে টিকা আনার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সবাই বিনামূল্যে টিকা পাচ্ছেন। ফলে এখনই বেসরকারি পর্যায়ে টিকা আসছে না।' বিশ্বের অনেক উন্নত দেশ এতো ভালো ব্যবস্থাপনায় টিকা দিতে পারছে না উল্লেখ করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান পাপন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা 'কোভিশিল্ড' ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি হচ্ছে। এই টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠানোর কথা সিরাম ইনস্টিটিউটের। ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও ২০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ সরকার। এ টিকা গত ২১ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছে। এরপর ২৫ জানুয়ারি সিরাম থেকে বাংলাদেশের কেনা কোভিশিল্ডের প্রথম চালানের ৫০ লাখ ডোজ নিরাপদে ঢাকায় আসে। গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেয়া হয়। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৭ ফেব্রুয়ারি থেকে দেশে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরুর প্রথম সপ্তাহে সারা দেশে করোনার টিকা নিয়েছেন সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন। যাদের মধ্যে পুরুষ পাঁচ লাখ ১৩ হাজার ৬২১ জন এবং নারী দুই লাখ ২৩ হাজার ৫৯ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। সূত্র : ইউএনবি | 6 |
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় পেল আফগানিস্তান। প্রথম রাউন্ডে বাংলাদেশকে হারানো স্কটিশরা আজ পাত্তাই পেল না মোহাম্মদ নবীর দলের কাছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আফগানরা ম্যাচ জিতে নিল ১৩০ রানে।শারজায় আফগানদের দেওয়া ১৯১ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে মুখ থুবড়ে পড়েন স্কটল্যান্ডের ব্যাটাররা। দলের তারকা লেগ স্পিনার রশিদ খান আক্রমণে আসার আগেই মুজিব-উর রহমানের স্পিন বিষে নীল হয় স্কটিশরা।পরে রশিদ বোলিংয়ে এসে স্কটিশদের কাটা ঘায়ে নুনের ছিটা দেন। এই দুই স্পিনার মিলে নিয়েছেন ৯ উইকেট। তাতে ৬০ রান তুলতেই শেষ স্কটল্যান্ড।শুরুতে অবশ্য জর্জ মানসি ও কাইল কোয়েটজার বেশ আশা জাগানিয়া শুরু করেছিলেন। তবে ২৮ রানে কোয়েটজারকে বোল্ড করে ধ্বংসযজ্ঞের শুরু করেন মুজিব। ওই ওভারেই ফেরান ক্যালাম ম্যাকলিওড আর রিচি বেরিংটনকে। ২৮ রানে ৩ উইকেট হারানো স্কটল্যান্ড আর দাঁড়াতেই পারেনি।পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতেই নেই ৫ ব্যাটার। চারজনকেই ফিরিয়েছেন মুজিব। সপ্তম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন রশিদ। বোলিংয়ে এসে মাইকেল লিস্ককে রানের খাতা খোলার আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন। পরের ওভারে মুজিব এসে মার্ক ওয়াটকে বোল্ড করে 'ফাইফার' পূর্ণ করেন। মুজিবের ঘূর্ণিতে চোখে সর্ষে ফুল দেখেছেন স্কটিশ ব্যাটাররা। ৫ উইকেটের কোনোটিতেই সতীর্থের সহায়তা নিতে হয়নি তাঁর। তিনজনের স্টাম্প উপড়েছেন, বাকি দুজনকে করেছেন এলবিডব্লু। ৫৩ রানের ৮ উইকেট হারানো স্কটল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেছেন আরও আগেই। পরে বাকিরা শুধু ব্যবধান কমিয়েছেন। রশিদ নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি পেসার নবীন-উল-হকের।এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে হজরতউল্লাহ জাজাই-রহমানউল্লাহ গুরবাজ-নাজিবুল্লাহ জাদরানরা শারজায় রীতিমতো ছক্কা বৃষ্টি নামান। সেই ছক্কাগুলোও চোখে অনেক দিন লেগে থাকার মতো। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় ১০৩ মিটারের ছক্কাটা হাঁকিয়েছেন জাদরান। বড় ছয়ের এই তালিকার বাকি চারটির তিনটি হাঁকিয়েছেন জাজাই, আরেকটি গুরবাজ। সব মিলিয়ে ১১টি ছক্কা হাঁকিয়েছেন আফগান ব্যাটাররা। পরে এই ১১ ছক্কার রানটুকুই তুলতে পারেনি স্কটিশরা।জাদরান ৫৯, গুরবাজ ৪৬ আর জাজাই করেন ৪৪ রান। স্কটিশ বোলারদের ওপর 'স্টিম রোলার' চালিয়ে শেষ পর্যন্ত ১৯০ রান তোলে আফগানরা। স্কোরকার্ড দেখে ব্যাটিং ঝড় পুরোটা বোঝা না গেলেও সেটি বোঝার কথা দানবীয় সব ছক্কা দেখে! সময় থাকলে ম্যাচের হাইলাইটসটাও দেখে নিতে পারেন। | 12 |
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি শরনার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সংস্থাটি এ কথা জানিয়েছে। সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, ১১ মে পর্যন্ত সর্বমোট ৬ লাখ ২৯ হাজার ৭শ' ৫ জন শরনার্থী প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে এবং তা এখনো অব্যাহত আছে। পোল্যান্ড বিপুল সংখ্যক শরনার্থীকে আশ্রয় দিয়েছে। খবর বাসসের। শরনার্থীদের শতকরা ৯০ ভাগই নারী ও শিশু। কিন্তু ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সীরা নিজ দেশের সামরিক বাহিনীকে সহযোগিতা করতে দেশ ত্যাগ করেনি। তারা ইউক্রেনীয় সামরিক বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক জরিপে বলা হয়েছে, ৮০ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শুধু মার্চ মাসেই ৩৪ লাখ ইউক্রেনীয় নিজেদের দেশ ছেড়ে পালিয়েছে। তবে এপ্রিলে এই সংখ্যা কমে ১৫ লাখে দাঁড়িয়েছে। মে মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৯৩ হাজার শরণার্থী বিদেশে আশ্রয় চেয়েছে। এদিকে জাতিসংঘের আনুমানিক হিসেবে দেখা গেছে, এ বছর ৮০ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। | 3 |
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন রাঙ্গামাটির বিচারিক আদালত। বুধবার ( ৮ জুলাই) দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে যুক্তিতর্ক শেষে আদালত শর্তসাপেক্ষে তার জামিন তার মঞ্জুর করেন। রাঙ্গামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাত কার্য দিবসের মধ্যে উপস্থিত হওয়ার শর্তে আসামিকে জামিন দেয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী এডভোকেট বিপ্লব চাকমা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে আমরা জামিনের আবেদন করি। আসামির সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হলে আদালত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। এদিকে দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করে রাঙ্গামাটির গনমাধ্যমকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ। মানববন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বক্তারা। এদিন সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে 'রাঙ্গামাটি কর্মরত গণমাধ্যমকরমীরা' এই ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে রাঙ্গামাটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দের সভাপতিত্বে ও দৈনিক পার্বত্য চট্টগ্রামের নিরবাহী সম্পাদক হেফাজত সবুজের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সৈকত রঞ্জত চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রান্ত রনি, সাংবাদিক নির্মল বড়ুয়া, রাঙ্গামাটি কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ললিত সি চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, কাউখালীর সাংবাদিক জয়নাল আবেদীন, লংগদু উপজেলা প্রেসক্লাব সদস্য আরমান খান প্রমুখ। বক্তারা ফজলে এলাহীর নিঃশর্ত মুক্তি দাবি জানান। মামলার প্রসঙ্গে জানা গেছে, রাঙ্গামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার কন্যা নাজনীন আনোয়ার একটি প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে চট্টগ্রাম থেকে সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে একটি ওয়ারেন্ট ইস্যু করা হলে মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রাঙ্গামাটির আদালতে তোলা হলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাত কার্য দিবসের মধ্যে উপস্থিত হওয়ার শর্তে তাকে জামিন দেয়। | 6 |
প্রখ্যাত রম্য লেখক বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আতাউর রহমান আর নেই। (ইন্না লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।আজ শনিবার ভোর ৬টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আতাউর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।গুণী এই ব্যক্তি ১৯৪২ সালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবির আহমদ আবুল খায়রাতের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেওয়ার পর মদনমোহন কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা করেন। পরে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিএসপি অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। চাকরি জীবনে তিনি লন্ডন ও রিয়াদস্থ বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর নেন আতাউর রহমান। অবসরগ্রহণের পর তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমলা, লেখক, শিক্ষক, কূটনীতিক, বক্তা হিসেবে পরিচিত তিনি। এ পর্যন্ত ২৪ বই প্রকাশিত হয়েছে তাঁর।আতাউর রহমানের নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ মাদরাসা মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। সেখানেই পারিবারিক গোরস্থানে তাঁকে দাফর করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। | 6 |
সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি বুধবার লন্ডনের স্থানীয় সময় বেলা পৌনে ৪টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত করেন। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ১৫মিনিটে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যে এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এর আগে মঙ্গলবারই লন্ডনে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। | 6 |
রংপুরের বদরগঞ্জে নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা। শনিবার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বর্তমানে নবজাতকটি স্বাস্থ্য কেন্দ্রের আয়া জাহানারা বেগমের তত্বাবধানে রয়েছে।
বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকালে প্রসব বেদনা নিয়ে অ্যানি বেগম (১৮) নামে এক প্রসুতি হাসপাতালে ভর্তি হন। তিনি পরিচয়ে লিখেন বদরগঞ্জ কলেজের ছাত্রী। তার সাথে তার বড় বোন পরিচয়ে একজন এসেছিলেন। সন্তান প্রসব করার কিছুক্ষণ পর তিনি কৌশলে তার বড় বোনসহ হাসপাতাল থেকে পালিয়ে যান।
হাসপাতালের লোকজন ও স্থানীয়দের ধারণা পিতার পরিচয় না থাকায় ওই ছাত্রী লোক লজ্জার ভয়ে সন্তান রেখেই পালিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ রাজিয়া বেগম জানান, বাচ্চাটি সুস্থ্য রয়েছে। প্রসবের পর মাকে খুঁজে পাওয়া যায়নি।
বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা জানান, মেয়েটির সাথে এক ছেলের বিয়ে হয়েছিল। বর্তমানে ছেলেটি মেয়েটিকে রেখে ঢাকায় পালিয়ে যায়, যার কারণে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
| 6 |
সরকারি গুদামে সংরক্ষিত চালের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গণভবনে সারাদেশের সিএসডি ও এলএসডি হতে সংগৃহীত বোরো এবং আমন মৌসুমে বাংলাদেশে উৎপাদিত সিদ্ধ ও আতপ চালের নমুনা পর্যবেক্ষণ করেন তিনি। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এর পাঠানো প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়- প্রধানমন্ত্রী প্রতি বছর ভাদ্র মাসে গুদামগুলিতে সংগৃহীত নিচের দিকে রক্ষিত চাল উপরে এবং উপরের চাল নিচে রাখার নির্দেশনা দেন; যাতে করে অপেক্ষাকৃত পূর্বে ক্রয়কৃত চাল প্রথমে বিতরণ করা যায়। তিনি ২০১৯ সালে সংগ্রহ করা চাল অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের জন্য নির্দেশ দেন। এছাড়া বগুড়ার শান্তাহারে স্থাপিত ওয়্যারহাউসের ন্যায় দেশের অন্যান্য প্রান্তেও খাদ্যশস্য সংরক্ষণের জন্য এ ধরনের আধুনিক গুদাম নির্মাণের নির্দেশ দেন। এতে দীর্ঘ সময় পর্যন্ত অধিক পরিমাণে খাদ্যশস্য সংরক্ষণ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী দেশের সকল গুদামে সংগৃহীত চালের তথ্য একটি ডাটাবেজের মাধ্যমে ব্যবস্থাপনার নির্দেশনাও দেন। এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। | 6 |
ইউক্রেনে 'বাংলার সমৃদ্ধি' জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আজ রবিবার বাংলাদেশে আসছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে প্রস্তুত করা হয়েছে জানাজার জন্য মাঠ। প্রিয় জন্মভূমির মাটিতে দাদার কবরের পাশে নকশা করে প্রস্তুত রাখা হয়েছে চিরনিদ্রার স্থান। সেখানে শিশু কৈশরের বয়স কেটেছে হাদিসুরের। হাদিসুরের বাবা আব্দুল রাজ্জাক, মা আমেনা বেগমের সময় কাটছে পথপানে চেয়ে আর বিলাপ করে। এক নজর ছেলের মুখখানি শেষ দেখার অপেক্ষার প্রহর গুনছেন তারা। হাদিসুরের চাচা বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জানাজার সময় পরিবর্তন করে ১৫ মার্চ মঙ্গলবার সকালে করা হয়েছে। বাড়ির পেছনে মাঠ জানাজার জন্য প্রস্তুত করা হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সেই স্থানও প্রস্তুত করা হয়েছে। আমরা সকলের নিকট হাদিসুরের জন্য দোয়া চাই। আল্লাহ যেন ওকে জান্নাত নসীব করেন। আজ রবিবার দুপুর ২টায় তার্কি এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তার মরদেহ তুরস্কে ট্রানজিট হয়ে আসার কথা ছিল। তবে তুরস্কে তুষারপাতের কারণে সে ফ্লাইট বাতিল হয়ে গেছে। এখন তার মরদেহ প্যাসেঞ্জার ফ্লাইটে আনার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়ায় নেওয়া হয়। গত ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়। ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুর রহমানের মরদেহ তখন আনা সম্ভব হয়নি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম। গত ১১ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, আজ বুধবার বিকেলে তার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসে।তারপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানান, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরে বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। বুধবার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল। ২৪ ঘণ্টা পর পরবর্তী অবস্থা জানা যাবে। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। | 6 |
যেসব চেয়ারম্যান পদপ্রার্থীরা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাঁদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে অথবা চুপচাপ ঘরে থাকতে বলেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক। ঝামেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।আজ শনিবার সকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ওই 'জনপ্রতিনিধিদের' উদ্দেশে এ হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, যারা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। নইলে ঘরে চুপচাপ বসে থাকুন। এরা বা কেউ কারও পক্ষের হয়ে অযথা ঝামেলা করার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ও থানার অফিসার্স ইনচার্জ মুহা. মাহফুজুর রহমান মিয়া।কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পালের সঞ্চালনায় মতবিনিময় সভাতে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও পুরুষ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ও কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। | 6 |
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রাধারমণ দত্ত দেশের লোকজ সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাই তাঁর স্মৃতি বিজড়িত জায়গায় আগামী জুনের মধ্যে রাধারমণ কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ নিয়ে একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।তিনি বলেন, রাধারমণ দত্তের বেদখল হওয়া কিছু জমি ৬০ বছর পর উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব জায়গা উদ্ধার করা হবে।গতকাল শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও রাধারমণ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন শিক্ষক সালেহা পারভীন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কাউন্সিলর সফিকুল হক, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর।প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আরও বলেন, 'বর্তমান সরকার সংস্কৃতি চর্চার বিষয়ে আন্তরিক। এ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একজন উন্নয়ন ও সংস্কৃতিবান্ধব মানুষ। তিনি আমাকে রাধারমণ দত্ত সহ সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতি ধরে রাখতে প্রকল্প গ্রহণ করতে তাগিদ দিয়েছেন। আমরা সারা দেশে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতির জাগরণে কাজ করছি।' | 6 |
বয়স মাত্র ১০ মাস। এখনো ঠিকভাবে মুখে বুলি ফোটেনি। বসতে শিখেছে কেবল, দুই হাত দাপাতেও শিখেছিল। কিন্তু সেই দুই হাতের একটি কেটে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জানিয়েছেন, নইলে জীবন শঙ্কায় পড়বে। ঠান্ডার চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে ভর্তির পর এমন অবস্থা হয়েছে শিশুটির।ফুটফুটে এই শিশুর নাম হাফছা আকতার। তার বাবা হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, '৯ অক্টোবর সকালে ঠান্ডাজনিত কারণে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলাম মেয়েকে। চিকিৎসকদের পরামর্শে ভর্তি করি। সেখানে ১১ অক্টোবর পর্যন্ত ভালোই ছিল আমার মেয়ে। অবস্থার উন্নতিও হয়। কিন্তু ১২ অক্টোবর দিবাগত রাতে হাফছার হাতের কেনুলা পরিবর্তন করতে আসেন নার্স। কিন্তু অনেক চেষ্টা করেও তিনি কেনুলা লাগাতে পারেননি। পরের দিন ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত নার্স পারভিন আক্তার হাতের কবজির রক্তনালিতে কেনুলা স্থাপন করে একটি ইনজেকশন দেন। বিকেল হতেই হাতটি লালচে বর্ণ ধারণ করে, ঠান্ডা হয়ে যেতে থাকে। ওই অবস্থাতেই রাতের ডিউটিতে আসা অপর নার্স মোকাররমা জান্নাত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফের আরেকটি ইনজেকশন পুশ করেন। এর কয়েক ঘণ্টা পার না-হতেই হাফছার ছোট হাতে রক্ত জমে যাওয়ার ছাপ পড়তে থাকে। বিষয়টা নার্স ও চিকিৎসকদের জানালে তাঁরা বলেন, ওটা কিছু না, ঠিক হয়ে যাবে। চিকিৎসকদের এমন প্রতিশ্রুতিতে দিনটা পার হলেও রাত আর যায় না। রাতের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে মেয়ের যন্ত্রণার সঙ্গে কান্নাও বাড়তে থাকে। কোনো রকমে রাত গেলেও সকালে দেখা যায় ডান হাতের কবজি পর্যন্ত কালো হয়ে গেছে। তারপরও নার্স ও চিকিৎসকেরা বলছেন, আরও ২৪ ঘণ্টা সময় দেন, সব ঠিক হয়ে যাবে। এ অবস্থায় আমার মন আর মানে না। মেয়েকে উন্নত চিকিৎসা দিতে হবে ভেবে আমি ১৩ অক্টোবর সকালে হাসপাতালের চিকিৎসকদের কাছে ছাড়পত্র চাই অন্য হাসপাতালে নেওয়ার জন্য। কিন্তু তাঁরা ছাড়তে রাজি না। কিন্তু আমি নাছোড়বান্দা, পরে দুপুর ১২টা পর্যন্ত বাসিয়ে রেখে দেনদরবার করে হাসপাতালের ডিউটি অফিসার ডা. মনির "উন্নত চিকিৎসার স্বার্থে এই রোগীকে কক্সবাজার সদর হাসপাতাল বা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো" লিখে ছাড়পত্র দেন।'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নেওয়ার পর থেকে এ পর্যন্ত মেয়েকে অনেক ডাক্তার দেখিয়েছেন বাবা। নিয়ে গেছেন বেশ কয়েকটি হাসপাতালে। কিন্তু কোথাও আশার বাণী শুনতে পাননি তিনি। হাবিবুর রহমানের ভাষ্য, 'কয়েক দিন ধরে আমার বাচ্চাটা নিয়ে এভাবে এ দ্বার-ও দ্বার করে বেড়াচ্ছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতাল এবং জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতাল, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ল্যাবএইড স্পেশাল হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ঘুরে সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছি। কিন্তু সেখানে সিট না পাওয়ায় বর্তমানে হোটেলে অবস্থান করছি।'হাবিবুর রহমান জানান, জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক নির্মল কান্তি দে পরামর্শ দিয়েছেন, মেয়েকে বাঁচাতে হলে ইনফেকশন হওয়া হাতটি দ্রুত কেটে ফেলতে হবে। পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। না হলে জীবন নিয়েও শঙ্কা দেখা দেবে।শিশুটির সমস্যা সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে ওই হাসপাতালের ভাস্কুলার বিভাগের এক চিকিৎসক আজকের পত্রিকাকে বলেন, 'এমন সমস্যা আমরা খুব কম দেখেছি। শিশুটির হাতে যেই সমস্যা, সেটা দেখে বোঝা যাচ্ছে তার হাত পচে গেছে। আমরা তার বাবাকে বলেছি, এখনই তার হাত কেটে না ফেললে জীবন সংশয়ের মধ্যে পড়তে পারে। আর এ বিষয়ে অর্থোপেডিকস (পঙ্গু) চিকিৎসকেরা ভালো বলতে পারবেন। আমাদের দিক থেকে আর কিছু করার নেই। সেটা আমরা বলে দিয়েছি।' এমনটা ওষুধে হয়েছে না অন্য কারণে হয় জানতে চাইলে তিনি বলেন, 'ওষুধে এমন হয় না। হয়তো কিছু একটা করেছে। কেনুলা লাগাতে হেরফের হলেও এমনটা হয়। অথবা শিশুটির হাতে আঘাত পেয়েছে। তা ছাড়া এমন হয় না।'হাফছার চেহারা দেখলে বোঝার উপায় নেই যে শিশুটি অসুস্থ, নাড়াতে পারে না তার ডান হাত। শিশুটির চেহারা আর হাসি-খুশি দেখে চিকিৎসকেরা বিনা মূল্যে চিকিৎসা পর্যন্ত দেন। ফুটফুটে শিশুটির জন্য অনেক করেছেন ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম লিমিটেডের মালিক ডা. আবু নাসের। শিশুটির অবস্থা দেখে মেনে নিতে পারছিলেন না তিনি। শিশুটিকে বাঁচাতে হলে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন মনে করে নিজের গাড়িতে বিমানবন্দর পৌঁছে দেন। পরে নিজেই ঢাকায় আসার জন্য বিমানের টিকিটও কেটে দেন।শিশুটির বাবার অভিযোগ, তাঁর শিশুকন্যার হাতে ভুলভাবে কেনুলা লাগিয়ে সেখানেই ভুল ইনজেকশন পুশ করেন নার্সেরা। এরপরই তার ডান হাত লালচে বর্ণ ধারণ করে ঠান্ডা হয়ে যায় এবং নাড়াচাড়ার কার্যক্ষমতা হারিয়ে ফেলে।এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স পারভিন আক্তার জানান, চিকিৎসাসেবায় কোনো ত্রুটি ছিল না। নতুন কেনুলার মধ্যে দিয়ে ইনজেকশন পুশ করার ৩০-৪০ মিনিট পরই নাকি শিশুটির হাতে এই সমস্যা দেখা দেয়। এরপরই নার্স মোকাররমা জান্নাত কেনুলা খুলে নিয়েছেন।তবে এ ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে দায় এড়ালেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন মাজেদ চৌধুরী। তিনি বলেন, ইতিপূর্বে এমন কোনো ঘটনা চোখে পড়েনি। এটিই প্রথম। বলেন, কেনুলা ডিসপ্লেস (নির্দিষ্ট স্থান থেকে সরে যাওয়া) হওয়ার কারণে ইনফেকশনে এমনটা হয়েছে। এ ছাড়া শিশুটির হাতে যেই স্থানে সমস্যা হয়েছে, সেই অংশটা অপারেশন করে ফেললে ভালো হয়ে যাবে। তবে শিশুটির বাবা এখনো হাতটা বাঁচাতে ঘুরছেন বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের কাছে।এই বিষয়ে জানতে চাইলে বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অং শৈ প্রু মারমা বলেন, 'বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে একটি বিশেষজ্ঞ টিম দিয়ে এই ঘটনার তদন্ত করে দেখব। নার্সদের যদি কোনো গাফিলতি থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আমার মনে হচ্ছে, এটা নিছক দুর্ঘটনা।' | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.