text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
বিদ্রোহের মধ্যেই মিয়ানমারের ৬ শতাধিক শরণার্থীকে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। রবিবার (১৯ আগস্ট) থাইল্যান্ডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। তাক প্রদেশের গভর্নর সোমচাই কিচারোয়েনরুংগ্রোজ বলেন, মিয়ানমারের শরনার্থীরা নিজেদের সম্পত্তি নিয়ে চিন্তা করছেন। তারা স্বেচ্ছায় ফিরে যেতে চাইছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন শরণার্থীদের মিয়ানমারে ফেরত না পাঠাতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী যখন মাঠে নামে, তখন তারা ইচ্ছাকৃতভাবে প্রাণবিনাশী বলপ্রয়োগ করে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। আর এটা সবাই জানেন। তাই এই শরণার্থীরা প্রকৃত অর্থেই তাদের জীবনের জন্য পালিয়ে বেড়াচ্ছেন বললে তা অতিরঞ্জিত হবে না। এখন পর্যন্ত মিয়ানমারের ৬২৩ জন শরণার্থীকে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। এছাড়া এখনও ২ হাজার ৯৪ জন শরণার্থী থাইল্যান্ডে অবস্থান করছেন। | 3 |
২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনীর ৩৪৯ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক- পিপিএম ও পিপিএম-সেবা পদক দেয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ জন পুলিশ সদস্যকে বিপিএম, ৬২ জনকে পিপিএম এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে বিপিএম-সেবা এবং ১৪৩ জনকে পিপিএম-সেবা প্রদান করা হলো। | 6 |
একজনের উপস্থাপনায় অভিজ্ঞতা দুই দশক। আরেকজন তুলনামূলক নতুন হলেও আলোচিত। এই দুজন এবার ভিন্ন পরিচয়ে মুখোমুখি হচ্ছেন। দুজনের পরিচালনায় মুক্তি পাচ্ছে দুটি ছবি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু মুক্তি পাচ্ছে ২০ মার্চ। একই দিনে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আমার মা ছবিটিও মুক্তি পাচ্ছে। দুই দশক আগে একুশে টেলিভিশনে 'পথের প্যাঁচালী' অনুষ্ঠান উপস্থাপনা করে শোবিজে আসেন দেবাশীষ। তারপর শ্বশুরবাড়ি জিন্দাবাদ পরিচালনা করে পারিবারিক ঐতিহ্যেরও হাল ধরেন তিনি। তাঁর বাবা খ্যাতিমান নির্মাতা দিলীপ বিশ্বাস। তাঁর কাছেই পরিচালনার হাতেখড়ি তাঁর। উপস্থাপনার পাশাপাশি দেবাশীষ পরিচালনাও চালিয়ে যান। গত কয়েক বছরে শুভ বিবাহ, টক-ঝাল-মিষ্টি, ভালোবাসা জিন্দাবাদ ছবিগুলো তাঁর হাত দিয়ে বের হয়। উপস্থাপকের আগে দুটি পরিচয়ে নাজিম জয়কে দর্শকেরা চিনেছেন। প্রথমে অভিনেতা হিসেবে তিনি শোবিজে জায়গা করেন। ছোট পর্দার পর পরিবারের পথ ধরে যান চলচ্চিত্রে। মামা গাজী মাজহারুল আনোয়ারের ছবিতে জয়ের বড় পর্দায় অভিষেক হয়। তারপর তিনি পরিচালনায়ও অনুশীলন শুরু করেন। অর্পিতা ও প্রার্থনা তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছে। তবে সম্প্রতি তিনি লোকের নজর কেড়েছেন এটিএন বাংলায় 'সেন্সর অব হিউমার' অনুষ্ঠানে তারকাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে।একই দিনে ছবি মুক্তির ঘটনায় দেবাশীষ ও জয় চিন্তিত নন। এমনটাই তাঁরা জানান প্রথম আলোকে। জয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ টুকে শুভকামনা জানান। একইভাবে দেবাশীষও আমার মাকে শুভকামনা জানান। নিজের ছবি প্রসঙ্গে জয় বলেন, আমার মা মা ও ছেলের মর্মান্তিক একটা গল্প। এ ছবির সঙ্গে অন্য ছবির তুলনা চলে না। ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয়ও করেছেন জয়। একই ভূমিকায় দেখা যাবে ববিকে। আমার মা ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব ও আনোয়ারা।দেবাশীষ বলেছেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু পূর্ণাঙ্গ কৌতুক ছবি। তিনি বলেন, 'বহু বছর পর এ রকম ছবি মুক্তি পাচ্ছে। ছবিতে কৌতুকাভিনেতাদের সবাইকে জড়ো করেছি আমি। হাসির ছবি বলতে যা বোঝায়, আমার ছবি ঠিক তাই,' জানান দেবাশীষ। ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস। ছবিপাড়ায় খোঁজ নিয়ে জানা যায়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ও আমার মা দুটি ছবিই মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। | 2 |
কৃষকের হাসি এখন কান্নায় পরিণত হয়েছে। টানা দুই দিনের বৃষ্টি এবং শনিবার ভোরের ঝোড়ো বাতাসে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধান খেতে পানি জমেছে। মাঠের পর মাঠ পাকা বোরো ধান মাটিতে শুয়ে পড়েছে।একবুক স্বপ্ন নিয়ে কৃষকেরা বোরো ধানের আবাদ করেছিলেন। অনেকেই ধান কাটা শুরু করেছিলেন, কিন্তু শুকাতে পারেননি। আবার অনেক কৃষক ধান কেটে খেতে রেখে দিয়েছিলেন পরের দিন ঘরে তুলবেন বলে। কিন্তু শনিবার ভোরের ঝড়ে সেসব ধান পানিতে ডুবে গেছে। অনেক কৃষকের কাটা ধান এখন পানিতে হাবুডুবু খাচ্ছে। এমন অবস্থায় শ্রমিকও পাচ্ছেন না কৃষকেরা। দ্রুত পানি না সরলে পানির নিচে ডুবে থাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৬ হাজার ২৯০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উপজেলার বানিয়াজুরী, ঘিওর সদর, বালিয়াখোড়া, নালী, সিংজুরী, বড়টিয়া এবং পয়লা এলাকার কৃষকেরা ব্যাপক হারে বোরো আবাদ করেছেন। আবাদি জমিতে বোরোর বাম্পার ফলন হয়েছে। পাকা ধানের সোনালি শিষ যেন হাতছানি দিচ্ছিল। নতুন ধানের ম-ম গন্ধে মুখর ছিল গ্রামের পর গ্রাম। আশায় বুক বেঁধেছিলেন কৃষকেরা। এসব এলাকার কৃষকদের হাহাকার এখন বৈরী প্রকৃতি নিয়ে।অনেক কৃষকই আধা পাকা ধান কেটেছেন পচে যাওয়ার ভয়ে। শ্রমিক সংকটের কারণে ওই ধানও দ্রুত ঘরে তুলতে পারেননি তাঁরা। তলিয়ে যাওয়া ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। উপজেলার অধিকাংশ নিচু এলাকার কৃষকদের একই অবস্থা। বদলি শ্রমিকের এক দিনের মজুরি তিন বেলা খাওয়া ছাড়াই ১ হাজার ১০০ টাকা। এ খরচ দিয়ে ধান থেকে লাভ করা একেবারেই অসম্ভব বলে জানিয়েছেন এলাকার কৃষকেরা। এমনকি কম্বাইন হারভেস্টার মেশিন দিয়েও কাটা যাচ্ছে না ধান।উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, মাঠগুলোয় এক দিন আগেও সোনালি ধান মাথা তুলে দাঁড়িয়ে থাকলেও এখন তা বাতাসে হেলে গিয়ে শুয়ে পড়েছে। অনেক মাঠে বৃষ্টির পানি জমে আছে। এক ধানের শিষ অন্য ধানের সঙ্গে হেলে পড়ায় সদ্য পাকা ধান ঝরে পড়তে শুরু করেছে। আর যেসব খেতের ধান এখনো পাকেনি, সেসবের অবস্থাও নাজুক। নরম কাঁচা ধান এবং সদ্য শিষ আসা ধানগাছগুলো হেলে পড়ায় ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। এভাবে দীর্ঘদিন হেলে থাকলে ধান চিটা হয়ে যাবে। এভাবে বিঘাপ্রতি ৭-১০ মণ ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।বালিয়াখোড়া ইউনিয়নের দ্বিমুখা গ্রামের বাসিন্দা কৃষক আলামিন মিয়া বলেন, 'মহা বিপদে পড়েছি। খেতে পাকা ধান। ঝোড়ো বাতাসে মাটিয়ে শুয়ে পড়েছে। পানি কাদায় একাকার। এদিকে ধান কাটার শ্রমিক পাচ্ছি না।'বড়টিয়া গ্রামের কৃষক সুদেব সাহা বলেন, 'ধান কাটা হয়েছে। শনিবার ধান বাড়িতে নেওয়ার কথা। কিন্তু ভোরে ঝড়বৃষ্টিতে কাটা ধান পানিতে ভেসে গেছে। আমি ৫ বিঘা ধান চাষ করেছি। অনেক টাকা খরচ হয়েছে। বৃষ্টির পানিতে অনেক ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে।'উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, 'কেউ কেউ ধান ঘরে তুলেছেন। কেউ তোলার প্রস্তুতি নিচ্ছেন এমন সময়ে এই দুর্ভোগে পড়েছেন। কী পরিমাণ ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। সব উপজেলাতেই উপসহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছেন। পাশাপাশি কৃষকদের পানিনিষ্কাশনের পরামর্শও দেওয়া হচ্ছে। এ ছাড়া আমাদের মাঠকর্মীরা কৃষকদের ধান কাটা, শুকানো এবং সংরক্ষণের ব্যাপারে নিয়মিত পরামর্শ দিচ্ছেন।' | 6 |
বগুড়ার ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদুল আলম মামুনের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ধুনট বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একই দলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক মণ্ডল বলেন, ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন মণ্ডলের নেতৃত্বে ২০২১ সালে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু গত কয়েক মাস আগে আব্দুল মতিন মণ্ডলের মৃত্যুর পর ১ নম্বর সদস্য হিসেবে তৌহিদুল আলম মামুনকে ক্ষমতা দেওয়া হয়। আব্দুল খালেক মণ্ডল আরও অভিযোগ করেন, তৌহিদুল আলম মামুন সাংগঠনিক ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পরও ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করেনি। এ ব্যাপারে তৌহিদুল আলম মামুন বলেন, রাজনৈতিক কারণে কিছু নেতা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তবে তিনি দাবি করেন, দলকে গুছিয়ে নিতেই ইউনিয়ন কমিটি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির আহ্বায়ক হায়দার আলী মণ্ডল, যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন, সদস্য আলিমুদ্দিন হারুন মণ্ডল, ধুনট উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান ফিরোজ, এনামুল হক শাহীন, মোকফিজুর রহমান বাচ্চু, শরাফত জামান পাশা, হায়দার আলী হিন্দোল, আব্দুল কাইয়ুম টগর, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান শহীদ বাদশা, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল হাসান কাজল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক রঞ্জু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ। বিডি প্রতিদিন/এমআই | 6 |
বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়েটা করা হয়ে উঠছে না? পরিবারের পছন্দের পাত্রীকে ভালো লাগছে না আবার নিজেরও পছন্দের কেউ নেই? তাহলে কীভাবে খুঁজে পাবেন মনের মানুষ? এতো চিন্তা না করে বিলবোর্ডে বিজ্ঞাপন দিচ্ছেন না কেন? ঠাট্টা মনে হলেও যুক্তরাজ্যের এক তরুণ সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়েছেন। জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছেন ওই তরুণ যে নিজের ছবিসহ বিলবোর্ড ছাপিয়েছেন শহরের প্রধান প্রধান সড়কে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২৯ বছর বয়সী মোহাম্মদ মালিক মোটা অংকের অর্থ খরচ করে বার্মিংহাম শহরের অন্তত তিনটি প্রধান সড়কে ২০ ফুট উচ্চতার বিলবোর্ড টানিয়েছেন। বিজ্ঞাপনে লেখা রয়েছে, "আমাকে প্লিজ পারিবারের ঠিক করা (অ্যারেঞ্জ ম্যারেজ) বিয়ে থেকে বাঁচান।" এজন্য তিনি ".". নামে একটি ওয়েবসাইটও খুলেছেন। ইলেকট্রনিক ওই বিলবোর্ডে আরও বলা হয়েছে, "হ্যালো, আমি মালিক। আপনি হয়তো কোথাও কোনো বিলবোর্ডে আমাকে দেখেছেন। আমার বয়স ২৯ বছর এবং আমি লন্ডনে থাকি। আমি একজন উদ্যোক্তা, ভোজনরসিক এবং ধার্মিক ব্যক্তি। আমার বর্তমান পছন্দের জিনিসগুলোর মধ্যে রয়েছে- খাবার, মানসম্পন্ন কথোপকথন এবং নিজের বিশ্বাস সম্পর্কে আরও শেখা।" মালিক লিখেছেন, "আমি এমন একজনকে খুঁজছি যে দ্বীনে (ধর্ম) বিশ্বাসী। যদিও মালিক তার হবু জীবনসঙ্গিনী যেকোনো "জাতিসত্তার হতে পারেন" বলে জানিয়েছেন। তবু তিনি মনে করেন, তার জীবনসঙ্গিনী অবশ্যই তার আত্মীয়দের "অতিরিক্ত কথা বলার" ক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবেন। "আমি একটি পাঞ্জাবি পরিবার থেকে এসেছি, পরিবারে আমি ছাড়া মা এবং বাবা রয়েছেন, কারণ আমি তাদের একমাত্র সন্তান," মালিক জানান। সবশেষে মালিক তার বিজ্ঞাপনের সঙ্গে একটি ফর্ম দিয়ে বলেছেন, "আগ্রহীরা ফর্ম পূরণ করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন।" এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মালিকের এমন অদ্ভুত বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে সবাই তাকে নিয়ে মজা করছেন। তবে, বিজ্ঞাপন দেখে কোনো প্রার্থী আবেদন করেছেন কি-না সে বিষয়ে এখনও জানা যায়নি। | 3 |
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শ্বাশুড়ি রত্নগর্ভা মা জাহানারা হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে 'আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব'। এছাড়া জাহানারা হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আরও বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, কমিউনিটি লিডার হাসানুজ্জামান হাসান প্রমুখ। জাহানারা হোসেন বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিডি প্রতিদিন/ফারজানা | 4 |
ভারতের জন্য শঙ্কার বার্তা দিল তালেবান। আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীটির পক্ষ থেকে বলা হচ্ছে, কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার তাদের রয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো দেশের বিপক্ষে অস্ত্র তুলে নেওয়ার নীতি তাদের নেই। বিবিসিকে উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন।সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, মুসলিম হিসেবে ভারতের কাশ্মীর এবং অন্যান্য অঞ্চলের মুসলিমের পক্ষে আওয়াজ তোলার অধিকার আমাদের রয়েছে। আমরা অবশ্যই কথা বলব। আমরা অবশ্যই বলব, মুসলিমরাও আপনাদের দেশেরই মানুষ, আপনাদেরই নাগরিকসুহাইল শাহিন নামের ওই মুখপাত্র বলছেন, কাশ্মীর, ভারত বা পৃথিবীর যেকোনো প্রান্তের মুসলিমদের হয়ে কথা বলার অধিকার মুসলিম হিসেবে আমাদের আছে। । আপনাদের আইনেই তাদের সমান অধিকারের কথা বলা আছে। তবে শাহিনের এমন বক্তব্য কাশ্মীর নিয়ে গোষ্ঠীটির আগের বক্তব্যের স্ববিরোধী। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েকদিন পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল কাশ্মীরের বিষয়টি দ্বিপক্ষীয় এবং দু'দেশের অভ্যন্তরীণ বিষয়।এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গত বৃহস্পতিবার বলছেন, ভারতের লক্ষ্য হলো আফগানিস্তানের মাটি যাতে কোনোভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে না পারে তা নিশ্চিত করা।ভারত ও তালেবানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাসের কাছে এ নিয়ে আলোচনা করেছিলেন।ভারত সরকারের সূত্র বলছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তালেবান নেতাদের। তালেবান কাশ্মীর নিয়ে এমন বার্তা দেওয়ায় সীমান্ত অঞ্চলে মোদি সরকার সেনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।সম্প্রতি পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের এক নেতা বলেছেন, ভারতের হাত থেকে কাশ্মীরের স্বাধীনতার জন্য তালেবান পাকিস্তানকে সাহায্য করবে। নিলাম ইরশাদ নামের ওই নেতা একটি টকশোতে আরও বলেন, তালেবান বলেছে, তারা আমাদের সঙ্গে আছে। কাশ্মীরের স্বাধীনতার জন্য তারা আমাদের পাশে থাকবে। | 3 |
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি কয়লাবাহী ট্রাক উল্টে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরের ওপর পড়ে ঘুমন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দু'জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। তারা কাজী অ্যান্ড কোং ইটভাটায় শ্রমিকদের থাকার ঘরে ঘুমাচ্ছিলেন। তাদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। নিহতরা হলেন- মো. সেলিম (২৮), কনক চন্দ্র রায় (৩৫), মোরসালিন (১৮), রনজিত চন্দ্র রায় (৩০), বিকাশ চন্দ্র রায় (২৮), মৃনাল চন্দ্র রায় (২১), অমৃত চন্দ্র রায় (২০), দীপ চন্দ্র রায় (১৯), শঙ্কর চন্দ্র রায় (২২), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), বিপ্লব (১৯), অরুন চন্দ্র রায় (২৫) ও মাসুম (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা ১২ জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেক শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। | 6 |
সাতকানিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের এয়ারকুলারের ভেতর থেকে মাদকের নতুন সংস্করণ ক্রিস্টাল মেথ বা আইসসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছেন। তাঁরা দুজন গাড়িচালক ও তাঁর সহকারী।উদ্ধারকৃত ২ কেজি ওজনের আইসের বাজারমূল্য ১০ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। এ সময় জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি মিনি ট্রাক।গত শুক্রবার রাত ৮টার দিকে সাতকানিয়া থানা কম্পাউন্ডে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (২৯) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নম্বর-৭-এর আনজুর হোসেন ছেলে জাহিদ আলম (২০)।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু জানান, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার আঁধার মানিক দরগাহের সামনে একটি মিনি ট্রাককে (ঢাকা মেট্রো-ড-১১-৯৩৪২) সংকেত দিয়ে থামানো হলে কৌশলে চালক পালানোর চেষ্টা করে। পরে চালক ও হেলপারের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের এয়ারকুলারের ভেতর থেকে উন্নত মানের পলি প্যাকেট ভর্তি দুই কেজি ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।জিকু আরও জানান, মো. আরিফুর রহমান নামের একজন এনজিও কর্মকর্তা টেকনাফ থেকে ঢাকায় বদলি হওয়ায় বাসার আসবাবপত্র নেওয়ার জন্য গাড়িটি ভাড়া করেন। এ সুযোগে গাড়ির চালক ও হেলপার মিলে এসব ভয়ংকর মাদক উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে, উপপরিদর্শক শেখ সাইফুল আলম ও উপপরিদর্শক জাকির হোসেন। | 6 |
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ষষ্ঠ শাখার কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে শাখার উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ, উদ্যোক্তা-শেয়ারহোল্ডারগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ী প্রমুখ।এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬টি শাখা ও ১টি উপশাখা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করতে শিগ্গিরই চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে শাখা ও উপশাখা চালু করবে ব্যাংকটি। | 0 |
নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে বরিশালে এক সভায় বক্তারা বলেছেন, নতুন এই শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করে কারিগরি শিক্ষায় কিছু শ্রমিক উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। এতে সচেতন শিক্ষিত মানুষের বদলে স্বল্পশিক্ষিত শ্রমিক তৈরি হবে।গতকাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে নগরীর কীর্তনখোলা মিলনায়তনে 'জাতীয় শিক্ষাক্রম-২০২০; আদৌ কি পাব কাঙ্ক্ষিত শিক্ষাব্যবস্থা' শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, শিক্ষাবিদ শাহ্ সাজেদা, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল মোতালেব হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ। | 6 |
পানামা পেপার কেলেঙ্কারিতে আবারও একবার বিপাকে বচ্চন পরিবার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চনকে। সূত্রের খবর, আজই ঐশ্বর্যকে হাজিরা দিতে বলা হয়েছে তবে অভিনেত্রী ব্যক্তিগত কারণ দেখিয়ে অন্য কোনওদিন সময় চেয়েছেন ইডি আধিকারিকদের কাছ থেকে। আজ ঐশ্বর্য হাজিরা দেবেন কিনা তা এখনই স্পষ্ট নয়। খবর হিন্দুস্তান টাইমসের। কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা রাখবার অভিযোগ নতুন নয়। সুইস ব্যাঙ্কের নাম এই মামলায় প্রসিদ্ধ। তবে হালফিলে একাধিক দ্বীপরাষ্ট্রে টাকা গচ্ছিত রাখবার প্রবণতা চোখে পড়েছে। তেমনই একটা দ্বীপ পানামা। এই দ্বীপ রাষ্ট্রেই আফশোর কোম্পানির মাধ্যমে টাকা রাখতেন বিশ্বের বহু ধনী ও প্রভাবশালী ব্যক্তিত্বরা, এমনই অভিযোগ। ২০১৬ সালে পানামার একটি লিগ্যাল ফার্ম 'মোসাক ফনসেকা'-এর তরফে ফাঁস হয়ে যায় সেই সব ব্যক্তিত্বদের নাম, যেখানে উঠে আসে ১১০০ ভারতীয় নাম। এই লিস্টে নাম রয়েছে ঐশ্বর্যরও। অভিযোগ কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা জমিয়েছেন অ্যাশ। পানামা কেলেঙ্কারিতে শুরু থেকেই চর্চায় থেকেছে বচ্চন পরিবারের নাম। ঐশ্বর্যর পাশাপাশি অমিতাভ বচ্চনের নামও জড়িয়ে এই কাণ্ডে। ঐশ্বর্যকে এই প্রথম ইডির তরফে তলব করা হয়নি। এর আগেও দু-বার অভিনেত্রীকে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা, কিন্তু সময় চেয়েও হাজিরা দেননি অভিনেত্রী। এইবার তেমনটা ঘটলে ঐশ্বর্যর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে পারে ইডি। | 2 |
করোনাভাইরাসে নতুন ধরন 'ওমিক্রনের' সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকাফেরত সাত প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় এসব বাড়িতে লাল পতাকা টানায় উপজেলা প্রশাসন। এ সময় তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়।চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন কসবা উপজেলার ৫ জন আর বাঞ্ছারামপুর ও নবীনগরের একজন করে। এ তথ্য পেয়ে তৎপর হয় উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল দুপুরে কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি গিয়ে এসব নির্দেশনা দেওয়া হয়।কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ-উল-আলম সরেজমিন দক্ষিণ আফ্রিকা আগত প্রবাসীদের বাড়িতে যান। তাঁদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবাসীদের বাড়িতে গিয়ে তাঁদের সতর্ক করা হয়েছে এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ নমুনা সংগ্রহ করে পরীক্ষার কথা বলা হয়েছে।জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, সোমবার আফ্রিকা থেকে আগতদের তালিকা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে। তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার ৭ জন প্রবাসী রয়েছেন, যাঁরা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। তাঁদের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশ থেকে আগতদের কোনো উপসর্গ থাকলে নমুনা সংগ্রহ করা হবে। করোনার অস্তিত্ব ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হবে। | 6 |
প্রধানমন্ত্রীর মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ সহায়তা এবং ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও দুইজন ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সাময়িকভাবে বরখাস্তকৃত সদস্যরা হলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য জামাল হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউপির ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পূর্ণিমা রানী বণিক। এছাড়া ক্ষমতার অপব্যবহার, মারধরের ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা রাড়ী এবং একই ইউপি'র ৮ নং ওয়ার্ডের সদস্য মো. শহীদ দেওয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার লাউরফতেহপুর ইউপি'র মহিলা সদস্য পূর্ণিমা রানী বণিক এর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি জেলার তাইন্দং ইউপির সদস্য জামাল হোসেন এর বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। উল্লেখিত সদস্যদ্বয় কর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রমের প্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িকভাবে বরখাস্তকৃত সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৮৯ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৯ জন ইউপি চেয়ারম্যান, ৫৪ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান। | 6 |
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে আসামিরা ধরা পড়েছে, তদন্তও চলছে। রবিবার (২৪ অক্টোবর) রাজধানীতে বিচারক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনিসুল হক এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জনগণের আস্থা ধরে রাখতে বিচারপতিদের গুরুত্ব অনেক। বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক মামলা লেপের তলায় আটকে ছিল, এই সরকার ক্ষমতায় আসার পরে এই মামলাগুলোর ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী বছরে ৬ লাখ মামলা নিরসন করা হবে। তিনি বলেন, আজকে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে বিচারপ্রাপ্তির সংস্কৃতিতে ফিরে এসেছি। আইনমন্ত্রী বলেন, দেশেকে অস্থিতিশীল করতেই সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা করা হয়েছে। এর সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেনো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কেউ যদি ব্যক্তি স্বার্থে অন্যায় করে তাদেরও বিচারের আওতায় আনা হবে। | 6 |
কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার বন্ধে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের মুসলিম সদস্য ইলহান ওমর। মঙ্গলবার আমেরিকার 'টিন ভৌগ' নামে একটি ম্যাগাজিনের মন্তব্য কলামে একথা বলেন তিনি। ২০০১ সালে আমেরিকা কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে বিশেষ করে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু লোককে ধরে নিয়ে কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে বন্দী করে। তাদের বেশিরভাগই বিনাবিচারে সেখানে অবস্থান করছেন। আইনের বৈধতা নিয়ে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কায় মার্কিন সরকার এই কারাগারকে আমেরিকার মূল ভূখণ্ডে স্থাপন না করে কিউবা উপসাগরের একটি ছোট্ট দ্বীপে প্রতিষ্ঠা করে। ওয়ান্তানামো কারাগার প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই এটি বন্দী নির্যাতনের ক্ষেত্রে সারাবিশ্বের কুখ্যাত কারাগার বলে পরিচিত হয়ে ওঠে। সূত্র: দ্য হিল বিডি প্রতিদিন/কালাম | 3 |
ছোটবেলায় হাসির কমিকস, গল্প পড়তে কিংবা ছবি দেখতে মনটা ব্যাকুল থাকত। বয়সের একটা সময় এসে হুমায়ূন আহমেদ, মমতাজ উদদীন ও আমজাদ হোসেনের লেখা নাটক দেখার জন্য অধীর অপেক্ষায় থাকতাম; বিশেষ করে সেই নাটকগুলো যদি ঈদের বিশেষ আয়োজন হিসেবে দর্শকদের সামনে আসত। মন খুলে হাসতে পারার একটা কৌশল থাকত নাটকে ও নাট্যকারদের লেখায়। অদ্ভুত সব বিষয় অথচ বড় বাস্তব এমন সব ঘটনাকে তাঁরা এমনভাবে লেখনীর মাধ্যমে, নাটকের মাধ্যমে উপস্থাপন করতেন যে দারুণ ভালো লাগা নিয়ে না হেসে পারা যেত না। প্রাণ খুলে হাসতে পারার অদ্ভুত সব নাটক আর তার সংলাপ। সেই সঙ্গে চির সত্য বিষয়গুলো যা সচরাচর মানুষ মনে করে না, ভুলেও বলে না, সেই সব চোখের সামনে ভেসে উঠত। বিনোদনের সীমায় কীভাবে দর্শক-শ্রোতা বিলীন হতো, নাটকগুলো ছিল তার এক একটি জলজ্যান্ত প্রমাণ।টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রের জন্য তৈরি হয়েছিল কিছু কমেডিয়ান ক্যারেক্টার। টেলি সামাদ, আনিস, হাসমত ছিলেন তেমনই বাংলাদেশের প্রখ্যাত কৌতুক অভিনেতা। পর্দার পাশাপাশি লোকমুখে সেই নাম উচ্চারিত হওয়ামাত্রই ভক্তরা হেসে উঠতেন। আর বিদেশি ছবির মধ্যে আছে থ্রি স্টুজেস, মিস্টার বিন কিংবা চার্লি চ্যাপলিন। বাচ্চাদের পাশাপাশি বড়দের হাসির খোরাক জোগায় এমন সব ছবি। যা হোক, মানবজীবনকে বেঁচে থাকার জন্য নানান সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। জীবন-জীবিকার কঠিন সময় ও সংঘাত পেরিয়ে মানুষ তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে, পৌঁছায়। জীবনের সফলতার স্বাদ পেয়ে যায় কেউ কেউ। কেউবা ব্যর্থতার ভারে ম্লান হয়, বিপন্ন হয়। সুখ আর দুঃখের এমন অবস্থায় বিনোদনের প্রয়োজন রয়েছে। প্রয়োজন রয়েছে হাসির, যা কান্নার ভার কমায়, হালকা করে। মানসিক শান্তির বন্ধ জানালা খুলে দেয়। প্রমাণিত সত্য, হাসি ভালো থাকার এক অন্যতম চর্চা। হৃদ্যন্ত্র, শ্বাসতন্ত্র ভালো থাকে। হাসতে পারার মধ্য দিয়ে ভেতরের জমে থাকা দুঃখ-কষ্ট বেরিয়ে আসে। নিখাদ হাসি, নির্মল হাসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধের চেয়েও মূল্যবান ও রাসায়নিক বিষমুক্ত।এখনকার সত্য অবশ্য অন্য খানে, অন্যভাবে। আর সেটা হলো, মানুষ এখন ওই সব নাটক বা চলচ্চিত্র দেখে হাসে না। মূলত ওই সব দেখে হাসার সৌভাগ্য এখন আর হয় না। মানুষের হাসি তাই এখন নিখাদ বা নির্মলও হয় না। মানুষ এখন হাসে অন্য কারণে, যে কারণটা শিশু থেকে শুরু করে বয়স্করা জানেন এবং সবাই এক তাল-লয়ে হাসেন। কতটা অযৌক্তিক বা ভুল বলা হবে যে সবাই এখন এক কাতারে হাসেন কতিপয় মন্ত্রী-মিনিস্টারের কথায় এবং তাঁদের আচরণে। কী বলতে কী বলে ফেলেন, কী বললে কী মানে দাঁড়িয়ে যায়, সেই সব না হিসাব কষে তাঁরা যা বলেন, তাতেই জাতি-মনে হাসির উদ্রেক জাগে। যদিও এই হাসি অত্যন্ত কষ্টের, হতাশার। এমন ঘটনা কিন্তু কম নয়। সম্প্রতি রেলমন্ত্রীর আত্মীয়ের বিনা টিকিটে ট্রেনে চড়া নিয়ে মন্ত্রীর কথায় হাসির উদ্রেক যেমন হয়েছে, তেমনি ঘটেছে বিস্ময়কর হতাশার একটি নির্লজ্জ ঘটনা। উল্লেখ করা হয়েছে, রেলমন্ত্রীর স্ত্রীর কথায় ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক শফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়। কারণ ছিল ৫ মে বৃহস্পতিবার রাতে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী রেল জংশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনের সিট দখল করেছিলেন। কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাঁদের টিকিট দেখতে চাইলে তাঁরা রেলমন্ত্রীর আত্মীয় বলে জানান। মন্ত্রীর আত্মীয় তাই বিষয়টি শফিকুল ইসলাম পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেন। কর্মকর্তা সর্বনিম্ন ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী টিটিই ওই তিন যাত্রীকে এসির টিকিটের পরিবর্তে ১ হাজার ৫০ টাকা নিয়ে জরিমানাসহ সুলভ শ্রেণির নন-এসি কোচে দেন। ব্যস, ঘটনা জটিল আকার ধারণ করে বসল। রেলমন্ত্রীর আত্মীয় বলে কথা। ছেড়ে দেবে টিটিইকে, তা কী হয়! মোটেও তা নয়। ওই তিন যাত্রী তাৎক্ষণিকভাবে ট্রেনে লিখিত কোনো অভিযোগ না করে ঢাকায় পৌঁছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে 'অসদাচরণের' অভিযোগ করে বসলেন। শফিকুল ইসলামের দুঃসাহস (!) দেখে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বৃহস্পতিবার রাতেই শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ দিলেন। ডিসিওর নিজের চাকরি তো রক্ষা করতে হবে। জানা গেল তাঁরা ছিলেন রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়। সরকারি চাকুরেদের অনেকেই মনে করেন যে মন্ত্রীদের স্ত্রীদের আছে আধা মন্ত্রিত্ব। অনেকটা নিজস্ব নিয়মে তাঁরা এ ধরনের দায়িত্বপ্রাপ্ত হন। চলনে, বলনে, ভাবে ও ক্ষমতা প্রয়োগে অনেকটা তেমনই দেখায় বলে অনেকেই তা মনে করতে বাধ্য হন। অনেকেই কৌতুক করে বলেন, মন্ত্রীর পিএস, এপিএসদের কেউ কেউ ম্যাডামের দায়িত্ব পালনেই সদা ব্যস্ত থাকেন। তাঁদের খুশি করে চলেন। এটা নতুন নয়, বহু পুরোনো সংস্কৃতি। যা-ই হোক, পত্রিকায় প্রকাশিত একঝলক সংবাদে বলা হলো, রেলমন্ত্রী বলেছেন যে তাঁর বিয়ের বয়স মাত্র নয় মাস, তাই তিনি তাঁর আত্মীয়দের চিনতে পারেননি। ঠিকই তো বিয়ের মাত্র নয় মাসে কি নতুন আত্মীয়দের চেনা যায়? মোটেও যায় না। আবার পরিবার বড় হলে তো কোনো কথাই নেই। মন্ত্রিত্বের ব্যস্ততা, রাজনৈতিক কর্মতৎপরতার পর নতুন কুটুমকে চেনার সময় থাকে না। মন্ত্রী মহোদয় যদি সত্যি এভাবে কথাটা বলে থাকেন, তাহলে বলতেই হয় যে বিনা টিকিটে ট্রেনে চড়ার ঘটনাটি তাঁর কথায় রম্যরচনায় পরিণত হয়েছে। জনগণ হেসেছে অতীতের মতো। অনেকের মনে প্রশ্ন জেগেছে, চিনতে পারলে কী হতো, আর না চিনতে পারায় কী হলো। খেটে খেয়ে-পরে বেঁচে থাকা মানুষগুলোকে যখন দেখা যায় ঈদে বাড়ি যাওয়ার সময় ট্রেনের টিকিটের জন্য রাতের পর রাত কমলাপুর রেলস্টেশনের মেঝেতে শুয়ে-বসে অপেক্ষমাণ থাকছেন, তখন এ-জাতীয় কথায় হতাশার মাঝে হাসি বেরিয়ে আসে, যা মোটেও নির্মল হাসি নয়। সাধারণ যাত্রীরা টিকিট পেলে হাতে চাঁদ পাওয়ার মতো তাঁদের মুখে হাসি ফোটে, এই হাসি কিন্তু সেই হাসি নয়, এই হাসি বড় নির্মল, সুখের। এমন পরিস্থিতিতে রেলমন্ত্রীর নব্য আত্মীয়ের বিনা টিকিটে ট্রেনে চড়ে বসা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক সংস্কৃতিতে।একজন রসিক মানুষ বলছিলেন, রেলপথ মন্ত্রণালয় মন্ত্রীদের জন্য একটি শুভ মন্ত্রণালয়। এখানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শুভ পরিণয়ের সম্ভাবনা থাকে। যা-ই হোক, ঘটনা নিয়ে সরকারের ভেতর অনেকেই বিব্রত হয়েছেন। তথ্যমন্ত্রী বলেছেন, কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না চেনার তথ্য সঠিক। তিনি আরও বলেন, রেলমন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে সাময়িক বরখাস্ত করা সমীচীন নয়। বিনা টিকিটে ট্রেনে চড়ে বসে মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ার ঘটনা নতুন বা এই প্রথম নয়; বরং এমন পরিচয় দিয়ে মন্ত্রী, আমলা, রাজনীতিকদের অনেক আত্মীয়স্বজন অনেক ধরনের সুবিধা ভোগে এগিয়ে আছেন, এগিয়ে থাকছেন। অবস্থাদৃষ্টে মনে হয় যে মন্ত্রীর চেয়ে তাঁর আত্মীয়স্বজনই বেশি ক্ষমতাধর, তাঁরাই মন্ত্রণালয় চালান।পরিশেষে বলব, অহেতুক হাসির খোরাক না পাক জনগণ। মন্ত্রীরা সেই বিষয়ে অধিক সতর্ক হবেন আশা করি। তাঁদের সহধর্মিণীরা মন্ত্রণালয় পর্যন্ত না পৌঁছান, অফিশিয়াল সিদ্ধান্ত দেওয়ার অতি-আধুনিকতা না দেখান। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যাতে তাঁদের দায়িত্ব সুষ্ঠু ও ন্যায়সংগতভাবে এবং নির্ভয়ে পালন করতে পারেন, সে বিষয়টি যেন প্রতিটি মন্ত্রণালয় নিশ্চিত করে। | 6 |
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের সিসিইউ'তে ভর্তি আছেন। | 9 |
শত মাইল পাড়ি দিয়ে বাড়ির খুব নিকটে এসে পড়তে হচ্ছে যানজটে। ভোর থেকে শুরু করে দফায় দফায় সৃষ্টি হয় যানজট। প্রতিদিনের এই যানজটের কারণে দুর্ভোগে পড়ছেন সর্বসাধারণ। কেউ সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার। এই এলাকায় এভাবেই প্রতিদিন সৃষ্টি হচ্ছে কয়েক কিলোমিটার যানজট। সোমবার কোম্পানীগঞ্জ বাজারে দেখা যায়, স্ট্যান্ড ছেড়ে রোডের উপর যেখানে-সেখানে সিএনজি অটোরিকশা ও বাস পার্কিং করা হয়েছে। রোডের উপর জনতা, ফারজানা ও সুগন্ধা বাসের জায়গা দখল নিয়ে চলছে ষাঁড়ের লড়াই। এছাড়া রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার এলোমেলো বিচরণ ও কর্দমাক্ত রাস্তা। এখানেবাসস্ট্যান্ড আছে, তবে এর ব্যবহার নেই। চট্টগ্রাম থেকে পরিবার নিয়েবাড়িতে ঈদ করতে আসা ইমতিয়াজ হোসেন জানান, কোম্পানীগঞ্জের যানজটে আমরা অতিষ্ঠ। বাড়িতে এসে এই জায়গা কখনো যানজট মুক্ত পাই না। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃদুল কান্তি কুরী বলেন, সড়কে এলোপাতাড়ি পরিবহন রাখায় যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে নিয়মিত একটা পার্টি ডিউটি করে। ঈদকে সামনে রেখে ২০ জুলাই পর্যন্ত কোম্পানীগঞ্জে দুটি পার্টি যানজট মুক্ত রাখতে কাজ করবে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে তার মরদেহ। শুক্রবার সকাল সোয়া ১০টা ২৫ মিনিটের দিকে তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহে। সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা হবে। পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। এ শিল্পীর দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ ফের হাসপাতালের হিমঘরে রাখা হবে। অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ও ছেলে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা এলে শনিবার বাদ জোহর চট্টগ্রাম মহানগরের মাদারবাড়ী জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুকে সমাহিত করা হবে। বৃহস্পতিবার সকালে আইয়ুব বাচ্চুকে অচেতন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন তিনি। এরপর গান ও গিটারের জাদুতে ভক্ত-শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই গায়ক ও সংগীত পরিচালক। গত ১৬ আগস্ট ছিল তার শেষ জন্মদিন। | 2 |
স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। এর থেকে বড় খবর চ্যাম্পিয়নস লিগে রোনালদোর 'নতুন' শুরুর দিনে লাল কার্ড দেখেছেন তিনি। তখনও অবশ্য ম্যাচটা গোল শূন্য সমতা ছিল। কিন্তু ১০ জনের দল নিয়েও স্প্যানিশ ক্লাবের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ওল্ড লেডিরা। প্রথমার্ধের শেষে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে জুভরা যে দুই গোল পেয়েছে তার দুটিই অবশ্য পেনাল্টি থেকে। ম্যাচের ২৯ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। প্রতিপক্ষের খেলোয়াড় তার শরীরের ধাক্কায় বক্সের মধ্যে পড়ে যান। ফাউলের আবেদন করেন ভ্যালেন্সিয়া ফুটবলার মুরিলো। নাখোস হওয়া রোনালদো তার চুল ধরে হালকা টান দেন। আর এ কারণে লাল কার্ড দেখেন তিনি। এরপর ম্যাচের ৪৫ মিনিটের মাথায় পেনাল্টি পায় জুভেন্টাস। দানি পাজেরো বক্সের মধ্যে জুভেন্টাসের খেলোয়াড়কে ফাউল করেন। তা থেকে গোল করে এগিয়ে যেতে ভুল করেনি জুভেন্টাস। এরপর ম্যাচের ৫১ মিনিটে আবার পেনাল্টি পায় জুভেন্টাস। এবার রোনালদো যার জন্য লাল কার্ড দেখেন সেই মুরিলো ফাউল করেন জুভেন্টাস ফুটবলারকে। তা থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন পাজানিক। ওই দুই গোলেই জয় দেখছিল জুভেন্টাস। কিন্তু শেষ বাঁশি বাজার আগে এক গোল শোধ করার সুযোগ পায় ভ্যালেন্সিয়া। কিন্তু কাজটা ঠিকঠাক করতে পারেনি যার কারণে জুভরা প্রথম পেনাল্টি পায় সেই পাজেরো। দলকে যেমন পেনাল্টি থেকে গোল খাওয়ার উপলক্ষ্য এনে দিয়েছেন তিনি। তেমনি পেনাল্টি মিস করে ভ্যালেন্সিয়াকে গোল শূন্য থাকতে বাধ্য করেছেন। শেষ পর্যন্ত জুভেন্টাস ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে তাদের মনের মধ্যে নিশ্চয় রোনালদোর লাল কার্ড দেখার কারণে অপূর্ণতা থেকে গেছে। | 12 |
বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের বাঁধন ছিন্ন করে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দেওয়ার পর লিগ ওয়ানে যেন তেমন ছন্দে ছিলেন না লিওনেল মেসি। মৌসুমের অর্ধেকেরও বেশি পেরিয়ে যাওয়ারও তাই তার নামের পাশে ছিল মাত্র ১ গোল, যা তার মতো একজন খেলোয়াড়ের জন্য একদমই বেমানান। তবে প্রায় ৩ মাস পর আবার ফরাসি লিগে গোল পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, ফলে পিএসজিও ৫-১ গোলের বিরাট ব্যবধানে লিলেকে হারিয়েছে। পিএসজির ৭ বছরের আধিপত্য খর্ব করে গত মৌসুমে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হয় লিলে। লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনের দৌড়ে প্যারিসের ক্লাবটি আছে বেশ ভালোমতোই। তবে লিলের বিপক্ষে প্রতিশোধ নেওয়াটা বাকিই ছিল। রবিবার (৬ ফেব্রুয়ারি) ৯ বারের লিগ জয়ী পিএসজির সামনে ছিল সে সুযোগ। ম্যাচের ১০ম মিনিটেই লিলে গোলরক্ষকের ভুলের ফায়দা নিয়ে পিএসজিকে এগিয়ে দেন দানিলো পেরেইরা। ম্যাচের ১৮ মিনিটেই দলের লিড দ্বিগুণ করতে পারতেন মেসি। কিন্তু ৭ বারের ব্যালন ডি অর জয়ীর নেওয়া শট চলে যায় পোস্ট ঘেঁষে। এরই মাঝে ২৭ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে সমতায় ফেরে লিলে। তবে লিড পুনরুদ্ধার করতে পিএসজি মোটেও সময় নেয়নি। ৪ মিনিট পরই মেসির নেীয়া কর্ণার প্রতিহত করতে লিলে গোলরক্ষক ব্যর্থ হলে ফ্রেঞ্চ ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে সহজেই বল জালে জড়ালে ম্যাচে আবার এগিয়ে যায় প্যারিসিয়ানরা। নিজে গোল না করলেও সহায়তার গোলে সহায়তার কাজটি লিগ ওয়ানে এবার নিয়মিতই করে গিয়েছেন মেসি। কিন্তু তার মতো পাকা গোলশিকারি গোল না করলে আর কীভাবে হয়? অবশেষে ৩৭তম মিনিটে এলো সেই মাহেন্দ্রক্ষণ। লিলে ডিফেন্সকে বোকা বানিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর চিপ করে লিগ ওয়ানে ২য় ও মৌসুমের ৭ম গোল করেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে জয় অনেকটাই হাতের মুঠোয় আসায় আর সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় দ্বিতীয়ার্ধে সাবধানতার পথে হেঁটেছে পিএসজি। তবে এর মাঝেও দানিলোর দ্বিতীয় আর এমবাপ্পের গোলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি। এ জয়ের ফলে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান সুসংহত করলো পিএসজি। নিকটতম প্রতিদ্বন্দী অলিম্পিক মার্শেইর চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে দশমবারের মতো লিগ ওয়ান জেতার পথে ভালোমতই এগোচ্ছে মরিসিও পচেত্তিনোর দল। | 12 |
নির্বাচনে ১টা ভোট পড়লেও বলবো অংশগ্রহনমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ইসি সিনিয়র সচিব মো. আলমগীর। শনিবার বিকেলে ইসি ভবনের মিডিয়া কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ঢাকায় ২টা পর্যন্ত ৫শতাংশ ভোট পড়েছে। ইভিএমে জাল ভোটের সুযোগ নেই বলে ভোটের হার কম। গাইবান্ধায় ৪০ এবং বাগেরহাটে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। সংবিধানে বলা নেই কত ভোট নিয়ে নির্বাচিত হতে হবে। তিনি বলেন ভোট বন্ধ করার জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে কিছু বলে নেই। | 9 |
সেশনজট নিরসন, ত্রুটিপূর্ণ ফল সংশোধন ও ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রতা দূর করাসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় মানববন্ধন করে নীলক্ষেত মোড় এলাকায় সড়কে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাবির অধিভুক্ত হওয়ার পর দীর্ঘদিন এই সাত কলেজের কার্যক্রম বন্ধ ছিল। প্রায় ২ বছর ২ মাস অতিবাহিত হলেও সাত কলেজের শিক্ষার্থীরা তেমন কোনো সুফল ভোগ করতে পারছেন না। শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার খাতা মূল্যায়নে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। সর্বশেষ পরীক্ষায় ঢাকা কলেজ বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২১৬ জন শিক্ষার্থীদের মধ্যে সব বিষয়ে পাশ করেছেন মাত্র ৩ জন। রসায়নে ৪৮ জনের মধ্যে ৪০ জন অকৃতকার্য হয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ দফা দাবিগুলো হচ্ছে- পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একটি বর্ষের সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ; ডিগ্রি, অনার্স, মাস্টার্স সকল বর্ষের ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনঃমূল্যায়ন; সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন; প্রতি মাসে প্রত্যেকটি বিভাগে প্রতি কলেজে দুইদিন করে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নিতে হবে; সেশনজট নিরসনের জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা | 6 |
ঘড়ির কাঁটায় রাত ১১টা। একটা মার্কেটের বারান্দায় বসে খাচ্ছেন শতাধিক মানুষ। সাত-আটজন যুবক তাঁদের খাওয়াচ্ছেন। একজন সবকিছু তদারকি করছেন। গত বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড়ে এ দৃশ্য দেখা গেল।যিনি দাঁড়িয়ে থেকে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের খাওয়ানো তদারকি করছিলেন, তাঁর নাম আজিজুল আলম বেন্টু। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এখন প্রতি রাতে অসহায় মানুষদের খাওয়ান।আজিজুল আলম বেন্টু সম্প্রতি কল্পনা হলের মোড়ে 'লবঙ্গ ফাস্টফুড অ্যান্ড চাইনিজ' নামের একটি রেস্তোরাঁ চালু করেছেন। রেস্তোরাঁটিতে বাংলা খাবার পাওয়া যায় না। অথচ ছিন্নমূল মানুষদের জন্য সেখানে প্রতি রাতে রান্না করা হয় ভাত, ডাল, মাছ, মাংস ও সবজি। রেস্তোরাঁয় রান্না করা খাবারই পরিবেশন করা হয় অসহায় মানুষের মাঝে। খাবার পরিবেশনের জন্য কেনা হয়েছে আলাদা থালা-বাসনও।বুধবার রাতে শতাধিক মানুষকে খেতে দেখা যায়। এঁদের বেশির ভাগই রিকশাচালক। সারি সারি রিকশা রেখে তাঁরা খেতে বসেছিলেন। ছিন্নমূল কয়েকজন নারী, কিশোরী আর শিশুকেও দেখা গেল। মাছ আর ডাল দিয়ে তাঁরা তৃপ্তি নিয়ে খাচ্ছিলেন। এক শিশু বলল, সে মাছ খায় না। এ কথা শুনেই আজিজুল আলম বেন্টু একজনকে ডিম আনতে বললেন।খাওয়া শেষে শিশু সৈকত, ইমন আর রাহিন জানাল, তারা সারা দিন বেলুন বেচে। আর রাতে রেলস্টেশনে থাকে। বেলুন বিক্রির লাভের টাকায় তারা হোটেলে খাবার কিনে খায়। দুই দিন আগে স্টেশনে থাকা এক রিকশাচালক গিয়ে তাঁদের জানান, কল্পনা হলের মোড়ে তিনি বিনা পয়সায় পেটপুরে খেয়েছেন। রোজই খাওয়ানো হয় সেখানে। খবর পেয়ে সৈকত, ইমন, রাহিনেরাও পরদিন থেকে খেতে আসে।আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টু বলেন, বগুড়ার আকবরিয়া হোটেলে প্রতি রাতে ছিন্নমূল মানুষকে খাওয়ানো হয়। সেটি দেখে তিনি এ উদ্যোগ নিয়েছেন। তাঁর রেস্তোরাঁয় বাংলা খাবার বিক্রি হয় না। তবে রেস্তোরাঁর লাভের অংশ থেকে শুধু অসহায় মানুষদের জন্যই আলাদা বাজার করে বাংলা খাবার রান্না করা হয়। গত শুক্রবার থেকে তিনি এ কার্যক্রম শুরু করেছেন। সেদিন ৪০ জন খেয়েছিল। তারপর থেকে খেতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। তিনি সাধ্যমতো এভাবে খাইয়ে যাবেন। | 6 |
জরিমানা গুনতে হলো ওয়ানডে ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে। সিলেটে অনুষ্ঠিত প্রথম টি-২০তে আইসিসি'র আচরণবিধি ভঙ্গের দায়ে তার ম্যাচ ফি'র ১৫ শতাংশ কেটে নেয়া হয়েছে। সাথে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এ নিয়ে তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। ২৪ মাসের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে সাসপেনশন পয়েন্ট হয়ে যাবে। তাতে নিষেধাজ্ঞায় পড়বেন সাকিব। ঘটনা বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারের। ব্যাটিং করছিলেন সাকিব। এ সময় অনেকটা বাইরে দিয়ে চলে যাওয়া একটি বল ওয়াইড না দেয়ায় আম্পায়ারের ওপর ক্ষেপে যান স্ট্রাইকে থাকা বাঁ-হাতি এই ব্যাটসম্যঅন। কিছুটা তর্কাতর্কি হয় তাদের মধ্যে। এই ঘটনা নিয়ে সাকিবের ওপর অভিযোগ করেন অনফিল্ড দুই আম্পায়ার সৈকত সরফদৌলা ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। ম্যাচের পর সাকিব দোষ স্বীকার করে নেয়ায় নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি। এর আগে চলতি বছরের মার্চে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০তেও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব। | 12 |
চিকিৎসা দিতে অবকাঠামো ও লোকবলের প্রয়োজনীয়তা উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে চিকিৎসা দিতে স্থাপনা ও যন্ত্রপাতি অনেক আছে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক ও যন্ত্র মেরামতের দক্ষ লোকবলের অভাব রয়েছে।আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও নবনির্মিত ১৫ শয্যাবিশিষ্ট আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সেন্টার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার শুরুতে কোনো ইনস্টিটিউট ছিল না, এখন বড় বড় রোগের প্রতিটির জন্য ইনস্টিটিউট হয়েছে। আরও আটটি মেডিকেল কলেজ হচ্ছে।জাহিদ মালেক বলেন, সংক্রমিত অনেক রোগ নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রতিবছর নতুন করে ৩ লাখ লোক এখনো যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। এতে মারা যাচ্ছে ২৯ হাজার, সংখ্যাটি মোটেও কম নয়। অন্যদিকে অসংক্রামক রোগের প্রকোপ বেড়েই চলেছে, যাতে ৭০ শতাংশ মানুষের মৃত্যু হয়। শ্বাসজনিত যেসব রোগে মানুষ মারা যায়, তার বড় একটি অংশ তামাক সেবনে। এতে গলা, পেট ও ফুসফুসে ক্যানসার হয়।অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, 'দেশে ৪৬৫টি জেনারেল কনসালট্যান্ট পদ ছিল। তার মধ্যে আমরা সারা দেশের বক্ষব্যাধি হাসপাতালগুলোর জন্য ৫৪ জন জুনিয়র কনসালট্যান্টের পদ দিয়েছি। পদ সৃষ্টি একটি লম্বা প্রক্রিয়া। এর সঙ্গে মন্ত্রণালয়ের অনেক বিষয় সংযুক্ত থাকে।' | 6 |
উপস্থাপক ও মডেল শ্রাবণ্য তৌহিদা ও সাব্বির খান জুটির রসায়ন অসাধারণ। তাঁদের মতে, জীবনকে সুন্দর করতে হলে নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব জরুরি। দুজন ভিন্ন স্বভাবের হলেও বোঝাপড়া থাকলে জীবন সহজ হয়। সম্প্রতি ভালোবাসা দিবসের একটি অনুষ্ঠানে এসে নিজেদের ঘরের কথা বললেন শ্রাবণ্য ও সাব্বির। কথায় কথায় জানালেন, সাব্বিরকে তাঁর কাছে রোবটিক মনে হয়।রোবটিক বিষয়টি আসলে কেমন, সে ব্যাখ্যা অবশ্য দিয়েছেন সাব্বির নিজেই। তিনি বলেন, 'রোবটিকের সংজ্ঞা কী, সেটা আমি জানি না। তবে আমি আসলে নিজেকে প্রকাশ করতে পারি না। রোমান্টিকতা প্রকাশ করতে পারি না। তবে আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।' আসলে শ্রাবণ্যর কাছে কেন সাব্বিরকে রোবটিক মনে হয়? এর উত্তরও দিয়েছেন শ্রাবণ্য। উদাহরণ টেনে বলেন, 'সাব্বিরের স্বভাবটাই এমন। কোনো কাজের সহজে প্রশংসা করে না। তবে মাঝেমধ্যে করে কিন্তু অনেক পরে। ধরুন আমি মজার কোনো খাবার রান্না করেছি, সাব্বির সেটা খেয়ে কোনো প্রশংসাই করল না। ভালো হয়েছে কি না, সেটা জানতে চাইলে একটা রসকষহীন উত্তর শুনতে পাব।'ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে 'সিবিএল মাঞ্চি চাংকি চক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন-৪' আসরে এসেছিলেন এই জুটি। সেখানে অভিনেত্রী মুমতাহিনা টয়ার সঙ্গে ভালোবাসার গল্প নিয়ে আড্ডা দিয়েছেন শ্রাবণ্য তৌহিদা ও সাব্বির খান। সেখানে ভালোবাসা নিয়ে তাঁদের অনুভূতি জানালেন এই জুটি। শ্রাবণ্য তৌহিদার কাছে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। তিনি বলেন, 'ভালোবাসা পুরোটাই ইমোশনাল। কিন্তু তারপরও আমার কাছে মনে হয়, ভালোবাসার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে। যে এক্স ফ্যাক্টর ছাড়া কারও চলা সম্ভব নয়। সাব্বির আর আমার মধ্যে এক্স হারটা হলো আমাদের দুজনের বোঝাপড়াটা অসাধারণ। এমন বোঝাপড়া আর কারও সঙ্গে আমার নেই।' শ্রাবণ্য তৌহিদা ও সাব্বির খানের চার বছরের ভালোবাসার সংসার। বিয়ের পরে প্রথম ভালোবাসা দিবস কীভাবে কাটিয়েছিলেন এই জুটি? জানা গেল, বিয়ের পরে প্রথম ভালোবাসা দিবস তাঁরা একসঙ্গে কাটাননি। সাব্বির খান বলেন, 'চাকরির কারণে আমি বেশির ভাগ সময় দেশের বাইরে থাকি। বিয়ের পরের ভালোবাসা দিবসেও আমি দেশের বাইরে ছিলাম। তবে আমি সারপ্রাইজড হয়েছিলাম। শ্রাবণ্য যখন ঢাকা মেডিকেলে দায়িত্ব পালন করত, তখন প্রতিদিন একটা করে চিরকুট দিত আমাকে। দেশের বাইরে থাকার কারণে ওই চিরকুটগুলো আমাকে দেওয়া হয়নি। বেশ কয়েক দিনের চিরকুট জমিয়ে রেখেছিল শ্রাবণ্য। যখন আমি দেশে আসি, তখন আমাকে জমিয়ে রাখা এক বান্ডিল চিরকুট দিয়েছিল সে। এটা আমার জন্য ভালোবাসা দিবসের বিশেষ উপহার ছিল।' ওদিকে শ্রাবণ্য তৌহিদার কাছে প্রতিদিনই ভালোবাসার দিন। তিনি বলেন, 'প্রথম ভালোবাসা দিবসে সাব্বিরের কাছে এমন একটা উপহার পেয়েছিলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। ভালোবাসা দিবসের ওই উপহার আমি সব সময় পরে থাকি। বিয়ের আগেও সাব্বির আমাকে ভালোবাসা দিবসে একটা উপহার দিয়ে চমকে দিয়েছিল। সেটা আমার কাছে খুবই বিশেষ একটা জিনিস ছিল। সেটা আসলে বস্তুগত কোনো উপহার নয়।' শ্রাবণ্য তৌহিদা একাধারে চিকিৎসক ও উপস্থাপক। কোন বিষয়টা এনজয় করেন? উত্তরে তিনি বলেন, 'আমি দুটো বিষয় এনজয় করি। আমি মেডিকেল সায়েন্সের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, তাহলে আমাকে বেঁচে থাকতে হবে অক্সিজেন নিয়ে। এই অক্সিজেন হচ্ছে আমার উপস্থাপনা।' তবে জীবনসঙ্গী শ্রাবণ্যকেই বেশি পছন্দ স্বামী সাব্বিরের। তিনি বলেন, 'উপস্থাপক শ্রাবণ্য আমাকে গর্বিত করে। স্কুল-কলেজজীবনে আমি বিতর্ক করতাম। তাই আমিও কথা বলতে ভালোবাসি। যখন আমার লাইফ পার্টনার ওই কাজই করে, তখন আমার খুবই ভালো লাগে। তাই উপস্থাপক শ্রাবণ্য আমার গর্বের জায়গা। আর জীবনসঙ্গী শ্রাবণ্য আমার পছন্দ।' | 2 |
নওগাঁর আত্রাইয়ে ২৭০ বোতল ফেনসিডিলসহ মিল্টন (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আটককৃত মিল্টন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ইকবালপুর গ্রামের নাইরুল ইসলামের ছেলে। আত্রাই থানা সূত্রে জানা যায়, সোমবার (৭ ডিসেম্বর) সন্ধার সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সালাউদ্দিন ও এ এস আই শাহীনুর ইসলামের নেতৃত্বে ফোর্সসহ উপজেলার বিশা ইউনিয়নের পারমোহনঘোষ এলাকায় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে। তল্লাশির সময় অটোরিকশার ভেতর থেকে ২৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ওই ফেনসিডিল-সহ সিএনজি জব্দ করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে সিএনজি অটোরিকশাচালক পালিয়ে যায়। এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় ২৭০ বোতল ফেনসিডিল মিল্টনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। | 6 |
নাটোরের বাগাতিপাড়ায় শত্রুতার কারণে ১০ কাঠা জমিতে মাচায় চাষকৃত পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রহিমানপুরের মোল্লা পাড়া গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আব্দুল মতিনের জমিতে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত চাষি আব্দুল মতিন জানান, অন্য ফসলের চেয়ে বেশি ফলন ও লাভের আশায় ১০ কাঠা জমিতে মাচায় পটল চাষ করেন। সমস্ত মাচায় ফুলে-ফলে ভরে উঠেছিল। শনিবার সকালে জমিতে এসে দেখেন তার জমির পটলের গাছ সব কাটা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি তার। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি। বিডি প্রতিদিন/এমআই | 6 |
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন সাবেক এই অলরাউন্ডার। ইউসুফ পাঠান সম্প্রতি রাইপুরে ভারত লিজেন্ডের হয়ে রোড সেফটি ক্রিকেট সিরিজের শিরোপা জিতেছেন। এই অলরাউন্ডারের আগে শনিবার করোনায় আক্রান্ত হন শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট কিংবদন্তিও ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে রাইপুরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বিডি প্রতিদিন/কালাম | 12 |
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পৃথক পাহাড় ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার সকাল ১০টায় উখিয়ার বালুখালী ক্যাম্প-১০ এ পাহাড় ধসে দুই পরিবারের দুই নারী ও তিন শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়।নিহতরা হলো, রোহিঙ্গা ক্যাম্প ১০ জি/ ৩৭ ব্লকের বাসিন্দা শাহ আলমের স্ত্রী নুর বাহার (৩০) এবং তাঁর ছেলে শফিউল আলম (১২), একই ক্যাম্পের জি/ ৩৮ ব্লকের মোহাম্মদ ইউসুফের স্ত্রী দিল বাহার (২৪) ; তাঁর পুত্র আব্দুর রহমান (০৩) এবং কন্যা আয়েশা সিদ্দিক (০২)। এ ছাড়া বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্টে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ক্যাম্প ৮ ইস্ট, ৮ ওয়েস্ট, ক্যাম্প-৫, এ ছাড়া ক্যাম্প ১৩,১৯ ও ২১।অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন জানান, 'ক্যাম্পে সকালে পাহাড় ধসের ঘটনায় নিহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া পাহাড়ে ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।'রোহিঙ্গা শিবিরের সঙ্গে প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী এলাকাও। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, 'ভারী বর্ষণে ৫০ একর আবাদি জমি তলিয়ে গেছে, স্থানীয়দের বসতবাড়িতেও প্রবেশ করেছে বন্যার পানি।' | 6 |
সাজগোজে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো সুগন্ধি ব্র্যান্ড অসাম। রাজধানী গুলশানের লেকশোর হোটেলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অসাম ব্র্যান্ড উন্মুক্তের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিনি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সমীর ভট্টাচার্য, কান্ট্রি ম্যানেজার আহসান পারভেজ খন্দকার, সাজগোজের প্রধান নির্বাহী নাজমুল শেখ প্রমুখ। সমীর ভট্টাচার্য বলেন, তাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফগ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বডি স্প্রে ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে। ফগের পর নারীদের সুগন্ধি হিসেবে অসামকে সাজগোজে উন্মুক্ত করা হলো। ভিনি কসমেটিকসের কান্ট্রি ম্যানেজার আহসান পারভেজ খন্দকার বলেন, ভিনি ও সাজগোজ একসঙ্গে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেবে বলে মনে করছেন তাঁরা। সাজগোজের প্রধান নির্বাহী নাজমুল শেখ বলেন, 'বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস সাজগোজে অসাম উন্মুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানে ফ্যাশন শোর মাধ্যমে অসাম উদ্বোধন করা হয়। ফ্যাশন শোটিতে কোরিওগ্রাফার এবং অর্গানাইজার ছিলেন ফয়সাল তুষার ও তার এজেন্সি সাফির। বিজ্ঞপ্তি | 4 |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বস্ত্র মানুষের অন্যতম মৌলিক চাহিদা। বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আগামীকাল (শনিবার) 'জাতীয় বস্ত্র দিবস-২০২১' উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই খাতকে সুসংহত ও গতিশীল করার উদ্যোগ নেন। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ বস্ত্রশিল্প থেকে অর্জিত হচ্ছে। গ্রামীণ দারিদ্র্যবিমোচন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বস্ত্র খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।রাষ্ট্রপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক 'জাতীয় বস্ত্র দিবস ২০২১' উদ্যাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এবারের জাতীয় বস্ত্র দিবসের প্রতিপাদ্য 'বস্ত্র খাতের বিশ্বায়ন, বাংলাদেশের উন্নয়ন' বর্তমান প্রেক্ষাপটে যথাযথ হয়েছে বলে তিনি মনে করেন। আবদুল হামিদ বলেন, বস্ত্র খাতের সক্ষমতা বৃদ্ধি ও পোশাক খাতের অগ্রগতি টেকসই করতে 'বস্ত্রনীতি, ২০১৭', 'বস্ত্র আইন, ২০১৮' এবং 'বস্ত্রশিল্প (নিবন্ধন ও ওয়ানস্টপ সার্ভিস কেন্দ্র) বিধিমালা, ২০২১' প্রণয়ন করা হয়েছে। বস্ত্রশিল্পের ক্রমাগত উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে 'পোষাক কর্তৃপক্ষ' হিসেবে বস্ত্র অধিদপ্তর বস্ত্রশিল্প ও বায়িং হাউসের উদ্যোক্তাগণকে নিবন্ধনসহ বিভিন্ন সেবা প্রদান করছে।এর পাশাপাশি বস্ত্র খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বর্তমানে আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০টি টেক্সটাইল ইনস্টিটিউট ও ৪১টি টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'বস্ত্র খাতে দক্ষ জনবলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ ধরনের আরও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের কাজ চলমান রয়েছে।তিনি পরিবেশবান্ধব বস্ত্রশিল্প স্থাপন, বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং এই খাতের সার্বিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।'রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বস্ত্রশিল্পের ইতিহাস সুপ্রাচীন ও গৌরবময়। ঢাকাই মসলিন ও জামদানি, টাঙ্গাইলের তাঁত, কুমিল্লার খাদি, রাজশাহীর সিল্ক ও মিরপুরের বেনারসি শিল্প আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।তিনি আশা প্রকাশ করেন, এসব ঐতিহ্যবাহী পণ্য আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। 'জাতীয় বস্ত্র দিবস-২০২১' উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। | 6 |
এই ভূখণ্ডের জনগণ একবার পাকিস্তান চেয়েছিল। কৃষক প্রজা পার্টি গড়েছিল পূর্ব বাংলার কৃষক সম্প্রদায়। জমিদারি প্রথা উচ্ছেদের দাবিতে কৃষক প্রজা মুসলিম লীগের বাক্স ভরেছিল। মুক্তিযুদ্ধের ভিত্তি যেমন ছয় দফা, তেমনি পাকিস্তানের ভিত্তি ছিল জমিদারি উচ্ছেদ। বাংলাদেশের বঙ্গবন্ধু সেদিন ফরিদপুরের তরুণ মুজিব ছিলেন। শেরেবাংলা এ কে ফজলুল হকের জমিদারি উচ্ছেদের লড়াই, তরুণ মুজিবের পাকিস্তান আন্দোলনে একাকার হয়েছিল। ব্রিটিশরা যাওয়ার পর তাই ভারতবর্ষে প্রথম জমিদারি উচ্ছেদ হয় সেদিনের পূর্ব বাংলায়। পাকিস্তান আন্দোলন যদি হয় জমির আন্দোলন, তাহলে বাংলাদেশ আন্দোলন হলো চাকরি ও কাজের আন্দোলন। আসপিয়া পুলিশের পরীক্ষার সাতটি ধাপ পেরোয়। অপেক্ষায় থাকেন চূড়ান্ত নিয়োগের। হিজলা থানার ওসি জানান, চাকরি পেতে হলে নিজেদের জমিসহ ঘর দেখাতে হবে। কিন্তু বরিশালের যে ঠিকানা তিনি দিয়েছেন, সেখানে তাঁদের কোনো জমি নেই। তার আগে ভোলায় যে বাড়ি ছিল, তা নদীভাঙনে চলে গেছে। তারপর নদীর স্রোত তাঁদের বরিশালে আনে। এসে একজনের জমিতে বছরের পর বছর ধরে বাস করেন। আসপিয়ার সূত্রে আমরা জানতে পারলাম যে নিজেদের জমি না থাকলে বা ভূমিহীন হলে পুলিশে চাকরি করা যাবে না। ২. চিরস্থায়ী বন্দোবস্তের ধারায় কৃষক জমির মালিকানা হারিয়েছেন। মালিকানা কলকাতার বাবুদের ঘরে গেছে। তার সঙ্গে উৎপাদনের শৃঙ্খলা ভেঙে গেছে। মন্বন্তরে মন্বন্তরে উৎপাদনের কেন্দ্র গ্রাম থেকে সরে শহরে গেছে। কারিগর তাঁর স্বাধীন পেশা হারিয়েছেন। কৃষক জমি হারিয়ে কৃষিশ্রমিক হয়েছেন। কারও ঠিকানা হয়েছে শহরে। নদ-নদী জীবনের উৎস হওয়ার বদলে দুঃখের কারণ হয়েছে। আমরা একে অর্থনীতির ভাষায় পুঁজিবাদের বিকাশ বলি! কিন্তু যাঁদের কানাডা-আমেরিকায় নাগরিকত্ব আছে, তাঁরা এখানে মন্ত্রী হন, এমপি হন। করোনায় বিশেষ বিমানে নাগরিকত্বের সুবিধা নিয়ে বিদেশ যান। মুরাদেরা মন্ত্রিত্বের মধু পান শেষে দেশ ছাড়েন। কিন্তু জমিটুকু না থাকায় আসপিয়া-মিমদের চাকরি হয় না। ৩. বরিশালের যোগেন মণ্ডল। তিনি পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী ছিলেন। তিনি জমিদারি উচ্ছেদ নিয়ে শেরেবাংলাকে প্রশ্ন করেছিলেন, তাঁর মতো জালুয়ারা স্বাধীন পাকিস্তানে কী পাবেন? স্বাধীন পাকিস্তানে কৃষক জমি পেয়েছেন। কিন্তু জেলে, তাঁতি, তেলিসহ জনসংখ্যার যে বিরাট অংশ কৃষক ছিলেন না, তাঁরা স্রেফ নিশ্চিহ্ন হয়েছেন। পূর্ব পাকিস্তানে তেভাগা হয়েছে, বড়জোর আধিয়ার হয়েছেন। স্বাধীন পাকিস্তানে তাই যোগেন মণ্ডলের জায়গা হয়নি। '৬৯-এ জোতদারের গোলা তাঁরাই জ্বালিয়েছেন এবং ঢাকার রাজপথে এসেছেন আদমজী থেকে, টঙ্গী থেকে। '৭১-এ বন্দুকের মুখে জান দিয়েছেন তাঁরাই। ব্রিটিশের আইনে যাঁদের জমির ব্যক্তিমালিকানা নেই, তাঁরা চাকরি পেতেন না। এ কারণে সাঁওতাল, মুণ্ডা, গারো, হাজংসহ যাঁরা সামাজিক মালিকানায় বিশ্বাসী ছিলেন, তাঁরা চাকরি পেতেন না। ফকির-সন্ন্যাসীরাও জমির মালিক ছিলেন না। ব্রিটিশ কোম্পানি যে নবাবের বাহিনী ভেঙে দিল, তারা আর থিতু হয়নি। কিন্তু জমি থাকা মানে তার আলে বন্দী হয়ে যাওয়া। কৃষকদের জোর করে নীল চাষ করানো গেছে। কিন্তু জমির আলে যাঁরা বাধা ছিল না, তাঁরা লড়াই চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। তাই ব্রিটিশ রাষ্ট্র ভূমিহীনদের ক্রিমিনাল মনে করত। এখনো যে করে, আসপিয়ার ঘটনা সামনে না এলে কুষ্টিয়ার মিমের ঘটনা বোঝা যেত না। এর আগে একই কারণে সিলেটের চা-বাগানের কয়েকজন চাকরিপ্রার্থী পুলিশে যোগ দিতে পারেননি। চা-বাগানের খবর ভাইরাল করার মতো কেউ ছিলেন না! প্রচলিত আইনের হেফাজতের নামে ১৪৯ অনুচ্ছেদে বলা হয়েছে, 'এই সংবিধানের বিধানাবলি সাপেক্ষে সব প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকবে। তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীন প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হতে পারবে।' আর ১৫২ অনুচ্ছেদে 'প্রচলিত আইন' অর্থাৎ এ সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানায় বা এর অংশবিশেষে আইনের ক্ষমতাসম্পন্ন কিন্তু কার্যক্ষেত্রে সক্রিয় থাকুক বা না থাকুক, এমন যেকোনো আইন। ব্রিটিশ পুলিশ আইন যে বদলায়নি, তা আরেকবার বোঝা গেল। ব্রিটিশ পুলিশ আইনে শ্রমজীবী অর্ধেক জনগোষ্ঠী তাহলে বেনাগরিক? প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আসপিয়া-মিমরা হয়তো চাকরি পাবেন। কিন্তু যাঁদের খবর পত্রিকার পাতায় আসবে না, যাঁদের ভাইরাল হওয়ার ভাগ্য হবে না, তাঁরা? রাষ্ট্র তো ব্যক্তির ইচ্ছাধীন ব্যাপার নয়। গণতান্ত্রিক আইন ছাড়া গণতান্ত্রিক বাংলাদেশ দুরাশা মাত্র। নাহিদ হাসান রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি। [] | 8 |
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কৃষক মজনু রহমান। একটা সময় আর দশটি সাধারণ কৃষকের মতো তাঁরও গোলাভরা ধান এবং গোয়ালে গরু ছিল। তবে সেই সুখ তাঁর বেশি দিন থাকেনি। পায়ে পচন ধরায় চিকিৎসার পেছনে জমি, বাড়িসহ সব হারিয়ে ফেলেন। কিন্তু সম্পদ হারিয়েও রক্ষা করতে পারেননি পা। একে একে কেটে ফেলতে হয়েছে দুটি পা। স্বাবলম্বী কৃষক থেকে ভূমিহীন হয়ে যান মজনু।এরপর পঙ্গু মজনু বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে স্ত্রীসহ চলে আসেন ঢাকায়। কল্যাণপুরের ৯ নম্বর বস্তিতে মাত্র ১ হাজার ৪শ টাকায় একটি রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। দুমুঠো খাবারের সন্ধানে শুরু করেন ভিক্ষা। গত শুক্রবার শবে বরাতের রাতে বিভিন্ন মসজিদের সামনে ভিক্ষা করে পেয়েছিলেন ১৩ হাজার ৭০০ টাকা। সব হারিয়ে নিঃস্ব মজনু স্বপ্ন দেখছিলেন গ্রামে একটু মাথা গোঁজার ঠাঁই নির্মাণের। আর এ জন্য নিজের আয়ের একটি অংশ জমা করছিলেন। কিন্তু মজনুর সেই স্বপ্ন নিমেষেই ছাই হয়ে গেল। মুহূর্তেই পুরো সংসার আগুনের লেলিহানে পুড়ে ছাই হয়ে গেছে। মজনু আগুনের সময় ঘরেই ছিলেন। প্রস্তুতি নিচ্ছিলেন ঘুমানোর। এরই মধ্যে মজনুর স্ত্রী রেহেনা বেগম টের পান আগুন লাগার। সাজানো সংসারের কিছুই বাঁচানোর চেষ্টা করেননি রেহেনা। শুধু বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন একমাত্র পঙ্গু স্বামী মজনুকে। নিজের সর্বশক্তি দিয়ে টেনে বের করেছেন মজনুকে। আগুন শেষে ফিরে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে। সাজানো স্বপ্ন মিশে গেছে আগুনের লেলিহানে। স্বামীর চলার হুইল চেয়ারটিও পুড়ে ছাই হয়ে গেছে।আজ সোমবার সকালে কল্যাণপুরের পোড়া বস্তিতে গিয়ে দেখা যায়, রাতের আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো খোঁজার চেষ্টা করছেন কিছু বেঁচে আছে কী না, কিছু রক্ষা পেল কি না? যেখানেই হাত দিচ্ছেন সেখানেই ছাই। রঙিন স্বপ্ন নিমেষেই পুড়ে ছাই। তিলে তিলে গড়ে তোলা একেকটি আসবাবপত্র চোখের সামনেই পুড়ে গেছে। কিছুই রক্ষা পায়নি আগুনের হাত থেকে।ঢাকা জেলা প্রশাসনের হিসেবে কল্যাণপুরের ৯ নম্বর বস্তিতে লাগা আগুনে পুড়েছে ২৭৯টি ঘর। মাত্র দুই ঘণ্টার আগুনে নিঃস্ব ২৭৯টি পরিবার। রাতের অন্ধকারের আগুনে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ফেলেছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। এদের মধ্যে একজন সুফিয়া বেগম। ২০ বছর আগে স্বামীহারা সুফিয়ার পেটে বড় একটি টিউমার হয়েছে। ৫০ হাজার টাকার অভাবে অপারেশন করতে পারছেন না। পেশায় ভিক্ষুক সুফিয়া ভিক্ষা করে ২০ হাজার টাকা জমা করেছিলেন। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন ৫০ হাজার টাকা একত্র করে দীর্ঘদিন ধরে বয়ে চলা টিউমারটি অপারেশন করাবেন। কিন্তু সেই ইচ্ছেটা আর বাস্তবায়ন হলো না। কোনো মতে জীবন নিয়ে বের হয়েছেন।সুফিয়া বলেন, 'বয়স হয়েছে। শরীরে অনেক রোগ বাসা বেঁধেছে। স্বামী হারিয়েছি ২০ বছর আগে। আমার কেউ নেই। পেটে একটা বড় টিউমার হয়েছে। ডাক্তার বলেছে, ৫০ হাজার টাকা হলে অপারেশন করবে। আগুনে সব শেষ হয়ে গেল। গায়ে একটা ছালা প্যাঁচায়ে কোনো রকমে জীবন বাঁচিয়েছি।' অভিযোগ উঠেছে এই বস্তির ভেতরে থাকা আব্দুস সালাম ওরফে শাহ আলম নামের এক ব্যক্তির গ্যাসের সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। শাহ আলম দীর্ঘদিন ধরে বস্তির ভেতরে প্রভাব খাঁটিয়ে গ্যাসের সিলিন্ডারের ব্যবসা করে আসছেন। এমন কী এই বস্তি দেখিয়ে বিভিন্ন এনজিওর থেকে নানা ধরনের সুবিধা নিয়ে আসছেন তিনি।অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্যাসের সিলিন্ডারের ব্যবসার কথা অস্বীকার করেন আব্দুস সালাম। তিনি বলেন, 'বস্তিতে আমার কোনো ব্যবসা নেই। আগে ছিল, এখন সব সিলিন্ডার সরিয়ে ফেলা হয়েছে।'সরকারি জমিতে বস্তি গড়ে তুলে নিজেকে নগর বস্তি উন্নয়ন সংস্থার সভাপতি পরিচয় দেওয়া শাহ আলম বলেন, 'এই বস্তিতে ৩ শ মানুষের ঘর পুড়েছে। আমরা বলতে পারি না কীভাবে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস দ্রুত আসলে আমাদের এত ক্ষতি হতো না। বিদ্যুৎ থেকে হয়তো আগুন লেগেছে।' | 6 |
চলতি বছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাওয়া মো. আমির হামজা খুনের মামলায় আসামি ছিলেন। মাগুরার শ্রীপুরের বরিশাট গ্রামে ১৯৭৮ সালে খুনের ওই ঘটনা ঘটে। ওই মামলায় মো. আমির হামজাসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। নিহত ব্যক্তির স্বজন ও দণ্ডিত অন্য আসামিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে খুনের মামলার আসামি হওয়ার কথা স্বীকার করলেও সেই মামলায় আমির হামজার দণ্ড পাওয়ার কথা অস্বীকার করেছেন তাঁর বড় ছেলে মো. আলী মর্তুজা। গত মঙ্গলবার ঘোষণা করা হয় স্বাধীনতা পুরস্কার। এ বছর ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কারটি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে মরহুম আমির হামজাও আছেন। সাহিত্যে তাঁর পুরস্কার পাওয়ার ঘোষণা নিয়ে গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা ক্ষেত্রে বিতর্ক ওঠে। দেশের সাহিত্য অঙ্গনে তিনি একেবারেই পরিচিত নয়। স্বাধীনতা পুরস্কারের মতো সর্বোচ্চ জাতীয় পুরস্কার পাওয়ার মতো সাহিত্যকর্ম করার নজিরও নেই। ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৮৭ বছর বয়সে আমির হামজা মারা যান। এখন তাঁর বিরুদ্ধে খুনের মামলার সাজা পাওয়ার কথা জানা গেল।জানতে চাইলে জাতীয় পুরস্কারসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, 'একটি খুনের মামলায় আমির হামজার সংশ্লিষ্টতার বিষয়টি শুনেছি। এ নিয়ে খোঁজখবর করা হচ্ছে।'মো. শাহাদাত হোসেন ফকির নামের এক ব্যক্তিকে হত্যার মামলার এক নম্বর আসামি ছিলেন আমির হামজা। ওই ব্যক্তির বাড়ি আমির হামজার গ্রাম শ্রীপুর উপজেলার বরিশাট পূর্ব পাড়ায়। ১৯৭৮ সালে (১৩৮৫ বাংলা সনের ৩০ আশ্বিন) জমির ধান কাটা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহাদত ফকির। নিহত শাহাদত ফকিরের ছেলে মো. দিয়ানত আলী ফকিরের (৬৪) সঙ্গে কথা বলে জানা গেছে, হত্যা মামলার প্রায় সাত বছর পর ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন মো. আমির হামজা, তাঁর ভাই গোলাম রব্বানী সরদার, হাসেম মোল্লা, নুরুল মোল্লা, ওমেদ চৌধুরী ও আফজাল মোল্লা। তাঁদের সবার বাড়ি বরিশাট গ্রামে। দিয়ানত আলী ফকির গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, 'আসামিদের কারাদণ্ড হলেও পাঁচ-সাত বছর পর ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সরকারের সাধারণ ক্ষমা পেয়ে সব আসামি বেরিয়ে যান। আমরা দরিদ্র মানুষ। বাবা মারা যাওয়ার পর অনেক কঠিন সময় পার করতে হয়েছে। তাই এ নিয়ে কিছু করতে পারিনি।' ওই মামলায় আসামিদের মধ্যে মো. আমির হামজা ও তাঁর ভাই গোলাম রব্বানীসহ কয়েকজন মারা গেছেন। তবে দণ্ডিত আসামিদের মধ্যে একজন আফজাল মোল্লা (৮০) এখনো বেঁচে আছেন। গতকাল বরিশাট গ্রামে তাঁর বাড়িতে গিয়ে কথা হয় এই প্রতিবেদকের। শাহাদত হোসেন ফকির হত্যা মামলায় মো.আমির হামজা, সরদারসহ ছয়জনের কারাদণ্ড ভোগ করার বিষয়টি স্বীকার করেন আফজাল মোল্লা। তিনি প্রথম আলোকে বলেন, 'ষড়যন্ত্রমূলকভাবে আমি আসামি হই। প্রায় নয় বছর জেল খাটার পর ১৯৯১ সালে আমির হামজাসহ অন্যদের সাথে ছাড়া পাই।' এ দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মো. শাহাদত হোসেন ফকির যেদিন মারা যান, একই দিনের সংঘর্ষে আড়াই বছর বয়সী এক শিশুও নিহত হয়। নিহত ওই শিশুর নাম ছিল শিল্পিনা। সে বরিশাট গ্রামের মো. গোলাম কিবরিয়া ওরফে শাবান মোল্লার (৭৩) মেয়ে। শাবান মোল্লা জানান, ঘটনার দিন তাঁর মেয়ে নানাবাড়িতে (একই গ্রাম) ছিল। মারামারি চলাকালে নানির কোলে থাকা অবস্থায় শিশু শিল্পিনার পাঁজরে সড়কি বিদ্ধ হয়। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। শাবান মোল্লা জানান, তাঁর মেয়ে হত্যার ঘটনায়ও মো. আমির হামজাসহ ওই ছয়জনকে দণ্ড দেন আদালত। তবে এ মামলায় আমির হামজাসহ অন্যরা অভিযুক্ত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন জায়গায় গানবাজনা ছাড়াও ব্যবসা ও স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমির হামজা। তিনি অন্তত দুই মেয়াদে শ্রীকোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য ছিলেন। জেলার সক্রিয় কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলে জানা যায়, একটা সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন আমির হামজা। ওই সময় মাগুরায় বিএনপির এক প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল। স্থানীয় অনেকের ধারণা, ওই মন্ত্রীর 'তদবিরেই' জেল থেকে ছাড়া পান আমির হামজাসহ অন্যরা। আমির হামজা সম্পর্কে জানতে চাইলে মাগুরা জেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁর (আমির হামজা) একটা দারুণ গুণ ছিল। যেকোনো অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে যেকোনা অতিথিকে নিয়ে গান গাইতে পারতেন। একসময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অনেক গান গেয়েছেন। খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার অভিযোগ অস্বীকার করে মো. আমির হামজার বড় ছেলে মো. আলী মর্তুজা প্রথম আলোকে বলেন, তিনি মামলার আসামি হয়েছিলেন এবং কিছুদিন জেল খেটেছিলেন। তবে খালাস পেয়ে যান। মিথ্যা অভিযোগে মামলা হয়েছিল। গ্রামে এ ধরনের ষড়যন্ত্রমূলক ঘটনা প্রায়ই ঘটে। শাহাদত হোসেন ফকির হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এত বছর আগের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা সম্ভব নয়। থানায় এত পুরোনো মামলার নথি আছে কি না, খুঁজে দেখতে হবে। | 6 |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত সরকার ওড়োকান্দিতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে। এছাড়াও প্রযুক্তিগত শিক্ষা বাড়াতে স্কুলগুলো আপডেট করবে। শনিবার (২৭ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দ্বিতীয় দিনের সফরে গোপালগঞ্জের কাশিয়ানি ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের জন্য দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, এখন বিশ্ব যে শিক্ষায় পথ চলছে। শ্রী শ্রী হরিচাঁদ সবসময় আধুনিক চিন্তার সমর্থন করেছেন। যখন মহামারীর সংকট শুরু হয়েছে তখন বলা হয়েছে এখানে আপনারা সকলে প্রযুক্তির ব্যবহার করেন, অনলাইনে কীর্তন করেন এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এতে দেখা যায় শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রেরণা, শিক্ষা আমাদের সমস্যার সমাধানে সহযোগিতা করে। তার শিক্ষা গরিব, অসহায়দের এক করে কাজ করতে বলে। প্রত্যেক ভারতবাসীর সৌভাগ্য বাংলাদেশে শ্রী শ্রী হারিচাঁদ ঠাকুরের শিক্ষার সঙ্গে যুক্ত হচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী আরেও বলেন, অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে কাজ করছে ভারত-বাংলাদেশ। ভারত ও বাংলাদেশ নিজেদের বিকাশ ও নিজেদের প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায়। উভয় দেশই পৃথিবীতে অস্থিরতা, সন্ত্রাস এবং অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, প্রেম এবং শান্তি চায়। এর আগে দুপুর সাড়ে ১২টায় ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দি ঠাকুরবাড়ি পৌঁছান। এসময় তাকে উলুধ্বনি, শঙ্খ ও ডঙ্কা-কাঁসা বাজিয়ে বরণ করে নেন ঠাকুর বাড়ির মতুয়ারা। সেখানে তিনি পূজা-অর্চনা করেন। নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সমাধি পরিদর্শনের পাশাপাশি সেখানে একটি বকুল ফলের গাছ রোপণ করেন মোদি। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি। | 6 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন জুনিয়র ডালা। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন পেসার লিজাড উইলিয়ামস। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তারা জানায়, 'করোনায় আক্রান্ত হয়েছেন এনগিদি। তবে তিনি ভালো ও উজ্জীবিত আছেন। এনগিদির জায়গায় দলে জুনিয়র ডালাকে সুযোগ দেয়া হলো।' ২০১৮ সালে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন ডালা। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এ পেসার। দেশের হয়ে মাত্র দু'ওয়ানডে খেলা ডালা, ১টি উইকেট নিয়েছেন। এছাড়া প্রথম সারির ছয় খেলোয়াড়কে এ সিরিজের জন্য বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, আইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, কাগিসো রাবাদা ও এনরিচ নর্টিকে। বাভুমার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন স্পিনার কেশব মহারাজ। এ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার ওয়েন পার্নেল। প্রথম ক্রিকেটার হিসেবে কলপাক চুক্তি বাদ দিয়ে আবারো জাতীয় দলের হয়ে খেলবেন পার্নেল। তবে নতুন মুখ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দলে সুযোগ হয়েছে জুবাইর হামজা ও রায়ান রিকেলটনের। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দু'ওয়ানডে ২৮ ও পহেলা ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ সেঞ্চুরিয়ানের সুপারস্পোট পার্কে অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডস সিরিজে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : কেশব মহারাজ (অধিনায়ক), রেজা হেনড্রিক্স, ডেভিড মিলার, জুবাইর হামজা, ডারিন ডুপাভিলন, সিসান্দা মাঙ্গালা, জানেমান মালান, ওয়েন পার্নেল, জুনিয়র ডালা, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্ডিল ফেলুকুওয়াও, লিজার্ড উইলিয়ামস, রিয়ান রিকেলটন, তাবরাইজ শামসি, কাইল ভেরেইনে ও খায়া জোন্দো। সূত্র : বাসস | 12 |
অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক চেং লেই ২০০৩ সালে যখন চীনে ইংরেজি ভাষার চ্যানেল সিসিটিভিতে কাজ করতে শুরু করেন তখন বেশিরভাগই ছিলেন তার মতো বিদেশ থেকে আসা।চীনের রাষ্ট্রীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রধান মুখ হিসাবে কাজ করেছেন চেঙ্গ লেই। কঠোর নিয়ন্ত্রণে লেখা 'চীনের গল্প' শীর্ষক একটি অনুষ্ঠানও উপস্থাপনা করতেন তিনি। ওই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় ছিল। লাখ লাখ দর্শক ছিল অনুষ্ঠানটির। পরবর্তীতে তিনি সিএনবিসির চীনের সংবাদদাতা হিসাবে নয় বছর কাজ করেন। এরপরে সিসিটিভি'র ইংরেজি নতুন নাম সিজিটিএন চ্যানেলে ২০১৩ সাল থেকে কাজ শুরু করেন।কিন্তু গত মাস থেকে হঠাৎ করেই চেঙ্গ লেই মিডিয়া থেকে হারিয়ে যান। বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার সবরকম যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমনকী সিজিটিএন ওয়েবসাইট থেকে তার প্রোফাইল এবং ইন্টারভিউগুলোও সরিয়ে ফেলা হয়।সোমবার অস্ট্রেলিয়ার সরকার জানায়, ৪৫ বছর বয়সী ওই সাংবাদিককে আটক করেছে চীনের কর্তৃপক্ষ। তাকে অজ্ঞাত একটি স্থানে নজরবন্দি করে রাখার খবরও জানানো হয়। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানাতে পারেনি অস্ট্রেলিয়ান সরকার। ভিডিও লিংকের মাধ্যমে গত সপ্তাহে চেঙ্গের সঙ্গে কথা বলার সুযোগ পান কূটনীতিকরা।চেঙ্গের আটকের বিষয়ে সোমবার চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হুয়া চুনিং সাংবাদিকদের বলেন, তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না, তবে চীন আইন অনুযায়ীই সব কিছু করছে।অস্ট্রেলিয়ান নাগরিক ও একজন গণমাধ্যমকর্মীকে এভাবে আটকের ঘটনায় অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়া ও চীনের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার কারণে এই আটকের ঘটনা ঘটতে পারে।বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একজন উপস্থাপক হিসাবে চেঙ্গ লেই সীমানা বুঝে চলায় অভ্যস্ত ছিলেন। ব্যবসায়িক অনুষ্ঠানের উপস্থাপনা করার সময় তিনি বিশ্বের বড় বড় কোম্পানির প্রধানদের সাক্ষাৎকার নিয়েছেন। কিন্তু সেই সময়েও তিনি অনেক সময় রাজনীতি এড়িয়ে চলতেন। তবে চীনের বড় বড় অনেক অনুষ্ঠানও তিনি কাভার করেছেন।কিন্তু যেখানে চীনের বিরুদ্ধে তার কোন কর্মকাণ্ডের তথ্য জানা যাচ্ছে না, সেখানে তাকে এভাবে আটক করার বিষয়টি বন্ধু ও পরিবারের সদস্যদের হতবাক করে দিয়েছে। এদিকে চীনের আইনি ব্যবস্থা নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ওই দেশে অভিযোগ ছাড়াই একজনকে অনেক মাস আটকে রাখা যায়।চীনে জন্ম হলেও ১০ বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে চলে যান চেঙ্গ লেই। তার বাবা সেই সময় ডক্টরেট ডিগ্রি নিতে অস্ট্রেলিয়ায় যান। চেঙ্গ লেই সেখানেই অস্ট্রেলিয়ান ভাষা শেখেন। এখনও তার পিতা-মাতা এবং দুই সন্তান অস্ট্রেলিয়াতেই বসবাস করে। মেলবোর্নে অর্থনৈতিক খাতের চাকরিতে বিরক্ত হয়ে ২০০০ সালে তিনি চীনে চলে আসেন। চীন ও ইংরেজির দক্ষতা এবং দুই দেশের সংস্কৃতি জানার বিষয়টিকে তিনি কাজে লাগাতে চাইছিলেন।চ্যাঙ্গ লির দীর্ঘদিনের বন্ধু এবং চীনে অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত গিওফ রাবি বলেন, চেঙ্গ লেই খুবই অভিজ্ঞ একজন সাংবাদিক। তার প্রতিবেদনগুলো খুবই বস্তুনিষ্ঠ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের ভেতরে থেকেই যতটা সম্ভব নিরপেক্ষ হিসাবে চেঙ্গ লেই কাজ করেছেন। গিওফ রাবি আরও বলেন, একজন পেশাদার এবং স্মার্ট ব্যক্তি হিসাবে চেঙ্গ লেই খুব ভালো ভাবেই বুঝতেন যে তিনি কোথায় কাজ করছেন। এ ব্যাপারে তিনি খুব সতর্ক থাকতেন।গিওফ রাফির ভাষায়, এটা বোঝা বেশ কঠিন ঠিক কি কারণে চেঙ্গ লেই এরকম একটি সমস্যায় পড়েছেন।এদিকে, বিশ্লেষকরা বলছেন, বিশ্বে চীন যতটা নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, ততই চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠছে। এর আগে ২০১৮ সালে নিরাপত্তাজনিত কারণে ফাইভ জি নেটওয়ার্কের কাজে অংশ নেয়া থেকে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়েকে নিষিদ্ধ করে অস্ট্রেলিয়ার ডানপন্থী সরকার।এই বছর সেই উত্তেজনা আরো বাড়ে। গত এপ্রিল মাসে করোনাভাইরাস মহামারির উৎপত্তি খোঁজার আহবান জানিয়েছে অস্ট্রেলিয়া- যা চীনকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে বেইজিং মনে করে।বাণিজ্য দিয়ে তার পাল্টা ব্যবস্থা নেয়ার অভিযোগ ওঠের চীনের বিরুদ্ধে। দেশটি অস্ট্রেলিয়ার গরু, ওয়াইন এবং বার্লি আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।বিশ্লেষকরা বলছেন, গত বছর থেকে দ্বিপাক্ষিক সব বৈঠক থেকে অস্ট্রেলিয়াকে বাইরে রাখা হয়েছে।তবে রাজনৈতিক এই দ্বন্দ্বের সঙ্গে চেঙ্গ লেইকে আটকের কোন সম্পর্ক আছে বলে মানতে চান না অস্ট্রেয়িলার কর্মকর্তারা। অস্ট্রেলিয়াকে নিয়ন্ত্রণে আনার জন্য চেঙ্গকে চীন 'গুটি' হিসাবে ব্যবহার করছে বলেও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিসে পেইনি মনে করেন না।তিনি বলেছেন, 'আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে চাই না। এটা একেবারেই অনুমান নির্ভর একটা ব্যাপার হবে। আমাদের এখন কাজ হলো, তার জন্য সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা।' সূত্র : বিবিসি | 3 |
টাঙ্গাইলের সখীপুরে একটি পরিবারের সাতজনকে অচেতন করে নগদ তিন লক্ষ টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল সেট ও একটি হীরার আঙটি লুটের ঘটনা ঘটেছে। ভাঙারির (পরিত্যক্ত মালামাল) ব্যবসা করতে আসা এক দম্পতি এসব লুট করে পালিয়ে যান। বুধবার রাতে উপজেলার মুচারিয়া পাথার এলাকায় শামসুল আলম খান ইব্রাহীমের বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে শামসুল আলম খান ইব্রাহীম (৫৫), মা রহিমা বেগম (৮০), স্ত্রী সোনালী (৩৬), বড় মেয়ে সাদিয়া (১৪) ছোট মেয়ে সামিয়া (১১), ভাইয়ের বউ রিমি আক্তার (১৯) ও কাজের লোক হাশেমকে (৫০) অচেতন অবস্থায় সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শামসুল আলম খান ইব্রাহীম নিজেও একজন ভাঙারির (পরিত্যক্ত মালামাল) ব্যাবসায়ী। শামসুল আলম খান ইব্রাহীমের স্ত্রী সোনালী আক্তার জানায়, গত দুই সাপ্তাহ আগে ইমন ও শান্তা নামের এক দম্পতি কাজের সন্ধানে আমাদের এলাকায় আসে। পরে তাদের বাড়ি বাড়ি ঘুরে ভাঙারি মালামাল ক্রয় করে আমাদের দোকানে বিক্রি করার ব্যবস্থা করে দেই এবং আমাদের বাড়ির পাশে থাকার ব্যবস্থা করে দেই। এই সুযোগে ওরা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসতো। বুধবার রাতে ওরা আমাদের বাড়িতে এসে দুধের সাথে নেশাজাতীয় দ্র্রব্য মিশিয়ে দিয়েছে বলে আমাদের ধারণা। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এখনো কেউ পুরাপুরি সুস্থ হয়ে উঠেনি। সুস্থ হলে বিষয়টা জেনে ব্যবস্থা নেয়া হবে। বিডি প্রতিদিন/হিমেল | 6 |
মাওলানা মামুনুল হকসহ সারা দেশে কারাবন্দী আলেমদের রোজার মধ্যেই মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ দেশের শীর্ষস্থানীয় শতাধিক আলেম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে শীর্ষস্থানীয় এই আলেমরা সরকারের কাছে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বিপুলসংখ্যক ওলামায়ে কেরামকে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখায় তাঁদের দায়িত্বাধীন মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে গভীর সংকট তৈরি হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে কারাবন্দী আলেমদের প্রত্যেকের পারিবারিক জীবন ও জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে সুস্থ অবস্থায় জেলে যাওয়া আলেমদের কেউ কেউ বর্তমানে এমন অসুস্থ হয়ে পড়েছেন যে তাঁরা হাঁটাচলা পর্যন্ত করতে পারছেন না। ফলে তাঁদের পরিবার-পরিজনসহ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে হতাশার পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ছে। বিবৃতিতে আলেমরা বলেন, একজন কারাবন্দী শীর্ষ আলেমকে উদ্দেশ্যমূলকভাবে যেকোনো মূল্যে বন্দী করে রাখার ও নানা রকম মামলা দিয়ে রায় ঘোষণার পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। একদিকে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অন্যদিকে দ্রুত রায় ঘোষণা করে তাঁকে সামাজিক ও ধর্মীয়ভাবে কোণঠাসা করার অপচেষ্টা করা হচ্ছে। 'অনেক বড় বড় অপরাধীকেও সরকারি আনুকূল্যে নানা ছুতোয় মুক্তি দেওয়া হয়েছে' উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, 'কারাবন্দী আলেমদের ব্যাপারে ন্যূনতম মানবিকতার নমুনা দেখা যাচ্ছে না। ওলামায়ে কেরামদের পক্ষ থেকে সরকারকে এ মর্মে বারবার আশ্বস্ত করা হয়েছে যে আলেমদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে। তারপরও একটি চিহ্নিত মহল আলেম সমাজকে বারবার সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চেয়েছে। এ ক্ষেত্রে আমরা সরকারের শুভবুদ্ধির অপেক্ষা করছি।' বিবৃতিতে মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমিনসহ কারাবন্দী সব আলেমকে রমজানের মধ্যেই নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্য আলেমরা হলেন হেফাজতে ইসলামের আমির ও ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) চেয়ারম্যান ও জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান, হেফাজতে ইসলামের নায়েব আমির ও জামিয়া নূরীয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার মহাপরিচালক আতাউল্লাহ হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আহমাদ দিদার কাসেমী, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি ও জামিয়া মাদানিয়া আঙ্গুরার মহাপরিচালক মাওলানা জিয়াউদ্দিন, জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজুল হক, বিশিষ্ট ইসলামি বক্তা এনায়েতউল্লাহ আব্বাসী প্রমুখ। উল্লেখ্য, গত বছর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করাকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর সহিংসতার বিভিন্ন মামলায় হেফাজতের নেতা-কর্মীরা গ্রেপ্তার হন। এ বিষয়ে গত ৯ ফেব্রুয়ারি হেফাজতে ইসলামের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে। ওই সময় সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সারা দেশে কারাবন্দী ৪৮২ জন নেতা-কর্মীর মুক্তির দাবি জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০১৩, ২০১৬ ও ২০২১ সালে করা সব মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন হেফাজত নেতারা। | 6 |
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) সকাল নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে সবজিচাষী তাজু মিয়া (২৫), একই গ্রামের দুলা মিয়ার ছেলে সবুজ মিয়া (৩০) ও অটোরিবশাচালক সোলায়মান মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় জেলার দিকে যাচ্ছিল। বাসটি মহেশপুর এলাকায় পৌঁছলে সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। নিহতরা সবজি নিয়ে পলাশবাড়ী উপজেলার মহেশপুর সবজিহাটে যাচ্ছিলেন। গোবিনাদগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) সোলায়মান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। | 6 |
সম্প্রতি বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক ও অভিনেতা খান আতাউর রহমানকে 'রাজাকার' বলে মন্তব্য করেন নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। নিউইয়র্কের একটি অনুষ্ঠানে তিনি আরও বলেন, ''খান আতাউর রহমানের 'আবার তোরা মানুষ হ' এটাতো নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের বলছে আবার তোরা মানুষ হ। খান আতা রাজাকার, আমি না হলে তিনি বাঁচতো না। আমি গৌরব করবো যে, আমি না হলে খান আতা ৭১-এর ১৬ ডিসেম্বরের পরে মারা যায়।'' সেই সাথে এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি বেশ কয়েকটি গণমাধ্যমে খবরের শিরোনাম হয়ে উঠে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর এই বক্তব্য। এতদিন পরে তিনি আবার কেন এসব কথা বলছেন- তা নিয়ে ফেসবুকে চলছে নানা তর্ক-বিতর্ক। হঠাৎ এই বিতর্ক কেন? (ভিডিও: নেহের সিদ্দিকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত) বিডি-প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/মাহবুব | 2 |
পাকিস্তান অধিকৃত আজাদ-কাশ্মীর ও বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ (বিবিএসএস) অনলাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ উপলক্ষে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়। সংগঠনের চেয়ারম্যান তৌফিক আহমেদ তাফসীরের নেতৃত্বে এতে অর্ধশত সক্রিয় কর্মী অংশ নেন। এসময় তৌফিক বলেন, 'আজাদ-কাশ্মীরের মানুষের মানবাধিকার রক্ষা করতে হবে। বিশেষ করে নারী ও শিশুদের যারা নির্যাতন, বৈষম্য ও সহিংসতার শিকার।' এদিকে, একই দিনে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ) রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনের কাছে পথসভা ও র্যালি করে। এসময় পাকিস্তানের বেলুচ, গিলগিট-বালতিস্তান ও সিন্ধুসহ বিভিন্ন প্রদেশে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নৃশংস নির্যাতন-নিপীড়নসহ গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানো হয়। এসময় বক্তারা বলেন, আল-জাজিরার ভিত্তিহীন বিভ্রান্তিকর মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার যে ষড়যন্ত্রে লিপ্ত। তার মধ্যে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা ও গভীর চক্রান্ত আছে বলে আমরা মনে করি। সংগঠনের প্রধান সমন্বয়ক মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী'র সভাপতির বক্তব্যে বলেন, 'আমরা বাংলাদেশের সাধারণ মানুষ মানবিকতার দায়বোধ থেকে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী কর্তৃক যেসকল প্রদেশে এখনো গণহত্যাসহ নারী-শিশুকে নৃশংস নির্যাতন-নিপীড়ন ও মানবতাবিরোধীযজ্ঞ এবং মানবাধিকার লঙ্ঘনের অবাধ লীলা চলছে তা বন্ধ করার জন্য পথ সভা থেকে জোর দাবি করছি।' বিডি-প্রতিদিন/শফিক | 6 |
সারা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, তা সম্পূর্ণভাবেই সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা সিটি (কুসিক) নির্বাচন সম্পর্কে তিনি বলেন, সরকারের কারণেই সরকার দলীয় এমপি সেখানে অবস্থান করেছেন। নির্বাচন কমিশন থেকে তাকে চিঠি দেওয়ার পরেও তিনি সেখান থেকে বের হননি। এর ফলে চিফ ইলেকশন কমিশন থেকে শুরু করে ইলেকশন কমিশন নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন। এ ঘটনা থেকেই প্রমাণিত হয়ে গেছে যে, পুরো নির্বাচনী ব্যবস্থাই সরকারের নিয়ন্ত্রণে। বিএনপি মহাসচিব বলেন, বহুমাত্রিকতা বিএনপির রাজনৈতিক আদর্শ। বারংবার অবৈধ স্বৈরাচারি গোষ্ঠির কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করেছে বিএনপি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান আওয়ামী সরকার পুরনো বাকশালের পুনরুত্থান ঘটিয়েছে। সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। সরকার দেশ থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোকে ধ্বংসের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই সারাদেশে নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথ আর নেই। ৮৮ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তার বাড়িতে শনিবার বিকালে তিনি মারা যান। তার প্রকাশক এই খবর নিশ্চিত করেছেন। উইলবার স্মিথ বুকস ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বিকালে মৃত্যুর সময় স্ত্রী নিসো তার পাশে ছিলেন। উইলবার এডিসন স্মিথ ১৯৩৩ সালের ৯ জানুয়ারি উত্তর রোডেশিয়ার (বর্তমানে জাম্বিয়া) ব্রোকেন হিলে জন্মগ্রহণ করেন। দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা শেষে কিছুকাল সাংবাদিকতা করেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করার সময়ই প্রথম উপন্যাস লিখেন। তার উপন্যাসগুলো অধিকাংশ সময়ই তিনটি সিরিজের যেকোনো একটির অন্তর্ভুক্ত ছিল। সিরিজগুলো হলো, কোর্টনি, প্রাচীন মিশর ও ব্যালান্টাইন। সূত্র : বিবিসি বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
চল্লিশে নাকি চালশে হয়! কথাটা প্লিজ ড্যারেন ইয়ান স্টিভেনসকে বলতে যাবেন না! ৪৫ পেরিয়েও কী দুর্দান্ত ব্যাটিংই-না করছেন ইংলিশ ব্যাটসম্যান। অবশ্য কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে পা মাড়ানো হয়নি তাঁর। তাতে কী? কাউন্টি ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি দাপটের সঙ্গে।দুই দিন আগেই কেন্টের হয়ে লেস্টারশায়ারের বিপক্ষে তিন দিনের ম্যাচে স্টিভেনস খেলেছেন অপরাজিত ১০৭ রানের অনবদ্য এক ইনিংস। বয়স যে কারও কারও কাছে শুধুই একটি সংখ্যা, সেটাই স্টিভেনস দেখিয়ে যাচ্ছেন। দুই দিন আগে যে সেঞ্চুরিটা করেছেন, সেটি 'বুড়ো হাড়ে' ঝড় তুলে। তিন অঙ্ক ছুঁতে খেলেছেন ৬৭ বল। ইনিংসে ১৩ চারের সঙ্গে ছক্কা মেরেছেন ছয়টি। স্ট্রাইক রেট ১৫২.৮৫।৪৫ বছর বয়সী স্টিভেনসের বর্তমান দল কেন্টে কতটা সিনিয়র-সেটি শুনুন। ১৯৯৭ সালে যখন স্টিভেনসের কাউন্টি অভিষেক, তাঁর বর্তমান কেন্ট-সতীর্থ জর্ডান কক্সের তখন জন্মই হয়নি! জন্ম হয়নি সতীর্থ ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি, এমনকি উইকেটকিপার ব্যাটসম্যান ওলিভার রবিনসনেরও। ছেলের বয়সী ক্রিকেটারদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যাই হচ্ছে না স্টিভেনসের। শুধু খেলছেন না, ধারাবাহিক ভালো খেলছেন। সেটির স্বীকৃতি হিসেবে এবার উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হয়েছেন। তালিকায় বাকি চারজন-জ্যাক ক্রলি, জেসন হোল্ডার, ডমিনিক সিবলি ও মোহাম্মদ রিজওয়ান।আন্তর্জাতিক আঙিনায় কখনো পা না পড়া স্টিভেনস কিন্তু খেলে গেছেন বাংলাদেশেও। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ২০১২ বিপিএলে খেলতে এসেছিলেন। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বিপিএলের প্রথম শিরোপাজয়ী দলে তিনি ছিলেন। পরের মৌসুমেও একই দলের হয়ে বিপিএল খেলেছেন। এবার অবশ্য বিপত্তি বেধেছিল তাঁকে নিয়ে! কলঙ্কিত সেই বিপিএলে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়ে তা গোপন করার অভিযোগ ওঠে স্টিভেনসের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য প্রমাণিত হয়নি।ক্রিকেটারদের বয়স ৩৫ পেরোলেই 'অবসর নেবেন' রব ওঠা শুরু করে। স্টিভেনস নিজেকে অন্যভাবে চেনাতে বেছে নিয়েছেন এ সময়েই। ক্যারিয়ারের শুরুতে ব্যাটিংয়ে বেশি মনোযোগী স্টিভেনস বল হাতে আলো ছড়াতে শুরু করেছেন বয়স ৩৫ পেরোনোর পর। ক্যারিয়ারের প্রথম ৮ বছরে উইকেট পেয়েছেন মোটে ৮টি। অথচ মিডিয়াম পেসে এখন তাঁর উইকেট ৫৭৪টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে যে ৩১ বার ৫ উইকেট নিয়েছেন, ২৮ বার এসেছে বয়স ৩৫ পেরোনোর পর।দুই বলের ক্রিকেটেই নিজের সর্বোচ্চ রানের ইনিংসগুলো খেলেছেন বয়স ৩৯ পেরোনোর পর। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭৪ উইকেটের সঙ্গে ১৬১৬৯ রান-এসব অর্জনে অবশ্য উচ্ছ্বাস নেই স্টিভেনসের।কেন্টে স্টিভেনস খেলছেন ২০০৪ থেকে। তবে ক্যারিয়ারের শুরু লেস্টারশায়ারের হয়ে। ২১ বছর বয়সে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সুযোগ পেলেও শুরুর চার মৌসুম কাটিয়েছেন ডাগআউটে বসেই। অবশেষে সুযোগ মেলে ১৯৯৯ সালে। সুযোগ মিললেও ক্যারিয়ারটা তাঁর প্রথম এক যুগ খুব একটা উজ্জ্বল নয়, যতটা হয়েছে গত ১০ বছরে।স্টিভেনসের বড় আক্ষেপ ইংল্যান্ডের হয়ে না খেলতে পারাটা। গত বছরও আফসোস নিয়ে বলেছেন, 'আমি ইতি টানতে চাই না। আমার মন-শরীর কোনোটিই এটাতে সায় দেয় না। আমি মনে করি, ইংল্যান্ডের হয়ে খেলতে আমি উপযুক্ত ছিলাম।' | 12 |
নোয়াখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ নেওয়ায় তাদের এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।আজ সোমবার সকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। আগামী ৩ দিনের মধ্যে সংগঠন থেকে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে ৩ কর্মদিবসের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার রাতে আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পত্র ওই ১২ নেতার কাছে পাঠানো হয়।বহিষ্কার হওয়া নেতারা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জহির খান, সদস্য জিল্লুর রহমান, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালা মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন, সদস্য মো. সাইদ নাঈম, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, মেজর মন্নান কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন স্বপন, সদস্য আব্দুর রহমান জিহাদী, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সুফি আহমেদ ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য হারুনুর রশিদ শান্ত। জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবদুজ জাহেরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়।খায়রুল আনম চৌধুরী সেলিম জানান, নিজ দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করার প্রমাণ পাওয়ায় অভিযুক্ত সবাইকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। | 6 |
চলতি ডিসেম্বর মাসেই করোনার বুস্টার ডোজ টিকাদান কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং ফ্রন্টলাইনারদের প্রথমে এই ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বুস্টারের সিদ্ধান্ত আমরা নিয়েছি, বুস্টার ডোজ আমরা দেব। যারা ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইন ওয়ার্কার আছেন তাঁদের দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এ বিষয়ে কার্যক্রম চলছে। আমরা নির্দেশনা দিয়েছি।'করোনার বুস্টার ডোজ শুরুর আগে সুরক্ষা অ্যাপসে কিছু আপডেট করতে হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, 'আমরা আশা করছি এ মাসেই কাজ শুরু করতে পারব, প্রস্তুতি চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রস্তুতি সেটাও হয়ে যাবে। আইসিটির প্রস্তুতিটাও আমরা করে ফেলতে পারব। একটা প্রায়োরিটি সেট করতে হয়। সে অনুযায়ী যাঁরা বয়স্ক বা মৃত্যুঝুঁকি বেশি তাঁদের আমরা আগে দেব। ফ্রন্টলাইন ওয়ার্কারদেরও আমরা দেব।'যারা এখনো করোনার একটি ডোজ টিকাও পাননি তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে বয়স্কদেরও অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা দেওয়ার পর সবার জন্য এই টিকাদান উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমাদের হাসপাতালগুলো যেভাবে ছিল আমরা সেভাবেই রেখেছি। এটাকে আরও জোরদার করা হয়েছে। আমরা প্রায় ৮০টি অক্সিজেন জেনারেটর এখন স্থাপন করছি, এর মধ্যে ৩০টি স্থাপনের কাজ প্রায় শেষের পথে। বাকিগুলো অল্প দিনের মধ্যে দেশে আসলে আমরা সংযোজন করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, মিনিটে এক হাজার লিটার অক্সিজেন উৎপাদন করতে পারে এমন জেনারেটর রোববার ঢাকায় বসানো হয়েছে। মিনিটে ৫০০ লিটার অক্সিজেন তৈরি করতে পারে এমন যন্ত্রও বসানো হয়েছে।'এখন পর্যন্ত করোনার ১১ কোটি টিকা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, 'এ মাসে আরও দেড় থেকে দুই কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। হাতে আছে প্রায় ৪ কোটি টিকা। আজকেও (সোমবার) ইউকে থেকে ৪০ লাখ ডোজ টিকা পাব। টিকার কোনো অসুবিধা নেই।'স্কুলের শিক্ষার্থীদের টিকার অগ্রগতি প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমি বলেছি, সেখানে আমরা সে রকম অগ্রগতি লাভ করতে পারিনি। যেহেতু ফাইজার টিকা দিতে হচ্ছে। দেশের সব কর্নারে তো সেভাবে কোল্ড চেইন নেই। কাজেই যে জায়গায় কোল্ড চেইন আছে, সেখানেই টিকা দেওয়ার ব্যবস্থা করছি। এটা যাতে আরও বাড়ে, গতি যেন আনতে পারি, সে জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। এক হাজার বুথ বাড়ানোর জন্য নির্দেশনা দিয়েছি। আড়াই হাজার বুথ যেটা আছে তার সঙ্গে আরও এক হাজার বুথ যোগ হলে আমরা মনে করি টিকা কার্যক্রম আরও বেগবান হবে।'জাহিদ মালেক বলেন, 'বাংলাদেশ ক্রিকেট টিম জিম্বাবুয়ে থেকে ফিরে সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে ছিল। আমরা তাঁদের বেশ কয়েকবার টেস্ট করেছি এবং দুজনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে। জিনোম সিকোয়েন্সিং করে আমরা এ তথ্য পেয়েছি। তাঁরা এখন ভালো আছে, সুস্থ আছে। অন্য কোনো তৃতীয় ব্যক্তির শরীরে আমরা ওমিক্রন পাইনি। যাঁরা হোটেলে আছে এবং তাঁদের সংস্পর্শে এসেছে তাঁদেরও টেস্টের ব্যবস্থা করেছি। আমরা এখনো ভালো আছি। বর্ডার স্ক্রিনিং, এয়ারপোর্ট স্ক্রিনিংও আমরা এ কারণে জোরদার করেছি। ওমিক্রন এখনো খুব ক্ষতিকারক না। এটি সাংঘাতিক সংক্রামক কিন্তু মৃত্যুর খবর কোথাও আমরা পাইনি। এ জন্য আমাদের সজাগ থাকতে হবে। রোববারও করোনা সংক্রমণের হার দেড় শতাংশ ছিল, এটি এখন কিছুটা বাড়তির দিকে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে। টিকা যারা নেয়নি তাঁদের আহ্বান করব টিকা নিয়ে আপনারা সুরক্ষিত হয়ে যান।'এর আগে, ষাটোর্ধ্ব নাগরিক এবং ফ্রন্টলাইনারদের জন্য বুস্টার ডোজ টিকার জন্য সুপারিশসহ ওমিক্রন শনাক্তের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে অতিরিক্ত জনসমাগম ও মিছিল মিটিংয়ের মতো কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি।শনিবার (১১ ডিসেম্বর) রাতে এক জুম মিটিংয়ের মাধ্যমে এই সুপারিশের কথা জানিয়েছে কোভিড ১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি।সুপারিশে বলা হয়েছে, কোভিড-১৯ রুটিন ভ্যাক্সিনেসনের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিতকরণ পূর্বক ষাটোর্ধ্ব জনগোষ্ঠী ও ফ্রন্টলাইনার যাদের দুই ডোজ কোভিড-১৯ টিকা অন্ততপক্ষে ছয় মাস আগে প্রদান করা হয়েছে এমন জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ প্রধান করা যেতে পারে।পাশাপাশি ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাবেশ সীমিতকরণ এবং অতি প্রয়োজন ছাড়া অফলাইনে (সরাসরি) সভা পরিহার করে অনলাইনে করার সুপারিশ করা হয়েছে। | 6 |
ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে নৌ পরিবহন অধিদপ্তরের দায়ের করা মামলায় লঞ্চটির তিন মালিকসহ সাত জনের জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ জানুয়ারি) নৌ-আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ আদেশ দেন। লঞ্চ পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির তিন মালিক মো. হামজালাল শেখ, মো. শামিম আহম্মেদ, মো. রাসেল আহাম্মেদসহ লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালামের জামিন না মেলায় কারাগারেই থাকতে হচ্ছে। এদিন আদালতের নির্দেশে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাদের আইনজীবী জাহাঙ্গীর হোসেন জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৪ জানুয়ারি নৌ-আদালতে তাদের শ্যেন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখিয়ে কারাগার থেকে আদালতে আনতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করতে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। গত ২৬ ডিসেম্বর একই আদালতে নৌ-অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান স্পেশাল মেরিন আইনের ৫৬/৬৬ ও ৭০ ধারায় অভিযোগ এনে আটজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি অভিযান-১০ বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটি ঝালকাঠির নলছিটি থানা এলাকা অতিক্রম করার পর রাত আনুমানিক ৩টায় ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। পরে ঝালকাঠির সুগন্ধা নদীর লঞ্চঘাটের অনেক আগেই জাহাজে থাকা যাত্রীদের অনেকে নদীতে লাফ দেন। আগুনে কেবিনসহ সবই পুড়ে যায়। ইনচার্জ মাস্টার, ইনচার্জ ড্রাইভার ও সেকেন্ড ড্রাইভার আগুন নিয়ন্ত্রণের পদক্ষেপ না নেয়ায় ৪৪ জন যাত্রী পুড়ে মারা যান। আনুমানিক ১৫০ জন যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নৌযানটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র, লাইফ বয়া, বালির বাক্স ও বালতি ছিল না। ইঞ্জিন রুমের বাইরে অননুমোদিতভাবে অনেকগুলো ডিজেলবোঝাই ড্রাম ও রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। | 6 |
মহামারি করোনাভাইরাস রুখতে চলছে টিকাদান কার্যক্রম। সংক্রমণ কমে যাওয়ায় ধীরে ধীরে বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে অনেক দেশ। এরই মধ্যে নতুন মাইলফলক স্পর্শ করেছে এ ভাইরাস। গতকাল ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে। কিছুদিন আগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ লাখের মাইলফলক ছাড়িয়ে যায়।গতকাল ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে আরও জানা যায়, আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার জন। এর আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ৮৫ হাজারের বেশি ছিল। ২৪ ঘণ্টায় মারা গেছেন করোনা আক্রান্ত আরও ৬ হাজারের বেশি মানুষ। আগের দিনের চেয়ে যা প্রায় ১ হাজার কম। সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে ইউরোপের দেশ রাশিয়ায়। দৈনিক মৃত্যুতে এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, ব্রাজিল, মেক্সিকো ও ভারত।দেশে আরও ৪ জনের মৃত্যু: করোনায় দৈনিক প্রাণহানি একজনে নেমে এসেছিল গত শনিবার। ওই দিন ৬৩ জেলা মৃত্যুশূন্য থাকায় যে স্বস্তি দেখা দেয়, তা স্থায়ী হলো না। গত ২৪ ঘণ্টায় তিন জেলায় প্রাণ গেছে আরও চারজনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের দুজনই ঢাকার বাসিন্দা। অপর দুজন নোয়াখালী ও নওগাঁর। এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৯৫ জনে দাঁড়াল। মৃত্যুর পাশাপাশি রোগী শনাক্তও বেড়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে ১৭৮ জনের দেহে করোনার উপস্থিতি মিলেছে, শনাক্তের হার ছিল ১ দশমিক ১৭ শতাংশ। আগের দিন শনাক্ত হয় ১৫৪ জন।গত বছরের ৮ মার্চ দেশে করোনা হানা দেয়। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজন মারা যান এই ভাইরাসে। এরপর ২৪ মার্চ, ১ ও ৫ এপ্রিল আরও একজন করে মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তখন থেকে করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে এ বছরের আগস্টের মাঝামাঝি থেকে কমতে থাকে, যা এখন নিয়ন্ত্রণে। | 6 |
খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এই হাটের উদ্বোধন করেন। হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, স্বাস্থ্যবিধি মেনে এই পশুর হাট পরিচালনা করা হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। বয়স্ক ও শিশুরা হাটে প্রবেশ করতে পারবে না। হাটে থাকবে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ ও কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায় ব্যবস্থা। এ ছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসা, খাবার হোটেল, পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। উদ্বোধন অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না ও আলী আকবর টিপু, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, শামসুজ্জামান মিয়া স্বপনসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। | 6 |
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ওপর যৌন নির্যাতনের অভিযোগে করা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলায় সিরাজের বিচার শুরু হলো। এই মামলার জেরেই গত এপ্রিলে সিরাজের নির্দেশে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় নুসরাতকে। সোমবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এই অভিযোগ গঠন করেন। সিরাজকে উদ্দেশ করে প্রথমে সরকার পক্ষের আইনজীবী এপিপি ফরিদ হাজারী নুসরাতের ওপর যৌন নির্যাতনের বর্ণনা করেন। এ সময় আদালত সিরাজকে প্রশ্ন করেন, অভিযোগের বিষয়ে তার মন্তব্য কী? সিরাজ এ অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। পরে ২৭ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। গত ২৭ মার্চ তৎকালীন অধ্যক্ষ সিরাজ তার কক্ষে ডেকে নিয়ে নুসরাতকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে নুসরাতের মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করলে পুলিশ সিরাজকে আটক করে। পরে পুলিশ সদর দপ্তর থেকে মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে পিবিআই ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত ৯ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। ১০ পৃষ্ঠার অভিযোগপত্রে একমাত্র আসামি সিরাজ। এদিকে নুসরাত হত্যা মামলায় আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারাফ উদ্দিন সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এরপর ছয় আসামির পক্ষে তাকে জেরা করেন ঢাকা বারের সিনিয়র আইনজীবী ফারুক আহমদ। এ নিয়ে ৯২ সাক্ষীর মধ্যে ৮৪ জনের সাক্ষ্য ও জেরা সমাপ্ত হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে সাক্ষ্যে শারাফ উদ্দিন বলেন, আইনের সব নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় আসামি আবদুল কাদের, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, সাইফুর রহমান, মোহাম্মদ যোবায়ের, আবদুর রহিম শরিফের জবানবন্দি গ্রহণ করা হয়। মঙ্গলবার আরও ছয় সাক্ষীকে হাজির রাখার আদেশ দিয়ে আদালত মুলতবি করেন বিচারক। | 6 |
এই যে শুনছ? কে বড় পালোয়ান, বলো তো। বলতে পারছ না তো? আরে পারবে কী করে? তুমি তো এখনো সে বই পড়োইনি। বলি শোনো, 'ঠাকুমার ঝুলি'র বাইরেও অনেক বড় একটা গল্পের ভান্ডার আছে আমাদের? সেগুলো তোমরা অনেকেই রোজ শোনো দাদা-দাদি বা নানা-নানির মুখে। সে গল্পগুলোই বই আকারে নিয়ে এসেছে লাইট অব হোপ প্রতিষ্ঠানের গুফি বুকস। তোমাদের উপযোগী করে তৈরি করা এই বইয়ে মোট ৮টি গল্প আছে।গল্পগুলো হচ্ছে কে বড় পালোয়ান, রাজার তিন জামাই, রাক্ষসী রানি, ঠকবাজ দুই বন্ধু, নাপিতের ছেলের বুদ্ধি, বাঘের ঘরে টাগ, সম্পত্তি ভাগ ও বুদ্ধির খেলা।গল্পের কথক মো. মোখলেছুর রহমান ভূঁইয়া। তিনি বিভিন্ন অঞ্চল থেকে শুনে আসা কেচ্ছা-কাহিনি, ভ্রমণ অভিজ্ঞতা নাতি-নাতনিদের শোনাতেন। স্কুল ছুটির দিন অথবা চাঁদনি রাতে ছেলেমেয়েরা তাঁকে ঘিরে ধরত গল্প শোনানোর জন্য। উঠানে মাদুর পেতে বসে যেত সবাই। দাদা তাঁর আরাম কেদারায় বসে খুলে দিতেন গল্পের ঝুলি। দাদার এ গল্পগুলো লোকের মুখে মুখে যুগ যুগ ধরে চলে আসা গ্রামবাংলার লোকসাহিত্যও বটে। বইতে এই গল্পগুলো গুছিয়ে বলেছেন মো. শহীদুল্লাহ ভূঁইয়া।বই: দাদার কিচ্ছাপ্রকাশক: গুফি বুকসদাম: ৪৫০ টাকা | 6 |
চট্টগ্রাম নগরীর চকবাজারে কেবল টিভির (ডিশ) ব্যবসা নিয়ে দু'পক্ষের গোলাগুলিতে ফরিদুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে চকবাজারের ডিসি রোড মিয়ার বাপের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি চকবাজার ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সমকালকে বলেন, 'ডিসি রোড থেকে আসা গুলিবিদ্ধ অবস্থায় নুরুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। চমেকের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বুকে গুলি লাগায় মারা গেছেন ফরিদ।' প্রত্যক্ষদর্শীরা জানান, ডিসি রোডের গনি কলোনি এলাকায় দীর্ঘদিন ডিশ ব্যবসা করে আসছিল যুবদলের নেতা এমদাদুল হক বাদশা। কেসিটিএনের তিন মালিক হলেন- এমদাদুল হক বাদশা, প্রসুন কান্তি নাগ ও শ্যামল কুমার পালিত। নিহত ফরিদুল এমদাদুলের বন্ধু। বাদশার কেসিটিএন কেবল নেটওয়ার্কের ৮ শতাধিক গ্রাহকের লাইন জোর করে কেটে দিচ্ছিল প্রতিপক্ষ ফয়সাল গ্রুপের লোকজন। গতকাল সকাল থেকেই মুখোমুখি অবস্থানে ছিল। বিকেলের দিকে দু'পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। কেসিটিএনের কর্মচারী কুতুব উদ্দিন বলেন, স্থানীয় একটি পক্ষ ডিশ ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা করছিল। গতকাল তারা কামাল কলোনির মুখে গুলি চালিয়ে ব্যবসার দখল নিতে গেলে ফরিদুল ইসলাম বাধা দেন। এ সময় তার গায়ে গুলি লাগে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দু'পক্ষকেই হেলমেট মাথায় দিয়ে অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে। নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ডিশের লাইন দখল-বেদখলের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সময় শ্বশুরবাড়ির সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভর মোটরসাইকেল ভাংচুর করে যুবলীগ সন্ত্রাসীরা। সাংবাদিক নেতার মোটরসাইকেল ভাংচুর করায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে অভিযুক্ত সন্ত্রাসী ফয়সাল, মুছা, মাসুদ, ফরিদ ওরফে ক্যাডার ফরিদকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। | 6 |
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সেমিনার কক্ষে আজ সোমবার দুপুরে আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বিডি প্রতিদিন / অন্তরা কবির | 6 |
ভিক্ষুকদের জন্য প্রতি বুধবার দুপুরে খাবারের আয়োজন করে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরের বাজারে প্রতি সপ্তাহের বুধবার হাট বসে। হাট উপলক্ষে ক্রেতা-বিক্রেতার আনাগোনা বাড়ায় এদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভিক্ষুকেরা এখানে আসেন। অতিদরিদ্র এই মানুষদের জন্য প্রতি বুধবার দুপুরে খাবারের আয়োজন করে মঠবাড়িয়া উপজেলা প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর এই কাজ তারা করছে তিন বছর ধরে। মঠবাড়িয়া উপজেলা প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, হাটের দিন গ্রাম থেকে ভিক্ষুকেরা আসেন। তাঁদের মধ্যে প্রতিবন্ধী মানুষের সংখ্যাই বেশি। তাঁদের অনেকেই দুপুরে না খেয়ে সারা দিন ভিক্ষা শেষে বাড়ি ফেরেন। এ জন্য তাঁরা কয়েকজন বন্ধু মিলে ভিক্ষুকদের দুপুরে একবেলা খাবার খাওয়ানোর উদ্যোগ নেন। এ লক্ষ্যে ২০১৯ সালের জানুয়ারিতে তাঁরা গড়ে তোলেন মঠবাড়িয়া উপজেলা প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন। সুলতান আহমেদ বলেন, 'প্রথমে ভিক্ষুকদের ডেকে এনে খাওয়াতাম। আমাদের আয়োজনের কথা ভিক্ষুকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন প্রতি হাটের দিন ১৩০ থেকে ১৫০ জন ভিক্ষুকের খাবারের ব্যবস্থা করছি। তাঁদের পোলাও, মুরগির রোস্ট অথবা খিচুড়ি-মাংস খাওয়াচ্ছি। বিভিন্ন ব্যক্তির দেওয়া অনুদান ও সংগঠনের সদস্যদের চাঁদা দিয়ে খাবারের আয়োজন করা হয়। আরিফুর রহমান নামের একজন চাল ব্যবসায়ী চাল দিয়ে আমাদের সহায়তা করেন। শহীদ মীর মান্নান নামের একজন প্রতি সপ্তাহে এক হাজার করে টাকা দিচ্ছেন।' গত বুধবার শহরের হাইস্কুল সড়কের উপজেলা প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে দেখা যায়, বেলা দেড়টার পর সেখানে ভিক্ষুক ও প্রতিবন্ধীরা আসা শুরু করেছেন। দুইটার দিকে খাবার বিতরণ শুরু হয়। দেড় শ প্যাকেট পোলাও ও মুরগির রোস্ট বিতরণ করা হয় সেদিন। খাবার নিতে আসা উপজেলার উত্তর ছোট শৌলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. মোস্তফা (২৫) বলেন, 'সাত বছর ধরে প্রতি বুধবার ভিক্ষা করতে মঠবাড়িয়া বাজারে আসি। দুপুরে খেতে ৫০-৬০ টাকা খরচ হয়। এ জন্য প্রায়ই না খেয়ে সারা দিন ভিক্ষা করে বাড়ি গিয়ে রাতে খেতাম। তিন বছর ধরে দুপুরে এখানে খাই।' স্থানীয় সাংবাদিক জুলফিকার আমিন বলেন, সেখানে এসে দরিদ্র, ভিক্ষুক ও প্রতিবন্ধী মানুষেরা সপ্তাহে অন্তত একবেলা ভালো খেতে পারেন। এখানে আসা ভিক্ষুকদের বেশির ভাগ শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এবং কর্মহীন বৃদ্ধ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ বলেন, সংগঠনটির কার্যক্রম দেখার জন্য সেখানে গিয়েছিলেন তিনি। উদ্যোগটি প্রশংসনীয় এবং অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি। | 6 |
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সম্পর্কে বক্তব্যের জন্য আদালত অবমাননার দায়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে গ্রেনেড হামলাকারী নেতাদের দলের সঙ্গে ঐক্যের জন্য ড. কামাল হোসেনের কাছে কৈফিয়তও চাওয়া হয়েছে। গতকাল দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের পক্ষ থেকেই সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগই দায়ী বিএনপি নেতা জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, এর মাধ্যমে গ্রেনেড হামলায় আহত ও নিহতদের সঙ্গে নির্মম মশকরা করা হয়েছে। এই বক্তব্য আদালত অবমাননার শামিল। বিডিআর বিদ্রোহে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জড়িত থাকার অভিযোগ তুলে হাছান মাহমুদ বলেন, বিডিআর বিদ্রোহ শুরু হয় সকাল ১০টার দিকে। খালেদা জিয়া কখনো দুপুর ১২টার আগে ঘুম থেকে উঠতে পারেন না। কিন্তু সেদিন তিনি সকাল সাড়ে ৭টায় তার বাসভবন ত্যাগ করে ২৪ ঘণ্টা নিরুদ্দেশ ছিলেন। সেদিন তার ছেলে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে বহুবার ফোনালাপ করেন। বিএনপির সঙ্গে ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর ড. কামাল হোসেন একটি গণতদন্ত কমিশন গঠন করে বিএনপিকে হামলার জন্য দায়ী করেছিলেন। কিন্তু আজ সেই হামলাকারী দলের সঙ্গেই জোট করলেন। এটি তার রাজনীতির চরম অধঃপতন। এর কৈফিয়ত দেওয়া উচিত। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ। | 9 |
২০২২ সালের পর ঢাকা শহরে যত্রতত্র ও উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ডিএসসিসি মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস দক্ষিণ সিটির ৬৩ নম্বর ও ৫৩ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ ঘোষণা দেন। তিনি বলেন, 'আমরা ৭৫টি ওয়ার্ডেই বর্জ্য সেবা সংগ্রহকারী নিবন্ধন সম্পন্ন করেছি। তাদের মাধ্যমে আমরা বর্জ্য সংগ্রহ করে সেগুলো অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে নিয়ে আসব। সেখান থেকে আমরা মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে বর্জ্য স্থানান্তর করব। সুতারাং ২০২২ সালের পর ঢাকা শহরের উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকবে না।' ব্যারিস্টার তাপস বলেন, 'বাসযোগ্যতার ভিত্তিতে শহরগুলোর যে তালিকা প্রণয়ন করা হয়, সেখানে দেখা যায় ঢাকা সর্বনিম্নে অবস্থান করে। এর একটি অন্যতম কারণ হলো, ঢাকা শহরের যেখানে-সেখানে, রাস্তার উপরে, নর্দমার ভেতরে-বাইরে, খালে-বিলে সব জায়গায় বর্জ্য উপচে পড়ছে। যত্রতত্র উন্মুক্ত স্থানে বর্জ্য পড়ে থাকে। সে জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা ওয়ার্ডভিত্তিক একটি করে অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের ৭৫টি ওয়ার্ডেই এই কার্যক্রম নেওয়া হয়েছে। অনেকগুলো ওয়ার্ডে এই কার্যক্রম চলমান রয়েছে।' এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'আমাদের ব্যাপক কার্যক্রমের ফলে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর হার একেবারে নিম্ন পর্যায়ে রয়েছে। গতকাল দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মাত্র ১০ জন ডেঙ্গু রোগী ছিল। কিন্তু আমরা দেখছি, ঢাকার অন্যান্য এলাকাসহ আশপাশের এলাকা ও অন্যান্য জেলায় ডেঙ্গু রোগীর বিস্তার বেড়েছে। এতে দক্ষিণ সিটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা হ্রাস পেলেও দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়াও আগামী মাসের ১ তারিখ হতে কিউলেক্স মশার বিস্তার রোধে আমরা কার্যক্রম শুরু করব।' এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈমসহ সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
বৃহস্পতিবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ব্যাটিংয়ের সামর্থ্য দেখাতে চান বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহর মতে, ক্রিকেটের এই ফরম্যাটে দলের উন্নতি অপরিহার্য এবং শুধুমাত্র মানসিকতার অভাবে এই ফরম্যাটে বাংলাদেশ দুর্বল।মাহমুদুল্লাহ বলেন, 'আক্রমনাত্বক হওয়ার মানে হচ্ছে আপনি লক্ষ্য নিয়ে ব্যাট করছেন। আপনাকে কন্ডিশন এবং পরিস্থিতি বিচার করতে হবে, কিন্তু আপনি যদি টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্দেশ্য নিয়ে ব্যাট না করেন তবে, আপনি সমস্যায় পড়বেন। সেখান থেকে বেরিয়ে আসা কঠিন।'তিনি আরও বলেন, 'টপ-অর্ডার কিংবা মিডল-অর্ডার যেখানেই হোক নিজের শক্তির উপর ভিত্তি করে সবার ব্যাট করা গুরুত্বপূর্ণ।' বাংলাদেশ এই ফরম্যাটে ১২৩টি ম্যাচ খেলেছে এবং মাত্র ৪৩টিতে জিতেছে। এরমধ্যে সবকটি জয় দুর্বল দলের বিপক্ষে এবং সহায়ক উইকেটে বানিয়ে। ৭৮টি ম্যাচে তারা হেরেছে। আফগানিস্তানের বিপক্ষে ছয় ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে জিতেছে টাইগাররা। হেরেছে চারটিতে। যদিও আফগানিস্তান নিজেদের পছন্দের ফরম্যাটে খেলতে নেমেছে। তবে সহায়ক উইকেট ছাড়া সংক্ষিপ্ত ভার্সনে জয় পাওয়াটা এখনো বাংলাদেশের জন্য কঠিন। নিজ মাঠে সুবিধাজনক উইকেট তৈরি করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে পারলেও শক্তিশালী স্পিন আক্রমন থাকা এশিয়ান দলগুলির বিপক্ষে খুব কম ফলই আনতে পেরেছে বাংলাদেশ। তবে সঠিক লক্ষ্য এবং নির্ভিক ক্রিকেট খেলতে পারলে এ ফরম্যাটে আফগানদের বিপক্ষে দলের জয় পাওয়ার সামর্থ্য আছে মনে কবরছেন মাহমুদুল্লআহ। তিনি বলেন, 'প্রত্যাশা অবশ্যই জয়ের। টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোন নির্দিষ্ট দিনে যে কেউ জিততে পারে। আমাদের ভালো খেলতে হবে এবং আমাদের ফোকাস শুধুমাত্র কালকের ম্যাচে। আমরা শুরুটা ভাল করতে পারলে সেটা টেনে নিয়ে যেতে পারবো।'মাহমুদুুল্লাহ আরও বলেন, 'আমি এতটুকুই বলতে চাই, ব্যাটার-বোলার সবাই ইতিবাচক খেলার চেস্টা করবো।' ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচে পরাজয় বাংলাদেশের মোমেন্টাম নস্ট করেছে- অনেকেই এমনটা মনে করলেও এটা নিয়ে চিন্তিত নন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ বলেন, 'পুরো বাংলাদেশ শিবিরই ভালো অবস্থায় আছে। যেটি আমি আগেই বলেছি, টি-টোয়েন্টি ক্রিকেট এমন যে আপনি এক নম্বর র্যাংকিং দল বা দশম বা দ্বাদশ দল হোন-না কেন, এটি নির্ভর করে একটি ভাল জুটি, একটি ভাল বোলিং জুটির উপর।' তিনি বলেন, 'ওয়ানডে বা টেস্টে, আপনি ঘুড়ে দাঁড়ানোর সময় পান। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি সেই সময় পাবেন না। আপনি যাই করুন না কেন, আপনাকে দ্রুতই চিন্তা করতে হবে। একইভাবে চেষ্টা করতে হবে। কোনো কোনো দিন আপনি সফল হতে পারেন, অন্য দিন আপনি সফল নাও হতে পারে। তবে আমি মনে করি, আমরা কিভাবে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চাই, সেটি আমাদের উপর নির্ভর করবে। আমরা সরাসরি সফল নাও হতে পারি, যদি আমরা উন্নতি করি, তবে আমরা পরে ফলাফল পাবো।' সূত্র : বাসস | 12 |
আজ ৯ জুন ২০২২, বৃহস্পতিবার। রাতে উয়েফা নেশনস লিগে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে পর্তুগাল ও স্পেন। এদিকে দুপুরে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দেবে ভারত।ক্রিকেটজিম্বাবুয়ে-আফগানিস্তান৩য় ওয়ানডেবেলা ১টা ১৫ মিনিটসরাসরি, টি স্পোর্টসভারত-দক্ষিণ আফ্রিকা১ম টি-টোয়েন্টিসন্ধ্যা ৭টা ৩০ মিনিটসরাসরি, স্টার স্পোর্টস ১ফুটবলউয়েফা নেশনস লিগপর্তুগাল-চেক প্রজাতন্ত্ররাত ১২টা ৪৫ মিনিটসরাসরি, সনি টেন ২সুইজারল্যান্ড-স্পেনরাত ১২টা ৪৫ মিনিটসরাসরি, সনি টেন ১ | 12 |
এমনিতেই অম্লমধুর সময় কাটছে দানি আলভেজের। নিয়মের জটিলতায় ব্রাজিলিয়ান রাইটব্যাককে ইউরোপা লিগে নিজেদের দলে রাখতে পারেনি বার্সেলোনা। এ নিয়ে বন্ধু ও কোচ জাভি হার্নান্দেজের ওপর গোসসা আলভেজের। জাভির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিলেন না ৩৮ বছর বয়সী এই ব্রাজিলীয় তারকা। তবে এ বয়সেও প্রাণোচ্ছল আলভেজ মন খারাপ করে থাকতে পারেননি। এই তো গত রোববার বার্সার সর্বশেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ ব্যবধানের জয়ে গোল পেয়েছেন আলভেজ। গোল করা ও গোল করানোর পর সে ম্যাচে লাল কার্ডও দেখেছেন। অম্লমধুর সময়ই দেখছেন আলভেজ। আতলেতি ম্যাচের পরই মজার এক অভিজ্ঞতা হয় বার্সা রাইটব্যাকের। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও পোস্ট করে সংবাদমাধ্যম 'টেলেমুন্দো'। নিজের গাড়িতে সুপারমডেল স্ত্রী হোয়ানা সাঞ্জের সঙ্গে বসেছিলেন আলভেজ। এ সময় বার্সার এক ভক্ত আতলেতিকোর বিপক্ষে আলভেজের খেলার প্রশংসা করার ছলে তাঁর স্ত্রীর সৌন্দর্যেরও প্রশংসা করেন। মুঠোফোনে 'সেলফি' তোলার সময় ভক্তটি আলভেজকে বলেন, 'দানি, তুমি খুব ভালো। কিন্তু তোমার প্রেমিকা খুব সুন্দরী।' ://./ আলভেজও এক কাঠি সরেস। ভক্তটি সেলফি তোলার সময় সম্ভবত আলভেজের স্ত্রীর দিকে তাকিয়েছিলেন। আলভেজের চোখে তা ধরা পড়ে। ভক্তের ওই কথার জবাবে হাত দিয়ে চোখ দুটো দেখিয়ে আলভেজ সম্ভবত তাঁকে বোঝানোর চেষ্টা করেন, দৃষ্টিতে সংযত হও বাছা! গাড়িতে আলভেজের পাশে বসে থাকা হোয়ানা সাঞ্জ জীবনসঙ্গীর মজাটা ধরতে পেরে এ সময় হেসে ফেলেন। সংবাদমাধ্যম টেলেমুন্দো ভিডিওটি প্রকাশের পর তা কাল রি-টুইট করে আলভেজ লেখেন, 'প্রতিবেশীর স্ত্রীর প্রতি নজর দিয়ো না।' আলভেজের রসবোধ সত্যিই প্রশংসনীয়! বার্সেলোনায় 'দ্বিতীয় অধ্যায়' শুরু করা আলভেজের সঙ্গে সাঞ্জের মন দেওয়া-নেওয়ার শুরু ২০১৫ সাল থেকে। আলভেজ তখনো বার্সায়, পরের বছর ক্লাবটি ছাড়েন। জুভেন্টাসে যোগ দেওয়ার পর ২০১৭ সালে স্পেনের ইবিজায় বিয়ে করেন দুজন। এ বিয়েতে কে বা কারা উপস্থিত ছিলেন, তা জানা যায়নি। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ফোরমানতেরা দ্বীপে বিয়েটা সেরে ফেলেন আলভেজ। স্প্যানিশ সংবাদমাধ্যমকে সাঞ্জ এর আগে একবার জানিয়েছিলেন, দুবার আলভেজের বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়ে তৃতীয়বার নিজেকে আর ধরে রাখতে পারেননি সাঞ্জ। | 12 |
টি-টোয়েন্টি থেকে ৬ মাসের স্বেচ্ছা বিরতি নিয়েছেন তামিম ইকবাল। তাই তাকে ছাড়াই টি-টোয়েন্টি দল সাজাচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, বিশ্রামের ছয় মাস শেষ হওয়ার পর কী করবেন ওয়ানডে দলের অধিনায়ক? এই বিশ্রাম পর্ব শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের তোড়জোড়। বিশ্রাম থেকে ফিরেই কি বিশ্বকাপ দলে ঢুকে যাবেন তামিম? রবিবার সংবাদ মাধ্যমে তামিম বলেছিলেন, 'টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। আমার মনে হয় এতটুক আমি ডিজার্ভ করি যে আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা।' পাপন বলেছেন, 'এটি পুরোপুরি মিথ্যা (যে আমরা তার সঙ্গে টি-টোয়েন্টি নিয়ে কথা বলিনি)। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি এবং টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্যরাও এ বিষয়ে ওর সঙ্গে কথা বলেছে। এখন দেখুন ও কী বলছে!' তিনি আরও যোগ করেন, 'অনেকবার অনুরোধের পরও সে আমাদের লিখিত দিয়েছে যে এখন (টি-টোয়েন্টি) খেলতে চায় না। আমি বুঝতে পারছি না এখানে কনফিউশন আসলে কোথায়। আমি বলতে চাচ্ছি, ও কী বলতে চায় বলতে দিন। এরপর আমরা আমাদের হাতে থাকা প্রমাণ দেখাবো।' তামিমকে টি-টোয়েন্টিতে যেকোনো সময় স্বাগত জানাতে প্রস্তুত পাপন, 'আমরা তাকে টি-টোয়েন্টিতে দেখতে চাই। সে কি খেলবে? সে কি বিশ্বকাপ খেলতে চায়? যদি চায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে হবে।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 12 |
ভারতের দিল্লির বাড়ি থেকে ক্ষমতাসীন দল বিজেপির এক এমপির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। ওই এমপির নাম রাম স্বরূপ শর্মা। তিনি হিমাচল প্রদেশের মান্ডি এলাকার এমপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা চিন্ময় বিশ্বাস জানিয়েছেন, সকালে ৬২ বছর বয়সী এমপি রাম স্বরূপ শর্মার ঝুলন্ত দেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে। তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সকালে এমপি শর্মার ব্যক্তিগত সহকারী পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে খবরটি জানান। পরে পুলিশের একটি দল সেখানে পৌঁছে দরজা ভেঙ্গে ওই সংসদ সদস্যর ঝুলন্ত দেহ উদ্ধার করে। এই সংসদ সদস্য গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। এদিকে, শর্মার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বুধবার সকালে নির্ধারিত সংসদীয় পার্টির বৈঠক বাতিল করেছে বিজেপি। টুইটারে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'শ্রী রাম স্বরূপ শর্মা ছিলেন একজন নিবেদিত নেতা। তিনি সব সময় মানুষের সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকতেন। তিনি সমাজের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার অকাল ও দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি মর্মাহত। এই বেদনাদায়ক সময়ে তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।'শর্মা প্রথমবার ২০১৪ সালে হিমাচল প্রদেশ থেকে এমপি নির্বাচিত হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মান্ডি থেকে তিনি পুনরায় জেতেন। | 3 |
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে আগের তুলনায় এখন কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল আসছে। ৬ মাস ধরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। অতিষ্ঠ গ্রাহকেরা পল্লী বিদ্যুতের এই ভুতুড়ে বিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন। গত শনিবার টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তাঁরা।মানববন্ধনকারীরা বলেন, আগের তুলনায় এখন কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল আসছে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে আগামী মাস থেকে সব ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করা হয়। তারপরেও অস্বাভাবিক বিল আসছে। সময়মতো বিল পরিশোধ না করলে বিদ্যুৎ অফিসের লোকজন সংযোগ বিচ্ছিন্ন করছেন। বিচ্ছিন্ন সংযোগ পুনরায় সংযোগ নিতে গেলে ভুতুড়ে বিল পরিশোধের পাশাপাশি সংযোগ নিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।মানববন্ধনকারীরা এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ওই পথে যাতায়াতকারী পথচারীরাও মানববন্ধনে অংশগ্রহণকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড সদস্য শাহালম বলেন, 'আগে আমার বাড়িতে ৬০০ থেকে ৭০০ টাকা বিল আসত। এ মাসে বিল এসেছে ২ হাজার ৮০০ টাকা। আমরা এই ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকে পরিত্রাণ চাই।'মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মল্লিক বলেন, 'আগে আমার বাড়িতে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা বিল আসত, এখন ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা বিল আসে।'গোয়ারা মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস বলেন, 'কয়েক মাস ধরে বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে। লাইনম্যানকে বললে তাঁরা বলেন আর আসবে না, কিন্তু ৬ মাস ধরে অনাকাঙ্ক্ষিত বিল আসছেই।সোনারং গ্রামের অটো গ্যারেজ মালিক সালাউদ্দিন মাদবর বলেন, 'আমি অটো চার্জ দিয়ে মাসে পাই ২০ হাজার টাকা। কিন্তু বিদ্যুৎ বিল আসে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা। দুই বছর ধরে বিভিন্ন এনজিও থেকে ঋণ করে বিদ্যুৎ বিল পরিশোধ করেছি।'এ বিষয়ে টঙ্গীবাড়ি জোনাল অফিসের পল্লী বিদ্যুতের ডিজিএম হজরত আলী বলেন, 'এ ধরনের অভিযোগ নিয়ে আমার কাছে কেউ আসেনি। ভুলত্রুটি হতে পারে। আমাদের কাছে এলে অবশ্যই আমরা সংশোধন করে দেব।' | 6 |
সেলফিতে নতুন অভিজ্ঞতা দিতে বাজারে নতুন স্মার্টফোন নিয়ে আসছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনটির মডেল ভিভো ভি২০। এতে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। এর আগে বাজারে সবচেয়ে বেশি ছিল ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার স্মার্টফোন। সম্প্রতি নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আনার ঘোষণা দেয় ভিভো, বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভিভো ভি২০ এর মোড়ক উন্মোচন করা হবে। ৪৪ মেগাপিক্সেলের এই সেলফি ক্যামেরায় ভিভো যুক্ত করেছে 'আই অটো-ফোকাস' প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে সেলফি তোলার সময় ক্যামেরা নিজেই বিষয়বস্তুকে বাছাই করে নেবে। এমনকি চলমান অবস্থায়ও স্থির ও পরিষ্কার সেলফি তুলতে সাহায্য করবে এই 'আই অটো-ফোকাস' প্রযুক্তি। তাই হাঁটতে হাঁটতে বা চলমান যানবাহনেও পরিষ্কার সেলফি তোলা এখন আরও সহজ হবে। এ ছাড়া ভিভো ভি২০তে থাকবে ৬৪ মেগাপিক্সেলের নাইট রিয়ার ক্যামেরাও। | 0 |
বাংলাদেশকে ভ্যাকসিন দেয়ার সুনির্দিষ্ট তারিখ বলতে পারছেন না জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। আমরা বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বন্ধুদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি। ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে শুক্রবার সকালে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কোভিডের মধ্যে গত এক বছরে ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভারতে বাংলাদেশের রফতানি বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশেও ভারতের রফতানি বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো, যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে কোডিড মহমারীর মধ্যে আমরা ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখত পারব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে আমাদের উভয় দেশকে এখনো সতর্ক থাকতে হবে। বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও কোডিডের বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব। করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কঠোর পরিশ্রম করছে এতে আমি আনন্দিত। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো: আব্দুল হামিদ প্রমুখ। এর আগে গত ১৮ জুলাই বিক্রম দোরাস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে স্বস্ত্রীক নিজ দেশে গিয়েছিলেন। | 9 |
আন্তর্জাতিক নারী দিবস তাদের জন্যই যাদের শরীর নয় বরং মন থেকে নারী, অর্থাৎ রূপান্তরকামী? চিকিৎসাশাস্ত্রের সাহায্য নিয়ে নারীতে রূপান্তরিত হয়েছেন, নারী দিবসে তাদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী নুসরাত জাহান। তাদেরও শুভেচ্ছা বার্তা জানালেন সাংসদ-অভিনেত্রী। ডাক দিলেন 'লিঙ্গ নিরপেক্ষতা'য়। এদিন নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন নুসরত। তার দুপাশে দাঁড়িয়ে দুই পছন্দের মানুষ কিয়ারা সেন এবং হিমাদ্রি। তারা মনে নারী, শরীরে পুরষ। কিংবা শরীরে পুরুষ, মনে নারী। এ সমাজ যাদের চেনে রূপান্তরকামী হিসাবে। কিন্তু ভাবনায়, মননে কোনো অংশেই নারীর থেকেই কম নন তারা। সমাজের সঙ্গে নানাবিধ বোঝাপড়া সত্ত্বেও নিজেদের সত্ত্বাকে উদযাপন করে চলেছেন। আন্তর্জাতিক নারী দিবসে সব শ্রেণির নারীকেই কুর্নিশ এবং ভালোবাসা জানিয়ে নুসরত বলেন, নারী দিবস শুধুই বাহ্যিক নারীত্ব উদযাপনের নয়। অন্তরে বা ভাবনায় যারা নারী, ৮ মার্চ তাদের জন্যও। সমাজের সব শ্রেণির নারী এক জোট হয়েছেন, নিজেদের অধিকারের দাবিতে। এদিন অভিনেত্রী আরও বলেন, নারী নারীই। তারা যেভাবেই নিজেদের উপস্থাপন করুক। একুশ শতক লিঙ্গ বৈষম্য মুছে ফেলায় সরব সাংসদ-তারকা। নারীর হাতে আরও ক্ষমতা আসুক, বিশ্বজয় করুক তারা। ব্যক্তি সত্ত্বার উদযাপনে লিঙ্গ কিন্তু বাধা হয়ে উঠতে পারে না, চারদিকে তাকালে ভুরি ভুরি উদাহরণ। তাদেরও নারী দিবসের শুভেচ্ছা। | 2 |
আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস রবিবার (১৭ মে) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ওইদিনই (রবিবার) সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতির বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন, 'নেতৃত্বে সততা ও নিষ্ঠার অনন্য উদাহরণে পরিণত 'মাদার অব হিউম্যানিটি' হিসেবে স্বীকৃত শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে অনেক দূর এগিয়েছে'। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সমন্বয়ে এ অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া, আবুল হোসেন, মোরশেদ খান বদরুল এবং আব্দুল মতিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাব আলী খান লিটন এবং খায়রোল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রাজ চৌধুরী, সদস্য এটিএম মাসুদ। কার্যকরী পরিষদের অধিকাংশ সদস্য। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ ও প্রবাসে মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি এবং যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একইসাথে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিডি প্রতিদিন/এনায়েত করিম | 4 |
সাতক্ষীরা জেলায় বয়স্ক, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, বিধবাসহ কয়েক হাজার ভাতাভোগী সরকারি ভাতার টাকা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সমাজ সেবা অধিদপ্তরের দেওয়া ৬ মাসের এককালিন ৩ হাজার এবং পরবর্তী ৩ মাসের জন্য ১৫০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রথম বারের মতো প্রদান করা হলেও কয়েক হাজার ভাতাভোগীর সরকারি এই টাকা হাতিয়ে নিয়েছেন একটি অসাধু চক্র। অসচ্ছ্বল এসব ভাতাভোগীরা দিনের পর দিন উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে যোগাযোগ করেও তদের ভাতার টাকা না পেয়ে ফিরে এসেছেন। জেলা সমাজ সেবা অধিদপ্তরের তথ্যমতে জেলায় মোট ৪ হাজার ৭০০ ভাতাভোগী তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন। তবে শ্যামনগর উপজেলা বাদে সাতক্ষীরার বাকি ৬টি উপজেলায় এই ভাতা বঞ্চিতদের সংখ্যা আরও কয়েকগুন বেশি হবে বলে দাবি করেছেন স্থানীয় চেয়ারম্যান-মেম্বররা। তিন মাস অতিবাহিত হলেও সমস্যার স্বীকার ভাতাভোগীদেরে প্রাপ্তীর টাকা বুঝে দিতে পারেনি স্ব স্ব উপজেলা সমাজ সেবা অফিস ও কর্মকর্তারা। ফলে সহায়তার অর্থ না পেয়ে অনেক দরিদ্র মানুষ হতাশা ব্যক্ত করেছেন। সরেজমিনে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে গিয়ে দেখা গেছে ভয়াবহ চিত্র। সেখানকার এগারানি গ্রামের বাসিন্দা ৬৫ উর্ধ্ব নুরজাহান বিবি। গত দুই বছর ধরে নিয়ম অনুসারে প্রতিমাসে ৫০০ টাকা হারে বয়স্ক ভাতা পেয়ে আসছেন। কিন্তু গত অর্থ বছরের অক্টবর থেকে এ বছরের মার্চ পর্যন্ত ৬ মাসের এককালিন তিন হাজার টাকা ও পরবর্তী এপ্রিল, মে ও জুন মাসের দেড় হাজার টাকা মোবাইল ব্যাংকিং নগদ একাউন্টের মাধ্যমে প্রদান করার কথা ছিল। এজন্য সমাজ সেবা অধিদপ্তরের কথামত নিজের মোবাইল থেকে একাউন্টও করেছিলেন তিনি। কিন্তু দুই দফায় তিনি কোনো টাকা পাননি। এজন্য সদর উপজেলা সমাজ সেবা অফিসে মোট ১১ বার খোঁজখবর নিতে গিয়েছিলেন। প্রতিবার ১'শ টাকা করে হারে যাতায়াতের দরুন মোট ১১ বার অফিসে খোজ নিতে গিয়ে উল্টো মোট ১১০০ টাকা খরচ হয়েছে তার। তার পরেও টাকা পাননি তিনি। শুধু নুরজাহান বিবি নন তার মত এই ইউনিয়নের বয়স্ক ও বিধাব ভাতা পাননি রিজিয়া বেগম, বানু বিবি, রাহেলা বেগম, ফুলমতিসহ আরও অনেকে। সাতক্ষীরা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ বাংলাদেশ প্রতিদিনকে জানান, সাতক্ষীরায় ৯৯ হাজার ২৮২ জন বয়স্ক ভাতা, ৪৮ হাজার ২৯৪ জন বিধাব ও স্বামী পরিত্যক্তা ভাতা ও ৩১ হাজার ৭৬৮ জনসহ জেলায় মোট ১ লক্ষ ৮১ হাজার ৪৯৪ জন বিভিন্ন ভাতাভোগী রয়েছেন। কিন্তু এবার মোবাইল ব্যাংককিং পদ্ধতিতে টাকা দেওয়ায় সমস্যায় পড়েছেন ভাতাভোগীরা। তিনি বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন, অনেক সময় ভুক্তভোগীর পিন নাম্বার জেনে ফেলার কারণে প্রতারক চক্র টাকা তুলে নিতে পারে। তবে মোবাইল বন্ধ, পিন নাম্বার ভুল ও সিম ইনভেলিট হওয়ার কারণে জেলায় ৪ হাজার ৭০০ ভাতাভোগী সমস্যার সম্মুখিন হয়েছে। সমস্যা সমাধানের জন্য অধিদপ্তর কাজ শুরু করেছে। আশাকরি দ্রুত সমস্যার সমাধান হবে।
বিডি প্রতিদিন/হিমেল | 6 |
সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে মারধর করার পর ছাত্রাবাসে গণধর্ষণের শিকার গৃহবধূকে রবিবার (২৭ সেপ্টেম্বর) সিলেটের বিচারিক হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়। বিচারক শারমিন খানম নীলার এজলাসে নির্যাতিত ওই নারী শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারার জবানবন্দিতে বর্ণনা করলেন ওই দিন রাতে যা ঘটে ছিল তাদের সঙ্গে। প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট সময় ধরে তার ওপর চলা নির্যাতনের মর্মান্তিক ঘটনা বর্ণনায় জানানো হয়, মাত্র কয়েক মাসে আগে তাদের বিয়ে হয়েছে। স্বামীকে নিয়ে বেড়াতে তিনি শুক্রবার (ঘটনার দিন) বিকেলে এমসি কলেজে যান। ক্যাম্পাসের নানা জায়গায় ঘুরার পর সন্ধ্যার দিকে পেছন দিক দিয়ে এমসি কলেজ থেকে বের হতে যাচ্ছিলেন। এমন সময় ক্যাম্পাসের পেছনে অবস্থান করা ধর্ষকরা তাদের ঘিরে ফেলেন। পরে অস্ত্রের মুখে স্বর্ণের চেইন, টাকা পয়সা ছিনিয়ে নেয় ধর্ষকরা। এসময় তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিল ধর্ষকরা। সবকিছু ছিনিয়ে নেয়ার পর একজন বলে ওঠে 'দেখ মেয়েটি তো সুন্দর'। এ কথা বলার পর অন্যরাও তার দিকে ফিরে ঘুরে এসে জাপটে ধরে ওই নারীকে। এতে ওই বধূর স্বামী প্রতিবাদ করলে ধর্ষকরা তার স্বামীকে মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। তার স্বামী পিছু পিছু ছাত্রাবাসে গিয়েও তাদের বাধা দেন। এতে ধর্ষকরা তার স্বামীকে মারধর করে ছাত্রাবাসের ভেতরেই বেঁধে রাখে। এরপর পরই শুরু হয় ওই গৃহবধূর ওপর লোমহর্ষক গণধর্ষণের মতো ঘটনা। সম্ভ্রম রক্ষার্থে হাতে-পায়ে ধরেও রক্ষা হলো না ওই নারীর। এ সময় চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। ছাত্রাবাসের দ্বিতীয়তলা থেকে কয়েকজন যুবক নিচে নামতে চাইলে তাদের আটকে দেয়া হয়। পরে পুলিশ গেলে ধর্ষকরা পালিয়ে যায়। এই সেই এমসি কলেজের ছাত্রাবাস। শুক্রবার রাত ৯টার দিকে ছাত্রলীগের সাবেক নেতা বাবলাকে নিয়ে শাহপরান থানার ওসি ধর্ষিতা নারী ও তার স্বামীকে এমসি কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার করেন। খবর পেয়ে সেখানে আরও কয়েকজন ছাত্রনেতা যান। উদ্ধারের পর ওই নারীকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ভুক্তভোগীর স্বামী বলেন, গাড়িতে ওঠার পর পেছন থেকে একজন বলেন এই দাঁড়াও। তখন স্ত্রীকে বললাম, গাড়ির গ্লাসটা একটু নামাও কথা বলব। তারা বলেন না নেমে আস। গাড়ি থেকে নামার পর তারা দু'জন (সাইফুর ও অর্জুন) জিজ্ঞেস করে গাড়িতে কে? বললাম আমার স্ত্রী। এ কথা বলতেই তারা গালি দিয়ে বলে, তুই দালালির ব্যবসা করছ বলেই থাপ্পড় মারে আমাকে। | 6 |
করোনার মধ্যে প্রবাসী আয় অনেকটা বেড়েছে। আবার ব্যাংকগুলোতে আমানত বেড়েছে। এতে ব্যাংকগুলোতে প্রায় আড়াই লাখ কোটি টাকা জমা আছে। এই অতিরিক্ত তারল্য আর্থিক খাতে বুদ্বুদ তৈরি করলে তা তুলে নেবে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের মুদ্রানীতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, অতিরিক্ত তারল্যের কারণে মূল্যবৃদ্ধি বা সম্পদের দাম বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক নতুন নীতি গ্রহণে দ্বিধা করবে না। এমন ঘোষণা দিয়ে আগের অর্থবছরের ধারাবাহিকতা বজায় রেখে চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে পুরো অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রক্ষেপণ করা হয়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ-ডিসেম্বর পর্যন্ত ১১ শতাংশ। যদিও গত জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল মাত্র ৮ দশমিক ৪ শতাংশ। আজ বৃহস্পতিবার ঘোষিত নতুন মুদ্রানীতিতে সরকারের লক্ষ্যমাত্রার আলোকে ঋণ গ্রহণের প্রবৃদ্ধি ৩২ দশমিক ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ। নতুন মুদ্রানীতিতে উৎপাদনশীল খাতে ঋণের জোগান বাড়ানোয় জোর দেওয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে গভর্নর ফজলে কবির বলেন, 'চলমান বিধিনিষেধের মধ্যে সরজমিনে নিরীক্ষা কার্যক্রম অনেকটা শিথিল থাকায় প্রণোদনা প্যাকেজের অপব্যবহার নিয়ে ইতিমধ্যে দেশের গণমাধ্যম ও বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে প্রযুক্তিনির্ভর অফ-সাইট নিরীক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে। সরেজমিনে নিরীক্ষা কার্যক্রম জোরদার করার পাশাপাশি প্রণোদনার প্রভাব নিয়ে বিশেষ সমীক্ষা পরিচালনার বিষয়টিও বাংলাদেশ ব্যাংকের সক্রিয় বিবেচনায় আছে। এ ছাড়া আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ এবং বিদেশে অর্থ পাচার রোধকল্পে বিএফআইইউয়ের মাধ্যমে আর্থিক গোয়েন্দা কার্যক্রম বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে।' | 0 |
উত্তর আয়ারল্যান্ডকে ঘিরে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনচুক্তিতে পরিবর্তনের দাবি করলেও ব্রাসেলস সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার পর গত বছরই ব্রেক্সিট কার্যকর হয়েছে। দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। কিন্তু সেই বিচ্ছেদের কালো ছায়া আবার নতুন করে সংঘাতের কারণ হয়ে উঠছে। কারণ উত্তর আয়ারল্যান্ড। ব্রেক্সিট চুক্তি স্বাক্ষরের সময় সেই ধারাকে ব্রিটেনের বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও এখন বেঁকে বসেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি নতুন করে দরকষাকষি করতে ইইউ-র উপর চাপ সৃষ্টি করছেন। গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলে জনসন আবেদন-নিবেদন থেকে শুরু করে হুমকিও দিয়েছেন। ফন ডেয়ার লাইয়েন নতুন করে 'নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকল'-এ কোনোরকম পরিবর্তনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে সেই চুক্তির কাঠামোর মধ্যে 'সৃজনশীল' ও 'নমনীয়' কোনো সমাধানসূত্র নিয়ে আলোচনা করতে তার আপত্তি নেই। তিনি উত্তর আয়ারল্যান্ডে স্থিতিশীলতার স্বার্থে এবং অনিশ্চয়তা এড়াতে উভয় পক্ষের অঙ্গীকারের উপর জোর দেন। বরিস জনসনের সরকার বুধবার 'নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকল'-এ পরিবর্তনের কিছু প্রস্তাব মেনে নেবার জন্য ব্রাসেলসের উদ্দেশ্যে ডাক দিয়েছিল। ব্রেক্সিটের ভারপ্রাপ্ত মন্ত্রী ডেভিড ফ্রস্ট বলেন, বর্তমান বিধিনিয়মের কারণে উত্তর আয়ারল্যান্ডে শান্তি হুমকির মুখে পড়েছে। তাই ন্যায্য ও বাস্তবসম্মত সমাধানসূত্রের প্রয়োজন হয়ে পড়েছে। তিনি প্রোটোকলের কিছু নিয়ম স্থগিত রেখে 'চূড়ান্ত' বোঝাপড়ার পক্ষে সওয়াল করেছেন। গোটা ব্রেক্সিট প্রক্রিয়ার সময় বরিস জনসন একাধিক বার বোঝাপড়ার শর্ত খেলাপ করে ব্রাসেলসে আস্থা হারিয়েছেন। সে কারণে ইইউ বাধ্য হয়ে ব্রিটেনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। 'নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকল'-কে ঘিরে নতুন সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্রাসেলস মনে করিয়ে দিয়েছে, যে ব্রিটেন এখনো এই চুক্তির সব শর্ত কার্যকর না করে বোঝাপড়া খেলাপ করছে। সে দেশ আবার একতরফা পদক্ষেপ নিলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে। ইইউ আলোচনার দরজা একেবারে বন্ধ করে দিচ্ছে না। এক ইইউ মুখপাত্র বলেন, ব্রেক্সিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মারোস সেফকোভিচ ডেভিড ফ্রস্টের সঙ্গে কথা বলতে আগ্রহী। এখনো অবশ্য আলোচনার দিনক্ষণ স্থির হয়নি। সূত্র: ডয়েচে ভেলে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
সফলভাবে পৃথিবীর কক্ষপথ ছেড়ে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেছে নাসার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ 'জেমস ওয়েব টেলিস্কোপ'। শনিবার (২৫ ডিসেম্বর) বড়দিনে সময়সূচি কয়েকবার পেছানোর পর মহাকাশে যাত্রা শুরু করে এ টেলিস্কোপটি। মহাকাশ বিজ্ঞানীরা এর নির্মাণ কাজ করেছেন কয়েক দশক ধরে। একে বিবেচনা করা হচ্ছে হাবল টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে। সহজে বলার স্বার্থে 'জেডব্লিউএসটি' এবং 'ওয়েব' নামেও ডাকা হচ্ছে একে। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএস) এবং কানাডিয়ান স্পেস এজেন্সির (সিএসএ) যৌথ প্রকল্প হিসাবে নির্মাণ করা হয়েছে জেডব্লিউএসটি। উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে ইএসএর আরিয়ান ৫ রকেটে গোটানো অবস্থায় থাকবে টেলিস্কোপটি। ফ্রেঞ্চ গিনিতে অবস্থিত ইএসএর 'ইএলএ-৩' লঞ্চ কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করবে আরিয়ান ৫। জেডব্লিউএসটির গন্তব্য পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে। মহাকাশের সবচেয়ে পুরোনো আর গোপন তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে টেলিস্কোপটিতে আছে হালের সর্বাধুনিক যন্ত্রপাতি। মহাজাগতিক অন্ধকার যুগ পেরিয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়া প্রথম আলোর কণার তথ্য সংগ্রহ করবে টেলিস্কোপটি। ধূলিকণার মেঘের আড়ালে লুকিয়ে থাকা যে গ্রহ-নক্ষত্রগুলো হাবলের নজর এড়িয়ে গেছে, সেগুলো চিহ্নিত করতে পারবে জেডব্লিউএসটি। খালি চোখে ধরা পড়ে না এমন ছায়াপথ আর দানবীয় ব্ল্যাকহোলের গহিনে দেখার সক্ষমতাও আছে টেলিস্কোপটির। | 11 |
আবহাওয়া অনুকূল ও কারিগর জটিলতা দেখা না দিলে পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানো হবে আজ। শনিবার (২১ নভেম্বর) মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর পিলারের ওপর 'ওয়ান-এ' স্প্যানটি বসানোর কথা রয়েছে। এ স্প্যানের মাধ্যমে দৃশ্যমান হবে প্রায় পৌনে ৬ কিলোমিটার সেতু। শেষ তিনটি স্প্যান বসবে ডিসেম্বরেই। পদ্মা সেতুর ৪১ টি স্প্যানের মধ্যে ইতোমধ্যে বসানো হয়েছে ৩৭টি। এর মধ্যে জাজিরা প্রান্তে ২৯টি আর মাওয়া প্রান্তে ৮টি। নতুন স্প্যানটি বসতে যাচ্ছে সেতুর একেবারে শুরুতে অর্থাৎ ১ ও ২ নম্বর পিলারের ওপর। স্প্যানগুলো পানিতে বসানো হলেও ৩৮তম স্প্যানের একটি পিলার মাওয়া পাড়ে। মাটিতে পিলার থাকার কারণে স্প্যান নিয়ে ক্রেন আসার জন্য নদীর পাড়ের বড় একটি অংশ কেটে ফেলতে হচ্ছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, স্প্যানটি গত ১৬ নভেম্বর বসানোর পূর্ব সিডিউল ছিল। তবে নির্ধারিত দুটি পিলার একটি ডাঙায় (স্থলে) ও অপরটি নদীতে থাকায় ড্রেজিং করে পিয়ার দুটির মাঝের স্থানটি স্প্যানবাহী ভাসমান ক্রেনের চলাচলের উপযোগী করতে হয়। শনিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন 'তিয়াইন-ই' ১৫০মিটার দৈর্ঘ্যের ৩৮তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা হবে বলে তিনি জানান। | 6 |
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আগুন লেগেছে। এর ফলে হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন লাইন বিস্ফোরিত হয়েছে। প্রাণ হারিয়েছেন এক রোগী। স্বজনেরা বলছেন, আতঙ্কে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আগুন লাগার সঙ্গে ওই রোগীর মৃত্যুর সম্পর্ক নেই। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ওই হাসপাতালে আগুন লাগে। এর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালে কর্মীরা। হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার ঘটনায় সিসিইউতে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কে হুড়াহুড়ি শুরু করেন। তবে নিজস্ব ব্যবস্থাপনায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মীরা। সিসিইউতে ভর্তি রোগীদের পাশের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার বলেন, ওই রোগী আগে থেকেই মুমূর্ষু ছিলেন। দুর্ঘটনার এক ঘণ্টার বেশি সময় পর প্রাণ হারান তিনি। জানতে চাইলে হাসপাতালের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আগুনে কেউ হতাহত হননি। সিসিইউতে থাকা রোগীদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ জানতে চিকিৎসক জাকির হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। | 6 |
বিদ্যমান করোনা পরিস্থিতিতে আইনজীবীদের দাবির মুখে ফৌজদারি মামলায় কারাগারে থাকা আসামিদের জামিন শুনানি ভার্চ্যুয়ালি হলেও বাকি সবই হচ্ছে অ্যানালগ পন্থায়। জামিননামা দাখিলসহ সব আবেদন আইনজীবীদের স্বশরীরে এসে জমা দিতে হচ্ছে। ফলে ভার্চ্যুয়াল আদালত ব্যবস্থার শুনানি ছাড়া বাকি সবই রয়ে গেছে অ্যানলগ দশায়।করোনা মহামারির প্রকোপ থেকে রক্ষা পেতে গত তিন সপ্তাহ দেশে চলাচলে বিধিনিষেধ জারি রয়েছে। সময়ের সঙ্গে বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে, যা মুখে মুখে লকডাউন হিসেবেই পরিচিত। এই লকডাউনে বন্ধ রয়েছে সরকারি অফিস-আদালত। আইনজীবীদের দাবির মুখে গত ১২ এপ্রিল থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফৌজদারি মামলায় কারাগারে থাকা আসামিদের ভার্চ্যুয়ালি জামিন শুনানির নির্দেশ দেন প্রধান বিচারপতি। নির্দেশটি পরিপালন হলেও গোটা বিচারকাজের বাকি সবকিছুই রয়ে গেছে অ্যানালগ অবস্থায়।ভার্চ্যুয়ালি জামিন শুনানির ব্যবস্থা করা হলেও জামিনের আবেদন, জামিননামাসহ অন্যান্য আবেদন দাখিল করতে হয় আইনজীবীদের স্বশরীরে উপস্থিত হয়েছে। ভার্চ্যুয়ালি শুনানির ব্যবস্থা ও আদালতের অন্যান্য কার্যক্রম বন্ধ থাকায় আদালতে ভিড় কমেছে-এটা সত্য। তবে যারা এসব আদেন জমা দিচ্ছেন তাঁদের ঠিকই ঝুঁকি নিয়ে হাজির হতে হচ্ছে।সরেজমিনে ঢাকার আদালত ঘুরে দেখা গেছে, আদালতের গেটে বা সেরেস্তায় কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম নেই। হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা পর্যন্ত নেই। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশনায় দেশের প্রতিটি আদালতে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা ও ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।ঢাকার আদালতের আইনজীবী লিটন চন্দ্র দাস বলেন, স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ বিষয়ে কোনো পদক্ষেপও কেউ নেয় না। তিনি বলেন, জামিনের দরখাস্ত করতে আদালতে এসে আবেদন জমা দিতে হয়। অর্থাৎ, আইনজীবীকে মামলা করতে হলে স্বশরীরে আদালতে হাজির হতেই হয়। শুধু শুনানিটা ভার্চ্যুয়ালি হচ্ছে। এটাকে কি ভার্চ্যুয়াল আদালত বলে?'এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, আদালতে স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার কথা। সেটা মানতে হবে। এ বিষয়ে বারের পক্ষ থেকে থেকে আদালত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।ভার্চ্যুয়াল শুনানি শুরুর পর জামিন মঞ্জুরের হার আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে আইনজীবী শহীদুল ইসলাম বলেন, যাদের অপরাধের মাত্রা কম, তাঁদের জামিন দেওয়া হচ্ছে। আদালত খোলা থাকা অবস্থায় যাদের জামিন হয়নি, তাঁরাও জামিন পাচ্ছেন। আদালত অনেকটাই নমনীয়তা দেখাচ্ছেন এ ক্ষেত্রে। তিনি বলেন, শুধু জামিন নয়, গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়ে শুনানি গ্রহণের ব্যবস্থা থাকা দরকার ছিল।'করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু ভার্চ্যুয়াল পরিসরে জামিন শুনানি নিয়ে বিষয়গুলোর নিষ্পত্তি করা হচ্ছে। ভার্চ্যুয়াল এই আদালত ব্যবস্থা চালুর পর গত ছয় কার্যদিবসে চার হাজারের বেশি মামলার শুনানি হয়েছে। এই সময়ে কারাগারে থাকা ১২ হাজারের বেশি আসামি জামিন পেয়েছেন। তাঁরা এরই মধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেক আইনজীবীর মৃত্যুর প্রেক্ষাপটে নেওয়া এই বিশেষ ব্যবস্থা তুলে স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিও উঠেছে আইনজীবীদের একটি তরফ থেকে। সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে কিছুসংখ্যক আইনজীবী এই দাবিতে সভা-সমাবেশও করছেন।আইনজীবীদের সঙ্গে আলোচনা করে দেখা যায়, স্বাস্থ্যঝুঁকির কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধের ফলে বহু আইনজীবী কর্মহীন হয়ে পড়ছেন। অন্য অনেক পেশাজীবীর মতোই করোনা তাঁদের জন্য শাঁখের করাত হয়ে এসেছে। একদিকে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে আর্থিক সংকট।এ অবস্থায় আজ বুধবার প্রধান বিচারপতির কাছে আদালতের স্বাভাবিক কাজকর্ম চালুর আবেদন জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক হযরত আলী। তাঁরা স্বাস্থ্যবিধি মেনে আদালতের স্বাভাবিক কাজ চালুর আবেদন করেন। এতে নতুন মামলা রুজু, গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে-এমন আসামিদের আদালতে আত্মসমর্পণের পর শুনানির ব্যবস্থা করার আবেদন জানানো হয়।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দীন আহমেদ বলেন, আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পদক্ষেপের কারণে মামলাজট বাড়ছে। বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। | 6 |
ফরিদপুর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের ভেতরে ঢুকে এক রোগীর স্বামীকে ছুরিকাঘাত করেছেন এক যুবক। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. রাসেল (৩৮)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেল শহরের টেপাখোলা বৃন্দাবনের মোড় এলাকার বাসিন্দা। দায়িত্বরত এক নার্সের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে রাসেলকে ছুরিকাঘাত করে জখম করা হয় বলে অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী হীরা। হাসপাতালের অন্য রোগীরা অভিযোগ করে বলেন, হীরা তিন দিন ধরে ফরিদপুর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি আছেন। বুধবার বিকেলে চিকিৎসক এসে হীরাকে রক্ত পরীক্ষা করার জন্য ব্যবস্থাপত্রে লিখে দেন। সন্ধ্যায় জেনারেল হাসপাতালের প্যাথলজি ল্যাব বন্ধ থাকে। এ জন্য বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করানোর জন্য দায়িত্বরত নার্স ইলা সিকদারকে সিরিঞ্জে রক্ত টেনে দিতে বলেন রাসেল। এ সময় ইলা রক্ত টেনে দেওয়া তাঁর দায়িত্ব নয় বলে রাসেলের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে তাঁকে বলেন, 'সরকারি বেতন খান, রক্ত টানবেন না কেন?' এরপর ইলা নার্সিং সুপারভাইজারের কাছে রাসেলের নামে নালিশ করেন এবং দেবাশীষ নয়ন (৩২) নামের শহরের খাবাসপুর এলাকার এক যুবককে ফোন করে ডেকে আনেন। এদিকে কিছুক্ষণ পর রাসেল নার্সিং সুপারভাইজারের কাছে দুঃখ প্রকাশ করে ওয়ার্ডে তাঁর স্ত্রীর শয্যার পাশে গিয়ে বসেন। ওই সময় দেবাশীষ নয়ন ও তাঁর সঙ্গে থাকা আরও দু-তিনজন ওয়ার্ডের মধ্যে ঢুকে রাসেলের বুকে ছুরিকাঘাত করে চলে যান। আহত রাসেলের স্ত্রী হীরা বলেন, তাঁর শরীরের এক পাশ অবশ। প্রতিদিন দুবার তাঁকে রক্ত পরীক্ষা করাতে হয়। নার্সিং সুপারভাইজার জহুরা বেগম বলেন, রোগী ও নার্সের সঙ্গে ভুল-বোঝাবুঝি হওয়ার পর সেটা মিটমাট করা হয়। পরে রোগীর ওই স্বজনকে কুপিয়ে জখমের ঘটনায় নার্স ইলা জড়িত কি না, সেটা তাঁর জানা নেই। ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইফুজ্জামান বলেন, রাসেলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ঘটনার পর ইলা সিকদার আত্মগোপন করেছেন। তাঁর স্বামীর মুঠোফোনে কল করে সেটি বন্ধ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। | 6 |
গভীর রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি সড়কে অসুস্থ এক বৃদ্ধ বাবাকেফেলে গেছেন তার সন্তান। পরে উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়ক থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বৃদ্ধর নাম মো. আজিজুল (৯০)। সাতক্ষীরার জীবননরের হালদা গ্রামে তার বাড়ি। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে পুলিশ উদ্ধার করে প্রয়োজনীয় শীতের জামা-কাপড় পরিয়ে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। তার শারীরিক অবস্থা এতাটাই খারাপ যে সে নিজের নাম, ফেলে যাওয়া ছেলের নাম ও সাতক্ষীরার জীবননরের হালদা গ্রামের নাম ছাড়া কিছুই স্বরণ করতে পারছেন না। সার্বিকভাবে চিতলমালী থানা পুলিশ বৃদ্ধের খোঁজখবর রাখছে। তার সন্তান আবুল কোথায় থাকে, কীকরে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সমাজ সেবা অফিসের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বিডি প্রতিদিন/এমআই | 6 |
প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
দুষ্কৃতকারীদের দমনে কমিশনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দুষ্কৃতকারীরা কোনো দলের নয়। অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরাও যাতে নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারেন; সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল।
বুধবার জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সিইসির সঙ্গে অন্য কমিশনার ও ইসি কার্যালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লহ উপস্থিত ছিলেন। এর আগে কাজী রকিবউদ্দীন আহমদ রাজধানীর দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
সিইসি বলেন, অন্যান্য নির্বাচন থেকে জেলা পরিষদ নির্বাচন ভিন্ন। ভোটার সংখ্যা কম হলেও নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছিল। প্রার্থীদের মধ্যে সব ধরনের শঙ্কা কাটাতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়। সংসদ সদস্যরা যাতে এলাকায় অবস্থান করে প্রভাব বিস্তার করতে না পারেন; তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। সংসদ সদস্যদের এলাকা ত্যাগ নিশ্চিত করতে জাতীয় সংসদের স্পিকারকে অনুরোধ জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, এ নির্বাচনে যেহেতু ভোটার কম, তাই গোপনীয়তা রক্ষা ছিল বড় চ্যালেঞ্জ। এ জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। কোনো ভোটার যাতে প্রকাশ্যে ব্যালটে সিল না মারেন এবং ব্যালটের ছবি তুলতে না পারেন, সে জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়। মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
অতীতের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, জাতীয় সংসদ থেকে এ পর্যন্ত আমরা অনেক নির্বাচন করেছি। কিছু কিছু স্থানে অপ্রীতিকর ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে।
তিনি আরও বলেন, কিছু স্থানে গুটিকয়েক পকেট আছে- যার কারণে সেই স্থানে নির্বাচন সুষ্ঠু করতে সমস্যা হয়ে যায়। ভবিষ্যতে আমরা সবাই সচেতন হবো এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সবাই সচেতন হলেই সামনের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব।
| 6 |
নেটের পেছনে দাঁড়িয়ে কোচ রাসেল ডমিঙ্গোর কৌতূহল- কেমন লাগছে? সাকিব আল হাসানের ঝটপট উত্তর- 'ভালো'। নেটে ২০ মিনিট ব্যাটিং হয়ে গেলে সাকিব নিজে থেকেই কোচকে বললেন- ব্যাটিং ঠিক আছে। ডমিঙ্গো যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। দেশসেরা খেলোয়াড়কে নিয়েই খেলতে পারছেন চট্টগ্রাম টেস্ট। একাদশে একজন ব্যাটার বেশি নিয়ে খেলতে পারবে এবার। বোলিং লাইনআপও পাঁচজনে উন্নীত করা যাবে। তাই কোচের স্বস্তির নিঃশ্বাস ফেলা স্বাভাবিক। সবকিছু দেখে যে কারও মনে হবে, সাকিবকে পেয়ে বাংলাদেশ দল এখন সুখী পরিবার। কত দিন পর আবার সেরা দল নিয়ে টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এই খুশি গ্রীষ্ফ্মেও বসন্তের হাওয়া দিচ্ছে স্বাগতিক ড্রেসিংরুমে। নির্বাচক, কোচিং স্টাফ, খেলোয়াড়- সবার মধ্যেই এক ধরনের ভালো লাগা কাজ করছে। ক্রিকেটারদের মনে গুঞ্জরিত হচ্ছে ড্রেসিংরুমের প্রিয় গীত- আমরা করব জয়। সংবাদ সম্মেলনে মুমিনুল হকও দৃঢ়তার সঙ্গে বললেন, চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততেই নামবে তার দল। উন্মুক্ত সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটাই হলো সাকিবের ফিটনেস নিয়ে। অনুশীলনে সাকিবকে ফিট দেখার পরও দলীয় সিদ্ধান্ত জানার জন্যই এই প্রশ্ন। সাকিবকে ফিট ঘোষণা করে মুমিনুল জানান, তিনি টেস্ট ম্যাচ খেলার জন্য প্রস্তুত। এক দিন আগে একই সংবাদ সম্মেলন কক্ষে ডমিঙ্গো বলেছিলেন, ৫০-৬০ ভাগ ফিট সাকিবকে চান তিনি। পুরো ফিট খেলোয়াড় নিয়ে খেলতে চান টেস্ট ম্যাচ। অধিনায়ক তাঁর সেরা খেলোয়াড়কে পুরো ফিটের সনদ দিলেন অফিসিয়াল সংবাদ সম্মেলনে। সাকিবকে নিয়ে এরপর কারও কোনো প্রশ্ন থাকার কথা নয়। তবুও কিছু প্রশ্ন হলো প্রতিটি টেস্ট সিরিজের আগে সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা ও নাটকীয়তা ইস্যুতে। সেখানেও সপাটে খেলে দেন অধিনায়ক, 'যতবারই সাকিব ভাই খেলতে পারেননি কোনো না কোনো কারণ ছিল। মাঝে মধ্যে উনার না খেলাও ভালো, অন্য খেলোয়াড়ের জন্য সুযোগ তৈরি হয়।' সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করা হয়েছিল। সে সিরিজ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সব্যসাচী এ ক্রিকেটার। অনেক জল ঘোলা হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হলেও পারিবারিক কারণে টেস্ট খেলতে পারেননি। এবারের ঘটনা তো টাটকা। যুক্তরাষ্ট্র সফর শেষে ১০ মে দেশে ফিরে কভিড টেস্ট দিলে করোনা পজিটিভ হন। বিসিবি অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে প্রথম টেস্টের দল থেকে বাদ দেয় তাকে। তিন দিন যেতে না যেতেই করোনা নেগেটিভ হয়ে শুক্রবার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার। শেষ পর্যন্ত টেস্ট ম্যাচ খেলছেনও। শত প্রতিকূলতা জয় করে সিনেমায় হিরো যেমন এন্ট্রি করেন, সাকিবের কভিড জয় করে টেস্ট খেলতে নামাও অনেকটা তাই। গত বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে যাননি সাকিব। সিরিজ থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেন। যে কারণে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব সব সময়ই আলোচিত চরিত্র- কখনও ভালো খেলে, কখনও না খেলে বা বিতর্কিত ঘটনা ঘটিয়ে। এবার বিতর্কিত কিছু করেননি। তবে সদ্য করোনামুক্ত হয়ে টেস্টের মতো পাঁচ দিনের ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নেওয়াও একটি ঘটনা। কতটা মানসিক দৃঢ়তা থাকলে একজন ক্রিকেটার কভিডমুক্ত হওয়ার এক দিন পরই অনুশীলনে নেমে যেতে পারেন। যেটা পুরো দলকেই উজ্জীবিত করবে ভালো খেলতে। লঙ্কানদের বিপক্ষে ভালো খেলা এ মুহূর্তে খুবই প্রয়োজন। কারণ গত কিছু দিনে টেস্টেও যে কিছুটা উন্নতি করেছে বাংলাদেশ, তা আরও একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ টাইগারদের সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলার প্রেরণাও রয়েছে। এই দলের বিপক্ষে চট্টগ্রামে খেলা শেষ দুই টেস্টে হারেনি বাংলাদেশ। ২০১৪ এবং ২০১৮ সালে ড্র করেছে। ১৮ সালের ম্যাচে দুই ইনিংসে দুটি সেঞ্চুরি রয়েছে মুমিনুলের। এই দলটির বিপক্ষে যেটা সেরা পারফরম্যান্স বাঁহাতি এ ব্যাটারের, 'ওই সেঞ্চুরি দুটি আমাকে স্বস্তি দিয়েছিল, কারণ সে সময়ে ব্যাড প্যাচে ছিলাম।' সেই চট্টগ্রাম এবং সেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলা। আরেকবার ব্যাড প্যাচ থেকে চট্টগ্রামে টেস্ট খেলতে নামছেন মুমিনুল। যেখানে সেরাটা খেলে নিজে ব্যাড প্যাচ থেকে বেরিয়ে দলের জয় নিশ্চিত করতে পারেন এ বাঁহাতি। ক্রিকেটের কোনো সংস্করণেই বাংলাদেশের কাছে অজেয় নয় শ্রীলঙ্কা। সীমিত ওভারের ক্রিকেটে দেশে ও বিদেশে হারাতে পারলেও টেস্টে একমাত্র জয়টি এসেছে কলম্বোতে। বাংলাদেশের শততম টেস্টে ম্যাচ ছিল সেটি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সাকিবের শেষ টেস্ট ম্যাচও শততম টেস্ট। যে ম্যাচে সাকিবের পারফরম্যান্স ভোলার মতো নয়। প্রথম ইনিংসে সেঞ্চুরি (১১৬), দ্বিতীয় ইনিংসে ৪১ রান করার পাশাপাশি ৬ উইকেট নেন ম্যাচে। বাঁহাতি এ অলরাউন্ডার যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করলে লঙ্কানদের বিপক্ষে দেশের মাটিতে প্রথম জয় পেয়েও যেতে পারে বাংলাদেশ। রানপ্রসবা চট্টলার উইকেটে তাই অলরাউন্ড ক্রিকেট খেলতে হবে টাইগারদের। বোলিং বা ব্যাটিং যেটাই করুক প্রথম ইনিংসে লিডে থাকতে হবে। টপ অর্ডারে অন্তত দু'জন ব্যাটারকে রান করতে হবে। সেটা পেলে মিডল অর্ডারে বাকিরা টেনে নিয়ে যেতে পারবেন। বোলারদের কসরত করতে হবে প্রতিপক্ষের ২০টি উইকেট নিতে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব পিচে ২০ উইকেট নেওয়া দিমুথ করুনারত্নের কাছে কঠিন মনে হলেও রাসেল ডমিঙ্গো বা মুমিনুল হক তা মনে করেন না। স্পিন ও পেস বোলিংয়ের সমন্বয় হলে সফরকারীদের দু'বার অলআউট করা সম্ভব বলে মনে করেন তারা। এখন চেনা আঙিনায় ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে জ্বলে উঠতে পারলে মুমিনুলরা আরেকবার গাইতে পারবেন আমরা করেছি জয়। যদিও কাজটি সহজ হবে না। কারণ দেশের মাটিতে ২০১৮ সালের পর বড় দলের বিপক্ষে টেস্ট জেতেনি বাংলাদেশ। এ ছাড়া বৃষ্টি ছন্দপতন ঘটাতে পারে ধারাবাহিক পারফরম্যান্স করাতে। সুতরাং জয়ের স্বাদ নিতে হলে এই প্রতিকূলতাগুলোও জয় করতে হবে আগে।
| 12 |
ভারতে দৈনিক করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা অবশেষে দুই লাখের নিচে নেমেছে। দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যাও চার হাজারের নিচে নেমে এসেছে। আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৪ এপ্রিলের পর এই প্রথম দেশটিতে এক দিনে দুই লাখের কম করোনা রোগী শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন দেশটিতে করোনায় প্রায় সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়। সবশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জন। ভারতে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জন। রোববার ভারতে ২ লাখ ২২ হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ৪ হাজার ৪৫৪ জন। শনিবার ২ লাখ ৪০ হাজার ৮৪২ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ৩ হাজার ৭৪১ জন। শুক্রবার প্রায় ২ লাখ ৫৭ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। মারা যান ৪ হাজার ১৯৪ জন। বৃহস্পতিবার প্রায় ২ লাখ ৫৯ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। মারা যান ৪ হাজার ২০৯ জন। বুধবার প্রায় ২ লাখ ৭৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। মারা যান ৩ হাজার ৮৭৪ জন। ১৮ মে (মঙ্গলবার) প্রায় ২ লাখ ৬৭ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। মারা যান ৪ হাজার ৫২৯ জন। ভারতে আগে কখনো এক দিন এত মানুষ করোনায় মারা যাননি। ১৭ মে ভারতে ৪ হাজার ৩২৯ জন মারা যান। এদিন প্রায় ২ লাখ ৬৩ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। ১৬ মে প্রায় ২ লাখ ৮১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। গত ২১ এপ্রিলের পর দেশটিতে এদিনই প্রথম ২৪ ঘণ্টায় ৩ লাখের নিচে করোনা রোগী শনাক্ত হয়। এদিন দেশটিতে করোনায় মারা যান ৪ হাজার ১০৬ জন। গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়তে থাকে। গত ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। আর ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়। গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর একাধিক দিন দেশটিতে চার লাখের বেশি রোগী শনাক্ত হয়। গতকাল সোমবারের আগের সাত দিন ভারতে তিন লাখের কম করোনা শনাক্ত হচ্ছিল। ৭ মে ভারতে প্রথম এক দিনে করোনায় চার হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। তারপর একাধিক দিন দেশটিতে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সবশেষ রোববার দেশটিতে মৃত্যু চার হাজারের ওপরে উঠেছিল। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণের জেরে বাড়ছে মৃত্যুও। বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এখন ভারতের দখলে। গত ২২ এপ্রিলের আগপর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওয়ার্ল্ডোমিটারস শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সম্প্রতি সংক্রমণের দিক দিয়ে ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত। ভারতে সংক্রমণের 'বিস্ফোরণের' জন্য করোনার ভারতীয় ধরনকে অনেকাংশে দায়ী করা হয়। করোনার ভারতীয় ধরনকে 'উদ্বেগজনক' হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ছাড়া ভারতে সংক্রমণ বৃদ্ধির জন্য নির্বাচন অনুষ্ঠান, ধর্মীয় উৎসব ও খেলাধুলার আয়োজনকে দায়ী করা হয়। ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যুর যে হিসাব দেশটির সরকার দিচ্ছে, তার চেয়ে প্রকৃত সংখ্যা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করতে পারে, এমন আশঙ্কার কথা বিজ্ঞানীরা আগে জানালেও তাতে গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ভারতের করোনা সংকটের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট। এনডিটিভির তালিকা অনুসারে, ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানা। করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করা হয়। ১ মে থেকে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে (১৮ বছরের ঊর্ধ্বে) টিকাদানের কর্মসূচি হাতে নিয়েছে ভারত। তবে বিভিন্ন রাজ্যের কর্তৃপক্ষ টিকার সংকটের কথা জানাচ্ছে। তা ছাড়া টিকা গ্রহণের হারও কম। এমন পরিস্থিতিতে ভারতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আরম্ভ হয়। ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটি তার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখে। অক্সিজেন, জরুরি ওষুধ, হাসপাতালে শয্যার অভাবসহ নানা গুরুতর সংকটে দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়। এ অবস্থায় ভারতের পাশে এসে দাঁড়ায় বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। | 3 |
সাংসদ, আইনজীবী, অভিনয়শিল্পী ও পরিচালক। একই সঙ্গে অনেক পরিচয় তাঁর। তিনি তারানা হালিম। ভালোবাসেন ক্রেপের সিল্ক শাড়ি পরতে। সংগ্রহ করেন সিরামিকের সামগ্রী। আজ থাকছে তাঁর স্টাইল।ঈদের ছুটির রেশ কাটেনি তখনো। এই ছুটিতে ব্যস্ততার শেষ নেই তারানা হালিমের। এরই এক ফাঁকে সময় দিলেন।ঢাকার গুলশানের বাসায় ঢোকার মুখেই বেতের তাকে সাজানো সিরামিকের সামগ্রী। ব্যক্তি তারানা হালিমের শৌখিনতার ছোঁয়া রয়েছে তাতে। ২ আগস্ট একরাশ হাসি দিয়ে দরজা খুলে দিলেন।সব সময় ধরে রাখা মুখের হাসিটা আরেকটু বেড়ে গেল। সাজ-পোশাকে বাহুল্য নেই। এ বিষয়ে নিজের ছোটবেলার একটা গল্প শোনালেন।বয়স তখন ১১ কি ১২ বছর। জন্মদিনে নিজেকে বেশ বড় বড় মনে হচ্ছিল। চোখে কাজল টেনে, ঠোঁটে লিপস্টিক দিয়ে মায়ের সামনে গিয়ে বলেছিলেন 'কেমন লাগছে, বলো তো?' মা কিছু না বলে চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক মুছে দেন। মাথায় তেল দিয়ে চুল বেঁধে দেন। আর বলেন, 'তুমি এখনো বড় হওনি।'সেই থেকে কখনোই খুব একটা সাজেননি তারানা হালিম। সাজ বলতে চোখে ম্যাকের কাজল ও ঠোঁটে লিপস্টিক। বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করেন। এরপর কমপ্যাক্ট পাউডারের প্রলেপ বুলিয়ে নেন। নাকে হীরার নাকফুলটি কবে পরেছেন মনে নেই তাঁর। খুব ছোটবেলায় মা পরিয়ে দিয়েছিলেন। হালকা রঙের ক্রেপের সিল্ক শাড়ি তাঁর পছন্দের তালিকার শীর্ষে। তবে বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে জমকালো কাজ করা পাড়ের উজ্জ্বল রঙের শাড়ি পরা হয় তাঁর। তারানা হালিম বলেন, 'অনেকে বলেন সংসদে যাওয়ার সময় একটা সুতির শাড়ি পরাই ভালো। কিন্তু আমার যেমন পছন্দ, তেমনই পোশাক পরি। সব সময় পরি ক্রেপের সিল্ক শাড়ি; তাহলে অন্য সময় আলাদা পোশাক কেন পরব। আর ক্রেপ শাড়ি পরার সুবিধাও আছে। সারা দিনে শাড়ি ভাঁজ হওয়ার দুশ্চিন্তা থাকে না।' মায়ের কাছ থেকে হীরার গয়না পেয়েছেন। হালকা হীরার গয়না পরতে ভালোবাসেন। হালকা অন্য গয়নাও পরেন। কোথাও বেড়াতে গেলে সিরামিকের সামগ্রী কেনেন। এটি যেমন সংগ্রহ করা তাঁর শখ, তেমনি শাড়ির সঙ্গে মিলিয়ে সব রঙের স্যান্ডেল-ব্যাগ আছে তাঁর সংগ্রহে।যখনই সুযোগ পান, সিনেমা দেখেন। বই তো তারানার সব সময়ের সঙ্গী। একটা সময় রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র পড়লেও এখন পড়েন বিশ্ব অর্থনীতি ও রাজনীতির বই। 'সকালবেলার পাখি' তকমাটা তারানা হালিমের সঙ্গে মিলে যায়। কাজ না থাকলে রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। আর সকালেও ওঠেন ছয়টার মধ্যে। দেরি হলেও তা বড়জোর আটটা। নিজেকে কীভাবে তরুণ রেখেছেন? তখন তাঁর 'ট্রেডমার্ক' হাসিটা দিয়ে বলেন, 'কেউ বিশ্বাস করে না যে আমি কোনো ডায়েট বা ব্যায়াম করি না। জিনগতভাবে আমি পাতলা গড়নের। আর নিজে রান্না করতে পারি না। আমার ছোট ছেলে প্রীয়ম ও আমি বাইরের খাবারই বেশি পছন্দ করি। বড় ছেলে প্রীতম অবশ্য বাসার খাবার খেতে পছন্দ করে। ও এখন পড়াশোনা করছে অস্ট্রেলিয়াতে।'এভাবেই কাটে তারানা হালিমের দিন। | 4 |
সুনামগঞ্জের তাহিরপুরে দুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয় ও চানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়। এলজিএসপি-৩ প্রকল্পের অধীনে বাইসাইকেল বিতরণের সময় উপস্থিত ছিলেন উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য নোয়াজ আলী, আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা জজ মিয়া, চানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবুর রহমান, হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, ইউনিয়ন পরিষদ সচিব এখলাছুর রহমান প্রমূখ। চানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রাজাই গ্রামের রাকাব উদ্দিন বলে, বিদ্যালয়ে আসা-যাওয়া করতে তার ২০ টাকা অটোরিকশা ভাড়া দিতে হতো। এখন বাইসাইকেল পাওয়ায় বিনা টাকায় বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারবে। হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শান্তিপুর গ্রামের রায়হান উদ্দিন জানায়, শান্তিপুর গ্রাম থেকে হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। অর্ধেক রাস্তা জমির আলপথ হেঁটে আর অর্ধেক রাস্তা অটোরিকশা করে বিদ্যালয়ে তাকে আসা-যাওয়া করতে হতো। ইউনিয়ন পরিষদ থেকে বাইসাইকেল পাওয়ায় এখন তাকে আর কষ্ট করতে হবে না। | 6 |
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বেড়ে চলছে। এখন যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে নতুন জটিলতা ও ধরন। যা ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। এছাড়া জানুয়ারির শুরুতেই যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন যে ধরন তার সঙ্গে মিল রয়েছে এমন রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন এই ধরনটি আগের স্ট্রেইনের তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায়। সম্প্রতি এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমও বলেছেন, গত দুই মাসে আমার কাছে কখনোই আইসিইউ বেডের জন্য কোনো অনুরোধ আসেনি। কিন্তু গত কয়েকদিন ধরে ফোন পাচ্ছি আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না। আগে আমরা দেখছিলাম যাদের কোমর্বিডিটি আছে তাদের আইসিইউ লাগতো। এখন যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই তরুণ, সুস্থ এবং তাদের বেশিরভাগেরই আইসিইউ লাগছে। প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. এম এইচ চৌধুরী লেলিন জানান, করোনার সংক্রমণ বাড়ছে। এবারের উপসর্গগুলোও ভিন্ন। এবার জ্বর কম থাকছে। কাশি ও শ্বাসের অসুবিধা বেশি হচ্ছে। দ্রুত শ্বাসের টান দেখা দিচ্ছে। শরীরে অক্সিজেন কমে যাচ্ছে। বেশিসংখ্যক রোগীকে আইসিইউতে নিতে হচ্ছে। অধিকাংশ রোগী জটিলতা নিয়ে হাসপাতালে আসছে। আক্রান্তদের মধ্যে মধ্যবয়স্ক ও তরুণদের সংখ্যাই বেশি। আক্রান্ত অনেকের ১ম ডোজ টিকা নেওয়া আছে। তিনি বলেন, জাতীয়ভাবে নতুন করে স্বাস্থ্য সতর্কতা বিধি জারির সময় এসেছে। সব ধরনের সমাবেশ স্থগিত এবং বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখা উচিত। 'মাস্ক না পরলে- সেবাদান বন্ধ' সর্বত্র কঠোরভাবে পালন করতে হবে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর তদারকি বাড়াতে হবে।এখনই সাবধান হতে ব্যর্থ হলে ভবিষ্যতে ভয়াবহ মূল্য দিতে হবে। | 6 |
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম তারেকুল ইসলাম (১৭)। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত তারেকুল ইসলাম ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়ার মৃত ছগির আহমদের ছেলে। স্থানীয় ইসলামাবাদ ইউপির সদস্য আবদুস শুক্কুর বলেন, তারেকুল ইসলাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন খোদাইবাড়ি এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিম পাশে একটি মুদিদোকান চালাত। ভোররাতে সাহ্রি খেয়ে সে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশে ঘর থেকে বের হয়। এ সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় তারেকুল। পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম বলেন, কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। পুলিশের পাশাপাশি সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। | 6 |
দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে; একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এতথ্য জানিয়েছে। অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনা কুয়াশা পড়তে পারে বলেও আবহাওয়া অধিদফতর জানিয়েছে। অধিদফতর বলছে, দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপামাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়িসহ হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। | 6 |
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে।গত শনিবার সন্ধ্যায় শ্যামনগর সদর ইউনিয়নের চণ্ডীপুর জামিয়া মাদ্রাসার পাশে মসজিদ চত্বরে ওই দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়। শেষ পর্যায়ে আকস্মিক হামলার ঘটনায় উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল ওয়াহিদসহ অন্তত ১২ নেতা কর্মী আহত হয়েছেন বলে বিএনপি সূত্র দাবি করেছে।আহতদের মধ্যে গুরুতর অবস্থায় উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আশেক-ইএলাহী মুন্না ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহির হোসেনকে সাতক্ষীরা সিবি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, ভুরুলিয়া বিএনপি সভাপতি মতিউর রহমানসহ অন্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গত শনিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে স্থানীয় একটি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের শেষ মুহূর্তে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সরদার হাফিজ ও উপজেলা রাসেল স্মৃতি সংসদের সভাপতি রহমত আলীর নেতৃত্বে ৬০- ৭০ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মী সেখানে হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে উপজেলা বিএনপি সভাপতিসহ অন্তত ২০-২২ জন আহত হয়। আহতদের মধ্যে মাস্টার আব্দুল ওয়াহেদ, যুগ্ম-সম্পাদক আশেক-ই এলাহী মুন্না, মতিউর রহমানসহ ১২ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। তবে গুরুতর অবস্থায় নেওয়া দুজনের মধ্যে আশেখ-ইএলাহী মুন্নাকে রাত নয়টার দিকে সিবি হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।হামলার বিষয়ে জানতে মুঠো ফোনে যোগাযোগ করা হলে যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সরদার হাফিজকে পাওয়া যায়নি। রাসেল স্মৃতি সংসদের সভাপতি রহমত আলীর ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে কেউই গতকাল রোববার পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও সারাদেশে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকা খুলনাঞ্চলে বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। যা রবিবার ধীরে ধীরে বাড়তে থাকার সোমবার গতি পেয়েছে। নদীতে পানি বাড়ছে। জোয়ারে পানির উচ্চতাও বাড়ছে। তিন ধরে উপকূলে সূর্যের দেখা নেই। এমন পরিস্থিতিতে শুকাতে না পেরে দুবলার চরে শুঁটকি নষ্ট হচ্ছে। কয়রায় বাঁধ ভেঙে ও ভেঙে ২টি গ্রাম প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ছুটতে গিয়ে চরম ভাগান্তিতে পড়ছে কর্মব্যস্ত মানুষেরা। খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস-আদালত ছুটে চলা কর্মব্যস্ত মানুষ, বিভিন্ন বাজার, পাড়া-মহল্লার অলিতে গলিতে সকল বয়সের মানুষ দূর্ভোগে পড়ছেন। সারাদিন বৃষ্টির কারণে রাস্তাঘাট, ছোট বড় গর্তে জলবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টিতে নগরীতে যানবহনের সংখ্যা রয়েছে সীমিত। খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, গত ৩দিনে খুলনায় ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সোমবার সারাদিন একই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বৈরী আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে, বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরে শুকানোর জন্য রাখা প্রায় ২০ লাখ কেজি বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট হয়ে গেছে। যার মূল্য প্রায় কোটি টাকা। এতে রাজস্ব আয়ের ঘাটতিতে পড়েছে বনবিভাগও। পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, "ঘূর্ণিঝড়ের কারণে তিনদিন ধরে তিন ফুটের অধিক জোয়ারের পানিতে দুবলার চর তলিয়ে যাওয়ায় মাছের ক্ষতি হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় জেলেরা জাল, নৌকা-ট্রলার নিয়ে চরে অবস্থান করছে। খারাপ আবহাওয়ায় মাছ শুকাতে না পারায় সেগুলো পঁচে যাচ্ছে।" তিনি জানান, গত নভেম্বর এ চরের শুটকি থেকে ৫৭ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে, আর ডিসেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৮০ থেকে ৯০ লাখ টাকা। কিন্তু ক্ষতির কারণে অর্ধেকে নেমে আসবে রাজস্ব আয়। চরটিতে জেলে ও মহাজন মিলিয়ে প্রায় ১০ হাজার লোক রয়েছে। গত ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ শুটকি মৌসুম চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। অন্যদিকে, সাতক্ষীরার শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ও উপচে প্লাবিত হওয়া কয়রার গাতিরঘেরী ও হরিহারপুর গ্রামের দুইশ' পরিবার দুর্ভোগের মধ্যে রয়েছে। এলাকাবাসী জানায়, চলতি বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে একই স্থানে ভেঙেছিল। ওই স্থানের বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার নিয়োগ দিয়েছিল। কিন্তু ঠিকাদার সঠিক নিয়মে বাঁধ নির্মাণ না করায় আবার ভেঙ্গে প্লাবিত হয়। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (বিভাগ-২) উপ-সহকারী প্রকৌশল মশিউল আবেদিন বলেন, "ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শাকবাড়িয়া নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় হরিহারপুর লঞ্চঘাটের পূর্বপাশে ভেড়িবাঁধ ভেঙে যায়। ওই স্থানে ঠিকাদার নিয়োগ দেওয়া আছে। দ্রুত সময়ের মধ্য ওই এলাকার মানুষকে পানিবন্দি অবস্থা থেকে মুক্ত করা যাবে।" কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, "শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ও পানি উপচে গাতিরঘেরী ও হরিহারপুর গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের জন্য ইতিমধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তাছাড়া শীত নিবারণের জন্য শীতবস্ত্র প্রদান করা হয়েছে।" | 6 |
ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী নারীর কাছে ভাড়া না থাকায় বাসের ভেতরে প্রথমে তাকে নাজেহাল করে হেলপার নাহিদ। এরপর বাসের চালক সবুজের নির্দেশনায় চলন্ত বাস থেকে তাকে ছুঁড়ে ফেলে দেয়া হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। এর আগে সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জের ধলেশ্বর সাকিন কুচিয়ামারা এলাকায় অভিযান চালিয়ে বাসের চালক সবুজ (২৫) ও হেলপার নাহিদকে (১৯) গ্রেপ্তার করা হয়। এ সময় এন মল্লিক পরিবহনের বাসটিও (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৩-১৫২১) জব্দ করে র্যাব-১০। লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ভুক্তভোগী নারী বাকপ্রতিবন্ধী হওয়ার তার চলাচলে ভাড়ার বিষয়টি পরিবহন কর্তৃপক্ষ শিথিল রেখেছিল। কিন্তু বাসে ওঠার পর ভুক্তভোগীর কাছে ভাড়া না থাকায় বাকবিতণ্ডার মাধ্যমে নাজেহাল করে চলন্ত বাস থেকে তাকে ছুড়ে ফেলে দেয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে এ ঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী নারী শিল্পী ওরফে মিষ্টির মা সমর্ত বানু বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, গত রবিবার ভিকটিম নারী শিল্পী রাজধানীর কামরাঙ্গীরচরের বাসা থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সকাল সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জ কোনাখোলা বাসস্ট্যান্ড থেকে এন মল্লিক পরিবহনের ওই বাসে ওঠে। বাসটি কিছুদুর যাওয়ার পর শিল্পীর কাছে ভাড়া চাওয়া হয়। কথা বলতে না পারায় শিল্পী কাগজে লিখে জানায়, এন মল্লিক পরিবহন থেকে তাকে বিনা ভাড়ায় চলাচলের অনুমতি দেয়া হয়েছে। কাছে কোনো ভাড়া নেই। সাড়ে ৯টার দিকে বাসটি রুহিতপুর বাজারে পৌঁছালে হেলপার গালিগালাজ করতে করতে হত্যার উদ্দেশ্যে ছুঁড়ে ফেলে দেয়। এতে শিল্পী মারাত্মকভাবে আহত হন। মা সমর্ত বানু অসুস্থ হওয়ায় ভিকটিম শিল্পী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাহায্য চেয়ে অর্থ সংগ্রহ করতো বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নবাবগঞ্জে আবারো মানববন্ধন করেছে ছাত্র জনতা। দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের প্রধান ফটকের মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, শুধু এন মল্লিক পরিবহন নয়, সব পরিবহন কর্তৃপক্ষকে সড়ক পথে অরাজগতা পরিহার করে যাত্রী সেবা বৃদ্ধি করতে হবে। এন মল্লিক পরিবহনের চেয়ারম্যান নারগীস মল্লিক বলেন, আমার মালিকানাধীন এন মল্লিক পরিবহনে কোন বাকপ্রতিবন্ধী, অসহায় ও প্রতিবন্ধী লোকজনের ভাড়া নেওয়া হয় না। আমি দীর্ঘদিন যাবত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। আমার কোন শ্রমিক যদি অন্যায় করে থাকে, তাহলে তার বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হোক। প্রসঙ্গত, রবিবার চলন্ত বাস থেকে ওই নারীকে ফেলে দেয়ার ঘটনা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরেই নেক্ক্যারজনক এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে সবাই। | 6 |
গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বর্তমান প্রতিশ্রুতিই পারে বিশ্বকে নিরাপদ অবস্থানে রাখতে। কারণ এই শতাব্দীতে গড়ে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্মুখীন হবে বিশ্ব, যা খুবই বিপর্যয়কর। জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনের আগে এরকম সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির পক্ষ থেকে গত মঙ্গলবার জানানো হয়, কার্বন নিঃসরণ কমানোর জাতীয় পরিকল্পনার প্রতিশ্রুতিগুলো খুবই দুর্বল। স্কটল্যান্ডের শহর গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনের কয়েক দিন আগে সংস্থাটি এ কথা জানাল। ইউএনইপির নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসেন বলেন, বিশ্বে যত কার্বন নিঃসরণ হয়, তার মধ্যে ৭৮ শতাংশের জন্য দায়ী জি-২০ দেশগুলো। উন্নত দেশগুলোসহ বিশ্বের সব দেশই এর জন্য কমবেশি দায়ী। তিনি সতর্ক করে বলেন, উন্নত দেশগুলো ২০৩০ সাল নাগাদ যে পদক্ষেপ নিয়েছে, তা যথেষ্ট নয়, বরং অনেক দেরি হয়ে যাবে। জলবায়ু বিপর্যয়ের হাত থেকে বিশ্বকে রক্ষার জন্য এটি খুবই বিলম্বিত সিদ্ধান্ত, বলে এর আগেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সুতরাং যা করার এখনই করতে হবে। বিশ্বনেতারা আগামী সপ্তাহে জলবায়ু সম্মেলনে উপস্থিত হবেন। গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য বিভিন্ন ধরনের উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দেবেন। আর এটাই হবে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির নিচে রাখার সব শেষ সুযোগ। এবারের সম্মেলনের ইতিবাচক সিদ্ধান্ত ও গ্রিনহাউস গ্যাস কমানোর কার্যকর প্রতিশ্রুতি বিশ্বকে মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচাতে সক্ষম হবে। বিশ্বের সব প্রান্তেই এখন আবহাওয়ার বিপর্যয় চলছে। দেখা দিয়েছে আকস্মিক ঘূর্ণিঝড়, দাবানল, বন্যা-ভূমিধস ও খরা। ফলে এক গভীর সংকটের মুখে পড়ছে মানবজাতি। এর ওপর বিশেষ করে বৈশ্বিক উষ্ণতা আবহাওয়া পরিস্থিতিকে আরো বেশি সংকটময় করে তুলবে। | 3 |
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় পানি সরবরাহ, স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আখাউড়া পৌরসভার আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। কর্মশালায় বক্তারা প্রকল্পের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য, নিরাপদ পানির গুণাবলী, নিরাপদ পানির উপকারিতা, স্যানিটেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। উল্লেখ্য, বিশ্বব্যাংকের অনুদানে আখাউড়া পৌরসভায় ১২০ কোটি টাকায় ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন প্রকল্প করা হবে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
রাজধানীর বনানীতে ২৭ নম্বর রোডে দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাকি চারজন হলেন- সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। রবিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহারের আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে পাবলিক প্রসিকিউটর আফরোজা আক্তার অরেঞ্জ এ দাবি জানান। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানির জন্য আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এর আগে গত ২৯ আগস্ট একই আদালতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়। এসময় আসামিরা আদালতে নিজেদেরকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী (শিক্ষার্থী), তার বান্ধবী এবং এক বন্ধুকে আটকে রাখে। অস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে দুই শিক্ষার্থীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় আসামিরা। এরপর মামলার বাদীকে সাফাত আহমেদ ও তার বান্ধবীকে নাঈম আশরাফ একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৭ সালের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। এর পরের মাসে ১৩ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। এ মামলায় মোট ৪৭ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। | 6 |
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৮-১০ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে জাফলং সেতু সংলগ্ন জাফলং চা-বাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে স্থানীয় আলিম উদ্দিনের পক্ষের লোকজন তাঁর মুক্তির দাবিতে জাফলং সেতু এলাকায় মানববন্ধন করতে যান। ডাউকি নদীর আধিপত্য নিয়ে পূর্ব বিরোধ থাকায় মানববন্ধনে বক্তারা প্রতিপক্ষের ফয়জুলের নামে অশালীন মন্তব্য এবং স্লোগান দিতে থাকেন। মানববন্ধনের কটূক্তি শুনে ফয়জুলের পক্ষের লোকজন এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮-১০ জন আহত হন।সংঘর্ষ চলাকালীন আলিম উদ্দিনের পক্ষের লোকজন ফয়জুলের পক্ষের লোকের বেশ কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন ফয়জুলের পক্ষের লোকজন। অন্যদিকে এ বিষয়ে আলিম উদ্দিনের পক্ষের লোকজনের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে কাউকে পাওয়া যায়নি।খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ও থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর ফারুক বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, 'জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।' | 6 |
ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের খুবই উপযোগী পরিবেশের সৃষ্টি করা হয়েছে। সেখানে তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপন এবং জীবিকাসহ দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। কক্সবাজারে বর্তমানে যেভাবে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে, তার চেয়ে অনেক ভালো থাকবে ভাসানচরে। সম্প্রতি ভাসানচর পরিদর্শন শেষে সমকালকে এ কথা জানিয়েছেন পরিদর্শন দলে থাকা কয়েকটি এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরিদর্শন দলের প্রধান ও এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক শাহাদাৎ হোসাইন বলেন, পরিদর্শনের পর ভাসানচরে বসবাসের উপযোগী পরিবেশ সম্পর্কে খুবই ইতিবাচক মন্তব্য করেছেন বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তারা। এরই মধ্যে বিভিন্ন এনজিও ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের পর সম্ভাব্য সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্প (ফুড ও নন ফুড) জমা দেবে বলেও জানিয়েছে। গত ১৬ নভেম্বর ২২টি এনজিওর কর্মকর্তাদের নিয়ে ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শন করে। পরিদর্শনকারী এনজিও সংস্থাগুলো হচ্ছে- পালস বাংলাদেশ, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল, কেএসআর বাংলাদেশ, জনসেবা কেন্দ্র, সোনে ইন্টারন্যাশনাল, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, আল-মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সেন্টার ফর হিউম্যানিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি), স্কাস, কারিতাস, মুক্তি কক্সবাজার, সোশ্যাল এইড কক্সবাজার, ভিওএসডি (মাগুরা), আরটিএমআই, ফ্রেন্ডশিপ, হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল, আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশন, এসডব্লিউএবি, মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল, গণস্বাস্থ্য কেন্দ্র, কক্সবাজার এবং হেল্প দ্য নিডি চ্যারিটেবল ট্রাস্ট। সোনে ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর আল মামুন সমকালকে বলেন, তারা কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গাদের খুবই কষ্টকর জীবনযাপনের চিত্র দেখেছেন। এমনকি ক্যাম্পের কারণে স্থানীয়দের জীবনযাত্রাও দুর্বিষহ হয়ে উঠেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, কক্সবাজারের স্থানীয়দেরও অনেকেই এখন কক্সবাজার ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। কক্সাবাজারে কাজ করতে গিয়ে স্থানীয় একাধিক পরিবারের ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার চিত্র দেখেছেন। কারণ রোহিঙ্গা ক্যাম্প দিন দিন অস্থিতিশীল হয়ে ওঠায় তারা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় পড়েছেন। এ অবস্থায় কক্সবাজার ক্যাম্পে চাপ কমানোর বিকল্প নেই। তিনি জানান, ভাসানচর পরিদর্শনকালে তারা দেখেছেন সেখানে রোহিঙ্গাদের জন্য খুবই ভালো থাকার ব্যবস্থা, দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা, বাজার, স্কুল, নামাজ ঘর, সেবাদাতাদের থাকার ব্যবস্থাসহ সবকিছুই করা হয়েছে সুপরিকল্পিতভাবে। পরিদর্শনকালে তারা জেনেছেন, প্রায় ১২ হাজার মানুষ দুই বছর ধরে কঠোর পরিশ্রম করে ভাসানচরকে বসবাসের উপযোগী করে তুলেছেন। এ সময় কোনো ধরনের দুর্ঘটনা যেমন ঘটেনি, তেমনি কোনো দুর্যোগও আসেনি। এটাই প্রমাণ করে যে ভাসানচর মানুষের বসবাসের জন্য নিরাপদ। রোহিঙ্গাদের তাদের নিজের দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের পর এখানে দেশের ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও তারা জেনেছেন। এ অবস্থায় কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা উচিত বলে তার অভিমত। কারণ সেখানে রোহিঙ্গারা অবশ্যই কক্সবাজারের চেয়ে অনেক ভালো থাকবে। পালস বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কলিম বলেন, সেখানে যে ধরনের পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা খুবই সন্তোষজনক। রোহিঙ্গাদের থাকার জন্য খুবই ভালো মানের শেড তৈরি করা হয়েছে। দুর্যোগকালীন সময়ের জন্য পৃথক ও আধুনিক আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। যারা সেবা দেবেন তাদের জন্যও আধুনিক ব্যবস্থা আছে। পরিদর্শনের পর তিনি জোর দিয়েই বলতে পারেন, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করা হলে তারা আরও ভালোভাবে জীবনযাপনের সুযোগ পাবেন। গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার নজরুল ইসলাম সমকালকে বলেন, এনজিও ব্যুরোর তত্ত্বাবধানে তারা ভাসানচর পরিদর্শন করেন। তাদের এক রাত থাকারও ব্যবস্থা করা হয়। সেই থাকার জায়গাটিও আধুনিক ও উন্নত। অতএব, ভবিষ্যতে যারা ভাসানচরে সেবা দেবেন তাদের থাকার জায়গা নিয়ে সমস্যা নেই। আর রোহিঙ্গাদের থাকার জায়গাও খুবই ভালো। এখানে তারা কক্সবাজারের ক্যাম্পের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। এখানকার পরিবেশ খোলামেলা এবং দৃষ্টিনন্দন। সব ধরনের সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থাই এখানে আছে। তার অভিমত, তারা যা দেখেছেন তার পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট করেই বলতে পারেন, রোহিঙ্গাদের বসবাসের জন্য ভাসানচর খুবই উপযোগী। সেন্টার ফর হিউম্যানিটি ইন ডেভেলপমেন্টের কর্মসূচি উন্নয়ন ব্যবস্থাপক মনছুরুল হাবিব বলেন, সবদিক দিয়েই উপযোগী পরিবেশ। তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘ সময় ধরে কাজ করছেন। কক্সবাজারে এত বেশি চাপ যে, সেখানে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর বিপরীতে ভাসানচরে খুব ভালো পরিবেশ। এখানে কাউকে গাদাগাদি করে থাকতে হবে না। উন্নত নাগরিক সুবিধার ব্যবস্থাও আছে। অতএব, রোহিঙ্গাদের একটা অংশকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরে সরকারি সিদ্ধান্ত ও উদ্যোগ বাস্তবায়ন হওয়া দরকার। এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক শাহাদাৎ হোসাইন সমকালকে বলেন, যে সব এনজিও কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে, তাদের মধ্য থেকে ২২টি এনজিওকে ভাসানচর পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। পরিদর্শনের পর তারা ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের উপযোগী পরিবেশ দেখে সন্তুষ্ট। এ কারণে তারা ভবিষ্যতে ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তার জন্য প্রকল্প জমা দেওয়ার কথাও জানিয়েছেন। বেশ কয়েকটি এনজিও প্রকল্পের জন্য দাতা সংস্থা খুঁজছে। আশা করা হচ্ছে চলতি সপ্তাহ থেকেই প্রকল্প জমা পড়া শুরু হবে।
| 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে সারাদেশের উপজেলা পর্যায় পর্যন্ত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে সকল উপজেলায় এই সেন্টার স্থাপন করবে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আধুনিকায়নের মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে সমর্থ হয়েছে। তিনি বলেন, 'আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই সেবা দেয়ার ব্যবস্থা আমরা পর্যায়ক্রমে করে দেব। ইতোমধ্যে আরো ১১০টি ভিশন কমিউনিটি সেন্টার স্থাপনের বিষয়েও চিন্তা করছি এবং সে পদক্ষেপও আমরা নিচ্ছি। এর জন্য মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবেন।' শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ৫টি বিভাগের আওতাধীন ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত 'কমিউনিটি ভিশন সেন্টার'-এর কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। খবর বাসসের তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।সরকার প্রধান বলেন, কমিউনিটি ভিশন সেন্টারে কর্মরত দুইজন সিনিয়র নার্স উন্নত প্রযুক্তি ব্যবহার করে বেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের কাছে রোগীর যাতীয় তথ্য প্রেরণ করেন এবং রোগীর সঙ্গে চক্ষু বিশেষজ্ঞদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি বলেন, ইতোমধ্যে তার সরকার চক্ষু রোগীদের যেমন চোখে ছানি পড়া, গ্লুকোমা বা ডায়াবেটিস, রেটিনোপ্যাথি বা শিশুর চোখে আঘাত জনিত চিকিৎসা, পাওয়ার চশমার ব্যবস্থাপনা সরকারিভাবে দেয়ার উদ্যাগ নিয়েছে। ইতোমধ্যে কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে প্রায় ৫কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক চক্ষু সেবার আওতায় আসা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সভাপতিত্ব করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো.আব্দুল মান্নান এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। গণভবন থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম এবং রেফারেল ব্যবস্থার বিষয়ে একটি ভিডিও তথ্যচিত্রও পরিবেশিত হয়। অনুষ্ঠানে বলা হয়, দেশের ৫টি বিভাগের ৫টি মেডিকেল কলেজ হাসাপাতাল যেমন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল (সিএমএমসি) এবং কুমিল্লা মেডিকেল হাসাপাতালকে বেজ মেডিকেল হাসপাতাল ধরে ২০টি জেলার ৭০টি উপজেলায় ৭০টি আই ভিশন সেন্টারের যাত্রা শুরু হয়েছে। প্রতিটি কমিউনিটি ভিশন সেন্টারে রয়েছে দক্ষ নার্সবৃন্দ। তারা কোন রোগী চিকিৎসার জন্য এলে আধুনিক যন্ত্রাংশের সাহায্যে তার চোখের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার সম্পূর্ণ ফলোআপ বেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীর চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ সেবা প্রদান করে থাকেন। পরে রোগীকে ওই ওষুধগুলো বিনামূল্যে সরবরাহ করে কমিউনিটি ভিশন সেন্টারের নার্সবৃন্দ সেবন বিধি বুঝিয়ে দেন। এভাবেই বাড়ির নাগালে থাকা কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা বিশেষজ্ঞ চক্ষু সেবা যেন পেতে পারেন সেজন্যই এই সেন্টার চালু করা হয়েছে। অনুষ্ঠানের সঙ্গে রংপুরের পীরগাছা উপজেলা, চাপাইনবাবগঞ্জের নাচোল এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কমিউনিটি ভিশন সেন্টারগুলো ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিল। প্রধানমন্ত্রী পরে এসব স্থানের উপকারভোগী জনগণ, জেলা প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, 'অন্ধজনে আলো দেয়ার চেয়ে বড় কাজ হতে পারে না। অন্ধত্ব মানুষের জীবনকে অর্থহীন করে তোলে। এই চিকিৎসার ফলে তারা সুস্থ হবেন। দেখতে পাবেন। জীবন হবে অর্থবহ। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা সেবাটা দিচ্ছি।' বাংলাদেশকে সুস্থভাবে গড়ে তুলতে হলে সুস্থ মানুষ দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'জন্মান্ধতা দূর করার জন্য প্রসূতি মাকে চিকিৎসা দেয়া শুরু করেছি। প্রসবের আগে ইনজেকশন দিয়ে দেয়া হয়। যার কারণে এখন আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। জন্মান্ধতা কমে গেছে।' তিনি বলেন, তার সরকার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার ব্যবস্থা করেছে, কৃমির ওষুধ দিচ্ছে, ডিপিটি, বিসিজি সহ বিভিন্ন টিকাগুলো দেয়া হচ্ছে অর্থাৎ সার্বিকভাবে মানুষ যাতে সুস্থ থাকতে পারে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। শেখ হাসিনা বলেন, ভারতের চক্ষু হাসপাতাল চেইন অরবিন্দ হাসপাতালের সঙ্গেও চুক্তি হয়েছে এবং তারা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। তাদের পরামর্শও আমাদের কাজে লাগছে। এজন্য অরবিন্দ চক্ষু হাসপাতাল কতৃর্পক্ষকেও প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস ইতোমধ্যে আমাদের দেশের যথেষ্ট ক্ষতি করেছে যদিও টিকা দান শুরু হয়েছে তারপরেও আমি বলবো মাস্ক পরে থাকা সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কিছুক্ষণ পর পর ভাল করে হাত পরিষ্কার করার যে স্বাস্থ্যবিধি রয়েছে তা মানতে হবে। প্রধানমন্ত্রী এ সময় টিকা দানের ক্ষেত্রে সকলের নাম রেজিন্ট্রৈশন করায় গুরুত্বারোপ করে টিকাদান কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখার ও আহবান জানান। তিনি বলেন, 'টিকা দেওয়ার সময় আমি একটা কথা বলবো প্রত্যেকের নাম রেজিস্ট্রৈশন করতে হবে। রেজিষ্ট্রেশন করে সেন্টারে যাবেন এবং আপনাদের অপেক্ষা করতে হবে। যখন সময় আসবে আপনাদের ডাকবে তখন আসবেন। এখানে কোনরুপ বিশৃঙ্খলা করবেন না। এ ধরণের ঘটনা অতীতে ঘটেনি এবং ভবিষ্যতেও যেন না ঘটে সেদিকে সকলে বিশেষভাবে দৃষ্টি রাখবেন।' দেশকে এগিয়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, 'দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব শিক্ষা-দীক্ষায় ও স্বাস্থ্যসেবায় এবং মানুষ সুন্দরভাবে বাঁচবে।'শেখ হাসিনা বলেন, '৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর স্বাধীনতাবিরোধী, খুনি ও লুটপাটকারীরা ক্ষমতায় আসে। যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের মানুষের জন্য কাজ করবে এটা আশা করা যায় না। আমরা ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলাম। পরে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে এগুলো বন্ধ করে দেয়।' বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, 'যার কারণে আমি ভিডিও কনফারেন্সে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়ে কথা বলছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। ব্রডব্যান্ড লাইনসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করছি। মুজিববর্ষে কেউ সেবা বঞ্চিত হবে না। কেউ গৃহহীন থাকবে না। এজন্য সারাদেশে ঘর করে দিচ্ছি। নদী ভাঙাদের ঘর করে দেয়ার জন্যও আলাদাভাবে বাজেটে ১শ' কোটি টাকা রেখেছি।' | 6 |
রাজধানীর বিমানবন্দরে ১৮ কেজি গাঁজাসহ সৌরভ রুদ্র পাল (২১) ও অনিতা রাউরি (১৮) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিমানবন্দরের পাবলিক টয়লেটের পাশ থেকে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মিকাইল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে ১৮ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।'তিনি বলেন, 'তাদের কাছে থাকা একটি লাগেজের ভেতর থেকে ১২ কেজি ও আলাদা আলাদা দুটি ব্যাগ থেকে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়েছে।'এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান এসআই মিকাইল। | 6 |
ইউক্রেনে 'বাংলার সমৃদ্ধি' জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ বড়গুনায় তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। আজ রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সবাড়িতে পৌঁছায়। এর আগে দুপুর ১২টায় তার্কি এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছে। তখন বিমানবন্দরে তার স্বজনরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়ায় নেওয়া হয়। গত ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়। ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুর রহমানের মরদেহ তখন আনা সম্ভব হয়নি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.