text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে প্রতিবেশি দেশ ভারতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা গোটা ভারত। প্রতি ঘণ্টায় করোনায় আক্রান্ত হচ্ছে দশ হাজার মানুষ। কলকাতাসহ অন্যান্য রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বলিউডের মতোই একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন টলিউড তারকারাও। সম্প্রতি খবর পাওয়া গেছে, জিৎ ও শুভশ্রী গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সম্পূর্ণ ভিন্ন রূপে অনুরাগীদের সামনে এলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে ভীষণ অসহায় বোধ করছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দুশ্চিন্তা প্রকাশের পাশাপাশি সাহায্যকারী নাম্বার, টিকা কেন্দ্র এবং করোনা পরীক্ষা কেন্দ্রের টোল ফ্রি নম্বর পোস্ট করেছেন সবার জন্য। পোস্টের শুরুতেই স্বস্তিকা নেটজনতার উদ্দেশ্যে বলেছেন, 'আশা করি, আপনারা ভালো আছেন। খুব দরকার না পড়লে বাইরেও নিশ্চয়ই পা রাখছেন না।' অসহায়ত্ব প্রকাশ করে এ অভিনেত্রী লিখেছেন, 'গত কয়েক দিন ধরে নিজেকে ভীষণ অসহায় লাগছে। চাইলেও কাউকে কোনোভাবে সাহায্য করতে পারছি না।' স্বস্তিকার এই মানবিকতায় আপ্লুত তার অনুরাগীরা। | 2 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন ভারতীয় প্রযোজক করিম মোরানি ও তার দুই মেয়ে সাজা ও জোয়া। সবার আগে পাওয়া যায় করোনা পজেটিভ পাওয়ায় মেয়ে সাজাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। তবে এর মাঝেই একটি ইতিবাচক খবর পাওয়া গিয়েছে। সাজা চিকিৎসায় তাড়াতাড়ি সাড়া দিচ্ছেন। সাজার ফের সোয়াব পরীক্ষা করা হয়। এবং সেই রিপোর্টটি তার নেগেটিভ এসেছে বলে জানান চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন আরও একবার সাজার সোয়াব পরীক্ষা করা হবে। পর পর দুবার রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানিয়েছেন তারা। ততদিন তিনি আইসোলেশনে পর্যবেক্ষণেই থাকবেন। তবে বাড়ি ফিরেও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সুস্থ হয়ে যারা বাড়ি ফিরছেন তাদের এমনই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে এই রিপোর্ট আসায় বেশ কিছুটা স্বস্তিতে এখন মোরানি পরিবার। যদিও কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন খোদ করিম মোরানি ও তার আর এক মেয়ে জোয়া। কিছুদিন আগেই রাজস্থান থেকে ফিরেছিলেন জোয়া। সেখানে ছবির শ্যুটিং চলছিল। সেখান থেকে ফেরার পরে কোভিড ১৯-এর বেশ কিছু উপসর্গ ছিল তার মধ্যে। কিন্তু প্রথমে সোয়াব পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয়বার ফের পরীক্ষা হয়। সেই রিপোর্টের ফলাফলই পজিটিভ আসে। অন্যদিকে সাজা মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ফেরেন। সাজা শ্রীলঙ্কা থেকে ফিরলেও তেমন কোনও উপসর্গ ছিল না। কিন্তু পরীক্ষা করলে তার কোভিড ১৯ ধরা পড়ে। উল্লেখ্য এরই মধ্যে হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন জোয়া। সেখানে তিনি লেখেন, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আমাদের সেবা করার জন্য যেভাবে কাজ করছেন তা দেখে সত্যি ভালো লাগছে। কোনও শব্দ নেই বোঝানোর মতো। ওই পোশাকে ওদের অস্বস্তি হয় কিন্তু ২৪ ঘণ্টা ওভাবেই ওরা সেবা করছেন। এরাই আসল নায়ক। আমার চিকিৎসক ভীষণ ভালো এবং খুবই প্রাণবন্ত। তিনি সব সময়ে মজা করেন আমার যাতে ভালো লাগে। উনিই প্রথম আমায় জানান যে আমার রিপোর্ট পজিটিভ এসেছে। ডক্টর ফাড়করে ও তার টিমের প্রতি কৃতজ্ঞ আমি। | 2 |
মোজাম্মেল হক চৌধুরী। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। দেশের ১৭টি জেলা ছাড়াও বেশ কিছু উপজেলায় যাত্রী কল্যাণ সমিতির শাখা আছে। প্রথম আলোর সঙ্গে তিনি কথা বলেছেন গণপরিবহনের যাত্রীদের স্বার্থ ও অধিকার নিয়ে। আলোচনায় আসে সাম্প্রতিক নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনও। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান প্রথম আলো: নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছে। প্রথমে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নামলেও পরে দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচাপায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান মারা গেলে আন্দোলন নতুন মাত্রা যোগ করে। পুরো বিষয়টি আপনি কীভাবে দেখছেন? মোজাম্মেল হক চৌধুরী: সড়কে অস্থিতিশীল পরিস্থিতি। একদিকে ছাত্ররা হাফ পাসের দাবিতে আন্দোলন করছে, অন্যদিকে নিরাপদ সড়কের দাবিতে। দুটোই যৌক্তিক দাবি। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, তখন ছাত্রদের শ্রেণিকক্ষে থাকার কথা। কিন্তু তাদের এখন রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। এটি দেশের অপূরণীয় ক্ষতি। সরকারের উচিত দ্রুত সমস্যাটির সমাধান করা। নিরুপায় হয়েই শিক্ষার্থীরা আন্দোলন করছে। দীর্ঘদিন ধরে সড়কে বিশৃঙ্খল অবস্থা চলছে। প্রথম আলো: রাষ্ট্রমালিকানাধীন গণপরিবহন বিআরটিসি তো ছাত্রদের হাফ পাসের দাবি মেনে নিয়েছে। অন্যদিকে বাসমালিকেরা বলেছেন, তাঁদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিলে তাঁরা ফের ধর্মঘটে যাবেন। মোজাম্মেল হক চৌধুরী: কেবল সরকারি বাস কেন, বেসরকারি বাসমালিকদেরও হাফ পাসের দাবি মেনে নেওয়া উচিত। ভাড়া নির্ধারণের সময় শহর ও শহরতলি এলাকায় ৭০ শতাংশ আসন ভর্তি ধরে হিসাব করা হয়। অথচ ঢাকা শহরে বাসে আসন খালি থাকে না। অনেক সময় যাত্রীদের দাঁড়িয়ে বাদুড়ঝোলা হয়ে যেতে দেখা যায়। এ ছাড়া বাসে নির্ধারিত আসনের চেয়ে ৮-১০টি বেশি আসন থাকে। ফলে শিক্ষার্থীদের হাফ পাস দিলে তাদের লোকসান হওয়ার কোনো কারণ নেই। বাসমালিকদের ধর্মঘটে যাওয়ার হুমকি অযৌক্তিক। পরিবহন খাতে এ রকম অস্থিতিশীলতা চলতে থাকলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে চাইবে। প্রথম আলো: তৃতীয় পক্ষ বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? মোজাম্মেল হক চৌধুরী: তৃতীয় পক্ষ বলতে আমি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে বোঝাচ্ছি। মাঠে রাজনীতি অনুপস্থিত থাকায় তারা ফায়দা নিতে চাইবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়কের কথা আছে। সরকারের উচিত সড়ক আইন কার্যকর করে নির্বাচনী ওয়াদা পূরণ করা। তারা যদি মালিকদের অন্যায় ও অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করে আইন বাস্তবায়ন থেকে পিছু হটে, তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রথম আলো: কিন্তু ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইনের বিরুদ্ধে তো মালিক ও শ্রমিক এককাট্টা। তাঁরা কিছুতেই আইন বাস্তবায়ন করতে দিতে চাইছেন না। মোজাম্মেল হক চৌধুরী: কায়েমি স্বার্থবাদীদের কাছে সরকারের আইন ও পরিকল্পনা হোঁচট খাচ্ছে। আওয়ামী লীগ সরকার তো দুর্বল নয়। তারা চাইলে আইন বাস্তবায়নের বাধাগুলো দূর করতে পারে। প্রথম আলো: পরিবহনমালিক ও শ্রমিকেরা সড়ক আইন সংশোধনের জন্য কিছু প্রস্তাব দিয়েছেন। এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী? মোজাম্মেল হক চৌধুরী: তাঁরা যৌক্তিক কোনো দাবি আনলে সেটি বিবেচনা করা যায়। কিন্তু অযৌক্তিক দাবি মানার জন্য সরকারকে চাপ দিলে সড়কে বিশৃঙ্খলা দেখা দেবে। আমরা সরকারের কাছে মালিকদের অযৌক্তিক দাবি না মানার জন্য অনুরোধ জানাই। সরকারকে জনস্বার্থ আমলে নিতে হবে। মালিকদের প্রেসক্রিপশন নয়। প্রথম আলো: যাত্রী কল্যাণ সমিতি যাত্রীদের কতটা কল্যাণ করেছে? মোজাম্মেল হক চৌধুরী: ২০০০ সালে চট্টগ্রাম থাকাকালেই আমরা যাত্রী কল্যাণ সমিতির কাজ শুরু করি। গণপরিবহনের যাত্রী হিসেবে দেখেছি যাত্রীরা নিয়মিত হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। অপমানিত হচ্ছেন। অনেক স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ২০০৬ সাল থেকে ঢাকায় এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে ১৭টি জেলা শহরে ও কিছু উপজেলায় সমিতির শাখা আছে। মূলত যাত্রীদের সমস্যা ও ন্যায্য দাবির কথা সরকারের কাছে তুলে ধরতেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। গণপরিবহনে যাঁরা চড়েন, তাঁরা আর্থিকভাবে দুর্বল হতে পারেন, কিন্তু সম্মানের সঙ্গে চলাচল করার অধিকার তাঁদের আছে। ভাড়া নির্ধারণের ক্ষেত্রেও মালিকদের একচেটিয়া সিদ্ধান্ত চলতে পারে না। প্রথম আলো: গণপরিবহনসংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে। সেখানে কি আপনারা যাত্রীদের পক্ষে বক্তব্য দিতে পারছেন? মোজাম্মেল হক চৌধুরী: ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমরা প্রতিটি প্রতিষ্ঠান ও কমিটিতে দর-কষাকষি করার সুযোগ পেয়েছি। ২০১২ সালে যখন পরিবহনমালিকেরা অবৈধ পন্থায় বাসভাড়া বাড়ালেন, আমরা তার প্রতিবাদ করেছি। কিন্তু ২০১৫ সালের পর আর আমাদের ডাকা হয় না। যাত্রীদের প্রতিনিধিত্ব ছাড়াই সব সিদ্ধান্ত হচ্ছে। জাতীয় নিরাপত্তা কমিটিতেও জনগণের কোনো প্রতিনিধি নেই। প্রথম আলো: নিরাপদ সড়কের দাবিতে অভিনেতা ইলিয়াস কাঞ্চনও আন্দোলন করছেন। আপনারাও যাত্রীদের কল্যাণে কাজ করছেন। দুই সংগঠনের মধ্যে কাজের কোনো সমন্বয় আছে কি? মোজাম্মেল হক চৌধুরী: আমি মনে করি, ইলিয়াস কাঞ্চন জীবন্ত কিংবদন্তি। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে যেমন অসামান্য অবদান রেখেছেন, নিরাপদ সড়ক আন্দোলনেও। আমরা তাঁকে অনুসরণ করি। কিছু কিছু পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের মূল লক্ষ্য এক। প্রথম আলো: সম্প্রতি এক দিনের ব্যবধানে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের গাড়ির চাপায় দুজন মারা গেলেন। দক্ষিণ সিটি করপোরেশনের গড়ি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। আর উত্তরের গাড়িটি চালাচ্ছিলেন একজন বহিরাগত চালক। বিষয়টি কীভাবে দেখছেন? মোজাম্মেল হক চৌধুরী: জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে দুই সিটি করপোরেশন প্রভাবশালী সদস্য। সিটি করপোরেশন নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত। দুই সিটি করপোরেশন যা করেছে, তা চরম দায়িত্বহীনতা। কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠান যদি দায়িত্বহীন আচরণ করে, তাহলে মানুষ যাবে কোথায়? যাদের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে দুটি প্রাণ ঝরে গেল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমরা যখন উন্নত দেশের স্বপ্ন দেখছি, তখন দুর্ঘটনায় ক্ষতিপূরণের ক্ষেত্রে কেন তাদের অনুসরণ করব না? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে দুই ভিকটিম পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। ক্ষতিপূরণে আমাদের অভিজ্ঞতা হলো উচ্চ আদালতের রায়ও দুর্ঘটনার জন্য দায়ী প্রতিষ্ঠান ও সংস্থাগুলো মানছে না। সংবাদ-এর সাবেক বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেনের স্ত্রী আজও ক্ষতিপূরণের অর্থ পাননি। আরও অনেকে পাননি। প্রথম আলো: আপনারা যাত্রীদের কল্যাণে কাজ করছেন। কিন্তু গত কয়েক বছরে বেশ কিছু নারী পরিবহনকর্মীদের হাতে নির্যাতিত হয়েছেন। এসব পরিবহন সরকারের ছাড়পত্র নিয়ে সড়কে নামে। সে ক্ষেত্রে পরিবহনমালিকদেরও কি দায় নেই? মোজাম্মেল হক চৌধুরী: অবশ্যই দায় আছে। বাংলাদেশে যাঁরা গণপরিবহনের মালিক, তাঁরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। রাজনৈতিকভাবেও প্রভাবশালী। গণপরিবহনের কর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁদের আরও সতর্ক থাকা প্রয়োজন। মালিকদের অনুরোধ করব, তাঁরা যেন নিয়োগের আগে কর্মীদের সম্পর্কে খোঁজখবর নেন, আর নিয়োগের পর নিয়মিত মনিটর করেন। প্রথম আলো: গণপরিবহন খাতের সার্বিক পরিস্থিতি কী? এই খাতে প্রভাবশালীদের দৌরাত্ম্য ও চাঁদাবাজির অভিযোগ আছে। মোজাম্মেল হক চৌধুরী: কতিপয় সুযোগসন্ধানী শ্রমিকনেতা এই খাতকে জিম্মি করে রেখেছেন। ঘন ঘন বাস দুর্ঘটনার কারণ ইজারা প্রথা। মালিক শ্রমিকদের লক্ষ্যমাত্রা বেঁধে দেন, এত টাকা দিতে হবে। শ্রমিকেরা সেই টাকা তুলতে বেপরোয়া বাস চালান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন। সব মিলিয়ে গণপরিবহনে এক অসুস্থ প্রতিযোগিতা চলছে। শ্রমিক কল্যাণের নামে সড়ক পরিবহন খাতে বছরে হাজার কোটি টাকা চাঁদাবাজি হয়; কিন্তু শ্রমিকেরা কিছু পান না। প্রভাবশালী মালিকেরা রুট নিয়ন্ত্রণ করেন। ফলে দুর্বল মালিকেরাও বঞ্চিত হন। এই অবস্থার অবসান না ঘটলে পরিবহন খাতে বিশৃঙ্খলা চলতেই থাকবে। প্রথম আলো: আপনাকে ধন্যবাদ। মোজাম্মেল হক চৌধুরী: আপনাকেও ধন্যবাদ। | 8 |
নরসিংদীতে একটি কারখানার তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের ব্রাক্ষন্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসেরদুইটি ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার ডিজিএম মাহামুদ হোসেন জানিয়েছেন, মিলের প্রায় সবাই নামাজ আদায় করছিল। বেলা দেড়টার দিকে হঠাৎ কিছু শ্রমিক আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। তখন মসজিদ থেকে গিয়ে দেখি তুলার গোডাউনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তিনি নিশ্চিতকরে বলতে পারেননি। বিডি প্রতিদিন/এমআই | 6 |
করোনাভাইরাসের কারণে গত বছরের মতো নতুন শিক্ষাবর্ষের প্রথম দুই মাসও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে। তাই মাধ্যমিকের মতো প্রাথমিকেরও সিলেবাস কমানো হচ্ছে। এর আগে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমিয়ে সংক্ষিপ্ত করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা সম্ভব না হওয়ায় প্রাথমিকের সিলেবাস সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যালয়গুলো খুলে দেওয়ার পর নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস ক্লাসে পড়িয়ে ও পরীক্ষা নিয়ে পরবর্তী ক্লাসে ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করা হবে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্ষেত্রে সিলেবাস কমানোর বিষয়টি বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মোহাম্মদ হাসিবুল আলম বুধবার সমকালকে বলেন, নিয়মমতো ১ জানুয়ারি যেহেতু বিদ্যালয়গুলো খুলে দেওয়া সম্ভব হয়নি, সে কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক সিলেবাস সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী মার্চ থেকে পড়ানো যায়- এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস ও গাইডলাইন তৈরি করতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে (নেপ) নির্দেশ দেওয়া হয়েছে। তারা একটি নমুনা তৈরি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) পাঠিয়েছে। ইতোমধ্যে এনসিটিবি সে গাইডলাইন অনুযায়ী কাজ শুরু করেছে। সচিব আরও বলেন, এ বছর সংক্ষিপ্ত সিলেবাসের ওপর ভিত্তি করে সারাদেশের প্রাথমিক স্তরে ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে চতুর্থ ও পঞ্চম শ্রেণিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এর আগে মহামারির কারণে গত বছর সব শ্রেণিতে অটো প্রমোশন দেওয়া হয়। জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়েই গড়ের ভিত্তিতে দেওয়া হয় সনদ। আবার জেএসসি-এসএসসির ফলের গড় করে বিশেষ মূল্যায়নের মাধ্যমে ফল দেওয়া হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার। করোনার কারণে গত বছরের শিক্ষাবর্ষ যখন তছনছ, ঠিক তখনই সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরইমধ্যে মাধ্যমিকের পরিমার্জিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বলা হয়েছে, পরীক্ষার আগে শিক্ষার্থীদের এসএসসির ক্ষেত্রে ৬০ কর্মদিবস এবং এইচএসসির ৮৪ কর্মদিবস শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস নেওয়া হবে। ওই সময়ে যতটুকু পড়ানো হবে, পরীক্ষায় ততটুকুর ওপরই প্রশ্ন হবে। | 6 |
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, তথ্য প্রযুক্তিকে পাথেয় করে একটি সমৃদ্ধ স্বদেশ বিনির্মাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি কোটি কোটি তরুণের স্বপ্ন সারথী, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর। আগামীর বাংলাদেশ তার নেতৃত্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাতে সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত 'ডিজিটাল বাংলাদেশের স্বপ্নযাত্রায় সজীব ওয়াজেদ জয়; আসাদে প্রত্যাশা ও সম্ভাবনা'শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা তিনি এ কথা বলেন। ডা. মুরাদ হাসান বলেন, তরুণদেরকে তথ্য-প্রযুক্তির বিপ্লবের মাধ্যমে কর্মসংস্থান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের অগ্রগতির ভিত রচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতির জনক বঙ্গবন্ধুর এই দৌহিত্র। জাতির পিতার বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের 'সোনার বাংলা'প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীকে তিনি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তার চিন্তা ও কর্মধারা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে ; যা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. বাকী বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ। | 6 |
লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে আওয়ামী লীগ নেতা ডালিম কুমার দাস শ্রীপদকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। কিন্তু ডালিম কুমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও বিদ্রোহী প্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন রাজুর (মোটরসাইকেল প্রতীক) পক্ষে নির্বাচনী প্রচারণা কাজ করছেন। ভোটারদের কাছে ভোট চাইছেন। এটি দলের নেতাদের তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে ডালিম কুমার দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারা ভঙ্গ করেছে। এতে দলীয় গঠনতন্ত্রের ৪৮ (৯) ধারা অনুযায়ী সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব কার্যক্রম থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে। | 6 |
আবারও মসজিদ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত। সোমবার উত্তর প্রদেশের বারানসির জ্ঞানবাপী মসজিদ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আদালতের নির্দেশে মসজিদটি সিলগালা করে দেওয়া হয়েছে। মসজিদের আশপাশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জ্ঞানবাপী মসজিদের নিরাপত্তায় দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।হিন্দুত্ববাদীদের দাবি জ্ঞানবাপী মসজিদ যে জমিতে গড়ে উঠেছে, তা প্রকৃতপক্ষে হিন্দুদের। হিন্দুদের জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক। মুঘল সম্রাট আওরঙ্গজেব দুই হাজার বছরের পুরোনো কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে সেখানে মসজিদ গড়ে তুলেছিলেন বলেও দাবি হিন্দুত্ববাদীদের। সেই দাবির পরিপ্রেক্ষিতেই সেখানে 'হিন্দুত্বের নিদর্শন' খুঁজতে প্রত্নতাত্ত্বিক সমীক্ষার দাবিতে আরজি জানানো হয় আদালতে।এদিকে, সোমবার সকালে মসজিদের পুকুরে একটি শিবলিঙ্গ পাওয়ার দাবি করে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী। আদালতে আরজি জানানো পক্ষের আইনজীবী নন্দন চতুর্বেদী শিবলিঙ্গ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ওই পুকুরটি মসজিদটিতে নামাজ পড়তে আসা লোকেরা অজুর জন্য ব্যবহার করতেন। তবে, মুসলমানদের দাবি, প্রাপ্ত নিদর্শনটি শিবলিঙ্গ নয়, সেটি একটি ফোয়ারা।অন্য দিকে, জ্ঞানবাপী মসজিদ চত্বরের আশপাশে 'দেবদেবীর মূর্তি' আছে দাবি করে সেগুলো পূজা করার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে আবেদন আবেদন করেন পাঁচ মহিলা। তার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বারানসির জেলা আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা করার নির্দেশ দেয়। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক সমীক্ষা চালায়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়। | 3 |
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য হলেন সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৯ জন। কাউন্সিলের পর স্থায়ী কমিটির সদস্য হিসেবে ১৭ জনের নাম ঘোষণা হয়েছিলো। তারা হলেন- বেগম খালেদা জিয়া (চেয়ারপারসন), তারেক রহমান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব), ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লেফট্যানেন্ট জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও সালাহউদ্দিন আহমেদ। এর মধ্যে তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার ইন্তেকাল করেছেন। ফলে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ছিল ১৪ জন। এখন দুইজন নতুন মনোনয়নের ফলে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৬ জনে। এখনো শূন্য রয়েছে তিনটি পদ। এদিকে, মামলা জটিলতায় ভারতে রয়েছেন সালাহউদ্দিন আহমেদ। | 9 |
পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-ইমরান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। একই ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম নৌকা প্রতীকে জামানত হারালেন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বরের অনুষ্ঠিতব্য নির্বাচনের ফলাফলে আল ইমরান পেয়েছেন ৬ হাজার ২৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক প্রধান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৭১ ভোট। এ ছাড়াও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম পেয়েছেন ৯৪৩ ভোট।পঞ্চগড় সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, 'সদর ইউপিতে নৌকার প্রার্থী সিলেকশন ভুল ছিল। কারণ গত কয়েক বছর থেকে সাধারণ সম্পাদক আল ইমরান এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রধান চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিতে ছিলেন। এ কারণে তাঁরা ভালো ভোট পেয়েছেন।' | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়েছে। সে রান্না আবার সুস্বাদুও হয়েছে। এর জন্য বাবুর্চীকে ধন্যবাদও দিয়েছেন প্রধানমন্ত্রী। পেঁয়াজের দাম আকস্মিকভাবে অতিরিক্ত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে গণভবনে পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়। প্রধানমন্ত্রীর উদ্ধুতি দিয়ে তাঁর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, শেখ হাসিনা বলেছেন, "আমরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি। আজ দুপুরে আমার বাসায় পেঁয়াজ ছাড়াই সকল রান্না হয়েছে"। রান্না খাওয়ার পর শেখ হাসিনা প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার খুব সুস্বাদু এবং মজাদার। এ ধরনের খাবার তৈরির জন্য তিনি বাবুর্চীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমীরাতের (ইউএই) উদ্দেশে যাত্রা করার আগ মুহূর্তে আজ (রোববার) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এ মন্তব্য করেন। এর আগে প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগা দিয়ে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ও দ্রুত মূল্য স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে কার্গো বিমানের মাধ্যমে পেঁয়াজ আমদানির কথা বলেন। | 6 |
বাংলাদেশ টেলিভিশনে শুরু হচ্ছে সাপ্তাহিক মিউজিক্যাল লাইভ শো 'নিশি গুনগুন'। বৃহস্পতিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর শুরু হবে সরাসরি গানের অনুষ্ঠান 'নিশি গুনগুন'। অনুষ্ঠানের প্রথম পর্বে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী দেবলীনা সুর ও সন্দীপন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কুহু মান্নান।
প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার নিজের গান ও গুণী শিল্পীদের গাওয়া গানের পাশাপাশি জনপ্রিয় গান পরিবেশন করবেন। গানের পাশাপাশি মূলশিল্পী বা গীতিকবি, সুরকারের সঙ্গে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যাবে গানের অন্তরালের নানান অজানা গল্প। বিডি প্রতিদিন/ফারজানা | 2 |
রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। ৬২২ রানের সেই ইনিংসের চাপে পড়ে এখন ফলোঅনের আশঙ্কায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৩৬ রান। ৩৮ রানের পার্টনারশিপ গড়ে অপরাজিত আছেন পিটার হ্যান্ডসকম্ব (২৮) ও প্যাট কামিন্স (২৫)। এর আগে দিনের শুরুতে ২৪ রান নিয়ে ব্যাট করতে নামেন ওপেনার মার্কাস হ্যারিস ও উসমান খাজা। এই জুটির তালমিল দলকে প্রথম ইনিংসের শুভ সূচনা এনে দেয়। কিন্তু ৭২ রানে কুলদ্বীপ যাদব এই জুটির ভাঙন ধরিয়ে খাজাকে সাজঘরে ফেরান। কিন্তু হ্যারিস ছিলেন অনেকটা সময়। ৭৯ রানে তিনি সাজঘরে ফিরেন জাদেজার বলে। এরপর লাবুসচ্যাং কিছুটা প্রতিরোধ গড়লেও মোহাম্মদ শামির বলে তিনি বিদায় নিলে, বাকিরা আর দাঁড়াতে পারেননি। দিন শেষে অসিদের আরো প্রয়োজন ৩৮৬ রান। হাতে আছে মাত্র ৪ উইকেট। ফলে দুশ্চিন্তার ভাঁজ অসিদের কপালে। ফলোঅনের হাত থেকে রেহাই পাওয়া প্রায় অসম্ভব। কারণ টেল-এন্ডারদের পক্ষে এই বিপদ এড়ানো সম্ভব নয়। আজ ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন কুলদ্বীপ। দুটি নেন জাদেজা। এর আগে প্রথম দিন সেঞ্চুরির পর দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরির পথে হাঁটছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু দুর্ভাগ্য যে সাত রান দুরে থাকতেই নাথান লিঁও বিগ উইকেটটি শিকার করে ফেলেন। ১৯৩ রানে সাজঘরে ফিরেন পূজারা। ৩৭৩ বলে ২২টি বাউন্ডারি হাঁকান তিনি। তবে পূজারার পর সিডনিতে দাপুটে ব্যাটিং করেন ঋষভ পান্ত। উদীয়মান এই উইকেটরক্ষকের অনবদ্য ব্যাটিংয়ে সিরিজের চতুর্থ টেস্টের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নেয়ভারত। অপরাজিত ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস শেষে ড্রেসিংরুমে ফিরেন পান্ত। অষ্টম উইকেট জুটিতে তাকে যোগ্য সাপোর্ট দেন রবিন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে চড়াও হয়ে অসাধারণ ব্যাটিংয়ের প্রদর্শনীতে মেতে উঠেন তারা দু'জন। তাদের রান উৎসবের দর্শকে পরিণত হয় অস্ট্রেলিয়ার বোলিং ইউনিট। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ভারতীয় তরুণ পান্ত। দখলে নেন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরির রেকর্ড। ব্যক্তিগত ৮১ রানে আউট হন জাদেজা। স্পিন অলরাউন্ডারের সাজঘরে প্রত্যাবর্তনের পরই প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। অষ্টম উইকেটে ২০৪ রানের জুটি গড়েন পান্ত-জাদেজা। অস্ট্রেলিয়ার হয়ে লিঁও ১৭৮ রানে নেন ৪ উইকেট। | 12 |
কেউ বলেছেন বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তার। আবার কেউ বলেছেন তিনি কখনও সন্তান চাননি। তিনি মানে সামান্থা প্রভু। আর সে কারণেই নাকি নাগা চৈতন্যের সঙ্গে তার দাম্পত্য বিচ্ছেদ হয়েছে। চলতি বছরের ২ অক্টোবর দাম্পত্য বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন সামান্থা এবং নাগা। এরপর থেকে লাগাতার এই অভিনেত্রীকে ট্রোল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ কমেন্ট দেখতে দেখতে এবার দৃশ্যতই ক্লান্ত হয়ে পড়েছেন তিনি।সদ্য বিবাহবিচ্ছেদ এবং তার পরবর্তী ট্রোলিং প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার মনে হয় এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এটা নিয়ে যখন কথা বলার দরকার ছিল আমি বলেছি। কিন্তু সেটা নিয়ে বার বা কিছু বলার কোনও প্রয়োজন আছে বলে মনে করি না। সামান্থা জানিয়েছেন, একের পর এক দারুণ চরিত্রের ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। সেগুলো করতে চান মন দিয়ে। তাই আপাতত ফোকাসে শুধুমাত্র তার কাজ। সূত্রের খবর, ফিলিপ জোনসের পরিচালনায় 'অ্যারেঞ্জমেন্টস অব লাভ' ছবিতে এবার অভিনয় করবেন সামান্থা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সামান্থা স্বয়ং। ছবি শেয়ার করে তিনি লেখেন, সম্পূর্ণ নতুন এক পৃথিবী। ২০০৯ সালে আমি শেষ বার 'ইয়ে মায়া চেসভ' ছবির জন্য অডিশন দিয়েছিলাম। ১২ বছর পর ফের অডিশন দিয়েছি। একই রকম নার্ভাস লাগছে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 2 |
মালয়েশিয়ার প্রথম নারী উপ-প্রধানমন্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল একজন চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ, দৃষ্টি সমস্যায় আক্রান্তদের আরোগ্যের কারিগর, আনোয়ার ইব্রাহীমের স্ত্রী। তার জীবন সংগ্রাম নিয়ে লেখা হয়েছে 'স্ট্রাগল ফর জাস্টিস: দি স্টোরি অব ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল অব মালয়েশিয়া'। একজন সুযোগ্য কন্যা, একজন মমতাময়ী মা একজন দায়িত্বশীল স্ত্রী, একজন সমাজসেবক, একজন রাজনীতিবিদ - সবকিছুর সমন্বয় ঘটেছে ৬৫ বছর বয়সী এই সংগ্রামী নারীর জীবনে। ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন ডা. আযিযাহ ইসমাইল। কলেজে অধ্যায়নের পরে তিনি আয়ারল্যান্ডের রয়াল কলেজ অব সার্জনে গাইনোকলোজি ও অবসটেট্রিকসে কৃতিত্বের স্বাক্ষর হিসাবে গোল মেডেল পান। পরে অপথ্যালমলজিতে বিশেষজ্ঞ হন। সরকারি চাকরিতে যোগ দেয়ার পরে দীর্ঘ ১৪ বছর চিকিৎসা সেবা দেন। এরপরে সামাজিক কাজের সাথে জড়িয়ে পড়েন এবং জাতীয় ক্যান্সার কাউন্সিলের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার হয়ে যখন আনোয়ার ইব্রাহীম গ্রেফতার হন তারপর থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯৯ সালে নামে দল প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হন। তার দল পরে মালয়েশিয়ান পিপলস পার্টির সাথে একীভূত হয়। সেখানেও তিনি সভাপতি নির্বাচিত হন। ডাঃ আযিযাহ ইসমাইল প্রথম সংসদ নির্বাচন করেন ১৯৯৯ সালে এবং সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের জাতীয় নির্বাচনে তার দল মাহাথির মোহাম্মাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় এবং বড় ব্যবধানে জয়লাভ করে। আনোয়ার ইব্রাহীমের অনুপস্থিতিতে দলকে ধরে রাখা, সামাজিকও রাষ্ট্রীয় বিভিন্ন বৈষম্য দূর করাই ছিল তার রাজনীতিতে আসার মূল কারণ। পেশা এবং রাজনীতির বাইরে তিনি একজন চমৎকার ব্যক্তিও। ৬ সন্তানের জননী তিনি। নাতি নাতনি নয়জন। মায়ের সম্পর্কে বলতে গিয়ে তার বড় মেয়ে, যিনি নিজেও একজন সংসদ সদস্য, নুরুল ইজ্জাহ আনোয়ার বলেন, 'আমার মা জীবনে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসেছেন। তিনি একজন আধ্যাত্মিক মানুষ। সবকিছুতে তিনি স্রষ্টার ওপর নির্ভর করেন। শত ব্যস্ততার পরেও তিনি পরিবারকে সময় দেন। সপ্তাহে একদিন সন্তান ও নাতি নাতনিদের নিয়ে একসাথে বসেন পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখতে।' আনোয়ার ইব্রাহীম গ্রেফতার হওয়ার পরে ২০০০ সালে একবার এক সাক্ষাৎকারে সাংবাদিকরা তাকে বলেন, কষ্টের মাঝেও আপনি দেখছি সবসময় হাসিমুখে। জবাবে তিনি বলেন, আমি কুরআন পড়ি। ওখানে একটা আয়াত আছে যে, আল্লাহ কাউকে তার দায়িত্ত্বের ওপরে কিছু চাপিয়ে দেন না। তাই আমি মনে করি যা কিছুই ঘটুক তার পেছনে কল্যাণ আছে। | 3 |
বায়ুদূষণে দেশে মানুষের গড় আয়ু কমেছে প্রায় ৫ বছর ৪ মাস। ঢাকায় কমেছে প্রায় ৭ বছর ৭ মাস। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-সহ সমমনা ৯টি সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সামনে 'ধুলাদূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যু-ধুলাদূষণ রোধে চাই কার্যকর পদক্ষেপ' শীর্ষক মানববন্ধনে বক্তারা এ দাবি করেন।বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় ৭২ বছর ৬ মাস। লাইফ ইনডেক্সের গবেষণামতে, ১৯৯৮ সালে বায়ুদূষণের কারণে গড় আয়ু কমেছিল প্রায় ২ বছর ৮ মাস, ২০১৯ সালে সেটি ৫ বছর ৪ মাসে দাঁড়িয়েছে। গবেষণা বলছে, দেশের প্রতিটি জেলায় বায়ুদূষণের হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী অন্তত ৩ গুণ বেশি। দূষিত বাতাসে কঠিন ও তরল পদার্থ উড়ে বেড়ায়, যার মধ্যে রয়েছে কাচ, ধোঁয়া বা ধুলা; যেগুলোকে 'বস্তুকণা' হিসেবে উল্লেখ করা হয়।ধুলা দূষণকারীদের শাস্তিসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহানের সভাপতিত্বে ও সংগঠনটির সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের তৈয়ব আলী, পুরান ঢাকার নাগরিক উদ্যোগের সভাপতি নাজিমউদ্দীন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের হাসিবুল হক পুনম, পরিষ্কার ঢাকা-এর সমন্বয়ক শাজাহান, মৃত্তিকার ব্যবস্থাপক খাদিজা খাতুন, পবার সদস্য কবি কামরুজ্জামান ভুঁইয়া, আলোকিত বন্ধু সংঘের সভাপতি মো. রনি, গ্রিনফোর্সের ইসমাইল রাকিব প্রমুখ।মানববন্ধনে জানানো হয়, রাজধানী ঢাকা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দূষিত বায়ুর শহর। ধুলার কারণে এই দূষণের মাত্রা এখন আরও ভয়াবহ। ঢাকা শহরের প্রায় দেড় কোটি মানুষ আসলে এক অবিশ্বাস্য বিষাক্ত গ্যাসের মধ্যে বাস করছে। নতুন নতুন অবকাঠামোর নামে প্রতিনিয়ত খোঁড়াখুঁড়ি হচ্ছে নগরের বিভিন্ন স্থানে। ফলে ধুলা হয়ে উঠেছে নিত্যসঙ্গী। শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে ধুলাদূষণের প্রকোপ অত্যন্ত বেড়ে যায়। আমাদের দেশের, বিশেষ করে ঢাকা শহরের বায়ুদূষণের অন্যতম কারণ ইটভাটা, কলকারখানা, নির্মাণকাজ এবং যানবাহনের ধোঁয়া।মানববন্ধন থেকে ১০টি সুপারিশ করা হয়। ধুলা সৃষ্টি করে এমন কোনো সামগ্রী, যেমন: বালু, মাটি, ইট বা পাথর বহনের সময় সঠিকভাবে আচ্ছাদনের ব্যবস্থা নেওয়া; যেকোনো অবকাঠামো নির্মাণের সময় নির্মাণসামগ্রী ফুটপাত বা রাস্তায় না রাখা; নালা-নর্দমা পরিষ্কার করার পর আবর্জনা দ্রুততম সময়ে সরিয়ে নেওয়া; সব আবর্জনা যথাযথ স্থানে ফেলা; সিটি করপোরেশন কর্তৃক আবর্জনা সংগ্রহ ও পরিবহনের সময় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, যাতে যানবাহন থেকে আবর্জনা রাস্তায় ছড়িয়ে না পড়ে; রাস্তাঘাট ও ফুটপাত নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও মেরামত করা; ইট প্রস্তুতে আধুনিক প্রযুক্তি ও কম সালফারযুক্ত কয়লা ব্যবহার করা; ধুলাদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইনসমূহ বাস্তবায়ন এবং সংশ্লিষ্টদের ওপর অর্পিত আইনানুগ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করা; উন্নয়ন সংস্থা ও কর্তৃপক্ষকে ধুলাদূষণ বন্ধে পদক্ষেপ গ্রহণে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা প্রদান; নির্দেশনা অমান্যকারী কর্তৃপক্ষ বা সংস্থাকে জরিমানা করা; ধুলাদূষণ বন্ধে নগরে পর্যাপ্ত গাছ লাগানো; সেই সঙ্গে ধুলাদূষণ ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য সরকার ও বেসরকারি সংগঠন, গণমাধ্যম এবং সচেতন মহলের যথাযথ দায়িত্ব পালন করা। | 6 |
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনে জেলায় নির্বাচিত পাঁচ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন্নেছা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। অনুষ্ঠানে 'জয়িতা অন্বেষনে বাংলাদেশ' কার্যক্রমের আওতায় সমাজের উন্নয়নে অসামান্য অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দির মিথিলা জাহান নিপা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে কসবার পানিয়ারূপের মারুফা আক্তার, রত্নগর্ভা মা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের মা তুহুরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য বিজয়নগরের নূরপুরের মোছাম্মৎ চাঁদনি আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক তাদের সবার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন। নির্বাচিত জয়িতাদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন। | 6 |
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন প্রাপ্তিতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আজ ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন খরচ বাবদ বিশেষ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং তিনি সবসময় তাদের কল্যাণের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হোটেল কোয়ারেন্টিন বাবদ ২৫ হাজার করে টাকা প্রদান করা হচ্ছে। যা সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টিন খরচ বহনে সহায়ক হবে। দেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ অর্থ বছরের জুনের মাঝামাঝি সময়ে তারা দেশে ২ লাখ কোটি টাকার উর্ধ্বে রেমিটেন্স পাঠিয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচারক শহীদুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন। বিডি প্রতিদিন/আরাফাত | 9 |
টেস্টের পর এবার টি-টোয়েন্টিতে উইকেটকিপিং ছাড়ছেন মুশফিকুর রহিম। মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুশফিকের কিপিং করা কথা ছিল।কিন্তু আগের দুই ম্যাচের মতো আজও নুরুল হাসান সোহানকে কিপিং করতে দেখা গেল। ম্যাচ শেষে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, টি-টোয়েন্টিতে কিপিং করতে চান না মুশফিক।তাহলে মুশফিকের কিপিং ভবিষ্যৎ কী২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে মুশফিককে ছাড়তে হয়েছিল লাল বলের কিপিং। এত দিন সাদা বলের কিপিং নিয়ে মুশফিককে কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। এবারই প্রথম সাদা বলের কিপিং নিয়েও কঠিন প্রতিদ্বন্দ্বিতায় দেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে সোহানের সঙ্গে।ম্যাচ শেষে রাসেল ডমিঙ্গো বলেছেন, 'পরিকল্পনায় পরিবর্তন হয়েছে। প্রাথমিকভাবে মুশির উইকেটকিপিং করা কথা ছিল। কিন্তু তার সাথে কথা বলার পর সে আমাকে বলেছে যে, টি-টোয়েন্টিতে কিপিং করতে চায় না। আমাদের এখন সোহানের দিকেই মনোযোগ দিতে হবে।' | 12 |
চাঁদপুরের শাহরাস্তিতে হারিয়ে যাচ্ছে প্রাচীন কৃষিযন্ত্র দোন-সেঁউতি। বিজ্ঞান-প্রযুক্তির চরম উৎকর্ষতায় প্রতিটি শাখা আধুনিকায়নের ফলে যন্ত্র সভ্যতার জাঁতাকলে বিলুপ্ত এসব কৃষিযন্ত্র।জানা যায়, আগেকার দিনে জমিতে পানি সেচের ব্যবস্থা জন্য ব্যবহার করা হতো টিন বা বাঁশের তৈরি সেঁউতি ও কাঠের দোন। স্থানীয়রা সেঁউতিকে পানি সেচের হেইত ও দোনকে দোংগা বলে জানেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি আবিষ্কারের ফলে দিন দিন হারিয়ে যেতে বসেছে কাঠের দোন ও টিনের সেউতিসহ অন্যান্য চিরচেনা কৃষি উপকরণ সামগ্রী।এক সময় গ্রামবাংলার কৃষিতে সেচযন্ত্র হিসেবে টিন বা বাঁশের তৈরি সেউতি ও কাঠের দোনের ব্যাপক চাহিদা ছিল। টিন বা বাঁশের চাটাই দিয়ে তৈরি সেঁউতি দিয়ে খাল বা নিচু জমি থেকে ওপরে পানি সিঞ্চন করা হতো। আর উঁচুনিচু জমিতে পানি সেচ দিতে সেচযন্ত্র কাঠের দোন ছিল অতুলনীয়। গ্রামবাংলার কৃষকেরা আদিকাল থেকেই চিন্তা চেতনার ফসল হিসেবে আবিষ্কার করেছিল এ কাঠের দোন। আম, কাঁঠাল জাতীয় গাছের কাঠের মাঝের অংশের কাঠ কেটে নিয়ে তার মাঝখানে কাঠের ড্রেন তৈরি করে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করা সম্ভব। এতে করে পানি সেচ দিতে শ্রমিক ছাড়া কোনো প্রকার খরচ হয় না। তা ছাড়া এটি সহজে বহনীয়।দোনে সেচ দেওয়া খুব মজার কাজ। একটি বাঁশের শক্ত খুঁটি মাটিতে পুঁতে তার সঙ্গে লম্বা অন্য একটি বাঁশ বেঁধে দিতে হয়। এক অংশে দোনের মাথা অন্য অংশে মাটির ভরা (ওজন) তুলে দিয়ে পানিতে চুবিয়ে তুললে এক সঙ্গে অনেক পানি উঠে আসে। এ ভাবে অনবরত পানি তুললে দ্রুত সেচের কাজ হয়।সচেতন মহলের মতে, আধুনিক যন্ত্রসভ্যতা আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু গ্রামীণ ঐতিহ্যের ধারক ও বাহক আমাদের পূর্বপুরুষের তৈরি কৃষি যন্ত্রপাতি সভ্য সমাজ ও অনাগত জাতির চেনার জন্য চালু রাখা প্রয়োজন।উপজেলার শাহরাস্তি মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মো. ফজলে নুর নেহাল বলে, আমি কখনো দোন বা সেঁউতি দেখেনি। তবে বই পড়ে জানতে পেরেছে এসব কৃষিকাজে ব্যবহার করা হয়।নিজমেহার গ্রামের কৃষক মো. আবু ইউসুফ (৪৫) বলেন, আমি বাপ-দাদাদের দোন ও সেঁউতি ব্যবহার করে সেচকাজ করতে দেখেছি। এ জন্য শখের বশে একটি সেঁউতি তৈরি করে তা দিয়ে পানি সেচ দিয়েছি।একই গ্রামের মো. আলমাছ (৬৮) বলেন, আগে আমরা দোন-সেঁউতি দিয়েই সেচকার্য চালাতাম। এখন আধুনিক অনেক যন্ত্রপাতি আসায় এগুলো আর ব্যবহার করা হয় না। | 6 |
আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে। প্রবাসীদের ভোটার করার বিষয়ে তিনি বলেন, আগামী এপ্রিল মাস থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে। এক্ষেত্রে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশি থাকেন তাদের ভোটার করা হবে। ৫-৭ দিনের মধ্যে তাদের ভোটার করতে একটি টিম সিঙ্গাপুরে যাবে। এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে। বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৯/আরাফাত | 6 |
আবারও হুমকি পেলেন বলিউড ভাইজান সালমান খান। এর আগেও খুনের হুমকি পান তিনি। এবার চিঠিতে সালমান ও তার বাবা সেলিম খানকে হুমকি দেওয়া হয়েছে। বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া এক উড়ো চিঠিতে এই হুমকি দেওয়া হয়। যা উদ্ধার করেন সেলিম খানের নিরাপত্তারক্ষীরা। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পরে এই ঘটনায় আবারও সন্দেহের তির গ্যাংস্টারদের দিকেই। যে জায়গা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, প্রতিদিন সকালের ব্যায়ামের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান। এ ঘটনায় বান্দ্রা পুলিশ অজ্ঞাত-পরিচয়দের নামে এফআইআর রুজু করেছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি। বিডি-প্রতিদিন/শফিক | 2 |
কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকত থেকে ১২ লাখ টাকার মূল্যের ৬০ হাজার মিটার নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বাহারছড়ার শামলাপুরের হেলাল উদ্দিন নামে এক নৌকার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন সমুদ্র সৈকত এলাকায় অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু। ইউএনও কায়সার খসরু বলেন, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার টেকনাফ পর্যটন মাছ ঘাট, মহেশখালীয়াপাড়া, তুলাতুলি, বাহারছড়ার বড় ডেইল ও শামলাপুর মাছ ঘাট এলাকার বিভিন্ন সমুদ্র সৈকতে মৎস্য সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬০ হাজার মিটার বিহিঙ্গি, কারেন্ট ও বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় একজনকে জরিমানা করা হয়। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, জব্দ করা জালগুলো স্ব স্ব এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জেলেদের মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব জাল ব্যবহার না করার পাশাপাশি সরকারি আদেশ মেনে চলার জন্য অনুরোধ করা হয় এবং অনেককে সতর্ক করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকব বলে জানান তিনি। উল্লেখ্য, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে সরকারিভাবে প্রজ্ঞাপণ জারি করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 6 |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ১১ দিন ধরে মানবেতর জীবন যাপন করছে ৩ শতাধিক পরিবার। বাড়িঘর তলিয়ে যাওয়ায় অনেক মানুষ বাড়ি ছেড়েছেন। অনেকে আবার পানির সঙ্গে যুদ্ধ করে ভিটে ছাড়তে চাইছেন না। পানিতে বাড়িঘর নদী গর্ভে চলে যাচ্ছে অসহায় মানুষের। ময়মনসিংহ সদর, গৌরীপুর, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জের সীমান্তবর্তী ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের মরিচারচর নতুনচর গ্রামটি বন্যায় প্লাবিত হয়েছে। প্রতিবছর নদী ভাঙন ও বন্যার পানির সাথে লড়াই করে এখানে প্রায় সাড়ে তিনশ পরিবারের তিন হাজারের মতো মানুষ বসবাস করছেন। গত ১৮ জুলাই থেকে ব্রহ্মপুত্র নদে পানি বাড়তে শুরু করলে নতুনচর এলাকার প্রায় ৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। পানিতে তলিয়ে যায় বেশকিছু বাড়িঘর। অন্যরা পানিবন্দি হয়ে জীবন যাপন করছেন। বন্যার পানিতে বন্দি মানুষগুলোর মধ্যে অনেকের বাড়ি কেড়ে নিচ্ছে ব্রহ্মপুত্র নদ। ভাঙন দেখা দিয়েছে নদ এলাকায় অন্যগ্রাম গুলোতেও। ইতোমধ্যে বেশ কিছু বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও কিছু পরিবার। বন্যার পানিতে গ্রামটির শহীদুল্লাহ, আজিজুল হক, শাহীন মিয়া, আমান উল্লাহ সহ অন্তত ১৪ জনের বসতভিটা নদীতে বিলিন হয়েছে। ভাঙতে শুরু করা মরিচারচর-উচাখিলা সড়কটিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে রক্ষার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। পানিবন্দি নতুনচর মানুষের জন্য রোববার ত্রাণ নিয়ে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। ব্যক্তিগত উদ্যোগে তিনশ পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবার বিতরণ করেন তিনি। ওই সময় দুর্গত মানুষ তাদের বন্যার হাত থেকে রক্ষার দাবি জানান উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে। এছাড়া শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া দুর্গত এলাকায় ৩৩৩টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। মরিচারচর নতুনচর গ্রামের বাসিন্দা আবুল কাশে বলেন, গত ১১ দিন ধরে তারা পানিবন্দি হয়ে বসবাস করছেন। অনেকের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে। ইতোমধ্যে প্রায় ১৪ জনের ঘরবাড়ি নদীতে বিলিন হয়েছে। বিলিন হওয়ার ঝুঁকিতে রয়েছে অনেকটি পরিবার। তিনি বলেন, নদীর গতিপথ পরিবর্তন করে মুল পথে নিয়ে গেলে তাদের এই দুর্ভোগের মধ্যে থাকতে হবে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন বলেন, ইতোমধ্যে নদে ড্রেজিং করার প্রকল্প অনুমোদন হয়েছে। নদটি ড্রেজিং করে মূল স্রোতে ফিরিয়ে নিলে মানুষের দুর্ভোগ কমবে। এছাড়া যাদের ঘরবাড়ি নদে বিলিন হচ্ছে তাদের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের নারীরা বন্দী নয়, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের দেখিয়েছেন সম্ভাবনার মুক্ত আকাশ। তাঁদের হাতে হাতে এখন বিশ্বজয়ের প্রযুক্তি। ঘরে বসে আয় করছেন লাখ লাখ নারী। গৃহকোণ থেকে মোবাইলে প্রতিমুহূর্তে যোগাযোগ করছেন দেশ-বিদেশে, নিচ্ছেন তথ্যসেবা। আজ মঙ্গলবার সকালে ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাঁদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী। 'এ দেশের নারীরা অধিকারবঞ্চিত', নারী দিবসের কর্মসূচিতে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এটি আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি বয়ে আনছে। তিনি বলেন, যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক। কেরানীগঞ্জের রোহিতপুরে বাস থেকে একজন নারী যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। ইতিমধ্যেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধানের পাশাপাশি দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সরাসরি ভোটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী প্রতিনিধি নির্বাচন হচ্ছে, জাতীয় সংসদে বাড়ানো হয়েছে সংরক্ষিত নারী আসন। নারী উদ্যোক্তা তৈরিতে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চ্যালেঞ্জিং পেশায় বাড়ছে নারীদের অংশগ্রহণ। সন্তানের পরিচয় ও নিবন্ধনে বাবার পাশাপাশি মায়ের নাম যুক্ত করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নারীদের দিয়েছেন অনন্য স্বীকৃতি। তিনি বলেন, ৭৫-পরবর্তী বাংলাদেশে যত সরকার এসেছে, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনাই প্রমাণ করেছেন তাঁর সরকার নারীবান্ধব সরকার। বিএনপির শাসনামলে ফাহিমা, পূর্ণিমার মতো হাজারো নারী ধর্ষণের শিকার হয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় গিয়ে সংখ্যালঘু নারীদের ওপর যে নির্যাতন চালিয়েছিল, তা একাত্তরের পাকিস্তানি হানাদারদের বর্বরতাকেও হার মানিয়েছিল। শেখ হাসিনা সরকার একদিকে নারীর প্রতি লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে যেমন কঠোর, অন্যদিকে নারী উন্নয়নের সব সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিতেও সচেষ্ট। | 9 |
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে নোয়াখালী হাতিয়ার ইসলাম চরের কাছে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ইউছুফ মাঝি (৫০) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছে আবুল কালাম নামে আরও এক জেলে। এই ঘটনায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।নিহত জেলে ইউছুফ মাঝি হাতিয়ার ২ নম্বর চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শগ্রামের মৃত মো. হোসেনের ছেলে। নিখোঁজ জেলে আবুল কালাম একই এলাকার মো. বাতেনের ছেলে। এ দিকে রোববার সন্ধ্যায় উদ্ধার হওয়া ইউছুফ মাঝির মরদেহ তাঁর গ্রামের বাড়ি চানন্দী ইউনিয়নের আদর্শগ্রামে দাফন করা হয়।দুর্ঘটনার কবলে পড়া চানন্দী ইউনিয়নের চম্পা ঘাটের ট্রলারের মালিক মিরাজ উদ্দিন জানান, শনিবার রাতে তাঁর মালিকানাধীন মাছধরা ছোট ট্রলারটি নদীতে মাছ শিকারে যায়। রোববার সকালে অন্য ট্রলারের লোকজনের মাধ্যমে সংবাদ পান ট্রলারটি নদীতে ডুবে গেছে। পরে অন্য ট্রলারের সহযোগিতায় ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করলেও আবুল কালাম নামে একজনকে পাওয়া যায়নি।তিনি আরও জানান, একই ঘাটের ইউছুফ মাঝির ট্রলারটিও একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে। অন্য ট্রলারের লোকজন ইউছুফ মাঝির ট্রলারের ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করে। এ সময় ট্রলারের মালিক ইউছুফ মাঝিকে পাওয়া যায়নি। পরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলে ট্রলারের কেবিনের মধ্যে ইউছুফ মাঝির মৃতদেহ পাওয়া যায়।এ দিকে সাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে স্থানীয় নদীতে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলো ঘাটে অবস্থান করছে।এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। মৃত জেলের মরদেহ দাফন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত জেলেকে আর্থিক সহযোগিতা করার প্রক্রিয়া চলছে। | 6 |
কয়েক বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত মুখ হয়ে উঠেছেন শ্যামল মাওলা। আজ বুধবার জি ফাইভে প্রকাশ পাচ্ছে তাঁর নতুন ড্রামা সিরিজ 'এ এমন পরিচয়'। নয়নতারা নামে এক নারীকে ঘিরে সিরিজের গল্প।ভাই হত্যার প্রতিশোধ নিতে ঢাকার এক বাসায় কাজ নেয় নয়নতারা। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন হত্যার সন্দেহভাজন রুদ্রের প্রেমে পড়ে সে। 'এ এমন পরিচয়' বানিয়েছেন নজরুল ইসলাম রাজু। অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ। | 6 |
ফরিদপুরের সদরপুর-চরভদ্রাসন সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর আকোটেরচর আন্তইউনিয়ন ঘাট দিয়ে বিধিনিষেধ অমান্য করে যাত্রী পারাপার করা হয়। ঢাকাগামী যাত্রীদের স্পিড বোটে পারাপার করানো হয় এ রুটে । এ আন্তইউনিয়ন ঘাটটির অবস্থান সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের শেষ সীমানায়। অথচ ওই ঘাট থেকে মাত্র এক কিলোমিটার উত্তর দিকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর-মৈনট আন্তজেলা ঘাটের অবস্থান।বিধি মতে, শুধুমাত্র আন্তজেলা ঘাট দিয়েই বিভিন্ন জেলার যাত্রী পারাপার করা বৈধ। আর আন্তইউনিয়ন ঘাটগুলো তাদের নিজস্ব সীমানার মধ্যে থেকে নৌযান চলাচল করতে পারবে।কিন্তু আকোটেরচর আন্তইউনিয়ন ঘাট ইজারাদার স্বপন পাটনীর পক্ষে, স্থানীয় শাহীন আনোয়ার ১৬ লাখ ২০ হাজার টাকা দিয়ে আন্তইউনিয়ন ঘাটটি ইজারা নিয়েছেন। ঘাটের সীমানা অতিক্রম করে ঢাকা জেলাধীন দোহার উপজেলার বিলাশপুর থেকে আকোটেরচর ঘাট হয়ে অবৈধভাবে ঢাকাগামী যাত্রীদের স্পিডবোটে পারাপার করে চলেছেন।ওই ঘাট মালিকের স্বেচ্ছাচারিতার কারণে পাশের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর গোপালপুর-মৈনট আন্তজেলা ঘাটটি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে উপজেলার গোপালপুর-মৈনট আন্তজেলা ঘাটের অতীত ঐতিহ্য হারাতে বসেছে। ভবিষ্যতে সরকার এ ঘাট থেকে মোটা অঙ্কের রাজস্ব হারাতে পারে বলেও অনেকে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।সংশ্লিষ্ট প্রশাসন আকোটেরচর আন্তইউনিয়ন ঘাট থেকে আন্তজেলা ঘাটের চলমান কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে বারবার অফিশিয়াল চিঠি ইস্যু করা হয়েছে। কিন্তু বাস্তবে প্রশাসন কোনো আইনগত পদক্ষেপ না নেওয়ায় গোপালপুর-মৈনট ঘাট ইজারাদার কর্তৃপক্ষ হতাশা ব্যক্ত করেছেন।সম্প্রতি আকোটেরচর ইউনিয়ন ঘাট থেকে দোহার উপজেলার বিলাশপুর ঘাট দিয়ে লঞ্চ/স্পিডবোটে যাত্রী পারাপার সম্পূর্ণ অবৈধ। এটি স্থায়ী বন্ধ করার নির্দেশনা দিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হেলাল মাহমুদ শরীফ সদরপুর, চরভদ্রাসন ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বরাবর দুটি চিঠি দিয়েছেন। এরপরও আকোটেরচর ইউনিয়ন ঘাট থেকে অবৈধ উপায়ে নিয়মিত আন্তজেলা ঘাটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।এ ব্যাপারে আকোটেরচর ইউনিয়ন ঘাট ইজারাদার স্বপন পাটনীর পক্ষে শাহীন আনোয়ার জানান, 'আকোটেরচর ইউনিয়ন ঘাটটি এ বছর আমি ১৬ লাখ ২০ হাজার টাকা দিয়ে ইজারা নিয়েছি। ইজারামূল্য পরিশোধ করেছি। কিন্তু প্রশাসন আমাকে ঘাট বুঝিয়ে দেন নাই।'তিনি আরও জানান, এ ঘাট থেকে পদ্মার অপর পারের দোহার উপজেলার বিলাশপুর ঘাটের মাধ্যমে স্পিডবোটে নিয়মিত আমি ঢাকার যাত্রীদের পারাপার করে চলেছি। এ সময় ঘাট পরিচালনা বিধিনিষেধ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান, আন্তইউনিয়ন ঘাট থেকে যাত্রী নিয়ে দেশের যেকোনো প্রান্তে যাওয়া যাবে কিন্তু যাত্রী আনা যাবে না।অপর দিকে গোপালপুর-মৈনট আন্তজেলা ঘাট মালিক আবুল কাশেম খান জানান, 'এ বছর আমরা ৭ কোটি ৮৫ লাখ টাকা ইজারা মূল্যে এ ঘাট ডাক নিয়েছি। আকোটেরচর ইউনিয়ন ঘাট মালিক শাহীন আনোয়ার আমাদের সঙ্গে দ্বন্দ্ব করে এ বৈধ ঘাটের ক্ষতি করার জন্য পাশের আকোটেরচর ইউনিয়ন ঘাট দিয়ে ঢাকার যাত্রীদের স্পিডবোটে পারাপার করে চলেছেন। ওই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ২-৩শ ঢাকার যাত্রী অবৈধভাবে পারাপার হচ্ছে। বারবার প্রশাসনের কাছে আবেদন করেও আমরা কোনো ফল পাচ্ছি না। এ অবস্থার মধ্যে ভবিষ্যতে সরকারকে এত টাকা দিয়ে এ ঘাট আর কেউ নিবে না।' | 6 |
তিন মাসেরও বেশি সময় পর কমান্ডার পর্যায়ের আলোচনা বসেছিল ভারত ও চীন। ওই বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন বিষয়গুলো দ্রুত সমাধানের ক্ষেত্রে একমত হলেন দু'দেশের সেনার কমান্ডাররা। সেইসাথে গোগরা ও হট স্প্রিং থেকে সেনা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের এক শীর্ষ সেনা কর্মকর্তা। গত শনিবার দ্বাদশ কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছিল ভারত ও চীনা চিনা সেনাবাহিনী। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের দিকে মলডোয় ভারতীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ওই বৈঠক শুরু হয়েছিল। শেষ হয়েছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রায় ৪৮ ঘণ্টা পর দু'দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, 'গঠনমূলক' বৈঠকে সীমান্ত সমস্যা দ্রুত সমাধানের উপর জোর দেয়া হয়েছে। 'ওয়েস্টার্ন সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বাকি এলাকাগুলো থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে অকপট ও বিস্তারিতভাবে মতামত আদানপ্রদান করা হয়েছে।' নাম গোপন রাখার শর্তে ভারতের এক শীর্ষ সেনা কর্মকর্তা জানিযেছেন, 'বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে। ভারত-চীন সীমান্তের হট স্প্রিং এবং গোগরা থেকে সেনা সরানোর পরিকল্পনার তৈরির দিকে আমরা এগিয়ে যাচ্ছি।' যৌথ বিবৃতিতে গঠনমূলক বৈঠকের দাবি করা হলেও গত বছরের মে থেকে লাদাখ সীমান্তে যে সংঘাত তৈরি হয়েছে, তা এখনো প্রশমিত হয়নি। ওই পরিস্থিতিতে গত এপ্রিলের পর আবারো ভারত ও চীনের মধ্যে কমান্ডার পর্যায়ের বৈঠকে যে বড়সড় কোনো ঘোষণা করা হবে, সেরকম কোনো আশা করেননি বিশেষজ্ঞরা। নর্দার্ন আর্মির কমান্ডার সাবেক লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা (অবসরপ্রাপ্ত) জানান, তিন মাসেরও বেশি পর সেনা কমান্ডাররা মতের বিনিময়ের জন্য বৈঠক করছেন দেখে ভালো লাগছে। তবে দু'দেশের মধ্যে যে মতপার্থক্য আছে, তা নিয়ে আলোচনা চলছে এবং সেনা সরানোর প্রক্রিয়ার শর্তের বিষয়ে দ্রুত একমত হওয়া যাবে না। সামরিক পর্যায়ের পাশাপাশি কূটনৈতিক মহলেও বিস্তারিতভাবে আলোচনা করতে হবে।সূত্র : হিন্দুস্তান টাইমস | 3 |
চাঞ্চল্যকর টাঙ্গাইলে চলন্ত বাসে সিরাজগঞ্জের মেয়ে জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যার চার বছর পূর্ণ হয়েছে আজ মঙ্গলবার। চাঞ্চল্যকর এ ঘটনার মামলার বিচার কার্যক্রম দীর্ঘ চার বছরেও শেষ না হওয়ায় তাঁর পরিবারের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা এবং ক্ষোভ।রুপা হত্যা মামলার বাদী রুপার বড় ভাই মো. হাফিজুর রহমান প্রামাণিক মামলার কার্যক্রম নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সাড়ে তিন বছর পাড় হয়ে গেলেও হাইকোর্টে এখনো মামলাটির আপিল শুনানি শুরু হয়নি। আসলে মামলাটির কোনো অগ্রগতি নেই । তাই বিচার পাওয়ার আশায় আমাদের পরিবারের অপেক্ষার যেন আর শেষ হচ্ছে না। এমন অবস্থায় আমরা বিচার পাওয়ার আশা নিয়ে আমরা হতাশ।প্রসঙ্গত ২০১৭ সালের ২৫ আগস্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষা শেষে বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে চলন্ত বাসে পরিবহন শ্রমিকেরা গণধর্ষণ ও হত্যা করে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে মরদেহ ফেলে রেখে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে টাঙ্গাইলের মধুপুর থানায় গণধর্ষণ ও হত্যা মামলা করেন। ২০১৭ সালের ২৮ আগস্ট এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোঁয়া পরিবহনের হেলপার শামীম, আকরাম ও জাহাঙ্গীর এবং চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামিরা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি টাঙ্গাইলে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া রুপা হত্যা মামলার রায়ে ময়মনসিংহের ছোঁয়া পরিবহনের হেলপার শামীম, আকরাম ও জাহাঙ্গীর এবং চালক হাবিবুরকে ফাঁসি ও সুপারভাইজার সফর আলীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে আর্থিক জরিমানার আদেশ দেন। এ ছাড়া ছোঁয়া পরিবহনের ওই বাসটি রুপার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানেরও আদেশ প্রদান করেন। সেই রায়ের পর ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি সাজাপ্রাপ্ত আসামিরা খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। এরপর গত সাড়ে তিন বছরেও চাঞ্চল্যকর ওই মামলার আপিল শুনানিই শুরু হয়নি।টাঙ্গাইলে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম এ বিষয়ে জানান, নিম্ন আদালতে রায় ঘোষণার পর আসামিদের মৃত্যুদণ্ড হলে তার নথিপত্র দ্রুততম সময়ে মহামান্য হাইকোর্টে চলে যায়। পরে আপিল হলে তা কার্যতালিকায় আসলে পর্যায়ক্রমে আপিল শুনানি হয়ে থাকে। সে ক্ষেত্রে চাঞ্চল্যকর রুপা গণধর্ষণ ও হত্যা মামলায় আপিল শুনানি হয়তো এখনো মহামান্য হাইকোর্টের কার্য তালিকায় আসেনি। তাই শুনানিও শুরু হয়নি। বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। | 6 |
লক্ষ্যটা খুব বড় ছিল না, ১৫৪ রানের। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এই লক্ষ্যকেও পাহাড়সম করে তুলে ঢাকা ডায়নামাইটস। শেষ পর্যন্ত তারা যেতে পেরেছে ৯ উইকেটে ১৪৬ রান পর্যন্ত। ঢাকা ডায়নামাইটসকে ৭ রানে হারিয়ে পয়েন্ট তালিকার চার নম্বর থেকে তিনে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ ম্যাচে ৫ জয়ে তাদের এখন ১০ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও রানরেটে এগিয়ে থাকা সাকিব আল হাসানের ঢাকা আছে এক নম্বরেই। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে ঢাকা। পঞ্চম উইকেটে আন্দ্রে রাসেল আর সাকিব মিলে ৬২ রানের জুটি গড়েন। কিন্তু ২৪ বলে ২ চার আর ৫ ছক্কায় ভয়ংকর হয়ে ওঠা রাসেলকে ৪৬ রানে ফিরিয়ে দেন থিসারা পেরেরা। এরপর দলের শেষ ভরসা সাকিবও ১৯ বলে ২০ করে শহীদ আফ্রিদির শিকার হন। পরের ওভারে শুভাগত আর নুরুল হাসানকে আউট করেন পেরেরা। ১৭ ওভারের মধ্যে স্বীকৃত সব ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ঢাকা। লোয়ার অর্ডাররা আর দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারেননি। থিসারা পেরেরা ১৪ রানে ৩টি আর শহীদ আফ্রিদি মাত্র ১৮ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রানের লড়াকু পুঁজি গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানের মধ্যে এনামুল হক বিজয় (১) আর ইমরুলকে (৭) হারিয়ে বিপদে পড়েছিল তারা। এরপর শামসুর রহমান শুভ আর তামিম ইকবাল দলকে নিয়ে যান ৭৮ রান পর্যন্ত। তাদের ৫১ রানের জুটিটি ভাঙে তামিম ২৯ বলে ১ চার আর ২ ছক্কায় ৩৪ রান করে সাকিব আল হাসানের শিকার হলে। ঝড় তুলতে চেয়েছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু ৮ বলে ১৬ রান করা পাকিস্তানি অলরাউন্ডারকে সাজঘরের পথ দেখিয়ে দেন সাকিব। ওই ওভারেই সেট ব্যাটসম্যান শামসুর রহমানকেও হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ বানান সাকিব। ৩৫ বলে ৩ চার আর ১ ছক্কায় শামসুর করেন ৪৮ রান। ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে তখন ধুঁকছে কুমিল্লা। সেখান থেকে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে যান থিসারা পেরেরা। মাত্র ১২ বলে ৩ ছক্কায় ২৬ রান করা লঙ্কান এই অলরাউন্ডার ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই রানআউটের কবলে পড়ায় পুঁজিটা আরও বড় হয়নি কুমিল্লার। ঢাকা ডায়নামাইটসের পক্ষে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক সাকিব আল হাসানই। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান খরচায় তিনি নেন ৩টি উইকেট। এছাড়া আন্দ্রে রাসেল আর রুবেল হোসেনও পেয়েছেন ২টি করে উইকেট। | 12 |
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর সমালোচনার মুখে পড়েছে দেশের ক্রিকেট। বাদ যাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। তাঁকে কাঠগড়ায় তুলেছেন বিসিবির সাবেক সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে পাপনসহ বর্তমান ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন সাবেক এই বিসিবি সভাপতি।সাবেরের সময়ে দেশের ক্রিকেট নতুন এক যুগে পা রেখেছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বিসিবির সভাপতি থাকার সময় বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছিল। বিশ্বকাপে দলের এমন হতশ্রী পারফরম্যান্সের পর সাবের লিখেছেন, 'মিস্টার পাপনের অধীনে বাংলাদেশ ৪টা বিশ্বকাপ খেলেছে। দিনকে দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা বিসিবির সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে।'বাংলাদেশ দলের এমন ব্যর্থতায় সরাসরি পাপনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাবের। তিনি মনে করেন, বর্তমান বিসিবি সভাপতি দেশের ক্রিকেটের এমন অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী। সাবের বলেছেন, 'দোষটা সব সময় অন্যদের নয়, তিনিই (নাজমুল হাসান পাপন) আমাদের ক্রিকেটকে মাটিতে নামিয়েছেন। লজ্জা লাগে যে, আমাদের এমন একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।' | 12 |
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে বিয়ে করতে পেরে আনন্দিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের সাধারণ ব্যবস্থাপক আসার মালিক। মালালাকে বিয়ের মাধ্যমে কাছে থাকার একজন বন্ধুকে পেয়েছেন বলে জানান তিনি। বুধবার (১০ সেপ্টেম্বর) পাকিস্তানের নারী অধিকারের পক্ষে সোচ্চার মালালা ইউসুফজাইকে বিয়ের পর আসার মালিক এক টুইটে এ কথা বলেন। এ সময় নববধূ মালালার উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। খবর ইন্ডিয়া টুডে ও ডেইলি ইন্ডিয়ার। দাম্পত্যজীবনের শুরুতে একসঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে আসার মালিক বলেন, মালালার মধ্যে আমি সবসময় কাছে থাকার মতো বন্ধু, সুন্দর ও মহানুভব বন্ধুকে খুঁজে পেয়েছি। জীবনের বাকি সময় তার সঙ্গে দুজনের একসঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করে আসার মালিক বলেছেন, মালালার মধ্যে আমি সব সময় পাশে থাকার মতো বন্ধু, সুন্দর ও মহানুভব বন্ধুকে খুঁজে পেয়েছি। জীবনের বাকি সময় আমরা একসঙ্গে কাটাতে পারবো- এমনটি ভেবে আনন্দিত বোধ করছি। বিয়েতে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। | 3 |
কুষ্টিয়ার দৌলতপুরসহ আশপাশের উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে মাছ শিকারের নিষিদ্ধ জাল চায়না দুয়ারি। আর এ জাল দিয়ে নির্বিঘ্নে মাছ শিকার করছে বিভিন্ন চক্র। এসব জাল উচ্ছেদে উপজেলা প্রশাসন বারবার অভিযান চালালেও বন্ধ হচ্ছে না অবৈধভাবে মাছ শিকার।স্থানীয়রা জানান, চায়না দুয়ারি মাছ ধরার এক ধরনের ফাঁদ। ডিম-মাছ, পোকামাকড় কারওরই রেহাই নেই চায়না দুয়ারি থেকে। নদীর পানিপ্রবাহেও বাধা সৃষ্টি করে এই জাল। এ ছাড়া মাছের বংশ বিস্তারেও বিঘ্ন ঘটে।আর এ জাল প্রকাশ্যে বিক্রি ও মাছ নিধন চললেও সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি এই জালের ক্ষতিকর দিক সম্পর্কেও সচেতন করা হচ্ছে না সংশ্লিষ্টদের।বিশেষজ্ঞরা বলছেন, চায়না দুয়ারির ফাঁদে পড়ে ধ্বংস হচ্ছে দেশীয় প্রজাতির মাছসহ বিভিন্ন জলজ প্রাণী। যা প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি স্বরূপ।সরেজমিনে দেখা যায়, দৌলতপুর উপজেলার পদ্মা ও মাথাভাঙা নদীতে কিছু মৎস্য শিকারি নির্বিঘ্নে মাছ ধরছেন এই ফাঁদ দিয়ে। উপজেলার ফিলিপনগর, মরিচা, চিলমারি, রামকৃষ্ণপুর, খলিসাকুণ্ডি ও প্রাগপুরসহ বিভিন্ন এলাকায় এই চায়না দুয়ারি ফাঁদ দিয়ে ধরা দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা বিক্রি হয় বলেও জানা যায়।রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের একাধিক জেলে জানিয়েছেন, নদীতে পেতে রাখা কিংবা ডাঙায় পরিচর্যা চালানো চায়না দুয়ারি সহজেই শনাক্ত করা সম্ভব। এর আকার আকৃতি ও ধরন সম্পূর্ণ আলাদা।এদিকে ৪ থেকে ২৫ অক্টোবর কুষ্টিয়াসহ দেশের ৩৮টি জেলায় পরিচালিত হয় মা ইলিশ সংরক্ষণে অভিযান। এতে দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে ৩৮ হাজার মিটার কারেন্ট জাল ও কিছু ইলিশ জব্দ করে প্রশাসন। চায়না দুয়ারি জালে মাছ শিকারের বিষয়টি প্রশাসনের নজরে এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লাগাতার ধ্বংস হচ্ছে দেশীয় মাছ আর জলজ প্রাণী। চলতি সপ্তাহেও দেখা গেছে নদ-নদীতে চায়না দুয়ারির অবৈধ ব্যবহার।এ ছাড়া নদীতে সব ধরনের মাছ সংকটের অভিযোগ করেন জেলেরা। আশানুরূপ মাছ না পেয়ে হতাশা নিয়ে পাড়ে ফিরতে হচ্ছে বলেও জানিয়েছেন জেলেরা।উপজেলার পদ্মায় নিয়মিত মাছ ধরেন এমন কয়েকজন জেলের সঙ্গে কথা হলে তাঁরা জানান, প্রকারভেদে চায়না দুয়ারির দাম ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হয়। তবে আগে এর দাম কিছুটা কম ছিল। এখন ব্যবহার বাড়ায় দামও বেড়েছে। দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় চায়না দুয়ারি তৈরি হলেও দামে সাশ্রয়ী হওয়ায় পার্শ্ববর্তী জেলা রাজশাহী ও কুষ্টিয়া জেলা শহর থেকেই বেশি কেনা হয়।এ বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ গণমাধ্যমকে বলেন, 'কিছু অসাধু ব্যবসায়ী লুকিয়ে এই ফাঁদ অধিক মূল্যে বিক্রি় করে আসছে। তবে এসব জাল বিক্রি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।'এ বিষয়ে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান সাংবাদিকদের জানান, সম্প্রতি দেশব্যাপী মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসাবে পরিচালিত অভিযানে কারেন্ট জাল ও ইলিশের পাশাপাশি ১০০ মিটারের মতো চায়না দুয়ারি জব্দ করা সম্ভব হয়েছে।তবে স্থানীয়দের দাবি, আনুষ্ঠানিক এসব অভিযানে জব্দ করা হয়েছে কারেন্ট জাল। আর বেশির ভাগ চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারি চক্র ধরা রয়েছে ছোঁয়ার বাইরে। ইলিশের প্রজনন মৌসুম ছাড়া সারা বছর প্রশাসনের কোনোই নজরদারি নেই নদ-নদীতে।জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, ইতিমধ্যেই চায়না দুয়ারি প্রতিরোধে জেলার সব উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। | 6 |
সুনামগঞ্জ পৌরবাসীকে ভারত সরকারের পক্ষ থেকে উপহার আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর চত্বরে আনুষ্ঠানিকভাবে আইসিইউ অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জায়শয়াল।এ সময় পৌর মেয়র নাদের বখত এ অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন। পরে পৌর মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব টিজি রমেশ, জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক অসিম কুমার বণিক, শিক্ষাবিদ পরিমল কান্তি দে।আলোচনা সভায় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল বলেন, করোনাকালে এ দুঃসময়ে ভারত আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ।সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রাজু। তিনি বলেন, বর্তমান করোনার নতুন ঢেউ ওমিক্রন এসেছে। এই সময় দেশে যখন আইসিইউর প্রয়োজন ভারত আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা। | 6 |
ফরিদপুরের ভাঙ্গা থেকে ছোটন দাস (৩১) নামে এক যুবকের পেট থেকে ১ হাজার ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২৬টি পলিথিনের প্যাকেট চল্লিশটি করে ইয়াবা ট্যাবলেট ছিল। গত সোমবার উপজেলার মালিগ্রাম বাজারের ফ্লাইওভারের নিচ থেকে তাঁকে আটক করা হয়। ছোটন দাস কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা। তিনি মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের।পুলিশ জানায়, গত সোমবার দুপুরে ভাঙ্গা থানা-পুলিশ উপজেলার মালিগ্রাম বাজারের ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে একটি সিএনজিতে থাকা তিন যুবককে আটক করে। এ সময় তাঁদের কাছে কোনো ইয়াবা পাওয়া যায়নি। পুলিশ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে এক্স-রে করা হয়।সন্ধ্যায় এক্স-রে করার সময় ছোটন দাসের পেটের ভেতর পলিথিনের প্যাকেট দেখা যায়। তাঁকে ওষুধ খাওয়ানো হলে ২৬টি পলিথিনের প্যাকেট তার পায়ুপথ থেকে বের হয়।কক্সবাজারের উখিয়া থেকে ছোটন দাস এই ট্যাবলেট গুলি পেটে বহন করে ভাঙ্গায় বিক্রির জন্য নিয়ে এসেছিল। তাঁর বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখা পালং গ্রামে। তাঁর সঙ্গে একই এলাকার নূর মোহাম্মদ (২৪) এবং ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের আমির হোসেন (২১) ছিলেন।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে। | 6 |
ক্রিকেটের ইতিহাসে টানা ম্যাচ জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামে তারা। এই ম্যাচটিতে নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়ান নারী দল। যার মাধ্যমে তারা টানা ২২টি ওয়ানডেতে জয়ের কীর্তি দেখিয়েছে। সর্বশেষ ২০১৭ সালের ২৯ অক্টোবর ওয়ানডে ম্যাচে হারের স্বাদ পেয়েছিল অজি নারীরা। টানা ২২টি ম্যাচে জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার পুরুষ দলের ১৮ বছর আগে গড়া সবচেয়ে বেশি টানা ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ম্যাগ ল্যানিং বাহিনী। ২০০৩ সালে তৎকালীন অধিনায়ক রিকি পন্টিংয়ের নেতৃত্বে টানা ২১টি ওয়ানডে ম্যাচ জয়ের কীর্তি দেখিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২১২ রান করতে সমর্থ হয়। ৪৯ ওভার ৫ বল খেলেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে তারা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার লউরেন ডাউন। তার ব্যাট থেকে আসে ৯০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন আমি সেটারওয়েট। নিউজিল্যান্ডের মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের সব ব্যাটসম্যান চরমভাবে ব্যর্থ হন। ফলে ডাউন ৯০ রানের ইনিংস খেলার পরও বেশিদূর আগাতে পারেনি কিউইরা। ম্যাচটিতে অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন মেগান স্কুট। তিনি ৩২ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ৩টি উইকেট নেন নিকোলা কারে। তিনি এই ৩টি উইকেট পেতে ৩৪ রান খরচ করেন। অ্যালিসা হেরি, এলিস পেরি ও অ্যাশলেইগ গার্ডনারের হাফসেঞ্চুরির ওপর ভর করে মাত্র ৩৮ ওভার ৪ বল খেলে জয়ের বন্দরে পৌছে যায় অজিরা। এই রান করতে তারা মাত্র ৪টি উইকেট হারায়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার অ্যালিসা হেলি। তিনি মাত্র ৬৮ বল খেলে ৬৫ রান করে দলের জয় অনেক সহজ করে দেন। অপরদিকে ৭৯ বল খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন পেরি। এই রান করে অপরাজিত ছিলেন তিনি। অজিদের হয়ে হাফসেঞ্চুরি পাওয়া আরেক ব্যাটসম্যান অ্যাসলে গার্ডনারও অপরাজিত ছিলেন। তিনি ৪১ বল খেলে ৫৩ রান করেন। ম্যাচটিতে নিউজিল্যান্ডের হয়ে সাতজন বল করেন। কিন্ত সাতজন বল করেও তারা অস্ট্রেলিয়ার মাত্র ৪টি উইকেট তুলে নিতে সমর্থ হয়েছে। নিউজিল্যান্ডের হয়ে ১টি উইকেট তুলে নেন জেস কের, হান্না রোয়ে, অ্যামেলিয়া কের ও অ্যামি স্যাটারওয়েট। | 12 |
দিনের খেলা শেষে খেলোয়াড়েরা যখন ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন, তখন ডাগআউটে একা দাঁড়িয়ে অ্যালান ডোনাল্ড। হাতে একটি একটা সাদা কাগজ। খুব মনোযোগের সঙ্গে তার ওপর চোখ বুলিয়ে নিলেন বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ। সংবাদ সম্মেলনে আসার আগে শিষ্যদের খুঁটিনাটি ভুলত্রুটি কিংবা ইতিবাচক দিকগুলোই হয়তো দেখে নিলেন ডোনাল্ড।সংবাদ সম্মেলনকক্ষে আসার পথেই দিনের খেলা কেমন দেখলেন, জানতে চাইলে মুখে একচিলতে হাসি ফুটিয়ে বললেন, 'ভালো।' সত্যিই কি ভালো হয়েছে? ঢাকা টেস্টে দুই দলের পেসারদের পারফরম্যান্সের তুলনা করলে 'ভালো' বলার সুযোগ নেই। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটের ৯টিই নিয়েছেন শ্রীলঙ্কান পেসাররা। অথচ গতকাল পর্যন্ত শ্রীলঙ্কার ৫ উইকেটের ২টি নিতে পেরেছেন বাংলাদেশের পেসাররা। সিরিজের এই পর্যন্ত এসে লড়াই যতটুকু হয়েছে, সেটা শুধুই স্পিনারদের কল্যাণে।ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫ উইকেটের তিনটিই সাকিব আল হাসানের। এই বাঁহাতি স্পিনারে মুগ্ধ ডোনাল্ডও। অথচ তাঁকে বেশি মুগ্ধ করার কথা ছিল ইবাদত-খালেদদের। গতকাল সংবাদ সম্মেলনে সাকিবের প্রশংসা করে ডোনাল্ড বলেন, 'আশা করছি কাল (আজ) সকালে সাকিব ৫ উইকেট তুলে নেবে। তাকে দলে পাওয়া অসামান্য ব্যাপার। তার অভিজ্ঞতা, তার নেতৃত্ব দলের জন্য অমূল্য।'সাকিবের ৫ উইকেটের দিকে তাকিয়ে থাকা ডোনাল্ডের পেস বোলিং বিভাগের পারফরম্যান্স কেমন, সেটা বিশ্লেষণ করতে গেলে হতাশই হতে হবে। দেশে-দেশের বাইরে সাম্প্রতিক সময়ে যে পেস আক্রমণে বাংলাদেশের উন্নতি, এই সিরিজে সেটির প্রতিফলন যে কমই দেখা গেছে, আগেই বলা হলো। চট্টগ্রাম-ঢাকা দুই টেস্টে যথারীতি বাংলাদেশ বোলিং আক্রমণের নেতৃত্বে স্পিনাররা। চট্টগ্রামে উইকেটশূন্য খালেদ আহমেদ ঢাকায় এখনো উইকেটের দেখা পাননি। তাঁর ইকোনমি ৪.১৩ বলছে, শ্রীলঙ্কানরা তাঁকে খেলে ভালোই 'মজা' পেয়েছেন। সে তুলনায় ডোনাল্ডের কিছুটা মুখরক্ষা করেছে ইবাদতের পারফরম্যান্স।ইবাদতের এটি ১৫তম টেস্ট আর খালেদের সপ্তম। লঙ্কানদের মধ্যে আসিথা ফার্নান্দোর এটি পঞ্চম আর কাসুন রাজিথার ১১তম। রাজিথার তো শ্রীলঙ্কার একাদশেই থাকার কথা ছিল না, চট্টগ্রামে সুযোগ পেয়েছেন বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে। ভারতের বিপক্ষে নিজেদের আগের সিরিজে শ্রীলঙ্কান পেসাররা ২ টেস্টে পেয়েছিলেন ৭ উইকেট।অথচ বাংলাদেশের কন্ডিশনে শ্রীলঙ্কান পেসাররা যদি এখনো পর্যন্ত ১৬ উইকেট নিতে পারেন, ইবাদতরা এর অর্ধেকও কেন নিতে পারেননি, স্বাভাবিকভাবেই এ প্রশ্ন আসবে। অভিজ্ঞতায় তো লঙ্কানদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে ছিলেন খালেদ-ইবাদতরা।ডোনাল্ড অবশ্য শিষ্যদের ধারাবাহিকতার অভাবের কথা অস্বীকার করছেন না। নিউজিল্যান্ডের দাপুটে ইবাদত কিংবা দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত খালেদকে (২ টেস্টে ৮ উইকেট) 'মিস' করছেন বাংলাদেশ দলের প্রোটিয়া ফাস্ট বোলিং কোচ। ডোনাল্ড বলেছেন, 'ইবাদত-খালেদ খেলতে খেলতে শিখছে। আমরা লাইন-লেংথের ওপর মনোযোগ না রেখে ভিন্ন কিছু করতে চেয়েছি। কিন্তু আজ (গতকাল) ইবাদত দারুণ করেছে। সে আজ (গতকাল) যেভাবে বোলিং করেছে, সেটা স্কোর বোর্ড দিয়ে বোঝানো যাবে না। সেও চার-পাঁচ উইকেট পেতে পারত।'আর খালেদকে নিয়ে ডোনাল্ড বলেছেন, 'খালেদ অবশ্য ঠিকঠাক করতে পারেনি। সে শিখছে।' | 6 |
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ দুপুর ১২টায় পুরানা পল্টনের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
আবু ধাবির যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে মামলা হয়েছে। প্যারিসভিত্তিক একটি মানবাধিকার গ্রুপ বুধবার জানিয়েছে, মামলায় তারা ধ্বংসাত্মক ইয়েমেন যুদ্ধে ভূমিকা রাখার দায়ে যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিরুদ্ধে ফৌজদারী অপরাধের অভিযোগ এনেছেন। ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর ডিফেন্স অব রাইটস অ্যান্ড ফ্রিডম (এআইডিএল) নামে এ গ্রুপটির একজন আইনজীবী জোসেফ ব্রেহাম সাংবাদিকদের জানিয়েছে, ইয়েমেনযুদ্ধে অমানবিক পদক্ষেপ ও রক্তপাতের অভিযোগে যুবরাজের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলাটি এমন সময় করা হলো যখন যুবরাজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে বৈঠকের জন্য প্যারিস রয়েছেন। যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আরব আমিরাত সশস্ত্র বাহিনীর সেকেন্ডে-ইন-কমান্ডও। জায়েদের বিরুদ্ধে মামলায় কোনো ইয়েমেনি বাদি নেই উল্লেখ করে ব্রেহাম জানান, অভিযোগে ইয়েমেনে চলমান এ দ্বন্দ্বের জন্য যুবরাজকে দায়ী করা হয়েছে। ২০১৪ সালে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের অনেক এলাকা নিয়ন্ত্রণ নিলে এ সংঘাতের সূচনা হয়। ২০১৫ সালে এ সংঘাত মারাত্মক আকার ধারণ করে যখন সৌদি আরব ও তার সুন্নি-আরব মিত্ররা হাউছিদের বিরুদ্ধে ধ্বংসাত্মক অভিযান চালায়। তাদের লক্ষ্য ছিল এসব অঞ্চলে পূর্বের শাসকদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা। ধারণা করা হয়, এ যুদ্ধে সাধারণ ইয়েমেনীসহ হাজার হাজার মানুষ মারা গেছেন। ধ্বংস হয়ে গেছে দেশটির মৌলিক কাঠামো। | 3 |
রাজধানীর কারওরান বাজারে দুই বাসের মাঝে চাপা পড়ে একযাত্রী গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কারওরান বাজারে বিআরটিসি'র একটি বাসে ওঠার সময় পাশ থেকে আরেকটি বাস চাপা দিলে দুই বাসের মাঝা পড়েন ওই যাত্রী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত আসছে... বিডি প্রতিদিন/৪ এপ্রিল ২০১৮/হিমেল | 6 |
সিলেটের রিকাবিবাজারে সবজি কিনতে এসেছেন জান্নাতুল শাম্মি। বিভিন্ন ধরনের শাক সবজি কিনে কাঁচা মরিচ কিনতে এসে তাঁর চক্ষু চড়ক গাছ! কারণ কাঁচা মরিচের কেজি ২০০ টাকা। এ অবস্থা বাজারের করতে আসা বেশির ভাগ ক্রেতাদের।শাম্মি বলেন, 'তিন-চার দিন ধরে কাঁচাবাজারে আসিনি। আজ বাজারে এসে দেখি সবকিছুর দাম বাড়তি। বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। কাঁচা মরিচ কিনেছি ২০০ টাকা কেজিতে। পেঁয়াজ কিনেছি ৬০ টাকা কেজিতে। অথচ গত সপ্তাহেও এসব পণ্যের এত দাম ছিল না।'সিলেট নগরীর সবজি বাজারগুলোতে গতকাল শুক্রবার কাঁচা মরিচ বিক্রি করা হয়েছে ২০০ টাকা কেজিতে। পাশাপাশি মুদি দোকানগুলোতে পেঁয়াজ বিক্রি করা হয়েছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। খুচরা বিক্রেতারা জানান মূলত পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সবজি ও পেঁয়াজের দাম।আরেক ক্রেতা মোবাশ্বির আহমদ বলেন, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। গত সপ্তাহেও ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি। সব জিনিসের দাম বেশি। সরকারের উচিত এখনই বাজার নিয়ন্ত্রণ করা। না হলে নিত্যপণ্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।সরেজমিন সোবাহানিঘাট পাইকারি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা কেজি, ধনেপাতা ১০০-১২০ টাকা কেজি, ফুলকপি ১০০ টাকা কেজি, বাঁধাকপি ৪০ টাকা কেজি, শিম ৭০০-৮০ টাকা কেজি, টমেটো ৮০-১০০ টাকা কেজি, জলপাই ৩০-৪০ টাকা কেজিতে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন পাইকাররা।সোবাহানিঘাট কাঁচাবাজার আড়তের সবজি ব্যবসায়ী মেসার্স জাহিদ ট্রেডার্সের প্রোপ্রাইটর জাহিদ প্রধান বলেন, 'গত কয়েক দিনের বৃষ্টির কারণে চাষিদের কাঁচা মরিচ, ধনেপাতা নষ্ট হয়ে গেছে। তাই তাঁদের কাছ থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা ব্যবসায়ীদের কাছেও সেই দামের অনুপাতে বিক্রি করছি।'সোবাহানিঘাট আড়তে পাইকাররা এলসি পেঁয়াজ ৫৫ থেকে ৫৭ টাকা কেজিতে বিক্রি করছেন। দেশি পেঁয়াজ ৫২ থেকে ৬০ টাকা কেজি। রসুন এলসি ১১০ টাকা, দেশি রসুন ৪০ থেকে ৪৫ টাকা কেজি। আদা (চায়না) ১২০ টাকা কেজি।অর্ঘ্য এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর সুব্রত পাল বলেন, ভারত বন্যার কারণে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। তাই দেশে পেঁয়াজের দাম বেড়েছে। | 6 |
তরুণ বয়সে আব্দুর রাজ্জাক তিস্তা নদীর করালগ্রাসে বিলীন হতে দেখেন নিজেদের বসতঘর। পরপর চারবার ঘর বিলীনের পর তাঁর মাথায় চিন্তা আসে পরিবেশের ভারসাম্য বজায় রাখবেন। এরপর উদ্যোগ নেন গাছের চারা রোপণের। দেরি না করে নিজের টাকায় শুরু করেন চারা রোপণের কাজ। ধীরে ধীরে তা নেশায় পরিণত হয়। এই পর্যন্ত রাজ্জাক লালমনিরহাটের বিভিন্ন স্থানে ১ লাখ ৪০ হাজার গাছের চারা রোপণ করেছেন।প্রাকৃতিক দুর্যোগ আর পরিবেশের ভারসাম্য রক্ষার চিন্তা নিয়ে এগিয়ে চলা রাজ্জাক ভারতীয় কাঁটাতারে ঘেঁষা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুর্না গ্রামের নূরল হকের ছেলে। ভাই বোনদের মধ্যে রাজ্জাক বড়। ২০১২ সালে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর মনোনিবেশ করেন কৃষি কাজে।রাজ্জাকের বাড়িতে যাওয়ার আগেই সড়কের দুধারে দেখতে পাওয়া যাবে বিভিন্ন প্রজাতির গাছ। কোথাও ফল আবার কোথাও ওষধি গাছ। এমন অনেক সড়ক আছে যেখানে শুধুই রাজ্জাকের রোপণ করা গাছ মাথা উঁচু করে পথ চারিদের ছায়া দিচ্ছে। এরপর তাঁর বাড়িতে গেলে চোখে পড়বে দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির চারা গাছের বাগান। নানা জাতের ফল ও ওষধি গাছের চারা, পরম পরিচর্যায় বেড়ে ওঠা চারাগুলো রোপণের উপযোগী হলেই লাগানো হবে বিভিন্ন রাস্তার ধারে।আব্দুর রাজ্জাক বলেন, 'তিস্তায় বসত ঘর বিলীনের পর গাছ রোপণের চিন্তা মাথায় আসে। যেই ভাবা সেই কাজ। নিজের টিউশনির টাকা দিয়ে ২০০৬ সালে শুরু করি। ফজরের নামাজ শেষ করেই দৃঢ় মনোবল নিয়ে বের হই। আর এই পথ চলার সঙ্গী হলো একটি বাইসাইকেল আর কোদাল। অন্যদের ঘুম ভাঙার আগেই গাছের চারা রোপণ শেষ করে ঘরে ফিরে সংসারে মনোনিবেশ করি। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর।'রাজ্জাকের দাবি, ধাপে ধাপে বিভিন্ন সড়ক-মহাসড়ক, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, কবরস্থান, শ্মশান ইত্যাদি বিভিন্ন জায়গায় ১ লাখ ৪০ হাজার বৃক্ষরোপণ করেছেন। ২০১৪ সালে ব্যাংক থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ ছাড়া তিনি শিক্ষক, শিক্ষার্থী ও গুণীজনদের নিয়ে সবুজ পৃথিবী বাঁচাও নামের একটি সামাজিক সংগঠন গঠন করেছেন।রাজ্জাক বলেন, 'আমার লাগানো বিভিন্ন গাছের ফল খাচ্ছে মানুষ। ক্লান্ত হলে প্রচণ্ড গরমে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। তাই প্রায় সবাই আমাকে গাছ পাগল বলে ডাকে। আমি বিরক্ত হই না। এতে আমি আরও উৎসাহ পাই। যত দিন বাঁচব গাছ লাগিয়ে যাব।'এ বিষয়ে হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সামাজিক সংগঠন সবুজ পৃথিবী বাঁচাও-এর উপদেষ্টা নাজমুল কায়েস হিরু আজকের পত্রিকাকে বলেন, 'গাছ পাগল খ্যাত আব্দুর রাজ্জাকের নেশায় রূপ নেওয়া কাজে কেউ এগিয়ে না এলেও দমে যাননি কখনো। নিজের টাকা খরচ করে দিনের পর দিন পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ করেন। শুধু নিজ উপজেলায় নয় জেলার আর চারটি উপজেলায়ও তিনি বৃক্ষ রোপণ করেন।' | 6 |
গাজীপুরের শ্রীপুরে কৃষক লীগের এক নেতার বাড়িতে যাতায়াতের জন্য সরকারি খরচে তিনটি ইট সলিংয়ের রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রায় চার লাখ টাকা ব্যয়ে শ্রীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাস্তাগুলো নির্মাণ করেছে বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।সূর্যত আলী নামের ওই নেতা উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুতলী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তবে এ নিয়েও আছে বিতর্ক। তিনি নিজেকে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দাবি করলেও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তা অস্বীকার করেছেন।সরেজমিনে ও খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি সূর্যত আলী উপজেলা পরিষদ থেকে ৪২০ ফুট রাস্তার বরাদ্দ পান। তবে বহু বছর আগে তাঁর বাড়ির পাশ দিয়ে একটি পাকা সড়ক চলে গেছে। যে সড়কটি তাঁর ঘরের দেয়াল ঘেঁষা। নতুন বরাদ্দে তাঁর বাড়ির দক্ষিণ পাশে একটি এবং উত্তর পাশ দুটিসহ মোট তিনটি রাস্তা নির্মাণ করা হয়েছে।তবে সূর্যত আলীর বাড়ির আশপাশের মানুষের বাড়িতে কোনো রাস্তা নেই। নতুন নির্মিত তিনটি রাস্তাই শুধু তাঁর বাড়ি থেকে যাতায়াতের জন্য। একই বাড়িতে তিনটি রাস্তা নিয়ে এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।এ বিষয়ে জানতে চাইলে সূর্যত আলী বলেন, 'সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করে অনেক কিছু নষ্ট করেছি। রাস্তার জন্য বরাদ্দ চেয়েছি। আমার নামে ৪২০ ফুট রাস্তা বরাদ্দ হয়েছে। এক সপ্তাহ হলো রাস্তা নির্মাণ হয়েছে।'আপনার বাড়ির পাশে তো পাকা সড়ক? তবু কেন তিনটি রাস্তা প্রয়োজন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বরাদ্দ হয়েছে, তাই কাজ হয়েছে।' তিনটি রাস্তা কেন? আবার এ প্রশ্ন করলে তিনি তার কোনো জবাব দেননি।কাওরাইদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামাল হোসেন বলেন, 'সূর্যত আলী নামে কেউ ওয়ার্ড কমিটির সভাপতি নেই। তিনি এই পরিচয় দিয়ে হয়তো বা প্রতারণা করছেন।'শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী রাকিবুল আহসান বলেন, 'আমি লোক পাঠাচ্ছি সরেজমিনে সব দেখতে। আর সঠিক তথ্য জানার চেষ্টা করেছি কাজটি কে করেছেন, কোন প্রকল্পের মাধ্যমে করেছেন। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে যদি এটা আমাদের উপজেলা পরিষদের অর্থায়নে এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে তাহলে যেখানে যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কাজ করা হবে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।'শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান বলেন, 'রাস্তার জন্য আবেদন করার পর প্রকল্প দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সরেজমিন ঘুরে দেখা যায় তাঁর বাড়িতে রাস্তার দরকার নেই। পরে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরকে রাস্তা না করার জন্য বলা হয়েছে।' | 6 |
'নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি' এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শতাধিক কিশোরীর মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ছাতা বিতরণ করা হয়।জানা যায়, বেসরকারি এনজিও সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শতাধিক কিশোরীর মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এনজিও সংস্থা পপি কিশোরী শিক্ষার্থীদের মাঝে রঙিন ছাতা বিতরণ করেছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের সহযোগিতা করে। এ সময় বাল্যবিবাহ ও নারী নির্যাতন সম্পর্কে কিশোরীদের সচেতন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে ছাতা তুলে দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত ও বেসরকারি এনজিও সংস্থা পপির কর্মকর্তাবৃন্দরা। | 6 |
মুক্তিযুদ্ধ ছিল বাঙালির রচিত এক মহাঘটনা। তাতে কেউ অংশ নিয়েছেন, কেউ নির্যাতনের শিকার হয়েছেন, কেউ ছিলেন কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী। তাঁদের বয়ানে একাত্তরের স্মৃতিচারণা। বঙ্গবন্ধু কী বলবেন ৭ মার্চে, এ নিয়ে সর্বত্র ছিল উৎকণ্ঠা, জিজ্ঞাসা। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত, সৈন্যরা মিছিলে গুলি করে মানুষ মারছে। পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে যে পেছনে ফেরার আর উপায় নেই। আমরা, আর্ট কলেজের শিক্ষক আর ছাত্ররা তো সেই ষাটের দশক থেকেই স্বাধিকার আন্দোলনের সঙ্গে নানাভাবে যুক্ত হয়ে পড়েছি। আমরা ছিলাম সংস্কৃতি সংসদের কর্মী। উনসত্তরের গণ-আন্দোলনে ছিলাম সরাসরি যুক্ত। এখন সারা দেশের সব মানুষের সঙ্গে শিল্পী-সাহিত্যিক-শিক্ষকেরাও সরাসরি মিশে গেছেন। আমরা সেই মিছিলটা বের করি, যেটার সম্মুখভাগে অঙ্কিত ছিল বাংলাদেশের মানুষের চাওয়া-স্বাধিকার নয়, স্বাধীনতা। চারটা কুলায় স্বা-ধী-ন-তা কথাটা লেখা ছিল। আর রেসকোর্স ময়দান তো আমাদের আর্ট কলেজেরই সামনে। আমরা অনেক কার্টুন এঁকেছিলাম, আমি তো তখন তরুণ কাটুর্নিস্ট, অনেক কার্টুন এঁকে হাত রপ্ত করছি, সেই সব কার্টুনও ছিল আমাদের মিছিলের হাতে হাতে, মিছিল শেষে সেসব আর্ট কলেজে টাঙানো রইল। ৭ মার্চ আমরা কলেজ থেকেই দেখছি সকাল থেকে লোক আসছে। মিছিলের পর মিছিল। লাঠি হাতে মানুষ আসছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিক থেকে লগি হাতে আসছে মিছিল। সব জায়গা থেকে সব ধরনের মানুষ। যত জায়গা থেকে যত ধরনের মানুষ আসতে পারে, সব বয়সের, সব স্তরের নারী-পুরুষ। আমি, বুলবন ওসমান, হাশেম খান আর শাহাদত চৌধুরী তিনটার মধ্যে জনসমুদ্রে ঢুকে গেলাম লাইব্রেরির উল্টো দিক দিয়ে। রেসকোর্স ময়দানের চারদিকে তখন কাঠের বেড়া ছিল। শিশুপার্কের ওই পাহাড়টা ছিল, পাহাড়ের কাছাকাছি জিমখানা আর একটা বটগাছ। মঞ্চের বেশি কাছে যেতে পারিনি। মানুষ আর মানুষ। লাখ লাখ মানুষ। সে এক অপূর্ব দৃশ্য। সেই দৃশ্য তো ভোলার নয়। আর কী ভাষণটাই না দিলেন বঙ্গবন্ধু! সিরাজউদ্দৌলা পালায় যেমন কণ্ঠ ধীরে ধীরে উঁচু লয়ে ওঠে, শচীনবাবুর কণ্ঠের মতো তার ওঠানামা। আস্তে আস্তে তিনি পুরো আবহটা তৈরি করলেন। সমস্ত মানুষকে আপ্লুত করলেন। সমস্ত ইন্দ্রিয় যখন একটা বাক্য শোনার জন্য আকুল-তিনি ঘোষণা করলেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' ভাষণ শেষ হলে আমরা চলে এলাম শরিফের ক্যানটিনে। ওখানে সব তরুণ লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের আড্ডা জমে। তখন আড্ডার বিষয় ছিল একটাই-রাজনীতি। ওই ভাষণের পরে সব এক হয়ে গেল, কে রুশপন্থী, কে চীনপন্থী, কে আওয়ামী লীগ কিংবা কে নীরব মুসলিম লীগ-সব একাকার। আমরা জানলাম, আমাদের সামনে একটাই গন্তব্য-স্বাধীনতা। (প্রথম আলো, ২৬ মার্চ ২০১১) সূত্র: মুক্তিযুদ্ধের ১০টি তারিখ, সম্পাদনা: সাজ্জাদ শরিফ, প্রথমা প্রকাশন রফিকুন নবী: চিত্রশিল্পী | 6 |
জেন্ডার সমতা নিশ্চিত এবং নারীর প্রতি নেতিবাচক চিন্তাধারার মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করতে কমনওয়েলথ, বিশ্ব নেতৃবৃন্দ, জাতিসংঘ ও উন্নত দেশগুলোকে সময়োপযোগী বৈশ্বিক কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে দি কমনওয়েলথ আয়োজিত 'কমনওয়েলথ উইমেন'স অ্যাফেয়ার্স মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপ'-এর সভায় বক্তব্য রাখেন তিনি।প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, 'নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। মহামারি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ ৩১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। মহামারি চলাকালীন ৬ কোটি মানুষকে আর্থিক ও খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির করা হচ্ছে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং কর্মক্ষেত্রে ৫০: ৫০ বা সমতা অর্জনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে'।কমনওয়েলথ উইমেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিয়াল সভাপতি এবং কেনিয়ার পাবলিক সার্ভিস, যুব ও জেন্ডারবিষয়ক মন্ত্রী প্রফেসর মার্গারেট কবিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমনওয়েলথের মহাপরিচালক প্যাট্রেসিয়া স্কটল্যান্ড কিউসিসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের নারী ও জেন্ডারবিষয়ক মন্ত্রী ও প্রতিনিধিরা।প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, 'কোভিড মহামারি বিশ্বব্যাপী স্বাস্থ্য ও অর্থনীতির ওপর ব্যাপক বিরূপ প্রভাবের সঙ্গে বৈষম্য বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী নারীরা চাকরি হারিয়েছেন ও তাঁদের আয় কমে গেছে, যার ফলে নারীরা বৈষম্য, সহিংসতা ও নির্যাতের স্বীকার হয়েছেন। বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে নারী ও অভিবাসী শ্রমিকেরা চাকরি হারিয়েছেন, যা পরিবারের জন্য বড় বোঝা।'তিনি আরও বলেন, 'বিশ্ব করোনা মহামারি কাটিয়ে উঠতে শুরু করেছে। এখন পারস্পরিক দৃঢ় বিশ্বাস, সহযোগিতা ও আস্থার মাধ্যমে নারী ও কন্যাদের জন্য সমতার উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব। নারীরা যেন ঘরে বসে কাজ করতে পারে, সে জন্য ই-কমার্স ও হোম বেজড কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। আর্থিক প্রতিষ্ঠানের সেবা ও প্রণোদনা প্যাকেজ থেকে নারী উদ্যোক্তারা যাতে সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করতে হবে।সভায় যুক্তরাজ্য, মালদ্বীপ, মরিশাস, সামোয়া, গায়ানা, রুয়ান্ডা, মালয়েশিয়াসহ কমনওয়েলথভুক্ত দেশের মন্ত্রী ও নেতৃবৃন্দ নারী উন্নয়ন ও বৈষম্য রোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরে বক্তব্য দেন।এ সময় মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মুহিবুজ্জামান ও যুগ্ম সচিব নার্গিস খানম উপস্থিত ছিলেন। | 6 |
'সারা রাত ঘুম ধরে না, সবসময় আতঙ্কে থাকি বাড়ি বুঝি ভাইঙা পড়ে নদে, এখনো বানের (বন্যার) সময় হয় নাই, তাতেই যেভাবে নদীভাঙন শুরু হয়েছে, বান এলে বাড়িভিটা রক্ষা হবে না, পরিবার-পরিজন নিয়ে যাওয়ার তেমন কোনো জায়গা নেই, খুবই দুশ্চিন্তা হচ্ছে।' ব্রহ্মপুত্রের তীরে বসতভিটায় দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন গাইবান্ধা ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের দাড়িয়ারভিটা গ্রামের আনোয়ারা বেগম (৪৬)।কই ধরনের কথা বলেন, ওই গ্রামের আব্দুল আজিজ, শামছুল আলম, আবু বক্কর, জাহিদুল ইসলাম ও ছকু মিয়াসহ অনেকে।উপজেলার উড়িয়া ইউনিয়নের কটিয়ারভিটা গ্রাম ঘুরে দেখা গেছে, এলাকাটিতে ব্রহ্মপুত্র নদের ভাঙন বেড়ে গেছে। বাড়িঘর ভেঙে ও গাছপালা কেটে নিয়ে এলাকা ছাড়ছেন তীরের বাসিন্দারা।জানা গেছে, উপজেলার সাত ইউনিয়নেই প্রতিবছর বর্ষা মৌসুমে বন্যা ও নদীভাঙন দেখা দেয়। ভাঙনে সর্বহারা হন নদীপাড়ের শত শত পরিবার। নদীপাড়ের বাসিন্দাদের প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। স্থানীয়ভাবে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়।ভাঙনে নদেরগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, গাছপালা ও আবাদি জমি। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে, উপজেলার উড়িয়া ইউনিয়নের কটিয়ারভিটা, ভুষিরভিটা, দাড়িয়ারভিটা, এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী, সন্ন্যাসীর চর, আনন্দবাড়ী, চর চৌমহন, ধলী পাটাধোয়া, গজারিয়া ইউনিয়নের মুন্সিপাড়া, গলনা ও জিয়াডাঙ্গা গ্রামে।এ ছাড়া ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এ বছর ভাঙনের শিকার হয়ে এরই মধ্যে দুই শতাধিক পরিবার তাঁদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙনে হুমকিতে রয়েছে উড়িয়া ইউনিয়নের দক্ষিণ কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর-কালাসোনা সরকারি প্রাথমিক, দাড়িয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকার বহু ঘরবাড়ি ও ফসলি জমি।গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান বলেন, 'পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পভুক্ত মুন্সিপাড়ায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সঠিক সময়ে কাজ না করায় এ পরিস্থিতি। মুন্সিপাড়া এলাকা রক্ষায় জিও ব্যাগ ও সিসি ব্লকের কাজ করার কথা। কিন্তু ঠিকাদার এখনো জিও ব্যাগের কাজই করতে পারেনি। প্রকল্পের কাজটি দ্রুত শেষ করার আহ্বান জানাচ্ছি।' গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপপ্রকৌশলী মজিবর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'নদীভাঙনরোধে উড়িয়ার কটিয়ারভিটা থেকে ভূষিরভিটা পর্যন্ত ঝুঁকিপূর্ণ ৬৫০ মিটার এলাকায় ৬৫ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। প্রকল্প এলাকা ভাঙনমুক্ত হলেও আশপাশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পানি বৃদ্ধির কারণে মুন্সিপাড়া এলাকার প্রকল্পের কাজ কিছুটা বিঘ্ন ঘটেছে। | 6 |
নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকায় রাহেনা বেগম (১৯) নামে এক গৃহকর্মীকে অনৈতিক কাজে রাজী না হওয়ায় বাসায় আটকে রেখে অ্যাসিডে শরীর ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, পাশাপাশি অমানুষিক নির্যাতন চালিয়ে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের নিচে ফেলে রাখা হয়। সেখান থেকে তার স্বজনরা তাকে উদ্ধার করে সোমবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে নোয়াখালী সুধারাম থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সুধারাম মডেল থানার পুলিশ সোমবার রাতে মো: সাহাব উদ্দিন, মিজানুর রহমান সুমন, আলেয়া বেগম ও রীনা আক্তার নামে চারজনকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার গ্রেফতারকৃত চার আসামিকে নোয়াখালী ১নং আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। জানা গেছে জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের চরনঙ্গলিয়া গ্রামের নির্যাতিতা রাহেনা আক্তারকে তাদের প্রতিবেশী রিনা আক্তার প্রায় চার মাস আগে তাকে বাসায় কাজ দেয়ার কথা বলে বাড়ি থেকে ফুসলিয়ে নোয়াখালী জেলাশহর মাইজদী নিয়ে আসে। প্রথম মাস মাইজদী নতুন বাসস্ট্যান্ড এলাকায় রিনার বাসায় ছিল। পরে তাকে রিনা তার পরিচিত আলেয়া বেগম নামের এক মহিলার বাসায় দেয়। সেখানে তাকে অনৈতিক কাজে বাধ্য করায়। সেখান থেকে তিন মাস আগে বাসা পরিবর্তন করে শহরের বালুরমাঠ-সংলগ্ন মাইজদী হাউজিং এস্টেটে একটি নতুন বাসা ভাড়া নেন। তখন থেকে দুই মাস ভালোভাবেই ওই বাসায় কাজ করেছিলেন। কিন্তু মাস খানের আগে গৃহকর্তী তাকে বাসায় অসামাজিক কাজ করার জন্য চাপ দেন। এতে রাজি না হলে তার উপর মারাত্মক নির্যাতন চালানো হয়। নির্যাতিতা রাহেলা জানান, তাকে রড দিয়ে পিটিয়ে পুরো শরীরে আঘাত করা হয়। মুখের ভেতর ওপরের পাটির বেশ কয়েকটি দাঁত তুলে ফেলা হয়। তারপরও তিনি অনৈতিক কাজে রাজি না হওয়ায় গত প্রায় ৮-১০ দিন আগে রাতের বেলায় তার শরীরে অ্যাসিড ঢেলে দেয়া হয়। এতে তার বুক, পেট, পিটসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ঝলসে যাওয়া শরীরের অংশ থেকে পঁচন ধরলে তাকে বাসযোগে চট্টগ্রাম নিয়ে কালুরঘাট এলাকার একটি ব্রিজের নিচে ফেলে আসা হয়। এ দিকে গুরুতর অসুস্থ ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো পরামর্শ দেয়। মাইক্রোযোগে রাহেনা বেগমকে ঢাকা নেয়ার জন্য যখন প্রস্তুতি নেয়। তখন সুধারাম থানার পরিদর্শক সাইফুল আলম মামলার প্রস্তুতি নেয়ার নামে অ্যাম্বুলেন্সসহ অসুস্থ মেয়েটিকে সুধারাম থানার সামনে রাত পৌনে ১টা পর্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা আটকে রাখেন। শুধু তাই নয়, পরিদর্শক সাইফুল বলে উঠেন গ্রেফতারকৃত চারজনের মধ্যে একজন নিরপরাধ। তদন্ত ছাড়া কী ভাবে বলছেন নিরপরাধ- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি তিনি। গত ৫ মাস আগে হাতিয়ার ভূমিহীন বাজারে জনৈক মহিলাকে নির্যাতনের পর থানায় মামলা করে সন্ত্রাসী জাফরের বিরুদ্ধে। তখন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম থেকে মামলা প্রত্যাহরের জন্য পরিদর্শক সাইফুল আলম সাদাকাগজে স্বাক্ষর নিতে হাসপাতালে আসেন। পরে সে মামলায় নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াস শরীফের নির্দেশে আসামি গ্রেফতার হয়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তিনি হাসপাতালে গিয়ে ভিকটিমকে দেখে এসেছেন। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে সুমন ও সাহাবুদ্দিনসহ চারজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, আসামিদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। | 6 |
ঢাকা: মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন। রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। খবরটি নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।এসএম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব অনুষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ছিলেন। দায়িত্ব পালন করেছেন জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবেও।এসএম মহসিন অভিনয় করেছেন আতিকুল হক চৌধুরী পরিচালিত 'রক্তে ভেজা' ও 'কবর' নাটকে। এছাড়া মুনীর চৌধুরী পরিচালিত 'চিঠি' সহ অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন।তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ লাভ করেন। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।অনিমেষ আইচের পরিচালনায় 'গরম ভাত অথবা নিছক ভূতের গল্প' নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান মহসিন। এছাড়াও 'মোহর আলী', 'সাকিন সারিসুরি'সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। | 2 |
টাঙ্গাইলের মধুপুরে সন্তানদের বিরুদ্ধে ৯০ বছরের বৃদ্ধ বাবাকে পাগল অপবাদ দিয়ে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলার মহিষমারা ঘোনাপাড়া গ্রামে। ওই গ্রামের বৃদ্ধ শরাফত আলীকে গত রোববার ছেলে জয়নাল (২২) ও দরাজ আলী (৪০) নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, বৃদ্ধ শরাফত আলী ৭ বিঘা জমি কিনে দুইটি বাড়ি করে দুই ছেলেকে দিয়েছেন। শরাফত আলীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। সেই ঘরে জয়নাল আবেদীন নামে আরেক ছেলে রয়েছে। শরাফত আলী ছোট ছেলের সঙ্গেই থাকতেন। শরাফত আলী বলেন, পোলারা আমারে মারে, খাইতে দেয় না। আমার ঘর ভাইঙা দিছে। বাস্ক (বাক্স) ভাইঙা টেহা (টাকা) নিয়া গেছে। স্থানীয় মজিদ মিয়া (৫৫) বলেন, ছেলেরা শরাফতকে পাগল বলে, কিন্তু কেউ পাগল থাকলে ৭ বিঘা জমি করতে পারবে? প্রতিবেশী হাসনা আক্তার (২৫) জানান, জয়নাল বাড়ি-ঘর ভাঙচুর করে। শরাফত মাঝে মাঝে বাড়িতে থাকেন না। শরাফত আলীর বড় ছেলে দরাজ আলী বলেন, বাবা জয়নালের কাছে থাকেন। আমাকে শধু বাড়ির জায়গা দিয়েছেন। তারপরও বাবাকে আমার কাছে থাকতে বলি। কিন্তু তিনি থাকেন না। স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন জানান, ওই বৃদ্ধকে এর আগেও বাড়ি থেকে বের করে দিয়েছিল ছেলেরা। তখন বিষয়টি সমাধান করে দিয়েছিলাম। কিন্তু ছোট ছেলে জয়নালের জন্যই বারবার এমন অমানবিক ঘটনা ঘটছে। মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব জানান, ওই বৃদ্ধকে আমি বয়স্ক ভাতার কার্ড দিয়েছি। এ ব্যাপারে এখনও আমাকে কেউ কিছু জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে অব্যশই ব্যবস্থা নেব। | 6 |
রাঙামাটির নানিয়ারচরে এক শিক্ষিকাকে শ্লীলতাহানি চেষ্টার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় সমিতির সভাপতি মুকুল বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক প্রাজীব বড়ূয়া স্বাক্ষরিত স্মারকলিপিটি দেওয়া হয়। এতে দোষীকে চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানান শিক্ষক নেতারা।স্মারকলিপিতে বলা হয়, উপজেলার নানাক্রুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা গত মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে এক বখাটের শ্লীলতাহানি চেষ্টার শিকার হন। শিক্ষকদের পক্ষ থেকে এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ৭২ ঘণ্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক নেতারা। একই সঙ্গে শিক্ষিকার নিরাপত্তা নিশ্চিত করারও দাবি করা হয়।ভুক্তভোগী শিক্ষিকা বলেন, 'গত মঙ্গলবার প্রতিদিনের মতো নানিয়ারচরের হুগুরমারা থেকে হেঁটে নিজ স্কুলে যাচ্ছিলাম। এ সময় এক বাঙালি ছেলে উলঙ্গ অবস্থায় আমাকে ধাওয়া করে। আমি চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে নিজেকে রক্ষা করে জনবহুল এলাকায় যেতে সক্ষম হই। তাকে দেখলে আমি চিনব। তবে নাম জানি না।'গতকাল বিকেলে নানিয়ারচর থানার এসআই মোহাম্মদ মাহবুব বলেন, 'এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে কাউকে আটক করা যায়নি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।'এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, এক শিক্ষিকার লিখিত একটা অভিযোগ পেয়েছি। তবে, শ্লীলতাহানির মতো কোনো ঘটনা ঘটেনি। ভিকটিম ভয় পেয়েছেন মাত্র। | 6 |
দেশের মধ্যে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক গতিশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। তারা বলেন, অর্থায়নের ক্ষেত্রে প্রাকৃতিক, সামাজিক এবং দায়বদ্ধতা ও স্বচ্ছতা- এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এসব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, শিল্প খাতের উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, কৃষিভিত্তিক অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোক্তা, অর্থনীতির ডিজিটালাইজেশনসহ অর্থনীতির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য বাংলাদেশের অর্থনীতি এখন ভেতর থেকে শক্তিশালী হয়েছে এবং বৈদেশিক ঋণ নির্ভরশীলতা কমেছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের ৪০১ নম্বর কক্ষে 'ইন সার্চ অব সাসটেইনেবল ফাইন্যান্স ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট' শীর্ষক সেমিনারে অর্থনীতিবিদরা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র এর আয়োজন করে। কেন্দ্রের পরিচালক অধ্যাপক জিয়া রহমানের সভাপতিত্বে এবং পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অনারারি অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন পলিসি এপচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও অর্থনীতিবিদ ড. মাশরুর রিয়াজ। এ ছাড়া সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নেন। মূল প্রবন্ধে আতিউর রহমান বলেন, করোনাকালে বিভিন্ন দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল অনিশ্চিত। কেননা, এ সময় বিভিন্ন দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হয়েছে, আবার অনেক দেশে তা বেড়েছে। এই অতিমারিতে বাংলাদেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। করোনাকালে মানুষ ঘরে আবদ্ধ ছিল। ফলে অর্থনীতির চাকা ধীর ছিল। এ সময় যে দেশের মানুষ ঘরের বাইরে যাওয়ার সুবিধা পেয়েছে, সে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। কেননা, দেশের মানুষের ঘরের বাইরে বেরোনোর ওপর প্রবৃদ্ধি নির্ভর করে। বর্তমানে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করে এই অর্থনীতিবিদ বলেন, এদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন ৪৪ বিলিয়ন। এটি বাংলাদেশের শক্তি। এর ফলে এই করোনা অতিমারিতেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পেরেছে। মাশরুর রিয়াজ বলেন, কভিড চলাকালেও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে বাংলাদেশ এগিয়ে ছিল। প্রবন্ধ উপস্থাপন এবং এর ওপর আলোচনা শেষে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. আতিউর রহমান। সভাপতির বক্তব্যে জিয়া রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা তুলে ধরে বলেন, বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। | 6 |
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের জামতলা এলাকা থেকে গত সোমবার ১৫টি ময়ূর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে । তাঁরা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা মিন্টু খাঁ ও অর্ণব দাস।খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী জানান, সাতক্ষীরা সদর থানা-পুলিশের নিকট থেকে ১৫টি ময়ূর জিম্মায় নেওয়া হয়েছে। বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অনুমতি ছাড়া ময়ূর সংরক্ষণ ও বেচাকেনার কোনো সুযোগ নেই। আদালতের নির্দেশ পেলে উদ্ধারকৃত ময়ূরগুলো সাফারি পার্কে সংরক্ষণ করা হবে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ময়ূর ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদে পুলিশ একটি একটি মাইক্রোবাসের পিছু নেয়। সীমান্তের জামতলা এলাকার একটি আম বাগানে দুর্লভ ময়ূর ভারতের পাচারের আলোচনাকালে দুজনকে আটক করা হয়। এরপর মাইক্রোবাসটির ভেতরে সিটের নিচে ১৫টি ময়ূর পাখি পাওয়া যায়। আদালতের নির্দেশে ময়ূর পাখিগুলোকে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। আটকদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। | 6 |
পরপর তিনটি স্বর্ণ জয়ে এসএ গেমসের নবম দিন সোমবারকে রাঙিয়ে দিয়েছেন বাংলাদেশের আর্চাররা। প্রথমে সোমা বিশ্বাস। তারপর সোহেল রানা। সকাল গড়িয়ে দুপুরের রোদ উঠতে উঠতে ইতি খাতুন। নেপালের পোখারা স্টেডিয়ামে টানা তিন স্বর্ণ জিতে নেন তারা। নিজেদের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ স্বর্ণের রেকর্ড গড়া থেকে নিশ্বাস দূরতে বাংলাদেশ। ২০১০ সালে নিজেদের মাটিতে আয়োজিত আসর থেকে সর্বোচ্চ ১৮টি স্বর্ণ পদক জয় করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ইতি রবিবার রিকার্ভের দলগত এবং মিক্সডে দুটি সোনা জেতেন। বাংলাদেশ নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মূলত এই আর্চারির কল্যাণেই। রবিবার টানা সাত সোনার পর সোমবার এল টানা তিনটি। সকালে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সোমা ১৪২-১৩৪ পয়েন্টে হারান শ্রীলঙ্কার অনুরাধা করুনারত্নেকে। পুরুষদের একই ইভেন্টে মোহাম্মদ সোহেল হারান ভুটানের ট্যান্ডিন দর্জিকে, ১৩৭-১৩৬ পয়েন্টে। বিডি প্রতিদিন/কালাম | 12 |
ইউরোপীয় ইউনিয়নের এক বিজ্ঞাপনের পোস্টারে মুসলিম নারীর হিজাব পরিহিত ছবি থাকায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এক ফরাসি আইনজীবী। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ বিষয়ক একটি সম্মেলনের জন্য প্রচারিত বিজ্ঞাপনের পোস্টারে হিজাব পরিহিত এক মুসলিম নারীর ছবি থাকায় তার তীব্র সমালোচনা করেছেন ফরাসি আইনজীবী থিবল্ট ডি মন্টব্রিয়াল। থিবল্ট ডি মন্টব্রিয়াল হলেন ফ্রান্সের মধ্য-ডানপন্থী দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রর্থী ভ্যালেরি পেক্রেসের উপদেষ্টা। ইইউর পোস্টারে হিজাবি মুসলিম নারীর ছবি ইস্যুতে তিনি বলেন,' ইউরোপ মহাদেশের ভবিষ্যৎ চিত্রিত করতে এমন ছবির ব্যবহার তাকে নির্বাক করে দিয়েছে।' মিসরের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের প্রসঙ্গ তুলে তিনি তার টুইটার অ্যাকাউন্টে আরো বলেছেন, (মিসরের) মুসলিম ব্রাদারহুডও এমন স্বপ্ন দেখতে সাহস পায় না যে ভবিষ্যতে ইউরোপ হবে হিজাবি মুসলিম নারীদের আবাসস্থল। কিন্তু, ইউরোপের কতগুলো বেকুব এমন বিষয়ের ইঙ্গিত দিয়েছে। আমি ইউরোপের এমন ভবিষ্যৎ প্রতিরোধ করতে আমার সর্বশক্তি দিয়ে রড়াই করব। হিজাব হলো মুসলিম নারীদের মাথা আবৃত করার স্কার্ফ। এ হিজাব ব্যবহার নিয়ে ফ্রান্সে গত কয়েক দশক ধরে বিতর্ক চলছে। সূত্র : আল-জাজিরা | 3 |
বিপিএল দিয়ে মাঠে ফিরছেন সাবেক অধিনায়ক মাশরাফি। প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। গত বছরের ১৮ ডিসেম্বর খেলেছিলেন সর্বশেষ ম্যাচ। তবে এবারের আসরে মাশরাফিকে রাখা হয়েছে শীর্ষ ক্যাটাগরিতে। যেখানে তার পারিশ্রমিক ৭০ লাখ টাকা। টাইগারদের নিউজিল্যান্ড সফর শেষে শুরু হবে দ্বিতীয় জনপ্রিয় এই লিগ। আর এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে ফেরার ইচ্ছা মাশরাফির। এজন্য প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন। ইতোমধ্যে স্কিল অনুশীলনও শুরু করেছেন। হয়তো বিপিএলে বেশ সফল বলেই এই কামব্যাকে তিনি ভীষণ মরিয়া। সাত আসরে চারবারই শিরোপা জিতেছেন তিনি। প্লেয়ার্স ড্রাফটে ৬টি গ্রেডে বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মূল্য 'এ' গ্রেডের ক্রিকেটারদের ৭০ লাখ টাকা। এই তালিকায় আছেন দেশের ৬ সিনিয়র ক্রিকেটার। মাশরাফি ছাড়াও 'এ' ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। আর লিটন দাস, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকারসহ মোট ১৫ জন আছেন 'বি' গ্রেডে। এই গ্রেডের পারিশ্রমিক ৩৫ লাখ টাকা। অন্যদিকে সীমিত ওভারের ক্রিকেটে একসময়ের সেরা পেসার রুবেল হোসেনকে রাখা হয়েছে 'সি' গ্রেডে। রুবেল ছাড়া এই গ্রেডে আছেন যুব বিশ্বকাপ জয়ী দলের তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও হাসান মুরাদ। টেস্ট দলের স্পিনার তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসানও আছেন এই ক্যাটাগরিতে। 'সি' গ্রেডের পারিশ্রমিক ২৫ লাখ টাকা। এছাড়া জাতীয় দল থেকে বাদ পড়া বেশ কয়েকজন ক্রিকেটার আছেন 'ডি' গ্রেডে। এই গ্রেডের পারিশ্রমিক ১৮ লাখ টাকা। মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, আবু হায়দার রনি, নাসির হোসেন, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, সাব্বির রহমান, সোহাগ গাজী, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলী, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, নাঈম ইসলাম, রাকিবুল হাসান সিনিয়র, সাকলাইন সজীবসহ মোট ৪৫ জন আছেন এই তালিকায়। এই গ্রেডে যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীও আছেন। এবং ৩৫ জনকে নিয়ে তৈরি করা হয়েছে গ্রেড-'ই'। এই গ্রেডের পারিশ্রমিক- ১২ লাখ টাকা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমারদের নিয়ে এই ড্রাফট তৈরি হয়েছে। নাজমুল হোসেন মিলন, তাসামুল হক, অভিষেক মিত্র, ধীমান ঘোষ, তাইবুর রহমান পারভেজ, শাহবাজ চৌহান, রবিউল ইসলাম রবি আছেন এই গ্রেডে। সবেচেয়ে বেশি ৭৬ ক্রিকেটার আছেন 'এফ' গ্রেডে। তাদের পারিশ্রমিক ৫ লাখ টাকা। | 12 |
যশোরের অভয়নগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জনসভায় এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার সুন্দলী ইউপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিকাশ চন্দ্র মল্লিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক সুভাষ রায়, সভাপতি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিজয় কুমার মল্লিক। | 6 |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা বাতিল করার সিদ্ধান্তে আরও বেশি আমেরিকান প্রাণ হারাবে বলে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন তালেবান। রোববার যুক্তরাষ্ট্র আফগানিস্তানে জঙ্গিদের ওপর সামরিক চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়েছে। ঠিক তখনই তালেবানের কাছ থেকে এ প্রতিক্রিয়া আসলো। খবর রয়টার্সের। এর আগে তালেবানের সঙ্গে হতে যাওয়া একটি গোপন বৈঠক বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। রোববার দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং জ্যেষ্ঠ তালেবান নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ওই বৈঠক হওয়ার কথা ছিল। শান্তি আলোচনা বাতিলের পর তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ওই সময়ই মার্কিন বাহিনীগুলো আফগানিস্তানে ব্যাপক হামলা শুরু করেছে। এতে যুক্তরাষ্ট্রের আরও ক্ষতি হবে। তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে, তাদের শান্তিবিরোধী অবস্থান বিশ্বের কাছে প্রকাশ পাবে, জীবন ও সম্পদহানি বাড়বে। আফগানিস্তানে ২০ বছর ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে 'শান্তি আলোচনা'র জন্য এই বৈঠক হচ্ছে বলে শনিবার টুইট বার্তায় জানান ট্রাম্প। কাবুলের একটি কূটনৈতিক এলাকায় গত বৃহস্পতিবার হামলায় মার্কিন সেনাসহ ১২ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে তালেবান। তালেবানের পক্ষ থেকে দায় স্বীকার করার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন। | 3 |
এখনকার অধিকাংশ মানুষ, বিশেষত তরুণ প্রজন্ম ইউটিউব প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত। বিশ্বজুড়ে ইউটিউব হয়ে উঠেছে অনেক বেশি জনপ্রিয়। ইউটিউব এমন এক প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও পাওয়া যায়।বর্তমান বিশ্বের বেশির ভাগ মানুষই ইউটিউব চ্যানেল সম্পর্কে জানে। বহু মানুষের রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল বলতে ইউটিউব অ্যাকাউন্টকে বোঝানো হয়, যেখানে নানা ধরনের ভিডিও আপলোড করা হয়। অধিকাংশ লোক বিভিন্ন ইউটিউব চ্যানেলে নানা ভিডিও নিত্য উপভোগ করলেও চ্যানেল খোলার নিয়ম বা পদ্ধতি সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না।অনেকের মনেই প্রশ্ন আসা স্বাভাবিক যে, কীভাবে একটি ইউটিউব চ্যানেল খোলা যায়? এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই লেখার মাধ্যমে। আজকের এই লেখায় ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে জানানো হবে। ইউটিউব চ্যানেল খোলার সহজ ও সঠিক নিয়ম জানতে অবশ্যই পুরো লেখাটি পড়ুন? মোবাইল ফোনে ইউটিউব চ্যানেল খোলার নিয়মইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা স্মার্টফোন। বর্তমানে প্রায় সবার হাতেই রয়েছে একটি স্মার্টফোন। নিজেকে একজন ভালো ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনি চাইলে ঘরে বসেই আপনার ব্যবহৃত ফোনটি দিয়ে খুলতে পারবেন ইউটিউব অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল।* মোবাইল দিয়ে ইউটিউবে চ্যানেল খুলতে হলে আপনার মোবাইল ফোনে প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।* ইউটিউব অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের পর তা ওপেন করুন। এরপর ডান দিকের কোনায় ইউটিউব অ্যাকাউন্টে একটি জিমেইল আইডি যুক্ত করে ফেলুন। মনে রাখবেন, ইউটিউব অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই একটি জিমেইল আইডি খোলা খুবই গুরুত্বপূর্ণ। জিমেইল আইডি অ্যাড করে এরপর আপনাকে সাইন ইন করে ইউটিউবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।* তারপর আপনাকে সাইন ইন অপশন থেকে আপনার নাম, জন্মতারিখ, লৈঙ্গিক পরিচয়, মোবাইল নম্বরসহ দরকারি তথ্য দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হবে।* এরপর দেখবেন ইউটিউব চ্যানেল নামে একটি অপশন আছে। খেয়াল করলে দেখবেন, আপনার ই-মেইলে যে নাম ব্যবহার করেছেন, সে নাম অনুযায়ী খোলা হয়ে গেছে।* আপনি চাইলে আপনার ইচ্ছেমতো নাম নির্বাচন করে অটোজেনারেটেড নামটি পরিবর্তন করে নিতে পারবেন।* এরপর আপনাকে বাছাই করতে হবে, আপনি কী ধরনের ভিডিও আপলোড করতে আগ্রহী। সঙ্গে আপনার লোকেশনসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করার মাধ্যমে আপনি ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে সক্ষম হবেন। এভাবেই আপনি চাইলে খুব সহজে একটি খুলে নিতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে। কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়মশুধু মোবাইল ফোন দিয়েই নয়, আপনি চাইলে কম্পিউটার দিয়েও খুলে নিতে পারেন একটি ইউটিউব চ্যানেল। আসুন তবে জেনে নিই কীভাবে কম্পিউটারের মাধ্যমে ইউটিউব খুলতে হয়-* প্রথমে আপনাকে যেতে হবে ইউটিউব ব্রাউজারে। সেখানে আপনার জিমেইল আইডি ব্যবহার করে ইউটিউবে অ্যাকাউন্ট তৈরি করুন।* ইউটিউবে অ্যাকাউন্ট খোলা শেষে জিমেইলের দেওয়া নাম অনুযায়ী আপনার নিজের ইউটিউব চ্যানেলটি খুলে নিতে পারবেন।* আরেকটি চমৎকার বিষয় হচ্ছে, আপনি চাইলে কাস্টমাইজ করে নিজের মতো একটি চ্যানেল খুলে নিতে পারেন। একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি একসঙ্গে অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।* চ্যানেল খোলার পর আপনাকে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে।* প্রথমে পিকচার বড় করে আপনার চ্যানেলের ধরন নির্বাচন করুন। এর সঙ্গে সবগুলো সোশ্যাল মিডিয়া সাইটে আপনার অ্যাকাউন্টের বা পেজের লিংক দিয়ে দিন।এভাবে খুব সহজেই আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং এর মাধ্যমে প্রচুর টাকা ইনকামও করতে পারবেন। | 11 |
দলের অভ্যন্তরীণ অনৈক্যের কারণেই বিএনপির অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সারা দেশে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা হয়েছে জানিয়ে নির্বাচনে এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আজ বৃহস্পতিবার দলের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সদস্যরা আজ সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দলটির ধানমন্ডি কার্যালয়ে বৈঠক করেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্ট মনে করেছে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের সহায়ক পরিবেশ বিরাজ করছে। তাই তারা নির্বাচনের সময় পর্যবেক্ষক পাঠাবে না। এটা তাদের ইন্টারনাল বিষয়। সরকার সারা দেশে বিএনপি নেতাকর্মীসহ প্রার্থীদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, তাদেরকে এ বিষয়ে তথ্য-প্রমাণ দিয়ে কথা বলতে হবে। জামায়াত ছাড়া বিএনপি যে অচল তা দলটি আগেই প্রমাণ করেছে। এবারও তারা জামায়াতের সহিংসতার শক্তির সহযোগিতা নিচ্ছে বলেও দাবি করেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'নাথিং নিউ, জামায়াত ছাড়া বিএনপি অচল। বিএনপি আর জামায়াত এক মোহনায় একাকার। তারা একসাথেই কাজ করছে, একসাথেই সন্ত্রাস করছে। একসাথেই সাম্প্রদায়িক রাজনীতি করছে। সাম্প্রদায়িকতার নাম্বার ওয়ান পৃষ্ঠপোষকই হচ্ছে বিএনপি। জামায়াতকে ব্যাক করে তারা, জামায়াত আবার তাদেরকে ব্যাক করে।' এ সময় তিনি বিএনপি সম্পর্কে বলেন, 'তাদের ভেতরেই জগাখিচুড়ি অবস্থা, পরিস্থিতি মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে। হসপচ অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে, সব এলোমেলো, বোঝাই যাচ্ছে ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয়।' আসন ভাগাভাগি নিয়ে মহাজোটের শরিকদের সঙ্গে বড় কোনো সমস্যা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মনোনয়য়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই ছোট-খাট সমস্যা যা আছে তা সমাধান হয়ে যাবে। জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতীয় পার্টিকে বলেছি- প্রয়োজনে ৩০০ আসনে আপনাদের প্রার্থী দিয়ে দেন। কিন্তু যোগ্য এবং উইনেবল হতে হবে। আমরা যাদের যোগ্য এবং উইনেবল মনে করেছি, তাদের মনোনয়ন দিয়েছি। | 9 |
সিরিজ নিশ্চিত হওয়ায় বাংলাদেশের তেমন চাপ ছিল না। নির্ভার বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ম্যাচে একাদশে এনেছিল চার পরিবর্তন। তবে এই পরিবর্তন নিয়ে ম্যাচ শেষ পর্যন্ত জিততে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিউজিল্যান্ডের কাছে ২৭ রানে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও ৩-২ ব্যবধানে সিরিজটা বাংলাদেশের।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে টম ল্যাথামের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট ১৬১ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেট ১৩৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।১৬২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা এবারও ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৬ রানে আউট হন লিটন দাস (১০)। এজাজ প্যাটেলের বলে কুগগেলেইজের দারুণ এক ক্যাচে আউট হন এ ওপেনার। সাকিবের পরিবর্তে তিনে নামা সৌম্য সরকারও (৪) বেশি দূর যেতে পারেননি। ক্যাককনকির বলে রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য। মোহাম্মদ নাঈম ভালো শুরুর আভাস দিয়েও ইনিংসটা বড় করতে পারেননি। ২৩ রান করে উইকেটের পেছনে টম ল্যাথামের তালুবন্দী হন। এই পুরো সিরিজে ব্যর্থতার পরিচয় দেওয়া মুশফিকুর রহিমও ভাগ্য বদলাতে পারেননি। ৪ রান করে ফিরে যান মুশফিক। ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের জয়ের আশা অনেকটা ফিকে হয়ে আসে।ওভার প্রতি রানরেট বেড়ে যাওয়ায় চাপটা ক্রমশ বাড়তে থাকে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চম উইকেটে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে চেষ্টা চালিয়ে যান। এই দুজনের ব্যাটে কিছু সময়ের জন্য বাংলাদেশের জয়ের সম্ভাবনাও বাড়ে। তাঁদের ৩৩ বলে পঞ্চাশ পেরোনো জুটিতে জয়ের আশা দেখতে থাকে বাংলাদেশ। আফিফ একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। মাহমুদউল্লাহ ২১ বলে ২৩ রান করে আউট হলে ভাঙে ৬৩ রানের জুটি।পরে নুরুল হাসান সোহান (৪), শামীম হোসেন (২) কেউই সুবিধা করতে পারেনি। আফিফ একপ্রান্তে টিকে থাকলেও দলের হার আটকাতে পারেননি। শেষে পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। আফিফ ৩৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন।এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। অ্যালেন একটু বেশি আগ্রাসী ছিলেন। উদ্বোধনী জুটি ৫.৪ ওভারে আসে ৫৮ রান। রবীন্দ্র ১২ বলে ১৭ রান করে শরিফুলের বলে মিড অফে মুশফিকের হাতে ধরা পড়েন। একই ওভারের পরে বলে অ্যালেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরিফুল। তবে রিভিউয়ের কল্যাণে বেঁচে যান তিনি। তাঁকে আউট করতে বেশি সময় লাগেনি। রিভিউয়ের পরের বলেই শরিফুলের বলে বোল্ড হন অ্যালেন। আউট হওয়ার আগে অ্যালেন ২৪ বলে ৪১ রান করেন।পরে অধিনায়ক টম ল্যাথামের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ভালো সংগ্রহের দিকে এগোয়। উইল ইয়ং (৬) ও কলিন ডি গ্রান্ডহোম (৯) অল্প রানে আউট হন। শেষ দিকে ল্যাথামের অপরাজিত ৩৭ বলে ৫০ ও ম্যাককনকির অপরাজিত ১০ বলে ১৭ রানের ইনিংসের কল্যাণে স্কোর বোর্ডে ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান জমা করে নিউজিল্যান্ড। শরিফুল ২টি এবং তাসকিন, নাসুম ও আফিফ ১টি করে উইকেট নেন। | 12 |
ডিজাইনারদের সৃষ্টিশীলতা আর বলিউড তারকাদের দ্যুতি মিলেমিশে একাকার হয়ে যায় ল্যাকমে ফ্যাশন উৎসবে। এবার করোনার কারণে ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে হাজির হয়েছে ল্যাকমে। গত বুধবার থেকে আগামীকাল রোববার পর্যন্ত ভার্চ্যুয়াল ফ্যাশন উৎসবের আয়োজন করেছে তারা। উৎসবের উদ্বোধনী রাতে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ঝলমলে পোশাকে সবাইকে চমকে দেন। এরপর খুব একটা তারকার আলো দেখা যায়নি ল্যাকমের মঞ্চে। তবে শনিবার ল্যাকমের মঞ্চ র্যাম্প তারকাদের দ্যুতিতে উজ্জ্বল ছিল। এ আয়োজনে গোধূলিলগ্নে কনের সাজে মঞ্চে হাঁটেন বলিউড অভিনেত্রী ডায়না পেন্টি। 'ল্যাকমে ফ্যাশন উইক ২০২০'-এর চতুর্থ দিনের প্রথম আয়োজনে মঞ্চে একরাশ উষ্ণতা নিয়ে হাজির ডায়না। ডিজাইনার দিশা পাতিলের ডিজাইন করা অফ হোয়াইট রঙের লেহেঙ্গা-চোলিতে কনেরূপী ডায়না ছিলেন অসামান্য। দিশার পোশাক পরে এর আগেও র্যাম্পে দ্যুতি ছড়িয়েছিলেন এই বলিউড কন্যা। অনুষ্ঠান শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ডায়না বলেন, 'সাদা, অফ হোয়াইট, সাদা-কালোর কম্বিনেশন আমি দারুণ পছন্দ করি। এমনকি কনের সাজেও আমার হালকা রঙে আপত্তি নেই। দিশার সঙ্গে আমার রুচি খুব মেলে। তাই আবার তাঁর ডিজাইন করা পোশাক পরে আমি ভার্চ্যুয়াল র্যাম্পে হেঁটেছি। তবে লাইভ অনুষ্ঠানে দর্শকের করতালি, উন্মাদনা, উত্তেজনা ও উৎকণ্ঠা-সবকিছু দারুণভাবে মিস করেছি।' এরপর এক ব্যতিক্রমী আয়োজন নিয়ে ল্যাকমের মঞ্চে হাজির হন ডিজাইনার সুকৃতি-আকৃতি। ল্যাকমের মঞ্চে তাঁরা উপহার দেন এক তরুণ জুটিকে। সুকৃতি-আকৃতির এদিনের আয়োজনের শোস্টপার ছিলেন বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা আর রাধিকা মদন। তবে ল্যাকমের চতুর্থ রজনী আরও জমকালো হয়ে ওঠার কথা সোনাক্ষী সিনহা আর ঈশান খাট্টারের উপস্থিতিতে। ডিজাইনার কুনাল রাওয়ালের পোশাক গায়ে এই জুটি যে মঞ্চে ঝড় তুলবে, তা বলার অপেক্ষা রাখে না। আয়োজনের উদ্বোধনীতে ডিজাইনার পায়েল খান্ডেলওয়ালের জামদানির অভিনবত্ব সবার নজর কাড়ে। প্রতিবারের মতো এবারও নবীনের প্রদর্শন দিয়ে ল্যাকমে ফ্যাশন উৎসব শুরু হয়। এরপর গৌরাঙ্গ, রাজেশ প্রতাপ সিং, অ্যানাভিলা মিশ্র, পায়েল খান্ডেলওয়াল, আব্রাহাম অ্যান্ড ঠাকরেসহ একঝাঁক ডিজাইনার তাঁদের নকশার নতুন ধারা তুলে ধরেন। দ্বিতীয় দিনের প্রথম আয়োজন ঝলমল ছিল বলিউড অভিনেত্রী সন্দীপা ধরের উপস্থিতিতে। ডিজাইনার কাবেরি ও অমিতের শোর শোস্টপার ছিলেন সন্দীপা। এই বলিউডকন্যা এই আয়োজনে উজ্জ্বল ছিলেন খাদির রক্তরঙা লেহেঙ্গা আর ঘটিহাতা পেপলাম ব্লাউজে। আর সন্দীপার পোশাকটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে হাতে বোনা এমব্রয়ডারির কাজে। কাবেরি-অমিত পশ্চিম বাংলার শিল্পকলাকে তাঁর এই সম্ভারে তুলে ধরেছিলেন। অমিত-কাবেরির পোশাক গায়ে উচ্ছ্বসিত সন্দীপা। | 2 |
বার্সেলোনা ছেড়ে রোনালদিনহো ২০০৮ সালে চলে যাওয়ার পর কাতালান ক্লাবটির মূল তারকা হন লিওনেল মেসি। পেপ গার্দিওয়ালার অধীনে দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন লিও। কিন্তু হুট করেই মেসিকে প্রস্তাব দিয়ে বসে লস ব্লাঙ্কোসরা। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড রিয়ালকে না করে ঝুঁকেছিলেন চেলসির দিকে। ইতালির সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিও তার লেখা বইয়ে দাবি করেছেন, মেসির জন্য রিয়ালের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ফ্লোরেন্তিনো পেরেজ বার্সাকে ২৫০ মিলিয়ন দিতে প্রস্তুত ছিল। কিন্তু মেসি ওই প্রস্তাবে সাড়া দেননি। রিয়ালকে বলে দেন, শুধু শুধু সময় নষ্ট করো না। ঘটনাটা ২০১৩ সালের। মেসিকে দেওয়া রিয়ালের ওই প্রস্তাবের কথা অবশ্য ২০১৮ সালে ফাঁস করে দেয় একটি সংবাদ মাধ্যম। তবে জিয়ানলুকা এ বিষয়ে সবার থেকে পরিষ্কার ধারণা রাখেন বলেও মনে করা হচ্ছে। তার মতে, শুধু রিয়াল মাদ্রিদ নয়। মেসিকে পাওয়ার লড়াইয়ে ছিল ম্যানসিটি, পিএসজি, ইন্টার মিলান ও চেলসি। তবে সেবার কারও প্রস্তাবে সাড়া না দিলেও ২০১৪ সালে চেলসিতে যেতে চেয়েছিলেন মেসি। জিয়ানলুকাই দিয়েছেন এই তথ্য। তখন চেলসির কোচ ছিলেন হোসে মরিনহো। মেসির বিরুদ্ধে স্পেনে কর ফাঁকির অভিযোগ ওঠায় তিনি ক্যাম্প ন্যুতে ছেড়ে স্টামফোর্ড ব্রিজে যাওয়ার আলাপ শুরু করেছিলেন। চেলসিও তখন মেসির জন্য ২৫০ মিলিয়নের রিলিজ ক্লজ দিতে রাজি ছিল। বেতন নিয়েও ছিল না কোন সংকট। তবে মেসি তার বাবার কথায় সেবারও চুপ হয়ে গিয়েছিলেন। | 12 |
হলিউড তারকা স্কারলেট ইয়োহানসন অভিনীত সুপারহিরোভিত্তিক ছবি 'ব্ল্যাক উইডো'র মুক্তি আবার পেছাচ্ছে। তবে আশার কথা হলো ঘরের টিভি, মনিটর বা ফোনে নয়, প্রেক্ষাগৃহেই দেখা যাবে ছবিটি। বিশাল বাজেটের এ ছবি স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখাতে চাইছেন না খোদ বিনিয়োগকারীরাই।ডিজনির প্রধান নির্বাহী বব চ্যাপেকেরও ইচ্ছা, 'ব্ল্যাক উইডো' বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহেই মুক্তি পাক। গত বৃহস্পতিবার প্রযোজকদের এক সভায় তিনি জানিয়েছেন, মার্ভেল স্টুডিওর এই ছবিকে তাঁরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনিপ্লাসে চালাতে চান না। তিনি বলেন, 'আমরা এখনো ছবিটাকে হলে মুক্তি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব সতর্কতার সঙ্গে ছবিটার মুক্তি নিয়ে ভাবছি।' 'ব্ল্যাক উইডো'তে স্কারলেটকে দেখা যাবে নাতাশা রোমানফ চরিত্রে। ২০২০ সালের মে মাসে ছবিটি মুক্তির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে নির্ধারিত তারিখে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। ছবি মুক্তির পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে চলতি বছরের ৭ মে। মহামারির কারণে বড় বাজেটের বেশ কিছু ছবির মুক্তি নিয়ে আপস করতে হয়েছে ডিজনিকে। সেসবের মধ্যে 'মুলান' ছবিটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে না পেরে মুক্ত করা হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনিপ্লাসে। এ ছাড়া অ্যানিমেশন ছবি 'সোল'-এরও একই দশা হয়েছে। এ ছাড়া 'রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন' ছবিটি ডিজনিপ্লাসে দেখতে খরচ করতে হচ্ছে ৩০ ডলার। বব বলেছেন, 'আমাদের কিছু ছবি প্রেক্ষাগৃহে আর কিছু ছবি স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখানোর পরিকল্পনা আছে। তবে তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে কিছু সিদ্ধান্ত অবশ্য গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করেও নেওয়া হবে।' | 2 |
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের উদ্দেশ্যে বলেছেন, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতার সূর্য আমরাই এনেছি। আমাদেরকে তাড়িয়ে দেয়ার ক্ষমতা আপনার ঐক্যফ্রন্ট, গণফোরাম, বিএনপি ও জামায়াতের নেই। আপনাদের পায়ের নিচে মাটিও নেই। অতএব অহংকারী বক্তব্য থেকে বিরত থাকুন বলেও তিনি আহ্বান জানান। সোমবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নতুন বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও নির্মাণ কাজের উদ্ভোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর উম্মেশ চন্দ্র লোধের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী ও নয়ন প্রমুখ। | 6 |
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন । যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে তিনি এ আশাবাদ প্রকাশ করেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেন যুক্তরাষ্ট্রে নব-নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক গ্রহণপত্রে প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রে নব-নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে স্বাগত জানান। বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান শক্তিশালী ও স্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করতে এবং দু'দেশের অভিন্ন লক্ষ্যগুলো আরো এগিয়ে নিতে তার সরকারের আগ্রহ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র সরাসরি হস্তান্তরের প্রথাগত অনুষ্ঠানের আয়োজন করেনি।প্রেসিডেন্টের এই আনুষ্ঠানিক পরিচয়পত্র গ্রহণ 'কাগজভিত্তিক' প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে। | 6 |
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রতিষ্ঠানে বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: সিনিয়র রিসার্চ অফিসার/ সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ারবিভাগ: বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনপদসংখ্যা: ১যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্র/ ফলিত রসায়ন/ পদার্থ বিদ্যায় সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গৃহনির্মাণ সামগ্রী-বিষয়ক গবেষণা কাজে ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-ষষ্ঠ) আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চাকরিসংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। আবেদন ফিআবেদন ফি বাবদ ৫০০ টাকা মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান 'নগদ'-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের নিয়ম এই লিংকে ফরম পূরণের সময় জানা যাবে। আবেদনের শেষ তারিখ: ২২ এপ্রিল ২০২২। | 1 |
কক্সবাজারের টেকনাফে এক বাড়িতে তল্লাশি চালিয়ে কাপড়ের ভেতরে লুকিয়ে রাখা প্রায় ১২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বাড়ির মালিক মো. বাদশা মিয়ার ছেলে আবদুর রহিমকে (৩২) আটক করা হয়।
সোমবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামের ওই বাড়িতে অভিযান চালানো হয়।
বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
তিনি জানান, ইয়াবা বেচাকেনার গোপন সংবাদে সোমবার রাত দেড়টার দিকে ওই বাড়িতে বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ড্রয়ারে কাপড়ের ভেতর থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটে ১১ হাজার ৮৪৫ পিস ইয়াবাবড়ি পাওয়া যায়। যার আনুমানিক দাম ৩৫ লাখ ৬৮ হাজার ৩৫০ টাকা।
তিনি আরও জানান, এসময় ১৪ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে ও আটক ব্যক্তিকে থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় হন্তান্তর করেছে বিজিবি। তাকে মঙ্গলবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
| 6 |
ঝালকাঠিতে পুকুরে ডুবে তায়েবা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে পৌর এলাকার বাসন্ডা কায়েদ সরণিতে এই দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. বাপ্পির মেয়ে। এ ঘটনায় শিশুটির স্বজনেরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঝালকাঠি সদর হাসপাতালে জরুরি বিভাগে বিক্ষোভ করেছেন।শিশুটির স্বজনেরা জানান, মা ডলিয়া বেগম ও বাবা মো. বাপ্পির সঙ্গে বাসন্ডা এলাকার আবুল হোসেনের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যায় শিশু তায়েবা। বিকেলে মেয়েকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে যায় ডালিয়া। পরে ওই বাড়ির পুকুরে ভেসে থাকতে দেখে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটিকে বাসন্ডা এলাকার গাউসুল আযম দরবার সড়কের বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে শিশুটি খিঁচুনি দেয় ও চোখ মেলে তাকায়। স্বজনেরা আবারও শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পরিবর্তন হয়। সেই চিকিৎসক রোগীর স্বজনদের জানান, ৩০ মিনিট আগে শিশুটি মারা গেছে। এরপর উত্তেজিত এলাকাবাসী ও স্বজনেরা হাসপাতালে বিক্ষোভ করেন। হাসপাতালে উপস্থিত ওয়ার্ড কাউন্সিলর মালা বেগম পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে শিশুটিকে অ্যাম্বুলেন্স করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুর রহমান বলেন, 'বাচ্চাটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। আমি অক্সিজেন দিয়ে চেষ্টা করেছি। এর আগে যখন আনা হয়েছিল, তখন আমার দায়িত্ব ছিল না।' | 6 |
কয়েক দিন আগের কথা। মন ভেঙে গিয়েছিল আবু ভাইয়ের। শরীর আর সহায় হচ্ছিল না তার। শয্যা হয়ে গিয়েছিল একমাত্র ঠিকানা। সমকালে সংবাদ প্রকাশের পর অনেকেই এখন তার পাশে দাঁড়াচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। এতে সাহস ও মনোবল ফিরে পাচ্ছেন তিনি। শয্যা ছেড়ে উঠছেন, হাঁটছেন। আবার স্বপ্ন দেখছেন আবু ভাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার তার নামের 'আবুর ক্যান্টিন' চালু করার কাজে হাত দিতে চলেছেন। তাকে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এখন সদয় হয়েছে। হাত বাড়াচ্ছেন শিক্ষকরাও।পুরো নাম আবু আহমেদ (৭০)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর প্রিয় তিনি। ক্যাম্পাসে এক সময় সবচেয়ে জমজমাট ক্যান্টিন ছিল 'আবুর ক্যান্টিন'। সত্তরের দশক থেকে চলতি শতাব্দীর প্রথম দিকেও আবু ভাইয়ের এই ক্যান্টিন ছিল গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সব আন্দোলনের কেন্দ্রবিন্দু। অনেক শিক্ষার্থীর অসময়ের বন্ধু ছিলেন আবু ভাই। তবে জীবনের পড়ন্ত বেলায় নানা কারণে অসহায় হয়ে পড়েছিলেন তিনি। বন্ধ হয়ে গিয়েছিল তার ক্যান্টিন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যান্টিন করার জন্য একটু জায়গা বরাদ্দ চেয়েছিলেন। সম্প্রতি তা পেয়ে গেছেন। এখন স্বপ্ন দেখছেন নতুন করে 'আবুর ক্যান্টিন' চালু করার।বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহেদ আলী জানান, আবু আহমেদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যান্টিনের জন্য জায়গা বরাদ্দ চেয়েছিলেন। তার ভিত্তিতে একটি উপকমিটি করা হয়েছিল। কমিটির সদস্যরা জায়গা পরিদর্শন করেছেন এবং আবু ভাইয়ের আবেদন পর্যবেক্ষণ করেছেন। সব কিছুই ইতিবাচক। কিন্তু আবু ভাই অসুস্থ থাকায় চূড়ান্ত কাজটি হয়নি। আবু আহমেদ বিশ্ববিদ্যালয়ে এসে দপ্তরে দেখা করে স্বাক্ষর দিলেই ক্যান্টিন শুরু করতে পারবেন।কথা বলে জানা গেছে, আবু আহমেদ রোববার বিশ্ববিদ্যালয়ে যাবেন। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে চতুর্থ বিজ্ঞান ভবনের পশ্চিম-দক্ষিণ কোণে টুকিটাকি চত্বরের পাশে একটি জায়গা বরাদ্দ দিয়েছে বলে শুনেছি। রোববার আমার মেয়েকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে বরাদ্দের কাগজে স্বাক্ষর করব।'বয়সের ভার ও নানা রোগ তার শরীরকে বেহাল করে ফেলেছে। নিজের শেষ সময়ে কাউকে তার অসহায়ত্বের কথা বলতে চাননি। তবে সমকালে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সাবেক শিক্ষার্থীরা ভালোবাসা নিয়ে তার পাশে দাঁড়াচ্ছেন। আবার তার ভাঙা মন জোড়া লাগতে শুরু করেছে। শনিবার কথায় কথায় আবু ভাই বললেন, 'সত্যি বলতে আমার মনে হচ্ছে, আমি অর্ধেক ভালো হয়ে গেছি।'তবে এই মানসিক তৃপ্তি তো রোগ-জীবাণু শুনছে না। আগামী মঙ্গলবার আবার ডাক্তার দেখাতে হবে। আবু ভাইয়ের অস্ত্রোপচার প্রয়োজন। অনেক টাকা দরকার। বর্তমানে নিয়মিত ওষুধ আর বিশ্রামে আছেন। ডায়াবেটিস ও হার্টের সমস্যা এখন একটু কম অনুভব করলেও হাঁটুর ব্যথা কমছে না। হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন। এখন ডাক্তার কী বলেন তার ওপর নির্ভর করছে তার ক্যান্টিন করার স্বপ্ন। তবে আবু আহমেদ বলেন, 'এখন একটাই ইচ্ছা, ক্যান্টিনটা আবার চালু করার। আমি না থাকি আমার ছেলেমেয়েরা চালাবে। সব ছেলেমেয়ের সঙ্গে কথা হয়েছে। সবাই ক্যান্টিন চালাবে বলে আমাকে কথা দিয়েছে। শুধু ছোট ছেলে মিলন বদ সঙ্গদোষে একটু খারাপ হয়ে গেছে। তবে মিলনও ঠিক হয়ে যাবে। আর ময়না (আবু আহমদের মেয়ে) ও সুফিয়াও (স্ত্রী) ক্যান্টিন চালাতে সাহায্য করবে বলেছে।' | 6 |
ঝিনাইদহের কোটচাঁদপুরে কপোতাক্ষ নদ থেকে এক তরুণের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার দুপুরে রিয়াদ খান (১৮) নামের এ তরুণের লাশ উদ্ধার করা হয়।তিনি এলাঙ্গী ইউনিয়নের সাইনবোর্ড বাজারের সলেমান খানের ছেলে।রিয়াদের ভাই রবি খান বলেন, 'গত মঙ্গলবার রাত ৯টার সময় আমার সঙ্গে মোবাইলে কথা হয়। ওই সময়ও সে চালের কলে ছিল। রাতে বাড়িতে গেছে কিনা জানতাম না। বেলা ১১টার দিকে জানতে পারলাম কপোতাক্ষ নদে একটা লাশ ভাসছে। তবে জানতাম না যে, এটা আমার ভাই রিয়াদের লাশ।'প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ঝিনু মিয়ার বাগান বাড়িতে কে বা কারা পিকনিক করেছে। ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে পিকনিক করার বিভিন্ন সরঞ্জাম।জানা যায়, সলেমান খানের দুই স্ত্রী। রিয়াদ খান দ্বিতীয় স্ত্রীর ছেলে। ৯ ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি।বলাবাড়ির মধ্য এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান ও মৃতের চাচা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'ছোট মানুষ। তাঁকে কেন মারল এটা বুঝতে পারছি না। আর কে বা মারল। তার সঙ্গে তো কারও কোনো শত্রুতা ছিল না।'এ বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন গতকাল দুপুরে আজকের পত্রিকাকে বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। তদন্তের পর বলা যাবে কেন আর কারা এ হত্যায় জড়িত। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।'ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ কয়েক পুঁটলি ডেনটোরাইট আঠা উদ্ধার করেছে। এ ছাড়া হত্যায় ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে। | 6 |
রাজধানীর উত্তর বাসাবো এলাকায় ভাই-বোনের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার তাদের মা তানজিনা রহমানকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
শনিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার রাতে উত্তর বাসাবোর একটি বাসা থেকে মাশরাফি বিন মাহবুব (৭) ও হুমায়রা বিনতে মাহবুব (৬) নামে ভাই-বোনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে শনিবার সকালে ওই দুই শিশুর মা তানজিন রহমানকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে তানজিনাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
| 6 |
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাতিল করে বিল পাস করেছে। গতকাল বৃহস্পতিবারপাকিস্তানের পার্লামেন্ট সূত্রেএ তথ্য জানা গেছে। খবর ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। একইসঙ্গে প্রবাসী পাকিস্তানিদের আই-ভোটিং বাতিল এবং দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) ক্ষমতা কমিয়ে আরেকটি বিল পাস করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে নির্বাচন (সংশোধন) বিল ও ২০২২ ও এনএবি (দ্বিতীয় সংশোধন) বিল জাতীয় পরিষদে উত্থাপন করে সরকারি দল। বিডি-প্রতিদিন/শফিক | 3 |
যুক্তরাষ্ট্রে ৯/১১ এর মতো সন্ত্রাসী বা সামরিক হামলা থেকে রক্ষায় ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছে ভারত। এ পরিকল্পনার মূল বিষয় হচ্ছে, বিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার করে কেউ যেন হামলা চালাতে না পারে। পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বদলে স্থাপন করা হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ভিআইপি নো-ফ্লাই জোনকে ঢেলে সাজানো হচ্ছে, অবাধ্য বিমান ভূপাতিত করারও নীতিতেও আনা হচ্ছে পরিবর্তন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সূত্রের বরাত দিয়ে এসব পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি) এজন্য যুক্তরাষ্ট্র থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। নাসমাস-২ নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি কিনতে শত কোটি ডলার খরচ হয়েছে। একই সঙ্গে পুরো দিল্লি এলাকার আকাশ প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী 'ভিআইপি ৮৯ এলাকা' পুনরায় নির্ধারণের কাজ চলছে। এর মধ্যে পড়বে রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট ভবন, উত্তর ও দক্ষিণ ব্লক। এছাড়া কোনও বিমান ছিনতাইয়ের সন্দেহ হলে তা ভূপাতিত করার সিদ্ধান্ত গ্রহণের আমলাতান্ত্রিক পথও কমিয়ে ফেলা হবে। ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহের ক্ষেত্রেও একই উপায় অবলম্বন করা হবে। নাসমাস-২ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ত্রিমাত্রিক রাডার সংযুক্ত রয়েছে। এটি স্বল্প ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ও তার উৎক্ষেপণস্থল চিহ্নিত করতে পারে। আকাশে একই সময়ে একাধিক হুমকির বিরুদ্ধেও কার্যকর এই প্রতিরক্ষা ব্যবস্থা। হামলা মোকাবিলায় ওয়াশিংটনে ব্যবহৃত হয় এই প্রযুক্তি। কয়েকটি ন্যাটো দেশেও একই প্রযুক্তি রয়েছে। ওয়াশিংটন ছাড়া ইসরায়েলি শহর ও মস্কোর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ভারতের নাসমাস-২ অর্জনের এই চেষ্টা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিকল্পনার আওতায় দুই স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েন করা হবে। এতে পৃথিবীর বায়ুমণ্ডল ও তার বাইরে থেকেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে তা প্রতিহত করার ব্যবস্থা থাকবে। একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রায়োগিক। এটা ২ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র থেকে দিল্লি ও মুম্বাইয়ের মতো শহর রক্ষায় মোতায়েন করা হবে। আর নাসমাস-২ দিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন মোকাবিলা করা হবে। এছাড়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে 'রোমিও' হেলিকপ্টার, আনুষঙ্গিক অস্ত্র, প্রশিক্ষণ কেনার জন্য দুইশো কোটি ডলার বরাদ্দ রেখেছে। আগামী ৬ সেপ্টেম্বর দুই দেশের মধ্যকার আলোচনায় এই চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। খবরে বলা হয়েছ, রাশিয়ার অস্ত্র ও ইরানের তেল কেনা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আসন্ন অবরোধ বা নিষেধাজ্ঞার আগেই ভারত ওয়াশিংটনের সম্ভাব্য প্রতিক্রিয়া যাচাই করে দেখতে চায়। ভারতের কিনতে চাওয়া রোমিও হেলিকপ্টার শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও ধ্বংস করতে ব্যবহৃত হয়। এদিকে, ভারত ২০১৮ সালের শেষ দিকে রাশিয়ার কাছ থেকে ট্রায়াম্ফ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ পাঁচ ধরণের অস্ত্র কিনতে ৩৯ হাজার কোটি রুপির চুক্তি স্বাক্ষর করতে চায়। | 3 |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল দেখতে গত রাতে টিভি পর্দায় চোখ রেখেছিলেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী।আহমেদাবাদে নিজের বাড়িতে বসে ফাইনাল দেখছিলেন অভি বারোটও। ম্যাচ দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হয়ে কাল জীবনের ইনিংস থেমে গেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই অধিনায়কের।এ বছরের জানুয়ারিতে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন অভি। ২০১৯-২০ মৌসুমে রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্রের দলেও ছিলেন তিনি। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনই অভির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।অভি বারোট মূলত ছিলেন উইকেটকিপার-ব্যাটার। পাশাপাশি অফ ব্রেক বোলিংও করতেন। ক্যারিয়ারে ৩৮টি প্রথম শ্রেণির, ৩৮টি লিস্ট 'এ' ও ২০টি টি২০ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে অভি করেছেন ১৫৪৭ রান। লিস্ট 'এ' ম্যাচে ১০৩০ ও টি২০ তে করেছেন ৭১৭ রান। সৌরাষ্ট্রের হয়ে তিনি ২১টি রঞ্জি ট্রফি ম্যাচ, ১৭টি লিস্ট 'এ' ম্যাচ এবং ১১টি টি২০ ম্যাচ খেলেছেন। হরিয়ানা ও গুজরাটের হয়েও খেলেছেন অভি।অভির মৃত্যুতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'এটা খুবই মর্মান্তিক ও দুঃখজনক। সম্প্রতি বারোটের পারফরম্যান্স ছিল অসাধারণ। তার আকস্মিক মৃত্যু সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে।' | 12 |
পারমাণবিক কর্মসূচি বাতিল না করলে উত্তর কোরিয়া ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (০৫ মার্চ) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প-কিমের বৈঠকের পর এখন দেখা হবে কোরিয়া তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পারমাণবিক সম্পর্কিত সকল কার্যক্রম স্থগিত করে কিনা। 'যদি তারা সেটা না করে, তাহলে তারা তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চাচ্ছে না বলেই সুস্পষ্ট ধারনা পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং সেক্ষেত্র আমরা নিষেধাজ্ঞা আরোপের কথাই ভাববো।' ফেব্রুয়ারির ২৭ ও ২৮ তারিখে ট্রাম্প কিমের বৈঠকে পারমাণবিক কর্মসূচি অপসারণের কথা বলেছিল ট্রাম্প। এই অপসারণের বিষয়টিই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কতটুকু শিথিল করবে। অন্যদিকে মঙ্গলবার দুই মার্কিন বিশেষজ্ঞ ও দক্ষিণ কোরিয়ার নিউজ এজেন্সি ইয়ানহোপের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে ট্রাম্প-কিমের প্রথম বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্ত প্রতিশ্রুতির পরেও একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র পুনরায় চালু করেছে দেশটি। মার্কিন বিশেষজ্ঞ জেনি টাউন রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন, স্যাটেলাইটে পাওয়া ছবি থেকে জানা যায়, ফেব্রুয়ারির ১৬ থেকে মার্চের ২ তারিখের মধ্যবর্তী সময়ে আরেকটি পারমাণবিক উৎক্ষেপণ প্যাডের নির্মাণ করেছে উত্তর কোরিয়া। | 3 |
চাঁদপুরের ফরিদগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে গিয়ে আবদুর রহমান ও আব্দুল্যাহ নামে তিন বছর বয়সী যমজ দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের কবিরাজ বাড়িতে এই ঘটনা ঘটে।শিশু দুটির পিতা জসিম উদ্দিন পেশায় একজন পল্লি চিকিৎসক। তাঁর ভাতিজা আকরাম জানান, আবদুর রহমান ও আব্দুল্যাহ গতকাল সকালে বাড়ির সামনে খেলছিল। এ সময় তাঁদের মা শারমিন আক্তার ঘরে রান্নার কাজ করছিলেন। খেলার একপর্যায়ে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পানিতে দুই জোড়া জুতা ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান আজকের পত্রিকাকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়। | 6 |
ইংলিশ ঔপন্যাসিক মেরি শেলির ক্ল্যাসিক উপন্যাস 'ফ্রাঙ্কেনস্টাইন'-এর প্রথম মুদ্রণের একটি কপি ১১ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নিলামে বইটি এই রেকর্ড দামে বিক্রি হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামকারী প্রতিষ্ঠান 'ক্রিস্টিস' ওই নিলামের আয়োজন করে। তারা ধারণা করেছিল, বইটি ২ লাখ থেকে সর্বোচ্চ ৩ লাখ ডলারে বিক্রি হতে পারে। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে বইটির একটি কপি ছয় গুণ বেশি দামে বিক্রি হয়েছে। তবে বইটির ক্রেতার নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি নিলামকারী প্রতিষ্ঠানটি। ফাইন বুকস ম্যাগাজিনের মতে, কোনো নারী লেখকের লেখা কোনো বইয়ের এটিই সর্বোচ্চ দামে বিক্রি হলো। মেরি শেলি ছিলেন ইংলিশ রোমান্টিক কবিদের অন্যতম পার্সি বি শেলির স্ত্রী। ১৮১৮ সালে মেরি শেলির লেখা বইটির ৫০০ কপির একটি কপি বেনামে ছাপা হয়েছিল। এরই একটি ছিল নিলামে তোলা বইটি। পার্সি বি শেলি বইটির ভূমিকা লিখেছিলেন। আর বইটি উৎস্বর্গ করা হয় মেরি শিলর বাবা উইলিয়াম গডউইনকে। তিনি একজন সাংবাদিক ও রাজনৈতিক দার্শনিক ছিলেন। ১৯৮৫ সালে বইটি প্রথম নিলামে তোলা হয়েছিল। ক্ল্যাসিক সাহিত্যকর্মটিতে এমন একজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে, যিনি একজনের মরদেহকে জীবিত করে এমন একটি প্রাণী সৃষ্টি করেছিলেন যেটি পরবর্তীতে বেপরোয়া হয়ে উঠেছিল। | 3 |
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দিয়া মির্জার গাঁটছড়া বাঁধার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই মুম্বাইয়ের পালি হিলের বাসিন্দা ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে সারলেন অভিনেত্রী। এর আগে ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া। প্রায় ৫ বছর পর সাহিলের সঙ্গে দিয়ার বিচ্ছেদ হয়ে যায়। কী কারণে সাহিলের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সে বিষয়ে দিয়া মির্জা কোনও মন্তব্য করেননি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 2 |
কক্সবাজারের উখিয়া উপজেলার করবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার পিছ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুরে বিজিবি রামু সেক্টর কমান্ডারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির।সংবাদ সম্মেলনে মেহেদি হোসাইন বলেন, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে করবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশি করে প্রথমে ৫০ হাজার পিছ ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের সিন্ডিকেটের অপর সদস্য মো. রফিক আলম গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে।আটককৃতরা হলেন, জালিয়াপালং পাইন্যাশিয়া চরপাড়ার মৃত কবির আহম্মদের ছেলে মো. মাহবুব (৩০), ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), আলী আহম্মদের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও চাকবৈঠা পশ্চিম দীঘিনালার মো. কালু মিয়ার ছেলে মো. রফিক উল্লাহ।রামু সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রউফ বলেন, 'মূলত ঈদকে টার্গেট করে ইয়াবার এ চালানটি আসছিল। এ চালানটি বিভিন্ন হাত ঘুরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।'তিনি আরও বলেন, 'ঈদের আগে বাজারে ছাড়া হয়েছে ইয়াবার নতুন ব্রান্ড 'সান্ডে'। সান্ডে মূলত এক নারীর নাম। ওই নারীর পরিবারই এই ইয়াবার উৎপাদন করে। এই ব্রান্ডের চালান প্রথমবার বাংলাদেশে ধরা পড়ল। অন্যান্য ইয়াবার চেয়ে এটির চাহিদা এখন বেশি।উল্লেখ্য, ২০১৯ সালের পর এটিই বিজিবির উদ্ধার করা ইয়াবার সর্বোচ্চ চালান। | 6 |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় ১২ জন আওয়ামী লীগ নেতাকে দল থেকে 'বহিষ্কার' করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাত দিয়ে বিভিন্ন গ্রামে গতকাল শুক্রবার বিকেল থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত মাইকিং করে বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয়। দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৮ ইউনিয়নের ১২ নেতাকে দল থেকে বহিষ্কারের কথা বলা হয়। এই নেতারা হলেন উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম ও কার্যকরী সদস্য আকমল হোসেন, পঞ্চকোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য হেলাল উদ্দিন আকন্দ, বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবু হানিফ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ইকবাল হোসেন, বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবু বক্কার সিদ্দিক, দুর্গানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা হায়দার, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কুমার বর্মণ ও কার্যকরী সদস্য সুব্রত কুমার চাকী। এ বিষয়ে উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম বলেন, দলের কোনো নেতাকে বহিষ্কার করবার কিছু নিয়ম-নীতি আছে। সেগুলোর কোনোটিই না মেনে শুধু বহিষ্কারের বিষয়টি মাইকে ঘোষণা দেওয়া দলের নীতি-নৈতিকতাবিরোধী কাজ। বহিষ্কারের বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তিনি বলেন, যাঁদের স্বাক্ষরে বহিষ্কার করা হয়েছে বলে মাইকে ঘোষণা করা হচ্ছে, তাঁরাই তো এখনো বৈধ নয়। এখনো উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক নির্ধারণ করা হলেও জেলা কমিটি তাঁদের এখনো অনুমতি দেয়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আজ দুপুরে প্রথম আলোকে বলেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে দলের শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে ওই ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বহিষ্কার বিজ্ঞপ্তিসহ সংশ্লিষ্ট ইউনিয়নে মাইকিং করে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ম না মেনে বহিষ্কারের বিষয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, 'আমরা বুঝি, যে ব্যক্তি দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁর দলে থাকবার কোনো অধিকার নেই। সেই দিক বিবেচনায় আমরা এমনটি করেছি।'২৮ নভেম্বর তৃতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৩টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। | 9 |
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ৯টি অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে দেয়া ৪২ বিশিষ্ট নাগরিকের চিঠি 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। আজ রবিবার (২০ ডিসেম্বর) কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটা হয়তো উদ্দেশ্যপ্রণোদিত এবং এগুলোর কোনোটার ভিত্তি আছে বলে আমি মনে করি না। এরকম একটা বিষয় উপস্থাপন করা সুধীজনদের জন্য বিবেচনাপ্রসূত নয় বলে মন্তব্য করেন তিনি। বিশিষ্টজনরা এমন অভিযোগের কী উদ্দেশ্যে? তার উত্তরে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, কী উদ্দেশ্যে তারা এ কাজ করেছেন, সেটা তারাই বলতে পারবেন। অভিযোগগুলোর বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন, বিশিষ্টজনরা দুয়েকটা পত্রিকা বা টেলিভিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই এ ধরনের অভিযোগ করেছেন। বিশেষ করে প্রশিক্ষণ ও গাড়ি ব্যবহারের বিষয়টা যে পত্রিকা ছেপেছিল, সেখানে আমরা রিজয়েন্ডার দিয়েছিলাম। আমরা জানি না, সেটা তাদের নজরে এসেছে কি না। দ্বিতীয়ত, গাড়ি ব্যবহারের বিষয়, আমার মনে হয় না আমাদের সেই প্রয়োজন আছে। কারণ আমাদের প্রাধিকারভুক্ত যে গাড়ি, সেটাই আমরা শপথ নেয়ার তিন বছর পর পেয়েছি। যে গাড়িগুলো তারা অত্যন্ত বিলাসবহুল হিসেবে উল্লেখ করেছেন, আমরা জানি না বিলাসবহুল ছাড়া অন্য গাড়ি কোনগুলো। আমি তো দেখেছি, সেগুলো ইউএনওরাও ব্যবহার করছেন। বাড়তি গাড়ি ব্যবহারের প্রয়োজনীয়তা আমার নাই, আমার বিশ্বাস অন্যদেরও নাই। তিনি আরও বলেন, একইসঙ্গে রাষ্ট্রপতির কাছে তারা অভিযোগ উত্থাপন করলেন, আবার আমাদেরকেও অভিযুক্ত করে ফেললেন। শুধু সেটা না, আমাদের কী করণীয় বা আমাদের কী দণ্ড সেটাও এক অর্থে তারা দিয়ে দিলেন। সেটা কতখানি বিবেচনাপ্রসূত বা শিষ্টাচারবর্জিত কি না, সেটা বিবেচনার ভার আপনাদের। এক প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, বর্তমান নির্বাচন কমিশন যথেষ্ট চেষ্টা করছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য। নির্বাচন কমিশনের যতটুকু করণীয় তার সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেন এ কমিশনার। | 6 |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব তখন ব্যাটিংয়ে। ইনিংসের ৪০তম ওভার করার জন্য বোলিং মার্কে প্রস্তুতি শুরু করেছেন পেসার তানজিম হাসান সাকিব। তখনই ঘটল বিপত্তি।শর্ট ফাইন লেগের ফিল্ডার আচমকা লুটিয়ে পড়লেন মাঠে। সঙ্গে সঙ্গে তাঁকে নেওয়া হলো বাউন্ডারির লাইনের বাইরে। খোঁজ নিয়ে জানা গেল, ফিল্ডারের নাম তানভীর ইসলাম।মিরপুর শেরেবাংলায় আজ হঠাৎ কী এমন হলো যে এভাবে অসুস্থ হয়ে পড়লেন তানভীর? তাঁর দল আবাহনী লিমিটেডের ম্যানেজার মাসুদ ইকবাল মামুন জানালেন, তীব্র গরম সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন এই বাঁহাতি স্পিনার।প্রাথমিক চিকিৎসার পর আবাহনীর ফিজিও বললেন, পানিশূন্যতার কারণে পেশিতে টান ধরেছে তানভীরের। সঙ্গে অ্যাসিডিটির ব্যথা বাড়ায় উঠে দাঁড়াতে পারছেন না তিনি। এ জন্য সঙ্গে সঙ্গে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়েছে। এই ম্যাচে আর মাঠে নামতে দেখা যায়নি তরুণ স্পিনারকে। তানভীর যখন মাঠ থেকে বেরিয়ে যান, তখন তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁয়েছে।তবে তানভীরের মাঠে না নামায় খুব বেশি সমস্যায় ফেলেনি আবাহনীকে। নিজের কোটার ১০ ওভার আগেই শেষ করেন তিনি। মাত্র ২৩ রান দিয়ে ফিরিয়েছেন মুশফিক রহিমকে। মেডেন নিয়েছেন ৩টি।তানভীরের নিয়ন্ত্রিত বোলিং অবশ্য বৃথা গেছে। শেখ জামালের কাছে আবাহনী হেরেছে ৪ উইকেটে। এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নিয়েছেন ইমরুল কায়েস-নুরুল হাসান সোহানরা। | 12 |
চিত্র নায়িকা পরীমনিকে আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তাঁকে একটি প্রিজনভ্যানে করে কারাগারে আনা হয়। এ সময় তাঁকে দেখতে প্রধান ফটকে উৎসুক জনতার ভিড় সৃষ্টি করেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জেলা সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে আদালতে তোলা হয়। পরে আজ শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদেশের পর পরীমনিকে কাশিমপুর কারাগারে আনা হচ্ছে এমন খবরে বিপুলসংখ্যক উৎসুক জনতা এবং গণমাধ্যমকর্মীরা কারা ফটকে জড়ো হন। তবে তাঁকে বহনকারী প্রিজনভ্যানটি সন্ধ্যা ৭টার দিকে কারাগারের প্রধান ফটকের সামনে এসে দ্রুতগতিতে পুলিশের কড়া নজরে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে চলে যায়।এর আগে গত ১০ আগস্ট দুপুরে চার দিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাঁকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানান র্যাব। এ ঘটনায় পরদিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। | 6 |
রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম এবং ট্রেনের কামরাসহ সমস্ত এলাকাকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে। কেউ এ আইন না মানলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার (৯ ফেব্রুয়ারি) রেলমন্ত্রী রেল মন্ত্রণালয়ের নেয়া 'ইনিশিয়েটিভ টু মেক বাংলাদেশ রেলওয়ে টোবাকো ফ্রি' শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। রেলভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেলমন্ত্রী বলেন, শুধু আইন করে, প্রচারণা বাড়িয়ে এটি বন্ধ করা সম্ভব নয়, যদি তামাকের উৎস বন্ধ করা না যায়। তিনি উল্লেখ করেন, রেলওয়েতে প্রকাশ্যে বিড়ি-সিগারেট খাওয়া নিষেধ। রেল ভ্রমণের শুরুতেই যাত্রীরা যাতে তামাক জাতীয় দ্রব্য নিয়ে ট্রেনে ভ্রমণ করতে না পারে তার জন্য উদ্যোগ নেয়া হবে। মাঠ পর্যায়ে পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এটি কার্যকর করা হবে বলে মন্ত্রী জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়নের অর্থায়নে সম্পূর্ণ অনুদানের ভিত্তিতে রেলপথ মন্ত্রণালয় এ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে শিশু, নারী, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারীসহ অধূমপায়ী যাত্রীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি হতে সুরক্ষা দেয়া। পানের পিক মুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রেল স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে পান-জর্দা/সাদাপাতার ব্যবহার নিষিদ্ধ করা, তামাক ও ধূমপানমুক্ত রেলওয়ে গড়ে তোলা এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে। প্রকল্পের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (মাদক অনুবিভাগ) ইসরাত চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খন্দকার। যুগ্ম সচিব ও দি ইউনিয়নের টেকনিক্যাল কনসালটেন্ট মো. হামিদুর রহমান খান। এসময় রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। | 6 |
রাত পোহালেই গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট চলবে। ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন বিজিবি-র্যাব-পুলিশের সদস্যরা। অপেক্ষা এখন শুধু ভোট গ্রহণের। সংসদ নির্বাচনের আগে গাজীপুরের ভোটকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে আওয়ামী লীগ ও বিএনপি। তাই গতকাল শেষ প্রচার-প্রচারণার দিনেও ঘাম ঝরিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিনভর নগরীর অলিগলি চষে বেড়িয়েছেন তারা। সংসদ ও রাজশাহী-বরিশাল-সিলেট সিটি নির্বাচনের আগে জনপ্রিয়তার যাচাই হবে গাজীপুরে। লড়াই হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষ প্রতীকের মধ্যে। দুই দলই নির্বাচনী লড়াইয়ের সর্বশক্তি নিয়ে মাঠে রয়েছে। যদিও দুই দলের মেয়র প্রার্থী ছাড়াও আরও পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কে হচ্ছেন গাজীপুরের নগরপিতা তা নির্ধারণ হবে কাল। এবারের গাজীপুর সিটি নির্বাচনে মাঠে রয়েছেন মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির মো. হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি)। নির্বাচনে ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন ভোটার ভোট দিয়ে একজন মেয়র, ৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য কাউন্সিলর নির্বাচিত করবেন। এ সিটিতে ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে; এর মধ্যে ৩৩৭টিকে গুরুত্বপূর্ণ এবং ৮৮টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নির্বাচন নির্বিঘ্ন করতে গাজীপুরজুড়ে নিরাপত্তাবলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের দিন নির্বাচন কমিশনের ৬১ জন নিজস্ব পর্যবেক্ষক মাঠে কাজ করবেন। তারা ভোট গ্রহণে কোনো অনিয়ম হলে তাত্ক্ষণিক নির্বাচন কমিশনকে অবহিত করবেন। সে অনুযায়ী অ্যাকশনে যাবে কমিশন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন বিজিবি-র্যাব-পুলিশের সদস্যরা। ভোট উপলক্ষে সিটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে সব কলকারখানা। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিবউদ্দিন মণ্ডল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হবে। ইতিমধ্যে ৯ হাজার ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় যাতে কেউ গোলযোগ, অনিয়ম করতে না পারে তার জন্য বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। বিডি-প্রতিদিন/ ই-জাহান | 6 |
যুবলীগের নীতি ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. চাঁদ আলীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মো. রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক মো. একরামুল স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারাদেশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। বিষয়টি তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি ও তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চাঁদ আলীর বিরুদ্ধে তার নিজ গ্রাম বাঁশবাড়িয়ার বাসিন্দারা মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ জানায়। পরে তাড়াশ উপজেলা যুবলীগ বিষয়টি তদন্ত করে। সেখানে যুবলীগের নীতি-নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের তদন্ত শেষে তাড়াশ উপজেলা যুবলীগের কার্যনির্বাহী পরিষদের সুপারিশে সিরাজগঞ্জ জেলা যুবলীগ চাঁদ আলীকে বহিষ্কার করে। গত ১৪ সেপ্টেম্বর দৈনিক সমকালে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রামের উন্নয়ন ফান্ডের অর্থ আত্মসাতের একটি সংবাদ প্রকাশিত হয়। এর ছয়দিন পর ওই যুবলীগ নেতাকে বহিষ্কার করা হলো। | 6 |
জীবন সঙ্গী খুঁজে দিতে ও গ্রাহকদের সেরামানের সেবা প্রদানের লক্ষ্যে প্রসারিত হচ্ছে 'ম্যাট্রিমনি ডটকম'। বাংলাদেশেও এই প্লাটফর্মের সেবা নিচ্ছেন অনেক ব্যবহারকারী। বাংলাদেশি ম্যাট্রিমনি ডটকম-এর কান্ট্রি ম্যানেজার শাহরুখউর রহমান খান বলেন, অনলাইন ম্যাট্রিমনি সেবাসমূহ বাংলাদেশি সিঙ্গেলদের সঠিক জীবনসঙ্গী খুঁজতে সহায়তা করে। বর্তমানে এই ইন্ডাস্ট্রিটি ব্যাপক প্রসার পাচ্ছে। উত্তম জীবনধারার তাগিদে কয়েক দশক ধরেই মানুষ তার নিকটস্থান ছেড়ে দূর দূরান্তে পাড়ি জমাচ্ছে। যে কারণে মানুষের চেনা পরিচিতের সংখ্যা তুলনামূলক কমে আসছে। যুগের সাথে মানুষের চিন্তাধারাও পরিবর্তিত হচ্ছে। ফলে জীবনসঙ্গী বেছে নিতে এমন মাধ্যমই বর্তমানে সকলের আস্থা জয় করছে। বাংলাদেশি ম্যাট্রিমনি-তে পাত্র-পাত্রীদের বয়স, শিক্ষা, পেশা, আগ্রহ, অবস্থানসহ আনুষঙ্গিক তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করা যায়। ২০০০ সাল থেকে লক্ষ লক্ষ মানুষকে জীবনসঙ্গী খুঁজে পেতে সহায়তা করে আসছে এই প্রতিষ্ঠানটি। দীর্ঘ ২২ বছরেরও অধিক সময়ের ম্যাচমেকিং-এর অভিজ্ঞতা থেকেই এই সুবিধা প্রদান করছে বাংলাদেশি ম্যাট্রিমনি। বিডি প্রতিদিন/আবু জাফর | 4 |
কোনো উৎসব বাকি রাখছেন না অক্ষয়কুমার। রাখিবন্ধন উপলক্ষেও একটি নতুন ছবির ঘোষণা করে ফেললেন। তার নতুন ছবির নাম 'রক্ষা বন্ধন'। ছবিটি পরিচালনা করবেন আনন্দ এল রাই। ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন অক্ষয়, যেখানে তার সঙ্গে কয়েকজন অল্পবয়সি মহিলাকে দেখা যাচ্ছে। আগামী বছর নভেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা। অক্ষয়ের হাতে ছবির অভাব নেই। 'বেল বটম'-এর শুটে এ মাসেই তার লন্ডন যাওয়ার কথা। এর পর অক্টোবর নাগাদ তিনি আনন্দের পরিচালনায় শুরু করবেন 'অতরঙ্গি রে'। ছবিতে তার সঙ্গে রয়েছেন সারা আলি খান এবং ধনুষও। অক্ষয়ের নতুন ছবির বিষয়ে তার বক্তব্য, ''এত তাড়াতাড়ি আমার ক্যারিয়ারে কোনও ছবি সাইন করিনি। এই ছবির গল্প এতটাই মনের কাছের যে, সঙ্গে সঙ্গে একটা ছাপ ফেলে দেয়।'' ছবিটি তার বোন অলকার উদ্দেশে উৎসর্গ করেছেন অক্ষয়। পাশাপাশি এটাও জানিয়েছেন যে, আনন্দের সঙ্গে অলকাও এই ছবির প্রযোজক ও নিবেদক ( প্রেজেন্টার ) হিসেবে থাকবেন। অক্ষয়ের দীর্ঘ কেরিয়ারে অনেক পরিচালকের সঙ্গেই তার সখ্য গড়ে উঠেছে। প্রিয়দর্শন, আব্বাস-মাস্তানের নাম সেই তালিকায় আসে। আনন্দের সঙ্গে অক্ষয়ের নতুন জুটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ বাড়ছে। বিশেষত, পরপর দু'টি ছবির ঘোষণা বুঝিয়ে দিচ্ছে, এই জুটির ভিত বেশ পোক্ত। | 2 |
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সাম্প্রতিক ছবিগুলোর কথাই ধরা যাক। 'পদ্মাবত', 'সিম্বা', 'গালি বয়'-প্রতিটি ছবিই ছিল আলোচনায়। শুধু তা-ই নয়, বক্স অফিসেও ছবিগুলো হিট হয়েছে। এ অভিনেতার জনপ্রিয় ছবির তালিকা দীর্ঘ হওয়ায় পারিশ্রমিকও গেছে বেড়ে। বলিউডকেন্দ্রিক ওয়েবপোর্টাল বলিউড হাঙ্গামা বলছে, 'সার্কাস' ছবির জন্য এই অভিনেতা পারিশ্রমিক নিচ্ছেন ৫০ কোটি রুপি। দৈনিক হিসেবে রণবীরের পারিশ্রমিক আসে ৬৬ লাখ রুপি।'সিম্বা' দিয়ে পরিচালক রোহিত শেঠির সঙ্গে জুটি বেঁধেছিলেন রণবীর সিং। সেই ছবি বক্স অফিসে ধুন্ধুমার ব্যবসা করে। ছবিটি রোহিতের স্বপ্নের 'পুলিশ' ফ্রাঞ্চাইজির একটি। এবার রোহিতের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন রণবীর। এবারের ছবিটি কমেডি ঘরানার। নাম রাখা হয়েছে 'সার্কাস'। ইতিমধ্যে ছবির আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীর নাম শোনা গেছে। জানা গেছে, সেখানে জ্যাকুলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে ও বরুণ শর্মাকে দেখা যাবে। ছবিটি নিয়ে প্রথম থেকেই হচ্ছে আলোচনা। এবার রণবীর সিংয়ের পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হলো। বলিউড হাঙ্গামাকে এক সূত্র জানিয়েছে, 'এই সময়ের অন্যতম ব্যবসাসফল ছবির অভিনেতা রণবীর সিং। এক একটি ছবি মুক্তি পাওয়ার পরে তাঁর "বাজারদর" বাড়তেই থাকে। "সার্কাস" সিনেমাতে অভিনয়ের জন্য এই অভিনেতা নিচ্ছেন ৫০ কোটি রুপি। এবং পরবর্তী প্রতিটি ছবিতে এই পারিশ্রমিক বাড়তেই থাকবে।' ওই সূত্র আরও জানিয়েছে, মুম্বাইয়ে দ্রুতগতিতে চলছে ছবির কাজ। ২০২১ সালেই ছবিটি মুক্তির কথা চলছে। আগামী মার্চ মাসের মধ্যে ছবির শুটিং শেষ করা হবে। এরপর শুরু হবে শুটিং-পরবর্তী কাজ। যেহেতু এটি ঐতিহাসিক পটভূমিতে নির্মিত হচ্ছে, তাই প্রায় পুরো ছবির শুটিং হচ্ছে ইনডোরে স্টুডিওতে সেট তৈরি করে।এই ছবির জন্য আনুমানিক ৭৫ দিন শুটিং করতে হবে রণবীর সিংকে। আর ৭৫ দিনের জন্য ৫০ কোটি রুপি নিলে তাঁর দৈনিক পারিশ্রমিক আসে ৬৬ লাখ রুপি। এই সময়ে বলিউডে এটিই নাকি সর্বোচ্চ পারিশ্রমিক। রণবীর সিংকে এ ছাড়াও দেখা যাবে '৮৩', 'জয়েশভাই জোরদার' ছবি দুটিতে। | 2 |
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (নগ্রাপ) ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শামীম মাহবুবুল হক আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলা ৫৪ বছর। তাঁর স্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. গাউসিয়াতুর রেজা বানু। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নগর ও গ্রামীণ পরিকল্পনা (নগ্রাপ) ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শামীম মাহবুবুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। | 1 |
ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঞ্চায়িত হয়েছে পথ নাটক নীল থাবা। গতকাল শনিবার বিকেলে নগরীর বৈশাখী মঞ্চ ও হিমু আড্ডা প্রাঙ্গণে নাটকটি মঞ্চায়িত হয়।বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি ময়মনসিংহের সার্বিক ব্যবস্থাপনায় এই পথ নাটকটি মঞ্চায়িত হয়েছে।ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির পরিচালক হামিদুর রহমান বলেন, দেশব্যাপী ৩৫০টি নাট্যদলের পরিবেশনায় 'থিয়েটার অ্যাগেইনস্ট করোনা' এই প্রতিপাদ্য নিয়ে রেপার্টরী নাট্যদল এর পরিবেশনায় পথ নাটক নীল থাবা মঞ্চায়িত হয়েছে। নাটকটিতে করুণ দৃশ্য স্থান পেয়েছে। মানুষ যে কতটা অসহায় তাও ফুটে উঠেছে। সর্বোপরি নাটকটি একটি শিক্ষণীয় গল্প ধারা নির্মিত হয়েছে। | 6 |
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মোহাম্মদ জুনায়েদ আল হাবীব এবং সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে সাত দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জনানো হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর শাহিনুর রহমান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার দুপরে মাওলানা জালাল উদ্দিন আহমেদকে মোহাম্মদপুর থেকে এবং বিকালে জুনায়েদ আল হাবীবকে বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসএইচ | 6 |
যশোরে কমিউিনিটি ক্লিনিকে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে ক্লিনিকগুলোতে প্রতিদিন ন্যূনতম ৪০০ ডোজ করে টিকা দেওয়া হবে। প্রথম দিন জেলার ১১১টি ক্লিনিকে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ক্লিনিকেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, 'যশোরে মোট ২৮১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে প্রথম দিন থেকেই ১১১টি ক্লিনিকে টিকা কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা বাদবাকি ক্লিনিকগুলোকে প্রস্তুত করছি। দ্রুত সেগুলোতেও টিকাদান কার্যক্রম শুরু করা হবে।'ডা. শেখ আবু শাহীন আরও জানান, যশোর জেলায় শুক্রবার পর্যন্ত ৮ লাখ ৯২ হাজার ৭২১ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ৭১৮ জন। এর মধ্যে সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ৬০ হাজার ২৭২ জন এবং ৩ লাখ ৮০ হাজার ৩৪৩ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, 'শুরুতে যশোরের মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ ছিল ধীরগতির। কিন্তু আমরা গণটিকা, পৌরসভা ও ইউনিয়ন কেন্দ্রিক টিকাদান কার্যক্রম চালিয়েছিলাম। এর মাধ্যমে অসংখ্য মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার কমিউনিটি ক্লিনিকে টিকাদানের উদ্যোগ নেওয়া হয়েছে।' | 6 |
জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত যুবলীগ নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সব মামলায় জামিন পাওয়ার পর আজ বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) প্রিজন সেল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।সম্রাট সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কত দিন থাকতে হবে, এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।সম্রাটের মুক্তি পাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ এলাকায় জড়ো হতে থাকেন তাঁর সমর্থক, ভক্ত ও মহানগর যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীদের বেশ উৎফুল্ল অবস্থায় দেখা যায়।হাসপাতালের বাইরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসম্পাদক বাবু হাজারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, 'আমি ভাইয়ের (সম্রাট) সঙ্গে দেখা করে এসেছি। ভাইয়ের উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। ওনার সঙ্গে তাঁর পরিবারের লোকজন রয়েছেন। তবে উনি কখন হাসপাতাল থেকে বের হবেন সে ব্যাপারে আমরা কিছু জানি না। সম্ভবত, এখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাবেন।' আকাশ আহমেদ নামে সম্রাটের এক ভক্ত বলেন, 'সম্রাট ভাই হাসপাতাল থেকে বের হবেন কিনা জানি না। তবে ওনার মুক্তির খবরে আমরা খুশি হয়ে ওনাকে এক পলক দেখার জন্য চলে এসেছি। এখানে দলীয় নেতা-কর্মীদের চেয়ে ওনাকে ব্যক্তি হিসেবে পছন্দ করেন এ রকম লোকের সংখ্যা বেশি।'বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান বলেন, 'নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানাবে। কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি। হয়তো হাতে কাগজপত্র নিয়ে একবারে জানাবে। কিন্তু বর্তমানে সম্রাট সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেবেন। এখন থেকে আর বন্দী রোগী হিসেবে থাকবেন না। তবে সম্রাটের জামিন হলেও তাঁর শারীরিক অবস্থার কারণে চিকিৎসকেরা বুধবার তাঁকে ছাড়পত্র দিচ্ছেন না। আগামীকাল চিকিৎসকেরা সিদ্ধান্ত দেবেন তাঁকে হাসপাতালে রাখবেন নাকি রিলিজ দেবেন।'অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে আজ বুধবার তাঁর জামিন মঞ্জুর করেন।উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে নিয়ে দুপুর দেড়টার দিকে তাঁর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। | 6 |
মনিরামপুরে গ্রাম পর্যায়ের সমস্যা চিহ্নিত করে স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে কাজ শুরু করছেন একদল স্বেচ্ছাসেবী। ৪-৫ জন স্বেচ্ছাসেবী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, সচেতন নাগরিক এবং গ্রামের প্রতিটি পাড়ার একজন প্রতিনিধিকে যুক্ত করে ২১-২৫ সদস্য নিয়ে গ্রাম উন্নয়ন কমিটি গঠন করে স্থানীয় নানা সমস্যার সমাধান করা হবে। কমিটিতে উপদেষ্টা হিসেবে যুক্ত করা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের।বেসরকারি উন্নয়ন সংস্থা 'দি হাঙ্গার প্রজেক্ট' গ্রাম পর্যায়ে ছোট ছোট সমস্যা স্থানীয়ভাবেই সমাধানে এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। উপজেলার মনোহরপুর ও দূর্বাডাঙ্গা ইউনিয়নের ২২টি গ্রাম চিহ্নিত করে কাজ করছে সংস্থাটি। এর মধ্যে মনোহরপুর ইউনিয়নের ১০টি এবং দূর্বাডাঙ্গা ইউনিয়নের ১২টি গ্রাম রয়েছে।জানা গেছে, প্রতিটি গ্রামে কমিটির সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সরেজমিন ঘুরে এলাকার একটি সামাজিক মানচিত্র তৈরি করছেন। মানচিত্রের মাধ্যমে ওই সীমানায় প্রতিটি পরিবারের নাম, তাঁদের স্বাস্থ্যসম্মত পায়খানা, নলকূপ, শিক্ষা, ধনী, মধ্যবিত্ত, দরিদ্র ও অতি দরিদ্র পরিবার চিহ্নিত করে মানচিত্রে রং দিয়ে নির্ধারণ করছেন। এভাবে চিত্রের মাধ্যমে গ্রামের কাঁচা, পাকা ও ইট রাস্তা, হাসপাতাল, ক্লিনিক, নলকূপ চিহ্নিত করা হচ্ছে।মে মাস থেকে স্বেচ্ছাসেবীরা মনোহরপুর ইউনিয়নের এনায়েতপুর, খাকুন্দী, মনোহরপুর, বয়ারখোলা, মনোহরপুর পশ্চিম, রোজিপুর, কপালিয়া, কপালিয়া পূর্ব, মনোহরপুর খন্দকারপাড়া, দক্ষিণ ভবানীপুর ও দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা, কুষখালি, দূর্বাডাঙ্গা, খাল বাটবিলা, ঝিকরডাঙ্গা, হরিণা, শ্যামনগর, বাজিতপুর, কোণাকোলা, দত্তকোণা, খাটুয়াডাঙ্গা, বাহিরঘরিয়া এলাকাঘুরে গ্রামের মানচিত্র এঁকেছেন।প্রকল্পের স্থানীয় সমন্বয়ক অমর রায় বলেন, 'আমরা ইতিমধ্যে ১৬টি গ্রামের আর্থসামাজিক অবস্থা মানচিত্রে তুলে ধরতে পেরেছি। আগামী ১৪ জুনের মধ্যে বাকি গ্রামগুলোর বাস্তবচিত্র মানচিত্রে তুলে ধরা হবে। এর পর জুলাই মাসে প্রতিটি ইউনিয়ন পরিষদে বসে কমিটির পরিকল্পনা সভা হবে। সেখানে আলোচনার মধ্যমে গ্রামভিত্তিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।'প্রকল্পের যশোর জেলার আঞ্চলিক সমন্বয়ক গিয়াসউদ্দিন বলেন, 'আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের উন্নয়নে গ্রাম ভিত্তিক সমস্যা চিহ্নিত করে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, মেম্বর, সচেতন নাগরিক ও গ্রাম উন্নয়ন কমিটিকে নিয়ে সম্মিলিতভাবে গ্রামের সমস্যা গ্রামে সমাধান করার। একটা গ্রামকে উন্নত করতে হলে আগে ওই গ্রামের বাস্তবচিত্র দেখে সমস্যা চিহ্নিত করতে হবে। এরপর সম্মিলিত চেষ্টায় সমস্যা সমাধান করে সমৃদ্ধ গ্রাম গঠন করা সম্ভব।' | 6 |
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে ভিজিডি কর্মসূচির ৩১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। রাসেল মাহমুদ উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শৈলমারী গ্রামের তাঁর বাড়ির একটি ঘর থেকে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় রাসেল মাহমুদের বাড়ির শ্রমিক ইছাহাক আলীকে আটক করা হয়েছে।থানা-পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ইউনিয়নে ভিজিডি কর্মসূচির কার্ডধারী আছেন ২১০ সুবিধাভোগী। প্রতি মাসে তাঁরা ৩০ কেজি করে পুষ্টিসমৃদ্ধ চাল পান। গতকাল সকালে কার্ডধারীদের মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে (এক বস্তা) চাল বিতরণ শুরু করা হয়। বিকেল ৪টা পর্যন্ত ১৪০ কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করা হয়। অবশিষ্ট চাল পরিষদের গুদামে রাখা হয়। পরবর্তী সময়ে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে।এদিকে বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাসেল মাহমুদের গ্রামের বাড়ি শৈলমারীতে অভিযান চালায়। এ সময় ২৪ বস্তা ভিজিডির চাল জব্দ করে পুলিশ। পরে রাসেলের বাড়ির শ্রমিক প্রতিবেশী ইছাহাক আলীর বাড়িতে অভিযান চালিয়ে আরও ৭ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ইছাহাক আলীকে আটক করে।ঘটনার পর থেকে রাসেল মাহমুদ পলাতক থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, জব্দ করা ভিজিডির চালগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। | 6 |
ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিন জনের বিচারিক আদালতে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের আদেশ আজ বুধবার। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ বিষয়ে আদেশ দেবেন। চার্জগঠন হলে আসামিরা বিচারের মুখোমুখি হবেন। আর অভিযোগ গঠন করার মতো কিছু না পেলে নাসির-তামিমা অব্যাহতি পাবেন। উল্লেখ্য, গত বছর ২৪ ফেব্রুয়ারি তামিমার স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় আগের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা | 12 |
শেন ওয়ার্নের মৃত্যুতে এখনো স্তব্ধ ক্রিকেট দুনিয়া। ক্রিকেটে ওয়ার্ন এমনই এক চরিত্র ছিলেন, তাঁর মৃত্যুশোক সহজে কাটার নয়। তাঁর মৃত্যুশোক মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। টেস্ট চলছে আরও একটা। মোহালিতে ভারতের মোকাবিলা করছে শ্রীলঙ্কা।চাইলে মোহালিতেই খুঁজে পাওয়া যাবে এক চিলতে ওয়ার্নকে! এখানেই যে খেলছেন কিংবদন্তি স্পিনারের 'রকস্টার'। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মোহালি টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে চড়েছে ভারত। সেটা অবশ্য প্রথম দিন শেষেই বোঝা গিয়েছিল। তাতে আজ পূর্ণতা দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ক্যারিয়ার--সেরা অপরাজিত ১৭৫ রানের ইনিংসে প্রথম ইনিংসে ভারতকে ৫৭৪ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন জাদেজা।এই জাদেজাই ওয়ার্নের 'রকস্টার'। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন ওয়ার্ন। তাঁর নেতৃত্বেই শিরোপা জিতেছিল দলটি। অধিনায়কের সঙ্গে রাজস্থানের কোচের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। ওয়ার্নের ওই দলে ছিলেন তরুণ জাদেজা। জাদেজার প্রতিভা বুঝতে একদমই ভুল করেননি ওয়ার্ন।জাদেজার নাম দিয়েছিলেন তাই 'রকস্টার'। সে সময় জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে নামের সঙ্গে জাদেজার ব্যপারে উচ্ছ্বাসার কথা বলেছিলেন ওয়ার্ন। ভারতের ঘরোয়া ক্রিকেটে সত্যিকার অর্থেই রকস্টার ছিলেন জাদেজা। ব্যাটে-বলে সত্যিকারের এক অলরাউন্ডারের আগমনী বার্তাই পেয়েছিল ভারত। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে প্রতিভার প্রমাণ দিতে না পেরে সবাইকে হতাশ করেন জাদেজা। তবে সে সময়টা পেছনে ফেলে এসেছেন তিনি।গত পাঁচ বছরে তিন সংস্করণে অধিনায়কের অনাস্থা হননি, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। তারই ফল মোহালিতে ক্যারিয়ার-সেরা এই ইনিংস। ওপারে ওয়ার্ন নিশ্চয়ই 'রকস্টারের ব্লকবাস্টার' ইনিংসটা দেখে তৃপ্তির ঢেকুর তুলছেন! | 12 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.