text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ঢাকা: আগামী বছরই করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ বাজারে আনবে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা।ফাইজার দুটি অ্যান্টিভাইরাল তৈরির চেষ্টা করছে জানিয়ে সাক্ষাৎকারে বোরলা বলেন, অ্যান্টিভাইরাল ওষুধ দুটির একটি ইনজেকশন এবং আরেকটি মুখে খাওয়ার জন্য। সব কিছু ঠিক থাকলে আশা করছি এই বছরের শেষনাগাদ বাজারে আনা যাবে।ওই সাক্ষাৎকারের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম দ্য হিল জানিয়েছে, মুখে খাওয়ার ওষুধ এলে কোভিড চিকিৎসা আরো সহজ হবে। কারণ এখন যেমন কোনো অ্যান্টিভাইরাল ওষুধের ইনজেকশন নিতে হাসপাতালে যেতে হয়। খাওয়ার ওষুধের ক্ষেত্রে সে ঝামেলা নেই। ফলে রোগী ঘরে থেকেই চিকিৎসা নিতে পারবেন।বিশ্বে কোভিডের একমাত্র অনুমোদিত অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির। যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) গত অক্টোবরে ওষুধটি ব্যবহারে পূর্ণ অনুমোদন দেয়। ওষুধটি তৈরি করে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি গিলিয়াড সায়েন্সেস।বোরলার বলছেন, করোনাভাইরাসের একাধিক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই ওষুধ অনেক বেশি কার্যকর হবে। ওষুধটি নিয়ে গবেষণা চলছে। আশা করছি, গ্রীষ্মের মধ্যেই আমরা নতুন খবর জানাতে পারবো।দ্য হিলের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নাগরিকদের মধ্যে এ পর্যন্ত ফাইজারের ১২ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
6
সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়নে ট্রাক উল্টে দুজন শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের বাবর (৫০)। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার জামিরতা গ্রাম থেকে ট্রাকে করে অর্ধশত শ্রমিক ধান কাটার জন্য রাজশাহীর উদ্দেশে রওনা দেন। ট্রাকটি পারজামিরতা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। সে সময় ১৭ জন শ্রমিক আহত হন। পরে আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা। সেখানে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটি উদ্ধার করেছে।
6
আগামী ২১ মে থেকে শুরু হচ্ছে অনলাইন ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপ ২০২০ যেখানে থাকছে বাংলাদেশও। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়ে প্রতিটি দেশের প্রতিযোগী তাদের নিজ নিজ দেশ থেকে অনলাইনে অংশ নেবে এই টুর্নামেন্টে। ২১ মে শুরু হয়ে প্রিযোগিতাটি চলবে ২৪ মে পর্যন্ত। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে ওয়ার্ল্ড ইয়োগা ফেডারেশন। সর্বজিৎ চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে বাংলাদেশ দলে থাকছেন- মোহাম্মদ জাফরুল ইসলাম, মাহমুদুল করিম, মোঃ হুজাইফা ও চন্দ্রমা রহমান। বাংলাদেশ দলের সর্বজিৎ চন্দ্র সূত্রধর জানাচ্ছিলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ইয়োগা সকল বয়সের মানুষের জন্য খুবই বেশি প্রয়োজন। বাড সার্কুলেশন স্বাভাবিক রাখতে ইয়োগা চর্চা করার প্রয়োজন অপরিসীম। পাশাপাশি ঘরে থাকা অবস্থায় আমাদের অনেকর ওজন বৃদ্ধি পাচ্ছে এমতাবস্থায় যারা ইয়োগা চর্চা করেন তাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে।' প্রতিদিন ন্যূনতম ৩০ মিনিট ইয়োগাতেই কাটবে সকল ধরনের অবসাদ- এমনটাই মনে করেন বাংলাদেশ দলের নারী সদস্য চন্দ্রমা রহমান। করোনাকালে থমকে গেছে সবকিছু। বন্ধ খেলাধুলাও। তবে দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। একইভাবে অনেকেই ব্যস্ত থাকছেন অনলাইনে। অন্তর্জালে এবার জমবে ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপ
12
বাগেরহাটের মোরেলগঞ্জে আলামীন হাওলাদার (৩০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গাঁজা বহনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ও ৫শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জণ চন্দ্র দে এ দণ্ডাদেশ দেন। আমরবুনিয়া গ্রামের শাজাহান হাওলাদারে ছেলে আলামীনকে মৌলভীবাজার এলাকা থেকে পুলিশ গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, আলামীন ভাঙারি ব্যবসার অন্তরালে গ্রামাঞ্চলে গাঁজা বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে আজ পুলিশ তাকে জনসমক্ষে আটক করে। পরে তার ভাঙারি মালামালের মধ্যে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে পুলিশ।
6
সাভারে পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর তানিয়া আক্তার লিজা (২৫) নামে এক গৃহবধূর হাত-পাঁ বাধা বস্তাবন্দি মরদেহ তুরাগ নদ থেকে পুলিশ উদ্ধার করেছে। সোমবার দুপুরে কেবলারচর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী ওমর ফারুক ও শ্বশুর মজিবর মিস্ত্রীকে আটক করেছে পুলিশ। লিজার দুলাভাই সোহরাব মেম্বার জানান, প্রায় এক বছর আগে তার শ্যালিকা তানিয়া আক্তার লিজাকে বিয়ে করেন পার্শ্ববর্তী বেগুনবাড়ি মহল্লার মজিবর মিস্ত্রীর ছেলে ওমর ফারুক। বিয়ের পর থেকেই স্বামীসহ অন্যরা কারণে-অকারণে তার ওপর নির্যাতন করতে থাকে। একপর্যায়ে বাধ্য হয়ে তানিয়া বাবার বাড়ি সালেহপুরে চলে আসে এবং শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে তানিয়ার দেবর মো. ইয়াসিন রহমান (অপু) কৌশলে গত বুধবার ওমর ফারুকের সাথে মিমাংসার কথা বলে লিজাকে বাসা থেকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছার পর লিজা তার মাকে টেলিফোনে জানায় সে ব্যাংক কলোনিতে আছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। লিজার বাবা হযরত আলী অভিযোগ করেন, মেয়ে নিখোঁজ হওয়ার পরই বিষয়টি আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই বাছেদকে জানানো হয়। তিনি বিষয়টি গুরুত্ব না দেয়ায় এবং পুলিশ আমাদের লিখিত অভিযোগ আমলে না নেয়ায় আজ আমার মেয়েকে লাশ হতে হলো। সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই বাছেদ মিয়া জানান, গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী-শ্বশুরকে আটক করা হয়েছে।
6
টেলিভিশনের টক শো হোক অথবা চায়ের চুমুকে বন্ধুদের আড্ডা, সবখানেই দেশের আর্থসামাজিক বিষয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বর্তমান বিশ্ব চলছে আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ওপর ভর করে। এই দিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান খুবই অসন্তোষজনক। একই সময়ে স্বাধীন হয়েও কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সামগ্রিক অবস্থানে আকাশ-পাতাল পার্থক্যের কারণ কী? আমাদের প্রাকৃতিক সম্পদের ঘাটতি, নাকি লোকবলের অভাব? এর কারণ হলো, আমাদের দেশে গবেষণাসংস্কৃতির দুরবস্থা। বলা হয়ে থাকে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় শত বছর পিছিয়ে। কথাটির অর্থ ও যৌক্তিকতা সহজেই অনুমেয়। চলছি আমরা লাখ মাইল দূরের শ্বেতাঙ্গদের পিঠে চোখ রেখে। পশ্চিমা রাষ্ট্রকর্তৃক উদ্ভাবিত প্রযুক্তির প্রচলন আমাদের দেশে শুরু হওয়ার আগেই সেই দেশে নতুন জেনারেশন উদ্ভাবন ও প্রচলন শুরু হয়ে যায়। আর আমরা ব্যতিব্যস্ত রয়েছি কুড়িয়ে পাওয়া প্রযুক্তির উল্লাসে। প্রযুক্তির গুরুত্ব বোঝাতে অধিক শব্দের প্রয়োগ অপ্রয়োজনীয়। উৎপাদনের ক্ষেত্রে যত অত্যাধুনিক ও কার্যকরী যন্ত্রের ব্যবহার করা যাবে, উৎপাদন ও আয় ততই বাড়বে। একইভাবে উন্নত হবে দেশের অবকাঠামো, চিকিৎসাব্যবস্থা, সামরিক প্রতিরক্ষা, শিক্ষাব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্র। প্রশ্ন জাগে, এই অত্যাধুনিক যন্ত্র-পদ্ধতি, তথা প্রযুক্তি আমরা কোথা থেকে সংগ্রহ করছি এবং কোথা থেকে সংগ্রহ করা উচিত! আমাদের মুখাপেক্ষী হতে হয় আমেরিকা, চীন, জাপান, জার্মানি, ভারত ও রাশিয়ার মতো দেশের আবিষ্কারক ও গবেষকদের দিকে। ভিন্ন জাতির উদ্ভাবিত পদ্ধতি আমাদের দেশে ক্রয় ও আমদানি করা হয় চড়া দামে, যার প্রভাব পড়ে সরাসরি সাধারণ জনগণের ওপর। ফলে সরকারের জনকল্যাণের মূল লক্ষ্যটিই ব্যাহত হয়। এভাবে দেশের উন্নয়নের কার্যক্রম জনগণের জন্য কতটা ফলপ্রসূ হবে, সেটা একটি বড় আলোচনার বিষয়। কারণ, ওই প্রযুক্তি নিজ দেশে আবিষ্কার ও বাজারজাত করা সম্ভব হলে সাধারণ জনগণ তুলনামূলক কম খরচে পণ্য ব্যবহার করতে পারে। এ ক্ষেত্রে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, পরিবহন খরচসহ নানা ধরনের অতিরিক্ত ব্যয় থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিশ্বজুড়ে বিজ্ঞানের যে বিশাল বিপ্লব ঘটছে, তাতে কোনো দেশ ইচ্ছা করুক বা না করুক, আধুনিকতার ছোঁয়া তার লাগবেই। দেশের উন্নতির অধিকাংশই সময়ের স্রোতে ভেসে আসা। তবে বিশ্ব প্রতিযোগিতায় মজবুত অবস্থান তৈরি করতে স্বীয়, স্বতন্ত্র ও সম্পূর্ণ ভিন্ন কিছু পদ্ধতির প্রয়োজন রয়েছে। ডিজিটাল বাংলাদেশের ডিজিটালাইজেশনে রাষ্ট্রের ভূমিকা কতটুকু আর কতটুকু নদীর স্রোতে ভেসে আসা, এটা ঝালিয়ে দেখাও প্রয়োজন। মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৭টি দেশের মধ্যে ১৩৫তম। নেটওয়ার্কের গতি আমাদের আলোচনার বিষয় নয়, এটি শুধু ক্ষুদ্র একটি উদাহরণমাত্র। মূল বিষয়বস্তু হলো, এই মোবাইল নেটওয়ার্কে দেশের কোম্পানি ও দেশের রাষ্ট্রপক্ষের ভূমিকা কতখানি। এটিই একটু খতিয়ে দেখার চেষ্টা করি। একমাত্র টেলিটক বাংলাদেশ সরকারের মালিকানাধীন, যার গ্রাহকসন্তুষ্টি নির্ণয়ের জন্য বিশেষ কোনো জরিপ করার প্রয়োজন নেই। এর কাভারেজ ও গতি সব গ্রাহকের জন্য পীড়াদায়ক। অন্যদিকে বাংলাদেশকে ব্যবহার করে বিদেশি কোম্পানিগুলো মুনাফার ঝুলি পূর্ণ করে চলেছে। এবার যদি কম্পিউটারের বিষয়ে আলোকপাত করি, তাহলে আমাদের ভাগটা প্রায় খালি। কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম আবিষ্কার আমাদের জন্য কল্পনা। কারণ, আমাদের তৈরি বিশ্ব মানের অ্যাপ্লিকেশনের নজিরই শূন্যের কোটায়। আমরা গুগল, উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া ও ফেসবুক দেখে শুধু বিস্মিত হই, এমন কিছু তৈরি করা আমরা ভাবতেই পারি না। কারণ, এখানে গবেষণাসংস্কৃতিচর্চার অভাব। দেশের কর্ণধারেরা এ নিয়ে মিছেমিছি স্বপ্ন দেখান আমাদের, কাজের কাজ কিছুই করেন না। কৃষির ওপর নির্ভর করে দেশ চললেও, দেশের কৃষি চলে বিদেশি অবদানে। বর্তমানে দেশের মোট কৃষিজ যন্ত্রপাতির ৭৫-৮০ শতাংশ আমদানি করা। এসব যন্ত্রের আমদানি, পরিবহনসহ অতিরিক্ত ব্যয়গুলো কৃষকের কাঁধে এসেই ভর করে। উল্লেখ্য, উন্নত বিশ্বে জমি চাষ, পরিচর্যা, কাটা, ভানাসহ সার্বিক কাজে যেসব আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ কৃষকই সে বিষয়ে অবগত নন। সুতরাং, তারা আমাদের থেকে এগিয়ে থাকবে, এটিই স্বাভাবিক। বাংলাদেশে একের পর এক গজিয়ে ওঠা ৫৮ বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক আবিষ্কারক, অথবা কতজন বিশ্ব মানের গবেষণা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত? এগুলো বিবেচনা করতে আলোচনায় আনা প্রয়োজন শিক্ষক নিয়োগ-বাণিজ্য ও অনিয়মকে। অসুস্থ শিক্ষক-রাজনীতি, নির্বাচনের জাঁতাকলে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর পাঠব্যবস্থা দেয়ালে পিঠ ঠেকার অবস্থায়। নামমাত্র তাত্ত্বিক পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ অধিকাংশই। দেশের অনার্স লেভেলের ব্যবহারিক ক্লাসই যেখানে অস্তিত্ব-সংকটে ভুগছে, সেখানে গবেষণা ও আবিষ্কার আকাশকুসুম কল্পনা ছাড়া আর কী! ঘরে বসে নেটে সার্চ করে বা ক্যাম্পাসের শিক্ষার্থীদের মতামতের পরিসংখ্যানের মাধ্যমে তৈরি কাগজকে গবেষণাপত্র বলা খুবই বেমানান। অন্তত বর্তমান সময়ে এসব কাজকে ছেলেখেলা বলাই বাহুল্য। আমাদের আবিষ্কার ও গবেষণার ঝুলি যে একেবারেই শূন্য, এমনটা নয়। তবে সেগুলোর মূল্যায়নে যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত। সরকারিভাবে গবেষণার দুরবস্থা প্রকট। বেসরকারিভাবে বহু আবিষ্কারক নিজ মেধার উপযুক্ত ব্যবহার করতে সক্ষম হচ্ছেন। তবে দুঃখের বিষয়, আমরা তাঁদের সঠিক সম্মান করতে অক্ষম। ফলে নতুনেরাও গবেষণার কাজে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। প্রচলিত একটি কথা আছে, যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না। বাংলাদেশের বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান ২০১৭ সালে পাট থেকে পলিথিনের বিকল্প ব্যাগ উদ্ভাবন করেন। প্রতিনিয়ত পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। রাসায়নিক পদার্থের বিরূপ প্রভাব সামাল দিতে ঝুঁকতে হচ্ছে প্রাকৃতিক পণ্যের ব্যবহারে। পরিবেশে পলিথিনের বিপর্যয়কর প্রভাবের কথা বিবেচনা করলে ওই ব্যাগ একটি যুগান্তকারী আবিষ্কার, যার সঠিক মূল্যায়ন করতে আমরা ব্যর্থ। এবার মোবারক আহমদ খান ও ফারহানা সুলতানা সম্মিলিতভাবে পাটের সেলুলোজভিত্তিক স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড উদ্ভাবন করেছেন। এই অসাধারণ উদ্ভাবনও মাঠে মারা না যায়, এটাই প্রত্যাশা। মেধার উৎকৃষ্ট ফলন ও শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের জন্য গবেষণার কোনো বিকল্প নেই। অবকাঠামো উন্নয়নের আগে প্রয়োজন বুদ্ধিবৃত্তিক উন্নয়ন। গবেষণা খাতের এই বিরূপ অবস্থা থেকে বাংলাদেশকে বের করে আনতে প্রয়োজন সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা। এই খাতে একটি বৃহৎ অঙ্কের বাজেটের অনুমোদন ও পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নতুনত্ব আনতে হবে গবেষণাপদ্ধতিতে। তাহলে আমাদের দেশের গবেষণাসংস্কৃতির দৈন্য কাটানো সম্ভব হবে এবং মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সামগ্রিক জাতীয় উন্নয়ন সম্ভব হবে। আসিফ হোসেন শিক্ষার্থী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
8
সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। তিনি বলেছেন, বিএনপি প্রার্থী কোথাওকখনোবাধার সম্মুখীন হননি। নির্বাচনের জন্য সুন্দর ও ভালো পরিবেশ রয়েছে। আমি নিশ্চিত জনগণের ভোটে নির্বাচিত হব, ইনশাআল্লাহ। গতকাল শুক্রবার যাত্রাবাড়ী থানার ৬৩, ৬৪ ও ৬৫ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিন কাজলা নতুন রাস্তায় ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রধান কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে গণসংযোগ ও পথসভা শুরু হয়ে মুজাহিদনগর এসে শেষ হয়। বিডি-প্রতিদিন/শফিক
6
রমিজ রাজা পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসার পর বদলে গেছে দেশটির ক্রিকেট। সাবেক এই পাকিস্তান অধিনায়ক পিসিবির চেয়ারম্যান হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে জিততে শুরু করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি। সর্বশেষ ১২টি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে ১১টিতে। একই সঙ্গে সাফল্য পাচ্ছে টেস্টেও।মাঠের ক্রিকেটে দল যখন ভালো করছে, মাঠের বাইরেও দারুণ গোছালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর সফরের মাঝপথে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। পরে সফর বাতিল করেছিল ইংল্যান্ড। হুমকির মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট। এ রকম একটা জায়গা থেকে এখন পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া। এটিই নিশ্চিতভাবেই পিসিবির কূটনৈতিক সাফল্য। প্রায় আড়াই দশক পর আগামী মার্চে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া।তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আসবে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ান মিডিয়া জানিয়েছে, একই স্টেডিয়ামে তিন টেস্টের সিরিজ খেলতে চায় তারা। এদিকে পিসিবি বিষয়টি অস্বীকার করে বলছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এই সিরিজ খেলতে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়েই পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া দল।মাঠ ও মাঠের বাইরে এই মুহূর্তে দুই রকম ছবি ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারানোর পরেই অনেক ক্রিকেট বিশ্লেষক পাকিস্তান ক্রিকেটের উত্থান দেখেছিলেন। এর প্রায় তিন মাসের মধ্যে সেটিরই ইঙ্গিত দিচ্ছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
12
বিশুদ্ধ উচ্চারণ এবং মৌলিকত্ব বজায় রেখে রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ আর রজনীকান্তের গানের আসর নিউইয়র্কে বসছে আগামী ৯ জুন (রবিবার)। গানে গানে রজনী পাড়ি দেয়ার অভিপ্রায়ে এস্টোরিয়ায় পিএস ১১২ এর মিলনায়তনে শুদ্ধ এই সঙ্গীতে অংশ নেবেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী অলক রায় চৌধুরী এবং পার্থ বন্দোপাধ্যায়। প্রবেশ মূল্য লাগবে না এ অনুষ্ঠানে। আয়োজকরা জানান, সঙ্গীত পিপাসুদের জন্যে এ এক অনন্য অবলম্বনে পরিণত হবে। বিশেষ করে যারা হারানো দিনের জনপ্রিয় গানগুলোকে শুদ্ধ উচ্চারণে শুনতে আগ্রহী-তাদের জন্যে এটি বড় একটি সুযোগ। বিডি প্রতিদিন/এনায়েত করিম
4
'১৯৭১ সালে যুদ্ধ শুরুর আগের সময়ে পল্টনের বাসায় ছিলাম। পুরানা পল্টন লাইনে আমাদের বাড়ি। বয়স তখন ১৮। আমি, বাচ্চু [নাসির উদ্দীন ইউসুফ] একসঙ্গেই ছিলাম। পাশাপাশি বাড়ি আমাদের। ২৫ মার্চ রাতে হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। তখন বাড়িঘর কম ছিল এদিকে। বুঝতে অসুবিধা হয় না, রাজারবাগ পুলিশ লাইনের দিক থেকেই গুলির শব্দ আসছে। আমরা দেখার জন্য এগিয়ে যাই। জানতে পারি, পাকিস্তান আর্মি অ্যাটাক করেছে। তারপর আরও গুলি চলে। চারপাশে শুধু গুলি আর গুলি। সারারাত গুলির শব্দ। কাছ থেকে না শুনলে কেউ বুঝতে পারবে না, কী ভয়াবহ ছিল সেই শব্দ! এর পর চিৎকার ভেসে আসে। নির্ঘুম রাত কাটে আমাদের।' স্মৃতির ঝাঁপি খুলে ১৯৭১ সালের ঘটনা এভাবেই বলে গেলেন গেরিলা মুক্তিযোদ্ধা ও নন্দিত অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ। সম্প্রতি পল্টনের বাসায় কথা হয় শিল্পীর সঙ্গে। বলেছেন মুক্তিযুদ্ধ এবং জীবনের নানা বাঁক বদলের গল্প। লিখেছেন সমু সাহা রাজধানীর পুরানা পল্টনে রাইসুল ইসলাম আসাদের পৈতৃক নিবাস। সেখানেই তার বেড়ে ওঠা। ছোটবেলায় দুরন্তপনা, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোতেই খুঁজে পেতেন আনন্দ। এই শহরের আলো-বাতাস অঙ্গে মেখেছেন পরম ভালোবাসায়। নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে কেটেছে শৈশবের বড় একটা অংশ। দু'জনের বাড়ি পাশাপাশি। তাদের বন্ধুত্বও ঠিক তেমনই। শৈশব পেরিয়ে তারুণ্য, মুক্তিযুদ্ধ এমনকি শিল্পসঙ্গী হিসেবে এখনও তারা একই তরীর যাত্রী। ১৯৫৩ সালে জন্মগ্রহণ করা রাইসুল ইসলাম আসাদ জীবনকে সরল রৈখিকভাবে দেখতেই পছন্দ করেন। তাবে তার জীবনরেখার ছন্দে বাদ সাধে ১৯৭১ সাল। সামনে আসে ২৫ মার্চের বিভীষিকাময় রাত। আজও তিনি ভুলতে পারেননি সে রাতের ভয়াবহতা। চোখের সামনে দেখেছিলেন অগণিত লাশ। আকাশে আর্তনাদ, বাতাসে লাশের গন্ধ। সারা রাত নির্ঘুম কাটে। কেটে যায় আরও একদিন। '২৫ মার্চ রাতের হামলায় অনেক মানুষ মারা যায়। কী ভয়াবহ আক্রমণ তারা করেছিল! কী জঘন্য হামলা তারা চালিয়েছিল! ইতিহাস সাক্ষী। আমরাও সাক্ষী। মনের ভেতর ভীষণ জেদ চাপে- রক্তের বিনিময়ে রক্ত দিয়েই এ দেশকে শত্রুমুক্ত করতে হবে।' রণাঙ্গনের দিনগুলো সময়ের সঙ্গে জীবনের আদল বদলায়। কিন্তু স্মৃতিকোঠায় মুক্তিযুদ্ধের ঘটনায় এতটুকু ধুলো পড়তে দেননি রাইসুল ইসলাম আসাদ। এখনও তার বলিষ্ঠ কণ্ঠস্বর মনে অনুরণন তোলে। তারুণ্যদীপ্ত মানুষটি মুক্তিযুদ্ধ থেকেই সঞ্চয় করেন জীবনীশক্তি। প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার আগে নিজেকে শানিত করতে পাড়ি দিতে হয়েছে কণ্টকাকীর্ণ পথ। আর সেই পথ চোখের সামনে আরও একবার ভেসে ওঠে। বলেন, '১৯৭১ সালে এপ্রিল মাসের দিকে আমি কেরানীগঞ্জ চলে যাই। সেখান থেকে চট্টগ্রাম হয়ে আগরতলায় পৌঁছি। নাসির উদ্দীন ইউসুফ, কাজী শাহাবুদ্দিন শাহজাহানও সঙ্গেই ছিলেন। তবে আগরতলায় যেতে অনেক কষ্ট করতে হয়েছিল। এক জায়গায় ব্রিজ ভাঙা ছিল। সে কথা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে। এত ভাবনা তখন মাথায় কাজ করেনি। একটাই চিন্তা- ট্রেনিং নিয়েই যুদ্ধে নামতে হবে। আগরতলায় পৌঁছার পর মেলাঘরে ট্রেনিং শুরু হলো। সেখান থেকে কলকাতা যাই একবার। তারপর উত্তর দিনাজপুর হয়ে আবার ফিরে যাই আগরতলায় মেলাঘরে ট্রেনিং নিতে। এক সময় ট্রেনিং শেষ হয়। আমরা ঢাকায় ফিরে আসি। শুরু হয় দেশের জন্য যুদ্ধ। মুক্তিযুদ্ধে আমি ঢাকার উত্তর বাহিনীতে ছিলাম। কমান্ডার ছিলেন রেজাউল করিম মানিক ভাই। মানিকগঞ্জে একটি ব্রিজ অপারেশনে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন। পরে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু আমাদের কমান্ডার হলেন। আমাদের মেইন ক্যাম্প ছিল মানিকগঞ্জে। ঢাকায় উত্তর বাহিনীর ছোট একটা ইউনিট ছিল। যখন দেশ স্বাধীন হয়, তখন ওই ইউনিটের দায়িত্বে ছিলাম আমি। অক্টোবর থেকে ডিসেম্বর ঢাকায়ই ছিলাম। মাঝে একবার ক্যাম্পে গিয়েছিলাম, যেদিন ভারত এয়ার অ্যাটাক করে। ১৫ ডিসেম্বর রাতে গুলবাগে এক বোনের বাসায় ছিলাম। যখন এয়ার অ্যাটাক হয়ে গেল তখনই বুঝলাম, কিছু হতে যাচ্ছে। আমাদের কাছে আগেই খবর এসেছে। নির্দেশনা ছিল, ঢাকার আশপাশে যারা আছে তারা যেন ঢাকার দিকে ঢুকতে থাকে। অ্যাটাক করতে করতে এগোতে হবে। মনের মাঝে শত্রু দমনের স্পৃহা যেন আকাশ ছুঁলো। বিজয়ের রাঙা সকাল ১৬ ডিসেম্বরের সকাল রাইসুল ইসলাম আসাদের কাছে অদ্বিতীয়। সারাদেশে বিজয়ের সৌরভ তখন ছড়িয়ে পড়ছে। গৌরবোজ্জ্বল সে দৃশ্যপট এখনও তার চোখের সামনে মূর্তমান। তাতে ডুব দিতে দিতেই বলেন, ১৬ ডিসেম্বর সকালে ঢাকার রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল। মালিবাগের মোড়ে গিয়ে দেখি, মাঝেমধ্যে একেকটা আর্মির গাড়ি বা ট্রাক আস্তে-ধীরে চলে যাচ্ছে। মেইন রোডের কাছাকাছি চলে আসার পর দেখি অদ্ভুত কিছু মানুষ। ঢাকার বিভিন্ন জায়গায় যাদের আটকে রেখেছিল, টর্চার করেছিল, তারা বেরিয়ে এসেছেন। মানসিকভাবে তারা বিক্ষিপ্ত। তখনও বুঝতে পারছিলাম না কী হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে মাইকে ঘোষণা হচ্ছিল- দেশ স্বাধীন হচ্ছে। দুপুর থেকেই হুলস্থুল পড়ে গেল। ভারতীয় আর্মিরা ট্যাঙ্ক নিয়ে ঢুকল। মানুষজন রাস্তায় বের হতে থাকল। আমাদের একটা ক্যাম্প ছিল নবরত্ন কলোনিতে, এখন যেটা বেইলি রোড; ৪ নম্বর বাড়িতে। আরেকটা ক্যাম্প ছিল ফকিরাপুলে। এগুলো গোপন আস্তানা। ওখান থেকে আমরা বিভিন্ন অপারেশনে যেতাম। ওই পরিবারের এক মেয়ে সেদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ওখানে গুলিবিদ্ধ হয়। দুপুরের মধ্যে জানা গেল, পাকিস্তানি আর্মি সারেন্ডার করবে রেসকোর্স ময়দানে। বিকেলের দিকে গেলাম পল্টনে, আমার বাড়িতে। রাতে খবর এলো, আমাদের কমান্ডার নাসির উদ্দীন ইউসুফ দল নিয়ে ঢাকায় এসেছেন। তখন রাত ৯টার মতো হবে। ৫২ জনের টিম ছিল আমাদের। পরে আমরা চারটি টিমে ভাগ হয়ে গিয়েছিলাম। লোকাল লোকও রিক্রুট করতাম। ওদের সবাইকে ঢাকায় আনা হবে। সেই রাতেই গাড়ি জোগাড় করলাম আমরা। আমাদের সঙ্গের অনেকেই শহীদ হয়েছেন। তাদের কথা সেদিন খুব মনে পড়েছিল। হঠাৎ বাঁকবদল রাইসুল ইসলাম আসাদ ঘুণাক্ষরেও ভাবেননি, জীবনের দ্বিতীয় অধ্যায়ে মুক্তিযোদ্ধার পাশাপাশি নিজেকে 'শিল্পী আসাদ' হিসেবে আবিস্কার করবেন। ডিসেম্বরে মুক্তিযুদ্ধ শেষে সবে নিজের এলাকায় [পুরানা পল্টন] ফিরেছেন। বিজয়-পরবর্তী সময়ে সাকিনা সারোয়ার [বিটিভির প্রযোজক] সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন মগবাজার মাঠে। পূর্বপরিচয়ের সূত্র ধরেই তাতে ডাক পড়ে রাইসুল ইসলাম আসাদের। সে অনুষ্ঠানে তাকে ধারাবর্ণনার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এ কথা শুনেই অনুষ্ঠানে অংশ নিতে আপত্তি জানান তিনি। বন্দুক হাতে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিনাশ করা মানুষটি মাইক্রোফোন হাতে নিতে কিছুটা ইতস্তত বোধ করেছিলেন। এ কথা মনে আসতেই স্মিত হেসে তিনি বলেন, "ঢাকার পল্টন, মগবাজারে একাত্তরে আমরা অপারেশন চালিয়ে ছিলাম বলে এসব এলাকায় পরিচিতি, দাপটও ছিল বেশি। আমাদের দলের ফেরদৌস নাজমী, সোহেল সামাদ, ফিরোজ, আরিফসহ কয়েকজন সে পরিকল্পনায় যুক্ত হলো। সোহেল এসে ধরল, এই অনুষ্ঠানে গীতিনকশা হবে। তাতে নাচ, গান আবৃত্তির অংশবিশেষ থাকবে। আমাকে সেটির ধারা বর্ণনা দিতে হবে। নাছোড়বান্দা সোহেলের জোরাজুরিতে রাজি হতে হলো। শর্ত দিলাম, 'কোনোভাবেই আমাকে যেন দর্শক দেখতে না পায়, কাউকে কিছু বলা যাবে না।' তখন সে বুদ্ধি করল, 'মাইক্রোফোনের সামনে আমি দাঁড়াব। আলো আমার ওপর পড়বে। আর আপনি আড়ালে থেকে পড়বেন। আপনার জন্য মাইক্রোফোনটি মঞ্চের পেছনে ফিট করে দেওয়া হবে।' অনুষ্ঠান শুরুর পর মঞ্চের পেছনে ঘুটঘুটে আঁধার। সোহেলের ওপর আলো পড়ছে! দর্শক ধারাবর্ণনার অপেক্ষা করছেন! বারবার সে পেছনে তাকাচ্ছে; কিন্তু আমি তো অসহায়। পরে কেউ একজন হঠাৎ একটি টর্চ এগিয়ে দিলেন। সেই আলোয় গীতিনকশা পাঠ করলাম। সৈয়দ সালাহউদ্দীন জাকী, বাচ্চুসহ অনেকে সেদিন উপস্থিত ছিলেন। পরে তাদের অনেকের প্রশ্ন ছিল- 'দরাজ কণ্ঠটি কার?' সোহেল যতবারই বলে, 'আমার', কেউ বিশ্বাস করেন না। নাম বললে মেরে ফেলার হুমকি দেওয়ায় সে নামটিও বলতে পারছিল না। স্বাধীনতার পর সমম্ভবত ঢাকারও প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এটি। এর পরের বছর কৌণিক শিল্পীগোষ্ঠীর হয়ে জাকী ভাই বড় করে অনুষ্ঠান করা পরিকল্পনা করলেন। সে জন্য তার বাসায় আমাদের প্রায়ই রিহার্সাল হতো। আর সেখানে তিনি প্রায়ই সোহেলকে চাপ দিতেন ওই কণ্ঠস্বরটি কার, তা বলার জন্য। একদিন সোহেল বলেই ফেলল, 'আসাদ ভাইয়ের কণ্ঠ ছিল সেটি।' এটি বলেই সে দৌড়ে পালাল। আর এদিকে জাকী ভাই আমাকে বললেন, 'কাল একটু সকাল সকাল এসো, কাজ আছে।' সকালে আসার পর তিনি আমার কণ্ঠস্বর টেপ রেকর্ডারে নিয়ে নিলেন। পরে একুশের অনুষ্ঠানমালায় অংশ নেওয়ার প্রস্তাব দিলেন। কিন্তু আমি শর্ত জুড়ে দিলাম- 'দর্শক যদি আমাকে না দেখে তবেই অংশ নিতে পারি।' উপায়ান্তর না পেয়ে তিনি রাজিও হলেন।" ১৯৭২-৭৩ এর দিকে সালাহউদ্দীন জাকী ও নাসির উদ্দীন ইউসুফের সঙ্গেই বেশি যোগাযোগ ছিল রাইসুল ইসলাম আসাদের। রাতভর আড্ডা, ঘুরে বেড়ানোসহ কত কী! বহুবচনে [থিয়েটার দল] সালাহউদ্দীন জাকী ও নাসির উদ্দীন ইউসুফ কাজ করতেন। তাদের সঙ্গে মূলত আড্ডা দিতেই শিল্পকলায় যেতেন তিনি। সে স্মৃতি রোমন্থন করে বলেন, "টিন সেড অফিস ঘরের চেয়ার-টেবিল সরিয়ে রিহার্সাল হতো। ওদের সঙ্গে আমিও রিহার্সালের আগে ঘর ঝাড়ূ দিই, মেঝে পরিস্কার করি; চা, এটা-ওটা এনে দিই। কিন্তু অভিনয়ের ইচ্ছা কখনও হয়নি। তখন শিল্পকলায় আলাদা দুটি কক্ষে সেলিম আল দীনের 'সর্পবিষয়ক গল্প' ও ফজলুর রহমানের 'আমি রাজা হবো না'র রিহার্সাল চলছিল। একদিন রেস্তোরাঁর বেয়ারার চরিত্রাভিনেতা আসতে পারলেন না। নাটকে একটিমাত্র দৃশ্য করার জন্য আমাকে প্রস্তাব করা হলো। আমি বেঁকে বসলাম, 'অভিনয় করতে পারব না। দর্শকের সামনে দাঁড়ানোর সাহস নেই।' আমিরুল ভাই বোঝালেন, 'শুধু এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে চায়ের কাপটি তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসবে।' বললাম, 'সামনে দিয়ে যেতে পারব না।' তারা তাতেই রাজি। কিন্তু পরদিনও ছেলেটি এলো না। তখন তারা আমাকে দিয়ে দৃশ্যটি আবার করালেন। এর পর বললেন, 'দুই শব্দের সংলাপও দিতে হবে।' আমার মেজাজ তখন চড়ে গিয়েছিল। এভাবে একটু একটু করে আমাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে বলা হয়। শেষ পর্যন্ত নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করি।" 'বহুবচন'-এর পর আরণ্যক নাট্যদল 'ড্রামা সার্কেল'-এ নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন রাইসুল ইসলাম আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগে পড়াশোনার সময় সেখানকার থিয়েটার দল নাট্যচক্রেও কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চার সূত্র ধরে সেলিম আল দীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে তার। নাট্যচার্য সেলিম আল দীন তখন একই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনায়। বয়সে রাইসুল ইসলাম আসাদ তার ছোট হলেও দু'জনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। এরপর ১৯৭৩ সালে তিনিসহ সেলিম আল দীন, নাসির উদ্দীন ইউসুফ ও আরও বেশ কয়েকজনের সম্মিলিত প্রয়াসে প্রতিষ্ঠিত হয় ঢাকা থিয়েটার। শুরু হয় রাইসুল ইসলাম আসাদের জীবনের আরেক অধ্যায়। ঢাকা থিয়েটারের হয়ে 'সংবাদ কার্টুন', 'সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ' শিরোনামে দুটি নাটকে প্রথম কাজ করেন। এরপর 'বিদায় মোনালিসা', 'জন্ডিস ও বিবিধ বেলুন', 'মুনতাসির ফ্যান্টাসি', 'শকুন্তলা', 'কীত্তনখোলা','কেরামতমঙ্গল', 'চাকা', 'হাতহদাই'সহ আরও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। যার বেশিরভাগ নাটকে রচনা ও নির্দেশনা দিয়েছেন সেলিম আল দীন। ঢাকা থিয়েটারের সে সময়ের কথা স্মরণ করে বলেন, 'আমার জীবনে ঢাকা থিয়েটার বিশেষ স্থান দখল করে আছে। ওই সময় কাজ করতে গিয়ে আমরা কত হৈ-হুল্লোড় করতাম। তখনকার সময়ে ঢাকা থিয়েটারে বেশিরভাগ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছিল।' সেলুলয়েডে নিজের অবয়ব ছিমছাম গোছানো বাড়ির সিঁড়ি থেকে শুরু করে অন্দরমহল পর্যন্ত অভিনীত বিভিন্ন চরিত্রকে ফ্রেমবন্দি করে রেখেছেন বরেণ্য এ শিল্পী। ড্রইংরুমে সাজানো শিল্পী জীবনের অর্জনস্বরূপ বিভিন্ন পদক। ১৯৭৩ সালে খান আতাউর রহমানের 'আবার তোরা মানুষ হ' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনে-দুনিয়ায় তার পদার্পণ। এ সিনেমায় অভিনয়ের স্মৃতি এখনও রাইসুল ইসলাম আসাদের মনে জ্বলজ্বল করে। নিজেই জানান, 'অভিনয়' কিংবা 'অভিনয়শিল্পী' বিষয়টি তখনও তার ধাতে ছিল না। সবকিছু কেমন যেন দ্রুত ঘটতে থাকল! বলেন, "আতা ভাই [খান আতাউর রহমান] 'আবার তোরা মানুষ হ' সিনেমার জন্য অনেক শিল্পী খুঁজছিলেন। বিটিভির পরিচিতরা আমার ও আল মনসুরের নাম প্রস্তাব করেন। ১৯৭৩ সালের শুরুর দিকে তার বিজয়নগরের অফিসে গেলাম। তখনও অভিনয় কী, কেন, কোথায় করছি- এত বোধ মাথায় ঢোকেনি। পাগলের মতো কাজ করছি। কথা বলার পর ছবির সাত মুক্তিযোদ্ধার একজন হয়ে অভিনয় শুরু করলাম।পরে সে বছরের ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পেল।" এর পর ১৯৮০ সালে সালাহউদ্দীন জাকীর 'ঘুড্ডি', ১৯৮১ সালে সৈয়দ হাসান ইমামের 'লাল সবুজের পালা', ১৯৮৪ সালে কাজল আরেফিনের 'সুরুজ মিঞা'সহ 'মানে না মানা', 'নয়নের আলো', 'নতুন বউ', 'রাজবাড়ি', 'মীমাংসা', 'আয়না বিবির পালা', 'পদ্মানদীর মাঝি', 'অন্য জীবন', 'লালন', 'লালসালু', 'ঘানি', 'মৃত্তিকা মায়া'সহ ৫০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ মন্ত্রমুগ্ধ করেছেন সিনেমাপ্রেমীদের। চলচ্চিত্রে অভিনয়ের জন্য এখন পর্যন্ত তিনি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। 'পদ্মানদীর মাঝি', 'অন্য জীবন', 'লালসালু', 'দুখাই', 'ঘানি' ও 'মৃত্তিকা মায়া' চলচ্চিত্রে অভিনয় করে তিনি এ সম্মাননা লাভ করেন।
2
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতসহ এর আশপাশের বিভিন্ন চরে প্রতি দিনই ভেসে আসছে নানা প্রজাতির অসংখ্য জেলিফিশ। কিছু আসছে মৃত। আর কিছু জীবিত অবস্থায় আসার পর বালুতে আটকে মারা যাচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে। তা ছাড়া সাগরে জেলেদের জালেও ঝাঁকে ঝাঁকে জেলিফিশ আটকা পড়ছে। এতে মাছ ধরতে পারছেন না জেলেরা। এই জেলিফিশের কারণে তাঁরা নাকাল হয়ে পড়েছেন। আর গবেষকেরা হুঁশিয়ার করে দিয়ে বলছেন, জীবিত কিংবা মৃত জেলিফিশের এভাবে সৈকতে ভেসে আসা একটি অশনিসংকেত। এতে ধারণা করা যায়, সাগরের স্বাভাবিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সাগরের কোনো এলাকায় অক্সিজেন কমে গেছে।মৎস্য বিজ্ঞানীরা বলছেন, জেলিফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। নামের সঙ্গে ফিশ থাকলেও, এটি আসলে মাছ নয়। তবে অন্তত ৫ হাজার কোটি বছর ধরে সাগরে-মহাসাগরে জেলিফিশ আছে। সৈকতে জীবিত কিংবা মৃত জেলিফিশ ভেসে আসার কারণ নিশ্চিত হতে গবেষণা করা দরকার।কুয়াকাটা সৈকতের গঙ্গামতি, লেম্বুরবন ও চর বিজয়ের বিভিন্ন তীর ঘেঁষে দেখা গেছে শত শত জেলিফিশ। জোয়ারের সঙ্গে অনেক জেলিফিশ ভেসে আসে। এগুলো সৈকতের বালুতে আটকে যায়। কিছুক্ষণ পর মারা যায়।ঝাউবন এলাকার জেলে আবুল কালাম বলেন, 'এক মাস ধরে জেলিফিশ ভেসে আসছে। শুরুতে সংখ্যায় কম ছিল। কিন্তু এখন প্রতিদিন অসংখ্য জেলিফিশ আসছে। এই জেলিফিশের কারণে সাগরে আমাদের জালে কোনো মাছ ধরা পড়ছে না।'সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষকেরা বলছেন, সাগরে স্বাভাবিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়াসহ বেশ কিছু কারণে উপকূলে জেলিফিশ ভেসে আসতে পারে।পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিশ ২, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, 'সৈকতে হঠাৎ এত বেশি জেলিফিশ ভেসে আসছে, তাতে মনে হচ্ছে, সমুদ্রের স্বাস্থ্য ঠিক নেই। দেখা যাচ্ছে, জেলিফিশ যে সব মাছের খাবার সে সব মাছ কমে গেলে জেলিফিশের উপদ্রব বাড়তে পারে। এ ছাড়া জেলিফিশের শরীর খুবই বিষাক্ত, যে কারণে এদের সংস্পর্শে এলে মাছের রেণু মারা যাচ্ছে। এটা নিয়ে গবেষণা করলে হয়তো প্রকৃত কারণ জানা যাবে।'শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্সের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, 'কুয়াকাটা ও এর আশপাশের বিচগুলোতে মৃত জেলিফিশ ভেসে আসার কারণে আমরা বলতে পারি ওশান অ্যাসিডিফেকেশন হয়েছে। সাগরের একটা বড় অংশ বা নির্দিষ্ট একটা অংশে অক্সিজেনের রিক্রিয়েশন হয়ে থাকতে পারে কিংবা অক্সিজেন কমে গিয়ে থাকতে পারে। এ কারণে জেলিফিশগুলো মারা যাচ্ছে।'জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, 'জেলিফিশ সৈকতে ভেসে আসার কারণ এমনও হতে পারে যে এর উৎপাদন বাড়ছে। তবে প্রকৃত কারণ জানতে এ নিয়ে গবেষণা করা দরকার। এ বিষয়ে গবেষণা করার জন্য মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছি।'
6
গোলাপগঞ্জে অসচ্ছল শিক্ষার্থীরা ১ বছরের পড়ালেখার খরচ পেল। উপজেলার তুরুকবাগ গ্রামের সালাম মকবুল উচ্চবিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীর পড়ালেখার খরচ দিয়েছে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার বাঘা ইউনিয়নের তুরুকবাগে তাদের হাতে এই টাকা তুলে দেওয়া হয়।সালাম মকবুল উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'মানুষ তার স্বপ্নে চেয়েও বড় হয়। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে শিক্ষা অর্জনের বিকল্প নেই। কিন্তু নানা বাধার কারণে অনেকে শিক্ষা অর্জনের পথ থেকে ঝরে যায়। তাদের অনেকের মেধা যাচাইয়ের সুযোগ আমরা পাই না। তারাও যেন নিজেদের মেধা প্রকাশের সুযোগ পায় না।'তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের বৃত্তিটা তাই শুধু শিক্ষাবৃত্তি। কারণ অন্যান্য সময় শুধু মেধাবীদের বৃত্তি দেওয়া হয়। কিন্তু পরীক্ষায় মেধাবী তালিকার বাইরেও অনেক মেধাবী থাকে। তাদের উৎসাহ দিতেই এই শিক্ষাবৃত্তি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, নর্থ ইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মঞ্জুর শাফী এলিম, ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরিচালনা কমিটির সভাপতি আবুল ফজল চৌধুরী শাহেদ।বিশেষ অতিথির বক্তব্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মঞ্জুর শাফী এলিম বলেন, শিক্ষার্থীদের এখন পড়াশোনার সময়। মনযোগ দিয়ে আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করলে একদিন নিজের স্বপ্ন ছোঁয়া যাবে।
6
'মানুষের থেকে কাগজ অনেক সহনশীল'-নাৎসি জার্মানিতে হলোকাস্টের শিকার হওয়া কিশোরী আনা ফ্রাঙ্কের দিনলিপির কথাগুলি প্রথম অধ্যায়ে উদ্ধৃত করে প্রকাশিত হল আদিবা রিয়াজের প্রথম বই। বয়স এগারো বছর। সপ্তম শ্রেণির ছাত্রী। জম্মু-কাশ্মীরের প্রকাশিত-কলমচিদের মধ্যে সর্বকনিষ্ঠ। খবর আনন্দবাজার পত্রিকার। ২০১৯ সালে অনন্তনাগ জেলা প্রশাসন আয়োজিত একটি সৃজনশীল লেখালেখির প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিল আদিবা। তার পর থেকেই স্বপ্ন দেখা শুরু। এরই মধ্যে, ৩৭০ ধারা বিলোপের পরে কাশ্মীরে জারি হয় কার্ফু। করোনা-বাবদ লকডাউনও বেড়ে চলছিল। আদিবা সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেই পর্বেই কলম আঁকড়ে ধরা। বইয়ের পুরোটাই লেখা সাকুল্যে এগারো দিনে। শুরুতেই বলা, 'সবাই লেখক হতে পারে, কারণ কাগজে রক্ত ঝরানোটা সহজ'। বইয়ের নাম 'জিল অব পেন'। বাংলায়, কলমের উদ্দীপনা। ৯৬ পাতা জুড়ে ৩৫টি অধ্যায়ে সাজানো আদিবার টুকরো-টুকরো মনের কথা, ৯টি কবিতা এবং ১১টি অনুচ্ছেদ। প্রচ্ছদ সাদা-কালো; দিন-রাতের মতো বরাবর দু'ভাগ করা। তার মধ্যে কালো ঝরা পালক থেকে ছিন্ন হয়ে উড়ে যাচ্ছে সাদা পাখিরা। বই হাতে ধরে লেখিকা নিজে, কালো হিজাবের ভিতরে উদ্ভাসিত মুখ- এমন ছবি ছড়িয়ে রয়েছে নেট-দুনিয়ায়। বইও পাওয়া যাচ্ছে ইন্টারনেটে। বাজারে খোঁজ করলে মিলতে পারে নরম-বাঁধাইয়ের সংস্করণ।
3
সাম্প্রদায়িক সন্ত্রাস ঠেকাতে ব্যর্থতার অভিযোগ উঠার প্রেক্ষাপটে এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদেরকে প্রত্যাহার করা হয়। ফেসবুকে এক হিন্দু যুবকের ধর্মীয় অবমাননাকর একটি পোস্ট দেওয়ার অভিযোগে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে ডাকা দুটি প্রতিবাদ সমাবেশ চলাকালে হামলা হয় এবং ইউএনও ও ওসি দুজনই সমাবেশে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠে। এর পাঁচ দিন পর গত বৃহস্পতিবার গভীর রাতে হিন্দুদের কয়েকটি বাড়িঘরে ও শনিবার সন্ধ্যায় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
6
স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি করায় সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তারকে ক্লোজ করা হয়েছে। রোববার সন্ধ্যায় কারা অধিদপ্তর থেকে সাতক্ষীরা জেলা কারাগারে নির্দেশনাপত্র এসেছে বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেল সুপার আবু জায়েদ। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তারকে সাময়িক বরখাস্ত করে কারা অধিদপ্তরে ক্লোজ করা হয়েছে। সন্ধ্যায় এ সংক্রান্ত একটি পত্র এসেছে সাতক্ষীরা কারা দপ্তরে। গত ৩ সেপ্টেম্বর ডেপুটি জেলার ডলি আক্তারের ব্যবহূত জলি মেহেজাবিন খান নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করা একটি ছবির মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তি করেন তিনি। এ বিষয়ে ডলি আক্তার বলেন, ফেসবুক আমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমি কী লিখব সেটা অন্য কাউকে বলব না। তিনি আরও বলেন, আমি সরকারি কর্মকর্তা। সরকারের মন্ত্রীকে আমি কটাক্ষ করতে পারি না। তখন তিনি ফেসবুক আইডিটি তার নয় বলে দাবি করেন। তখন ফেসবুকে তার ছবির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। ডেপুটি জেলারের এমন মন্তব্যের বিষয়ে সাতক্ষীরা কারাগারের জেল সুপার আবু জায়েদ বলেন, সম্প্রতি সাতক্ষীরা কারাগারে যোগদান করেছেন ডলি আক্তার। ফেসবুকে তিনি কী লিখেছেন, সেটি আমি দেখিনি।
6
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার সহকর্মী একই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান রাজাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জলিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজাকে নিয়ে যায় পুলিশ। তিনদিন জিজ্ঞাসাবাদের পর শনিবার বিকেলে তাকে গ্রেফতার দেখানো হয়। নগর পুলিশের উপ-কমিশনার (পূর্ব) আমির জাফর জানান, আতিকুর রহমান রাজাকে জিজ্ঞাসাবাদে আত্মহত্যা প্ররোচনা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাতে পুলিশের কাছে মনে হয়েছে, আকতার জাহান জলির আত্মহত্যার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আতিকুর রহমান রাজার প্ররোচনা রয়েছে। তিনি জানান, গত ছয়-সাত বছর ধরেই আকতার জাহান জলির সঙ্গে তার সহকর্মী আতিকুর রহমান রহমান রাজার ভালো সম্পর্ক ছিল। কিন্তু শেষের দিকে মনোমালিন্য চলছিল। এছাড়া পুলিশের তদন্তে দেখা যায়, শেষের দিকে তাদের সম্পর্ক খারাপ চলছিল। এ বিষয়ে আকতার জাহান জলির মোবাইল ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়া জলির আত্মহত্যায় রাজার প্ররোচণা রয়েছে- পুলিশের তদন্তে এমন তথ্য রয়েছে। প্ররোচণা মামলায় রাজাকে গ্রেফতার দেখিয়ে শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এ মামলা তদন্ত করতে গিয়ে জলির সাবেক স্বামী একই বিভাগের শিক্ষক তানভীর আহমদের ভিন্ন রকম চরিত্র বেরিয়ে এসেছে। তবে এ মামলায় তাকে জড়ানোর মতো কোনো আলামত এখনো তদন্তে পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজের আবাসিক কক্ষের দরজা ভেঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মরদেহ উদ্ধার করা হয়। পরে সেই কক্ষ থেকে একটি সুইসাইড নোট ও কীটনাশকের বোতল উদ্ধার করে পুলিশ।
6
অ্যান্টিগা টেস্টে প্রথম দিনেই টাইগারদের মামুলি রানে বেঁধে দিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের ১০৩ রানের জবাবে খেলতে নেমে ক্যারিবিয়ান ব্যাটাররা সতর্কতার সঙ্গে ব্যাট করে প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে। শুক্রবার (১৭ জুন) দ্বিতীয় দিনে খেলতে নেমেই আগের দিনের অপরাজিত ব্যাটার এনক্রুমার বোনারকে সাজঘরে ফেরত পাঠান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্যাভিলিয়নে ফেরত যাওয়ার আগে ৯৬ বলে ৩৩ রান করেন বোনার। বৃহস্পতিবার প্রথম দিন বাংলাদেশকে অলআউট করে ব্যাটিংয়ে নামার পর থেকেই ধীরগতির ব্যাটিংয়ে মন দেয় ক্যারিবিয়ানরা। ওপেনিংয়ে জন ক্যাম্পবেল আর ক্রেইগ ব্রেথওয়েট কোনো ধরনের ঝুঁকি নেননি। বাংলাদেশকে জবাব দিতে নেমে শুরুটাই ধীরগতির ছিল ওয়েস্ট ইন্ডিজের। মোস্তাফিজুর রহমান আর খালেদ আহমেদ জুটি গড়ে বোলিং শুরু করেন। দুই ওপেনার ক্যাম্পবেল আর ব্রেথওয়েট তাদের প্রথম ৫ ওভারে এক রানও নেননি। অর্থাৎ মেইডেন যায় প্রথম ৫ ওভার। ধৈর্য কাকে বলে অ্যান্টিগা টেস্টে সেই প্রমাণ দিয়ে যাচ্ছেন উইন্ডিজ ব্যাটাররা। প্রথম ১৫ ওভারে মাত্র রান ১৫ রান তোলেন তারা। বিনা উইকেটে চা-বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর একটু রানের গতি বাড়লেও চড়াও হয়নি স্বাগতিকরা। ফলে ২৫ ওভার পর্যন্ত উইকেটও তুলে নিতে পারেনি বাংলাদেশ। অবশেষে ক্যাম্পবেল-ব্রেথওয়েটের ধীরগতির জুটিটি ভেঙেছেন মোস্তাফিজ। ২৬তম ওভারে মোস্তাফিজের যে বলে বোল্ড হয়েছেন ক্যাম্পবেল, সেটিও যে মারতে গেছেন এমন নয়। ডিফেন্ডই করেছিলেন ক্যারিবীয় ওপেনার, ইনসাইডেজ হয়ে বেল পড়ে যায়। ৭২ বলে ২৪ রান করে সাজঘরের পথ ধরেন ক্যাম্পবেল। ৪৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। পরের ওভারে আবারও উইকেট পেতে পারতেন মোস্তাফিজ। কিন্তু টানা দুই বলে রেইফার আর ব্রেথওয়েটের কঠিন ক্যাচ স্লিপে ডাইভ দিয়ে হাতে লাগালেও ধরতে পারেননি লিটন দাস। মোস্তাফিজ ধীরগতির ওপেনিং জুটি ভাঙার পর এবাদত হোসেনও পান উইকেটের দেখা। দুর্দান্ত এক ডেলিভারিতে রেইমন রেইফারকে সাজঘরে ফিরিয়েছেন এবাদত। ডাইভ দিয়ে ক্যারিবীয় ব্যাটারের ক্যাচটি তালুবন্দি করেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। শুক্রবার দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেটের পতনের পর অধিনায়ক কেইগ ব্র্যাথওয়েট জার্মেই ব্ল্যাকউডকে নিয়ে চতুর্থ উইকেটে পার্টনার শিপ গড়ে তোলার চেষ্টা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮১.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ ১৫৬ রান। অধিনায়ক ব্র্যাথওয়েট ২৪৬ বল মোকাবেলা করে ৭৭ এবং জার্মেই ব্ল্যাকউড ৫২ বল থেকে ১৩ রান নিয়ে অপরাজিত আছেন। ক্যারিবিয়ানদের যে তিনটি উইকেটের পতন ঘটেছে, তা ভাগাভাগি করে নিয়েছেন মোস্তাফিজ, ইবাদত ও সাকিব আল হাসান।
12
জয়পুরহাটের কালাইয়ে আগামী পরশু রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে। চার ইউপিতে চলছে শেষ মুহূর্তের প্রচার। মাত্রা ইউপিতে গত বুধবার রাতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচার ক্যাম্পসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে।মাত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র (আনারস) প্রার্থী মনোয়ার হোসেনের অভিযোগ, আওয়ামী লীগের দলীয় প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদারের (নৌকা) সমর্থকেরা এ ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কালাই থানায় তিনি মামলা করেছেন। নৌকার দুই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ভেরেন্ডি গ্রামের কাজল হোসেন (২২) ও উলিপুর মেজবাউল ইসলাম মারুফ (১৮)।জানতে চাইলে বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'ভেরেন্ডি উলিপুর মোড়ে আওয়ামী লীগের প্রার্থীর পথসভা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর উসকানিমূলক বক্তব্য দেন। এরপর নৌকার সমর্থকেরা অতর্কিতে হামলা চালিয়ে আমার প্রচার অফিসসহ কিছু দোকান ভাঙচুর করেছেন। তাঁরা এমনকি বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন। এ ছাড়া আমার পোস্টার, ব্যানার ও প্রচারপত্র নিয়ে গেছেন।'হামলার শিকার চায়ের দোকানি জাহাঙ্গীর হোসেন বলেন, 'নৌকার সমর্থকেরা আমার চায়ের দোকান ভাঙচুর করে ২১ হাজার ৩০০ টাকার সিগারেট নিয়ে গেছে।'এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য নৌকার প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ভাঙচুরের খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
6
দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ মহলে তারেক রহমানের ব্যাপারে অগ্রহণযোগ্যতা কাটেনি। ফলে ক্ষমতার রাজনীতিতে বিএনপি আগের জায়গাতেই রয়ে গেছে। খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রায় সাড়ে তিন বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দলের শীর্ষ নেতার পদে আছেন তারেক রহমান। কিন্তু দলে এখনো তাঁর নেতৃত্ব দৃঢ় হয়নি। দলের বড় একটি অংশে তারেক রহমানের একক কর্তৃত্ব এবং অনেক সিদ্ধান্ত নিয়ে আপত্তি রয়েছে। বিদেশি একাধিক মহলেও তাঁকে নিয়ে প্রশ্ন রয়ে গেছে বলে আলোচনা আছে। বিএনপির রাজনীতির বিষয়ে খোঁজখবর রাখেন-এমন ব্যক্তিরা বলছেন, মা খালেদা জিয়ার অবর্তমানে রাজনীতিতে তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ দুটি। তা হলো নিজ দল বিএনপিতে এবং ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি মহলে গ্রহণযোগ্যতা বৃদ্ধি। এ দুটি চ্যালেঞ্জে সফল বা বিফলের মধ্যেই বিএনপির ভাগ্য জড়িয়ে আছে। যদিও বিএনপির নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী মহল দলের ভেতরের চেয়ে বাইরের চ্যালেঞ্জকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ মহলে তারেক রহমানের ব্যাপারে অগ্রহণযোগ্যতা কাটেনি। ফলে ক্ষমতার রাজনীতিতে বিএনপি আগের জায়গাতেই রয়ে গেছে। এ পরিস্থিতিতে দিনে দিনে দলটির নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। যদিও গত সাড়ে তিন বছরে তারেক রহমান দলে অনেকটাই নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যে নিজের পছন্দমতো অনেক জেলা কমিটি গঠন করেছেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিও দিয়েছেন। তারেক রহমানের উপস্থিতিতে এক ভার্চ্যুয়াল সভায় দল পরিচালনায় 'লোকাল কমান্ডার' ঠিক করার প্রস্তাব করেছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সী। কারণ, দলের এই পুরোনো নেতার মনে হয়েছে, লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দল পরিচালনা করায় কিছু অসুবিধা হচ্ছে। এটা কাটাতে দেশে একজন জ্যেষ্ঠ নেতা দরকার। দলীয় সূত্র জানায়, মুন্সীর 'লোকাল কমান্ডার' ঠিক করার প্রস্তাবের ফল ভালো হয়নি। এর বহিঃপ্রকাশ ঘটে এলাকার রাজনীতিতে। মুন্সীর প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্রুত তুলে আনা হয় অপেক্ষাকৃত তরুণ আবদুল আউয়ালকে (সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা যান)। তাঁকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদকও করা হয়েছিল। এ ধরনের ভিন্ন ভিন্ন ঘটনায় পটুয়াখালীতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নোয়াখালী-১ আসনে (চাটখিল-সোনাইমুড়ী) দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, ভোলায় কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলমসহ অনেক নেতা চাপে আছেন। কোথাও ছাত্রদল, কোথাও যুবদলের নেতাদের দিয়ে এলাকায় বিকল্প নেতৃত্ব দাঁড় করানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। আবার দলের জ্যেষ্ঠ ও পুরোনো নেতাদের অনেককে তারেক রহমান পছন্দ করেন না। কারণ, তিনি তাঁদের নিজের লোক মনে করেন না। অবশ্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতের অমিল সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, 'যাঁরা বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন বা তারও আগে জিয়াউর রহমানের সঙ্গে থেকে রাজনীতি করেছেন, স্বাভাবিকভাবেই প্রথম দিকে তারেক রহমানের নেতৃত্বটাকে চট করে মেনে নিতে তাঁদের হয়তো একটু দ্বিধা হয়েছে। এখন নেতৃত্ব নিয়ে কোনো মতপার্থক্য নেই। বরং এখন আমরা দলে একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হয়েছি।' ২০১৯ সালে ছাত্রদলের বিলুপ্ত কমিটির ১২ জন নেতাকে বহিষ্কার করা হয় বিএনপির এক দাপ্তরিক আদেশে। তারেক রহমান নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে ছাত্রদলের কমিটি করার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিলুপ্ত কমিটির এই নেতারা। তাঁরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ঝুলিয়ে, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। কারণ, এ সিদ্ধান্তে বয়সের কারণে তাঁদের ছাত্রদলের কমিটিতে আসার পথ বন্ধ হয়ে যাবে। এই নেতারা পরে অবশ্য তারেক রহমানের কাছে ক্ষমা চেয়ে তাঁদের অন্য কোনো অঙ্গসংগঠনে অন্তর্ভুক্ত করার আবেদন করেছেন। বিএনপির মধ্যম সারির একজন নেতা আক্ষেপ করে এই প্রতিবেদককে বলেন, এই ১২ জনের বহিষ্কারাদেশ তুলে নেওয়ার জন্য দলের স্থায়ী কমিটির সভা থেকে তারেক রহমানকে অনুরোধ জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়নি, তাঁদের দলের কোথাও অন্তর্ভুক্তও করা হয়নি। এ ঘটনায় জ্যেষ্ঠ নেতারা বিরক্ত হন। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এমন ক্ষোভের রেশ ধরেই বিএনপি ছাড়েন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। অনেক অনুরোধের পরও তাঁকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের মনোনয়ন দেওয়া হয়নি। সেখানে মনোনয়ন পান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গতবার বিএনপির মনোনয়ন বোর্ডের একটি নীতিগত সিদ্ধান্ত ছিল বিতর্কিতদের মনোনয়ন না দেওয়ার। কিন্তু রফিকুল ইসলাম (বকুল), মিয়া নুরুদ্দিন (অপু), সাইফুল আলমকে (নীরব) ও এস এম জাহাঙ্গীর হোসেনকে (উপনির্বাচনে) মনোনয়ন দেওয়া হয়। প্রায় অর্ধশত আসনে মনোনয়ন পরিবর্তন করা হয়। এসব তারেক রহমান এককভাবে করেছেন বলে জানা গেছে। বর্তমানে মাঠপর্যায়ে দল পুনর্গঠনেও একই রকম ঘটনা ঘটছে বলে নেতা-কর্মীদের অনেকের অভিযোগ। তারেক রহমানের হস্তক্ষেপ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো কমিটিই হয় না। কমিটি করার আগে তিনি নিজস্ব লোকদের দিয়ে নেতা বাছাই করেন। এতে বেশির ভাগ ক্ষেত্রে যোগ্যতার চেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুগতরা প্রাধান্য পাচ্ছেন বলে অভিযোগে জানা গেছে। এ প্রসঙ্গে আলোচনাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত মওদুদ আহমদের নির্বাচনী (নোয়াখালী-৫) এলাকার দুটি উপজেলায় দলের কমিটি গঠনের কথা উল্লেখ করেন একজন নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা জানান, কোম্পানীগঞ্জ উপজেলায় কমিটি করার আগে মওদুদ আহমদের মতামত নেওয়া হয়নি। পরে স্থায়ী কমিটির এক ভার্চ্যুয়াল সভায় মওদুদ আহমদ বিষয়টি তোলেন। এ সময় তারেক রহমান বলেন, 'আপনি মনোনয়ন পাবেন, এমপি হলে মন্ত্রী হবেন-এ বিষয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই।' সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এলাকার জ্যেষ্ঠ নেতা, এমনকি সংসদ সদস্য পদে সম্ভাব্য প্রার্থীদের মতামত না দিয়ে জেলা-উপজেলা কমিটি করা হচ্ছে। এতে অধিকাংশ কমিটিতেই না মিটছে তৃণমূলের চাহিদা, না পাচ্ছে স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের মতামত। ফলে দলে বিভক্তি ও কোন্দল বাড়ছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, এগুলো বিএনপিকে দুর্বল করার জন্য ক্ষমতাসীনদের পরিকল্পিত প্রচারণা, যাতে বিএনপির নেতা-কর্মীদের মধ্য একটা বিভ্রান্তি সৃষ্টি হয় এবং নেতিবাচক ধারণা তৈরি হয়। বিএনপির সূত্রগুলো জানায়, দলের স্থায়ী কমিটিতে সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদকে অন্তর্ভুক্ত করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে দলে। অনেকে মনে করেন, এই দুজনের পাশাপাশি স্থায়ী কমিটির শূন্য পদে আরও কয়েকজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাকে অন্তর্ভুক্ত করা যেত। সম্প্রতি বিতর্কিত বক্তব্যের জন্য স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু এ বিষয়ে দলের কোনো পর্যায়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় একাদশ সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসা এবং নির্বাচনে অংশগ্রহণ করা হয় তারেক রহমানের সিদ্ধান্তে। আবার নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং পরে সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্তও দেন তিনি। নির্বাচনের আগে 'বিএনপি-জামায়াত' জোটের নেতিবাচক পরিচিতি ঢাকতে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনেও তারেক রহমানের সম্মতি ছিল। সেই নির্বাচনে ঐক্যফ্রন্টকেও 'ধানের শীষ' প্রতীক দেওয়া হয়, জামায়াতকেও 'ধানের শীষ' দেওয়া হয়। রাজনৈতিক পর্যবেক্ষক ও বিএনপির নেতা-কর্মীদের অনেকে মনে করেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের উচিত ছিল এই সময়ে দলের নতুন-পুরোনো সবাইকে এক করে দলকে সংগঠিত করা। কিন্তু এত দিনেও তা করা যায়নি। উপরন্তু তারেক রহমানের অনেক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নেতা-কর্মীদের হতাশ ও বিভক্ত করছে। এর বাইরে ক্ষমতার রাজনীতিতে দেশি-বিদেশি বন্ধুসুলভ শক্তিগুলোর সঙ্গে তাঁর যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটির এখনো পরিবর্তন হয়নি। এ ব্যাপারে দলের কৌশলগত পরিকল্পনাও দৃশ্যমান নয়। তবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, রাজনীতিতে এখন জনমত, জনপ্রিয়তার কোনো মূল্য নেই। কারণ, বাংলাদেশের রাজনীতি বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়। ফলে দল নিয়ে ও নেতৃত্ব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। বিএনপির নেতাদের দাবি, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন থেকেই আওয়ামী লীগসহ একটি গোষ্ঠী অপপ্রচারের মাধ্যমে তারেক রহমান সম্পর্কে এমন একটা ধারণা তৈরি করেছে যে তিনি একজন বড় দুর্নীতিবাজ। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ অপপ্রচার চালানো হয়। বিএনপির মহাসচিবের ভাষ্য, 'এটাকে আমরা চক্রান্ত মনে করি। এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারেনি।' বিএনপির নীতিনির্ধারকদের মূল্যায়ন হচ্ছে, গত কয়েক বছরে বিশ্বরাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আর তা হচ্ছে প্রায় বিশ্বজুড়েই উদারপন্থী গণতান্ত্রিক ধারা দুর্বল হয়ে কর্তৃত্ববাদী শাসন সামনে চলে এসেছে। এর মূল কারণ বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণের লড়াই। অন্যদিকে কথিত জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক জোট। বিএনপি সেই নেতিবাচক প্রচারে পড়ে গেছে, কারণ তাদের সঙ্গে জোটে অনেক ইসলামিক দল রয়েছে। এ কারণে বিএনপির ওপর আক্রমণ হলেও কর্তৃত্ববাদী শাসনের দাপটের মুখে সেটা আলোচনায় আসছে না। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, 'এখন গোটা পৃথিবীতেই একটা প্রবণতা আছে কর্তৃত্ববাদী সরকারগুলোকে সহযোগিতা করার। পশ্চিমা বিশ্ব বলেন, অথবা চীন নিয়ে তৃতীয় বিশ্ব-এরা সবাই বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যকে বড় করে দেখে। এখানে যেহেতু ৯৫ ভাগ মুসলিম, সে কারণে এখানে তারা ইসলামি জঙ্গিবাদের আশঙ্কা করে। আর ওইটাকে অজুহাত দেখিয়ে বিরোধী দলগুলোকে দমন করার চেষ্টা করে। আমরা মনে করি, পৃথিবীর কোনো দেশেই এভাবে ফ্যাসিবাদ বেশি দিন টিকে থাকতে পারে না, পারবে না।' বর্তমানে দলে তারেক রহমানের যে অবস্থান, তা বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারসূত্রে পাওয়া। দলের নেতা-কর্মীদের অনেকে মনে করেন, চাপের মধ্যেও এ অঞ্চলের পারিবারিক উত্তরাধিকার রাজনীতির বাস্তবতায় তারেক রহমান দলে নিজের অবস্থান অনেকটা সংহত করেছেন। কিন্তু সব সামলে তিনি ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে অনেকে সন্দিহান। কারণ, বিএনপির নেতৃত্ব এখনো পুরোনো ধারণাতেই রয়ে গেছে; অর্থাৎ ক্ষমতাসীনদের অপশাসন যত বাড়বে, জনগণ ততটাই বিএনপির প্রতি ঝুঁকবে। এ বিষয়ে বিএনপির শুভাকাঙক্ষী হিসেবে পরিচিত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপি অযৌক্তিক ধারণা নিয়ে বসে আছে। তারা না আছে মাঠে, না আছে তাদের কোনো কৌশল। ওদের মস্তিষ্ক স্থবির হয়ে গেছে। এরা কোনো চেষ্টাই করছে না। এমনকি তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির প্রশ্নেও। তারেক রহমান মনে করেন, কেউ না কেউ তাঁকে ক্ষমতায় বসিয়ে দেবে।
9
ঈদের আগে বাড়িতে কাজের ঝক্কি কম নয়। খুব কি ক্লান্ত লাগছে? কাজের ধকল বেশি মনে হলে স্পা ট্রিটমেন্ট নিতে পারেন। ঈদের ঝক্কি-ঝামেলা শেষ করে অনেকেই পারলারে স্পা ট্রিটমেন্ট নেন। চাইলে আগেও করাতে পারেন। অবসাদ কাটিয়ে ঈদের দিন হয়ে উঠবেন ফুরফুরে, সজীব।কেননা স্পাতে ব্যবহৃত সব উপাদান প্রকৃতি থেকে নেওয়া হয়। যেমন বিভিন্ন ধরনের তেল, এসেন্স, প্যাক, স্ক্রাব ইত্যাদি; যা ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে এবং শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে দেয়। এ ছাড়া পারলারে স্পা করার জন্য থাকে স্নিগ্ধ, শান্ত পরিবেশ, হালকা সুরের মূর্ছনা, ফুলের সুবাস বা তাজা ফুলের আয়োজনে তৈরি মনোরম আবহ; যা মনকে ফুরফুরে করে তোলে নিমেষেই। শুধু আরাম নয়, স্পার মাধ্যমে ত্বকেরও যত্ন নেওয়া হয়ে যায়। নানা রকম স্পার উপকারিতা জানিয়েছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। বডি স্পা* ম্যাসাজের মাধ্যমে শরীরের ক্লান্তি দূর হয় এবং রক্তসঞ্চালন ভালো হয়।* রোদে পোড়া দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।* ব্ল্যাকহেডস ও ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করে।* ত্বকের মরা কোষ ঝরে যায় এবং স্নায়ুগুলো শিথিল হয়। হেয়ার স্পা* চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।* ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তোলে এবং চুলের গোড়া মসৃণ ও ঝলমলে করে তোলে। বাড়িতে বসেও স্পার মতোই আরামদায়ক সৌন্দর্যচর্চা করতে পারেন। কীভাবে-তা জানিয়েছেন রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। ফুট স্পাএকটি গামলায় কুসুম গরম পানি নিয়ে তাতে ল্যাভেন্ডার অথবা কোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে তাতে এক চিমটি লবণ দিন। এবার গোলাপ বা যেকোনো সুগন্ধি ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। ১৫ মিনিট এ পানিতে পা ডুবিয়ে রাখুন। এরপর হালকা করে পা দুটো ঘষে স্ক্রাব করে নিন। ফেসিয়াল স্পামধু, লেবু অথবা কমলার খোসা এবং পরিমাণমতো মুলতানি মাটির সাহায্যে প্যাক তৈরি করে ১৫ মিনিট মুখের ত্বকে লাগিয়ে রাখুন। পরে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। হেয়ার স্পাচুলের জন্য জলপাই তেল বেশ ভালো। মাথার ত্বকে কিছুক্ষণজলপাই তেল ম্যাসাজ করে নিন। ১৫ মিনিট পর গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে পুরো মাথা ঢেকে নিন। এভাবে ১০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এ ছাড়া নারকেল তেলের সঙ্গে ডিম মিশিয়ে প্যাক তৈরি করে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ডিপ কন্ডিশনিং করে ফেলুন। এটি চুলকে মসৃণ ও নরম করবে।
4
পেগাসাস স্পাইওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও-এর ওপর তদন্ত পরিচালনা করবে ইসরায়েলের পুলিশ। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ জনসাধারণের ওপর নজরদারির কাজে ওই প্রতিষ্ঠানের স্পাইওয়্যার ব্যবহৃত হয়েছে সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির পুলিশ প্রশাসন মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।সোমবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।দেশটির পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা মন্ত্রী সোমবার জানিয়েছেন, একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে।পেগাসাস স্পাইওয়্যার ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি একটি সেলফোন হ্যাকিং টুল। যা কোনো ধরনের বিচারিক পরোয়ানা ছাড়াই গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতে ব্যবহার করা হয়। এই স্পাইওয়্যারটি নেতানিয়াহু, তাঁর এক পুত্র, দুর্নীতির অভিযোগে বিচারাধীন তাঁর দুই সহকারী এবং মামলার আরও এক আসামিসহ বেশ কয়েকজন সাক্ষীর ফোনে আড়িপাততে ব্যবহার করা হয়েছিল বলে স্থানীয় এক দৈনিকে প্রকাশ পেয়েছে।এই বিষয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ওমের বারলেভ বলেছেন, তিনি একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করছেন বিষয়টি গভীরভাবে তলিয়ে দেখার জন্য।তবে এনএসও জানিয়েছে, তাদের সব ধরনের বিক্রয় সরকার অনুমোদিত এবং তাঁরা নিজে পেগাসাস কখনোই ব্যবহার করে না।এই বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এখনো কোনো মন্তব্য করেননি।এদিকে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ উদ্বেগ প্রকাশ করে এক বক্তৃতায় বলেছেন, 'আমাদের গণতন্ত্র ও পুলিশের ওপর বিশ্বাস হারানো উচিত নয় এবং আমরা অবশ্যই তাঁদের ওপর জনগণের আস্থা নষ্ট করতে পারি না। তাই এই বিষয়ে গভীর ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন।'
3
ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফরিদপুরে বিভিন্ন নদনদীর পানি বাড়ছে। ফরিদপুর ও রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে বৃহস্পতিবার সকাল থেকে পদ্মার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টিমিটার বেড়েছে। গত কয়েক দিন ধরেই পানি বাড়ছে। এতে জেলার পাঁচ উপজেলার ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চলে প্রবেশ করছে বন্যার পানি। তলিয়ে যাচ্ছে ক্ষেতের ফসলসহ চরের রাস্তাঘাট। নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক বলেন, পদ্মায় পানি বাড়ায় গত তিন দিনে তার ইউনিয়নের ১০টি গ্রামের ৯ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তারা মানবেতর জীবনযাপন করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। ডিক্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির জানান, যেভাবে পানি বাড়ছে তাতে চরের মানুষের চরাফেরা, গবাদি পশুর খাবারসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে দু-একদিনের মধ্যে অনেক পরিবারকে বেড়িবাঁধে নিয়ে আসতে হবে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, পানি আরও দু-তিন দিন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিনি জানান, জেলার মধুমতী ও আড়িয়াল খাঁর যেসব স্থানে নদীভাঙন দেখা দিয়েছে, সেসব স্থানে তারা বালুর বস্তা ফেলা শুরু করেছেন। পানিবন্দি মানুষের বিষয়ে জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, সংশ্নিষ্ট ইউপি চেয়ারম্যানদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিয়মিত খোঁজ রাখছেন। যেখানে খাদ্য সহায়তা প্রয়োজন হবে, সেখানেই পৌঁছে যাবে প্রয়োজনীয় দ্রব্য। এদিকে গোয়ালন্দে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে থাকা নদী-তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক এ তথ্য জানায়। নদীতে স্রোতও বেড়েছে। এতে পদ্মা পাড়ের মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। দৌলতদিয়ার দুর্গম চর কুশাহাটা ও দেবগ্রামের রাখালগাছির বেশিরভাগ এলাকা প্লাবিত হওয়ায় গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন জানান, গোয়ালন্দে এখন পর্যন্ত কেউ পানিবন্দি হয়নি। বন্যা মোকাবিলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
6
শিগগিরই ই-পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। হর্ষবর্ধন জানান, ভারত মেডিকেল ভিসা প্রদান শুরু করেছে এবং দ্রুত ই-পর্যটন ভিসা চালু করবে। মূলত চিকিৎসা ভ্রমণ বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। করোনার কারণে দেশটিতে ব্যাপকভাবে কমে গেছে চিকিৎসা ভ্রমণ। দ্য মিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা বিশ্বে ভারতের চিকিৎসা পর্যটনের চাহিদা বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ভারত বরাবরই একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র, তবে কয়েক বছর ধরে এটি চিকিৎসা পর্যটনের জন্য একটি শীর্ষস্থান হিসেবে চিহ্নিত হয়েছে। ভারতে স্বাস্থ্যসেবা শিল্পের ব্যাপক অগ্রগতি হয়েছে, যা বিশ্বের অন্যতম সেরাদের তুলনীয়। আমাদের শিক্ষাব্যবস্থায় বিশ্বমানের চিকিৎসক, নার্স ও প্যারামেডিকেল স্টাফ তৈরি হচ্ছে, যা এখন বিশ্বজুড়ে স্বীকৃত। এমনকি অনেক জায়গায় ভারতকে বিশ্বের ফার্মাসি বলা হয়। ভারত ওষুধের অন্যতম বৃহৎ প্রস্তুতকারক দেশ এবং বিশ্বজুড়ে ভ্যাকসিনের একটি বড় অংশ সরবরাহ করে। তিনি বলেন, 'চিকিৎসা পর্যটনকে আরও উৎসাহিত করার জন্য আমরা ইতিমধ্যে মেডিকেল ভিসা প্রদান শুরু করেছি এবং শিগগিরই ই-পর্যটন ভিসার পাশাপাশি নির্ধারিত আন্তর্জাতিক বিমানগুলো পুনরায় চালু করার পরিকল্পনা করেছি।' কোভিড-১৯ মহামারিটি আগে ২০২০ সালের মধ্যে ভারতের চিকিৎসা পর্যটন শিল্প ৯০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হয়েছিল। তবে করোনার কারণে দেশে দেশে পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটন ভিসার ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত।
0
আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণটিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান। এই কদিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না।আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারের কোভিড-১৯ মোকাবিলায় প্রবাসীদের দেওয়া ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম এসব কথা বলেন।মহাপরিচালক বলেন, চলতি মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের প্রথমে ৫০ লাখ সিনোফার্মের টিকা আসবে। একই সঙ্গে ফাইজারের টিকাও আসবে ১০ লাখ। আমাদের হাতে সিনোফার্মের এখনো ৩৫ লাখের মতো টিকা রয়েছে। এই টিকা দিয়ে আমরা ক্যাম্পেইন ভ্যাকসিনেশনের দ্বিতীয় ডোজ সম্পন্ন করব।'খুরশীদ আলম বলেন, আমরা আশা করছি, যাঁদের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে তাঁদের প্রত্যেককে দ্বিতীয় ডোজ নিশ্চিত করা যাবে। কিছু কিছু দেশ মডার্না ও ফাইজার চাইছে, এটা এখন দেওয়া সম্ভব নয়। ৬০ লাখ ফাইজার আসবে।'এসএমএস ছাড়া গণটিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আজ একটি বৈঠক আছে। বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে। টিকা কার্যক্রমকে একেবারে গণটিকা না, ক্যাম্পেইন ভ্যাক্সিনেসন বলতে পারি। পরীক্ষামূলকভাবে আমরা এটি বাস্তবায়ন করেছিলাম। আমাদের সক্ষমতা যাচাই করা এবং আমরা দিতে পারি কি না, সেটা যাচাইয়ের জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, চেষ্টার ত্রুটি ছিল না।' দু-চার জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ক্যাম্পেইন সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।নমুনা পরীক্ষার জট কমাতে আরটি-পিসিআর মেশিন কেনার চেষ্টা চলছে। রোগীদের ভোগান্তি নিরসনে হাসপাতালগুলোকে অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট পদ্ধতিতে নমুনা পরীক্ষা করাতে তাগিদ দেওয়া হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালবিষয়ক পরিচালক ফরিদ উদ্দিন মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রবাসী বাংলাদেশের উপহার হিসেবে প্রাপ্ত ৫৬১টি ভেন্টিলেটরের মধ্যে ৩০০টি এখন বিতরণের ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা রোগীর সেবা দেওয়ার জন্য সবচেয়ে বড় কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন আহমেদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিচালকের হাতে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ ভেন্টিলেটরগুলো তাঁদের হাতে তুলে দেন।করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি প্রবাসীদের পাঠানো দুই চালানে মোট ৫৬২টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর আসে।ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, এগুলো যুক্তরাষ্ট্রে বসবাস করা চার চিকিৎসক নেফ্রোলজিস্ট অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মাসুদুল হাসান, জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ উস শামস চৌধুরী, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান ও কানাডায় বসবাস করা চিকিৎসক আরিফুর রহমানের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। ভবিষ্যতে আরও ভেন্টিলেটর আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বলেন, দেশে করোনার সংক্রমণ কমাতে বিভিন্ন দেশ থেকে টিকা কিনছে সরকার। পাশাপাশি উন্নয়ন সহযোগী দেশগুলো বিনা মূল্যে টিকা দিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে সংকট রয়েছে আইসিইউ ও ভেন্টিলেটর সহায়তার।
6
কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে ৮-৯ জনের একটি ডাকাতদল স্থানীয় লক্ষির বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। এসময় গ্রামবাসী তাদের প্রতিরোধ করে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্য সজল ও রাজিবকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড বন্দুকের কার্তুজসহ আটক করা হয়। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ডাকাতদের রাতেই পুলিশে দেয় জনতা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি অস্ত্রসহ দুই ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ডাকাতদের বাড়ি পাংশা উপজেলায়। তারা স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দুই জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে ডাকাতি করে আসছে। গত কয়েক মাসে কমপক্ষে পাঁচজন ডাকাতকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, রাত আড়াইটার দিকে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে ডাকাতরা ঈশ্বরদী গ্রামের পর্ণব দেবের বাড়ির টয়লেটে আশ্রয় নেয়। সেখান থেকে জনতা তাদের আটক করে পুলিশে দেয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডি-প্রতিদিন/এমআই
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে দুটি কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ১০২ সদস্যবিশিষ্ট 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি' ও জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে সভাপতি করে ৬১ সদস্যবিশিষ্ট 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি' গঠন করা হয়েছে। এই দুটি কমিটি গঠন করে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০২০ সালকে 'মুজিব বর্ষ' হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছেন। জাতীয় কমিটিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ আহমুদ হোসেন, বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদসহ বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, ধর্মীয় ব্যক্তিত্ব, লেখক, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে জাতীয় কমিটিতে সদস্য সচিব করা হয়েছে। বাস্তবায়ন কমিটিতেও বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ সরকারি কর্মকর্তা, লেখক, শিল্পী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। বাস্তবায়ন কমিটিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দুটি কমিটিকেই মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক সহায়তা দেবে। জাতীয় কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আগামী বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি, পরিকল্পনা ও কর্মসূচি অনুমোদন করবে এই কমিটি। এ ছাড়া জাতীয় কমিটি প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা দেবে বাস্তবায়ন কমিটিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজসহ বাস্তবায়ন কমিটির কার্যক্রম তত্ত্বাবধায়ন, সমন্বয় সাধন, পরিবীক্ষণ ও অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়ন কমিটির প্রস্তাবিত বাজেট অনুমোদন ও আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করবে। অপরদিকে বাস্তবায়ন কমিটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত সার্বিক পরিকল্পনা, কর্মসূচি ও বাজেট প্রণয়ন এবং জাতীয় কমিটির অনুমোদন নিয়ে তা বাস্তবায়ন করবে। জরুরি ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা জাতীয় কমিটির সভাপতির সরাসরি অনুমোদন নিয়ে কার্যক্রম পরিচালনা এবং পরবর্তীতে জাতীয় কমিটির ভূতাপেক্ষ অনুমোদন গ্রহণ করতে পারবে। বাস্তবায়ন কমিটি প্রয়োজনে বিভিন্ন উপ-কমিটি গঠন ও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ কর্মসূচি বাস্তবায়ন কাজে কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
6
২০১৯-২০ অর্থবছরে দলের যাবতীয় ব্যয় মেটানার পর জাতীয় পার্টির (জাপা) আয় হয়েছে ১৯ লাখ ২৩ হাজার টাকা। আজ মঙ্গলবার বেলা ১১টায় দলটি নির্বাচন কমিশনে গত অর্থবছরের হিসাববিবরণী জমা দেয়।কমিশনে জমা দেওয়া নিরীক্ষা প্রতিবেদনে দেখানো হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে জাতীয় পার্টির আয় ১ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৫৪৫ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৫৭০ টাকা। বার্ষিক আয়-ব্যয়ের এই সারসংক্ষেপ জাতীয় পার্টি গণমাধ্যমকে জানিয়েছে। জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে হিসাববিবরণী জমা দেয়। প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ, ফখরুল আহসান, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। দলের আয় সম্পর্কে জানতে চাইলে রেজাউল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এই আয় সদস্যদের মাসিক ও বার্ষিক চাঁদা, সদস্য ফরম বিক্রি ও সদস্যপদ নবায়ন এবং প্রকাশনা থেকে এসেছে। বিশেষ করে স্যারের (জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদ) বই বিক্রি থেকে আয় আসে।
9
ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার পর রেবা খাতুন (১২) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। স্কুলছাত্রী রেবা সদর উপজেলার উত্তর সমশপুর গ্রামের সাগর হোসেনের মেয়ে এবং ওই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ফারজানা ও আসমাসহ আরও ৬ জন ছাত্রী ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এসব ট্যাবলেট শিক্ষা অধিদপ্তরের দেয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলি জানান, সোমবার সকাল ১০টার দিকে স্কুলে আসে ছাত্রীরা। দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি নিশ্চিতে শিক্ষা অধিদপ্তর থেকে সরবরাহ করা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট স্কুলের দুই শতাধিক ছাত্রীকে খাওয়ানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে রেবা খাতুনসহ ৩টি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেবাকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরের পর আরও ৪ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস বলেন, প্রথমে ৩টা মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে একটা মেয়ে মারা গেছে। ট্যাবলেট খেয়ে অন্তত ৬ জন ছাত্রী অসুস্থ হয়ে ঝিনাইদহ আড়াইশ বেড হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত মেয়ের বাবা সাগর হোসেন বলেন, মেয়ের অন্য কোনো রোগ ছিল না। তারপরও কেন তার মেয়ে মারা গেল সেই বিষয়টি তদন্ত করার দাবি জানাই। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান বলেন, মেয়েটিকে যখন হাসপাতালে আনা হয় ততক্ষণে সে মৃত্যুবরণ করেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. দেবাশিষ জানান, আসলে মেয়েটির কীভাবে মৃত্যু ঘটেছে সেটি ময়নাতদন্তর পর জানা যাবে। তবে পরে যারা অসুস্থ হয়ে ভর্তি হয়েছে সেটি পেনিক অ্যাটাকজনিত কারণ বলে তিনি মন্তব্য করেন। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রাণী দেবনাথ বলেন, মৃত্যুর কারণ জানতে সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আনায়ারুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
6
ভারতের সেনাবাহিনীতে নিয়োগে অনিয়ম ও ঘুষসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ১৭ সেনা সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) দাখিল করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিযুক্তদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ছয় লেফটেন্যান্ট কর্নেল ও দুই মেজর রয়েছেন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের আওতায় সোমবার ১৩টি শহরের সেনা স্থাপনা, ক্যান্টনমেন্ট ও বেসামরিক এলাকাসহ মোট ৩০টি স্থানে অনুসন্ধান চালায় সিবিআই। অভিযোগের ভিত্তিতে তদন্তে অংশগ্রহণের জন্য অভিযুক্তদের নোটিশ পাঠাচ্ছে সিবিআই। অভিযোগের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। অন্যদিকে সেনাবাহিনী অভিযুক্ত প্রত্যেক সদস্যের বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন সিবিআইয়ের কাছে সরবরাহ করেছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সিবিআই বেশ কিছু বেসামরিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৫০ লাখের বেশি ভারতীয় রুপি লেনদেন হয়েছে জানায়। তবে মোট কী পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে তা 'অপ্রকাশিত' রাখা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, কয়েক কোটি রুপি এতে লেনদেন করা হতে পারে। এর আগে গত ১৩ মার্চ ভারতীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার ভি কে পুরোহিত দুর্নীতির অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি সেনাবাহিনীতে কর্মরত কয়েক সদস্য নয়াদিল্লিতে সামরিক বাহিনীতে নিয়োগে স্বাস্থ্য পরীক্ষায় সাময়িকভাবে বাদ পরা প্রার্থীদের কাছ থেকে পরীক্ষার ফল পাল্টে দিতে ঘুষ নেন। মামলার পরিপ্রেক্ষিতে সামরিক গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত শুরু করে। তদন্ত প্রতিবেদনে জানানো হয়, সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এই দুর্নীতির 'যথেষ্ট প্রমাণ' রয়েছে। ঘটনার ধারাবাহিকতায় তদন্তের জন্য এই মামলা সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
3
আমাদের জাতীয় পতাকা অর্জন ও সেটিকে বিশ্বদরবারে সমুজ্জ্বল করার পেছনে আছে একঝাঁক সাহসী মানুষের আত্মত্যাগ। আমাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের প্রেরণার উৎস। আমাদের সাহসের বাতিঘর। ১৯৭১ সালের ২ মার্চ মুক্তিকামী ছাত্র-জনতা ডাকসু নেতৃবৃন্দের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সবুজ জমিনের মধ্যে লাল বৃত্তের পতাকা উত্তোলন করেন ডাকসুর তৎকালীন সভাপতি আ স ম আবদুর রব। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকী, আবদুল কুদ্দুস মাখন ও শাজাহান সিরাজ। পরের দিন ৩ মার্চ এক জনসভায় জাতীয় সংগীত গাওয়ার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন শাজাহান সিরাজ। বিদেশের মাটিতে ভারতের কলকাতায় ১৯৭১ সালের ১৮ এপ্রিল ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী প্রথম পতাকা উত্তোলন করেন। এই দিন ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক সমাবেশের ঘোষণা দেওয়া হয়। জাতীয় পতাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম উত্তোলন করেন ২৩ মার্চ ১৯৭১ সালে, ধানমন্ডিতে নিজ বাসভবনে। তবে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরির পটভূমি আরও বিশাল। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় সত্ত্বেও ক্ষমতা হস্তান্তর না করায় এ দেশের জনগণ বুঝে গিয়েছিল ইয়াহিয়া খানের ছলচাতুরী। তাঁরা বুঝে গিয়েছিল ক্ষমতাসীনেরা আমাদের আপনজন নয়। বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কামরুল হাসান। তবে প্রথম মানচিত্রখচিত পতাকার নকশাকার শিবনারায়ণ দাস। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর (বর্তমান ১১৭-১১৮) কক্ষে তৎকালীন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে নানা আলোচনার পর পতাকার নকশা, পরিমাপ নির্ধারণ করা হয়। ওইদিন রাতেই নিউমার্কেট থেকে কাপড় কিনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কায়েদে আজম হলে (বর্তমান তিতুমীর হল) কাজী আরেফ অন্যদের নিয়ে জাতীয় পতাকার কাজ শুরু করেন এবং শেরেবাংলা হলে শিবনারায়ণ দাসের দক্ষ হাতে পরিসমাপ্তি হয়। পরে দরজির দোকান থেকে সেলাই করে প্রথমে হলে লুকিয়ে, পরে এক ছাত্রলীগ নেতার মালিবাগের বাসায় রাখা হয়। তখনকার নকশা করা পতাকায় লাল বৃত্তের ভেতর বাংলাদেশের মানচিত্র ছিল। পরে অঙ্কনের সুবিধার্থে ১৯৭২ সালের ১২ জানুয়ারি মানচিত্র সরিয়ে ফেলা হয় এবং ১৭ জানুয়ারি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আয়তাকার সবুজ ক্ষেত্রের ওপর লাল বৃত্ত। আয়তাকার সবুজ ক্ষেত্র নির্দেশ করে বাংলাদেশের চিরতারুণ্য আর লাল বৃত্ত হলো আমাদের ঢেলে দেওয়া তাজা রক্ত। সবুজের মধ্যে ভেতর লাল বৃত্ত যেন প্রতিফলিত করে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা মনোরম এই পবিত্র ভূমির বাংলা মায়ের সন্তানদের তাজা রক্তের ফসল। আমাদের পতাকা আমাদের সাহস জোগায় দেশের জন্য লড়তে। দেশকে ভালোবাসতে। দেশের মাটি, মানুষকে ভালোবাসতে ১০: ৬ অনুপাতের এই পতাকা আমাদের প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর বাঙালির জাতীয় পতাকা বিশ্ব রেকর্ড গড়ে। শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২ হাজার ৭১৭ জন মানুষ নিয়ে নির্মিত হয় মানব পতাকা। এটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে বড় পতাকা হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রতিটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। এ ছাড়া সাংবিধানিকভাবে জাতীয় পতাকার স্থান সুনির্দিষ্ট। জাতীয় দিবসগুলোতে সবাই পতাকাকে সম্মান করেন। রাষ্ট্রের প্রতীক হিসেবে জাতীয় পতাকা আমাদের কাছে মর্যাদার অধিকারী। জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে এ দেশের ছাত্র-তরুণ ও আপামর বাঙালি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন আমাদের কর্তব্যের অংশ। দলমত- ধর্মবর্ণ-নির্বিশেষে আমরা সবাই জাতীয় পতাকাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। মেজবা উদ্দিনশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই-মেইল: []
8
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ম্যাচ হাতে রেখে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগার যুবারা। চলতি বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এবার 'ডিফেন্ডিং চ্যাম্পিয়ন' এর খেতাব নিয়ে খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আকবর আলীদের উত্তরসূরিরা নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সিলেটে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের নিজেদের আধিপাত্য বজায় রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২২ রান সংগ্রহণ করে টাইগার যুবারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ রানের মধ্যেই হারিয়ে বসে ২ উইকেট, ১ রান করা প্রান্তিক নওরোজের পর শূন্য রানে ফেরেন খালিদ হাসান। মফিজুল ইসলামকে নিয়ে তৃতীয় উইকেটে আইচ যোগ করেন ৬৭ রান, ৯৩ বলে ২৭ রান করে মফিজুল ফিরলে ভাঙে সে জুটি। অধিনায়ক মেহরবের সঙ্গে আইচের চতুর্থ উইকেট জুটিতে ওঠে ৫৩ রান, যদিও সে জুটিতে মেহরবের অবদান মাত্র ৭। এরপর তাহজিবুল ইসলামের সঙ্গে ৩৩ রানের পর আবদুল্লাহ আল মামুনের সঙ্গে আরও ৪৯ রান তোলেন আইচ। আইচ ফিফটি পূর্ণ করেন ৭৪ বলে। তবে ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে তার লেগেছে আর ৫০ বল। ফয়সাল খান আহমেদজাইয়ের বলে ফ্লিক করে চার মেরে সেঞ্চুরির মাইলফলকের দেখা পান ডানহাতি আইচ। শেষ পর্যন্ত তার বলেই ক্যাচ তুলে ফেরেন তিনি। ১৩০ বলে ১০৮ রানের ইনিংসে আইচ মেরেছেন ৮টি চারের সঙ্গে ৪টি ছয়। এদিন দলের ৪৮.৬৪ শতাংশ রান একাই করেছেন তিনি। ৪৯তম ওভারের প্রথম বলেই আইচ ফিরেছিলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের রান ছিল তখন ২০২। শেষ পর্যন্ত তারা ২২২ রান পর্যন্ত গেছে মূলত মামুনের ২০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে। ১টি চারের সঙ্গে ৩টি ছয় মেরেছেন মামুন। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের আহমেদজাই ৩ উইকেট নিয়েছেন ৩৯ রানে, ১টি করে উইকেট নিয়েছেন নাভিদ জাদরান, ইজহারুলহক নাভিদ ও ইজাজ আহমেদ। রান তাড়ায় আফগানিস্তানের যুবারা প্রথম উইকেট হারায় ১৩তম ওভারে। তবে রান তুলতে হিমশিম খেয়েছে তারা। ১৯তম ওভারে দ্বিতীয় উইকেট হারানোর সময়ও তাদের রান ছিল মাত্র ৩৬। সাবাউন বানুরি ও সুলিমান সাফিদুই আফগান ওপেনারকেই ফিরিয়েছেন অফ স্পিনার আরিফুল ইসলাম। মাঝে অধিনায়ক ইজাজ ও বিলাল সায়েদি জুটি গড়ার চেষ্টা করলেও ৩২ রানের বড় হয়নি সেটা। পরে এ দুজনকেই ফিরিয়েছেন নাইমুর। পরের দুই উইকেটও নিয়েছেন নাইমুরই জাহিদুল্লাহ সালিমি ও ইজাজ আহমেদ আহমেদজাইয়ের দুজনই হয়েছেন স্টাম্পড। এরপর ডানহাতি পেসার রিপন মণ্ডল নিয়েছেন ৩ উইকেট। নিজের অষ্টম ওভারে এসে নাভিদকে ক্যাচ বানিয়ে নিজের পঞ্চম উইকেট পেয়েছেন নাইমুর। মঙ্গলবার তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগানদের একেবারেই পাত্তা দেয়নি স্বাগতিকরা। প্রথম ম্যাচে ১৬ রানে জয়ের পর সিরিজের দ্বিতীয় ম্যাচ জেতে ৩ উইকেটে জিতে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার তৃতীয় ম্যাচ ১২১ রানের বিশাল ব্যবধানে জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
12
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকির ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার দিয়েছেন। তিনি বলেছেন, তেহরানকে হুমকি দেওয়ার আগে তেলআবিব যেন তার দুর্বল সক্ষমতার কথা বিবেচনা করে। মোহাম্মাদ ইসলামি শনিবার ইয়েমেনের আল-মাসিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দেওয়ার আগে ইহুদিবাদী ইসরায়েল যেন আয়নায় নিজের দুর্বল চেহারাটা একবার দেখে নেয়। ওই খবরের ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তেহরান যে দাঁতভাঙা জবাব দেবে তার বিশাল ক্ষতি পুষিয়ে নেওয়ার বাজেটও যেন ইসরায়েল প্রস্তুত করে রাখে। তিনি বলেন, দেড়শ' কোটি ডলার দিয়ে অস্ত্র কেনার আগে ইরানের হামলার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইসরাইল যেন আগেভাগে কয়েক হাজার কোটি ডলারের বাজেট বরাদ্দ দিয়ে রাখে। এ ছাড়া, ইরানের সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনাগুলো হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করলে তা হবে ইসরাইলের শেষ নিঃশ্বাস। সূত্র : পার্সটুডে বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তার স্ত্রীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ উপপ্রধান তথ্য কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তার পত্নী মিসেস সেলিনা মোমেনকে প্রেরিত শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
6
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ঢাকা-খুলনা মহাসড়কের ওপর দিয়ে গেছে রেললাইন। এটি গোয়ালন্দ রেলগেট নামে পরিচিত। প্রতিনিয়তই এই রেললাইনের ওপর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।রেলগেট থেকে প্রায় ৫০০ মিটার দূরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ট্রাকের ওজন মাপার যন্ত্র অবস্থিত। ঢাকামুখী পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরি পারাপার হতে ওয়ে স্কেল থেকে ওজন দিয়ে স্লিপ নিয়ে ঘাটে ঢুকতে হয়। ওয়ে স্কেলে পণ্যবাহী ট্রাকগুলোকে ওজন দিতে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মাঝেমধ্যে এই সারি প্রায় এক কিলোমিটার লম্বা হয়। এ সময় রেললাইনের ওপর ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।গত শনিবার সকালে দেখা যায়, মহাসড়ক ঘেঁষে বসানো বিআইডব্লিউটিসির ওজন পরিমাপক যন্ত্রের সামনে পণ্যবাহী গাড়ির লম্বা সারি। দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরিতে নদী পার হতে ভাড়ার জন্য এখান থেকে পণ্যের ওজনের স্লিপ সংগ্রহ করতে হয়। গাড়ির লাইন ওজন স্কেল থেকে পেছনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পার হয়ে গোয়ালন্দ রেলগেট ছাড়িয়ে গেছে। প্রায় ৫০০ মিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শতাধিক ট্রাক। আর যথারীতি পেছনের সারির গাড়িগুলো রেললাইনের ওপর থাকছে।রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা যশোর থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক আলামিন হোসেন বলেন, 'সামনের গাড়ি লক্ষ করে আমরা এগোচ্ছি। সামনের গাড়ি ধীরে ধীরে আগাচ্ছে, আমিও পিছু পিছু যাচ্ছি। ক্ষেত্রে আমাদের কী করার আছে? সামনের গাড়ি ব্রেক করলে আমাকেও করতে হয়। এ সময় যেখানে থাকি, সেখান থেকে সামনেও আগানো যায় না, আবার পেছনেও যাওয়া যায় না। তাই মাঝেমধ্যে রেললাইনের ওপরেই দাঁড়িয়ে পড়তে হয়।'এ সময় রেলগেটে কর্তব্যরত কাউকেই পাওয়া যায় না। তাঁরা দাঁড়িয়ে থেকে গাড়িগুলোকে নির্দেশ দিলে হয়তো রেললাইনের ওপর কোনো গাড়ি থাকতে পারত না।'স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ওয়ে স্কেল থেকে প্রতিদিন ট্রাক-কাভার্ড ভ্যানের লম্বা সারি রেলগেট পার হয়ে যায়। কিছুদিন আগে এক মোটরসাইকেল আরোহী লাইন পার হতে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। এর কিছুদিন আগে ট্রেন আসায় ব্যারিকেড ফেলেন গেটকিপার। সেখানে এসে ব্যারিকেডে ধাক্কা দেয় এক বাস। এতে ব্যারিকেডটি বাঁকা হয়ে যায়। এমন ছোটখাটো দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে। তবে যেভাবে ট্রাকগুলো রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকে, তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।রেলগেট এলাকার মুদিদোকানি ওমর ফারুক বলেন, ওয়ে স্কেল থেকে গাড়ির সারি রেলগেট ছাড়িয়ে এক কিলোমিটারের বেশি লম্বা হয়। দিনে অন্তত তিন-চারবার এমন লম্বা সারি তৈরি হয়। গাড়ির সারি যখন মহাসড়কে থাকে, তখন ফেরি থেকে আসা দক্ষিণাঞ্চলগামী গাড়ি এবং দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়ির তিন সারির দীর্ঘ জট তৈরি হয়। এ সময় পথচারীদের চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়। রেললাইনের ওপর অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে।দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের গেটকিপার শফিকুল ইসলাম বলেন, 'দিনের বেলায় কয়েকবার করে গাড়ির লম্বা লাইন তৈরি হয়। ট্রেন আসার সময় তাঁদের হুঁশ থাকে না। তাঁরা দ্রুত রেললাইনের উভয় পাশে লাল কাপড় টানিয়ে ট্রেনকে সতর্ক করে দেন। রেললাইনের ওপর থেকে গাড়িগুলোকে দ্রুত সরানোর ব্যবস্থা করতে হয়। তাঁরা উভয় দিক থেকে ব্যারিকেড ফেলে দেন। যখন ট্রেন থাকে না, তখন নিষেধ করার পরেও রেললাইনের ওপর ট্রাকগুলো রাখা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, ওয়ে স্কেলটি অন্য জায়গায় স্থানান্তর করার জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে। তবে রেললাইনের ওপর গাড়ি উঠে গেলে তা হাইওয়ে পুলিশ বা ট্রাফিক পুলিশের দেখার দায়িত্ব।হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, গাড়ির চাপ থাকলে গোয়ালন্দ মোড় গাড়ি থেকে ছেড়ে দেয় ট্রাফিক পুলিশ। একবারে অনেক গাড়ি ছেড়ে দেওয়ায় স্কেলে গিয়ে সিরিয়াল পড়ে যায়। মাঝেমধ্যে সিরিয়াল রেলগেট পার হয়ে যায়। প্রতিটা গাড়ি সামনের গাড়ি ফলো করে। সামনের গাড়ি দাঁড়িয়ে গেলে অনেক সময় পেছনের গাড়ি দাঁড়িয়ে যায়। সেসময় গাড়ি রেললাইনের ওপরে চলে আসে। সব সময় এমনটা হয় না, মাঝেমধ্যে হয়।
6
বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভেঙে প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল প্যানা-পোস্টার সাটিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত এক চেয়ারম্যান প্রার্থী। সেইসঙ্গে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের ভয়ভীতিসহ নানা হুমকি-ধামকি দেওয়া অব্যাহত রেখেছেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতিকার চেয়ে রবিবার দুপুরের পর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন খানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাঞ্জু। প্রতীক বরাদ্দ দেওয়া না হলেও আওয়ামী লীগের এই চেয়ারম্যান প্রার্থী খানপুর ইউনিয়নের শালফা, ছাতিয়ানী, গজারিয়াসহ বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে এসব ব্যানার-পোস্টার সাটানো হয়েছে। যা নির্বাচনী আচরণ বিধির সম্পূর্ণ লঙ্ঘণ ও বেআইনি। নির্বাচনের লেভেল প্লেয়িং পরিপন্থী। খানপুর ইউনিয়নের চেয়াম্যান ও নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাঞ্জু বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই এলাকার মোড়ে ডিজিটাল ব্যানার-পোস্টার লাগিয়েছেন। নির্বাচনী আইনকে বৃদ্ধাঙলি দেখিয়ে একতরফা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করে আরও বলেন, আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাকে ভোট না দিয়ে নানা হুমকি-ধামকি দেওয়া অব্যাহত রেখেছেন। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তাদের নিকট ন্যায় বিচার প্রার্থনা করছি। তবে এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী পরিমল দত্ত জানান, আগে ভাগেই নির্বাচনী ব্যানার-পোস্টার তৈরি করে নেতাকর্মীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেসব লাগানোর কথা নয়। প্রতীক বরাদ্দের দিন থেকেই ওইসব লাগানোর কথা। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দেওয়ার প্রশ্নই আসে না বলে দাবি করেন তিনি। খানপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ রানা সরকার জানান, প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল প্যানা ঝুলানো ঠিক নয়। সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, এই উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৪৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ জন ও সাধারণ সদস্য পদে ৩১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ভোটগ্রহণ করা হবে ১১ নভেম্বর। বিডি প্রতিদিন/এমআই
6
'বিএনপি এখন গুজব নির্ভর রাজনীতি করে। তারা বাংলাদেশকে বিপদে ফেলতে চায়। এখন তারা বিপদগ্রস্থ রাজনীতির পথ ধরেছে। তারা কখনো পেঁয়াজ নিয়ে রাজনীতি করে, কখনো লবণ নিয়ে, কখনো পরিবহন নিয়ে। এমন একটি গতিহারা দলকে নিয়ে কথা বলার কিছু নেই।' শুক্রবার সকালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর পরিদর্শনকালে রমনা নৌঘাট এলাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা এখানে এসেছি চিলমারী নদী বন্দরের বাস্তব রুপ দেয়ার জন্য। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে একনেকে ৩'শ কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন হয়ে গেলে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, এখানে যাত্রী পরিবহনের জন্য একটি ও পণ্য পরিবহনের জন্য আলাদা একটি পোর্ট হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন, এখানে কাস্টমসের সুবিধাগুলো তৈরি করার জন্য। ভারতে সঙ্গে আমাদের নৌ প্রোটোকল আছে, ভুটানের সঙ্গেও নৌ প্রোটোকল করতে যাচ্ছি। এই রুটটি হবে একটি আর্ন্তজাতিক নৌরুট। এ রুটটি চালু হয়ে গেলে এ এলাকার অর্থনীতিতে বিরাট গতি সঞ্চারিত হবে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলানাথ দে, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, নৌ-নিরাপত্তা যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম, ড্রেজিং বিভাগের অতিরিক্ত পরিচালক সাইদুল ইসলাম, প্রকল্প পরিচালক নিজাম উদ্দিন পাঠান, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন। শেখ হাসিনার আপসহীন নেতৃত্বেই দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।' আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, 'এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সর্বদা বদ্ধপরিকর। আমরা স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী অপশক্তি, দুর্নীতি-দুর্বৃত্তায়ন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের হাতে জনগণের গণতান্ত্রিক অধিকারকে তুলে দিতে পারি না।' তিনি বলেন, 'আওয়ামী লীগ সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে, বিএনপির মতো বন্দুকের নলের মুখে কিংবা পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে কখনো ক্ষমতা দখল করেনি এবং করবেও না।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
কে পি শর্মা ওলিকে গদিচ্যুত করেও ক্ষমতা দখল করতে ব্যর্থ হলো নেপালের বিরোধী দল নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অফ নেপালের জোট। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে না পারায় ফের নেপালের গদিতে বসতে চলেছেন কে পি শর্মা ওলি। উল্লেখ্য, সোমবারই আস্থা ভোটে হারেন কে পি শর্মা ওলি। তবে এরপর বিরোধী জোটকে সরকার গঠনের আবেদন জানালেও, সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয় তারা। আজ রাত ৯টা পর্যন্ত সময় ছিল তাদের কাছে। এই আবহে ফের একবার প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন কেপি শর্মা ওলি। নেপালের সংবিধানের ৭৬ (৩) ধারার অধীনে ওই দেশের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি ফের একবার কে পি শর্মা ওলিকেই প্রধানমন্ত্রী পদে বসাবেন। উল্লেখ্য, নেপালি কংগ্রেস প্রধান শের বাহাদুর দেউবা সিপিএন মাওবাদী দলের প্রধান পুষ্পকমল দাহাল প্রচণ্ডের সমর্থন পেলেও জনতা সমাজবাদী পার্টির সমর্থন পেতে ব্যর্থ হন। ওই দলের অন্তর্দ্বন্দ্বের জেরেই নেপালি কংগ্রেস সরকার গঠন করতে ব্যর্থ হয়। নেপালি কংগ্রেসের ৬১ এবং প্রচণ্ডের দলের ৪৯ জন সদস্য রয়েছেন। তবে এদের সম্মিলিত ১১০টি আসন, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পক্ষে যথেষ্ট নয়। ২৭৫ আসন বিশিষ্ট নেপালি সংসদে বর্তমানে ২৭১ জন সদস্য রয়েছেন। এই আবহে ম্যাজিক ফিগার হলো ১৩৬। তবে ওলির সমর্থনে রয়েছেন ১২১ জন সদস্য। এই আবহে মাধব নেপালের ২৮ সদস্যের প্রয়োজন হবে ওলির। এদিন সন্ধ্যায় ওলি এবং মাধব বৈঠকেও বসেন। সূত্র : হিন্দুস্তান টাইমস
3
সিটি করপোরেশন নির্বাচনী বিধিমালা অনুযায়ী মেয়র প্রার্থীরাই কেবল তাদের ব্যানার, পোস্টারে 'দল মনোনীত' কথা লিখতে পারবেন। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরশেন (চসিক) নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা নিজেদের পোস্টার, ব্যানার, ফেস্টুনে 'দলীয় মনোনীত প্রার্থী' লিখে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী প্রচারণায় সাদা-কালো পোস্টার-ব্যানার ব্যবহারের বিধি থাকলেও কেউ কেউ তা মানছেন না। ব্যবহার করা হচ্ছে রঙিন ব্যানার-পোস্টার। চসিক নির্বাচনে ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে ঘুড়ি মার্কায় নির্বাচন করছেন আতাউল্লাহ চৌধুরী। তিনি পোস্টার, ব্যানারসহ যাবতীয় প্রচারণা সামগ্রীতে 'আওয়ামী লীগ মনোনীত' লিখে প্রচারণা চালাচ্ছেন। এমনকি তার নির্বাচনী কার্যালয়ে টাঙানো ব্যানারেও দলের নাম ব্যবহার করেছেন। ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ঠেলাগাড়ি মার্কায় নির্বাচন করছেন নাজমুল হক ডিউক। তিনি বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর ও চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন। তিনিও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তার ব্যবহৃত পোস্টারে 'আওয়ামী লীগ মনোনীত' উল্লেখ করে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ২১ নং জামালখান ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন শৈবাল দাশ সুমন। এবারের সিটি নির্বাচনে এই প্রার্থী পরিবেশ সুন্দর রাখতে পোস্টারবিহীন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তার নির্বাচনী এলাকায় টাঙানো ব্যানারে 'আওয়ামী লীগ মনোনীত' লিখে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী বিধি না মানার দৌড়ে পিছিয়ে নেই সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও। সংরক্ষিত মহিলা ওয়ার্ড-৩ (ওয়ার্ড- ৭, ৮) থেকে চশমা প্রতীকের প্রার্থী জেসমিন পারভীন জেসির পোস্টারেও 'আওয়ামী লীগ মনোনীত' লেখা রয়েছে। গত ১১ মার্চ তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে 'ভোটও চাই, দোয়াও চাই' স্ট্যাটাস লিখে একটি রঙিন পোস্টারও পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চৌধুরী হাসান মাহমুদ হাসনীকেও রঙিন পোস্টার ব্যবহার করতে দেখা গেছে। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নিলু নাগ (ওয়ার্ড- ৩০, ২২ ও ৩১) নিজের পোস্টারে বাংলাদেশ আওয়ামী লীগ লিখে প্রচারণা চালাচ্ছেন। তার ফেসবুক পেজে পোস্ট করা পোস্টারটিতেও দল মনোনয়নের বিষয়টি উল্লেখ রয়েছে। এ ব্যাপারে চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ভোরের কাগজকে বলেন, দল থেকে কাউন্সিলর প্রার্থীদের সমর্থন দেয়া হয়েছে, একথা সত্য। তবে তাদের নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন বা ব্যবহৃত যে কোনো প্রচারণা উপকরণে 'দল মনোনীত' কথাটা উল্লেখ করতে পারবেন না। একমাত্র মেয়র প্রার্থীই দলীয় মনোনয়নের বিষয়টি ব্যবহার করতে পারবেন। নির্বাচনী আচরণবিধি মেনে চলা প্রত্যেক কাউন্সিলর প্রার্থীর কর্তব্য। প্রার্থী ও তাদের সমর্থকদেরও নির্বাচনী নিয়ম-কানুন মেনে চলা উচিত। কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী আচরণ লঙ্ঘন প্রসঙ্গে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান ভোরের কাগজকে বলেন, কাউন্সিলর প্রার্থীরা দলীয় মনোনয়নের বিষয়টি তাদের পোস্টার, ব্যানার বা কোনো প্রচার উপকরণে উল্লেখ করতে পারবেন না। এটা আচরণবিধি লঙ্ঘন। আমাদের কাছে আচরণবিধি লঙ্ঘনের যে সব অভিযোগ আসছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া নির্বাচনী আচরণবিধি তদারকি করার জন্য মাঠে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে। কোনো ধরনের অসঙ্গতি দেখা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
6
মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর দেশটির নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) লুকিয়ে থাকা রাজনীতিবিদরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির। এদিকে শনিবার (১৩ মার্চ) প্রায় ১২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। এনএলডির ভারপ্রাপ্ত প্রধান মাহন উইন খিং থান আত্মগোপনে থেকে তিনি এমন একাধিক বিধায়ককে নেতৃত্ব দেন যারা গত মাসের অভ্যুত্থান মানতে অস্বীকার করেছেন। এনএলডি ভারপ্রাপ্ত প্রধান মাহন উইন খিং থান বলেন, এটি জাতির সবচেয়ে অন্ধকার মুহূর্ত কিন্তু ভোর আমাদের খুব নিকটে এসছিল। তবে খুব তাড়াতাড়ি আমরা আলোর দেখা পাবো। এনএলডির যে এমপিরা গ্রেপ্তার এড়াতে পেরেছেন, তারা পালিয়ে নতুন একটি গ্রুপ তৈরি করেছেন। যার নাম কমিটি ফর রিপ্রেজেন্টিং পাইডুংসু হলত্তু (সিআরপিএইচ)। এই গ্রুপের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহন উইন খিয়াং থান। পহেলা ফেব্রুয়ারি সেনাবাহিনী নিয়ন্ত্রণ দখল করে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নেতা অং সান সুচিকে আটক করে। এরপর থেকে মিয়ানমারের রাস্তায় বিক্ষোভ শুরু হয়। গত বছরের নির্বাচনে এনএলডি একটি দুর্দান্ত বিজয় অর্জন করেছিল। তবে সেনাবাহিনী বলেছে এ জয় প্রতারণামূলক। মিয়ানমারের বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করছে সিআরপিএইচ। ফেসবুকে এক বক্তৃতায় মাহন উইন খাইং থান বলেছিলেন, এই সময়টি আমাদের নাগরিকদের অন্ধকার মুহুর্তের বিরুদ্ধে তাদের প্রতিরোধ করার সময়। মিয়ানমার একনায়কতন্ত্রের শাসন বহু দশক ধরে ভোগ করে চলেছে। এই বিপ্লবটি একনায়কতন্ত্রের বিরুদ্ধে। এই বিপ্লবই এই জায়গা থেকে আমাদের বাঁচাতে পারে। অতীতে আমাদের মত পার্থক্য সত্ত্বেও, এই সময়টুকু ভাল করার জন্য স্বৈরশাসনের অবসান ঘটাতে আমাদের একসাথে থাকতে হবে। এসময় তিনি সেনাবাহিনী সিআরপিএইচকে একটি অবৈধ দল হিসেবে ঘোষণা করে বলেন, যারা তাদের সহযোগিতা করবে তারা রাষ্ট্রদ্রোহী বলে গণ্য হবে। এদিকে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রতারণামূলক নির্বাচনের বিষয়ে সেনাবাহিনীর দাবিকে স্বতন্ত্র আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেনে এই নির্বচনে প্রতালণা হয়নি। কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি। গত সপ্তাহে, সামরিক বাহিনী সু চির বিরুদ্ধে অবৈধভাবে ৪৩০,০০০ ডলার এবং ১১ কেজি স্বর্ণ গ্রহণের অভিযোগেএনেছে। কোনও প্রমাণ দেয়নি। একজন এনএলডি আইনপ্রণেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। সু চিকে গত পাঁচ সপ্তাহ ধরে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। ভয় ও আশঙ্কা সৃষ্টি করা, অবৈধভাবে রেডিও সরঞ্জাম রাখা, কোভিড -১৯ নিষেধাজ্ঞাগুলি ভাঙ্গাসহ আরও বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছে। সেনা অভ্যুত্থানের পর থেকে বিক্ষোভ বন্ধ করার জন্য সেনাবাহিনী সহিংস আচরণ করছে। এতে অনেকে নিহত হয়েছে। আন্তর্জাতিক নিন্দাও পাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। সামরিক বাহিনী তার কর্মের সমালোচনা না করে সহিংসতার জন্য সুচিকে দায়ী করেছে।
3
ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার রীতি বেশ পুরাতন। শহর থেকে গ্রামে বসন্তের বাতাসে যেন সবার মনে সুর বেজে ওঠে। পাশাপাশি ভালোবাসা দিবস উদযাপনও এখন বাঙালি সংস্কৃতির অংশ। আর এবার বসন্তের আগমন ও ভালোবাসা দিবস একইদিনে হওয়ায় অন্যরকম মাত্রা পায় এই উৎসব। করোনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাচে-গানে, কথনে-পংক্তিতে ভালোবাসা বিনিময় করেন রাজধানীর বাসিন্দারা। মেতে উঠেন ভালোবাসা উদযাপনে। ইংরেজি ১৪০০ শতকে ইংরেজ সাহিত্যিক চসারের লেখায় ভ্যালেনটাইনস ডে'র সঙ্গে রোমান্টিক আবহ যুক্ত হয় এবং পরে এটি প্রেমিক-প্রেমিকাদের দিবস হিসেবে উদযাপন শুরু হয়। তবে বাংলাদেশে নব্বইয়ের দশক থেকে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হতে থাকে। ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনের বসন্ত বরণ এবং ১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উদযাপন হয়ে আসছে দীর্ঘদিন থেকে। তবে এবার দুটি দিবস উদযাপন হচ্ছে একই দিনে। গত বছর করোনার কারণে ঘরবন্দি ছিল জীবন। কিন্তু এবার বসন্ত ও ভালোবাসা দিবসে ঘর ছেড়ে বেরিয়ে আসতে দ্বিধা হয়নি কারো। রোববার সকাল থেকে এর প্রমাণ মেলে রাজধানীর পার্ক, রেস্টুরেন্ট ও পথে পথে। সবখানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। অনেকের মতে, সম্প্রতিক সময়ে আজই সবচেয়ে বেশি যানজট ও মানুষের ভিড় ছিল রাজধানীর রাস্তায়। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গিয়ে দেখা যায়, নানা রঙের শড়িতে সেজে গুজে প্রিয়জনদের সঙ্গে তরুণীরা। শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরেন বাহারি গহনা। মাথায় ফুলের রিং তোড়া, খোপায় রক্ত গোলাপ বা বেলির মালা।তরুণদের পরনে ছিল রঙ-বেরঙের পাঞ্জাবী। অনেকে আবার বাচ্চাদের নিয়ে আসেন বসন্ত বরণ দেখাতে। তাসফিয়া নিশা নামের এক তরুণী বলেন, 'ভালোবাসা দিবস তো আছেই। তবে আমি এসেছি ফাল্গুন উপলক্ষে ঘরের বাইরের পরিবেশ উপভোগ করতে।'জিয়ারুল ইসলাম নামের এক যুবক বলেন, 'বহুদিন পর স্ত্রীকে সঙ্গে নিয়ে রবীন্দ্র সরোবরে এলাম। এখানে এসে বোঝাই যাচ্ছে না, করোনা বলে কোনো ভাইরাস আছে।' এদিকে বসন্ত বরণ এবং ভালোবাসা দিবস উপলক্ষে এদিন রাজধানীতে ফুলের দাম বেড়ে যায়। পাঁচ টাকার গোলাপ বিক্রি হয় ৫০ টাকায়। তবুও প্রিয়জনদের ফুল দিতে দ্বিধাবোধ করেন না প্রেমিক প্রেমিকারা। রাজধানীর রমনা পার্ক, মানিক মিয়া অ্যাভিনিউ, টিএসসি চত্ত্বর,সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান ও হাতিরঝিলে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এসব জায়গায় যেতে বা আসতে পড়তে হয় যানজটের ভোগান্তিতে। মানিকমিয়া অ্যাভিনিউতে ঘুরতে আসা কায়সার সুমন বলেন, 'আজ এত জানযট হবে ভাবতেই পারিনি। প্রিয়জনকে সময় দিতে যানজট উপেক্ষা করেই মোটরসাইকেল নিয়ে বের হয়েছি।' সবকিছু মিলিয়ে বহুদিন পর রাজধানীবাসীর মধ্যে অন্যরকম এক আনন্দ বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে ঘিরে।
6
তিন ঘণ্টার রুদ্ধদ্বার 'মীমাংসা' বৈঠকের পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিবদমান দুপক্ষের নেতারা বলছেন, বৈঠকের সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চট্টগ্রামের নেতাদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতারা।ওই বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত হয়। এগুলোর মধ্যে নগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন স্বাভাবিকভাবে করার বিষয়টি উল্লেখযোগ্য। আর সমস্যার সমাধানে প্রতিটি থানায় গঠন করা হবে সাংগঠনিক দল। এর সদস্যরা সমস্যা খুঁজে বের করে সমাধান দেবেন।গত বছরের ১৬ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের ইউনিট সম্মেলন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে আওয়ামী লীগের দুই পক্ষ। মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত পক্ষের নেতারা এ নিয়ে আ জ ম নাছির উদ্দীন পক্ষের নামে কেন্দ্রীয় নেতাদের কাছে 'নালিশ' করেন। এতে স্থগিত হয়ে যায় ওয়ার্ড সম্মেলন। অবশেষে গতকাল কেন্দ্রীয় নেতারা দুপক্ষের নেতাদের নিয়ে বৈঠকে বসেন।সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে এই বৈঠক চলে বেলা দেড়টা পর্যন্ত। সভায় মহিউদ্দিন চৌধুরী পক্ষের নেতারা তাঁদের অভিযোগ তুলে ধরেন। পরে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির এসবের ব্যাখ্যা দেন।বৈঠকে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ আল স্বপন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সাংসদ এম আবদুল লতিফ প্রমুখ।বৈঠকের বিষয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন আজকের পত্রিকাকে বলেন, 'আমরা খোলামেলা আলোচনা করে ঐক্যের পথ খুঁজেছি। সবাই আন্তরিকভাবে কথা বলে ছোটখাটো সমস্যা সমাধানের পথ বের করেছেন।'আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, এখন মহানগরের নেতাদের সমন্বয়ে ১৪টি থানার জন্য ১৪টি সাংগঠনিক দল গঠিত হবে। ওই দলের নেতারা তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করবেন। পাশাপাশি সদস্য নবায়ন ও সংগ্রহ কাজ তদারকি করবেন। এ ছাড়া ওয়ার্ড ও থানা সম্মেলন আয়োজনের পরিবেশও গড়ে তুলবেন এই দলের সদস্যরা।দায়িত্বে ছয় নেতা: মহানগর আওয়ামী লীগের ১৪ সাংগঠনিক থানায় ১৪টি দলে কারা থাকবেন সেটি ঠিক করবেন ছয় নেতা। মাহতাব উদ্দীন চৌধুরী, আ জ ম নাছির, নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলের ওপর পড়েছে এই দায়িত্ব।সভার সিদ্ধান্তে সন্তুষ্টির কথা জানিয়েছেন মহিউদ্দিন পক্ষের নেতা খোরশেদ আলম সুজন। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'আমরা উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে সিদ্ধান্তগুলো মেনে সভা থেকে বেরিয়েছি। আশা করছি আর সমস্যা হবে না।'তবে বক্তব্য জানতে আ জ ম নাছির উদ্দীনকে গতকাল মোবাইল ফোনে পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, 'বৈঠকের সিদ্ধান্তে আমরা শতভাগ সন্তুষ্ট।'
6
সম্প্রতি বগুড়া শহরের দেয়ালে দেখা গেছে "দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই", এমন আবেদন। যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া আলমগীর কবির নামের ওই যুবক সম্পর্কে বিস্তারিত জানতে তাকে খুঁজছে পুলিশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বগুড়া সদর থানার ইনচার্জ সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে ২০১৮ সালে ঢাকার সাভার এসেছিলেন তিনি। বন্ধুর মেসে বিনা পয়সায় থাকার পাশাপাশি বন্ধুর খাবারই ভাগাভাগি করে খেতেন। তারপর সকালের নাশতার বিনিময়ে রাস্তার পাশের এক ফুচকার দোকানে কাজ নেন, তবে ঢাকার জীবনের সঙ্গে তাল মেলাতে না পারায় এক পর্যায়ে বগুড়ায় ফিরে যান তিনি। তবে খাবারের বিনিময়ে পড়াতে চাওয়ার বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন আলমগীর। এছাড়াও দেশি মিডিয়া ছাড়াও তার পোস্টটি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও সংবাদ পরিবেশন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ইনচার্জ বলেন, "তার মতো আরও অসংখ্য বেকার যুবক রয়েছেন দেশে। ঘটনাটির সত্যতা আসলে কতটুকু, আমরা সেই বিষয়ে খোঁজ নিতে চাই। প্রয়োজন হলে আমরা তাকে সহযোগিতা করবো।" এর আগে এমন বিজ্ঞাপন দেওয়ার প্রসঙ্গে আলমগীর কবির গণমাধ্যমকে বলেছিলেন, পড়াশোনার পাশাপাশি তিনি এখন একটি টিউশনি থেকে মাসে দেড় হাজার টাকা পান। এই টাকা দিয়ে তার একবেলা খাবারের বন্দোবস্ত হয়ে যায়। এছাড়া চাকরি আবেদন ও পরীক্ষা দেওয়ার জন্য প্রায়শই তার ঢাকায় যাওয়া-আসাতেও অনেক খরচ হয়ে যায়। সবকিছু মিলিয়ে নিজের জন্য দিনে তিন বেলা খাবারের ব্যবস্থা করতে কষ্ট হচ্ছিল তার। তাই বাসার আশেপাশে ভাতের বিনিময়ে পড়ানোর জন্য বিজ্ঞাপন দেন। তিনি বলেন, "দুবেলার খাবারও আমি এমনি চাইনি। পড়ানোর বিনিময়ে চেয়েছি। এটা খুবই স্বাভাবিক চাওয়া। কিন্তু মানুষ একে এমন অবস্থায় নিয়ে গেছে এখন লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমি এই বিজ্ঞাপন দিয়ে দেশের উন্নয়ন বিরোধী কোনো কথা বলিনি। এমন কিছু বোঝাতেও চাইনি। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।"
6
লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের করুণানগর এলাকা সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ওই ওয়ার্ডের বাসিন্দা পোশাক শ্রমিক হোসেন আহাম্মদের মেয়ে হাসনা আক্তার (৯) ও ছেলে হামিদ (দেড় বছর)। নিহতদের দাদি নূর জাহান বেগম অভিযোগ করে জানান, বাড়ির পাশে ভুলুয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ ও শিকার করে স্থানীয় প্রভাবশালীরা। ওই বাঁধের ওপর দিয়ে ছোট ভাই হামিদকে কোলে নিয়ে বোন হাসনা পারাপারের সময় তারা দুই ভাই-বোন নদীতে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ ও মাছ শিকারের অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
6
আইপিএলের মতো টি-২০ লিগে বহু দেশের ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যায়। তবে তাই বলে কোনও দলের ১১ জন ক্রিকেটার ১১টি আলাদা দেশ থেকে নিয়ে দল গঠনের ঘটনা প্রথম সারির কোনও ক্রিকেট টুর্নামেন্টে বিরল ঘটনা। এবার এমন ঘটনাই ঘটল ফেয়ারব্রেক আমন্ত্রণী টি-২০ টুর্নামেন্টে। এই দলে বাংলাদেশেরও একজন ক্রিকেটার রয়েছেন। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বার্মি আর্মির নারী দলের হয়ে ১১টি আলাদা দেশের ক্রিকেটার মাঠে নামেন। অবশ্য দিয়েন্দ্রা ডটিন ও শিমাইন ক্যাম্পবেল আলাদা আলাদা দেশের প্রতিনিধি হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। দিয়েন্দ্রা ডটিন: বার্বাডোজ কাবিশা এগোডেজ: আরব আমিরাত লরা উলভার্ট: দক্ষিণ আফ্রিকা হেথার নাইট: ইংল্যান্ড শিমাইন ক্যাম্পবেল: গায়ানা ফাতিমা সানা: পাকিস্তান রুমানা আহমেদ: বাংলাদেশ তারা নরিস: আমেরিকা হেনরিয়েট ইশিমউই: রুয়ান্ডা রুবিনা ছেত্রী: নেপাল রুচিতা বেঙ্কটেশ: হংকং টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বার্মি আর্মি ১০টি দেশের ক্রিকেটারদের মাঠে নামায় একসঙ্গে। সেক্ষেত্রে ব্রাজিলের রবার্তা আভেরি ও লরা কার্দোসো একসঙ্গে মাঠে নেমেছিলেন বার্মি আর্মির জার্সিতে। দ্বিতীয় ম্যাচে তাদের বদলে দলে জায়গা পান রুবিনা ও রুচিতা। সূত্র: হিন্দুস্তান টাইমস বিডি প্রতিদিন/কালাম
12
মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শনিবার রংপুরে তাবলিগ জামায়াতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমার সমাপ্তি হয়েছে। রংপুর অঞ্চলের প্রায় সোয়া লাখ ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নেন।দুপুর ১২টা ৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ১২ মিনিট স্থায়ী মোনাজাতে মুসলিম জাতির শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়। একই সঙ্গে পাপ মোচনসহ বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য প্রার্থনা করা হয়। এ ছাড়া করোনা মহামারিসহ যাবতীয় রোগব্যাধি থেকে মহান আল্লাহর কাছে মুক্তি চাওয়া হয়। কাকরাইল আহলে শুরার সদস্য মাওলানা মুহাম্মদ মোশারফ হোসেন মোনাজাত পরিচালনা করেন।আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকার লোকজন কুয়াশা ও শীত উপেক্ষা করে ইজতেমা ময়দানে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইজতেমা ময়দান মুসল্লিদের আগমনে ভরাট হয়ে যায়। পরে তাঁরা আশপাশের রাস্তায় অবস্থান নেন।টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার ওপর চাপ কমাতে গত ছয় বছর ধরে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার আয়োজন করছে তাবলিগ জামায়াত। তিন দিনের এ আয়োজন মিনি ইজতেমা নামে পরিচিত।গত বৃহস্পতিবার ভোর থেকে নগরীর উত্তম হাজীরহাট এলাকার রব্বানীর চরে এ ইজতেমা শুরু হয়। শুরুর পর থেকে দেশ-বিদেশের তাবলিগের মুরব্বিরা ইসলামের গুরুত্বপূর্ণ নানা বিষয়ের ওপর বয়ান করেন। আখেরি মোনাজাতের আগে হেদায়াতি বয়ানের মাধ্যমে আলোচনা শেষ হয়।জমায়েত উপলক্ষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শুরুর দিন থেকেই ইজতেমা এলাকায় তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। শেষ দিনও এ ধারাবাহিকতা বজায় ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে গোটা এলাকায় লাগানো হয়েছিল সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও তৎপর ছিলেন। এ ছাড়া মুসল্লিদের সার্বিক সহযোগিতার জন্য প্রস্তুত ছিলেন স্বেচ্ছাসেবীরা।
6
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, আজাদি লংমার্চকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁর পাঁচ কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া করাচি থেকে আরও তিনজন নিহতের খবর এসেছে বলে দাবি করেছেন তিনি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।ইমরান খান দাবি করেন, কাঁদানে গ্যাসে আহত একজন অ্যাটোক ব্রিজ থেকে নিচে পড়ে যান এবং একজনকে রাভি নদীতে ফেলে দেওয়া হয়।নির্বাচনের ঘোষণা দিতে ৬ দিনের সময় বেঁধে দিলেন ইমরানগতকাল বুধবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ডি-চকে তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সমর্থকেরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অপেক্ষায় ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে ইমরান খান ইসলামাবাদে পৌঁছালে পিটিআইয়ের সমর্থকেরা গুরুত্বপূর্ণ এলাকা রেড জোনে প্রবেশ করেন।ইমরান খান বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দাবি না মানা পর্যন্ত রেড জোনে অবস্থান করব। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা দেখলাম, তাতে মনে হচ্ছে সরকার দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চাইছে। পুলিশ ও জনগণকে মুখোমুখি দাঁড় করাচ্ছে সরকার। ইসলামাবাদে সমর্থকদের নিয়ে অবস্থান করলে সরকার খুশিই হবে। কারণ এতে পুলিশ, সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে বিভেদ বাড়বে এবং সংঘাত হবে।'দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তানউল্লেখ্য, ইসলামাবাদ অভিমুখী লংমার্চ ঠেকাতে ইসলামাবাদসহ সারা দেশে সেনা মোতায়েন করেছিল পাকিস্তানের সরকার। গত বুধবার সকাল থেকে 'আজাদি লংমার্চ' শুরু হয়। দেশটির পেশোয়ার, লারকানা, লাহোর, খাইবার পাখতুনখাওয়াসহ বড়বড় সব শহর থেকেই বিপুল পরিমাণ ইমরান সমর্থক লংমার্চে যোগ দেন।এই সম্পর্কিত পড়ুন:শিরিন মাজারিকে মুক্তির নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টেরমরিয়ামকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে ইমরানরিজার্ভ রক্ষায় পাকিস্তানে গাড়ি-সিগারেটসহ ৩৮ পণ্যের আমদানি নিষিদ্ধ
3
সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকায় মিনিকেট চালের বস্তায় আটাশ চাল ভর্তি করার দায়ে মিল মালিক তপন কুমার সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চালতেতলার তাপস এগ্রো ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে এক ট্রাকভর্তি এসব চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সদর উপজেলা খাদ্য বিভাগ।সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের চালতেতলা এলাকার একটি রাইচ মিলে মিনিকেট চালের বস্তার মধ্যে আটাশ চাল ভর্তি করে রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।এ সময় সেখান থেকে ট্রাক ভর্তি চাল জব্দ করার পর মিল মালিক তপন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই রাইচ মিলে গোডাউন ভর্তি চাল মজুত রাখায় তা আগামী তিন দিনের মধ্যে বাজারজাত করণের নির্দেশ দেওয়া হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ূন রশিদ ও ক্যাবের প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা।
6
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এগুলো আমার জানা নেই। উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তাঁর ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।' আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে স্বরাষ্ট্রের করণীয় বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কিছু আসেনি বলেও জানান মন্ত্রী। অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আজ বৃহস্পতিবার রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন। গতকাল বুধবার তিনি একটি টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে জানা গেছে। সদ্য সাবেক এই প্রতিমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন গত মঙ্গলবার তাঁর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান। গতকাল তাঁর নাম তথ্য মন্ত্রণালয়ের নামফলক থেকেও মুছে ফেলা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে থাকা প্রতিমন্ত্রীর তালিকা থেকেও তাঁর নামটি বাদ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তাঁর নাম নেই। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর অনুমতি চেয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি। এ নিয়ে আসাদুজ্জামান খান বলেন, এ বিষয়ে আইনমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আদালত যদি কোনো নির্দেশনা দেন, তাহলে সেটি পালন করা হবে। আদালতের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। গত ১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। বিদেশে তাঁর উন্নত চিকিৎসার জন্য দাবি জানিয়ে আসছে তাঁর পরিবার ও বিএনপি।
9
মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মান জুনুনীর ভাই মো. শাহ আলীকে অস্ত্র এবং মাদকসহ আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। রবিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শাহ আলী আটক হন। তিনি আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মান জুনুনীর ভাই। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও উল্লেখ করেন এপিবিএন-এর এই কর্মকর্তা।
6
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ও ইসলামপুর ইউনিয়নে পৃথক দুইটি অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।পোমরা ইউনিয়নের জাহেদুল আলম চৌধুরী আইয়ুব জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় স্থানীয় ইমরানের ভাঙারির দোকানে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়লে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই দুটি দোকান যুবলীগ নেতা মো. সাবেরের মালিকানাধীন ছিল। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।অন্যদিকে ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. বেলাল জানান, ওই এলাকার বেতছড়ি গ্রামের সাইফুল ইসলাম ও মো. নুরুন্নবীর মালিকানাধীন দুটি মুদির দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরের দিকে তারা দোকান বন্ধ করে ভাত খেতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেছেন।রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, পোমরা বুড়ির দোকানে অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ইসলামপুর ও পোমরায় পৃথক অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে তাৎক্ষণিক কারণ জানা যায়নি।
6
ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান সঙ্গী আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। তাকে নিয়েই ম্যানচেস্টারে বসবাস করছেন সিআরসেভেন। তবে এই জর্জিনাকে নিজের ছেলের বউ হিসেবে দেখতে চান না রোনালদো মা দোলোরেস এভেইরো। রোনালদোর মা মনে করেন, টাকার লোভেই জর্জিনা তার ছেলের সঙ্গে থাকছেন। এদিকে, গত কয়েকবছর ধরেই রোনালদোর কাছ থেকে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন জর্জিনা। কিন্তু মূলত রোনালদোর পরিবারের কারণেই স্বামী-স্ত্রী হিসেবে জুটি বাঁধতে পারছেন না তারা। স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে হানা যায়, রোনালদোর মা দোলোরেস মনে করেন এ দুজনের বিয়ে করা উচিত নয়। কেননা দোলোরেস এভেইরোর মতে, জর্জিনা মূলত রোনালদোর বিশাল অর্থকড়ির লোভে পড়েছেন। শুধু রোনালদোর মা একা নন, রোনালদোর ভাই-বোনরাও একই কথা মনে করেন। যার মানে দাঁড়ায়, এ বিয়ের ক্ষেত্রে ছেলে পক্ষের মত নেই। এখন সময়ই বলে দেবে, কোন দিকে আগায় রোনালদো-জর্জিনার সম্পর্ক। প্রাক্তন বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৬ সাল থেকে একসঙ্গে রয়েছেন রোনালদো ও জর্জিনা। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক যখন পরিণতির দিকে এগুচ্ছিলো, তখনই বেঁকে বসলো রোনালদোর পরিবার।
12
গরম বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে শিশুদের পাশাপাশিবয়স্কদেরও নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। এটা দিনদিন রীতিমতো মহামারিতে রূপ নিচ্ছে। গণমাধ্যমে খবর এসেছে, এই মহামারি ক্রমেই তীব্র হচ্ছে এবং আক্রান্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো; বিশেষ করে ডায়রিয়ার চিকিৎসায় দেশের বিশেষায়িত হাসপাতাল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি।জানা যায়, নির্দিষ্ট শয্যার বাইরে দুই শতাধিক শয্যার তাঁবু টানিয়েও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে আইসিডিডিআরবি হাসপাতাল কর্তৃপক্ষের জন্য। এই হাসপাতালে গত কয়েক দিনে গড়ে কমবেশি ১ হাজার ২০০ রোগী ভর্তি হয়েছে; যা হাসপাতালটি প্রতিষ্ঠার ৬০ বছরের ইতিহাসে নজিরবিহীন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিপুলসংখ্যক ডায়রিয়া রোগী ভর্তি হলেও সেখানে শয্যা আছে মাত্র ৬০০টি। বাইরে তাঁবু টানিয়ে অনেককে সেবা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে রোগীদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।আইসিডিডিআরবির তথ্য অনুসারে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গত শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সেখানে পেটের পীড়া নিয়ে এসেছে ৩৪১ জন। তাঁদের সিংহভাগই পুরুষ এবং বয়স্ক। কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন বাহনে করে আসছে রোগীরা। চিকিৎসকেরা বলছেন, হঠাৎ করেই গরম চলে আসা, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে শিক্ষার্থীদের বাইরের অস্বাস্থ্যকর খাবার ও পানীয় গ্রহণ এবং অনিরাপদ পানির কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে।গণমাধ্যমের খবর থেকে ডায়রিয়ার যে চিত্র জানা যায়, তা খুবই ভয়াবহ। মূলত অস্বাস্থ্যকর পরিবেশে পানি ও পানীয়-জাতীয় খাবার, শরবত ইত্যাদি পান এবং গরমের কারণেই এটি হচ্ছে বলে চিকিৎসকেরা জানাচ্ছেন। এ বিষয়টিতে নাগরিকদের সতর্ক হওয়ার সময় এসেছে। আমরা দেখি প্রতিবছরই শীত শেষে গরম শুরু হলে ডায়রিয়ার প্রকোপ বাড়ে। তবে এবারের চিত্রটা একটু বেশিই ভয়ংকর মনে হচ্ছে।তাই সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি সরকারকেও কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। মানুষকে সচেতন করার জন্য গণমাধ্যমে প্রচারণা বাড়াতে হবে। যত্রতত্র, অস্বাস্থ্যকর পরিবেশে পানি ও শরবত বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এমনিতেই রাজধানীতে খাওয়ার পানির মধ্যে নানান ধরনের জীবাণুর উপস্থিতি আছে বলে নানা গবেষণায় দেখা যায়। তাই পানি পান করার আগে তা ভালো করে ফুটিয়ে পান করা প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকেরাও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। নাগরিকদের এ বিষয়ে আরও সচেতন ও সতর্ক হওয়া প্রয়োজন। বাচ্চাদের পানি ও শরবত খাওয়ার ব্যাপারে পরিবারের অভিভাবকেরা আরও সতর্ক হবেন বলে আমরা আশা করি। ডায়রিয়া থেকে রক্ষা করা একা সরকারের পক্ষে সম্ভব নয়।
6
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে আগামী মঙ্গলবার ৪ দিনের সফরে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের ফিয়ামিকিনো বিমানবন্দেরের উদ্দেশ্যে যাত্রা করবে। স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় ফ্লাইটটি রোমের ফিয়ামিকিনো বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। সন্ধ্যায় পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ৫ ফেব্রুয়ারি রোমের ভায়া ডেল এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকালে পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় ইতালির বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথে। সন্ধ্যায় পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।
6
গত কয়েকদিন ধরেই মৌসুমী, ওমর সানি ও জায়েদ খান ইস্যুতে চলচ্চিত্রাঙ্গনে চলছে অস্থিরতা। বিষয়টি নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনাও। এরই মধ্যে জায়েদ খানের পক্ষ নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। বাবার পক্ষ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন- মৌসুমী-ওমর সানি দম্পতির ছেলে ফারদিনও। জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগের একদিনের মাথায় এ বিষয়ে চিত্রনায়িকা মৌসুমী এক অডিও বার্তায় জায়েদ খানকে নির্দোষ দাবি করে বলেন, আমাকে বিরক্ত করার কোনও ঘটনায় ঘটেনি। বরং জায়েদ আমাকে সম্মান করেন। ওমর সানি-মৌসুমী দম্পতির ছেলে আরও যোগ করেন, "এটা নিয়ে যেন এত কাদা ছোঁড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। যেন বিষয়টা দ্রুত ঠাণ্ডা হয়। এক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানি। এটা আসলে ঠিক না। আম্মু যদি কোথাও স্টেটমেন্ট দেয় আমি বলব, এটা ঠিক না। আসলে এটা পরিস্থিতি ঠাণ্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সাথে কথাও বলেছেন। উনিও চান নাই পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।" বাবা-মায়ের মধ্যেকার সাম্প্রতিক সম্পর্ক নিয়ে ফারদিন বলেন, "সব ঠিক আছে। আমি তো আমার আব্বুকে পাচ্ছি, আম্মুকে পাচ্ছি। হ্যাঁ, অনেক বিষয় নিয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। আমাদেরও তো হয়। এটা স্বাভাবিক। তবে আব্বু-আম্মু দু'জন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। ছেলে হিসেবে আমি তো আব্বু-আম্মু দুজনকেই চাইব। দিন শেষে আমার চাওয়া যেন এটা দ্রুত সমাধান হয়।" ফারদিন আরও বলেন, "২০২২ সালে এটা হাইলাইটস করার মতো কোনও বিষয় না। তবে সত্যি কথা হল উনি (জায়েদ খান) ডিস্টার্ব করেন। আমি চাইলেও এখন প্রমাণ সবার সামনে হাজির করব না। উনি আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন। এগুলো হয়তো প্রমাণ দিতে পারব না। আমি জানি বিষয়গুলো, পাবলিকলি সব বলবও না। তবে উনাকে নিয়ে চিন্তায় পড়ে যাব এমন না। উনাকে এত গুরুত্ব দিচ্ছি না। জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা। তাই উনাকে নিয়ে ভাবছি না।" বিডি প্রতিদিন/কালাম
2
ঢাকা: রাজধানীর কলাবাগানে চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপি (৪৬) খুনের ঘটনায় ১০দিনেও অন্ধকারে পুলিশ। খুনি শনাক্ত হয়নি, খুনের কারণ সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি তদন্ত কর্মকর্তারা। বাসায় কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় মূল সড়কের কয়েকটি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।গত ৩১ মে রাজধানীর কলাবাগানের ৫০/১ নম্বর ছয়তলা বাড়ির তৃতীয়তলার ফ্ল্যাটে খুন হন গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান।তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, কেউ জোর করে বাসার ভেতরে ঢোকেনি। ভেঙেও কেউ বের হয় নাই। বাসার কোনো কিছু খোয়াও যায়নি। হত্যাকাণ্ডে কারও কোনো স্বার্থ জড়িত সেটাও প্রমাণ করা যাচ্ছে না। প্রযুক্তিগত সহায়তা ও সোর্স ভিত্তিক তদন্তে এখন পর্যন্ত বলার মতো কোনো মোটিভ ও ক্লু পাওয়া যায়নি। চাকরি জীবনের এক যুগেও এমন খুনের ঘটনা দেখেননি বলে তিনি মন্তব্য করেন।ডিএমপির নিউমার্কেট জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহেনশাহ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, একটি খুনের ঘটনায় কেউ লাভবান হয়, হিংসা থেকে খুন করে কিংবা তাৎক্ষণিক ঘটনায় খুন হয়। কিন্তু খুনটা পরিকল্পিত নাকি তাৎক্ষণিক খুন করা হয়েছে সেই ব্যাপারে নিশ্চিত হতে পারিনি। আমরা বাসার সাবলেট, নিহতের স্বজন ও দারোয়ানসহ অনেকেই জিজ্ঞাসাবাদ করেছি। আত্মীয়-স্বজনদের ওপরও সন্দেহ আছে। তবে খুনের সঙ্গে জড়িত এমন পুরোপুরি প্রমাণ আমাদের হাতে নেই। এখন খুনের মামলায় পুরোপুরি প্রমাণ ছাড়া কাউকে তো গ্রেপ্তারও করতে পারছি না। এই খুনের ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থার সঙ্গেই আমাদের তথ্যের আদান প্রদান হচ্ছে। তবে সবাই ধোঁয়াশার মধ্যে আছে।তিনি বলেন, চারিত্রিক বিষয় নিয়ে যে আমরা তদন্ত করে দেখেছি। কিন্তু নারী চিকিৎসকের যে লাইফস্টাইল, সেখানেও সন্দেহ করার মত তেমন কিছু আমরা পাই নাই।খুনের ঘটনার আলামত বিশ্লেষণ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, খুনি ঠান্ডা মাথায় খুন করেছে। ধারণা করা হচ্ছে ফজরের নামাজের আগে চিকিৎসক সাবিরাকে খুন করা হয়। তাকে প্রথমে পেছন পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটে। খুনের ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার ছায়া তদন্ত করছে। সাবিরার ফ্ল্যাটের সাবলেট নুরজাহানকে অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে বুধবার পর্যন্ত তার কাছ থেকে তদন্তে সহায়ক তেমন কোনো তথ্য পায়নি। গত ঈদের দিন থেকে তিনি গ্রামের বাড়ি গোপালগঞ্জে চলে যান। গোপালগঞ্জ থেকেই রোববার পিবিআই তাকে ঢাকায় নিয়ে আসে। খুনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়া তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন পিবিআই এর পরিদর্শক আমিনুল ইসলাম। ঘটনার পর আরেক সহ ভাড়াটিয়া কানিজ সুবর্ণা, তার এক বন্ধু ও দারোয়ানকে তিন দিন ডিবি জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
6
'এশিয়ার চার বাঘ' খ্যাত দেশগুলোর একটি হলো সিঙ্গাপুর। বাকি তিন দেশ হচ্ছে হংকং, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থনীতির র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ও হংকংকে ছাড়িয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করা সুইজারল্যান্ডভিত্তিক বিজনেস স্কুল আইএমডির র্যাঙ্কিং এমনটা জানাচ্ছে। একেকটি দেশ টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ এবং নাগরিকদের কল্যাণ কর্মসূচি বৃদ্ধির পরিবেশ কতটা নিশ্চিত করতে পারছে, তা বিশ্লেষণ করে এ ক্রম সাজানো হয়ে থাকে। র্যাঙ্কিংয়ের শীর্ষে সিঙ্গাপুরের উঠে আসার পেছনে দেশটির উন্নত প্রযুক্তিভিত্তিক অবকাঠামো, দক্ষ শ্রমিকের প্রাপ্যতা, অনুকূল অভিবাসন আইন এবং নতুন নতুন ব্যবসার সুপরিকল্পিত উদ্যোগ কাজ করেছে। প্রশ্ন হলো সিঙ্গাপুরের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অতি ক্ষুদ্র দেশ অর্থনৈতিকভাবে এত উচ্চতায় উঠে এল কীভাবে? একজন বিদেশি যিনি কিনা দুই বছরের বেশি সময় সিঙ্গাপুরে কাটিয়েছেন, তাঁর (এই ব্যক্তি লেখক নিজেই) বিবেচনায় দেশটির এই সাফল্যের পেছনে যেসব কারণ রয়েছে, তা নিম্নরূপ: ভৌগোলিক অবস্থান: বাণিজ্য-কৌশলগত দিক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ঠিক মাঝখানে সিঙ্গাপুরের অবস্থান হওয়ায় দেশটি আশপাশের দেশগুলোর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র হয়ে উঠেছে। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর হয়ে দাঁড়িয়ে আছে। ধরা যাক মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ পূর্ব এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবে। সে ক্ষেত্রে সবচেয়ে কম পথ পাড়ি দিতে সে জাহাজকে মালাক্কা প্রণালি দিয়ে আসতে হবে। এই জাহাজকে পুরো পথ পাড়ি দিতে হলে মাঝপথে থেমে জ্বালানি নিতেই হবে। আর সেই মাঝপথে থামার সবচেয়ে ভালো বন্দরটি হলো সিঙ্গাপুর। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ: সিঙ্গাপুরের সবচেয়ে বড় দলটি হলো পিপলস অ্যাকশন পার্টি। ১৯৫৪ সালে একটি ছাত্রসংগঠন থেকে স্বাধীনতাপন্থী এ দলের জন্ম হয়েছিল। দলটির অন্যতম প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি টানা তিন দশক সরকারপ্রধান ছিলেন। এক প্রজন্মেই সিঙ্গাপুরকে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে তুলে আনার জন্য তাঁকে জাতির স্থপতি বলা হয়। লি কঠোরভাবে ও সুশৃঙ্খলভাবে একদলীয় শাসন ধরে রেখেছিলেন। স্থিতিশীল একদলীয় শাসন দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মসৃণভাবে এগিয়ে নিতে পেরেছিল। মহাপরিকল্পনা হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন জমির সর্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর জন্য ১০ থেকে ১৫ বছরের মধ্য মেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল এবং প্রতি পাঁচ বছর পরপর সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্ষদে পর্যালোচনা হতো। ধীরে ধীরে সেই মহাপরিকল্পনাকে দীর্ঘ মেয়াদে নেওয়া হয়েছে। এটি একটি জাতির অর্থনৈতিক অগ্রগতির জন্য যে কত জরুরি, তা বোঝাতে দক্ষিণ কোরিয়ার উদাহরণ দেওয়া যেতে পারে। সেখানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগের সরকারের নীতি থেকে পুরোপুরি সরে নতুন নীতি প্রবর্তন হয়েছে। প্রেসিডেন্ট মুন জে ইন ক্ষমতায় আসার পর দেশটির আগের সরকারের স্থাপিত পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিষ্ক্রিয় করতে কয়েক বছর লেগেছে। যে শিল্প গড়ে তুলতে কয়েক দশক লেগে গেছে, তা সরকার পরিবর্তনের পর ধ্বংস করে ফেলা হয়েছে। রাজনৈতিক দোলাচলে দেশটিকে এ ধরনের বড় ধাক্কা খেতে হয়েছে। অবস্থানগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত আরেক বন্দরভিত্তিক দেশ হংকংয়ে মাঝেম রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। শুধু এই অস্থিরতার কারণে তাদের অর্থনৈতিক অগ্রযাত্রা বিঘ্নিত হয়। সরকারি খাতে দক্ষ জনবল: সিঙ্গাপুরের মেধাবী তরুণদের মধ্যে অনেকেই সরকারি বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে যান। বৃত্তিপ্রাপ্তির শর্ত অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাঁদের দেশে ফিরে নির্দিষ্ট কয়েক বছর সরকারি চাকরি করতে হয়। এ ছাড়া দক্ষ সরকারি কর্মীদের উচ্চ বেতন দেওয়া হয়। সরকারের আর্থিক সাফল্যের অনুপাত অনুযায়ী সরকারি কর্মচারীদের বোনাসও দেওয়া হয়। এত সুযোগ-সুবিধা দেওয়ার পরও কোনো সরকারি কর্মচারী দুর্নীতি করলে তাঁকে কঠোর সাজা দেওয়া সরকারের পক্ষে নৈতিক দিক থেকে সহজ হয়। ব্যবসাবান্ধব পরিবেশ: তুলনামূলকভাবে কম শুল্ক গ্রহণের জন্য সিঙ্গাপুরের সুনাম দুনিয়াজোড়া। এ ছাড়া বহু খাতে তারা ট্যাক্স নেয় না। লভ্যাংশ, উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদ এবং উপহার-উপঢৌকন পাওয়া কোনো কিছুর ওপর সেখানে শুল্ক দিতে হয় না। সোনা-রুপার কেনাবেচায় পর্যন্ত ট্যাক্স আরোপ করা হয় না। এ বাধাহীন লেনদেনের কারণে সেখানে বিদেশি বিনিয়োগ ক্রমাগত বেড়ে চলেছে। সিঙ্গাপুরের বাস ও পাতালরেলসহ সব ধরনের সরকারি পরিবহনব্যবস্থা শুধু সর্বাধুনিক নয়, বিস্ময়কর বিষয় হলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় এসব পরিবহনে যাতায়াত ও মালামাল আনা-নেওয়া অনেক সস্তা। অন্যদিকে, সেখানে প্রাইভেট কারের মালিক হওয়া অনেক কঠিন করে দেওয়া হয়েছে। কারণ, দক্ষিণ কোরিয়ায় যে গাড়িটির যত দাম, সিঙ্গাপুরে তা কিনতে গেলে তার চার গুণ টাকা খরচ করতে হবে। ব্যক্তিগত গাড়ি কম থাকায় সেখানে গণপরিবহন চলাচল সহজ হয়েছে। এসব বিষয় সিঙ্গাপুরকে ধনী করেছে। যত দিন এসব নীতি আছে, তত দিন দেশটি ধনীই থাকবে বলে ধরে নেওয়া যায়। এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত জুন ইয়ুথ কাওন দক্ষিণ কোরীয় লেখক ও অর্থনীতি বিশ্লেষক
8
মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে বাদ পড়ায় প্রধানমন্ত্রী অভিনন্দিত হয়েছেন। এর কারণ আছে। মুরাদ হাসানের অশ্লীলতা, রুচিবিকৃতি ও বেপরোয়া মনোভাবের যে পরিচয় পাওয়া যাচ্ছিল, এরপর মন্ত্রিসভায় তাঁর থেকে যাওয়া যেকোনো স্বাভাবিক মানুষের জন্য অসহনীয় হয়ে যেত। এ অস্বস্তি থেকে মুক্তি দেওয়ার সবচেয়ে তাৎক্ষণিক ক্ষমতা ছিল প্রধানমন্ত্রীর হাতে। তিনি তা প্রয়োগ করেছেন। উঠতে-বসতে প্রধানমন্ত্রীকে মমতাময়ী মা ডেকে যা ইচ্ছা করার স্বাধীনতা আর ভোগ করতে পারেননি মুরাদ। এটি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে জাতিকে। কিন্তু এরপরও অমীমাংসিত রয়ে গেছে বহু প্রশ্ন। মুরাদ হাসান ডিজিটাল মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর নাতনি আইনজীবী জাইমা রহমানকে নিয়ে চরম অশালীন ও মানহানিকর বক্তব্য দিয়েছিলেন। এসব বক্তব্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট শুধু নয়, দণ্ডবিধি অনুসারেও ফৌজদারি অপরাধ। একজন চিত্রনায়িকার সঙ্গে তাঁর টেলিফোন সংলাপে রয়েছে গুরুতর ফৌজদারি অপরাধের (ধর্ষণের হুমকি ও অভিপ্রায়) উপাদান। হাইকোর্টের নির্দেশে অনুসন্ধানের পর ফেসবুক ও ইউটিউবে তাঁর প্রায় ৪০০ পোস্ট (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রীদের সম্পর্কেসহ) পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে অশ্লীল ও অশালীন বহু কিছু। মুরাদ হাসান কি এসবের জন্য বিচারের সম্মুখীন হবেন? কোনো দেশে আইনের শাসন থাকলে এ নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকার কথা ছিল না। আমাদের এখানে যে এই দুর্ভাগ্যজনক সংশয় রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এর ভিত্তিতে মামলা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তা ছাড়া তিনি বিদেশে চলে গেলে মামলার তদন্ত বিঘ্নিত হতে পারে। ২. মুরাদ হাসানকে নিয়ে আরেকটি যৌক্তিক প্রশ্ন তুলেছেন মানবাধিকার নেত্রী সুলতানা কামাল। তাঁর প্রশ্ন, এমন একজন লোককে মন্ত্রী বানানো হয়েছিল কেন? মুরাদের রাজনৈতিক জীবন সাদামাটা, সুযোগ বুঝে ছাত্রদল থেকে ছাত্রলীগে ঢোকার ঘটনায় তাঁর সুবিধাবাদী চরিত্রেরও বহিঃপ্রকাশ রয়েছে। আওয়ামী লীগের মতো বহু ত্যাগী নেতার দলে এমন একটা মানুষকে কেন স্থান দেওয়া হয়েছিল, তা নিয়ে সুলতানা কামালের মতো যে কারও বিস্মিত হওয়াই স্বাভাবিক। তবে এর চেয়েও বিস্ময়কর সম্ভবত মুরাদ হাসানের এত দিন মন্ত্রিসভায় টিকে থাকাটা। একজন চিত্রনায়িকাকে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিপ্রায়ে তাঁর চরম অশালীন ও হুমকিমূলক যে অডিও রেকর্ড এখন ভাইরাল, তা দুই বছর আগের। এর মানে, অন্তত দুই বছর ধরে চরম অনৈতিক এক জীবন তিনি যাপন করে আসছিলেন। এই সময়ে তাঁর বেশ কিছু অশ্লীল পোস্টও ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথা সরকারের উঁচু পর্যায়ের এসব না জানার কথা নয়। প্রশ্ন হচ্ছে, এসব জানা থাকলে কেন বহু আগেই মুরাদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? আর মন্ত্রী পর্যায়ের লোকের এমন স্বভাবচরিত্র ও আচরণ সম্পর্কে জানা না থাকলে এই রাষ্ট্রব্যবস্থার কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করা যায়। ৩. মুরাদ হাসান সম্পর্কে আরও প্রশ্ন তোলা যায়। তবে তাঁর সম্পর্কে সবচেয়ে ভয়াবহ প্রশ্নের উপাদান রয়েছে ওই চিত্রনায়িকার সঙ্গে ফাঁস হওয়া অডিওটিতে। তাঁর সঙ্গে মুরাদ হাসানের ব্যবহার ছিল অমানবিক ও বর্বরোচিত। তাঁকে একটি পাঁচতারা হোটেলে যেতে বাধ্য করার জন্য পুলিশ, ডিবি, এনএসআই, ডিজিএফআইসহ রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীকে দিয়ে তুলে আনার হুমকি দিয়েছিলেন মুরাদ হাসান। সংবিধান অনুসারে প্রতিমন্ত্রী হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন এবং সবার প্রতি আইন অনুযায়ী যথাযথ আচরণ করার শপথ নিতে হয়েছিল মুরাদ হাসানকে। চরম অবৈধ ও অনৈতিক কাজের জন্য এসব বাহিনীকে ব্যবহারের হুমকি তাহলে কোন সাহস ও অধিকারবলে দিতে পারেন তিনি? মানুষ হুমকি পেলে পুলিশ-গোয়েন্দার কাছে যায়, জনগণের টাকায় এসব বাহিনীকে এ জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে। একজন মন্ত্রী ধর্ষণের জন্য কোনো নারীকে এসব বাহিনী দিয়ে তুলে আনার হুমকি দিলে ভুক্তভোগীরা যাবে কোথায়? সম্ভবত এ কারণেই, অত বড় অপরাধমূলক কাজের ভিকটিম হওয়ার পরও ওই চিত্রনায়িকাকে আমরা পুলিশের দ্বারস্থ হতে দেখিনি, এ সম্পর্কে কোথাও কিছু বলতে শুনিনি তখন। এ ঘটনাকে বিচ্ছিন্ন কিছু ভাবতে পারলে ভালো হতো। কিন্তু আমাদের মনে আছে, আল-জাজিরার একটি প্রতিবেদনে খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত (পরে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমাপ্রাপ্ত) সাবেক সেনাপ্রধানের এক ভাইকে আমরা র্যাব-পুলিশকে ব্যবহার করে অপরাধমূলক কাজ করানোর অহংকার করতে দেখেছি। এমনকি নারায়ণগঞ্জে এক কমিশনার কর্তৃক এভাবে মানুষ খুন করানোর ঘটনাও আমরা জানি। এসব ঘটনার ধারাবাহিকতায় দায়িত্ব পালনরত একজন মন্ত্রীর মুখে এ ধরনের হুমকি বাহিনীগুলোর জন্য চরম মর্যাদাহানিকর। এটি যেকোনো সাধারণ মানুষের জন্যও অস্বস্তিকর। একজন মন্ত্রীর পক্ষে কীভাবে এমন নৈরাজ্যমূলক হুমকি দেওয়া সম্ভব হলো, এর সুষ্ঠু তদন্ত অত্যন্ত জরুরি। আইনের শাসন ও সুশাসন বিষয়ে ন্যূনতম শ্রদ্ধা থাকলে এটি এড়িয়ে যাওয়া ঠিক হবে না। ৪. মুরাদ হাসানের ঘটনায় এ দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন উত্থাপিত হচ্ছে। রাজনীতিতে অশ্লীলতা অতীতে একটা সময় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো গুটিকয় রাজনীতিবিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে এর ব্যাপক বিস্তার হয়েছে, এমনকি উচ্চ পর্যায় থেকে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে কথাবার্তায় শালীনতার অভাব লক্ষ করা যাচ্ছে। অতিসম্প্রতি আবার দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অমার্জিত বক্তব্যের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। রাজনৈতিক নেতারা পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণের শিকার হন। অবাধ বাক্স্বাধীনতার দেশে আমেরিকায় এই আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্টের ক্ষেত্রে কখনো সীমাও ছাড়িয়ে যায়। কিন্তু রাজনীতিতে বা পাবলিক লাইফে না এসেও তাঁদের সন্তানেরা সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের শিকার হয়েছেন এবং সেটিও একজন মন্ত্রীর দ্বারা-এ নজির বাংলাদেশের মতো অনুন্নত রাজনৈতিক সংস্কৃতিতেও আমরা দেখিনি আগে। মুরাদ হাসানের আচরণে এটিও সীমাহীন পর্যায়ে দেখতে পেয়েছিলাম আমরা। জাইমা রহমান রাজনীতিবিদ নন, আমরা কখনো রাজনৈতিক বিষয়ে দূরের কথা, জনপরিসরে তাঁকে কোনো কথা বলতে শুনিনি। এমন একজন পুরোপুরি ঘরোয়া নারী সম্পর্কে মুরাদ হাসানের বক্তব্য অকল্পনীয় মিথ্যাচার আর অশ্লীলতাপূর্ণ ছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা জাইমা সম্পর্কে তাঁর বক্তব্যের সরাসরি কোনো নিন্দা বা সমালোচনা করেননি। মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন, কিন্তু এর একটি কারণ এটিও কি না, তা-ও আমরা জানি না। মুরাদ হাসানের সামান্য শাস্তি তাই রাজনীতিতে শালীনতা আনতে কোনো ভূমিকা রাখবে কি না সন্দেহ। তবে আমাদের রাজনীতিবিদদের মনে রাখা উচিত, তাঁদের প্রায় প্রত্যেকের সন্তান আছে, অনেকের আছে নাতি-নাতনি। ন্যূনতম শালীনতা রক্ষার দায়িত্ববোধ আর অশ্লীল কথাকে সমালোচনা করার সৎ সাহস সে কারণে হলেও তাঁদের থাকা উচিত। ৫. খারাপ ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগোনো যায়। আবার এসব থেকে আরও খারাপ কিছু করার দুঃসাহস ও আত্মবিশ্বাসও পাওয়া যেতে পারে। মুরাদ হাসানের উপযুক্ত ও পর্যাপ্ত শাস্তি হলে এর মধ্যে মঙ্গলকর বার্তা থাকবে। মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দায়মুক্তি দিয়ে রাখলে তা হবে না; বরং এরপরও অন্যরা তুলনামূলক সহনীয় পর্যায়ে অশ্লীলতা অব্যাহত রাখলে মুরাদের মৃদু শাস্তির ঘটনা দ্রুত অনুল্লেখ হয়ে যাবে। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক
8
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডাচ্-বাংলা ব্যাংকে (ডিবিবিএল) থাকা ওয়ালটন গ্রুপের অ্যাকাউন্ট থেকে সাড়ে ছয় কোটি টাকা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (আরটিজিএস) জন্য একটি আবেদন করা হয়। সেখানে থেকে টাকা এবি ব্যাংকের মতিঝিল শাখায় ট্রান্সফার বা স্থানান্তরের আবেদন করা হয়। ডিবিবিএলের ওই শাখার ব্যবস্থাপকের কাছে আবেদনটি অস্বাভাবিক মনে হয়। তিনি সঙ্গে সঙ্গে ওয়ালটন গ্রুপের সঙ্গে যোগাযোগ করেন। পরে ওয়ালটন থেকে ব্যাংক ব্যবস্থাপককে বলা হয় তারা টাকা স্থানান্তরের কোনো আবেদন করেননি। পরে আবেদনটি স্থগিত করা হয়। এই ঘটনার পর গতকাল বৃহস্পতিবার ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের( ডিএমপি) ভাটারা থানায় একটি অভিযোগ করা হয়। পরে গতকালই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই জালিয়াতি চক্রের ১০ জনকে গ্রেপ্তার করে ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তার ১০ জন হলেন মো. জাকির হোসেন (৩৫), ইয়াসিন আলী (৩৪), মাহবুব ইশতিয়াক ভূঁইয়া (৩৫), আনিছুর রহমান (৪২), মো. দুলাল হোসাইন (৩৫), মো. আসলাম (৫৩), আবদুর রাজ্জাক (৪৮), জাকির হোসেন (৪৪), মো. আনোয়ার হোসেন ভূঁইয়া (৫৬) ও মো. নজরুল ইসলাম (৫০)। এর মধ্যে জাকির হোসেন (৩৫), ডাচ্-বাংলা ব্যাংকের কাওরান বাজার শাখায় এসএমই সেলস টিম ম্যানেজার হিসেবে কর্মরত। ভাটারা থানা সূত্রে জানায়, ২৫ জানুয়ারি সকালে চক্রটি ইএফটির মাধ্যমে ডিবিবিএলের বসুন্ধরা শাখা থেকে ওয়ালটন গ্রুপের ব্যাংক হিসাব থেকে সাড়ে ছয় কোটি টাকা বিডি লিমিটেড নামের একটি কোম্পানির এবি ব্যাংকের মতিঝিল শাখায় থাকা একটি হিসাবে স্থানান্তরের জন্য দুটি ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার ফরম জমা দেওয়া হয়। পরে যাচাই করে দেখা যায় আবেদন দুটি একটি প্রতারক চক্রের সদস্যরা করেছেন। পুলিশ জানায়, চক্রের মূলহোতা জাকির হোসেন ডিবিবিএলে চাকরি করার সুবাদে ব্যাংকের সার্ভার থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করেন। সেখানে যাঁদের টাকার পরিমাণ বেশি তাঁদের ব্যাংক হিসাব থেকে স্বাক্ষর জাল করে আরটিজিএসের মাধ্যমে টাকা ট্রান্সফারের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তিনি চক্রের আরেক সদস্য ইয়াসিন আলীকে স্বাক্ষর জালিয়াতির কাজ দেন। পরে ইয়াসিন আলী স্বাক্ষর জাল করে মাহবুব ইশতিয়াক ভূঁইয়ার পরিচালিত ব্যাংক হিসাব এন আই করপোরেশন, বিডি লিমিটেড নামে এবি ব্যাংকের মতিঝিল শাখায় স্থানান্তরের পরিকল্পনা করে জাল ব্যাংক দলিল তৈরি করেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে তাঁরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন যাবত ডিবিবিএলের সার্ভার থেকে তথ্য সংগ্রহ করে টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করছিল। আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, চক্রটির কার্যক্রম ব্যাংকের ভেতর থেকে শুরু। এর বাইরে চক্রটির সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারেন। চক্রটি ইউনাইটেড গ্রুপের একটি ব্যাংক হিসাব থেকে ১২ কোটি টাকা একইভাবে সরানোর চেষ্টা করছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা মূলত বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক বা গ্রুপের ব্যাংক হিসাব টার্গেট করেন। এমন প্রতিষ্ঠানকে তাঁরা টার্গেট করে যেখান থেকে এ রকম টাকা সরালে যেন তাড়াতাড়ি বুঝতে না পারে।
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (সদর উপজেলা পর্যায়ে) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জেলা স্টেডিয়াম মাঠে বুধবার সকালে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে দু'পক্ষের কেউ কোনও গোল করতে পারেনি। টাইব্রেকারে শাকচর একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে হাজিরপাড়া একাদশ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ,পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় প্রমুখ। টুর্নামেন্টে মোট ২১টি দল অংশ নেয়। বিডি প্রতিদিন/কালাম
6
রকেট হামলার জবাবে গাজার বিভিন্ন স্থান লক্ষ্য করে শনিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়েবার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার নিরাপত্তা সূত্র জানায়, এ উপত্যকার শাসক হামাস ও তাদের মিত্র গ্রুপের অবস্থান লক্ষ্য করে ইসরায়েল ধারাবাহিক বিমান হামলা চালায়। এ সময় সেখানদফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা 'সন্ত্রাসীদের অবস্থান' লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার ভোররাতের দিকে ইসরায়েলের বিমান হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১০ বার রকেট হামলা চালানোর পর এ বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দেশটির আইরন ডম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এসব রকেটের মধ্যে আটটি ভূপাতিত করে। অপর দু'টি রকেট আঘাত হানলেও কেউ হতাহত হয়নি।
3
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন স্বাস্থবিধি মেনে কর্মসূচি পালন করেছে। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ পুস্পমাল্য অর্পণ করে। জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করেন প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, সদস্য মাহফুজুল ইসলাম রাজ ও আব্দুল করিম। জেলা ক্রীড়া সংস্থার পুস্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, আওয়ামী লীগ নেতা আল রাজি জুয়েল। এসময় জেলা আনসার ভিডিপিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করে। পরে সকাল ১০টায় জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার সকল মসজিদে বাদ যোহর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিলসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে। বিডি প্রতিদিন/কালাম
6
বাগেরহাটের মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন সার্ভিস বাংলাদেশর প্রয়াত সদস্যদের স্মরণ ও রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। গত শুক্রবার মোংলা শহরের কলেজ রোডের টিএসআই শিক্ষা একাডেমিতে এ দোয়া মাহফিল হয়।এ সময় সার্ভিস বাংলাদেশর ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরহাদ হোসেন, সার্ভিস বাংলাদেশর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মিলন উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব এমদাদুল হক, আবু বক্কর ছিদ্দিক, খন্দকার তুরানুজ্জামান, মহাসচিব ডা. মহিদুল ইসলাম মেজবা, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল জব্বার, মোক্তার মল্লিক, উপদেষ্টা খন্দকার তুরানুজ্জামান, সহসভাপতি মো. আল আমিন, হাদিউজ্জামান জাহিদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সার্ভিস বাংলাদেশের প্রয়াত সদস্য জাহিদ রানা এবং বর্তমান সদস্যদের মৃত আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিএলএস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ রেজাউল করিম।
6
রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হবে। এরআগে, গত ১১ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে বিচারক কে এম ইমরুল কায়েশ রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন। উল্লেখ্য, ২০১৬ সালের শুরুর দিকে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খানের প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রিশাকে ছুরিকাঘাত করে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮শে আগস্ট তার মৃত্যু হয়। বিডি প্রতিদিন/হিমেল
6
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। করোনাভাইরাস পরীক্ষা করে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন সাকিব। কেননা ২৮ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ। ফলে আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন তিনি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
12
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। হেফাজতের প্রতি নমনীয়তা দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত 'জামায়াত-হেফাজত চক্রের বাংলাদেশবিরোধী তৎপরতা: সরকার ও নাগরিক সমাজের করণীয়' শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা বলা হয়। ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, হেফাজত জামায়াতের মতোই ইসলাম ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়। স্বাধীনতা মানে না বলেই তারা সুবর্ণজয়ন্তী বানচাল করার চেষ্টা করেছে। তাদের ছাড় দেওয়া মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। দেরিতে হলেও সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। মাঠপর্যায়ের হেফাজত কর্মীদের গ্রেপ্তার করা হলেও মামুনুল, বাবুনগরীর মতো শীর্ষ নেতাদের এখনো গ্রেপ্তার না করার সমালোচনা করেন নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি হেফাজতের রাজনীতি বন্ধের দাবি জানান। হেফাজতের সঙ্গে কোনো ধরনের সমঝোতা শুধু ক্ষমতাসীন দলের জন্য আত্মঘাতী নয়, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। হেফাজতের প্রতি নমনীয়তা দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, কওমি মাদ্রাসার স্বীকৃতির পরও কওমি মাদ্রাসাগুলোতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। হেফাজত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজনীতিতে যুক্ত। সহিংসতার সঙ্গে যুক্ত হেফাজতের শীর্ষ নেতাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, সব মাদ্রাসাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে হবে। পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ দূর করতে হবে।লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, হেফাজত এ দেশের ভালো ও শক্তিশালী সবকিছুরই বিরোধিতা করে। পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ রোধ করতে যেসব সুপারিশ করা হয়েছিল, সেগুলোর অধিকাংশই সরকার গ্রহণ করেনি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
9
আজ ১৬ ডিসেম্বর। ৪৮তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই থেকে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। যথাযথ ভাবগাম্ভীর্যে দিবসটি সাড়ম্বরে উদযাপন করা হয়। এবারের বিজয় দিবস উদযাপিত হবে ভিন্ন প্রেক্ষাপটে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক শক্তির ধারক-বাহকদের প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে বিজয়ী করার প্রত্যয়ে উজ্জীবিত জাতি দিবসটি উদযাপন করবে। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পৃথক বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু, অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের কথা, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়। আজকের দিনে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি। রাজধানী ঢাকা থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়বে বিজয়ের আনন্দ। উৎসবের সমারোহে জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সব শহীদকে। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রত্যুষে ঢাকার তেজগাঁও পুরনো বিমানবন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সূচনা ঘটবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানাবেন। বাংলাদেশে অবস্থান করা বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করবে। দিনটি সরকারি ছুটির দিন। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন বাহিনীর বাদক দল বাদ্য বাজাবে। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। এ ছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হবে। বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদনসহ অনুরূপ প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দেশের সব শিশু পার্ক ও জাদুঘরগুলো বিনা টিকিটে প্রবেশের জন্য উন্মুক্ত রাখা হবে। বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত জাহাজ আজ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণ এসব জাহাজ পরিদর্শন করতে পারবেন। ঢাকার সদরঘাট. নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে জাহাজ রাখা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ বছর ঢাকার জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। তবে দেশের সব জেলা ও উপজেলা সদরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠন বিস্তারিত কর্মসূচির আয়োজন করবে। আওয়ামী লীগের দু'দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশের সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন; সকাল ৬টা ৩৪ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন; সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন; সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল এবং আগামীকাল সোমবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভা। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় জাতীয় নেতা ও বুদ্ধিজীবীরা বক্তব্য দেবেন। ১৪ দল আজ থেকে দেশের সব জেলা-উপজেলায় পক্ষকালব্যাপী 'বিজয় মঞ্চ' স্থাপন করে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই 'বিজয় মঞ্চে' স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক আলোচনা সভা, বিজয় র্যালি, আলোকচিত্র, ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার প্রকাশ করা হবে। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে। বিএনপির কর্মসূচিতে আরও রয়েছে কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, বিকেল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা এবং সন্ধ্যায় কার্যালয়গুলোতে আলোকসজ্জা। এছাড়া জাতীয় পার্টি, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, বাসদ, বিকল্পধারা, এলডিপি, গণফোরাম, বাংলাদেশ জাসদ, জেএসডি, গণতান্ত্রিক বাম জোট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাসদ (মার্ক্সবাদী), জাকের পার্টিসহ এসব দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ '৭১, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নজরুল একাডেমি, ছায়ানট, বঙ্গবন্ধু পরিষদ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মহিলা পরিষদ, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এবং গুলশান রানারস সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
6
ভোলার লালমোহনে এক হাজার চারশ ঈমাম-মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের টাকা তুলে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরীশাওন। বৃহস্পতিবার সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে এসব টাকা তুলে দেন তিনি। এ সময় এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের আলেমরা অনেক বেশি সম্মানিত হয়েছেন। তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের ইমাম-মুয়াজ্জিনরা অনুদান পাচ্ছেন। দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কথা উল্লেখ করে সকলকে সর্বোচ্চ সর্তকতার সাথেস্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি। পরে হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের উন্নয়ন কাজের পরিদর্শন ও পরিচালনা পর্ষদের এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
6
যাঁর জন্য পৃথিবীর আলো দেখেছিলেন, সেই মা আজ আর নেই। আজকের জন্মদিনটা অক্ষয় কুমারের কাছে তাই বিবর্ণ। আজ ৫৪-তে পা দিলেন এই বলিউড তারকা। কোনোভাবেই জন্মদিন উদ্যাপনের মেজাজে নেই তিনি। মায়ের মৃত্যুতে শোকে বিহ্বল অক্ষয় কুমার। গতকাল বুধবার মারা গেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। মাকে ঘিরে ছিল অক্ষয়ের একটা দুনিয়া। জন্মদিনের আগের দিন মাতৃহারা হলেন এই বলিউড তারকা। বিশেষ এই দিনে মায়ের উদ্দেশে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অক্ষয় কুমার। মায়ের সঙ্গে সুন্দর একটি মুহূর্তের ছবিও। ছেলের গালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন মা অরুণা ভাটিয়া। এ ছবির সঙ্গে অক্ষয় লিখেছেন, 'এমনটি কখনো ভাবিনি, মা ছাড়া এমন দুনিয়া! নিশ্চয় মা ওখান থেকে আমার জন্য জন্মদিনের গান গাইছেন। আপনাদের সবার সংবেদনশীলতা আর শুভকামনার জন্য ধন্যবাদ। জীবন নিজের ছন্দে চলবে।' গতকালই এক পোস্টের মাধ্যমে মায়ের মৃত্যুর খবর জানিয়েছিলেন অক্ষয়। ওই পোস্টে লিখেছিলেন, 'উনি আমার শিকড়। আজ শিকড় বিচ্ছিন্নের অসহনীয় এক যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে প্রশান্তির সঙ্গে ইহলোক ত্যাগ করেছেন। অন্য আরেক দুনিয়ায় গিয়ে আমার বাবার সঙ্গে মিলিত হবেন উনি। এ সময় আমার ও আমার পরিবারের জন্য আপনাদের সবার প্রার্থনাকে আমি সম্মান জানাচ্ছি।' কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন অক্ষয় কুমারের মা। মুম্বাইয়ের হিরানন্দানি হাসপাতালের আইসিইউতে তাঁকে ভর্তি করা হয়েছিল। মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে আর দেরি করেননি অক্ষয়। সোমবারই ব্রিটেন থেকে সোজা মুম্বাইয়ে ফিরে যান। ব্রিটেনে 'সিন্ড্রেলা' ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অক্ষয়।
2
তৃতীয় দফায় ৬৪টি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এটি চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
9
পাকিস্তানের পার্লামেন্টেসংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। কারণ, ইমরান খানের সহযোগী দল এমকিউএমপি ( মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান) এখন বিরোধী দলগুলোর জোটের সাথে আঁতাত করেছে। মঙ্গলবার রাতে পার্লামেন্টে আসন্ন অনাস্থা ভোটের বিষয়ে তারা বিরোধীদের সাথে চুক্তিও করেছে। এখন এ চুক্তির বিষয়ে যেকোনো সময় একটি ঘোষণা আসতে পারে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদন অনুসারে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান দলের মুখপাত্র জানিয়েছেন, বিরোধী দলগুলোর জোটের সাথে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। তিনি আরো বলেছেন, এ বিষয়ে এমকিউএমপির সমন্বয় কমিটির অনুমোদনের পর এ দলটির পক্ষ থকে ঘোষণা আসবে। পাকিস্তানের সম্মিলিত বিরোধী দলগুলোর নেতা ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, সম্মিলিত বিরোধী দলগুলোর জোট ও এমকিউএম (মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান) একটি চুক্তিতে পৌঁছেছে। আগামীকাল আমরা এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য দিব। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, ডন
3
আজকের পত্রিকা: এসএমই ফাউন্ডেশনের মূলত লক্ষ্যটা কী?মফিজুর রহমান: বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি মূলত মিশ্র। এর অন্যতম চালিকাশক্তি হিসেবে কৃষি, শিল্প এবং প্রবাসীদের আয়কে বিবেচনা করা হয়। তবে শিল্প খাতের অবদান দিন দিন বাড়ছে। দেশে প্রায় ১ কোটি উদ্যোক্তা রয়েছে। তাঁদের মধ্যে বৃহৎ উদ্যোক্তার সংখ্যা হাতে গোনা পাঁচ-ছয় হাজার। আর বাকি সব কুটির, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোক্তা। তাঁদের কর্মের ওপরই অর্থনীতির প্রবাহ নির্ভর করে। এমনকি এসএমই খাতে স্বল্প বিনিয়োগ করলেই নগর থেকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। নতুন নতুন শিল্প গড়ে ওঠে। সেখানে একটি বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে কর্মতৎপরতা সৃষ্টি হয়। নতুন কর্মসংস্থানও সৃষ্টি হয়। আর সবকিছুর সারসংক্ষেপ হলো এসএমই খাত অর্থনীতির জন্য ফুসফুসের মতোই কাজ করে।আজকের পত্রিকা: এসএমই খাতের উন্নয়নে ফাউন্ডেশন কী ভূমিকা রাখছে?মফিজুর রহমান: এসএমই উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনাসংক্রান্ত প্রশিক্ষণ, দেশি-বিদেশি বাজার সম্পর্কে অবহিতকরণ, কারিগরি সহায়তা প্রদান, গ্রুপভিত্তিক ভারী যন্ত্রপাতি সরবরাহ এবং ঋণ প্রদানসহ প্রয়োজনীয় সব বিষয় নিয়ে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এমনকি যদি কোনো ব্যাংক ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে না চায়, তখন ফাউন্ডেশন ব্যাংক এবং উদ্যোক্তাদের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখে। এমনকি এসএমই উদ্যোক্তাদের ব্যবসা করতে শুল্কসংক্রান্ত বাধা চিহ্নিত করে তা সমাধানের সুপারিশও করে ফাউন্ডেশন।আজকের পত্রিকা: করোনাকালে এসএমই খাতের চ্যালেঞ্জ কী ছিল?মফিজুর রহমান: করোনাকালে সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাদ পড়েনি এসএমই খাতও। লকডাউনের সময় উদ্যোক্তাদের ব্যবসা থমকে গিয়েছিল। অনেকে লোকসানের ঘানি টানতে না পেরে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তবে লকডাউন শিথিল করা হলে অধিকাংশ উদ্যোক্তাই ব্যবসা চালু করেছেন। তাঁদের ব্যবসা সচল রাখার জন্য সরকার এসএমই খাতের জন্য প্রথমে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়।আজকের পত্রিকা: এসএমই খাতের জন্য সরকারের প্রণোদনা যথেষ্ট ছিল কি?মফিজুর রহমান: সরকার অর্থনীতিকে সচল এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসএমই খাতে যে প্রণোদনার ঘোষণা দিয়েছিল, তা উদ্যোক্তাদের ব্যবসা চালু করতে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তবে ঘোষিত প্রণোদনার সুবিধা স্বল্পসংখ্যক উদ্যোক্তাই পেয়েছেন। প্রায় ১ কোটি উদ্যোক্তার জন্য চাহিদা অনুযায়ী যথেষ্ট ছিল না এবং তা পূরণ করাও সম্ভবপর নয়। তবে এ খাতে প্রণোদনার পরিমাণ যত বেশি হবে, অর্থনীতি তত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।আজকের পত্রিকা: এসএমই উদ্যোক্তাদের বড় সমস্যা ঋণপ্রাপ্তিতে জটিলতা। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের করণীয় কী?মফিজুর রহমান: কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরে বর্তমানে এ সমস্যা কিছুটা কমে গেছে। সুদের হারের দিকটাও কম, যা উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এখন প্রায় সব ব্যাংকই এসএমই খাতে ঋণ দেয়। এমনকি ঋণ পেতে বিভিন্ন ব্যাংকের সঙ্গে যোগাযোগও রক্ষা করে ফাউন্ডেশন।আজকের পত্রিকা: নারী উদ্যোক্তাদের জন্য আপনারা বিশেষ কী করছেন?মফিজুর রহমান: এসএমই ফাউন্ডেশনের একটা স্বতন্ত্র বিভাগ নারী উদ্যোক্তাদের সহায়তা করার জন্য কাজ করছে। নতুন নারী উদ্যোক্তা চিহ্নিত করতে জরিপ চলমান রয়েছে। নারী উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। আর নারী উদ্যোক্তাদের ঋণেরও একটা বিশেষ কোটা সংরক্ষণ করা হয়।আজকের পত্রিকা: করোনা-পরবর্তী জাতীয় এসএমই মেলা সম্পর্কে হালনাগাদ কী তথ্য রয়েছে?মফিজুর রহমান: করোনার পরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের পণ্যমেলা বিশাল পরিসরে আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আট দিনব্যাপী নবম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ মেলা আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে। এ বছর এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নানা উন্মুক্ত প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হবে। মেলায় সারা দেশ থেকে মোট ৩২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করবেন। যার মধ্যে নারী উদ্যোক্তা ৬০ শতাংশ। আর এসএমই খাতে ঋণ বিতরণকারী ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ঢাকা স্টোক এক্সচেঞ্জ মেলায় অংশগ্রহণ করবে।
6
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে তারা আলোচনা করছেন বলে জানা গেছে। বৈঠক শেষে বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, তারা যৌথ সংবাদ সম্মেলন করতে পারেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিল্লি থেকে মার্কিন বিমান বাহিনীর বিশেষ একটি উড়োজাহাজে করে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জন কেরির এবারের ঢাকা সফর।
6
কক্সবাজারের টেকনাফে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া একাধিক মামলার পলাতক আসামি হাবিব উল্লাহ প্রকাশ মগুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া এলাকায় গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গ্রেপ্তার আসামিসহ অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার অপর এক সহযোগি একই ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত ছৈয়দ আহম্মেদের ছেলে আব্দুল গণিকেও (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি জানান, 'পুলিশের উপর হামলার অন্যতম পলাতক আসামি ও শীর্ষ মাদক কারবারি টেকনাফের ছোট হাবির পাড়ার হাবিব উল্লাহ ওরফে মগু কক্সবাজার অবস্থান করছে এমন গোপন সংবাদের খবরে শুক্রবার দুপুরের উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় পালানোর চেষ্টকালে হাবিব উল্লাহ ওরফে মগুকে গ্রেফতার করতে সক্ষম হয়।' তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে মগুর চাচাতো ভাই সামশুলের বাড়িতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার সহযোগি আবদুল গণিকে গ্রেফতার করে পুলিশ। এক মাস পর পুলিশ হামলাকারি এলাকার ত্রাস ও শীর্ষ মাদককারবারি মগুসহ তার সহযোগিকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। মগু হত্যা, নারী নির্যাতন, অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্তপলাতক আসামি। উল্লেখ্য, গত ৪ আগস্ট বুধবার মাদকসহ একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার হাবিব উল্লাহ ওরফে মগুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় লোহা রড, দা, কিরিচসহ ইট পাটকেল দিয়ে পুলিশেরর উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার লোকজন। সে সময় তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ইউপি সদস্য সৈয়দুল ইসলাম ও মগুসহ ৪৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিল পুলিশ। স্থানীয় ইউপি সদস্য হাফেজ মাওলানা ছৈয়দুল ইসলাম জানান, টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম হাবিব ওরফে মগুমিয়াকে নিয়ে এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। মগু একাধিক মামলার পলাতক আসামি। তাকে গ্রেফতার করায় পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিডি প্রতিদিন / অন্তরা কবির
6
আজ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রপ্রবাসী। নতুন জীবন, নতুন সংসার নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান।বিয়ে করছেন শুনলাম?হ্যাঁ, আজ রাতে আমাদের বিয়ে।আপনার বিয়ে নিয়ে নানা ধরনের খবর বেরিয়েছে দেখলামগতকাল অনেকে ভুল তথ্য দিয়ে খবর প্রকাশ করছে। কেউ লিখেছে গায়েহলুদ হয়েছে। কেউ লিখেছে চুপিসারে বিয়ে করেছেন অপূর্ব। আসল খবর হচ্ছে, আমার গায়েহলুদ হয়নি। পরিকল্পনা ছিল বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করব। করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না। ভাবলাম বিয়ের পরদিন মিডিয়ার সঙ্গে বসে আনুষ্ঠানিকভাবে জানাব। সেটাও হচ্ছে না। আগেই নিউজ হয়ে গেল।পাত্রীর নাম-পরিচয় কী?ওর নাম শাম্মা দেওয়ান। যুক্তরাষ্ট্রে একটা গাড়ির প্রতিষ্ঠানে ব্রাঞ্চ হেড হিসেবে আছে। যুক্তরাষ্ট্রেই থাকে, সেখানকার নাগরিক। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা। তাঁর পুরো পরিবারই এখন ওখানে থাকে। তবে পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়ায়।শাম্মার সঙ্গে পরিচয় কীভাবে?পারিবারিকভাবে। আমার পরিবার প্রথমে মেয়ে দেখেছে। তারা পছন্দ করে আমাকে জানিয়েছে। বিয়ের প্ল্যান-প্রোগ্রাম পরিবার থেকে করা হচ্ছে। বিয়ে গোপনে করা যায় না। কেউ গোপন রাখতে পারে না। তা ছাড়া, আমি বিয়ে করছি, অন্যায় তো কিছু করছি না। দুজন দুই দেশে বাস করেন। সংসার সাজাবেন কীভাবে? কোথায় স্থায়ী হবেন?চূড়ান্ত কোনো পরিকল্পনা করিনি। দুজনে যাওয়া-আসার মধ্যেই থাকব। হয়তো আমি যাব, সময় পেলে সে আসবে। এভাবেই মেইনটেইন করতে হবে। সময়ই বলে দেবে কী করব।বললেন ভুল সংবাদ পরিবেশন হচ্ছে। এটা কেন হচ্ছে? অনেকেই বলেন আমাকে ফোন করলে পাওয়া যায় না। ব্যস্ততার কারণে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না, এটা ঠিক। কিন্তু আমাকে পাওয়া যায় না, এটা পুরোপুরি ঠিক নয়। আপনার সঙ্গে তো ফোনেই কথা হচ্ছে। অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে নেতিবাচক কথা বলেন অনেকে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের মন্তব্য করেন। এসব দেখে খারাপ লাগে। আমি তো কারও সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি। বাজে কথা বলিনি। আমার অভিনীত নাটক পছন্দ করছেন। তাহলে কেন আমার সঙ্গে এমন করছেন? খুশি হব বিষয়গুলো স্বাভাবিকভাবে নিলে।কিন্তু তারকাদের ব্যক্তিজীবনের খবর তো ভক্তরা জানতে চান?আমি অস্বীকার করছি না। কিন্তু অনেকেই বিয়ের খবরের চেয়ে কততম বিয়ে সেই বিষয়টি হাইলাইট করেন। আমাদেরও তো পারিবারিক জীবন আছে। এই যে বিয়ে করছি, এটা তো জীবনেরই একটা অংশ। আমার আগের দুই সংসার টেকেনি এটা সত্যি।কিন্তু মিডিয়ার বাইরেও এমন ঘটনা ঘটে। আমি মিডিয়া পারসন, আমি এ ধরনের সংবাদ দেখে অভ্যস্ত। কিন্তু আমার পরিবার বা যে পরিবারের সঙ্গে আমি জড়াচ্ছি তাঁরা তো এসবে অভ্যস্ত নয়। এসব নেতিবাচক কথা তাঁদের আহত করতে পারে। বিব্রত করতে পারে। তাই বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়ার অনুরোধ করছি।
2
হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎ-কেন্দ্র, প্রসাধনী, কাঁকড়ার খামারের পর এবার স্বর্ণের ব্যবসা শুরু করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক বিজ্ঞাপনের মাধ্যমে নিজের নতুন ব্যবসার কথা জানিয়েছেন তিনি। পত্রিকার এক বিজ্ঞাপনে তিনি বলেন, প্রিয় দেশবাসী, সরকারি অনুমোদনক্রমে দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানি'নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি। সাকিব তার বিজ্ঞাপনে আরো বলেন, প্রয়োজনে আপনি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি সোনা আমদানি করতে পারেন। আবার কেউ চাইলে আমদানি করা সোনা কিনতে পারবেন। সোনা আমদানি হালাল, সোনায় বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ নভেম্বর সাকিব আল হাসানের 'বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং' বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদন পেয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি ঢাকা, রংপুর ও কুমিল্লাতে ব্যবসায়িক কার্যক্রমও শুরু করেছেন। স্বর্ণের বার ও স্বর্ণালংকার আমদানিও শুরু করেছে প্রতিষ্ঠানটি।
12
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান ও ঘোষিত রুটিনের পরীক্ষা সশরীরে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এ ছাড়া আবাসিক হলও খোলা থাকবে।এর আগে দেশে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধের ঘোষণার পর শুক্রবার রাতে জরুরি ভিত্তিতে কুবির একাডেমিক কাউন্সিলের ৬৯তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণার কথা জানান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।এই সিদ্ধান্তের বিরোধিতা করেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নামেন। তাঁরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন।মানববন্ধনে শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে 'শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন তা গুরুদণ্ড', 'এক সেমিস্টারে দুই বছর, চাকরি করব কোন বছর?', 'বাণিজ্য মেলা চলে, পরীক্ষা কেন বন্ধ?', 'হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল'-সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।মানববন্ধন চলাকালেই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও রেজিস্ট্রারের সঙ্গে মোবাইল ফোনে আন্দোলনকারীদের কথা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানালে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন শিক্ষার্থীরা।পরবর্তীতে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে পরীক্ষা হবে। পাশাপাশি অনলাইনে ক্লাস, সীমিত পরিসরে ৯টা থেকে ২টা পর্যন্ত অফিস, স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা, শিক্ষার্থীদের নিজ হলে স্বাস্থ্যবিধি মেনে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
6
যশোরের চৌগাছায় আব্দুল খালেক নামের এক কৃষকের প্রায় ৩০০টি পেয়ারা ও মাল্টাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। আব্দুল খালেকের দাবি, এ ঘটনায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের পূর্ব মাঠে এ ঘটনা ঘটে।কৃষক আব্দুল খালেক জানান, পেয়ারা চারা একবার রোপণ করলে চার বছর ফল বিক্রি করা যায়। সে হিসেবে তাঁর পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানান, আব্দুল খালেক চলতি মৌসুমে নিজ গ্রামের মাঠে সাড়ে ৪ বিঘা জমিতে মাল্টা ও থাই পেয়ারা চাষ করেন। তিন মাস ধরে আব্দুল খালেক পেয়ারা বিক্রি করছেন। মাল্টাগাছে এখনো ফল ধরা শুরু করেনি। হঠাৎ সোমবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাগানের চারটি সারির সব গাছ কেটে দেয়।কৃষক আব্দুল খালেক বলেন, 'সকালে পরিচর্যার কাজে বাগানে গিয়ে দেখি, আমার বাগানের চারটি সারির প্রায় ৩০০ গাছ কেটে ফেলা হয়েছে। এলাকার কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তবু কে বা কারা এ কাজ করেছে, তা বুঝে উঠতে পারছি না।'আব্দুল খালেক আরও বলেন, 'অভাব-অনটনের সংসারে অনেক কষ্ট করে প্রায় ৪ বিঘা জমিতে পেয়ারা ও মাল্টা চাষ করেছি। এখন পর্যন্ত বাগানে ৫ লাখ টাকার ওপরে ব্যয় হয়েছে। তিন মাস ধরে পেয়ারা বিক্রি করছি, প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি হয়েছে।'চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, 'এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
6
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। শুক্রবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনেএই দাবি জানান তিনি। শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নবীনগরে টাকার বিনিময়ে পদ বিক্রি করে বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা করছে একটি মহল। তৃণমূল নেতাদের দাবি ছিল উপজেলার বাইরে অবস্থানকারী কেউ যেন কমিটিতে স্থান না পায়। অথচ কমিটির ৩১ জনের মধ্যে ২৬ জনই রাজধানী ঢাকায় অবস্থান করছে। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে ভাড়া করে জাতীয় পার্টির লোক দিয়ে সদস্য বানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফুরকানুল ইসলাম ফুরকান, প্রফেসর সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাঈনুদ্দিন মাঈনু, জিয়াউল হক মুকুল, মফিজুল ইসলাম মুকুল ও আমজাদ হোসেন প্রমুখ। বিডি প্রতিদিন/এমআই
6
ব্রিটেনের পুলিশ বলছে, একজন সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যার চেষ্টায় স্নায়ুকে আঘাতকারী রাসায়নিক ব্যবহার করা হয়েছে। ওই রুশ গোয়েন্দা ও তার মেয়েকে রোববার একটি পার্কে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধারে যাওয়া একজন পুলিশ কর্মকর্তা এখন গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। নার্ভ এজেন্ট হচ্ছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক যা স্নায়ুতন্ত্রকে বিকল বা অকার্যকর করে দিতে পারে এবং এতে দৈহিক কর্মক্ষমতা বন্ধ হয়ে যেতে পারে। সাধারণত মুখ অথবা নাক দিয়ে এই রাসায়নিক দেহে প্রবেশ করানো হয়। তবে চোখ বা ত্বক তা শোষণ করতে পারে। কাউন্টার টেররিজম পুলিশিং ইউনিটের প্রধান মার্ক রাউলি বলেছেন, সরকারি বিজ্ঞানীরা শনাক্ত করেছেন যে তাদের ক্ষেত্রে নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছে। তবে এ পর্যায়ে তারা খবরটিকে উন্মুক্ত করতে চান না। তিনি জানান, বিষয়টি অনেক বড় একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে যেখানে 'হত্যাচেষ্টার' সন্দেহ করা হচ্ছে। ২০০৬ সালে লন্ডনে রাশিয়ার আরেকজন গুপ্তচর আলেকজান্ডার লিটভিনেঙ্কোকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যা করা হয়েছিল। নার্ভ এজেন্ট সাধারণভাবে 'ক্রিমিনাল গ্যাং' বা 'সন্ত্রাসী গ্রুপগুলো' তৈরি করতে পারে তেমনটি নয়। বিশেষ গবেষণাগারে সরকারি নিয়ন্ত্রণে এই রাসায়নিক উৎপাদন করা হয়। তবে স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টার জন্য অবশ্যম্ভাবীভাবে সন্দেহের তীর রাশিয়ার দিকে। কারণ তাদের শত্রুদের বিষ প্রয়োগে হত্যার রেকর্ডই শুধু নয়, সের্গেই স্কিপ্রালের ঘটনার সঙ্গে অন্য মোটিভও আছে। রাশিয়ার একজন সামরিক গোয়েন্দা হিসেবে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইউরোপে রুশ এজেন্টদের সম্পর্কে স্ক্রিপালের বিরুদ্ধে এমআইসিক্সকে তথ্য দেয়ার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, পাঁচ দিন আগে যে দোকানে ৬৬ বছর বয়সী স্ক্রিপাল ও তার ৩৩ বছর বয়সী মেয়ে পড় গিয়েছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে। রাউলি জানান, কয়েকশ' গোয়েন্দা, ফরেনসিক বিশেষজ্ঞ, বিশ্লেষক এবং গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। তবে এর তদন্ত শেষ হতে আরও ক'দিন লেগে যাবে। সূত্র: বিবিসি
3
আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম-ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ মন্তব্যের পর থেকে এর প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশ গুলো। এবার সেই বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে ফ্রান্সের সাধারণ মানুষও। শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের ডাক দিলেও খোদ ম্যাক্রোঁর বিরুদ্ধে জাতিগত ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছেন তারা। নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান ম্যাক্রোঁ-এমন অভিযোগ তাদের। ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ব্যাপক সমালোচনা আর পণ্য বয়কটে এমনিতেই চাপের মুখে ফরাসি প্রেসিডেন্ট। দেশটির এমন পরিস্থিতির জন্য খোদ ইমানুয়েল ম্যাক্রোঁকেই দোষারোপ করছেন ফ্রান্সের সাধারণ মানুষ। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
মহামারী করোনাভাইরাসের মধ্যেই আরেকটি ঈদুল আজহা সমাগত। রাত পোহালেই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে পুরোপুরি জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত হাটে পর্যাপ্ত ক্রেতা থাকলেও বৃষ্টির কারণে সন্ধ্যার পর ক্রেতা কিছুটা কম ছিল হাটে। আজ মঙ্গলবার সকাল থেকেই ক্রেতারা হাটে ভিড় করেছেন। করোনার মধ্যে গরু বিক্রি হবে কী না, উপযুক্ত দাম পাবেন কী না- তা নিয়ে চিন্তায় ছিলেন গরুর বেপারীরা। তবে শেষ পর্যন্ত তাদের মুখে হাসি ফুটেছে।গত দুই দিনের তুলনায় আজ দুপুরের পর হাটে ক্রেতা আরও বেড়েছে। ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজারের মধ্যে গরু বেচাকেনা হচ্ছে বেশ। তবে বড় গরু বেশি বিক্রি হচ্ছে না। যেসব গরুর দাম ২ লাখ থেকে ৪ লাখ টাকার বেশি সেসব গরুর ক্রেতা নেই বললেই চলে। আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। সকাল থেকেই গরু কিনতে বাজারে ভিড় জমিয়েছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।বাজারে ছোট ও বড় গরুর চাহিদাই বেশি। প্রত্যাশিত মূল্যে গরু কিনতে পেরে ক্রেতাদের মুখেও হাসি ফুটেছে। ক্রেতারা জানান, বাজার অনেকটাই সহনীয়। পর্যাপ্ত গরু আছে বাজারে। পছন্দমতো দরদাম করে খুশি মনে বাড়ি ফিরছেন তারা। ধোলাইখাল পশুর হাটে কুষ্টিয়া থেকে আগত গরু ব্যবসায়ী লাভলু মিয়া বলেন, "গতকাল যে গরুর দাম উঠেছিল ৪ লাখ টাকা, আজ সেটির দাম কেউ তিন লাখও বলছেন না। ঢাকায় গরু আনতে গাড়ি ভাড়াসহ আনুষাঙ্গিক অনেক খরচ করে ফেলেছি। কিন্তু এখন লোকসানের শঙ্কায় রয়েছি।" গরুর বেপারী শাহাদাত হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, ক্রেতারা বড় গরু কিনতে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। ছোট ও মাঝারি আকারের গরুই বেশি বিক্রি হচ্ছে। কেউ কেউ এমন দাম বলছেন যে দামে গরু বিক্রি সম্ভব না। গ্রামে বিক্রি করলেও এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারতাম। গরু লালন-পালন করতে যে খরচ হয়েছে, সে দামও দিতে চাচ্ছে না ক্রেতারা। রাজধানীর ধোলাইখাল, ধূপখোলা, গোলাপবাগ, আফতাবনগর হাট ঘুরে একই চিত্র দেখা গেছে। ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশ। ক্রেতারা বলছেন, গতকাল যে গরুর দাম উঠেছিল ১ লাখ ২০ হাজার টাকা সেটা আজ ১ লাখ ১০ -এর মধ্যেই পাওয়া যাচ্ছে। দাম কিছুটা সহনীয়, তার মানে এই নয় যে দাম অনেক কম। বিডি প্রতিদিন/ফারজানা
6
মগবাজার বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে তিনদিনের মাথায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে। মঙ্গলবার (২৯ জুন) রমনা থানায় এ মামলা করে পুলিশ। এদিকে রাজধানীর মগবাজারে তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ কী- এ নিয়ে দ্বিধা রয়েই গেছে। যদিও প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে দমকল বাহিনী ও পুলিশ। তবে নাশকতাসহ অন্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ জানতে পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে। আবার বিস্ফোরক পরিদপ্তর বলছে এত বড় বিস্ফোরণের কারণ কী, তা নিয়ে তারাও দুশ্চিন্তায় রয়েছে। শুধু গ্যাস লিকেজ বা সিলিন্ডার বিস্ফোরণে এত ক্ষয়ক্ষতি হয় না। এর পেছনে আরো কোনো কারণ থাকতে পারে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল সোমবারও বিধ্বস্ত ভবনের নিচতলায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে প্রায় ধসে যাওয়া ভবনটিতে অবস্থিত শর্মা হাউজে গ্যাস সিলিন্ডারে রান্নার কাজ চলত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু এ সিলিন্ডার বসানোর বিষয়ে তাদের অনুমোদন ছিল কিনা তা জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থলে গিয়ে গতকাল সোমবার দেখা যায়, বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে সিআইডির ফরেনসিক ও ডিএমপির সোয়াট ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট আলামত সংগ্রহ করছে। ভবনটির নিচতলায় গ্র্যান্ড কনফেকশনারি, তার পাশেই শর্মা হাউজ, বেঙ্গল মিট ও গুরমিত বুচারের দোকান। দোতলায় সিঙ্গার ফ্রিজ, ওয়াশিং মেশিন ও এ ব্র্যান্ডের অন্যান্য পণ্যের গুদাম। বিস্ফোরণে ভবনটির গুদামের পণ্য বাইরে দেখা যাচ্ছে। ভবনটি কাত হয়ে বাইরের দিকে ঝুকে আছে। আর বেঙ্গল মিটের সামনে একটি নীল রংয়ের জেনারেটর অক্ষত অবস্থায় দেখা যায়। তাই জেনারেটর বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেনি বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। মগবাজারের বিস্ফোরণস্থল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কমিশনার আবুল বাশার গতকাল সোমবার ভোরের কাগজকে বলেন, খাবার দোকানে গ্যাস সিলিন্ডার বসাতে অনুমতি নিতে হয়। তবে তারা নিয়েছিল কিনা সে বিষয়ে সংশয় আছে। তবে নিশ্চিত হতে কাজ চলছে। রবিবারের ঘটনায় মেয়রের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৯ নম্বর ওয়ার্ডসহ উত্তর সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে খাবার দোকানের গ্যাস সিলিন্ডারগুলো কি অবস্থায় আছে আমরা দেখব। আমরা ওয়ার্ডভিত্তিক টিম করছি। যারা অনুমতি ছাড়া এমন কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের ম্যাজিস্ট্রেটরা কাজ করবে। গত রবিবারের বিস্ফোরণে এখন পর্যন্ত এক শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিকের মতো। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলসহ রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় আহতরা। এ বিষয়ে রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) বায়েজিদুর রহমান গতকাল ভোরের কাগজকে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হবে। এ বিষয়ে কাজ চলছে।
6
সকল বর্ষের শিক্ষার্থীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকাল ৮টায় দীর্ঘ ১৮ মাস পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের ওঠার অনুমতি দেয়া হয়। বরাবরের মতোই শিক্ষার্থীদের ফুল, মাস্ক ও চকলেট দিয়ে বরণ করে নেন প্রতি হলের কর্তৃপক্ষ ও আবাসিক শিক্ষকরা। কমপক্ষে এক ডোজ টিকা নেয়ার শর্তে সকল বর্ষের শিক্ষার্থীরা তাদের হলের বৈধ কাগজপত্র দেখিয়ে হলে উঠছেন। স্নাতক প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ ব্যতীত বাকিদের জন্য হল খোলা হয়েছিল গত ৫ অক্টোবর। তবে নিয়মশৃঙ্খলা ভঙ্গ করে সব হলেই কমবেশি সব বর্ষের শিক্ষার্থীরা অবস্থান করত। ছাত্রসংগঠন গুলোর দাবির মুখে অবশেষে সবার জন্য হল খোলার সিদ্ধান্ত নেয়া হয়। তারই ধারাবাহিকতায় সবাইকে বৈধ কাগজপত্র দেখিয়ে হলে উঠার অনুমতি দেয়া হচ্ছে। এদিকে দেড় বছর পর হলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। অনেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হলে ফিরে ছবি আপলোড করে আবেগঘন ক্যাপশন জুড়ে দিচ্ছেন। কেউ হলকে দ্বিতীয় বাড়ি আবার কেউ আপন আলয় হিসেবে উল্লেখ করছেন। হলে ওঠা অপরাধ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব বলেন, সেই দীর্ঘ দেড় বছর পর হলে ফিরে আসলাম। এত দিন বাড়িতে সবচেয়ে বাজে সময় পার করতে হয়েছে। হলে ফিরতে পেরে কেমন যেন একটু প্রশান্তি কাজ করছে। মনে হচ্ছে কি যেন একটা পেয়ে গেলাম। তৃতীয় বর্ষের শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, এত দিন যদিও বাড়িতে মা-বাবার সাথে ছিলাম কিন্তু বন্ধু বান্ধবদের অনেক মিস করেছি। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আড্ডা দেয়া, লাইব্রেরিতে পড়াশোনা করা সবকিছুই মিস করেছি অনেক। এখন আবার এসব করতে পারবো ভেবে ভালো লাগছে। উল্লেখ্য, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত ৫ অক্টোবর অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্স এবং আজ থেকে সবার জন্য হল খুলে দেয়া হয়। আগামী ১৭ অক্টোবর থেকে একই শর্তে প্রতিটি বিভাগে ক্লাস শুরু হওয়ার কথাও রয়েছে।
1
কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে বাইরে বের হওয়ায় রাজধানীতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৫০৯ জন। একই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮৭ জনকে ১ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কোনো কারণ ছাড়াই বাইরে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫২৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। কঠোর লকডাউনের পঞ্চম দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেয়। এ সময় মোট ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন বলেন, করোনোভাইরাসের সংক্রমণ রোধে চলাচলে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে মাঠে অবস্থান করেছি আমরা। যারাই অকারণে বাসা থেকে বের হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে আটক এবং পরে যাচাই বাছাই করে গ্রেপ্তার দেখানো হয়েছে।এদিকে র্যাব জানিয়েছে, পঞ্চম দিনে সারা দেশে ৩৫০ জনকে জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ ২ লাখ ৯৫ হাজার ৬১৫ টাকা। পুরো দেশে ১৯০টি টহল এবং ২০৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
6
আফগানিস্তান জুড়ে হামলা অবিলম্বে বন্ধ করে তালেবানকে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শুক্রবার এক টুইট বার্তায় এই আহ্বান জানান তিনি। টুইট বার্তায় গুতেরেস বলেন, তিনি তালেবানের বিভিন্ন কর্মকাণ্ডে শঙ্কিত। কারণ, তালেবান কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধিনিষেধের প্রধান লক্ষ্য হলো নারী ও সাংবাদিকরা। তিনি বলেন, আফগান বালিকা ও নারীদের কষ্টে অর্জিত অধিকার তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার প্রতিবেদন দেখা ভয়ঙ্কর ও হতাশাজনক। জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, এখনই সময় যুদ্ধ থামানোর ও আলোচনা করার। এখনই সময় দীর্ঘ গৃহযুদ্ধ এড়ানোর এবং আফগানিস্তানকে বিচ্ছিন্নতার শঙ্কা থেকে মুক্ত করার। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে। সমঝোতা না হওয়ার জন্য আফগান সরকারকে অভিযুক্ত করছে তালেবান। এরমধ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগই তালেবান দখল করে নিয়েছে। ৬ আগস্ট থেকে প্রথম দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখলের মধ্য দিয়ে প্রাদেশিক রাজধানীর দখল নেয়া শুরু করে তালেবান। বর্তমানে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে মোট ১৮টি প্রাদেশিক রাজধানী সশস্ত্র দলটির নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
3
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা এজেন্ট ব্যাংকিংয়ের মতো সেবা চালুর ফলে আর্থিক অন্তর্ভুক্তি সহজ হয়েছে। এর ফলে দেশ ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছে। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুফল আরও বাড়াতে হলে 'ফাইন্যান্সিয়াল ইন্টারঅপারেবিলিটি' বা আর্থিক আন্তঃক্রিয়াশীলতা দরকার। এতে সামষ্টিক অর্থনীতি আরও গতিশীল হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। গতকাল বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মতামত দেন। 'ফাইন্যান্সিয়াল ইন্টারঅপারেবিলিটি ইন বাংলাদেশ :চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড' শীর্ষক কর্মশালা রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইআরএফের সহসভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম। কর্মশালার তিনটি পর্বে আলোচনা করেন পিআরআইয়ের গবেষণা পরিচালক ড. আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বজলুল এইচ খন্দকার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেব দুলাল রায়। 'ফাইন্যান্সিয়াল ইন্টারঅপারেবিলিটি' হচ্ছে আর্থিক খাতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃসংযোগ, যাতে এসব প্রতিষ্ঠানের গ্রাহকদের মধ্যে লেনদেন এবং পরিশোধ অবাধ হয়। বাংলাদেশ ব্যাংক ২০২০ সালের অক্টোবর মাসে এমএফএসগুলোর মধ্যে ইন্টারঅপারেবিলিটি ব্যবস্থা চালু করলেও কয়েক ঘণ্টা পরে তা বন্ধ করে দেওয়া হয়। পরে আর এই সেবা চালু হয়নি। আতিউর রহমান বলেন, বর্তমানে ফাইন্যান্সিয়াল ইন্টারঅপারেবিলিটি জরুরি। গলির দোকানেও কিউআর কোডে লেনদেনের ব্যবস্থা করতে হবে। এর চাহিদাও আছে। এজন্য সরকারকে অবকাঠামো তৈরি করতে হবে। ভারত সরকার এ ধরনের ব্যবস্থা চালু করতে বিপুল বিনিয়োগ করেছে। বাংলাদেশকে করতে হবে। এ বিনিয়োগ সরকার না করে কোম্পানিকে দিয়ে করালে তারা গ্রাহকদের থেকে চার্জ নেবে। তাতে সিস্টেম দাঁড়াবে কিনা সন্দেহ আছে। তিনি বলেন, এখন দরকার ক্রস বর্ডার বা আন্তঃসীমান্ত অবকাঠামো। যাতে দেশের মানুষ বিদেশে গিয়ে নিজের কার্ড থেকে সহজে টাকা তুলতে পারে। ফ্রিল্যান্সাররা যাতে সহজে টাকা পেতে পারে। তিনি বলেন, প্রণোদনা দুই ধরনের। একটি নগদ টাকা, অন্যটি সহজ ব্যবস্থা সৃষ্টি করা, যাতে মানুষ নিজের সুবিধার জন্য নতুন পদ্ধতিতে অন্তর্ভুক্ত হয়। পিআরআই গবেষণা পরিচালক ড. এমএ রাজ্জাক বলেন, ফাইন্যান্সিয়াল ইন্টারঅপারেবিলিটি পদ্ধতি চালু হলে আর্থিক লেনদেন ব্যবস্থা আরও বেশি সহজ, প্রতিযোগিতা ও উদ্ভাবনীমূলক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. বজলুল এইচ খন্দকার বলেন, ডিজিটাল আর্থিক সেবা দারিদ্র্য বিমোচন ও ব্যক্তি পর্যায়ে সঞ্চয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব তৈরি করে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেব দুলাল রায় বলেন, বাংলাদেশের আর্থিক খাতের লেনদেন ও তথ্য আদান-প্রদানে যা হচ্ছে তা ইন্টারকানেকশন, ইন্টারঅপারেবিলিটি নয়। এখন সময় হয়েছে ইন্টারঅপারেবিলিটিতে যাওয়ার। এতে লেনদেন বহুমুখী হবে। অর্থনীতির শক্তি বাড়বে।
0
মধ্য আমেরিকার ক'টি দেশ থেকে শত শত মানুষের এক কাফেলা এখন মেক্সিকো অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। এদের মধ্যে রয়েছে অনেক শিশু, যাদের বাবা-মা নিজ দেশের দারিদ্র্য, অপরাধ, আর সহিংসতা থেকে শিশুদের রক্ষা করার চেষ্টা করছেন। জাতিসঙ্ঘ বলছে, গোড়াতে এই বহরে লোক ছিল ১০০০ জন । এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,০০০ জনে। পর্যবেক্ষকরা একে 'জনস্রোত' বলে বর্ণনা করেছেন। ফটোসাংবাদিক এনকার্নি পিনদাদো গুয়াতেমালা-মেক্সিকো সীমান্ত থেকে এদের অনুসরণ করেন। এই দলটি গত ১৩ অক্টোবর হন্ডুরাসের অপরাধ-জর্জরিত শহর সান পেদ্রো সুলা থেকে যাত্রা শুরু করে। সেখান থেকে তারা পায়ে হেঁটে গুয়াতেমালার সীমান্ত অতিক্রম করে। তাদের শেষ লক্ষ্য আমেরিকায় যাওয়া যেখানে, তারা বলছেন, অপরাধ জগত থেকে দূরে তারা নতুন করে জীবন শুরু করতে চান। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তিনি এই কাফেলাকে কোনমতেই যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবেন না। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্য-মেয়াদি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি এই ইস্যুটিকে রিপাবলিকান পার্টির স্বার্থে ব্যবহার করে ভোট চাইছেন। টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, "যখনই দেখবেন কোন কাফেলা বা মানুষ অবৈধভাবে ঢুকছে বা ঢোকার চেষ্টা করছে, তখনই মনে রাখবেন যে ডেমোক্র্যাটরা দেশের অভিবাসন আইনে পরিবর্তন করতে দেয়নি।" আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন যে "অপরাধী এবং মধ্যপ্রাচ্য থেকে আসা অজ্ঞাতপরিচয় লোকজন" এই কাফেলায় যোগ দিয়েছে। যদিও তিনি এই কথার কোন ব্যাখ্যা দেননি। এই জনবহরে যে অভিবাসীরা রয়েছেন, তাদের একজন একটি প্ল্যাকার্ড তুলে ধরেন। এতে লেখা ছিল "অভিবাসন কোন অপরাধ নয়।" এরা গত সপ্তাহে পায়ে হেঁটে গুয়াতেমালা পার হন এবং মেক্সিকোর সীমান্তে গিয়ে পৌঁছান। এই এই কাফেলার বেশিরভাগ যাত্রী এসেছেন হন্ডুরাস থেকে। অনেকের ব্যাক-প্যাকে হন্ডুরাসের পতাকা লাগানো ছিল। এরা যখন সীমান্তে বিভাজনকারী সেতুর কাছে এসে পৌঁছান তখন ওপারে অপেক্ষা করছিল মেক্সিকোর কেন্দ্রীয় পুলিশ বাহিনীর শত শত কর্মকর্তা এবং সেনা সদস্য। মেক্সিকোর সরকার এর আগে বলেছিল যে এই বহরে যাদের কাছে কোন পাসপোর্ট কিংবা সঠিক ভিসা নেই তাদের আটক করা হবে। তবে দিনের শেষে তারা শুধুমাত্র ৩০০ লোকের কাগজপত্র যাচাই করতে পেরেছিল। ছয় দিন ধরে বিরতিহীন হাঁটার পর প্রচণ্ড গরমে কোন কোন যাত্রী অজ্ঞান হয়ে পড়েন। সীমান্তের এপারে অপেক্ষমান এই অভিবাসীদের অনেকেই পুলিসের আচরণে ক্ষেপে ওঠেন। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি, ঢিল ছোঁড়া, এবং পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ। এই হট্টগোলের মাঝে বেশ কিছু শিশু তাদের মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সীমান্তে ৩৬ ঘণ্টা অপেক্ষার পর ৬০০ লোককে মেক্সিকোতে ঢুকতে দেয়া হয়। বাকিরা ভিন্ন উপায়ে নদী পার হওয়ার চেষ্টা করেন। কোনো কোনো অভিবাসীকে ভেলায় করে উদ্ধার করা হয়। যারা মেক্সিকোতে ঢুকতে পেরেছেন, তাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায়। তারা কাছের শহর সিউদাদ হিডালগো জড়ো হন। এসময় স্থানীয় লোকজন নাচগান করে তাদের স্বাগত জানায়। শহরে যে স্কয়ারে অভিবাসীরা রাত কাটান কিছু স্থানীয় বাসিন্দা তাদের জন্য খাবার, পানি এবং কাপড়চোপড় রেখে আসেন।
3
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা লায়েকুজ্জামান। সংসারে অভাব-অনটনের বালাই নেই, তবু বাজারে ভোজ্যতেলের সংকট কাজে লাগিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন। অবৈধভাবে মজুতও করেছেন ৫১২ লিটার তেল। পুলিশ কর্মকর্তারা বলেছেন, বাড়তি লাভের আশায় লায়েকুজ্জামান নামের ওই ব্যক্তি এ কাজ করেছেন, যা আইনগত অপরাধ। আর এ জন্য তাঁকে গ্রেপ্তার করেছে মোহাম্মাদপুর থানার পুলিশ। আবেদন করবেন রিমান্ডে নিতেও।আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।গত শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার ওই বাসা থেকে ৫১২ লিটার তেলসহ এই লায়েকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ব্যক্তি পর্যায়ে গত ছয় দিনে বিভিন্ন জায়গা থেকে এই তেল সংগ্রহ করেছেন তিনি।উপকমিশনার বলেন, লালমাটিয়ার একটি ফ্ল্যাটে বসবাস করতেন সাবেক সরকারি কর্মকর্তা লায়েকুজ্জামান। এর পাশেই তাঁর শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করতেন। সেই বাসাতেই তিনি ৫১২ লিটার তেল মজুত করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, তিনি ব্যক্তি পর্যায়ে তেলগুলো কিনে জমা করে রেখেছেন। তাঁর কাছে এসব তেল কেনার রসিদ দেখতে চাইলে তিনি কৃষি মার্কেটের সূর্য এন্টারপ্রাইজের একটি রসিদ দেখান। পরে রসিদটি যাচাই করে দেখা গেছে, সেখান থেকে ১৫৯ টাকা দরে মাত্র ৪০ লিটার তেল কিনেছেন তিনি। বাকিগুলো তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। আর সূর্য এন্টারপ্রাইজের ওই রসিদের মাঝখানে নিজ হাতে বাকি তেলগুলোর পরিমাণ লিখে বিভিন্ন দাম বসিয়ে দিয়েছেন। কয়েক দিন পর রমজানে আরও দাম বাড়তে পারে। তাই বাড়তি লাভের আশায় তিনি তেল কিনে মজুত করে রেখেছেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, লায়েকুজ্জামানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। রিমান্ডে পেলে তাঁকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে অতীতেও তিনি এমন কাজ করেছেন কিনা, কিংবা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানা যাবে।কোনো ব্যক্তি একসঙ্গে এতগুলো তেল বিক্রির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কৃষি মার্কেটের ওই ব্যবসায়ী কেন একজনের কাছে একবারে ৪০ লিটার তেল বিক্রি করলেন সে বিষয়ে ব্যবসায়ীকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। এ ছাড়া ভোজ্যতেলের এই সংকট সৃষ্টি করতে ব্যবসায়িক পর্যায়ে কেউ মজুতদারি করছে কি না, প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছি। আমরা যখনই সংবাদ পাব, অভিযান পরিচালনা করব।'গত ৬ মার্চ থেকে ছয় দিনে লায়েকুজ্জামান বিপুল পরিমাণ তেল মজুত করেছেন জানিয়ে পুলিশের ডিসি বলেন, '৪০ লিটারের বাইরে বাকি তেলগুলো কোথা থেকে সরবরাহ করেছেন সে বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। কারণ অন্য জায়গা থেকে কিনলে সেটার রসিদ থাকত!' জনসাধারণকে কষ্ট দেওয়ার জন্য এ ধরনের মজুতদারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
6
প্রশাসনের নবীন কর্মকর্তাদের সাধারণ জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন। মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করবেন।' প্রধানমন্ত্রী বুধবার সকালে বিসিএস প্রশাসন একাডেমির ১১৯ এবং ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাহবাগস্থ বিসিএস প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। খবর বাসসের প্রধানমন্ত্রী এ সময় করোনাকালীন মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে তার সরকারের চালু করা ভার্চুয়াল কোর্টের প্রসঙ্গ টেনে বলেন, 'প্রযুক্তি ব্যবহার করে মানুষকে আইনের সেবা দেওয়া, বিচার ব্যবস্থাটাকে অব্যাহত রাখা, বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। কারণ, আমি তার ভুক্তভোগী।' শেখ হাসিনা বলেন, '৭৫ এ জাতির পিতাকে হত্যার পর বিচার যাতে না হয় সেজন্য ইনডেমনিটি (অর্ডিন্যান্স জারি) দেওয়া হয়েছিল। অর্থাৎ বিচারের হাত থেকে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছিল। আমাদের (১৫ই আগস্ট স্বজনহারাদের) কোনো অধিকার ছিল না একটা মামলা করার বা বিচার চাওয়ার।' '৯৬ সালে সরকার গঠনের পর তার সরকার সেই কালো আইন বাতিল করে এবং পরবর্তীতে খুনিদের বিচার সম্পন্ন এবং বিচারের রায় ও কার্যকর করতে সমর্থ হয়', বলেন তিনি। প্রধানমন্ত্রী সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের আমলে বিচারাধীন এবং কারাগারে আটক যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেওয়াটা দেশের জন্য দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে তার সরকার সেই বিচার এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অনেকেরই দণ্ড কার্যকর হয়েছে বলেও উল্লেখ করেন। তিনিবলেন, বিচারের বাণী যেন আর নিভৃতে না কাঁদে। মানুষ যাতে ন্যায় বিচার পায়। আর মানুষ যাতে প্রশাসনের সেবা পায়। তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করেই নিজেকে জনগণের একজন সেবক হিসেবে দেখেন উল্লেখ করে বলেন,'আমি মনে করি, আমার দায়িত্ব জনগণের সেবা করা।' তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,'আপনাদের কাছেও আমি এটা চাই, আপনারা জনগণের সেবক হিসেবেই কাজ করবেন। কারণ, আজকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, এই বিশ্বায়নের যুগে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। তাল মিলিয়ে চলতে হবে। আমরা কিছুতেই পিছিয়ে থাকতে চাই না।' প্রধানমন্ত্রী বলেন,'আমি আশা করি আপনারা আপনাদের প্রশিক্ষণলদ্ধ জ্ঞান, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবেন।' জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বক্তৃতা করেন। প্রতিষ্ঠানের রেক্টর মোমিনুর রশিদ আমিন স্বাগত বক্তৃতা করেন। ১১৯ এবং ১২০তম ব্যাচের শীর্ষ স্থান অর্জনকারী এবং রেক্টর পদকপ্রাপ্ত স্বীকৃতি প্রামাণিক ও উম্মে সালমা নাজনীন তৃষা অনুষ্ঠানে নিজস্ব অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শিক্ষার্থীদের হাতে সনদ এবং মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিসিএস প্রশিক্ষণ একাডেমির কর্মকাণ্ডের ওপর অনুষ্ঠানে একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন।
6
শত্রু দেশগুলোর বিরুদ্ধে এবার সম্পদ জব্দের মতো পাল্টা পদক্ষেপ নিতে পারে রাশিয়া। মস্কো বলছে, যেসব শত্রু দেশের সম্পদ রাশিয়ায় রয়েছে তা বাজেয়াপ্ত করতে পারে রুশ সরকার। আমেরিকায় জব্দ রুশধনকুবেরদের সম্পদ বিক্রি করে ইউক্রেনকে দেওয়ার বিষয়ে বাইডেন প্রশাসনযে প্রস্তাব বিবেচনা করছে তার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া শত্রু দেশগুলোরসম্পদ আটক করতে পারে। রাশিয়ার জাতীয় সংসদ দুমার নিম্নকক্ষের স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন রবিবার এই পরামর্শ দেন। এর চারদিন আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ প্রায় সর্বসম্মতিক্রমে রাশিয়ার ধনকুবেরদের জব্দকৃত সম্পদ বিক্রি করে তা ইউক্রেনের জনগণকে সরবরাহ করার একটি প্রস্তাব পাস করে। তিনি বলেন, এসব সম্পদ বিক্রির অর্থ দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হবে। ভিয়াচেস্লাভ শত্রু দেশ হিসেবে লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ড এবং আমেরিকার ভূমিকার কঠোর নিন্দা করেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস রাশিয়ার ধনকুবেরদের আটক করা সম্পদ বিক্রি করার জন্য কর্তৃত্ব চেয়ে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের সর্বশেষ এই উদ্যোগ রাশিয়ার ওপর অর্থনৈতিকভাবে নতুন চাপ সৃষ্টির পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে। তার প্রস্তাব প্রতিনিধি পরিষদে এরইমধ্যে অনুমোদিত হয়েছে এবং সিনেটের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সিনেটে এটি পাস হলে প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার ধনকুবেরদের জব্দকৃত সম্পদ বিক্রি করার কর্তৃত্ব পাবেন। সূত্র: মস্কো টাইমস বিডি প্রতিদিন/কালাম
3
নাটোরের তেবাড়িয়া এলাকায় আমবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সেলিম হাওলাদার (৫০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ট্রাকের চালক মো. সোহেল (৩০) ও হেলপার রেজাউল (৩৩) আহত হন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের প্রত্যেকের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রাজশাহী থেকে আমবোঝাই একটি পিকআপ ভ্যান তেবাড়িয়া বাইপাস সড়কের রুপা পেট্রোল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের চালক, হেলপার ও আম ব্যবসায়ী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আম ব্যবসায়ী সেলিম হালদারকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
6
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এবার কম্বল নিয়ে জনগণের দ্বারে সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। শনিবার (২৯ জানুয়ারি) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা মহাবিদ্যালয় মাঠে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। তার এই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান এমপি। এ সময় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আমার মত ক্ষুদ্র মানুষকে আপনারা ভোট দিয়ে সরিষাবাড়ীর এই আসনে নির্বাচিত করে এলাকার গরীব মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি আজন্মের কৃতজ্ঞতা জানাই সরিষাবাড়ীবাসীকে। আমাদের এই সামান্য পরিসর আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ। আমাদের কম্বল বিতরণের আয়োজন এখানেই শেষ নয়, এটা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক ভাবে আপনাদের সেবা করতে পারি। সরিষাবাড়ীবাসীর সেবা করে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। দীর্ঘ দেড় মাস পর সরকারি কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। সূত্র জানায়, কম্বল বিতরণের জন্য শনিবার দুপুরে ঢাকা থেকে সরিষাবাড়ীতে আসেন তিনি। এক নারীকে হুমকি দেওয়ার অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সরকারের নির্দেশে পদত্যাগ করেন ডা. মুরাদ। তার পদত্যাগের পর দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও তার কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তার অনুসারীরা এলাকা ছেড়ে গা-ঢাকা দেন। এরপর ডা. মুরাদকে জামালপুর জেলাসহ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ এবং নিজ এলাকা আওনা ইউনিয়নের দলীয় সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ। গত ২২ জানুয়ারি রাত ১০টার দিকে ডা. মুরাদের চাচা মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার ইন্তেকাল করেন। এ মৃত্যু সংবাদ পেয়ে শনিবার সকালে চাচাকে শেষ দেখা দেখতে আসেন মুরাদ হাসান। এ সময় মুরাদ তার অনুসারীদের সঙ্গে কৌশল বিনিময়ও করতে দেখা যায়।
6
সুন্দরবনের ভদ্রা নদী থেকে মুক্তিপণের দাবিতে রবিবার সকালে ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা। অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ৫০ হাজার করে মুক্তিপণ দাবি করেছে বনদস্যুরা। অপহৃত জেলেদের উদ্ধারে দুপুর থেকে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। সুন্দরবন বিভাগ ও জেলে-মহাজন সূত্র জানায়, সুন্দরবনের নলিয়ান রেঞ্জের কালাবগী সংলগ্ন ভদ্রা নদীতে নিষিদ্ধ বেন্দী জাল দিয়ে রবিবার সকালে মাছ শিকার করছিল জেলেরা। এ সময় ওই জেলে বহরে হামলা চালায় বনদস্যু সাগর বাহিনীর সশস্ত্র সদস্যরা। বনদস্যুরা জেলেদের মারপিট ও আহরিত মাছসহ অন্যান্য মালামাল লুট করার পাশাপাশি মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়। জেলে অপহরণের খবর নিশ্চিত হয়ে দুপুরে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। অপহৃত জেলেদের বাড়ি খুলনার কালাবগী, কয়রা, ডুমুরিয়া এলাকায় বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।
6
ঢাকা: শ্রীলঙ্কা থেকে ফিরে আজ বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এড়িয়ে গেছেন দলের সব ক্রিকেটারই। বাজে খেলে সিরিজ হেরেছেন, কীই-বা বলবেন মুমিনুলরা। শেষ পর্যন্ত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকেই আসতে হলো সাংবাদিকদের সামনে।আইপিএল খেলতে সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না। দলে থাকা আর কেউও হতে পারেননি এই বাঁহাতি অলরাউন্ডারের বিকল্প। কোনো টেস্টেই প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারেননি বোলাররা। পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে তিন বিভাগেই ব্যর্থ মুমিনুলের দল হেরেছে ২০৯ রানে। হাতছাড়া হয়েছে সিরিজটাও।সফরে সাকিবের অনুপস্থিতি বেশি অনুভব করেছে বাংলাদেশ। কাল বিমানবন্দরে এল সাকিব-প্রসঙ্গ। উত্তরে ডমিঙ্গো বললেন, 'সাকিব থাকলে ফল আরেকটু ভালো হতে পারত।' দলের পারফরম্যান্সে যে হতাশ, সেটিও লুকাননি ডমিঙ্গো, 'খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি হতাশ। এতে সমালোচনা হবেই। আমাদের সেটা মেনে নিতে হবে।'টেস্ট সিরিজ হারের হতাশায় প্রলেপ দিতে আসন্ন ওয়ানডে সিরিজে পাখির চোখ করেছেন ডমিঙ্গো। দারুণ কিছু করে জিততে চান ২৩ মে শুরু সিরিজটা। বাংলাদেশ কোচ বলেছেন, 'আশা করছি সামনের ওয়ানডে সিরিজে আমরা ঘুরে দাঁড়াব।'শ্রীলঙ্কায় ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই ছিলেন জৈব সুরক্ষাবলয়ে । দেশে ফেরার আগে ২ মে রাতে সবারই করোনা পরীক্ষা করা হয়। ফল নেগেটিভ আসার পরই বিশেষ চার্টার্ড বিমানে দেশে ফেরেন তাঁরা।করোনা মহামারিতে এক দেশ থেকে অন্য দেশে গেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের পাশাপাশি চলাফেরায় সীমাবদ্ধতা আরোপ করা আছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে মুমিনুলদের জন্য কোভিড প্রটোকল শিথিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিজ নিজ বাসাতেই কোয়ারেন্টিনে থাকবেন ক্রিকেটাররা।
12
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত দীর্ঘ সময় ধরে মুদ্রাস্ফীতি সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে। এদিকে বিশ্ব ব্যাংক বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসের হার কমিয়ে দিয়েছে। তারা বহু দেশ অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছে। মঙ্গলবার জ্যানেট ইয়েলেন ক্যাপিটল হিলে কথা বলেন। তিনি জানান, হোয়াইট হাউজ মুদ্রাস্ফীতির বিষয়টি পর্যালোচনা করবে। করোনা মহামারীরপূর্বেমূল্যবৃদ্ধির তুলনায় এ বছর যুক্তরাষ্ট্রে জিনিসপত্রের দাম দ্বিগুণ হারে বেড়েছে। সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স বিডি প্রতিদিন/ফারজানা
0
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে জানিয়েছেন আফগানিস্তানের পরিস্থিতিতে তিনি ও তার স্ত্রী সাবেক ফার্স্টলেডি লরা বুশ মর্মাহত। সোমবার জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেনশিয়াল সেন্টার থেকে প্রকাশিত বিবৃতিতে এই কথা বলেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, 'লরা ও আমি আফগানিস্তানে উন্মোচিত হওয়া মর্মান্তিক এই ঘটনা গভীর বেদনার সাথে প্রত্যক্ষ করেছি।' বুশ বলেন. 'বিপুলভাবে ভুক্তভোগী আফগান জনগণের জন্য এবং ত্যাগ স্বীকার করা মার্কিনি ও ন্যাটো মিত্র উভয়ের জন্য আমরা মর্মাহত।' ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এর জন্য আলকায়েদাকে দায়ী করে। ওই সময় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের আশ্রয়ে থাকা ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার জন্য দাবি জানান তিনি। তালেবান কোনো প্রমাণ ছাড়া ওসামা বিন লাদেনকে হস্তান্তর করতে অস্বীকার করলে ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় তালেবান সরকার। তবে একটানা দুই দশক আফগানিস্তানে যুদ্ধ চলতে থাকে। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। ৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় রোববার কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। সূত্র : আলজাজিরা
3
ইসরাইলি বসতি স্থাপকারীরা পশ্চিম তীরের বেথলহেম শহরের পূর্ব-দক্ষিণের কিসান গ্রামের ফিলিস্তিনিদের জমিতে বাড়ি তৈরি করছে। তারা অবৈধভাবে একটি উপনিবেশ তৈরি করার পরিকল্পনা নিয়ে এ বাড়িগুলো তৈরি করছে বলে জানিয়েছেন কিসান গ্রামের আহমাদ গাজাল। তিনিকিসান গ্রামের আঞ্চলিক পরিষদের প্রধান। আহমাদ গাজাল ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে বলেন, গত দু'দিনের মধ্যে ইসরাইলের ইহুদি বসতি স্থাপকারীরা ২০টির বেশি ঘর তৈরি করেছে কিসান গ্রামের পশ্চিমের জমিগুলোতে। এ ঘরগুলো ইবি হানাহাল নামের ইহুদিবসতির কাছে অবস্থিত। ফিলিস্তিনিদের এ জমিগুলো তারা আগেই দখল করে রেখেছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের ৫০ একর জমিতে তারা এ বসতি নির্মাণ করেছে। ইসরাইলি বসতি স্থাপকারীরা ওই জমিতে যাওয়ার জন্য রাস্তাও তৈরি করেছে। এছাড়াও তারা বিভিন্ন অবকাঠামো তৈরি করেছে যাতে করে এ অঞ্চলে তারা একটি নতুন উপনিবেশ তৈরি করতে পারে। ফিলিস্তিনি ওয়েবসাইট অবলম্বনে
3
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে রোববার ঢাকা ত্যাগ করবেন। শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি ২২-২৪ অক্টোবর অনুষ্ঠেয় জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ থেকে ২৭ অক্টোবর সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি সিঙ্গাপুর সফর করবেন। খবর বাসসের সফরের সময়সূচি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার বিকেলে উড্ডয়ন করবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সিঙ্গাপুরে তিন থেকে চার ঘণ্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি বিমানযোগে রাষ্ট্রপতি জাপানের উদ্দেশে রওনা দেবেন। ২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। টোকিও সফরকালে রাষ্ট্রপতি ২২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেস-এ নতুন জাপান সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো'র অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। রয়টার্স জানিয়েছে, জাপানী সম্রাট আগামী সপ্তাহে শতাব্দি পুরনো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন। অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ২ হাজার লোক উপস্থিত থাকবেন। সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট। ২৩ অক্টোবর রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিও'র হোটেল নিউ ওটানি-তে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো এবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন। দেশে ফেরার সময় রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন। ২৭ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
6
গত বছর সড়ক দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হয় সাত বছর বয়সী ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলেন্দপুর গ্রামের সোনালী আক্তার। সেই সময় তার ডান পায়ের নীচের অংশটি ক্ষতিগ্রস্থ হয়। কয়েকদিন চিকিৎসা নেবার পর টাকার অভাবে বাড়ী ফিরে যায় সে। চিকিৎসার অভাবে তার পায়ে পচন ধরে। নানা কবিরাজ-গ্রাম্য ডাক্তারদের সহায়তা নিয়ে চলছিল চিকিৎসা। তবে কাজের কাজ কিছুই হয়নি। অর্থেও অভাবে ভালো চিকিৎসক দেখাতে না পারার কারনে শিশু বয়সেই সব স্বপ্ন শেষ হতে বসেছে সোনালীর। পরবর্তীতে ডান পায়ের ক্ষতস্থানে গোটা গোটা ক্ষতের সৃষ্টি হয়। একপর্যায়ে পা ফুলে যায়। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও দরিদ্র বাবা-মায়ের পক্ষে ফরিদপুরে এনে চিকিৎসা করাটা কঠিন হয়ে পড়ে। স্থানীয় কবিরাজ ও গ্রাম্য ডাক্তারদের কথা মতো গাছের লতা,পাতা, হলুদসহ বিভিন্ন ঔষধ লাগিয়ে কোন কাজ হয়নি। বরং পায়ের অবস্থা আরো খারাপ হয়েছে। ফলে পড়ালেখা একেবারেই বন্ধ হয়ে যায় সোনালীর। বন্ধ হয়ে যায় চলাফেরা। গতকাল শনিবার স্থানীয় এক ব্যক্তির কাছে খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া সোনালীর চিকিৎসার ব্যবস্থা করেন। শনিবার রাতেরই তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়। ভর্তি করা হয় সদর হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকেরা পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সোনালীকে স্থানান্তর করেন। মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারের চিকিৎসক জানান, সোনালীর পায়ের ক্ষতস্থান বেশ ফুলে গেছে। সেখানে পচনও ধরেছে। প্রাথমিক ভাবে আমরা চিকিৎসা সেবা দিয়েছি। রবিবার সকালে অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. অনাদী রঞ্জন মন্ডল পরীক্ষা নিরিক্ষা করার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। দুপুরের পর তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, শিশুটির দুরবস্থার খবর পেয়ে তাকে ফরিদপুরে এনে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। টাকার অভাবে একটি ফুটফুটে শিশুর জীবন থেমে যাবে এটা হতে পারে না। আমরা অসহায় শিশুটির চিকিৎসার জন্য যা যা করা দরকার সবই করবো। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর
6